বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ৬৬ / ২০১ · ৬,৫০১৬,৬০০ / ২০,২০৭

৬,৫০১.
p2 - p - (y + 1)(y + 2) এর পদসংখ্যা কয়টি?
  1. 6 টি
  2. 5 টি
  3. 3 টি
  4. 4 টি
সঠিক উত্তর:
5 টি
উত্তর
সঠিক উত্তর:
5 টি
ব্যাখ্যা
প্রশ্ন: p2 - p - (y + 1)(y + 2) এর পদসংখ্যা কয়টি?

সমাধান:
p2 - p - (y + 1)(y + 2)
= p2 - p - y2 - 2y - y - 2
= p2 - p - y2 - 3y - 2

∴ নির্ণেয় পদসংখা = 5 টি।
৬,৫০২.
(2/3)n-3 = (8/27)n-4 হলে n = ?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) 9/2
  4. ঘ) 2/9
সঠিক উত্তর:
গ) 9/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 9/2
ব্যাখ্যা

(2/3)n-3 = (8/27)n-4
বা, (2/3)n-3 = {(2/3)3}n-4
বা, (2/3)n-3 = (2/3)3n - 12
বা, n - 3 = 3n - 12
বা, 2n = 9
∴ n = 9/2

৬,৫০৩.
a3 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
  1. ক) (a - 2)
  2. খ) (a - 1)
  3. গ) (a + 2)
  4. ঘ) (a + 1)
সঠিক উত্তর:
ঘ) (a + 1)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?

সমাধান:
a3 - 21a - 20
= a3 + a2 - a2 - a - 20a -20
= a2(a +1) - a (a + 1) - 20 (a + 1)
= (a + 1) (a2 - a - 20) 
= (a + 1) (a2 - 5a + 4a - 20)
= (a +1) {a (a - 5) + 4 (a - 5)}
= (a +1) (a - 5) (a + 4)
৬,৫০৪.
কোনো সমান্তর ধারার ১ম পদ 22 এবং ২য় পদ 27 হলে 15 তম পদ কত?
  1. 112
  2. 92
  3. 102
  4. 82
সঠিক উত্তর:
92
উত্তর
সঠিক উত্তর:
92
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার ১ম পদ 22 এবং ২য় পদ 27 হলে 15 তম পদ কত?

সমাধান:  
এখানে,
১ম পদ, a = 22
২য় পদ = 27
সাধারণ অন্তর, d = (27 - 22) = 5

∴ 15 তম পদ = a + (15 - 1)d
= 22 + (14 × 5)
= 22 + 70
= 92

৬,৫০৫.
a + 1/a = 4 হলে a3 + 1/a3 = কত?
  1. ক) 76
  2. খ) 70
  3. গ) 52
  4. ঘ) 47
সঠিক উত্তর:
গ) 52
উত্তর
সঠিক উত্তর:
গ) 52
ব্যাখ্যা

a3 + 1/a3
= (a + 1/a)3 - 3.a.1/a (a + 1/a)
= 43 - 3 X 4
= 64 - 12
= 52

৬,৫০৬.
np3 = 4 × np2 হলে n = ?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

np3 = 4 × np2
বা, n!/(n - 3)! = 4 × n!/(n - 2)!
বা, 1/(n - 3)! = 4 × 1/(n - 2)(n - 3)!
বা, 1 = 4/(n - 2)
বা, n - 2 = 4
∴ n = 6

৬,৫০৭.
a2bc, ab2c, abc2 এর ল. সা. গু কোনটি?
  1. ক) abc
  2. খ) a2b2c2
  3. গ) 1
  4. ঘ) a3b3c3
সঠিক উত্তর:
খ) a2b2c2
উত্তর
সঠিক উত্তর:
খ) a2b2c2
ব্যাখ্যা
প্রশ্ন: a2bc, ab2c, abc2 এর ল. সা. গু কোনটি?

সমাধান:
১ম রাশি = a2bc
২য় রাশি = ab2c
৩য় রাশি = abc2

a2bc, ab2c, abc2 এর ল. সা. গু = a2b2c2
৬,৫০৮.
LEVEL শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 30 প্রকারে
  2. 60 প্রকারে
  3. 90 প্রকারে
  4. 120 প্রকারে
সঠিক উত্তর:
30 প্রকারে
উত্তর
সঠিক উত্তর:
30 প্রকারে
ব্যাখ্যা
প্রশ্ন: LEVEL শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
LEVEL শব্দটিতে মোট বর্ণ = 5 টি
E আছে = 2 টি
L আছে = 2 টি

∴ বিন্যাস সংখ্যা = 5! / (2! × 2!)
= 120/4
= 30

∴ LEVEL শব্দটির সব বর্ণ একত্রে নিয়ে 30 প্রকারে সাজানো যায়।
৬,৫০৯.
S = {x : x স্বাভাবিক পূর্ণবর্গ সংখ্যা এবং x < 124} হলে, S সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ কোনটি?
  1. {0, 4, 9, 16, 25, 36, 49, 64, 100, 121}
  2. {1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100}
  3. {1, 2, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121}
  4. {1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121}
সঠিক উত্তর:
{1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121}
উত্তর
সঠিক উত্তর:
{1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121}
ব্যাখ্যা
প্রশ্ন: S = {x : x স্বাভাবিক পূর্ণবর্গ সংখ্যা এবং x < 124} হলে, S সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ কোনটি?

সমাধান:
x পূর্ণবর্গ সংখ্যা হলে x = n², যেখানে n একটি স্বাভাবিক পূর্ণবর্গ সংখ্যা
n2 < 100 এই শর্ত মেনে n এর সম্ভাব্য মান হলো 1, 2, ..., 11

তাহলে,
পূর্ণবর্গ সংখ্যা x হবে 
= 12, 22, 32, 42, 52, 62, 72, 82, 92, 102, 112
= 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81,100, 121

∴ S = {1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121}
৬,৫১০.
a + b = √7 এবং a - b = √5 হলে, 8ab (a2 + b2) = কত?
  1. 12
  2. 24
  3. 36
  4. 42
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7 এবং a - b = √5 হলে, 8ab (a2 + b2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b = √7 
এবং a - b = √5 

এখন, 
8ab(a2 + b2
= 4ab × 2(a2 + b2
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2
= {(√7)2 - (√5)2} × {(√7)2 + (√5)2}
= (7 - 5) × (7 + 5) 
= 2 × 12 
= 24
৬,৫১১.
3x + 4y = 14, 4x - 3y = 2 হলে x - y এর মান কত?
  1. 0
  2. 4
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 4y = 14, 4x - 3y = 2 হলে x - y এর মান কত?

সমাধান:
 3x + 4x = 14....................(1)
4x - 3y = 2....................(2)

(1) × 3 + (2) × 4 ⇒
9x + 12y + 16x - 12y = 42 + 8
25x = 50
x = 2 

(1) ⇒ 
3x + 4x = 14
3 × 2 + 4x = 14
6 + 4x = 14
4x = 14 - 6
4x = 8
x = 2

x - y = 2 - 2 = 0
৬,৫১২.
3x যদি 15 থেকে 3 অধিক হয় তবে 3x + 2 = ?
  1. ক) ১৭
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা
এখানে 
3x = 15 + 3 = 18 
3x = 18
x = 6 

সুতরাং 
3x + 2 = 3 × 6 + 2
           = 18 + 2
           = 20
৬,৫১৩.
{2 - 3(2 - 3)-1}-1 এর মান কত?
  1. 5
  2. - 5
  3. - (1/5)
  4. 1/5
সঠিক উত্তর:
1/5
উত্তর
সঠিক উত্তর:
1/5
ব্যাখ্যা
প্রশ্ন: {2 - 3(2 - 3)-1}-1 এর মান কত?

সমাধান:
৬,৫১৪.
log3√2(1/18) এর মান নির্ণয় করুন।
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 4
  4. ঘ) - 4
সঠিক উত্তর:
খ) - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: log3√2(1/18) এর মান নির্ণয় করুন।

সমাধান:
log3√2(1/18)
= log3√2(1(/3√2)2
= log3√2(3√2)-2
= - 2log3√2 (3√2)
= - 2
৬,৫১৫.
log√10100 =?
  1. 1
  2. 2
  3. 4
  4. 8
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন:  log√10100 =?

সমাধান: 
log√10100 
= log√10(10)2
= log√10 (√10)4
= 4 log√10√10
= 4
৬,৫১৬.
২ + ৬ + ১৮ + ..... ধারাটির প্রথম ৭টি পদের সমষ্টি কত?
  1. ২১৮৬
  2. ২১২৬
  3. ২০৫৬
  4. ২০৯৬
সঠিক উত্তর:
২১৮৬
উত্তর
সঠিক উত্তর:
২১৮৬
ব্যাখ্যা

এখানে, ২ + ৬ + ১৮ + ..... ধারাটির‌
প্রথম পদ, a = ২
সাধারণ অনুপাত, r = ৬/২ = ৩
এবং পদ সংখ্যা, n = ৭
সুতরাং সমষ্টি = a (rn - 1)/(r - 1)
= ২ × (৩ - ১)/(৩ - ১)
= ২ × (২১৮৭ - ১)/২
= ২১৮৬

৬,৫১৭.
২২, ৩৫, ৪৮, ১৮, ৫০, ২৫, ৪০ উপাত্ত গুলোর পরিসর নির্ণয় করুন।
  1. ৩০
  2. ৩১
  3. ৩৩
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা

প্রশ্ন: ২২, ৩৫, ৪৮, ১৮, ৫০, ২৫, ৪০ উপাত্ত গুলোর পরিসর নির্ণয় করুন।

 সমাধান:
প্রদত্ত তথ্যের সর্বনিম্ন সংখ্যা = ১৮
প্রদত্ত তথ্যের সর্বোচ্চ সংখ্যা = ৫০

 ∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫০ - ১৮) + ১
= ৩২ + ১
 = ৩৩

৬,৫১৮.
বাংলা স্বরবর্ণগুলো থেকে দৈবভাবে একটি বর্ণ নেওয়া হলে বর্ণটি মাত্রাহীন বর্ণ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৪/১১
  2. ৭/১১
  3. ৬/১১
  4. ৫/১১
সঠিক উত্তর:
৭/১১
উত্তর
সঠিক উত্তর:
৭/১১
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা স্বরবর্ণগুলো থেকে দৈবভাবে একটি বর্ণ নেওয়া হলে বর্ণটি মাত্রাহীন বর্ণ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
- বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ ৪টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাযুক্ত স্বরবর্ণ ৭টি।

∴ বাংলা স্বরবর্ণগুলো থেকে দৈবভাবে একটি বর্ণ নেওয়া হলে বর্ণটি মাত্রাহীন বর্ণ না হওয়ার তথা মাত্রাযুক্ত বর্ণ হওয়ার সম্ভাবনা = ৭/১১
৬,৫১৯.
একটি ক্লাসের 45 জন ছাত্রের মধ্যে 25 জন ফুটবল খেলে, 22 জন ক্রিকেট খেলে এবং 8 জন কোনটিই খেলেনা। কতজন ছাত্র দুটিই খেলে?
  1. 6 জন
  2. 10 জন
  3. 8 জন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
10 জন
উত্তর
সঠিক উত্তর:
10 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের 45 জন ছাত্রের মধ্যে 25 জন ফুটবল খেলে, 22 জন ক্রিকেট খেলে এবং 8 জন কোনটিই খেলেনা। কতজন ছাত্র দুটিই খেলে?

সমাধান:
এখানে,
n(F ∪ C) = 45 - 8 = 37 জন

∴ n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
⇒ 37 = 25 + 22 - n(F ∩ C)
⇒ n(F ∩ C) = 47 - 37
∴ n(F ∩ C) = 10 জন

∴ দুটিই খেলে 10 জন।
৬,৫২০.
একজন ছাত্রের বাংলায় ফেল করার সম্ভাবনা 1/5, বাংলা এবং ইংরেজি দুইটিতে পাসের সম্ভাবনা 3/4 এবং দুইটির যে কোনো একটিতে পাসের সম্ভাবনা 7/8 তার ইংরেজিতে পাসের সম্ভাবনা কত?
  1. 3/4 
  2. 33/40
  3. 3/40
  4. 40/33
সঠিক উত্তর:
33/40
উত্তর
সঠিক উত্তর:
33/40
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রের বাংলায় ফেল করার সম্ভাবনা 1/5, বাংলা এবং ইংরেজি দুইটিতে পাসের সম্ভাবনা 3/4 এবং দুইটির যে কোনো একটিতে পাসের সম্ভাবনা 7/8 তার ইংরেজিতে পাসের সম্ভাবনা কত?

সমাধান:
বাংলায় পাসের সম্ভাবনা P(B) = 1 - 1/5 = 4/5
বাংলা এবং ইংরেজী দুইটিতে পাসের সম্ভাবনা P(B∩E)= 3/4
দুইটিতে যে কোনো একটিতে পাসের সম্ভাবনা P(B∪E) = 7/8
আমরা জানি,
P(B∪E) = P(B) + P(E) - P(B∩E)

∴তার ইংরেজিতে পাসের সম্ভাবনা P(E) =  P(B∪E) + P(B∩E) - P(B)
= 7/8 + 3/4 - 4/5
= (35 + 30 - 32)/40
= 33/40
৬,৫২১.
X = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 8} এবং Y = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16} হলে, X ∩ Y = কত? 
  1. ক) {2, 4, 6, 8}
  2. খ) {4, 8, 12, 16}
  3. গ) {4, 8}
  4. ঘ) {2, 4, 8, 12}
সঠিক উত্তর:
গ) {4, 8}
উত্তর
সঠিক উত্তর:
গ) {4, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: X = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 8} এবং Y = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16} হলে, X ∩ Y = কত? 

সমাধান:
X = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 8} 
Y = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16}

X = {2, 4, 6, 8}
Y = {4, 8, 12, 16}

X ∩ Y = {2, 4, 6, 8} ∩ {4, 8, 12, 16}
= {4, 8}
৬,৫২২.
3x + y = 9 এবং 5x - y = 7 হলে, x ও y এর মান হবে যথাক্রমে -
  1. ক) 3, - 2
  2. খ) 4, - 3
  3. গ) 2, 3
  4. ঘ) 1, 6
সঠিক উত্তর:
গ) 2, 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 2, 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + y = 9 এবং 5x - y = 7 হলে, x ও y এর মান হবে যথাক্রমে -

সমাধান:
3x + y = 9 ............... (1)
5x - y = 7 ..............(2)

(1) + (2) নং হতে পাই,
8x = 16
∴ x = 2

(1) নং হতে পাই,
(3 × 2) + y = 9
∴ y = 3

∴ (x, y) = (2, 3)
৬,৫২৩.
৭ + ১২ + ১৭ + ২২ + ……. ধারাটির ১৯ তম পদ কত?
  1. ৯৭
  2. ১০০
  3. ১০২
  4. ১০৭
সঠিক উত্তর:
৯৭
উত্তর
সঠিক উত্তর:
৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১২ + ১৭ + ২২ + ……. ধারাটির ১৯ তম পদ কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
এখানে,
১ম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১২ - ৭ = ৫

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d

∴ ধারাটির ১৯ তম পদ = ৭ + (১৯ - ১)৫
= ৭ + (১৮ × ৫)
= ৯৭
৬,৫২৪.
(x2 + 1)2 = 3x2 হলে, x3 + (1/x3) এর মান কত?
  1. 0
  2. √3
  3. - √3
  4. 3√3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 + 1)2 = 3x2 হলে, x3 + (1/x3) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
(x2 + 1)2 = 3x2
বা, x2 + 1 = √3.x
বা, (x2 + 1)/x = √3
∴ x + (1/x) = √3

∴ প্রদত্ত রাশি = x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3.x.1/x {x + (1/x)}
= (√3)3 - 3. √3
= 3√3 - 3√3
= 0
৬,৫২৫.
P(X) = 1/4, P(Y) = 2/5 এবং X ও Y স্বাধীন হলে, P(Y/X) এর মান কত?
  1. 2/3
  2. 1/2
  3. 2/5
  4. 1/4
সঠিক উত্তর:
2/5
উত্তর
সঠিক উত্তর:
2/5
ব্যাখ্যা
প্রশ্ন: P(X) = 1/4, P(Y) = 2/5 এবং X ও Y স্বাধীন হলে, P(Y/X) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P(X) = 1/4
P(Y) = 2/5
এবং X ও Y স্বাধীন

∴ P(X ∩ Y) = P(X) × P(Y)
= (1/4) × (2/5)
= 2/20 = 1/10

∴ P(Y/X) = P(X ∩ Y)/P(X)
= (1/10)/(1/4)
= (1/10) × (4/1)
= 2/5
৬,৫২৬.
PROBABILITY শব্দটি থেকে যেকোন একটি letter নিলে, বর্ণটি consonant হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১১
  2. ৯/১১
  3. ১০/১১
  4. ৫/১১
সঠিক উত্তর:
৭/১১
উত্তর
সঠিক উত্তর:
৭/১১
ব্যাখ্যা

প্রশ্ন: PROBABILITY শব্দটি থেকে যেকোন একটি letter নিলে, বর্ণটি consonant হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
PROBABILITY শব্দটিতে মোট letter আছে ১১ টি
Vowel আছে (O, A, I, I)  ৪টি
বাকী (১১ - ৪) = ৭টি consonant 

বর্ণটি consonant হওয়ার সম্ভাবনা  = ৭/১১

৬,৫২৭.
  1. ক) 0.1
  2. খ) 0.01
  3. গ) 0.001
  4. ঘ) 0.0001
সঠিক উত্তর:
ঘ) 0.0001
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.0001
ব্যাখ্যা


সমাধান: 
x1/4 = 0.1 
x = (0.1)4
x = 0.0001
৬,৫২৮.
3x2 - x - 10 এর উৎপাদক কত?
  1. (x + 2)(3x - 5)
  2. (x + 2)(3x + 5)
  3. (x - 2)(3x + 5)
  4. (x - 2)(3x - 5)
সঠিক উত্তর:
(x - 2)(3x + 5)
উত্তর
সঠিক উত্তর:
(x - 2)(3x + 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - x - 10 এর উৎপাদক কত?

সমাধান:
3x2 - x - 10
= 3x2 - 6x + 5x - 10
= 3x(x - 2) + 5(x - 2)
= (x - 2)(3x + 5)
৬,৫২৯.
x - y = 7 এবং xy = 60 হলে, x = ?
  1. ক) -12
  2. খ) 5
  3. গ) 12
  4. ঘ) 0
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা

x - y = 7
∴ y = x - 7......(1)

আবার, xy = 60
বা, x(x - 7) = 60 [y = x - 7 বসিয়ে]
বা, x2 - 7x - 60 = 0
বা, x2 - 12x + 5x - 60 = 0
বা, x(x - 12) + 5(x - 12) = 0
বা, (x - 12)(x + 5) = 0
∴ x = -5, 12

৬,৫৩০.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে 4 অথবা 4 এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা শতকরা কত? 
  1. 75%
  2. 50%
  3. 25%
  4. 100%
সঠিক উত্তর:
50%
উত্তর
সঠিক উত্তর:
50%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে 4 অথবা 4 এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা শতকরা কত? 

সমাধান: 
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল 6টি। যথা, 1, 2, 3, 4, 5, 6

আবার, 
4 অথবা 4-এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা
অর্থাৎ, 4, 5 অথবা 6 আসার সম্ভাবনা
অনুকূল ফলাফল = 3টি 

আমরা জানি, 
সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= 3/6
= 1/2

∴ শতকরা হিসাবে = (1/2) × 100% = 50%

৬,৫৩১.
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?
  1. ক) √{(n2 - 1)/12}
  2. খ) √{(n2 + 1)/12}
  3. গ) √{(n2 - 1)/2}
  4. ঘ) {(n2 - 1)/12}
সঠিক উত্তর:
ক) √{(n2 - 1)/12}
উত্তর
সঠিক উত্তর:
ক) √{(n2 - 1)/12}
ব্যাখ্যা
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
= √{(n2 - 1)/12}
৬,৫৩২.
4x2 - 12x - 4 = 0 হলে, x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 11
সঠিক উত্তর:
ঘ) 11
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 12x - 4 = 0 হলে, x2 + 1/x2 এর মান কত? 

সমাধান:
দেয়া আছে
4x2 - 12x - 4 = 0
x2 - 3x - 1 = 0
x2 - 1 = 3x
x2/x - 1/x = 3x/x
x - 1/x = 3

x2 + 1/x2 = (x)2 + (1/x)2
                = (x - 1/x)2 + 2.x.1/x
                = 32 + 2
                = 9 + 2
                = 11
৬,৫৩৩.
x4 + x2y2 + y4 = 32 এবং x2 - xy + y2 = 8 হলে, x2 + xy + y2 এর মান কত?
  1. 2
  2. 6
  3. 4
  4. 12
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + x2y2 + y4 = 32 এবং x2 - xy + y2 = 8 হলে, x2 + xy + y2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x4 + x2y2 + y4 = 32
⇒ (x2)2 + 2x2y2 + (y2)2 - x2y2 = 32
⇒ (x2 + y2)2 - (xy)2 = 32
⇒ (x2 + y2 + xy)(x2 + y2 - xy) = 32
⇒ (x2 + xy + y2)(x2 - xy + y2) = 32
⇒ (x2 + xy + y2)8 = 32
⇒ x2 + xy + y2 = 32/8
∴ x2 + xy + y2 = 4
৬,৫৩৪.
x2 + 1/x2 = 3 হলে (x6 + 1)/x3 এর মান কত?
  1. 3√5
  2. 4√5
  3. 2√5
  4. √5
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 1/x2 = 3 হলে (x6 + 1)/x3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x2 + 1/x2 = 3
(x + 1/x)2 - 2x(1/x) = 3
(x + 1/x)2  - 2 = 3
(x + 1/x)2 = 5
x + 1/x = √5

(x6 + 1)/x3 = x6/x3 + 1/x3
= x3 + 1/x3
= x3 + (1/x)3
 = (x + 1/x)3 - 3x(1/x)(x + 1/x)
= (√5)3 - 3√5
= 5√5- 3√5
= 2√5
৬,৫৩৫.
১ + ৫ + ৯ + ১৩ + ........ ধারাটির ২০টি পদের সমষ্টি-
  1. ৭৫০
  2. ৭৮০
  3. ১৫০০
  4. ১৫৬০
সঠিক উত্তর:
৭৮০
উত্তর
সঠিক উত্তর:
৭৮০
ব্যাখ্যা

এখানে,
a = ১; d = ৪ ও n = ২০
∴ S = (n/২){২a + (n - ১)d}
= (২০/২){২.১ + (২০ - ১)৪}
= ১০ × ৭৮
= ৭৮০

৬,৫৩৬.
A = {x : x ∈ R এবং x2 - (a + b) x + ab = 0} এবং B = {a, b, c} হলে (A ∪ B) = কত?
  1. {a, b}
  2. {a, b, c}
  3. {c}
  4. {x, b, c}
সঠিক উত্তর:
{a, b, c}
উত্তর
সঠিক উত্তর:
{a, b, c}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x ∈ R এবং x2 - (a + b) x + ab = 0} এবং B = {a, b, c} হলে (A ∪ B) = কত? 

সমাধান: 
A = {x : x ∈ R এবং x2 - (a + b) x + ab = 0}
এবং B = {a, b, c} 

এখানে 
x2 - (a + b)x + ab = 0
বা, x2 - ax - bx + ab = 0
বা, x(x - a) - b(x - a) = 0
বা, (x - a)(x - b) = 0
∴ x = a, b 

A = {a, b}
B = {a, b, c}

∴ A ∪ B = {a, b} ∪ {a, b, c} = {a, b, c}
৬,৫৩৭.
a + b = √7, a - b = √5 হলে, 8a3b +8ab3 = কত?
  1. 12
  2. 16
  3. 20
  4. 24
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7, a - b = √5 হলে, 8a3b +8ab3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = √7
a - b = √5

এখন,
8a3b +8ab3
= 8ab(a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2}
= {(√7)2 - (√5)2} × {(√7)2 + (√5)2}
= (7 - 5) × (7 + 5)
= 2 × 12
= 24
৬,৫৩৮.
a + 1/a = √4 হলে a3 + 1/a3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1/2
  3. গ) √2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা

দেওয়া আছে, a + 1/a = √4
এখন, a3 + 1/a3
= (a + 1/a)3 - 3. a. 1/a (a + 1/a)
= (√4)3 - 3√4
= 4√4 - 3√4
= √4
= 2

৬,৫৩৯.
35x2 - x - 12 এর একটি উৎপাদক কোনটি?
  1. (5x - 3)
  2. (7x - 4)
  3. (2x + 5)
  4. (5x + 3)
সঠিক উত্তর:
(5x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(5x - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: 35x2 - x - 12 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
প্রদত্ত রাশি,
35x2 - x - 12
= 35x2 - 21x + 20x - 12
= 7x(5x - 3) + 4(5x - 3)
= (5x - 3)(7x + 4)

৬,৫৪০.
এক ব্যক্তির 4টি লাল পতাকা 3 টি হলুদ পতাকা 2 টি নীল পতাকা আছে। একটি সংকেত তৈরির জন্য 9 টি পতাকাকে একটি সারিতে ব্যবহার করলে কয়টি সংকেত করতে পারবে?
  1. 760
  2. 1260
  3. 870
  4. 1460
সঠিক উত্তর:
1260
উত্তর
সঠিক উত্তর:
1260
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তির 4টি লাল পতাকা 3 টি হলুদ পতাকা 2 টি নীল পতাকা আছে। একটি সংকেত তৈরির জন্য 9 টি পতাকাকে একটি সারিতে
ব্যবহার করলে কয়টি সংকেত করতে পারবে?

সমাধান:
দেওয়া আছে, 
লাল পতাকা (R) = 4
হলুদ পতাকা (Y) = 3
নীল পতাকা (B) = 2
∴ মোট পতাকা = 4 + 3 + 2 = 9
একই রঙের পতাকা সমান, তাই পুনরাবৃত্তি সহ permutation সূত্র ব্যবহার করি। 

সুতরাং, বিন্যাস সংখ্যা = 9!/(4! × 3! × 2!) = 1260

৬,৫৪১.
ভেনচিত্র অনুসারে A-B = ?
  1. ক) ∅
  2. খ) {1}
  3. গ) {1, 3}
  4. ঘ) {2, 3}
সঠিক উত্তর:
খ) {1}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1}
ব্যাখ্যা
A বৃত্তের যে অংশ B বৃত্তকে ছেদ করে নাই সেই অংশই A-B
∴ A-B = {1}
৬,৫৪২.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কতজন ছাত্র আছে?
  1. 68 জন
  2. 76 জন
  3. 72 জন
  4. 80 জন
সঠিক উত্তর:
72 জন
উত্তর
সঠিক উত্তর:
72 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে কতজন ছাত্র আছে?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি

১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 4(x - 2) জন = (4x - 8) জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 3x +12 জন

∴ 4x - 8 = 3x +12
⇒ 4x - 3x = 12 + 8
⇒ x = 20
∴ ছাত্র সংখ্যা = 4 × 20 - 8 = 72 জন
৬,৫৪৩.
(4m + 2n)3 + 3(4m + 2n)2 (m - 2n) + 3(4m + 2n)(m - 2n)2 + (m - 2n)3 এর সরল কত হবে?
  1. ক) 125m
  2. খ) 125m2
  3. গ) 125m3
  4. ঘ) 125
সঠিক উত্তর:
গ) 125m3
উত্তর
সঠিক উত্তর:
গ) 125m3
ব্যাখ্যা

(4m + 2n)3 + 3(4m + 2n)2 (m - 2n) + 3(4m + 2n)(m - 2n)2 + (m - 2n)3
= {(4m + 2n) + (m - 2n)}3
= (4m + 2n + m - 2n)3
= (5m)3
= 125m3

৬,৫৪৪.
৯ + ১৩ + ১৭ + ২১ + ............. ধারাটির কোন পদ ১৬৫?
  1. ৪০ তম
  2. ৪১ তম
  3. ৪৩ তম
  4. ৪৪ তম
সঠিক উত্তর:
৪০ তম
উত্তর
সঠিক উত্তর:
৪০ তম
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ + ১৩ + ১৭ + ২১ + ............. ধারাটির কোন পদ ১৬৫?

সমাধান:
এখানে,
ধারার ১ম পদ, a = ৯
সাধারণ অন্তর, d = ১৩ - ৯ = ৪
n তম পদ = ১৬৫

আমরা জানি,
n তম পদ = a + (n - ১) × d

প্রশ্নমতে,
৯ + (n - ১) × ৪ = ১৬৫
⇒ ৯ + ৪n - ৪ = ১৬৫
⇒ ৪n + ৫ = ১৬৫
⇒ ৪n = ১৬০
⇒ n = ৪০

∴ ১৬৫ হলো ধারাটির ৪০ তম পদ।

৬,৫৪৫.
কোন সমান্তর ধারার 5ম পদ 30 এবং 14তম পদ 84 হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
  1. 5
  2. 6
  3. 8
  4. 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সমান্তর ধারার 5ম পদ 30 এবং 14তম পদ 84 হলে, ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d
সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d
সুতরাং,
5ম পদ = a + (5 - 1)d = 30
⇒ a + 4d = 30 ------ (1)

14তম পদ = a + (14 - 1)d = 84
⇒ a + 13d = 84 ------ (2)

(2) নং সমীকরণ থেকে (1) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(a + 13d) - (a + 4d) = 84 - 30
⇒ 9d = 54
⇒ d = 54/9
⇒ d = 6
সুতরাং, ধারাটির সাধারণ অন্তর হলো 6।

৬,৫৪৬.
A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n - 1 = 63
⇒ 2n = 63 + 1
⇒ 2n = 64
⇒ 2n = 26
∴ n = 6
৬,৫৪৭.
loga1 এর মান কত?
  1. ক) 1
  2. খ) a
  3. গ) loga1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: loga1 এর মান কত?

সমাধান:
loga1
logaa0
= 0logaa
= 0 × 1
= 0

৬,৫৪৮.
A = {m, n, o} সেটের প্রকৃত উপসেট কয়টি?
  1. 1 টি
  2. 3 টি
  3. 7 টি
  4. 8 টি
সঠিক উত্তর:
7 টি
উত্তর
সঠিক উত্তর:
7 টি
ব্যাখ্যা

প্রশ্ন: A = {m, n, o} সেটের প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
এখানে, A = {m, n, o}
A সেটের উপাদান সংখ্যা n = 3 

∴ A সেটের প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1 
= 8 - 1
= 7 টি

৬,৫৪৯.
xyz = 240 হলে কোনটি y এর মান হতে পারে না?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
y এর মান শূন্য হলে xyz এর মান 0 হয়ে যাবে; যা প্রশ্নোক্ত সমীকরণের সাথে সাংঘর্ষিক। তাই y এর মান 0 হতে পারে না।
৬,৫৫০.
সমাধান করুনঃ x/5 - 2/7 = 5x/7 - 4/5
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

x/5 - 2/7 = 5x/7 - 4/5
বা, x/5 - 5x/7 = 2/7 - 4/5
বা, (7x - 25x)/35 = (10-28)/35
বা, -18x/35 = -18/35
∴ x = 1

৬,৫৫১.
3.27x = 9x + 4  এ x এর মান কত?
  1. - 7
  2. 7
  3. 1/7
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
3.27x = 9x + 4  
3.(33)x = (32)x + 4  
3.33x = 32x + 8
33x + 1 = 32x+ 8
3x + 1 = 2x + 8 
3x - 2x  = 8 - 1
x = 7 

৬,৫৫২.
U = {1, 2, 3, 4, 5, 6, 7}, A = {2, 5} হলে, Ac এর মান কত ?
  1. {1, 2, 3, 4, 5, 7}
  2. {1, 3, 4, 5, 6, 7}
  3. {1, 2, 3 ,4 ,7}
  4. {1, 3, 4, 6, 7}
সঠিক উত্তর:
{1, 3, 4, 6, 7}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 4, 6, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {1, 2, 3, 4, 5, 6, 7}, A = {2, 5} হলে, Ac এর মান কত ?

সমাধান: 
দেওয়া আছে,
U = {1, 2, 3, 4, 5, 6, 7}
A = {2, 5} 
Ac এর মান = U\A
= {1, 2, 3, 4, 5, 6, 7}\{2, 5}
= {1, 3, 4, 6, 7}

৬,৫৫৩.
'BALLOON' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 360 ভাবে
  2. 720 ভাবে
  3. 180 ভাবে
  4. 460 ভাবে
সঠিক উত্তর:
180 ভাবে
উত্তর
সঠিক উত্তর:
180 ভাবে
ব্যাখ্যা
প্রশ্ন: 'BALLOON' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
'BALLOON' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি
স্বরবর্ণ আছে 3টি (A, O, O)
স্বরবর্ণ তিনটিকে সাজানো যায় = 3!/2! = 3 ভাবে [2 টি O আছে]

স্বরবর্ণ তিনটিকে একটি ধরে মোট বর্ণ 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!/2! = 60 [2 টি L আছে]

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 3 × 60
= 180 ভাবে
৬,৫৫৪.
একটি ব্যাগে 4টি সাদা ও 6টি কালো বল আছে। রহিম নিরপেক্ষ ভাবে তিনটি বল উত্তোলন করলো। 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 3/4
  2. খ) 1/30
  3. গ) 2/5
  4. ঘ) 3/5
সঠিক উত্তর:
খ) 1/30
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/30
ব্যাখ্যা
সাদা বল = 4টি 
কালো বল = 6টি 
মোট বল = (4 + 6)টি = 10 

10টি বলের মধ্যে 3টি বল নেওয়ার সম্ভাবনা = 10C3 = 120
4টি বলের মধ্যে 3টি বল সাদা হবার সম্ভাবনা =4C3 = 4
3টি বলই কালো হওয়ার সম্ভাবনা = 4/120
                                                  = 1/30
৬,৫৫৫.
কোন পরীক্ষায় ২৫% ছাত্র বিজ্ঞানে এবং ৩০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ১৫% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
  1. ক) ৪০ জন
  2. খ) ৫০ জন
  3. গ) ৬০ জন
  4. ঘ) ৭৫ জন
সঠিক উত্তর:
গ) ৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ২৫% ছাত্র বিজ্ঞানে এবং ৩০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ১৫% ছাত্র ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

সমাধান:
শুধু বিজ্ঞানে ফেল করে = ২৫% - ১৫% = ১০%
শুধু অঙ্কে ফেল করে = ৩০% - ১৫% = ১৫%

শুধু বিজ্ঞান বা শুধু অঙ্ক বা উভয় বিষয়ে ফেল করে = (১০ + ১৫ + ১৫)%
= ৪০%

∴ শতকরা পাশ করে = ১০০% - ৪০% = ৬০%
৬,৫৫৬.
a + b = 7 এবং ab = 10 হলে (a - b)2 =?
  1. ক) 70
  2. খ) 9
  3. গ) 39
  4. ঘ) 40
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে (a - b)2 = ?

সমাধান:
a + b = 7 
ab = 10

আমরা জানি
(a - b)2 = (a + b)2 - 4ab
(a - b)2 = 72 - 4 × 10
(a - b)2 = 49 - 40
(a - b)2 = 9
৬,৫৫৭.
3 × 2n - 4 × 2n - 2 = ?
  1. 2n + 1 
  2. 2n - 1
  3. 3
  4. 2n
সঠিক উত্তর:
2n + 1 
উত্তর
সঠিক উত্তর:
2n + 1 
ব্যাখ্যা

প্রশ্ন: 3 × 2n - 4 × 2n - 2 = ?

সমাধান:
3 × 2n - 4 × 2n - 2
= 3 × 2n - 22 × 2n - 2
= 3 × 2n - 22 + n - 2
= 3 × 2n - 2n
= 2n(3 - 1)
= 2n × 2 
= 2n + 1

৬,৫৫৮.
যদি (a/b)x - 3 = (b/a)x - 5 হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (a/b)x - 3 = (b/a)x - 5 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(a/b)x - 3 = (b/a)x - 5
⇒ (a/b)x - 3  = (a/b)- (x - 5)
⇒ x - 3 = - x + 5
⇒ x + x = 5 + 3
⇒ 2x = 8
∴ x = 4

৬,৫৫৯.
  1. 2/5
  2. 1/3
  3. 3/2
  4. 1/5
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৬,৫৬০.
যদি 4x - 7 < 2x + 13 হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. x < 7
  2. x > 9
  3. x < 13
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
x < 13
উত্তর
সঠিক উত্তর:
x < 13
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4x - 7 < 2x + 13 হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?

সমাধান:
4x - 7 < 2x + 13
⇒ 4x - 2x < 13 + 7
⇒ 2x < 20 
∴ x < 10

10 থেকে ছোট সকল সংখ্যাই 13 থেকে ছোট।
∴ x < 13 অবশ্যই সত্য।
৬,৫৬১.
১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ২/৫
  2. ১/৫
  3. ২/৭
  4. ৮/১৫
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত মোট সংখ্যা = ১৫ টি
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহ =  ২, ৩, ৫, ৭, ১১, ১৩
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬ টি

∴মৌলিক সংখ্যা হওয়ার সম্ভব্যতা = মোট মৌলিক সংখ্যা / সর্বমোট সংখ্যা
= ৬/১৫
= ২/৫
৬,৫৬২.
দুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে ছোট সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুদুইটি সংখ্যার যোগফল ৫৫। ছোট সংখাটির ৬ গুণ বড় সংখ্যাটির ৫ গুণের সমান হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
তাহলে, বড় সংখ্যাটি = ৫৫ - ক

প্রশ্নমতে,
৬ক = ৫(৫৫ - ক)
বা, ৬ক = ২৭৫ - ৫ক
বা, ৬ক + ৫ক = ২৭৫
বা, ১১ক = ২৭৫
বা, ক =২৭৫/১১
∴ ক = ২৫

∴ ছোট সংখ্যাটি ২৫।
৬,৫৬৩.
125 এর 5 ভিত্তিক লগ কত ?
  1. 3
  2. 2√3
  3. 4
  4. 3√2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 125 এর 5 ভিত্তিক লগ কত ?

সমাধান:
log5125
= log553
= 3 log55
= 3 × 1 [logaa = 1 ]
= 3
৬,৫৬৪.
3x2 - x - 14 এর উৎপাদক গুলো হলো-
  1. (3x - 2)(x + 7)
  2. (3x - 7)(x - 2)
  3. (3x - 7)(x + 2)
  4. (2x - 7)(x + 7)
সঠিক উত্তর:
(3x - 7)(x + 2)
উত্তর
সঠিক উত্তর:
(3x - 7)(x + 2)
ব্যাখ্যা
3x2 - x - 14 
= 3x2 - 7x + 6x - 14
= x(3x - 7) + 2(3x - 7)
= (3x - 7)(x + 2)
৬,৫৬৫.
x3 - x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (x + 2) (x2 + 2x + 3)
  2. (x - 2) (x2 + 2x + 3)
  3. (x - 2) (x2 - 2x + 3)
  4. (x + 2) (x2 - 2x + 3)
সঠিক উত্তর:
(x - 2) (x2 + 2x + 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - 2) (x2 + 2x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
f(x) = x3 - x - 6
∴ f(2) = 23 - 2 - 6
= 8 - 8
= 0
(x - 2), f(x) এর একটি উৎপাদক।

x3 - x - 6
= x2(x - 2) + 2x(x - 2) + 3(x - 2)
= (x - 2) (x2 + 2x + 3)
৬,৫৬৬.
x√0.09 = 3 হলে, x এর মান কত?
  1. ক) 3/10
  2. খ) 1/3
  3. গ) 10
  4. ঘ) 10/3
সঠিক উত্তর:
গ) 10
উত্তর
সঠিক উত্তর:
গ) 10
ব্যাখ্যা

x√0.09 = 3
⇒x = 3/√0.09
⇒x2 = 9/0.09 [বর্গ করে]
⇒x2 =100
∴x = 10

৬,৫৬৭.
2x + (2/x) = 3 হলে, x3 + (1/x3) + 3 এর মান কত?
  1. -9/8
  2. -8/9
  3. 15/8
  4. 8/15
সঠিক উত্তর:
15/8
উত্তর
সঠিক উত্তর:
15/8
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + (2/x) = 3 হলে, x3 + (1/x3) + 3 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2x + (2/x) = 3
বা, 2{x + (1/x)} = 3
∴ x + (1/x) = 3/2

এখন, 
x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3.x.1/x (x + 1/x)
= (3/2)3 - 3.(3/2)
= (27/8) - (9/2)
= (27 - 36)/8 
= -9/8

∴ x3 + (1/x3) + 3 
= (-9/8) + 3
= (-9 + 24)/8
= 15/8
৬,৫৬৮.
x2 - 2x - 15 > 0 এর সমাধান সেট নিচের কোনটি?
  1. S = {x : x > 5 অথবা x < - 3}
  2. S = {x : x > 5 অথবা x < 3}
  3. S = {x : x > 5 অথবা x > - 3}
  4. S = {x : x > 5 অথবা x > 3}
সঠিক উত্তর:
S = {x : x > 5 অথবা x < - 3}
উত্তর
সঠিক উত্তর:
S = {x : x > 5 অথবা x < - 3}
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x - 15 > 0 এর সমাধান সেট নিচের কোনটি?

সমাধান:
x2 - 2x - 15 > 0
⇒ x2 - 5x + 3x - 15 > 0
⇒ x(x - 5) + 3(x - 5) > 0
⇒ (x - 5)(x + 3) > 0 ...............(1)

(1) সত্য হবে যদি (x - 5), (x + 3) উভয়েই ধনাত্মক হয়।
x - 5 > 0
∴ x > 5

x + 3 > 0
∴ x > - 3

আবার (1) সত্য হবে যদি (x - 5), (x + 3) উভয়েই ঋনাত্মক হয়।
x - 5 < 0
∴ x < 5

x + 3 < 0
∴ x < - 3

কিন্তু,
- 3 < x < 5 এর জন্য 
(x - 5)(x + 3) এর মান ঋণাত্মক হয়। যা গ্রহণযোগ্য নয়।

∴ x এর সঠিক মান হবে x > 5 অথবা x < - 3
∴ নির্ণেয় সেট S = {x : x > 5 অথবা x < - 3}
৬,৫৬৯.
a2 - 3ab - 40b2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন-
  1. (a - 8b)(a + 5b)
  2. (a - 9b)(a + 6b)
  3. (a - 20b)(a - 2b)
  4. (a - 10b)(a + 4b)
সঠিক উত্তর:
(a - 8b)(a + 5b)
উত্তর
সঠিক উত্তর:
(a - 8b)(a + 5b)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3ab - 40b2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন-

সমাধান:
= a2 - 3ab - 40b2
= a2 - 8ab + 5ab - 40b2
= a(a - 8b) + 5b(a - 8b)
= (a - 8b)(a + 5b)
৬,৫৭০.
10 টি মুক্তা দিয়ে মালা তৈরী করা যাবে কত উপায়ে?
  1. ক) 5!/2
  2. খ) (10-1)!
  3. গ) 10!
  4. ঘ) 9!/2
সঠিক উত্তর:
ঘ) 9!/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9!/2
ব্যাখ্যা

চক্রাকার গঠনে একটি বস্তুকে সর্বদা স্থির রাখতে হবে এবং উল্টানো যাবে এমন n সংখ্যক বস্তু নিয়ে মালা তৈরী করা যাবে =(n-1)!/2
∴10 টি মুক্তা দিয়ে মালা তৈরী করা যাবে = (10 - 1)!/2 = 9!/2

৬,৫৭১.
xa = y, yb = z, zc = x হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. x = a/xbc
  2. x = b/xca
  3. y = a/zbc
  4. x = xabc
সঠিক উত্তর:
x = xabc
উত্তর
সঠিক উত্তর:
x = xabc
ব্যাখ্যা
প্রশ্ন: xa = y, yb = z, zc = x  হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান: 
দেয়া আছে 
xa = y, yb = z, zc = x

এখানে,
zc = x 
⇒ (yb)c = x
⇒ ybc = x
⇒ (xa)bc = x
⇒ xabc = x
∴ x = xabc
৬,৫৭২.
কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৬ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৫৪০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত? 
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৬ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৫৪০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত? 

সমাধান:
মনেকরি 
লোকসংখ্যা ক জন

প্রশ্নমতে,
৬ক × ক = ৫৪০০
৬ক= ৫৪০০
=৯০০
= ৩০
ক = ৩০
৬,৫৭৩.
  1. 1/3
  2. 5/6
  3. 2/5
  4. 5
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৬,৫৭৪.
36√6 এর 6 ভিত্তিক লগ কত? 
  1. 5/2
  2. 1/2
  3. 123/2
  4. 36/√6
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা
প্রশ্ন: 36√6 এর 6 ভিত্তিক লগ কত? 

সমাধান:
36√6 এর 6 ভিত্তিক লগ
= log636√6
= log6(62.61/2)
= log665/2 
= (5/2)log66
= (5/2) × 1
= 5/2
৬,৫৭৫.
1, 9, 25, 49,........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) 100
  2. খ) 81
  3. গ) 64
  4. ঘ) 88
সঠিক উত্তর:
খ) 81
উত্তর
সঠিক উত্তর:
খ) 81
ব্যাখ্যা

ধারাটি = 1, 9, 25, 49 ..............
= 1², 3², 5², 7², ..........
∴ ধারা অনুযায়ে পরবর্তী সংখ্যা = 9² = 81

৬,৫৭৬.
।x - 4। > 3 অসমতাটির সমাধান কত?  
  1. ক) x > 4 অথবা x < 3
  2. খ) x > 6 অথবা x < 4
  3. গ) x > 3 অথবা x < 2
  4. ঘ) x > 7 অথবা x < 1
সঠিক উত্তর:
ঘ) x > 7 অথবা x < 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x > 7 অথবা x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: ।x - 4। > 3 অসমতাটির সমাধান কত?  

সমাধান: 
(x - 4) অঋণাত্মক হলে আমরা পাই,
x - 4 > 3
x - 4 + 4 > 3 + 4
x > 7

আবার 
(x - 4) ঋণাত্মক হলে আমরা পাই,
- (x - 4) > 3
- x + 4 > 3
- x + 4 - 4 > 3 - 4
- x > - 1
(- x)(- 1) < (- 1)(- 1)
x < 1
৬,৫৭৭.
(5x - 3y) এর বর্গ হচ্ছে:
  1. 15x2 + 30xy + 9y2
  2. 25x2 - 30xy + 9y2
  3. 25x2 + 9y2
  4. 25x2 - 30xy - 9y2
সঠিক উত্তর:
25x2 - 30xy + 9y2
উত্তর
সঠিক উত্তর:
25x2 - 30xy + 9y2
ব্যাখ্যা

প্রশ্ন: (5x - 3y) এর বর্গ হচ্ছে:

সমাধান: 
(5x + 3y) এর বর্গ
= (5x - 3y)2
= (5x)2 - 2.5x.3y + (3y)2
= 25x2 - 30xy + 9y2  । 

৬,৫৭৮.
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?
  1. মধ্যক 19 এবং প্রচুরক 23
  2. মধ্যক 24 এবং প্রচুরক 17
  3. মধ্যক 17 এবং প্রচুরক 25
  4. মধ্যক 23 এবং প্রচুরক 19
সঠিক উত্তর:
মধ্যক 23 এবং প্রচুরক 19
উত্তর
সঠিক উত্তর:
মধ্যক 23 এবং প্রচুরক 19
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি, এর ১০ম পদ হচ্ছে মধ্যক।
∴ মধ্যক = 23

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক ২ বার আছে 19 সংখ্যাটি।
∴ প্রচুরক = 19
৬,৫৭৯.
যদি (81)4x + 5 = (27)4x + 6 হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. - 1/2
  3. 4
  4. - 1
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (81)4x + 5 = (27)4x + 6 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(81)4x + 5 = (27)4x + 6
⇒ (34)(4x + 5) = (33)(4x + 6)
⇒ 3(16x + 20) = 3(12x + 18)
⇒ (16x + 20) = (12x + 18) 
⇒ 16x - 12x = 18 - 20
⇒ 4x = - 2
⇒ x = - 2/4
∴ x = - 1/2
৬,৫৮০.
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১১ হয় তবে চতুর্থ পদটি কত?
  1. ১৮
  2. ২১
  3. ২৪
  4. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১১ হয় তবে চতুর্থ পদটি কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৪ ও ১১ হলে -
সাধারণ অন্তর = (১১ - ৪)
= ৭

∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর
= ১১ + ৭
= ১৮

 চতুর্থ পদ = তৃতীয়পদ + সাধারণ অন্তর
= ১৮ + ৭
= ২৫
৬,৫৮১.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
(৬+৮+১০)/৩ = (x+৭+৯)/৩ [সংখ্যাটি x ধরে নেই]
বা, ২৪ - ১৬ = x
∴ x = ৮
৬,৫৮২.
x + y = 5 এবং  x - y = 3 হলে, 2x2 + 2y2 = কত? 
  1. 16
  2. 20
  3. 24
  4. 34
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 5 এবং  x - y = 3 হলে, 2x2 + 2y2 = কত? 

সমাধান: 
2x2 + 2y2
= 2(x2 + y2)
= (x + y)2 + (x - y)2 
= (5)2 + (3)2 
= 25 + 9 
= 34

৬,৫৮৩.
(1 + 2 + 3 + ....... + 29 + 30) + (29 + ....... + 3 + 2 + 1) = কত?
  1. 465
  2. 840
  3. 900
  4. 1020
সঠিক উত্তর:
900
উত্তর
সঠিক উত্তর:
900
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + 2 + 3 + ....... + 29 + 30) + (29 + ....... + 3 + 2 + 1) = কত?

সমাধান:
ধারাটির অংশ দুইটি।
১ম অংশ: 1 + 2 + 3 + ....... + 29 + 30
২য় অংশ: 1 + 2 + 3 + ....... + 29

১ম অংশের সমষ্টি = {30(30 + 1)}/2 = 465
২য় অংশের সমষ্টি = {29(29 + 1)}/2 = 435

ধারাটির মোট সমষ্টি  = 465 + 435
= 900
৬,৫৮৪.
  1. 28
  2. 18
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

৬,৫৮৫.
x2 + x - (a + 1)(a + 2) এর একটি উৎপাদক-
  1. ক) x + a + 1
  2. খ) x + a - 1
  3. গ) x - a - 1
  4. ঘ) x - a - 2
সঠিক উত্তর:
গ) x - a - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x - a - 1
ব্যাখ্যা

x2 + x - (a + 1)(a + 2)
= x2 + x - (a + 1){(a + 1) + 1}
= x2 + x - b(b + 1) [ধরি, b = a + 1]
= x2 + x - b2 - b
= x2 + x - b2 - b
= x2 - b2 + x - b
= (x + b)(x - b) + 1(x - b)
= (x - b)(x + b + 1)
= (x - a - 1)(x + a + 1 + 1)
= (x - a - 1)(x + a + 2)

৬,৫৮৬.
7a2 - a - 8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (7a - 8) (a + 1)
  2. (8a - 7) (a - 1)
  3. (7a - 7) (a + 8)
  4. (8a + 7) (a + 7)
সঠিক উত্তর:
(7a - 8) (a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(7a - 8) (a + 1)
ব্যাখ্যা
7a2 - a - 8 
= 7a2 - 8a + 7a - 8
= a(7a - 8) + 1(7a - 8)
= (7a - 8) (a + 1)
৬,৫৮৭.
33a - 7 = 23a - 7 হলে, 6a এর মান কত?
  1. 3/7
  2. 5/3
  3. 7/3
  4. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: 33a - 7 = 23a - 7 হলে, 6a এর মান কত?

সমাধান:
33a - 7 = 23a - 7
⇒ 33a - 7/23a - 7 = 1
⇒ (3/2)3a - 7 = (3/2)0
⇒ 3a - 7 = 0
⇒ 3a = 7
⇒ a = 7/3
⇒ 6a = 6 × (7/3)
⇒ 6a = 14
৬,৫৮৮.
দুটি অসম সংখ্যার গড় ব্যবধান ৩ হলে, পরিসর কত?
  1. - ১.৫
  2. ১.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন:  দুটি অসম সংখ্যার গড় ব্যবধান ৩ হলে, পরিসর কত?

সমাধান: 
দুটি অসম সংখ্যার গড় ব্যবধান = পরিসর/২ 
⇒ পরিসর = ২ × ৩ 
= ৬ 
৬,৫৮৯.
যদি A = {1, 2, 3, 4, 5} হয়, তাহলে এর প্রকৃত উপসেট কয়টি? 
  1. 28
  2. 30
  3. 31
  4. 32
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4, 5} হয়, তাহলে এর প্রকৃত উপসেট কয়টি? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {1, 2, 3, 4, 5}

আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n - 1 
এখানে, 
n = সেটের উপাদান সংখ্যা = 3 

∴ প্রকৃত উপসেট = 2n - 1 
= 25 - 1 
= 32 - 1 
= 31 
৬,৫৯০.
১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ক) ৪৬৫০
  2. খ) ৪৭৫০
  3. গ) ৪৮৫০
  4. ঘ) ৪৯৫০
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
ব্যাখ্যা

1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল = n(n+1)/2
= (99 × 100)/2
= 4950

৬,৫৯১.
  1. 1
  2. 3
  3. 9
  4. 0
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: 

সম্নাধান:
৬,৫৯২.
p2 + 12p + 36 কে (p + 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 12
  2. 7
  3. 19
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: p2 + 12p + 36 কে (p + 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:

ধরি,
f(p) = p2 + 12p + 36

∴ f(- 3) = (- 3)2 + 12(- 3) + 36
= 9 - 36 + 36
= 9

∴ ভাগশেষ 9 হবে।

৬,৫৯৩.
যদি x2 = 2x - 1 হয় তবে, x11 + (1/x13) এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 2
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 = 2x - 1 হয় তবে, x11 + (1/x13) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 = 2x - 1
⇒ x2 - 2x + 1 = 2x
⇒ x2 - 2. x. 1 + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

প্রদত্ত রাশি = x11 + (1/x13)
= 111 + (1/113)
= 1 + 1
= 2
৬,৫৯৪.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ২/৩
  3. ২/৫
  4. ৩/৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি 
রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন = ১৩টি করে 

∴ তাসটি হরতন অথবা রুইতন হওয়ার সম্ভাবনা = (১৩ × ২)/৫২ = ২৬/৫২ = ১/২
∴ তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা = ১ - (১/২)
= ১/২ । 
৬,৫৯৫.
একটি ক্রিকেট টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) 8
  2. খ) 4
  3. গ) 28
  4. ঘ) 14
সঠিক উত্তর:
গ) 28
উত্তর
সঠিক উত্তর:
গ) 28
ব্যাখ্যা
দুইটি দলের সমাবেশ থেকে একটি খেলা অনুষ্ঠিত হয়
∴ অনুষ্ঠিত মোট খেলার সংখ্যা = 8C2 = 28
৬,৫৯৬.
৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৪, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড়, ৪, ৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
৬, ৮, ১০ এর গাণিতিক গড়  = (৬ + ৮ + ১০)/৩
= ২৪/৩
= ৮

ধরি,  ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৪, ৮ এবং ক সংখ্যার গাণিতিক গড়ের সমান
(৪ + ৮ + ক)/৩ = ৮
⇒ ১২+ ক = ২৪
⇒ ক = ২৪ - ১২
= ১২
৬,৫৯৭.
5 থেকে 55 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত? 
  1. 1530
  2. 1510
  3. 1490
  4. 1600
সঠিক উত্তর:
1530
উত্তর
সঠিক উত্তর:
1530
ব্যাখ্যা
প্রশ্ন: 5 থেকে 55 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত? 

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/(সাধারণ অন্তর) + 1}
= {(55 - 5)/(1) + 1}
= 50 + 1
= 51

সুতরাং,
সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদসংখ্যা
= {(55 + 5)/2} × 51
= (60/2) × 51
= 30 × 51
= 1530
৬,৫৯৮.
যদি 32x - 3x + 2 = 3x + 1 - 27 হয়, তবে x এর মান কত?
  1. (1, - 1)
  2. (1, 2)
  3. (2, 3)
  4. (0, 2)
সঠিক উত্তর:
(1, 2)
উত্তর
সঠিক উত্তর:
(1, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 32x - 3x + 2 = 3x + 1 - 27 হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
32x - 3x + 2 = 3x + 1 - 27
⇒ (3x)2 - (3x × 32) = (3x × 31) - 27

ধরি, 3x = p
⇒ p2 - 9p = 3p - 27
⇒ p2 - 12p + 27 = 0
⇒ p2 - 9p - 3p + 27 = 0
⇒ p(p - 9) - 3(p - 9) = 0
⇒ (p - 9)(p - 3) = 0
হয়, 
p - 9 = 0 
⇒ p = 9 
⇒ 3x = 32   ;   [p এর মান বসিয়ে পাই]
∴ x = 2

অথবা, 
p - 3 = 0
⇒ p = 3 
⇒ 3x = 31     ; [p এর মান বসিয়ে পাই]
∴ x = 1

সুতরাং, x এর মান (1, 2) 

৬,৫৯৯.
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. n2 - ২
  2. n2
  3. n2 + ১
  4. n2 + ২
সঠিক উত্তর:
n2
উত্তর
সঠিক উত্তর:
n2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি = 1 + 3 + 5 + 7 +....... + n
প্রথম পদ, a = 1
সাধারন অন্তর, d = 3 - 1 = 2
পদ সংখ্যা = n

আমরা জানি,
সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (n/2){2.1 + (n - 1).2}
= (n/2)(2 + 2n - 2)
= (n/2).2n
= n2
৬,৬০০.
প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৫০
  2. খ) ১৮০
  3. গ) ৩২৫
  4. ঘ) ২৫০
সঠিক উত্তর:
গ) ৩২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যার যোগফল = ২৫(২৫ + ১)/২
= (২৫ × ২৬)/২
= ২৫ × ১৩ 
= ৩২৫