উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটিকে যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার ৬ গুণের সমান হয়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x2 + x = 6(x + 1)
⇒ x2 + x = 6x + 6
⇒ x2 + x - 6x - 6 = 0
⇒ x2 - 5x - 6 = 0
এখন, গুণনীয়করণ করি:
x2 - 6x + x - 6 = 0
⇒ x(x - 6) + 1(x - 6) = 0
⇒ (x - 6)(x + 1) = 0
অতএব,
x - 6 = 0 ⇒ x = 6
অথবা, x + 1 = 0 ⇒ x = -1 (স্বাভাবিক সংখ্যা হতে পারে না)
∴ নির্ণেয় সংখ্যা = 6