বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ১২৬ / ১৩১ · ১২,৫০১১২,৬০০ / ১৩,০৮৮

১২,৫০১.
নিচের কোনটি প্রযুক্তি প্রতিষ্ঠান 'মেটা'র সার্ভিস?
  1. ক) Twitter
  2. খ) Instagram
  3. গ) Bing
  4. ঘ) Skype
সঠিক উত্তর:
খ) Instagram
উত্তর
সঠিক উত্তর:
খ) Instagram
ব্যাখ্যা
মেটা (Meta)
- ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
- ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা (Meta).
- মেটা নামকরণ হয় ২০২১ সালের ২৮ অক্টোবর।
- মেটা এর অধীন সার্ভিসগুলো হলো - Facebook, Messenger, Instagram, WhatsApp, Workplace.

সূত্র: https://about.meta.com/
১২,৫০২.
কোনটি অপারেটিং সিস্টেম এর কাজ নয়?
  1. ক) Memory Management
  2. খ) Process Management
  3. গ) Device Management
  4. ঘ) Signal Management
সঠিক উত্তর:
ঘ) Signal Management
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Signal Management
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম সাধারনত ৫ ধরনের কাজ করে:

- Memory Management: প্রাইমারি মেমোরিকে নিয়ন্ত্রণ করে। কোন কাজে কতটুকু মেমোরি লাগবে, কোন ডাটা মেমোরির কোন জায়গায় আছে তা ম্যানেজ করে।
- Process Management: কতগুলো কাজ করা হচ্ছে তা নিয়ন্ত্রণ করে। কোন কাজটি করা হচ্ছে, তার জন্য কোন কোন অংশকে কাজে লাগাতে হবে তা নির্ণয় করে।
- Device Management: কম্পিউটারের সাথে সংযুক্ত ডিভাইসগুলোর কাজকে সমন্ময় করা। কোন আউটপুট কোন ডিভাইসে যাবে তা নির্ধারণ করা।
- File Management: কোন সুনির্দিষ্ট কাজ করার জন্য কোন ফাইলগুলো ব্যবহার করতে হবে তা নির্ধারণ করা।
- Security: কম্পিউটারে সংরক্ষিত ডাটাগুলোকে সিকিউরিটি দেয়া অপারেটিং সিস্টেমের কাজ। যাতে কোনো ডাটা হাড়িয়ে না যায় বা ভাইরাস এর আক্রমনে ডাটার প্রকৃতি পরিবর্তন না হয় এবং ডাটা যাতে ইউজারের অনুমতির বাহিরে অন্যত্র স্থানান্তরিত না হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫০৩.
HTTP এবং HTTPS প্রোটোকলের মধ্যে মূল পার্থক্য কোনটি?
  1. ডেটা ট্রান্সফারের গতি
  2. ডেটা এনক্রিপশন বা সুরক্ষা
  3. অপারেটিং সিস্টেমের সামঞ্জস্যতা
  4. ফাইলের আকার বা ধারণক্ষমতা
সঠিক উত্তর:
ডেটা এনক্রিপশন বা সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ডেটা এনক্রিপশন বা সুরক্ষা
ব্যাখ্যা

• HTTPS (HyperText Transfer Protocol Secure) হচ্ছে HTTP-এর সিকিউর ভার্সন, যেখানে ডেটা SSL/TLS encryption ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়। ফলে ব্যবহারকারীর তথ্য (যেমন পাসওয়ার্ড, ব্যাংকিং ডেটা ইত্যাদি) সুরক্ষিত থাকে।

• HTTP (HyperText Transfer Protocol):
- এটি একটি সাধারণ প্রোটোকল যা ওয়েব ব্রাউজার ও সার্ভারের মধ্যে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়। তবে এতে কোনো নিরাপত্তা ব্যবস্থা (encryption) নেই।

• HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১২,৫০৪.
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় কোনটি?
  1. Microsoft Word
  2. Google Docs
  3. Notepad
  4. Microsoft Excel
সঠিক উত্তর:
Microsoft Excel
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Excel
ব্যাখ্যা
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার:
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। যেমন:

- Microsoft Word,
- Latex,
- Notepad,
- Google Docs,
- Apache OpenOffice Writer,
- Apple Pages,
- WPS Office Writer,
- Apache OpenOffice Writer ইত্যাদি।

স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে ।
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:

- Microsoft Excel,
- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet,
- Calc (Calligra) ইত্যাদি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট
১২,৫০৫.
রেডিও ফ্রিকোয়েন্সী UMTS স্ট্যান্ডার্ড কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়?
  1. চতুর্থ প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. দ্বিতীয় প্রজন্ম
  4. প্রথম প্রজন্ম
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
ব্যাখ্যা
♦ তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ:
- ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয় । তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
- মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।
- EDGE (Enhanced Data Rates for Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
- ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন। ডেটা রেট ২ এমবিপিএস এর অধিক।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয় ।
- এক্ষেত্রে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।
- রেডিও ফ্রিকোয়েন্সী W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
- চ্যানেল অ্যাকসেস বা সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA ।
- উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা।
- আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু হয়।
উদাহরণ: UMTS (Universal Mobile Telecommunication System), IMT (International Mobile Telecommunication)-2000, MC-CDMA, TD-SCDMA, EDGE, HSPA ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১২,৫০৬.
বাংলাদেশের নিজস্ব জিপিটি কোনটি?
  1. ই-সার্ভিস
  2. জি-সার্ভিস
  3. ই-ব্রেইন
  4. জি-ব্রেইন
সঠিক উত্তর:
জি-ব্রেইন
উত্তর
সঠিক উত্তর:
জি-ব্রেইন
ব্যাখ্যা
বাংলাদেশের নিজস্ব জিপিটি
- দেশে ৩ জুলাই ২০২৪ তারিখ  রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে উদ্বোধন করা  হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বাংলাদেশের নিজস্ব জিপিটি (জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমারস) প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’।
- সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের সংবিধান, বাজেট এবং স্টার্ট-আপ এই তিনটি জিপিটি নিয়ে তৈরি হয়েছে ‘জি-ব্রেইন’ (www.gbrainbd.ai) প্লাটফর্মটি। 

চ্যাটজিপিটি
- চ্যাটজিপিটি একটি চ্যাটবট।
- ২০২২ সালের ৩০ নভেম্বরে ওপেনএআই-এর মাধ্যমে এটি চালু করা হয়।
- প্রোগ্রামটি ওপেনএআই-এর জিপিটি-৩.৫ এবং জিপিটি-৪ পরিবারের বৃহৎ ভাষার মডেলের উপরে নির্মিত।
- এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
- এটি তত্ত্বাবধানাধীন ও বলবর্ধনমূলক শিখন কৌশলের সাথে কাজ করে।
- OpenAI হল একটি AI গবেষণা এবং স্থাপনা সংস্থা।
- তাদের লক্ষ্য হল কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিশ্চিত করা যে সমস্ত মানবতার উপকার হয়।

উৎস: Chat OpenAI - ChatGPT । 
১২,৫০৭.
নিচের কোনটি Antivirus সফটওয়্যার?
  1. Malwarebytes
  2. Chrome
  3. Photoshop
  4. VLC
সঠিক উত্তর:
Malwarebytes
উত্তর
সঠিক উত্তর:
Malwarebytes
ব্যাখ্যা

• Malwarebytes হলো একটি Antivirus সফটওয়্যার, যা ব্যবহারকারীর ডিভাইসকে ক্ষতিকারক সফটওয়্যার থেকে সুরক্ষা দেয়। অন্য সব সফটওয়্যার সরাসরি ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত হয় না।

• Malwarebytes:

- জনপ্রিয় এবং বিশ্বস্ত Antivirus সফটওয়্যার।
- ভাইরাস, র‌্যানসমওয়্যার, ম্যালওয়্যার, ফিশিং থেকে সুরক্ষা প্রদান করে।

• Antivirus সফটওয়্যার:
- Antivirus সফটওয়্যার হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা ডিভাইসকে ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজান, স্পাইওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক প্রোগ্রাম থেকে রক্ষা করে।
- এটি ব্যবহারকারীর সিস্টেম স্ক্যান করে সংক্রমিত ফাইল বা ডকুমেন্ট সনাক্ত করে এবং তা অপসারণ বা নিরপদ (neutralize) করতে সক্ষম।
- Antivirus সফটওয়্যার ডিভাইসের নিরাপত্তা বজায় রাখে এবং গুরুত্বপূর্ণ ডেটা রক্ষা করে।

• Antivirus সফটওয়্যারের প্রধান কার্যক্রম:
- রিয়েল-টাইম প্রোটেকশন: ভাইরাস বা ম্যালওয়্যার সনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্লক করা।
- স্ক্যান ও ডিটেকশন: ফাইল, সফটওয়্যার ও ইমেল চেক করে ক্ষতিকারক কোড সনাক্ত করা।
- ফাইল ক্লিনিং ও রিমুভাল: সংক্রমিত ফাইলকে পরিষ্কার করা বা কোয়ারেন্টিনে রাখা।
- সিস্টেম মনিটরিং: নতুন সফটওয়্যার ইনস্টলেশন বা ডাউনলোড পর্যবেক্ষণ।

• অপশন আলোচনা:
- Chrome: ওয়েব ব্রাউজার, যা শুধু ইন্টারনেটে ব্রাউজিং এর জন্য ব্যবহৃত হয়; সরাসরি ভাইরাস প্রতিরোধের জন্য নয়।
- Photoshop: ছবি ও গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার, ভাইরাস প্রতিরোধের কোনো কার্যক্রম নেই।
- VLC: মিডিয়া প্লেয়ার, অডিও এবং ভিডিও ফাইল চালানোর জন্য ব্যবহৃত; Antivirus নয়।

উৎস: 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- Malwarebytes এর অফিশিয়াল ওয়েবসাইট। 

১২,৫০৮.
কোনটি WAN-এর মূল বৈশিষ্ট্য?
  1. ছোট ভৌগোলিক এলাকা কভার করে
  2. উচ্চ গতির LAN সুইচের প্রয়োজন
  3. দীর্ঘ দূরত্বে ডিভাইস সংযুক্ত করে 
  4. শুধু এক ভবনের মধ্যে কাজ করে
সঠিক উত্তর:
দীর্ঘ দূরত্বে ডিভাইস সংযুক্ত করে 
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘ দূরত্বে ডিভাইস সংযুক্ত করে 
ব্যাখ্যা

• WAN বা Wide Area Network হলো একটি বিস্তৃত নেটওয়ার্ক যা সাধারণত বড় ভৌগোলিক এলাকা জুড়ে ডিভাইস সংযোগ স্থাপন করে। এর মূল বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘ দূরত্বে বিভিন্ন কম্পিউটার, সার্ভার বা নেটওয়ার্ক ডিভাইসকে সংযুক্ত করতে পারে, এমনকি ভিন্ন শহর বা দেশের মধ্যে থাকলেও। এটি LAN-এর মতো সীমিত এলাকায় কাজ করে না, তাই LAN-এর উচ্চ গতির সুইচের প্রয়োজন হয় না এবং শুধুমাত্র একটি ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই WAN-এর মূল বৈশিষ্ট্য হলো দীর্ঘ দূরত্বে ডিভাইস সংযোগ করা, যা গ্লোবাল যোগাযোগ এবং ডেটা শেয়ারিংকে সহজ করে তোলে।
- সুতরাং সঠিক উত্তর হলো গ) দীর্ঘ দূরত্বে ডিভাইস সংযুক্ত করে।

• WAN:
- WAN এর পূর্ণরূপ Wide Area Network.
- অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN, MAN, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে WAN বলা হয়।
- WAN এর বিস্তৃতি সারা দেশ বা সমগ্র পৃথিবী জুড়ে হতে পারে।
- পৃথিবীর সবচেয়ে বর WAN এর উদাহরণ হলো ইন্টারনেট।
- এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ই-মেইল আদান-প্রদান করা, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড, অনলাইন শপিং ইত্যাদি করা যায়।

• LAN:
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network.
- LAN এর মাধ্যমে 1Km বা তার কম দূরত্বের ডিভাইসগুলো সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়।

• PAN:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network.
- কোনো ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।

• MAN:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এর ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১২,৫০৯.
কোনটির মাধ্যমে ফায়ারওয়াল প্রয়োগ করা যেতে পারে?
  1. হার্ডওয়্যারের মাধ্যমে
  2. সফটওয়্যারের মাধ্যমে
  3. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে
  4. কোনোটি প্রযোজ্য নয়
সঠিক উত্তর:
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে
ব্যাখ্যা

• ফায়ারওয়াল প্রয়োগ করা যেতে পারে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে, তাই সঠিক উত্তর হলো গ) হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে। হার্ডওয়্যার ফায়ারওয়াল সাধারণত নেটওয়ার্কের প্রবেশদ্বারে স্থাপন করা হয় এবং এটি সম্পূর্ণ নেটওয়ার্ককে বাইরের আক্রমণ থেকে সুরক্ষা দেয়। অন্যদিকে সফটওয়্যার ফায়ারওয়াল কম্পিউটার বা সার্ভারে ইনস্টল করা হয় এবং নির্দিষ্ট ডিভাইসকে অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করে। উভয় ধরনের ফায়ারওয়াল একসাথে ব্যবহৃত হলে নেটওয়ার্ক নিরাপত্তা আরও শক্তিশালী হয় এবং ডেটা সুরক্ষার মাত্রা বৃদ্ধি পায়।
 
• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক সংযোগ পর্যবেক্ষণকারী একটি নিরাপত্তা সিস্টেম।
- এটি নেটওয়ার্ক সংযোগ অনুমতি দেয় বা ব্লক করে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে।
ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

১২,৫১০.
NASA (নাসা) কী?
  1. ক) হলিউডের অংশ
  2. খ) বাতাস কেন্দ্র
  3. গ) ভূমিকম্প কেন্দ্র
  4. ঘ) মহাকাশ গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর:
ঘ) মহাকাশ গবেষণা কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাকাশ গবেষণা কেন্দ্র
ব্যাখ্যা
• NASA (নাসা) মহাকাশ গবেষণা কেন্দ্র।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাস (NASA) এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 
- NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই।
- NASA- এর পূর্ণরূপ National Aeronautics and Space Administration.

উৎস: NASA Website.
১২,৫১১.
নিচের কোনটি সোশ্যাল প্লাটফর্ম নয়?
  1. Twitter
  2. Bing
  3. Instagram
  4. Facebook
সঠিক উত্তর:
Bing
উত্তর
সঠিক উত্তর:
Bing
ব্যাখ্যা

• সোশ্যাল প্লাটফর্ম (Social Platform):
- সোশ্যাল প্লাটফর্ম হলো সেই ডিজিটাল মাধ্যম যেখানে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে তথ্য, ছবি, ভিডিও বা বার্তা আদানপ্রদান করতে পারে।
- এটি মানুষকে সংযুক্ত রাখে এবং কমিউনিটি গঠনে সাহায্য করে।
- ব্যবহারকারীরা প্রোফাইল তৈরি করে অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- উদাহরণ: Twitter, Instagram, Facebook ইত্যাদি।

• সার্চ ইঞ্জিন বা ব্রাউজার (Search Engine/Browser):
- সার্চ ইঞ্জিন হলো সেই সফটওয়্যার যা ইন্টারনেটে তথ্য খুঁজে বের করতে সাহায্য করে।
- এটি ব্যবহারকারীর অনুসন্ধান অনুসারে ওয়েবপেজ, ছবি বা ভিডিও সাজেস্ট করে।
- এটি সোশ্যাল প্লাটফর্মের মতো সামাজিক যোগাযোগের সুযোগ দেয় না।
- উদাহরণ: Bing, Google ইত্যাদি।

সুতরাং, উপরের তালিকায় যেটি সোশ্যাল প্লাটফর্ম নয়, তা হলো Bing।  
- সঠিক উত্তর: খ) Bing

সূত্র - ব্রিটানিকা। 

১২,৫১২.
নিচের কোনটি open source অপারেটিং সিস্টেম?
  1. Vista
  2. UBUNTU
  3. DOS
  4. Windows XP
সঠিক উত্তর:
UBUNTU
উত্তর
সঠিক উত্তর:
UBUNTU
ব্যাখ্যা

উবুন্টু (UBUNTU) একটি জনপ্রিয় ওপেন সোর্স কম্পিউটার অপারেটিং সিস্টেম ও লিনাক্স ডিস্ট্রিবিউশন যেটা ডেবিয়ান লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 
উবুন্টুর তিনটি দাপ্তরিক সংস্করণ রয়েছে -
- পিসির জন্যে উবুন্টু ডেস্কটপ,
- ক্লাউড ও সার্ভারের জন্য উবুন্টু সার্ভার এবং
- ইন্টারনেট অব থিংসের জন্যে উবুন্টু কোর। 

উইন্ডোজ এক্সপি মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি করা একটি অপারেটিং সিস্টেম। জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি সবচেয়ে এগিয়ে। 
- লিনাক্সের মত উইন্ডোজ কিন্তু উম্মুক্ত নয় তার পরেও সহজ এবং জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটি।

উৎস: Britannica.com

১২,৫১৩.
নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়?
  1. ইমেজ সেটার
  2. হেড ফোন
  3. অপটিকাল রিডার
  4. ফিল্ম রেকর্ডার
সঠিক উত্তর:
অপটিকাল রিডার
উত্তর
সঠিক উত্তর:
অপটিকাল রিডার
ব্যাখ্যা
• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট হার্ডওয়‍্যারসমূহ হলো:
১। মনিটর (Monitor)
২। প্রিন্টার (Printer)
৩। প্লটার (Ploter)
৪। স্পিকার (Speaker)
৫। মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
৬। ইমেজ সেটার (Image Setter)
৭। ফিল্ম রেকর্ডার (Flim Recoder)
৮। হেড ফোন (Headphone); ইত্যাদি।

- অপটিকাল রিডার একটি ইনপুট ডিভাইস।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫১৪.
IMEI-র TAC অংশটি কোন প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হয়?
  1. ISO
  2. IEEE
  3. ITU
  4. GSMA
সঠিক উত্তর:
GSMA
উত্তর
সঠিক উত্তর:
GSMA
ব্যাখ্যা
• IMEI নম্বরের TAC (Type Allocation Code) অংশটি GSMA কর্তৃক নির্ধারিত হয়। GSMA হলো একটি আন্তর্জাতিক সংগঠন যা মোবাইল অপারেটর এবং নির্মাতাদের প্রতিনিধিত্ব করে। তারা নতুন মোবাইল ডিভাইসের জন্য ইউনিক TAC কোড বরাদ্দ করে, যা একটি ডিভাইসের মডেল ও উৎপাদনকারীর তথ্য নির্ধারণে সাহায্য করে। TAC কোড মোবাইল ডিভাইসের পরিচয় নিশ্চিত করতে ব্যবহৃত হয় এবং এটি IMEI নম্বরের প্রথম অংশ হিসেবে কাজ করে। ISO, IEEE, ও ITU বিভিন্ন প্রযুক্তি ও যোগাযোগ মান নির্ধারণের সঙ্গে জড়িত হলেও, IMEI-এর TAC বরাদ্দের দায়িত্ব GSMA-এর। তাই TAC বরাদ্দে GSMA-ই প্রধান কর্তৃপক্ষ।

• IMEI:
- IMEI (International Mobile Equipment Identity) হলো একটি অনন্য ১৫ ডিজিটের নম্বর যা মোবাইল ফোন বা অন্যান্য মোবাইল ডিভাইসের সনাক্তকরণে ব্যবহৃত হয়।
- IMEI নম্বরটি ডিভাইসের হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত, এবং এটি একটি নির্দিষ্ট ডিভাইসের জন্য এককভাবে নির্ধারিত থাকে।
- IMEI নম্বরের মাধ্যমে মোবাইল ফোনের ট্র্যাকিং এবং চুরির পরেও ফোন শনাক্ত করা সম্ভব।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।

- IMEI নম্বরটি ফোনের সেটিংস এ অথবা ফোনের ব্যাটারি এর নিচে (কিছু ডিভাইসে) মুদ্রিত থাকে।
- IMEI নম্বরটি হারিয়ে গেলে বা চুরি হলে, মোবাইল ফোনের অপারেটর বা কর্তৃপক্ষের মাধ্যমে ফোন ব্লক করা যেতে পারে, যার ফলে ফোনটি ব্যবহারযোগ্য থাকবে না।
- IMEI নম্বর সাধারণত সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা যাচাই করতে ব্যবহৃত হয়।
- IMEI নম্বরের মাধ্যমে একটি ডিভাইসের উৎপাদন দেশ, কোম্পানি এবং মডেল সম্পর্কিত তথ্যও পাওয়া যায়।

- IMEI নম্বরটি ফোনের নিরাপত্তা এবং মালিকানার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ।
- IMEI পরিবর্তন বা তাতে কোনো ধরনের ম্যানিপুলেশন অবৈধ এবং আইনত দণ্ডনীয়।
- IMEI নম্বরের মাধ্যমে মোবাইল ফোনের চুরি ঠেকানো এবং সঠিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব।

উৎস: ব্রিটানিকা।
১২,৫১৫.
Weight of ENIAC was-
  1. 20 tons
  2. 30 tons
  3. 40 tons
  4. 50 tons
সঠিক উত্তর:
30 tons
উত্তর
সঠিক উত্তর:
30 tons
ব্যাখ্যা
- ENIAC (ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার) এর ওজন ছিলো প্রায় 30 টন। 
- ENIAC 1940-এর দশকে নির্মিত প্রথম সাধারণ ইলেকট্রনিক কম্পিউটার। 
- এটি আকারে বিশাল ছিল, প্রায় 167 বর্গ মিটার মেঝে জায়গা দখল করে। 
- এর ওজন ছিল প্রায় 30 শর্ট টন যা 27 মেট্রিক টনের বেশি। 

- The weight of ENIAC (Electronic Numerical Integrator And Computer) was 30 tons. 
- ENIAC was the first general purpose electronic computer built in the 1940s. 
- It was enormous in size, occupying around 167 square meters of floor space. 
- Its weight was roughly 30 short tons which is over 27 metric tons. 
- So out of the given options, 30 tons is the closest option stating ENIAC's weight. 
১২,৫১৬.
(১১১১) বাইনারি সংখ্যাটির সমতুল্য ডেসিমাল সংখ্যা হবে -
  1. ক) ৭
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা

বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরঃ
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
একক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ২ ,------- দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

যেমনঃ (১১১১)২
= (১ × ২) + (১ × ২) + (১ × ২) + (১ × ২)
= (১৫)১০

১২,৫১৭.
ফ্লপি ডিস্ক কোন ধরনের ডিভাইস?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. স্টোরেজ ডিভাইস
  4. প্রসেসিং ডিভাইস
সঠিক উত্তর:
স্টোরেজ ডিভাইস
উত্তর
সঠিক উত্তর:
স্টোরেজ ডিভাইস
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) স্টোরেজ ডিভাইস
ফ্লপি ডিস্ক হলো একটি চৌম্বকীয় স্টোরেজ মাধ্যম যা কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

স্টোরেজ ডিভাইস:
- Hard Disk, 
- Floppy Disk, 
- USB Flash Drive, 
- Magnetic Tape, 
- Optical Storage Devices (CD-ROMs and DVD-ROMs), 
- Solid-State Drives (SSDs), 
- RAM (Random-Access Memory), 
- ROM (Read-Only Memory).

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৫১৮.
SWIFT সাধারণত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. আন্তর্জাতিক মানি ট্রান্সফার
  2. মোবাইল ব্যাংক
  3. স্টক ট্রেডিং
  4. অনলাইনে কেনাকাটা
সঠিক উত্তর:
আন্তর্জাতিক মানি ট্রান্সফার
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক মানি ট্রান্সফার
ব্যাখ্যা

• SWIFT প্রধানত আন্তর্জাতিক মানি ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। এটি একটি নিরাপদ এবং বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্ক, যা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে দ্রুত ও নির্ভুলভাবে অর্থ আদান-প্রদানের তথ্য বিনিময় করতে সাহায্য করে। 

SWIFT Code: 
- SWIFT (Societyfor Worldwide Interbank Finnancial Telecommunication) হলো বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক। 
- সুইফট-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের পরিচিতি শনাক্ত করা হয়।
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক প্রদান করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদভাবে টাকা স্থানান্তরের নির্দেশসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে এবং আন্তর্জাতিক পেমেন্ট সহজতর করে। 
- এই শনাক্তকরণ মূলতঃ সংকেতলিপি তথা কোডের মাধ্যমে করা হয়ে থাকে। 
- এক্ষেত্রে লেনদেনের তারবার্তা (ওয়্যার) এই সুইফট কোডের মাধ্যমে আদান-প্রদান করা হয়। 
- বিশ্বের দু'শতাধিক দেশে ১১ হাজার ব্যাংক সুইফট ব্যবহার করে। 
- আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠান। 
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে সুইফট-এর সেবা নেয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

১২,৫১৯.
ক্লাউড কম্পিউটিং-এ সফটওয়্যার ভিত্তিক সেবা কোনটি?
  1. Google Docs
  2. Microsoft Azure
  3. Google App Engine
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
Google Docs
উত্তর
সঠিক উত্তর:
Google Docs
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: Google Docs.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫২০.
IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে তৈরি নিচের কোন প্রযুক্তি?
  1. Bluetooth
  2. WiMAX
  3. Wi-Fi
  4. Ethernet
সঠিক উত্তর:
Wi-Fi
উত্তর
সঠিক উত্তর:
Wi-Fi
ব্যাখ্যা
- Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15
- WiMAXএর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16
- Ethernet এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.3

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
১২,৫২১.
কোন লজিক গেট ব্যবহার করে একটি সাধারণ সিকিউরিটি সিস্টেম তৈরি করা যায় যা কেবল তখনই এলার্ম বাজায় যখন দুটি সেন্সর একসাথে সক্রিয় হয়?
  1. AND
  2. NOR
  3. NAND
  4. OR
সঠিক উত্তর:
AND
উত্তর
সঠিক উত্তর:
AND
ব্যাখ্যা

• একটি সাধারণ সিকিউরিটি সিস্টেমের উদাহরণ ভাবুন যেখানে দুটি সেন্সর থাকে, যেমন দরজা এবং জানালার সেন্সর। আমাদের লক্ষ্য হলো এলার্ম কেবল তখনই বাজানো, যখন উভয় সেন্সর একসাথে সক্রিয় হয়। লজিক গেটের সাহায্যে এটি করা যায়। এখানে, AND গেট ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত, কারণ AND গেট কেবল তখনই আউটপুট দেয় “1” বা সক্রিয়, যখন এর সমস্ত ইনপুট “1” থাকে। অর্থাৎ, যদি এক সেন্সর সক্রিয় হয় কিন্তু অন্যটি না হয়, এলার্ম বাজবে না। তবে উভয় সেন্সর সক্রিয় হলে AND গেট আউটপুট “1” দেয় এবং এলার্ম চালু হয়। অন্য গেটগুলো যেমন OR, NAND বা NOR এই নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারে না। তাই সঠিক উত্তর হলো: ক) AND.
 
অ্যান্ড (AND) গেইট:
- এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে।
- অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
- সবগুলো ইনপুট 1 হলে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে; অন্যথায় আউটপুট 0 হবে।

নিচে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেইটের বর্তনী এবং সত্যক সারণি দেখানো হলো:
 

 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৫২২.
নিচের কোনটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম?
  1. CP/M
  2. Symbian
  3. Unix
  4. MS-DOS
সঠিক উত্তর:
Unix
উত্তর
সঠিক উত্তর:
Unix
ব্যাখ্যা
• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
- উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

• মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- উদাহরণ: Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫২৩.
কম্পিউটারের নেটওয়ার্ক টপোলজি কয়টি?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
কম্পিউটার নেটওয়ার্কে নিম্ন বর্ণিত ছয় ধরণের টপোলজি থাকে। যথা: 
১) বাস নেটওয়ার্ক টপোলজি (Bus Network Topology)
২) রিং নেটওয়ার্ক টপোলজি (Ring Network Topology)
৩) স্টার নেটওয়ার্ক টপোলজি (Star Network Topology)
৪) ট্রি নেটওয়ার্ক টপোলজি (Tree Network Topology)
৫) মেশ নেটওয়ার্ক টপোলজি (Mesh Network Topology)
৬) হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি (Hybrid Network Topology )

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৫২৪.
ক্লাউড কম্পিউটিংয়ে "Elasticity" মানে—
  1. ক্লাউড সিস্টেমে অ্যান্টিভাইরাস
  2. দ্রুত সিস্টেম বন্ধ করা
  3. অফলাইন স্টোরেজ
  4. রিসোর্স দ্রুত বাড়ানো ও কমানো
সঠিক উত্তর:
রিসোর্স দ্রুত বাড়ানো ও কমানো
উত্তর
সঠিক উত্তর:
রিসোর্স দ্রুত বাড়ানো ও কমানো
ব্যাখ্যা

◉ ইলাস্টিসিটি (Elasticity) হলো ক্লাউড কম্পিউটিংয়ের একটি মূল নীতি, যা চাহিদা অনুযায়ী রিসোর্স (CPU, মেমোরি, স্টোরেজ ইত্যাদি) স্বয়ংক্রিয়ভাবে স্কেল করার ক্ষমতা বোঝায়।

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং চালু করে অ্যামাজন কোম্পানি।

ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৫২৫.
কম্পিউটার স্টার্টআপের সময় অপারেটিং সিস্টেম (OS) চালু করে নিচের কোনটি?
  1. I/O Program
  2. Bootstrap Program
  3. RAM
  4. ROM
সঠিক উত্তর:
Bootstrap Program
উত্তর
সঠিক উত্তর:
Bootstrap Program
ব্যাখ্যা
- 'Bootstrap Program' রমে সংরক্ষিত থাকে।
- একটি বুটস্ট্র্যাপ হল সেই প্রোগ্রাম যা স্টার্টআপের সময় অপারেটিং সিস্টেম (OS) চালু করে।
Bootstrap Memory:
Many microcomputers and most larger computers do not have their operating system programs stored in ROM.
Instead, these programs are stored in external mass memory, usually a magnetic disk.
A relatively small program, called a bootstrap program, is stored in ROM.
When the computer is powered on, it will execute the instructions that are in this bootstrap program. 

Source:  Diploma in Computer Science & Application, Bangladesh Open University
১২,৫২৬.
প্রোগ্রামিং ভাষা অনুবাদের জন্য ব্যবহৃত Compiler বা Interpreter কোন ধরনের সফটওয়্যার?
  1. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. সিস্টেম সফটওয়্যার
  3. প্যাকেজ সফটওয়্যার
  4. ডেটাবেজ সফটওয়্যার
সঠিক উত্তর:
সিস্টেম সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেম সফটওয়্যার
ব্যাখ্যা

• সফটওয়‍্যার:
সফটওয়‍্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে। তবে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়‍্যার ব্যবহৃত হয়। কম্পিউটারের সফটওয়‍্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। সিস্টেম সফটওয়‍্যার (System Software) ও
২। অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়‍্যার

• সিস্টেম সফটওয়‍্যার:
- সিস্টেম সফটওয়‍্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটারের হার্ডওয়‍্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়‍্যার ছাড়া কম্পিউটার অচল। তাই কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়‍্যার বলে।
- সিস্টেম সফটওয়‍্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়‍্যারের উদাহরণ। আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়‍্যারের অন্তর্গত।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- MS WORD, MS EXCEL, ORACLE ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ।

• প্যাকেজ সফটওয়্যার:
- প্যাকেজ সফটওয়্যার হলো বাণিজ্যিকভাবে তৈরি এমন রেডিমেড বা তৈরি-সফটওয়্যার, যা নির্দিষ্ট কিছু সাধারণ কাজ সম্পাদন করতে ব্যবহারকারীদের জন্য বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। এগুলো পূর্বেই প্রস্তুত থাকে এবং সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়। 
- উদাহরণ: Microsoft Office, Adobe Photoshop, এবং বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার। 

• ডেটাবেজ সফটওয়্যার:
- ডেটাবেজ সফটওয়্যার বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হলো এমন একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন যা সুশৃঙ্খলভাবে ডেটা সংরক্ষণ, পরিচালনা, নিয়ন্ত্রণ, আপডেট এবং পুনরুদ্ধারের (Retrieve) কাজ করে।
- এটি ব্যবহারকারী এবং ডেটাবেজের মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে, যা ডেটার নিরাপত্তা ও তথ্যের অসামঞ্জস্যতা দূর করে।
- জনপ্রিয় উদাহরণ হলো MS Access, MySQL, Oracle, SQL Server ইত্যাদি।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Solarwinds [Link]

১২,৫২৭.
Which organization developed the open-source AI model "Llama"?
  1. Microsoft
  2. Meta
  3. OpenAI
  4. Anthropic 
সঠিক উত্তর:
Meta
উত্তর
সঠিক উত্তর:
Meta
ব্যাখ্যা

• মেটা (Meta) তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার অংশ হিসেবে 'Llama' (Large Language Model Meta AI) তৈরি করেছে। এটি একটি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ,যা বর্তমানে AI জগতে অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী।

• LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU). 

• LLama (Large Language Model Meta AI):
- LLama হলো একটি বড় ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- এটি মূলত ভাষার বোঝাপড়া, টেক্সট জেনারেশন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে।
- LLama মডেলটি Meta কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছে।
- Meta তাদের এই মডেলে "Responsible AI" ফ্রেমওয়ার্ক যুক্ত করেছে যা ক্ষতিকর উত্তর প্রদান প্রতিরোধে সাহায্য করে।
- LLama বিভিন্ন NLP (Natural Language Processing) কাজের জন্য গবেষণা এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
- Microsoft: মাইক্রোসফট মূলত OpenAI-এর প্রধান অংশীদার এবং তারা 'Copilot' সেবা প্রদান করে। তবে তাদের নিজস্ব ছোট এআই মডেলের নাম 'Phi' ।
- OpenAI: এটি 'ChatGPT' এবং 'GPT-4' এর নির্মাতা প্রতিষ্ঠান। এটি একটি ক্লোজড-সোর্স মডেল (অর্থাৎ এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত নয়)।
- Anthropic: এটি 'Claude' নামক এআই মডেল তৈরি করেছে।

উৎস: 
- LLama [link]

১২,৫২৮.
ক্রিপ্টোলকার কম্পিউটার ভাইরাস কত সালে আবিষ্কৃত হয়?
  1. ক) ১৯৯৭
  2. খ) ২০০৩
  3. গ) ২০১৩
  4. ঘ) ২০০৭
সঠিক উত্তর:
গ) ২০১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৩
ব্যাখ্যা
২০১৩ সালের সেপ্টেম্বরে আবিষ্কার হওয়া এই ট্রোজান হর্স ভাইরাস কোনো কম্পিউটারে ঢোকার পর তার হার্ডড্রাইভের ফাইলগুলো এনক্রিপ্ট করে তার ডিক্রিপশন কি ভাইরাস প্রোগ্রামারের কাছে পাঠিয়ে দিত। এরপর ওই প্রোগ্রামার এনক্রিপ্ট করা ফাইলের ডিক্রিপশন কির বদলে ব্যবহারকারীদের কাছ থেকে ‘মুক্তিপন’ আদায় করতো।
[সূত্রঃ bangla.bdnews24.com]
১২,৫২৯.
'Quick Heal' হলো একটি-
  1. কম্পিউটার ভাইরাস
  2. কম্পিউটার অ্যান্টি ভাইরাস
  3. সিস্টেম সফটওয়্যার
  4. কুইক অ্যাক্সেস টুলবার
সঠিক উত্তর:
কম্পিউটার অ্যান্টি ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার অ্যান্টি ভাইরাস
ব্যাখ্যা
• অ্যান্টি ভাইরাস:
- অ্যান্টি-ভাইরাস হলো কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ইনস্টল করা একটি সুরক্ষা প্রোগ্রাম যেটি ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হওয়ার থেকে রক্ষা করে।
- যদি একটি কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত হয়ে পড়ে তবে একটি সাইবার আক্রমণকারী ব্যবহারকারীর সমস্ত কী-স্ট্রোক ক্যাপচার করতে পারে, নথিপত্র চুরি করতে পারে বা অন্যকে আক্রমণ করার জন্য তার কম্পিউটারটি ব্যবহার করতে পারে।
- এক্ষেত্রে যেকোনও অপারেটিং সিস্টেম সংক্রামিত হতে পারে।
- এর প্রতিকার হিসাবে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- প্রতিদিন ম্যালওয়‍্যারের অনেকগুলি নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে যা কোনও অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম তাদের সকলকে সনাক্ত করতে এবং সুরক্ষা দিতে পারে না।
- অ্যান্টি-ভাইরাসগুলি আমাদের কম্পিউটারকে সুরক্ষিত করতে সহায়তা করতে পারে, কিন্তু এটি সমস্ত ধরনের ম্যালওয়্যার সনাক্ত বা বন্ধ করতে পারে না।
- উদাহরণ: নরটন অ্যান্টিভাইরাস (Norton Antivirus), ম্যাকআফি অ্যান্টি ভাইরাস (McAfee Antivirus), বিটফাইন্ডার অ্যান্টিভাইরাস (Bitdefender), কুইক হিল অ্যান্টিভাইরাস (Quick Heal), এভিজি অ্যান্টিভাইরাস (AVG)।

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫৩০.
কোনটি ইন্টারনেট প্রোটোকলের উদাহরণ?
  1. HTTP
  2. BIOS
  3. RAM
  4. ASCII
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা

HTTP (Hypertext Transfer Protocol) হল একটি ইন্টারনেট প্রোটোকল, যা ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে ডেটা স্থানান্তর করতে ব্যবহৃত হয়।
- এটি ওয়েবসাইট লোড, ওয়েব পেজ রিকোয়েস্ট এবং রেসপন্স পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ।

• HTTP (Hyper Text Transfer Protocol): 
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন 'টিম বার্নার্স-লি (Tim Berners Lee) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

অন্যান্য অপশনসমূহ, 
খ) BIOS (Basic Input/Output System) - এটি কম্পিউটারের ফার্মওয়্যার, যা অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগে হার্ডওয়্যার ইনিশিয়ালাইজ করে।
গ) RAM (Random Access Memory) - এটি কম্পিউটারের অস্থায়ী মেমোরি, যা দ্রুত ডেটা এক্সেস করতে সাহায্য করে। 
ঘ) ASCII (American Standard Code for Information Interchange) - এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

১২,৫৩১.
নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
  1. Phishing
  2. Denial of Service
  3. Ransomware
  4. Man-in-the-Middle
সঠিক উত্তর:
Ransomware
উত্তর
সঠিক উত্তর:
Ransomware
ব্যাখ্যা
ম্যালওয়্যার: ইহা হলো কম্পিউটারের ক্ষতিকারক সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া পরিকল্পিত কোনো নেটওয়ার্কে আক্রমণ করে তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়া কিংবা কম্পিউটারের ক্ষতি করতে পারে সাইবার দুর্বৃত্তরা। 

র‍্যানসমওয়্যার: ইহা হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়। 
কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে। যদি ওই ফাইল উদ্ধার করে চান তবে অর্থ পরিশোধ করতে হবে। সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়। 
ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে। যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।
 
- DoS (Denial of Service): ইহা হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে। কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
 
Man-in-the-Middle: দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়। ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

- ফিশিং (Phishing): ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
 
উৎস: প্রথম আলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
১২,৫৩২.
স্টার টপোলজিতে নেটওয়ার্কের সমস্ত ডিভাইস একত্রিত হতে কী ব্যবহার করা হয়?
  1. ব্রিজ
  2. গেটওয়ে
  3. হাব
  4. রাউটার
সঠিক উত্তর:
হাব
উত্তর
সঠিক উত্তর:
হাব
ব্যাখ্যা
• স্টার টপোলজি:
- স্টার টপোলজিতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসসমূহ একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে।
- হাব বা সুইচের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস সমূহ যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে থাকে।
- হাব অচল হয়ে হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক অকেজো হয়ে যায়।
- যেকোন মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়।
- এই সিস্টেমে সমস্যা নির্ণয় করা তুলনামূলক সহজ।

- কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে ডেটা ট্রান্সফারে কোন সমস্যা সৃষ্টি হয়না।
- এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়।
- এই সিস্টেমে অনেক বেশি ক্যাবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমান বেশি।
- কম্পিউটারে সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পীড কমে যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
১২,৫৩৩.
নিচের কোনটি স্থায়ী মেমোরি?
  1. র‍্যাম
  2. রম
  3. ক্যাশ মেমোরি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
রম
উত্তর
সঠিক উত্তর:
রম
ব্যাখ্যা
• র‍্যাম (RAM):
- কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র‍্যাম সংযুক্ত থাকে।
- প্রসেসর প্রাথমিকভাবে র‍্যামে প্রয়োজনীয় তথ্য জমা করে।
- প্রসেসর RAM থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে।
- প্রসেসর র‍্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে Random Access Memory বা সংক্ষেপে RAM বলা হয়।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে র‍্যামের সকল তথ্য মুছে যায়।
- এটি অস্থায়ী মেমোরি।

• রম (ROM):
- ROM বা Read Only Memory মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে।
- আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়।
- এ নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- তাই রম এ নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে।
- এ মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে ROM বা Read only Memory বলে।
- যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এর তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না তাই একে স্থায়ী মেমোরি বলে।

• ক্যাশ মেমোরি:
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান স্মৃতির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ মেমোরি বা ক্যাশ স্মৃতি বলা হয়।
- কোনো এপ্লিকেশন প্রোগ্রামে কাজ করার জন্য যে তথ্যগুলো বারবার ব্যবহৃত হয় সেই তথ্যগুলোকে ক্যাশ মেমোরিতে জমা রাখা হয়।

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
১২,৫৩৪.
Which one is a modifier key?
  1. ক) Alt
  2. খ) Ctrl
  3. গ) Shift
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা
ফাংশন কী:
বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়। বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়। ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়। 

মডিফায়ার কী:
কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল  কীসমূহ ব্যবহৃত হয়। কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম।
১২,৫৩৫.
ফ্লোচার্ট কয় ধরণের হয়ে থাকে -
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
ফ্লোচার্ট ২ ধরণের হয়ে থাকে। যথা
i) সিস্টেম ফ্লোচার্ট
ii) প্রোগ্রাম ফ্লোচার্ট

• সিস্টেম ফ্লোচার্ট: যে ফ্লোচার্টে ডাটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের  মধ্যে  প্রক্রিয়াকরণের মধ্যে প্রবাহ দেখানো হয়।  এখানে ডাটা গ্রহণ, সংরক্ষণ , প্রক্রিয়াকরণ ও ফলাফল প্রদর্শনের চিত্র দেখানো হয়। কোনো সিস্টেমের কার্যপ্রণালী বুঝতে কতগুলো সিস্টেমের মাধ্যমে ফ্লোচার্ট তৈরী হয়।

• প্রোগ্রাম ফ্লোচার্ট: কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য এই ফ্লোচার্ট ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রক্রিয়াকরণের ধাপসমূহ বিস্তরভাবে ব্যাখ্যা করা হয়। মূলত সিস্টেম ফ্লোচার্টের চেয়ে প্রোগ্রাম ফ্লোচার্ট ই বেশী ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১২,৫৩৬.
এমবেডেড কম্পিউটারের ব্যবহার নেই কোনটিতে?
  1. সেল ফোন
  2. এসি
  3. ওয়াশিং মেশিন
  4. এলইডি লাইট
সঠিক উত্তর:
এলইডি লাইট
উত্তর
সঠিক উত্তর:
এলইডি লাইট
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই করে।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

উৎস: Computerhope website.
১২,৫৩৭.
নিম্নের কোনটি স্টোরেজ ডিভাইস?
  1. জয়স্টিক
  2. ফ্লপিডিস্ক
  3. প্রিন্টার
  4. স্ক্যানার
সঠিক উত্তর:
ফ্লপিডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
ফ্লপিডিস্ক
ব্যাখ্যা
ফ্লপিডিস্ক একটি স্টোরেজ ডিভাইস।

কম্পিউটার পেরিফেরালসমূহকে কাজের উপর ভিত্তি করে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা-
১. ইনপুট ডিভাইস (Input Device)
২. আউটপুট ডিভাইস (Output Device) ও
৩. স্টোরেজ ডিভাইস (Storage Device) ।

ক) ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

খ) আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

খ) স্টোরেজ ডিভাইস:
উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত ভৌত মাধ্যমকে স্টোরেজ মিডিয়া বলে। যেমন-
- হার্ডডিস্ক,
- ম্যাগনেটিক টেপ,
- রি-রাইটেবল সিডি,
- ফ্লপিডিস্ক,
- কমপ্যাক্ট ডিস্ক বা সিডি,
- ডিভিডি,
- ফ্লাশ মেমোরি বা পেন ড্রাইভ,
- মেমোরি কার্ড।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১২,৫৩৮.
[এই প্রশ্নে বেশ কয়েকটা ভুল ছিল। আমরা দুঃখিত। প্রশ্নকর্তাকে সতর্ক করা হয়েছে।] ১) মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) ব্ল্যাকবেরি
  2. খ) অ্যান্ড্রয়েড
  3. গ) আইওএস
  4. ঘ) উইন্ডোজ
সঠিক উত্তর:
ঘ) উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উইন্ডোজ
ব্যাখ্যা
স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যে গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস, রিমের ব্ল্যাকবেরি, মাইক্রোসফটের উইন্ডোজ, নকিয়ার সিমবিয়ান, স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।
১২,৫৩৯.
কেবল একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে -
  1. ক) অ্যান্ড গেইটে
  2. খ) অর গেইট
  3. গ) নট গেইট
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) নট গেইট
উত্তর
সঠিক উত্তর:
গ) নট গেইট
ব্যাখ্যা
কেবল একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে নট গেইটে।

• যে লজিক গেটে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং ইনপুটে নিম্ন বিভব প্রয়ােগ করলে আউটপুটে উচ্চ বিভব এবং ইনপুটে উচ্চ বিভব প্রয়ােগ করলে আউটপুটে নিম্ন বিভব পাওয়া যায় তাকে NOT গেট বলে।

• যে লজিক গেট এর দুই বা দুই এর অধিক ইনপুট কিন্তু একটি মাত্র আউটপুট থাকে এবং এর যে কোনাে একটি ইনপুট উচ্চ বিভব হলেই আউটপুট উচ্চ বিভব হয়, তাছাড়া অন্য ক্ষেত্রে আউটপুট বিভব নিম্ন হয় তাকে OR গেট বলে।

• অ্যান্ড গেইট হচ্ছে যৌক্তিক গুণের গেইট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে AND গেইট বলা হয়। AND গেইটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে।

সূত্র: ১২৭ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
১২,৫৪০.
ইন্টারনেট শব্দের পূর্ণরূপ কোনটি?
  1. Internal Network
  2. Inter Connected Networks
  3. International Network
  4. Integrated Network
সঠিক উত্তর:
Inter Connected Networks
উত্তর
সঠিক উত্তর:
Inter Connected Networks
ব্যাখ্যা

• ইন্টারনেট হলো বহু নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা, তাই এর পূর্ণরূপ Inter Connected Networks.

• ইন্টারনেট:

- ইন্টারনেট শব্দের পূর্ণরূপ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক (Inter Connected Networks)।
- অন্য কথায়, নেটওয়ার্কের নেটওয়ার্কই হলো ইন্টারনেট।
- বিশ্বের বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ককে একত্রে আন্তঃসংযোগের মাধ্যমে যুক্ত করার বৈশ্বিক মাধ্যমকে ইন্টারনেট (Internet) বলা হয়।

• ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত প্রধান সুবিধাসমূহ:

- ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে দ্রুত তথ্য আদান-প্রদান করা যায়।
- ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে ই-মেইল পাঠানো ও গ্রহণ করা যায়।
- ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স সুবিধা পাওয়া যায়।
- VOIP-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে খুব কম খরচে বিশ্বের যেকোনো প্রান্তে কথা বলা যায়।
- ইন্টারনেট টিভি ও ইন্টারনেট রেডিও চালু থাকায় ঘরে বসেই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেল উপভোগ করা যায়।
- বিশ্বের বিভিন্ন প্রান্তের সফটওয়্যার, ফ্রিওয়্যার ও বিভিন্ন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়।
- ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকা পড়া সম্ভব।
- ইন্টারনেট ব্যবহার করে ই-কমার্সের মাধ্যমে ঘরে বসেই পণ্য ক্রয়-বিক্রয় করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৫৪১.
NOR গেট সম্পর্কে কোনটি সত্য?
  1. এটি একটি ইউনিভার্সাল গেট 
  2. এটি AND গেটের মতো
  3. এটি অন্যান্য গেট বাস্তবায়নে ব্যবহার করা যায় না
  4. এটি কেবল ১টি ইনপুটে কাজ করে
সঠিক উত্তর:
এটি একটি ইউনিভার্সাল গেট 
উত্তর
সঠিক উত্তর:
এটি একটি ইউনিভার্সাল গেট 
ব্যাখ্যা

• NOR গেট একটি ডিজিটাল লজিক গেট যা ইনপুটের লজিকাল OR-এর আউটপুটকে ইনভার্ট করে। অর্থাৎ, যদি সব ইনপুট ০ হয়, তখন আউটপুট ১ হয়, অন্য কোনো ক্ষেত্রে আউটপুট ০ হয়। এটি ইউনিভার্সাল গেট হিসেবে পরিচিত, কারণ এর সাহায্যে AND, OR, NOT সহ সব ধরনের লজিক গেট তৈরি করা যায়। NOR গেটের তুলনা সরাসরি AND গেটের সাথে করা যায় না, কারণ AND গেট তখনই আউটপুট ১ দেয় যখন সব ইনপুট ১ হয়। এছাড়া, NOR গেট একাধিক ইনপুট নিয়ে কাজ করতে পারে, একটিমাত্র ইনপুটে সীমাবদ্ধ নয়। সুতরাং, এর সঠিক বৈশিষ্ট্য হলো এটি একটি ইউনিভার্সাল গেট।

সঠিক উত্তর: ক) এটি একটি ইউনিভার্সাল গেট।

• নর গেইট:
- NOR গেট হলো একটি ইউনিভার্সাল গেট যা OR গেট এবং NOT গেটের সমন্বয়ে গঠিত। এটি প্রথমে ইনপুটগুলোর OR অপারেশন করে এবং তারপর ফলাফলটিকে উল্টে দেয়।
- অর (OR) গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- NOR গেইটের আউটপুট 1 হবে যখন সবগুলো ইনপুট 0 হবে।
- NOR গেইটের আউটপুট 0 হবে যখন যে কোনো ইনপুট 0 হবে এবং দুইটি ইনপুট যখন 1 হবে।

 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৫৪২.
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কোনটি?
  1. ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2Mbps
  2. মাইক্রোপ্রসেসরের ব্যবহার
  3. ত্রি-মাত্রিক ছবির প্রদর্শনের ব্যবস্থা চালু
  4. ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা
সঠিক উত্তর:
ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2Mbps
উত্তর
সঠিক উত্তর:
ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2Mbps
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন:
- ২০০১ সালে জাপানের টোকিওতে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি যাতে GSM, EDGE, UTMS, এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভূক্ত।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G প্রযুক্তি ব্যবহার করে DECT, WiMAX, Voice Call, Video Call সার্ভিস প্রদান করা সম্ভব।

• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয়।
- উচ্চগতি সম্পন্ন ডেটা ট্রান্সফার।
- GPRS স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডেটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE সিস্টেম চালু হয়।
- ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2Mbps।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।

• অন্যান্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
- ত্রি-মাত্রিক ছবির প্রদর্শনের ব্যবস্থা চালু হয় চতুর্থ প্রজন্মের মোবাইলে।
- মাইক্রোপ্রসেসরের ব্যবহার শুরু হয় প্রথম প্রজন্মের মোবাইলে।
- ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা চালু হয় চতুর্থ প্রজন্মের মোবাইলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৫৪৩.
LLM চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
  1. RAM
  2. Processor
  3. Graphics Card
  4. Storage Device
সঠিক উত্তর:
Graphics Card
উত্তর
সঠিক উত্তর:
Graphics Card
ব্যাখ্যা

• LLM বা Large Language Model চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো Graphics Card (GPU)। কারণ LLM-এর প্রশিক্ষণ ও ব্যবহার উভয় ক্ষেত্রেই বিপুল পরিমাণ ম্যাট্রিক্স গণনা ও প্যারালাল প্রসেসিং প্রয়োজন হয়, যা সাধারণ Processor (CPU) দিয়ে ধীরগতিতে সম্পন্ন হয়। শক্তিশালী GPU একসঙ্গে লক্ষাধিক অপারেশন দ্রুত সম্পাদন করতে সক্ষম, ফলে মডেল কার্যকরভাবে চালানো যায়। RAM, Storage Device এবং Processor অবশ্যই সহায়ক ভূমিকা রাখে, তবে মূলত GPU-এর ক্ষমতাই নির্ধারণ করে মডেল কতটা দক্ষতার সঙ্গে কাজ করবে। তাই LLM চালানোর ক্ষেত্রে Graphics Card-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

• LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU). 

• Graphics Card (GPU):
- GPU বিশাল পরিমাণ ডেটা সমান্তরালভাবে প্রসেস করতে পারে।  
- LLM মডেলগুলোর প্রশিক্ষণ ও কার্যকরভাবে চালানোর জন্য হাজার হাজার কোর বিশিষ্ট GPU ব্যবহৃত হয়।  
- CPU এর তুলনায় GPU অনেক দ্রুতগতিতে ম্যাট্রিক্স ও টেনসর অপারেশন করতে সক্ষম।  
- LLM ট্রেনিং ও ইনফারেন্স—দুটোর ক্ষেত্রেই GPU অপরিহার্য ভূমিকা পালন করে।  
- বর্তমান সময়ে NVIDIA A100, H100 এর মতো GPU LLM এর জন্য সবচেয়ে ব্যবহৃত।  
- GPU এর ক্ষমতা যত বেশি হবে, তত দ্রুত ও কার্যকরভাবে LLM চালানো সম্ভব হবে।  

অন্য যন্ত্রাংশগুলোর ভূমিকা:  
- RAM: ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে এবং GPU/CPU তে সরবরাহ করে।  
- Processor (CPU): সাধারণ কাজ, সিস্টেম কন্ট্রোল ও ডেটা হ্যান্ডলিং এ সহায়তা করে।  
- Storage Device: ডেটাসেট, মডেল ফাইল ও চেকপয়েন্ট সংরক্ষণে ব্যবহৃত হয়।  

- যদিও RAM, Processor এবং Storage Device জরুরি, কিন্তু LLM চালানোর জন্য - সবচেয়ে গুরুত্বপূর্ণ হল Graphics Card (GPU).

সূত্র: 
- ASUS [link]
- geeksforgeeks [link]

১২,৫৪৪.
ব্লুটুথ নামকরণ কার নাম অনুসারে করা হয় ?
  1. বৃটেনের রানী
  2. সুইজারল্যান্ড রাজকুমার
  3. লন্ডনের মেয়র
  4. ডেনমার্কের রাজা
সঠিক উত্তর:
ডেনমার্কের রাজা
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্কের রাজা
ব্যাখ্যা

৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে।
Bluetooth (IEEE 802.15) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল।
- এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে।
- ব্লুটুথ ১.০-এর তথ্য আদান-প্রদান-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১ মেগাবিট। বর্তমানে ব্লুটুথ ৫.০-এর সর্বোচ্চ গতি হল সেকেন্ডে ২ মেগাবাইট। এটা পারসোনাল এরিয়া নেটও্যার্কের উদাহরণ।

উৎস: উচ্চ মাধ্যমিক কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান)

১২,৫৪৫.
‘কন্ট্রোল ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি (সিটিআর)’ থেকে 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন' নামকরণ করা হয় কত সালে?
  1. ১৯১১
  2. ১৯২৪
  3. ১৯৩৩
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯২৪
উত্তর
সঠিক উত্তর:
১৯২৪
ব্যাখ্যা
• ১৯১১ সালের ১৬ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যান্ডিকটে প্রতিষ্ঠিত হয় ‘কন্ট্রোল ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি বা সিটিআর’। ১৯২৪ সালে এর নামকরণ হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এর ডাকনাম ‘বিগ ব্লু’।

♦ চার্লস ফ্লিন্ট ইন্টারন্যাশনাল টাইম রেকর্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রে ঘড়ি ও কম্পিউটিং স্কেলের বাজারে এই কোম্পানির তখন রমরমা অবস্থা। ফ্লিন্ট তখন কিনে নেন হলেরিথ ট্যাবুলেটিং মেশিন কোম্পানি। পরে আরও একটি সহ মোট তিনটি প্রতিষ্ঠান একীভূত করে তিনি প্রতিষ্ঠা করেন কন্ট্রোল ট্যাবুলেটিং রেকর্ডিং কোম্পানি। নতুন সিটিআর কোম্পানি সব রকমের প্রযুক্তি পণ্য তৈরি শুরু করে। কয়েক বছর পর সিটিআরের নাম বদলে রাখা হয় আইবিএম।

-  আইবিএম কম্পিউটারের যন্ত্র (হার্ডওয়্যার), সহযোগী যন্ত্র (মিডিলওয়্যার), সফটওয়্যার পণ্যের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান। একই সঙ্গে ওয়েব হোস্টিং সেবাদাতা এবং মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে হালের ন্যানোপ্রযুক্তি পরামর্শক হিসেবেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

- আইবিএম পৃথিবীর সবচেয়ে বড় গবেষণা সংস্থা হিসেবেও স্বীকৃত। ১২টির বেশি দেশজুড়ে ১৯টি গবেষণাকেন্দ্র রয়েছে আইবিএমের।

- বিশ্বের অন্যতম পুরোনো ও বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আইবিএম বেশ কিছু যুগান্তকারী উদ্ভাবনে জড়িত। এগুলোর মধ্যে আছে:
অটোমেটেড টেলার মেশিন (এটিএম), ডায়ানমিক র‌্যানডম-অ্যাকসেস মেমোরি (ডির‌্যাম), ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক ড্রাইভ, ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড, রিলেশনাল ডেটাবেজ, এসকিউএল প্রোগ্রামিং ভাষা ও ইউপিসি বারকোড।

- অত্যাধুনিক কম্পিউটার চিপ, কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অবকাঠামোর নতুন উদ্ভাবনের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

- আইবিএমের কর্মী বা সাবেক কর্মীদের গবেষণা ও উদ্ভাবন ছয়টি নোবেল পুরস্কার ও ছয়টি টুরিং অ্যাওয়ার্ড পেয়েছে।

উৎস: www.prothomalo.com.
১২,৫৪৬.
WiMAX এর কাভারেজ এরিয়া কত?
  1. প্রায় ৫০ কিলোমিটার
  2. প্রায় ৯০ কিলোমিটার
  3. প্রায় ১২০ কিলোমিটার
  4. প্রায় ২০০ কিলোমিটার
সঠিক উত্তর:
প্রায় ৫০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৫০ কিলোমিটার
ব্যাখ্যা

• WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার।

• WiMAX:
- WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMax এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১২,৫৪৭.
কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. ক) ইমো
  2. খ) ইনস্টাগ্রাম
  3. গ) স্ন্যাপচ্যাট
  4. ঘ) ইয়াহু
সঠিক উত্তর:
ঘ) ইয়াহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়াহু
ব্যাখ্যা

ইয়াহু একটি Search Engine।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মাহবুবুর রহমান)

১২,৫৪৮.
ইউটিউবের বর্তমান (২০২৪) সিইও কে?
  1. র‍্যামন সিনাগ
  2. সুসান ওয়াজসিকি
  3. জাভেদ করিম
  4. নীল মোহন
সঠিক উত্তর:
নীল মোহন
উত্তর
সঠিক উত্তর:
নীল মোহন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• ইউটিউব (YouTube):

- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- ইউটিউব ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা।
- জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। 
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়। 
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
- Parent organization: Google;
- CEO: নীল মোহন ।

ক্যালিফোর্নিতে আরো কিছু সদরদপ্তর: 
ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে এক্স (টুইটার) এর সদর দপ্তর অবস্থিত। 
ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত। 
ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে লিঙ্কডইন এর সদর দপ্তর অবস্থিত। 

উৎস: 
১. ব্রিটানিকা.
২. ইউটিউব এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২,৫৪৯.
WiMAX এর ক্ষেত্রে কোন তথ্যটি ভুল?
  1. IEEE স্ট্যান্ডার্ড 802.16
  2. ডেটা ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
  3. ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz
  4. কাভারেজ এড়িয়া প্রায় ৫০ কিলোমিটার।
সঠিক উত্তর:
ডেটা ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
উত্তর
সঠিক উত্তর:
ডেটা ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
ব্যাখ্যা
• WiMAX: 
- WiMax এর পূর্ণরূপ হলো  Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMax  এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে। 
- WiMax  এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়। 
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax  এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।ন

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১২,৫৫০.
স্কুল-কলেজ ক্যাম্পাস কিংবা বড় অফিস বিল্ডিংয়ে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়?
  1. Local Area Network
  2. Personal Area Network
  3. Metropolitan Area Network
  4. Wide Area Network
সঠিক উত্তর:
Local Area Network
উত্তর
সঠিক উত্তর:
Local Area Network
ব্যাখ্যা
• সাধারণত স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে Local Area Network নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

• Local Area Network (LAN):
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায় ।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- যেমন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক।

• অন্যন্য অপশনগুলো:
• Personal Area Network (PAN):
- ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে।
- PAN এর ব্যাপ্তি বা পরিসীমা ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ ।
- যেমন: ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মোবাইল স্ক্যানার ও প্রিন্টার ইত্যাদি।

• Metropolitan Area Network (MAN):
- একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বুঝায়।
- এটির নেটওয়ার্ক বিস্তৃতি LAN এর চেয়ে বড় কিন্তু WAN এর চেয়ে ছোট।
- যেমন: ক্যাবল টিভি নেটওয়ার্ক, ফ্যাক্টরি, ওয়্যারহাউজ, বিক্রয়কেন্দ্র ইত্যাদিতে ব্যবহৃত হয়।

• Wide Area Network (WAN):
- বড় এলাকা জুড়ে নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়।
- পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলাই WAN নামে পরিচিত।
- পৃথিবীর সবচেয়ে বড় WAN এর উদাহরণ হলো – Internet.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (বোর্ড বই) এবং
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৫৫১.
'নেটওয়ার্ক সার্ভার' নামকরণটি সাধারণত কোন ধরণের কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য?
  1. ল্যাপটপ কম্পিউটার
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. মাইক্রো কম্পিউটার
  4. মিনি কম্পিউটার
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা

• ‘নেটওয়ার্ক সার্ভার’ নামকরণটি সাধারণত মেইনফ্রেম কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য।
- মেইনফ্রেম কম্পিউটার হলো বড় আকারের এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার, যা অনেক ব্যবহারকারী একসাথে ডেটা ও অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারে।
- এই ধরণের কম্পিউটার সাধারণত বড় প্রতিষ্ঠানে বা ডেটা সেন্টারে ব্যবহৃত হয়, যেখানে উচ্চ মাত্রার প্রক্রিয়াকরণ ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা প্রয়োজন হয়।
- নেটওয়ার্ক সার্ভার হিসেবে মেইনফ্রেম কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত অনেক ক্লায়েন্ট ডিভাইসের জন্য তথ্য ও সার্ভিস সরবরাহ করে থাকে।
- অন্যদিকে, মিনি কম্পিউটার, মাইক্রোকম্পিউটার ও সুপারকম্পিউটার বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও নেটওয়ার্ক সার্ভার হিসেবে মেইনফ্রেম কম্পিউটার সবচেয়ে বেশি প্রযোজ্য।

• মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে এক বা একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে বিধায় অনেক দ্রুতগতিসম্পন্ন, তথ্য সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি।
- এ ধরনের কম্পিউটারে অনেক বড় বড় এবং জটিল ও সূক্ষ্ম কাজ করার ক্ষমতা রয়েছে।
- UNIVAC 1100, NCR 8000, IBM 4300 ইত্যাদি মেইনফ্রেম কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৫৫২.
ই-বুক হচ্ছে-
  1. ইলেকট্রনিক স্টোর
  2. ইন্টারনেট বুক
  3. ইলেকট্রনিক বুক
  4. ইন্টারনেট স্টোর
সঠিক উত্তর:
ইলেকট্রনিক বুক
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রনিক বুক
ব্যাখ্যা
• ই-বুক:
- ই-বুক বা ইলেকট্রনিক বুক বা ই-বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।
- প্রচলিত বইয়ের মতই ই-বুক টেক্সট ও ছবির সমন্বয়ে তৈরি হয় যা আসলে মূল বইয়ের ডিজিটাল সংস্করণ।
- ই-বুক কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার (ই-বুক রিডার) ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের (amazon.com) কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ই-বুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতই হয়ে থাকে। সচরাচর এগুলো পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে।
- যে ই-বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, এগুলো সচরাচর এইচটিএমএল-এ প্রকাশিত হয়। এগুলোকে বই-এর ওয়েবসাইট বলা যায়।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
১২,৫৫৩.
In a hybrid computer system, how are the collected data typically processed?
  1. Collected digitally and processed analogically
  2. Collected analogically and processed digitally
  3. Collected and processed only digitally
  4. Collected and processed only analogically
সঠিক উত্তর:
Collected analogically and processed digitally
উত্তর
সঠিক উত্তর:
Collected analogically and processed digitally
ব্যাখ্যা

• হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত প্রথমে অ্যানালগ পদ্ধতিতে সংগ্রহ করা হয় এবং পরে তা সংখ্যায় রূপান্তর করে ডিজিটাল অংশে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়।

• হাইব্রিড কম্পিউটার:
- হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যেখানে অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য একত্রে ব্যবহৃত হয়।
- অ্যানালগ কম্পিউটার অবিচ্ছিন্ন ডেটা বা সিগন্যাল প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয় এবং ডিজিটাল কম্পিউটার লজিক্যাল অপারেশন ও ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়।
- এই দুই ধরনের সক্ষমতাকে একত্রিত করার কারণে একে সংকর কম্পিউটারও বলা হয়।

• হাইব্রিড কম্পিউটারের কার্যপদ্ধতি:
- সাধারণত উপাত্ত প্রথমে অ্যানালগ পদ্ধতিতে সংগ্রহ করা হয়।
- সংগৃহীত উপাত্ত পরে সংখ্যায় রূপান্তর করা হয়।
- এরপর সেই উপাত্ত ডিজিটাল অংশে পাঠানো হয়।
- ডিজিটাল অংশ উপাত্ত প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত ফলাফল প্রদান করে।

• ব্যবহার ক্ষেত্র:
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এটি সাধারণ কাজে ব্যবহৃত হয় না।
- বিশেষ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজে এর ব্যবহার বেশি দেখা যায়।

• উল্লেখযোগ্য ব্যবহার:
- মিসাইল নিয়ন্ত্রণ ব্যবস্থা,
- সমরাস্ত্র প্রযুক্তি,
- বৈজ্ঞানিক গবেষণা,
- নভোযান পরিচালনা,
- রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়,
- পরমাণুর গঠন ও প্রকৃতি নির্ণয়,
- পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয়।

• চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার:
- হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU),
- শরীরের তাপমাত্রা পরিমাপ,
- রোগীর রক্তচাপ পর্যবেক্ষণ,
- হৃদযন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণ।

উৎস:
মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম।

১২,৫৫৪.
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) ব্যবস্থায় সাধারণত কমিনিউকেশন মিডিয়া হিসেবে কোন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়?
  1. রেডিও ওয়েভ
  2. মাইক্রো ওয়েভ
  3. কো-এ্যাক্সিয়াল ক্যাবল
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
কো-এ্যাক্সিয়াল ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
কো-এ্যাক্সিয়াল ক্যাবল
ব্যাখ্যা

◉ Local Area Network (LAN) এ কমিউনিকেশন মিডিয়া হিসেবে সাধারণত কো-এ্যাক্সিয়াল ক্যাবল (Coaxial Cable) ব্যবহার করা হয়। 

লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- LAN এর পূর্ণনাম হচ্ছে Local Area Network।
- সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার এর যে যোগাযোগ তাকে ল্যান বলে।
- একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল কলেজ, অফিস আদালত, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত ক্যাবল (কো-এ্যাক্সিয়াল ক্যাবল, ইউটিপি ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল) ব্যবহার হয়।
- সাধারণত সীমিত এলাকার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৫৫৫.
LAN কার্ড এর অপর নাম কী?
  1. Network Identifier Card
  2. Local Area Interface card
  3. Network Interface Card
  4. Local Interface card
সঠিক উত্তর:
Network Interface Card
উত্তর
সঠিক উত্তর:
Network Interface Card
ব্যাখ্যা
 NIC (Network Interface Card):
- কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে।
- এ কার্ডকে ল্যান কার্ডও বলা হয়।
- এ কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। অধিকাংশ NIC কার্ড কম্পিউটারের সাথে বিল্ট-ইন থাকে।
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
- যথা-ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী।
১২,৫৫৬.
CPU তথ্য প্রক্রিয়াকরণের সময় তথ্যকে ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখে?
  1. রেজিস্টারে
  2. র‍্যামে
  3. হার্ডডিস্কে
  4. মনিটরে
সঠিক উত্তর:
রেজিস্টারে
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্টারে
ব্যাখ্যা
রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ এবং গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। এর প্রত্যেকটি ফ্লিপ-ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রোগ্রাম নির্বাহের সময় উপাত্ত অস্থায়ীভাবে জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহৃত হয়।
১২,৫৫৭.
ওসিআর ইমেজকে ট্রান্সলেট করতে কোন কোড ব্যবহার করে?
  1. বিসিডি কোড
  2. বাইনারি কোড
  3. অ্যাসকি কোড
  4. ইবিসিডি কোড
সঠিক উত্তর:
অ্যাসকি কোড
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসকি কোড
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- OCR-এর পূর্ণ নাম হলো Optical Character Recognition.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১২,৫৫৮.
জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেট প্লেস 'freelancer.com' যাত্রা শুরু করে কত সালে?
  1. ২০০৩
  2. ২০০৫
  3. ২০০৭
  4. ২০০৯
সঠিক উত্তর:
২০০৯
উত্তর
সঠিক উত্তর:
২০০৯
ব্যাখ্যা
• ফ্রিল্যান্সার ডট কম:
- freelancer.com হলো আউটসোর্সিং-এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের জন্য নির্ভরযোগ্য একটি ওয়েব সাইট তথা ফ্রিল্যান্স মার্কেট প্লেস।
- ২০০৯ সালে সাইটটি যাত্রা শুরু করে।
- এখানে যে কেউ তার নিজের যোগ্যতা অনুসারে প্রোফাইল তৈরি করে অনলাইনের বায়ারদের পোস্টকৃত বিভিন্ন কাজের জন্য বিডের মাধ্যমে বিভিন্ন আউটসোর্সিং এর কাজ পেতে পারে।
- এখানে কাজের জন্য অসংখ্য ক্যাটাগরি রয়েছে এবং এর পেমেন্ট সিস্টেমও যথেষ্ট নির্ভরযোগ্য।
- বাংলাদেশের আউটসোর্সিং-এর কাজে নিয়োজিতদের কাছে এটি একটি জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস।
- এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা হলেন ম্যাট ব্যারি এবং এর কার্যালয় বর্তমানে ম্যানিলা, সিডনি, ভানকোভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা, বুয়েন্স আয়ার্স, লন্ডন ও জাকার্তায় রয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১২,৫৫৯.
নিচের কোন মাধ্যমটির তথ্য ধারন ক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) ফ্লপি ডিস্ক
  2. খ) কমপ্যাক্ট ডিস্ক
  3. গ) ডিজিটাল ভিডিও ডিস্ক
  4. ঘ) মডেম
সঠিক উত্তর:
গ) ডিজিটাল ভিডিও ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ডিজিটাল ভিডিও ডিস্ক
ব্যাখ্যা
ডিভিডি যা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc) নামেও পরিচিত, এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। আধুনিক ডিজিটাল যুগের অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্টি।
১২,৫৬০.
নিচার কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণার অন্তর্ভুক্ত নয়?
  1. Polymorphism
  2. Inheritance
  3. Recursion
  4. Encapsulation
সঠিক উত্তর:
Recursion
উত্তর
সঠিক উত্তর:
Recursion
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

• Recursion একটি প্রোগ্রামিং কৌশল যেখানে একটি ফাংশন নিজেই নিজেকে কল করে। 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫৬১.
ফ্যাক্স(Fax)–এর পূর্ণরূপ কী?
  1. Facsimile
  2. Fast Exchange
  3. File Access System
  4. Fixed Access Machine
সঠিক উত্তর:
Facsimile
উত্তর
সঠিক উত্তর:
Facsimile
ব্যাখ্যা

• Fax এর পূর্ণরূপ হলো Facsimile, যার অর্থ হুবহু অনুলিপি।

• ফ্যাক্স(Fax):
- ফ্যাক্স(Fax)–এর পূর্ণরূপ হলো Facsimile.
- ১৮৪২ সালে বিজ্ঞানী আলেকজান্ডার বেইন (Alexander Bain) ফ্যাক্স মেশিন আবিষ্কার করেন।
- ফ্যাক্স হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে দূরবর্তী স্থানে পাঠানো যায়।
- দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি ডকুমেন্ট ফ্যাক্সের মাধ্যমে পাঠানো সম্ভব।
- প্রেরকের ফ্যাক্স মেশিন থেকে ডকুমেন্ট পাঠানো হলে প্রাপক তার ফ্যাক্স মেশিন থেকে প্রিন্ট কপি গ্রহণ করতে পারে।
 
• ফ্যাক্সের মূলনীতি(Principle of Fax):
- ফ্যাক্স মেশিন মূলত টেলিফোন, স্ক্যানার, প্রিন্টার ও মোডেমের সমন্বয়ে গঠিত একটি যন্ত্র।
- প্রেরক প্রথমে টেলিফোন লাইনের মাধ্যমে প্রাপকের ফ্যাক্স মেশিনের সাথে সংযোগ স্থাপন করে।
- প্রেরকের ডকুমেন্টটি স্ক্যানারের মাধ্যমে ডিজিটাল ছবিতে রূপান্তরিত হয়।
- মোডেম সেই ডিজিটাল ছবিকে এনালগ সংকেতে রূপান্তর করে টেলিফোন লাইনের মাধ্যমে পাঠায়।
- প্রাপকের মোডেম প্রাপ্ত এনালগ সংকেতকে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- শেষে প্রিন্টারের মাধ্যমে প্রাপক প্রেরিত ডকুমেন্টের হুবহু কপি পেয়ে যায়।

 উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৫৬২.
কত মেগা বাইটে ১ গিগাবাইট?
  1. ক) 29
  2. খ) 210
  3. গ) 211
  4. ঘ) 212
সঠিক উত্তর:
খ) 210
উত্তর
সঠিক উত্তর:
খ) 210
ব্যাখ্যা

১ মেগাবাইট = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট
১ গিগাবাইট = ২৩০ বাইট অথবা ২১০ বা ১০২৪ মেগাবাইট
১ টেরাবাইট = ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট
১ পেটাবাইট = ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট

উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই -প্রকৌশলী মুজিবুর রহমান

১২,৫৬৩.
What does CMS stand for in the context of E-commerce?
  1. Customer Management System.
  2. Content Marketing Strategy.
  3. Customer Messaging Service.
  4. Content Management System.
সঠিক উত্তর:
Content Management System.
উত্তর
সঠিক উত্তর:
Content Management System.
ব্যাখ্যা
CMS (Content Management System):
-  Content Management System (CMS), ডিজিটাল কন্টেন্ট তৈরি, পরিবর্তন এবং পরিচালনার জন্য সহযোগী সফটওয়্যার।
- CMS একটি ওয়েবসাইট সেট আপ করার একটি খুব সহজ উপায়, যা একসময় একটি কঠিন এবং ব্যয়বহুল সম্ভাবনা ছিল।

একটি CMS দুটি অংশ নিয়ে গঠিত:
(1) Content Management Application (CMA),
(2) Content Delivery Application (CDA).

ই-কমার্স:
- ই- কমার্স হল ইলেকট্রনিক কমার্স যা এমন একটি মাধ্যম যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে, ই-কমার্স বলে।

- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-
(i) ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B),
(ii) ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C),
(iii) ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B),
(iv) ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C).

ই-কমার্সের সুবিধাসমূহ:
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়৷
২. ই-কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসাকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়৷
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়৷
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
২) Link ⇒ Britannica
১২,৫৬৪.
WiMAX বলতে কী বোঝায়?
  1. Worldwide Interprovincial for Microwave Excess
  2. Worldwide Interchangeable for Microwave Excess
  3. Worldwide Interpenetration for Microwave Access
  4. Worldwide Interoperability for Microwave Access
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
উত্তর
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: ঘ) Worldwide Interoperability for Microwave Access.

WiMAX হলো একটি ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে, বিশেষ করে যেখানে ব্রডব্যান্ড কেবল বা ফাইবার নেটওয়ার্ক পৌঁছায় না। এটি “Worldwide Interoperability for Microwave Access” এর সংক্ষিপ্ত রূপ, যা মূলত দূরদূরান্তের এলাকায় ব্রডব্যান্ড ওয়্যারলেস এক্সেসের জন্য ব্যবহৃত হয়। WiMAX প্রযুক্তি ব্যবহারে বড় এলাকার জন্য ইন্টারনেট সংযোগ তৈরি করা যায়, এবং এটি সেলুলার নেটওয়ার্কের মতো মোবাইল ব্যবহারকেও সমর্থন করে। এটি প্রধানত ৩০০ মিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডেটা ট্রান্সফার করতে সক্ষম, ফলে শহর ও গ্রাম উভয় অঞ্চলে দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা প্রদান করে।

• WiMAX: 
- WiMAX এর পূর্ণরূপ হলো - Worldwide Interoperability for Microwave Access. 
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে। 
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৫৬৫.
নিচের কোনটি কুয়েরি ল্যাংগুয়েজ?
  1. ক) Fortran
  2. খ) Python
  3. গ) SQL
  4. ঘ) C
সঠিক উত্তর:
গ) SQL
উত্তর
সঠিক উত্তর:
গ) SQL
ব্যাখ্যা
কুয়েরি ল্যাংগুয়েজ (Query Language)
- ডেটাবেজে কোন প্রশ্ন করে তার উত্তর পাওয়া, ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা, ডেটা মডিফাই (Modify) অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে।
- যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাংগুয়েজ বলে।
- ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ তৈরি হয়েছে।
- তবে নিম্ন লিখিত ৩টি কুয়েরি ল্যাংগুয়েজ সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে -
(ক) QUEL - QUEery Language
(খ) QBE - Query By Example
(গ) SQL - Structured Query Language

---------------------------
- Fortran, Python, C পোগ্রামিং ভাষা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১২,৫৬৬.
Front-end processor is a _____ designed specifically to handle the communications processing task.
  1. ক) ALU
  2. খ) Control unit
  3. গ) CPU
  4. ঘ) Register
সঠিক উত্তর:
গ) CPU
উত্তর
সঠিক উত্তর:
গ) CPU
ব্যাখ্যা
A central processing unit (CPU), also called a central processor, main processor or just processor, is the electronic circuitry within a computer that executes instructions that make up a computer program. The CPU performs basic arithmetic, logic, controlling, and input/output (I/O) operations specified by the instructions in the program.
১২,৫৬৭.
নিচের কোন রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় না?
  1. ছানি
  2. লিভার ক্যান্সার
  3. প্লাস্টিক সার্জারি
  4. প্রোস্টেট ক্যান্সার
সঠিক উত্তর:
প্লাস্টিক সার্জারি
উত্তর
সঠিক উত্তর:
প্লাস্টিক সার্জারি
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান,
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫৬৮.
Apple's virtual assistant is named:
  1. Siri
  2. Cortana
  3. Alexa
  4. Google Assistant
সঠিক উত্তর:
Siri
উত্তর
সঠিক উত্তর:
Siri
ব্যাখ্যা
Virtual Assistant (VA):
- Virtual Assistant, AI সহকারী বা ডিজিটাল সহকারীও বলা হয়।
- এটি একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যা প্রাকৃতিক ভাষা (Natural Language)- এর Voice Command বোঝে এবং ব্যবহারকারীর নির্দেশ দেয়া কাজ সম্পূর্ণ করে।

অপশন আলোচনা:
- Siri হলো Apple কর্তৃক উদ্ভাবিত Virtual Assistant Software.
- Cortana হলো Microsoft কর্তৃক উদ্ভাবিত Virtual Assistant Software.
- Google Assistant হলো Google উদ্ভাবিত Virtual Assistant Software.
- Alexa হলো Amazon উদ্ভাবিত Virtual Assistant Software.

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১২,৫৬৯.
ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ভুয়া লিঙ্ক পাঠিয়ে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার প্রক্রিয়ার নাম কী?
  1. Plagiarism
  2. Debugging
  3. Phishing
  4. Sneaking 
সঠিক উত্তর:
Phishing
উত্তর
সঠিক উত্তর:
Phishing
ব্যাখ্যা

• ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ভুয়া লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে ফিশিং (Phishing) বলা হয়। এটি একটি ধরণের সাইবার অপরাধ, যেখানে অপরাধীরা বিশ্বাসযোগ্য সংস্থা বা ব্যক্তির নাম ব্যবহার করে ব্যবহারকারীদের প্রতারণা করে। তারা সাধারণত দেখতে সুন্দর ও প্রকৃত লগিন পেজের মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে এবং ব্যবহারকারীকে সেখানে তার তথ্য দেওয়ার জন্য প্রলুব্ধ করে। ফিশিংয়ের লক্ষ্য হলো ব্যবহারকারীর আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করা। সচেতনতা ও সতর্কতা অবলম্বন করলেই ফিশিং থেকে রক্ষা পাওয়া সম্ভব।

- সঠিক উত্তর: গ) Phishing.

• সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

•বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

• হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। ।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

• ডিবাগিং (Debugging):
- প্রোগ্রামিং এর ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৫৭০.
(592)10 এর BCD কোড কত?
  1. 010110010010
  2. 000101100110
  3. 001001010000
  4. 010010011010
সঠিক উত্তর:
010110010010
উত্তর
সঠিক উত্তর:
010110010010
ব্যাখ্যা
BCD এর পূর্ণ রূপ হলো Binary Coded Decimal.
ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে (০ থেকে ৯ পর্যন্ত) সমতুল্য চার-বিট বাইনারি দ্বারা উপস্থাপন করার পর প্রাপ্ত কোডকে BCD কোড বলে।

(592)10 এর BCD কোড: 010110010010
১২,৫৭১.
প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কোনটি? 
  1. ক) IBM-704
  2. খ) RCA-501
  3. গ) GE-2000
  4. ঘ) NCR-300
সঠিক উত্তর:
ক) IBM-704
উত্তর
সঠিক উত্তর:
ক) IBM-704
ব্যাখ্যা
IBM-704 হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
- প্রধান ইলেকট্রনিক উপাদান হিসাবে ভালভ বা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।
- আকারে বড়, প্রক্রিয়াকরণে ধীর এবং কম সঞ্চয় ক্ষমতা ছিল৷
- প্রচুর বিদ্যুৎ খরচ এবং তাপ উৎপন্ন করত।
- কম্পিউটিং ক্ষমতা সীমিত ছিল।
- সঠিক এবং নির্ভরযোগ্য ছিল না।
- প্রোগ্রামিং এর জন্য মেশিন-স্তরের ভাষা ব্যবহার করত।
- খুব ব্যয়বহুল ছিল। 

উদাহরণ: ENIAC, EDVAC, UNIVAC, IBM 650, Markk 1 ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১২,৫৭২.
'ফানুক' কী?
  1. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  2. গুগলের পূর্বনাম
  3. একটি ভবনের নাম
  4. রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান
ব্যাখ্যা
• উল্লেখযোগ্য কয়েকটি রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান হলো -
- FANUC (ফানুক),
- Yaskawa (ইয়াসকাওয়া),
- iRobot (আইরোবট),
- Boston Dynamics (বোস্টন ডাইনামিকস) ইত্যাদি।

• মানব-সদৃশ রোবট বা হিউমেনওয়েড (Humanoid) প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো–
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয় (Murata),
- সনি কর্পোরেশনের কিউরিও (QRIO) এবং আইব,
- হোন্ডা কোম্পানির আসিমো (ASIMO),
- স্যামসাংয়ের রোবোরে (Roboray),
- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমানত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
১২,৫৭৩.
কোন সার্চ ইঞ্জিনটি প্রাইভেসি রক্ষা করে এবং ব্যবহারকারীর সার্চ হিস্ট্রি ট্র্যাক করে না?
  1. Yahoo
  2. Bing
  3. DuckDuckGo
  4. Google
সঠিক উত্তর:
DuckDuckGo
উত্তর
সঠিক উত্তর:
DuckDuckGo
ব্যাখ্যা

• প্রাইভেসি রক্ষা এবং ব্যবহারকারীর সার্চ হিস্ট্রি ট্র্যাক না করার ক্ষেত্রে DuckDuckGo অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না এবং কোনো প্রকার আইপি অ্যাড্রেস বা কুকি ট্র্যাকিং করে না। DuckDuckGo ব্যবহার করলে সার্চ ইতিহাস গোপন থাকে এবং ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম অনুসরণ করা হয় না। অন্যদিকে, Google, Yahoo, এবং Bing ব্যবহারকারীর সার্চ হিস্ট্রি এবং অন্যান্য ডেটা সংগ্রহ করে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য। ফলে যারা প্রাইভেসি গুরুত্ব দেন এবং নিজের সার্চ কার্যক্রম লুকাতে চান, তাদের জন্য DuckDuckGo একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিকল্প। এটি ব্যবহার করা সহজ এবং সাধারণ সার্চ ইঞ্জিনের মতো কার্যকর।

উত্তর: গ) DuckDuckGo.

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।
 
উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১২,৫৭৪.
প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে-
  1. NTTC
  2. Motorola
  3. TACS
  4. Nokia
সঠিক উত্তর:
NTTC
উত্তর
সঠিক উত্তর:
NTTC
ব্যাখ্যা
• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।

•  মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা
- প্রথম প্রজন্ম,
- দ্বিতীয় প্রজন্ম,
- তৃতীয় প্রজন্ম,
- চতুর্থ প্রজন্ম এবং
- পঞ্চম প্রজন্ম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১২,৫৭৫.
নিচের কোনটি অক্টাল নাম্বার?
  1. 276
  2. 188
  3. 591
  4. 823
সঠিক উত্তর:
276
উত্তর
সঠিক উত্তর:
276
ব্যাখ্যা
- 276 এটি অক্টাল নাম্বার। অক্টাল পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 ও 7 এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়।
- 188, 591 ও 823 এই সংখ্যাগুলো অক্টাল নাম্বার নয় কারণ অক্টাল পদ্ধতিতে 8 ও 9 ব্যবহার করা হয় না।
১২,৫৭৬.
প্রথম প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহৃত হতো?
  1. ট্রানজিস্টর
  2. ইন্টিগ্রেটেড সার্কিট
  3. মাইক্রোপ্রসেসর
  4. ভ্যাকুয়াম টিউব
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাকুয়াম টিউব
ব্যাখ্যা

◉ প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৫০-এর দশকের মাঝামাঝি) ডেটা প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।

প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল।
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১২,৫৭৭.
গুগল টক একটি -
  1. ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন
  2. ইমেইল সেবা
  3. সার্চ ইঞ্জিন
  4. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন
উত্তর
সঠিক উত্তর:
ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন
ব্যাখ্যা
• গুগল টক হলো একটি ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। এটি text এবং voice communication সেবা প্রদান করে।

• গুগল (Google):

- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি থেকে ব্যাকরাব নামে গুগল প্রতিষ্ঠার কাজ শুরু করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
১২,৫৭৮.
নিচের কোনটি অপটিক্যাল রিডার?
  1. ক) OMR
  2. খ) OCR
  3. গ) BCR
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
অপটিক্যাল রিডার (Optical Reader) :
এই ধরনের যন্ত্র কোন পাঠ্য বিষয়কে আলোর সাহায্যে পড়ে থাকে।
বিশেষ ধরনের লিখিত চিঠিপত্র, ডকুমেন্টের উপর অপটিক্যাল রিডার ধরলে কম্পিউটার সেটা পড়ে মনিটরে ফলাফল প্রদর্শন করে। বিভিন্ন ধরনের অপটিক্যাল রিডার হচ্ছে :
- Optical Mark Reader (OMR), 
- Optical Character Recognotion (OCR),
- Bar Code Recognition (BCR)।


উৎস : কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫৭৯.
বাংলাদেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (VSAT) স্থাপন করা হয় কত সালে?
  1. ১৯৬৯
  2. ১৯৯৬
  3. ১৯৭১
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬
ব্যাখ্যা
• ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয়।

• বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার:
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ।
- ১৯৬৯ সালে ইন্টারনেট জন্ম হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১২,৫৮০.
অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) কী ধরনের সেবা প্রদান করে থাকে?
  1. ক) প্ল্যাটফর্মভিত্তিক সেবা
  2. খ) অবকাঠামােগত সেবা
  3. গ) সফটওয়্যারভিত্তিক সেবা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) অবকাঠামােগত সেবা
উত্তর
সঠিক উত্তর:
খ) অবকাঠামােগত সেবা
ব্যাখ্যা

অবকাঠামােগত সেবা (laas: Infrastructure as a service) : এই মডেলে অবকাঠামাে ভাড়া দেওয়া হয়। অ্যামাজন -এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2 -এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলােই ভাড়া নিয়ে থাকেন।
ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতাে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি

১২,৫৮১.
H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
  1. ক) File transfer
  2. খ) VoIP
  3. গ) Data security
  4. ঘ) File download
সঠিক উত্তর:
খ) VoIP
উত্তর
সঠিক উত্তর:
খ) VoIP
ব্যাখ্যা
H.323 is widely used in IP-based videoconferencing, Voice over Internet Protocol (VoIP), and Internet telephony. Users can communicate through the Internet and make use of a variety of products that are H.323 standard compatible.
[source: techopedia.com]
১২,৫৮২.
নিচের কোনটি অক্টাল সংখ্যা হতে পারে না?
  1. 756
  2. 111
  3. 839
  4. 517
সঠিক উত্তর:
839
উত্তর
সঠিক উত্তর:
839
ব্যাখ্যা

839 অক্টাল সংখ্যা হতে পারে না।

অক্টাল সংখ্যা পদ্ধতি:
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- অক্টাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের (.) আগের অঙ্কগুলোকে MSD (বেশি গুরুত্বের অঙ্ক) এবং পরের অঙ্কগুলোকে LSD (কম গুরুত্বের অঙ্ক) বলে।
- অক্টাল সংখ্যার আবিষ্কারক সুইডেনের রাজা ৭ম চার্লস।
- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭।
অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন- ৫১২, ১৬২০, ৬৪ কিন্তু ৮৩৯ অকটাল সংখ্যা নয়, কারণ ৮ অক্টাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

উল্লেখ্য,
- বাইনারি সংখ্যার ভিত্তি - ২
- দশমিক বা ডেসিমেল সংখ্যার ভিত্তি ১০
- হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি - ১৬

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।

১২,৫৮৩.
নিচের কোন উক্তিটি সত্য নয়?
  1. উপাত্ত পুরোপুরি কোনো অর্থ প্রকাশ করে না।
  2. তথ্যকে প্রসেস করে উপাত্তে রূপান্তর করা হয়।
  3. তথ্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।
  4. তথ্য উপাত্তের উপর নির্ভর করে।
সঠিক উত্তর:
তথ্যকে প্রসেস করে উপাত্তে রূপান্তর করা হয়।
উত্তর
সঠিক উত্তর:
তথ্যকে প্রসেস করে উপাত্তে রূপান্তর করা হয়।
ব্যাখ্যা

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১২,৫৮৪.
Boolean Algebra এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) A + A = 0
  2. খ) A + 1 = 1
  3. গ) A . A = A
  4. ঘ) A + A = A
সঠিক উত্তর:
ক) A + A = 0
উত্তর
সঠিক উত্তর:
ক) A + A = 0
১২,৫৮৫.
ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়?
  1. একমাত্রিক
  2. ত্রি-মাত্রিক
  3. বহুমাত্রিক
  4. দ্বি-মাত্রিক
সঠিক উত্তর:
ত্রি-মাত্রিক
উত্তর
সঠিক উত্তর:
ত্রি-মাত্রিক
ব্যাখ্যা

- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক মাত্রার ইমেজ ব্যবহার করা হয়

ভার্চুয়াল রিয়েলিটি: 

- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা,
- স্পর্শ, শোনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কে একটি অনুভূতির সৃষ্টি হয় যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি।
- কতকগুলো যন্ত্রের সাহায্যে যদি আমরা এই অনুভূতিগুলো সৃষ্টি করতে পারি তাহলে অবস্থাটি মানুষের কাছে পুরোপুরি বাস্তব মনে হতে পারে। এটি নানাভাবে করা সম্ভব।
- অনেক সময় বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয়, যেখানে দুই চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়।
- অনেক সময় একটি ক্ষিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে সেই অনুভূতি সৃষ্টি করা হয়।
- এই প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য মূলত কম্পিউটারের সাহায্য নিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক ত্রি-মাত্রিক চিত্রায়ণ করা হয়।
- তাই বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

১২,৫৮৬.
হেক্সাডেসিমেল এ 3F এর পরবর্তী সংখ্যা কত?
  1. ক) 3F1
  2. খ) 4F
  3. গ) 41
  4. ঘ) 40
সঠিক উত্তর:
ঘ) 40
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 40
ব্যাখ্যা
হেক্সাডেসিমেলে বেস বা ভিত্তি ১৬ টি 
1, 23, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F
তার পরবর্তি সংখ্যা 10, 11, . . . . . . . . . . . ,1F, 20

তাই 3F এর পরবর্তী সংখ্যা 40.
১২,৫৮৭.
প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম কি?
  1. Unimate
  2. Roomba
  3. Atlas
  4. Sophia
সঠিক উত্তর:
Unimate
উত্তর
সঠিক উত্তর:
Unimate
ব্যাখ্যা

১৯৬১ সালে জেনারেল মোটর্সে ব্যবহৃত Unimate ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল ইন্ডাস্ট্রিয়াল রোবট।

রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- চেক লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossurovi Univerzilni Roboti নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম 'robota' শব্দের ব্যবহার করেন।
- যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়।

• Unimate রোবট:
- ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার এবং জর্জ চার্লস ডেভল  মিলে সর্বপ্রথম ইউনিমেট (Unimate) নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন।
- এটি ১৯৬১ সালে জেনারেল মোটরসের নিউ জার্সির কারখানায় প্রথম ব্যবহৃত হয়, যেখানে এটি গাড়ি উৎপাদনে গরম ধাতু ঢালাই ও সমাবেশের কাজে ব্যবহৃত হয়।
- Unimation Inc. নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয় রোবটটি উৎপাদনের জন্য।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। ব্রিটানিকা।

১২,৫৮৮.
What is the size of an IPv6 address?
  1. 32 bits
  2. 48 bits
  3. 128 bits
  4. 256 bits
সঠিক উত্তর:
128 bits
উত্তর
সঠিক উত্তর:
128 bits
ব্যাখ্যা

• IPv6 অ্যাড্রেসের আকার হলো 128 বিট।

• আইপি এড্রেস:

- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- 'IP' এর পূর্ণরূপ হলো 'Internet Protocol'.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস ।
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।
- IPv6 অ্যান্ড্রেস 128 বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে।
- এক্ষেত্রে 128 বিটের সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লিখা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৫৮৯.
নিচের কোনটি Anti-virus সফটওয়্যার?
  1. Informix
  2. Kaspersky
  3. FoxPro
  4. MySQL
সঠিক উত্তর:
Kaspersky
উত্তর
সঠিক উত্তর:
Kaspersky
ব্যাখ্যা
Kaspersky একটি Anti-virus সফটওয়্যার।

• Anti-virus সফটওয়্যার:

- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।

• Anti-virus সফটওয়্যার:
- Symantec,
- McAfee,
- AVG Anti-Virus,
- AVIRA,
- AVAST Anti-Virus,
- TREND micro,
- ESET NOD32,
- Kaspersky Anti-Virus,
- Microsoft Security Essential,
- ZoneAlarm Anti-Virus,
- Cobra Anti-Virus,
- Bitdefender,
- Norton Anti-Virus,
- Panda Anti-Virus,
- PC Tools Anti-Virus etc.

• অন্যান্য অপশন আলোচনা:
- Informix, FoxPro, MySQL হলো ডেটাবেজ সফটওয়্যার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১২,৫৯০.
ChatGPT কীভাবে উত্তর দেয়:
  1. ডেভেলপাররা লিখে রাখা স্ক্রিপ্ট ব্যবহার করে
  2. প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে
  3. ইন্টারনেট থেকে ব্যবহারকারীর তথ্য নিয়ে
  4. যেকোনো শব্দ বাছাই করে
সঠিক উত্তর:
প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে
উত্তর
সঠিক উত্তর:
প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে
ব্যাখ্যা

• ChatGPT উত্তর দেয় প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে। এটি কোন নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুসরণ করে না, বরং কোটি কোটি লেখার উদাহরণ থেকে ভাষার গঠন, শব্দের ব্যবহার, এবং বাক্যের প্রাসঙ্গিকতা শেখে। ব্যবহারকারীর প্রশ্ন পাওয়ার পর, মডেলটি তার শেখা প্যাটার্নের ভিত্তিতে সবচেয়ে সম্ভাব্য এবং প্রাসঙ্গিক উত্তর তৈরি করে। এটি ইন্টারনেট থেকে লাইভ তথ্য নেয় না এবং স্বতঃসিদ্ধভাবে যেকোনো শব্দও নির্বাচন করে না; বরং প্রশিক্ষিত ডেটার জ্ঞান ও সম্ভাব্যতা বিশ্লেষণ করে সঠিক বাক্য সাজায়। তাই ChatGPT মূলত প্যাটার্ন চিনে উত্তর তৈরি করে, যা ব্যবহারকারীর প্রশ্নের সাথে মানানসই হয়।

উত্তর: খ) প্রশিক্ষণের ডেটা থেকে প্যাটার্ন চিনে।

​​• ChatGPT (চ্যাটজিপিটি):
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT- 5 ভার্শন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

• চ্যাটজিপিটির বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: www.openai.com.

১২,৫৯১.
সুইচের মাধ্যমে তথ্য আদান-প্রদানে কোন ঠিকানা ব্যবহৃত হয়? 
  1. URL Address
  2. MAC Address
  3. IP Address
  4. Gateway Address
সঠিক উত্তর:
MAC Address
উত্তর
সঠিক উত্তর:
MAC Address
ব্যাখ্যা
সুইচ (Switch): 
- এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। 
- বর্তমানে যেকোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। 
- হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে কিন্তু হাব তা পারে না। 
- ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যেকোনো আইসিটি যন্ত্র (node) সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগযোগ করতে পারে। 
- সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়। 
- সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ঐ ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে। 
অর্থাৎ, কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এ বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় MAC (Media Access Control) address নামে ডাকা হয়। 
- আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে, এজন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচই এখন সবার পছন্দের হয়ে উঠেছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
১২,৫৯২.
ই-কমার্স বলতে কী বোঝায়?
  1. কেবল দোকানে গিয়ে পণ্য কেনা
  2. ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবার লেনদেন
  3. শুধুমাত্র মোবাইল ফোনে কেনাকাটা
  4. কাগজভিত্তিক বাণিজ্য
সঠিক উত্তর:
ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবার লেনদেন
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবার লেনদেন
ব্যাখ্যা

 ই-কমার্স বলতে ইন্টারনেট ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্যের ক্রয়–বিক্রয় বা বিনিময়কে বোঝায়।

• ই-কমার্স (E-commerce):
- ই-কমার্স শব্দটির পূর্ণরূপ Electronic Commerce।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে, যার একটি গুরুত্বপূর্ণ ফল হলো ই-কমার্সের বিকাশ।
 
• ই-কমার্সের সংজ্ঞা:
- ইন্টারনেট প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্যের ক্রয়–বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যক্রমকে ই-কমার্স বলা হয়।
- এটি এমন একটি বাণিজ্য ব্যবস্থা, যেখানে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ লেনদেন সম্পন্ন হয়।
 
• ই-কমার্স পরিচালনার মাধ্যম:
- আধুনিক ই-কমার্স প্রধানত World Wide Web (WWW)–এর মাধ্যমে পরিচালিত হয়।
- এছাড়াও—মোবাইল কমার্স (M-commerce), ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT), অন্যান্য ডিজিটাল লেনদেন পদ্ধতি ব্যবহৃত হয়।
 
• ই-কমার্সের সুবিধাসমূহ:
- ব্যবসার মান ও দক্ষতা বৃদ্ধি করে।
- জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করে।
- তথ্য তৈরি, বিতরণ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের খরচ কমায়।
- ক্রেতা ও বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক গড়ে তোলে।
- সময় সাশ্রয় করে এবং দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করে।
- যোগাযোগ ব্যয় হ্রাস করে।
- পণ্য ও সেবার মান উন্নয়নে সহায়ক।
 
• বাংলাদেশে ই-কমার্সের অবস্থা:
- ২০১১–১২ সাল থেকে বাংলাদেশে ধীরে ধীরে ই-কমার্সের প্রসার শুরু হয়।
- বর্তমানে বই, পোশাক, খাবার, সৌখিন সামগ্রীসহ বিভিন্ন পণ্যের অনলাইন বেচাকেনা হচ্ছে।
- ভবিষ্যতে অধিকাংশ ব্যবসা-বাণিজ্য ই-কমার্সভিত্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৫৯৩.
eSIM এর 'e' দ্বারা কী বুঝায়?
  1. ক) Electronic
  2. খ) Electric
  3. গ) Embedded
  4. ঘ) Extended
সঠিক উত্তর:
গ) Embedded
উত্তর
সঠিক উত্তর:
গ) Embedded
ব্যাখ্যা
• ই-সিমের পূর্ণ রূপ হলো Embedded Subscriber Identity Module।
• প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের মতো এই সিম সহজে খোলা ও পরিবর্তনের সুযোগ থাকার পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে যুক্ত থাকে।
• শুধু আগে থেকে ইনস্টল করা ডিভাইসগুলোতেই ই-সিম কাজ করে।
• বাংলাদেশে সর্বপ্রথম গ্রামীণফোন ই-সিম চালু করে।

উৎস: thedailystar.net
১২,৫৯৪.
দ্রুত ফাইল খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
  1. Norton Disk
  2. Defragmenter
  3. CD-ROM
  4. Taskkill
সঠিক উত্তর:
Defragmenter
উত্তর
সঠিক উত্তর:
Defragmenter
ব্যাখ্যা
দ্রুত ফাইল খুঁজতে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা হয়।

• কম্পিউটার ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ:
- উপযুক্ত স্থান নির্বাচন: ধুলাবালি ও স্যাঁতসেঁতে মুক্ত, আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় কম্পিউটার রাখতে হবে।
- অপ্রয়োজনীয় ফাইল ও সফটওয়্যার অপসারণ: Cleaner সফটওয়্যার ব্যবহার করে ফাইল ও অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলতে হবে।
- আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার: সর্বশেষ ভার্সনের অ্যান্টিভাইরাস ইন্সটল ও নিয়মিত স্ক্যান করতে হবে।
- বাড়তি RAM সংযোজন: কম্পিউটারের গতি বৃদ্ধি করতে অতিরিক্ত RAM লাগানো উচিত।
- সলিড স্টেট হার্ড ড্রাইভ (SSD) ব্যবহার: SSD ব্যবহারের ফলে কম্পিউটার দ্রুত চালু হয় ও দ্রুত কাজ করে।
- স্টার্টআপ সফটওয়্যার কমানো: msconfig দিয়ে স্টার্টআপ সফটওয়্যার কমিয়ে গতি বাড়ানো যায়।
- তথ্য ব্যাকআপ রাখা: দরকারি ফাইল সিডি/ড্রাইভে ব্যাকআপ রাখতে হবে।।
- ডায়াগনস্টিক সফটওয়্যার ব্যবহার: Norton Disk, MakeApp, PC Tools দিয়ে ডিস্ক ত্রুটি শনাক্ত ও সমাধান করতে হবে।
- ক্লিন উইন্ডোজ ইনস্টল: ভাইরাস ও সফটওয়্যার বেশি থাকলে নতুনভাবে উইন্ডোজ ইনস্টল করতে হবে।
- ব্রাউজারের ক্যাশ পরিষ্কার: Regular ক্লিয়ার হিস্টরি অপশনে গিয়ে ক্যাশ মুছে ফেলতে হবে।
- সার্চ ইনডেক্স রিফ্রেশ: দ্রুত ফাইল খুঁজতে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার চালু রাখতে হবে (সপ্তাহে ১ বার)।
- রিস্টার্ট করা: দীর্ঘ সময় ব্যবহারের পর রিস্টার্ট করলে গতি ঠিক থাকে।
- রাউটারের যত্ন: নিয়মিত পরিচর্যা ও সংযোগ সঠিকভাবে ব্যবস্থাপনায় রাখতে হবে।

সোর্স: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫৯৫.
লিখিত বা মুদ্রিত অক্ষরকে স্বয়ংক্রিয়ভাবে পড়ে কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?
  1. Digitizer
  2. OCR
  3. OMR
  4. Lightpen
সঠিক উত্তর:
OCR
উত্তর
সঠিক উত্তর:
OCR
ব্যাখ্যা

• OCR (Optical Character Recognition) মুদ্রিত বা লেখা অক্ষর শনাক্ত করে কম্পিউটারে ইনপুট দেয়। OMR শুধুমাত্র চিহ্নিত বৃত্ত/ঘর শনাক্ত করতে ব্যবহৃত হয়।

• ওসিআর (OCR):

- OCR-এর পূর্ণ নাম হলো Optical Character Recognition.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপা লেখা নয়, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- তবে এ ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় গঠন অনুযায়ী লিখিত হওয়া দরকার।

- OCR-এর কার্যপ্রণালি মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়্যার সেটাকে ASCII টেক্সটে রূপান্তরিত করে।
- ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

- ইন্স্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়।

উৎস: মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিএড প্রোগ্রাম)।

১২,৫৯৬.
নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?
  1. RAM
  2. Hard Disk
  3. ROM
  4. Register
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা
◉ উল্লেখিত অপশন সমূহের মধ্যে Register সবচেয়ে দ্রুত কাজ করে।

• রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:

- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

অন্যন্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫৯৭.
ডেটাবেজ এ কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়?
  1. এনটিটি সেট ও টেবিল
  2. এনটিটি ও টেবিল
  3. এট্রিবিউট ও ফিল্ড
  4. টেবিল ও কলাম
সঠিক উত্তর:
এট্রিবিউট ও ফিল্ড
উত্তর
সঠিক উত্তর:
এট্রিবিউট ও ফিল্ড
ব্যাখ্যা
• ডেটাবেজ এ এট্রিবিউট ও ফিল্ড একই অর্থে ব্যবহৃত হয়।
- ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়।
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।
- রেকর্ডের প্রতিটি উপাদানকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।
- ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১২,৫৯৮.
বুলিয়ান অ্যালজেবরায় কোনো মানের পূরক কী নির্দেশ করে?
  1. একই মান
  2. বিপরীত মান
  3. অপরিবর্তিত মান
  4. শূন্য মান
সঠিক উত্তর:
বিপরীত মান
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত মান
ব্যাখ্যা
বুলিয়ান অ্যালজেবরায় কোনো মানের পূরক তার বিপরীত মান নির্দেশ করে।

বুলিয়ান অ্যালজেবরায়, দুইটি মান থাকে — ০ এবং ১।
কোনো মানের "পূরক" মানে হলো উল্টো মান।
পূরককে সাধারণত ¯ চিহ্ন (বার) বা ' (প্রাইম) চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।
উদাহরণ:

১-এর পূরক = ০
০-এর পূরক = ১
যদি A একটি মান হয়, তাহলে:

যদি A = ১ হয় → তাহলে A' = ০
যদি A = ০ হয় → তাহলে A' = ১

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৫৯৯.
What is the primary function of BIOS?
  1. Manage peripheral devices.
  2. Control the boot process.
  3. Execute application software.
  4. Manage user accounts.
সঠিক উত্তর:
Control the boot process.
উত্তর
সঠিক উত্তর:
Control the boot process.
ব্যাখ্যা
• BIOS:
→ BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input Output System.
→ কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
→ অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
→ এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
→ কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
→ BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
১২,৬০০.
PCIe চালু হওয়ার পূর্বে মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ডের জন্য কোন স্লট ব্যবহার করা হতো?
  1. IDE
  2. FireWire
  3. SATA
  4. AGP
সঠিক উত্তর:
AGP
উত্তর
সঠিক উত্তর:
AGP
ব্যাখ্যা
• PCIe (Peripheral Component Interconnect Express) চালু হওয়ার পূর্বে মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড সংযোগের জন্য AGP (Accelerated Graphics Port) স্লট ব্যবহার করা হতো। এটি ইন্টেল ১৯৯৭ সালে চালু করে এবং AGP বিশেষভাবে গ্রাফিক্স কার্ডের উচ্চ-গতির ডেটা ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়। AGP স্লট PCI-এর তুলনায় অধিক ব্যান্ডউইথ ও সরাসরি প্রসেসরের সঙ্গে যোগাযোগের সুবিধা প্রদান করত, যা গ্রাফিক্স পারফরম্যান্স উন্নত করত। AGP 1x, 2x, 4x ও 8x গতির সংস্করণে পাওয়া যেত। পরে PCIe প্রযুক্তি আরও উন্নত ব্যান্ডউইথ ও মাল্টিপল লেন সমর্থনের মাধ্যমে AGP-কে প্রতিস্থাপন করে।
- সুতরাং সঠিক উত্তর: ঘ) AGP.

• Motherboard:
- মাদারবোর্ড হলো কম্পিউটারের প্রধান ও কেন্দ্রীয় উপাদান, যা সিস্টেম ইউনিটের ভিতরে সংযুক্ত থাকে।
- এটি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সংযোগস্থল হিসেবে কাজ করে এবং একে সিস্টেম বোর্ড বা মেইনবোর্ডও বলা হয়।
- কম্পিউটারের মূল প্রসেসর বা CPU মাদারবোর্ডে স্থাপিত থাকে, যা কম্পিউটারের "মস্তিষ্ক" নামে পরিচিত।
- মাদারবোর্ডে কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত করার জন্য বিভিন্ন পোর্ট ও সংযোগ ব্যবস্থা থাকে।
- কম্পিউটারের প্রতিটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে, যা এটিকে কেন্দ্রীয় সার্কিট বোর্ডের মর্যাদা দেয়।
- বর্তমানে বাজারে Intel, GIGABYTE, ASUS, MSI প্রভৃতি ব্র্যান্ডের মাদারবোর্ড বেশ জনপ্রিয়।

মাদারবোর্ডের স্লট:
1. AGP slot,
2. RAM slot,
3. PCI slot ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।