বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ১২৫ / ১৩১ · ১২,৪০১১২,৫০০ / ১৩,০৮৮

১২,৪০১.
CAN সাধারণত কোন ধরনের সংযোগ ব্যবহার করে?
  1. শুধুমাত্র ফাইবার অপটিক
  2. তার বা তারবিহীন সংযোগ
  3. কেবলমাত্র Wi-Fi
  4. স্যাটেলাইট সংযোগ
সঠিক উত্তর:
তার বা তারবিহীন সংযোগ
উত্তর
সঠিক উত্তর:
তার বা তারবিহীন সংযোগ
ব্যাখ্যা
• ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়।
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়।
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে।
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।

• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪০২.
আধুনিক কম্পিউটারের জনক (Father of Modern Computer) কে?
  1. চার্লস ব্যাবেজ
  2. অ্যালান টুরিং
  3. জন ভন নিউম্যান
  4. হাওয়ার্ড আইকেন
সঠিক উত্তর:
চার্লস ব্যাবেজ
উত্তর
সঠিক উত্তর:
চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা

◉ চার্লস ব্যাবেজ Analytical Engine ডিজাইন করেছিলেন, যা আধুনিক কম্পিউটারের মূল ধারণা।
[''কম্পিউটার বা আধুনিক কম্পিউটারের জনক কে?'' প্রশ্নটির কনফিউশন দূর করার জন্য অ্যাপ থেকে 'তথ্যকল্পদ্রুম - ৩৩' দেখুন]

আধুনিক কম্পিউটার: 
- আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে।
- তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেনস ইঞ্জিন তৈরি করেন।
- ১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়।
- তিনি এনালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন।
- তবে গণনার কাজটি কীভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস।
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং-এর ধারণা সামনে নিয়ে আসেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ।

১২,৪০৩.
অক্টাল সংখ্যা পদ্ধতিতে 178-এর পরবর্তী সংখ্যা কোনটি?
  1. ক) 16
  2. খ) 8
  3. গ) 20
  4. ঘ) 100
সঠিক উত্তর:
গ) 20
উত্তর
সঠিক উত্তর:
গ) 20
ব্যাখ্যা
অক্টাল সংখ্যা পদ্ধতিতে শুধু ০ থেকে ৭ এই অঙ্কগুলো ব্যবহার করা হয়। তাই, ৭ এর পরের সংখ্যা হবে ১০ এভাবে ১৭ এর পরের সংখ্যা হবে ২০।
১২,৪০৪.
সিপিইউকে একটি প্রসেস থেকে অন্য একটি প্রসেসে স্থানান্তর করার পদ্ধতিকে কী বলা হয়?
  1. Context Switching
  2. Starvation
  3. Synchronization
  4. Deadlock
সঠিক উত্তর:
Context Switching
উত্তর
সঠিক উত্তর:
Context Switching
ব্যাখ্যা
- সিপিইউকে একটি প্রসেস থেকে অন্য একটি প্রসেসে স্থানান্তর করার পদ্ধতিকে বলা হয় Context Switching.
- সিনক্রোনাইজেশন হলো প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিশন প্রক্রিয়া।
- ডেডলক হলো এমন একটি অবস্থা যেখানে দুটি কম্পিউটার প্রোগ্রাম একই রিসোর্স শেয়ার করে যার ফলে অ্যাক্সেস থেকে একে অপরকে বাধা দেয়, ফলে উভয় প্রোগ্রাম কাজ করা বন্ধ করে দেয়।
- Starvation or indefinite blocking is a phenomenon associated with the Priority scheduling algorithms, in which a process ready for the CPU (resources) can wait to run indefinitely because of low priority.

Source: geeksforgeeks.
১২,৪০৫.
Which of the following is used for close a tab on a browser?
  1. ক) Ctrl + Y
  2. খ) Ctrl + A
  3. গ) Ctrl + W
  4. ঘ) Ctrl + T
সঠিক উত্তর:
গ) Ctrl + W
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + W
ব্যাখ্যা
1. Click the X at the top-right corner of a window to close it.
2. Press Alt+F4 to close a window.
3. Press Ctrl+F4 to close an active document
4. Click Ctrl+W to close a web browser tab

Source: Fundamentals of Computer.
১২,৪০৬.
র‍্যামের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) র‍্যাম এক ধরনের নন-ভোলাটাইল মেমরি।
  2. খ) RAM এর পূর্ণরুপ হচ্ছে Random Access Memory.
  3. গ) এটি সেমিকন্ডাকটর মেমরি।
  4. ঘ) এটি কম্পিউটারের প্রধান মেমরি।
সঠিক উত্তর:
ক) র‍্যাম এক ধরনের নন-ভোলাটাইল মেমরি।
উত্তর
সঠিক উত্তর:
ক) র‍্যাম এক ধরনের নন-ভোলাটাইল মেমরি।
ব্যাখ্যা
র‍্যাম (RAM)
- RAMএর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়।

এ ধরনের মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১ . র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি (Volatile Memory)।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। 
৬. র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাকসেস সময় সমান।

সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে ।
যথা- ১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪০৭.
সিমপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিশনের উদাহরণ নয় কোনটি?
  1. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ
  2. রেডিও
  3. টেলিফোন
  4. টেলিভিশন
সঠিক উত্তর:
টেলিফোন
উত্তর
সঠিক উত্তর:
টেলিফোন
ব্যাখ্যা
• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex),
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)।

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সংযোগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব না। যেমন- ওয়াকি-টকি।

• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- যেকোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারে। যেমন- টেলিফোন, মোবাইল।

উৎস: একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
১২,৪০৮.
‘Dots Per Inch’ দিয়ে কি প্রকাশ করা হয়?
  1. ক) Speed
  2. খ) Resolution
  3. গ) Size
  4. ঘ) Colour
সঠিক উত্তর:
খ) Resolution
উত্তর
সঠিক উত্তর:
খ) Resolution
ব্যাখ্যা
প্রিন্টারের মান কী রকম হবে তা নির্ভর করে প্রিন্টারের রেজুলেশনের উপর। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক ডিপিআই (DPI)। DPI এর পূর্ণরূপ হল- Dots Per Inch। প্রিন্টার একটি অফলাইন ডিভাইস।
[সূত্রঃ techterms.com]
১২,৪০৯.
উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা নয় কোনটি?
  1. ক) C
  2. খ) C++
  3. গ) JAVA
  4. ঘ) COBOL
সঠিক উত্তর:
ক) C
উত্তর
সঠিক উত্তর:
ক) C
ব্যাখ্যা
নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষা: মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা।
মধ্যমস্তরের প্রোগ্রামিং ভাষা: C।
উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
১২,৪১০.
নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?
  1. Size of RAM
  2. Size of ROM
  3. Size of Cache Memory
  4. Size of Register
সঠিক উত্তর:
Size of ROM
উত্তর
সঠিক উত্তর:
Size of ROM
ব্যাখ্যা
◉ Size of ROM কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না।
- কারণ রমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না।
- অপশনের বাকি ৩টি কম্পিউটার সিস্টেমের কার্মক্ষমতার সাথে সম্পৃক্ত।

• RAM:
- RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory.
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়।
- এটি একটি অস্থায়ী মেমোরি।
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী মেমোরিও বলা হয়।

• ROM:
- এটি হচ্ছে ইলেক্ট্রনিক্স ডিভাইস (যেমন কম্পিউটার) এর স্টোরেজ সিস্টেম।
- এটিকে স্থায়ী স্টোরেজ হিসেবে ডিভাইসে ব্যবহার করা হয়।
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।

• Cache Memory:
- কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য ব্যবহৃত একটি মেমরি।
- সাধারনত RAM ও CPU এর মাঝখানে অবস্থান করে।
- কম্পিউটার যেসব ডাটাগুলো বারংবার ব্যবহার করে সেই ডাটা গুলো RAM থেকে এসে Cache তে অবস্থান করে।
- Cache এর গতি বেশি হওয়ায় এখান থেকে ডাটা প্রোসেসিং এ যেতে সময় কম লাগে।

• Register:
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
- অর্থাৎ মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়

উৎস:
১. ব্রিটানিকা
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪১১.
কোনটি ডাটাবেজের উপাদান নয়?
  1. ফিল্ড
  2. ডাটা টেবিল
  3. ডিস্ক ফরমেট
  4. তথ্য
সঠিক উত্তর:
ডিস্ক ফরমেট
উত্তর
সঠিক উত্তর:
ডিস্ক ফরমেট
ব্যাখ্যা
ডিস্ক ফরমেট ডাটাবেজের উপাদান নয়।

• ডাটাবেজ (Database):
'ডাটা' অর্থ উপাত্ত এবং 'বেজ' অর্থ ঘাঁটি বা সমাবেশ।
সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল, ফাইল, ফর্ম, রিপোর্ট ইত্যাদির সমষ্টি হলো ডাটাবেজ।

• ডাটাবেজ এর উপাদান:
১. ডাটা (Data),
২. তথ্য (Information),
৩. রেকর্ড (Record),
৪. ফিল্ড (Field),
৫. রো (Row),
৬. কলাম (Column),
৭. ডাটা টেবিল (Data Table),
৮. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS),
৯. রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS),
১০. ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ মডেল (Distributed Database Model).

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
১২,৪১২.
বেশিরভাগ ব্রাউজারে পূর্ববর্তী পৃষ্ঠায় নেভিগেট করতে কোন শর্টকাট কী ব্যবহার করা হয়?
  1. Ctrl + Shift
  2. Ctrl + Tab
  3. Alt + Left Arrow
  4. Shift + Right Arrow
সঠিক উত্তর:
Alt + Left Arrow
উত্তর
সঠিক উত্তর:
Alt + Left Arrow
ব্যাখ্যা
• ব্রাউজারের পৃষ্ঠায় নেভিগেট করা:
- যখন আপনি একটি ওয়েব ব্রাউজারে (যেমন Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge ইত্যাদি) ওয়েবপেজ ব্রাউজ করেন, তখন আপনি যেকোনো একটি পৃষ্ঠায় যেতে পারেন, আর যদি আপনি পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যেতে চান, তখন বিশেষ কিছু শর্টকাট কী আছে।

- এই প্রশ্নটি মূলত সেই শর্টকাট কী সম্পর্কে।

• অপশন আলোচনা:

ক) Ctrl + Shift:
- এই শর্টকাটটি সাধারণত নতুন ট্যাব বা উইন্ডো খুলতে ব্যবহৃত হয়, কিন্তু এটি পূর্ববর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয় না।

খ) Ctrl + Tab:
- এই শর্টকাটটি আপনার বর্তমান ট্যাবের পরবর্তী ট্যাবে পরিবর্তন করতে ব্যবহৃত হয়। অর্থাৎ, এটি পৃষ্ঠার পরিবর্তন করার জন্য ব্যবহার হয়, কিন্তু পূর্ববর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য নয়।

গ) Alt + Left Arrow (সঠিক উত্তর):
- এই শর্টকাটটি ব্রাউজারে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যেতে ব্যবহৃত হয়। এটি আপনার ব্রাউজারের "Back" ফাংশনের সমতুল্য।
- আপনি যদি একটি ওয়েবপেজে থাকেন এবং পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যেতে চান, তবে Alt + Left Arrow চাপলে আপনি পূর্ববর্তী পৃষ্ঠায় চলে যাবেন।
- এটি সবচেয়ে সাধারণ শর্টকাট কী, যা প্রায় সব ব্রাউজারে কাজ করে।

ঘ) Shift + Right Arrow:
- এই শর্টকাটটি পূর্ববর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য নয়।
- বরং এটি সাধারণত টেক্সট বা কিছু কনটেন্ট সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়, অথবা কিছু ব্রাউজারে এটা পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্যও ব্যবহৃত হতে পারে, তবে এটি "Back" বা পূর্ববর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য নয়।

সঠিক উত্তর:
গ) Alt + Left Arrow
- এটি একেবারে সাধারণ শর্টকাট, যেটি সকল ব্রাউজারে ব্যবহৃত হয় পূর্ববর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য।
- যখন আপনি কোনো ওয়েব পেজে থাকেন এবং পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যেতে চান, তখন Alt + Left Arrow ব্যবহৃত হয়, যা আপনার ব্রাউজারকে নির্দেশ দেয় পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যেতে।

উৎস: microsoft.com [লিংক]
১২,৪১৩.
কোনটির ক্ষেত্রে এম্বেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না?
  1. ATM
  2. LED Light
  3. Cell Phone
  4. DVD
সঠিক উত্তর:
LED Light
উত্তর
সঠিক উত্তর:
LED Light
ব্যাখ্যা
• LED লাইটে এম্বেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

♦ এম্বেডেড কম্পিউটার:

- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি শুধুমাত্র সুনির্দিষ্ট করে দেওয়া কাজই করে।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।

উৎস: computerhope.com
১২,৪১৪.
কোন কাজে রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় না?
  1. পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে
  2. পুলিশের সাহায্যকারী হিসেবে
  3. নিরাপত্তার কাজে
  4. মেইল ডেলিভারির কাজে
সঠিক উত্তর:
পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে
উত্তর
সঠিক উত্তর:
পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়। 
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'। 
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ। 
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল। 
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট। 
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ। 
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

• রোবটিক্সের ব্যবহার:
- ম্যানুফ্যাকচারিং-এ
- বিপজ্জনক কাজে
- ভারী শিল্প কারখানায়
- মেইল ডেলিভারির কাজে
- নিরাপত্তার কাজে
- পুলিশের সাহায্যকারী হিসেবে
- সামরিক ক্ষেত্রে
- ঘরোয়া কাজে
- চিকিৎসা ক্ষেত্রে, ইত্যাদি

- চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশনে সার্জনদের নানা ধরণের কাজে রোবট সহায়তা করে তবে পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে রোবট ব্যবহৃত হয়না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১২,৪১৫.
নিচের কোনটি IP অ্যাড্রসের সঠিক উদাহরণ নয়?
  1. 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334
  2. 192.168.1.1
  3. 127.0.0.1
  4. 550.62.10.250
সঠিক উত্তর:
550.62.10.250
উত্তর
সঠিক উত্তর:
550.62.10.250
ব্যাখ্যা

550.62.10.250 ঠিকানাটি ভুল, কারণ এর প্রথম ভাগ '550' সংখ্যাটি 255 এর চেয়ে বড়। তাই এটি একটি সঠিক IP অ্যাড্রেসের উদাহরণ নয়।
- একটি সঠিক IPv4 (ইন্টারনেট প্রোটোকল সংস্করণ 4) অ্যাড্রেস চারটি ভাগে বিভক্ত থাকে, যেখানে প্রতিটি ভাগকে 'অক্টেট' বলা হয়।
- প্রতিটি অক্টেটে 0 থেকে 255 এর মধ্যে যেকোনো সংখ্যা থাকতে পারে।

আইপি (IP) এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত। আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)। তবে একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন,
২। হেক্সাডেসিম্যাল নোটেশন,
৩। বাইনারি নোটেশন।

IPv4 (Internet Protocol Version 4):
- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
-  সাধারণত "ডট-ডেসিমেল" ফরম্যাটে প্রকাশ করা হয়, যেমন: (192.168.1.1)।
- অ্যাড্রেসটি চারটি সংখ্যার সেট নিয়ে গঠিত, যাকে বলা হয় অক্টেট (octet), এবং এগুলি ডট দ্বারা বিভক্ত থাকে। প্রতিটি অক্টেটে 0 থেকে 255 পর্যন্ত যেকোনো সংখ্যা থাকতে পারে।

IPv6:
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।
- এটি হেক্সাডেসিমেল সংখ্যা ব্যবহার করে, যা আটটি গ্রুপে বিভক্ত থাকে এবং কোলন দ্বারা পৃথক করা হয়, যেমন: (2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334)।

অন্যান্য অপশন:
- 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334: এটি একটি সঠিক IPv6 অ্যাড্রসের উদাহরণ।
- 192.168.1.1 - এটি একটি সঠিক IPv4 অ্যাড্রেস যা সাধারণত স্থানীয় নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
- 127.0.0.1 - এটি একটি সঠিক IPv4 অ্যাড্রেস যা 'লোকালহোস্ট' বা 'লুপব্যাক' অ্যাড্রেস হিসেবে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।

১২,৪১৬.
লোকাল এরিয়া নেটওয়ার্কে সিগন্যাল বৃদ্ধির জন্য কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
  1. রিপিটার
  2. মডেম
  3. গেটওয়ে
  4. ক্যাবল
সঠিক উত্তর:
রিপিটার
উত্তর
সঠিক উত্তর:
রিপিটার
ব্যাখ্যা
রিপিটার লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে তিনভাগে ভাগ করা যায়।
১। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
২। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

• লোকাল এরিয়া নেটওয়ার্ক :
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
উদাহরণ:
একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪১৭.
কম্পিউটারের সেকেন্ডারি মেমোরি নয় কোনটি?
  1. হার্ডডিস্ক
  2. রম
  3. স্মার্ট কার্ড
  4. ডিভিডি
সঠিক উত্তর:
রম
উত্তর
সঠিক উত্তর:
রম
ব্যাখ্যা
• কম্পিউটারের সহায়ক স্মৃতি বা সেকেন্ডারি মেমোরিঃ
- হার্ডডিস্ক,
- ফ্লপি ডিস্ক,
- পেনড্রাইভ,
- সিডি,
- ডিভিডি,
- ব্লু রে ডিভিডি,
- মেমোরি কার্ড,
- স্মার্ট কার্ড ইত্যাদি।

• RAM ও ROM এর সমন্বয়ে কম্পিউটারের প্রাইমারি মেমোরি গঠিত।

সূত্রঃ নবম-দশম শ্রেণির (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
১২,৪১৮.
কম্পিউটার ফাইল এবং ফাইলের ডেটাসমূহের সংগঠন এবং সংরক্ষণ পদ্ধতি নয় কোনটি?
  1. HPFS
  2. NTFS
  3. NIC
  4. FAT32
সঠিক উত্তর:
NIC
উত্তর
সঠিক উত্তর:
NIC
ব্যাখ্যা
• ফাইল ম্যানেজমেন্ট: 
- ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কম্পিউটার ফাইল এবং ফাইলের ডেটাসমূহের সংগঠন এবং সংরক্ষণ পদ্ধতি।
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা ও কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা।
- বর্তমানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম চার প্রকার ফাইল সিস্টেমের যেকোনো একটি অবলম্বন করতে পারে।
 
- ফাইল সিস্টেমগুলো হলো,
• FAT16.
• FAT32.
• HPFS.
• NTFS.

- NIC হলো Network Interference Card.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪১৯.
দশমিক সংখ্যা 77 এর সমতুল্য অক্টাল মান কত?
  1. 109
  2. 113
  3. 115
  4. 117
সঠিক উত্তর:
115
উত্তর
সঠিক উত্তর:
115
ব্যাখ্যা

• দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর:
- দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ৮ দ্বারা (যেহেতু অক্টাল সংখ্যার ভিত্তি ৮) উপর্যুপরি ভাগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাগফল ০ (শূন্য) হয়।
- অতঃপর ভাগশেষগুলোকে সর্বোচ্চ গুরুত্বের অংক (Most Significant Digit -MSD) থেকে সর্বনিম্ন গুরুত্বের অংক (Least Significant Digit-LSD) পর্যন্ত ধারাবাহিকভাবে সাজিয়ে সংখ্যাটির সমতুল্য অক্টাল মান নির্ণয় করা হয়।

• পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর:
১. দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে ৮ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
২. ভাগফলকে পুনরায় ৮ দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে।
৩. এ পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য ০ হয়।
৪. সংরক্ষিত ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ অক্টাল সংখ্যা।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪২০.
Trojan Horse- কি?
  1. ডিভাইস
  2. পেন
  3. ল্যান
  4. ভাইরাস
সঠিক উত্তর:
ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাস
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উল্লেখ্য,
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং- হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে Chen Ing-hau (CIH)। চেরনোবিল (Chernobyl) ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪২১.
এনালগ কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্র কোনটি?
  1. রাসায়নিক শিল্প
  2. মুদ্রণ শিল্প
  3. পেট্রোলিয়াম শিল্প
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

• কম্পিউটারে প্রকারভেদ:
- কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়। যথা-
• এনালগ কম্পিউটার (Analog computer),
• ডিজিটাল কম্পিউটার (Digital Computer),
• হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।

• এনালগ কম্পিউটার:
- এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শিত করে।
- সাধারণত চাপ, তাপ, রোধ, উপাত্তের জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে এনালগ কম্পিউটার ইনপুট হিসাবে ব্যবহার করে।
- তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত প্রদর্শনের কাটা (Indicator) দিয়ে দেখানো হয় অথবা প্লুটার (Plotter) যন্ত্রের সাহায্যে কাগজে গ্রাফ আকারেও পাওয়া যেতে পারে।
- মোটর গাড়ির গতিবেগ প্রদর্শনের মিটার এনালগ কম্পিউটারের একটি উদাহরণ।
- বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন, মান নিয়ন্ত্রণ, চাপ, তাপ পরিমাপনের জন্য এনালগ কম্পিউটার ব্যবহৃত হয়।
- স্লাইড রুল, অপারেশনাল এমপ্লিফায়ার ইত্যাদি এনালগ কম্পিউটারের উদাহরণ।
- এনালগ কম্পিউটার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। কারণ খাদ্য শিল্পে একাধিক পর্যায়ে ডিজিটাল তথ্য সংশোধন এবং ডেটা জরিপের প্রয়োজন হয়, যা এনালগ কম্পিউটারের মাধ্যমে করা কঠিন।
- এনালগ কম্পিউটার প্রায়শই রাসায়নিক শিল্প, পেট্রোলিয়াম শিল্প, এবং মুদ্রণ শিল্পে ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

১২,৪২২.
আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. San Francisco, California
  2. Armonk, New York
  3. Menlo Park, California
  4. Miami, Florida
সঠিক উত্তর:
Armonk, New York
উত্তর
সঠিক উত্তর:
Armonk, New York
ব্যাখ্যা
আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর: Armonk, New York, United States
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম:  Arvind Krishna 
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
- Founders: Herman Hollerith, Thomas J. Watson, Charles Ranlett Flint

উৎস: IBM website.
১২,৪২৩.
নিচের কোন ওয়েবসাইটটি আউটসোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত?
  1. facebook.com
  2. upwork.com
  3. youtube.com
  4. wikipedia.org
সঠিক উত্তর:
upwork.com
উত্তর
সঠিক উত্তর:
upwork.com
ব্যাখ্যা

• বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payeoneer.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

• আউটসোর্সিং:

- ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোনো কাজ করা যায়।
- আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া।
- অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এ প্রান্তের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হলো আউটসোর্সিং।
- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিক্যাল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং-এর মাধ্যমে করা যায়।
আউটসোর্সিং-এর মাধ্যমে এখন অনেকেই ঘরে বসে তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারছে এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে।
- যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং-এর কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।
- বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং থেকে কয়েক মিলিয়ন ডলার আয় করে।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payeoneer.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪২৪.
নিচের কোন হার্ডডিস্ক ড্রাইভের ডেটা ট্রান্সফার রেট বেশি?
  1. ক) পাটা (PATA) ড্রাইভ
  2. খ) সাটা (SATA) ড্রাইভ
  3. গ) স্ক্যাজি (SCSI) ড্রাইভ
  4. ঘ) আইডিই (IDE) ড্রাইভ
সঠিক উত্তর:
গ) স্ক্যাজি (SCSI) ড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্ক্যাজি (SCSI) ড্রাইভ
ব্যাখ্যা
কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় । এগুলাে হলাে :
১. আইডিই বা পাটা (IDE/PATA)হার্ড ডিস্ক ড্রাইভ
২. সাটা (SATA)হার্ড ডিস্ক ড্রাইভ
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ

IDE/PATA ড্রাইভগুলো 133 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
SATA ড্রাইভগুলো সাধারণত 300 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
SCSI ড্রাইভগুলো সাধারণত 640 MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল ২০২১ সংস্করণ)
১২,৪২৫.
ডকুমেন্ট স্ক্যান করার কাজটি ফ্যাক্স মেশিনের কোন অংশ করে?
  1. Modem
  2. Scanner
  3. Printer
  4. Memory
সঠিক উত্তর:
Scanner
উত্তর
সঠিক উত্তর:
Scanner
ব্যাখ্যা
• ফ্যাক্স মেশিনে ডকুমেন্ট পাঠানোর জন্য প্রথমে সেটি স্ক্যান করতে হয়। এই কাজটি করে স্ক্যানার অংশটি। এটি ডকুমেন্টের ছবি ডিজিটাল সংকেত হিসেবে রূপান্তরিত করে, যা পরে মোডেমের মাধ্যমে অন্যদিকে প্রেরণ করা হয়।

• অপশন আলোচনা:
- Modem: ডেটা পাঠানো এবং গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
- Printer: প্রাপ্ত ডেটা প্রিন্ট করার জন্য।
- Memory: সাময়িক ডেটা সংরক্ষণের জন্য। 

• ফ্যাক্স:
- ফ্যাক্স মেশিন ১৮৪৩ সালে বিজ্ঞানী আলেকজান্ডার বেইন আবিষ্কার করেন।
- ফ্যাক্সের পূর্ণরূপ হলো ফ্যাক্সিমিল।
- ফ্যাক্স হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করে।
- PSTN (Public Switched Telephone Network) হলো ফ্যাক্স ট্রান্সমিশনে সাধারণত ব্যবহৃত প্রযুক্তি।
- ফ্যাক্স ব্যবহার করা হয় কোনো ডকুমেন্টের হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠানোর জন্য।
- প্রেরক যেকোনো ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান, তিনি ফ্যাক্স মেশিনের মাধ্যমে তৎক্ষণাৎ সেই ডকুমেন্টের হুবহু কপি প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন এবং প্রাপক তার মেশিন থেকে ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান।

উৎস:
১. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১২,৪২৬.
ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ কোনটি?
  1. কাজের গতি বেড়ে যাওয়া
  2. খুব অল্প সময়ে প্রোগ্রাম লোড হওয়া
  3. হার্ডডিস্কের পার্টিশন নষ্ট করে ফেলা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
হার্ডডিস্কের পার্টিশন নষ্ট করে ফেলা
উত্তর
সঠিক উত্তর:
হার্ডডিস্কের পার্টিশন নষ্ট করে ফেলা
ব্যাখ্যা
• ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ:
- কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কম্পিউটারের লক্ষণ বিভিন্নভাবে প্রকাশ পায়।
- নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিলে বোঝা যাবে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়েছে:
১। কম্পিউটার চালু হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে।
২। কম্পিউটারের কাজের গতি কমে যায়
৩। প্রোগ্রাম লোড হতে বেশি সময় লাগে।
৪। হার্ডডিস্কের পার্টিশন নষ্ট করে ফেলে ফলে সকল ডেটা হারিয়ে যায়।
৫। Disk-এর Volume-এর নাম পরিবর্তন হয়ে গেলে।
৬। ফাইলের আকার পরিবর্তন হয়ে গেলে।
৭। তারিখ ও সময় অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়ে গেলে।
৮। অপ্রত্যাশিত কিছু Message কাজের সময় প্রদর্শিত হলে।
৯। কাজের সময় অপ্রত্যাশিত শব্দ হলে।
১০। কম্পিউটারের Free memory-এর পরিমাণ কমে গেলে।
১১। অনেক সময় কম্পিউটারের বায়োসের ডাটা মুছে ফেলে কম্পিউটারকে অচল করে ফেলে ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪২৭.
প্রয়োজনে তথ্য পরিবর্তনের জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহৃত হয়?
  1. ক) প্যারামিটার।
  2. খ) ক্রশট্যাব।
  3. গ) সিলেক্ট।
  4. ঘ) অ্যাকশন।
সঠিক উত্তর:
ঘ) অ্যাকশন।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাকশন।
ব্যাখ্যা

প্রয়োজনে ডেটাবেজের তথ্য পরিবর্তনের জন্য অ্যাকশন কোয়েরি ব্যবহৃত হয়।
যেমন-
- Append Query- নতুন রেকর্ড যুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
- Update Query -কোনো ডেটার পরির্বতনের জন্য ব্যবহার করা হয়।
- Delete Query- টেবিল থেকে ডেটা মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়।
- Make Table Query- কুয়েরিকৃত ফলাফল দিয়ে নতুন টেবিল তৈরির জন্য ব্যবহার করা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

১২,৪২৮.
যখন একাধিক ফিল্ড একত্রে মিলে একটি রেকর্ডকে শনাক্ত করে, তখন তাকে কী বলা হয়?
  1. Super Key
  2. Alternate Key
  3. Foreign Key
  4. Composite Primary Key
সঠিক উত্তর:
Composite Primary Key
উত্তর
সঠিক উত্তর:
Composite Primary Key
ব্যাখ্যা

• কী ফিল্ড:
- যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড অনুসন্ধান, সনাক্তকরণ, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ড প্রধানত ৩ ধরনের হতে পারে। যথা:

১. প্রাইমারি কী:
- যে ফিল্ড এর মান দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় তাকে প্রাইমারি কী বলে।
- যেমন: ID হলো ডাটা টেবিলের এমন একটি অদ্বিতীয় ফিল্ড যার ডাটা অন্য ডাটার সাথে মিলে না। একজনের ID অন্যজনের সাথে কখনোই মিলে না সাধারণত।
- রোল নম্বর, একটি প্রাইমারি কী এর উদাহরণ কারণ প্রত্যাকের রোল বা মোবাইল নম্বর ভিন্ন হয়ে থাকে।

২. কম্পোজিট প্রাইমারি কী:
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যাবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে।
- এটি মূলত একটি প্রাইমারি কী, তাই এর সম্মিলিত মান কখনো 'Null' বা ফাঁকা হতে পারে না।
- রিলেশনাল ডাটাবেজে জটিল ডেটা স্ট্রাকচার (যেমন: Many-to-Many Relationship) হ্যান্ডেল করতে এটি ব্যবহৃত হয়।

৩. ফরেন কী:
- কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তবে তাকে ফরেন কী বলে।
- ফরেন কী এর সাহায্যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ব্রিটানিকা।

১২,৪২৯.
ডেটাবেজে বর্ণ ও সংখ্যার অনুক্রম হিসেবে তথ্য বাছাই বিন্যাসকে কী বলা হয়?
  1. ডিবাগিং
  2. ফাইন্ডিং
  3. সর্টিং
  4. সার্চিং
সঠিক উত্তর:
সর্টিং
উত্তর
সঠিক উত্তর:
সর্টিং
ব্যাখ্যা
• ডেটাবেজে বর্ণ ও সংখ্যার অনুক্রম হিসেবে তথ্য বাছাই বিন্যাসকে সর্টিং বলা হয়। 

ডেটাবেজ সর্টিং:
- ডাটা টেবিল তৈরি করে তাতে অনেক ডাটা এন্ট্রি করে ডাটাবেজ তৈরি করা হয়। ডাটাবেজে ডাটা এন্ট্রি করার সময় সাধারণত ধারাবাহিকতা মানা হয় না। 
- কিন্তু কম্পিউটার ব্যবস্থাপনায় বিভিন্ন ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এ্যাকসেস) এর সাহায্যে লক্ষ লক্ষ ডেটার ডেটাবেজ তৈরি করে সর্ট বা ইনডেক্স নির্দেশ দিয়ে এক বা একাধিক ফিল্ডের ভিত্তিতে রেকর্ডসমূহকে সর্ট বা ইনডেক্স করা যায়। একে বলা হয় ডেটাবেজ সর্টিং।
- রেকর্ডসমূহকে দু'ভাবে সর্ট করা যায়। যেমন:
১. Ascending (উচ্চ ক্রমানুসারে) - ছোট থেকে বড় আকারে।
২. Descending (নিম্ন ক্রমানুসারে) - বড় থেকে ছোট আকারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৩০.
URL এ “https://” এর মধ্যে “s” দ্বারা কী নির্দেশ করে? 
  1. Speed
  2. Secure
  3. System
  4. Server
সঠিক উত্তর:
Secure
উত্তর
সঠিক উত্তর:
Secure
ব্যাখ্যা

URL এ “https://” এর মধ্যে “s” দ্বারা Secure নির্দেশ করে। 
- এটি নির্দেশ করে যে ওয়েবসাইটটি একটি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (TLS) বা সিকিউর সকেটস লেয়ার (SSL) প্রোটোকল ব্যবহার করছে, যা ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে ডেটা এনক্রিপ্ট করে যোগাযোগ সুরক্ষিত রাখে। 
- এখানে HTTPS মানে হল Hypertext Transfer Protocol Secure, যা একটি ওয়েব ব্রাউজারকে কোনো ওয়েব পেজ প্রদর্শন করতে বলে, সাধারণত হাইপারটেক্সট ফরম্যাটে (HTML)।
- এটি একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল যা ফাইল আদান প্রদানে ব্যবহৃত হয়।

• URL
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator।
- ওয়েবসাইট বা পেইজের ঠিকানাকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

​উদাহরণ:  https://www.abcd.com/home
- https = প্রোটোকল,
- www.abcd.com = ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম),
- home = ডিরেক্টরি নাম (পাথ)। 

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
২। ব্রিটানিকা। 

১২,৪৩১.
ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস করে দেয়াকে কী বলে?
  1. ক) Browsing
  2. খ) Chatting
  3. গ) Searching
  4. ঘ) Hacking
সঠিক উত্তর:
ঘ) Hacking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hacking
ব্যাখ্যা
কোন ব্যক্তির অনুমতি ছাড়া যদি অন্য কোন ব্যক্তির অ্যাকাউন্টে বা নেটওয়ার্কে বা কম্পিউটারে প্রবেশ করে সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করা, মুছে ফেলা বা এমন কোনভাবে পরিবর্তন করা যা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক হয়, তাহলে তাকে হ্যাকিং বলা হয়।
১২,৪৩২.
.com ডোমেইন বলতে কি বোঝায়?
  1. ক) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডোমেইন
  2. খ) শিক্ষা প্রতিষ্ঠানের ডোমেইন
  3. গ) সরকারি প্রতিষ্ঠানের ডোমেইন
  4. ঘ) সামরিক সংগঠনের ডোমেইন
সঠিক উত্তর:
ক) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডোমেইন
উত্তর
সঠিক উত্তর:
ক) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডোমেইন
ব্যাখ্যা
.com ডোমেইন বলতে বোঝায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডোমেইন।

• ডোমেইন: ডোমেইন এর কাজ হলো ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে যুক্ত করা। সাধারণভাবে ডোমেইন কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রণ করে ডোমেইন নেম সিস্টেম (Domain Name System- DNS)।
- বিভিন্ন ধরনের ডোমেইন নাম গুলো হল:
  • বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডোমেইন হল- .com
  • শিক্ষা প্রতিষ্ঠানের ডোমেইন হল- .edu
  • সরকারি প্রতিষ্ঠানের ডোমেইন হল- .gov
  • সামরিক সংগঠনের ডোমেইন হল- .mil
  • নেটওয়ার্ক টেকনোলজি প্রতিষ্ঠানের ডোমেইন হল- .net

উৎস: ব্রিটানিকা।
১২,৪৩৩.
ট্রানজিস্টর কোথায় আবিষ্কৃত হয়?
  1. ওমিক্রন ল্যাবরেটরী
  2. বেল ল্যাবরেটরী
  3. আর্গন ন্যাশনাল ল্যাবরেটরী
  4. এম আই টি মিডিয়া ল্যাবরেটরী
সঠিক উত্তর:
বেল ল্যাবরেটরী
উত্তর
সঠিক উত্তর:
বেল ল্যাবরেটরী
ব্যাখ্যা
• ট্রানজিস্টর:
-  ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
- তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে।
- ট্রানজিস্টরকে বিংশ শতাব্দীর শ্রেষ্ট আবিষ্কার বলা হয়। 
- ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন গবেষক জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লে  ট্রানজিস্টর আবিষ্কারের করেন।
- ট্রানজিস্টর আবিষ্কারের কারণে জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লেকে ১৯৫৬ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়। 
- ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়। 
- ট্রানজিস্টরের প্রধান অংশ তিনটি। যথা - এমিটার, কালেক্টর এবং বেস।  
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়ায় বিদ্যুৎ খরচ কম হয়,কম্পিউটার গরম কম হয় এবং ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। 

 উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৩৪.
বাইনারি যোগ করুন: 11011 + 11011
  1. ক) 101010
  2. খ) 111100
  3. গ) 111011
  4. ঘ) 110110
সঠিক উত্তর:
ঘ) 110110
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 110110
ব্যাখ্যা
11011 + 11011 = 110110

বাইনারি যোগের ক্ষেত্রে,
⇒ 0 + 0 = 0
⇒ 1 + 0 = 1
⇒ 1 + 1 = 10  [বসবে 0 আর হাতে থাকবে 1]
⇒ 1 + 1 + 1 = 11 [বসবে 1 আর হাতে থাকবে 1]
১২,৪৩৫.
পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU) মূলত কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের জন্য কী ধরনের ভোল্টেজ সরবরাহ করে?
  1. হাই ভোল্টেজ এসি (AC)
  2. রেগুলেটেড ডিসি (DC) ভোল্টেজ
  3. আনরেগুলেটেড এসি (AC) ভোল্টেজ
  4. শুধু ২৩০ ভোল্ট এসি
সঠিক উত্তর:
রেগুলেটেড ডিসি (DC) ভোল্টেজ
উত্তর
সঠিক উত্তর:
রেগুলেটেড ডিসি (DC) ভোল্টেজ
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) রেগুলেটেড ডিসি (DC) ভোল্টেজ।

• পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU):
- পাওয়ার সাপ্লাই ইউনিট (Power Supply Unit) এমন একটি ডিভাইজ যা কম্পিউটারের শক্তি জোগায়।
- কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট কম্পোনেটগুলো যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা ভোল্টেজকে রেগুলেট করে।
- এটি কম্পিউটারের জন্য প্রয়োজনীয় ২৩০ ভোল্ট বিদ্যুৎ সাপ্লাইকে রেগুলেটেড ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
- পাওয়ার সাপ্লাই একটি ধাতব বক্স, যা কম্পিউটারের কেসিংয়ের ওপরের কোনায় থাকে।
- সাধারণত কেসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই ইনস্টল করা থাকে। যদি ইনস্টল করা না থাকে তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিটকে কেসিংয়ের যথাস্থানে স্থাপন করে স্ক্রু-গুলি সংযুক্ত করতে হবে। অতঃপর বিভিন্ন ক্যাবলসমূহ নির্ধারিত স্থানে সংযোজন করার পদক্ষেপ নিতে হবে।
- কাজের ধরন ও ক্যাবল ম্যানেজমেন্টের ওপর ভিত্তি করে এটি মডুলার, সেমি-মডুলার এবং নন-মডুলার -এই তিন ধরনের হয়।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪৩৬.
মাদারবোর্ডে নিচের কোন চিপসেট দুটি আলাদাভাবে কাজ করে?
  1. CPU ও RAM
  2. BIOS ও CMOS
  3. Northbridge ও Southbridge
  4. GPU ও PSU
সঠিক উত্তর:
Northbridge ও Southbridge
উত্তর
সঠিক উত্তর:
Northbridge ও Southbridge
ব্যাখ্যা
• কম্পিউটারের মাদারবোর্ডে ব্যবহৃত দুটি প্রধান চিপসেট হলো:- 
- Northbridge (নর্থব্রিজ)
- Southbridge (সাউথব্রিজ)

• এই দুটি চিপসেট মিলে চিপসেট আর্কিটেকচার গঠন করে, যা CPU, RAM, গ্রাফিক্স ও I/O ডিভাইসের মধ্যে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে।
এরা একে অপরের সাথে যুক্ত থাকলেও আলাদা আলাদা কাজ সম্পাদন করে। 

Northbridge  এর সাথে সংযুক্ত থাকে

- CPU
- RAM (Primary Memory)
- AGP/PCIe Graphics Card
- Front Side Bus (FSB)
এটি মেমোরি কন্ট্রোলার হিসেবে কাজ করে।

Southbridge এর সাথে যুক্ত থাকে
- SATA/IDE Storage Devices
- USB Ports
- Audio Devices
- Network Interfaces (Ethernet)
- BIOS
- Expansion Slots (PCI, ISA)

• Southbridge, Northbridge এর মাধ্যমে CPU-র সাথে পরোক্ষভাবে যুক্ত থাকে।
এটি ইনপুট/আউটপুট (I/O) ফাংশনগুলো নিয়ন্ত্রণ করে।

         CPU
           │
   Northbridge 
           │
    Southbridge 
           │
Input/Output Devices

অন্যদিকে,
CPU ও RAM: এরা চিপসেট নয়, বরং দুটি কম্পিউটার কম্পোনেন্ট।

BIOS ও CMOS: BIOS হলো একটি ফার্মওয়্যার, CMOS হলো একটি ছোট ব্যাটারি-পাওয়ার্ড চিপ; এরা চিপসেট নয়।

GPU ও PSU: GPU হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, আর PSU হলো পাওয়ার সাপ্লাই ইউনিট। এরা একে অপরের সাথে যুক্ত হলেও চিপসেট নয়।

• এখনকার আধুনিক কম্পিউটারগুলোতে Northbridge ও Southbridge আলাদাভাবে আর ব্যবহার হয় না।  পরিবর্তে System-on-Chip (SoC) ডিজাইন বা Platform Controller Hub (PCH) ব্যবহৃত হয়, যেখানে এই সব ফাংশন একত্রিত থাকে।

অর্থাৎ Northbridge ও Southbridge এই দুইটি চিপসেট বাকি CPU,RAM  ,BIOS, CMOS, GPU, PSU গুলোর তুলনায় আলাদা ভাবে কাজ করে।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) , নবম-দশম শ্রেণি। 
- "Computer Organization and Architecture" by William Stallings.
- Intel Chipset Architecture – Intel.com
১২,৪৩৭.
'Boolean Algebra'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? 
  1. A + A = A
  2. A. 0 = 1
  3. A + 1 = 1
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
A. 0 = 1
উত্তর
সঠিক উত্তর:
A. 0 = 1
ব্যাখ্যা
- 'Boolean Algebra'র ক্ষেত্রে সঠিক নয় A. 0 = 1; এটি A. 0 = 0 হবে। 

বুলিয়ান অ্যালজেবরা: 

- বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে। 

বুলিয়ান উপপাদ্য: 
- সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়। 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৩৮.
মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও ব্যাকরণ ঠিক করার জন্য কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. ক) F1
  2. খ) F2
  3. গ) F5
  4. ঘ) F7
সঠিক উত্তর:
ঘ) F7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) F7
ব্যাখ্যা
• তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।
• কম্পিউটার কীবোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে। এগুলো F1 থেকে F12 পর্যন্ত বাটন থাকে।
• F1 হচ্ছে সাহায্য বা হেল্প কী হিসেবে ব্যবহৃত হয়।
• F2 হচ্ছে কোন ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
• F5 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়াও যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।
• F7 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৪৩৯.
৮ বিট কোডে অক্ষর বা বিশেষ চিহ্নকে প্রকাশ করার জন্য বাম দিকের চারটি বিটকে বলা হয়-
  1. ক) নিউমেরিক বিট
  2. খ) জোন বিট
  3. গ) প্যারিটি বিট
  4. ঘ) পরিপূরক বিট
সঠিক উত্তর:
খ) জোন বিট
উত্তর
সঠিক উত্তর:
খ) জোন বিট
ব্যাখ্যা
৮ বিট কোডে অক্ষর বা বিশেষ চিহ্নকে প্রকাশ করার জন্য ডান দিকের চারটি বিটকে নিউমেরিক এবং বাম দিকের চারটি বিটকে জোন বলা হয়।
১২,৪৪০.
CISC প্রসেসর কোন ধরনের ইন্সট্রাকশন মোড ব্যবহার করে?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) ক+খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল
ব্যাখ্যা
CISC-Complex instruction set computer
একটি জটিল নির্দেশনা সেট কম্পিউটার ( সিআইএসসি / এসস্ক /) হল এমন একটি কম্পিউটার যা একক নির্দেশনাগুলি নিম্ন স্তরের অপারেশন চালাতে পারে বা বহু-পদক্ষেপের অপারেশন করতে সক্ষম।
১২,৪৪১.
What is the main difference between a system software and an application software?
  1. ক) System software is only used by professional, while application software is used by everyone.
  2. খ) System software is developed by commercial companies, while application software is developed by individuals or small teams.
  3. গ) System software is more complex than application software.
  4. ঘ) System software controls the overall functioning of the computer, while application software performs specific tasks.
সঠিক উত্তর:
ঘ) System software controls the overall functioning of the computer, while application software performs specific tasks.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) System software controls the overall functioning of the computer, while application software performs specific tasks.
ব্যাখ্যা
System software is a type of software that controls the overall functioning of the computer, such as the operating system, device drivers, and utilities. Application software, on the other hand, is a type of software that performs specific tasks, such as word processing, spreadsheets, and games.

Reference: Old Dominion University website
১২,৪৪২.
নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. Internet Explorer
  2. Opera
  3. Oracle
  4. Safari
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- ইন্টারনেট হতে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ব্রাউজার বলে।
- অর্থাৎ সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে।
- এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো-
• ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)
• মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox)
• সাফারি (Safari)
• অপেরা (Opera)
• গুগল ক্রম (Google Chrome)
• নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

- Oracle হলো ডাটাবেজ সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৪৩.
An output device that uses words or messages recorded on a magnetic medium to produce audio response is
  1. ক) Magnetic tape
  2. খ) Voice response unit
  3. গ) Voice recognition unit
  4. ঘ) Voice band
সঠিক উত্তর:
খ) Voice response unit
উত্তর
সঠিক উত্তর:
খ) Voice response unit
ব্যাখ্যা
A voice response unit (VRU) is an automated telephone answering system consisting of hardware and software that allows the caller to navigate through a series of prerecorded messages and use a menu of options through the buttons on a touch-tone telephone or through voice recognition.
Source: gartner.com
১২,৪৪৪.
240 বাইট = কত?
  1. 1 মেগাবাইট
  2. 1 গিগাবাইট
  3. 1 টেরাবাইট
  4. 1 পেটাবাইট
সঠিক উত্তর:
1 টেরাবাইট
উত্তর
সঠিক উত্তর:
1 টেরাবাইট
ব্যাখ্যা
• মেমোরির ধারণক্ষমতা:
- কম্পিউটারের মেমোরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৪৫.
নিচের কোনটি এন্টিভাইরাস নয়?
  1. ক) Central Point
  2. খ) VX2000
  3. গ) Norton
  4. ঘ) Irina
সঠিক উত্তর:
ঘ) Irina
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Irina
ব্যাখ্যা

Irina - একটি কম্পিউটার ভাইরাস। 
কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে।

অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
অপরদিকে, Central Point, VX2000 এবং Norton এগুলো কম্পিউটার অ্যান্টিভাইরাস।


সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল। 

১২,৪৪৬.
কোনটির সমন্বয়ে নর গেইট তৈরি হয়?
  1. ক) অর গেইট + ন্যান্ড গেইট
  2. খ) অর গেইট + নট গেইট
  3. গ) অর গেইট + এক্স-অর গেইট
  4. ঘ) অর গেইট + অর গেইট
সঠিক উত্তর:
খ) অর গেইট + নট গেইট
উত্তর
সঠিক উত্তর:
খ) অর গেইট + নট গেইট
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। 
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। 
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১২,৪৪৭.
OCR প্রধানত কোন ধরনের কন্টেন্টকে কোন আকারে রূপান্তর করে?
  1. ছবি থেকে টেক্সট
  2. টেক্সট থেকে ছবি
  3. ভিডিও থেকে টেক্সট
  4. অডিও থেকে টেক্সট
সঠিক উত্তর:
ছবি থেকে টেক্সট
উত্তর
সঠিক উত্তর:
ছবি থেকে টেক্সট
ব্যাখ্যা

⚪  OCR (Optical Character Recognition) প্রধানত ছবি থেকে টেক্সট রূপান্তর করার প্রযুক্তি। অর্থাৎ স্ক্যান করা ডকুমেন্ট, ছবি, পিডিএফ বা হাতে লেখা কাগজের ভেতরে থাকা লেখা OCR-এর মাধ্যমে ডিজিটাল টেক্সটে রূপান্তর করা হয়। এই প্রযুক্তি ছবির মধ্যে থাকা অক্ষর, শব্দ ও বাক্য শনাক্ত করে সেগুলোকে কম্পিউটার-পঠনযোগ্য টেক্সটে বদলে দেয়, যাতে লেখা কপি করা, সম্পাদনা করা বা সার্চ করা যায়। তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে OCR-এর সঠিক কাজকে নির্দেশ করে ক) ছবি থেকে টেক্সট। এটি শিক্ষা, অফিসিয়াল ডকুমেন্ট ডিজিটাইজেশন এবং ডেটা এন্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

⚪ OCR:
- OCR-এর পূর্ণ নাম হলো Optical Character Reader/Recognition.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।

- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে। তবে এ ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন
এবং প্রয়োজনীয় গঠন অনুসারে লিখিত হওয়া দরকার।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়‍্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

⚪ OCR এর ব্যবহার:
 - ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪৪৮.
নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ক কয় প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়াকসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)


উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১২,৪৪৯.
মেমোরি ও ALU-এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি?
  1. মাউস
  2. কী-বোর্ড
  3. কন্ট্রোল ইউনিট
  4. র‍্যাম
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
ব্যাখ্যা
• মেমোরি ও ALU-এর মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট।

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমরিতে তথ্যের প্রয়োজনীয়তা, সহায়ক মেমরি হতে প্রধান মেমরিতে তথ্য নেয়া, ইনপুট হতে উপাত্ত নেয়া, ফলাফল প্রদর্শন এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১২,৪৫০.
ই-মেইলের মাধ্যমে কাউকে নকল ওয়েবসাইটে নিয়ে তার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেয়াকে কী বলে?
  1. Sneaking
  2. Spoofing
  3. Phishing
  4. Vishing
সঠিক উত্তর:
Phishing
উত্তর
সঠিক উত্তর:
Phishing
ব্যাখ্যা
• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১২,৪৫১.
কোথায় কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয়?
  1. ALU
  2. RAM
  3. CPU
  4. Register
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
• CPU:
- CPU এর পূর্বরূপ Central Processing Unit.
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক।

• CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা:
১. ALU (Arithmetic Logic Unit),
২. Control Unit,
৩. Memory/Register.

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১২,৪৫২.
প্রথম প্রজন্মের মোবাইলে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি কী ছিল?
  1. CDMA
  2. GDMA
  3. FDMA
  4. TDMA
সঠিক উত্তর:
FDMA
উত্তর
সঠিক উত্তর:
FDMA
ব্যাখ্যা
• প্রথম প্রজন্মের মোবাইলে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো "FDMA".

• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা - প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম।

• মোবাইল ফোনের প্রথম প্রজন্ম:

- প্রথম প্রজন্মের মোবাইল ফোন ১৯৭৩ সালে অ্যানালগ সিস্টেম ও পোর্টেবল ডিভাইসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
- এ ফোন তৈরির পর থেকে মোবাইল কমিউনিকেশনে এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়।
- ১৯৭৯ সালে এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানী জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে।
- ১৯৮০ সালের শুরুর দিকে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকোতে সেলুলার টেলিফোনের কিছু কিছু ব্যবহার শুরু হয়।
- ১৯৮১ সালে NMT (Nordic Mobile Telephone) কর্তৃক ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনে আন্তর্জাতিক রোমিং সুবিধাসহ ১ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের দ্বিতীয় যাত্রা শুরু করে।

• প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
- এই প্রজন্মে এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
- সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো এফডিএমএ (Frequency Division Multiple Acces - FDMA)।
- সমসাময়িক কালের সাধারণ টেলিফোনের তুলনায় মোবাইল ফোনসমূহ আকারে ছোট এবং ওজনে হালকা।
- সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম।
- কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
- এতে মাইক্রোপ্রসেসর এবং সেমি কন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়।
- একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স নেই।
- উদাহরণ: এডভান্সড মোবাইল ফোন সিস্টেম (Advanced Mobile Phone System-AMPS), নর্ডিক মোবাইল টেলিফোন (Nordic Mobile Telephone), টোটাল একসেস কমিউনিকেশন সিস্টেম (Total Access Communication System-TACS) ইত্যাদির।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৫৩.
'Spelling Check' করতে নিচের কোন ফাংশন কী ব্যবহৃত হয়?
  1. F5
  2. F7
  3. F9
  4. F12
সঠিক উত্তর:
F7
উত্তর
সঠিক উত্তর:
F7
ব্যাখ্যা
• ফাংশন কী:
• কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
• তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।
• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।]
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা
১২,৪৫৪.
কে কম্পিউটার VIRUS এর নামকরণ করেন?
  1. ক) ভিনটন গ্রে সার্ফ
  2. খ) টিম বার্নার্স লি
  3. গ) ড. স্যামুয়েল হার্স্ট
  4. ঘ) ফ্রেডেরিক বি কোহেন
সঠিক উত্তর:
ঘ) ফ্রেডেরিক বি কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্রেডেরিক বি কোহেন
ব্যাখ্যা
১৯৪৯ সালে জন ভন নিউম্যান প্রথম স্ব-পুনরুৎপাদিত প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। তার এই ধারণা থেকেই ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব ঘটে। পুনরুৎপাদনশীলতার জন্যে এই ধরনের কম্পিউটার প্রোগ্রামকে প্রথম ভাইরাস হিসেবে সম্বোধন করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডেরিক বি কোহেন।
(সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী)
১২,৪৫৫.
নিচের কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি নয়?
  1. চুম্বকীয় কোর স্মৃতি
  2. অর্ধপরিবাহী স্মৃতি
  3. চৌম্বক ফিতা স্মৃতি
  4. চার্জ কাপল স্মৃতি
সঠিক উত্তর:
চৌম্বক ফিতা স্মৃতি
উত্তর
সঠিক উত্তর:
চৌম্বক ফিতা স্মৃতি
ব্যাখ্যা
• কম্পিউটার স্মৃতি:
- কম্পিউটার স্মৃতি ২ প্রকার। যথা-
১. প্রধান স্মৃতি (Primary Memory) :
- RAM ও ROM নিয়ে এই মেমরি গঠিত।
কম্পিউটারের প্রধান মেমরি হিসাবে ব্যবহৃত হয় -
- চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
- চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
- অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory)
- পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
- চার্জ কাপল স্মৃতি (Charge Couple Memory)

২. সহায়ক স্মৃতি (Auxilary Memory):
- কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না।
- প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম।
- তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়।
- কয়েকটি সহায়ক স্মৃতি হচ্ছে -
- ফ্লপি ডিস্ক
- হার্ড ডিস্ক
- কম্প্যাক্ট ডিস্ক
- চৌম্বক ফিতা
- চৌম্বক ড্রাম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৫৬.
কোন প্রযুক্তি NFC-এর সাথে সম্পর্কিত?
  1. RFID
  2. Wi-Fi
  3. Bluetooth
  4. Infrared
সঠিক উত্তর:
RFID
উত্তর
সঠিক উত্তর:
RFID
ব্যাখ্যা

• NFC (Near Field Communication) হলো একটি সংক্ষিপ্ত দূরত্বের ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি, যা সাধারণত কয়েক সেন্টিমিটার দূরত্বে ডিভাইসগুলোর মধ্যে তথ্য বিনিময় করতে ব্যবহৃত হয়। এই প্রযুক্তি মূলত RFID (Radio-Frequency Identification) এর সাথে সম্পর্কিত। NFC মূলত RFID-এর একটি উন্নত ও ছোট রেঞ্জের রূপ, যেখানে দুইটি ডিভাইস একে অপরের কাছাকাছি এনে দ্রুত ডেটা আদান-প্রদানের সুবিধা দেয়। অন্য প্রযুক্তিগুলো যেমন Wi-Fi এবং Bluetooth দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহৃত হয়, আর Infrared সাধারণত সরাসরি লাইন-অফ-সাইট যোগাযোগের জন্য সীমিত। সুতরাং, NFC প্রযুক্তি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত RFID এর সাথে।

- সঠিক উত্তর: ক) RFID.

• NFC: 
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

১২,৪৫৭.
মোবাইল যোগাযোগে BS বলতে কী বোঝায়?
  1. Base System
  2. Base Station
  3. Binary Systam
  4. Binary station
সঠিক উত্তর:
Base Station
উত্তর
সঠিক উত্তর:
Base Station
ব্যাখ্যা
• দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে।
• চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন (Mobile Station বা MS) অথবা মোবাইল ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে Land unit বলা হয়।
• মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে।
• প্রতিটি ভাগকে একটি সেল (Cell) বলে। এই সেল থেকেই সেলুলার ফোন নামে মোবাইল ফোনের আরেকটি নামকরণ করা হয়েছে।
• একটি এ্যান্টেনা এবং একটি ছোট অফিস নিয়ে একটি সেল গঠিত হয়, এ্যান্টেনাসহ ছোট অফিসকে বলে বেস স্টেশন (Base Station বা BS)।
- প্রতিটি বেস স্টেশন কন্ট্রোল করা হয় মোবাইল সুইচিং সেন্টার দ্বারা যেখান থেকে কল সংযোগ, কল ইনফরমেশন রেকর্ডিং, বিলিং সিস্টেম কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১২,৪৫৮.
নিচের কোনটি DBMS সফটওয়্যার নয়?
  1. ORACLE
  2. Microsoft Access
  3. MS Excel
  4. MySQL
সঠিক উত্তর:
MS Excel
উত্তর
সঠিক উত্তর:
MS Excel
ব্যাখ্যা

• MS Excel মূলত একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যা গাণিতিক হিসাব-নিকাশ এবং ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়, এটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS নয়।
- অন্যদিকে, DBMS হলো এমন একটি সিস্টেম যা বিশাল পরিমাণ তথ্য বা ডেটাবেস সুশৃঙ্খলভাবে সংরক্ষণ, পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

DBMS: 
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

কয়েকটি DBMS:
- Microsoft Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।

১২,৪৫৯.
অ্যানিকাস্ট ট্রান্সমিশন কোন মোডে সংগঠিত হতে পারে?
  1. সিমপ্লেক্স
  2. হাফ-ডুপ্লেক্স
  3. ফুল-ডুপ্লেক্স
  4. উল্লিখিত সকল মোডে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল মোডে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল মোডে
ব্যাখ্যা
• ইউনিকাস্ট:
- ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে।
- অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না।
- এজন্য সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোডও বলা হয়।
- ইউনিকাস্ট ব্যবস্থায় A নোড থেকে কোন ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত একটিমাত্র নোড-ই (যেমন- কম্পিউটার) গ্রহণ করবে।
- এটি ১ থেকে ১ (1 to 1) মোড নামেও পরিচিত।

• ব্রডকাস্ট:
- এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে।
- ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে।
- রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মােডের উদাহরণ।

• মাল্টিকাস্ট:
- মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতাে হলেও এই মােডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমােদিত সদস্যরা গ্রহণ করতে পারে।
- মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে।
- ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

• অ্যানিকাস্ট:
- যে ডাটা ট্রান্সমিশনে ডাটাসমূহ অনেকগুলো গন্তব্যের মধ্যে যেকোন একটি গন্তব্যে গমন করে, তাকে অ্যানিকাস্ট ডাটা ট্রান্সমিশন বলে।
- অ্যানিকাস্ট ট্রান্সমিশন সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোড হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১২,৪৬০.
কোনটি ক্লাউড স্টোরেজ সার্ভিস নয়?
  1. Amazon S3
  2. Box
  3. iCloud
  4. Slack
সঠিক উত্তর:
Slack
উত্তর
সঠিক উত্তর:
Slack
ব্যাখ্যা
• চারটি অপশনের মধ্যে Slack ক্লাউড স্টোরেজ সার্ভিস নয়। Amazon S3, Box, এবং iCloud মূলত ফাইল সংরক্ষণ, ব্যাকআপ, এবং শেয়ারিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। Amazon S3 হল অ্যামাজনের ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম যা বড় বড় ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। Box একটি ব্যবসায়িক ক্লাউড স্টোরেজ সলিউশন যা দল এবং প্রতিষ্ঠানকে ফাইল শেয়ারিং ও সহযোগিতার সুযোগ দেয়। iCloud হলো অ্যাপলের ক্লাউড সার্ভিস, যা ফাইল, ছবি এবং অন্যান্য ডেটা বিভিন্ন অ্যাপল ডিভাইসের মধ্যে সিঙ্ক করতে সাহায্য করে। কিন্তু Slack মূলত একটি কমিউনিকেশন ও মেসেজিং প্ল্যাটফর্ম, যা টিম চ্যাট এবং প্রজেক্ট ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। তাই Slack ক্লাউড স্টোরেজ নয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- অবকাঠামোগত সেবা, 
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও 
- সফটওয়্যার সেবা।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।যথা:
- Resource Scalability,
- On Demand এবং 
- Pay as you go.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১২,৪৬১.
কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. ক) কম্পাইলার
  2. খ) ইন্টারপ্রেটার
  3. গ) এসেম্বলার
  4. ঘ) ওরাকল
সঠিক উত্তর:
ঘ) ওরাকল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওরাকল
ব্যাখ্যা

উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে অনুবাদক সফটওয়্যার।
অনুবাদক সফটওয়্যার তিন প্রকার।
যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
এসেম্বলার ও কম্পাইলার উভয়েই গৌণ মেমোরিতে থাকে৷ প্রয়োজনের সময় তাদেরকে র‍্যামে আনা হয়৷
কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে
ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে ব্যবহৃত হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

১২,৪৬২.
নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তনের জন্য কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. F2
  2. F4
  3. F5
  4. F6
সঠিক উত্তর:
F2
উত্তর
সঠিক উত্তর:
F2
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) F2

• ফাংশন কী:
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়।
- সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12 ফাংশন কী-এর কাজ:
- F1: সাধারণত Help মেনু খুলে।
- F2: নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3: দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4: Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5: ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6: ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7: মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8: উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9: কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10: মেনু বার চালু করে।
- F11: ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪৬৩.
'ATM' এর পূর্ণরূপ কোনটি?
  1. Automated Teller machine
  2. Automatic Teller Machine 
  3. Autonomous Teller Machine
  4. Automatic Teller Machinability
সঠিক উত্তর:
Automated Teller machine
উত্তর
সঠিক উত্তর:
Automated Teller machine
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
• HTML - Hyper Text Markup Language.
• ATM - Automated Teller Machine.
• WAN - Wide Area Network.
• MIMD - Multiple Instruction Multiple Data.
• DBMS - Database Management System.
• CPU - Central Processing Unit.
• RAM - Random Access Memory.
• ROM - Read Only Memory.
• OMR - Optical Mark Recognition.

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং ব্রিটানিকা।

১২,৪৬৪.
SSL সার্টিফিকেটের মূল উদ্দেশ্য কী?
  1. নিরাপদ ডেটা আদান-প্রদান নিশ্চিত করা
  2. ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করা
  3. ওয়েবসাইট দ্রুত লোড করার জন্য 
  4. ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি করা
সঠিক উত্তর:
নিরাপদ ডেটা আদান-প্রদান নিশ্চিত করা
উত্তর
সঠিক উত্তর:
নিরাপদ ডেটা আদান-প্রদান নিশ্চিত করা
ব্যাখ্যা

◉ SSL (Secure Sockets Layer) সার্টিফিকেট ওয়েবসাইটে ডেটা এনক্রিপ্ট করে, যাতে ব্যবহারকারী এবং সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদান নিরাপদ থাকে।

SSL Certificate:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: Kaspersky website.

১২,৪৬৫.
বুলিয়ান উপপাদ্য অনুসারে, A + 1 =?
  1. 0
  2. 1
  3. A
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়।
নিম্নে বুলিয়ান অ্যালজেবরার সাধারণ উপপাদ্যগুলো দেয়া হলো - 



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৬৬.
নিচের কোনটি Octal number নয়?
  1. ক) ৭৫
  2. খ) ৪৮
  3. গ) ৬১
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮
ব্যাখ্যা
Octal number system এ আটটি অংক ব্যবহৃত হয়।
যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭।
তাই, ৪৮ Octal number নয়।
১২,৪৬৭.
'ওয়েব্যাক মেশিন' হলো একটি -
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) রোবট
  3. গ) মিনি কম্পিউটার
  4. ঘ) ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
ক) সার্চ ইঞ্জিন
উত্তর
সঠিক উত্তর:
ক) সার্চ ইঞ্জিন
ব্যাখ্যা
আজকাল কোনাে কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযােগিতায় এগিয়ে রয়েছে গুগল। নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :

১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১২,৪৬৮.
প্ল্যাজিয়ারিজম শনাক্ত করার জন্য কোন টুল ব্যবহার করা যায়?
  1. Turnitin
  2. Photoshop
  3. PowerPoint
  4. Grammarly
সঠিক উত্তর:
Turnitin
উত্তর
সঠিক উত্তর:
Turnitin
ব্যাখ্যা
• প্ল্যাজিয়ারিজম শনাক্ত করার জন্য Turnitin সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর টুল হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত শিক্ষাবিদ্যা ও গবেষণায় ব্যবহার করা হয় যাতে লেখা বা গবেষণাপত্রে অন্যের কাজ অননুমোদিতভাবে ব্যবহার হয়েছে কিনা তা সনাক্ত করা যায়। Turnitin লেখার বিভিন্ন অনলাইন ও অফলাইন উৎসের সাথে তুলনা করে কোন অংশ কোথা থেকে নকল হয়েছে তা জানিয়ে দেয়। অন্যদিকে, Photoshop একটি ছবি সম্পাদনার সফটওয়্যার, PowerPoint একটি উপস্থাপনা তৈরি করার সফটওয়্যার, আর Grammarly একটি গ্রামার এবং ভাষা সংশোধনের টুল, যা প্ল্যাজিয়ারিজম চেক করার জন্য ব্যবহৃত হয় না। তাই প্ল্যাজিয়ারিজম শনাক্ত করার জন্য Turnitin সবচেয়ে উপযুক্ত।

• সাইবার ক্রাইম: 
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে। 
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"। 
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে। 
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়। 
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে। 
- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো- হ্যাকিং, স্প্যামিং, স্ফুফিং, ফিশিং (Phishing), ভিশিং, স্নিকিং, প্লেজিয়ারিজম (Plagiarism) প্রভৃতি। 

• প্লেজিয়ারিজম (Plagiarism): 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে। 
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 
- তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায়। 
- বিশেষ করে অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, লেখা, ডেটা, ছবি, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেয়া হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১২,৪৬৯.
Ping Command টি কোন Protocol ব্যবহার করে?
  1. TCP
  2. ARP
  3. ICMP
  4. BootP
সঠিক উত্তর:
ICMP
উত্তর
সঠিক উত্তর:
ICMP
ব্যাখ্যা
- Ping Command টি ICMP Protocol ব্যবহার করে।
- BootP দ্বারা Bootstrap Protocol, ARP দ্বারা Address Resolution Protocol এবং TCP দ্বারা Transmission Control Protocol নির্দেশ করে।

• ICMP:
- ICMP-এর পূর্ণরূপ হলো Internet Control Message Protocol.
- ICMP হলো RFC 792 ইন্টারনেট প্রোটোকলের একটি এক্সটেনশন এবং TCP/IP বার্তাগুলোর জন্য একটি Error রিপোর্টিং প্রোটোকল।
- বিভিন্ন IP ভার্সনের জন্য দুটি ভিন্ন ধরনের ICMP রয়েছে, IPv4 এর জন্য ICMPv4 এবং IPv6 এর জন্য ICMPv6.
- ICMP কম্পিউটার এবং নেটওয়ার্ক রাউটার সহ সব ধরণের নেটওয়ার্ক ডিভাইসে ব্যবহৃত হয়, যা সমস্যা সনাক্ত করতে এবং নেটওয়ার্কে ডিভাইসগুলোর সাথে যোগাযোগ করতে সহায়তা করে।

উৎস:
১. Computer hope website.
২. Techtarget.
১২,৪৭০.
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে কী ব্যবহৃত হতো?
  1. মাইক্রোপ্রসেসর
  2. আইসি (IC)
  3. ট্রানজিস্টর
  4. সিলিকন চিপ
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
ট্রানজিস্টর
ব্যাখ্যা

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার:
- ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময় কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে ধরা হয়।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল।
- টিউবের তুলনায় ট্রানজিস্টর আকারে ছোট, বিদ্যুৎ খরচ কম, দামে সস্তা এবং দ্রুত গতিসম্পন্ন হওয়ায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো আকৃতিতে ছোট, দ্রুতগতি ও অধিক নির্ভরযোগ্য ছিল।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো অত্যন্ত দ্রুতগতিতে কাজ করলেও স্থায়িত্ব ছিল অনেক বেশি।
- এ প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম হাইলেভেল ভাষার ব্যবহার শুরু হয়।
- আবার চুম্বকীয় কোর মেমরি এবং উচ্চগতিসম্পন্ন ইনপুট-আউটপুট ব্যবস্থাও এ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়।
- IBM 1401, CDC 1604, RCA 301, RCA 501, BCR 300, GE 200, Honey well 200, 1600 IBM 1620 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

দ্বিতীয় প্রজন্মে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১। ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।
২। ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার।
৩। আকৃতির সংকোচন ও অধিক নির্ভরযোগ্যতা।
৪। উচ্চগতিসম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন।
৫। অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণক্ষমতা।
৬। উচ্চস্তরের ভাষার ব্যবহার (যেমন- COBOL, FORTRAN)।
৭। টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪৭১.
কোন ধরনের টপোলজি একাধিক টপোলজির সংমিশ্রণ?
  1. ট্রি টপোলজি
  2. বাস টপোলজি
  3. হাইব্রিড টপোলজি
  4. স্টার টপোলজি
সঠিক উত্তর:
হাইব্রিড টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড টপোলজি
ব্যাখ্যা
• একাধিক টপোলজির সংমিশ্রণকে হাইব্রিড টপোলজি বলা হয়। এটি বিভিন্ন ধরনের টপোলজির মিলিত রূপ, যেখানে একটি নেটওয়ার্কে একাধিক টপোলজি একসাথে ব্যবহৃত হয়। যেমন, একটি বড় নেটওয়ার্কে স্টার, বাস, এবং ট্রি টপোলজি একসাথে থাকতে পারে। এর ফলে নেটওয়ার্কের কার্যক্ষমতা ও স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং বিভিন্ন টপোলজির সুবিধা একসাথে পাওয়া যায়। হাইব্রিড টপোলজি বড় ও জটিল নেটওয়ার্কের জন্য উপযুক্ত কারণ এটি নমনীয় ও দক্ষ। তাই, একাধিক টপোলজির সংমিশ্রণ হলো হাইব্রিড টপোলজি।

• নেটওয়ার্ক টপোলজি: 
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। 
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে। 

নেটওয়ার্কে ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য টপোলজি হচ্ছে- 
১। বাস টপোলজি (Bus Topology): 
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। 
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। 
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। 
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না। 
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। 

২। হাইব্রিড টপোলজি (Hybrid Topology): 
- এ ধরনের টপোলজিতে কয়েক প্রকার টপোলজির সংমিশ্রণ দেখা যায় তাই একে হাইব্রিড টপোলজি বলে। 
- সব ধরনের সংগঠনে কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। এ জন্য হাইব্রিড টপোলজি কয়েক ধরনের টপোলজির সমন্বয়ে তৈরি হয়। 

৩। স্টার টপোলজি (Star Topology): 
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। 
- হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ। 
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়। 

৪। ট্রি টপোলজি (Tree Topolopy): 
- ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে। বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে। 
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে। আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে। মূল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৭২.
নিচের কোনটি AI-এর বিশেষ প্রয়োগ নয়?
  1. রোবটিক্স
  2. রাউটার কনফিগারেশন
  3. নিউরাল নেটওয়ার্ক
  4. ফাজি লজিক
সঠিক উত্তর:
রাউটার কনফিগারেশন
উত্তর
সঠিক উত্তর:
রাউটার কনফিগারেশন
ব্যাখ্যা
সঠিক উত্তর - খ) রাউটার কনফিগারেশন।

• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো এমন একটি কম্পিউটার বিজ্ঞান শাখা যেখানে কম্পিউটারকে মানুষের মত চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়।
- AI সিস্টেম বা এজেন্ট তার পরিবেশ বুঝে সর্বোচ্চ সাফল্যের জন্য কার্যক্রম পরিচালনা করে।
- AI-এর জনক বৃটিশ বিজ্ঞানী অ্যালান ম্যাথিসন টুরিং।
- ১৯৫০ সালে তিনি টুরিং টেস্ট আবিষ্কার করেন, যা মেশিনের বুদ্ধিমত্তা পরিমাপের একটি পদ্ধতি।
- ১৯৫৫ সালে জন ম্যাককার্থি “Artificial Intelligence” শব্দটি প্রবর্তন করেন।
- AI প্রয়োগের জন্য LISP প্রোগ্রামিং ভাষা তৈরি করেন।

• AI-এর গবেষণার মূল বিষয়সমূহ:
- মানুষের মতো চিন্তা করা।
- অসম্পূর্ণ তথ্য থেকে সিদ্ধান্ত নেওয়া।
- সমস্যা সমাধান।
- পরিকল্পনা করা।
- খেলাধুলায় সফলতা অর্জন।

• AI-এর বিশেষ প্রয়োগ:
- রোবটিক্স (রোবট উপলব্ধি),
- প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ,
- এক্সপার্ট সিস্টেম,
- নিউরাল নেটওয়ার্ক,
- ভার্চুয়াল রিয়েলিটি,
- ফাজি লজিক।

• প্রোগ্রামিং ভাষা:
LISP, CLISP, PROLOG, C/C++, Java ইত্যাদি।

• AI-এর প্রধান শাখাসমূহ:
- সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান,
- জ্ঞানের উপস্থাপন,
- পরিকল্পনা,
- যন্ত্রের শিক্ষা,
- স্পিচ ও প্যাটার্ন সনাক্তকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৪৭৩.
ফাইবার অপটিক ক্যাবলে কয়টি অংশ থাকে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
খ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ টি
ব্যাখ্যা
ফাইবার অপটিকে ৩টি  অংশ থাকে। 

ফাইবার অপটিক ক্যাবল (Fiber Optic Cable): 
- এটি কাচের তৈরি অত্যন্ত সূক্ষ তন্তু। 
- ফাইবার দেখতে মানুষের চুলের চেয়েও সরু হয়ে থাকে।
- বিদ্যুৎ অপরিবাহী হলেও আলো পরিবহনে অত্যন্ত দক্ষ।
- ডাই-ইলেক্ট্রিক পদার্থ দিয়ে তৈরি।

 ফাইবার অপটিকে তিনটি  অংশ: 
- কোর: ভেতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।
- ক্ল্যাডিং: কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণ ক্ল্যাডিং নামে পরিচিত। 
- জ্যাকেট: আবরণ হিসেবে কাজ করে। 
সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
         তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১২,৪৭৪.
নিচের কোন প্রযুক্তি রাডার নেটওয়ার্কে হ্যাক করে ভুল তথ্য প্রদর্শন বা সিস্টেমকে অকার্যকর করতে সক্ষম?
  1. Suter Technology
  2. LIDAR Technology
  3. Stealth Technology
  4. GPS Technology
সঠিক উত্তর:
Suter Technology
উত্তর
সঠিক উত্তর:
Suter Technology
ব্যাখ্যা

• শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত বা অকার্যকর করার জন্য ব্যবহৃত অত্যন্ত উন্নত এক ধরনের সাইবার-ইলেক্ট্রনিক যুদ্ধকৌশল হলো Suter Technology।
- এটি প্রথাগত জ্যামিংয়ের মতো কেবল সিগন্যাল বাধাগ্রস্ত করে না, বরং রাডারের সিগন্যাল ব্যবহার করে সরাসরি তার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে।
- এর ফলে অপারেটরের স্ক্রিনে ভুয়া তথ্য দেখানো বা পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়।

• Suter Technology-এর বৈশিষ্ট্যসমূহ:
- এটি মূলত একটি সাইবার-ইনট্রুশন সিস্টেম যা শত্রুর রাডার সিগন্যালকে রিসিভ করে এবং তার মাধ্যমেই ম্যালওয়্যার পাঠায়।
- শত্রুর রাডার স্ক্রিনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যাতে তারা আসল বিমানকে দেখতে না পায়।
- কোনো ফিজিক্যাল অ্যাটাক বা মিসাইল ছাড়াই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে পারে।
- এই প্রযুক্তিটি মূলত বিএই সিস্টেমস (BAE Systems) দ্বারা তৈরি এবং মার্কিন বিমান বাহিনী এটি ব্যবহার করে।

অন্যান্য অপশন:
- LIDAR প্রযুক্তি: লেজার পালস ব্যবহার করে কোনো বস্তুর দূরত্ব এবং ত্রিমাত্রিক ম্যাপিং করার জন্য ব্যবহৃত হয়।
- Stealth প্রযুক্তি: বিমানকে রাডারের কাছে অদৃশ্য রাখার জন্য বিমানের গঠন বা প্রলেপ পরিবর্তন করে, এটি রাডার হ্যাক করে না।
- GPS প্রযুক্তি: মূলত স্যাটেলাইটের মাধ্যমে অবস্থান নির্ণয় এবং নেভিগেশনের জন্য ব্যবহৃত হয়।

উৎস: International Defense Journals [link] এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১২,৪৭৫.
কোন ম্যালওয়্যার অননুমোদিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহৃত হয়?
  1. ট্রোজান
  2. অ্যাডওয়্যার
  3. ওয়ার্ম
  4. স্পাইওয়্যার
সঠিক উত্তর:
অ্যাডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডওয়্যার
ব্যাখ্যা

• অননুমোদিত বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহৃত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (খ)। এটি একটি ধরনের সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়া কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ইনস্টল হয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করে। অ্যাডওয়্যার সাধারণত বিনামূল্যে সফটওয়্যার বা অবৈধ ডাউনলোডের সাথে লুকিয়ে আসে। এটি ব্যবহারকারীর ব্রাউজিং অভ্যাস ট্র্যাক করতে পারে এবং প্রায়ই জটিল, বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন বা রিডিরেকশন ঘটায়। অ্যাডওয়্যার সরাসরি ক্ষতি না করলেও এটি সিস্টেমের কর্মক্ষমতা কমায় এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ায়। তাই এটি নিরাপত্তার জন্য একটি সমস্যা হিসেবে গণ্য হয়।

​ম্যালওয়্যার (Malware):
- ম্যালওয়্যার হলো একটি সমষ্টিগত শব্দ, যা সাইবার আক্রমণে ব্যবহৃত ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম বোঝাতে ব্যবহৃত হয়।
- ​সাধারণত ব্যবহারকারী বিপজ্জনক লিঙ্ক বা ইমেইলের সঙ্গে সংযোগ করলে এটি ডিভাইসে ইনস্টল হয়। 
​- ম্যালওয়্যারের মধ্যে রয়েছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, রুটকিট, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার ইত্যাদি।

ম্যালওয়ারের সাধারণ ধরণ:
• স্পাইওয়্যার (Spyware):
ব্যবহারকারীর কম্পিউটার বা মোবাইল ডিভাইসে গোপনে ইনস্টল করা হয়।
ব্যক্তিগত তথ্য যেমন ওয়েবসাইটের ইতিহাস, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে।

• ওয়ার্ম (Worm):
একটি স্বতন্ত্র প্রোগ্রাম যা নিজেকে অন্যান্য কম্পিউটারে নকল করে সংক্রমিত করে।
ভাইরাসের মতো হোস্ট প্রয়োজন হয় না এবং সাধারণত মানুষের সাহায্য ছাড়াই নেটওয়ার্কে ছড়িয়ে যায়।

• ​ট্রোজান হর্স (Trojan horse):
অনুমোদিত প্রোগ্রামের মধ্যে গোপনভাবে অননুমোদিত নির্দেশাবলী লুকিয়ে রাখে।
 
​আরও কিছু ​ম্যালওয়্যার নিয়ে বিস্তারিত দেওয়া হলো: 
• ​রুটকিট (Rootkit):
কম্পিউটারের হার্ড ড্রাইভের মূল স্তরে সংক্রমণ ঘটায়, যা ড্রাইভ পুরোপুরি মুছে ফেলা ছাড়া সরানো যায় না।  

• ​​ভাইরাস (Virus):
কম্পিউটার প্রোগ্রামের কোডের একটি অংশ যা নিজেকে অন্য কোড বা ফাইলের সাথে সংযুক্ত করে নকল করে।
সাধারণত কম্পিউটারের অপারেটিং সিস্টেমের প্রোগ্রামে সংযুক্ত হয়ে যায়।

​• র‍্যানসমওয়্যার (Ransomware):
ডিভাইস বা ডেটার অ্যাক্সেস ব্লক করে রাখে এবং মালিককে মুক্তির জন্য মুক্তিপণ দিতে বাধ্য করে।
সাধারণত ট্রোজান হর্সের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে ফাইল এনক্রিপ্ট করে।

• স্কেয়ারওয়্যার (Scareware):
ভুল সতর্কবার্তা দেখিয়ে ব্যবহারকারীকে আরও ম্যালওয়্যার ডাউনলোড করতে বা গুরুত্বপূর্ণ তথ্য দিতে প্ররোচিত করে।

​উৎস: ব্রিটানিকা।

১২,৪৭৬.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে সংবাদের কোন দিকটি সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে?
  1. কাগজের মান
  2. প্রচারের গতি
  3. ভাষার ব্যবহার
  4. মুদ্রণ খরচ
সঠিক উত্তর:
প্রচারের গতি
উত্তর
সঠিক উত্তর:
প্রচারের গতি
ব্যাখ্যা

• তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে সংবাদের প্রচারের গতি সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে।

• সংবাদ ও তথ্যপ্রযুক্তি:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচার সহজ হয়েছে।
- ইন্টারনেট, মোবাইল ফোন ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে সংবাদ এখন তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব।
- পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা খুব অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে পৌঁছে যায়।

• সংবাদের প্রচারের গতি:
- আগে সংবাদ পৌঁছাতে দীর্ঘ সময় লাগত।
- বর্তমানে প্রযুক্তির কারণে সংবাদ মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
- এ কারণেই সংবাদের প্রচারের গতি সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে।

• সংবাদ পরিবেশনের মাধ্যম:
- সংবাদপত্র
- রেডিও
- টেলিভিশন
- অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম

• সংবাদ ব্যবস্থার সীমাবদ্ধতা:
- দ্রুত প্রচারের ফলে ভুল বা গুজবভিত্তিক সংবাদ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।
- যাচাই ছাড়া সংবাদ প্রচার বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

১২,৪৭৭.
In a memory - mapped I/O system, which one is not present?
  1. ক) LDA
  2. খ) IN
  3. গ) ADD
  4. ঘ) OUT
সঠিক উত্তর:
ক) LDA
উত্তর
সঠিক উত্তর:
ক) LDA
ব্যাখ্যা
♦ মেমরি ম্যাপ করা I/O-এ, একটি সাধারণ বাস নেটওয়ার্ক রয়েছে যা মেমরি এবং I/O-এর জন্য একই নির্দেশাবলী চালায়। I/O এবং মেমরি হিসাবে, উভয় একই মেমরি ঠিকানা স্থান ভাগ করে, ব্যবহারকারী মেমরি হিসাবে একই I/O ম্যানিপুলেট করতে পারেন। যেহেতু মেমরির কিছু অংশ I/O দ্বারা দখল করা হয়, তাই মেমরির অ্যাড্রেসিং ক্ষমতা কম হয়ে যায়।
মেমরি ম্যাপ করা I/O-এ IN, ADD এবং OUT নির্দেশাবলী থাকে।
♦ LDA মানে Load Accumulator। এটি মেমরি থেকে সামগ্রী সংরক্ষণ করে। এটি 8-বিট সামগ্রীকে 16-বিট সামগ্রীতে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দেশাবলী ধারণ করে। এটি মেমরি ম্যাপ করা I/O এ অবস্থিত নয়।

উৎস: ব্রিটানিকা।
১২,৪৭৮.
বস্টন ডায়নামিক্সের তৈরি কোন রোবটটি দৌড়ানো ও লাফানোর ক্ষমতা রাখে?
  1. Pepper
  2. Atlas
  3. Spot
  4. Sophia
সঠিক উত্তর:
Atlas
উত্তর
সঠিক উত্তর:
Atlas
ব্যাখ্যা

বস্টন ডায়নামিক্সের তৈরি কোন রোবটটি দৌড়ানো ও লাফানোর ক্ষমতা রাখে?

সঠিক উত্তর: খ) Atlas

ব্যাখ্যা:

বস্টন ডায়নামিক্স হল একটি বিশ্বখ্যাত রোবোটিক্স প্রতিষ্ঠান, যা বিভিন্ন উন্নতমানের রোবট তৈরি করে। তাদের তৈরি রোবটগুলোর মধ্যে Atlas একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট, যা দৌড়াতে ও লাফাতে সক্ষম।

Atlas সম্পর্কে বিস্তারিত:

  • এটি একটি বাইপেডাল (দ্বিপদী) রোবট, যার দুটি পা রয়েছে এবং এটি মানুষের মতো হাঁটতে ও দৌড়াতে পারে।
  • এটি অত্যাধুনিক সেন্সর ও হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে ব্যালান্স বজায় রেখে চলাফেরা করতে পারে।
  • Atlas পার্কোর স্টাইলের লাফানো এবং ব্যাকফ্লিপ করতেও সক্ষম, যা একে অন্যান্য রোবটের চেয়ে আলাদা করে তোলে।
  • এটি বিভিন্ন প্রতিকূল পরিবেশে চলাফেরা করতে পারে এবং এটি বিপজ্জনক উদ্ধার অভিযানে ব্যবহারের উপযোগী

অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:

  • Pepper:
    • এটি সফটব্যাংক রোবোটিক্সের তৈরি একটি হিউম্যানয়েড রোবট
    • Pepper মানুষের সাথে কথোপকথন করতে পারে এবং মুখের অভিব্যক্তি বুঝতে পারে, কিন্তু এটি দৌড়াতে বা লাফাতে পারে না
  • Spot:
    • Spot একটি কোয়াড্রুপেড (চারপেয়ে) রোবট, যা কুকুরের মতো হাঁটতে পারে।
    • এটি অপ্রতুল জায়গায় চলাফেরা করতে পারলেও মানুষের মতো দৌড়াতে বা লাফাতে পারে না
  • Sophia:
    • Sophia হল হ্যানসন রোবোটিক্সের তৈরি একটি সোশ্যাল রোবট
    • এটি মানুষের মতো কথা বলতে ও ভাব প্রকাশ করতে পারে, তবে দৌড়ানো বা লাফানো এর পক্ষে সম্ভব নয়

- Atlas-ই একমাত্র রোবট যা দৌড়াতে ও লাফাতে পারে, তাই সঠিক উত্তর "খ) Atlas"

সূত্র: bostondynamics [লিংক]

১২,৪৭৯.
কোন নেটওয়ার্ক টপোলজি "হায়ারার্কিক্যাল টপোলজি" নামে পরিচিত?
  1. ট্রি টপোলজি
  2. মেশ টপোলজি
  3. রিং টপোলজি
  4. বাস টপোলজি
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
ব্যাখ্যা

• হায়ারার্কিক্যাল টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক কাঠামো যেখানে নোডগুলো স্তরভিত্তিক বা ধাপে ধাপে সাজানো থাকে, অর্থাৎ এক ধরনের "বৃক্ষের মতো" গঠন থাকে। এতে একটি মূল নোড থাকে যা উপরের স্তরে অবস্থান করে এবং এর অধীনে অন্যান্য নোডগুলো শাখার মতো যুক্ত থাকে। এই কারণে এটি “ট্রি টপোলজি” নামেও পরিচিত। ট্রি টপোলজিতে তথ্য প্রেরণ বা সংযোগ স্থাপন করা একটি কেন্দ্রীয় নোডের মাধ্যমে ঘটে, যা হায়ারার্কির ধারণা প্রতিফলিত করে। অন্য টপোলজিগুলো যেমন মেশ, রিং বা বাস টপোলজি স্তরভিত্তিক কাঠামোর মতো হায়ারার্কিক্যাল কাঠামো তৈরি করে না।
- তাই হায়ারার্কিক্যাল টপোলজির সঠিক উত্তর হলো ক) ট্রি টপোলজি।

• ট্রি টপোলজি:
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।
- ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে।
- বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে।
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- মুল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়।
- স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪৮০.
RAM, ROM এর ব্যবহার শুরু হয় কম্পিউটারের কোন প্রজন্ম থেকে?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
- IC এর ব্যবহার।
- অর্ধপরিবাহী স্মৃতির উদ্ভব ও বিকাশ (RAM, ROM এর ব্যবহার শুরু)।
- আকৃতি ছোট, কম দাম এবং ক্ষমতা বৃদ্ধি।
- মুদ্রণের জন্য লাইন প্রিন্টারের ব্যবহার।
- আউটপুট হিসেবে মনিটরের ব্যবহার।
- অপারেটিং সিস্টেম ব্যবস্থার উন্নয়ন।
- সহজে স্থানান্তরযোগ্য।
- রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মাল্টিপ্রোগ্রামিং পদ্ধতি, টাইম শেয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্টের ব্যবহার।
- যান্ত্রিক গোলযোগ কম বলে রক্ষণাবেক্ষণ খরচ কম ইত্যাদি।
- উচ্চতর ভাষার ব্যাপক ব্যবহার। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৮১.
চিনা অ্যাবাকাস যন্ত্রে কতটি দন্ড থাকে?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) ছয়টি
  4. ঘ) সাতটি
সঠিক উত্তর:
ঘ) সাতটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাতটি
ব্যাখ্যা
চিনা অ্যাবাকাস যন্ত্রে ৭টি দন্ড থাকে। প্রত্যেক দন্ডের উপরের অংশে দুইটি এবং নিচের অংশে পাঁচটি করে গুটি থাকে।জাপানি সরোবান চিনা অ্যাবাকাসের মতই। এখানে প্রতিটি দন্ডে গুটির সংখ্যা মোট পাঁচটি। তারমধ্যে উপরের অংশে একটি এবং নিচের অংশে চারটি। উপরের প্রতিটি গুটির মান পাঁচ এবং নিচের প্রতিটি গুটির মান এক।
১২,৪৮২.
কম্পিউটারে ইলেকট্রনিক ডেটা স্থানান্তরের সাথে সম্পর্কিত -
  1. ক) Downslope
  2. খ) Downturn
  3. গ) Downstream
  4. ঘ) Download
সঠিক উত্তর:
ঘ) Download
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Download
ব্যাখ্যা
- কোনো কিছু ডাউনলোড করার অর্থ হল এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তর করা।
- সাধারণত ইন্টারনেট থেকে ডেটা কপি করার সাথে ডাউনলোড শব্দটি ব্যবহৃত হয়।
 
- লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং এবং
- রিমোট কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটা লোকাল কম্পিউটারে কপি করাকে বলা হয় ডাউনলোডিং।

উৎসঃ ব্রিটানিকা।
১২,৪৮৩.
Which of the following is a type of malware that locks a victim's files and demands payment to unlock them?
  1. Spyware
  2. Trojan
  3. Ransomware
  4. Adware
সঠিক উত্তর:
Ransomware
উত্তর
সঠিক উত্তর:
Ransomware
ব্যাখ্যা

Ransomware হলো এক ধরণের ম্যালওয়্যার যা ভুক্তভোগীর ফাইল এনক্রিপ্ট করে লক করে দেয় এবং ফাইলগুলো পুনরুদ্ধার করার জন্য একটি মুক্তিপণ (Ransom) দাবি করে।

র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়্যার আক্রমণে সাধারণত ডেটা লক করে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ দাবি করা হয়।
- এটি এমন একটি ম্যালওয়্যার যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত সিস্টেমে প্রবেশ করতে দেয় না।
- "র‍্যানসমওয়্যার" নাম থেকেই বোঝা যায় যে এটি কম্পিউটারের ফাইল জিম্মি রেখে মুক্তিপণের বিনিময়ে অর্থ আদায়ের জন্য ব্যবহৃত হয়।
- আক্রমণটি কম্পিউটারের সমস্ত ফাইল এনক্রিপ্ট করে এবং ব্যবহারকারীকে একটি বার্তা প্রদর্শন করে।
- বার্তায় উল্লেখ করা হয়, ফাইলগুলো পুনরুদ্ধার করতে চাইলে নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে।
- সাধারণত ফাইল এনক্রিপ্ট করতে একটি বিশেষ এনক্রিপশন কী বা প্রোগ্রাম চাবি ব্যবহার করা হয়।
- এই চাবির তথ্য শুধুমাত্র আক্রমণকারীর কাছে সংরক্ষিত থাকে।
যদি অর্থ পরিশোধ করা না হয়, তবে আক্রমণকারী ফাইলগুলো পুরোপুরি মুছে ফেলতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি।

১২,৪৮৪.
অপটিকাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম কী?
  1. ক্ল্যাডিং
  2. জ্যাকেট
  3. বাফার
  4. কোর
সঠিক উত্তর:
কোর
উত্তর
সঠিক উত্তর:
কোর
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল:
- অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়।
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-
১. কোর:
- সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি যা ১০০ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।

২. ক্ল্যাডিং:
- কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে।

৩. জ্যাকেট:
- অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
১২,৪৮৫.
'AVG' হলো একটি -
  1. Computer Antivirus
  2. Computer Virus
  3. Spreadsheet program
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
Computer Antivirus
উত্তর
সঠিক উত্তর:
Computer Antivirus
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- Kaspersky,
- Norton Antivirus,
- McAfee,
- Bitdefender,

- Avast,
- AVG Antivirus,
- ESET NOD32,
- Trend Micro,

- Sophos,
- Windows Defender (Microsoft Defender),
- F-Secure,
- Panda Security,

- Comodo Antivirus,
- Malwarebytes,
- ZoneAlarm,
- Avira,

- Adaware Antivirus,
- BullGuard,
- Emsisoft Anti-Malware,
- IObit Malware Fighter, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১২,৪৮৬.
Where is data stored in Dynamic RAM (DRAM)?
  1. Flash memory
  2. Capacitor
  3. Hard disk
  4. Processor
সঠিক উত্তর:
Capacitor
উত্তর
সঠিক উত্তর:
Capacitor
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Capacitor

ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)
- ডাইনামিক র‍্যামে বাইনারি ০ ও ১ তথ্য ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ হিসেবে সংরক্ষিত থাকে।
- ক্যাপাসিটরে চার্জ থাকলে ১, না থাকলে ০ বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকলেও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে ক্ষয় হয়।
- তাই প্রতি কয়েক মিলিসেকেন্ডে র‍্যাম কন্ট্রোলার মেমোরি কোষের তথ্য পুনরায় লিখে, যা মেমোরি রিফ্রেশিং নামে পরিচিত।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে ডাইনামিক র‍্যাম ব্যবহৃত হয়।

র‍্যামের শ্রেণি
র‍্যামকে অপারেটিং মোড অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়:
1. স্ট্যাটিক র‍্যাম (Static RAM)
2. ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)

স্ট্যাটিক র‍্যাম (Static RAM)
- স্ট্যাটিক র‍্যাম ফ্লিপ-ফ্লপ সার্কিট ব্যবহার করে ০ ও ১ সংরক্ষণ করে।
- বিদ্যুৎ সরবরাহ থাকা পর্যন্ত তথ্য মেমোরিতে থাকে।
- বিদ্যুৎ বন্ধ হলে সংরক্ষিত তথ্য মুছে যায়।
- স্ট্যাটিক র‍্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

১২,৪৮৭.
নিচের কোনটি স্টোরেজ ডিভাইস নয়?
  1. টেপ ক্যাসেট
  2. মেমরি কার্ড
  3. প্রসেসর
  4. ডিভিডি ডিস্ক
সঠিক উত্তর:
প্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসর
ব্যাখ্যা
• "মাইক্রোপ্রসেসর" স্টোরেজ ডিভাইস নয়।

• স্টোরেজ ডিভাইস:

- কম্পিউটার তার পেরিফেরাল ব্যবস্থার অন্তর্ভুক্ত যে সকল ডিভাইসকে উপাত্ত তথ্য ও নির্দেশমালা সংরক্ষনের কাজে ব্যবহার করে সে সকল ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ পেরিফেরালস বলে।
- হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট - মেগনেটিক স্টোরেজ ডিভাইস।
- সিডি রম ও ডিভিডি ডিস্ক - অপটিক্যাল স্টোরেজ ডিভাইস।
- মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) - ফ্ল্যাশ মেমরি ডিভাইস।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Larege Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- 4-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 4004, 4040.
- 8-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8008, 8080.
-16-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8086, 8088, 80186.
- 32-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 80386, 80486.
- 64-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
১২,৪৮৮.
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম
  2. লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম
  3. ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম
  4. সবগুলোই
সঠিক উত্তর:
ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটি মধ্যস্থতাকারী।
- এটি কম্পিউটারের হার্ডওয়‍্যারকে নিয়ন্ত্রণ করে এবং ব্যবহারকারীদের জন্য একটি ইন্টারফেস প্রদান করে।
- যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলা হয়।

• Android:
- Android হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- Open Handset Alliance এই অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে এবং পরে গুগল এটি কিনে নেয়।
- এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার।
- Android হলো একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Android ওয়েবসাইট।
১২,৪৮৯.
একটি ডাটাবেজ ইনডেক্স তৈরি করার প্রধান উদ্দেশ্য কী?
  1. ডাটা সংরক্ষণে জায়গা কমানো
  2. অনুসন্ধান প্রক্রিয়া দ্রুত করা
  3. ডাটাবেজকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা
  4. ডাটা এনক্রিপশন প্রদান করা
সঠিক উত্তর:
অনুসন্ধান প্রক্রিয়া দ্রুত করা
উত্তর
সঠিক উত্তর:
অনুসন্ধান প্রক্রিয়া দ্রুত করা
ব্যাখ্যা

◉ ডাটাবেজ ইনডেক্স তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে অনুসন্ধান প্রক্রিয়া দ্রুত করা। 

ইনডেক্সিং:
- ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং।
- কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।
- ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়।
- সর্ট করে ডাটাবেজের রেকর্ডসমূহকে কোন ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- এটি মূলত B-Tree, B+ Tree, Hash Indexing ইত্যাদি ব্যবহার করে কার্যক্রম সম্পন্ন করে।

ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ড সাজানোর সুবিধাগুলো হলো:
১। ডাটা সাজানোর জন্য সময় কম লাগে।
২। ডাটা ফাইলকে ইনডেক্স করার পর নতুন রেকর্ড যুক্ত করা হলে তা নিজে থেকেই সাজানো হয়ে যায়।
৩। ডাটা ফাইলকে ইনডেক্স করার পর একটি ইনডেক্স ফাইল তৈরি হয় এবং মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে।
৪। একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১২,৪৯০.
CPU এর প্রধান অংশ কোনটি?
  1. ক) মাউস
  2. খ) কি-বোর্ড
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) গাণিতিক যুক্তি ইউনিট
সঠিক উত্তর:
ঘ) গাণিতিক যুক্তি ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গাণিতিক যুক্তি ইউনিট
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। CPU (Central Processing Unit) তিনটি ভাগে বিভক্ত। যথাঃ গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি।
১২,৪৯১.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
  1. ক) MS Powerpoint
  2. খ) Symphony
  3. গ) QuarkXpress
  4. ঘ) Impress
সঠিক উত্তর:
খ) Symphony
উত্তর
সঠিক উত্তর:
খ) Symphony
ব্যাখ্যা
Lotus, Sorcim, Symphony ইত্যাদি স্প্রেডশিট সফটওয়্যার। MS Powerpoint প্রেজেন্টেশন সফটওয়্যার। QuarkXpress একটি পেজ লেআউট প্রোগ্রাম। Impress প্রিন্টিং সফটওয়্যার।
[সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ এবং ব্রিটানিকা]
১২,৪৯২.
ইন্টিগ্রেটেড সার্কিট কে আবিষ্কার করেন?
  1. ক) John Backjar
  2. খ) Jack Kilby
  3. গ) Dr. Grass Hopper
  4. ঘ) Dr. John Kamony
সঠিক উত্তর:
খ) Jack Kilby
উত্তর
সঠিক উত্তর:
খ) Jack Kilby
ব্যাখ্যা
১৯৫৮ সালে Jack Kilby ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন। 

- ইন্টিগ্রেটেড সার্কিটের ফলে বিদ্যুৎ প্রবাহের গতিপথের এক পরিপূর্ণ রূপ আবিষ্কার হয়।
- John Backjar আবিষ্কার করেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ FORTRAN (Formula Translation). 
- Dr. Grass Hopper আবিষ্কার করেন বিজনেস অ্যাপ্লিকেশন ল্যাংগুয়েজ COBOL.
- Dr. John Kamony আবিষ্কার করেন উন্নত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। 

সূত্র- ১০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
১২,৪৯৩.
কোন সংস্থা বিশ্বব্যাপী IMEI নাম্বার নিয়ন্ত্রণ করে?
  1. W3C
  2. GSM Association
  3. IETF
  4. ITU
সঠিক উত্তর:
GSM Association
উত্তর
সঠিক উত্তর:
GSM Association
ব্যাখ্যা
⚪ IMEI (International Mobile Equipment Identity) নম্বরগুলি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণকারী সংস্থা হলো GSM Association।
- অতএব, সঠিক উত্তর হলো: GSM Association
- GSM Association (GSMA) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা মোবাইল যোগাযোগের মান নির্ধারণ এবং মোবাইল ফোনের জন্য IMEI নম্বর বরাদ্দের দায়িত্বে থাকে।
- IMEI নম্বর মোবাইল ডিভাইসের বৈশিষ্ট্য এবং পরিচয় নিশ্চিত করতে ব্যবহৃত হয়।

⚪ IMEI: 
- IMEI এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের 3GPP মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
১২,৪৯৪.
QR কোডে ব্যবহৃত হয় -
  1. কোয়ান্টাম কম্পিউটিং
  2. অপটিক্যাল রিডিং
  3. রেডিও ফ্রিকুয়েন্সি
  4. তড়িৎ চৌম্বকত্ব 
সঠিক উত্তর:
অপটিক্যাল রিডিং
উত্তর
সঠিক উত্তর:
অপটিক্যাল রিডিং
ব্যাখ্যা

 • QR কোড: 
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি। 
- QR কোডে অপটিক্যাল রিডিং ব্যবহৃত হয়
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়। 
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে। 

• QR কোডের ব্যবহার: 
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়। 

• QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য: 
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 × 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।
- অনেক স্মার্টফোনে বিল্ট-ইন QR রিডার থাকায় এগুলি বিজ্ঞাপন ও প্রচারণায় সহজেই ব্যবহার করা যায়।


উৎস:
১। Kaspersky. 
২। Britannica.

১২,৪৯৫.
মাদারবোর্ডে কোন উপাদানটি CPU এবং RAM সংযুক্ত করে
  1. Optical Drive
  2. Hard Drive
  3. Expansion Slots
  4. Power Supply
সঠিক উত্তর:
Expansion Slots
উত্তর
সঠিক উত্তর:
Expansion Slots
ব্যাখ্যা
• মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন, কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- বর্তমানে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো বাজারে পাওয়া যায়।
- মাদারবোর্ডে Expansion Slots উপাদানটি CPU এবং RAM সংযুক্ত করে।
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস বলে।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।
- কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়াক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন স্লট বলে।
- গতির দিক থেকে সকল এক্সপানশন বাস একই রকম হয় না।
- মাইক্রোপ্রসেসর যে গতিতে ডেটা সঞ্চালন করতে পারে অধিকাংশ এক্সপানশন বাস তার চেয়ে অনেক কম গতির হয়ে থাকে।
- উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে- ISA বাস, EISA বাস, Local বাস ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২,৪৯৬.
কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা
  2. খ) নির্ভূলভাবে কাজ করা
  3. গ) অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা
  4. ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
ব্যাখ্যা

কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে

রাখা, নির্ভূলভাবে কাজ করা এবং অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।
কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না - এটি কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয়।
তথ্য সূত্রঃ কম্পিউটার শিক্ষা, পৃষ্ঠা- ২, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২,৪৯৭.
কিউআর কোড স্ক্যান করার জন্য প্রধানত কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. NFC
  2. Camera
  3. Bluetooth
  4. ক + খ 
সঠিক উত্তর:
Camera
উত্তর
সঠিক উত্তর:
Camera
ব্যাখ্যা

• কিউআর কোড স্ক্যান করার জন্য প্রধানত ক্যামেরা (Camera) প্রযুক্তি ব্যবহার করা হয়। কিউআর কোড হলো একটি দুই-মাত্রিক বারকোড যা বিভিন্ন তথ্য যেমন লিঙ্ক, টেক্সট বা যোগাযোগের তথ্য সংরক্ষণ করতে পারে। স্ক্যান করার সময়, স্মার্টফোন বা ডিভাইসের ক্যামেরা কিউআর কোডের প্যাটার্নটি ক্যাপচার করে এবং সফটওয়্যার সেই প্যাটার্নকে ডিজিটাল তথ্য হিসেবে ডিকোড করে। Wi-Fi, Bluetooth বা NFC কিউআর কোডের তথ্য প্রাপ্তিতে সরাসরি কাজ করে না; তারা মূলত ডেটা ট্রান্সফার বা সংযোগের জন্য ব্যবহৃত হয়। তাই, কিউআর কোড শনাক্তকরণ এবং ডিকোড করার মূল প্রযুক্তি হলো ক্যামেরা।

[- NFC (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) হলো একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস প্রযুক্তি, যা খুব কাছের দূরত্বে (সাধারণত কয়েক সেন্টিমিটার) ডিভাইসের মধ্যে তথ্য বিনিময় করতে ব্যবহৃত হয়। এটি মূলত কন্ট্যাক্টলেস পেমেন্ট বা ফোনের মধ্যে ফাইল শেয়ার করার জন্য উপযোগী।

কিন্তু NFC কোনো ভিজ্যুয়াল প্যাটার্ন পড়তে পারে না। কিউআর কোড হলো দুই-মাত্রিক গ্রাফিক্যাল কোড, যা কালো-সাদা স্কোয়ার দিয়ে তৈরি। এটি পড়ার জন্য ডিভাইসকে ক্যামেরা দিয়ে কোডটি “দেখতে” এবং সফটওয়্যারের মাধ্যমে ডিকোড করতে হয়। NFC শুধু রেডিও সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সফার করে, ছবি বা প্যাটার্ন ডিকোড করতে পারে না।

সুতরাং, কিউআর কোড স্ক্যান করার জন্য মূল প্রযুক্তি হলো ক্যামেরা, NFC নয়।]

QR কোড:
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি।
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়।
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে।

• QR কোডের ব্যবহার:
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।
- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।
• QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য:
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।

উৎস: ব্রিটানিকা।

১২,৪৯৮.
কম্পিউটারের প্রাথমিক মেমোরি হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. এসএসডি
  2. ফ্লপি ডিস্ক
  3. ইউএসবি ড্রাইভ
  4. র‍্যাম
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা

RAM (Random Access Memory) হলো কম্পিউটারের প্রধান বা প্রাথমিক মেমোরি।

• মেমোরি বা স্মৃতি ইউনিট:
- কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশাবলী ইনপুট ডিভাইসের সাহায্যে দেওয়া হয়, তা কম্পিউটারের স্মৃতি ইউনিটে জমা হয়।
- কম্পিউটারে সাধারণত প্রধান এবং সহায়ক স্মৃতি ইউনিট বিদ্যমান।
- প্রধান বা প্রাইমারি মেমোরিতে প্রোগ্রাম, নির্দেশনা এবং ফলাফল নির্বাহের সময় অস্থায়ী ফলাফল সংরক্ষিত থাকে।
- সহায়ক মেমোরি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
- র‍্যাম হলো প্রধান বা প্রাইমারি মেমোরি।
- এসএসডি, ফ্লপি ডিস্ক, ইউএসবি ড্রাইভ হলো সেকেন্ডারি স্টোরেজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

১২,৪৯৯.
নিচের কোনটি Octal number নয়? 
  1. 29
  2. 77
  3. 57
  4. 101
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা

• অক্টাল সংখ্যা পদ্ধতি:
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮।
- এ পদ্ধতিতে মোট ৮টি অংক বা ডিজিট ব্যবহৃত হয়।
- অংক বা ডিজিটগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। যেমন- 101, 367, 452 কিন্তু 29 অক্টাল সংখ্যা নয় কারণ 9 অঙ্কটি অক্টাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।
- অক্টাল সংখ্যা পদ্ধতিতে দশমিকের(.) আগের অঙ্কগুলোকে MSD (বেশি গুরুত্বের অঙ্ক) এবং পরের অঙ্কগুলোকে LSD (কম গুরুত্বের অঙ্ক) বলে।
- অক্টাল সংখ্যার আবিষ্কারক সুইডেনের রাজা ৭ম চার্লস।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।

১২,৫০০.
লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. আপলোডিং
  2. ডাউন লোডিং
  3. ব্যাকআপ
  4. এনক্রিপশন
সঠিক উত্তর:
আপলোডিং
উত্তর
সঠিক উত্তর:
আপলোডিং
ব্যাখ্যা
• ফাইল ট্রান্সফার প্রোটোকল:
- FTP-এর পুরো নাম File Transfer Protocol।
- FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়।
- এটি টিসিপি/আইপি প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য।
- ফাইল কপি করার জন্য এফটিপি ব্যবহার করা হবে যখন দুটো কম্পিউটারেই নেটওয়ার্কে সংযুক্ত থাকবে।
- লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং।
- রিমোট কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটা লোকাল কম্পিউটারে কপি করাকে বলা হয় ডাউন লোডিং।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।