বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ৪৮ / ৫১ · ৪,৭০১৪,৮০০ / ৫,০৮০

৪,৭০১.
যুক্তরাজ্যের সরকার প্রধান কে?
  1. রানি বা রাজা
  2. রাষ্ট্রপ্রতি
  3. প্রধানমন্ত্রী
  4. সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- প্রধানমন্ত্রী দেশের কার্যনির্বাহী শাখার নেতৃত্ব দিয়ে থাকেন এবং সরকার পরিচালনার মূল দায়িত্ব পালন করেন।

- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- তিনি ২০২২ সালের ২৫ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।

উল্লেখ্য, 
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৪,৭০২.
বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
  1. সাহারা মরুভূমি
  2. থর মরুভূমি
  3. মোজাবে মরুভূমি
  4. গোবি মরুভূমি
সঠিক উত্তর:
সাহারা মরুভূমি
উত্তর
সঠিক উত্তর:
সাহারা মরুভূমি
ব্যাখ্যা
সাহারা মরুভূমি:
- সাহারা হল বিশ্বের বৃহত্তম মরুভূমি, যার আয়তন ৩.৫ মিলিয়ন বর্গ মাইল (৯ মিলিয়ন বর্গ কিমি)।
- মরুভূমির দৈর্ঘ্য প্রায় ৪,৮০০ কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ ১,৮০০ কিলোমিটার। 
- মরুভূমিটি আলজেরিয়া, মিশর, মালি, মরক্কো, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, চাদ, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজার এবং সুদান সহ ১১টি উত্তর আফ্রিকার দেশের বিশাল অংশ জুড়ে রয়েছে।
- সাহারা মরুভূমির নামটি এসেছে আরবি শব্দ ‘সাহরা’ থেকে যার অর্থ ‘মরুভূমি’।।
- এটি আফ্রিকার প্রায় এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- ১৮৩ মিটার পর্যন্ত উঁচু পাহাড়ী বালির টিলাগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- এই মরুভূমিতে জলের উত্স বিরল, তবে সাহারায় দুটি নদী এবং বিশটি মৌসুমী হ্রদ রয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৪,৭০৩.
সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
  1. নাইজার
  2. বাহরাইন
  3. গাম্বিয়া
  4. সুদান
সঠিক উত্তর:
বাহরাইন
উত্তর
সঠিক উত্তর:
বাহরাইন
ব্যাখ্যা
- UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১ অনুসারে,
উচ্চ জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- বাহরাইন : ৪.৩%
- নাইজার : ৩.৮%
- নিরক্ষীয় গিনি : ৩.৭%
নিম্ন জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- লিথুয়ানিয়া : -১.৫%
- লাটভিয়া ও ভেনেজুয়েলা : -১.১%
- বসনিয়া ও হার্জেগোভিনা : -০.৯%।
(তথ্যসূত্র: UNFPA বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১)
৪,৭০৪.
বিশ্বের কয়টি দেশ তাদের নামে 'প্রজাতন্ত্র' শব্দটি ব্যবহার করে?
  1. ১৫৯টি
  2. ১৪০টি
  3. ১৫১টি
  4. ১৫৮টি
সঠিক উত্তর:
১৫৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৫৯টি
ব্যাখ্যা
বিশ্বের প্রজাতান্ত্রিক দেশ:
- প্রজাতন্ত্র হলো সরকারের একটি রূপ যেখানে জনগণ তাদের নেতাদের নির্বাচন করে বা বেছে নেয়।
- প্রজাতন্ত্রী সরকার সহ বেশিরভাগ দেশে, জনগণ সরকার প্রধানকে নির্বাচন করে।
- তারা আইন প্রণয়নের জন্য প্রতিনিধি নামে অন্য লোকদেরও নির্বাচন করে।
- বেশিরভাগ দেশই এখন সত্যিকারের প্রজাতান্ত্রিক।
- গণতন্ত্র হলো এমন সরকার যেখানে জনগণের মতামত আছে।
- প্রজাতন্ত্রকে প্রতিনিধি গণতন্ত্র হিসাবেও উল্লেখ করা হয়।
- বিশ্বের ১৫৯টি সার্বভৌম রাষ্ট্র তাদের নামে 'প্রজাতন্ত্র' শব্দটি ব্যবহার করে।

উৎস: World Population Review ওয়েবসাইট। [link]
৪,৭০৫.
দুই জার্মানি একত্রিত হয় কোন সনে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালে
ব্যাখ্যা
Berlin Wall, German Berliner Mauer, barrier that surrounded West Berlin and prevented access to it from East Berlin and adjacent areas of East Germany during the period from 1961 to 1989. German Reconciliation ( German : Deutsche Wiedervereinigung ) was completed on October 9, through which the territories of the Democratic Republic of Germany ( East Germany ) were united with the Federal Republic of Germany ( West Germany ). [source: britannica & wikipedia]
৪,৭০৬.
সুইজারল্যান্ডে মোট কতটি ক্যান্টন রয়েছে?
  1. ২৩টি
  2. ২৬টি
  3. ২২টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:
- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয়।
- ৬ বছরের জন্য গঠিত মন্ত্রীপরিষদের একেক জন মন্ত্রী এক বৎসরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

⇒ সুইজারল্যান্ডে একটি ক্যান্টন হলো একটি আঞ্চলিক বিভাগ বা রাজ্য।
- সুইজারল্যান্ডের প্রতিটি ক্যান্টনের নিজস্ব সংবিধান, সরকার এবং সংসদ রয়েছে।
- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।
- ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল।
- তাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল।
- বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।

উৎস: Britannica.
৪,৭০৭.
কত সালে ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টা স্বাক্ষরে বাধ্য হন?
  1. ১২০২ সালে
  2. ১২০৫ সালে
  3. ১২১২ সালে
  4. ১২১৫ সালে
সঠিক উত্তর:
১২১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২১৫ সালে
ব্যাখ্যা

যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

⇒ ম্যাগনাকার্টা:
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
- যুক্তরাজ্যে প্রথম সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি এর ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল ম্যাগনা কার্টা (Magna Carta) নথিতে, যা ১২১৫ সালে সই করা হয়েছিল।
- ইংল্যান্ডের রাজা জন “ম্যাগনা কার্টা” (Magna Carta) নামে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। 
- এর প্রথম নাম ছিল ‘চার্টার অব রানিমেড’ (Charter of Runnymede)।
- পরে এটি ম্যাগনাকার্টা চার্টার নামে পরিচিতি লাভ করে।

উৎস: Britannica.

৪,৭০৮.
দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি?
  1. কেপ টাউন
  2. প্রিটোরিয়া
  3. ব্লোয়েমফন্টেইন
  4. জোহানেসবার্গ
সঠিক উত্তর:
প্রিটোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
প্রিটোরিয়া
ব্যাখ্যা

- দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

• দক্ষিণ আফ্রিকা:

- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।

উৎস: Worldatlas ও Britannica.

৪,৭০৯.
টিপিএলএফ কোন দেশের সশ্বস্ত্র গোষ্ঠী?
  1. কলম্বিয়া
  2. ইথিওপিয়া
  3. ইরাক
  4. উত্তর সাইপ্রাস
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
- টিপিএলএফ (টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশ্বস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো। কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে। এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৪,৭১০.
যুক্তরাষ্ট্রের 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
  1. ১৮ বছর
  2. ২১ বছর
  3. ২৫ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছর
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৪,৭১১.
রোহিঙ্গারা কত সালে মিয়ানমারের নাগরিকত্ব হারায়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৮২ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার নে উইন রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে এবং একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থার নামে ক্ষমতা দখল করে সামরিক জান্তা সরকার।
- ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন অড্রাগন কিং' চালায়।
- ১৯৮২ সলে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়। যার ফলে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের কারণে রোহিঙ্গারা ওই দেশের নাগরিকত্ব হারায়।

উৎস: Britannica.
৪,৭১২.
রাশিয়ায় 'এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র' নীতিমালা গ্রহণ করেন কে?
  1. জোসেফ স্ট্যালিন
  2. ভ্লাদিমির লেনিন
  3. ফ্রেডরিখ এঙ্গেলস
  4. নিকোলাই বুখারিন
সঠিক উত্তর:
জোসেফ স্ট্যালিন
উত্তর
সঠিক উত্তর:
জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
- রাশিয়ায় ‘এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র’ নীতিমালা গ্রহণ করেন জোসেফ স্ট্যালিন।

রাশিয়া:

- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় - জার।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন - ক্রেমলিন।
- ১৯২৮ সাল থেকে স্ট্যালিন 'এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র' নীতিমালা গ্রহণ করেন।
- এ সময় মার্কসীয় ধারার বিশ্ব সাম্যবাদী বিপ্লবের পরিবর্তে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন তিনি।
- স্ট্যালিন উদ্ভাবিত সমাজতন্ত্র প্রতিষ্ঠায় এই কর্মসূচী ছিল লেনিন ও ট্রটস্কি প্রচলিত 'স্থায়ী বিপ্লব' নীতির পরিপন্থী।

সূত্র: Britannica ও রাষ্ট্রবিজ্ঞান - ২ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪,৭১৩.
বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. নিউ গিনি
  2. বোর্নিও
  3. মাদাগাস্কার
  4. গ্রিনল্যান্ড
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- এর অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
- এর অবস্থান কানাডা এবং আইসল্যান্ডের মাঝে অবস্থিত।
- এটি ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল। আয়তনে মূল ডেনমার্কের চেয়ে গ্রীনল্যান্ড প্রায় ৫০ গুন বড়।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।
- গ্রীনল্যান্ডের ৮০ শতাংশ এলাকা বরফে ঢাকা।

উল্লেখ্য,
• বিশ্বের বৃহত্তম দ্বীপ:
১. গ্রিনল্যান্ড,
২. নিউ গিনি,
৩. বোর্নিও,
৪. মাদাগাস্কার,
৫. বাফিন।
 
উৎস: i) Britannica.
ii) BBC.

৪,৭১৪.
বিশ্বে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?
  1. ক) ব্রাজিল
  2. খ) কানাডা
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
ব্যাখ্যা
বিশ্বে মোট বনভূমির পরিমাণ ৪.০৬ বিলিয়ন হেক্টর যা পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় ৩১ ভাগ। দেশ অনুসারে বনভূমির পরিমাণ:
রাশিয়া – ৮১.৫ লক্ষ হেক্টর (২০.১%)
ব্রাজিল – ৪৯.৭ লক্ষ হেক্টর (১২.২%)
কানাডা – ৩৪.৭ লক্ষ হেক্টর (৮.৫%)
যুক্তরাষ্ট্র – ৩১ লক্ষ হেক্টর (৭.৬%)
চীন – ২২ লক্ষ হেক্টর (৫.৪%)।
(সূত্র: FAO ওয়েবসাইট)
৪,৭১৫.
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট কে?
  1. আব্রাহাম লিংকন
  2. থিওডোর রুজভেল্ট
  3. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  4. টমাস জেফারসন
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

রিপাবলিকান পার্টি:
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম এবং প্রথম রিপাবলিক দলের প্রেসিডেন্ট।
- তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
- ১৮৫৬ সালে আব্রাহাম লিংকন রিপাবলিকান দলে যোগ দেন। ১৮৬০ সালে বেশ কয়েকজন প্রভাবশালী প্রতিযোগীদের পেছনে ফেলে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হন এবং ৬ নভেম্বর নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট।

- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।
- রিপাবলিকান পার্টির লোগো: হাতি।

⇒ উনিশ শতকের মাঝামাঝি সময়ে আব্রাহাম লিংকন এবং দাসপ্রথাবিরোধী হুইগরা মিলে গড়েন নতুন রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।
- ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।
- তিনি তার কার্টুনে দেখান, সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সিংহের ছদ্মবেশী সেই গাধাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে। কেবল স্থির ও অচঞ্চল একটি হাতি ছাড়া। হাতির এই নির্ভীক বিষয়টাই তুলে ধরেন কার্টুনশিল্পী। থমাস ন্যাস্টের এমন অর্থবহ কার্টুন দারুণ পছন্দ হয় রিপাবলিকানদের।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি ডেমোক্রেটিক পার্টি, অন্যটি রিপাবলিকান পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির লোগো: গাধা।
- ১৮৫৩ সালের পর থেকে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল থেকেই প্রতি চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন।

উৎস: i) History.com
ii) Britannica. [link]

৪,৭১৬.
রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলে কতজন ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
• সিংহাসনে আরোহন:- ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২; রাজ্যাভিষেক:- ২ জুন, ১৯৫৩ (২৭ বছর বয়সে)। 
• দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় তৃতীয় ছিলেন।
• ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২ সালে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যু হলে সিংহাসন চলে আসে তার কাছে। 
• এলিজাবেথ যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি রাজশাসক (৭০ বছর ২১৫ দিন)।
তাঁর শাসনামলে ১৫ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। প্রথম প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের উইনস্টন চার্চিল আর সর্বশেষ লিজ ট্রাস। 
• তিনি ২ বার ঢাকা সফর করেন (১৯৬১, ১৯৮৩)।   

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৪,৭১৭.
সেন্ট হেলেনা দ্বীপ কোন দেশের অধীনস্থ অঞ্চল?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. পর্তুগাল
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

সেন্ট হেলেনা দ্বীপ:
- 'সেন্ট হেলেনা' দ্বীপের মালিকানা দেশ যুক্তরাজ্য। এটি যুক্তরাজ্যের অধীনস্থ অঞ্চল। 

⇒ সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অবস্থিত একটি আগ্নেয়গিরির ক্রান্তীয় দ্বীপ।
- রোমান সম্রাজ্ঞী সেন্ট হেলেনার নামে দ্বীপের নামকরণ হয়।
- দ্বীপটি দক্ষিণ-পশ্চিম আফ্রিকার উপকূলের প্রায় ১,৯৫০ কিলোমিটার (১,২১০ মাইল) এবং দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী শহর রিও ডি জেনেরো থেকে ৪,০০০ কিলোমিটার (২,৫০০ মাইল) পূর্বে অবস্থিত।
- ১৫০২ সালে পর্তুগিজরা এটি আবিষ্কার করে।
- এর আয়তন ১২২ বর্গ কিমি।
- ১৬৫৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানি এই দ্বীপে জেমস টাউন নামে একটি শহর প্রতিষ্ঠা করে।
- বর্তমানে এই শহরটিই সেন্ট হেলেনার রাজধানী।
- দ্বীপটির জলবায়ু নাতিশীতোষ্ণ।
 
উল্লেখ্য,
- একসময় ব্রিটিশরা এ দ্বীপে কয়েদিদের নির্বাসনে পাঠাত।
- ফরাসি সম্রাট নেপোলিয়নকে ১৮১৫ খ্রিস্টাব্দে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- তিনি ১৮২১ খ্রিস্টাব্দে রোগাক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: Britannica.

৪,৭১৮.
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম -
  1. তাজিকিস্তান
  2. কাজাখস্তান
  3. উজবেকিস্তান
  4. কিরগিজস্তান
সঠিক উত্তর:
কাজাখস্তান
উত্তর
সঠিক উত্তর:
কাজাখস্তান
ব্যাখ্যা
কাজাখস্তান:
- কাজাখস্তান মধ্য এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ। 
- এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র।
- দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর ও রাশিয়া।
- কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত।
- তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। 
- রাজধানী: নূর সুলতান।
- মুদ্রার নাম: টেঙ্গি।

উল্লেখ্য,
- ১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
- ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান।
- ১৯৯৫ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়।

উৎস: Worldatlas.
৪,৭১৯.
কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়?
  1. ইতালি
  2. বেলজিয়াম
  3. তুর্কিয়ে
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপের ককপিট:
- 'ককপিট' টার্মটি প্রথম ব্যবহৃত হয় ১৫০০ সালের দিকে।
- যে জায়গায় মোরগ লড়াই অনুষ্ঠিত হতো, সেটিকে ককপিট বলা হতো।
- মোরগ লড়াইয়ের সময় কোনো মোরগ যাতে পালাতে না পারে, এজন্য মাটি খুঁড়ে একটি গর্তের মতো করে এই লড়াইয়ের আয়োজন করা হতো।
- এই মাটি খুঁড়ে করা গর্তের মধ্যে মোরগ লড়াই থেকে এসেছে ইংরেজি 'cockpit' শব্দটি।
- বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়।

⇒ সপ্তদশ শতকের দিকে আয়তনে ছোট্ট কিন্তু ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রকে সৈন্যরা ককপিট নামে ডাকতো।
- প্রায়ই যুদ্ধ সংঘটিত হয়েছে এরুপ স্থান ককপিট নামে পরিচিত।
- কৌশলগত অবস্থান, বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগের দেশ হিসাবে বেলজিয়ামে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে।
- তাই, বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের রণক্ষেত্র বলা হয়।
- এখানে বিখ্যাত ওয়াটুর লু যুদ্ধসহ অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে।

এছাড়াও,
- ইউরোপের রুগ্ন মানুষ: তুর্কিয়ে।
- ইউরোপের বুট: ইতালি।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।

উৎস: Britannica.
৪,৭২০.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?
  1. রোমানিয়া
  2. মাল্টা
  3. ক্রোয়েশিয়া
  4. সুইডেন
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৪,৭২১.
বার্লিন প্রাচীর ভাঙ্গা হয় কবে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
জার্মানি: 
- দাপ্তরিক নাম: ফেডারেল রিপাবলিক অব জার্মানি।
- স্থানীয় নাম: Bundesrepublik Deutschland
- রাজধানী: বার্লিন (Berlin)
- ভাষা: জার্মান (German) – রাষ্ট্রভাষা
- ধর্ম: খ্রিষ্টান ধর্ম (প্রধানত প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিক), ইসলামও রয়েছে
- মুদ্রা: ইউরো (Euro)
- ভূমিকা: ইউরোপের সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর একটি। 
- অবস্থান: মধ্য ইউরোপ।
- সীমানা সংলগ্ন দেশসমূহ (৯টি): ডেনমার্ক, পোল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস।
- উত্তর দিকে বাল্টিক সাগর ও উত্তর সাগর।
- দক্ষিণে আল্পস পর্বতমালা এবং বাভারিয়া অঞ্চল্
- প্রধান নদী: রাইন, এলবে, ড্যানিউব।
- আইনসভা: দ্বিকক্ষবিশিষ্ট – বুন্ডেস্ট্যাগ (Bundestag) ও বুন্ডেসরাট (Bundesrat).
- বার্লিন প্রাচীর ভাঙা: ১৯৮৯ সালে
- একীকরণ: ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন। 

উৎস: World Atlas ও Britannica.
৪,৭২২.
কোন শহরটি নীল নদীর তীরে অবস্থিত?
  1. কায়রো
  2. লন্ডন 
  3. নিউইয়র্ক
  4. বুদাপেস্ট
সঠিক উত্তর:
কায়রো
উত্তর
সঠিক উত্তর:
কায়রো
ব্যাখ্যা

• কায়রো- নীল নদীর তীরে অবস্থিত। 
--------------- 
• কায়রো:
- কায়রো মিশরের রাজধানী এবং আফ্রিকার বৃহত্তম শহরগুলির একটি।
- এটি নীল নদীর ব-দ্বীপের শীর্ষ ভাগে অবস্থিত, যেখানে নদী দুই শাখায় বিভক্ত—রোসেটা এবং দামিয়েটা।
- কায়রো ১,০০০ বছরেরও বেশি সময় ধরে নীল নদীর তীরে গড়ে উঠেছে। 
- এই শহরের নাম এসেছে আল-ক্বাহিরা থেকে, যার অর্থ “বিজয়ী”।
- ধারণা করা হয়, কায়রোর খুব কাছেই প্রাচীন মিশরীয় বাবিলন শহর অবস্থিত ছিল।
- কায়রো নীল ব-দ্বীপের প্রধান প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
---------------- 
উল্লেখ্য,
- বিশ্বের অনেক প্রধান শহরই নদীর তীরে গড়ে উঠেছে।
- হাঙ্গেরির বুদাপেস্ট এবং সার্বিয়ার বেলগ্রেড দানিয়ুব নদীর তীরে অবস্থিত।
- যুক্তরাজ্যের রাজধানী লন্ডন টেমস নদীর তীরে গড়ে উঠেছে।
- ফ্রান্সের প্যারিস সিন নদীর তীরে গড়ে উঠেছে।
- বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান করছে। 
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হাডসন নদীর তীরে গড়ে উঠেছে। 
- এবং রাশিয়ার মস্কো মস্কোভা নদীর তীরে গড়ে উঠেছে।

উৎস: Britannica. 

৪,৭২৩.
'মেহেরাবাদ' বিমানবন্দর কোন দেশে অবস্থিত? 
  1. ইরান 
  2. ইসরায়েল 
  3. লিবিয়া 
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
ইরান 
উত্তর
সঠিক উত্তর:
ইরান 
ব্যাখ্যা

'মেহেরাবাদ' বিমানবন্দর:
- 'মেহেরাবাদ' বিমানবন্দর ইরানে অবস্থিত।

• এটি ইরানের রাজধানী তেহরানের একটি বিমানবন্দর। এটি ইরানের সবচেয়ে পুরনো এবং ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। 
- বর্তমানে প্রধানত ইরানের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।
- সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধ বা সংঘাতের সময় মেহেরাবাদ বিমানবন্দর একাধিকবার ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হামলায় বিমানবন্দরে আগুন লাগা, ধোঁয়া উঠা, ক্ষয়ক্ষতি এবং ফ্লাইট স্থগিতের খবর পাওয়া গেছে। 

উৎস: Hindustan Times পত্রিকা। 

৪,৭২৪.
নেপালের পার্লামেন্টের নাম কী?
  1. সিনেট
  2. পঞ্চায়েত
  3. কংগ্রেস
  4. ফেডারেল পার্লামেন্ট
সঠিক উত্তর:
ফেডারেল পার্লামেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ফেডারেল পার্লামেন্ট
ব্যাখ্যা
- দুই কক্ষবিশিষ্ট নেপালের পার্লামেন্টের বর্তমান নাম ‘ফেডারেল পার্লামেন্ট’।
- নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভ’ এবং উচ্চকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি’।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

 সূত্র: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট,  ব্রিটানিকা, parliament.gov.np
৪,৭২৫.
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
  1. বার্বাডোজ
  2. জ্যামাইকা
  3. কিউবা
  4. ফ্লোরিডা
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা

গুয়ানতানামো বে:
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
​- গুয়ানতানামো বে কিউবায় অবস্থিত।
- আমেরিকান আইন-কানুন এবং মানবাধিকারের ধারাগুলোকে ফাঁকি দিতে হা স্বদেশভূমির বাইরে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার গুয়ানতানামো বে প্রদেশের সামরিক ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করা হয়।
- ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে ওই দ্বীপ এলাকায় মার্কিন এই সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- 'নাইন-ইলেভেন' হামলার পর ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

​উৎস: Britannica.

৪,৭২৬.
কোন দেশ কে হিমালয় কন্যা বলা হয়?
  1. নেপাল
  2. ভুটান
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
নেপাল:
 
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৫৬,৮২৭ বর্গ মাইল (১৪৭,১৮১ বর্গ কিমি)।।
- রাজধানী: কাঠমান্ডু।
- ভাষা: নেপালি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: হিন্দু ধর্ম; এছাড়াও বৌদ্ধ ধর্ম, ইসলাম।
- মুদ্রা: নেপালি রুপি।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- নেপালকে হিমালয় কন্যা বলা হয়।
 
তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৪,৭২৭.
Which country does not have a permanent armed force?
  1. Nicaragua
  2. Costa Rica
  3. Colombia
  4. Angola
সঠিক উত্তর:
Costa Rica
উত্তর
সঠিক উত্তর:
Costa Rica
ব্যাখ্যা
কোস্টারিকা:
- কোস্টারিকা দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই।
- ১৯৪৯ সাল থেকে, কোস্টারিকা সেনাবাহিনীকে বিলুপ্ত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে।
- দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর উপর ন্যস্ত।
- যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথচলার স্বপ্ন দেখায়।
- তখন থেকেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি।

উল্লেখ্য,
- যেসব দেশে স্থায়ী সেনাবাহিনী নেই তার মধ্যে কোস্টারিকা ছাড়াও এনডােরা, ডােমিনিকা, গ্রানাডা, কিরিবাতি, নাউরু, পালাউ, সামােয়া, টুভ্যালু বিশেষভাবে উল্লেখযােগ্য।

উৎস:  i) ৮ জুন, ২০১৭, বাংলাদেশ প্রতিদিন। 
          ii) UNESCO ওয়েবসাইট।
৪,৭২৮.
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় কয়টি তারকা চিহ্ন রয়েছে? 
  1. ৫২টি
  2. ৫০টি
  3. ৬০টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প। 
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

উল্লেখ্য, 
- হাওয়ােই অঙ্গরাজ্যটি ক্রয় করে ফ্রান্স থেকে।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন।

উৎস: ব্রিটানিকা। 

৪,৭২৯.
'লাদাখ' অঞ্চলটি কোন দেশের অংশ? 
  1. ভারত
  2. চীন
  3. পাকিস্তান
  4. নেপাল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

• লাদাখ:
- লাদাখ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ইউনিয়ন টেরিটরি (Union Territory),
- যা জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল এবং ২০১৯ সালে আলাদা ইউনিয়ন টেরিটরি হিসেবে গঠিত হয়।
- এটি কারাকোরাম এবং পশ্চিম হিমালয় পর্বতমালার কাছে অবস্থিত।
- লাদাখের সংস্কৃতি এবং ইতিহাস তিব্বতের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।

উল্লেখ্য, 

• ভারত:
 
- সরকারের ধরন: সংসদীয় গণতন্ত্র ও প্রজাতন্ত্র।
- রাজধানী: নয়াদিল্লি।
- সরকার প্রধান: নরেন্দ্র মোদী। 
- রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু।
- সংবিধান গৃহীত: ২৬ নভেম্বর ১৯৪৯;
- কার্যকর ২৬ জানুয়ারি ১৯৫০।
- স্বাধীনতা লাভ: ১৫ আগস্ট ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)।
- ভাষা: সরকারি ভাষা: হিন্দি ও ইংরেজি।
- মুদ্রা: ভারতীয় রুপি।
- জনসংখ্যা: জনসংখ্যায় বিশ্বের বড় দেশ।
- জাতীয় পশু: বাঘ।
- জাতীয় পাখি: ময়ূর।
- ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
• ভারতের ২৮টি অঙ্গরাজ্য ও ৮টি ইউনিয়ন টেরিটরি অঞ্চল রয়েছে।
- ভারতের সবচেয় বড় অঙ্গরাজ্য: রাজস্থান। [আয়তনে]। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৪,৭৩০.
ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড কোনটি?
  1. কালাপানি
  2. ইম্ফল
  3. লাদাখ
  4. সিয়েচেন হিমবাহ
সঠিক উত্তর:
কালাপানি
উত্তর
সঠিক উত্তর:
কালাপানি
ব্যাখ্যা
• ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড কালাপানি।

কালাপানি:
- কালাপানি অঞ্চল ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
- বর্তমানে এই অঞ্চল ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
- নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে।
- তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।
- বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম।
- নেপালের উত্তর-পশ্চিম অংশে এগুলো অবস্থিত।
- যার দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চীনের তিব্বত।
- এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীন - তিন দেশের একটি সংযোগস্থল।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৪,৭৩১.
পূর্ব তিমুর কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. অস্ট্রেলিয়া
  2. পর্তুগাল
  3. ইন্দোনেশিয়া 
  4. পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা

পূর্ব তিমুর:
- আনুষ্ঠানিক নাম "ডেমোক্র্যাটিক রিপাবলিক অব টিমর-লেস্টে,"
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র।
- এটি তিমুর দ্বীপের পূর্ব অংশে অবস্থিত।
- দেশটির আয়তন প্রায় ১৪,৯১৯ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১.৩ মিলিয়ন।
- রাজধানী দিলি, এবং দেশটির প্রধান ভাষা টেটুন এবং পর্তুগিজ।
- পূর্ব তিমুর ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটির অর্থনীতি কৃষিভিত্তিক এবং প্রধান রপ্তানি পণ্য কফি।
- এটি একটি সংবিধানিক প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উৎস: Britannica.

৪,৭৩২.
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
  1. হিমালয়
  2. রকি
  3. আন্দিজ
  4. আল্পস
সঠিক উত্তর:
আন্দিজ
উত্তর
সঠিক উত্তর:
আন্দিজ
ব্যাখ্যা

আন্দিজ পর্বতমালা:
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা।
- আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনেজুয়েলা মোট সাতটি দেশ জুড়ে অবস্থিত।
- আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রায় ৪,৩০০ মাইল পর্যন্ত প্রসারিত।
- পৃথিবীর ভূত্বকের নীচে থাকা টেকটোনিক প্লেটগুলি একত্রিত হয়ে আন্দিজ সৃষ্টি হয়।
- আন্দিজ পর্বতমালা পূর্ব থেকে পশ্চিমে ১২০ থেকে ৪৩০ মাইল প্রশস্ত।
- উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ এবং দক্ষিণ আন্দিজ হল আন্দিজ পর্বতমালার তিনটি বিভাগ।

তথ্যসূত্র - Worldatlas.com

৪,৭৩৩.
নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়?
  1. পন্ডিচেরি
  2. চন্ডিগড়
  3. লাক্ষা দ্বীপ
  4. রাজস্থান
সঠিক উত্তর:
রাজস্থান
উত্তর
সঠিক উত্তর:
রাজস্থান
ব্যাখ্যা
রাজস্থান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল:
- কেন্দ্রশাসিত অঞ্চল ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম-ক্রম প্রশাসনিক ইউনিট গুলির মধ্যে একটি।
- কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আংশিক বা সম্পূর্ণরূপে ভারতের কেন্দ্র সরকার দ্বারা শাসিত হয়।
- বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।
• এগুলো হলো:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (রাজধানী- পোর্ট ব্লেয়ার),
- চন্ডিগড় (রাজধানী- চন্ডিগড়),
- দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ (রাজধানী- দামান),
- দিল্লি (রাজধানী- দিল্লি),
- জম্মু ও কাশ্মীর (রাজধানী- শ্রীনগর/জম্মু),
- লাদাখ (রাজধানী- লেহ),
- লাক্ষা দ্বীপ (রাজধানী- কাভারাত্তি),
- পন্ডিচেরি (রাজধানী- পন্ডিচেরি)।
- ভারতের মোট রাজ্যের সংখ্যা ২৮টি।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিংক]
৪,৭৩৪.
গ্লাসনস্ত নীতি কোন দেশের সাথে সম্পর্কিত?
  1. সোভিয়েত ইউনিয়ন 
  2. জার্মানি
  3. ভিয়েতনাম 
  4. চীন
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন 
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন 
ব্যাখ্যা

মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

⇒ গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে মুক্তবস্থা বা খোলা হাওয়া।
- ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে গ্লাসনস্ত।
- এর লক্ষ্য ছিল সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা, দুর্নীতি কমানো এবং জনগণের মাঝে মুক্ত চিন্তা ও আলোচনা উত্সাহিত করা।
- এই নীতি পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের দিকে পরিচালিত হয়।

⇒ পেরেস্ত্রইকা নীতি:
- পেরেস্ত্রইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন।
- আর্থিক ও সামাজিক সংস্কার করতে ১৯৮৫ সালে এই নীতি প্রবর্তন করেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ।
- ওই সময় দেশকে নতুন দিশায় নিয়ে যেতে যে পুনর্গঠন প্রকৃত শুরু করেছিলেন তিনি, সেটাই পেরেস্ত্রইকা।
- এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের আধারে এমন এক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে থাকবে একটি দক্ষ অর্থনীতি এবং সর্বোপরি একটি উন্নত বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও গণতান্ত্রিক সমাজ কাঠামো।
- শীতলযুদ্ধের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন মূলত ভারী শিল্প বিশেষত সামরিক শিল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল।
- ফলে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক বা এই ধরনের বিলাস দ্রব্যের উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি।
- একই সাথে বিশ্ববাণিজ্যে সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে পড়েছিল।
- বাণিজ্য কেবল পূর্ব ইউরোপ এবং সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গেই সীমাবদ্ধ ছিল।
- এই অবস্থার পরিবর্তন ঘটানোর উদ্দেশ্যে অর্থনৈতিক উদারীকরণ এর নীতি গৃহীত হয়।

উৎস: Britannica.

৪,৭৩৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. ক) মিখাইল গর্ভাচেভ
  2. খ) নিকোলাই পোদগর্নি
  3. গ) আলেক্সেই কোসিগিনি
  4. ঘ) ভ্লাদিমির ইভানোভিচ
সঠিক উত্তর:
খ) নিকোলাই পোদগর্নি
উত্তর
সঠিক উত্তর:
খ) নিকোলাই পোদগর্নি
ব্যাখ্যা

- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
- সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি।
- ওই সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সেই কোসিগিন।
- যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন।
- জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সপ্তম শ্রেণি।

৪,৭৩৬.
ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত?
  1. শিকাগো
  2. ওয়াশিংটন ডিসি
  3. নিউইয়র্ক সিটি
  4. লস অ্যাঞ্জেলেস
সঠিক উত্তর:
নিউইয়র্ক সিটি
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক সিটি
ব্যাখ্যা

ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ফ্রিডম টাওয়ার):
- ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ফ্রিডম টাওয়ার) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটানে অবস্থিত।
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভেঙে ফেলা টুইন টাওয়ারের স্থানে নির্মিত ভবনের নাম ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ফ্রিডম টাওয়ার)।

উল্লেখ্য,
- টুইন টাওয়ার নিউইয়র্কের ব্যস্ততম ডাউনটাউন এলাকার ১১০-তলাবিশিষ্ট দুটি ভবন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৬৬ সাল থেকে ৪ বছর ধরে পৃথিবীর অন্যতম উঁচু ভবন দুটি তৈরি হয়।
- এই ভবন দুটি ব্যবহৃত হয় বিশ্ববাণিজ্য কেন্দ্র হিসেবে।
- বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে বহুজাতিক বিভিন্ন সংস্থার দপ্তর স্থাপিত হয় ভবন দুটোয়।
- ১১ সেপ্টেম্বর ২০০১ তারিখে টুইন টাওয়ারের হঠাৎ ৭৬৭ বাণিজ্যক বিমান হাইজ্যাক করে সন্ত্রাসীরা আঘাত হানে।
- জঙ্গি হানায় মূহূর্তের মধ্যে গ্রাউন্ড জিরোতে পরিণত হয়েছিল বিশ্বখ্যাত টুইন টাওয়ার।

⇒ নিউইয়র্কে হামলার স্থান, যেখানে টুইন টাওয়ার বিধ্বস্ত হয়েছিল, সেই "গ্রাউন্ড জিরো"র ধ্বংসস্তুপ পরিষ্কার করতে সময় লেগেছিল আট মাসেরও বেশি। ওই স্থানে এখন তৈরি হয়েছে একটি যাদুঘর এবং একটি স্মৃতিসৌধ। ভবনগুলো আবার নির্মিত হয়েছে, তবে ভিন্ন নক্সায়।
- সেখানে মধ্যমণি হিসাবে নির্মিত হয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা "ফ্রিডম টাওয়ার" - যা উচ্চতায় আগের নর্থ টাওয়ারের চেয়েও বেশি। নর্থ টাওয়ারের উচ্চতা ছিল ১,৩৬৮ ফুট আর নতুন ফ্রিডম টাওয়ার ১,৭৭৬ ফুট উঁচু।
- পেন্টাগন পুনর্নিমাণে সময় লেগেছিল এক বছরের কিছু কম। ২০০২ সালের অগাস্টের মধ্যে পেন্টাগনের কর্মচারীরা আবার তাদের কর্মস্থলে ফিরে যান।

উৎস: i) 911 Ground Zero.
ii) Britannica.

৪,৭৩৭.
জাপানের পার্লামেন্টের নাম কি?
  1. ক) ডুমা
  2. খ) ডায়েট
  3. গ) স্টার্লিং
  4. ঘ) নেসেট
সঠিক উত্তর:
খ) ডায়েট
উত্তর
সঠিক উত্তর:
খ) ডায়েট
ব্যাখ্যা
দ্বিকক্ষবিশিষ্ট জাপানের আইনসভার নাম 'ডায়েট'। এর নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিস এবং উচ্চকক্ষের নাম হাউজ অব কাউন্সিলর্স। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৪,৭৩৮.
Which country is bordered by both the Atlantic and Indian Ocean?
  1. ক) South Africa
  2. খ) India
  3. গ) Japan
  4. ঘ) China
সঠিক উত্তর:
ক) South Africa
উত্তর
সঠিক উত্তর:
ক) South Africa
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা (South Africa):

- আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র দক্ষিণ আফ্রিকা।
- এটি আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ ও একমাত্র শিল্পোন্নত এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
- উত্তর আটলান্টিক ও ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত দেশটির রয়েছে দীর্ঘ উপনিবেশিক ইতিহাস।
- দক্ষিণ আফ্রিকার আদি নৃগোষ্ঠী - বান্ত; এছাড়াও, জুলু, জোসা (Xhosa), সোয়াজি, বেন্দা ইত্যাদি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।
- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র গঠিত হয়; যদিও ১৯৩১ সাল থেকে স্বায়ত্বশাসন ভোগ করে আসছিলো।
- দেশটির নয়টি প্রদেশ রয়েছে।
- সংসদীয় রাজধানী - কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফন্টেইন।
- নির্বাহী রাজধানী - প্রিটোরিয়া।

তথ্যসুত্র - Britannica.com
৪,৭৩৯.
ভলগা নদী কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. ইউরোপ
  3. এশিয়া 
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ
ব্যাখ্যা

ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- এর আয়তন ৯৯ লক্ষ ২৮ হাজার ৫৯৯ বর্গকিলোমিটার।
- এটি ৩৫ উত্তর অক্ষরেখা থেকে ৭১ উত্তর অক্ষরেখা এবং ২৫ পশ্চিম দ্রাঘিমারেখা থেকে ৬৬ পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভূ-মধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এলবুর্জ (৫,৬৩৩ মিটার)।
- ইউরোপ মহাদেশ ৪৫টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে আয়তনে বৃহৎ রাশিয়া (১,৭০,৭৫,৪০০ বর্গকিলোমিটার) এবং ক্ষুদ্রতম ভ্যাটিকান (০.৪৪ বর্গকিলোমিটার)।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)।
- ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ যুক্তরাজ্য।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়।

 উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৭৪০.
'ব্ল‍্যাক ফরেস্ট' কোন দেশে অবস্থিত?
  1. মেক্সিকো
  2. ব্রাজিল
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
ব্ল‍্যাক ফরেস্ট:
- ব্ল‍্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে অবস্থিত।
- জার্মানির পশ্চিমাঞ্চলের ব্ল‍্যাক ফরেস্ট পর্বত দানিউব এবং নেকার নদীর উৎস।
- এটি ২,৩২০ বর্গমাইল (৬,০০৯ বর্গকিলোমিটার) এলাকা জুড়ে বিস্তৃত।
- ইউরোপের দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে দানিয়ুব নদী কৃষ্ণসাগরে পতিত হয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
৪,৭৪১.
ইসরাইলের মুদ্রার নাম কী?
  1. ক) সেকেল
  2. খ) কওয়াচা
  3. গ) বলিভার
  4. ঘ) ডং
সঠিক উত্তর:
ক) সেকেল
উত্তর
সঠিক উত্তর:
ক) সেকেল
ব্যাখ্যা
জাপান  - ইয়েন
ইসরাইল - সেকেল
ভেনিজুয়েলা - বলিভার
ভিয়েতনাম - ডং
জাম্বিয়া - কওয়াচা
কাজাকিস্তান - টেনজে

উৎস: ব্রিটানিকা।
৪,৭৪২.
হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. বুরুন্ডি
  2. ইরিত্রিয়া
  3. সোমালিয়া
  4. জিবুতি
সঠিক উত্তর:
বুরুন্ডি
উত্তর
সঠিক উত্তর:
বুরুন্ডি
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ‘হর্ন অব আফ্রিকা’ হলো একটি উপদ্বীপ।
- হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
১। ইরিত্রিয়া
২। সোমালিয়া
৩। জিবুতি এবং
৪। ইথিওপিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,৭৪৩.
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
  1. নায়াগ্রা জলপ্রপাত
  2. ভিক্টোরিয়া জলপ্রপাত
  3. অ্যাঞ্জেলস জলপ্রপাত
  4. গুয়ারিয়া জলপ্রপাত
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলস জলপ্রপাত
উত্তর
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলস জলপ্রপাত
ব্যাখ্যা
অ্যাঞ্জেলস জলপ্রপাত:

- বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত।
- এটি ভেনেজুয়েলায় অবস্থিত।
- এটির উচ্চতা ৯৭৯ মিটার।
- গুয়ারিয়া জলপ্রপাত ব্রাজিল অবস্থিত।
- এটি পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।

তথ্যসূত্র - Britannica.com
৪,৭৪৪.
নিচের কোনটি স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয়?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
⇒ পোল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
৪,৭৪৫.
পূর্ব ইউরোপের দেশ কোনটি?
  1. বেলারুশ
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
বেলারুশ
ব্যাখ্যা

পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com

৪,৭৪৬.
ভারত কর্তৃক কত সালে সিকিম সংযুক্ত হয়?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা

সিকিম:
- ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম।
- সিকিম পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত।  মাত্র ৭,০৯৬ বর্গ কিলোমিটারের ছোট্ট রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি।
- রাজধানী: গ্যাংটক।
- সিকিম প্রথমে স্বাধীন অঞ্চল হিসেবে থাকলেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়।

⇒ সিকিমে ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে ভোট কারচুপির অভিযোগ আনে লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস
- ১৯৭৪ সালে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে লেন্দুপ দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে।
- ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনেই তার দল জয়ী হয়েছিল।
- এতে সিকিমের প্রধানমন্ত্রী হন লেন্দুপ দর্জি।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ লেন্দুপ দর্জি কেবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলোপের প্রশ্নে একটি সাজানো গণভোটের আয়োজন করেন।
- যার ফলাফলস্বরূপ অবসান ঘটে চোগিয়াল পদের।
- ২৬ এপ্রিল, ১৯৭৫ ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় সিকিম।

উৎস: Britannica.

৪,৭৪৭.
গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২১ অনুসারে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা
বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২১ অনুসারে:
বিশ্বে বাংলাদেশের অবস্থান : ৬৫তম
এশিয়ায় : পঞ্চম
দক্ষিণ এশিয়ায় : প্রথম।

রিপোর্ট অনুসারে:
বিশ্বে শীর্ষদেশ : আইসল্যান্ড
- সর্বনিম্ন দেশ : আফগানিস্তান (১৫৬তম)।

সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর অবস্থান:
নেপাল : ১০৬তম
শ্রীলঙ্কা : ১১৬তম
মালদ্বীপ : ১২৮তম
ভারত : ১৪০তম
পাকিস্তান : ১৫৩তম
আফগানিস্তান : ১৫৬তম।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়েবসাইট)
৪,৭৪৮.
আলজেরিয়ার মুদ্রা কী?
  1. ইউরো
  2. দিনার
  3. ডলার
  4. পাউন্ড
সঠিক উত্তর:
দিনার
উত্তর
সঠিক উত্তর:
দিনার
ব্যাখ্যা

আলজেরিয়া:
- আলজেরিয়া আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের এবং আরব বিশ্বের বৃহত্তম দেশ।
- এটি ভূমধ্যসাগরীয় উপকূল  অবিস্থিত।
- রাজধানী: আলজিয়ার্স (Algiers)।
- বৃহত্তম শহর: আলজিয়ার্স।
- সরকার পদ্ধতি: আধা-রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: আবদেল মাজিদ তেবৌন।
- মুদ্রা: আলজেরীয় দিনার (DZD)।
- ভাষা: আরবি ও তামাঝাইট (অফিসিয়াল), ফরাসি (বাণিজ্যিক ও শিক্ষায় বহুল ব্যবহৃত)।
- অ্যাটলাস পর্বতমালা: দেশটির উত্তরাঞ্চলে সাহারা এবং ভূমধ্যসাগরের মাঝখানে এই পর্বতমালা অবস্থিত।
- ফরাসি শাসন: ১৩২ বছরের দীর্ঘ ফরাসি ঔপনিবেশিক শাসনের পর ১৯৬২ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
- আঞ্চলিক শক্তি: আলজেরিয়া আফ্রিকান ইউনিয়ন (AU), আরব লীগ এবং ওপেকের (OPEC) অত্যন্ত প্রভাবশালী সদস্য।

উল্লেখ্য,
- ফিলিস্তিন ইস্যু: আন্তর্জাতিক রাজনীতিতে আলজেরিয়া ফিলিস্তিনের একনিষ্ঠ সমর্থক এবং সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছে।

উৎস: ব্রিটানিকা, আল জাজিরা নিউজ।  

৪,৭৪৯.
হাজার হ্রদের দেশ হিসেবে পরিচিত কোনটি?
  1. নরওয়ে
  2. নিউজিল্যান্ড
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

হাজার হ্রদের দেশ:
- ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি দেশ।
- ফিনল্যান্ডের হাজার হাজার হ্রদের কারণেই দেশটির ডাকনাম 'হাজার হ্রদের দেশ'।
- জনসংখ্যার সাথে হ্রদের সংখ্যার তুলনা করলে দেখা যায় যে প্রতি ২৬ জন ফিনের জন্য একটি হ্রদ রয়েছে।
- ফিনল্যান্ডের ভূমি এলাকার ১০% জল।
- লেকল্যান্ড ফিনল্যান্ডের একটি অংশ যেখানে সর্বাধিক সংখ্যক হ্রদ রয়েছে।
- লেকল্যান্ডের বৃহত্তম হ্রদ হল "সাইমা" যা সাইমা রিংড সিলের আবাসস্থল হওয়ার জন্য জনপ্রিয়।

⇒ পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

তথ্যসূত্র - Britannica.com

৪,৭৫০.
Which continent has the highest number of countries?
  1. ক) Asia
  2. খ) Africa
  3. গ) North America
  4. ঘ) Europe
সঠিক উত্তর:
খ) Africa
উত্তর
সঠিক উত্তর:
খ) Africa
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশে রয়েছে সবচেয়ে বেশি দেশ। এর রয়েছে ৫৪টি দেশ। 
- এশিয়া মহাদেশে রয়েছে ৪৮টি দেশ। 
- ইউরোপ মহাদেশে রয়েছে ৪৪টি দেশ। 

উৎস: ব্রিটানিকা
৪,৭৫১.
লস্কর-ই-তৈইয়্যেবা কোন অঞ্চলের জঙ্গি সংগঠন?
  1. কাশ্মীর
  2. বেলুচিস্তান
  3. আসাম
  4. মণিপুর
সঠিক উত্তর:
কাশ্মীর
উত্তর
সঠিক উত্তর:
কাশ্মীর
ব্যাখ্যা

লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত । 
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

উল্লেখ্য,
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়্যেবাকে দায়ী করে থাকে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে পরিচিত 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'কে (টিআরএফ) 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করেছে।
- ২০১৯ সালে গঠিত টিআরএফ'কে লস্কর-ই-তৈয়বার ‘ছদ্মবেশী ও প্রতিনিধি সংগঠন’ হিসেবে বর্ণনা করেছেন রুবিও। দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা সাউথ এশিয়া টেররিজম পোর্টালের ভাষ্য, টিআরএফ লস্কর-ই-তৈয়বার একটি শাখা। 
- প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামেও পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ পেহেলগামে হামলার দায় প্রথমে স্বীকার করে। তবে কয়েক দিন বাদে এই দায় অস্বীকার করে। 

উৎস: i) Britannica.
ii) BBC. 

৪,৭৫২.
Which is not a water locked country?
  1. ক) Australia
  2. খ) Sri Lanka
  3. গ) Norway
  4. ঘ) Maldives
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) Norway
উত্তর
সঠিক উত্তর:
গ) Norway
ব্যাখ্যা
নরওয়ে:

- নরওয়ে জলাবদ্ধ দেশ নয়।
- নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে।
- উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।
- আবার নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সূর্য ওঠেই না।

তথ্যসূত্র - Britannica.com
৪,৭৫৩.
Which country is called ''Land of Protease''?
  1. ক) Zimbabwe
  2. খ) New Zealand
  3. গ) Australia
  4. ঘ) South Africa
সঠিক উত্তর:
ঘ) South Africa
উত্তর
সঠিক উত্তর:
ঘ) South Africa
ব্যাখ্যা
South Africa is called 'Land of Protease'.
- Although not all South Africans are called Proteas; it's just their national cricket team which is called by that alternate name.
- Protea is the name of a flower that has pink and yellow petals and it is the national flower of South Africa.
- It's a tradition in certain cricket playing countries to be called by names of some of their national symbols.
৪,৭৫৪.
Which countries are located in the continents of Asia and Europe?
  1. ক) Yemen
  2. খ) Iran
  3. গ) Turkey
  4. ঘ) Iraq
সঠিক উত্তর:
গ) Turkey
উত্তর
সঠিক উত্তর:
গ) Turkey
ব্যাখ্যা
- পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে  — এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া, আকারের ক্রম অনুসারে তালিকাভুক্ত।
- (ইউরোপ এবং এশিয়াকে কখনও কখনও একক মহাদেশ, ইউরেশিয়া হিসাবে বিবেচনা করা হয়।)
- তুরস্ক, যাকে Turkiyeও বলা হয়, একটি অনন্য ভৌগলিক অবস্থান দখলকারী দেশ আংশিকভাবে এশিয়া এবং আংশিকভাবে ইউরোপে অবস্থিত।
- তুরস্ক ইতিহাস জুড়ে এটি দুটি মহাদেশের মধ্যে একটি বাধা এবং সেতু হিসাবে কাজ করেছে।
- তুরস্ক বলকান, ককেশাস, মধ্যপ্রাচ্য এবং পূর্ব ভূমধ্যসাগরের সংযোগস্থলে অবস্থিত।
- তুরস্কের উত্তরে কৃষ্ণ সাগর, উত্তর-পূর্বে জর্জিয়া ও আর্মেনিয়া, পূর্বে আজারবাইজান ও ইরান, দক্ষিণ-পূর্বে ইরাক ও সিরিয়া, দক্ষিণ-পশ্চিমে ও পশ্চিমে ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগর দ্বারা আবদ্ধ।
- উত্তর-পশ্চিমে গ্রীস এবং বুলগেরিয়া।
- রাজধানী আঙ্কারা, এবং এর বৃহত্তম শহর এবং সমুদ্রবন্দর ইস্তাম্বুল।

উৎস: ব্রিটানিকা।
৪,৭৫৫.
ওয়ারশ প্যাক্ট মূলত কোন জোটের বিপরীত ব্যবস্থা হিসেবে গঠিত হয়েছিল?
  1. ANZUS
  2. CENTO
  3. SEATO
  4. NATO
সঠিক উত্তর:
NATO
উত্তর
সঠিক উত্তর:
NATO
ব্যাখ্যা

- সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশগুলো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মোকাবিলায় ওয়ারশ প্যাক্ট  গঠন করে।

ওয়ারশ প্যাক্ট:

- ওয়ারশ প্যাক্ট এর পুরো নাম Warsaw Pact Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
- ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়। -
- ওয়ারশ চুক্তি সংক্ষেপে ওয়ারশ প্যাক্ট হিসেবে পরিচিত।
- সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি জোটে পূর্ব জার্মানি, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং আলবেনিয়া অন্তর্ভুক্ত ছিল।
- মূল লক্ষ্য ছিল পশ্চিমা দেশগুলোর সামরিক প্রভাবের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সহযোগিতা নিশ্চিত করা।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে এই জোট ভেঙে যায়।

উৎস: Britannica.com.

৪,৭৫৬.
গ্রিসের রাষ্ট্রীয় নাম কী?
  1. ক) রিপাবলিক অব গ্রিস
  2. খ) কিংডম অব গ্রিস
  3. গ) হেলেনিক রিপাবলিক
  4. ঘ) অ্যাপোলিয়ান রিপাবলিক অব গ্রিস
সঠিক উত্তর:
গ) হেলেনিক রিপাবলিক
উত্তর
সঠিক উত্তর:
গ) হেলেনিক রিপাবলিক
ব্যাখ্যা
গ্রিসের রাষ্ট্রীয় নাম হলো ‘হেলেনিক রিপাবলিক’। ১৯৭৪ সালে এই নাম গৃহিত হয়।
এর পূর্বে গ্রিসের রাষ্ট্রীয় নাম ছিলো ‘কিংডম অব গ্রিস’।
গ্রিসের পূর্বনাম হেলাস থেকে হেলেনিক নামের উদ্ভব ঘটেছে।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৪,৭৫৭.
জাপানের পার্লামেন্ট কত কক্ষ বিশিষ্ট?
  1. ১ কক্ষ
  2. ২ কক্ষ
  3. ৩ কক্ষ
  4. ৪ কক্ষ
সঠিক উত্তর:
২ কক্ষ
উত্তর
সঠিক উত্তর:
২ কক্ষ
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট:

- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com
৪,৭৫৮.
বিশ্বে পামওয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. আর্জেন্টিনা
  2. মালয়েশিয়া
  3. নাইজেরিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
মার্কিন কৃষি বিভাগের তথ্যানুসারে ২০২১ সালে বিশ্বে পামওয়েল উৎপাদনের পরিমাণ ছিলো ৭৬.৯৪ মিলিয়ন মেট্রিক টন।
পামওয়েল উৎপাদনে শীর্ষ দেশসমূহ:
ইন্দোনেশিয়া : ৫৯ শতাংশ
মালয়েশিয়া : ২৫ শতাংশ
থাইল্যান্ড : ৪ শতাংশ
অন্যান্য : ১২ শতাংশ।

(তথ্যসূত্র: মার্কিন কৃষি বিভাগ ওয়েবসাইট)
৪,৭৫৯.
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ কী নামে পরিচিত?
  1. হাউস অফ কাউন্সিলর
  2. হাউস অফ কংগ্রেস
  3. হাউস অফ কমন্স
  4. হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
সঠিক উত্তর:
হাউস অফ কাউন্সিলর
উত্তর
সঠিক উত্তর:
হাউস অফ কাউন্সিলর
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট:

- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com
৪,৭৬০.
দক্ষিণ এশিয়ার একটি দেশ-
  1. ক) থাইল্যান্ড
  2. খ) মায়ানমার
  3. গ) ইরান
  4. ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা

সার্কভুক্ত ৮ টি দেশ ছাড়াও ইরান দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত একটি দেশ।
জাতিসংঘের তথ্যমতে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।
[সূত্র: United Nations Statistics Division - Standard Country and Area Codes Classifications]

৪,৭৬১.
কোন দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত নয়?
  1. ক) ফকল্যান্ড
  2. খ) রোবেন দ্বীপ
  3. গ) সেন্ট হেলেনা
  4. ঘ) সিসিলি
সঠিক উত্তর:
ঘ) সিসিলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিসিলি
ব্যাখ্যা
• আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপসমূহ:
- ফকল্যান্ড (যুক্তরাজ্য),
- গ্রেট ব্রিটেন,
- রোবেন দ্বীপ (দ. আফ্রিকা),
- সেন্ট হেলেনা (যুক্তরাজ্য)।

• ভূমধ্যসাগরে অবস্থিত দ্বীপসমূহ:
- সিসিলি (ইতালি),
- সাইপ্রাস,
- মাল্টা।

উৎস: World Atlas
৪,৭৬২.
Which city is known as the 'Gateway to Northeast of India'?
  1. Asansol
  2. Gangtok
  3. Jalpaiguri
  4. Guwahati
সঠিক উত্তর:
Guwahati
উত্তর
সঠিক উত্তর:
Guwahati
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।

উল্লেখ্য,
- আসামের গুয়াহাটির মাধ্যমে সেভেন সিস্টার্সর্ভুক্ত রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- তাই গুয়াহাটিকে সেভেন সিস্টার্স রাজ্যের প্রবেশদ্বার (Gateway to Northeast of India) বলা হয়।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৪,৭৬৩.
মিয়ানমারের রোহিঙ্গারা কত সালে তাদের নাগরিকত্ব হারায়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৮২ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
রোহিঙ্গা:
- রোহিঙ্গা হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী।
- এরা মূলত মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যের একটি মুসলিম সম্প্রদায়।
- একবিংশ শতাব্দীর গোড়ার দিকে রাখাইন রাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ ছিল রোহিঙ্গা।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- মিয়ানমারের রোহিঙ্গারা ১৯৮২ সালে তাদের নাগরিকত্ব হারায়।
- ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল করা হয় এবং তাদের রাষ্ট্রবিহীন করে দেওয়া হয়।

উৎস: Britannica.
৪,৭৬৪.
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) পোল্যান্ড
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
গ) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
প্রশ্নে বাল্টিক স্টেট বলা হয় নি; বাল্টিক অঞ্চল বলা হয়েছে।
- অস্ট্রিয়া বাল্টিক অঞ্চল/সাগর থেকে অনেক দূরে অবস্থিত।

বাল্টিক রাষ্ট্র ৩টি।
যথা-
- এস্তোনিয়া,
- লাটভিয়া,
- লিথুনিয়া।

এছাড়াও পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক - প্রভৃতি রাষ্ট্রও বাল্টিক সাগরের নিকটে অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
৪,৭৬৫.
রুবল কোন দেশের মুদ্রার নাম?
  1. চীন
  2. ভিয়েতনাম
  3. রাশিয়া
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
রুবল: 
- রুবল (রাশিয়ার মুদ্রা) এবং রুবেল (বেলারুশের মুদ্রা) হল এই দুটি দেশের সরকারি মুদ্রা।
- ১৩শ শতকে রুবল প্রথমবারের মতো রূপার ওজনের একক হিসেবে ব্যবহৃত হয়।
- ১৭০৪ সালে জার পিটার দ্য গ্রেট রূপার রুবলের নিয়মিত মুদ্রণ চালু করেন।
 ১৮৯৭ সালে স্বর্ণমান (Gold Standard) চালু করে রূপার পরিবর্তে স্বর্ণ রুবল প্রচলন করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় স্বর্ণের মুদ্রা প্রচলন থেকে উঠে যায় এবং কাগজের নোট চালু হয়।
 রুশ বিপ্লব (১৯১৭) ও গৃহযুদ্ধের সময় মুদ্রাস্ফীতি রুবলকে প্রায় মূল্যহীন করে তোলে।
- ১৯২২-২৩ সালে মুদ্রা সংস্কার চালু হয় এবং চেরভোনেটস নামে নতুন মুদ্রা চালু করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর (১৯৪৭) চেরভোনেটস বাতিল করে পুনরায় রুবলকে মানদণ্ড করা হয়।
- রাশিয়ান রুবল ১০০ কপেকে বিভক্ত।
- রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক (Central Bank of the Russian Federation) একমাত্র সংস্থা যা রুবলের ব্যাংকনোট ও কয়েন ইস্যু করে।
- বর্তমান রুবল রাশিয়ার অর্থনীতি ও বৈশ্বিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Britannica.
৪,৭৬৬.
কিরগিজস্তানের রাজধানী কোথায়?
  1. বিশকেক
  2. আলমাআতা
  3. আশখাবাদ
  4. উলানবাটো
সঠিক উত্তর:
বিশকেক
উত্তর
সঠিক উত্তর:
বিশকেক
ব্যাখ্যা
কিরগিজস্তান:
- মধ্য এশিয়ার পূর্বভাগের স্থলবেষ্টিত রাষ্ট্র কিরগিজস্তান।
- উত্তরে কাজাখস্তান, পূর্বে চীন, দক্ষিণে চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান।
- কিরগিজরা একটি মুসলিমপ্রধান তুর্কি জাতি।
- রাজধানী: বিশকেক।
- আইনসভা: সর্বোচ্চ পরিষদ।
- মুদ্রা: সোম।
- ভাষা: কিরগিজ, রাশিয়ান।
- স্বাধীনতা লাভ: ৩১ আগস্ট ১৯৯১ সাল।

উল্লেখ্য,
- উনিশ শতকের শেষের দিকে কিরগিজস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়।
- ১৯২৪ সালে এটি সোভিয়েত ইউনিয়নের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায়।
- ১৯৩৬ সালে সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয়।
- ১৯৯১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে।

অন্যদিকে -
- তুর্কিমেনিস্তানের রাজধানী আশাখাবাদ।
- মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।

উৎস: Britannica.
৪,৭৬৭.
Which US president played an important role in ending slavery?
  1. ক) George Washington
  2. খ) Franklin D. Roosevelt
  3. গ) Abraham Lincoln
  4. ঘ) Woodrow Wilson
সঠিক উত্তর:
গ) Abraham Lincoln
উত্তর
সঠিক উত্তর:
গ) Abraham Lincoln
ব্যাখ্যা
• গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
• আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
• ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়। শব্দ ছিল মাত্র ২৭২টি। অথচ তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে। 
• আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
• ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সময় গৃহযুদ্ধ হয়।

তথ্যসূত্র: কার্নেল ইউনিভার্সিটি ওয়েবসাইট ও কালেরকণ্ঠ রিপোর্ট।
৪,৭৬৮.
শ্যাম দেশ নামে পরিচিত ছিল কোন দেশটি?
  1. মিয়ানমার
  2. থাইল্যান্ড
  3. ভিয়েতনাম
  4. লাওস
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
থাইল্যান্ড:
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- থাইল্যান্ড উত্তর সীমান্তের পাহাড়ী বনাঞ্চল, কেন্দ্রীয় সমভূমির উর্বর ধানের ক্ষেত্র, উত্তর-পূর্বের বিস্তৃত মালভূমি এবং সংকীর্ণ দক্ষিণ উপদ্বীপের বর্বর উপকূল সহ বিভিন্ন বাস্তুতন্ত্রকে অন্তর্ভুক্ত করে।

⇒ ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- রাজধানী: ব্যাংকক।
- মুদ্রা: বাথ।

উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম শ্যাম দেশ।
- থাইল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ১৯৩৯ সাল পর্যন্ত শ্যাম বলা হত।
- একে কখনও ইউরোপীয় ঔপনিবেশিক আধিপত্যের অধীনে আনা হয়নি।
- স্বাধীন শ্যাম ১৯৩২ সালে একটি বিপ্লব হওয়ার আগ পর্যন্ত একটি নিরঙ্কুশ রাজতন্ত্র দ্বারা শাসিত ছিল।
- সেই সময় থেকে, থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল এবং পরবর্তী সমস্ত সংবিধান একটি নির্বাচিত সংসদের ব্যবস্থা করেছে।

উৎস: Britannica.
৪,৭৬৯.
‘Learning How to Fly' গ্রন্থের রচয়িতা -
  1. নেলসন ম্যান্ডেলা
  2. মাওলানা আবুল কালাম
  3. পারভেজ মোশারফ
  4. আব্দুল কালাম আজাদ
সঠিক উত্তর:
আব্দুল কালাম আজাদ
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল কালাম আজাদ
ব্যাখ্যা
আব্দুল কালাম আজাদ:
- এ. পি. জে. আব্দুল কালাম আজাদ ভারতের ১১তম রাষ্ট্রপতি। 
- তামিলনাড়ুতে জন্ম নেয়া এ পরমাণু বিজ্ঞানী ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট আবিষ্কার করায় 'Missile Man of India' খেতাবে ভূষিত হন।
- আব্দুল কালাম আজাদ ‘Wings of Fire' নামে আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন।
- ইগনিটেড মাইন্ডস, মাই লাইফ, Learning How to Fly, অগ্নিপক্ষ আব্দুল কালাম আজাদের উল্লেখযোগ্য গ্রন্থ। 

এছাড়াও,
- নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী - A Long Walk to Freedom.
- পারভেজ মোশারফের লেখা বইয়ের নাম - In the Line of Fire. 
- মাওলানা আবুল কালামের লেখা বই - India Wins Freedom.

উৎস: হিস্টরি.কম।
৪,৭৭০.
কোন দেশটি আফ্রিকার সাহেল অঞ্চলে অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) কেনিয়া
  3. গ) শাদ
  4. ঘ) নামিবিয়া
সঠিক উত্তর:
গ) শাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাদ
ব্যাখ্যা
- সাহেল হলো সাহারা মরুভূমির দক্ষিণের সাব-সাহারা অঞ্চল। অর্থাৎ আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চল এবং সাহারা মরুভূমির মধ্যবর্তী অঞ্চলই সাহেল নামে পরিচিত।

এই অঞ্চলের দেশসমূহ হলো:
- নাইজার
- মালি
- শাদ
- মৌরিতানিয়া
- সুদান প্রভৃতি।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৪,৭৭১.
বাংলাদেশের তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে কোন দেশে?
  1. ফিনল্যান্ডে
  2. ডেনমার্কে
  3. নরওয়েতে
  4. সুইডেনে
সঠিক উত্তর:
ডেনমার্কে
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্কে
ব্যাখ্যা
১৫ মে ২০০৮ সালে বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ডেনমার্কে রপ্তানি করা হয়।
এ জাহাজটির রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।
৪,৭৭২.
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ‘ইউরো’ গ্রহণ করেনি?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. ইংল্যান্ড
  4. জার্মানি
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সময়ের। সেসময় ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অন্তুর্ভুক্ত ছিল।]

ইউরো:

- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়। 
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভূত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- ইউরো ব্যবহার সদস্য: ২০টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো ব্যবহারকারী দেশগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন। 

অন্যদিকে -
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- তখন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন ব্রিটিশ জনগণ।
- আর এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়। 
- ব্রেক্সিট চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে আসে। 
- ২০২০ সালের ৩১ জানুয়ারি  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য।

উৎস: EU ওয়েবসাইট।
৪,৭৭৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কতটি তারকা রয়েছে?
  1. ১৩টি
  2. ৪০টি
  3. ৫০টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- উত্তর আমেরিকা মহাদেশের বৃহৎ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৭৭৬ সালের ৪ জুলাই ১৩টি ব্রিটিশ উপনিবেশ স্বাধীনতা ঘোষণা করে এবং একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নামে একটি প্রজাতন্ত্র গঠন করে।
- স্বাধীনতা ঘোষণার পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ৩৭টি রাজ্য এদেশের সাথে যুক্ত হয়।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্য এবং একটি স্বাধীন জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে গঠিত।
- এছাড়া শাসনাধীন অঞ্চলগুলো হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের নিকটবর্তী পোর্টোরিকো দ্বীপ, প্রশান্ত মহাসাগরের ভার্জিন দ্বীপপুঞ্জ, পানামা খাল অঞ্চল, সামোয়া ও গুয়াম টেরিটরি।
- এদেশের পতাকায় ৫০টি তারকা রয়েছে যা ৫০টি রাজ্যের প্রতিনিধিত্ব করছে এবং
- ১৩টি সমান্তরাল রেখা (লাল ও সাদা রংয়ের) রয়েছে যা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি উপনিবেশকে নির্দেশ করে।

উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭৭৪.
Who is popularly known as 'Gandhi' of Sri Lanka?
  1. ক) Sulak Sivaraksa
  2. খ) Glen D. Paige
  3. গ) Patrick Mendis
  4. ঘ) A. T. Ariyaratne
সঠিক উত্তর:
ঘ) A. T. Ariyaratne
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A. T. Ariyaratne
ব্যাখ্যা
- শ্রীলঙ্কার 'গান্ধী' নামে পরিচিত - A.T. আরিয়ারত্নে।
- জন্মগ্রহণ করেন - ৫ নভেম্বর, ১৯৩১ সালে (উনাওয়াতুনা, ব্রিটিশ সিলন)।
- তিনি সর্বোদয় শ্রমদান আন্দোলনের প্রতিষ্ঠাতা।
- সর্বোদয় শ্রমদান আন্দোলন শ্রীলঙ্কার একটি স্ব-শাসন আন্দোলন, যা গ্রমের ব্যাপক উন্নয়ন এবং বিরোধ নিষ্পত্তির কর্মসূচি প্রদান করে।
- এটি ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি থেকে পুনর্গঠনে কাজ করা এবং এটি একটি বৃহত্তম আদিবাসী সংস্থা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,৭৭৫.
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ইতাইপু বাঁধ
  2. থ্রি গর্জেস বাঁধ
  3. গ্র্যান্ড কুলি বাঁধ
  4. গারড বাঁধ
সঠিক উত্তর:
থ্রি গর্জেস বাঁধ
উত্তর
সঠিক উত্তর:
থ্রি গর্জেস বাঁধ
ব্যাখ্যা

থ্রি গর্জেস বাঁধ (তিন গিরিসংকটের বাঁধ):
- বর্তমানে থ্রি গর্জেস বাঁধ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত।

- এটি ইয়াংসি নদীর ওপর নির্মাণ করা হয়েছে।
- থ্রি গর্জেস জলবিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ১৯৯৪ সালে। ২০০৬ সালে এটি সম্পন্ন হয় এবং ২০১২ সালে এটি পূর্ণ উৎপাদন ক্ষমতায় পৌঁছেছিল।
- থ্রি গর্জেস বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২,৫০০ মেগাওয়াট।

উল্লেখ্য,
- জুলাই, ২০২৫-এ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধের নির্মাণকাজ শুরু করার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
- তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে বাঁধটি নির্মাণ করা হচ্ছে।
- এই প্রকল্পের আনুমানিক ব্যয় ১৭ হাজার কোটি ডলার ধরা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
- ইয়ালুং জাংপো নামের যে নদীর ওপর এই বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন, সেটি ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ইয়াংসি নদীর ওপর নির্মাণ করা থ্রি গর্জেস বাঁধের পর এটি চীনের সবচেয়ে উচ্চাভিলাষী জলবিদ্যুৎ প্রকল্প। 
- বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা: বছরে ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা। 
- ইয়ারলুং জাংপো নদীর যে অংশে নতুন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হচ্ছে সেখানে নদীর একটি অংশ ৫০ কিলোমিটার (৩১ মাইল) চওড়া হয়ে প্রায় ২ হাজার মিটার (৬ হাজার ৫৬১ ফুট) উঁচু থেকে নিচে প্রবাহিত হয়েছে, যা জলবিদ্যুৎ উৎপাদনের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সেখানে ধাপে ধাপে পাঁচটি বাঁধ নির্মাণ করা হবে।
 
উৎস: i) Worldatlas. [link]
ii) Britannica.

৪,৭৭৬.
ফ্রান্সের সরকারি মুদ্রা কী?
  1. ফ্রাঁ
  2. ইউরো
  3. ডলার
  4. পাউন্ড
সঠিক উত্তর:
ইউরো
উত্তর
সঠিক উত্তর:
ইউরো
ব্যাখ্যা
ফ্রান্স:
- সরকারি নাম: ফরাসি প্রজাতন্ত্র (République Française)
- রাজধানী: প্যারিস।
- অবস্থান: পশ্চিম ইউরোপ।
- ভাষা: ফরাসি (সরকারি ভাষা)।
- মুদ্রা: ইউরো (€)।
- জাতীয় দিবস: ১৪ জুলাই (বাস্তিল দিবস, Bastille Day)। 

• প্রশাসনিক কাঠামো:
- সরকারের ধরণ: আধা-রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র
- রাষ্ট্রপ্রধান: প্রেসিডেন্ট (বর্তমানে ইমানুয়েল ম্যাক্রোঁ)
- সরকারপ্রধান: প্রধানমন্ত্রী। 
- ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)।
- কার্যকাল শুরু: ১৪ মে ২০১৭।
- পুনর্নির্বাচিত: ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।

উৎস: Britannica. 
৪,৭৭৭.
মার্কিন কংগ্রেসের কোন কক্ষকে অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক বলা হয়? 
  1. হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
  2. সিনেট
  3. নেসেট
  4. ডুমা
সঠিক উত্তর:
সিনেট
উত্তর
সঠিক উত্তর:
সিনেট
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

→ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

→ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

→ উল্লেখ:
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৪,৭৭৮.
পাপুয়া নিউগিনি কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
পাপুয়া নিউ গিনি:
- পাপুয়া নিউ গিনি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- পাপুয়া নিউ গিনি হলো দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপদেশ।
- এটি নিউ গিনি নামক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপের পূর্বাংশ জুড়ে অবস্থিত।
- দ্বীপের পশ্চিম অংশ ইন্দোনেশিয়ার পাপুয়া ও পশ্চিম পাপুয়া প্রদেশ নিয়ে গঠিত।
- রাজধানী: পোর্ট মোর্‌সবি (Port Moresby) – এটি নিউ গিনির দক্ষিণ-পূর্ব কোণে কোরাল সাগরের তীরে অবস্থিত।
- পাপুয়া নিউ গিনি একটি বহুভাষিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ; এখানে প্রায় ৮০০টির বেশি ভাষা প্রচলিত!
- এটি বিশ্বের সবচেয়ে দুর্গম ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর একটি।
- অনেক এলাকা এখনও রয়েছে যেখানে প্রাচীন জীবনধারা বজায় আছে এবং আধুনিক সভ্যতা খুব কম প্রভাব ফেলেছে।

উৎস: Britannica.
৪,৭৭৯.
নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে নির্বাসনে ছিলেন?
  1. টাসমানিয়া দ্বীপ
  2. রোবেন দ্বীপ 
  3. ডেভিলস আইল্যান্ড
  4. আলকাট্রাজ দ্বীপ
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ 
উত্তর
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ 
ব্যাখ্যা

- নেলসন ম্যান্ডেলা রোবেন দ্বীপে নির্বাসনে ছিলেন।
 
• নেলসন মেন্ডেলা: 

- রোলিহলাহলা ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- প্রতিরোধ যুদ্ধে তার পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে তিনি স্বপ্ন দেখেছিলেন তার জনগণের স্বাধীনতা সংগ্রামে নিজে অবদান রাখার।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান।
- ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি-র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
- তিনি ১৯৯১ সালের জুলাইয়ে দলের সভাপতি হন।

উৎস: ⅰ) Biography of Nelson Mandela, Nelson Mandela.
ii) Britannica.

৪,৭৮০.
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
  1. এলিজাবেথ বর্নি
  2. এমানুয়েল ম্যাক্রো
  3. জ ক্যাশতে
  4. গ্যাব্রিয়েল আতাল
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল আতাল
উত্তর
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল আতাল
ব্যাখ্যা
ফ্রান্স:
- ফ্রান্স উত্তর-পশ্চিম ইউরোপের দেশ। -
- এটি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদনকারী
- এবং বিশ্বের অন্যতম প্রধান শিল্প শক্তি।
- দেশটির আয়তন প্রায় ৫৪৩,৯৪০ বর্গ কিমি (২১০,০২০ মাইল)।
- এর রাজধানী ও বৃহত্তম নগরী প্যারিস।
- মুদ্রা হলো ইউরো।
- বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল।
- বর্তমান রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও দৈনিক প্রথম আলো, ০৯ জানুয়ারি ২০২৪।
৪,৭৮১.
কোন দেশ আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করে পুনরায় যোগদান করে?
  1. মরক্কো
  2. ক্যামেরুন
  3. কঙ্গো প্রজাতন্ত্র
  4. জিবুতি
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।

উল্লেখ্য,
- মরক্কো আফ্রিকান ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছিল এবং পরে পুনরায় যোগদান করে।

⇒ মরক্কো:
- মরক্কো উত্তর আফ্রিকার একটি দেশ।
- রাজধানী: রাবাত।
- বৃহত্তম শহর: কাসাব্লাঙ্কা।
- মুদ্রা: মরক্কান দিরহাম (MAD)।

উৎস: i) African Union ওয়েবসাইট।
ii) Al Jazeera. [link]
৪,৭৮২.
'ম্যাগনাকার্টা' কী?
  1. ক) আমেরিকার নাগরিক অধিকারের সনদ
  2. খ) ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ
  3. গ) আমেরিকান সংবিধানের অলিখিত সনদ
  4. ঘ) গ্রিসের প্রথম শাসনতন্ত্র
সঠিক উত্তর:
খ) ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ
ব্যাখ্যা
- ম্যাগনাকার্টা (মহা সনদ) - ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ।
- ১২১৫ সালের, ১৫ জুন ইংল্যান্ডের রাজা জন এই চুক্তিতে স্বাক্ষরে বাধ্য হন।
- এই চুক্তিকে মানবাধিকারের মহাসনদও বলা হয়।

উৎস:- History.com.
৪,৭৮৩.
ভেনিজুয়েলার রাজধানীর নাম-
  1. কারাকাস
  2. আন্তোলিয়া
  3. লাপাজ
  4. সান্তোস
সঠিক উত্তর:
কারাকাস
উত্তর
সঠিক উত্তর:
কারাকাস
ব্যাখ্যা

ভেনিজুয়েলা :
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।

- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।

- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।  

উৎস:- এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।

৪,৭৮৪.
কোন শহরকে 'ইউরোপের প্রবেশদ্বার' বলা হয়?
  1. ক) ভিয়েনা
  2. খ) মাদ্রিদ
  3. গ) জেনেভা
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
ব্যাখ্যা

- ভিয়েনা শহরকে 'ইউরোপের প্রবেশদ্বার' বলা হয়।
- বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে।
- ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে।
- পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে।
- ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয় জিব্রাল্টারকে।

৪,৭৮৫.
গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের?
  1. নেদারল্যান্ড 
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. কানাডা 
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

• গ্রিনল্যান্ড: 
- গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে। 
-  ভূপ্রকৃতি: বিস্তীর্ণ তুন্দ্রা ও বিশাল হিমবাহে আচ্ছাদিত। 
- এটি ডেনমার্কের অন্তর্ভুক্ত, তবে নিজস্ব হোম-রুল সরকার অধিকাংশ অভ্যন্তরীণ বিষয় পরিচালনা করে। 
- স্থানীয় নাম: Kalaallit Nunaat (গ্রিনল্যান্ডারদের দেশ)। 
- রাজধানী: নুক (Nuuk), পূর্বতন নাম গোডহোপ (Godthab)। 
- গ্রিনল্যান্ডের বাসিন্দাদের বেশিরভাগই ইনুইট জনগোষ্ঠীভুক্ত। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ।  

৪,৭৮৬.
'পার্ল হারবার’ যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া
  2. ইলিনয়
  3. হাওয়াই
  4. শিকাগো
সঠিক উত্তর:
হাওয়াই
উত্তর
সঠিক উত্তর:
হাওয়াই
ব্যাখ্যা

পার্ল হারবার:
- পার্ল হারবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত।
- এটি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ এবং ও'আহু (O'ahu) নামক দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি। 

উল্লেখ্য,
-  পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।টি।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।

উৎস: Britannica.

৪,৭৮৭.
Aleppo is a city of which country?
  1. Iraq
  2. Jordan
  3. Syria
  4. KSA
সঠিক উত্তর:
Syria
উত্তর
সঠিক উত্তর:
Syria
ব্যাখ্যা
সিরিয়া:
- আলেপ্পো শহরটি সিরিয়ায় অবস্থিত।
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- আয়তন: ৭১,৪৯৮ বর্গ মাইল (১৮৫,১৮০ বর্গ কিমি)।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি), এছাড়াও খ্রিস্টান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৪,৭৮৮.
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া দীর্ঘ সময় কোন দেশের উপনিবেশ ছিল?
  1. গ্রেট ব্রিটেন 
  2. পর্তুগাল
  3. নেদারল্যান্ডস
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

◉ ইন্দোনেশিয়া প্রায় ৩৫০ বছর ধরে নেদারল্যান্ডস বা ডাচদের উপনিবেশ ছিল। এ অঞ্চলকে বলা হতো ডাচ ইস্ট ইন্ডিজ (Dutch East Indies)।

ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এটি নিরক্ষরেখা জুড়ে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

উল্লেখ্য,
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,৫০৪ দ্বীপ রয়েছে।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- বৃহত্তম দ্বীপ সুমাত্রা।
- আচেহ প্রদেশ অবস্থিত ইন্দোনেশিয়ায়।
- জনবহুল দ্বীপ জাভা (রাজধানী জাকার্তা অবস্থিত)।

⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল।
- নেদারল্যান্ডের কাছ থেকে দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।

⇒ ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি (স্বাধীনতার নেতৃত্ব প্রদান) মেঘবতী সুকর্ণপুত্রী।
- মেঘবতী সুকর্ণপুত্রী (২০০১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত)।
- তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধান।

উৎস: Worldatlas.

৪,৭৮৯.
প্যারিস শান্তি চুক্তি-১৯৭৩ স্বাক্ষরিত হয়-
  1. ক) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে
  2. খ) ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে
  3. গ) যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে
  4. ঘ) মিশর ও ইসরাইলের মধ্যে
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে
ব্যাখ্যা
ভিয়েতনাম যুদ্ধের অবসানের লক্ষ্যে ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে প্যারিস শান্তি চুক্তি-১৯৭৩ স্বাক্ষরিত হয়। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৪,৭৯০.
সিঙ্গাপুরকে আধুনিক উন্নত রাষ্ট্রে রূপদানকারী নেতা কে ছিলেন?
  1. লি কুয়ান ইউ
  2. লিম চুয়ান 
  3. গি চোক 
  4. টনি তান
সঠিক উত্তর:
লি কুয়ান ইউ
উত্তর
সঠিক উত্তর:
লি কুয়ান ইউ
ব্যাখ্যা

• লি কুয়ান ইউ:
- আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন লি কুয়ান ইউ।
- লি কুয়ান ইউ ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
- তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।
- তাঁর দীর্ঘ শাসনামলে , সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে ওঠে ।
-  তার নেতৃত্বে, সিঙ্গাপুর এশিয়ার সর্বোচ্চ মাথাপিছু জিডিপির একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছিল। 
-  ২০২৩ সাল পর্যন্ত, সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি ছিল এবং বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট ছিল, যার ফলে ১৯০ টিরও বেশি দেশে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল অ্যাক্সেস সম্ভব হয়েছিল।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,৭৯১.
'অ্যাডামস পিক' কোন দেশে অবস্থিত?
  1. জর্ডান
  2. নেপাল
  3. শ্রীলঙ্কা
  4. সিরিয়া
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা

অ্যাডামস পিক:
- অ্যাডামস পিক শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- এর উচ্চতা ৭,৫৫৯ ফুট (২,৩০৪ মিটার)।
- এটি রত্নাপুরা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
- এর শীর্ষে অবস্থিত শ্রী পাদা নামক পদচিহ্ন, যা বহু ধর্মাবলম্বীর কাছে পবিত্র।
- বৌদ্ধরা এটিকে বুদ্ধের, হিন্দুরা শিবের, মুসলমানরা আদমের এবং খ্রিস্টানরা সেন্ট থমাসের পদচিহ্ন মনে করেন।
- প্রতি বছর হাজারো তীর্থযাত্রী বিভিন্ন ধর্ম থেকে এসে এ শিখরে আরোহণ করেন।
- এর চারপাশে ঘন বৃষ্টি অরণ্য রয়েছে, যা ১৯৪০ সালে পিক উইল্ডারনেস স্যাংচুয়ারি হিসেবে সংরক্ষিত হয়।
- এই পর্বত থেকে কেলানি, কালু ও ওয়ালাভে—শ্রীলঙ্কার তিনটি প্রধান নদীর উৎস।
- পর্বতটি মূলত গ্নেইস পাথরে গঠিত এবং এতে রুবি, স্যাফায়ারসহ মূল্যবান রত্ন পাওয়া যায়।
- প্রাচীন রাজারা তীর্থযাত্রীদের সুবিধার্থে রাস্তা, বিশ্রামাগার ও লোহার শিকল নির্মাণ করেছিলেন।
- মার্কো পোলো, ইবনে বতুতা, মা হুয়ানসহ বহু ভ্রমণকারীর ভ্রমণবৃত্তান্তে অ্যাডামস পিকের উল্লেখ আছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৪,৭৯২.
অ্যাডামস পিক কোন দেশে অবস্থিত?
  1. জর্ডান
  2. শ্রীলঙ্কা
  3. সিরিয়া
  4. ইরাক
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা

অ্যাডামস পিক:
- অ্যাডামস পিক শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- এর উচ্চতা ৭,৫৫৯ ফুট (২,৩০৪ মিটার)।
- এটি রত্নাপুরা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
- এর শীর্ষে অবস্থিত শ্রী পাদা নামক পদচিহ্ন, যা বহু ধর্মাবলম্বীর কাছে পবিত্র।
- বৌদ্ধরা এটিকে বুদ্ধের, হিন্দুরা শিবের, মুসলমানরা আদমের এবং খ্রিস্টানরা সেন্ট থমাসের পদচিহ্ন মনে করেন।
- প্রতি বছর হাজারো তীর্থযাত্রী বিভিন্ন ধর্ম থেকে এসে এ শিখরে আরোহণ করেন।
- এর চারপাশে ঘন বৃষ্টি অরণ্য রয়েছে, যা ১৯৪০ সালে পিক উইল্ডারনেস স্যাংচুয়ারি হিসেবে সংরক্ষিত হয়।
- এই পর্বত থেকে কেলানি, কালু ও ওয়ালাভে—শ্রীলঙ্কার তিনটি প্রধান নদীর উৎস।
- পর্বতটি মূলত গ্নেইস পাথরে গঠিত এবং এতে রুবি, স্যাফায়ারসহ মূল্যবান রত্ন পাওয়া যায়।
- প্রাচীন রাজারা তীর্থযাত্রীদের সুবিধার্থে রাস্তা, বিশ্রামাগার ও লোহার শিকল নির্মাণ করেছিলেন।
- মার্কো পোলো, ইবনে বতুতা, মা হুয়ানসহ বহু ভ্রমণকারীর ভ্রমণবৃত্তান্তে অ্যাডামস পিকের উল্লেখ আছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৪,৭৯৩.
যুক্তরাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
  1. হাউজ অব লর্ডস
  2. ন্যাশনাল পার্লামেন্ট
  3. হাউজ অব রিপ্রেজেনটেটিভ
  4. হাউজ অব কমন্স
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
ব্যাখ্যা
• যুক্তরাজ্যের পার্লামেন্ট:
- যুক্তরাজ্যের পালামেন্ট দুই কক্ষবিশিষ্ট।
- উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস।
- হাউজ অব লর্ডস ৭৯৩ জন সদস্য।
- এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
- হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- এর আসন সংখ্যা ৬৫০টি।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।

উৎস: যুক্তরাজ্য পার্লামেন্ট এবং ব্রিটানিকা।
৪,৭৯৪.
ডেমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ কোনটি?
  1. পাকিস্তান
  2. ভুটান
  3. থাইল্যান্ড
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

ডেমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ পাকিস্তান। 

ডোমিনিয়ন রাষ্ট্র:
- Dominion শব্দের অর্থ রাজত্ব, আনুগত‍্য, আধিপত‍্য, কর্তৃত্ব, জমিদারি।
- ব্রিটেনের ভৌগোলিক আনুগত‍্যপূর্ণ স্বশাসিত রাষ্ট্রকে ডোমিনিয়ন বলে। 
- ১৯২৬ সালের ইম্পেরিয়াল কনফারেন্সে "ডোমিনিয়ন" মর্যাদা দেওয়া হয়েছিল যা বর্তমানে বিলুপ্ত।
- কিন্তু 'Dominion' শব্দে অধীনতার ধারণা থাকায় ১৯৪৭-এর পর এটি পরিত্যক্ত হয়ে 'Commonwealth সদস্য' শব্দ চালু হয়। 
- প্রধান ডোমিনিয়ন রাষ্ট্র (১৯৩৯-এর আগে): কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড প্রভৃতি।

⇒ ১৮ জুলাই, ১৯৪৭ ব্রিটিশ সংসদে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ (Indian Independence Act) পাশ হয়, যা একই দিনে রাজকীয় সম্মতি লাভ করে। কার্যকর হয় ১৫ই অগাস্ট, ১৯৪৭ (অধ্যায় ১, ধারা ১)।
- এ আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ‘অধিরাজ্য’ (Dominion) হিসেবে ভারত ও পাকিস্তানকে স্বীকৃতি প্রদান করে। 
- অধিরাজ্য হওয়ার অর্থ ব্রিটেনের রাজার আনুগত্য স্বীকার করে নেওয়া, তবে তা শুধু সাংবিধানিক অর্থেই। 
- ১৪ ও ১৫ অগাস্ট থেকে যথাক্রমে পাকিস্তান ও ভারতের প্রকৃত শাসনক্ষমতা সম্পূর্ণ স্বাধীন হলেও দুটি দেশই কয়েক বছর উপনিবেশিক সাংবিধানিক ছায়া বহন করেছে।
- ভারত ১৯৪৭ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ব্রিটিশ কমনওয়েলথের অধীনে Dominion State ছিল। পরবর্তীতে এটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়।
- পাকিস্তান ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ব্রিটিশ কমনওয়েলথের অধীনে Dominion State ছিল। পরবর্তীতে এটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়।

অন্যদিকে,
- ভুটান ব্রিটিশ কমনওয়েলথের ডোমিনিয়ন রাষ্ট্র ছিল না। এটি একটি স্বাধীন রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল।
- থাইল্যান্ড কখনোই ব্রিটিশ উপনিবেশ বা ডোমিনিয়ন ছিল না। এটি দক্ষিণ–পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা উপনিবেশিক শাসনের অধীনে পড়েনি।

উৎস: Britannica.

৪,৭৯৫.
ইরানের পার্লামেন্টের নাম কী?
  1. ইসলামিক পিস অ্যাসেম্বলি
  2. ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি
  3. ইরান কনসালটেটিভ মসলিশ
  4. ইরান গার্ডিয়ান কাউন্সিল
সঠিক উত্তর:
ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি
উত্তর
সঠিক উত্তর:
ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি
ব্যাখ্যা
ইরান:
- ইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র।
- ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি।
- সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- ১৯৭৯ সালে ইরানী বিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে।
- 'ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি' ইরানের পার্লামেন্টের নাম।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪,৭৯৬.
কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) পর্তুগাল
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ড
ব্যাখ্যা
- ওলন্দাজ : নেদারল্যান্ডসের অধিবাসী
- ডেনিশ/দিনেমার : ডেনমার্কের অধিবাসীর
- ফরাসি : ফ্রান্সের অধিবাসী
- ইংরেজ : ইংল্যান্ডের অধিবাসী
- ফিরিঙ্গি/পর্তুগিজ : পর্তুগালের অধিবাসী
- স্পেনিশ : স্পেনের অধিবাসী।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪,৭৯৭.
সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
  1. জার্মানি
  2. যুক্তরাষ্ট্র
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইরান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সিলিকন ভ্যালি:
- সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত।

উল্লেখ্য,
- বৈদ্যুতিক যন্ত্রপাতি বা প্রযুক্তিপণ্য তৈরিতে ব্যবহৃত একটি জরুরি উপাদান সিলিকন।
- এই সিলিকন থেকেই সারাবিশ্বের প্রযুক্তির রাজধানী সিলিকন ভ্যালির নামকরণ করা হয়েছে।
- আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সিলিকন ভ্যালিতে আছে প্রায় কয়েক হাজার প্রযুক্তি-প্রতিষ্ঠানের কার্যালয়।
- ফেসবুক, গুগল ও অ্যাপলের মতো প্রযুক্তি দানবের সদরদপ্তরও এই সিলিকন ভ্যালিতে।
- বর্তমান প্রযুক্তি বিশ্বের সিংহভাগ নিয়ন্ত্রণ করা হয় সরাসরি সিলিকন ভ্যালি থেকে।

⇒ ১৯৩৯ সালে আমেস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে এটি বিজ্ঞান ও প্রযুক্তির আবাসভূমি হিসেবে অধিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে সাংবাদিক ডন হফলার তিন পর্বের একটি রিপোর্ট প্রকাশ করেন, যার শিরোনাম ছিল ‘সিলিকন ভ্যালি ইউএসএ’।
- পরবর্তী সময়ে এই নামেই পরিচিত হয় বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির স্বর্গ হিসেবে। 

উৎস: Britannica. [link]
৪,৭৯৮.
'পোর্ট অব প্রিন্স' কোন দেশের রাজধানী?
  1. কোস্টারিকা
  2. জ্যামাইকা
  3. হাইতি
  4. ডোমিনিকা
সঠিক উত্তর:
হাইতি
উত্তর
সঠিক উত্তর:
হাইতি
ব্যাখ্যা

হাইতি:
- হাইতি হিস্পানিওলা দ্বীপের পশ্চিম অর্ধেকের একটি ক্যারিবীয় দেশ। 
- হাইতির রাজধানী: পোর্ট অব প্রিন্স।
- হাইতির মুদ্রা গুর্দে।

অন্যদিকে -
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- ডোমিনিকার রাজধানী রোজেউ।

উৎস: Britannica.

৪,৭৯৯.
কোন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই?
  1. ক) মালদ্বীপ
  2. খ) নিকারাগুয়া
  3. গ) পানামা
  4. ঘ) কলম্বিয়া
সঠিক উত্তর:
গ) পানামা
উত্তর
সঠিক উত্তর:
গ) পানামা
ব্যাখ্যা
আইসল্যান্ড, হাইতি, মরিশাস, মোনাকো, পানামা এবং ভানুয়াতুর মতো বিশ্বের কয়েকটি দেশ রয়েছে, তাদের স্থায়ী সেনাবাহিনী বা আনুষ্ঠানিকভাবে ঘোষিত সশস্ত্র বাহিনী না থাকলেও অন্যান্য উল্লেখযোগ্য পরিমাণে বৃহৎ প্রতিরক্ষা বাহিনী রয়েছে। সূত্র- Worldatlas ওয়েবসাইট।
৪,৮০০.
যুক্তরাজ্য কয়টি পৃথক দেশের সমন্বয়ে গঠিত হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

⇒ যুক্তরাজ্য চারটি পৃথক দেশের সমন্বয়ে গঠিত হয়েছে।
- এগুলো হলো: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।

উল্লেখ্য,
- গ্রেট ব্রিটেন একটি ভৌগোলিক পরিভাষা, যা ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস দ্বীপটিকে বোঝায়, তবে এতে উত্তর আয়ারল্যান্ড অন্তর্ভুক্ত নয়। 

উৎস: Britannica.