বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ৪৭ / ৫১ · ৪,৬০১৪,৭০০ / ৫,০৮০

৪,৬০১.
আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে কবে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯২সালে
সঠিক উত্তর:
১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯১ সালে
ব্যাখ্যা
আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ১৯৯১ সালে।

সোভিয়েত ইউনিয়ন:

- U.S.S.R.-এর পূর্ণরূপ: Union of Soviet Socialist Republics.
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- মিখাইল গর্বাচেভ, যিনি সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ছিলেন, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।

উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।

উৎস: i) Britannica.
ii) History.com
৪,৬০২.
বর্তমানে কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে?
  1. ফিনল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. যুক্তরাষ্ট্র
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।
- গণতন্ত্র দুই প্রকার। যথা- একটি প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
- প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে।

৪,৬০৩.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী? 
  1. ব্রিজটাউন
  2. মেলবোর্ন
  3. ক্যানবেরা
  4. সিডনি
সঠিক উত্তর:
ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল)।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

উৎস: ব্রিটানিকা।

৪,৬০৪.
'The city of flowering trees' বলা হয় -
  1. যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
  2. জিম্বাবুয়ের হারারে
  3. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
  4. ভারতের জয়পুর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ের হারারে
উত্তর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ের হারারে
ব্যাখ্যা
The city of flowering trees:
- The city of flowering trees বলা হয় জিম্বাবুয়ের হারারেকে।

অন্যদিকে,
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- Windy City বা বাতাসের শহর: যুক্তরাষ্ট্রের শিকাগো।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

উৎস: Britannica.
৪,৬০৫.
বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ কোনটি?
  1. পেরু
  2. ভুটান
  3. এস্তোনিয়া
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

কার্বন-নেগেটিভ দেশ:
- পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত জীববৈচিত্র্যে ভরপুর গণতান্ত্রিক রাজতন্ত্র ও বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ ভুটান বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত জলবায়ু্র দেশ।
- বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ হলো ভুটান।

- দেশটির ৭২ শতাংশ ভূখণ্ড বনভূমিতে পরিপূর্ণ, যা কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দেশটির সংবিধানের একটি সম্পূর্ণ অনুচ্ছেদ পরিবেশ রক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে, যেখানে দেশের অন্তত ৬০ শতাংশ এলাকা সবসময় বনাচ্ছাদিত রাখার বাধ্যবাধকতা রয়েছে। 
- দেশটির বন এবং নির্দিষ্ট কিছু জলাশয়ে মানুষের প্রবেশ নিষেধ। এমনকি পর্বতারোহণও সেখানে নিষিদ্ধ।
- বিশ্বের সর্বোচ্চ আরোহণ না করা পর্বত 'গাংখার পুয়েনসাম' (উচ্চতা ৭,৫০০ মিটারের বেশি) ভুটানেই অবস্থিত।

উল্লেখ্য,
- চীন ও ভারতের মাঝখানে অবস্থিত স্থলবেষ্টিত দেশ ভুটানের জনসংখ্যা প্রায় সাড়ে সাত লাখ, যার অর্ধেকই কৃষিজীবী।
- ২০২৩ সালে ভুটান জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়া সপ্তম দেশ হিসেবে স্বীকৃতি পায়।

 তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

৪,৬০৬.
নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগর
  4. ভারত মহাসাগর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
ব্যাখ্যা

- নিকোবর দ্বীপপুঞ্জ হল ২২টি দ্বীপের একটি দল যা এশিয়ার দক্ষিণ-পূর্বে, ভারত মহাসাগরের পূর্ব অংশে অবস্থিত। 

⇒ মোট ৭১১ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত, এই দ্বীপপুঞ্জগুলি ইন্দোনেশিয়ার কিছু অংশ (আচেহ এবং সুমাত্রা) থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে এবং থাইল্যান্ডের পশ্চিমে আন্দামান সাগর দ্বারা পৃথক করা হয়েছে। 

⇒ ভারতীয় উপমহাদেশ থেকে প্রায় ৮৭৭ মাইল দূরে এবং বঙ্গোপসাগর দ্বারা পৃথক করা, নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ, যা এক ধরণের প্রশাসনিক বিভাগ, যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামে পরিচিত।  

উৎস: ওয়ার্ল্ড আটলাস।

৪,৬০৭.
সনেট প্রথম প্রচলিত হয় কোন দেশে?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইটালি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) গ্রীস
সঠিক উত্তর:
খ) ইটালি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইটালি
ব্যাখ্যা

- সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম উদ্ভব হয় ত্রয়োদশ শতাব্দীতে ইতালিতে।
- ইংল্যান্ডে সনেটের প্রবর্তন হয় স্যার থমাস ওয়াইয়াট এবং হেনরি হাওয়ার্ডের মাধ্যমে। 
এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
উৎসঃ ব্রিটানিকা

৪,৬০৮.
নেপালের রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে কত সালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
  1. ২০০৬ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯ সালে
সঠিক উত্তর:
২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৮ সালে
ব্যাখ্যা

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

⇒ হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের পার্লামেন্টে ২০০৮ সালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
- তখন দেশটিতে এক দশক ধরে চলা গৃহযুদ্ধ শেষ করার জন্য একটি শান্তিচুক্তি হয়, যে গৃহযুদ্ধে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
- মূলত সেই শান্তিচুক্তির ধারাবাহিকতায় রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।

উৎস: Britannica.

৪,৬০৯.
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের অধীনে থাকা দ্বীপ কোনটি?
  1. গুয়াম
  2. নিউ ভার্জিন আইল্যান্ডস্‌
  3. কুক আইল্যান্ডস্‌
  4. নিউ ক্যালিডোনিয়া
সঠিক উত্তর:
নিউ ক্যালিডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নিউ ক্যালিডোনিয়া
ব্যাখ্যা
- গত প্রায় ১৭০ বছর ধরে (১৮৫০ সাল থেকে) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালিডোনিয়া দ্বীপটি ফ্রান্সের অধীনে রয়েছে।
- ৪ অক্টোবর, ২০২০ সালে ফ্রান্সের অধীনে থাকা দ্বীপ “নিউ ক্যালিডোনিয়া” - তে স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বারের মত গণভোট অনুষ্ঠিত হয়।
- এতে ভোট দেওয়া ৫৩% মানুষ ফ্রান্সের অধীনে থাকার পক্ষে ভোট দেয়।
উৎস: গার্ডিয়ান প্রতিবেদন।
৪,৬১০.
Climate Vulnerable Forum গঠনে উদ্যোগ নেয়-
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. ফিলিপাইন
  4. লাওস
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা

- বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক দিক নিয়ে আলোচনার উদ্দেশ্যে গঠিত হয় Climate Vulnerable Forum।
- মালদ্বীপের উদ্যোগে ২০০৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য ৫৫টি।
- Climate Vulnerable Forum এর বর্তমান সভাপতি বাংলাদেশ (২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত)।
- বাংলাদেশের পূর্বে সভাপতি ছিল মার্শাল আইল্যান্ড।

৪,৬১১.
নেভাতিম বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. ইসরায়েল
  2. সিরিয়া
  3. ইউক্রেন
  4. ইরান
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
নেভাতিম বিমান ঘাঁটি:
- নেভাতিম বিমানঘাঁটি (Negev Air Base) ইসরায়েলে অবস্থিত।
- এটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে, নেগেভ মরুভূমির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি হিসেবে পরিচিত।

ইসরাইল:

- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
৪,৬১২.
কোথায় চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. কোপেনহেগেন
  2. নাইরোবি
  3. মেক্সিকো সিটি
  4. বেইজিং
সঠিক উত্তর:
বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
বেইজিং
ব্যাখ্যা

- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকো সিটি,
- দ্বিতীয় সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেন,
- তৃতীয় সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি এবং
- চতুর্থ সম্মেলন ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।

৪,৬১৩.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে?
  1. লুজান চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. দ্বিতীয় ভার্সাই চুক্তি
  4. ওয়েটাঙ্গি চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
ব্যাখ্যা
প্যারিস চুক্তি (১৭৮৩): 
- প্যারিস চুক্তি ১৭৮৩ সালে স্বাক্ষরিত হয়। 
- এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের মধ্যে একটি শান্তি চুক্তি ছিল, যা আমেরিকান বিপ্লব (American Revolution) শেষে উভয় দেশের মধ্যে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায়।

পিস অব প্যারিস (Peace of Paris):
- এটি একাধিক চুক্তির সমষ্টি ছিল, যা গ্রেট ব্রিটেন একদিকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও স্পেন অন্যদিকে স্বাক্ষর করে।
- এর মাধ্যমে আমেরিকার স্বাধীনতা স্বীকৃতি পায় এবং অন্যান্য ইউরোপীয় শক্তির সঙ্গেও যুদ্ধবিরতি ঘটে।
- ৩০ নভেম্বর ১৭৮২: যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে প্রাথমিক চুক্তি (Preliminary Treaty of Paris) স্বাক্ষরিত হয়।
- ৩ সেপ্টেম্বর ১৭৮৩: চূড়ান্ত তিনটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়: যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে – প্যারিসে (Treaty of Paris), ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে – ভার্সাইয়ে, স্পেন ও ব্রিটেনের মধ্যে – ভার্সাইয়ে। 
- ২ সেপ্টেম্বর ১৭৮৩: নেদারল্যান্ডস ও ব্রিটেনের মধ্যে প্রাথমিক চুক্তি
- ২০ মে ১৭৮৪: তাদের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি সম্পন্ন হয়

উল্লেখ্য,
- লুজান চুক্তির মাধ্যমে আধুনিক তুরস্ক রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মাঝে।
- ১৮৪০ সালে ব্রিটিশ ক্যাপ্টেন উইলিয়াম হবসন নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (ওয়েটাঙ্গি চুক্তি) সই করেন।

উৎস: Britannica.
৪,৬১৪.
জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম কোন দেশ সফর করেন?
  1. তুরস্ক
  2. কানাডা
  3. বেলজিয়াম
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর গত ৯ জুন সর্বপ্রথম কোন দেশ হিসেবে যুক্তরাজ্য সফর করেন।
- ‍যুক্তরাজ্য সফরে বাইডেন ১১-১৩ জুন কর্নওয়ালের কার্বিস বে তে অনুষ্ঠিত ৪৭তম জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।
- এরপর তিনি বেলজিয়াম সফর করেন এবং সেখানে ১৪ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন এবং ১৫ জুন যুক্তরাষ্ট্র-ইউরোপিয়ান ইউনিয়ন সম্মেলনে অংশ নেন।
- ১৬ জুন তিনি সু্ইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন।
(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর)
৪,৬১৫.
ইতালির অভ্যন্তরে কোন দুটি রাষ্ট্র অবস্থিত?
  1. ক) মাল্টা ও ভ্যাটিকান সিটি
  2. খ) অ্যান্ডোরা ও মোনাকো
  3. গ) সানম্যারিনো ও ভ্যাটিকান সিটি
  4. ঘ) লিচেনস্টাইন ও অ্যান্ডোরা
সঠিক উত্তর:
গ) সানম্যারিনো ও ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
গ) সানম্যারিনো ও ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
ইতালি ও দক্ষিণ আফ্রিকা বিশ্বের দুটো ছিদ্রায়িত রাষ্ট্র।
ইতালির অভ্যন্তরে ‘ভ্যাটিকান সিটি’ এবং ‘সানম্যারিনো’ রাষ্ট্রদ্বয় অবস্থিত।
দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে ‘লেসোথো’ নামের একটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৪,৬১৬.
'Port Blayer' island is in
  1. ক) Pacific Ocean
  2. খ) Atlantic Ocean
  3. গ) Atlantic Ocean
  4. ঘ) Indian Ocean
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
ঘ) Indian Ocean
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Indian Ocean
ব্যাখ্যা
পোর্ট ব্লেয়ার:

- এটি ভারত মহাসাগরের অন্তর্তগত বঙ্গোপসাগরে অবস্থিত।
- ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামক কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী।
- মূল ভূখন্ড থেকে নৌ ও বিমান পথে যোগাযোগ আছে।
- ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়।
- এখানে বেশ কয়েকটি যাদুঘর এবং একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি আই এন এস জারওয়া অবস্থিত।
- এখানে ব্রিটিশ উপনিবেশিক আমলের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য পৃথক কারাগার নির্মাণ করা হয়েছিল যা বর্তমানে স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসাবে সংরক্ষিত।

তথ্যসূত্র - Britannica.com
৪,৬১৭.
মানাত কোন দেশের মুদার নাম?
  1. মিশর
  2. তুর্কমেনিস্তান
  3. তাজিকিস্তান
  4. কাজাখস্তান
সঠিক উত্তর:
তুর্কমেনিস্তান
উত্তর
সঠিক উত্তর:
তুর্কমেনিস্তান
ব্যাখ্যা
– তুর্কমেনিস্তান এর মুদ্রা তুর্কমেনিস্তানি মানাত
– আজারবাইজান এর মুদ্রা আজারবাইজানি মানাত।
– মিশর এর মুদ্রা মিশরীয় পাউন্ড।
– তাজিকিস্তান এর মুদ্রা তাজিকিস্তানি সোমনি।
– কাজাখস্তান এর মুদ্রা কাজাখস্তানি টেঙ্গে।

উৎস: Currency Encyclopedia.
৪,৬১৮.
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  1. সিন্ধু
  2. ইয়াংসিকিয়াং
  3. হোয়াংহো
  4. গঙ্গা
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা

• ইয়াংজি/ ইয়াংসিকিয়াং নদী (Yangtze River):
- চীন এবং এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী।
- দৈর্ঘ্য: ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)।
- নদীর বেসিন প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি) পশ্চিম থেকে পূর্ব এবং ৬০০ মাইল (১,০০০ কিমি) উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। 
- নদীটি তিব্বতের প্লেটোর উৎস থেকে বের হয়ে পূর্ব চীনা সাগরে পতিত হয়।
- নদী ১০টি চীনা প্রদেশ বা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত বা তাদের সীমান্ত হিসাবে কাজ করে।
- নদীর প্রায় ৭৫% পথ পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত।

• প্রধান উপনদীসমূহ:
- বাম তীরে: ইয়ালুং, মিন, জিয়ালিং, হান নদী।
- ডান তীরে: উ, ইউয়ান, শিয়াং, গ্যান নদী।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,৬১৯.
Bayraktar TB2  কোন দেশের নির্মিত ড্রোন?
  1. ক) রাশিয়া
  2. খ) ইরান
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইউক্রেন
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা
- তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি ২০১৪ সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্টার টিবি-টু ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করে।
- কিন্তু সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে।
- এছাড়া তুরস্কের কাছ থেকে বায়রাক্টার টিবি-টু ড্রোন কিনছে বাংলাদেশ। সম্প্রতি এ নিয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী।
এ ড্রোনের সর্বোচ্চ গতি ঘন্টায় ২২০ কিমি ।.
সর্বোচ্চ উচ্চতা ৭৬০০ মিটার ।

সুত্র: BBC.COM
৪,৬২০.
চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
  1. ক) হিউয়েন সাং
  2. খ) ফা হিয়েন
  3. গ) আই সিং
  4. ঘ) এদের সকলেই
সঠিক উত্তর:
খ) ফা হিয়েন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফা হিয়েন
ব্যাখ্যা
ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক।
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৮০-৪১৩খ্রি.) এর সময় বাংলায় আসেন। অর্থ্যাৎ গুপ্ত যুগে বাংলায় আগমনকারী চীনা পরিব্রাজক হলে ফা-হিয়েন।
- ৩৯৯ খ্রিস্টাব্দে ফা-হিয়েন ভারত অভিমুখে যাত্রা করেন। গোবি, খোটান, পামির মালভ‚মি এং গান্ধার দেশ অতিক্রম করে তিনি ৪০১ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন।
- তিনি টানা ১০ বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত। এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও প্রামাণ্য দলিল।

অন্যদিকে,
- মা হুয়ান চীনা পরিব্রাজক । গিয়াস উদ্দীন আজম শাহের সময় বাংলায় আসেন।
- বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আসেন।
- মেগাস্থিনিস (গ্রিস) রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোটাস) রাজদরবারে দায়িত্ব পালন করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৪,৬২১.
স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) পর্তুগাল
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রান্স
ব্যাখ্যা
- ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল।
- ১৮৩০ সালে ফ্রান্স আলজেরিয়ায় উপনিবেশ স্থাপন করে।
- আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন আহমেদ বেন বেল্লা।
উৎসঃ history.com
৪,৬২২.
আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটি?
  1. লিবিয়া
  2. মিশর
  3. আলজেরিয়া
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

- আলজেরিয়া উত্তর আফ্রিকার একটি মুসলিম প্রধান দেশ। 
- এটি আফ্রিকার বৃহত্তম এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
- দেশটি ভূমধ্যসাগরীয় উপকূল থেকে দক্ষিণে সাহারা মরুভূমির কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত, যা এর আয়তনের চার-পঞ্চমাংশেরও বেশি।
- আলজেরিয়ার পূর্বে তিউনিসিয়া এবং লিবিয়া, দক্ষিণে নাইজার, মালি এবং মৌরিতানিয়া, পশ্চিমে মরক্কো এবং পশ্চিম সাহারা এবং উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত।

আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ- আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

উৎস: worldatlas.com এবং ব্রিটানিকা।

৪,৬২৩.
ফ্রান্সের মুদ্রার নাম কী?
  1. ক) ফ্রাঙ্ক
  2. খ) ইউরো
  3. গ) ডলার
  4. ঘ) পাউন্ড
সঠিক উত্তর:
খ) ইউরো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরো
ব্যাখ্যা

বিভিন্ন দেশের মুদ্রার নাম:

- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন
- চীনের মুদ্রার নাম ইউয়ান
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম ওন
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো

তথ্যসূত্র: Britannica.com
৪,৬২৪.
উপনিবেশিক শ্রীলংকায় প্রথম ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় কবে?
  1. ১৯৩১ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
ব্রিটিশ শ্রীলংকায় প্রথম ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় ১৯৪৬ সালের ১৫ মে।
এই কমিশনের উপর সরকারি কর্মচারি-কর্মকর্তাদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও অপসারণ ক্ষমতা প্রভৃতি প্রদান করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত শ্রীলংকান পাবলিক সার্ভিস কমিশনে আরো ছয়বার সংশোধন আনা হয়।
৯ জন সদস্যের সমন্বয়ে শ্রীলংকান ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত।
(সূত্র: শ্রীলংকান পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট)
৪,৬২৫.
কানাডায় কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
  1. রাষ্ট্রপতি শাসিত সরকার
  2. যুক্তরাষ্ট্রীয় সরকার
  3. সাংবিধানিক রাজতন্ত্র
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সাংবিধানিক রাজতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
সাংবিধানিক রাজতন্ত্র
ব্যাখ্যা
কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।
৪,৬২৬.
সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ দেশ কোনটি?
  1. নেপাল
  2. ভুটান
  3. তাজিকিস্তান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

• উচ্চতম দেশ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতার দিক দিয়ে ভুটানের অবস্থান বিশ্বে শীর্ষে, অর্থাৎ এটি বিশ্বের সবচেয়ে উঁচু দেশ।
- দেশটির গড় উচ্চতা প্রায় ১০ হাজার ৭৬০ ফুট। 
- ভুটানের উত্তরাঞ্চলে রয়েছে গ্রেটার হিমালয় রেঞ্জের উঁচু উঁচু সব চূড়া। 
- ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুনসুমের অবস্থানও এখানে। 
- সমুদ্রপৃষ্ঠ থেকে গাংখার পুনসুমের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুট। 
- এটি বিশ্বের এমন একটি উচ্চ শৃঙ্গ, যেখানে এখন পর্যন্ত কেউ আরোহণ করেননি।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস। [link]

৪,৬২৭.
ঐতিহাসিক ফ্রিডম স্কয়ার কোন শহরে অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক সিটি
  2. খ) কায়রো
  3. গ) ইস্তান্বুল
  4. ঘ) বাকু
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) বাকু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাকু
ব্যাখ্যা
Freedom square (also known as Azadliq Square) is situated in Baku, the capital city of Azerbaijan.
Source:nationalgeographic.co.uk
৪,৬২৮.
ইউরোপের কোন দেশে সর্বপ্রথম রেনেসাঁ শুরু হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) জার্মানী
সঠিক উত্তর:
খ) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালি
ব্যাখ্যা
রেনেসাঁ:
- রেনেসাঁ মানে হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ।
- মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণকে রেনেসাঁ হিসেবে অভিহিত করা হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে তা ইতালির অন্যান্য শহর এবং ইউরোপের অপরাপর দেশে বিস্তার লাভ করে।
- ১৪শ থেকে ১৬শ শতককে রেনেসাঁর সময়কাল বিবেচনা করা হয়।
- তৎকালীন সময়ে ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতার ফলে রেনেসাঁ সংঘটিত হয়।

উৎস: Britannica.
৪,৬২৯.
'সুক্রে' যে দেশের মুদ্রার নাম _
  1. ক) ইকুয়েডর
  2. খ) তুরস্ক
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
ব্যাখ্যা
সুক্রে - ইকুয়েডরের মুদ্রা 
রিয়েল - ব্রাজিলের মুদ্রা
রিঙ্গিত - মালয়েশিয়ার মুদ্রা
কিয়াট- মিয়ানমারের মুদ্রা
লিরা- তুরস্কের মুদ্রা।

[উৎস: ব্রিটানিকা]
৪,৬৩০.
নিচের কোন দেশের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট?
  1. উত্তর কোরিয়া
  2. সুইডেন
  3. পোল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা:
- পোল্যান্ড আইনসভা - ন্যাশনাল অ্যাসেম্বলি। উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ সিম।
- রাশিয়া আইনসভা - ফেডারেল অ্যাসেম্বলি। উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল ও নিম্নকক্ষ স্টেট ডুমা।
- জাপান - আইনসভা ডায়েট। উচ্চকক্ষ হাউজ অব কাউন্সিলরস ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
- জার্মানি - আইনসভা পার্লামেন্ট। উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিল (বুনডেসরাট) ও ফেডারেল ডায়েট (বুনডেসটাগ)।

অন্যদিকে,
এক কক্ষ বিশিষ্ট আইনসভা:
- উত্তর কোরিয়া: আইনসভার নাম সুপ্রিম পিপল'স অ্যাসেম্বলি
- সুইডেন: আইনসভার নাম রিকসড্যাগ।
- ডেনমার্ক: আইনসভার নাম ফোকেটিং।

সূত্র: বিভিন্ন দেশের ওয়েবসাইট।
৪,৬৩১.
আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. নাইজেরিয়া
  2. আলজেরিয়া
  3. সিসিলিস
  4. উগান্ডা
সঠিক উত্তর:
সিসিলিস
উত্তর
সঠিক উত্তর:
সিসিলিস
ব্যাখ্যা
 সিসিলিস:
- সিসিলিস আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র।
- এটি ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
- মোট আয়তন ৪৫৭ বর্গ কিলোমিটার।
- রাজধানীর নাম ভিক্টোরিয়া।

এছাড়া,
- আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম : আলজেরিয়া।
- জনসংখ্যায় বৃহত্তম দেশ : নাইজেরিয়া।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ : সিসিলিস। 
- বৃহত্তম জিডিপির দেশ : নাইজেরিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং  ওয়ার্ল্ড অ্যাটলাস।
৪,৬৩২.
লাওসের আনুষ্ঠানিক নাম কোনটি?
  1. People's Republic of Laos
  2. Republic of Laos
  3. Lao People's Democratic Republic
  4. Lao Democratic Republic
সঠিক উত্তর:
Lao People's Democratic Republic
উত্তর
সঠিক উত্তর:
Lao People's Democratic Republic
ব্যাখ্যা

লাওস:
- দেশটির আনুষ্ঠানিক নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক (Lao People's Democratic Republic)।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।

তথ্যসূত্র - Britannica.com

৪,৬৩৩.
’গ্রিনল্যান্ড’ ভৌগোলিকভাবে কোন মহাদেশে অবস্থিত? 
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা

উত্তর আমেরিকা মহাদেশ:
- উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ।
• সর্বোচ্চ শৃঙ্গ: ডেনালি (Denali), যার উচ্চতা ৬,১৯০ মিটার।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত (পূর্বে মাউন্ট ম্যাককিনলি নামে পরিচিত ছিল)।
• সর্বনিম্ন বিন্দু: ডেথ ভ্যালি (Death Valley)।
- এটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬ মিটার নিচে।
- বৃহত্তম দেশ: কানাডা (এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ)।
- ক্ষুদ্রতম দেশ: সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
- বৃহত্তম হ্রদ: সুপিরিয়র হ্রদ (Lake Superior)। এটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ।
- দ্বীপ: গ্রিনল্যান্ড (Greenland) বিশ্বের বৃহত্তম দ্বীপ, যা ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত।
- কিন্তু গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্ক।

উৎস: WorldAtlas.com.

৪,৬৩৪.
মায়ানমারের রাজধানীর নাম কী?
  1. ইয়াঙ্গুন
  2. নাইপিদো
  3. পেগু
  4. শাণ্ডবী
সঠিক উত্তর:
নাইপিদো
উত্তর
সঠিক উত্তর:
নাইপিদো
ব্যাখ্যা
মায়ানমার:

- অফিসিয়ালি রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার।
- দেশটি ৭টি অঞ্চলে (তাইং), ৭টি রাজ্য (পাইন) এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত।
- দেশটির আয়তন ৬৭৬,৫৭৮ বর্গ কিমি।
- আয়তনের সাথে মায়ানমার এশিয়া মহাদেশের ১০তম বৃহত্তম দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ।
- দেশটির রাজধানী নাইপিদো।
- দক্ষিণ মায়ানমারে অবস্থিত ইয়াঙ্গুন (রেঙ্গুন) মায়ানমারের বৃহত্তম শহর।
- মুদ্রার নাম কিয়াট।

তথ্যসূত্র - Worldatlas.com
৪,৬৩৫.
স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
  1. টেক্সাসে
  2. নিউইয়র্কে
  3. ওয়াশিংটনে
  4. ক্যালিফোর্নিয়ায়
সঠিক উত্তর:
নিউইয়র্কে
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্কে
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি'।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট।
- বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া।
- ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র - Britannica.com
৪,৬৩৬.
মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র কোনটি?
  1. কুয়ালালামপুর
  2. মালে
  3. পুত্রজায়া
  4. কলম্বো
সঠিক উত্তর:
পুত্রজায়া
উত্তর
সঠিক উত্তর:
পুত্রজায়া
ব্যাখ্যা
মালয়েশিয়া:
- মালয়েশিয়া একটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ।
- দেশটি দুটি প্রধান অঞ্চল নিয়ে গঠিত: পশ্চিম মালয়েশিয়া (মালয় উপদ্বীপ) এবং পূর্ব মালয়েশিয়া (বোর্নিও দ্বীপের অংশ)।
- এর মোট এলাকা ৩৩০,৮৭৭ বর্গকিলোমিটার এবং ২০২৪ সালের আনুমানিক জনসংখ্যা ৩৩.২ মিলিয়ন।
- রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়া।
- দেশটির প্রধান ভাষা মালয়, এবং ইসলাম রাষ্ট্রধর্ম।
- এটি জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ, যেখানে মালয়, চীনা, এবং আদিবাসী সম্প্রদায়দের পাশাপাশি দক্ষিণ এশীয় জনগোষ্ঠী রয়েছে।
- অর্থনীতিতে পাম তেল, রাবার উৎপাদন, পেট্রোলিয়াম এবং ইলেকট্রনিক পণ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
- মালয়েশিয়া একটি ফেডারাল সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে প্রধান সিদ্ধান্ত গ্রহণে পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত।
- এটি ১৯৫৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে।
- মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত​।
- মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি আধুনিক মালয়েশিয়ার রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার অন্যতম শিল্প অর্থনীতিতে রূপান্তরিত হয়।

উল্লেখ্য,
- ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ঘনবসতিপূর্ণ রাজধানী হল মালে।
- কলম্বো শ্রীলঙ্কার শহর, নির্বাহী এবং বিচার বিভাগীয় রাজধানী । ( কলম্বোর একটি উপশহর শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে, আইনসভার রাজধানী।)

উৎস: Britannica.
৪,৬৩৭.
ফেডারেল রিপাবলিক অব জার্মানির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতাসীন চ্যান্সেলর কে?
  1. কনরাড অ্যাডেন্যুউয়্যার
  2. হেলমুট কোল
  3. অ্যাঞ্জেলা মার্কেল
  4. গেরহার্ড শ্রোয়েডার
সঠিক উত্তর:
হেলমুট কোল
উত্তর
সঠিক উত্তর:
হেলমুট কোল
ব্যাখ্যা
- বর্তমান ফেডারেল রিপাবলিক অব জার্মানির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা চ্যান্সেলর হলেন হেলমুট কোল।
- তিনি ১৯৮২ সালের ১ অক্টোবর থেকে ১৯৯৮ সালের ২৭ অক্টোবর পর্যন্ত ১৬ বছর ২৬ দিন জার্মানির চ্যান্সেলর হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন।
- দ্বিতীয় দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা চ্যান্সেলর হলেন জার্মানির প্রথম মহিলা ও বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
- তিনি ২০০৫ সালের ২২ নভেম্বর থেকে চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
(সূত্র: ব্রিটানিকা এবং ডয়েচভেলে)
৪,৬৩৮.
‘অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট’ কোন দেশের প্রধান মানব সম্পদ এজেন্সি?
  1. যুক্তরাজ্য
  2. নেপাল
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মানব সম্পদ এজেন্সি:
- ‘Office of Personnel Management (OPM)’ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মানব সম্পদ এজেন্সি।
- এটি ১৯৭৮ সালের সিভিল সার্ভিস কমিশন সংস্কার আইনের মাধ্যমে গঠিত হয়।
- ১৯৭৮ সালে মার্কিন ফেডারেল সিভিল সার্ভিস কমিশন তিনটি সংস্থা বিকেন্দ্রীকরণ হলে ‘অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট’ এর সৃষ্টি হয়।
• অপর দুটি বিভাগ হলো:
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।

সূত্র: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট।[লিঙ্ক]
৪,৬৩৯.
সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া মহাদেশে
  2. আফ্রিকা মহাদেশে
  3. উত্তর আমেরিকা মহাদেশে
  4. দক্ষিন আমেরিকা মহাদেশে
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশে
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশে
ব্যাখ্যা
সাহারা মরুভূমি:
- সাহারা হল বিশ্বের বৃহত্তম মরুভূমি, যার আয়তন ৩.৫ মিলিয়ন বর্গ মাইল (৯ মিলিয়ন বর্গ কিমি)।
- মরুভূমির দৈর্ঘ্য প্রায় ৪,৮০০ কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ ১,৮০০ কিলোমিটার। 
- সাহারা মরুভূমির নামটি এসেছে আরবি শব্দ ‘সাহরা’ থেকে যার অর্থ ‘মরুভূমি’।।
- এটি আফ্রিকার প্রায় এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- মরুভূমিটি আলজেরিয়া, মিশর, মালি, মরক্কো, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, চাদ, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজার এবং সুদান সহ ১১টি উত্তর আফ্রিকার দেশের বিশাল অংশ জুড়ে রয়েছে।
- ১৮৩ মিটার পর্যন্ত উঁচু পাহাড়ী বালির টিলাগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- এই মরুভূমিতে জলের উত্স বিরল, তবে সাহারায় দুটি নদী এবং বিশটি মৌসুমী হ্রদ রয়েছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট।
৪,৬৪০.
ব্রিটিশ আইন সভার উচ্চ কক্ষের নাম কী?
  1. হাউজ অব কমন্স
  2. সিনেট
  3. হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  4. হাউজ অব লর্ডস
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
ব্যাখ্যা
ব্রিটিশ আইন সভা:
- ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু রয়েছে।
- পার্লামেন্ট দ্বারা শাসিত।
- আইন সভার নাম পার্লামেন্ট।
- দ্বি-কক্ষ বিশিষ্ট: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।
- ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় "পার্লামেন্ট সমূহের জননী"।
- বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থাই কমবেশী গ্রেট ব্রিটেনের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে।
- ব্রিটিশ আইন সভার উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- ব্রিটিশ আইন সভার নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

এছাড়া,
- যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম সিনেট।
- যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৪১.
সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
  1. এশিয়া
  2. মেক্সিকো
  3. অস্ট্রেলিয়া
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা
- সোইয়ইন ফ্লু ভাইরাসটি সর্বপ্রথম শনাক্ত করা হয়েছিল মেক্সিকোতে, এপ্রিল, ২০০৯ সালে। পরবর্তীতে, এই রোগটি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
- সোয়াইন ফ্লু হচ্ছে মানবদেহের ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতোই এক ধরনের ভাইরাস, যা প্রধানত শূকরের দেহে দ্রুত বংশবিস্তার করতে পারে।
এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)।
- বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০০৯-এর জুন মাসে বিশ্বের ৭৪টি দেশে নতুন H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতির কারণে এই রোগের সাম্প্রতিক অবস্থাকে বিশ্বব্যাপী মহামারি বলে চিহ্নিত করেছে।
- মানুষ, শূকর ও পাখির সংমিশ্রণে উদ্ভব হওয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই রূপটি সম্পর্কে ধারণা করা হয় এটি শূকরের মাধ্যমে মানুষকে আক্রান্ত করেছে।
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুধামান্দ্য ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম। 
- ২০০৯ সালের ১৮ জুন বাংলাদেশে প্রথম সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করা হয়। 

সূত্র: WHO Website [লিঙ্ক]
৪,৬৪২.
মঙ্গোলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষর নাম কি?
  1. ক) ডুমা
  2. খ) সোরা
  3. গ) ডায়েট
  4. ঘ) থুরাল
সঠিক উত্তর:
ঘ) থুরাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থুরাল
ব্যাখ্যা

রাশিয়ার আইনসভার দুটি শাখা রয়েছে: ১৬৬ আসন বিশিষ্ট ‘ফেডারেশন কাউন্সিল’ এবং ৪৫০ সদস্যের আসন বিশিষ্ট ‘স্টেট ডুমা’। ‘ফেডারেশন কাউন্সিল’ রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এবং স্টেট ডুমা রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। ইসরায়েল আইনসভা নেসেট নামে পরিচিত; আফগানিস্তানের আইনসভা লয়াজিরগা এবং মঙ্গোলিয়ার আইনসভার নাম থুরাল।
সূত্রঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট এবং worldatlas.

৪,৬৪৩.
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার রাজধানী কোনটি? 
  1. কারাকাস
  2. বোগোতা 
  3. আসুনসিওন
  4. সান্তিয়াগো
সঠিক উত্তর:
কারাকাস
উত্তর
সঠিক উত্তর:
কারাকাস
ব্যাখ্যা

• ভেনিজুয়েলা :
- রাষ্ট্রীয় নাম- বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা।
- ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ।
- ভেনিজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া দ্বারা বেষ্টিত।
- ভেনিজুয়েলার রাজধানী কারাকাস।
- ভেনিজুয়েলাতে অবস্থিত মারাকাইবো হ্রদ দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
- ভেনিজুয়েলার দর্শনীয় অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।  

উল্লেখ্য,
- সম্প্রতি, যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে। 

অন্যদিকে, 
• প্যারাগুয়ের রাজধানী - আসুনসিওন
• চিলির রাজধানী - সান্তিয়াগো
• কলম্বিয়ার রাজধানী - বোগোতা

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস ও বিবিসি। 

৪,৬৪৪.
'বোগোতা' কোন দেশের রাজধানী?
  1. ভেনেজুয়েলা
  2. ইকুয়েডর
  3. কলম্বিয়া
  4. পেরু
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা

কলম্বিয়া:
- এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এর পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু এবং উত্তর-পশ্চিমে পানামা অবস্থিত। 
- রাজধানী: বোগোতা।
- ভাষা: স্পেনীয় (প্রাতিষ্ঠানিক)। 
- মুদ্রা: কলম্বিয়ান পেসো।

অন্যদিকে,
- পেরুর রাজধানী লিমা। 
- ভেনেজুয়েলার রাজধানী কারাকাস।
- ইকুয়েডর-এর রাজধানী কুইটো।

উৎস: Britannica.

৪,৬৪৫.
বাল্টিক রাষ্ট্র কোনটি?
  1. হাঙ্গেরি
  2. রোমানিয়া
  3. লিথুয়ানিয়া
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
লিথুয়ানিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিথুয়ানিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৪,৬৪৬.
'One belt one road' প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া 
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে 'One belt one road' কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।
- মে ২০১৮ থেকে, বিশ্বব্যাংক গ্রুপ ১৯টি ব্যাকগ্রাউন্ড পেপারের একটি সিরিজ তৈরি করেছে (নীচে উপলব্ধ) এবং একটি সারসংক্ষেপ প্রতিবেদন যা বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, সংগ্রহ, পরিবেশ, দারিদ্র্য হ্রাস এবং অবকাঠামোর সাথে BRI-এর লিঙ্কগুলির স্বাধীন বিশ্লেষণ প্রদান করে।

⇒ BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা।
- প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে করার পরিকল্পনা আছে।

উল্লেখ্য,
- চীন প্রবর্তিত 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কে মোকাবিলা করতে জি৭ভুক্ত দেশসমূহ নতুন যে পরিকল্পনা ঘোষণা করেছে, তার নাম PGII.
- PGII- এর পূর্ণরূপ: Partnership for Global Infrastructure and Investment.
- চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণকারী সংস্থার নাম – G7।
- ২০২২ সালে ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলনে গৃহীত হয় 'PGII'।

উৎস: Britannica.

৪,৬৪৭.
‘মাসাকো’ আদিবাসী কোথায় বসবাস করে?
  1. গ্রান চাকো জঙ্গলে
  2. চাচাপোয়াল জঙ্গলে
  3. সুমাত্রা জঙ্গলে
  4. আমাজন জঙ্গলে
সঠিক উত্তর:
আমাজন জঙ্গলে
উত্তর
সঠিক উত্তর:
আমাজন জঙ্গলে
ব্যাখ্যা
‘মাসাকো’ আদিবাসী:
- লাতিন আমেরিকার আমাজন জঙ্গলের গহিনে বাস করে মাসাকো নদীর নামে পরিচিত একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী।
- আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক জনগোষ্ঠী, তাদের ভাষা, সামাজিকতা, এবং বিশ্বাস রহস্যময়।
- আমাজনের গভীরে মৌসুমভিত্তিক বসতি স্থানান্তর করে।
- বহিরাগতদের প্রবেশ ঠেকাতে মাটিতে ধারালো গজাল পুঁতে রাখে।
- সম্প্রতি (ডিসেম্বর, ২০২৪) ব্রাজিল সরকারের স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে মাসাকো জনগোষ্ঠীর কিছু ছবি ধরা পড়েছে।
- ছবিগুলো ব্রাজিলিয়ান ন্যাশনাল ইনডিজেনাস পিপলস ফাউন্ডেশন (ফিউনাই) সংগঠনের মাধ্যমে ধারণ করা হয়েছে।
- ব্রাজিলের সরকারি সংস্থা ফিউনাই এই জঙ্গলের সুরক্ষার জন্য দশকের পর দশক ধরে কাজ করছে।
- ফিউনাইয়ের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশক থেকে মাসাকোদের সংখ্যা অন্তত দ্বিগুণ বেড়ে ২০০ থেকে ২৫০ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, 
- লাতিন আমেরিকার আমাজন ও গ্রান চাকো অঞ্চলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত আদিবাসী গোষ্ঠীর সংখ্যা ৬১।
- আরও ১২৮টি আদিবাসী গোষ্ঠী রয়েছে, যাদের সরকারিভাবে যাচাই করা হয়নি।
- এই তথ্য ২১টি আদিবাসী ও নাগরিক সংগঠনের যৌথ প্রতিবেদনে প্রকাশিত।
- এই সংগঠনগুলো ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া এবং আরও সাতটি দেশের।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৪,৬৪৮.
'আদ্দিস আবাবা' কোন দেশের রাজধানী?
  1. বতসোয়ানা
  2. ইথিওপিয়া
  3. বেনিন
  4. বেলারুশ
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া।
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল।
- দেশটির রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা।
- সরকার পদ্ধতি: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন।
- নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

অন্যদিকে,
- বেনিনের রাজধানী পোর্ট-নোভো।
- বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন।
- বেলারুশের রাজধানী মিনস্ক।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
৪,৬৪৯.
'নিশীথ সূর্যের দেশ' নামে পরিচিত কোনটি?
  1. নরওয়ে
  2. জাপান
  3. তিব্বত
  4. কোরিয়া
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
নরওয়ে:
- নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি।
- দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি।
- এর রাজধানী: অসলো।
- মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন।
- 'নিশীথ সূর্যের দেশ' নামে পরিচিত নরওয়ে।
- উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।

পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৪,৬৫০.
কতসালে 'নাগার্নো-কারাবাখ শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়?
  1. ক) ২০২১
  2. খ) ২০২০
  3. গ) ২০১৯
  4. ঘ) ২০১৮
সঠিক উত্তর:
খ) ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০
ব্যাখ্যা
প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
- বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
- ৯ নভেম্বর ২০২০ সালে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার 'নাগার্নো-কারাবাখ শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়।
- মূলত রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৪,৬৫১.
সম্প্রতি কোন দেশ অত্যাধুনিক ড্রোন 'মোহাজের-১০' উন্মোচন করে?
  1. ইসরাইল
  2. ইরান
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
• ড্রোন:
- ১৯৮২ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় এই ড্রোনের প্রথম সংস্করণ তৈরি করে ইরান। 
- সর্বশেষ সংস্করণ মোহাজের-১০ প্রায় সাত হাজার মিটার উপর দিয়ে বিরতিহীনভাবে দুই হাজার কিলোমিটার চলতে পারে।
- যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এমন অত্যাধুনিক ড্রোন উম্মোচন করেছে ইরান
- ড্রোনটির নাম ‘মোহাজের-১০
- ড্রোনটি উম্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
- ড্রোনটি সাত হাজার মিটার উচ্চতায় ২৪ ঘণ্টা উড়তে সক্ষম। এর সর্বনিম্ন রেঞ্জ দুই হাজার কিলোমিটার।
- ৪৫০ লিটার জ্বালানি ক্ষমতাসম্পন্ন এই ড্রোন ৩০০ কেজি ওজন বহন করতে পারে।
- ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা সরঞ্জাম বহনে সক্ষম, ড্রোনের গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার।

এছাড়াও,
- সব ধরনের গোলাবারুদ, বোমা, হ্যান্ড গ্রেনেড প্রভৃতি বহন করারও ক্ষমতা রয়েছে।
- ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপারের আদলে বানানো হয়েছে।

উৎস: আল জাজিরা এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,৬৫২.
'জিকা ভাইরাস' সর্বপ্রথম ছড়ায় -
  1. ক) আর্জেন্টিনায়
  2. খ) ব্রাজিলে
  3. গ) কঙ্গোতে
  4. ঘ) সুদানে
সঠিক উত্তর:
খ) ব্রাজিলে
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাজিলে
ব্যাখ্যা
সর্বপ্রথম ব্রাজিলে জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। [সূত্র: প্রথম আলো]
৪,৬৫৩.
ম্যাপল পাতার দেশ নামে পরিচিত কোন দেশ?
  1. কিউবা
  2. বাহরাইন
  3. কানাডা
  4. সুইডেন
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কানাডা:
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- শাসনব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের সংমিশ্রণ।
- রাজপ্রধান: ব্রিটিশ রাজপরিবারের শাসক (বর্তমানে রাজা চার্লস-৩)।
- প্রধানমন্ত্রী: সরকারের প্রধান, সংসদ দ্বারা নির্বাচিত।
- সংসদ: দুই কক্ষবিশিষ্ট হাউস অব কমন্স ও সিনেট।

উল্লেখ্য, 
- সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিয়েছে।
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। [ জুলাই, ২০২৫]

উৎস: Britannica.
৪,৬৫৪.
রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৬ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
রাশিয়ার প্রেসিডেন্ট:
- রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রের নির্বাহী প্রধান।
- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল ৬ বছর।
- রাষ্ট্রপতি ছয় বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন।
- রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন।
- ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া জয়লাভ করে।

উল্লেখ্য,
- মার্চ, ২০২৪-এ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন।
- ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫মবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উৎস: i) Britannica.
ii) Reuters.
৪,৬৫৫.
'OECD' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) ভিয়েনা
  3. গ) প্যারিস
  4. ঘ) বার্লিন
সঠিক উত্তর:
গ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারিস
ব্যাখ্যা

- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD (Organisations for Economic Co-operation and Development) প্রতিষ্ঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮ টি।
- সর্বশেষ সদস্য - কোস্টারিকা (২৫ মে, ২০২১)।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
উৎসঃ OECD ওয়েবসাইট।

৪,৬৫৬.
শেকেল কোন দেশের মুদ্রার নাম?
  1. তুরস্ক
  2. ইসরায়েল
  3. মিশর
  4. ইরান
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
কয়েকটি দেশের মুদ্রার নাম: 
- ইউক্রেনের মুদ্রার: রিভনিয়া।
- জাপানের মুদ্রার নাম: ইয়েন।
- ইসরায়েল মুদ্রার নাম:শেকেল।
-  চীনের মুদ্রার নাম: রেন্মিন্বি।
- রাশিয়ার মুদ্রার নাম : রুবল।
- কাতারের মুদ্রার নাম: রিয়াল।
- কুয়েতের মুদ্রার নাম: দিনার। 
- তুরস্কের মুদ্রার নাম: লিরা। 
- ইরানের মুদ্রার নাম: তুমান। 
- ভিয়েতনামের মুদ্রার নাম: ডং।
- মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত।
- থাইল্যান্ডের মুদ্রার নাম: বাথ।

উৎস: ব্রিটানিকা।
৪,৬৫৭.
জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ
ব্যাখ্যা
মুসলিম জনসংখ্যায় শীর্ষ দেশ:
- ২০২৩ সালে মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে এমন দেশের তালিকা তুলে ধরা হলো-
- মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।
- ২য় অবস্থানে পাকিস্তান।
- ৩য় অবস্থানে ভারত।
- ৪র্থ অবস্থানে বাংলাদেশ।
- ৫ম অবস্থানে নাইজেরিয়া।
- ৬ষ্ঠ অবস্থানে মিসর।
- ৭ম অবস্থানে ইরান।
- ৮ম অবস্থানে তুরস্ক।
- ৯ম অবস্থানে আলজেরিয়া।
- ১০ম অবস্থানে সুদান।
====================
উল্লেখ্য যে-
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে ভারতের অবস্থান তৃতীয় ।
========================
বাংলাদেশ সাংবাধানিক ভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক একই ভাবে ভারত ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি, একই ভাবে ভারতে ও 
ব্যাখ্যায় মুসলিম জনসংখ্যার প্রেক্ষিতে দেশকে ভাগ করা  হয়েছে।
===========
• রাষ্ট্রীয় কার্য ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করা হয় সেসব দেশ - ইসলামি রাষ্ট্র। যেমন - তুরস্ক, আফগানিস্তান, সৌদি আরব ইত্যাদি।
• ধর্মনিরপেক্ষ রাষ্ট্র: রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বিষয়সমূহে নিরপেক্ষতা অবলম্বন করা হয়েছে। যেমন - বাংলাদেশ, ভারত ইত্যাদি।

তথ্যসূত্র - দৈনিক ইনকিলাব, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ এবং  ব্রিটানিকা।
৪,৬৫৮.
আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো -
  1. সুইডেন
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
নর্ডিক অঞ্চল:
- নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ, ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে বুঝায়।
- নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি। যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।

⇒ সুইডেন:
- আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন।
- সুইডেনের মোট আয়তন প্রায় ৪১০,৩৪০ বর্গকিলোমিটার।
- সুইডেন একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত।
- পশ্চিমে নরওয়ে, উত্তর-পূর্বে ফিনল্যান্ড, এবং দক্ষিণ-পূর্বে আছে যথাক্রমে বাল্টিক সাগর ও বথনিয়া উপসাগর।
- রাজধানী: স্টকহোম।
- আইনসভা: রিক্সড্যাগ।
- মুদ্রা: সুইডিশ ক্রোনা।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।
- রাষ্ট্রপ্রধান: রাজা কার্ল ষোড়শ গুস্তাফ।

উৎস: i) Statistica.
ii) World Atlas. [link]
৪,৬৫৯.
কোকাকোলার হেড অফিস কোথায় অবস্থিত?
  1. ক) নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. খ) ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
  3. গ) আটলান্টা, যুক্তরাষ্ট্র
  4. ঘ) ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) আটলান্টা, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) আটলান্টা, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
কোকাকোলা:
- কোকাকোলা হচ্ছে এক প্রকার অঙ্গারযুক্ত কোমল পানীয়।
- বিশ্বব্যাপী বিভিন্ন রেস্তোরাঁ, জেনারেল বা ডিপার্টমেন্টাল স্টোর, ভেন্ডিং মেশিনসহ বিভিন্ন স্থানে কোকাকোলা বিক্রি হয়।
- দ্য কোকাকোলা কোম্পানির দাবি অনুসারে বিশ্বের ২০০টিরও বেশি দেশে কোকাকোলা বিক্রি হয়।
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত দ্য কোকাকোলা কোম্পানি এই পানীয় উৎপাদন করে থাকে।
- কোকাকোলা সংক্ষেপে কোক (Coke) নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্রে এটি ১৯৪৪ সালের ২৭ মার্চ থেকে দ্য কোকাকোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক।
- কোকাকোলার উৎপত্তি হয়েছিলো একটি ওষুধ হিসেবে।
- ব্যবসায় কোকাকোলাকে পরিবেশন ও বিপণন করেন ব্যবসায়ী আসা গ্রিগস ক্যান্ডেলার।

উৎস: Britannica.
৪,৬৬০.
‘Playground of Europe’ বলা হয় কোন দেশকে?
  1. সুইজারল্যান্ড
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

Playground of Europe:
- সুইজারল্যান্ডকে "Playground of Europe" বা ইউরোপের ক্রীড়াঙ্গন  বলা হয়।
- আল্পস পর্বতমালা, অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য, বরফে ঢাকা উপত্যকা এবং স্কিইং বা হাইকিং-এর মতো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সুযোগের কারণে সুইজারল্যান্ডকে এই নাম দেওয়া হয়েছে।
- এটি ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে পরিচিত যেখানে সারা বছর অ্যাকটিভিটি চলে।
- এই নামটি প্রথমে ১৮৭১ সালে ব্রিটিশ লেখক Leslie Stephen-এর বই "The Playground of Europe" থেকে এসেছে।

এছাড়াও,
- বেলজিয়ামকে 'ইউরোপের ককপিট' বা 'রণাঙ্গন' বলা হয়।

উৎস: Times of India.

৪,৬৬১.
গ্রিনল্যান্ড কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক
  2. কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র
  3. কানাডা এবং আইসল্যান্ড
  4. মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইসল্যান্ড
সঠিক উত্তর:
কানাডা এবং আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
কানাডা এবং আইসল্যান্ড
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- এটি ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল।
- গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- এর অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
- এর অবস্থান কানাডা এবং আইসল্যান্ডের মাঝে অবস্থিত।
- আয়তনে মূল ডেনমার্কের চেয়ে গ্রীনল্যান্ড প্রায় ৫০ গুন বড়।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।
- গ্রিনল্যান্ডের ৮০ শতাংশ এলাকা বরফে ঢাকা।

উল্লেখ্য,
- গ্রিনল্যান্ড ১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল।
- ১৯৭৯ সালে গণভোটের মাধ্যমে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসন লাভ করেছিল, তবে দ্বীপটির পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি এখনও ডেনমার্কই দেখভাল করে।

⇒ এ দ্বীপের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস।
- আরও আছে পৃথিবীর বিরল কিছু ধাতু, যেগুলোর বৈদ্যুতিক গাড়ি ও বায়ুকলের পাশাপাশি সামরিক সরঞ্জাম উৎপাদনে উচ্চ চাহিদা রয়েছে।

উৎস: i) Britannica.
ii) BBC.
৪,৬৬২.
ইন্দোনেশিয়ার সরকার পদ্ধতি কোনটি? 
  1. সংসদীয় গণতন্ত্র
  2. সামরিক শাসন
  3. রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র
  4. সাংবিধানিক রাজতন্ত্র
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র
ব্যাখ্যা

ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ।
- এটি ১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ।
- রাজধানী: জাকার্তা (Jakarta) [ তবে বর্তমানে পরিকল্পিতভাবে রাজধানী নুসানতারা (Nusantara)-তে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।]
- বৃহত্তম শহর: জাকার্তা।
- সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- মুদ্রা: ইন্দোনেশিয়ান রুপিয়াহ (IDR)।
-  সুমাত্রা, জাভা, বোর্নিও (কালিমানতান), সুলাওয়েসি এবং নিউ গিনি প্রধান দ্বীপ।
- রিং অফ ফায়ার: দেশটি প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এ অবস্থিত হওয়ায় এখানে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং প্রায়ই ভূমিকম্প হয়।
- বিশ্বের চতুর্থ জনবহুল দেশ এবং বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
- প্রধান রপ্তানি: পাম অয়েল (বিশ্বে প্রথম), কয়লা, নিকেল, রাবার এবং কফি।
- পর্যটন: বালি (Bali) দ্বীপ বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

উৎস: ব্রিটানিকা, বিবিসি নিউজ এবং জাকার্তা পোস্ট।

৪,৬৬৩.
'কালাহারি মরুভূমি' কোথায় অবস্থিত?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) নামিবিয়া
  4. ঘ) কেনিয়া
সঠিক উত্তর:
গ) নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) নামিবিয়া
ব্যাখ্যা
- কালাহারি মরুভূমির অবস্থান আফ্রিকা মহাদেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং নামিবিয়া জুড়ে।
- পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
- পাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৪,৬৬৪.
সুইডেনের মুদ্রার নাম কি?
  1. পাউন্ড
  2. ডলার
  3. ক্রোনা
  4. পেসো
সঠিক উত্তর:
ক্রোনা
উত্তর
সঠিক উত্তর:
ক্রোনা
ব্যাখ্যা
সুইডেন:
- সুইডেন একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত।
- পশ্চিমে নরওয়ে, উত্তর-পূর্বে ফিনল্যান্ড, এবং দক্ষিণ-পূর্বে আছে যথাক্রমে বাল্টিক সাগর ও বথনিয়া উপসাগর। 
- রাজধানী: স্টকহোম।
- সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র। 
- আইনসভা: রিক্সড্যাগ। 
- মুদ্রা: সুইডিশ ক্রোনা। 
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। 
- রাষ্ট্রপ্রধান: রাজা কার্ল ষোড়শ গুস্তাফ।

উল্লেখ্য,
- সুইডেন ১৯৯৫ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে। 
- সুইডেন ২০২৪ সালে ন্যাটোতে যোগদান করে।

উৎস: Britannica.
৪,৬৬৫.
ক্যারিবিয়ান অঞ্চলে মোট কতটি দেশ রয়েছে?
  1. ১৫টি 
  2. ১১টি 
  3. ১৩টি 
  4. ১২টি 
সঠিক উত্তর:
১৩টি 
উত্তর
সঠিক উত্তর:
১৩টি 
ব্যাখ্যা

• ক্যারিবিয়ান অঞ্চলে মোট ১৩টি দেশ রয়েছে।

- অ্যান্টিগুয়া ও বারবুডা;
- বাহামা;
- বার্বাডোস;
- কিউবা;
- ডোমিনিকা;
- ডোমিনিকান প্রজাতন্ত্র;
- গ্রেনাডা;
- হাইতি;
- জ্যামাইকা;
- কিটস ও নেভিস;
- লুসিয়া;
- ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস;
- ত্রিনিদাদ ও টোবাগো;

- ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ হাইতি, যেখানে প্রায় ১ কোটি ১৪ লক্ষ মানুষ বাস করে। 
- কিউবা ক্যারিবীয় অঞ্চলের বৃহত্তম দেশ, যার আয়তন ১০৬,৪৪০ বর্গ কিলোমিটার। 

উৎস: worldatlas.com

৪,৬৬৬.
মোজাম্বিকের রাজধানীর নাম কী?
  1. ক) উলানবাটোর
  2. খ) মাপুতো
  3. গ) বন্দরসেরি বেগওয়ান
  4. ঘ) জাগরেব
সঠিক উত্তর:
খ) মাপুতো
উত্তর
সঠিক উত্তর:
খ) মাপুতো
ব্যাখ্যা
মোজাম্বিকের রাজধানীর নাম - মাপুতো।

এছাড়াও - 
- মঙ্গোলিয়ার রাজধানী - উলানবাটোর।
- ব্রুনাইয়ের রাজধানী - বন্দরসেরি বেগওয়ান।
- ক্রোয়েশিয়ার রাজধানী - জাগরেব।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,৬৬৭.
কোন দেশটি বিশ্বের সুগার বো'ওল (Sugar Bowl) হিসেবে পরিচিত?
  1. ইউক্রেন
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
Sugar Bowl Country:
- সুগার বো'ওল শব্দটি বিশ্বের উচ্চ চিনি উৎপাদন অঞ্চলকে বোঝাতে ব্যবহার হয়। বাংলায় বলা হয় - চিনির আধার।
- কিউবায় প্রচুর পরিমাণে চিনি উৎপাদিত হওয়ার কারণে বিশ্বের সুগার বো'ওল হিসাবে খেতাব অর্জন করে।
- পৃথিবীর চিনির আধার হিসাবে পরিচিত ⎯ কিউবা।

- কিন্তু অনেক চ্যালেঞ্জের কারণে কিউবায় উৎপাদিত চিনির পরিমাণ কমে যায়, যার ফলে ব্রাজিলও Sugar Bowl হিসেবে পরিচিতি লাভ করে।
- ১৫১৬ সালে ব্রাজিলে আখ প্রথম রোপণ করা হয়েছিল।
- পর্তুগিজরা তাদের স্বার্থ রক্ষার জন্য অর্থনৈতিক এবং কৌশলগত উভয় কারণেই আখ চাষে বিনিয়োগ করেছিল।

অপশনে কিউবা থাকলে এটিই উত্তর হতো।
যেহেতু কিউবা অপশনে নেই, তাই এখানে সঠিক উত্তর ⎯ ব্রাজিল।

উৎস: ওয়ার্ল্ড এটলাস [link]
৪,৬৬৮.
ফ্রিডম টাওয়ার যুক্তরাষ্ট্রের কোন শহরে অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি
  2. লস অ্যাঞ্জেলেস
  3. নিউইয়র্ক সিটি
  4. শিকাগো
সঠিক উত্তর:
নিউইয়র্ক সিটি
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক সিটি
ব্যাখ্যা

ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ফ্রিডম টাওয়ার):
- ফ্রিডম টাওয়ার যা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (One World Trade Center) নামেও পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে অবস্থিত। 
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভেঙে ফেলা টুইন টাওয়ারের স্থানে নির্মিত ভবনের নাম ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ফ্রিডম টাওয়ার)।

⇒ টুইন টাওয়ার নিউইয়র্কের ব্যস্ততম ডাউনটাউন এলাকার ১১০-তলাবিশিষ্ট দুটি ভবন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৬৬ সাল থেকে ৪ বছর ধরে পৃথিবীর অন্যতম উঁচু ভবন দুটি তৈরি হয়।
- এই ভবন দুটি ব্যবহৃত হয় বিশ্ববাণিজ্য কেন্দ্র হিসেবে।
- বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে বহুজাতিক বিভিন্ন সংস্থার দপ্তর স্থাপিত হয় ভবন দুটোয়।
- ১১ সেপ্টেম্বর ২০০১ তারিখে টুইন টাওয়ারের হঠাৎ ৭৬৭ বাণিজ্যক বিমান হাইজ্যাক করে সন্ত্রাসীরা আঘাত হানে।
- জঙ্গি হানায় মূহূর্তের মধ্যে গ্রাউন্ড জিরোতে পরিণত হয়েছিল বিশ্বখ্যাত টুইন টাওয়ার।

উৎস: i) 911 Ground Zero.
ii) Britannica.

৪,৬৬৯.
রামস্টেইন বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইউক্রেন
  3. রাশিয়া
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
রামস্টেইন বিমানঘাঁটি জার্মানিতে অবস্থিত।

রামস্টেইন বিমানঘাঁটি:

- রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি।
- এটি জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের রামস্টেইন শহরের কাছাকাছি অবস্থিত।
- রামস্টেইন বিমানঘাঁটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং এটি ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।

উল্লেখ্য,
- ন্যাটোর ইউক্রেন যুদ্ধবিষয়ক নতুন মিশন জার্মানির উইসবাডেন শহরের মার্কিন ঘাঁটি ক্লে ব্যারাকসে অবস্থিত।
- মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন (নেসাতু)।
- ইউক্রেনের সামরিক সহায়তার দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ারস ইউরোপ (শেপ) নিশ্চিত করেছে। 
- ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেসাতু গঠন করা হয়েছে।
- নেসাতুর কাছে দায়িত্ব হস্তান্তরের আগপর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় ৫০টি দেশের একটি অ্যাডহক জোট ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয় করত, যা রামস্টেইন গ্রুপ নামে পরিচিত। রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি। এ নামেই অ্যাডহক জোটটির নাম রাখা হয়েছিল। কারণ, তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিতেই প্রথম বৈঠক করেছিল।

উৎস: i) Ramstein Air Base (.mil).
ii) প্রথম আলো।
৪,৬৭০.
জার্মানি ব্যতীত কোন দেশের সরকার প্রধান 'চ্যান্সেলর' হিসেবে পরিচিত?
  1. সার্বিয়া
  2. সুইজারল্যান্ড
  3. লিচেনস্টাইন
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
অস্ট্রিয়া:
- অস্ট্রিয়া দক্ষিণ-মধ্য ইউরোপের পর্বত ঘেরা স্থলবেষ্টিত দেশ।
- এটি ইউরোপের নিরপেক্ষ কেন্দ্র হিসেবে পরিচিত।
- অস্ট্রিয়ার মোট ক্ষেত্রফলের দুই-তৃতীয়াংশ কাঠ এবং তৃণভূমি দ্বারা আচ্ছাদিত।
- অস্ট্রিয়ানদের প্রায় তিন-চতুর্থাংশ খ্রিস্টান।
- রাজধানী: ভিয়েনা।
- ভাষা: জার্মান।
- অস্ট্রিয়ার পার্লামেন্ট 'দুই কক্ষ বিশিষ্ট।

উল্লেখ্য,
- অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর পদের নামও জার্মানির ন্যায় চ্যান্সেলর।
- অস্ট্রিয়ার অধিকাংশও জার্মান বংশোদ্ভূত।
- এডলফ হিটলারের জন্মও অস্ট্রিয়াতে।
- জার্মানি ব্যতীত অস্ট্রিয়া ও লিচেনস্টাইনের জনগণের প্রধান ভাষা হলো জার্মান।
- এছাড়া সুইজারল্যান্ডের চারটি সরকারি ভাষার একটি জার্মান।

উৎস: Britannica.
৪,৬৭১.
রাশিয়ার ভেতরে হামলার জন্য ইউক্রেনকে সরবরাহকৃত যুক্তরাষ্ট্রের কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে?
  1. ALCM
  2. ATM- 1
  3. ATACMS
  4. AAM- 5
সঠিক উত্তর:
ATACMS
উত্তর
সঠিক উত্তর:
ATACMS
ব্যাখ্যা

ATACMS ক্ষেপণাস্ত্র: 
- যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে।
- এটিএসিএমএস একটি দূরপাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৩০০ কিলোমিটার।
- এটি সলিড রকেট প্রপোলেন্ট দিয়ে চলে, যা একে দ্রুত ও নির্ভুল করে তোলে।
- এই ক্ষেপণাস্ত্র গুচ্ছবোমা বা একক উচ্চমাত্রার বিস্ফোরকসহ বিভিন্ন ওয়ারহেড বহনে সক্ষম।
- গুচ্ছবোমা ব্যবহার বড় এলাকা ধ্বংস করতে পারে, তবে এতে অবিস্ফোরিত বোমার ঝুঁকি থাকে। 
- এটিএসিএমএস (ATACMS) ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম ব্যবহৃত হয়।
- বর্তমানে এটি প্রিসাইশন স্ট্রাইক মিসাইল দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যা আরও অত্যাধুনিক এবং ৫০০ কিলোমিটার পাল্লার। 

সূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার।

৪,৬৭২.
সমাজতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৩৯
  2. খ) ১৯৫৯
  3. গ) ১৯৫১
  4. ঘ) ১৯৪৯
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৯
ব্যাখ্যা
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৪,৬৭৩.
'মাউরি' উপজাতি কোন দেশে বাস করে?
  1. ইরান
  2. তুরস্ক
  3. আফগানিস্তান
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
'মাউরি' উপজাতি নিউজিল্যান্ডে বাস করে।

মাউরি:
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি।

অন্যদিকে -
- কুর্দি জাতি পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় একটি ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
- জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকা।
- তাতার জাতি হল তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত একটি উপজাতি, যারা প্রধানত ইউরোপ ও এশিয়ায় বসবাস করে।
- আমেরিকান অধিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান।
- আফ্রিদি হলো বর্তমান পাকিস্তানের এক পাশতুন নৃগোষ্ঠী, যাদের কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।

উৎস: Britannica.
৪,৬৭৪.
কানাডার রাজধানীর নাম কী?
  1. টরেন্টো
  2. আলবার্টা
  3. কুইবেক
  4. অটোয়া
সঠিক উত্তর:
অটোয়া
উত্তর
সঠিক উত্তর:
অটোয়া
ব্যাখ্যা
কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।
৪,৬৭৫.
ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
  1. মিশর
  2. তুরস্ক
  3. তিউনিশিয়া
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উল্লেখ্য,
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল।
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

উৎস: i) Britannica.
ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.
৪,৬৭৬.
নিচের কোন দেশটির মুদ্রার নাম রিয়াল?
  1. ওমান
  2. কুয়েত
  3. ইরাক
  4. বাহরাইন
সঠিক উত্তর:
ওমান
উত্তর
সঠিক উত্তর:
ওমান
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব।
- ওমান।
- ইয়েমেন।
- কাতার।
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক।
- কুয়েত।
- জর্ডান।
- বাহরাইন।
- আলজেরিয।
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত।
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর।
- সিরিয়া।
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৪,৬৭৭.
নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) কাজাখস্তান
  3. গ) জিম্বাবুয়ে
  4. ঘ) মেক্সিকো
সঠিক উত্তর:
গ) জিম্বাবুয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) জিম্বাবুয়ে
ব্যাখ্যা
জিম্বাবুয়ে দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। এর রাজধানী হারারে এবং জিম্বাবুয়ের মুদ্রার নাম ইউএস ডলার।
Source: Britannica And WSJ
৪,৬৭৮.
নিচের কোনটি মহাদেশীয় মালভূমি?
  1. কলোরাডো মালভূমি
  2. পাতাগোনিয়া মালভূমি
  3. তারিম মালভূমি
  4. ভারতীয় উপদ্বীপ
সঠিক উত্তর:
ভারতীয় উপদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ভারতীয় উপদ্বীপ
ব্যাখ্যা
- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে।
অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথাঃ
- পর্বতমধ্যবর্তী মালভূমি
- পাদদেশীয় মালভূমি
- মহাদেশীয় মালভূমি।
- সাগর বা নিম্নভূমি বেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। এরূপ মালভূমির সাথে পর্বতের কোন সংযোগ থাকে না।
মহাদেশীয় মালভূমির মধ্যে রয়েছে:
- ভারতীয় উপদ্বীপ
- এন্টার্কটিকা
- গ্রিনল্যান্ড
- অস্ট্রেলিয়া
- স্পেন
- সৌদি আরব প্রভৃতি।
অন্যদিকে,
- দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া ও উত্তর আমেরিকার কলোরাডো হলো পাদদেশীয় মালভূমি।
- তিব্বত মালভূমি, তারিম মালভূমি, মঙ্গোলিয়া, বলিভিয়া ও মেক্সিকো হলো পর্বতমধ্যবর্তী মালভূমি।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৪,৬৭৯.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. কম্বোডিয়া
  2. আর্মেনিয়া
  3. আলজেরিয়া
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া
ব্যাখ্যা
- অপশন সমূহের মধ্যে আর্মেনিয়া একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- কম্বোডিয়া, আলজেরিয়া ও কলম্বিয়ার সমুদ্রতট রয়েছে।
(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৪,৬৮০.
১ নভেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ -
  1. রুয়ান্ডা
  2. ইথিওপিয়া
  3. গাম্বিয়া
  4. জাম্বিয়া
সঠিক উত্তর:
গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
গাম্বিয়া
ব্যাখ্যা
১১ নভেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।
৪,৬৮১.
সুইজারল্যান্ডে কতটি ক্যান্টন রয়েছে?
  1. ২২টি
  2. ১৮টি
  3. ২৬টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:
- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।
- সুইজারল্যান্ডে একটি ক্যান্টন হলো একটি আঞ্চলিক বিভাগ বা রাজ্য।
- সুইজারল্যান্ডের প্রতিটি ক্যান্টনের নিজস্ব সংবিধান, সরকার এবং সংসদ রয়েছে।

উৎস: Britannica.
৪,৬৮২.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে?
  1. জে. ডি. ভ্যান্স
  2. মার্কো রুবিও
  3. পিট হিগসিথ
  4. জোহরান মামদানি
সঠিক উত্তর:
জে. ডি. ভ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
জে. ডি. ভ্যান্স
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট, ভ্যান্স ওহাইও থেকে নির্বাচিত সাবেক সিনেটর (২০২৩-২০২৫) এবং 'হিলবিলি এলিজি' (Hillbilly Elegy) বইয়ের লেখক।

এছাড়াও,
- জোহরান মামদানি হলেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র যিনি ১ জানুয়ারি, ২০২৬ থেকে দায়িত্ব পালন করছেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

উৎস: i) United States Mission to the United Nations (.gov).
ii) Britannica.

৪,৬৮৩.
মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের দ্বারা গঠিত ছায়া সরকার কোনটি?
  1. গভর্নমেন্ট অন ন্যাশনাল অ্যাকর্ড
  2. স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল
  3. ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট
  4. ইউনিয়ন সলিডারিটি কোয়ালিশন
সঠিক উত্তর:
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট
ব্যাখ্যা
- গত ১৬ এপ্রিল ২০২১ মিয়ানমারের জান্তাবিরোধী গণতন্ত্রপন্থীরা ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নামে ছায়া সরকার গঠন করে।
- ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এবং ক্ষুদ্র জাতিসমূহের রাজনীতিবিদদের নিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়।
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সরকারের গঠন:
- প্রেসিডেন্ট : ইউ উইন মিন্ট
- স্টেট কাউন্সিলর : অং সান সুচি
- প্রধানমন্ত্রী : মং উইন খাইং থান
- ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট : দোয়া লাসি লা।
- এই সরকারের সামরিক বাহিনী হিসেবে পিপলস ডিফেন্স ফোর্স গঠন করা হয়।
- গত ১ ফেব্রুয়ারি ২০২১ পুনরায় মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
(তথ্যসূত্র: ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ওয়েবসাইট এবং বিবিস ওয়ার্ল্ড)
৪,৬৮৪.
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্টাম্প ও কিম জং উনের মধ্যে ২০১৮ সালের কত তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়?
  1. ক) ২৮ মে
  2. খ) ২৫ জুন
  3. গ) ১২ জুন
  4. ঘ) ১৮ জুন
সঠিক উত্তর:
গ) ১২ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ জুন
ব্যাখ্যা
President Donald Trump and North Korean leader Kim Jong Un met at the Capella Hotel on Sentosa island in Singapore on June 12, 2018.
Source: CNBC
৪,৬৮৫.
স্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত?
  1. জাপান
  2. জার্মান
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
"স্ট্যাচু অব পিস":
- এটি দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত।
- ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।

অপরদিকে,
- জাপানের নাগাসাকির 'Peace park' এ "পিস স্ট্যাচু" অবস্থিত।

উৎস: বর্ডারস অফ মেমোরি।
৪,৬৮৬.
'ভিয়েনতিয়েন' কোন দেশের রাজধানী?
  1. জাম্বিয়া
  2. লাওস
  3. মাল্টা
  4. সুরিনাম
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
লাওস (Laos):

- দেশটির আনুষ্ঠানিক নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- জনসংখ্যা: (২০২৩ আনুমানিক) ৭,৫৫৭,০০০।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।

তথ্যসূত্র - Britannica.com
৪,৬৮৭.
কোন দেশের সংসদকে বলা হয় 'Mother of Parliaments'?
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
Mother of Parliaments:
 - যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট।
- এটি গ্রেট ব্রিটেনের আইন প্রণয়ন সম্পর্কিত কার্যক্রমের সর্বোচ্চ সংস্থা। 
- রাজা বা রানী এবং পার্লামেন্টের দু'টি কক্ষ - হাউস অব লর্ডস (House of Lords)এবং হাউস অব কমন্স (House of Commons) কে নিয়ে এই পার্লামেন্ট গঠিত হয়েছে। 

অন্যদিকে,
- এ পার্লামেন্ট সুদীর্ঘকাল ধরে প্রথা পদ্ধতির মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে বিকাশ লাভ করেছে। 
- আধুনিক বিশ্বের অনেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন সভা ব্রিটিশ পার্লামেন্টের অনুকরণে গড়ে উঠেছে বলে যুক্তরাজ্যের পার্লামেন্টকে “পার্লামেন্টের জননী” (Mother of Parliaments) বলা হয়
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান, বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৬৮৮.
২০২৫ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছিল কোন শহর? 
  1. ইস্তানবুল
  2. সমরকন্দ
  3. মরক্কো
  4. কায়রো
সঠিক উত্তর:
সমরকন্দ
উত্তর
সঠিক উত্তর:
সমরকন্দ
ব্যাখ্যা

• মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী (Capital of Culture in the Islamic World): 
- ২০২৫ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছে উজবেকিস্তানের সমরকন্দ (Samarkand) শহর।
- নির্বাচনকারী সংস্থা: ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ICESCO)
- ২০২৫ সালের ২৭ মে  সমরকন্দে একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে উদযাপন শুরু হয়।
- এর থিম ছিল: "Spiritual Heritage and Cultural Expressions in the Islamic World: Calligraphy, Music, Poetry, and Solidarity"

উল্লেখ্য, 
- ২০২৬ সালের জন্য  মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান।

তথ্যসূত্র:
i) ICESCO
ii) THE GOVERNMENT PORTAL OF THE REPUBLIC OF UZBEKISTAN

৪,৬৮৯.
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
  1. ভারত
  2. চীন
  3. রাশিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
জনসংখ্যা:
- বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত।
- ভারতের জনসংখ্যা ১৪২৫.৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব ৪৩৩.৭ জন।

অন্যদিকে, 
- জনসংখ্যায় বিশ্বে ২য় অবস্থানে আছে চীন।
- জনসংখ্যায় বিশ্বে ৩য় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যায় বিশ্বে ৪র্থ অবস্থানে আছে ইন্দোনেশিয়া।
- জনসংখ্যায় বিশ্বে .৫ম অবস্থানে আছে পাকিস্তান।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।

তথ্যসূত্র - Worlddata.info
৪,৬৯০.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন‍?
  1. ক) জর্জ ওয়াশিংটন
  2. খ) জন এডামস
  3. গ) টমাস জেফারসন
  4. ঘ) আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
ক) জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
ক) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘােষক ও যুদ্ধের সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটন দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। আর জন এডামস, টমাস জেফারসন ও আব্রাহাম লিংকন যত্রাক্রমে দেশটির দ্বিতীয়, তৃতীয় ও ষােড়শ প্রেসিডেন্ট। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৪,৬৯১.
কোন দেশের প্রধানমন্ত্রী ‘দ্য ম্যাজিশিয়ান ও কিং বিবি’ নামে পরিচিত?
  1. রাশিয়া
  2. যুক্তরাজ্য
  3. ইসরায়েল
  4. সাইবেরিয়া
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
নেতানিয়াহু:
- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।
- তিনি তিন দশকের বেশি সময় ধরে ইসরায়েলি রাজনীতিতে রয়েছেন।
- পরাজয়ের মুখ থেকে বিজয় ছিনিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতার জন্য নেতানিয়াহু ‘দ্য ম্যাজিশিয়ান’ নাম পেয়েছেন।
- আবার ইসরায়েলি রাজনীতিতে অন্য কারও চেয়ে বেশি সময় ধরে সক্রিয় থাকার জন্য নেতানিয়াহু পেয়েছেন ‘কিং বিবি’ নাম।
- নেতানিয়াহুর আরেকটি ডাকনাম আছে ‘মিস্টার সিকিউরিটি’।
 
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
৪,৬৯২.
কোন চুক্তির ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার স্বীকৃতি পায়?
  1. সিএফসি চুক্তি
  2. দ্বিতীয় ভার্সাই চুক্তি
  3. প্রথম ভার্সাই চুক্তি
  4. প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
ব্যাখ্যা

প্যারিস চুক্তি: 
- যুক্তরাষ্ট্রের স্বাধিনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাদেরকে একত্রে প্যারিস চুক্তি বা পিস অব প্যারিস বলা হয়।
- চুক্তিটি ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স।
- চুক্তির পক্ষ সমূহ - প্রথম পক্ষ - যুক্তরাজ্য , দ্বিতীয় পক্ষ - যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড।
- এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
-প্যারিস চুক্তির মাধ্যমে এবং কানাডার সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত নির্ধারিত হয়।
- যুক্তরাষ্ট্রের পক্ষে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে এবং যুক্তরাজ্যের পক্ষে প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন চুক্তিতে স্বাক্ষর করেন।
- এই চুক্তির ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার স্বীকৃতি পায়। 

উৎস: United States Department of State. [Link] 

৪,৬৯৩.
চিচেন ইৎজা কোন দেশে অবস্থিত?
  1. পেরু
  2. মেক্সিকো
  3. বলিভিয়া
  4. এল সালভেদর
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা
চিচেন ইৎজা: 
- চিচেন ইৎজা (Chichén Itzá) হচ্ছে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত একটি প্রাচীন মায়া শহর। 
- শহরটি খ্রিস্টীয় নবম ও দশম শতকে ফুলে-ফেঁপে উঠেছিল।
- এই শহরটি ছিল ইৎজা নামক মায়া গোত্রের অধীনে, যারা টলটেক সভ্যতার দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল।
- শহরের অন্যতম চমৎকার স্থাপনা হলো "এল কাস্তিয়ো" (El Castillo) নামক ধাপযুক্ত পিরামিড, যেটি প্রধান প্রাঙ্গণের মাঝে ৭৯ ফুট (২৪ মিটার) উচ্চতায় দাঁড়িয়ে আছে।
- এই পিরামিডে মোট ৩৬৫টি ধাপ রয়েছে—প্রতিটি ধাপ সৌর বছরের একটি দিন প্রতিনিধিত্ব করে, যা মায়া সভ্যতার উন্নত জ্যোতির্বিদ্যার প্রমাণ।
- বসন্ত ও শরৎকালীন বিষুব দিনে সূর্যাস্তের সময় এর উত্তরদিকের সিঁড়িতে ছায়ার খেলা একটি সর্পের চলার আকৃতি সৃষ্টি করে, যার নিচে রয়েছে একটি পাথরের সাপের মূর্তি।
- চিচেন ইৎজায় অবস্থিত ত্লাচতলি (tlachtli) নামক মাঠটি পুরো আমেরিকার বৃহত্তম বল খেলার মাঠ, যেখানে মায়ারা ধর্মীয় ও প্রতীকী অর্থে এক ধরনের বল খেলা খেলত, যা প্রাক-কোলম্বীয় মেসোআমেরিকায় অত্যন্ত জনপ্রিয় ছিল।

উৎস: Britannica.
৪,৬৯৪.
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) -এর একক মুদ্রা কবে চালু হয়েছে?
  1. ১ জানুয়ারি, ১৯৯৯
  2. ১ জুলাই, ১৯৯৯
  3. ১ মার্চ, ২০০০
  4. ১ জুলাই, ২০০০
সঠিক উত্তর:
১ জানুয়ারি, ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১ জানুয়ারি, ১৯৯৯
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- ২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা এবং ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করে।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ১ জানুয়ারী ২০২৩ তারিখে ইউরো গ্রহণ করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।

⇒ এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

উৎস: EU ওয়েবসাইট।
৪,৬৯৫.
বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
গ্র্যান্ড ক্যানিয়ন:
- বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

⇒ গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম অ্যারিজোনার উচ্চ মালভূমি অঞ্চলে অবস্থিত।
- এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে।
- এটি এর চমৎকার আকার এবং রঙের জন্য বিখ্যাত।
- গ্র্যান্ড ক্যানিয়ন মূলত অনুভূমিক স্তরযুক্ত শিলা এবং লাভা প্রবাহ নিয়ে গঠিত।
- গ্র্যান্ড ক্যানিয়নে অনেক উপনদীর পাশের গিরিখাত এবং পার্শ্ববর্তী মালভূমিও রয়েছে।

উৎস: Britannica.
৪,৬৯৬.
কোন দেশগুলোতে 'ডমিনো তত্ত্ব' প্রয়োগ করা হয়েছে?
  1. সোমালিয়া, ইরিত্রিয়া, ও দক্ষিণ আফ্রিকা
  2. মালি, ঘানা ও দক্ষিণ আফ্রিকা
  3. চীন, মঙ্গোলিয়া ও লাইবেরিয়া
  4. ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস
সঠিক উত্তর:
ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস
ব্যাখ্যা

• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

৪,৬৯৭.
গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ হিসেবে গণ্য করা হয়?
  1. ইউরোপ
  2. দক্ষিণ আমেরিকা
  3. এশিয়া
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- এটি ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল।
- গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- এর অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
- এর অবস্থান কানাডা এবং আইসল্যান্ডের মাঝে অবস্থিত।
- আয়তনে মূল ডেনমার্কের চেয়ে গ্রীনল্যান্ড প্রায় ৫০ গুন বড়।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।

উল্লেখ্য,
- গ্রিনল্যান্ড ১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। ১৯৭৯ সালে গণভোটের মাধ্যমে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসন লাভ করেছিল, তবে দ্বীপটির পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি এখনও ডেনমার্কই দেখভাল করে।
- এ দ্বীপের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস। আরও আছে পৃথিবীর বিরল কিছু ধাতু, যেগুলোর বৈদ্যুতিক গাড়ি ও বায়ুকলের পাশাপাশি সামরিক সরঞ্জাম উৎপাদনে উচ্চ চাহিদা রয়েছে।

উৎস: i) Britannica.
ii) BBC.

৪,৬৯৮.
বৃটিশ অর্থমন্ত্রীর বাসভবনের নাম কী?
  1. ক) ১১ নং ডাউনিং স্ট্রিট
  2. খ) ১০ নং ডাউনিং স্ট্রিট
  3. গ) ফ্লিট স্ট্রিট
  4. ঘ) হোয়াইট হল
সঠিক উত্তর:
ক) ১১ নং ডাউনিং স্ট্রিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ নং ডাউনিং স্ট্রিট
ব্যাখ্যা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়ের নাম ১০ নং ডাউনিং স্ট্রিট’।
অন্যদিকে, যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর বাসভবন হচ্ছে ১১ নং ডাউনিং স্ট্রিট .
বুশ হাউস হচ্ছে লন্ডনে অবস্থিত বিবিসির প্রাক্তন প্রধান কার্যালয় এবং
যুক্তরাজ্যের রানীর বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস/উইন্ডসর ক্যাসেল।

সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।
৪,৬৯৯.
কোন শহরকে ‘মধ্যপ্রাচ্যের প্যারিস’ বলা হয়?
  1. ক) দুবাই
  2. খ) কায়রো
  3. গ) বৈরুত
  4. ঘ) ইস্ফাহান
সঠিক উত্তর:
গ) বৈরুত
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈরুত
ব্যাখ্যা
লেবাননের রাজধানী বৈরুতকে ‘মধ্যপ্রাচ্যের প্যারিস’ বলা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শহরটিতে ফরাসি সংস্কৃতির প্রভাব, অর্থনৈতিক কর্মযজ্ঞের বিস্তার ও পর্যটন আকর্ষণের জন্যে বৈরুতকে ‘মধ্যপ্রাচ্যের প্যারিস’ নামে অভিহিত করা হয়।
(সূত্র: বিজনেস ইনসাইডার)
৪,৭০০.
শ্রীলংকার প্রশাসনিক রাজধানীর নাম কী?
  1. কলম্বো
  2. প্রিটোরিয়া
  3. ব্লুমফনটেন
  4. শ্রী জয়াবর্ধনেপুরা কোর্টে
সঠিক উত্তর:
শ্রী জয়াবর্ধনেপুরা কোর্টে
উত্তর
সঠিক উত্তর:
শ্রী জয়াবর্ধনেপুরা কোর্টে
ব্যাখ্যা
- দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকার প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধনেপুরা কোর্টে।
- শ্রীলংকার বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো।
- দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী হলো - প্রিটোরিয়া।
-  দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফনটেন।    

সূত্র:- ওয়ার্ল্ড অ্যাটলাস।