উত্তর
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।
• যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- 'আয়রন লেডি' বা লৌহ মানবী খ্যাত থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি ২০ শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি মুক্তবাজার অর্থনীতি চালু, সরকারি প্রতিষ্ঠানের বেসরকারিকরণ ও সরকারি খরচ কমানোর উদ্যোগ নেন। তার এসব উদ্যোগকে সমষ্টিগতভাবে 'থ্যাচারিজম' বা 'থ্যাচারবাদ' বলা হয়।
উৎস: Britannica.