বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ২৪ / ৫১ · ২,৩০১২,৪০০ / ৫,০৮০

২,৩০১.
'ডুমা' কোন দেশের আইনসভা?
  1. জাপান
  2. ডেনমার্ক
  3. রাশিয়া
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। 
- দেশটির মুদ্রার নাম রুবল।
- পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়। 
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- দেশটির পার্লামেন্টের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

অন্যদিকে -
- নেসেট: ইসরায়েলের আইনসভা। 
- ডায়েট: জাপানের আইনসভা। 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা। 

উৎস: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency (.gov).
২,৩০২.
আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে?
  1. আয়ারল্যান্ডে
  2. সুইজারল্যান্ডে
  3. ফিনল্যান্ডে
  4. গ্রিনল্যান্ডে
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
ব্যাখ্যা

• গণভোটের সূচনা: 
- আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় সুইজারল্যান্ডে।
- ১৩শ শতাব্দী থেকে সুইজারল্যান্ডে স্থানীয়ভাবে গণভোটের অনুরূপ প্রথা চালু ছিল।
- ১৮৪৮ সালে সুইজারল্যান্ডের সংবিধানে গণভোটকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়, যা বিশ্বের প্রথম আধুনিক গণভোট ব্যবস্থা।
- সুইজারল্যান্ডের এই মডেল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে (যেমন অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড) গণভোটের প্রসার ঘটায়।
- সুইজারল্যান্ডে গণভোট একটি নিয়মিত গণতান্ত্রিক প্রক্রিয়া। 

উল্লেখ্য,
- স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে।
- এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট।
- প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে।
- দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৫ সালে।
- সর্বশেষ গণভোট ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

২,৩০৩.
মাউন্ট কিনাবালু কোন দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? 
  1. জাপান 
  2. শ্রীলঙ্কা
  3. মালয়েশিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
মাউন্ট কিনাবালু: 

এটি পূর্ব মালয়েশিয়ার সাবাহ রাজ্যের বোর্নিও দ্বীপের একটি উল্লেখযোগ্য পর্বত।
• এটি ক্রোকার রেঞ্জের সর্বোচ্চ শিখর এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৪৩৮ ফুট উচ্চতায় মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত।
• এটি বিশ্বের ২০তম উঁচু পর্বত।
• মাউন্ট কিনাবালু একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হওয়ায় কিনাবালু পার্ক হিসেবে সুরক্ষিত ও সংরক্ষিত।

- অপরদিকে,
• ফুজিয়ামা – জাপানের সর্বোচ্চ পর্বত। 
• বেনেভিস – যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বত।
• এডামস পিক – শ্রীলঙ্কায় অবস্থিত। (এটি হিন্দু-মুসলমান-বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত)।
• তোরবোরা পাহাড় এর অবস্থান- আফগানিস্তান এ।
• টাইগার হিল ভারতে অবস্থিত। 

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস ও Live Mcq লেকচার। 
২,৩০৪.
স্ক্যান্ডিনেভিয় দেশ নয় কোনটি?
  1. ডেনমার্ক
  2. লিথুয়ানিয়া
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
লিথুয়ানিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিথুয়ানিয়া
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।

⇒ তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

অন্যদিকে,
⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
- স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
- যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
- আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন।

অন্যদিকে,
- এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া বাল্টিক রাষ্ট্র।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
২,৩০৫.
নিচের কোনটি নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ?
  1. ক) নেপাল
  2. খ) জাপান
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) আলজেরিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
জাপান নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ। দেশটির রাষ্ট্রপ্রধান হলেন সম্রাট। জাপানের বর্তমান সম্রাট হলেন নারুহিতো।
তবে সম্রাটের পদ প্রতীকী। দেশটির নির্বাহী ক্ষমতা পার্লামেন্টের হাতে ন্যস্ত।
অন্যদিকে নেপাল, আলজেরিয়া ও আয়ারল্যান্ডে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান।
(সূত্রঃ দেশসমূহের সরকারি ওয়েবসাইট)
২,৩০৬.
'মিডল ইস্ট নিউজ এজেন্সি' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. মিশর
  2. সৌদি আরব
  3. সিরিয়া
  4. ওমান
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
Middle East News Agency ( MENA) মিশরের একটি সংবাদ সংস্থা।
এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।

• গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- ফ্রান্স: এএফপি।
- অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
- ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
২,৩০৭.
বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহন করেন?
  1. ক) গ্রিস, সিসিলি
  2. খ) ইতালি, রোম
  3. গ) স্পেন, বার্সিলোনা
  4. ঘ) ইংল্যান্ড,লন্ডন
সঠিক উত্তর:
ক) গ্রিস, সিসিলি
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রিস, সিসিলি
ব্যাখ্যা
আর্কিমিডিস তৎকালীন গ্রিসের সিসিলিতে ২৮৭ খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন। সিসিলি বর্তমানে ইতালির অন্তর্গত একটি দ্বীপ।
Source: Britannica
২,৩০৮.
সম্প্রতি, ইসরায়েল ইরানে হামলা করে কবে? [ জুলাই, ২০২৫]
  1. ১২ জুন, ২০২৫
  2. ১৪ জুন, ২০২৫
  3. ১৩ জুন, ২০২৫
  4. ১১ জুন, ২০২৫
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫
ব্যাখ্যা
• ইসরাইল ১৩ জুন, ২০২৫ ইরানে হামলা করে।
- ইসরায়াইল কর্তৃক ইরানে পরিচালিত অভিযান অপারেশন রাইজিং লায়ন।
- অপারেশন প্রমিস টু থ্রি: ইরান কর্তৃক ইসরায়াইলে পরিচালিত অভিযান।

উল্লেখ্য, 
- ইরানের পারমাণবিক স্থাপনায় অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে এ অভিযান।
- ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় শনিবার মধ্যরাতের পর হামলা চালায় যুক্তরাষ্ট্র। -
- যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে সাতটি বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম।
- প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

উৎস: সিএনএন নিউজ।
২,৩০৯.
Which of the following countries does not have a written constitution?
  1. India
  2. Bangladesh
  3. England
  4. The USA
  5. None
সঠিক উত্তর:
England
উত্তর
সঠিক উত্তর:
England
ব্যাখ্যা
যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই।

যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
 
উল্লেখ্য,
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
 
এছাড়াও,
- সৌদি আরব, কানাডা, ইসরায়েল ও নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই।
 
উৎস: i) Britannica.
         ii) WorldAtlas.
২,৩১০.
বিশ্বের কোন দেশ সর্বপ্রথম স্বেচ্ছামৃত্যুর বৈধতা প্রদান করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ডেনমার্ক
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
⇒ স্বেচ্ছামৃত্যুর মৃত্যুর অধিকার বৈধতা সংক্রান্ত বিল:
- ১৯৪২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে 'মৃত্যুর অধিকার' নামে একটি বিল পাসের মধ্য দিয়ে স্বেচ্ছামৃত্যুর বৈধতা দেয় সুইজারল্যান্ড।
- সম্প্রতি, যুক্তরাজ্যে স্বেচ্ছামৃত্যুর বৈধতা সংক্রান্ত বিল ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
- বিলটি পাস হলে যুক্তরাজ্যই হবে স্বেচ্ছামৃত্যুর বৈধতা থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ। 
-৩৩০ জন এমপি পক্ষে এবং ২৭৫ জন বিপক্ষে ভোট দেন।
- গুরুতর অসুস্থ ব্যক্তি, যাদের ছয় মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই সুবিধা পাবেন।
- রোগীদের যন্ত্রণা লাঘব এবং মৃত্যুর সময় ও পদ্ধতি নির্ধারণের স্বাধীনতা প্রদান।
- সমর্থকরা এটিকে মানবিক হিসেবে দেখছেন, কিন্তু বিরোধীরা সম্ভাব্য সামাজিক চাপ ও অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন।

উল্লেখ্য,
- সুইজারল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে স্বেচ্ছামৃত্যুর (assisted suicide) বৈধতা প্রদান করা হয়। ১৯৪২ সালে এটি আইনত বৈধ করা হয়, তবে এটি কিছু নির্দিষ্ট শর্তের উপর নির্ভরশীল।
- তবে, যদি ইউথানেশিয়ার (euthanasia) কথা বলা হয়, তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস ২০০২ সালে এটিকে আইনসম্মত করে।
- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং অস্ট্রিয়ায় ইতোমধ্যেই স্বেচ্ছামৃত্যু বৈধ।
- এটি যুক্তরাজ্যে বৈধতা পেলে সেই তালিকায় যুক্ত হবে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
২,৩১১.
সাংহাই সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য দেশ-
  1. ক) কাজাখস্তান
  2. খ) ইরান
  3. গ) উজবেকিস্তান
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
- সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্য দেশ ৯টি।
- সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে ইরান।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,৩১২.
What is the name of the currency of Myanmar?
  1. ক) Rupee
  2. খ) Ngultrum
  3. গ) Dong
  4. ঘ) Kyat
সঠিক উত্তর:
ঘ) Kyat
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kyat
ব্যাখ্যা
মায়ানমারের মুদ্রার নাম- কিয়াত

অপরদিকে -
এছাড়াও - ভুটানের মুদ্রা-গুলট্রাম।
ভিয়েতনামের মুদ্রা- ডং।
নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২,৩১৩.
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি?
  1. ক) জেনারেল হাবিবি
  2. খ) মেঘবতী সুকর্ণপুত্রী
  3. গ) জোকো উইদাদো
  4. ঘ) জেনারেল বিরান্তো
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
উত্তর
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো (Joko Widodo)।
তিনি সর্বপ্রথম - ২০১৪ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
২,৩১৪.
আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত?
  1. মরক্কো
  2. সিরিয়া
  3. মিশর
  4. লেবানন
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
• আলেকজান্দ্রিয়া বন্দর:
- আলেকজান্দ্রিয়া বন্দর — মিশরে অবস্থিত।
- এইশহরের মিশরের বিখ্যাত গ্রন্থাগার বিবলিওথেকা আলেক্সান্দ্রিয়া অবস্থিত।
- এটি মিশরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র।
- এর সাথে সুয়েজ হয়ে আসা প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন রয়েছে। 

উৎস:
- Britannica.com
২,৩১৫.
কলোরাডো মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
কলোরাডো মালভূমি:
- কলোরাডো মালভূমি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

উল্লেখ্য,
- এটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের চারটি রাজ্য কলোরাডো, নিউ মেক্সিকো, ইউটা এবং অ্যারিজোনাতে বিস্তৃত।
- এই মালভূমিটি অত্যন্ত ঐতিহাসিক এবং ভূগোলিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বহু জাতীয় উদ্যান, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন, আর্চস, ক্যাটেড্রাল ভ্যালি এবং মেসা ভার্ডে অবস্থিত।
- এটি পাদদেশীয় মালভূমি।
- কলোরাডো মালভূমিতে সর্বাপেক্ষা দীর্ঘ ও গভীর গিরিখাতটির নাম গ্র্যান্ড ক্যানিয়ন।

উৎস: Britannica.
২,৩১৬.
Global Climate Risk Index 2021 অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ-
  1. ক) বাংলাদেশ
  2. খ) ফিলিপাইন
  3. গ) মিয়ানমার
  4. ঘ) পুয়ের্টোরিকো
সঠিক উত্তর:
ঘ) পুয়ের্টোরিকো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুয়ের্টোরিকো
ব্যাখ্যা
- জার্মান ওয়াচ প্রকাশিত Global Climate Risk Index 2021 অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পুয়ের্টোরিকো।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার।
- বাংলাদেশের অবস্থান ৭ম। 

উৎসঃ জার্মান ওয়াচ ওয়েবসাইট।
২,৩১৭.
ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) মেক্সিকো
  2. খ) কিউবা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিউবা
ব্যাখ্যা
১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
দীর্ঘ ৪৩ বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী পেলো কিউবা। শনিবার (২১ ডিসেম্বর, ২০১৯) প্রথম প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ কিউবার নতুন (প্রথম) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
উৎসঃ জানুয়ারি সংখ্যা, লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,৩১৮.
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মুদ্রা কোনটি?
  1. ক) রিয়াল
  2. খ) দিনার
  3. গ) পাউন্ড
  4. ঘ) দিরহাম
সঠিক উত্তর:
ক) রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
ক) রিয়াল
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের ‍মুদ্রা:
- কাতার
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- ইরান
- কম্বোডিয়া ও
- ব্রাজিল।
পাউন্ড যেসব দেশের ‍মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া ও
- তিউনেশিয়া


তথ্যসূত্র: ব্রিটানিকা

২,৩১৯.
ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়?
  1. ১৯৯৭
  2. ১৯৯৯
  3. ২০০০
  4. ২০১৪
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা
ম্যাকাও:
- ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
- ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল।
- পর্তুগীজ ব্যবসায়ীরা ১৫৫০ সালের দিকে মাকাওয়ে প্রথম বসতি স্থাপন করে।
- ১৫৫৭ সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসেবে পর্তুগালের কাছে ইজারা দেন।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয়।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
২,৩২০.
গারুদা কোন দেশের বিমান সংস্থা?
  1. রাশিয়া
  2. চীন
  3. ইন্দোনেশিয়া
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
গারুদা ইন্দোনেশিয়া: 
- ইন্দোনেশিয়ার জাতীয় এয়ারলাইন্সের নাম “গারুদা” (গরুড়)। 
- গারুদা ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইন
-  বিশ্বের ৯০টিরও বেশি গন্তব্যের সাথে ইন্দোনেশিয়ার বৃহৎ অর্থনীতির পাশাপাশি এক মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জের সংযোগ স্থাপন করে।
- প্রতিদিন ৬০০-র বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে গারুডা ইন্দোনেশিয়া তার যাত্রীদের জন্য উপস্থাপন করে "Garuda Indonesia Experience"—একটি অনন্য সেবা যা ইন্দোনেশিয়ার উষ্ণ আতিথেয়তা এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে।
- গারুদা ইন্দোনেশিয়া গ্রুপ বর্তমানে মোট ২০২টি বিমান পরিচালনা করছে।
- এর মধ্যে ১৪৪টি বিমান পরিচালনা করছে গারুডা ইন্দোনেশিয়া মূল ব্র্যান্ড হিসেবে এবং ৫৮টি বিমান পরিচালনা করছে সিটিলিঙ্ক, যেটি একটি লো-কস্ট ক্যারিয়ার।
- গারুদা ইন্দোনেশিয়া ২০১৪ সাল থেকে আন্তর্জাতিকভাবে সম্মানিত Skytrax-এর ৫-তারকা রেটিং অর্জন করেছে এবং টানা পাঁচ বছর পেয়েছে “The World’s Best Cabin Crew” পুরস্কার।
- Skytrax-এর এই অর্জনের পাশাপাশি গারুদা ইন্দোনেশিয়া পেয়েছে "5-Stars Airline" স্বীকৃতি APEX (Airline Passenger Experience Association) থেকে, যা যাত্রী অভিজ্ঞতা উন্নয়নে কাজ করে এমন নিউইয়র্কভিত্তিক একটি অলাভজনক সংস্থা।

উল্লেখ্য,
- হিন্দু পুরাণ অনুযায়ী, গরুড় বিষ্ণুর বাহন।

উৎস: Garuda ওয়েবসাইট।
২,৩২১.
'NASDAQ' কোন দেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• NASDAQ:
- NASDAQ এর পূর্ণরূপ - National Association of Securities Dealers Automated Quotations.
- যুক্তরাষ্ট্রের  National Association of Securities Dealers (NASD) ১৯৭১ সালে নাসড্যাক প্রতিষ্ঠা করে।
- ১৯৭১ এর ৮ ফেব্রুয়ারি ন্যাসড্যাক এর কার্যক্রম শুরু হয়।
- নাসড্যাক ও অ্যামেরিকান স্টক এক্সচেঞ্জ একত্রীকরণের ফলে ১৯৯৮ সালে  ন্যাসড্যাক-অ্যামেক্স মার্কেট গ্রুপ প্রতিষ্ঠিত হয়।
- NASDAQ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত।

উৎস: নাসডেক ওয়েবসাইট।[লিঙ্ক]
২,৩২২.
জয়শ-ই-মুহাম্মদ সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হাফিজ সাঈদ
  2. খ) মাওলানা মাসুদ আজহার
  3. গ) উমর আব্দুল্লাহ
  4. ঘ) মকবুল বাট
সঠিক উত্তর:
খ) মাওলানা মাসুদ আজহার
উত্তর
সঠিক উত্তর:
খ) মাওলানা মাসুদ আজহার
ব্যাখ্যা
জয়শ-ই-মুহাম্মদ হলো পাকিস্তানভিত্তিক কাশ্মীরী উগ্রপন্থী সংগঠন। মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে কাশ্মীরের কারাগার থেকে মুক্তি পেয়ে জয়শ-ই-মুহাম্মদ প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে পাকিস্তান সরকার জয়শ-ই-মুহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনও তৎপর।
২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলার জন্যে জয়শ-ই-মুহাম্মদ কে দায়ী করা হয়। জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
২,৩২৩.
সাব-সাহারা অঞ্চল আফ্রিকার মহাদেশের কোন অংশে অবস্থিত?
  1. ক) পশ্চিম আফ্রিকা
  2. খ) পূর্ব আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) দক্ষিণ-পূর্ব আফ্রিকা
সঠিক উত্তর:
ক) পশ্চিম আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
পশ্চিম আফ্রিকার সাব সাহারা অঞ্চল সাহেল বা সাহিল (Sahel) নামে অভিহিত।
- এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে - সেনেগাল, মৌরিতানিয়া, মালি ও নাইজার প্রভৃতি।
 
Sahel, Arabic Sāḥil, semiarid region of western and north-central Africa extending from Senegal eastward to Sudan
It forms a transitional zone between the arid Sahara (desert) to the north and the belt of humid savannas to the south.
 The Sahel stretches from the Atlantic Ocean eastward through northern Senegal, southern Mauritania, the great bend of the Niger River in Mali, Burkina Faso (formerly Upper Volta), southern Niger, northeastern Nigeria, south-central Chad, and into Sudan.
 
উৎস: ব্রিটানিকা। 
২,৩২৪.
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কোনটি?
  1. পার্পল লাইন
  2. লাইন অব ডিমারকেশন
  3. লাইন অব একচুয়াল কন্ট্রোল
  4. রেডক্লিফ লাইন
সঠিক উত্তর:
রেডক্লিফ লাইন
উত্তর
সঠিক উত্তর:
রেডক্লিফ লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
২,৩২৫.
নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিখ্যাত উক্তি কোনটি? 
  1. শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য
  2. এক দেশ, এক মানুষ, এক লক্ষ্য
  3. তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো
  4. সত্যের পথে চলতে হবে
সঠিক উত্তর:
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো
উত্তর
সঠিক উত্তর:
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো
ব্যাখ্যা

সুভাষ চন্দ্র বসু:
- পরিচয়: স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নেতা; পরিচিত নাম নেতাজি।
- সামরিক অবদান: আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন ও নেতৃত্ব।
- সরকার প্রতিষ্ঠা: নির্বাচিত আজাদ হিন্দ সরকার গঠন।
- যুদ্ধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইফল ও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ।
- সহযোগিতা: জাপানের সামরিক ও কূটনৈতিক সাহায্য।
- বিখ্যাত উক্তি: “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো”।
- জাতীয় দিবস: ২০২১ সালে জন্মদিনকে জাতীয় পরাক্রম দিবস ঘোষণা।
- গুরুত্ব: সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের প্রতীক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২,৩২৬.
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
  1. চীন
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- দেশটির আয়তন - ৩,৮৫৫,০৮১ বর্গ মাইল (৯,৯৮৪,৬৭০ বর্গ কিমি)।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।
২,৩২৭.
চীনা পরিভাষায় ‘এ্যানিমেল ম্যান’ বলা হতো কাদের?
  1. ক) দাসদের
  2. খ) কৃষকদের
  3. গ) ভূস্বামীদের
  4. ঘ) যাযাবরদের
সঠিক উত্তর:
ক) দাসদের
উত্তর
সঠিক উত্তর:
ক) দাসদের
ব্যাখ্যা
অন্যান্য প্রাচীন সভ্যতার মতো চৈনিক সভ্যতায়ও সামাজিক বৈষম্য ছিল। সমাজে অনেক দাস ছিল। তাদের অবস্থা ছিল ভয়াবহ। সরকারিভাবে গবাদি পশু আর দাসদের একই তালিকায় রাখা হতো। চীনা পরিভাষায় এদের ‘এ্যানিমেল ম্যান’ বলা হতো। সাধারণ কৃষক ও ভূমিদাসদের অবস্থান ছিল সমাজে সবেচেয়ে নিচু স্তরে। ভূস্বামী ও কৃষকদের মধ্যে ব্যবধান ছিল আকাশপাতাল। সমাজ ছিল সম্পূর্ণভাবে অভিজাতদের নিয়ন্ত্রণে। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি।
২,৩২৮.
২০১৯ সালে অ্যাবেল পুরস্কার জয় লাভ করেন কে?
  1. ক) জোখা আলহারথি
  2. খ) জেফরি হিন্টন
  3. গ) ইয়ান লিকুন
  4. ঘ) জোশুয়া বেনগিও
  5. ঙ) কেসকুলা উইলেনবেক
সঠিক উত্তর:
ঙ) কেসকুলা উইলেনবেক
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কেসকুলা উইলেনবেক
ব্যাখ্যা
২০০৩ সাল থেকে প্রবর্তিত গণিতে অসামাণ্য অবদানের জন্য অ্যাবেল পুরস্কার ২০১৯ লাভ করেন মাকিন নারী গতিজ্ঞ কেসকুলা উহলেনবেক। তিনি প্রথম নারী হিসেবে এই পদক লাভ করেন। অ্যাবেল পুরস্কারকে বিকল্প নোবেল পুরস্কার বলা হয়। ( সূত্রঃ অ্যাবেলপ্রাইজ ওয়েবসাইট)
২,৩২৯.
নিচের কোনটি ফিলিস্তিনের গেরিলা সংগঠন?
  1. এলটিটিই (LTTE)
  2. হামাস
  3. এমএনএলএফ
  4. হিজবুল্লা
সঠিক উত্তর:
হামাস
উত্তর
সঠিক উত্তর:
হামাস
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।
- এর সদরদপ্তর গাজায়।

অন্যদিকে -
- ফিলিপাইনের গেরিলা সংগঠন MNLF।
- লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ।
- শ্রীলঙ্কার গেরিলা সংগঠন LTTE.

উৎস: Britannica.
২,৩৩০.
কুয়েত এর মুদ্রার নাম কি?
  1. ক) দিরহাম
  2. খ) দিনার
  3. গ) রিয়াল
  4. ঘ) লিরা
সঠিক উত্তর:
খ) দিনার
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনার
ব্যাখ্যা
দিনার কুয়েতের মুদ্রার নাম, দিরহাম সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা, লিরা তুরষ্কের মুদ্রার নাম এবং রিয়াল সৌদি আরব এর মুদ্রার নাম।
২,৩৩১.
আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল কী নামে পরিচিত?
  1. গোল্ডেন ট্রায়াঙ্গেল
  2. গোল্ডেন ক্রিসেন্ট
  3. গোল্ডেন ওয়েজ
  4. গোল্ডেন ভিলেজ
সঠিক উত্তর:
গোল্ডেন ক্রিসেন্ট
উত্তর
সঠিক উত্তর:
গোল্ডেন ক্রিসেন্ট
ব্যাখ্যা
গোল্ডেন ক্রিসেন্ট:
- আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।

অন্যদিকে -
- গোল্ডেন ট্রায়াঙ্গেল: গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি (মায়ানমার ,থাইল্যান্ড ,লাওস) দেশের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.
২,৩৩২.
নিচের কোন দেশটি ভৌগোলিকভাবে 'হর্ন অব আফ্রিকা' অঞ্চলে অবস্থিত?
  1. সেনেগাল
  2. সিচেলিস
  3. সোয়াজিল্যান্ড
  4. জিবুতি
সঠিক উত্তর:
জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
জিবুতি
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত হর্ন অব আফ্রিকা হলো একটি উপদ্বীপ। হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
- ইরিত্রিয়া
- সোমালিয়া
- জিবুতি এবং
- ইথিওপিয়া।

অন্যদিকে,
সেনেগাল : পশ্চিম আফ্রিকা
সোয়াজিল্যান্ড : দক্ষিণ আফ্রিকা
সিচেলিস : ভারত মহাসাগর।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
২,৩৩৩.
বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
  1. সুইডেন
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
ভোট প্রদান:
- ভোট প্রদান করার মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করা হয়।
- পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেখানে আপনাকে ভোট দিতেই হবে এবং এটা বাধ্যতামূলক।
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সাইপ্রাস ও ইকুয়েডোরে ভোট দিতেই হবে।
- এ ছাড়াও দক্ষিণ কোরিয়া, পেরু, সিঙ্গাপুর, উরুগুয়ে, সুইজারল্যান্ডে এই কম্পলসারি ভোটের আইন চালু রয়েছে।

এছাড়াও,
- আর্জেন্টিনায় ১৭ থেকে ৭০ বছরের নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে।  
- দেশটিতে এই আইন চালু হয় ১৯১২ সালে।
- অস্ট্রেলিয়ায় ১৯২৪ সালে প্রথম কম্পলসারি ভোটের আইন চালু হয়।
- সাইপ্রাসে ১৯৬০ সাল থেকে এই আইন চালু হয়।
- ১৯৩৬ সালে ইকুয়েডোরে চালু করা হয় এই আইন।  

উৎস: Worldatlas & দৈনিক জনকন্ঠ পত্রিকা রিপোর্ট।
২,৩৩৪.
স্পেনের রাজধানীর নাম কী?
  1. ভ্যালেন্সিয়া
  2. সেভিয়া
  3. বার্সেলোনা
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ
ব্যাখ্যা
স্পেন:
- স্পেন ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি
- আয়তন: ১৯৫,৩৬১ বর্গ মাইল (৫০৫,৯৮৩ বর্গ কিমি)।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: কাস্টিলিয়ান স্প্যানিশ (অফিসিয়াল), কাতালান, গ্যালিসিয়ান, বাস্ক।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: ইউরো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
২,৩৩৫.
পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত একটি দেশ?
  1. ক) ইউরোপ
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) আফ্রিকা
  4. ঘ) এশিয়া
সঠিক উত্তর:
ঘ) এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- পূর্ব তিমুর এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ।

- এশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ।
- এশিয়া মহাদেশের আয়তন সারা বিশ্বের মোট ভূমির - ৩০% এবং মোট জনসংখ্যার প্রায় ৬০% বসবাস করে।
- এশিয়া মহাদেশের আয়তন ১৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার বা ৮,৮১,৯৩, ১৯০ বর্গ মাইল।
- এশিয়ার পূর্বে - প্রশান্ত মহাসাগর; উত্তরে - আর্কটিক মহাসাগর/ উত্তর মহাসাগর;
- দক্ষিণে - ভারত মহাসাগর ও পশ্চিমে - ইউরোপ মহাদেশ অবস্থিত।

- এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ - চীন এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ – জাপান।
- মোট দেশের সংখ্যা - ৪৯টি (স্বাধীন ও সার্বভৌম ৪৮টি)। 
- সর্বশেষ স্বাধীন দেশ - পূর্ব তিমুর (২০০২ সাল)

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২,৩৩৬.
২০২৪ সালে ইউরোপীয় কমিশন ইউরোপের সবুজ রাজধানী হিসেবে কোনটিকে স্বীকৃতি দেয়?
  1. ভ্যালেন্সিয়া, স্পেন
  2. অসলো, নরওয়ে
  3. ভেনিস, ইতালি
  4. তালিন, এস্তোনিয়া
সঠিক উত্তর:
ভ্যালেন্সিয়া, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ভ্যালেন্সিয়া, স্পেন
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইউরোপের সবুজ রাজধানী:
- ইউরোপীয় কমিশন ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্পেনের ভ্যালেন্সিয়াকে স্বীকৃতি দিয়েছে।
- ইউরোপীয় কমিশনের মতে ভ্যালেন্সিয়াতে ৫০ লাখ বর্গমিটার সবুজ এলাকা রয়েছে।
- কমিশনের প্রতিবেদন অনুযায়ী,এর আয়তন ১৩৪ দশমিক ৬ বর্গকিলোমিটার।
- বিজয়ী শহর কর্তৃপক্ষকে পরিবেশের টেকসই উন্নয়ন কর্মসূচির জন্য ছয় লাখ ইউরো দেওয়া হয়।

অন্যদিকে,
- আগে সবুজ রাজধানী খেতাব পাওয়া শহরগুলো হলো - এস্তোনিয়ার রাজধানী তালিন ও নরওয়ের রাজধানী অসলো।

উৎস: রয়টার্স ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

২,৩৩৭.
লিবিয়ার রাজধানীর নাম কী?
  1. সাবহা
  2. বেনগাজি
  3. আল-বায়দা
  4. ত্রিপোলি
সঠিক উত্তর:
ত্রিপোলি
উত্তর
সঠিক উত্তর:
ত্রিপোলি
ব্যাখ্যা
লিবিয়া:
- এটি উত্তর আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)।
- রাজধানী: ত্রিপোলি।
- ভাষা: আরবি (সরকারি); ইতালীয় এবং ইংরেজি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি) ও এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: লিবিয়ান দিনার।

তথ্যসূত্র - Britannica.com
২,৩৩৮.
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয় কোনটি?
  1. ডেনমার্ক
  2. সুইডেন
  3. নরওয়ে
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
২,৩৩৯.
নিম্নের কোন দেশটি হর্ন অব আফ্রিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) রুয়ান্ডা
  3. গ) সোমালিয়া
  4. ঘ) ইরিত্রিয়া
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
ব্যাখ্যা
- পূর্ব আফ্রিকা অঞ্চলের একটি দেশ হচ্ছে রুয়ান্ডা।
- আফ্রিকা প্রচলিতভাবে পাঁচটি প্রধান অঞ্চলে বিভক্ত - দক্ষিণ, উত্তর, মধ্য, পশ্চিম এবং পূর্ব আফ্রিকা।
- পূর্ব আফ্রিকা, যা আফ্রিকার পূর্ব বা পূর্ব আফ্রিকা নামেও পরিচিত, ১৮টি দেশ নিয়ে গঠিত বৃহত্তম অঞ্চলগুলির মধ্যে একটি।
- পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে পূর্ব আফ্রিকা সম্প্রদায়, আফ্রিকান গ্রেট লেক অঞ্চল এবং হর্ন অফ আফ্রিকা সহ অন্যান্য উপ-অঞ্চল রয়েছে।

হর্ন অফ আফ্রিকা হল - ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতি নিয়ে গঠিত মহাদেশের পূর্বতম সম্প্রসারণ যার সংস্কৃতি এবং ইতিহাস বিগত বছরগুলিতে সংযুক্ত রয়েছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২,৩৪০.
সম্প্রতি কোন দ্বীপ রাষ্ট্রে যুক্তরাষ্ট্র তার দূতাবাস পুনঃচালু করার ঘোষণা দেয়?
  1. ক) মাইক্রোনেশিয়া
  2. খ) পালাউ
  3. গ) সলোমন দ্বীপপুঞ্জ
  4. ঘ) মার্শাল দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
গ) সলোমন দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) সলোমন দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
ওশেনিয়ার দেশ সলোমন দ্বীপপুঞ্জে ২৯ বছর পর আবারও দূতাবাস চালু করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
- ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্র দেশটিতে দূতাবাস খুলে এবং ১৯৯৩ সালের ৩০ জুলাই বন্ধ করে দেয়।
- সম্প্রতি ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি পুনরায় দূতাবাস খোলার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

উৎস: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২,৩৪১.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. আসাম
  2. মিজোরাম
  3. অরুণাচল
  4. মেঘালয়
সঠিক উত্তর:
অরুণাচল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল
ব্যাখ্যা

সেভেন সিস্টার্স:
- সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।

২,৩৪২.
১০ নং ডাউনিং স্ট্রিট কী?
  1. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
  2. ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস
  3. বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যা
  4. ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
 - বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন - ১০ নং ডাইনিং স্ট্রিট।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন - ১১ নং ডাইনিং স্ট্রিট।
- বৃটিশ রাজপরিবারের বাসভবন - বাকিংহাম প্যালেস (লন্ডন)।
-  সংবিধান - অলিখিত।
- প্রথম প্রধানমন্ত্রী - রবার্ট ওয়ালপল।
- রাষ্ট্রপ্রধান - রাজা তৃতীয় চার্লস।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
 
২,৩৪৩.
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসন ছিল -
  1. ২২০ বছর
  2. ২৮৮ বছর
  3. ৩৪২ বছর
  4. ৪০০ বছর
সঠিক উত্তর:
৩৪২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৪২ বছর
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উল্লেখ্য,
- ১৯৬১ সালের নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬৪ সালে অন্তর্ঘাতসহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বর্ণবাদী সরকার।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সকল শ্রেণীর লোকের অংশগ্রহণে শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নেলসন ম্যান্ডেলা দায়িত্ব গ্রহণ করেন।
- দক্ষিণ আফ্রিকা ৩৪২ বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল।
- ১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ৩৪২ বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়।

উল্লেখ্য,
- দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টের নাম এফডব্লিউডি ক্লার্ক।

উৎস: Britannica.
২,৩৪৪.
ইন্টারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) রাশিয়া
  2. খ) কানাডা
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়ার অন্যতম বৃহৎ স্বাধীন সংবাদ সংস্থা।
Source: Encyclopedia
২,৩৪৫.
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কবে নিউ আটলান্টিক চার্টারে স্বাক্ষর করে?
  1. ১০ জুন ২০২১
  2. ১৪ জুন ২০২১
  3. ০৪ জুলাই ২০২১
  4. ১৪ আগস্ট ২০২১
সঠিক উত্তর:
১০ জুন ২০২১
উত্তর
সঠিক উত্তর:
১০ জুন ২০২১
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত ১০ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়ালে ‘নিউ আটলান্টিক চার্টারে’ স্বাক্ষর করেন।
- ১৯৪১ সালের ১৪ আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদ বা চার্টারে স্বাক্ষর করেছিলেন।
(তথ্যসূত্র: ওয়াইটহাউজ ওয়েবসাইট)
২,৩৪৬.
আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
ক) কানাডা
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা, তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র, চতুর্থ বৃহত্তম দেশ চীন।
Source: Worldatlas
২,৩৪৭.
কোন দেশকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড 
  3. সুইডেন 
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড 
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড 
ব্যাখ্যা

ফিনল্যান্ড:
- ফিনল্যান্ড “হাজার হ্রদের দেশ” নামে পরিচিত।
- ফিনল্যান্ডকে “হাজার হ্রদের দেশ” বলা হয়, কারণ এই উত্তর ইউরোপীয় দেশে অসংখ্য ছোট-বড় হ্রদ ছড়িয়ে আছে।
- হ্রদগুলো দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- এই উত্তর ইউরোপীয় দেশ বিশ্বের বৃহত্তম হ্রদ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।
- হ্রদগুলো মূলত বরফের চাপে ভূমি দেবে গিয়ে তৈরি হয়েছে, বিশেষ করে দেশের মধ্য ও পূর্ব অংশের Lakeland অঞ্চলে।
- এই হ্রদগুলো ফিনিশ সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
- ফিনল্যান্ডের মোট এলাকার ১০% এরও বেশি অংশ জল দ্বারা আবৃত।
-  ফিনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রের অন্তর্ভুক্ত। 
-----------------------------
উল্লেখ্য, 
স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র মূলত ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক নিয়ে গঠিত।
----------------------------------------
অন্যদিকে,
- নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। 
- সুইডেন সবচেয়ে ছোট স্ক্যান্ডিনেভিয়ান দেশ।
- আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ।

উৎস: Britannica.

২,৩৪৮.
কোন দেশটি ইন্দোচীন এর অন্তর্ভুক্ত ছিল না?
  1. ক) লাওস
  2. খ) ভিয়েতনাম
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) কম্বােডিয়ার
সঠিক উত্তর:
গ) মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মালয়েশিয়া
ব্যাখ্যা
ইন্দোচীন- 
- ফ্রান্স অষ্টাদশ শতকে ইন্দোচীন হিসাবে পরিচিত বর্তমান ভিয়েতনাম, লাওস ও কম্বােডিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অঞ্চলটির উপর শাসন অব্যাহত রাখে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান ইন্দোচীন দখল করে নেয়।
- ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- ফ্রান্স ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ১৯৪৬ সালে দেশটির উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

উৎস: ব্রিটানিকা।
২,৩৪৯.
কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. তাইওয়ান
  2. ইসরায়েল
  3. কোসোভো
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ান
ব্যাখ্যা
• তাইওয়ান:
- চীনের আপত্তির কারণে বাংলাদেশের তাইওয়ানের সাথে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।
- তবে দুই দেশের মধ্যে ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
- বাংলাদেশের তাইওয়ানের সাথে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.২২ বিলিয়ন মার্কিন ডলার।

• ইসরায়েল:
- বাংলাদেশের ইসরায়েলের সাথে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

• কোসোভো:
- বাংলাদেশ কোসোভোকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ২০১৭ সালে স্বীকৃতি দিয়েছিল।
-  স্বীকৃতি দেওয়ার আগে থেকেই বাংলাদেশের কোসোভোর সাথে রফতানি ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

• নাইজেরিয়া সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,৩৫০.
চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে?
  1. এশিয়া, ইউরোপ, আমেরিকা
  2. এশিয়া, আফ্রিকা, আরব
  3. এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা
  4. এশিয়া, ইউরোপ, আফ্রিকা
সঠিক উত্তর:
এশিয়া, ইউরোপ, আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া, ইউরোপ, আফ্রিকা
ব্যাখ্যা

- চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' (OBOR) বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) মূলত এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে ব্যাপক সংযোগ স্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।

- এই প্রকল্পটি দুটি প্রধান অংশে বিভক্ত:
→ প্রথমত, 'সিল্ক রোড ইকোনমিক বেল্ট' যা স্থলপথে চীন থেকে মধ্য এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে।
→ দ্বিতীয়ত, '২১শ শতকের মেরিটাইম সিল্ক রোড' যা সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া হয়ে আফ্রিকা ও ইউরোপের বন্দরগুলোর সাথে চীনের নৌ-সংযোগ প্রতিষ্ঠা করছে।

উল্লেখ্য, 
- এই বিশাল পরিকল্পনায় বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, জার্মানি, ইতালি, কেনিয়া, ইথিওপিয়াসহ ৭০টিরও বেশি দেশ অংশগ্রহণ করছে।
- প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে এই তিন মহাদেশের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা।  

সূত্র: ব্রিটানিকা ও Businessinsider নিউজ। 

২,৩৫১.
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. সরোজিনী লামা
  2. কে পি শর্মা অলি
  3. সুশীলা কারকি
  4. সবিতা ভাণ্ডারি
সঠিক উত্তর:
সুশীলা কারকি
উত্তর
সঠিক উত্তর:
সুশীলা কারকি
ব্যাখ্যা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী:
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি।
- এর আগে ২০১৬-২০১৭ সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণু’ অবস্থান নিয়ে আলোচিত ছিলেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি তরুণদের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
- এর পর বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [link]

২,৩৫২.
এলিফ্যান্ট পাস (Elephant Pass)’ শ্রীলঙ্কার কোন প্রদেশে অবস্থিত?
  1. পশ্চিম প্রদেশ
  2. দক্ষিণ প্রদেশ
  3. উত্তর প্রদেশ
  4. পূর্ব প্রদেশ
সঠিক উত্তর:
উত্তর প্রদেশ
উত্তর
সঠিক উত্তর:
উত্তর প্রদেশ
ব্যাখ্যা

- শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা ১৯৭৪ সালে পক প্রণালিতে নির্ধারিত হয়।
- শ্রীলঙ্কার উত্তর প্রদেশে অবস্থিত 'এলিফ্যান্ট পাস (Elephant Pass)' একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা,
- যা গৃহযুদ্ধের সময় বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করেছিল।
- শ্রীলঙ্কার মান্নার দ্বীপ মুসলমান অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত।

শ্রীলঙ্কা:

- রাষ্ট্রীয় নাম: ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রিপাবলিক অব শ্রীলঙ্কা (Democratic Socialist Republic of Sri Lanka.
- স্বাধীনতা লাভ: ৪ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে (ব্রিটিশ শাসন থেকে, সিলোন নামে);
- রাষ্ট্রব্যবস্থা: গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র (unitary multiparty republic);
- শাসনপদ্ধতি: রাষ্ট্রপতি ও সংসদীয় গণতন্ত্রের সমন্বয় (রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতাসম্পন্ন);
- রাজধানী: শ্রী জয়াবর্ধনপুরা কোট্টে (Sri Jayawardenepura Kotte আইনসভা); 
- কলম্বো (Colombo - নির্বাহী ও বিচার বিভাগীয়);
- আইনসভা: পার্লামেন্ট (এককক্ষ বিশিষ্ট, ২২৫ আসন);
- প্রকৃতি: দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র (ভারত মহাসাগরে, ভারতের দক্ষিণে অবস্থিত);
- রাষ্ট্রীয় ভাষা: সিংহলী (Sinhala) ও তামিল (Tamil);
- যোগাযোগের ভাষা: ইংরেজি; জাতীয় মুদ্রা: শ্রীলঙ্কান রুপি (Sri Lankan Rupee);
- জাতিগত গোষ্ঠী: সিংহলী, তামিল, মুসলিম (মুর), বার্গার;
- ধর্ম: বৌদ্ধধর্ম (প্রধানত সিংহলীদের মধ্যে প্রচলিত, রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদাপ্রাপ্ত)।

উৎস: Britannica, এবং সরকারি অফিসিয়াল ওয়েবসাইট।

২,৩৫৩.
পৃথিবীর কোন দেশের নাগরিকদের ‘ডাচ' বলা হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ব্রাজিল
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
- ইংরেজি-ভাষী লোকেরা নেদারল্যান্ডস এবং জার্মানি উভয়ের লোকেদের বর্ণনা করতে ডাচ শব্দটি ব্যবহার করেছিl.
- এখন শুধু নেদারল্যান্ডস এর লোকেদেরই ডাচ বোঝানো হয়। 
- বিশেষত উচ্চ ডাচ শব্দগুচ্ছটি এখন দক্ষিণ জার্মানির পার্বত্য অঞ্চলের লোকেদের উল্লেখ করে। 
- নিম্ন ডাচরা এখন নেদারল্যান্ডসের সমতল ভূমির লোকদের উল্লেখ করে।
- শব্দটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল যে ১৮১৫ সালে যখন তারা একটি আনুষ্ঠানিক, পৃথক দেশ হয়ে ওঠে, তখন তারা নেদারল্যান্ডস রাজ্যে পরিণত হয়।

উৎস: Why Are People From The Netherlands Called Dutch, Dictionary.com
২,৩৫৪.
১৪ -তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কানাডা
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা

১৪তম (২০১৯) - জাপান
১৫তম (২১-২২ নভেম্বর, ২০২০) - সৌদি আরব
১৬তম (২০২১) - ইটালি
১৭তম (২০২২) - ভারত

২,৩৫৫.
প্যানজিয়ার অস্তিত্ব এবং তার বিভাজনের প্রক্রিয়াটি কোন তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়?
  1. থিওরি অব ন্যাচার‍্যাল সিলেকশন
  2. কন্টিনেন্টাল ড্রিফট
  3. বিগ ব্যাং থিওরি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কন্টিনেন্টাল ড্রিফট
উত্তর
সঠিক উত্তর:
কন্টিনেন্টাল ড্রিফট
ব্যাখ্যা

কন্টিনেন্টাল ড্রিফট বা মহীসঞ্চারণ তত্ত্ব
-
1912 সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েজেনার তার কন্টিনেন্টাল ড্রিফট বা মহীসঞ্চারণ তত্ত্বে প্যানজিয়ার অস্তিত্ব এবং বিভাজনের প্রক্রিয়াটি প্রথম প্রস্তাব করেছিলেন।
-প্যানজিয়া নামটি গ্রীক শব্দ প্যানজাইয়া থেকে এসেছে, যার অর্থ "সমস্ত পৃথিবী"। 
- প্যানজিয়া ( Pangea ) ছিল একটি সুপারমহাদেশ।
- প্রারম্ভিক ভূতাত্ত্বিক সময়ে এটি পৃথিবীর প্রায় সমস্ত ভূমিকে অন্তর্ভুক্ত করেছিল।
- প্যানথালাসা নামক একটি বৈশ্বিক মহাসাগর দ্বারা প্যানজিয়া বেষ্টিত ছিল। 
- প্যানজিয়া প্রাথমিক পার্মিয়ান যুগে (প্রায় 299 মিলিয়ন থেকে প্রায় 273 মিলিয়ন বছর আগে) সম্পূর্ণরূপে একত্রিত হয়েছিল।
- সুপারমহাদেশটি প্রায় 200 মিলিয়ন বছর আগে, প্রারম্ভিক জুরাসিক যুগে (201 মিলিয়ন থেকে 174 মিলিয়ন বছর আগে) বিচ্ছিন্ন হতে শুরু করে, অবশেষে আধুনিক মহাদেশ এবং আটলান্টিক এবং ভারত মহাসাগর গঠন করে।
- প্যানজিয়ার বিভাজনের প্রক্রিয়াটি প্লেট টেকটোনিক্সের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা হয়েছে, যা সহজভাবে বলেছে যে পৃথিবীর মহাদেশগুলি একসময় সুপারমহাদেশীয় প্যানজিয়াতে একত্রিত হয়েছিল ।
- প্লেট টেকটোনিক্স বলে যে পৃথিবীর বাইরের শেল বা লিথোস্ফিয়ার, বৃহৎ শক্ত প্লেট নিয়ে গঠিত যা পরে আলাদা আলাদা মহাদেশে বিভিক্ত হয়েছিল ।

অন্যদিকে,
- থিওরি অব ন্যাচার‍্যাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন। এই তত্ত্বে প্রাণের উৎপত্তি , বিকাশ ও বিবর্তন সম্পর্কে বলা হয়েছে। 
- জি লেমেটার এর বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বে বলা হয়েছে যে, ১৩৮০ কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
২,৩৫৬.
'সান্তিয়াগো' কোন দেশে অবস্থিত?
  1. চিলি
  2. বলিভিয়া
  3. কলম্বিয়া
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা
রাজধানী:
 - চিলির রাজধানী সান্তিয়াগো।
- এটি চিলির বৃহত্তম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরটির কেন্দ্র।
- চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

অন্যদিকে,
- উরুগুয়ের রাজধানী মোন্তেভিদেও।
- কলম্বিয়ার রাজধানী বোগোটা। 
- বলিভিয়া রাজধানী লাপাজ।

উৎস: Britannica ও World Atlas.
২,৩৫৭.
ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? 
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা

• ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা: 
- তারিখ: ১৫ নভেম্বর, ১৯৮৮ সাল। 
- ঘোষণাস্থল: আলজিয়ার্স, আলজেরিয়া। 
- ঘোষণা প্রদানকারী: ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি মুক্তি সংস্থার (PLO) চেয়ারম্যান ছিলেন। 
- রাজধানী হিসেবে ঘোষণা: জেরুজালেম। 
- প্রথম স্বীকৃতিদাতা দেশ: আলজেরিয়া। 
- এই ঘোষণা প্রথম ইন্তিফাদার (ফিলিস্তিনি গণজাগরণ) সময়কালে ফিলিস্তিনি স্বায়ত্তশাসনের দাবি সুদৃঢ় করেছিল।

তথ্যসূত্র: আল জাজিরা। 

২,৩৫৮.
'ন্যুরেমবার্গ ট্রায়াল' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) যুদ্ধাপরাধের বিচার
  2. খ) সীমানা সংক্রান্ত
  3. গ) নারী অধিকার
  4. ঘ) মানবাধিকার
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধের বিচার
উত্তর
সঠিক উত্তর:
ক) যুদ্ধাপরাধের বিচার
ব্যাখ্যা
নুরেমবার্গ ট্রাইব্যুনাল:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী পরিকল্পিতভাবে যে ভয়ংকর গণহত্যা চালিয়েছিল, তার মূল পরিকল্পনাকারীদের  'নুরেমবার্গ ট্রাইব্যুনালে' বিচারের আওতায় আনা হয়।
- বিশ্বের ইতিহাসে এত বড় আকারে যুদ্ধাপরাধের বিচা্র ই প্রথম করা হয়।
- এই ট্রাইব্যুনালের অন্যতম এক তদন্ত কর্মকর্তা ছিলেন বেনজামিন ফেরেনজ।
- নাৎসি জার্মান যুদ্ধবন্দীদের বিচার ২১ নভেম্বর, ১৯৪৫ থেকে ১ অক্টোবর, ১৯৪৬ সাল পর্যন্ত চলে জার্মানির ন্যুরেমবার্গে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং বিবিসি বাংলা নিউজ।
২,৩৫৯.
স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. যুক্তরাজ্য
  2. পর্তুগাল
  3. নেদারল্যান্ডস
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

ইন্দোনেশিয়া:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া।
- দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখ- থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- স্থল সীমান্ত রয়েছে মালয়েশিয়া, বোর্নিও, পাপুয়া নিউগিনি ও পূর্ব তিমুর এবং সরু প্রণালী দ্বারা আলাদা হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের সঙ্গে।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, সুলাওয়েসি, পাপুয়া নিউ গিনি।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রাবোও সুবিয়ান্তো।

⇒ স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল। 
- ইন্দোনেশিয়া ১৭ আগস্ট ১৯৪৫ সালে হল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- নেপোলিয়নের যুদ্ধের সমাপ্তির পর ১৮১৫ সাল থেকে নেদারল্যান্ডস দ্বীপপুঞ্জ জুড়ে একটি প্রভাবশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল।

উল্লেখ্য,
- আহমেদ সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের উত্থানকালের প্রধান সারির নেতা। 
- ঔপনিবেশিক শক্তি নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন আহমেদ সুকর্ণ। 
- ১৯৪৫ সালের ১৭ আগস্ট জাতীয়তাবাদী সংগ্রামী নেতা আহমেদ সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় এবং স্বাধীন ও সার্বভৌম ইন্দোনেশিয়ার জন্ম হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.

২,৩৬০.
সম্প্রতি, আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. কাতার
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. তুরস্ক
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। 
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

সূত্র- আল জাজিরা পত্রিকা রিপোর্ট। 

২,৩৬১.
লিমা কোন দেশের রাজধানী?
  1. সুরিনাম
  2. গায়ানা
  3. কলম্বিয়া
  4. পেরু
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা
পেরু (Peru): 
- অবস্থান: দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশ। 
- রাজধানী: লিমা। 
- সীমান্তবর্তী দেশসমূহ: কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, চিলি ও ইকুয়েডর। 
- পেরু একটি ক্রান্তীয় দেশ, যার উত্তরাংশ প্রায় নিরক্ষরেখাকে স্পর্শ করে।
- আন্দিজ পর্বতমালা পেরুর ভেতরে যাতায়াতে বড় বাধা সৃষ্টি করেছে।
- লিমা থেকে প্রায় ৬০০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ইকুইটোস, কিন্তু পর্বতময় ভূখণ্ডের কারণে অতীতে সহজ রুট না থাকায় অনেকেই ৭,০০০ মাইল পথ ঘুরে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর হয়ে যেতেন।
- পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত লেক টিটিকাকা ব্যতীত অন্যান্য সীমান্ত অঞ্চল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ।
- দেশটির বৈচিত্র্যময় জলবায়ু ও অর্থনৈতিক কর্মকাণ্ড উচ্চতা ও সাগরধারার প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উৎস: Britannica.
২,৩৬২.
কুয়েতের নতুন আমির হিসেবে নিযুক্ত হয়েছেন -
  1. শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ
  2. সাবাহ আল-আহমাদ
  3. সালিম আল-মুবারক আল-সাবাহ
  4. সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
সঠিক উত্তর:
শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ
উত্তর
সঠিক উত্তর:
শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ
ব্যাখ্যা
কুয়েতের নতুন আমির শেখ মিশেল:
- কুয়েতের নতুন আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ।
- যুবরাজ শেখ মিশেল দেশটির পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্য দিয়ে আমির হিসেবে ক্ষমতায় বসবেন।
- কুয়েতের সংবিধান অনুযায়ী, আমিরের মৃত্যুর পর যুবরাজই পরবর্তী আমির হবেন।
- তবে তাকে অবশ্যই পার্লামেন্টে শপথ গ্রহণ করতে হবে।
- যদিও ২০২১ সাল থেকে শেখ মেশালই কার্যত কুয়েত শাসন করে আসছিলেন। তবে এতদিন তিনি ছিলেন যুবরাজ।

উল্লেখ্য,
- শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন।
- সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর এ দায়িত্ব পান তিনি।
- এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন। 
         ii) ১৬ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
২,৩৬৩.
নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয়? 
  1. পোল্যান্ড
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা

- 'পোল্যান্ড' স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয়।

• স্ক্যান্ডিনেভিয়ান দেশ:

- স্ক্যান্ডিনেভিয়া হলো উত্তর ইউরোপের একটি উপদ্বীপীয় অঞ্চল, যা নর্ডিক দেশগুলোর ভৌগোলিক কেন্দ্র হিসেবে বিবেচিত। 
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
- ফিনল্যান্ডকে কিছু বিশেষজ্ঞ ভূতাত্ত্বিক ও অর্থনৈতিক কারণে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
- আইসল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জকে অন্তর্ভুক্ত করা হয় ভাষাগত কারণে, কারণ তারা নরওয়ে ও সুইডেনের নর্থ জার্মানিক ভাষার সঙ্গে সম্পর্কিত ভাষায় কথা বলে।

- “নর্ডিক” শব্দটি কখনো কখনো “স্ক্যান্ডিনেভিয়া” এর পরিবর্তে ব্যবহার করা হয়।
- তবে সাধারণত স্ক্যান্ডিনেভিয়াকে আরও নির্দিষ্ট করে সংজ্ঞায়িত করা হয় এবং এটি মূলত নরওয়ে, সুইডেন, এবং ডেনমার্ককে বোঝায়।
- নরওয়ে, সুইডেন, ডেনমার্কের সাথে এই অন্যান্য অঞ্চলগুলোকে যুক্ত করলে পুরো গ্রুপকে “নর্ডিক দেশসমূহ” বলা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,৩৬৪.
বর্তমানে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি 'World Herittage Site' রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ইতালি
  2. জার্মানি
  3. চীন
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
World Herittage Site:
- বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ‘World Herittage Site’ বলতে বিশেষ ধরনের (বন, পাহাড়, হ্রদ, মরুভূমি, স্মৃতিস্তম্ভ, দালান, প্রাসাদ বা শহর) একটি স্থান যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ হয়।
- UNESCO ১৯৭৮ সালে World Heritage Sites তালিকা শুরু করে।
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।
- সবচেয়ে বেশি World Herittage Site রয়েছে ইতালিতে।

উল্লেখ্য,
⇒ সবচেয়ে বেশি World Herittage Site:
১. ইতালি - ৬০টি।
২. চীন - ৫৯টি। 
৩. জার্মানি - ৫৪টি। 
৪. ফ্রান্স- ৫৩টি। 
৫. স্পেন -৫০টি।

উৎস: UNESCO ওয়েবসাইট।
২,৩৬৫.
ইংল্যান্ডের রানি বাস করেন-
  1. ক) এলিসি প্রাসাদে
  2. খ) মারদেকা প্রাসাদে
  3. গ) কুইন্স প্রাসাদে
  4. ঘ) বাকিংহাম প্রাসাদে
সঠিক উত্তর:
ঘ) বাকিংহাম প্রাসাদে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাকিংহাম প্রাসাদে
ব্যাখ্যা
- ইংল্যান্ডের রানী বিখ্যাত বাকিংহাম প্রাসাদে বাস করেন।
- বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজ পরিবার লন্ডনের বাসস্থান এবং বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ।
- নির্মাণ কালে প্রাসাদটির নাম ছিল বাকিংহাম হাউজ।
- রানী ভিক্টোরিয়া সর্বপ্রথম এ প্রাসাদে বসবাস শুরু করেন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিট।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
২,৩৬৬.
নিকারাগুয়ার সরকারি মুদ্রার নাম-
  1. ক) ডলার
  2. খ) পেসো
  3. গ) জলোটি
  4. ঘ) করডোবা
সঠিক উত্তর:
ঘ) করডোবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করডোবা
ব্যাখ্যা
নিকারাগুয়ান পেসো ছিল স্বাধীন নিকারাগুয়ার প্রথম সরকারি মুদ্রা। ১৯১২ সালের ২০ শে মার্চ, নিকারাগুয়া পেসো ত্যাগ করে নিকারাগুয়ান করডোবা দেশে নতুন সরকারি মুদ্রা হিসাবে চালু করেছিল। এছাড়া মার্কিন ডলার নিকারাগুয়াতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষত হোটেল এবং পর্যটন সাইটগুলিতে।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
২,৩৬৭.
কোন নদীর তীরে Statue of Liberty স্থাপিত?
  1. ইউটার নদী
  2. হাডসন নদী
  3. আমাজন
  4. পীত নদী
সঠিক উত্তর:
হাডসন নদী
উত্তর
সঠিক উত্তর:
হাডসন নদী
ব্যাখ্যা
- ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয়; যা নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত।
- ভাস্কর্যের নকশা তৈরি করেছিলেন ফ্রেডরিক বার্থেলি।
- এর উচ্চতা ৩০৫ ফুট এবং এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু মূর্তি।
- ২৮ অক্টোবর, ১৯৮৬ সালে নিউইয়র্কের হাডসন নদীর তীরে Statue of Liberty এর স্থাপন সম্পন্ন হয়।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম
২,৩৬৮.
দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত দেশ কোনটি?
  1. ভিয়েতনাম
  2. লাওস
  3. ব্রুনেই
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
লাওস: 
- লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ।
- দেশের উত্তর অংশ অনিয়মিতভাবে গোলাকার।
- দক্ষিণ-পূর্ব দিকে এটি একটি উপদ্বীপের মতো সংকীর্ণ হয়ে প্রসারিত হয়েছে।
- উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় ৬৫০ মাইল (১,০৫০ কিমি)।
- রাজধানী: ভিয়েনতিয়েন (লাও ভাষায়: ভিয়াংচান)।
- এটি দেশের উত্তরাঞ্চলে মেকং নদীর তীরে অবস্থিত।

উৎস: Britannica.
২,৩৬৯.
কত তারিখে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
  1. ১৪ মে, ১৯৪৬
  2. ১৫ মে, ১৯৪৬
  3. ১৪ মে, ১৯৪৮
  4. ১৫ মে, ১৯৪৮
সঠিক উত্তর:
১৪ মে, ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
১৪ মে, ১৯৪৮
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।

উল্লেখ্য,
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল। 
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।

উৎস: i) Britannica.
         ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.
২,৩৭০.
পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র। প্রধান দ্বীপগুলো হলো সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি। সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস।
২,৩৭১.
'গ্রেট ব্যারিয়ার রিফ' কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. পাপুয়া নিউগিনি
  3. নাউরু
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত, সিডনি - অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

তথ্যসূত্র - Britannica.com
২,৩৭২.
কোন দেশ 'গ্রীনল্যান্ড' দ্বীপকে ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. যুক্তরাজ্য
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্রীনল্যান্ড দ্বীপ:
- গ্রীনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ড কিংডম অফ ডেনমার্কের অংশ।
- গ্রীনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- গ্রীনল্যান্ডের রাজধানী নুউক।
- যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে গ্রীনল্যান্ড কিনে নিতে আগ্রহ প্রকাশ করে।
- গ্রীনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল।
- গ্রীনল্যান্ড এখনো ডেনমার্কের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল।

উৎস: Britannica & বিবিসি পত্রিকা রিপোর্ট।
২,৩৭৩.
'বাবরি মসজিদ' হিন্দু উগ্রপন্থীদের হাতে কোন সালে ধ্বংস হয়?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা

•বাবরি মসজিদ: 
• বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত মুঘল আমলের একটি স্থাপত্য।
• এটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকী ১৫২৮ সালে নির্মাণ করেন।
• বিতর্কিত এই স্থান নিয়ে ‘রাম জন্মভূমি ট্রাস্ট’ ও ‘সুন্নি ওয়াকফ বোর্ড’ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের।
• ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রপন্থীদের দ্বারা বাবরি মসজিদ ধ্বংস প্রাপ্ত হয়।
• অবশেষে গত ৯ নভেম্বর ২০১৯ বিতর্কিত এই জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
• সেই সাথে মসজিদ তৈরি করার জন্য মুসলিম পক্ষকে অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
• অতঃপর ১০ জুন, ২০২০ শুরু হয় বিতর্কিত রাম মন্দির নির্মাণ।

তথ্যসূত্র: ডয়েচভেলে।

২,৩৭৪.
উইন্ডহুক কোন দেশের রাজধানী?
  1. নম পেন
  2. নামিবিয়া
  3. গায়ানা
  4. নাইজার
সঠিক উত্তর:
নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
নামিবিয়া
ব্যাখ্যা
নামিবিয়া: 
- স্বাধীনতা লাভ: ২১ মার্চ, ১৯৯০ সাল। 
- রাজধানী: উইন্ডহুক (Windhoek)। 
- বার্লিন সম্মেলনের (১৮৮৪-৮৫) মাধ্যমে জার্মানি নামিবিয়াকে উপনিবেশ বানায়।
- প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪) দক্ষিণ আফ্রিকা জার্মানদের পরাজিত করে নামিবিয়া দখল করে।
- ১৯২০ সাল: লীগ অব নেশন্সের অধীনে দক্ষিণ আফ্রিকা নামিবিয়াকে শাসন করে।
1948: দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন (Apartheid) শুরু হলে, এটি নামিবিয়াতেও প্রযোজ্য হয়।
- ১৯৬৬ সাল: জাতিসংঘ দক্ষিণ আফ্রিকার দখলকে অবৈধ ঘোষণা করে, কিন্তু তারা শাসন চালিয়ে যায়।
- ১৯৬৬-১৯৮৮: স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করে SWAPO (South West Africa People’s Organization)।
- ১৯৮৮ সাল: আন্তর্জাতিক চাপে দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার স্বাধীনতা দিতে রাজি হয়।
- ২১ মার্চ, ১৯৯০: নামিবিয়া স্বাধীনতা লাভ করে, সাম নুজোমা (Sam Nujoma) প্রথম রাষ্ট্রপতি হন।
- খনিজ সম্পদ (হীরা, ইউরেনিয়াম, তামা) এবং পর্যটন দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি।

উৎস: Britannica.
২,৩৭৫.
সাহারা ও লিবিয়া অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু কোনটি?
  1. বোরো
  2. সিরক্কো
  3. খামসিন
  4. চিনুক
সঠিক উত্তর:
সিরক্কো
উত্তর
সঠিক উত্তর:
সিরক্কো
ব্যাখ্যা
কোন স্থানের তাপ ও চাপের পার্থক্যের কারণে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে স্থানীয় বায়ু বলে।
সিরক্কো – সাহারা ও লিবিয়া
চিনুক – রকি পর্বতের মাঝামাঝি এলাকায় প্রবাহিত
খামসিন – মিশর
বোরো – আড্রিয়াটিক সাগর।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
২,৩৭৬.
ফিলিপাইন অতীতে কোন দেশের উপনিবেশ ছিলো?
  1. ক) স্পেন
  2. খ) পর্তুগাল
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ক) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পেন
ব্যাখ্যা
ফিলিপাইন ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৮৯৮ সাল পর্যন্ত স্পেনের উপনিবেশ ছিলো।
১৮৯৮ সালের ১২ জুন ফিলিপাইন স্পেনের শাসন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
পরবর্তীতে ১৯৪৬ সালের ৪ জুলাই ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
(সূত্র: হিস্টোরি ডটকম)
২,৩৭৭.
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম -
  1. মেঘবতী সুকর্ণপুত্রী
  2. আব্দুর রহমান ওয়াহিদ
  3. শ্রীমাভো বন্দরনায়েকে
  4. এদের কেউই নন
সঠিক উত্তর:
এদের কেউই নন
উত্তর
সঠিক উত্তর:
এদের কেউই নন
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: নুসানতারা (নতুন)।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন জোকো উইদোদো।

⇒ - ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন-ড. আহম্মদ সকৰ্ণ।
- মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

উৎস:Britannica.
২,৩৭৮.
তুরস্কের আইন সভার নাম- 
  1. গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি
  2. এডুসকুন্ডা
  3. রিক্সড্যাগ
  4. লয়াজিরগা
সঠিক উত্তর:
গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি
উত্তর
সঠিক উত্তর:
গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি
ব্যাখ্যা

-  তুরস্কের আইন সভার নাম গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।

আইন সভা:

- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- নেসেট: ইসরাইল আইনসভা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২,৩৭৯.
এশিয়ার সর্বাধিক জনবহুল দেশ কোনটি? [অক্টোবর, ২০২৪]
  1. ভারত
  2. চীন
  3. ইন্দোনেশিয়া
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• এশিয়ার সর্বাধিক জনবহুল দেশ - ভারত।
--------------------- 
• বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ — ভারত।
- দেশটির জনসংখ্যা ১৪৫ কোটি ৯ লাখ ৪০ হাজার।
- 'ভারত' এশিয়া মহাদেশের অন্তর্গত।  

[স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার লাইভ (তাৎক্ষণিক) তথ্য প্রচার-প্রকাশ করে।] 
--------------------------- 
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকা দেওয়া হলো-

১. ভারত:
জনসংখ্যা: ১৪৫ কোটি ৯ লাখ ৪০ হাজার।

২. চীন:
জনসংখ্যা: ১৪১ কোটি ৯৩ লাখ ২০ হাজার।

৩. যুক্তরাষ্ট্র:
জনসংখ্যা: ৩৪ কোটি ৫৪ লাখ ২৭ হাজার।

৪. ইন্দোনেশিয়া:
জনসংখ্যা: ২৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার।

৫. পাকিস্তান:
জনসংখ্যা: ২৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার।

৬. নাইজেরিয়া:
জনসংখ্যা: ২৩ কোটি ২৬ লাখ ৭৯ হাজার।

৭. ব্রাজিল:
জনসংখ্যা: ২১ কোটি ১৯ লাখ ৯৯ হাজার।

৮. বাংলাদেশ:
জনসংখ্যা: ১৭ কোটি ৩৫ লাখ ৬২ হাজার।

৯. রাশিয়া:
জনসংখ্যা: ১৪ কোটি ৪৮ লাখ ২০ হাজার।

১০. ইথিওপিয়া:
জনসংখ্যা: ১৩ কোটি ২০ লাখ ৬০ হাজার।

সূত্র: প্রথম আলো রিপোর্ট, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-২০২৪।
২,৩৮০.
সাংস্কৃতিক বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. ব্রিটেন
  2. রাশিয়া
  3. চীন
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- সাংস্কৃতিক বিপ্লব চীনে সংঘটিত হয়। 
- সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution) ছিল একটি বিশাল সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, যা শুরু করেছিলেন চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে তুং ১৯৬৬ থেকে ১৯৭৬ সালের মধ্যে, তার শাসনের শেষ দশকে।
- এই বিপ্লবের উদ্দেশ্য ছিল —  চীনের বিপ্লবী চেতনা পুনর্জাগরণ। 
- সোভিয়েত ধাঁচে গঠিত রাষ্ট্রব্যবস্থার বিপরীতে চীনকে চালনা করা
- নিজের রাজনৈতিক অবস্থান ও ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করা
- ১৯৬০-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে মাও ধারণা করেন যে রুশ বিপ্লব সঠিক পথে এগোয়নি।
- এতে তার আশঙ্কা জাগে, চীনও সেই একই ভুল পথে এগোচ্ছে, তাই তিনি দেশের শহরগুলোকে বিপ্লবের নামে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেন।

উৎস: Britannica.
২,৩৮১.
‘গুয়ানতানামো বে কারাগার’ অবস্থিত কোন দেশে?
  1. কিউবা
  2. যুক্তরাষ্ট্র
  3. মেক্সিকো
  4. পেরু
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
- গুয়ানতানামো বে কারাগার কিউবার গুয়ানতানামো উপসাগরে অবস্থিত, কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি।

গুয়ানতানামো বে কারাগার:

- গুয়ানতানামো বে কারাগার কিউবায় অবস্থিত।
- এটি কিউবার দক্ষিণ-পূর্ব কোণে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত এবং
- কিউবা সরকারের কাছ থেকে ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভাড়া নেয়।
- পরবর্তীতে, ২০০২ সালে সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে সেখানে বন্দিদের আটক রাখা শুরু হয়,
- এতে বেশিরভাগই আফগানিস্তান, ইরাক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বন্দী করা হয়েছিল।
- গুয়ানতানামো বে কারাগারটি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।
২,৩৮২.
এশিয়ার দক্ষিণতম বিন্দু কোনটি?
  1. পিয়ায়ি অন্তরীপ
  2. চেলিউসকিন অন্তরীপ
  3. ডেজনেভ অন্তরীপ
  4. বেবা অন্তরীপ
সঠিক উত্তর:
পিয়ায়ি অন্তরীপ
উত্তর
সঠিক উত্তর:
পিয়ায়ি অন্তরীপ
ব্যাখ্যা

এশিয়া মহাদেশ:
- এশিয়া বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। 
- এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। 
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত।
- আয়তনে বৃহত্তম দেশ: চীন এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ: মালদ্বীপ।
- সর্বশেষ স্বাধীন রাষ্ট্র: পূর্ব তিমুর।
- এশিয়ার বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর।
- এশিয়ার গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ।
- এশিয়ার সর্বোচ্চ স্থান: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার)।
- এশিয়ার সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।

উল্লেখ্য,
- এশিয়ার উত্তরতম বিন্দু: ফ্লিগেলী অন্তরীপ (Cape Fligely), ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জ, রাশিয়া।
- এশিয়ার দক্ষিণতম বিন্দু: মূল ভূখণ্ড এশিয়ার দক্ষিণতম বিন্দু পিয়ায়ি অন্তরীপ (Tanjung Piai), মালয়েশিয়া। তবে মহাদেশীয় এশিয়ার দক্ষিণতম বিন্দু পামানা দ্বীপ (Pamana Island), ইন্দোনেশিয়া। 
- এশিয়ার পশ্চিমতম বিন্দু: কেপ বাবা (Cape Baba), তুরস্ক।
- এশিয়ার পূর্বতম বিন্দু: কেপ ডেজনেভ (Cape Dezhnev), চুকটকা উপদ্বীপ, রাশিয়া।

উৎস: World Atlas.

২,৩৮৩.
মাথাপিছু নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. জাপান
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
- মাথাপিছু নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শীর্ষ দেশ হলো আইসল্যান্ড।
- দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১০০ ভাগের উৎস হলো জলবিদ্যুৎ ও জিওথার্মাল তথা নবায়নযোগ্য জ্বালানি।
- তবে মোট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের শীর্ষ দেশ চীন।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট)
২,৩৮৪.
বেনগাজি বন্দরনগরীটি কোন দেশে অবস্থিত?
  1. লিবিয়া
  2. ফ্রান্স
  3. মিশর
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা

- বেনগাজি লিবিয়ার একটি বন্দর শহর।

লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।
- লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি।
- প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।
- লিবিয়া ইতালির উপনিবেশ ছিল।
- ১৯৫০ সালে জাতিসংঘের অনুমোদনের ভিত্তিতে এবং সাইরেনিকার আমিরের নেতৃত্বে লিবিয়া একটি ফেডারেল সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৫১ সালে লিবিয়া ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ঐ বছরেই ২৫ ডিসেম্বর জাতিসংঘ লিবিয়াকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে।

- বেনগাজি হলো লিবিয়ার দ্বিতীয় জনবহুল শহর।
- ভূমধ্যসাগরের সিদ্রা উপসাগরে অবস্থিত বেনগাজি লিবিয়ার একটি প্রধান সমুদ্রবন্দর।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,৩৮৫.
‘Freedom House’ সংগঠনটির সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) লন্ডন
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) টরন্টো
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন
ব্যাখ্যা

ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা। 
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে। 
- এর সদরদপ্তর ওয়াশিংটনে অবস্থিত।
উৎসঃ সংস্থাটির ওয়েবসাইট।

২,৩৮৬.
কোন দুইটি দেশের মধ্যে ‘শাত-ইল-আরব’ জলপথ নিয়ে দ্বন্দ্ব রয়েছে?
  1. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
  2. আর্জেন্টিনা ও চিলি
  3. কাজাকিস্তান ও রাশিয়া
  4. ইরাক ও ইরান
সঠিক উত্তর:
ইরাক ও ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরাক ও ইরান
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- ‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ হলেছিল।
- তাঁর আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
২,৩৮৭.
'করনার স্টোন অব পিস' কী?
  1. ক) জলপ্রপাত
  2. খ) ভ্যাকসিন
  3. গ) স্মৃতিসৌধ
  4. ঘ) যুদ্ধক্ষেত্র
সঠিক উত্তর:
গ) স্মৃতিসৌধ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্মৃতিসৌধ
ব্যাখ্যা

- 'করনার স্টোন অব পিস' হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওকিনাওয়ার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ।
- ১৯৯৫ সালের ২৩ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৫০ তম বার্ষিকী উপলক্ষে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়।

উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।

২,৩৮৮.
জার্মানির বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হয় কবে?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
জার্মানি: 
- দাপ্তরিক নাম: ফেডারেল রিপাবলিক অব জার্মানি।
- স্থানীয় নাম: Bundesrepublik Deutschland
- রাজধানী: বার্লিন (Berlin)
- ভাষা: জার্মান (German) – রাষ্ট্রভাষা
- ধর্ম: খ্রিষ্টান ধর্ম (প্রধানত প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিক), ইসলামও রয়েছে
- মুদ্রা: ইউরো (Euro)
- ভূমিকা: ইউরোপের সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর একটি। 
- অবস্থান: মধ্য ইউরোপ।
- সীমানা সংলগ্ন দেশসমূহ (৯টি): ডেনমার্ক, পোল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস।
- উত্তর দিকে বাল্টিক সাগর ও উত্তর সাগর।
- দক্ষিণে আল্পস পর্বতমালা এবং বাভারিয়া অঞ্চল্
- প্রধান নদী: রাইন, এলবে, ড্যানিউব।
- আইনসভা: দ্বিকক্ষবিশিষ্ট – বুন্ডেস্ট্যাগ (Bundestag) ও বুন্ডেসরাট (Bundesrat).
- বার্লিন প্রাচীর ভাঙা: ১৯৮৯ সালে।
- একীকরণ: ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন। 

উৎস: World Atlas ও Britannica.
২,৩৮৯.
তাইওয়ানের পূর্বনাম কী ছিল?
  1. ক্যাথে
  2. মানচুরিয়া
  3. ফরমোজা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফরমোজা
উত্তর
সঠিক উত্তর:
ফরমোজা
ব্যাখ্যা
তাইওয়ান: 
- তাইওয়ানের পূর্বনাম ছিল ফরমোজা। 
- ১৫১৭ সালে একটি পর্তুগিজ জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে।
- জাহাজের লগবুকে দ্বীপটিকে “ইলহা ফরমোজা” (পর্তুগিজ ভাষায় "সুন্দর দ্বীপ") বলে উল্লেখ করা হয়।
- এরপর পশ্চিমা দেশগুলো তাইওয়ানকে ফরমোজা নামে ডাকতে শুরু করে।
- তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটি দক্ষিণ-পূর্ব চীনের উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) দূরে।
- রাজধানী তাইপেই এবং রিপাবলিক অব চায়না (ROC) এর সরকার পরিচালিত হয়।
- ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট বাহিনী চীনের মূল ভূখণ্ডে জাতীয়তাবাদী বাহিনীকে পরাজিত করে এবং পিপলস রিপাবলিক অব চায়না (PRC) প্রতিষ্ঠা করে।
- জাতীয়তাবাদী সরকার ও বাহিনী তাইওয়ানে পালিয়ে আসে, যা চীন থেকে তাইওয়ানের বিচ্ছিন্নতার কারণ হয়।
- ROC প্রথমে তাইওয়ান এবং চীনের মূল ভূখণ্ডের উপর অধিকার দাবি করে।
- ১৯৯০-এর দশকের শুরুর দিকে এই দাবি বাদ দেওয়া হয়।
- বেইজিংয়ের চীনা সরকার এখনও তাইওয়ানকে এক চীনের নীতি-র অধীনে রাখার দাবি করে।
- পুনর্মিলন কিভাবে বা কখন হবে তা নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি।

তাইওয়ান প্রণালী:
- প্রশান্ত মহাসাগরের অংশ, যা চীনের ফুকিয়েন প্রদেশ এবং তাইওয়ানের মধ্যে অবস্থিত।
- এর প্রস্থ সবচেয়ে সরু অংশে ১০০ মাইল (১৬০ কিমি)।
- গভীরতা প্রায় ৭০ মিটার (২৩০ ফুট)।
- এতে পেস্কাডোরেস দ্বীপপুঞ্জ রয়েছে, যা তাইওয়ানের সরকারের নিয়ন্ত্রণে।
- অন্যনাম ফরমোজা প্রণালী।

উৎস: Britannica.
২,৩৯০.
Which country was the first to introduce old age pensions?
  1. Italy
  2. Sweden
  3. Germany
  4. Greece
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
বার্ধক্য পেনশন:
- জার্মানিতে প্রথম বার্ধক্য পেনশন ব্যবস্থা চালু হয়।
- ১৮৮৯ সালে জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক একটি বয়স্ক সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করেন।
- এটি ছিল পৃথিবীর প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা বৃদ্ধদের আর্থিক সহায়তা প্রদান করত।
- ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের এই পেনশন সুবিধা দেওয়া শুরু হয়।

⇒ ১৮৮১ সালে, জার্মানির সম্রাট উইলিয়াম প্রথম (William I) জার্মান পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান।

উৎস: Social Security Administration (.gov).
২,৩৯১.
পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইউক্রেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। 
এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।
তাই অপশন অনুসারে, সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 
 
অপরদিকে,
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 
২,৩৯২.
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. জন অ্যাডামস
  2. টমাস জেফারসন
  3. জেমস ম্যাডিসন
  4. জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।

​মার্কিন যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জিত হয় ৪ জুলাই, ১৭৭৬ সালে, যুক্তরাজ্যের কাছ থেকে।
- এই দিনটি যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- বর্তমানে দেশটির মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, যার মধ্যে প্রথমে ছিল ১৩টি অঙ্গরাজ্য এবং সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই। দেশটির জাতীয় পতাকায় ৫০টি তারকা রয়েছে।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস দুইটি কক্ষে বিভক্ত—নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- দেশটিকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, তিনি ছিলেন ১৬তম প্রেসিডেন্ট।
- ক্রীতদাস প্রথা বিলোপ করা হয় ১৮৬৩ সালে।
- যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

সূত্র: ব্রিটানিকা।

২,৩৯৩.
নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- পৃথিবীতে ১০২টি দেশে ম্যানগ্রোভের অস্তিত্ব থাকলেও কেবলমাত্র ১০টি দেশে ৫০০০ বর্গ কিমি এর বেশি ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। 
- পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ বনাঞ্চলের ৪৩% ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার এ অবস্থিত এবং এদের প্রত্যেকটি দেশে সংশ্লিষ্ট অঞ্চলের ২৫% হতে ৬০% ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। 
- বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ বন (সুন্দরবন) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।
 
উৎস : বাংলাপিডিয়া। 
২,৩৯৪.
‘হেরাত’ শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরাক
  3. গ) লিবিয়া
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
হেরাত, আফগানিস্তানের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। কান্দাহার, দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী। আফগানিস্তানের আরও কয়েকটি বিখ্যাত শহরঃ মাযার-ই-শরীফ, কাবুল, গজনী।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
২,৩৯৫.
পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক কোথায় চালু হয়েছিল?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. মস্কো, রাশিয়া
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ব্লাড ব্যাংক:
- রক্তদানে সংগৃহীত রক্ত পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে যেখানে সংরক্ষণ করা হয় তাকে ব্লাড ব্যাংক বলা হয়।
- রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিতে ব্লাড ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
- যুক্তরাষ্ট্রের শিকাগোয় প্রথম ব্লাড ব্যাংক চালু হয়।
- ডাঃ বার্নার্ড ফান্টাসের নেতৃত্বে ১৯৩৭ সালের ১৫ মার্চ কুক কাউন্টি হাসপাতালে দেশের প্রথম ব্লাড ব্যাংক খোলা হয়।
- বিশ্বে রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য এটাই চালু হওয়া প্রথম ব্লাড ব্যাংক।

উৎস: Cook County Health ওয়েবসাইট।
২,৩৯৬.
ভেনিজুয়েলার প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি?
  1. কফি
  2. খনিজ তেল
  3. হীরা
  4. সোনা
সঠিক উত্তর:
খনিজ তেল
উত্তর
সঠিক উত্তর:
খনিজ তেল
ব্যাখ্যা

ভেনিজুয়েলা:
- ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ যা ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত।
- দেশটির পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল, পূর্বে গায়ানা এবং উত্তর-পূর্বে ত্রিনিদাদ ও টোবাগো অবস্থিত।
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত। 
- সরকারি ভাষা: স্প্যানিশ। 
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।
- বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত 'এঞ্জেল ফলস' ভেনিজুয়েলায় অবস্থিত।

উল্লেখ্য,
- ভেনিজুয়েলার প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো খনিজ তেল বা পেট্রোলিয়াম। 
- বিশ্বের অন্যতম বৃহত্তম প্রমাণিত তেল মজুত (প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি) এই দেশটিতে রয়েছে। 
- তেলের বাইরেও প্রাকৃতিক গ্যাসের মজুতে ভেনেজুয়েলা বিশ্বে নবম এবং দক্ষিণ আমেরিকার মোট মজুতের ৭৩ শতাংশই এই দেশটির অধীনে।
- এ ছাড়া ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারি স্বর্ণের মজুত রয়েছে এখানেই। 
- হীরা উৎপাদনের ক্ষেত্রেও দেশটি বেশ সমৃদ্ধ। 
- শিল্প খাতের জন্য প্রয়োজনীয় নিকেল ও বক্সাইটের বিশাল মজুতও দেশটিতে বিদ্যমান। 

উৎস: i) Britannica.
ii) BBC.

২,৩৯৭.
মারে নদী কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার প্রধান নদী:
-অস্ট্রেলিয়ার কৃষিপ্রধান এলাকা গড়ে উঠেছে মারে নদী ধরে।
- মারে নদী, অস্ট্রেলিয়ার প্রধান নদী এবং মারে-ডার্লিং বেসিনের প্রধান প্রবাহ।
- এটি তুষারময় পর্বতমালা থেকে ভারত মহাসাগর পর্যন্ত দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া জুড়ে প্রায় 1,570 মাইল (2,530 কিমি) প্রবাহিত হয়।
- ঔপনিবেশিক সেক্রেটারি স্যার জর্জ মারের (Sir George Murray) নামে এই নদীর নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো।
২,৩৯৮.
জর্ডানের সমুদ্রবন্দরের নাম কী?
  1. আকিয়াব
  2. এডেন
  3. গ্লাসগো
  4. আকাবা
সঠিক উত্তর:
আকাবা
উত্তর
সঠিক উত্তর:
আকাবা
ব্যাখ্যা

• বিভিন্ন সমুদ্রবন্দরের নাম:
- আকিয়াব (বর্তমান নাম সিত্তে) ও ইয়াঙ্গুন : মিয়ানমারের সমুদ্রবন্দর
- জেদ্দা ও দাম্মাম : সৌদি আরবের সমুদ্রবন্দর
- এডেন : ইয়েমেনের সমুদ্রবন্দর।
- আকাবা : জর্ডানের সমুদ্রবন্দর।
- পোর্ট সুদান : সুদানের সমুদ্রবন্দর।
- 'মন্ট্রিল', 'কুইবেক', 'ভ্যাঙ্কুভার' সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।
- 'গ্লাসগো' সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- রটারডাম : নেদারল্যান্ডসের সমুদ্রবন্দর।
- ডানজিগ : পোল্যান্ডের সমুদ্রবন্দর।
- হামবুর্গ ও ডুইসবার্গ : জার্মানির সমুদ্রবন্দর।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং Aqaba Development Corporation (ADC)।

২,৩৯৯.
পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা কোনটি?
  1. লাইন অব ডিমারকেশন
  2. ব্লু লাইন
  3. ওডার-নেইস লাইন
  4. ডুরান্ড লাইন
সঠিক উত্তর:
লাইন অব ডিমারকেশন
উত্তর
সঠিক উত্তর:
লাইন অব ডিমারকেশন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

২,৪০০.
নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে-
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৬ সালে
  3. গ) ২০০৮ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৮ সালে
ব্যাখ্যা
২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে। এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে। (সূত্রঃ নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট)