বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

মোট প্রশ্ন১,৯৮৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

PrepBank · পাতা ১০ / ২০ · ৯০১১,০০০ / ১,৯৮৫

৯০১.
৬টি সংখ্যার গড় ৪৩। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২৯ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ক) ২৫.৪
  2. খ) ৩২.৪
  3. গ) ৩৭.৪
  4. ঘ) ৪০.৪
সঠিক উত্তর:
গ) ৩৭.৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭.৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৪৩। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২৯ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?

সমাধান: 
৬টি সংখ্যার সমষ্টি = ৬ × ৪৩ = ২৫৮
৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ২৯ = ১১৬
সুতরাং ১০টি সংখ্যার সমষ্টি = ২৫৮ + ১১৬
= ৩৭৪

∴ সুতরাং ১০টি সংখ্যার গড় = ৩৭৪/১০
= ৩৭.৪
৯০২.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি “ক”
প্রশ্নমতে,
৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
বা, ২৪ = ১৬ + ক
∴ক = ৮

৯০৩.
দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে যােগফল ১০ হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩৬
  2. খ) ১/১৮
  3. গ) ১/৯
  4. ঘ) ১/৩
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
দুটি ছক্কা থেকে দশ হতে হলে ছক্কার মান হতে হয় ৪+৬, ৫+৫, ৬+৪। অর্থাৎ, দুটি ছক্কার ৬ x ৬ = ছয়ত্রিশ রকম ফলাফলের মধ্যে তিনবার দুটি ছক্কার যোগফল দশ আসার সম্ভাবনা আছে। তাহলে এর সম্ভাব্যতা ৩/৩৬।
৯০৪.
প্রান্তিক রাশিদ্বয়কে অন্তর্ভুক্ত করে ৫০ হতে ৭০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য হতে ইচ্ছামতো যে কোন একটিকে নির্বাচন করলে তা মৌলিক হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ৪
  2. খ) ১/৪
  3. গ) ৪/২১
  4. ঘ) ৮/২১
সঠিক উত্তর:
গ) ৪/২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪/২১
ব্যাখ্যা

প্রান্তিক রাশিদ্বয়কে গণনা করে ৫০ হতে ৭০ পর্যন্ত মোট ২১টি সংখ্যা আছে।
অতএব, n(S) = ২১
২১টি সংখ্যার মধ্যে ৫৩, ৫৯, ৬১, ৬৭ এই চারটি মৌলিক সংখ্যা।
অতএব, n(A) = ৪
অতএব, প্রতিটানে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা, P(A) = ৪/২১

৯০৫.
10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে, সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত?
  1. ক) 4/10
  2. খ) 4/11
  3. গ) 5/10
  4. ঘ) 5/11
সঠিক উত্তর:
খ) 4/11
উত্তর
সঠিক উত্তর:
খ) 4/11
ব্যাখ্যা

প্রশ্ন: 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে, সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত?

সমাধান:
10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11,13,17,19
অনূকুলে মোট ফলাফল = 4
10 থেকে 20 পর্যন্ত সংখ্যা = 11টি 
নির্ণেয় সম্ভাবনা = 4/11

৯০৬.
8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় কত?
  1. 56
  2. 32
  3. 64
  4. 48
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ 8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় = (8 × 32 × 128)1/3
= (23 × 25 × 27)1/3
= (215)1/3
= 25
= 32
৯০৭.
একটি বাক্সে ৫টি সাদা এবং ৩টি কালো বল রয়েছে। যদি ২টি বল একসাথে নেওয়া হয়, দুটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/২৮
  2. ৩/৮
  3. ১/৭
  4. ৫/২৮
সঠিক উত্তর:
৩/২৮
উত্তর
সঠিক উত্তর:
৩/২৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ৫টি সাদা এবং ৩টি কালো বল রয়েছে। যদি ২টি বল একসাথে নেওয়া হয়, দুটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল = ৫ + ৩ = ৮

২টি বল একত্র বাছাই করলে ফলাফল, 
= (৮ × ৭)/২ 
= ৫৬/২
= ২৮

৩টি কালো বলের মাঝে ২টি কালো বল বাছাইয়ের উপায়, 
= (৩ × ২)/২
= ৬/২
= ৩

তাহলে,
২টি কালো বল পাওয়ার সম্ভাবনা = ৩/২৮

∴ ২টি কালো বল পাওয়ার সম্ভাবনা = ৩/২৮

৯০৮.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে, কয়টি নমুনাবিন্দু পাওয়া যাবে?
  1. ক) 2
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 24
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
৯০৯.
১ থেকে ৩০ পর্যন্ত লিখা কিছু টিকেট থেকে দৈবভাবে একটি টিকেট নেয়া হয়। টিকেটটি ৩ অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৭/৩০
  2. খ) ৭/১৫
  3. গ) ১/৮
  4. ঘ) ১৬/১৭
সঠিক উত্তর:
খ) ৭/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭/১৫
ব্যাখ্যা
১ থেকে ৩০ এর মধ্যে ৩ এর গুণিতক সংখ্যাগুলো- ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮,২১,২৪,২৭,৩০
১ থেকে ৩০ এর মধ্যে ৫ এর গুণিতকসংখ্যা ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০
৩০ টি সংখ্যার মধ্যে ৩ বা ৫ এর গুণিতক মোট সংখ্যা = ১৪ টি। কারণ ৩‌‌ ও ৫ উভয়ের গুণিতক = ১৫,৩০
৩০ টি সংখ্যার মধ্যে ৩ বা ৫ এর গুণিতক হওয়ার অনুকূল ফলাফল = ১৪

অতএব, ৩ অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ১৪/৩০ = ৭/১৫
৯১০.
১৬, ২৪, ১৯, ১৩, ১১, ২৯ উপাত্তগুলোর জন্য কোন তথ্যটি সত্য?
  1. সর্বনিম্ন মান ১৩
  2. মধ্যক ১৭.৫
  3. প্রচুরক ১৬
  4. গড় ১৯
সঠিক উত্তর:
মধ্যক ১৭.৫
উত্তর
সঠিক উত্তর:
মধ্যক ১৭.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬, ২৪, ১৯, ১৩, ১১, ২৯ উপাত্তগুলোর জন্য কোন তথ্যটি সত্য?

সমাধান:
উপাত্তগুলো ক্রমে সাজাই,
১১, ১৩, ১৬, ১৯, ২৪, ২৯

উপাত্ত সংখা জোড় হলে,
মধ্যক = (১৬ + ১৯)/২ 
= ৩৫/২
= ১৭.৫ 

সর্বনিম্ন মান = ১১ (অপশনে দেওয়া ১৩)
প্রচুরক = নেই (অপশনে দেওয়া ১৬, প্রত্যেক সংখ্যা একবার করে আছে)
গড় = (১৬, ২৪, ১৯, ১৩, ১১, ২৯)/৬ = ১৮.৬৭ 

∴সত্য তথ্যটি মধ্যক ১৭.৫

৯১১.
একজন ছাত্রের পরীক্ষায় অংশগ্রহণ করার সম্ভাবনা ৫/৬ এবং পরীক্ষায় পাস করার সম্ভাবনা ৩/৪। তাহলে, সে পরীক্ষায় অংশ না নেওয়ার এবং পাস না করার সম্ভাবনা কত?
  1. ১/৮
  2. ৫/২৪
  3. ৩/১৬
  4. ১/২৪
সঠিক উত্তর:
১/২৪
উত্তর
সঠিক উত্তর:
১/২৪
ব্যাখ্যা

প্রশ্ন:
একজন ছাত্রের পরীক্ষায় অংশগ্রহণ করার সম্ভাবনা ৫/৬ এবং পরীক্ষায় পাস করার সম্ভাবনা ৩/৪। তাহলে, সে পরীক্ষায় অংশ না নেওয়ার এবং পাস না করার সম্ভাবনা কত?

সমাধান:
পরীক্ষায় অংশগ্রহণ করার সম্ভাবনা = ৫/৬
∴ পরীক্ষায় অংশ না নেওয়ার সম্ভাবনা
= ১ - (৫/৬)
= (৬ - ৫)/৬
= ১/৬

আবার,
পরীক্ষায় পাস করার সম্ভাবনা = ৩/৪
∴ পাস না করার সম্ভাবনা
= ১ - (৩/৪)
= (৪ - ৩)/৪
= ১/৪

∴ পরীক্ষায় অংশ না নেওয়ার এবং পাস না করার সম্ভাবনা
= (১/৬) × (১/৪)
= ১/২৪

৯১২.
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ১৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো- ৩, ৬, ৯, ১২, ১৫ অর্থাৎ ৫ টি 

∴ মধ্যক = (৫ + ১)/২
= ৬/২
= ৩য় পদ

সংখ্যাগুলোর ৩য় পদ = ৯

∴ মধ্যক = ৯ 
৯১৩.
3, 8 এবং 72 এর গুণোত্তর গড় কত?
  1. ক) 12
  2. খ) 28
  3. গ) 576
  4. ঘ) 1728
সঠিক উত্তর:
ক) 12
উত্তর
সঠিক উত্তর:
ক) 12
ব্যাখ্যা
প্রশ্নঃ 3, 8 এবং 72 এর গুণোত্তর গড় কত?

সমাধানঃ
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় 

সুতরাং, 3, 8 এবং 72 এর গুণোত্তর গড় = ( 3 × 8 × 72 )1/3  

= (1728)1/3

= (123)1/3

= 12
৯১৪.
কোনো পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% ইংরেজিতে পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 30
  4. ঘ) 40
সঠিক উত্তর:
খ) 20
উত্তর
সঠিক উত্তর:
খ) 20
ব্যাখ্যা
এক বা একাধিক বা উভয় বিষয়ে পাশ করেছে = ৭৫% + ৬৫% - ৬০% = ৮০%।সুতরাং উভয় বিষয়ে শতকরা ফেল = ১০০ - ৮০ = ২০%।
৯১৫.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা বা 5 এর চেয়ে বড় সংখ্যা পাবার সম্ভাব্যতা কত?
  1. 2/3
  2. 1/2
  3. 1/6
  4. 2/5
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা বা 5 এর চেয়ে বড় সংখ্যা পাবার সম্ভাব্যতা কত?

সমাধান:
একটি ছক্কা নিক্ষেপে মোট ঘটনা সংখ্যা হবে = 6 টি

জোড় সংখ্যা বা ৫ এর চেয়ে বড় সংখ্যা = 2, 4, 6 = 3 টি

∴ সম্ভাব্যতা = 3/6
= 1/2
৯১৬.
একটি দলের ৬ জন লোকের গড় ওজন ৭৫ কেজি। যদি ৫০ কেজির একজন লোক দলটি ছেড়ে চলে যান, তাহলে অবশিষ্ট লোকের গড় ওজন কত?
  1. ক) ৬০ কেজি
  2. খ) ৭০ কেজি
  3. গ) ৭৫ কেজি
  4. ঘ) ৮০ কেজি
সঠিক উত্তর:
ঘ) ৮০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ কেজি
ব্যাখ্যা

৬ জনের মোট ওজন = (৭৫ × ৬) = ৪৫০ কেজি
৫০ কেজির ১ জন চলে যাওয়ার ফলে মোট ওজনের সমষ্টি = ৪৫০ - ৫০ = ৪০০ কেজি
∴ বাকি ৫ জনের গড় ওজন = ৪০০/৫ = ৮০ কেজি।

৯১৭.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2024 সালের অক্টোবর মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 2/7
  2. 3/7
  3. 1/7
  4. 5/7
সঠিক উত্তর:
2/7
উত্তর
সঠিক উত্তর:
2/7
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2024 সালের অক্টোবর মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
2024 সালের অক্টোবর মাসের ৩য় সপ্তাহে মোট 7 দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল = 5 দিন।

∴ বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7

অতএব, বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = 1 - (5/7)
= (7 - 5)/7
= 2/7
৯১৮.
২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় প্রচুরক কোনটি?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ১১
  4. ঘ) প্রচুরক নেই
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক নেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় প্রচুরক কোনটি?

সমাধান:
কোন উপাত্তসমূহের মধ্যে কোন উপাত্ত সর্বাধিকবার থাকলে তাকে প্রচুরক বলে।

২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় কোন সংখ্যা একাধিকবার নেই। 
∴ ২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় প্রচুরক নেই।
৯১৯.
৫২ টি তাসের একটি প্যাকেট থেকে দৈব্যভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ৯/১৩
  2. ২/১৩
  3. ৪/৯
  4. ৭/৯
সঠিক উত্তর:
২/১৩
উত্তর
সঠিক উত্তর:
২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ টি তাসের একটি প্যাকেট থেকে দৈব্যভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট তাস সংখ্যা = ৫২ টি,
রাজা = ৪ টি, টেক্কা = ৪ টি

∴ তাসটি রাজা বা টেক্কা হওয়ার সম্ভাবনা = (৪/৫২) + (৪/৫২)
= ২/১৩
৯২০.
১৩, ৩২, ১৯, ৭, ১৭, ২৯, ৫, ২৭ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ১৫
  2. ১৮
  3. ১৯
  4. ২০
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩, ৩২, ১৯, ৭, ১৭, ২৯, ৫, ২৭ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই: ৫, ৭, ১৩, ১৭, ১৯, ২৭, ২৯, ৩২
যেহেতু মোট উপাত্ত আছে ৮টি যা একটি জোড় সংখ্যা

∴ মধ্যক = [(৮/২) তম পদ + {(৮/২) + ১} তম পদ]/২
= (৪র্থ পদ + ৫ম পদ)/২
= (১৭ + ১৯)/২
=৩৬/২
= ১৮

∴ উপাত্তগুলোর মধ্যক হলো = ১৮
৯২১.
P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. ক) 3/4
  2. খ) 1/3
  3. গ) 5/6
  4. ঘ) 4/3
সঠিক উত্তর:
গ) 5/6
উত্তর
সঠিক উত্তর:
গ) 5/6
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/3, P(B) = 3/4 

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/3 + 3/4) - (1/3 × 3/4)
= 1/3 + 3/4 - 1/4
= (4 + 9 - 3)/12
 = 10/12
 = 5/6
৯২২.
দুটি সংখ্যা a ও b এর গড় 45। যদি c অঋণাত্মক সংখ্যা হয়, তবে a, b, c সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় কত হতে পারে?
  1. 90
  2. 45
  3. 30
  4. 25
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যা a ও b এর গড় 45। যদি c অঋণাত্মক সংখ্যা হয়, তবে a, b, c সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় কত হতে পারে?

সমাধান: 
a ও b এর সমষ্টি = 45 × 2 = 90
c অঋণাত্মক সংখ্যা, c এর সর্বনিম্ন মান হতে পারে 0

∴ a, b, c সংখ্যা তিনটির সর্বনিম্ন গড় = (90 + 0)/3 = 30
৯২৩.
৯, ৪, ১৯, ২৫, ৩ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ১৯
  2. খ) ৩
  3. গ) ৯
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৪, ১৯, ২৫, ৩ সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
সংখ্যাগুলোকে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই  ৩ , ৪ , ৯ , ১৯ , ২৫
যেহেতু এখানে বিজোর সংখ্যক সংখ্যা রয়েছে সেহেতু মধ্যক হবে মাঝের সংখ্যাটি।
∴ মধ্যক হচ্ছে ৯
৯২৪.
একটি ছক্কা কে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2 
  2. 1/3 
  3. 5/6 
  4. 2/3 
সঠিক উত্তর:
1/3 
উত্তর
সঠিক উত্তর:
1/3 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা কে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা ক্ষেত্র হবে = 61 = 6 টি

নমুনা ক্ষেত্র গুলো হবে = 1, 2, 3, 4, 5, 6

এখন, সংখ্যা গুলোর মধ্যে 2 থেকে বড় সংখ্যা গুলো হলো = 3, 4, 5, 6 অর্থাৎ 4 টি ।

∴ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা/মোট ঘটনা সংখ্যা = 4/6 = 2/3

∴ 2 থেকে বড় সংখ্যা না পাওয়ার সম্ভাবনা = 1 - (2/3) = (3 - 2)/3 = 1/3 

বিকল্প:
ছক্কায় 2 থেকে বড় নয় এমন সংখ্যা হলো- 1, 2 অর্থাৎ 2 টি। 

∴ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা না আসার সম্ভাবনা = 2/6 = 1/3

৯২৫.
একটি বাক্সে ৬টি লাল ও ৯টি নীল মার্বেল রয়েছে। বাক্সটি থেকে একটি মার্বেল বাছাই করলে মার্বেলটি লাল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ১/৩
  3. ৪/৭
  4. ৩/৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
সমস্যা: একটি বাক্সে ৬টি লাল ও ৯টি নীল মার্বেল রয়েছে। বাক্সটি থেকে একটি মার্বেল বাছাই করলে মার্বেলটি লাল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
বাক্সে মোট মার্বেল সংখ্যা = ৬টি লাল + ৯টি নীল = ১৫টি

মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা = লাল মার্বেলের সংখ্যা/মোট মার্বেলের সংখ্যা
= ৬/১৫
= ২/৫

∴ মার্বেলটি লাল না হওয়ার সম্ভাবনা = ১ - (২/৫)
= (৫ - ২)/৫
= ৩/৫
৯২৬.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4। দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত? 
  1. 1/3
  2. 2/5
  3. 2/3
  4. 2/7
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল না হওয়ার সম্ভাব্যতা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত যথাক্রমে 2 : 3 : 4 
∴ লাল, হলুদ ও সবুজ বলের অনুপাতগুলোর যোগফল = (2 + 3 + 4) 
= 9 

বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 3/9 
= 1/3 

∴ বলটি হলুদ না হওয়ার সম্ভাব্যতা = 1 - (1/3) 
= (3 - 1)/3 
= 2/3 

∴ লাল বল না হওয়ার সম্ভাব্যতা = 2/3  ।
৯২৭.
A = {x : x2 = 9 এবং 3x = 15} হলে তালিকা পদ্ধতিতে A = ?
  1. ক) ∅
  2. খ) {0}
  3. গ) {-3, 3, 5}
  4. ঘ) {3, 5}
সঠিক উত্তর:
ক) ∅
উত্তর
সঠিক উত্তর:
ক) ∅
ব্যাখ্যা

x এর এমন কোন মান নাই যা উভয় সমীকরনকে সিদ্ধ করে
∴ A = ∅

৯২৮.
৩০টি টিকেটে ১ থেকে ৩০ পর্যন্ত ক্রমিক সংখ্যা দেয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেয়া হলো। টিকেটটি ২৪ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৫
  2. খ) ১/৮
  3. গ) ৪/৫
  4. ঘ) ৪/১৫
সঠিক উত্তর:
ক) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি টিকেটে ১ থেকে ৩০ পর্যন্ত ক্রমিক সংখ্যা দেয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেয়া হলো। টিকেটটি ২৪ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান
১ থেকে ৩০ পর্যন্ত ২৪ এর চেয়ে বড় সংখ্যাগুলো হলো = ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০
১ থেকে ৩০ পর্যন্ত ২৪ এর চেয়ে বড় সংখ্যা = ৬টি 

∴ টিকেটটি ২৪ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা = ৬/৩০
= ১/৫
৯২৯.
৪, ৯, ৭, ৮, ৯, ৭, ৩ , ১, ৭, ৯, ৪ ও ৯ উপাত্তগুলোর প্রচুরক কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
উপাত্তগুলোতে ৯ সংখ্যাটি সর্বাধিক ৪ বার আছে। তাই ৯ হচ্ছে উপাত্তগুলোর প্রচুরক।
৯৩০.
নিচের উপাত্ত গুলোর প্রচুরক নির্ণয় করুন:
৩০, ১২, ২২, ১৭, ২৫, ২০, ২৩, ২৪, ১৯, ২, ২৩, ২৬, ২৯, ১৯, ৩৫, ২১, ১১, ২৮, এবং ১৯
  1. ২৯
  2. ১৯
  3. ২৫
  4. ২৩ 
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের উপাত্ত গুলোর প্রচুরক নির্ণয় করুন:
৩০, ১২, ২২, ১৭, ২৫, ২০, ২৩, ২৪, ১৯, ২, ২৩, ২৬, ২৯, ১৯, ৩৫, ২১, ১১, ২৮, এবং ১৯

সমাধান: 
প্রচুরক (Mode): কোনো তথ্য-উপাত্তের সেটে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আসে, সেই সংখ্যাকে প্রচুরক (Mode) বলা হয়. 

এখানে, 
১৯ সংখ্যাটি তিনবার এসেছে। এবং অন্যান্য সংখ্যাগুলো মধ্যে ২৩ দুইবার আর বাকি গুলো একবার করে এসেছে।

যেহেতু ১৯ সংখ্যাটি অন্য সব সংখ্যার চেয়ে বেশিবার (তিনবার) এসেছে, তাই প্রচুরক হলো ১৯. 

৯৩১.
দু'টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, দু'টি head (হেড) অথবা tail (টেইল) উঠার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১
  3. গ) ১/৪
  4. ঘ) ০
সঠিক উত্তর:
ক) ১/২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/২
ব্যাখ্যা

মোট নমুনাবিন্দু = {HH, HT, TH, TT}
= ৪টি
দু'টি হেড অথবা দু'টি টেইলের অনুকূলে নমুনাবিন্দু = ২টি
∴ সম্ভাবনা = ২/৪
= ১/২

৯৩২.
তথ্য সারির মোট উপাত্তের সংখ্যা m টি এবং তা বিজোড় হলে, মধ্যমা কত?
  1. (m + 1)/3 তম পদ
  2. (m + 3)/2 তম পদ
  3. (m + 2)/2 তম পদ
  4. (m + 1)/2 তম পদ
সঠিক উত্তর:
(m + 1)/2 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
(m + 1)/2 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: তথ্য সারির মোট উপাত্তের সংখ্যা m টি এবং তা বিজোড় হলে, মধ্যমা কত?

সমাধান: 
আমরা জানি, 
উপাত্তের সংখ্যা বিজোড় হলে, 

m সংখ্যক উপাত্তের জন্য মধ্যমা = (m + 1)/2 তম পদ
৯৩৩.
ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ না পাওয়ার সম্ভাবনা কত?
  1. 17/26
  2. 15/26
  3. 1/26
  4. 21/26
সঠিক উত্তর:
21/26
উত্তর
সঠিক উত্তর:
21/26
ব্যাখ্যা

প্রশ্ন: ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
ইংরেজি বর্ণমালায় বর্ণ সংখ্যা = 26 টি
ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা = 5 টি

∴ একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা = 5/26

∴ একটি স্বরবর্ণ না পাওয়ার সম্ভাবনা = 1 - (5/26)
= (26 - 5)/26
= 21/26

৯৩৪.
২৭, ১৩, ১৭, ১৯, ২৫, ২১, ২৪, ২০, ১১ সংখ্যাগুলোর মধ্যক কত ?
  1. ২১
  2. ১৯
  3. ১৯.৬৭
  4. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭, ১৩, ১৭, ১৯, ২৫, ২১, ২৪, ২০, ১১ সংখ্যাগুলোর মধ্যক কত ?

সমাধান:
২৭, ১৩, ১৭, ১৯, ২৫, ২১, ২৪, ২০, ১১ সংখ্যাগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই = ১১. ১৩, ১৭, ১৯, ২০, ২১, ২৪, ২৫, ২৭

যেহেতু মোট সংখ্যা ৯টি (বিজোড় সংখ্যা), তাই মধ্যবর্তী সংখ্যাটিই মধ্যক হবে।
 আমরা জানি,
বিজোড় সংখ্যক সংখ্যা মধ্যক = (n + ১)/২ তমপদ
= (৯ + ১)/২ তমপদ
= ১০/২ তমপদ
= ৫ তমপদ

১১. ১৩, ১৭, ১৯, ২০, ২১, ২৪, ২৫, ২৭ সংখ্যাগুলোর ৫ম পদ = ২০
∴ সংখ্যাগুলোর মধ্যক = ২০
৯৩৫.
১ থেকে ১০ পর্যন্ত একটি সংখ্যা বাছাই করলে, সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/৯
  2. খ) ১/২
  3. গ) ২/৩
  4. ঘ) ১/৩
সঠিক উত্তর:
খ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত একটি সংখ্যা বাছাই করলে, সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত?

উত্তর:
১ থেকে ১০ পর্যন্ত মোট সংখ্যা = ১০ টি
জোড় সংখ্যা = ৫ টি (২, ৪, ৬, ৮, ১০)

∴ সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা = ৫/১০
= ১/২ 
৯৩৬.
এক প্যাকেট তাস থেকে ২টি তাস নেয়া হলো। তাস দু’টি হরতন হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/১৩
  3. গ) ১/১৭
  4. ঘ) ১/২৬
সঠিক উত্তর:
গ) ১/১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/১৭
ব্যাখ্যা

মোট তাস = ৫২, হরতন = ১৩
∴ সম্ভাবনা = ১৩C/৫২C
= ৭৮/১৩২৬
= ১/১৭

৯৩৭.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুইটিই ছয় উঠার সম্ভাভনা কত?
  1. 1/6
  2. 1/36
  3. 2/3
  4. 1/18
সঠিক উত্তর:
1/36
উত্তর
সঠিক উত্তর:
1/36
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুইটিই ছয় উঠার সম্ভাভনা কত?

সমাধান:
যখন দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়, তখন মোট 36টি সম্ভাব্য ফলাফল থাকে, কারণ প্রথম ছক্কার জন্য 6 টি (1 থেকে 6) এবং দ্বিতীয় ছক্কার জন্যও 6 টি (1 থেকে 6) সম্ভাবনা রয়েছে। তাই, মোট সম্ভব ফলাফল হবে = 6 × 6 = 36
এখন, দুটি ছক্কায় দুইটি ছয় (6, 6) ওঠার একমাত্র একটি ফলাফল রয়েছে।

আমরা জানি,
P(দুইটি ছয় উঠার সম্ভাভনা) = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= 1/36

সুতরাং, দুটি ছক্কায় দুইটি ছয় উঠার সম্ভাবনা হবে, 1/36
৯৩৮.
নিচে প্রদত্ত সংখাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা p নেওয়া হলে p2 > 0 হওয়ার সম্ভাবনা কত?
-2, - 1, 0, 1, 2
  1. 2/5
  2. 4/5
  3. 1
  4. 1/2
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে প্রদত্ত সংখাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা p নেওয়া হলে p2 > 0 হওয়ার সম্ভাবনা কত?
-2, - 1, 0, 1, 2

সমাধান:
এখানে,
p = - 2 হলে, (- 2)2 = 4 > 0
p = - 1 হলে, (- 1)2 = 1 > 0
p = 0 হলে, (0)2 = 0 = 0
p = 1 হলে, (1)2 = 1 > 0
p = 2 হলে, (2)2 = 4 > 0
মোট ঘটনা 5 টি এবং অনুকূল ঘটনা 4 টি

∴ সম্ভাব্যতা = 4/5
৯৩৯.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় মৌলিক সংখ্যা এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/4 
  2. খ) 1/12
  3. গ) 3/4
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
ক) 1/4 
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/4 
ব্যাখ্যা
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে
নমুনা বিন্দু গুলো (1H), (1T), (2H), (2T), (3H), (3T), (4H), (4T), (5H), (5T), (6H), (6T)
মোট ফলাফল = 12

অনুকূলে নমূনাবিন্দুর সংখ্যা = {(2H),(3H),(5H)} = 3টি
সম্ভাবনা = 3/12= 1/4 
৯৪০.
২,৭, ৫, ৪, ৬ এবং ১০ সংখ্যাগুলোর মধ্যক কোনটি?
  1. ক) ৫
  2. খ) ৫.৫
  3. গ) ৬
  4. ঘ) ৬.৫
সঠিক উত্তর:
খ) ৫.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫.৫
ব্যাখ্যা
এখানে ২, ৪, ৫, ৬, ৭, ১০ এর মধ্যক = (৫+৬)/২
= ১১/২
= ৫.৫
৯৪১.
একটি ঝুড়িতে 4টি নীল এবং 5টি হলুদ বল আছে, নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলো, বলগুলো ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা-
  1. 3/5
  2. 5/6
  3. 2/3
  4. 1/2
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা
ব্যাগটিতে,
নীল বল সংখ্যা = 4টি
হলুদ বল সংখ্যা = 5টি
মোট বল সংখ্যা = 9টি

বলগুলো ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা
= {(4c2 × 5c1)/9c3}+ {(4c1 × 5c2)/9c3}
= {(6 × 5)/84} + {(4 × 10)/84}
= (30 + 40)/84
= 70/84
= 5/6
৯৪২.
১৫, ৮, ২২, ১৭, ৩০, ১২, ২৫, ১৯ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ১৮ 
  2. ২২ 
  3. ১৪ 
  4. ১৫ 
সঠিক উত্তর:
১৮ 
উত্তর
সঠিক উত্তর:
১৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫, ৮, ২২, ১৭, ৩০, ১২, ২৫, ১৯ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
প্রথমে উপাত্তগুলোকে ক্রমান্বয়ে (ঊর্ধ্বক্রমে) সাজাই, 
৮, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৫, ৩০

মোট উপাত্ত সংখ্যা = ৮ (জোড় সংখ্যক)
জোড় সংখ্যক উপাত্তের মধ্যক = ৪র্থ এবং ৫ম উপাত্তের গাণিতিক গড়
= (১৭ + ১৯)/২
= ৩৬/২
= ১৮
∴ মধ্যক = ১৮

৯৪৩.
একজন লোকের সিলেট হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৯ এবং ঢাকা থেকে বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভবনা ৩/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৯
  2. ১/৬
  3. ১/৩
  4. ৩/৫
সঠিক উত্তর:
১/৬
উত্তর
সঠিক উত্তর:
১/৬
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোকের সিলেট হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৯ এবং ঢাকা থেকে বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভবনা ৩/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং বরিশালে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?

 সমাধান:
সিলেট হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা = ৫/৯
সিলেট হতে ঢাকায় বাসে না যাওয়ার সম্ভাবনা = ১ - (৫/৯)
= ৪/৯

 ঢাকা থেকে বরিশাল ট্রেনে যাওয়ার সম্ভবনা = ৩/৮

 ∴ ঢাকায় বাসে না যাওয়ার এবং বরিশাল ট্রেনে যাওয়ার সম্ভাবনা = (৪/৯) × (৩/৮)
= ১২/৭২
= ১/৬

৯৪৪.
২, ৫, ১, ৪, ৭, ২, ১, ৯, ৫, ৪, ৬, ১, ২, ১৯ ,১০, ১ সংখ্যাগুলোর প্রচুরক কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ১, ৪, ৭, ২, ১, ৯, ৫, ৪, ৬, ১, ২, ১৯ ,১০, ১ সংখ্যাগুলোর প্রচুরক কত? 

সমাধান: 
উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশি সংখ্যকবার থাকে তাকে প্রচুরক বলে।
প্রদত্ত উপাত্তে ১ সংখ্যাটি চার বার আছে ।

২, ৫, ১, ৪, ৭, ২, ১, ৯, ৫, ৪, ৬, ১, ২, ১৯ ,১০, ১ সংখ্যাগুলোর প্রচুরক ১
৯৪৫.
একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল, ১০টি কালো বল আছে। দৈবভাবে ১টি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ২/৩
  3. ২/৫
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে ৬টি নীল বল, ৮টি সাদা বল, ১০টি কালো বল আছে। দৈবভাবে ১টি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বলের সংখ্যা = ৬ + ৮ + ১০ = ২৪টি
সাদা বল = ৮টি

∴ দৈবভাবে বল তুললে সাদা বল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
∴ সাদা বল না হওয়ার সম্ভাবনা = (১ - ১/৩) = ২/৩
৯৪৬.
একটি ব্যাগে কালো বল 10টি, লাল বল 18টি এবং সাদা বল আছে 20টি। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 7/24
  2. খ) 5/12
  3. গ) 7/12
  4. ঘ) 5/24
সঠিক উত্তর:
গ) 7/12
উত্তর
সঠিক উত্তর:
গ) 7/12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে কালো বল 10টি, লাল বল 18টি এবং সাদা বল আছে 20টি। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল আছে = (10 + 18 + 20) টি
= 48টি
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 20/48
= 5/12

বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = (1 - 5/12)
= 7/12
৯৪৭.
একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. 7/12
  2. 1/5
  3. 1/2
  4. 5/12
সঠিক উত্তর:
7/12
উত্তর
সঠিক উত্তর:
7/12
ব্যাখ্যা

প্রশ্ন: একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 10/(8 + 10 + 6)
= 10/24
= 5/12

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (5/12)}
= (12 - 5)/12
= 7/12

৯৪৮.
১১ থেকে ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যার পরিসর কত?
  1. ১১
  2. ১৬
  3. ২৬
  4. ৩৭
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা

১১ থেকে ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো = {১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭}
এখানে, ক্ষুদ্রতম সংখ্যাটি = ১১ এবং বৃহত্তম সংখ্যাটি = ৩৭
∴ পরিসর = বৃহত্তম সংখ্যা - ক্ষুদ্রতম সংখ্যা
= ৩৭ - ১১
= ২৬

৯৪৯.
আগামীকাল 11: 00 AM-এ ঢাকার আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকাল 11: 00 AM-এ ঢাকার আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
11: 00 AM-এ ঢাকায় দিন থাকে।
দিনের বেলা চাঁদ দেখা যাওয়া সম্ভব নয়। অর্থাৎ, যেকোনো দিন 11: 00 AM-এ ঢাকার আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা শূন্য।
৯৫০.
একটি ছক্কা নিক্ষেপ একবার নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 3/4
  4. 1/6
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ একবার নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কায় জোড় সংখ্যা সমূহ = {2, 4, 6}
= 3টি

∴ জোড় সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা = 3/6
= 1/2
৯৫১.
৩০ এবং ৪০ সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এবং ৪০ সংখ্যা দু’টির গড় ব্যবধান কত?

সমাধান:
৩০, ৪০ এর গড় = (৩০ + ৪০)/২
= ৩৫

∴ গড় ব্যবধান = {।৩০ - ৩৫। + ।৪০ - ৩৫।}/২
= (৫ + ৫)/২
= ১০/২
= ৫
৯৫২.
একজন লোকের ঢাকা থেকে কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা ৪/৫ এবং কুমিল্লা থেকে চট্রগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৫/৮। কুমিল্লায় বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ৪/৭
  2. ৩/১০
  3. ৫/৯
  4. ৩/৪০
সঠিক উত্তর:
৩/১০
উত্তর
সঠিক উত্তর:
৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা থেকে কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা ৪/৫ এবং কুমিল্লা থেকে চট্রগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৫/৮। কুমিল্লায় বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা = ৪/৫
চট্রগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা = ৫/৮
চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = ১ - (৫/৮)
= ৩/৮

∴ কুমিল্লায় বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = (৪/৫) × (৩/৮)
= ৩/১০
৯৫৩.
একটি বাক্সে সাদা, নীল ও কালো কলম রাখা আছে। সাদা, নীল ও কালো কলমের অনুপাত 3 : 2 : 4। দৈবভাবে বাক্স থেকে একটি কলম তুললে তা কালো কলম না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. 2/5
  2. 1/3
  3. 5/9
  4. 3/7
সঠিক উত্তর:
5/9
উত্তর
সঠিক উত্তর:
5/9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে সাদা, নীল ও কালো কলম রাখা আছে। সাদা, নীল ও কালো কলমের অনুপাত 3 : 2 : 4। দৈবভাবে বাক্স থেকে একটি কলম তুললে তা কালো কলম না হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = 3 + 2 + 4 = 9
∴ কলমটি কালো হওয়ার সম্ভাব্যতা = 4/9

∴ কলমটি কালো না হওয়ার সম্ভাব্যতা = 1 - (4/9)
= (9 - 4)/9
= 5/9
৯৫৪.
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যার মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১২
  2. ১৬
  3. ১৮
  4. ২০
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যার মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান: 
১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যার মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮

∴ ১ থেকে ৩৪ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ১৬
৯৫৫.
কোনো জরীপে দেখা গেল ৭০% লোক গল্পের বই পড়ে, ৬০% লোক উপন্যাসের বই পড়ে এবং ৪০% লোক উভয় বই পড়ে। নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের গল্প বা উপন্যাসের বই পড়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ৩/১০
  2. খ) ৯/১০
  3. গ) ১/১০
  4. ঘ) ৭/১০
সঠিক উত্তর:
খ) ৯/১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯/১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো জরীপে দেখা গেল ৭০% লোক গল্পের বই পড়ে, ৬০% লোক উপন্যাসের বই পড়ে এবং ৪০% লোক উভয় বই পড়ে। নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের গল্প বা উপন্যাসের বই পড়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
ধরি,
গল্পের বই পড়ার ঘটনা = A
উপন্যাসের বই পড়ার ঘটনা = B

∴ P(A) = ৭০/১০০ = ৭/১০
P(B) = ৬০/১০০ = ৬/১০
P(A ∩ B) = ৪০/১০০ = ৪/১০
নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের গল্প বা উপন্যাসের বই পড়ার সম্ভাব্যতা = P(A ∪ B)

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
= (৭/১০) + (৬/১০) - (৪/১০)
= (৭ + ৬ - ৪)/১০
= ৯/১০
৯৫৬.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় 4 এবং মুদ্রায় T আসার সম্ভাবনা কত?
  1. 1/8
  2. 1/12
  3. 1/2
  4. 1/6
সঠিক উত্তর:
1/12
উত্তর
সঠিক উত্তর:
1/12
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় 4 এবং মুদ্রায় T আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষাকে দুইধাপ হিসেবে বিবেচনা করি।
প্রথম ধাপে ছক্কা নিক্ষেপে 6টি ফলাফল (1, 2, 3, 4, 5, 6) আসতে পারে।

আবার, 
দ্বিতীয় ধাপে মুদ্রা নিক্ষেপে 2টি ফলাফল (H অথবা T) আসতে পারে।
∴ নমুনা ক্ষেত্রটি হবে [1H, IT, 2H , 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T ]
এখানে মোট নমুনা বিন্দু 12টি।

সুতরাং ছক্কায় 4 এবং মুদ্রায় T আসার সম্ভাবনা P(4T) = 1/12

৯৫৭.
১১ থেকে ৫৬ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ৩০
  2. ২৫
  3. ২০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ থেকে ৫৬ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১১ থেকে ৫৬ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫
এখানে
n  = ৯, যা একটি বিজোড় সংখ্যা।

∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (৯ + ১)/২ তম পদ
= ৫ তম পদ 
= ৩৫
৯৫৮.
একজন লোকের চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৬/৭ এবং ঢাকা থেকে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ৫/৫৬
  3. ২/৭
  4. ৪/৭
সঠিক উত্তর:
৫/৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫/৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৬/৭ এবং ঢাকা থেকে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি ঢাকায় বাসে না যাওয়ার এবং রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
চট্টগ্রাম হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ৬/৭
চট্টগ্রাম হতে ঢাকায় বাসে না যাওয়ার সম্ভাবনা ১ - (৬/৭) = ১/৭

ঢাকা থেকে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮

∴ ঢাকায় বাসে না যাওয়ার এবং রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা (১/৭) × (৫/৮)
= ৫/৫৬
৯৫৯.
একজন লোকের ঢাকা হতে যশোর বাসে যাওয়ার সম্ভাবনা ২/৫ এবং যশোর থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৩/১০। লোকটি যশোর বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ৭/২৫
  3. ৫/৭
  4. ৩/৪
সঠিক উত্তর:
৭/২৫
উত্তর
সঠিক উত্তর:
৭/২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা হতে যশোর বাসে যাওয়ার সম্ভাবনা ২/৫ এবং যশোর থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৩/১০। লোকটি যশোর বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
যশোর বাসে যাওয়ার সম্ভাবনা = ২/৫

এবং
রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৩/১০
∴ রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = ১ - (৩/১০) = ৭/১০

∴ যশোর বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = (২/৫) × (৭/১০) = ৭/২৫
৯৬০.
5, 6 ও 7 এর গড় ব্যবধান কত? 
  1. 6
  2. 1/2
  3. 3
  4. 2/3
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা

প্রশ্ন: 5, 6 ও 7 এর গড় ব্যবধান কত? 

সমাধান:
এখানে, 
5, 6 ও 7 এই তিনটি সংখ্যার গড় হচ্ছে = (5 + 6 + 7)/3
= 18/3 
= 6

∴ 5, 6 ও 7 এর গড় ব্যবধান = {|5 - 6| + |6 - 6| + |7 - 6|}/3
= {|- 1| + |0| + |1|}/3
= {1 + 0 + 1}/3
= 2/3

৯৬১.
তিনটি সংখ্যার গড় ৩০ । যদি প্রথম দুইটির গড় ২৫ এবং শেষ দুইটির গড় ৪০ হয় তবে ২য় সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ঘ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাত্রয় a, b, c যাদের গড় ৩০
∴ a + b + c = ৩ × ৩০ = ৯০ …. (i)
a + b = ২ × ২৫ = ৫০ …. (ii)
b + c = ২ × ৪০ = ৮০ …. (iii)
(ii) ও (iii) নং যোগ করে পাই,
a + 2b + c = ১৩০ …. (iv)
(iv) নং থেকে (i) নং বিয়োগ করে পাই,
b = ৪০
∴ ২য় সংখ্যাটি ৪০
৯৬২.
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হল। প্রথম নিক্ষেপে জোড় সংখ্যা এবং দ্বিতীয় নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/4
  3. 1/12
  4. 1/2
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হল। প্রথম নিক্ষেপে জোড় সংখ্যা এবং দ্বিতীয় নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
প্রথম নিক্ষেপে জোড় সংখ্যা

ছক্কা = 1, 2, 3, 4, 5, 6
জোড় সংখ্যা = 2, 4, 6 = 3 টি

∴ P(প্রথম নিক্ষেপে জোড় সংখ্যা) = 3/6 ​= 1/2

আবার,
দ্বিতীয় নিক্ষেপে বিজোড় সংখ্যা
বিজোড় সংখ্যা = 1, 3, 5 = 3 টি 

∴ P(দ্বিতীয় নিক্ষেপে বিজোড় সংখ্যা) = 3/6 = 1/2

∴ P(প্রথম নিক্ষেপে জোড় সংখ্যা এবং দ্বিতীয় নিক্ষেপে বিজোড় সংখ্যা) = (1/2) × (1/2) = 1/4

৯৬৩.
নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 25 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
17, x, 24, x + 7, 35, 36, 46
  1. 20
  2. 19
  3. 18
  4. 17
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 25 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
17, x, 24, x + 7, 35, 36, 46

সমাধান:
17, x, 24, x + 7, 35, 36, 46
এখানে মোট ৭টি উপাত্ত রয়েছে যা বিজোড় সংখ্যক।
∴ মধ্যক হবে (৭ + ১)/২ = ৪ তম পদ

∴ মধ্যক = x + 7

প্রশ্নমতে,
x + 7 = 25
∴ x = 18
৯৬৪.
52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে উঠানো হল। তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 2/13
  2. খ) 1/13
  3. গ) 4/13
  4. ঘ) 7/13
সঠিক উত্তর:
ঘ) 7/13
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7/13
ব্যাখ্যা

লাল অথবা টেক্কা পাওয়ার সম্ভাব্যতা
= লাল পাওয়ার সম্ভাব্যতা + টেক্কা পাওয়ার সম্ভাব্যতা – লাল টেক্কা পাওয়ার সম্ভাব্যতা [∵ অবর্জনশীল]
= 1/2 + 1/13 – 1/26
= 14/26
= 7/13

৯৬৫.
২, ৪, ৯, ২, ৪, ৫, ৩, ৫, ৪, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৯, ২, ৪, ৫, ৩, ৫, ৪, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?

সমাধান:
২ সংখ্যাটি আছে ২ বার।
৫ সংখ্যাটি আছে ২ বার।
৪ সংখ্যাটি আছে ৩ বার।

যেহেতু, ৪ সংখ্যাটি অধিকবার আছে, তাই সংখ্যাগুলোর প্রচুরক ৪।
৯৬৬.
দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুনফল ৩০ হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৩৬
  2. ১/৯
  3. ১/১৮
  4. ২/৯
সঠিক উত্তর:
১/১৮
উত্তর
সঠিক উত্তর:
১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুনফল ৩০ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপে মোট ঘটনা = ৬= ৩৬ টি
দুটির সংখ্যার গুনফল ৩০ হওয়ার অনুকূল ঘটনা = (৫, ৬), (৬, ৫) = ২ টি

∴ সম্ভাবনা = ২/৩৬
= ১/১৮
৯৬৭.
একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলে ৮ উঠার সম্ভবনা কত?
  1. ১/২
  2. ১/৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলে ৮ উঠার সম্ভবনা কত?

সমাধান: 
ছক্কার গুটিতে ১-৬ পর্যন্ত অংক থাকে। তাই আট উঠা অসম্ভব। অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা শূন্য।
৯৬৮.
একটি বাক্সে বিভিন্ন আকারের ৬ টি সাদা, ৭ টি লাল এবং ৯ টি কালো বল আছে। দৈব ভাবে ৩ টি বল তুলে নেওয়া হল। বল গুলো লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৩
  3. গ) ১/২৩
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

মোট বল ২২ টি 
৩ টি বল লাল হওয়ার সম্ভাবনা = C/২২C = ১/৪৪
৩ টি বল সাদা হওয়ার সম্ভাবনা = C/২২C = ১/৭৭
বল গুলো লাল বা সাদা হওয়ার সম্ভাবনা = ১/৪৪ + ১/৭৭ = ১১/৩০৮ = ১/২৮

৯৬৯.
A ও B একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে যেখানে A-এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা 5/7 এবং B-এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা 3/4. দুইজনই নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত?
  1. 20/21
  2. 12/35
  3. 13/14
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
13/14
উত্তর
সঠিক উত্তর:
13/14
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে যেখানে A-এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা 5/7 এবং B-এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা 3/4. দুইজনই নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
A-এর নির্বাচিত না হওয়ার সম্ভাবনা = 1 - (5/7) = 2/7
B-এর নির্বাচিত না হওয়ার সম্ভাবনা = 1 - (3/4) = 1/4

দুইজনই নির্বাচিত না হওয়ার সম্ভাবনা = (2/7) × (1/4) = 1/14

∴ দুইজনই নির্বাচিত হওয়ার সম্ভাবনা = 1 - (1/14) = 13/14
৯৭০.
উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে কী বলে?
  1. ক) গড়
  2. খ) মধ্যক
  3. গ) গড় ব্যবধান
  4. ঘ) প্রচুরক
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক
ব্যাখ্যা
প্রচুরকের সংজ্ঞা অনুসারে।
৯৭১.
একটি থলিতে ১২ টি নীল, ১৫ টি কালো এবং ৮ টি লাল বল আছে। একটি বলকে দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি কালো বা লাল হবার সম্ভাবনা কত?
  1. ৫/৭
  2. ২৩/৩৫
  3. ৮/৩৫
  4. ১২/৩৭
সঠিক উত্তর:
২৩/৩৫
উত্তর
সঠিক উত্তর:
২৩/৩৫
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি থলিতে ১২ টি নীল, ১৫ টি কালো এবং ৮ টি লাল বল আছে। একটি বলকে দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি কালো বা লাল হবার সম্ভাবনা কত?

সমাধান: 
কালো বল আছে  = ১৫টি
 লাল বল আছে = ৮ টি
নীল বল আছে = ১২টি

থলেতে মোট বল আছে = ১৫ + ৮ + ১২ = ৩৫
বলটি কালো হওয়ার সম্ভাবনা  = ১৫/৩৫ = ৩/৭
বলটি লাল হওয়ার সম্ভাবনা  = ৮/৩৫ 

∴ বলটি কালো বা লাল হওয়ার সম্ভাবনা
৮/৩৫ + ৩/৭
=(৮ + ১৫)/৩৫
= ২৩/৩৫
৯৭২.
২০০ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?
  1. কোনটিই নয় 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?

সমাধান:
২০০ এর মৌলিক উৎপাদকগুলো হল = ২ × ২ × ২ × ৫ × ৫  
এখানে,২ আছে ৩ বার এবং ৫ আছে ২ বার

∴ ২০০ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক = ২

৯৭৩.
১ থেকে ২২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৫
  2. ৩/৫
  3. ৭/১১০
  4. ১/২
সঠিক উত্তর:
৭/১১০
উত্তর
সঠিক উত্তর:
৭/১১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ২২০ পর্যন্ত মোট সংখ্যা = ২২০টি
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দুগুলো হলো {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬}
মোট অনুকূল নমুনাবিন্দু = ১৪টি

∴ বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= ১৪/২২০
= ৭/১১০
৯৭৪.
5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 তথ্য সেটটির ভেদাঙ্ক কত?
  1. 14.36
  2. 206.25
  3. 105.5
  4. 45.75
সঠিক উত্তর:
206.25
উত্তর
সঠিক উত্তর:
206.25
৯৭৫.
একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলে ৮ উঠার সম্ভবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৮
  3. গ) ০
  4. ঘ) ১
সঠিক উত্তর:
গ) ০
উত্তর
সঠিক উত্তর:
গ) ০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলে ৮ উঠার সম্ভবনা কত?

সমাধান: 
ছক্কার গুটিতে ১-৬ পর্যন্ত অংক থাকে। তাই আট উঠা অসম্ভব। অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা শূন্য।
৯৭৬.
একটি বাগে ১০ টি নীল মার্বেল, ১২ টি সাদা মার্বেল ও ১৮ টি সবুজ মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল তোলা হলে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১৮/৪০
  2. ১১/২০
  3. ১২/৪০
  4. ১/৪
সঠিক উত্তর:
১১/২০
উত্তর
সঠিক উত্তর:
১১/২০
ব্যাখ্যা

মত মার্বেল আছে = (১০ +১২ + ১৮) টি = ৪০ টি
একটি বাগে ১৮ টি সবুজ মার্বেল আছে।
সুতরাং দৈবভাবে একটি মার্বেল তোলা হলে সেটি সবুজ হওয়ার সম্ভাবনা = ১৮/৪০
সবুজ না হওয়ার সম্ভাবনা = ১ - ১৮/৪০ = ২২/৪০ = ১১/২০

৯৭৭.
একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং খুলনা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি খুলনায় বাসে না যাওয়ার এবং চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?
  1. ২৫/৫৬
  2. ৩/২৮
  3. ৫/২৮
  4. ৫১/৫৬
সঠিক উত্তর:
৫/২৮
উত্তর
সঠিক উত্তর:
৫/২৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং খুলনা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি খুলনায় বাসে না যাওয়ার এবং চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭
ঢাকা হতে খুলনায় বাসে না যাওয়ার সম্ভাবনা ১ - (৫/৭) = ২/৭

খুলনা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮

∴ খুলনায় বাসে না যাওয়ার এবং চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা (২/৭) × (৫/৮)
= ১০/৫৬
= ৫/২৮
৯৭৮.
একজন লোকের ঢাকা থেকে সিলেটে বাসে যাওয়ার সম্ভাবনা ৩/৪ এবং সিলেট থেকে চট্রগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৫/৭। সিলেটে বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/৩
  2. ২/৩
  3. ৩/৪
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা থেকে সিলেটে বাসে যাওয়ার সম্ভাবনা ৩/৪ এবং সিলেট থেকে চট্রগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৫/৭। সিলেটে বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
সিলেটে বাসে যাওয়ার সম্ভাবনা = ৩/৪
চট্রগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা = ৫/৭

∴ চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = ১ - (৫/৭)
= ২/৭

∴ সিলেটে বাসে এবং চট্রগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = (৩/৪) × (২/৭)
= ৬/২৮
= ৩/১৪
৯৭৯.
52 টি তাসের প্যাকেট থেকে একটি তাস দ্বৈবভাবে নেয়া হল। তাসটি হরতন বা রাজা হওয়ার সম্ভাবনা কত?
  1. 5/13
  2. 4/13
  3. 5/26
  4. 17/52
সঠিক উত্তর:
4/13
উত্তর
সঠিক উত্তর:
4/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52 টি তাসের প্যাকেট থেকে একটি তাস দ্বৈবভাবে নেয়া হল। তাসটি হরতন বা রাজা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52
হরতন তাসের সংখ্যা ও রাজার সংখ্যা = 13 + 3 = 16

হরতন বা রাজা হওয়ার সম্ভাবনা = 16/52
= 4/13
৯৮০.
একটি প্যাকেটে ৬টি কালো এবং ৮ টি লাল এবং ১০ টি সবুজ কলম আছে, দৈবভাবে একটি কলম তুলে নিলে সেটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৩
  3. ১/৪
  4. ৩/৪
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্যাকেটে ৬টি কালো এবং ৮ টি লাল এবং ১০ টি সবুজ কলম আছে, দৈবভাবে একটি কলম তুলে নিলে সেটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
প্যাকেটে মোট কলম সংখ্যা = (৬ + ৮ + ১০) টি
= ২৪ টি 

কলমটি কালো হওয়ার সম্ভাবনা = ৬/২৪
= ১/৪ 

∴ কালো না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৪) 
= (৪ - ১)/৪
= ৩/৪ 

৯৮১.
a, a + 2 , a + 4 , a + 6 এবং a + 8 এর গড় 11 হলে শেষের তিনটি সংখ্যার গড় কত? 
  1. 7
  2. 9
  3. 10
  4. 13
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
এখানে, 
a + ( a + 2) + (a + 4) + (a + 6) + ( a + 8)/5 = 11
a + a + 2 + a + 4 + a + 6+ a + 8 = 55 
5a + 20 = 55
5a  = 55 - 20
5a = 35
a = 35/5 
a = 7

শেষ তিনটি সংখ্যা হলো = 7 + 4 = 11, 7 + 6 = 13 , 7 + 8 = 15 

শেষের তিনটি সংখ্যার গড় = (11 + 13 + 15)/3
                                          = 39/3
                                           = 13
৯৮২.
৪, ১৬ এবং ৬৪ এর জ্যামিতিক গড় কত?
  1. ৩২
  2. ২৪
  3. ১৬
  4. ৪৮
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ১৬ এবং ৬৪ এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =

∴ ৪, ১৬ এবং ৬৪ এর জ্যামিতিক গড় = (৪ × ১৬ × ৬৪)১/৩
= (২ × ২ × ২)১/৩
= (২১২)১/৩
= ২
= ১৬
৯৮৩.
একটি পাত্রে ৫টি লাল এবং ৪টি সবুজ বল এবং অপর একটি পাত্রে ৩টি লাল ও ৬টি সবুজ বল আছে। প্রত্যেক পাত্র হতে একটি করে বল তোলা হলে, প্রত্যেক বলের মধ্যে কমপক্ষে একটি বল লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ৮/৯
  2. ৪/৯
  3. ১/৮১
  4. ১৯/২৭
সঠিক উত্তর:
১৯/২৭
উত্তর
সঠিক উত্তর:
১৯/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে ৫টি লাল এবং ৪টি সবুজ বল এবং অপর একটি পাত্রে ৩টি লাল ও ৬টি সবুজ বল আছে। প্রত্যেক পাত্র হতে একটি করে বল তোলা হলে, প্রত্যেক বলের মধ্যে কমপক্ষে একটি বল লাল হওয়ার সম্ভাবনা কত?
 
সমাধান:
১ম পাত্রে 
লাল বল = ৫টি
সবুজ বল = ৪টি 
মোট বল = (৫ + ৪)টি = ৯টি 

২য় পাত্রে 
লাল বল = ৩টি
সবুজ বল = ৬টি 
মোট বল = (৩ + ৬)টি  = ৯টি 

১ম পাত্রে হতে লাল এবং ২য় পাত্রে সবুজ হওয়ার সম্ভাবনা = (৫/৯) × (৬/৯) = ১০/২৭
১ম পাত্রে হতে সবুজ এবং ২য় পাত্রে লাল হওয়ার সম্ভাবনা = (৪/৯) × (৩/৯) = ৪/২৭
১ম পাত্রে হতে লাল এবং ২য় পাত্রে লাল হওয়ার সম্ভাবনা = (৫/৯) × (৩/৯) = ৫/২৭

মোট লাল বল হওয়ার সম্ভবনা  = (১০/২৭) + (৪/২৭) + (৫/২৭)
= (১০ + ৪ + ৫)/২৭
= ১৯/২৭
 
৯৮৪.
y + 3, 2y - 1 এবং 3y - 2 এর গড় কত? 
  1. 3y
  2. 3(y + 3)
  3. 2y
  4. 2
সঠিক উত্তর:
2y
উত্তর
সঠিক উত্তর:
2y
ব্যাখ্যা
প্রশ্ন: y + 3, 2y - 1 এবং 3y - 2 এর গড় কত? 

সমাধান: 
গড় = (y + 3 + 2y - 1 + 3y - 2)/3
= 6y/3
= 2y
৯৮৫.
১, ২, ৩ অংকগুলো প্রতি সংখ্যায় ১ বার করে ব্যবহার করে গঠিত তিন অংকের সংখ্যাগুলো থেকে ১টি সংখ্যা নিলে সংখ্যাটি ১১১ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 
  1. ২/৯
  2. ১/৩
  3. ১/৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩ অংকগুলো প্রতি সংখ্যায় ১ বার করে ব্যবহার করে গঠিত তিন অংকের সংখ্যাগুলো থেকে ১টি সংখ্যা নিলে সংখ্যাটি ১১১ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
১, ২, ৩ অংকগুলো প্রতি সংখ্যায় ১ বার করে ব্যবহার করে গঠিত সংখ্যাগুলো হলোঃ ১২৩, ১৩২, ২১৩, ২৩১, ৩১২, ৩২১ (৬টি)
এখন এদের মধ্যে ১১১ দ্বারা বিভাজ্য সংখ্যা একটিও নেই।

∴ সম্ভাব্যতা = ০/৬ = ০
৯৮৬.
৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ৯/১১
  3. ৩/১০
  4. ৮/১১
সঠিক উত্তর:
৯/১১
উত্তর
সঠিক উত্তর:
৯/১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১

মৌলিক হওয়ার সম্ভাবনা = ২/১১

মৌলিক না হওয়ার সম্ভাবনা = ১ - (২/১১)
=(১১ - ২)/১১
= ৯/১১
৯৮৭.
৫২ টি তাসের প্যাকেট হতে নিরপেক্ষভাবে একটি তাস টেনে নিলে সেটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ৮/৫২
  3. ১২/১৩ 
  4. ৭/১৩
সঠিক উত্তর:
১২/১৩ 
উত্তর
সঠিক উত্তর:
১২/১৩ 
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ টি তাসের প্যাকেট হতে নিরপেক্ষভাবে একটি তাস টেনে নিলে সেটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৫২ টি তাসের প্যাকেটে টেক্কার সংখ্যা = ৪ টি 

টেক্কা নয় এমন তাসের সংখ্যা = ৫২ - ৪ = ৪৮ টি 

∴ নির্ণেয় সম্ভাবনা = ৪৮/৫২
= ১২/১৩ 
৯৮৮.
একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল ও 10 টি লাল বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/3
  2. খ) 3/4
  3. গ) 1/2
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
ঘ) 2/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/3
ব্যাখ্যা
মোট বল সংখ্যা (6+8+10) = 24 টি।
সাদা বলের সংখ্যা 8 টি।
∴ বলটি সাদা হওয়ার সম্ভাব্যতা 8/24 = 1/3
∴ বলটি সাদা না হওয়ার সম্ভাব্যতা = 1 - 1/3 = 2/3
৯৮৯.
যদি P(A ∩ B) = 0.33, P(A ∪ B) = 0.83, P(A) = 0.5 হয়, তাহলে P(B) =?
  1. 0.43
  2. 0.66
  3. 0.25
  4. 0.375
সঠিক উত্তর:
0.66
উত্তর
সঠিক উত্তর:
0.66
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P(A ∩ B) = 0.33, P(A ∪ B) = 0.83, P(A) = 0.5 হয়, তাহলে P(B) =?

সমাধান:
এখানে,
P(A ∩ B) ≠ 0 তাই, A ও B অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা।
আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ P(B) = P(A ∪ B) + P(A ∩ B) - P(A)
= 0.83 + 0.33 - 0.5
= 1.16 - 0.5
= 0.66
৯৯০.
একটি ব্যাগে 7 টি লাল ও 5টি সাদা বল আছে। দৈবভাবে 4 টি বল তোলা হলে তাদের মধ্য 2 টি লাল এবং 2 টি সাদা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 34/33
  2. খ) 33/14
  3. গ) 14/33
  4. ঘ) 32/65
সঠিক উত্তর:
গ) 14/33
উত্তর
সঠিক উত্তর:
গ) 14/33
ব্যাখ্যা

7 টি লাল বল থেকে 2 টি লাল বল পাওয়ার সম্ভাবনা = 7C2 = 21 
5 টি সাদা বল থেকে 2 টি সাদা বল পাওয়ার সম্ভাবনা = 5C2 = 10
∴2 টি লাল এবং 2 টি সাদা হওয়ার সম্ভাবনা = (21 × 10) ÷ 12C4 = 14/33

৯৯১.
৩০ এবং ৬০ এর হারমোনিক গড় কত হবে?
  1. ক) ৩০
  2. খ) ৪৫
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
গ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এবং ৬০ এর হারমোনিক গড় কত হবে?

সমাধান:
আমরা জানি, 
হারমোনিক গড় =

∴ 30 এবং 60 এর হারমোনিক গড় = 2/(1/30 + 1/60) 
= 2/(3/60)
= 2 × (60/3)
= 40
৯৯২.
একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হল। 2 টি হেড ও জোড় সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. ক) 1/7
  2. খ) 1/8
  3. গ) 5/6
  4. ঘ) 9/5
সঠিক উত্তর:
খ) 1/8
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/8
ব্যাখ্যা

মোট ঘটনা সংখ্যা = 24
2 টি হেড ও জোড় সংখ্যা পাবার ঘটনা {HH2, HH4, HH6} = 3 টি
∴2 টি হেড ও জোড় সংখ্যা পাবার সম্ভাবনা = 3/24 = 1/8

৯৯৩.
24, 19, 26, 15, 36, 17, 32, 36 এর মধ্যক কত? 
  1. ক) 24
  2. খ) 25
  3. গ) 26
  4. ঘ) 32
সঠিক উত্তর:
খ) 25
উত্তর
সঠিক উত্তর:
খ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: 24, 19, 26, 15, 36, 17, 32, 36 এর মধ্যক কত? 

সমাধান: 
15, 17, 19, 24, 26, 32, 36, 36
এখানে 
n = 8
মধ্যক = [8/2 তম পদ ও {(8/2) + 1} তম পদের সমষ্টি]/2
= {4 তম পদ ও 5 তম পদের সমষ্টি}/2
=(24 + 26)/2
= 50/2
= 25
৯৯৪.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৪
  2. ৩/৪
  3. ১২/১৩
  4. ১/১৩
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।

∴ হরতন হওয়ার সম্ভাবনা = ১৩/৫২ = ১/৪
হরতন না হওয়ার সম্ভাবনা = ১ - ১/৪
= (৪ - ১)/৪
= ৩/৪
৯৯৫.
শরীফের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাব্যতা 2/5, বাংলা ও ইংরেজি দুটোতেই পাসের সম্ভাব্যতা 1/4 এবং দুইটির যেকোন একটিতে পাসের সম্ভাব্যতা 5/8 হলে তার ইংরেজিতে পাসের সম্ভাব্যতা কত?
  1. ক) 11/40
  2. খ) 33/40
  3. গ) 17/40
  4. ঘ) 23/40
সঠিক উত্তর:
ক) 11/40
উত্তর
সঠিক উত্তর:
ক) 11/40
ব্যাখ্যা
মনে করি,
বাংলায় পাসের ঘটনা = A এবং
ইংরেজিতে পাসের ঘটনা = B
তাহলে, P(A) = 1- (2/5) = 3/5[পূরক সূত্রানুযায়ী]

P(বাংলা বা ইংরেজি) = P(A∪B) = 5/8
P(বাংলা ও  ইংরেজি) = P(A∩B) = 1/4

এখন সম্ভাবতার সংযোগ সূত্র
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
বা, 5/8 = (3/5) + P(B) - (1/4)
বা, P(B) = 5/8 + 1/4 - 3/5 = (25+10-24)/40
∴ P(B) = 11/40
অর্থাৎ ইংরেজিতে পাসের সম্ভব্যতা = 11/40.
৯৯৬.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2025 সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 5/7
  2. 1/3
  3. 2/3
  4. 2/7
সঠিক উত্তর:
2/7
উত্তর
সঠিক উত্তর:
2/7
ব্যাখ্যা

প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2025 সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ঐ সপ্তাহে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
2025 সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে মোট 7 দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল 5 দিন।

বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (1 - 5/7)
= (7 - 5)/7
= 2/7

৯৯৭.
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কোনো শহরে ১৯ দিন বৃষ্টিপাত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪
  2. ৯/২৮
  3. ১০/২৯
  4. ১৯/২৮
সঠিক উত্তর:
৯/২৮
উত্তর
সঠিক উত্তর:
৯/২৮
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কোনো শহরে ১৯ দিন বৃষ্টিপাত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০২৫ সাল অধিবর্ষ না হওয়ায় ফেব্রুয়ারী মাস = ২৮ দিন 

বৃষ্টিপাত হয়েছে = ১৯ দিন
∴ বৃষ্টিপাত হয়নি = ২৮ - ১৯ = ৯ দিন

∴ ৪ ফেব্রুয়ারী বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা = ৯/২৮ 

৯৯৮.
৯ টি সংখ্যার যোগফল ৫৩০ । প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৫
  3. গ) ৬০
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ টি সংখ্যার যোগফল ৫৩০ । প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান: 
প্রথম ৫টির গড় ৫৬ 
প্রথম ৫টির যোগফল = ৫৬ × ৫ = ২৮০ 

শেষের ৫টির গড় ৬২
শেষের ৫টির যোগফল = ৬২ × ৫ = ৩১০

(৫ + ৫)টি বা ১০টি সংখ্যার যোগফল = ২৮০ + ৩১০ = ৫৯০
পঞ্চম সংখ্যাটি = ৫৯০ - ৫৩০ = ৬০ 
৯৯৯.
মাহি ও কথা এর একটি অংকের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে ১/৩ এবং ১/৪। তারা একত্রে অংকটি সমাধানের চেষ্টা করলে অংকটি সমাধান করার সম্ভাবনা কত?
  1. ক) ১
  2. খ) ১/৩
  3. গ) ২/৫
  4. ঘ) ১/২
সঠিক উত্তর:
ঘ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/২
ব্যাখ্যা

মাহির অংকটি না পারার সম্ভাব্যতা = ১- ১/৩ = ২/৩
কথার অংকটি না পারার সম্ভাব্যতা = ১ - ১/৪ = ৩/৪
মাহি ও কথার একত্রে অংকটি না পারার সম্ভাব্যতা = ২/৩ × ৩/৪ = ১/২
মাহি ও কথার একত্রে অংকটি পারার সম্ভাব্যতা = ১ - ১/২ = ১/২

১,০০০.
একটি থলেতে 4টি লাল ও 5টি সবুজ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই লাল হওয়ার সম্ভাবনা কত?  
  1. ক) 1/21
  2. খ) 1/84
  3. গ) 4/9
  4. ঘ) 5/9
সঠিক উত্তর:
ক) 1/21
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/21
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে 4টি লাল ও 5টি সবুজ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই লাল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
লাল বল = 4টি 
সবুজ বল = 5টি 
মোট বল = (4 + 5)টি 

9টি বলের মধ্যে 3টি বল উঠার সম্ভাবনা = 9C3 = 84
4টি বলের মধ্যে 3টি বল লাল হবার সম্ভাবনা =4C3 = 4
3টি বলই লাল হওয়ার সম্ভাবনা = 4/84
  = 1/21