বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

মোট প্রশ্ন১,৯৮৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিসংখ্যান ও সম্ভাব্যতা

PrepBank · পাতা / ২০ · ১০০ / ১,৯৮৫

.
একটি বাক্সে ৮টি লাল, ৯টি কালো এবং ৭টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলে বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৩/৮
  2. খ) ১/৮
  3. গ) ১৭/২৪
  4. ঘ) ৭/২৪
সঠিক উত্তর:
গ) ১৭/২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭/২৪
ব্যাখ্যা
লাল বল = ৮টি 
কালো বল = ৯টি 
সাদা বল = ৭টি 

মোট বল = ৮ + ৯ + ৭ = ২৪টি 

বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৯/২৪ = ৩/৮

বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা = (১/৩) + (৩/৮)
                                                        = (৮ + ৯)/২৪
                                                         = ১৭/২৪
                                                      
.
৮, ১৬ এবং ৩২ এর জ্যামিতিক গড় কত?
  1. ৬৪ 
  2. ৩২ 
  3. ২৪ 
  4. ১৬ 
সঠিক উত্তর:
১৬ 
উত্তর
সঠিক উত্তর:
১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১৬ এবং ৩২ এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =

∴ ৮, ১৬ এবং ৩২ এর জ্যামিতিক গড় = (৮ × ১৬ × ৩২)১/৩
= (২ × ২ × ২)১/৩
= (২১২)১/৩
= ২
= ১৬

.
একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় অথবা মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/3
  3. 1/2
  4. 5/6
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা

মোট নমুনা বিন্দুর সংখ্যা = {1, 2, 3, 4, 5, 6} = 6টি
জোড় অথবা মৌলিক সংখ্যার অনুকূলে নমূনাবিন্দুর সংখ্যা = {2, 3, 4, 5, 6} = 5টি
∴ সম্ভাবনা = 5/6

.
30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) 21
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 24
সঠিক উত্তর:
গ) 23
উত্তর
সঠিক উত্তর:
গ) 23
ব্যাখ্যা
প্রশ্ন: 30, 12, 22, 17, 27, 25, 20, 24, 19, 2, 23, 32, 26, 29, 35, 21, 11, 28 এবং 19 সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান
সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35

এখানে, 
পদসংখ্যা = 19 
∴ উপাত্তগুলোর মধ্যক হবে ১০ম পদ
∴ ১০ম পদ = 23 

∴ মধ্যক = 23
.
২, ৭, ৫, ৪, ৫, ১০ সংখ্যাগুলোর পরিসর কত?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা
পরিসর = সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান
= ১০ - ২
= ৮।
.
৯৬ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?
  1. কোনটিই নয় 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৯৬ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?

সমাধান:
৯৬ এর মৌলিক উৎপাদকে ভাংলে, 
৯৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩

এখানে মৌলিক উৎপাদক ২ মোট ৫ বার এসেছে এবং ৩ মাত্র ১ বার।

তাহলে প্রচুরক = ২ 

∴ প্রচুরক = ২ 

.
২, ৯, ৫, ৪, ৬, ১০, ৩,১২ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
  1. ১০
  2. প্রচুরক নেই
সঠিক উত্তর:
প্রচুরক নেই
উত্তর
সঠিক উত্তর:
প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৯, ৫, ৪, ৬, ১০, ৩,১২ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?

সমাধান:
দেওয়া সংখ্যাগুলোর হলো, ২, ৯, ৫, ৪, ৬, ১০, ৩, ১২।

প্রচুরক:
যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার আসে।

এখানে,
প্রতিটি সংখ্যা একবার করে এসেছে, তাই এই সেটে কোনো সংখ্যার পুনরাবৃত্তি নেই।
অর্থাৎ, প্রচুরক নেই।
.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/5
  2. 1/12
  3. 2/13
  4. 1/6
সঠিক উত্তর:
1/12
উত্তর
সঠিক উত্তর:
1/12
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = 6 × 6 = 36
10 হওয়ার ঘটনা = {(4, 6), (5, 5), (6, 4)} = 3 টি

∴ যোগফল 10 হওয়ার সম্ভাবনা = 3/36 = 1/12
.
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে যোগফল ৯ হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/৯
  3. ১/৮
  4. ১/১২
সঠিক উত্তর:
১/৯
উত্তর
সঠিক উত্তর:
১/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে যোগফল ৯ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা= ৬ × ৬ = ৩৬
৯ হওয়ার ঘটনা = {(৩, ৬), (৪, ৫), (৫, ৪), (৬, ৩)} = ৪

∴ সম্ভাবনা = ৪/৩৬
= ১/৯
১০.
যদি দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয় তবে তাদের যোগফল ছয় আসার সম্ভাবনা কত?
  1. ৫/৩৬
  2. ৭/৩৬
  3. ১/৩৬
  4. ৫/৬
সঠিক উত্তর:
৫/৩৬
উত্তর
সঠিক উত্তর:
৫/৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হয় তবে তাদের যোগফল ছয় আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইবার ছক্কা নিক্ষেপে মোট ঘটনার সংখ্যা = ৬ × ৬ = ৩৬টি

যোগফল ৬ আসার অনুকূল ঘটনা = (১ + ৫), (২ + ৪), (৩ + ৩), (৪ + ২), (৫ + ১) = ৫টি

∴ যোগফল ছয় আসার সম্ভাবনা = ৫/৩৬
১১.
৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?

সমাধান:
৯০ = ২ × ৩ × ৩ × ৫
এখানে ৩ আছে মোট দুইবার।
∴ ৯০ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক = ৩
১২.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের আগস্ট মাসের ৪র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৫/৭
  2. ৪/৭
  3. ২/৭
  4. ৪/৫
সঠিক উত্তর:
৪/৭
উত্তর
সঠিক উত্তর:
৪/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের আগস্ট মাসের ৪র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩য় সপ্তাহে মোট = ৭ দিনর
৪র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে = ৩ দিন
৪র্থ সপ্তাহে বৃষ্টি হয় নি = ৪ দিন

∴ বৃষ্টি না হবার সম্ভাবনা = ৪/৭
১৩.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে বড়জোড় একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 3/8
  2. খ) 5/8
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে বড়জোড় একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
 = 8 টি

তাহলে বড়জোড় একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HTT, THT, TTH, TTT}
 = 4টি।

কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা = 4/8 = 1/2
১৪.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হল। কমপক্ষে ২টি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৮ 
  2. ১/২ 
  3. ৩/৪ 
  4. ১ 
সঠিক উত্তর:
১/২ 
উত্তর
সঠিক উত্তর:
১/২ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হল। কমপক্ষে ২টি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট সম্ভাব্য ফলাফল = ২ × ২ × ২ = ৮ টি 

∴ সম্ভাব্য ফলাফলগুলো = {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}

আবার,
কমপক্ষে ২টি হেড এর অর্থ 
২টি হেড বা ৩টি হেড

 অনুকূল ফলাফল,
৩টি হেড = HHH = ১টি
২টি হেড, HHT, HTH, THH = ৩টি
∴ মোট অনুকূল = ১ + ৩ = ৪টি

P(কমপক্ষে ২টি হেড) = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ৪/৮ 
= ১/২ 

১৫.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত ২ : ৩ : ৪ । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/৩ 
  3. গ) ২/৯
  4. ঘ) ৪/৯
সঠিক উত্তর:
খ) ১/৩ 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৩ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত ২ : ৩ : ৪ । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত? 

সমাধান
লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত ২ : ৩ : ৪
লাল বল আছে = ২ক টি 
হলুদ বল আছে = ৩ক টি 
সবুজ বল আছে = ৪ক টি

মোট বল = (২ক + ৩ক + ৪ক) = ৯ক টি 

∴ হলুদ বল হওয়ার সম্ভাবনা = ৩ক/৯ক = ১/৩
১৬.
৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?
  1. ৮/৫৩
  2. ১/৪
  3. ২/১৩
  4. ৪/১৩
সঠিক উত্তর:
২/১৩
উত্তর
সঠিক উত্তর:
২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৫২টি কার্ডের মধ্যে রাজা ও রানী আছে মোট ৮টি

∴ কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা = ৮/৫২ 
= ২/১৩
১৭.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩ 
  2. ৮/১৩ 
  3. ১০/১৩
  4. ১২/১৩
সঠিক উত্তর:
১২/১৩
উত্তর
সঠিক উত্তর:
১২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট তাস সংখ্যা = ৫২ টি
এর মধ্যে, টেক্কা = ৪ টি

∴ তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = ৪/৫২
= ১/১৩

∴ তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/১৩)
= (১৩ - ১)/১৩
= ১২/১৩
১৮.
লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) আসার সম্ভাবনা কত?
  1. 2/9
  2. 1/12
  3. 1/2
  4. 1/6
সঠিক উত্তর:
1/12
উত্তর
সঠিক উত্তর:
1/12
ব্যাখ্যা
প্রশ্ন: লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) আসার সম্ভাবনা কত?

সমাধান:
লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62 = 36

লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা (জোড় সংখ্যা) পাওয়ার অনুকূল ঘটনা = {(2, 2), (4, 4), (6, 6)}
= 3 টি

দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) পাওয়ার সম্ভাবনা = 3/36 = 1/12
১৯.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ৩/৬
  3. গ) ১/২
  4. ঘ) খ ও গ উভয়
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়
ব্যাখ্যা

এখানে জোড়ের অনুকূল ফলাফল = ৩ টি
মোট ফলাফল = ৬ টি
জোড় আসার সম্ভাবনা = ৩/৬ = ১/২

২০.
একটি ছক্কা ২ বার নিক্ষেপ করা হলো। মোট ১২ উঠার সম্ভাবনা কত?
  1. ১/১৮
  2. ১/৩৬
  3. ৩/২৪
  4. ১/২৮
সঠিক উত্তর:
১/৩৬
উত্তর
সঠিক উত্তর:
১/৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা ২ বার নিক্ষেপ করা হলো। মোট ১২ উঠার সম্ভাবনা কত?

সমাধান:
২ বার নিক্ষেপ করলে মোট ৬ × ৬ = ৩৬ টি সম্ভাব্য মান থাকতে পারে।
এর মধ্যে ১২ হতে হলে ১ টি ঘটনা ঘটবে।
(৬, ৬)

অর্থাৎ মোট ১২ উঠার সম্ভাবনা = ১/৩৬
২১.
একটি পাত্রে ৬টি লাল, ৪টি নীল, ২টি সবুজ এবং ৩টি হলুদ বল আছে। যদি দৈবভাবে ২টি মার্বেল নির্বাচন করা হয় তাহলে বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫
  2. খ) ১/১৫
  3. গ) ১/৭
  4. ঘ) ৩/৫
সঠিক উত্তর:
গ) ১/৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৭
ব্যাখ্যা
মোট বল আছে = (৬ + ৪ + ২ + ৩)টি
                       = ১৫টি 
লাল বল আছে = ৬টি 

বল দুটি লাল হওয়ার সম্ভাবনা = (৬/১৫) × (৫/১৪)
                                            = ১/৭
২২.
একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। তিনবারই H (Head) আসার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/7
  3. 1/8
  4. 4/7
সঠিক উত্তর:
1/8
উত্তর
সঠিক উত্তর:
1/8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। তিনবারই হেড আসার সম্ভাবনা কত?

সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = 8 টি 

এর মধ্যে সর্বাধিক 3 বার Head আসলে ফলাফল হয় = HHH অর্থাৎ 1 টি 

মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে সর্বাধিক বার Head আসার সম্ভাবনা = 1/8
২৩.
রাজীবের 5 জন বন্ধু আছে। সে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে প্রীতিভোজে নিমন্ত্রণ করতে পারে?
  1. ক) 28
  2. খ) 16
  3. গ) 31
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 31
উত্তর
সঠিক উত্তর:
গ) 31
ব্যাখ্যা
প্রশ্ন: রাজীবের 5 জন বন্ধু আছে। সে এক বা একাধিক বন্ধুকে কত উপায়ে প্রীতিভোজে নিমন্ত্রণ করতে পারে?

সমাধান: 
1 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C1 উপায়ে করতে পারেন। 
2 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C2 উপায়ে করতে পারেন। 
3 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C3 উপায়ে করতে পারেন। 
4 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C4 উপায়ে করতে পারেন। 
5 জনকে নিমন্ত্রণ করতে চাইলে তিনি 5C5 উপায়ে করতে পারেন। 
 
মোট উপায় সংখ্যা = 5C1 + 5C2+  5C3 + 5C4 + 5C5
                             = 5 + 10 + 10 + 5 + 1 
                              = 31
২৪.
কোনো একটি অংক A অথবা B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?
  1. ০.৪
  2. ০.৫
  3. ০.৭
  4. ০.৯
সঠিক উত্তর:
০.৭
উত্তর
সঠিক উত্তর:
০.৭
ব্যাখ্যা
A পারার সম্ভাবনা ০.৪ 
A না পারার সম্ভাবনা ১ - ০.৪ = ০.৬ 

B পারার সম্ভাবনা ০.৫
B না পারার সম্ভাবনা ১ - ০.৫ = ০.৫

A এবং B উভয়েই না পারার সম্ভাবনা = ০.৬ × ০.৫ = ০.৩

A ও B এর পারার সম্ভাবনা = ১ - ০.৩ = ০.৭
২৫.
- ৩, - ১, ০, ১, ৩ পাঁচটি সংখ্যা থেকে একটি সংখ্যা ক বাছাই করা হলো।  ক২ > ০ হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ২/৫
  2. ৩/৪
  3. ৪/৫
  4. ২/৩
সঠিক উত্তর:
৪/৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: - ৩, - ১, ০, ১, ৩ পাঁচটি সংখ্যা থেকে একটি সংখ্যা ক বাছাই করা হলো।  ক২ > ০ হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
(- ৩) = ৯
(- ১) = ১
= ০
= ১
= ৯

একটি ঘটনা ছাড়া বাকি ৪ টিতেই শুন্য থেকে বড় সংখ্যা পাওয়া যাবে।
∴ সম্ভাব্যতা = ৪/৫
২৬.
একট ছোঁকা নিপেক্ষ করলে ৪ উঠার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ০ 
  3. ২/৩
সঠিক উত্তর:
১/৬
উত্তর
সঠিক উত্তর:
১/৬
ব্যাখ্যা

প্রশ্ন: একট ছোঁকা নিপেক্ষ করলে ৪ উঠার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কায় (ছোঁকা) ৬টি মুখ আছে।
সুতরাং, মোট সম্ভাব্য ঘটনা সংখ্যা = ৬

আবার,
৪ উঠার ঘটনা মাত্র ১টি (কারণ শুধুমাত্র একটি মুখে ৪ লেখা থাকে)।
অতএব, অনুকূল ঘটনা সংখ্যা = ১

∴ P(৪ উঠার সম্ভাবনা) = অনুকূল ঘটনা সংখ্যা​/মোট ঘটনা সংখ্যা
= ১/৬

২৭.
8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় কত?
  1. 64
  2. 56
  3. 48
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ 8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় = (8 × 32 × 128)1/3
= (23 × 25 × 27)1/3
= (215)1/3
= 25
= 32
২৮.
একটি থলেতে নীল বল ১০টি, সাদা বল ১৪টি এবং কালো বল ১৬টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৯/২০
  2. ৪/১০
  3. ৭/১০
  4. ৩/৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে নীল বল ১০টি, সাদা বল ১৪টি এবং কালো বল ১৬টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
নীল বল ১০টি 
সাদা বল ১৪টি
কালো বল ১৬টি
মোট বল = (১০ + ১৪ + ১৬)টি = ৪০টি 

কালো হওয়ার সম্ভাবনা = ১৬/৪০ = ৪/১০

∴ কালো না হওয়ার সম্ভাবনা = ১ - (৪/১০)
= (১০ - ৪)/১০
= ৬/১০
= ৩/৫
২৯.
কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, কোনটি সঠিক?
  1. 0 < P(E) < 1
  2. 0 ≤ P(E) ≤ 1
  3. 0 ≤ P(E) < 1
  4. 0 < P(E) ≤ 1
সঠিক উত্তর:
0 ≤ P(E) ≤ 1
উত্তর
সঠিক উত্তর:
0 ≤ P(E) ≤ 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, কোনটি সঠিক?

সমাধান:
- কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, 0 ≤ P(E) ≤ 1 
- সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে।
- নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 এবং অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0। তাই সকল ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 বা 0 থেকে বড় হতে পারে অথবা 1 বা 1 থেকে ছোট হতে পারে।
- কোন ঘটনা ঘটার সম্ভাবনার মান কখনোই 0 থেকে ছোট হতে পারে না এবং 1 থেকে বড় হতে পারে না। 
- একটা কাজ বা ঘটনা অবশ্যই ঘটলে, তার সম্ভাবনা = ১০০% = ১
- একটা কাজ বা ঘটনা কখনোই না ঘটলে, তার সম্ভাবনা = ০% =০
৩০.
20, 24, 19, 2, 23, 32, 26, 28, 35, 21, 11, 28, 19 উপাত্তগুলোর মধ্যক কত?
  1. 23
  2. 26
  3. 32
  4. 13
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: 20, 24, 19, 2, 23, 32, 26, 28, 35, 21, 11, 28, 19 উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
2, 11, 19, 19, 20, 21, 23, 24, 26, 28, 28, 32, 35

উপাত্তের সংখ্যা: 13 যা বিজোড় সংখ্যা

∴ মধ্যক হবে = (n+1)/2 = (13 + 1)/2 = 7 তম উপাত্ত

∴ 7 ম উপাত্ত হলো 23

∴ মধ্যক হলো 23
৩১.
প্রশ্ন: 5, 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 19, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 29, 32, 35 সংখ্যাগুলোর প্রচূরক কত?
  1. 29
  2. 25
  3. 19
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 19, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 29, 32, 35 সংখ্যাগুলোর প্রচূরক কত?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই,
2, 5, 11, 12, 17, 19, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 30, 32, 35

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক 3 বার আছে 19 সংখ্যাটি।
∴ প্রচুরক = 19
৩২.
করোনা ভাইরাসে আক্রান্ত প্রতি ৫০ জনে ১০ জনের মৃত্যু হলে, মৃত্যুর সম্ভাবনার আনুপাতিক হার হবে -
  1. ক) ১০:৫০
  2. খ) ৫:১
  3. গ) ১:৫
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
৩৩.
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35, 38 সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. 25
  2. 22.5
  3. 24
  4. 23.5
সঠিক উত্তর:
23.5
উত্তর
সঠিক উত্তর:
23.5
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35, 38 সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে, n = 20 টি

আমরা জানি,
যদি উপাত্তের সংখ্যা জোড় হয়,
তাহলে মধ্যক = [(n/2) তম পদ + {(n/2) + 1}]/2
= [(20/2) তম পদ + {(20/2) + 1}]/2
= (10 তম পদ + 11 তম পদ)/2
= (23 + 24)/2    ;[10 তম ও 11 তম পদ = 23, 24]
= 47/2
= 23.5
৩৪.
যদি অবিন্যস্ত তথ্য ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০, ১৮ হয়, তাহলে তাদের মধ্যক কত? 
  1. ৮.০
  2. ১৩.৫
  3. ১৬.০
  4. ২৪.০
সঠিক উত্তর:
১৩.৫
উত্তর
সঠিক উত্তর:
১৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি অবিন্যস্ত তথ্য ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০, ১৮ হয়, তাহলে তাদের মধ্যক কত? 

সমাধান: 
এখানে, 
তথ্য সংখ্যা ৮টি অর্থাৎ জোড় সংখ্যা।
প্রথমে তথ্যগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে, অর্থাৎ-
সাজানো তথ্য: ০৮, ০৯, ১১, ১২, ১৫, ১৬, ১৮, ২০ 
তাহলে, মধ্যক হবে-  
Me = [(n/২) তম তথ্যসংখ্যা মান + {(n/২) + ১} তম তথ্যসংখ্যা মান]/২
= [(৮/২) তম তথ্যসংখ্যা মান + {(৮/২) + ১} তম তথ্যসংখ্যা মান]/২ 
= [৪ তম তথ্যসংখ্যা মান + ৫ তম তথ্যসংখ্যা মান]/২
= [১২ + ১৫]/২
= ২৭/২
= ১৩.৫ ।
৩৫.
তথ্য সারির মোট উপাত্তের সংখ্যা m টি এবং তা বিজোড় হলে, মধ্যমা কত?
  1. (m + 2)/2 তম পদ
  2. (m + 1)/3 তম পদ
  3. (m + 1)/2 তম পদ
  4. (m + 3)/2 তম পদ
সঠিক উত্তর:
(m + 1)/2 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
(m + 1)/2 তম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: তথ্য সারির মোট উপাত্তের সংখ্যা m টি এবং তা বিজোড় হলে, মধ্যমা কত?

সমাধান
আমরা জানি, 
উপাত্তের সংখ্যা বিজোড় হলে, 

m সংখ্যক উপাত্তের জন্য মধ্যমা = (m + 1)/2 তম পদ

৩৬.
২, ১৭, ৯, ২, ১৭, ৫, ৩, ৫, ১৭, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
  1. ক) ১১
  2. খ) ৩
  3. গ) ২
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
ঘ) ১৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ১৭, ৯, ২, ১৭, ৫, ৩, ৫, ১৭, ১১, ১৩ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?


সমাধান:
২ সংখ্যাটি আছে ২ বার।
৫ সংখ্যাটি আছে ২ বার।
১৭ সংখ্যাটি আছে ৩ বার।


যেহেতু, ১৭ সংখ্যাটি অধিকবার আছে, তাই সংখ্যাগুলোর প্রচুরক ১৭।
৩৭.
5 জন মানুষ কত উপায়ে গোল টেবিল বৈঠক করতে পারবে ?
  1. ক) 21
  2. খ) 24
  3. গ) 120
  4. ঘ) 121
সঠিক উত্তর:
খ) 24
উত্তর
সঠিক উত্তর:
খ) 24
ব্যাখ্যা
আমরা জানি, গোল টেবিলে বৈঠক করার উপায় = (n - 1)! = (5 - 1)! = 24
৩৮.
একট ছক্কা নিপেক্ষ করলে ৪ উঠার সম্ভাবনা কত
  1. ১/২
  2. ১/৬
  3. ২/৩
সঠিক উত্তর:
১/৬
উত্তর
সঠিক উত্তর:
১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: একট ছক্কা নিপেক্ষ করলে ৪ উঠার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কায় ৬টি মুখ আছে।
সুতরাং, মোট সম্ভাব্য ঘটনা সংখ্যা = ৬

আবার,
৪ উঠার ঘটনা মাত্র ১টি (কারণ শুধুমাত্র একটি মুখে ৪ লেখা থাকে)।
অতএব, অনুকূল ঘটনা সংখ্যা = ১

∴ P(৪ উঠার সম্ভাবনা) = অনুকূল ঘটনা সংখ্যা​/মোট ঘটনা সংখ্যা
= ১/৬
৩৯.
১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যা থেকে দৈবচয়নে একটি নিলে সংখ্যাটি বিজোড় অথবা ৩-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ৪/৫ 
  2. ১/৩ 
  3. ২/৩
  4. ৩/৫ 
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যা থেকে দৈবচয়নে একটি নিলে সংখ্যাটি বিজোড় অথবা ৩-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট সংখ্যা (১ থেকে ১৫ পর্যন্ত): {১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫}
∴ মোট সম্ভাব্য ফলাফল = ১৫টি
বিজোড় সংখ্যা- ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫ = ৮টি
এবং ৩-এর গুণিতক-  ৩, ৬, ৯, ১২, ১৫ = ৫টি

এখানে,
উভয় শর্ত পূরণ করে এমন সংখ্যা (বিজোড় এবং ৩-এর গুণিতক)-  ৩, ৯, ১৫ = ৩টি

∴ বিজোড় অথবা ৩-এর গুণিতক সংখ্যার মোট সংখ্যা = বিজোড় + ৩-এর গুণিতক - উভয়
= ৮ + ৫ - ৩
= ১০টি

∴ সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ১০/১৫
= ২/৩

সুতরাং, বিজোড় অথবা ৩-এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ২/৩

৪০.
২১, ১৩, ৫০, ৪২, ৯, ৫০ উপাত্ত গুলোর পরিসর নির্ণয় করুন।
  1. ৫০
  2. ৩০
  3. ৪০
  4. ৪২
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ২১, ১৩, ৫০, ৪২, ৯, ৫০ উপাত্ত গুলোর পরিসর নির্ণয় করুন।

সমাধান:
প্রদত্ত তথ্যের সর্বনিম্ন সংখ্যা = ৯ 
প্রদত্ত তথ্যের সর্বোচ্চ সংখ্যা = ৫০ 

∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫০ - ৯) + ১
= ৪১ + ১
= ৪২
৪১.
একটি বাক্স ৫ টি লাল, ৭টি নীল ও ৩টি সবুজ বল আছে। তা হতে পরপর ৩ টি বল দৈবভাবে নেওয়া হলে বল ৩ টি উত্তোলনের ক্রমানুসারে লাল, নীল ও সবুজ হওয়ার সম্ভাবনা কত হবে যদি বল গুলো পুনঃস্থাপন করা হয়?
  1. ক) ১/২২৫
  2. খ) ৭/২২৫
  3. গ) ১/২৬
  4. ঘ) ৮/৯
সঠিক উত্তর:
খ) ৭/২২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭/২২৫
ব্যাখ্যা

মোট বল = ৫+৭+৩ = ১৫
পুনঃস্থাপন করা হলে মোট বলের সংখ্যা অপরিবর্তিত থাকবে,
∴ নির্ণেয় সম্ভাব্যতা = (৫/১৫)×(৭/১৫)×(৩/১৫) = ৭/২২৫

৪২.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস টানলে, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১৩
  2. ১/২৬
  3. ১৫/২৬
  4. ১/১৩
সঠিক উত্তর:
৭/১৩
উত্তর
সঠিক উত্তর:
৭/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস টানলে, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট লাল তাসের সংখ্যা = ২৬টি
∴ লাল হওয়ার সম্ভাবনা = ২৬/৫২
= ১/২

মোট টেক্কার সংখ্যা = ৪টি
∴ টেক্কার হওয়ার সম্ভাবনা = ৪/৫২
= ১/১৩ 

মোট লাল টেক্কার সংখ্যা = ২টি
∴ লাল টেক্কা হওয়ার সম্ভাবনা = ২/৫২
= ১/২৬

এখন,
লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা =
লাল হওয়ার সম্ভাবনা + টেক্কা হওয়ার সম্ভাবনা - লাল টেক্কা  হওয়ার সম্ভাবনা  [লাল টেক্কার সম্ভাবনা দুইবার হিসেবে আসে তাই একবারের হিসাব বিয়োগ করা হলো ]
= ১/২ + ১/১৩ - ১/২৬
= (১৩ + ২ - ১)/২৬
= ১৪/২৬
= ৭/১৩ 
 
৪৩.
- ৫, - ৪, - ৩, - ১, ০, ১, ৩, ৪, ৫ পাঁচটি সংখ্যা থেকে একটি সংখ্যা ক বাছাই করা হলো। ক > ০ হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ৭/৯
  2. ৫/৮
  3. ৭/৮
  4. ৮/৯
সঠিক উত্তর:
৮/৯
উত্তর
সঠিক উত্তর:
৮/৯
ব্যাখ্যা
প্রশ্ন: - ৫, - ৪, - ৩, - ১, ০, ১, ৩, ৪, ৫ পাঁচটি সংখ্যা থেকে একটি সংখ্যা ক বাছাই করা হলো। ক > ০ হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
(- ৫) = ২৫
(- ৪) = ১৬
(- ৩) = ৯
(- ১) = ১
= ০
= ১
= ৯
= ১৬
= ২৫

একটি ঘটনা ছাড়া বাকি ৮ টিতেই শুন্য থেকে বড় সংখ্যা পাওয়া যাবে।
∴ সম্ভাব্যতা = ৮/৯
৪৪.
কোনো পরীক্ষণের S নমুনা ক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) 0 < P(E) ≤ 1
  2. খ) 0 ≤ P(E) ≤ 1
  3. গ) 0 ≤ P(E) < 1
  4. ঘ) 0 < P(E) < 1
সঠিক উত্তর:
খ) 0 ≤ P(E) ≤ 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 0 ≤ P(E) ≤ 1
ব্যাখ্যা
সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে ।
কোনো পরীক্ষণের S নমুনা ক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে 0 ≤P(E) ≤ 1 
৪৫.
13, 15, 16, 17, 19, 20 এর মধ্যক কত? 
  1. ক) 17.5 
  2. খ) 17.0
  3. গ) 16.5 
  4. ঘ) 15.0
সঠিক উত্তর:
গ) 16.5 
উত্তর
সঠিক উত্তর:
গ) 16.5 
ব্যাখ্যা
প্রশ্ন: 13, 15, 16, 17, 19, 20 এর মধ্যক কত? 
সমাধান: 
এখানে 
n = 6
মধ্যক = [6/2 তম পদ ও  {(6/2) + 1} তম পদের সমষ্টি]/2
= {3 তম পদ ও 4 তম পদের সমষ্টি}/2
=(16 + 17)/2
= 33/2
= 16.5
৪৬.
(১, ২, ৩, ৪,......,১০০) স্বাভাবিক সংখ্যার সেটটি হতে একটি সংখ্যা বাছাই করলে, সংখ্যাটি ঘনসংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ৩/১৩
  3. ১/২৫
  4. ১/১০
সঠিক উত্তর:
১/২৫
উত্তর
সঠিক উত্তর:
১/২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (১, ২, ৩, ৪,......,১০০) স্বাভাবিক সংখ্যার সেটটি হতে একটি সংখ্যা বাছাই করলে, সংখ্যাটি ঘনসংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
13 = 1
23 = 8 
33 = 27
43 = 64
53 = 125 > 100

(১, ২, ৩, ৪,......,১০০) স্বাভাবিক সংখ্যার সেটটি তে মোট সংখ্যা = ১০০ 
(১, ২, ৩, ৪,......,১০০) স্বাভাবিক সংখ্যার সেটটি তে ঘন সংখ্যা = ৪ 

∴ (১, ২, ৩, ৪,......,১০০) স্বাভাবিক সংখ্যার সেটটি হতে একটি সংখ্যা বাছাই করলে, সংখ্যাটি ঘনসংখ্যা হওয়ার সম্ভাবনা  = ৪/১০০ 
= ১/২৫
৪৭.
একটি চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৫ হলে, চাকরিটি পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৫
  2. খ) ২/৫
  3. গ) ৩/৫
  4. ঘ) ৪/৫
সঠিক উত্তর:
ঘ) ৪/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪/৫
ব্যাখ্যা
চাকরিটি না পাওয়ার সম্ভাবনা ১/৫
∴ চাকরি পাওয়ার সম্ভাবনা = ১ - (১/৫) = ৪/৫
৪৮.
৫০, ২১, ৯, ১৩, ১৫, ৫০, ৪২ উপাত্ত গুলোর পরিসর কত?
  1. ৪০
  2. ৪২
  3. ৩৮
  4. ২১
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০, ২১, ৯, ১৩, ১৫, ৫০, ৪২ উপাত্ত গুলোর পরিসর কত?

সমাধান:
প্রদত্ত তথ্যের সর্বনিম্ন সংখ্যা = ৯ 
প্রদত্ত তথ্যের সর্বোচ্চ সংখ্যা = ৫০ 

∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫০ - ৯) + ১
= ৪১ + ১
= ৪২
৪৯.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মৌলিক অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 
  1. ক) ১/৬
  2. খ) ২/৩
  3. গ) ১/৩
  4. ঘ) ৫/৬
সঠিক উত্তর:
খ) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মৌলিক অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 

ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল হলো {১, ২, ৩, ৪, ৫, ৬}
এদের মধ্যে মৌলিক সংখ্যা {২, ৩, ৫} এবং ৩ দ্বারা বিভাজ্য {৩,৬}
∴ মৌলিক সংখ্যা অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা {২, ৩, ৫, ৬}
∴ সম্ভাবনা = ৪/৬ = ২/৩
৫০.
১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৪ টির গড় ৪৫ এবং শেষ ৫ টির গড় ৩৫ হলে, ৫ম সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৩৮
  3. ৪৫
  4. ৬০
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৪ টির গড় ৪৫ এবং শেষ ৫ টির গড় ৩৫ হলে, ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার গড় = ৪৫
∴ প্রথম ৪টি সংখ্যার যোগফল = ৪৫ × ৪ = ১৮০

আবার,
শেষ ৫টি সংখ্যার গড় = ৩৫
∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = ৩৫ × ৫ = ১৭৫
∴ ৯টি সংখ্যার যোগফল= ১৮০ + ১৭৫ = ৩৫৫
∴ ৫ম সংখ্যাটি = ৪০০ - ৩৫৫ = ৪৫
৫১.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে ১২ এর গুণনিয়ক পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৩
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৬
সঠিক উত্তর:
ঘ) ৫/৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫/৬
ব্যাখ্যা

ছক্কা নিক্ষেপ মোট নমুনা বিন্দু = {১, ২, ৩, ৪, ৫, ৬}
= মোট ৬ টি
১২ এর গুণনিয়ক যা ছক্কায় বিদ্যমান = {১, ২, ৩, ৪, ৬}
= মোট ৫ টি
∴ সম্ভাবনা = ৫/৬

৫২.
৫২টি তাসের একটি প্যাকেট হতে না দেখে পরপর দুটি কার্ড টানলে দুটিই রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ৩/২২১
  2. ৭/২১৯
  3. ১/২২১
  4. ৫/২২৭
সঠিক উত্তর:
১/২২১
উত্তর
সঠিক উত্তর:
১/২২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট হতে না দেখে পরপর দুটি কার্ড টানলে দুটিই রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
 
সমাধান:
একটি প্যাকেটে মোট ৫২টি তাস থাকে।
এর মধ্যে রাজার সংখ্যা হলো ৪টি।
সুতরাং, প্রথম কার্ডটি রাজা হওয়ার সম্ভাব্যতা = ৪/৫২ = ১/১৩

আবার,
যেহেতু প্রথম কার্ডটি তোলার পর সেটি প্যাকেটে ফেরত রাখা হয়নি (না দেখে পরপর), তাই এখন প্যাকেটে মোট কার্ড ৫১টি।
এবং রাজার সংখ্যা কমে হয়েছে ৩টি।
সুতরাং, দ্বিতীয় কার্ডটিও রাজা হওয়ার সম্ভাব্যতা = ৩/৫১ = ১/১৭

∴ মোট সম্ভাব্যতা = (প্রথমটি রাজা হওয়ার সম্ভাব্যতা) × (দ্বিতীয়টি রাজা হওয়ার সম্ভাব্যতা)
= (১/১৩) × (১/১৭)
= ১/(১৩ × ১৭)
= ১/২২১

সুতরাং, ৫২টি তাসের প্যাকেট হতে না দেখে পরপর দুটি কার্ড টানলে দুটিই রাজা হওয়ার সম্ভাব্যতা হলো ১/২২১।
৫৩.
যদি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৬ দিন বৃষ্টি হয় তবে, ঐ মাসের যেকোনো দিন বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?
  1. ৬/২৯
  2. ৩/১৪
  3. ২২/২৮
  4. ২৩/২৯
সঠিক উত্তর:
২৩/২৯
উত্তর
সঠিক উত্তর:
২৩/২৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৬ দিন বৃষ্টি হয় তবে, ঐ মাসের যেকোনো দিন বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
২০২৪ সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনের
বৃষ্টি হয়েছে = ৬ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬/২৯

∴ যেকোনো দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - ৬/২৯ = ২৩/২৯
৫৪.
একটি ফলের ঝুড়িতে ৭টি আম, ৯টি কমলা, ৫টি মাল্টা এবং ৬টি আপেল আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৪
  2. ২/৩
  3. ২/৫
  4. ১/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে ৭টি আম, ৯টি কমলা, ৫টি মাল্টা এবং ৬টি আপেল আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ঝুড়িতে মোট ফল আছে = ৭ + ৯ + ৫ + ৬ = ২৭ টি
কমলা আছে = ৯ টি
∴ দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি কমলা হওয়ার সম্ভাবনা = ৯/২৭
= ১/৩

∴ ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= ২/৩
৫৫.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 22 মিটার। মাঠটির বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 121π মিটার
  2. খ) 625π মিটার
  3. গ) 196π মিটার
  4. ঘ) 169π মিটার
সঠিক উত্তর:
গ) 196π মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 196π মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 22 মিটার। মাঠটির বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 22/2 মিটার
                                                  =11মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (11 + 3)মিটার
                                   = 14 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = πr2 মিটার
                                                = π × 142 মিটার
                                                = 196π মিটার
৫৬.
A ও B দুটি সসীম সেট। যদি n(A) = 16, n(B) = 20 এবং n(A ∪ B) = 24 হয়, তাহলে n(A ∩ B) =?
  1. 8
  2. 14
  3. 12
  4. 36
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সসীম সেট। যদি n(A) = 16, n(B) = 20 এবং n(A ∪ B) = 24 হয়, তাহলে n(A ∩ B) =?

সমাধান:
দেওয়া আছে,
n(A) = 16, n(B) = 20 এবং n(A ∪ B) = 24

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 24 = 16 + 20 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 36 - 24
⇒ n(A ∩ B) = 12
৫৭.
2, 7, 5, 4, 12, 17, 15, 14 সংখ্যাগুলোর প্রচুরক-
  1. ক) নাই
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) নাই
উত্তর
সঠিক উত্তর:
ক) নাই
ব্যাখ্যা
এখানে কোন সংখ্যাই একের অধিকবার নাই। সুতরাং কোন প্রচুরক নাই।
৫৮.
১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ৭/৫০
  2. ১১/১০০
  3. ৭/১০০
  4. ৭/১০
সঠিক উত্তর:
৭/১০০
উত্তর
সঠিক উত্তর:
৭/১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা- 

সমাধান:
১ থেকে ২০০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ২০০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬}

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ১৪/২০০
= ৭/১০০
৫৯.
3 সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যদের গড় বয়স 28 বছর। ‍যদি কোন সদস্যদের বয়স 25 বছরের নিচে না হয় তবে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
  1. ক) 30 বছর
  2. খ) 32 বছর
  3. গ) 34 বছর
  4. ঘ) 36 বছর
সঠিক উত্তর:
গ) 34 বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) 34 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যদের গড় বয়স 28 বছর। ‍যদি কোন সদস্যদের বয়স 25 বছরের নিচে না হয় তবে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?

সমাধান:
তিন জনের বয়সের যোগফল = (28 × 3) বছর
= 84 বছর
দুই জনের সর্বনিম্ন বয়সের যোগফল = (25 × 2) বছর
= 50 বছর

∴ একজনের সর্বোচ্চ বয়স = (84 - 50) বছর
= 34 বছর
৬০.
একটি ব্যাগে ৮ টি নীল বল, ১২ টি সাদা বল এবং ৪ টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৯/১১
  2. ১/২
  3. ৭/৯
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে ৮ টি নীল বল, ১২ টি সাদা বল এবং ৪ টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল সংখ্যা = ৮ + ১২ + ৪ = ২৪

নীল বলের সংখ্যা = ৮
∴ নীল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩

∴ নীল না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩

৬১.
একটি জুতা শিল্প প্রকল্প আর্থিক সহায়তা পাবার জন্য তিনটি সংস্থার বিবেচনাধীন রয়েছে। নির্দিষ্ট প্রকল্পের জন্য মাত্র একটি সংস্থা থেকে ঋণ নেয়া গেলে এবং সংস্থা তিনটির প্রথমটিতে তিনটি, দ্বিতীয়টিতে চারটি এবং তৃতীয়টিতে দুটি প্রকল্প বিবেচনাধীন থাকলে জুতা শিল্প প্রকল্পটির যেকোন একটি সংস্থা থেকে আর্থিক সহায়তা প্রাপ্তির সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৪
  2. খ) ১/২
  3. গ) ৩/৪
  4. ঘ) ১
সঠিক উত্তর:
গ) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/৪
ব্যাখ্যা

ধরা যাক,
A = প্রথম সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা
B = দ্বিতীয় সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা
C = তৃতীয় সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা

তাহলে,
P(A) = 1/3
P(B) = 1/4
P(C) = 1/2

অর্থাৎ,
প্রথম সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ২/৩
দ্বিতীয় সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ৩/৪
তৃতীয় সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ১/২

অতএব, প্রকল্পটির কোন সংস্থা থেকেই সাহায্য না পাবার সম্ভাবনা = ২/৩ X ৩/৪ X ১/২ = ১/৪
সুতরাং, যে কোন একটি থেকে সহায়তা পাবার সম্ভাব্যতা =১ - ১/৪ = ৩/৪

৬২.
২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৫
  2. ৪/৫
  3. ১৭/২১ 
  4. ৪/২১ 
সঠিক উত্তর:
১৭/২১ 
উত্তর
সঠিক উত্তর:
১৭/২১ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
২০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ২১ 
২০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯, ৩১, ৩৭
∴ মৌলিক হওয়ার সম্ভাবনা = ৪/২১

∴ মৌলিক না হওয়ার সম্ভাবনা = {১ - (৪/২১)}
= {(২১ - ৪)/২১}
= ১৭/২১ । 

৬৩.
পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কী বলা হয়?
  1. আয়তলেখ 
  2. গড়
  3. মধ্যক
  4. কেন্দ্রিয় প্রবণতা
সঠিক উত্তর:
কেন্দ্রিয় প্রবণতা
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্রিয় প্রবণতা
ব্যাখ্যা

প্রশ্ন: পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কী বলা হয়?

সমাধান:
উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা।

অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়।
আবার অবিন্যস্ত উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়।
অর্থাৎ, মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যা খুব বেশি হয়। বস্তুত উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা।
কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্তসমূহের প্রতিনিধিত্ব করে। এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়।

সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো:
- গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক।

৬৪.
একটি ফলের ঝুড়িতে ৭ টি আপেল, ১৩ টি কমলা ও ১৯ টি পেয়ারা আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলো। ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪
  2. ২/৩
  3. ২/৫
  4. ১/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে ৭ টি আপেল, ১৩ টি কমলা ও ১৯ টি পেয়ারা আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলো। ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
ঝুড়িতে মোট ফলের সংখ্যা = ৭ + ১৩ + ১৯ টি = ৩৯ টি
কমলা আছে = ১৩ টি 

∴ ফলটি কমলা হওয়ার সম্ভাবনা = ১৩/৩৯ 
= ১/৩ টি

∴ ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩
৬৫.
কোনো একটি অংক A এবং B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?
  1. ০.৪
  2. ০.৫
  3. ০.৭
  4. ০.৯
সঠিক উত্তর:
০.৭
উত্তর
সঠিক উত্তর:
০.৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি অংক A এবং B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?

সমাধান:
A পারার সম্ভাবনা ০.৪ 
A না পারার সম্ভাবনা ১ - ০.৪ = ০.৬ 

B পারার সম্ভাবনা ০.৫
B না পারার সম্ভাবনা ১ - ০.৫ = ০.৫

A এবং B উভয়েই না পারার সম্ভাবনা = ০.৬ × ০.৫ = ০.৩

A ও B এর পারার সম্ভাবনা = ১ - ০.৩ = ০.৭
৬৬.
১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে, সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৮ 
  2. ১/৪ 
  3. ১/৪০ 
  4. ১/৫০ 
সঠিক উত্তর:
১/৪০ 
উত্তর
সঠিক উত্তর:
১/৪০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে, সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট সংখ্যা = ২০০

এখন, ঘন সংখ্যা (Perfect Cube) হবে-
, ২, ৩, ৪, ৫, ৬ .......- এভাবে যতক্ষণ না ঘনফল ≤ ২০০ হয়।

এখন, 
= ১, ২ = ৮, ৩ = ২৭, ৪ = ৬৪, ৫ = ১২৫
কিন্তু ৬৩ = ২১৬ > ২০০ ; শর্ত বিরোধী 

অতএব, ঘন সংখ্যা আছে মোট ৫টি

অতএব, সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফল / সম্ভাব্য মোট ফলাফল
= ৫/২০০
= ১/৪০

সুতরাং, সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা ১/৪০.

৬৭.
30 থেকে 45 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1
  2. 1/3
  3. 1/4
  4. 1/2
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 30 থেকে 45 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
30 থেকে 45 পর্যন্ত মোট সংখ্যা = 45 - 30 + 1 = 16 টি

এবং,
মৌলিক সংখ্যা এমন সংখ্যা, যা কেবল 1 এবং নিজের দ্বারা বিভাজ্য।
∴ 30 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা: 31, 37, 41, 43 = 4 টি

∴ সম্ভাবনা= মৌলিক সংখ্যা​/মোট সংখ্যা
= 4/16
= 1/4
৬৮.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, মোট 5 পাওয়ার সম্ভাব্যতা কত?
  1. 1/9
  2. 1/18
  3. 5/36
  4. 1/12
সঠিক উত্তর:
1/9
উত্তর
সঠিক উত্তর:
1/9
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, মোট 5 পাওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62 = 36

দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে মোট 5 পাওয়ার অনুকূল ঘটনা = {(1, 4), (2, 3), (3, 2), (4, 1)} = 4 টি

∴ মোট 5 পাওয়ার সম্ভাব্যতা = 4/36 = 1/9
৬৯.
20 থেকে 36 পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত 1টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 5/16
  2. 3/7
  3. 3/10
  4. 3/17
সঠিক উত্তর:
3/17
উত্তর
সঠিক উত্তর:
3/17
ব্যাখ্যা
প্রশ্ন: 20 থেকে 36 পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত 1টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
20 থেকে 36 পর্যন্ত মৌলিক সংখ্যা = 23, 29, 31
20 থেকে 36 পর্যন্ত মোট সংখ্যা = 17

∴ মৌলিক হওয়ার সম্ভাবনা = 3/17
৭০.
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা চিহ্নিত টিকেট মিশ্রিত করা হলো। অতঃপর তা থেকে দৈবভাবে একটি টিকেট নির্বাচন করা হলো। নির্বাচিত টিকেটটি ৩ অথবা ৫ এর গুণিতক সংখ্যা চিহ্নিত হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ১/২০
  2. ৭/২০
  3. ৩/২০
  4. ৯/২০
সঠিক উত্তর:
৯/২০
উত্তর
সঠিক উত্তর:
৯/২০
ব্যাখ্যা

১ থেকে ২০ এর মধ্যে ৩ এর গুনিতক সংখ্যাগুলো- ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮।
১ থেকে ২০ এর মধ্যে ৫ এর গুনিতক সংখ্যা ৫, ১০, ১৫, ২০।
২০ টি সংখ্যার মধ্যে ৩ বা ৫ এর গুণিতক মোট সংখ্যা = ৯ টি। কারণ ৩‌‌ ও ৫ উভয়ের গুণিতক = ১৫
অতএব, ৩ অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ৯/২০

৭১.
রাকিনের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাব্যতা 2/5, বাংলা ও ইংরেজি দুটোতেই পাসের সম্ভাব্যতা 1/4 এবং দুইটির যেকোন একটিতে পাসের সম্ভাব্যতা 5/8 হলে তার ইংরেজিতে পাসের সম্ভাব্যতা কত?
  1. 11/37
  2. 13/40
  3. 11/40
  4. 19/40
সঠিক উত্তর:
11/40
উত্তর
সঠিক উত্তর:
11/40
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিনের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাব্যতা 2/5, বাংলা ও ইংরেজি দুটোতেই পাসের সম্ভাব্যতা 1/4 এবং দুইটির যেকোন একটিতে পাসের সম্ভাব্যতা 5/8 হলে তার ইংরেজিতে পাসের সম্ভাব্যতা কত?

সমাধান:
মনে করি,
বাংলায় পাসের ঘটনা = A এবং
ইংরেজিতে পাসের ঘটনা = B
তাহলে, P(A) = 1- (2/5) = 3/5[পূরক সূত্রানুযায়ী]

P(বাংলা বা ইংরেজি) = P(A∪B) = 5/8
P(বাংলা ও  ইংরেজি) = P(A∩B) = 1/4

এখন সম্ভাবতার সংযোগ সূত্র
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
⇒ 5/8 = (3/5) + P(B) - (1/4)
⇒ P(B) = 5/8 + 1/4 - 3/5 = (25 + 10 - 24)/40
∴ P(B) = 11/40
অর্থাৎ, ইংরেজিতে পাসের সম্ভব্যতা = 11/40
৭২.
যদি P(A) = 2/5, P(B) = 3/8 এবং A ও B স্বাধীন হয়, তাহলে P(B|A) এর মান কত?
  1. 4/5
  2. 3/8
  3. 1/3
  4. 3/2
সঠিক উত্তর:
3/8
উত্তর
সঠিক উত্তর:
3/8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P(A) = 2/5, P(B) = 3/8 এবং A ও B স্বাধীন হয়, তাহলে P(B|A) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P(A) = 2/5
P(B) = 3/8
A ও B স্বাধীন ঘটনা।

P(A ∩ B) = P(A) × P(B)
= (2/5) × (3/8)
= 3/20

P(B|A) = P(A ∩ B)/P(A)
= (3/20)/(2/5)
= (3/20) × (5/2)
= 3/8
∴ P(B|A) এর মান = 3/8


Shortcut:
যেহেতু A ও B স্বাধীন ঘটনা, তাই একটি ঘটনার সম্ভাবনা অন্যটি ঘটার উপর নির্ভরশীল নয়।
তাই, A ঘটনা ঘটার সাপেক্ষে B ঘটনার সম্ভাবনা P(B|A) হলো শুধুমাত্র P(B) এর সমান।
∴ P(B|A) = P(B) = 3/8

৭৩.
লটারি প্রতিযোগিতায় ১৫টি লটারিতে পুরস্কার রয়েছে, কিন্তু ১০টি লটারি খালি রয়েছে। যদি দৈবভাবে একটি লটারি টানা হয় তবে পুরস্কার না পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৩/৫
  2. খ) ১/৫
  3. গ) ৪/৫
  4. ঘ) ২/৫
সঠিক উত্তর:
ঘ) ২/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: লটারি প্রতিযোগিতায় ১৫টি লটারিতে পুরস্কার রয়েছে, কিন্তু ১০টি লটারি খালি রয়েছে। যদি দৈবভাবে একটি লটারি টানা হয় তবে পুরস্কার না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
পুরস্কার আছে = ১৫ টি
খালি লটারি = ১০ টি
মোট লটারি = ১৫ + ১০ = ২৫ টি

পুরস্কার পাওয়ার সম্ভাবনা = ১৫/২৫ = ৩/৫
পুরস্কার না পাওয়ার সম্ভাবনা = ১ - ৩/৫ = ২/৫
৭৪.
P(A) = 3/5 এবং P(B) = 3/7; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত? 
  1. 3/8
  2. 5/3
  3. 3/7
  4. 4/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 3/5 এবং P(B) = 3/7; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত? 

সমাধান: 
A ও B স্বাধীন ঘটনা, 
∴ P(A ∩ B) = P(A) × P(B) 
= (3/5) × (3/7) 
= 9/35 

∴ P(B/A) = P(A ∩ B)/P(A) 
= (9/35)/(3/5) 
= 3/7   ।
৭৫.
একটি ব্যাগে 3টি সাদা, 3টি লাল এবং 4টি নীল বল আছে। ব্যাগটি থেকে দৈবভাবে 2টি বল তুলে নেওয়া হলো। সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/15
  2. 3/10
  3. 1/21
  4. 2/11
সঠিক উত্তর:
1/15
উত্তর
সঠিক উত্তর:
1/15
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে 3টি সাদা, 3টি লাল এবং 4টি নীল বল আছে। ব্যাগটি থেকে দৈবভাবে 2টি বল তুলে নেওয়া হলো। সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:

প্রদত্ত:
মোট বলের সংখ্যা = 3 + 3 + 4 = 10টি

মোট সম্ভাব্য ফলাফল:
10টি বল থেকে 2টি বল নির্বাচন করার উপায়:
= 10C2
= 10!/(2! × 8!)
= (10 × 9)/(2 × 1)
= 45

3টি সাদা বল থেকে 2টি সাদা বল নির্বাচন করার উপায়:
= 3C2
= 3!/(2! × 1!)
= (3 × 2!)/(2! × 1)
= 3

P(দুইটি বলই সাদা) = অনুকূল ফলাফলের সংখ্যা/মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা
= 3/45
= 1/15 

৭৬.
একটি থলিতে ৪টি লাল, ৬টি সবুজ এবং ১২টি নীল বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৮/১১
  2. ১/২
  3. ৩/১১
  4. ২/১১
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি থলিতে ৪টি লাল, ৬টি সবুজ এবং ১২টি নীল বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলিতে মোট বল আছে (৪ + ৬ + ১২)টি = ২২টি।

∴ বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = ৬/২২ = ৩/১১

∴ বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা = ১ - (৩/১১)
= (১১ - ৩)/১১ = ৮/১১

৭৭.
৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক ১১ হলে, x এর মান কত?
  1. ১৪
  2. ১১
  3. ১০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক ১১ হলে, x এর মান কত? 

সমাধান: 
৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক = (x + ১২)/২ 

(x + ১২)/২ = ১১
⇒ x + ১২ = ২২ 
⇒ x = ২২ - ১২ 
∴ x = ১০ 
৭৮.
একটি ব্যাগে ৫টি সবুজ বল, ৭টি নীল বল এবং ৩টি লাল বল আছে। ব্যাগ থেকে একটি বল দ্বৈবভাবে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল বল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১৫
  2. ২/১৫
  3. ২/৫
  4. ৩/৫
সঠিক উত্তর:
৭/১৫
উত্তর
সঠিক উত্তর:
৭/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৫টি সবুজ বল, ৭টি নীল বল এবং ৩টি লাল বল আছে। ব্যাগ থেকে একটি বল দ্বৈবভাবে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল বল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বলের সংখ্যা = (৫ + ৭ + ৩)
= ১৫
∴ সবুজ ও লাল বলের সংখ্যা = (৫ + ৩)
= ৮

এখন, বলটি সবুজ বা লাল হওয়ার সম্ভাবনা = ৮/১৫

∴ বলটি সবুজ বা লাল না হওয়ার সম্ভাবনা = ১ - (৮/১৫)
= ৭/১৫
৭৯.
একটি প্যাকেজ তাস থেকে দৈব ভাবে ২টি তাস নেয়া হলো। তাস দু’টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২২০
  2. খ) ১/২২১
  3. গ) ১/২২২
  4. ঘ) ১/২২৩
সঠিক উত্তর:
খ) ১/২২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/২২১
ব্যাখ্যা
মোট তাস = ৫২ টি। মোট টেক্কা = ৪ টি।
২টি তাস টেক্কা হওয়ার সম্ভাবনা = c2 / ৫২c = ৬/১৩২৬ = ১/২২১।
৮০.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 9 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত?
  1. 5/18
  2. 3/8
  3. 7/12
  4. 1/6
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 9 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত?

 সমাধান:
আমরা জানি, দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে,
মোট সম্ভাব্য ঘটনা = 6 × 6 = 36

9 এর চেয়ে বড় হওয়ার অনুকূল ঘটনা = {(4,6), (5,5), (6,4), (5,6), (6,5), (6,6)}
= 6 টি

∴ যোগফল 9 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফলের সংখ্যা/সম্ভাব্য ফলাফলের সংখ্যা
= 6/36
= 1/6

৮১.
১, ২, ৫ অংকগুলো একবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের সংখাসমূহ থেকে ইচ্ছেমতো যেকোনো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪ 
  2. ৩/৪ 
  3. ১/২ 
  4. ১/৩
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ২, ৫ অংকগুলো একবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের সংখাসমূহ থেকে ইচ্ছেমতো যেকোনো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১, ২, ৫ তিনটি অঙ্ক দ্বারা গঠিত মোট সংখ্যা = ৩! = ৬ টি
সেগুলো হল- ১২৫, ১৫২, ২১৫, ২৫১, ৫১২, ৫২১

এখন, একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হল, সংখ্যাটির শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হতে হবে।
৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হল- ১৫২ এবং ৫১২।
∴ মোট ২টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য।

∴ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা = ২/৬ = ১/৩

৮২.
1, 3 এবং 5 দ্বারা সম্ভাব্য সকল সংখ্যা গঠন করে যেকোন একটি সংখ্যা দৈবভাবে চয়ন করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা কত?
  1. 1/3
  2. 2/3
  3. 1/6
  4. 1/4
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 3 এবং 5 দ্বারা সম্ভাব্য সকল সংখ্যা গঠন করে যেকোন একটি সংখ্যা দৈবভাবে চয়ন করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
1, 3 এবং 5 এই তিনটি সংখ্যা দ্বারা সংখ্যা গঠন করা যায় = 3! = 6

শেষে 5 কে স্থির রেখে বাকি 2টি সংখ্যাকে সাজানো যায় = 2! = 2

সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা= 2/6 = 1/3
৮৩.
52 টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1 টি তাস টানা হলে, তাসটি টেক্কা অথবা লাল না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 6/13
  3. 2/13
  4. 5/26
সঠিক উত্তর:
6/13
উত্তর
সঠিক উত্তর:
6/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52 টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1 টি তাস টানা হলে, তাসটি টেক্কা অথবা লাল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
তাসের সংখ্যা = 52 টি
একটি তাসের প্যাকেটে টেক্কার সংখ্যা = 4 টি
লাল তাসের সংখ্যা = 26 টি [টেক্কা ব্যতিত 24 টি]
লাল অথবা টেক্কা = 24 + 4 = 28 টি

∴ তাসটি টেক্কা অথবা লাল হওয়ার সম্ভাবনা = (28/52)
= 7/13

সুতরাং, তাসটি টেক্কা অথবা লাল না হওয়ার সম্ভাবনা = 1 - (7/13)
= 6/13
৮৪.
দুইটি ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ৫/১২
  2. ১/৬
  3. ১/২
  4. ৭/৯
সঠিক উত্তর:
৫/১২
উত্তর
সঠিক উত্তর:
৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুটি ছক্কা নিক্ষেপ করা হলে মোট নমুনাক্ষেত্র, n(S) = (৬ × ৬) = ৩৬
ধরি,
ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার ঘটনা = E

∴ E = {(১, ১), (১, ২), (১, ৪), (১, ৬), (২, ১), (২, ৩), (২, ৫), (৩, ২), (৩, ৪), (৪, ১), (৪, ৩), (৫, ২), (৫, ৬), (৬, ১), (৬, ৫)}
∴ n(E) = ১৫

∴ ছক্কা দুটিতে ওঠা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা  P(E) = n(E)/n(S) = ১৫/৩৬ = ৫/১২
৮৫.
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ১/২২
  2. ১/৬৪
  3. ১/৬০
  4. ২/৬৫
সঠিক উত্তর:
১/২২
উত্তর
সঠিক উত্তর:
১/২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-

সমাধান:
১ থেকে ৪৪০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪৪০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০} = মোট ২০টি

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ২০/৪৪০
= ১/২২
৮৬.
একটি তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নিলে তা রুইতন বা রাজা না হওয়ার সম্ভাব্যতা কত?
  1. 7/13
  2. 4/13
  3. 3/4
  4. 9/13
সঠিক উত্তর:
9/13
উত্তর
সঠিক উত্তর:
9/13
ব্যাখ্যা

প্রশ্ন: একটি তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নিলে তা রুইতন বা রাজা না হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52 টি
রুইতন তাসের সংখ্যা = 13 টি
রাজার সংখ্যা = 4 টি
অনুকূল ঘটনা = 13 + (4 - 1) টি [1টি রাজা রুইতনে গণনা করা হয়েছে তাই]
= 16

∴ তাসটি রুইতন বা রাজা হওয়ার সম্ভাব্যতা = 16/52 = 4/13

∴ তাসটি রুইতন বা রাজা না হওয়ার সম্ভাব্যতা = 1 - (4/13)
= 9/13

৮৭.
একটি সংখ্যা ৪৪০ থেকে যত বড় ৬৫০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৫৬০
  2. খ) ৫৫০
  3. গ) ৫৪৫
  4. ঘ) ৫৪০
সঠিক উত্তর:
গ) ৫৪৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪৫
ব্যাখ্যা

নির্ণেয় সংখ্যাটি হবে ৪৪০ থেকে ৬৫০ এর মধ্যবর্তী সংখ্যা অর্থাৎ তাদের গড়।
সুতরাং গড় = (৪৪০+৬৫০)/২
= ১০৯০
= ৫৪৫

৮৮.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৫৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫২ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 
  1. ৫৫
  2. ৪৬
  3. ৪৯
  4. ৪৭
সঠিক উত্তর:
৪৬
উত্তর
সঠিক উত্তর:
৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৫৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫২ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় = ৫৫
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৫৫ × ২)
= ১১০

আবার, 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় = ৫২
∴ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৫২ × ৩)
= ১৫৬ 

∴ তৃতীয় সংখ্যাটি = (১৫৬ - ১১০) 
= ৪৬
৮৯.
29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 3/10
  4. ঘ) 7/10
সঠিক উত্তর:
গ) 3/10
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/10
ব্যাখ্যা
প্রশ্ন: 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
29 থেকে 38 পর্যন্ত সংখ্যা= 10টি 
29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা = 29, 31, 37 = 3টি 

মৌলিক হওয়ার সম্ভাবনা =3/10
৯০.
একটি বাক্সে 4টি লাল, 6টি সবুজ, এবং 10টি হলুদ বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
  1. 7/10
  2. 3/10
  3. 1/2
  4. 2/5
সঠিক উত্তর:
7/10
উত্তর
সঠিক উত্তর:
7/10
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে 4টি লাল, 6টি সবুজ, এবং 10টি হলুদ বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
বাক্সে মোট বল আছে = (4 + 6 + 10)টি = 20টি

বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = 6/20 = 3/10
বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা = 1 - (3/10)
= (10 - 3)/10
 = 7/10

∴ বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা 7/10

৯১.
100 জন ছাত্রের মধ্যে 70 জন ইংরেজি, 50 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি বিষয়ের অন্তঃত একটি বিষয়ে পাশ করেছে। বাংলায় পাশ করেছে কত জন?
  1. 70 জন
  2. 75 জন
  3. 85 জন
  4. 80 জন
সঠিক উত্তর:
80 জন
উত্তর
সঠিক উত্তর:
80 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 100 জন ছাত্রের মধ্যে 70 জন ইংরেজি, 50 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি বিষয়ের অন্তঃত একটি বিষয়ে পাশ করেছে। বাংলায় পাশ করেছে কত জন?

সমাধান:
ইংরেজি ও বাংলা উভয় বিষয়ে পাশ করেছে = 50 জন

শুধু ইংরেজিতে পাশ করেছে = (70 - 50) জন = 20 জন

∴ শুধু বাংলায় পাশ করেছে = {100 - (50 + 20)} জন
= (100 - 70) জন
= 30 জন

শুধু বাংলায় পাশ করেছে = 30 জন ।

∴ বাংলায় পাশ করেছে = (50 + 30) = 80 জন।
৯২.
একটি থলেতে ৫টি লাল ও ১০ টি সাদা রঙের বল আছে। একটি বালক সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিনিময় না করে দুটি বল তুলে নিলে প্রতিবারে দুইটি ভিন্ন রং এর বল পাবার সম্ভাব্যতা কত? 
  1. ৫/২১
  2. ১০/২১
  3. ৩/৫
  4. ২/৫
সঠিক উত্তর:
১০/২১
উত্তর
সঠিক উত্তর:
১০/২১
ব্যাখ্যা
সাদা বল = ১০টি 
লাল বল = ৫টি 

মোট বল = (১০ + ৫)টি  
              = ১৫ টি 

১ম বলটি সাদা ও ২য় বলটি লাল হওয়ার সম্ভাবনা = (১০/১৫) × (৫/১৪)
                                                                         = ৫/২১
 ১ম বলটি লাল  ও ২য় বলটি সাদা হওয়ার সম্ভাবনা = (৫/১৫) × (১০/১৪)
                                                                           = ৫/২১

নির্ণেয় সম্ভাবনা = (৫/২১) +(৫/২১)
                        = (৫ + ৫)/২১
                        = ১০/২১
৯৩.
৮, ২৭, ৬৪ এর গুণোত্তর গড় কত?
  1. ২৪
  2. ২৭
  3. ৩২
  4. ৩৫
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ২৭, ৬৪ এর গুণোত্তর গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার জ্যামিতিক বা গুণোত্তর গড় (GM) = (x . x . x.........xn)১/n

সুতরাং, ৮, ২৭, ৬৪ এর গুণোত্তর গড় = (৮ × ২৭ × ৬৪)১/৩
= (২ × ৩ × ৪)১/৩
= (২ × ৩ × ৪)৩ × ১/৩
= ২৪

৯৪.
একটি নির্দিষ্ট দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%। একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 50% এবং ভেজা আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 80%। তবে ঐ নির্দিষ্ট দিনে শিশুটির না পড়ার সম্ভাবনা কত?
  1. 42%
  2. 0%
  3. 25%
  4. 38%
সঠিক উত্তর:
38%
উত্তর
সঠিক উত্তর:
38%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%। একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 50% এবং ভেজা আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 80%। তবে ঐ নির্দিষ্ট দিনে শিশুটির না পড়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%
বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 100% - 40%
= 60%

একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 50%
একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় না পড়ে যাওয়ার সম্ভাবনা 100% - 50% = 50%

ভেজা আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 80%
ভেজা আবহাওয়ায় না পড়ে যাওয়ার সম্ভাবনা 100% - 80%
= 20%

ঐ নির্দিষ্ট দিনে শিশুটির না পড়ার সম্ভাবনা = P (বৃষ্টির দিনে না পড়া) + P (শুষ্ক আবহাওয়ায় না পড়া)
= (.4 × .2) + (.6 × .5)
= 0.08 + 0.3
= 0.38
= 38%
৯৫.
১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যার ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ১৫
  2. খ) ১৬.৫
  3. গ) ১৮
  4. ঘ) ১৯.৫
সঠিক উত্তর:
খ) ১৬.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬.৫
ব্যাখ্যা

৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০
মোট ১০ টি সংখ্যা
∴ মধ্যক = ১০/২ এবং (১০/২ + ১) তম পদের গড়
= ৫ম ও ৬ষ্ঠ পদের গড়
= (১৫ + ১৮)/২
= ৩৩/২
= ১৬.৫

৯৬.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত ? 
  1. ক) ১/৪
  2. খ) ১/৫
  3. গ) ১/২
  4. ঘ) ১/৬
সঠিক উত্তর:
গ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২
ব্যাখ্যা
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।

হরতন হওয়ার সম্ভাবনা = ১৩/৫২ = ১/৪
রুইতন হওয়ার সম্ভাবনা = ১৩/৫২ = ১/৪

হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা = (১/৪) + (১/৪) = (১ + ১)/৪ = ১/২
৯৭.
৯টি কাগজের টুকরায় ১ থেকে ৯ পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলো লেখার পর একটি ঝুড়িতে রাখা হলো। যদি ঝুড়ি থেকে একটি কাগজ দৈব্যভাবে তোলা হয় , তাহলে কাগজটিতে জোর নাম্বার থাকার সম্ভাবনা কত?
  1. ৪/৯
  2. ৪/৭
  3. ১/৭
  4. ৩/৫
সঠিক উত্তর:
৪/৯
উত্তর
সঠিক উত্তর:
৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি কাগজের টুকরায় ১ থেকে ৯ পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলো লেখার পর একটি ঝুড়িতে রাখা হলো। যদি ঝুড়ি থেকে একটি কাগজ দৈব্যভাবে তোলা হয় , তাহলে কাগজটিতে জোর নাম্বার থাকার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ৯ পর্যন্ত মোট সংখ্যা = ৯ টি
এদের মধ্যে জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮
মোট সংখ্যা = ৪ টি

সুতরাং, দৈব্যভাবে জোর সংখ্যা উঠার সম্ভাবনা = ৪/৯
৯৮.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2025 সালের জুন মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/7
  2. 3/7
  3. 2/7
  4. 5/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2025 সালের জুন মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
2025 সালের জুন মাসের ৩য় সপ্তাহে মোট 7 দিন
যার মধ্যে বৃষ্টি হয়েছিল = 4 দিন।

∴ বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7

সুতরাং, বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = 1 - (4/7)
= (7 - 4)/7
= 3/7
৯৯.
একটি বাক্সে ৯টি কালো বল, ৭টি সাদা বল এবং ৪টি লাল বল আছে। একটি বল দৈবভাবে নেওয়া হলে বলটি কালো বা লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ১১/২০ 
  2. ৯/২০ 
  3. ৭/২০ 
  4. ১৩/২০
সঠিক উত্তর:
১৩/২০
উত্তর
সঠিক উত্তর:
১৩/২০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ৯টি কালো বল, ৭টি সাদা বল এবং ৪টি লাল বল আছে। একটি বল দৈবভাবে নেওয়া হলে বলটি কালো বা লাল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বলের সংখ্যা = ৯ + ৭ + ৪ = ২০টি
কালো বা লাল বলের সংখ্যা = ৯ + ৪ = ১৩টি
কালো বা লাল হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফল / মোট ফলাফল
= ১৩/২০

সুতরাং, কালো বা লাল হওয়ার সম্ভাবনা = ১৩/২০

১০০.
১৯, ৫, ১২, ২, ৮, ১৩ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) নাই
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
মানের উর্ধ্বক্রমে সাজিয়ে = ২, ৫, ৮, ১২, ১৩, ১৯
মোট সংখ্যা = ৬টি
∴ মধ্যক = {৬/২ তম পদ + (৬/২ + ১) তম পদ} / ২
= (৮ + ১২) / ২
= ১০