বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা / ২১ · ১০১২০০ / ২,০২৯

১০১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অনুর্ধ্ব
  2. অণ্বেষণ
  3. বাঞ্চনীয়
  4. অন্যমনস্ক
সঠিক উত্তর:
অন্যমনস্ক
উত্তর
সঠিক উত্তর:
অন্যমনস্ক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অন্যমনস্ক' - শুদ্ধ বানান।

অন্য অপশনের শুদ্ধ বানান,
• অনুর্ধ্ব – অনূর্ধ্ব;
• অণ্বেষণ – অন্বেষণ;
• বাঞ্চনীয় – বাঞ্ছনীয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০২.
‘অবিবাহিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. প্রৌঢ়
  2. নিগূঢ়
  3. গার্হস্থ্য
  4. অব্যূঢ়
সঠিক উত্তর:
অব্যূঢ়
উত্তর
সঠিক উত্তর:
অব্যূঢ়
ব্যাখ্যা

প্রশ্ন: ‘অবিবাহিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• অব্যূঢ় শব্দের অর্থ হলো:  ‘অবিবাহিত’।

অন্যদিকে,
- প্রৌঢ় শব্দের অর্থ হলো: যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়ঃপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ। 
- নিগূঢ় শব্দের অর্থ হলো: গোপন, জটিল, অত্যন্ত গভীর।
- গার্হস্থ্য শব্দের অর্থ হলো: গৃহস্থের কর্তব্য বা ধর্ম, গৃহস্থালি বিষয়ক।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

১০৩.
'দৈন্যতা' শব্দটি কোন কারণে অশুদ্ধ? 
  1. বানানজনিত
  2. সন্ধিজনিত
  3. প্রত্যয়জনিত
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রত্যয়জনিত
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়জনিত
ব্যাখ্যা

প্রশ্ন: 'দৈন্যতা' শব্দটি কোন কারণে অশুদ্ধ?

সমাধান:
• 'দৈন্যতা'- প্রত্যয়জনিত অপপ্রয়োগের উদাহরণ।
- এর শুদ্ধ প্রয়োগ হবে: 'দীনতা/দৈন্য'।

⇒ তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
• তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
• এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
• তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
• বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

 এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ: 
মাধুর্যতা, প্রাচুর্যতা, প্রাব্যল্যতা, উৎকর্ষতা, সখ্যতা ইত্যাদি।

১০৪.
ঔদ্ধত্য : বিনয় :: করাল : ?
  1. ঔদার্য
  2. উজ্জ্বল
  3. নির্মল
  4. সৌম্য
সঠিক উত্তর:
সৌম্য
উত্তর
সঠিক উত্তর:
সৌম্য
ব্যাখ্যা
প্রশ্ন: ঔদ্ধত্য : বিনয় :: করাল : ?

সমাধান:
প্রদত্ত প্রশ্নে ’ঔদ্ধত্য’ এর বিপরীত শব্দ: বিনয়।
একইভাবে- 'করাল' এর বিপরীতার্থক শব্দ: 'সৌম্য'।

অন্যান্য অপশন আলোচনা:
- ’ঔদার্য' এর বিপরীতার্থক শব্দ 'কার্পণ্য'। 
- ’উজ্জ্বল' এর বিপরীতার্থক শব্দ 'ম্লান'। 
- 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ 'পঙ্কিল'।

উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৫.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) Mispel
  2. খ) Mispell
  3. গ) Misspel
  4. ঘ) Misspell
সঠিক উত্তর:
ঘ) Misspell
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Misspell
ব্যাখ্যা
সমাধান:
Misspell বানানটি সঠিক। এর অর্থ 'ভুল বানান'
১০৬.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তরঙ্গিণী
  2. তুরঙ্গ
  3. স্রোতস্বিনী
  4. সরিৎ
সঠিক উত্তর:
তুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তুরঙ্গ
ব্যাখ্যা
প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
'নদী' শব্দের সমার্থক শব্দঃ
- তরঙ্গিণী
- নদ
- নদনদী
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ
- প্রবাহিণী,
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১০৭.
'Recalcitrant' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Submissive
  2. Stubborn
  3. Compliant
  4. Docile
সঠিক উত্তর:
Stubborn
উত্তর
সঠিক উত্তর:
Stubborn
ব্যাখ্যা
প্রশ্ন: 'Recalcitrant' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Recalcitrant অর্থ: অমননীয়, বাধ্য হওয়ার প্রতি অমীমাংসিত, বিদ্রোহী।
Stubborn অর্থ হলো — অটল, একগুঁয়ে, মন পরিবর্তন করতে অনিচ্ছুক।

তাই 'Stubborn' শব্দটি ‘Recalcitrant’ এর সমার্থক অর্থ।

অন্য অপশন গুলো-
Submissive = আজ্ঞাবহ, বাধ্য (বিপরীত)
Compliant = রাজি, বাধ্যতামূলক (বিপরীত)
Docile = শান্ত, সহজ নিয়ন্ত্রণযোগ্য (বিপরীত)
১০৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. পুনরূজ্জীবিত
  2. পুনরুত্থান
  3. পুনর্গঠিত
  4. পুনরুদ্ভূত
সঠিক উত্তর:
পুনরূজ্জীবিত
উত্তর
সঠিক উত্তর:
পুনরূজ্জীবিত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: পুনরূজ্জীবিত।

• শুদ্ধ বানান: পুনরুজ্জীবিত (বিশেষণ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃত-প্রত্যয় = (পুনর্ + উৎ + জীবিত),
যার অর্থ: পুনরায় জীবনলাভ করেছে এমন, পুনর্বার সজীবতাপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০৯.
Choose the correctly spelt word-
  1. Surreptious
  2. Surruptitious
  3. Surreptitious
  4. Surreptous
সঠিক উত্তর:
Surreptitious
উত্তর
সঠিক উত্তর:
Surreptitious
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correctly spelt word-

সমাধান:
শব্দটির সঠিক বানান হলো sur-rep-ti-tious (surreptitious)।
অর্থ: গোপনীয়, লুকোচুরি করে করা। 
উদাহরণ: He cast a surreptitious glance at her phone.

বাকি অপশনগুলো ভুল বানান।

সুতরাং, সঠিক উত্তর গ) Surreptitious

১১০.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) উৎকণ্ঠা
  2. খ) লুণ্ঠন
  3. গ) ভূষণ
  4. ঘ) অভ্যন্তরীন
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীন
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম:
- তৎসম শব্দে ট- বর্গের (ট, ঠ, ড, ঢ) সঙ্গে যুক্ত 'দন্ত-ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ' হয়ে যায়। 
যেমন- মণ্ড, উৎকণ্ঠা , লুণ্ঠন, বণ্টন, খণ্ড, ভণ্ড, কাণ্ড ইত্যাদি।
 
• ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।

• অভ্যন্তরীণ বানানের নিয়ম: 
তৎসম শব্দে ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন: অভ্যন্তরীণ, তৃণ, ঋণ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
১১১.
নিচের কোনটি ভিন্ন?
  1. ব অ এ ত
  2. ন ব পো ত
  3. তো ধি ক ত
  4. লি প ত ঞ্জ
সঠিক উত্তর:
লি প ত ঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
লি প ত ঞ্জ
ব্যাখ্যা
ব অ এ ত ⇒ অতএব 
ন ব পো ত ⇒ তপোবন 
তো ধি ক ত ⇒ ততোধিক 
লি প ত ঞ্জ  ⇒ পতঞ্জলি 
অতএব, তপোবন ও ততোধিক শব্দগুলো বিসর্গ সন্ধি 
পতঞ্জলি শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধি
১১২.
'পাখির ডাক'-এর এক কথায় প্রকাশ -
  1. কেকা
  2. কূজন
  3. হ্রেষা
  4. বৃংহিত
সঠিক উত্তর:
কূজন
উত্তর
সঠিক উত্তর:
কূজন
ব্যাখ্যা
প্রশ্ন: 'পাখির ডাক'-এর এক কথায় প্রকাশ -

সমাধান:
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ - কূজন।

- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ - কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
১১৩.
Select the sentence with the correct punctuation and capitalization.
  1. Can we visit, the statue of Liberty in New York!
  2. Can we visit the statue of liberty in New York?
  3. Can we visit the Statue of Liberty in New York?
  4. Can we visit the statue of liberty in New York.
সঠিক উত্তর:
Can we visit the Statue of Liberty in New York?
উত্তর
সঠিক উত্তর:
Can we visit the Statue of Liberty in New York?
ব্যাখ্যা
প্রশ্ন: Select the sentence with the correct punctuation and capitalization.

সমাধান:
Correct: Can we visit the Statue of Liberty in New York?

• Explanation:
- "Statue of Liberty" এবং "New York" নির্দিষ্ট নাম, তাই প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে লেখা হয়েছে।
- বাক্যটি প্রশ্নবোধক, তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) সঠিকভাবে বসানো হয়েছে।
- বাক্যের শুরুতে "Can" শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে লেখা হয়েছে।
১১৪.
Dog : Puppy :: Cat : ____
  1. ক) Fawn
  2. খ) Calf
  3. গ) Hippo
  4. ঘ) Kitten
সঠিক উত্তর:
ঘ) Kitten
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kitten
ব্যাখ্যা
 - A baby dog is a puppy.
 - A baby cat is a kitten.
১১৫.
‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?
  1. ক) পুতুল ননীর
  2. খ) পুতুল তুলীর
  3. গ) নীলতুরপুর
  4. ঘ) ননীর পুতুল
সঠিক উত্তর:
ঘ) ননীর পুতুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ননীর পুতুল
ব্যাখ্যা
এখানে ‘ননীর পুতুল’ ছাড়া অন্য কোনো শব্দের পূর্ণ অর্থ নেই।তাই ‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে ‘ননীর পুতুল’ শব্দ পাওয়া যায়।
১১৬.
নিচের কোনটি 'বাতাস' শব্দের সমার্থক শব্দ?
  1. কুঞ্জ
  2. কান্তার
  3. বিজুরি
  4. পবন
সঠিক উত্তর:
পবন
উত্তর
সঠিক উত্তর:
পবন
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
 
অন্যদিকে:
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১১৭.
Which one is the correct sentence?
  1. I am more senior to Raj
  2. I am senior than Raj
  3. I am senior to Raj
  4. I am senior of Raj
সঠিক উত্তর:
I am senior to Raj
উত্তর
সঠিক উত্তর:
I am senior to Raj
ব্যাখ্যা
কিছু comparative word যেমন junior, senior, inferior, ulterior, exterior ইত্যাদি শব্দের আগে more হয় না এবং পরে than এর পরিবর্তে to বসে।
১১৮.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) পূর্বদিকে সূর্য উদিত হয়।
  2. খ) গীতাঞ্জলি' পড়ছ কী?
  3. গ) নদীর জল হ্রাস পেয়েছে৷
  4. ঘ) তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন৷
সঠিক উত্তর:
খ) গীতাঞ্জলি' পড়ছ কী?
উত্তর
সঠিক উত্তর:
খ) গীতাঞ্জলি' পড়ছ কী?
ব্যাখ্যা

বাক্যগুলোর শুদ্ধরূপঃ
- পূর্বদিকে সূর্য উদিত হয়।
- 'গীতাঞ্জলি' পড়ছ কি?
- নদীর জল হ্রাস পেয়েছে৷
- তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন৷

১১৯.
Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. Angry
  2. Improper
  3. Unskilled
  4. Money
সঠিক উত্তর:
Angry
উত্তর
সঠিক উত্তর:
Angry
ব্যাখ্যা

প্রশ্ন: Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
Indignant এবং Angry শব্দ দুইটি সমার্থক।

Indignant অর্থ হলো রুষ্ট বা ক্ষুদ্ধ ।
Angry এর অর্থ হলো রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট।

অর্থাৎ শব্দ দুইটি একই অর্থ প্রকাশ করে।

অন্যদিকে,
Unskilled অর্থ অদক্ষ।
Improper অর্থ অনুচিত।
Money অর্থ টাকা ।

উৎস: 
- Accessible Dictionary by Bangla Academy.

১২০.
নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ
  1. বে 
  2. নি
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ

সমাধান:
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো সাজালে শব্দটি হবে 'উপনিবে'।
সুতরাং, শব্দটির শেষ অক্ষর হবে 'শ'।

১২১.
নিচের কোন বাগধারা জোড়টি ভিন্নার্থক?
  1. পোয়া বারো - ঢাকের বাঁয়া
  2. কাঁঠালের আমসত্ব - কুমিরের সন্নিপাত
  3. অন্ধের যষ্টি - অন্ধের নড়ি
  4. সোনায় সোহাগা - মণিকাঞ্চন
সঠিক উত্তর:
পোয়া বারো - ঢাকের বাঁয়া
উত্তর
সঠিক উত্তর:
পোয়া বারো - ঢাকের বাঁয়া
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাগধারা জোড়টি ভিন্নার্থক?

সমাধান:
‘পোয়া বারো’ বাগধারার অর্থ - সৌভাগ্য।
'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ - 'যার কোন মূল্য নেই'।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'কাঁঠালের আমসত্ব' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।
- 'কুমিরের সন্নিপাত' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

- মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
- সোনায় সোহাগা বাগধারাটির অর্থ- সুন্দর মিল।

- অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ-অপরিহার্য অবলম্বন।
- অন্ধের নড়ি বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
১২২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Questionnaire 
  2. Occassion
  3. Accomodation
  4. Embarasment 
সঠিক উত্তর:
Questionnaire 
উত্তর
সঠিক উত্তর:
Questionnaire 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
• সঠিক বানান: Questionnaire.
- অর্থ: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

অন্যান্য অপশনের সঠিক বানান:
- Incorrect: Occassion
- Correct: Occasion

- Incorrect: Accomodation
- Correct: Accommodation

- Incorrect: Embarasment
- Correct: Embarrassment

১২৩.
কোন বানানটি শুদ্ধরূপে লেখা?
  1. প্রতিদ্বন্দিতা
  2. প্রতিদ্বন্দ্বিতা
  3. প্রতিদ্বন্দীতা
  4. প্রতিদন্দ্বিতা
সঠিক উত্তর:
প্রতিদ্বন্দ্বিতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিদ্বন্দ্বিতা
ব্যাখ্যা
শুদ্ধ বানানে লেখা : প্রতিদ্বন্দ্বিতা
প্রতিদ্বন্দ্বিতাঃ 
১. পরস্পরের দ্বন্দ্ব  বা বিরোধ
২. প্রতিপক্ষের সঙ্গে শক্তি পরীক্ষা 
৩. প্রতিযোগিতা  

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১২৪.
তুলসী বনের বাঘ : বকধার্মিক :: পটল তোলা : ?
  1. অক্কা পাওয়া
  2. ভিজা বিড়াল
  3. লঙ্কাকান্ড
  4. উড়নচন্ডী
সঠিক উত্তর:
অক্কা পাওয়া
উত্তর
সঠিক উত্তর:
অক্কা পাওয়া
ব্যাখ্যা
প্রশ্ন: তুলসী বনের বাঘ : বকধার্মিক :: পটল তোলা : ?

সমাধান:
• তুলসী বনের বাঘ ও বকধার্মিক বাগধারা দুটি একই অর্থ (ভণ্ড) প্রকাশ করে।
• অনুরূপভাবে পটল তোলা ও অক্কা পাওয়া বাগধারা দুটি একই অর্থ (মারা যাওয়া) প্রকাশ করে।

- ভিজা বিড়াল বাগধারাটি অর্থ সাধু বেশে অসৎ লোক।
- লঙ্কাকান্ড বাগধারাটির অর্থ হুলুস্থুল অবস্থার সৃষ্টি করা।
- উড়নচন্ডী বাগধারাটির অর্থ হলো অপব্যয়ীত।
১২৫.
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্‌ধারাটির কী অর্থ প্রকাশ করে?
  1. সৌভাগ্য
  2. অহংকার
  3. অপচয়
  4. অকৃতজ্ঞ
সঠিক উত্তর:
সৌভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
সৌভাগ্য
ব্যাখ্যা
- 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - পোয়াবারো

পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য
- পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২৬.
নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?

সমাধান:
ধারাটি স্বরবর্নের এবং একটি অক্ষর বাদে পরের অক্ষরটি বসবে, সুতরাং ধারার পরের অক্ষর -
১২৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) Accelerat
  2. খ) Accelerrate
  3. গ) Accelerate
  4. ঘ) Accilerate
সঠিক উত্তর:
গ) Accelerate
উত্তর
সঠিক উত্তর:
গ) Accelerate
ব্যাখ্যা
'Accelerate' is the correct spelling
Accelerate = গতি বাড়ানো; ত্বরান্বিত করা।
১২৮.
"মোক্ষ" শব্দের প্রকৃত অর্থ কোনটি?
  1. গৌণ
  2. মুখ্য
  3. মৃত্যু
  4. বন্ধন
সঠিক উত্তর:
মৃত্যু
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যু
ব্যাখ্যা
প্রশ্ন: "মোক্ষ" শব্দের প্রকৃত অর্থ কোনটি?

সমাধান:
মোক্ষ শব্দের অর্থ:
- সংসারের বন্ধন থেকে মুক্তি,
- নির্বাণ,
- মৃত্যু। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২৯.
What is the synonym of 'Calm'?
  1. Recover
  2. Antibody
  3. Aloof
  4. Plane
সঠিক উত্তর:
Aloof
উত্তর
সঠিক উত্তর:
Aloof
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of 'Calm'?

সমাধান:
Calm - শান্ত, নির্বাত
Aloof - নিরুত্তাপ, উদাসীন, আগ্রহহীন।

অপরদিকে, 
Antibody - রক্তে উৎপন্ন পদার্থ যা ক্ষতিকর জীবাণু প্রতিরোধ বা ধ্বংস করে।
Plane - সমতলের উপর অঙ্কিত চিত্রের জ্যামিতি।
Recover - ফিরে পাওয়া, পুনরুদ্ধার করা
১৩০.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. বিস্ফোরণ
  2. সুস্মিতা
  3. শুচিস্মিতা
  4. আয়ুস্মান
সঠিক উত্তর:
আয়ুস্মান
উত্তর
সঠিক উত্তর:
আয়ুস্মান
ব্যাখ্যা
• আয়ুস্মান বানানটি অশুদ্ধ। 
এর শুদ্ধ বানান- 'আয়ুষ্মান'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আয়ুষ্মান' (বিশেষণ) - 'তৎসম বা সংস্কৃত' শব্দ।  

• 'আয়ুষ্মান' শব্দের অর্থ- 'দীর্ঘজীবী'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Lieutenant
  2. Revenous
  3. Affectionate
  4. Farewell
সঠিক উত্তর:
Revenous
উত্তর
সঠিক উত্তর:
Revenous
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Lieutenant, Farewell এবং Affectionate বানান তিনটি শুদ্ধ।
Revenous বানানটি ভুল।
সঠিক বানান: Ravenous.
বাংলা অর্থ - লোলুপ, লোভী, রাক্ষুসে।

১৩২.
Choose the correct spelling.
  1. Idiosyncrasy
  2. Idiosyncrecy
  3. Idyosyncrasy
  4. Idiosyncresy
সঠিক উত্তর:
Idiosyncrasy
উত্তর
সঠিক উত্তর:
Idiosyncrasy
ব্যাখ্যা
Idiosyncrasy - a mode of behavior or way of thought peculiar to an individual.
১৩৩.
পানি শব্দের সমার্থক নয় কোনটি?
  1. উদক
  2. মহি
  3. নীর
  4. সলিল
সঠিক উত্তর:
মহি
উত্তর
সঠিক উত্তর:
মহি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি শব্দের সমার্থক নয় কোনটি?

সমাধান:
মহি শব্দটি পানি শব্দের সমার্থক নয়। 

• 'পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।



অন্যদিকে,
• পৃথিবী শব্দের সমার্থক শব্দ হলো- ভুবন, মহি, ক্ষিতি, মেদিনী, মর্ত। 

উৎস:
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৪.
নিচের কোন বানান গুচ্ছ অশুদ্ধ?
  1. ক) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
  2. খ) সৌপ্তিক, হারীত, প্রকুপিত
  3. গ) জন্মবার্ষিক, পরিষ্কার, পুরস্কার
  4. ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
সঠিক উত্তর:
ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
ব্যাখ্যা
স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা শব্দগুলোর শুদ্ধবানান যথাক্রমে স্বাচ্ছন্দ্য, একত্র, সখ্য।
১৩৫.
নিচের কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) নির্ঝরিনী
  2. খ) নির্ঝরিনি
  3. গ) নির্জরিণী
  4. ঘ) নির্ঝরিণী 
সঠিক উত্তর:
ঘ) নির্ঝরিণী 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্ঝরিণী 
ব্যাখ্যা
নির্ঝরিণী- এটি সংস্কৃত ভাষার শব্দ। 
এর অর্থ- নদী 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১৩৬.
"উজানের কৈ" বাগধারাটির অর্থ কী?
  1. সহজলভ্য
  2. বেহায়া
  3. দুর্লভ বস্তু
  4. দীর্ঘজীবী
সঠিক উত্তর:
সহজলভ্য
উত্তর
সঠিক উত্তর:
সহজলভ্য
ব্যাখ্যা

প্রশ্ন: "উজানের কৈ" বাগধারাটির অর্থ কী?

সমাধান:
"উজানের কৈ"  বাগধারাটির অর্থ হলো- সহজলভ্য। 

অন্যদিকে,
• "কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ হলো- দীর্ঘজীবী।
• "কান কাটা" বাগধারাটির অর্থ হলো- বেহায়া । 
• "অমবস্যার চাঁদ" বাগধারাটির অর্থ হলো-দুর্লভ বস্তু। 

উৎস: 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।

১৩৭.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) পূর্বাহ্ন
  2. খ) প্রাহ্ণ
  3. গ) অপরাহ্ণ
  4. ঘ) পরাহ্ণ
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ন
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

সমাধান:
• প্রমিত বাংলা বানানের নিয়ম:

তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব, প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের 'দন্ত- ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ হয়।
যেমন- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, পূর্বাহ্ন শুদ্ধ নয়, এর শুদ্ধ বানান- 'পূর্বাহ্ণ'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন ।
 
১৩৮.
Choose the correct spelling.
  1. ক) Supercilious
  2. খ) Supercelious
  3. গ) Supercillous
  4. ঘ) Supercileous
সঠিক উত্তর:
ক) Supercilious
উত্তর
সঠিক উত্তর:
ক) Supercilious
ব্যাখ্যা
Correct spelling is Supercilious.
১৩৯.
What is the antonym of "WINSOME" is-
  1. Beautiful
  2. Repulsive
  3. Attractive
  4. Even
সঠিক উত্তর:
Repulsive
উত্তর
সঠিক উত্তর:
Repulsive
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of "WINSOME" is-

সমাধান:
"WINSOME" এর অর্থ- আকর্ষণীয়, মনোমুগ্ধকর।
এর বিপরীত অর্থ "Repulsive"
"Repulsive" শব্দের বাংলা অর্থ হলো "ঘৃণাযুক্ত", "বিরক্তিকর", বা "অপছন্দনীয়"।
১৪০.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. বাড়ন্ত
  2. বাতায়ন
  3. বাঞ্ছনীয়
  4. বাণী
সঠিক উত্তর:
বাঞ্ছনীয়
উত্তর
সঠিক উত্তর:
বাঞ্ছনীয়
ব্যাখ্যা

প্রশ্ন: অভিধানে কোন শব্দটি আগে বসবে?

সমাধান:
অভিধানে যে শব্দটি আগে বসবে -
• বাঞ্ছনীয়,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।

অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
• বাড়ন্ত,
- বাংলা শব্দ।
- অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।

• বাণী,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।

• বাতায়ন,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪১.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. Who do the work?
  2. Who does the work?
  3. I had had a meal before he came.
  4. উপরের সব
সঠিক উত্তর:
উপরের সব
উত্তর
সঠিক উত্তর:
উপরের সব
ব্যাখ্যা
Who do the work? এটি সঠিক কারণ Who plural(বহুবচন) হিসেবে ব্যবহৃত হয়েছে।
Who does the work? এটি সঠিক কারণ Who singular(একবচন) হিসেবে ব্যবহৃত হয়েছে।
I had had a meal before he came. এটি সঠিক কারণ before এর আগে past perfect ও before এর পড়ে past indefinite tense হয়।

[ Topic - বানান ও ভাষা ( ভুল শনাক্তকরণ) ]
১৪২.
‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. সোম
  2. সবিতা
  3. বিধু
  4. ইন্দু
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা
• ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় - সবিতা।
- 'সবিতা', ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ।
 
• ‘চাঁদ’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, নিশাকর, সুধাংশু, সুধাকর, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৪৩.
Circular এর পারিভাষিক শব্দ -
  1. ক) হলফনামা
  2. খ) কর্মসুচি
  3. গ) পরিপত্র
  4. ঘ) চুক্তিপত্র
সঠিক উত্তর:
গ) পরিপত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিপত্র
ব্যাখ্যা
'Covenant' এর বাংলা পরিভাষা- চুক্তিপত্র।
Agenda এর পারিভাষিক শব্দ - কার্যক্রম, আলোচ্যসূচি।
Affidavit এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।
Circular এর পারিভাষিক শব্দ - পরিপত্র।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৪৪.
Find the odd one out
  1. Relegate : Degrade
  2. Downgrade : Lower
  3. Empirical : Theoretical
  4. Experimental : Practical
সঠিক উত্তর:
Empirical : Theoretical
উত্তর
সঠিক উত্তর:
Empirical : Theoretical
ব্যাখ্যা
অপশন ক, খ, ঘ এর শব্দ জোড়া সমার্থক এবং গ এর শব্দজোড়া বিপরীতার্থক।
Relegate
[রেলিগেইট্]
(verb transitive)
Synonyms: Downgrade (নিচে নামানো; তুচ্ছ করা), Lower (অপদস্থ করা), Degrade (পদ বা মর্যাদাহানি করা).
Antonyms: Upgrade (উচ্চতর স্তরে উন্নীত করা), Promote (পদোন্নতি দান করা; সংবর্ধিত করা).
English Meaning: To put something or someone into a lower or less important rank or position.
Empirical
[ইমপিরিকল্]
(adjective)
Synonyms: Factual (সত্য ঘটনাসম্পর্কিত), Practical (প্রায়োগিক), Experimental (পরীক্ষামূলক).
Antonyms: Theoretical (তত্ত্বীয়).
১৪৫.
Elegy শব্দটির অর্থ কোনটি?
  1. শোকগাথা
  2. গীতিকা
  3. সমাধি লিপি
  4. প্রশংসাপত্র
সঠিক উত্তর:
শোকগাথা
উত্তর
সঠিক উত্তর:
শোকগাথা
ব্যাখ্যা

প্রশ্ন: Elegy শব্দটির অর্থ কোনটি?

সমাধান:
Elegy শব্দটির অর্থ হলো শোকগাথা।

এলিজি (Elegy) শব্দের বাংলা অর্থ শোকগাথা বা বিলাপকাব্য। 
Elegy শব্দটি এসেছে গ্রিক শব্দ "elegos" থেকে, যার অর্থ শোকের গান বা কবিতা।

অন্যদিকে,
Ballad শব্দটির অর্থ হলো গীতিকা।
Epitaph শব্দটির অর্থ হলো সমাধি লিপি। 
Testimonial শব্দটির অর্থ হলো প্রশংসাপত্র।

উৎস: 
- Accessible Dictionary by Bangla Academy.

১৪৬.
Pride : Lion :: Shoal : ?
  1. teacher
  2. student
  3. tiger
  4. fish
সঠিক উত্তর:
fish
উত্তর
সঠিক উত্তর:
fish
ব্যাখ্যা
A group of lions is called a pride.
A large number of fish swimming together is shoal.
১৪৭.
যদি MCEZ হয় KACX এর সাংকেতিক প্রকাশ, তবে HFOU কোন শব্দের সাংকেতিক প্রকাশ করে?
  1. ক) GENT
  2. খ) FDMS
  3. গ) FENT
  4. ঘ) FMSD
সঠিক উত্তর:
খ) FDMS
উত্তর
সঠিক উত্তর:
খ) FDMS
ব্যাখ্যা

M এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর K
C এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর A
E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
H এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর F
F এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর D
O এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর M
U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S

১৪৮.
'শুক্তি' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) মাছ
  2. খ) ঝিনুক
  3. গ) স্বচ্ছ
  4. ঘ) সুতোর কাজ
সঠিক উত্তর:
খ) ঝিনুক
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝিনুক
ব্যাখ্যা
'শুক্তি' শব্দের অর্থ -
১. দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী, ঝিনুক 
২. শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি ]
১৪৯.
ঔৎসুক্য : অনাগ্রহ : : ঔদ্ধত্য : ?
  1. ক) বিনয়
  2. খ) ম্লানিমা
  3. গ) কার্পণ্য
  4. ঘ) আসক্তি
সঠিক উত্তর:
ক) বিনয়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিনয়
ব্যাখ্যা
ঔৎসুক্য এর বিপরীত শব্দ হলো অনাগ্রহ।
ঔদ্ধত্য এর বিপরীত শব্দ হলো বিনয়।
ঔজ্জ্বল্য এর বিপরীত শব্দ হলো ম্লানিমা।
ঔদার্য এর বিপরীত শব্দ হলো কার্পণ্য।
ঔদাসীন্য এর বিপরীত শব্দ হলো আসক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫০.
Laugh : Joy : : Weep : ?
  1. Remorse
  2. Punishment
  3. Baby
  4. Grief
সঠিক উত্তর:
Grief
উত্তর
সঠিক উত্তর:
Grief
ব্যাখ্যা
প্রশ্ন: Laugh : Joy : : Weep : ?

সমাধান:
Laugh - হাসা। 
Joy - উল্লাস। 
Weep - কাঁদা, চোখের জল ফেলা। 

Options,
- Punishment: সাজা, দন্ড। 
- Baby: শিশু। 
- Remorse: কৃত অপরাধের জন্য তীব্র অনুশোচনা। 
- Grief: দুঃখ, শোক। 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে,
Laugh : Joy :: Weep : Grief.

- Relation: Laugh is symbol of Joy and Weep is the symbol of Grief.
- হাসি আনন্দের প্রতীক আর কান্না দুঃখের প্রতীক।
১৫১.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ -
  1. ক) শম্পা 
  2. খ) বিভা
  3. গ) কলাপী
  4. ঘ) শিখী
সঠিক উত্তর:
খ) বিভা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিভা
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ - প্রভা, আলো, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ- কলাপী, কেকী, শিখী শিখন্ডী, বর্হী, বর্হিণ   
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ - তড়িৎ, চপলা, অশনি , শম্পা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৫২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Vaisoroy
  2. Viceoroy
  3. Vicoroy
  4. Viceroy
সঠিক উত্তর:
Viceroy
উত্তর
সঠিক উত্তর:
Viceroy
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো- Viceroy

​এর অর্থ হলো-
- কোনো সার্বভৌম শাসকের প্রতিনিধি হিসেবে যিনি রাজ্যশাসন করেন (যেমন সাবেক ভারতবর্ষ); 
​- উপরাজ।

​উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

১৫৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. Weird
  2. Prepair
  3. Recieive
  4. Cansel
সঠিক উত্তর:
Weird
উত্তর
সঠিক উত্তর:
Weird
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Weird বানানটি শুদ্ধ। এর অর্থ ⇒ অস্বাভাবিক; ভুতুড়ে; অপার্থিব; রহস্যময়

Prepair এর সঠিক বানান Prepare ⇒ প্রস্তুত/তৈরি হওয়া বা করা; আয়োজন করা
Recieive এর সঠিক বানান Receive ⇒ পাওয়া; গ্রহণ করা।
Cansel এর সঠিক বানান Cancel ⇒ বাতিল/রদ করা
১৫৪.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Fluroscent
  2. Fluorescent
  3. Fluroescent
  4. Fluorocent
সঠিক উত্তর:
Fluorescent
উত্তর
সঠিক উত্তর:
Fluorescent
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো- Fluorescent

Fluorescent শব্দটির অর্থ হলো- প্রতিপ্রভ, বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয় এমন। 

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
১৫৫.
Re-arrange the jumble word and fill in the last letter.
g c a e e o n p h n = name of a capital.
  1. c
  2. g
  3. a
  4. n
সঠিক উত্তর:
n
উত্তর
সঠিক উত্তর:
n
ব্যাখ্যা
প্রশ্ন: Re-arrange the jumble word and fill in the last letter.
g c a e e o n p h n = name of a capital

সমাধান:
g c a e e o n p h n = Copenhagen.
Denmark is a Nordic country. The Capital and largest city of Denmark is Copenhagen.
∴ Last letter is 'n'.


Source: britannica.com.
১৫৬.
'Recipient' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Beneficiary
  2. খ) Doner
  3. গ) Vender
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
ক) Beneficiary
উত্তর
সঠিক উত্তর:
ক) Beneficiary
ব্যাখ্যা
• Recipient এর সমার্থক শব্দ Beneficiary।
Recipient (noun) অর্থ- সুবিধা গ্রহণকারী, গ্রহীতা; প্রাপক।
Beneficiary অর্থ- গ্রহণকারী।

উৎস: Accessibledictionary by Bangla Academy
১৫৭.
'N N T E O S' the arranged word of the messy letters is related to -
  1. Ten lines
  2. Fourteen lines
  3. Twenty lines
  4. Twenty-Six lines
সঠিক উত্তর:
Fourteen lines
উত্তর
সঠিক উত্তর:
Fourteen lines
ব্যাখ্যা
• 'N N T E O S' the arranged word of the messy letters is related to - Fourteen lines.
- 'N N T E O S' এর অক্ষরগুলোকে নতুন করে সাজালে পাওয়া যাবে - SONNET শব্দটি.

◉ Sonnet (noun)
English Meaning: a composition made up of 14 lines that rhyme in a fixed pattern.
Bangla Meaning: চতুর্দশপদী বা চৌদ্দ লাইনের কবিতা; সনেট।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫৮.
জন্ম, মৃত্যু, কবর, ভয়, শাস্তি, কিয়ামত
উপরের শব্দগুলোর আলোকে নিচের কোন ক্রমটি সঠিক?
  1. জ মৃ ভ কা শা কি
  2. জ মৃ ক ভ শা কি
  3. জ মৃ ক শা ভ কি
  4. জ শা মৃ ক ভ কি
সঠিক উত্তর:
জ মৃ ক ভ শা কি
উত্তর
সঠিক উত্তর:
জ মৃ ক ভ শা কি
ব্যাখ্যা
প্রশ্ন: জন্ম, মৃত্যু, কবর, ভয়, শাস্তি, কিয়ামত
উপরের শব্দগুলোর আলোকে নিচের কোন ক্রমটি সঠিক?

সমাধান:
জন্ম, মৃত্যু, কবর, ভয়, শাস্তি, কিয়ামত শব্দগুলোর আদ্যাক্ষর নিয়ে পাই,
জ মৃ ক ভ শা কি
১৫৯.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) অষ্টরম্ভা
  2. খ) অসূর্যম্পশ্যা
  3. গ) কর্নপুট
  4. ঘ) অন্তর্ধান
সঠিক উত্তর:
গ) কর্নপুট
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্নপুট
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'কর্নপুট' এর শুদ্ধ বানান- 'কর্ণপুট'। 

অন্যদিকে, 
অষ্টরম্ভা, অসূর্যম্পশ্যা, অন্তর্ধান বানান গুলো শুদ্ধ। 

• 'অষ্টরম্ভা' শব্দের অর্থ- শূন্য; ফাঁকি। 
• 'অসূর্যম্পশ্যা' শব্দের অর্থ-- সূর্যের মুখ পর্যন্ত দেখেনি এমন নারী।
• 'অন্তর্ধান' শব্দের অর্থ- তিরোধান; অদৃশ্য হয়ে যাওয়া।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পসারিণী
  2. খ) পসারিনি
  3. গ) পসারীনী
  4. ঘ) পসারিনী
সঠিক উত্তর:
ক) পসারিণী
উত্তর
সঠিক উত্তর:
ক) পসারিণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পসারি' শব্দের অর্থ- 'পণ্যবিক্রেতা'।

• 'পসারি' এর স্ত্রীলিঙ্গ- 'পসারিণী'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৬১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি।
  2. অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
  3. আমি সন্তুষ্ট হলাম।
  4. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
সঠিক উত্তর:
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?

সমাধান:
অশুদ্ধ বাক্য: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬২.
Ombudsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. রাষ্ট্রদূত
  2. মজুরী
  3. ধ্বনিবিদ্যা
  4. ন্যায়পাল
সঠিক উত্তর:
ন্যায়পাল
উত্তর
সঠিক উত্তর:
ন্যায়পাল
ব্যাখ্যা
প্রশ্ন: Ombudsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
Ombudsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ন্যায়পাল। 
এটি একটি সুইডিশ শব্দ যা এমন একজন নিরপেক্ষ কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করেন।
অর্থাৎ ন্যায়পাল হলেন সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগের তদন্ত এবং তার বিচারের ক্ষমতাপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি।

অন্যদিকে,
Ambassador শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো রাষ্ট্রদূত। 
Wages বা Salary শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো মজুরী।
Phonetics শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ধ্বনিবিদ্যা।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১৬৩.
নিচের কোনটি ভিন্ন?
  1. ছায়ানট
  2. গোরা
  3. চোখের বালি
  4. ঘরে-বাইরে
সঠিক উত্তর:
ছায়ানট
উত্তর
সঠিক উত্তর:
ছায়ানট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
• শেষের কবিতা
• চোখের বালি
• গোরা
• যোগাযোগ
• চতুরঙ্গ
• ঘরে-বাইরে
• চার-অধ্যায়
• মালঞ্চ

অন্যদিকে,
”ছায়ানট” কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।

তাই, এটি অপশনের অপর সবগুলো থেকে ভিন্ন।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
১৬৪.
CLARIFY : CONFUSION -
  1. retreat : victory
  2. declare : bankruptcy
  3. criticize : euphoria
  4. mediate : altercation
  5. extend : ephemera
সঠিক উত্তর:
mediate : altercation
উত্তর
সঠিক উত্তর:
mediate : altercation
ব্যাখ্যা
Clarify - পরিষ্কার করা, স্পষ্ট করা।
Confusion - বিশৃঙ্খলা; গোলমাল, বিভ্রান্তি।
Mediate - মধ্যস্থতা করা।
Altercation - কলহ; বিবাদ।

বিভ্রান্তি থাকলে স্পষ্ট করতে হয়, তেমনি কলহ বা বিবাদ থাকলে মধ্যস্থতা করতে হয়।
Clarify : Confusion - Mediate : Altercation 
১৬৫.
Carbon : Diamond :: Corundum : ?
  1. Garnet
  2. Ruby
  3. Pearl
  4. Emerald
সঠিক উত্তর:
Ruby
উত্তর
সঠিক উত্তর:
Ruby
ব্যাখ্যা
As Diamond is made of Carbon similarly Ruby is made of Corundum.
১৬৬.
সঠিক বানানটি বেছে নিন:
  1. Accomodation
  2. Government
  3. Recive
  4. Advertisment
সঠিক উত্তর:
Government
উত্তর
সঠিক উত্তর:
Government
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানানটি বেছে নিন:

সমাধান:
সঠিক বানান Government.

অন্যান্য সঠিক বানানগুলো হলো-
Accommodation
Receive
Advertisement
১৬৭.
প্রদত্ত শব্দগুলো যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে নিচের কোনটি সঠিক ক্রম হবে? 
1. Word 2. Paragraph 3. Sentence 4. Letters 5. Phrase
  1. 4, 1, 5, 2, 3
  2. 4, 1, 3, 5, 2
  3. 4, 2, 5, 1, 3
  4. 4, 1, 5, 3, 2
সঠিক উত্তর:
4, 1, 5, 3, 2
উত্তর
সঠিক উত্তর:
4, 1, 5, 3, 2
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলো যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে সঠিক ক্রম হবে = 4, 1, 5, 3, 2
Letters Word Phrase Sentence Paragraph
   4            1        5          3               2
১৬৮.
'Defect' এর বাংলা পরিভাষা -
  1. মানহানি
  2. ব্যতিক্রমী
  3. কার্যত
  4. ত্রুটি
সঠিক উত্তর:
ত্রুটি
উত্তর
সঠিক উত্তর:
ত্রুটি
ব্যাখ্যা
প্রশ্ন: ''Defect' এর বাংলা পরিভাষা -

সমাধান:
- 'Defect' এর বাংলা পরিভাষা - ত্রুটি, খুঁত, অপূর্ণতা; পক্ষত্যাগ করা।
- 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি।
- 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত।
- 'Defaulter' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রমী, খেলাপকারী।
১৬৯.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. দরিদ্রতা
  2. উপযোগিতা
  3. শ্রদ্ধাঞ্জলি
  4. উর্দ্ধ
সঠিক উত্তর:
উর্দ্ধ
উত্তর
সঠিক উত্তর:
উর্দ্ধ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ নয়?
 
সমাধান:
সঠিক বানান 'ঊর্ধ্ব'।
ঊর্ধ্ব (বিশেষ্য):
অর্থ - উপরের দিক; উপরিভাগ।
 
উৎস - বাংলা একাডেমি অভিধান।
১৭০.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. নিশীথিনী
  2. অভ্যুথান
  3. পিপীলিকা
  4. ঘূর্ণ্যমান
সঠিক উত্তর:
অভ্যুথান
উত্তর
সঠিক উত্তর:
অভ্যুথান
ব্যাখ্যা
- শুদ্ধ বানান- অভ্যুত্থান
যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।

• 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী।
- যার অর্থ গভীর রাত।

- 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

• 'ঘূর্ণ্যমান' বানানটি সঠিক। 
- 'ঘূর্ণ্যমান' শব্দের অর্থ- ঘোরানো হচ্ছে এমন।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। 
১৭১.
Which word is correctly spelt?
  1. Acertain
  2. Ractengular
  3. Catterpillar
  4. Reverberation
সঠিক উত্তর:
Reverberation
উত্তর
সঠিক উত্তর:
Reverberation
ব্যাখ্যা
The correctly spelt word is -
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।

Correct Spelling of the other words:
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।
Rectangular = আয়তক্ষেত্রাকার।
Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৭২.
খ, ছ, ঠ, __ পরবর্তী অক্ষর টি কী হবে?
  1. ক) ত
  2. খ) থ
  3. গ) দ
  4. ঘ) ন
সঠিক উত্তর:
খ) থ
উত্তর
সঠিক উত্তর:
খ) থ
ব্যাখ্যা
প্রশ্ন: খ, ছ, ঠ, থ, __ পরবর্তী অক্ষর টি কি হবে?

সমাধান: 
ক খ গ ঘ ঙ ⇒ খ হছে ক বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ ছ হছে চ বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ঠ হছে ট বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
ত থ দ ধ ন ⇒ থ হছে ত বর্গীয় ধ্বনির ২য় ধ্বনি
১৭৩.
"Descendant" এর বাংলা পরিভাষা কী?
  1. শিক্ষক
  2. মহীয়ান
  3. কোষাধ্যক্ষ
  4.  বংশধর
সঠিক উত্তর:
 বংশধর
উত্তর
সঠিক উত্তর:
 বংশধর
ব্যাখ্যা
প্রশ্ন: "Descendant" এর বাংলা পরিভাষা কী?
 
সমাধান:
"Descendant" শব্দের বাংলা পরিভাষা হলো "বংশধর", যা পূর্বপুরুষের উত্তরসূরি বা সন্তান বোঝায়

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
→ 'Aeronaut' এর বাংলা পরিভাষা- বৈমানিক 
→ 'Aeronautics' এর বাংলা পরিভাষা- বিমানবিদ্যা 
→ 'Affirmation'এর বাংলা পরিভাষা- শপথগ্রহণ 
→ 'Ceramics এর বাংলা পরিভাষা- মৃৎশিল্প 
→ 'Dynamics' এর বাংলা পরিভাষা - গতিবিদ্যা।
→ 'Dynamism' এর বাংলা পরিভাষা - গতিশীলতা।
→ 'Dynamo' এর বাংলা পরিভাষা - বিদ্যুৎস্রষ্টা
→ 'Dynamometer' এর বাংলা পরিভাষা - শক্তিমাপক।
১৭৪.
'পরিখ্যাত' শব্দটির অর্থ কী?
  1. ক) বিখ্যাত
  2. খ) পোশাক
  3. গ) বিক্ষেপ
  4. ঘ) কুখ্যাত
সঠিক উত্তর:
ক) বিখ্যাত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিখ্যাত
ব্যাখ্যা
'পরিখ্যাত' শব্দটির অর্থ - বিশেষভাবে প্রসিদ্ধ, বিখ্যাত, প্রখ্যাত

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১৭৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. স্পন্দন
  2. দন্ড
  3. লুন্ঠন
  4. কন্টক
সঠিক উত্তর:
স্পন্দন
উত্তর
সঠিক উত্তর:
স্পন্দন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'স্পন্দন'- বানানটি শুদ্ধ।

• 'স্পন্দন' শদের অর্থ:
- মৃদু কম্পন,
- নড়াচড়া।

• অন্যান্য অপশনে,

অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
• দন্ড - দণ্ড, 
• লুন্ঠন - লুণ্ঠন,
• কন্টক - কণ্টক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৭৬.
নিচের কোনটি 'FLAGITIOUS' শব্দের বিপরীত শব্দ?
  1. Innocent
  2. Vicious
  3. Immoral
  4. Wicked
সঠিক উত্তর:
Innocent
উত্তর
সঠিক উত্তর:
Innocent
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি 'FLAGITIOUS' শব্দের বিপরীত শব্দ?

সমাধান:
FLAGITIOUS শব্দের অর্থ হলো অত্যন্ত জঘন্য, পাপিষ্ঠ বা অপরাধমূলক (Extremely wicked or villainous)।

- Innocent - নির্দোষ, নিস্পাপ
- Vicious - হিংস্র বা দুশ্চরিত্র 
- Immoral - অনৈতিক বা নীতিহীন
- Wicked - দুষ্ট বা পাপিষ্ঠ

যেহেতু FLAGITIOUS দ্বারা চরম পাপাচার বা অপরাধ বোঝায়, তাই এর বিপরীত শব্দ হলো Innocent (নির্দোষ)।
∴ সঠিক উত্তর: ক) Innocent

১৭৭.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. দরিদ্র
  2. দারিদ্রতা
  3. দারিদ্র্য
  4. দরিদ্রতা
সঠিক উত্তর:
দারিদ্রতা
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্রতা
ব্যাখ্যা
দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা এই তিনটি বানান শুদ্ধ কিন্তু দারিদ্রতা এই বানানটি শুদ্ধ নয়।
দরিদ্র - গরিব; নির্ধন; অভাবগ্রস্ত; দীন।
দারিদ্র্য, দারিদ্র -  ১ নির্ধনতা; দরিদ্র অবস্থা; দরিদ্রতা। 
                         ২ অভাব (চিন্তার দারিদ্র্য)। 
                         ৩ দৈন্য; দীনতা।
দরিদ্র  : দারিদ্র্য, দরিদ্রতা বি।
১৭৮.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Bureaucracy
  2. Etiquette
  3. Supersede
  4. Mispell
সঠিক উত্তর:
Mispell
উত্তর
সঠিক উত্তর:
Mispell
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Mispell বানানটি অশুদ্ধ।
শুদ্ধরূপ Misspell.
অর্থ ⇒ বানান ভুল করা; ভুল বানান করা।
১৭৯.
নিচের কোনটি 'মেদিনী' শব্দের সমার্থক নয়?
  1. ধরা
  2. মহী
  3. ক্ষিতি
  4. ভূধর
সঠিক উত্তর:
ভূধর
উত্তর
সঠিক উত্তর:
ভূধর
ব্যাখ্যা
• 'মেদিনী' শব্দের সমার্থক নয় - ভূধর।
• 'পাহাড়' শব্দের সমার্থক নয় - ভূধর। 

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি
 
অন্যদিকে: 
'পাহাড়' এর সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
১৮০.
'I R A L' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি দেশের নাম
  2. একটি মুদ্রার নাম
  3. একটি ফুলের নাম
  4. একটি প্রাণীর নাম
সঠিক উত্তর:
একটি মুদ্রার নাম
উত্তর
সঠিক উত্তর:
একটি মুদ্রার নাম
ব্যাখ্যা
প্রশ্ন: 'N T A M A' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'I R A L বর্ণগুলোকে নতুন করে সাজালে পাওয়া যাবে LARI (লারি), যা একটি দেশ (জর্জিয়ার) এর মুদ্রার নাম।
১৮১.
"Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
  1. Controlled prices 
  2. Cultural Dullness 
  3. Economic Slowdown
  4. A Disintegration Government
সঠিক উত্তর:
Economic Slowdown
উত্তর
সঠিক উত্তর:
Economic Slowdown
ব্যাখ্যা

প্রশ্ন: "Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

সমাধান:
"Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো- Economic Slowdown অর্থাৎ অর্থনৈতিক মন্দা। 

Stagflation শব্দটি দ্বারা বোঝানো হয় - persistent inflation combined with stagnant consumer demand and relatively high unemployment। 

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

১৮২.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. Panacea
  2. Ubiquitous
  3. Vengence
  4. Homogeneous
সঠিক উত্তর:
Vengence
উত্তর
সঠিক উত্তর:
Vengence
ব্যাখ্যা
ভুল বানানটির সঠিক রূপ - Vengeance যার অর্থ - প্রতিহিংসা/প্রতিশোধ।
১৮৩.
Which word is correctly spelt?
  1. resurection
  2. grattitude
  3. fundamantal
  4. remembrance
সঠিক উত্তর:
remembrance
উত্তর
সঠিক উত্তর:
remembrance
ব্যাখ্যা
Correct spelling and meaning:
resurrection = পুনরুত্থান
gratitude = কৃতজ্ঞতা
remembrance = স্মরণ
fundamental = মৌলিক
১৮৪.
Phone, Fax, Computer, Photocopier, Scanner, Joystick, Printer
শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?
  1. P F C S P P J
  2. P F C P P S J
  3. P F C P S F J
  4. P F C P S J P
সঠিক উত্তর:
P F C P S J P
উত্তর
সঠিক উত্তর:
P F C P S J P
ব্যাখ্যা
প্রশ্ন: Phone, Fax, Computer, Photocopier, Scanner, Joystick, Printer
শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?

সমাধান:
Phone, Fax, Computer, Photocopier, Scanner, Joystick, Printer শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
P F C P S J P
১৮৫.
কোন বানানটি শুদ্ধরূপে লেখা? 
  1. ঔদাসিন্য
  2. ঔদাসীন্য
  3. ঔদাসীণ
  4. ঔদাসীন্ন
সঠিক উত্তর:
ঔদাসীন্য
উত্তর
সঠিক উত্তর:
ঔদাসীন্য
ব্যাখ্যা
শুদ্ধরূপে লেখা বানান : ঔদাসীন্য

'ঔদাসীন্য' এর অর্থ: 
১.নির্লিপ্ততা,
২.অনাসক্তি , বৈরাগ্য 
৩. উপেক্ষা 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১৮৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. আবির্ভুত
  2. আবিস্কার
  3. আমশূল
  4. আমন্ত্রন
সঠিক উত্তর:
আমশূল
উত্তর
সঠিক উত্তর:
আমশূল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান:
আমশূল (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি-প্রত্যয়:
- আম+√ শূল্‌+অ।
অর্থ:
- আমাশয় জনিত পেটের ব্যথা।

অন্যদিকে,
আবির্ভুত এর শুদ্ধ বানান - আবির্ভূত।
আবিস্কার এর শুদ্ধ বানান - আবিষ্কার।
আমন্ত্রন এর শুদ্ধ বানান - আমন্ত্রণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৭.
'TRPARO' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি সংখ্যা
  2. একটি পাখি
  3. একটি পশু
  4. একটি দেশ
সঠিক উত্তর:
একটি পাখি
উত্তর
সঠিক উত্তর:
একটি পাখি
ব্যাখ্যা
প্রশ্ন: 'TRPARO' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
TRPARO কে সাজালে হয় PARROT.
PARROT অর্থ হলো টিয়া পাখি। যা একটি পাখি।
১৮৮.
নিচের কোন বানানটি ভুল?
  1. মরূদ্যান
  2. কটূক্তি
  3. অটোবি
  4. অঞ্জলি
সঠিক উত্তর:
অটোবি
উত্তর
সঠিক উত্তর:
অটোবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি ভুল?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভুল বানানযুক্ত শব্দটি হলো- অটোবি

এর সঠিক বানান হলো- অটবি
অটবি অর্থ - বন, অরণ্য, বৃক্ষ, বিটপী

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৮৯.
"যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন" - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) পরিহৃত
  2. খ) সর্বস্বান্ত
  3. গ) হৃতসর্বস্ব
  4. ঘ) উপহৃত
সঠিক উত্তর:
গ) হৃতসর্বস্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) হৃতসর্বস্ব
ব্যাখ্যা
হৃতসর্বস্ব (বিশেষণ) 
অর্থ:
যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন; নিঃস্ব
 
উৎস: বাংলা একাডেমি অভিধান। 
১৯০.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) মেয়েটি স্বয়ংবরা
  2. খ) দরিদ্র‍তার মধ্যেই মহত্ত্ব আছে
  3. গ) বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিলো
  4. ঘ) শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজী পুরষ্কারপ্রাপ্ত উপন্যাস
সঠিক উত্তর:
ঘ) শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজী পুরষ্কারপ্রাপ্ত উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজী পুরষ্কারপ্রাপ্ত উপন্যাস
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ মেয়েটি স্বয়ংবরা।
দরিদ্রতার মধ্যেই মহত্ত্ব আছে৷
বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিলো৷
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজী পুরস্কার প্রাপ্ত উপন্যাস৷
অপশন ঘ তে পুরস্কার বানান ভুল হওয়ায় এটি অশুদ্ধ বাক্য৷

১৯১.
'হে বা ন র মে' অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ-
  1. ক) মেহেরবানী
  2. খ) মেহেরবান
  3. গ) মেহমান
  4. ঘ) মেহেরবানি
সঠিক উত্তর:
খ) মেহেরবান
উত্তর
সঠিক উত্তর:
খ) মেহেরবান
ব্যাখ্যা
প্রশ্ন: 'হে বা ন র মে' অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ-

সমাধান:
'হে বা ন র মে' অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ- মেহেরবান
১৯২.
Synonym of Flout.
  1. ক) Flatter
  2. খ) Avoid
  3. গ) Fear
  4. ঘ) Jeer
সঠিক উত্তর:
ঘ) Jeer
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jeer
ব্যাখ্যা
Flout--তাচ্ছিল্য করা, Flatter-তোষামোদ করা, Avoid--উপেক্ষা করা, Fear-ভয়, Jeer- উপহাস, বিদ্রুপ করা।
১৯৩.
কোন বানানগুচ্ছ শুদ্ধ?
  1. ক) গৃহীতা, আত্মসাৎ, আদ্র,
  2. খ) স্থায়ীভাবে, আয়ত্বধীন, ধূলিসাৎ
  3. গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
  4. ঘ) মহত্ব, অঙ্গীভূত, পথিকৃত
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
ব্যাখ্যা
শুদ্ধ বানান- গ্রহীতা, আর্দ্র, স্থায়িভাবে, আয়ত্তাধীন, মহত্ত্ব, পথিকৃৎ।
১৯৪.
সঠিক বানান কোনটি?
  1. আবির্ভাব
  2. আবিরভাব
  3. আভির্ভাব
  4. আভির্বাব
সঠিক উত্তর:
আবির্ভাব
উত্তর
সঠিক উত্তর:
আবির্ভাব
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানান: আবির্ভাব
এর অর্থ: অভ্যাগম, অভ্যাগমন, প্রকাশ, উপস্থিতি, উত্থান

উৎস: Accessible Dictionary, Google Translate.
১৯৫.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. accommodation
  2. alloted
  3. accuracy
  4. accessory
সঠিক উত্তর:
alloted
উত্তর
সঠিক উত্তর:
alloted
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

সমাধান:
accommodation ⇒ বাসস্থান
alloted বানানটি ভুল। শুদ্ধ বানান হলোঃ allotted ⇒ বরাদ্দ
accuracy ⇒ নির্ভুলতা
accessory ⇒ আনুষঙ্গিক
১৯৬.
কোন বানানগুচ্ছ শুদ্ধ? 
  1. কর্মজীবি, মার্তন্ড 
  2. স্তূপ, কূটনৈতিক 
  3. পুনর্বাসন, জ্বলোচ্ছাস 
  4. খ্রিস্টান, আদ্যাপান্ত
সঠিক উত্তর:
স্তূপ, কূটনৈতিক 
উত্তর
সঠিক উত্তর:
স্তূপ, কূটনৈতিক 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানগুচ্ছ শুদ্ধ? 

সমাধান: 
সঠিক বানানগুচ্ছ - স্তূপ, কূটনৈতিক 

অন্য অপশন গুলোর সঠিক রূপ হলো, 
'কর্মজীবি' এর সঠিক বানান- কর্মজীবী 
'মার্তন্ড' এর সঠিক বানান- মার্তণ্ড
'পুনর্বাসন' এর বানান সঠিক
'জ্বলোচ্ছাস' এর সঠিক বানান- জলোচ্ছ্বাস
'খ্রিস্টান' এর সঠিক বানান- খ্রিষ্টান
'আদ্যাপান্ত' এর সঠিক বানান- আদ্যোপান্ত

১৯৭.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) পুরাকাহিনি
  2. খ) পুরোকাহিনী
  3. গ) পুরাকাহিনী
  4. ঘ) পূরাকাহিনী
সঠিক উত্তর:
ক) পুরাকাহিনি
উত্তর
সঠিক উত্তর:
ক) পুরাকাহিনি
ব্যাখ্যা
পুরাকাহিনি:
(সংস্কৃত - পুরা+হি. কাহিনি)
অর্থ - প্রাচীনকালের উপাখ্যান, ইতিহাসের কাহিনি।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৯৮.
মুজিবনগর এর সাথে যেমন ___ সম্পর্ক তেমনি ____ এর সাথে অস্থায়ী রাষ্ট্রপতি সম্পর্ক।
  1. রাজধানীর --- সৈয়দ নজরুল ইসলাম
  2. রাজধানীর --- শেখ মুজিবুর রহমান
  3. মন্ত্রিসভার ---- তাজউদ্দিন আহম্মেদ
  4. মন্ত্রিসভার ---- মুহাম্মদ মনসুর আলী
সঠিক উত্তর:
রাজধানীর --- সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
রাজধানীর --- সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
মুজিবনগর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী রাজধানী ছিল। 
তেমনি, সৈয়দ নজরুল ইসলাম তৎকালীন সময়ে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
১৯৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. উপরেউক্ত
  2. উপরোক্ত
  3. উপরিউক্ত
  4. উপর্যুক্ত
সঠিক উত্তর:
উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুক্ত
ব্যাখ্যা
সঠিক বানানটি হচ্ছে উপর্যুক্ত।
২০০.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. চক্ষূরূন্মিলন
  2. চক্ষুরূন্মীলন
  3. চক্ষুর‍ুন্মীলন
  4. চক্ষুরুন্মিলন
সঠিক উত্তর:
চক্ষুর‍ুন্মীলন
উত্তর
সঠিক উত্তর:
চক্ষুর‍ুন্মীলন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'চক্ষুর‍ুন্মীলন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- সন্ধি বিচ্ছেদ: চক্ষুঃ + উন্মীলন।
অর্থ:
- জাগরণ,
- অন্তর্দৃষ্টির উন্মেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।