ব্যাখ্যা
'অন্যমনস্ক' - শুদ্ধ বানান।
অন্য অপশনের শুদ্ধ বানান,
• অনুর্ধ্ব – অনূর্ধ্ব;
• অণ্বেষণ – অন্বেষণ;
• বাঞ্চনীয় – বাঞ্ছনীয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২ / ২১ · ১০১–২০০ / ২,০২৯
প্রশ্ন: ‘অবিবাহিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
সমাধান:
• অব্যূঢ় শব্দের অর্থ হলো: ‘অবিবাহিত’।
অন্যদিকে,
- প্রৌঢ় শব্দের অর্থ হলো: যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়ঃপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ।
- নিগূঢ় শব্দের অর্থ হলো: গোপন, জটিল, অত্যন্ত গভীর।
- গার্হস্থ্য শব্দের অর্থ হলো: গৃহস্থের কর্তব্য বা ধর্ম, গৃহস্থালি বিষয়ক।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
প্রশ্ন: 'দৈন্যতা' শব্দটি কোন কারণে অশুদ্ধ?
সমাধান:
• 'দৈন্যতা'- প্রত্যয়জনিত অপপ্রয়োগের উদাহরণ।
- এর শুদ্ধ প্রয়োগ হবে: 'দীনতা/দৈন্য'।
⇒ তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ:
• তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়।
• এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে
• তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
• বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।
এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
মাধুর্যতা, প্রাচুর্যতা, প্রাব্যল্যতা, উৎকর্ষতা, সখ্যতা ইত্যাদি।
প্রশ্ন: Choose the correctly spelt word-
সমাধান:
শব্দটির সঠিক বানান হলো sur-rep-ti-tious (surreptitious)।
অর্থ: গোপনীয়, লুকোচুরি করে করা।
উদাহরণ: He cast a surreptitious glance at her phone.
বাকি অপশনগুলো ভুল বানান।
সুতরাং, সঠিক উত্তর গ) Surreptitious
বাক্যগুলোর শুদ্ধরূপঃ
- পূর্বদিকে সূর্য উদিত হয়।
- 'গীতাঞ্জলি' পড়ছ কি?
- নদীর জল হ্রাস পেয়েছে৷
- তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন৷
প্রশ্ন: Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
সমাধান:
Indignant এবং Angry শব্দ দুইটি সমার্থক।
Indignant অর্থ হলো রুষ্ট বা ক্ষুদ্ধ ।
Angry এর অর্থ হলো রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট।
অর্থাৎ শব্দ দুইটি একই অর্থ প্রকাশ করে।
অন্যদিকে,
Unskilled অর্থ অদক্ষ।
Improper অর্থ অনুচিত।
Money অর্থ টাকা ।
উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: নিম্নের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ
সমাধান:
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো সাজালে শব্দটি হবে 'উপনিবেশ'।
সুতরাং, শব্দটির শেষ অক্ষর হবে 'শ'।
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?
সমাধান:
• সঠিক বানান: Questionnaire.
- অর্থ: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।
অন্যান্য অপশনের সঠিক বানান:
- Incorrect: Occassion
- Correct: Occasion
- Incorrect: Accomodation
- Correct: Accommodation
- Incorrect: Embarasment
- Correct: Embarrassment
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?
সমাধান:
Lieutenant, Farewell এবং Affectionate বানান তিনটি শুদ্ধ।
Revenous বানানটি ভুল।
সঠিক বানান: Ravenous.
বাংলা অর্থ - লোলুপ, লোভী, রাক্ষুসে।
প্রশ্ন: "উজানের কৈ" বাগধারাটির অর্থ কী?
সমাধান:
"উজানের কৈ" বাগধারাটির অর্থ হলো- সহজলভ্য।
অন্যদিকে,
• "কাকভূষন্ডী" বাগধারাটির অর্থ হলো- দীর্ঘজীবী।
• "কান কাটা" বাগধারাটির অর্থ হলো- বেহায়া ।
• "অমবস্যার চাঁদ" বাগধারাটির অর্থ হলো-দুর্লভ বস্তু।
উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
প্রশ্ন: অভিধানে কোন শব্দটি আগে বসবে?
সমাধান:
অভিধানে যে শব্দটি আগে বসবে -
• বাঞ্ছনীয়,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।
অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
• বাড়ন্ত,
- বাংলা শব্দ।
- অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।
• বাণী,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।
• বাতায়ন,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: Elegy শব্দটির অর্থ কোনটি?
সমাধান:
Elegy শব্দটির অর্থ হলো শোকগাথা।
এলিজি (Elegy) শব্দের বাংলা অর্থ শোকগাথা বা বিলাপকাব্য।
Elegy শব্দটি এসেছে গ্রিক শব্দ "elegos" থেকে, যার অর্থ শোকের গান বা কবিতা।
অন্যদিকে,
Ballad শব্দটির অর্থ হলো গীতিকা।
Epitaph শব্দটির অর্থ হলো সমাধি লিপি।
Testimonial শব্দটির অর্থ হলো প্রশংসাপত্র।
উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
M এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর K
C এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর A
E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
H এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর F
F এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর D
O এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর M
U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?
সমাধান:
সঠিক বানানটি হলো- Viceroy
এর অর্থ হলো-
- কোনো সার্বভৌম শাসকের প্রতিনিধি হিসেবে যিনি রাজ্যশাসন করেন (যেমন সাবেক ভারতবর্ষ);
- উপরাজ।
উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
প্রশ্ন: নিচের কোনটি 'FLAGITIOUS' শব্দের বিপরীত শব্দ?
সমাধান:
FLAGITIOUS শব্দের অর্থ হলো অত্যন্ত জঘন্য, পাপিষ্ঠ বা অপরাধমূলক (Extremely wicked or villainous)।
- Innocent - নির্দোষ, নিস্পাপ
- Vicious - হিংস্র বা দুশ্চরিত্র
- Immoral - অনৈতিক বা নীতিহীন
- Wicked - দুষ্ট বা পাপিষ্ঠ
যেহেতু FLAGITIOUS দ্বারা চরম পাপাচার বা অপরাধ বোঝায়, তাই এর বিপরীত শব্দ হলো Innocent (নির্দোষ)।
∴ সঠিক উত্তর: ক) Innocent
প্রশ্ন: "Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
সমাধান:
"Stagflation" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো- Economic Slowdown অর্থাৎ অর্থনৈতিক মন্দা।
Stagflation শব্দটি দ্বারা বোঝানো হয় - persistent inflation combined with stagnant consumer demand and relatively high unemployment।
উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
শুদ্ধ বাক্যঃ মেয়েটি স্বয়ংবরা।
দরিদ্রতার মধ্যেই মহত্ত্ব আছে৷
বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিলো৷
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' আদমজী পুরস্কার প্রাপ্ত উপন্যাস৷
অপশন ঘ তে পুরস্কার বানান ভুল হওয়ায় এটি অশুদ্ধ বাক্য৷
প্রশ্ন: কোন বানানগুচ্ছ শুদ্ধ?
সমাধান:
সঠিক বানানগুচ্ছ - স্তূপ, কূটনৈতিক
অন্য অপশন গুলোর সঠিক রূপ হলো,
'কর্মজীবি' এর সঠিক বানান- কর্মজীবী
'মার্তন্ড' এর সঠিক বানান- মার্তণ্ড
'পুনর্বাসন' এর বানান সঠিক
'জ্বলোচ্ছাস' এর সঠিক বানান- জলোচ্ছ্বাস
'খ্রিস্টান' এর সঠিক বানান- খ্রিষ্টান
'আদ্যাপান্ত' এর সঠিক বানান- আদ্যোপান্ত