বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা / ২১ · ১০০ / ২,০২৯

.
শুদ্ধরূপে লেখা বানান নয় কোনটি?
  1. ক) যশস্বী
  2. খ) ন্যুজ
  3. গ) বিদ্বজ্জন
  4. ঘ) অলঙ্ঘ্য
ব্যাখ্যা
'ন্যুজ' এর সঠিক রূপ - 'ন্যুব্জ'
ন্যুব্জ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = নি+√উব্‌জ্‌+অ
অর্থ:  কুব্জ, কুঁজো, বক্রপৃষ্ঠ, অধোমুখ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন বানানটি ভুল? 
  1. Necessary 
  2. Rendezvous
  3. Diarrheoa 
  4. Lieutenant 
ব্যাখ্যা

• Diarrheoa বানানটি ভুল।
- সঠিক বানান: Diarrhoea
 
উল্লেখ্য:
- Necessary = প্রয়োজনীয়; আবশ্যক।
- Rendezvous = একটি সম্মত সময়ে পরস্পর সাক্ষাৎ এবং ঐরূপ সাক্ষাতের স্থান, মিলনস্থল।
- Diarrhoea = পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।
- Lieutenant = প্রতিনিধি, ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার।

উৎস: accessible dictionary.

.
_________ চাঁদের আলোয় স্নান করে যেন স্বপ্নের জ্যোৎস্নায় হারিয়ে যাই।
  1. নীশিথিনী
  2. নিশিথিনি
  3. নিশীথিনী
  4. নিশিথিনী
ব্যাখ্যা
প্রশ্ন: _________ চাঁদের আলোয় স্নান করে যেন স্বপ্নের জ্যোৎস্নায় হারিয়ে যাই।

সমাধান:
• নিশীথিনী চাঁদের আলোয় স্নান করে যেন স্বপ্নের জ্যোৎস্নায় হারিয়ে যাই।

• শুদ্ধ বানান: নিশীথিনী। 
- এটি বিশেষ্য পদ,
- এটি একটি সংস্কৃত শব্দ।

এর অর্থ:
- রাত্রি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘Sage’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) Fool
  2. খ) Expert
  3. গ) Guru
  4. ঘ) Mentor
ব্যাখ্যা
Sage(জ্ঞানী) এর সমার্থক শব্দ হল Expert, Guru, Mentor। আর বিপরীতার্থক শব্দ হল Fool(মূর্খ)।
.
'কঙ্কতী' শব্দের অর্থ কী?
  1. বগল
  2. ঝগড়াঝাঁটি
  3. মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো
  4. চিরুনি
ব্যাখ্যা

প্রশ্ন: 'কঙ্কতী' শব্দের অর্থ কী?

সমাধান:
"কঙ্কতী" শব্দটির প্রকৃত অর্থ হলো চিরুনি। 

অন্যদিকে,
• কক্ষপুট শব্দের অর্থ হলো→ বগল।
• কচকচি শব্দটির অর্থ হলো→ ঝগড়াঝাঁটি, বচসা।
• কঙ্কাল শব্দের অর্থ হলো→ মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো। 
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

.
নিরবধি : অবিরাম :: অখিল : ?
  1. অনল
  2. অচল
  3. সুশীল
  4. নিখিল
ব্যাখ্যা
নিরবধি, অবিরাম সমার্থক শব্দ। এদের অর্থঃ সর্বদা, নিরন্তর
অখিল, নিখিল সমার্থক শব্দ। এদের অর্থঃ সমগ্র, সমস্ত

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
.
'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) হাস্য 
  2. খ) কচি 
  3. গ) নিন্দা 
  4. ঘ) প্রস্থিত 
ব্যাখ্যা
'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ- নিন্দা 
'বিলাপ' শব্দের বিপরীত শব্দ- হাস্য 
'ধেড়ে' শব্দের বিপরীত শব্দ- কচি 
'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ- প্রস্থিত 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
.
SCD, TEF, UGH, ____, WKL.
  1. VJI
  2. UJI
  3. VIJ
  4. IJT
ব্যাখ্যা
এখানে দুইটা আলফ্যাবেটিকাল ধারা আছে৷ এই সিরিজের প্রথমটি হচ্ছে প্রতি ত্রয়ীর প্রথম অক্ষরগুলো নিয়ে - S T U V W; এবং, এরপরের ধারাটি হচ্ছেঃ CD, EF, GH, IJ, KL.
.
GHI = TSR হয়, তবে EFG = ?
  1. VUT
  2. TSR
  3. XWV
  4. YXW
ব্যাখ্যা
GHI = TSR
শুরুর দিক থেকে সপ্তম, অষ্টম ও নবম বর্ণ = শেষের দিক থেকে সপ্তম, অষ্টম ও নবম বর্ণ
EFG এর ক্ষেত্রে,
শুরুর দিক থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বর্ণ = শেষের দিক থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বর্ণ = VUT
EFG = VUT
১০.
সঠিক বানানটি নির্বাচন করুন- 
  1. Conscientious
  2. Concientious
  3. Conscintous  
  4. Conscientous
ব্যাখ্যা

প্রশ্ন: সঠিক বানানটি নির্বাচন করুন-  

সমাধান:
সঠিক উত্তর ক) Conscientious
অর্থ: বিবেকবান, কর্তব্যপরায়ণ, সতর্ক ও যত্নশীলভাবে কাজ করা ব্যক্তি।

অন্য অপশনগুলো ভুল। 

১১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) উপর্যুক্ত
  2. খ) প্রতিধন্দ্বীতা
  3. গ) উচ্ছ্বল
  4. ঘ) উল্লেখিত
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানানঃ
- উপর্যুক্ত
- প্রতিদ্বন্দ্বিতা 
- উচ্ছল
- উল্লিখিত

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
১২.
MEHEDI, TANVEER, RASEL তিনজন সুবোধ বালক। এদের নামের মধ্যে ইংরেজি বর্ণমালার পঞ্চম বর্ণটি কতবার ব্যবহৃত হয়?
  1. ১ বার
  2. ৪ বার
  3. ৫ বার
  4. ৩ বার
ব্যাখ্যা
প্রশ্ন: MEHEDI, TANVEER, RASEL তিনজন সুবোধ বালক। এদের নামের মধ্যে ইংরেজি বর্ণমালার পঞ্চম বর্ণটি কতবার ব্যবহৃত হয়?

সমাধান:
ইংরেজি বর্ণমালার পঞ্চম বর্ণ E

MEHEDI এর নামে E আছে ২টি
TANVEER এর নামে E আছে ২টি 
RASEL এর নামে E আছে ১টি 

মোট E আছে ২ + ২ + ১ = ৫টি
১৩.
নিচের কোন জোড়াটি ভিন্ন?
  1. ক) পাবক, হুতাশন
  2. খ) নগ, পর্বত
  3. গ) নাগ, সর্প
  4. ঘ) আদিত্য, মহীধর
ব্যাখ্যা
- এখানে অপশন (ঘ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
- অপশন (ঘ) 'আদিত্য' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'মহীধর' পাহাড় এর সমার্থক শব্দ।
_______________________
• আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
• পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
• সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৪.
Which one is the correct spelling?
  1.  synchronization
  2. syncronization
  3.  syncronisation
  4.  synchronieation
ব্যাখ্যা
প্রশ্ন: Which one is the correct spelling?

সমাধান:
সঠিক বানান: synchronization
অর্থ: সময় বা কাজকে সমন্বয় করা।
এটি American English অনুযায়ী সঠিক বানান।
১৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. স্বাধীকার
  2. নূন্যতম
  3. শিরশ্ছেদ
  4. জ্ঞানভুসিত
ব্যাখ্যা
'শিরশ্ছেদ' বানানটি শুদ্ধ।

অন্যান্য বানানের শুদ্ধরূপ :
- স্বাধিকার
- ন্যূনতম
- জ্ঞানভূষিত

উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
১৬.
বাংলা অভিধানে নিচের কোন শব্দটি আগে আসবে?
  1. ক) পরামর্শ
  2. খ) পরাভব
  3. গ) পরাধীন
  4. ঘ) পরায়ণ
ব্যাখ্যা
- পরাধীন > পরাব > পরার্শ > পরা
১৭.
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
  1. রা ত্র হো অ
  2. র বা ধী প নি
  3. দ্র তা রি দা
  4. সা ব ব অ ধ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?

সমাধান:
অহোরাত্র (অব্যয়)
দিবারাত্র; সর্বক্ষণ
- এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর

(ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।

{(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
১৮.
Choose the correct spelling.
  1. Fluoroscent
  2. Flourescent
  3. Florrescent
  4. Fluorescent
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correct spelling.

সমাধান:
Correct spelling word is - Fluorescent
Fluorescent এর অর্থ হলো,
উজ্জ্বল আলো নির্গতকারী / প্রতিপ্রভ  আলোকিত

সঠিক উত্তর ঘ) Fluorescent

১৯.
নিচের কোনটিকে অর্থবোধক শব্দে সাজানো যায়?
  1. ANSLAYT
  2. LSNIT
  3. OTATM
  4. WQRGQ
ব্যাখ্যা
ANSLAYT কে সাজালে হয় ANALYST.
ANALYST অর্থ বিশ্লেষক। 
২০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. পণ্য
  2. প্রতিচী
  3. তৃণজীবী
  4. কৃতিত্ব
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানানরূপ — প্রতীচী।

• প্রতীচী — (বিশেষ্য): 
 — সংস্কৃত শব্দ।
 — প্রকৃতি প্রত্যয়  [প্রত্যচ্+ঈ]।
অর্থ : পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
Choose the correctly spelt word-
  1. nauseous
  2. nauseuous
  3. nausuous
  4. nausious
ব্যাখ্যা

Nauseous-
- feeling as if you might vomit, or causing this feeling.
- বমনেচ্ছা; বমিবমি ভাব; বিতৃষ্ণাবোধ; বিরাগবোধ; বিবমিষা; সমুদ্রপীড়া।

Source: Cambridge Dictionary; Accessible Dictionary by Bangal Academy

২২.
'সারঙ্গ' নিচের কোনটির সমার্থক শব্দ?
  1. গজ
  2. গরু
  3. হরিণ
  4. খড়গ
ব্যাখ্যা
প্রশ্ন: 'সারঙ্গ' নিচের কোনটির সমার্থক শব্দ?

সমাধান:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ। 
• 'ধেনু' এর সমার্থক শব্দ: গরু।
• 'তরবারি' এর সমার্থক শব্দ: খড়গ।
২৩.
নিচের কোন শব্দগুচ্ছ ভিন্ন?
  1. শিখা, সর্বশুচি, বৈশ্বানর
  2. ফরমান, সন্দেশ, তথ্য
  3. স্রোতস্বিনী, সুধানিধি, সীমন্তিনী
  4. সলিল, বারি, অম্বু
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ ভিন্ন?

সমাধান:
অপশন ক তে উল্লেখিত- শিখা, সর্বশুচি, বৈশ্বানর শব্দগুচ্ছ অগ্নি-এর সমার্থক শব্দ।

অপশন খ তে উল্লেখিত- ফরমান, সন্দেশ, তথ্য শব্দগুচ্ছ খবর-এর সমার্থক শব্দ।

অপশন গ তে উল্লেখিত- স্রোতস্বিনী শব্দটি নদী-এর সমার্থক শব্দ, সুধানিধি শব্দটি চন্দ্র-এর সমার্থক শব্দ এবং সীমন্তিনী শব্দটি নারীর সমার্থক শব্দ।

অপশন ঘ তে উল্লেখিত- সলিল, বারি, অম্বু শব্দগুচ্ছ জল-এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
শূণ্যস্থানে কোন শব্দটি বসবে?
BIRD (DRIP) PILLS
GRIP (_____) ELBOW
  1. PIER
  2. PIRG
  3. PILE
  4. LEPI
ব্যাখ্যা
প্রশ্ন: শূণ্যস্থানে কোন শব্দটি বসবে?
BIRD (DRIP) PILLS
GRIP (_____) ELBOW

সমাধান:
বন্ধনীতে থাকা শব্দের প্রথম অক্ষরটি প্রথম শব্দের চতুর্থ অক্ষর।
দ্বিতীয়টি প্রথম শব্দের তৃতীয় অক্ষর।
তৃতীয়টি দ্বিতীয় শব্দের দ্বিতীয় অক্ষর।
চতুর্থটি দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর।
BIRD (DRIP) PILLS

একইভাবে, 
GRIP (PILE) ELBOW
২৫.
'Forensic Science' এর বাংলা পরিভাষা -
  1. দুষ্ক্রিয়াবিদ্যা
  2. ফৌজদারি মামলা
  3. দণ্ডপ্রণালী
  4. বিচারসহায়ক বিজ্ঞান
ব্যাখ্যা
প্রশ্ন: 'Forensic Science' এর বাংলা পরিভাষা -


সমাধান:
Forensic Science - আদালতি বিজ্ঞান/ বিচারসহায়ক বিজ্ঞান।

অন্যদিকে,
• Criminal procedure- দণ্ডপ্রণালী;
• Criminal prosecution - ফৌজদারি মামলা ;
• 'Criminology' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়াবিদ্যা'।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
২৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কাহিনী
  2. প্লীহা
  3. মিস্ত্রি
  4. শুশ্রুষু
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মিস্ত্রি' — বানানটি শুদ্ধ।

অন্য অপশনের,

অশুদ্ধ বানানা — শুদ্ধ বানান: 
• প্লীহা — প্লিহা, 
• কাহিনী — কাহিনি, 
• শুশ্রুষু — শুশ্রূষু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৭.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Sovereignty
  2. Sacriligious
  3. Sinistar
  4. Milleanium
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Sovereignty.
বাংলা অর্থ: সার্বভৌম ক্ষমতা।

• অন্যান্য অপশন আলোচনা:
Sacriligious = Sacrilegious.
Milennium = Millennium.
Sinuster = Sinister.
২৮.
সঠিক বানান কোনটি?
  1. Neumunia
  2. Newmonia
  3. pneumonia
  4. pnewmonia
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
সঠিক বানান pneumonia.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Acknowledgement
Abhorrence 
Affidavit
Bureaucracy 
Committee
Consensus
Vacuum
Reverberation
Lieutenant
২৯.
'সেমিকোলন' চিহ্নের বাংলা পরিভাষা কী?
  1. পূর্ণচ্ছে
  2. কোলন
  3. অর্ধচ্ছেদ
  4. পাদচ্ছেদ
ব্যাখ্যা

প্রশ্ন: 'সেমিকোলন' চিহ্নের বাংলা পরিভাষা কী?

সমাধান:
'সেমিকোলন'- এর বাংলা অর্থ অর্ধচ্ছেদ।

সেমিকোলন:
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাযে অথবা একই ধরণের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ( ; ) ব্যবহৃত হয়। যেমন - সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।

সেমিকোলন চিহ্নের ব্যবহার:
- একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে।
- কমা'র বারংবার ব্যবহারের পর কিন্তু দাঁড়ির আগে সেমিকোলন বসে।
- কমা অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
- কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়।
- যেমন- গঠিত কমিটিতে সভাপতি, মোহাম্মদ আমজাদ; সহ-সভাপতি, নুর উদ্দীন; সাধারণ সম্পাদক, হামেদ আলি প্রমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৩০.
কোন দুটি শব্দ সবচেয়ে বেশি বিপরীতার্থক?
  1. meteoric, gradual
  2. bright, fundamental
  3. level, gradual
  4. exemplary, fundamental
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দুটি শব্দ সবচেয়ে বেশি বিপরীতার্থক?

সমাধান:
meteoric - অতি দ্রুত হওয়া, একরাশ হওয়া
gradual - ধীরে ধীরে হওয়া, প্রায়শ না হওয়া 

এই দুটি শব্দের অর্থ পূর্ণভাবে পরস্পর বিপরীত। তাই meteoric, gradual সবচেয়ে বেশি বিপরীতার্থক।

অপরদিকে,
bright - উজ্জ্বল; আলোকময়।
fundamental - মৌলিক

level - সমতল, মসৃণ।
gradual - ক্রমে ক্রমে সংঘটিত হচ্ছে এমন; ক্রমান্বয়ে সংঘটিত; ক্রমিক।

exemplary - আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক।
fundamental - মৌলিক।
৩১.
‘সমীচীন’ - এর সমার্থক শব্দটি চিহ্নিত করুন।
  1. যথার্থ
  2. সত্য
  3. ক ও খ উভয়ই
  4. আশা
ব্যাখ্যা

সমীচীন Bengali definition [শোমিচিন্‌] (বিশেষণ) ১ সঙ্গত।
২ যোগ্য; উপযুক্ত।
৩ উত্তম।
৪ যথার্থ; সত্য।
৫ উচিত।

৩২.
সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
  1. Aberant
  2. Abbarant
  3. Aberrant
  4. Abberant
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

সমাধান:
সঠিক বানান: Aberrant
Aberrant এর অর্থ অবাধ্য।
Aberrant means departing from an accepted standard.
৩৩.
In the next five questions, choose in each question the word that is most similar in meaning to the word (Capital letters in English). (32 - 37)
RESUSCITATE -
  1. Regain
  2. remake
  3. rejoin
  4. Revive
  5. Return
ব্যাখ্যা
RESUSCITATE - জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা।
Regain - ফিরে পাওয়া; পুনরাধিকার করা
remake - আবার তৈরি বা নির্মাণ করা।
rejoin - পুনরায় যোগদান করা।
Revive - জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা।
Return - প্রত্যাবর্তন; ফিরে যাওয়া; ফেরত দান; ফেরত পাঠানো।
৩৪.
ANACHRONISM : PERIOD -
  1. calendar : year
  2. setting : scene
  3. fallacy : logic
  4. crime : property
  5. repetition : comma
ব্যাখ্যা
Anachronism - কালের অসঙ্গতি; কালপ্রমাদ।
Period -  বিধিবদ্ধ কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা
Fallacy - মিথ্যা যুক্তি।
Logic - যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি।

Anachronism : Period - Fallacy : Logic.
৩৫.
Find the odd one out.
  1. Geneva
  2. Sydney
  3. Johannesburg
  4. Santiago
ব্যাখ্যা
জেনেভা সুইজারল্যান্ডের, সিডনি অস্ট্রেলিয়ার, জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শহর। কিন্তু এই শহরগুলোর কোনটিই সে দেশের রাজধানী না। তবে সান্তিয়াগো চিলি’র রাজধানী।
৩৬.
নিচের কোন বাক্যে যতিচিহ্নের যথাযথ প্রয়োগ ঘটেছে?
  1. ক) বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, 'আমি জানিনা। আমার শাশুড়ি জানেন'।
  2. খ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, আমি জানিনা — আমার শাশুড়ি জানেন।''
  3. গ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিয়ো, 'আমি জানিনা — আমার শাশুড়ি জানেন'।''
  4. ঘ) বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিয়ো, 'আমি জানিনা, আমার শাশুড়ি জানেন'।''
ব্যাখ্যা
সঠিক যতিচিহ্ন সম্বলিত বাক্যঃ
বাবা বলিলেন, ''মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিয়ো, 'আমি জানিনা — আমার শাশুড়ি জানেন'।''
৩৭.
Jaman took a motorcycle instead of rickshaw so that he could save __.
  1. ক) time
  2. খ) fuel
  3. গ) money
  4. ঘ) pollution
ব্যাখ্যা
রিকশা এর পরিবর্তে মোটরসাইকেল চালালে সময় কম লাগবে।
কিন্তু জ্বালানি, টাকা ও দূষণ সবই বৃদ্ধি পাবে।
৩৮.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে শেষে আসবে?
  1. Captain
  2. Capital
  3. Capture
  4. Capsule
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে শেষে আসবে?

সমাধান:
ক্রম: Capital → Capsule → Captain → Capture
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে শেষে আসবে Capture।
৩৯.
Please remember __________ some milk on the way home.
  1. buy
  2. to buy
  3. to be bought
  4. to buying
ব্যাখ্যা
• Verbs like Forget and remember may take both gerund and infinitive.

• remember/forget
Remember + -ing and forget + -ing refer to having (or not having) a memory of something in the past.
- অর্থাৎ, অতীতের স্মৃতি নির্দেশক বাক্য বোঝাতে সাধারণত remember এবং forgot এর সাথে gerund বসে।
- যেমন -
- I remember watching this film before.
- I'll never forget meeting you for the first time in this café.

অন্যদিকে, 
Remember + to + infinitive and forget + to + infinitive refer to recalling (or not recalling) that there is something we need to do before we do it.
-  অর্থাৎ, একটি কাজের পূর্বে আরেকটি কাজ করার কথা বলা হলে remember এবং forgot এর সাথে infinitive হয়।
- যেমন -
- Please remember to buy some milk on the way home.
- He forgot to lock the door when he went out.

Source: British Council Learning website & engvid.com.
৪০.
নভঃ : অন্তরিক্ষ : : মিহির : ?
  1. ক) অম্বর
  2. খ) অনল
  3. গ) অখিল
  4. ঘ) আদিত্য
ব্যাখ্যা
• নভঃ, অন্তরিক্ষ হলো আকাশ এর সমার্থক শব্দ।
- আকাশ: নভঃ, অন্তরিক্ষ, আসমান, গগন, ব্যোম, শূন্য।
মিহির, আদিত্য হলো সূর্য এর সমার্থক শব্দ।
- সূর্য: মিহির, আদিত্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা।
• অনল হলো অগ্নি এর সমার্থক শব্দ।
- অগ্নি: অনল, আগুন, বহ্নি, পাবক, হুতাশন।
• অখিল হলো পৃথিবী এর সমার্থক শব্দ।
- পৃথিবী: ধরা, ধরণি, ধরিত্রী, মহি, বসুন্ধরা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১.
Synonym of Purloin.
  1. ক) Transgress
  2. খ) Invade
  3. গ) Anathema
  4. ঘ) Obscure
ব্যাখ্যা
Purloin ---চুরি করা/ অপহরণ করা, Transgress- লঙ্ঘন করা, Invade- আক্রমণ করা, Anathema-অভিশাপ, Obscure- অস্পষ্ট।
৪২.
Each question below consists of a word printed in capital letters, followed by five lettered words or phrases. Choose the lettered word or phrase that is most nearly similar in meaning to the word in capital letters. (14 - 18)
MAWKISH :
  1. sentimental
  2. true
  3. certain
  4. devious
  5. carefree
ব্যাখ্যা
mawkish - বিরক্তিকর রকম ভাবপ্রবণ।
sentimental - ভাবপ্রবণ।

অন্যদিকে,
true - সত্য; যথার্থ
certain - নিশ্চিত; সন্দেহাতীত।
devious - ঘোরানো; সর্পিল; অসরল।
carefree - ভাবনাহীন; দুশ্চিন্তামুক্ত।

Mawkish : Sentimental
৪৩.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. উপযোগিতা
  2. দারিদ্রতা
  3. অরুগ্ন
  4. কাহিনী
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে দারিদ্রতা বানানটি অশুদ্ধ। সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা, দারিদ্র।
৪৪.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Sustenance
  2. Manageable
  3. Movable
  4. Maintainance
ব্যাখ্যা
• অপশন (ঘ) - Maintainance বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ হচ্ছে - Maintenance.

• Maintenance (noun)
Bangla Meaning: রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।

• Sustenance (noun)
Bangla Meaning: খাদ্য বা পানীয়; পুষ্টি; পুষ্টিকর উপাদান।

• Manageable (noun)
Bangla Meaning: নিয়ন্ত্রণসাধ্য; ব্যবস্থা করা যায় এমন।

• Movable (adjective) 
Bangla Meaning: নড়ানো-চড়ানো যায় এমন; চালনীয়; (সম্পত্তি) অস্থাবর।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৫.
কোন শব্দগুচ্ছের বানান ভুল?
  1. ক) বিভীষিকা, বিভীষকা
  2. খ) অহঙ্কার, অহংকার
  3. গ) ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক
  4. ঘ) অধগত, অধোগামি
ব্যাখ্যা

শুদ্ধ বানান - অধোগত, অধোগামী।

৪৬.
যদি WINTER = IWTNRE হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়?
  1. PICNIC = IPNCCI
  2. THRONE = HTOREN
  3. HOTPOT = OHPTOT
  4. SLAYER = LSYARE
ব্যাখ্যা

WINTER = IWTNRE এখানে প্রতিটি জোড়া বর্ণ স্থান বিনিময় করেছে৷
সুতরাং,
PICNIC = IPNCCI
THRONE = HTOREN
HOTPOT = OHPTTO
SLAYER = LSYARE

∴ গ) অপশনের সম্পর্কটি সঠিক নয়।

৪৭.
একই শব্দের পুনরাবৃত্তি হলে শব্দ দুটির মাঝে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
  1. হাইফেন
  2. কোলন
  3. কোলন ড্যাস
  4. কমা
ব্যাখ্যা

প্রশ্ন: একই শব্দের পুনরাবৃত্তি হলে শব্দ দুটির মাঝে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?

সমাধান:
হাইফেন বা সংযোগ চিহ্ন (-):

- একই শব্দের পুনরাবৃত্তি হলে বা দ্বিরুক্ত শব্দ ব্যবহারের ক্ষেত্রে শব্দ দুটির মাঝে হাইফেন ব্যবহৃত হয়। বাংলা লেখার সময় এর ভূমিকা উল্লেখযোগ্য। 

এর ব্যবহার ক্ষেত্র হলো-
• সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন হাট-বাজার, সাত-পাঁচ।
• একই শব্দ পরপর দুবার বসলে তাদের মাঝে হাইফেন বসে। যেমন চলতে-চলতে কোথায় চলে যায়। যেতে-যেতে হয়রান হয়ে পড়েছি।
• দিক বা স্থান বা সময় নির্দেশের ক্ষেত্রে অনেক সময় হাইফেন বসে। যেমন: উত্তর-পশ্চিম কোণে মেঘ জমেছে।
• কোনো কোনো উপসর্গের পরে হাইফেন বসে। যেমন: অ-তৎসম, কু-অভ্যাস, বে-আঙ্কেল।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮.
ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে একই হবে -
  1. AMENA
  2. VOWEL
  3. AWAY
  4. REVIVER
ব্যাখ্যা
AWAY শব্দটি বাস্তবে ও আয়নায় একই দেখাবে।
বড় হাতের( Capital Letter) অক্ষরগুলো সমতল দর্পণ বা আয়নার সামনে প্রতিফলিত হলে, ১৫ টি বর্ণ ( B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S, Z) ভিন্ন দেখায় এবং ১১ টি বর্ণ (A, H, I, M, O, T, U, V, W, X, Y) একই দেখায়।
৪৯.
‘Manifesto’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভাববাদ
  2. ইশতেহার
  3. ঘোষণাপত্র
  4. সূচিপত্র
ব্যাখ্যা
প্রশ্ন: 'Manifesto' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Manifesto' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ইশতেহার

অন্যান্য অপশন আলোচনা-
- 'Index' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সূচিপত্র।
- 'Idealism' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
- 'Gazette' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ঘোষণাপত্র।
৫০.
নিচের কোনটি বিদ্যুৎ এর সমার্থক শব্দ?
  1. ক) ক্ষণপ্রভা
  2. খ) দীপ্তি
  3. গ) বিভা
  4. ঘ) ময়ূখ
ব্যাখ্যা
- বিদ্যুৎ এর সমার্থক শব্দ - ক্ষণপ্রভা, তড়িৎ, চপলা, চঞ্চলা, অণুপ্রভা, সৌদামিনী, দামিনী প্রভৃতি।

- দীপ্তি, বিভা, ময়ূখ হচ্ছে আলোর সমার্থক শব্দ।
- আলোর আরো কয়েকটি সমার্থক শব্দ - রশ্মি, অংশু, প্রভা, দ্যুতি, আভা, রেশন, নুর, কিরণ, দীপ্তি, বিভা, ময়ূখ প্রভৃতি।

সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
৫১.
What is the correct spelling of the following word?
  1. Hierarchy
  2. Hieraarchy
  3. Hieriarchy
  4. Herarchy
ব্যাখ্যা
প্রশ্ন: What is the correct spelling of the following word?

সমাধান:
সঠিক বানান-
ক) Hierarchy

যার অর্থ:
"Hierarchy" শব্দের অর্থ হলো — কোন কিছু বা কাউকে গুরুত্ব বা অবস্থানের ভিত্তিতে ধাপে ধাপে সাজানো ব্যবস্থা।
যেমন – একটি প্রতিষ্ঠানের পদক্রম বা সামাজিক স্তরবিন্যাস।
৫২.
ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে খাটো?
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে খাটো?

সমাধান:
ক > খ
খ > গ
চ > ছ
ছ > খ
ছ > ক

∴ চ > ছ > ক > খ > গ
গ সবচেয়ে খাটো।
৫৩.
'DETERMINATION' শব্দটি থেকে কিছু বর্ণ একবার করে নিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব?
  1. MODERATION
  2. ROTATION
  3. MOTION
  4. MENTION
ব্যাখ্যা
- DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে MENTION শব্দটি গঠন করা সম্ভব।
- অপশন (ক), (খ), এবং (গ) তে দুটি করে 'O' রয়েছে, কিন্তু 'DETERMINATION' এ শুধু একটি 'O' রয়েছে।
- তাই সঠিক উত্তর হবে অপশন (ঘ)
৫৪.
কোনটি অন্যদের থেকে আলাদা?
  1. Perspicuous
  2. Obfuscatory
  3. Pellucid
  4. Lucid
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি অন্যদের থেকে আলাদা?

সমাধান:
Perspicuous = খুব স্পষ্ট, পরিষ্কারভাবে বোঝা যায় এমন
Pellucid = অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার ও সহজবোধ্য
Lucid = স্পষ্ট, পরিচ্ছন্ন ও সহজে বোঝার মতো
এই তিনটি শব্দের অর্থ প্রায় একই ⇒ স্পষ্ট / পরিষ্কার / সহজবোধ্য

কিন্তু, Obfuscatory = ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর, অস্পষ্ট করা, ঘোলাটে করা। 

অর্থাৎ বাকি তিনটি শব্দ যেখানে 'স্পষ্টতা' বোঝায়,
Obfuscatory ঠিক তার বিপরীত — 'অস্পষ্টতা' বা 'বিভ্রান্তি সৃষ্টি করা' বোঝায়।

সুতরাং সঠিক উত্তর: খ) Obfuscatory

৫৫.
নিচের কোন জোড়াটি ভুল?
  1. ঈশ্বর : জগন্নাথ
  2. কনক : সোনা
  3. ইন্দ্র : সুরেশ
  4. নদী : উর্বী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন জোড়াটি ভুল?

সমাধান:
ঘ) নদী : উর্বী ⇒ ছাড়া বাকি তিনটি জোড়ায় একটি শব্দ অন্যটির সমার্থক অর্থ প্রকাশ করে।

'নদী' শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে - স্রোতস্বিনী, বাহিণী, তটিনী, তরঙ্গিণী, নিঝরিণী, সরিৎ , দরিয়া।
'পৃথিবী' শব্দের প্রতিশব্দ মনে হচ্ছে- বসুধা, ধরণি, ধরা, , অবনি, মেদিনী, মহী, ভুবন, সংসার, ক্ষিতি, বসুন্ধরা, ধরিত্রী, বসুমতী, অখিল, উর্বী ইত্যাদি।
৫৬.
IAJ, JAK, KAL, _____
  1. LAN
  2. LAM
  3. KAN
  4. PAN
ব্যাখ্যা
প্রশ্ন: IAJ, JAK, KAL, _____

সমাধান: 
এই সিরিজে,
প্রথম অক্ষরগুলি বর্ণানুক্রমিক, I দিয়ে শুরু হয়েছে।
I, J, K,
অর্থাৎ পরবর্তী অংশের প্রথমে L বসবে।

মাঝের অক্ষর, A, স্থির আছে।

তৃতীয় অক্ষরগুলি বর্ণানুক্রমিক, J দিয়ে শুরু হয়েছে।
J, K, L
অর্থাৎ পরবর্তী অংশের শেষে M বসবে।

∴ পরবর্তী অংশ হবে = LAM
৫৭.
'আপনি স্বস্ত্রীক এসেছেন'- বাক্যটি কেন ভুল?
  1. বিষেশণ প্রয়োগজনিত ভুল
  2. লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
  3. বাচ্যজনিত ভুল
  4. যথার্থ শব্দ প্রয়োগজনিত ভুল
ব্যাখ্যা
প্রশ্ন: 'আপনি স্বস্ত্রীক এসেছেন'- বাক্যটি কেন ভুল?

সমাধান:
বাক্যটিতে ’স্ব’ ব্যবহার না করে বরং ব্যবহার ’স’ (সহ অর্থে) ব্যবহার করা হবে।
বাক্যটির শুদ্ধরূপ: আপনি সস্ত্রীক এসেছেন।
উপরিউক্ত বাক্যে যথার্থ শব্দ ব্যবহার না করায় এটি ভুল।
 
৫৮.
কোন বানানটি ভুল?
  1. Necessary
  2. Pneumonia
  3. Influence
  4. Prosparity
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি ভুল?

সমাধান:
এখানে, ভুল বানান হলো, Prosparity।
Prosparity এর সঠিক বানান হলো 'Prosperity' যার অর্থ সমৃদ্ধি, ঊন্নতি, সাফল্য
৫৯.
Look carefully for the letter pattern, and then choose which letters fill in the gap.
CMA, EOB, GQC, __, KUE.
  1. ক) GRR
  2. খ) GSS
  3. গ) ISD
  4. ঘ) ITT
ব্যাখ্যা

CMA এর পরে C ও M এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং A এর পরবর্তী বর্ণ নিয়ে EOB লিখা হয়েছে।
EOB এর পরে E ও O এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং B এর পরবর্তী বর্ণ নিয়ে GQC লিখা হয়েছে।
GQC এর পরে G ও Q এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং C এর পরবর্তী বর্ণ নিয়ে ISD হবে।
ISD এর পরে I ও S এর পর ১ টি বর্ণ বাদ দিয়ে এবং D এর পরবর্তী বর্ণ নিয়ে KUE লিখা হয়েছে।

৬০.
প্রাণদ : জল : : মহীজ : ?
  1. সম্বর
  2. গ্রহ
  3. নিঃসর্গ
  4. অশ্ব
ব্যাখ্যা
প্রশ্ন: প্রাণদ : জল : : মহীজ : ? 

সমাধান:
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন।
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।

অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল যার অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ।
"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।

অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ।
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।

উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।
৬১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Mileniam
  2. Millennium
  3. Milennium
  4. Milleniumm
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: খ) Millennium

সঠিক ইংরেজি বানান হলো Millennium যার অর্থ সহস্রাব্দ বা ১০০০ বছরের সময়কাল। 

অন্য অপশনগুলো ভুল। 

উৎস:
১। বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 
২। Accessible Dictionary. [link]

৬২.
কোনটি সঠিক?
  1. ক) ভদ্রতাচিত
  2. খ) ভদ্রোচিত
  3. গ) ভদ্রাচিত
  4. ঘ) ভদ্রতচিত
ব্যাখ্যা
ভদ্রোচিত
- ভদ্রলোকের পক্ষে শোভনীয়
- ভদ্রজনোচিত

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Inadvartent
  2. Inadvertent
  3. Inadvertant
  4. Inadvertunt
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক বানান: Inadvertent
অর্থ: অনবধান; অসাবধান; অনবহিত; অমনোযোগী।
৬৪.
কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
  1. তিনিই সমাজের মাথা
  2. মাথা নেই আবার ব্যথা
  3. লজ্জায় আমার মাথা কাটা গেল
  4. মাথা খাটিয়ে কাজ করবে
ব্যাখ্যা
এখানে,  ঘ তে মাথা অর্থ বুদ্ধি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে।
ক তে মাথা অর্থ সমাজের মাতব্বর বা নেতা, গ তে মাথা অর্থ সম্মানহানী, এবং খ তে মাথা অর্থ অবহেলা।
৬৫.
'N A A R T S I E C' by arranging the jumble letters make a meaningful word and the word is-
  1. Assertain
  2. Ascertain
  3. Asteratin
  4. Assartain
ব্যাখ্যা
প্রশ্ন: 'N A A R T S I E C' by arranging the jumble letters make a meaningful word and the word is-

সমাধান:
Ascertain — এটি একটি সঠিক ইংরেজি শব্দ যার অর্থ "নির্ধারণ করা" বা "নিশ্চিত হওয়া"।
৬৬.
Art : Culture : Training : ?
  1. Education
  2. Extension
  3. Expert
  4. Skill
ব্যাখ্যা
প্রশ্ন: Art : Culture : Training : ?

সমাধান:
Art - শিল্প। 
Culture - সংস্কৃতি; কৃষ্টি।
সম্পর্ক: শিল্প চর্চায় সংস্কৃতির উন্নতি সাধিত হয়। 

Training - প্রশিক্ষণ। 
Skill - দক্ষতা।
সম্পর্ক: Training করলে Skill (দক্ষতা) বৃদ্ধি পায়।  
৬৭.
‘জঙ্গম’ শব্দটি কোন অর্থ বোঝায়?
  1. সচল
  2. নির্জনস্থান
  3. জঙ্গল
  4. অরণ্য
ব্যাখ্যা

প্রশ্ন: ‘জঙ্গম’ শব্দটি কোন অর্থ বোঝায়?

সমাধান:
জঙ্গম শব্দটির অর্থ হলো- গতিশীল, চলমান, সচল, প্রাণবিশিষ্ট।

অন্যদিকে,
জঙ্গল শব্দের অর্থ হলো- অরণ্য, নির্জনস্থান, ঝোপঝাড়পূর্ণ স্থান। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬৮.
পা, ফি, ন, লি এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি দেশের নাম পাওয়া যায়?
  1. ক) ও
  2. খ) ই
  3. গ) এ
  4. ঘ) ক
ব্যাখ্যা
পা, ফি, ন, লি এর সাথে নিচের 'ই' বর্ণটি যোগ করলে একটি দেশের নাম পাওয়া যায়। 
  দেশটির নাম হলো-ফিলিপাইন 
 
ফিলিপাইন প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- বিশ্বের সপ্তম সর্বোচ্চ দ্বীপ রয়েছে ফিলিপাইনে।
- লুজন, ভিসায়াস এবং মিন্দানাও ফিলিপাইনের প্রধান দ্বীপ।
- লুজন ফিলিপাইনের বৃহত্তম ও সর্বাধিক জনবহুল দ্বীপ।
- এই দ্বীপে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত।

উৎসঃ worldatlas.com
৬৯.
Which of the following are correctly spelt?
  1. Perliament
  2. Parliament
  3. Perliement
  4. Parlament
ব্যাখ্যা
প্রশ্ন: Which of the following are correctly spelt?

সমাধান:
The correctly spelt word is Parliament.
৭০.
প্রশ্নবোধক চিহ্নে কোনটি হবে?
ZA -- UC -- QF -- ?
  1. ক) NH
  2. খ) MI
  3. গ) NJ
  4. ঘ) MJ
৭১.
যার বংশ পরিচয় জানা নেই -
  1. ক) ত অ ং বা স বি দি
  2. খ) মি বি ষা ব
  3. গ) শী অ কু ত ল জ্ঞা ল
  4. ঘ) য় স্ব রা ং ব
ব্যাখ্যা
• 'শী অ কু ত ল জ্ঞা ল' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - অজ্ঞাতকুলশীল।
• যার বংশ পরিচয় জানা নেই - অজ্ঞাতকুলশীল।

=================
• 'ত অ ং বা স বি দি' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - অবিসংবাদিত।
• বিসংবাদ নেই যাতে - অবিসংবাদিত।

• 'মি বি ষা ব' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - বিবমিষা।
• বমন করার ইচ্ছা - বিবমিষা।

• 'য় স্ব রা ং ব' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - স্বয়ংবরা।
• যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা।

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কুসংশকার
  2. স্বায়ত্তশাসন
  3. নিশিথীনি
  4. মরিচীকা
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন বানানটি সঠিক

কুসংশকার বানানটি ভুল। এর সঠিক বানান হবে - কুসংস্কার।
নিশিথীনি বানানটি ভুল। এর সঠিক বানান হবে - নিশীথিনী।
মরিচীকা বানানটি ভুল। এর সঠিক বানান হবে - মরীচিকা।


উৎস: Accessible Dictionary.
৭৩.
What is the correct spelling of the following word ?
  1.  Burgoa
  2.  Bourgeois
  3.  Bourgean
  4. Bourgoa
ব্যাখ্যা
প্রশ্ন: What is the correct spelling of the following word?

সমাধান:
Bourgeois শব্দটি ফরাসি উৎস থেকে এসেছে এবং এর অর্থ মধ্যবিত্ত শ্রেণি বা কখনও কখনও সুবিধাবাদী সামাজিক শ্রেণিকে বোঝাতে ব্যবহৃত হয়।

বাকি অপশনগুলো -
Burgoa, Bourgean, Bourgoa — এগুলো ভুল বানান বা অর্থহীন।
৭৪.
কোনটি 'দহন' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. পাবক
  2. বৈশ্বানর
  3. প্রদীপ্ত
  4. হুতাশন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি 'দহন' শব্দের সমার্থক শব্দ নয়?

সমাধান:
দহন শব্দের সমার্থক শব্দ অনল, আগুন, পাবক, বহ্নি, হুতাশন, অগ্নি, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি।

প্রদীপ্ত এর অর্থ- জ্বলছে এমন, জ্বলন্ত, প্রজ্বলিত।
৭৫.
সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
  1. Consciencious
  2. Conscienctious
  3. Consciencitious
  4. Conscientious
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

সমাধান:
সটিক বানান Conscientious.
Conscientious (adjective): 
English Meaning - Feeling a moral responsibility to do your work carefully and to be fair to others.
Bangla Meaning - বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।
৭৬.
What is the meaning of 'Hustler'?
  1. ক) a sagacious person
  2. খ) a dishonest person
  3. গ) a long-headed person
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Hustler
- Someone who tries to get something, usually money, by deceiving others; a dishonest person.

Source: Cambridge Dictionary

৭৭.
কোন বানানটি সঠিক নয়?
  1. প্রত্যুষ
  2. প্রবহমান
  3. মুমূক্ষু
  4. যদ্যপি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংল অভিধান অনুসারে, 
মুমূক্ষু - বানানটি ভুল।
এর শুদ্ধ বানান- মুমুক্ষু

• মুমুক্ষু' শব্দের অর্থ: 
- মোক্ষকামী;
- মুক্তিলাভেচ্ছু। 

অন্যদিকে, প্রত্যুষ, প্রবহমান, যদ্যপি- বানানগুলো শুদ্ধ।

• প্রত্যুষ শব্দের অর্থ:- ভোর; প্রভাত; উষাকাল। 
• প্রবহমান শব্দের অর্থ:- বয়ে যাচ্ছে এমন।
 • যদ্যপি শব্দের অর্থ:- যদিও, একান্তই; যদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংল অভিধান। 
৭৮.
কোনটি ‘Memorandum’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ?
  1. ক) স্মারকলিপি
  2. খ) সংস্করণ
  3. গ) শিক্ষানবিশ
  4. ঘ) সারগ্রন্থ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ‘Memorandum’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ?

সমাধান
‘Memorandum’ শব্দের বাংলা পারিভাষা শব্দ - স্মারকলিপি

অন্যদিকে,
- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সংস্করণ।
- ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানবিশ।
- ‘Manual’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সারগ্রন্থ।

উৎস : বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৯.
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?
  1. নির্জীব
  2. নিতান্ত অলস
  3. শ্রমবিমুখ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?

সমাধান:
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার

অন্যদিকে:
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮০.
নিচের কোন শব্দের বানান ভুল হয়েছে? 
  1. হাঙ্গেরী
  2. মালদ্বীপ
  3. গ্রিস
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দের বানান ভুল হয়েছে?
 

সমাধান:
• অশুদ্ধ বানান - হাঙ্গেরী।
- শুদ্ধ বানান - হাঙ্গেরি।

নিয়ম:
যে কোন দেশ, জাতি ও ভাষার নাম লিখতে ই/ঈ কার দেয়ার প্রশ্ন এলে তাতে ই-কার ব্যবহৃত হবে।
যেমন-
• দেশ: গ্রিস, হাঙ্গেরি, ইতালি ইত্যাদি।
[ব্যতিক্রম- মালদ্বীপ ও শ্রীলঙ্কা]

• জাতি: বাঙালি, জার্মানি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি।
• ভাষা: হিন্দি, আরবি, ফারসি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।

৮১.
"ইনকিলাব জিন্দাবাদ।" - এখানে, 'ইনকিলাব' শব্দের অর্থ কী?
  1. বিদ্রোহ
  2. বিপ্লব
  3. আন্দোলন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: "ইনকিলাব জিন্দাবাদ।" - এখানে, 'ইনকিলাব' শব্দের অর্থ কী?

সমাধান: 
"ইনকিলাব জিন্দাবাদ।" - এখানে, 'ইনকিলাব' শব্দের অর্থ-

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে:
• 'ইনকিলাব' শব্দের অর্থ বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।
• 'ইনকিলাব' বিশেষ্য।
• 'ইনকিলাব' আরবি শব্দ।
• 'ইনকিলাব' এর ইংরেজি Revolution, Uprising.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৮২.
Religion : ritual : : society : ?
  1. obligation
  2. law
  3. custom
  4. tradition
ব্যাখ্যা
প্রশ্ন: Religion : ritual : : society : ?

সমাধান:
ধর্মের (Religion) রয়েছে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান (ritual) এবং সমাজের (society) রয়েছে বিভিন্ন সামাজিক প্রথা বা অনুষ্ঠান(Custom)।

অপরদিকে,
obligation - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা।
law - বিধি, বিধান।
tradition - ঐতিহ্য।
৮৩.
চাকরির ইন্টারভিউতে ছেলেটি খুব স্মার্টলি এসেছিল, কিন্তু প্রশ্নের উত্তরে বোঝা গেল - সবই লেফাফা দুরস্ত।
এখানে, "লেফাফা দুরস্ত" - বাগধারাটির অর্থ কী?
  1. অসৌখিন ব্যক্তি
  2. বাইরে পরিপাটি
  3. প্রভাবশালী ব্যক্তি
  4. চৌকষ ব্যক্তি
ব্যাখ্যা
প্রশ্ন: চাকরির ইন্টারভিউতে ছেলেটি খুব স্মার্টলি এসেছিল, কিন্তু প্রশ্নের উত্তরে বোঝা গেল - সবই লেফাফা দুরস্ত।
এখানে, "লেফাফা দুরস্ত" - বাগধারাটির অর্থ কী?

সমাধান:
চাকরির ইন্টারভিউতে ছেলেটি খুব স্মার্টলি এসেছিল, কিন্তু প্রশ্নের উত্তরে বোঝা গেল - সবই লেফাফা দুরস্ত।
এখানে, "লেফাফা দুরস্ত" - বাগধারাটির অর্থ - বাইরে পরিপাটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৪.
নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
  1. র বা ধী প নি
  2. দ্র তা রি দা
  3. অ ধ্যা সা ব ব
  4. ক ই চ তি বা
ব্যাখ্যা
অপশনের ঘ) এর অক্ষরগুলো পুনর্বিন্যাস করলে দ্বারায় 'ইতিবাচক' যা অর্থবোধক শব্দ।
ক), খ) ও গ) অপশনের অক্ষরগুলো পুনর্বিন্যাস করে কোনো অর্থবোধক শব্দ তৈরি করা যায় না।
৮৫.
নিচের কোন বানানটি সঠিক নয়? 
  1. Diaphragm
  2. Rheumatism
  3. Pshycology
  4. Anaesthesia
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান হলো: গ) Pshycology
- এর সঠিক বানান - Psychology

• Psychology:
- English meaning: the scientific study of the human mind and its functions, especially those affecting behavior in a given context.
- Bangla meaning: মনোবিজ্ঞান; মনস্তত্ত্ব।

অন্য শুদ্ধ বানান গুলোর অর্থ -
ক) Diaphragm:
- English meaning: a dome-shaped, muscular partition separating the thorax from the abdomen in mammals.
- Bangla meaning: মধ্যচ্ছদা; বুক ও পেটের মধ্যবর্তী মাংসপেশি।

খ) Rheumatism:
- English meaning: any disease marked by inflammation and pain in the joints, muscles, or fibrous tissue.
- Bangla meaning: বাত; গাঁটের ব্যথা বা বাতব্যাধি।

ঘ) Anaesthesia [UK]: [US anesthesia]
- English meaning: insensitivity to pain, especially as artificially induced by the administration of gases or the injection of drugs before surgical operations.
- Bangla meaning: অনুভূতিবিলোপ; অস্ত্রোপচারের পূর্বে ঔষধ প্রয়োগে অবশকরণ।

Source: Oxford & Cambridge Dictionary.

৮৬.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. অনুরোদ
  2. ঐশ্বর্য
  3. ঋণগ্রস্ত
  4. ঊর্ধ্বগ্রীব
ব্যাখ্যা
অনুরোদ বানানটি শুদ্ধ নয়। এর শুদ্ধ বানান হবে 'অনুরোধ'। এর অর্থ প্রার্থনা; সুপারিশ।
ঐশ্বর্য (বিশেষ্য) ⇒ ধন; সম্পত্তি; বিভব।
ঋণগ্রস্ত (বিশেষণ) ⇒ ঋণী; দেনাদার; অধমর্ণ; খাতক; কর্জদার।
ঊর্ধ্বগ্রীব (বিশেষণ) ⇒ উন্নতগ্রীবা বিশিষ্ট।

উৎস: Accessible Dictionary.
৮৭.
শুদ্ধরূপে বানান কোনটি?
  1. মধ্যাকর্ষন
  2. মধ্যাকর্ষণ
  3. মাধ্যাকর্ষণ
  4. মোধ্যাকর্ষণ 
ব্যাখ্যা
শুদ্ধরূপে বানান : মাধ্যাকর্ষণ

মাধ্যাকর্ষণ: (বিশেষ্য){(তৎসম বা সংস্কৃত) মধ্য+আকর্ষণ+অ(অণ্‌)}
যে শক্তি বা আকর্ষণ পৃথিবীর যাবতীয় প্রাণী বা পদার্থকে ভুপৃষ্টে স্থির রাখে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট করে, 
জড় পদার্থের পরস্পর আকর্ষণ শক্তি; ভূ-কেন্দ্রের দিকে জড়পদার্থের আকর্ষণ; অভিকর্ষ; 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি 
৮৮.
সঠিক বানানটি চিহ্নিত করুন -
  1. ক) কৃচ্ছসাধন
  2. খ) কৃচ্ছ্বসাধন
  3. গ) কৃচ্ছ্রসাধন
  4. ঘ) কৃচ্ছ্র্যসাধন
ব্যাখ্যা
⇒ সঠিক বানান: কৃচ্ছ্রসাধন

কৃচ্ছ্রসাধন

অত্যন্ত কষ্টসাধ্য ব্রত বা সাধনা।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. Posesion
  2. Possesion
  3. Posession
  4. Possession
ব্যাখ্যা
Possession - শব্দটি একটি noun এবং এর অর্থ - দখলে রাখা।
৯০.
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  1. কোলন
  2. দাঁড়ি
  3. বিস্ময়চিহ্ন
  4. প্রশ্নচিহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?

সমাধান:
• ‘কোলন’ প্রান্তিক বিরাম চিহ্ন নয়।

- বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন।
- এগুলো হলো:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
- এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৯১.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ নয়?
  1. ক) প্রসূন , সুমন , কুসুম 
  2. খ) তট , ধার, নীরধর
  3. গ) বরাত, নসিব, ভাল 
  4. ঘ) ঢেউ , ঊর্মি, বীচি
ব্যাখ্যা
'মেঘ'  এর সমার্থক শব্দ- অভ্র, ঘন, জলধর, নীরধর 
'ফুল'  এর সমার্থক শব্দ - প্রসূন , সুমন , কুসুম 
'কপাল' এর সমার্থক শব্দ - বরাত, নসিব, ভাল 
'তীর' এর সমার্থক শব্দ -  ,শর ,তট , ধার , পাড় 

তরঙ্গ এর সমার্থক শব্দ - ঢেউ , ঊর্মি, বীচি , হিল্লোল, লহর, লহরী। 

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৯২.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শিরশ্ছেদ
  2. রূপায়ণ 
  3. শুশ্রুষা
  4. তিতিক্ষা
ব্যাখ্যা

বানান শুদ্ধিকরণ:

অশুদ্ধ বানান - 'শুশ্রুষা'।
- শব্দের শুদ্ধ বানান - 'শুশ্রূষা'। 
- শব্দটির অর্থ - 'শুশ্রূষা' শব্দের অর্থ হলো পরিচর্যা, যত্ন, সেবা, তত্ত্বাবধান।
- বিশেষত 'শুশ্রূষা' শব্দটি রোগীর পরিচর্যা বা সেবা করাকে বোঝায়।
- এর বিপরীত শব্দগুলো হলো- অবহেলা, অনাদর, উপেক্ষা, অযত্ন।
- 'শুশ্রূষা' একটি বিশেষ্য পদ। 
-----------------------------------------
অন্যদিকে,
• শিরশ্ছেদ, রূপায়ণ, তিতিক্ষা - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৩.
'কেতাদুরস্ত' অর্থ -
  1. ক) রুচিসম্মত
  2. খ) সামান্য
  3. গ) কপর্দক
  4. ঘ) নিতান্ত অলস
ব্যাখ্যা
কেতাদুরস্ত (বিশেষণ)
- বাহ্যিক চালচলনে নিখুঁত,
- সুশৃঙ্খল,
- পরিপাটি,
- রুচিসম্মত।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৪.
‘KADAH’বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. প্রাণি
  2. অঙ্গ
  3. শহর
  4. খেলা
ব্যাখ্যা
‘KADAH’বর্ণগুলো সাজালে (DHAKA) একটি শহরের নাম পাওয়া যাবে।
৯৫.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. NOON
  2. SOS
  3. OPT
  4. OTTO
ব্যাখ্যা
OTTO শব্দটি সরাসরি ও আয়নায় দেখতে একই রকম দেখায়।
কেননা, শব্দের অক্ষরগুলো বিপরীতক্রমে লিখলেও অক্ষরগুলোর আকার ও অবস্থান একই থাকে।
৯৬.
হিল্লোল শব্দের অর্থ কী?
  1. সাহস
  2. কম্পন
  3. তরঙ্গ
  4.  হাসি ঠাট্টা
ব্যাখ্যা

প্রশ্ন: হিল্লোল শব্দের অর্থ কী?

সমাধান:
হিল্লোল শব্দের অর্থ- 'তরঙ্গ' 

হিল্লোল এর কয়েকটি সমার্থক শব্দ -
- ঊর্মি,
- তরঙ্গ,
- কল্লোল,
- লহর,
- বীচি ইত্যাদি 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 

৯৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ভদ্রতাচিত
  2. ভদ্রোচিত
  3. ভদ্রচিত
  4. ভদ্রাচিত
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানান হলো - ভদ্রোচিত
অন্য বানান গুলো ভুল।
৯৮.
Which sentence is wrong?
  1. He has no desire for fame
  2. This is a unique case.
  3. Why have you done this?
  4. The train is running in time.
ব্যাখ্যা
The train is running in time. বাকটি ভুল।
সঠিক বাকটি The train is running on time.
৯৯.
'Civil disobedience' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দেওয়ানি আদালত
  2. দেওয়ানি মামলা
  3. আইন অমান্য
  4. প্রশাসনিক কর্মচারী
ব্যাখ্যা
প্রশ্ন: 'Civil disobedience' এর বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
'Civil disobedience' এর বাংলা পরিভাষা - আইন অমান্য।

অন্যদিকে,
'Civil court' এর বাংলা পরিভাষা - দেওয়ানি আদালত।
'Civil action' এর বাংলা পরিভাষা - দেওয়ানি মামলা।
'Civil servant' এর বাংলা পরিভাষা - প্রশাসনিক কর্মচারী

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১০০.
নিচের কোন এলোমেলো বর্ণগুলোকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
  1. LDSRHOEU
  2. EYWVEBR
  3. FIGNERL
  4. SHMOACTI
ব্যাখ্যা

অপশন ক) - এর বর্ণগুলো সাজিয়ে SHOULDER পাওয়া যায়।
অপশন খ, গ এবং ঘ এর মূল শব্দের সাথে অতিরিক্ত V, L, I যুক্ত আছে৷ না থাকলে EYEBROW, FINGER, STOMACH পাওয়া যেতো।