বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বয়স ও পরিমাপ সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৪৩৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বয়স ও পরিমাপ সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ১০০ / ৪৩৬

.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২১ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৪৮ বছর 
  2. ৫০ বছর
  3. ৫২ বছর
  4. ৫৬ বছর
সঠিক উত্তর:
৪৮ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৪৮ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২১ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩০ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩০ × ৩) বছর
= ৯০ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২১ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২১ × ২) বছর 
= ৪২ বছর 

∴ পিতার বয়স = (৯০ - ৪২) বছর 
= ৪৮ বছর।

.
একটি গাড়ির নতুন চাকার ওজন ১০.২ কেজি। রাস্তার ঘর্ষণে প্রতিদিন ২৫ গ্রাম করে টায়ার ক্ষয় হলে ১৬ দিন পর টায়ারের ওজন কত হবে?
  1. ১০.০৭৫ কেজি
  2. ৯.৬০ কেজি
  3. ৯.৮০ কেজি
  4. ৯ কেজি
সঠিক উত্তর:
৯.৮০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৯.৮০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির নতুন চাকার ওজন ১০.২ কেজি। রাস্তার ঘর্ষণে প্রতিদিন ২৫ গ্রাম করে টায়ার ক্ষয় হলে ১৬ দিন পর টায়ারের ওজন কত হবে?

সমাধান:
১ দিনে টায়ারের ক্ষয়ের পরিমাণ দেওয়া আছে = ২৫ গ্রাম
১৬ দিনে মোট ক্ষয় হবে = ২৫ × ১৬ = ৪০০ গ্রাম

এখন, ৪০০ গ্রাম = ০.৪ কেজি (কারণ ১০০০ গ্রাম = ১ কেজি)

টায়ারের প্রাথমিক ওজন = ১০.২ কেজি
১৬ দিন পর টায়ারের ওজন হবে = (১০.২ - ০.৪) কেজি = ৯.৮ কেজি
.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ২। ছয় বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১৭ : ৭
  2. ১৫ : ৪
  3. ৩ : ১
  4. ৫ : ৩
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৭ : ৭
উত্তর
সঠিক উত্তর:
১৭ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ২। ছয় বছর পর তাদের বয়সের
অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত = ৩x এবং x

প্রশ্নমতে,
⇒ (৩x - ৩)/(x - ৩) = ৭/২
⇒ ৭x - ২১ = ৬x - ৬
⇒ ৭x - ৬x = ২১ - ৬
∴ x = ১৫
সুতরাং তাদের বর্তমান বয়স = (৩ × ১৫) = ৪৫ বছর এবং ১৫ বছর।
∴ ৬ বছর পর তাদের বয়সের অনুপাত হবে (৪৫ + ৬) : (১৫ + ৬) = ৫১ : ২১ = ১৭ : ৭
.
১ বিলিয়নে কত মিলিয়ন?
  1. ১০০০০
  2. ১০০০
  3. ১০০
  4. ১০
সঠিক উত্তর:
১০০০
উত্তর
সঠিক উত্তর:
১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিলিয়নে কত মিলিয়ন?

সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন
.
১ কিলোমিটার সমান কত মাইল?
  1. ১.৬০৯ মাইল
  2. ০.৬২১৩ মাইল
  3. ১.১ মাইল
  4. ১.২৫ মাইল
সঠিক উত্তর:
০.৬২১৩ মাইল
উত্তর
সঠিক উত্তর:
০.৬২১৩ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার সমান কত মাইল?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
 ১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল।
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ৫২৮০ ফুট
.
১ হেক্টর সমান-
  1. ১০,০০০ বর্গমিটার
  2. ১০০০ বর্গমিটার
  3. ১০০০০০ বর্গমিটার
  4. ১০০ বর্গমিটার
সঠিক উত্তর:
১০,০০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০,০০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টর সমান-

সমাধান:
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি
.
ক, খ-এর চেয়ে ৫ বছরের বড়। খ-এর বয়স গ-এর বয়সের ৪ গুণ। ৫ বছর পরে গ-এর বয়স হবে ১২ বছর। বর্তমানে ক-এর বয়স কত?
  1. ২৩ বছর
  2. ২৮ বছর 
  3. ৩৩ বছর
  4. ৩৯ বছর
সঠিক উত্তর:
৩৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ-এর চেয়ে ৫ বছরের বড়। খ-এর বয়স গ-এর বয়সের ৪ গুণ। ৫ বছর পরে গ-এর বয়স হবে ১২ বছর। বর্তমানে ক-এর বয়স কত?

সমাধান:
বর্তমানে গ-এর বয়স = ১২ - ৫ = ৭ বছর
তাহলে, বর্তমানে খ-এর বয়স = ৭ × ৪ = ২৮ বছর 
∴ বর্তমানে ক-এর বয়স = ২৮ + ৫ = ৩৩ বছর
.
১ কাঠা = ১.৬৫ শতাংশ হলে ২০ কাঠা কত শতাংশ হবে?
  1. ৩০
  2. ৩১
  3. ৩২
  4. ৩৩
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কাঠা = ১.৬৫ শতাংশ হলে ২০ কাঠা কত শতাংশ হবে?

সমাধান:
১ কাঠা = ১.৬৫ শতাংশ
২০ কাঠা = (১.৬৫ × ২০) শতাংশ
= ৩৩ শতাংশ
.
চার বন্ধুর গড় বয়স ২৮ বছর। একজন চলে গেলে বাকি তিনজনের গড় বয়স ২৬ বছর। চলে যাওয়া বন্ধুটির বয়স কত?
  1. ২৭ বছর
  2. ৩০ বছর
  3. ৩৪ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
৩৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: চার বন্ধুর গড় বয়স ২৮ বছর। একজন চলে গেলে বাকি তিনজনের গড় বয়স ২৬ বছর। চলে যাওয়া বন্ধুটির বয়স কত?

সমাধান:
চারজনের মোট বয়স = ২৮ × ৪ = ১১২ বছর
তিনজনের মোট বয়স = ২৬ × ৩ = ৭৮ বছর

∴ চলে যাওয়া বন্ধুটির বয়স = ১১২ - ৭৮ = ৩৪ বছর

১০.
পুত্রের বয়স তার পিতার বয়সের এক-তৃতীয়াংশ। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১ : ৪। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৪৫ বছর
  3. ৫২ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পুত্রের বয়স তার পিতার বয়সের এক-তৃতীয়াংশ। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১ : ৪। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে পুত্রের বয়স = ক
বর্তমানে পিতার বয়স = ৩ক

এখন,
৫ বছর আগে,
পুত্রের বয়স = ক - ৫
পিতার বয়স = ৩ক - ৫

প্রশ্নমতে,
⇒ (ক - ৫) : (৩ক - ৫) = ১ : ৪
⇒ (ক - ৫)/(৩ক - ৫) = ১/৪
⇒ ৪ক - ২০ = ৩ক - ৫
⇒ ৪ক - ৩ক = ২০ - ৫
∴ ক = ১৫


∴ পিতার বর্তমান বয়স = ১৫ × ৩ = ৪৫ বছর
১১.
১ ইঞ্চি = কত সে.মি? 
  1. ০.৫৪ সে. মি 
  2. ১.৫৪ সে. মি 
  3. ২.৫৪ সে. মি 
  4. ৫.০৮ সে. মি 
সঠিক উত্তর:
২.৫৪ সে. মি 
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪ সে. মি 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ ইঞ্চি = কত সে.মি? 

সমাধান: 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়),
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)।
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়),
১ কি.মি = ০.৬২ মাইল (প্রায়) এবং
১ মাইল = ১.৬১ কি.মি. (প্রায়)।

১২.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ। পিতার বয়স কত?
  1. ৪০ বছর 
  2. ৭০ বছর 
  3. ৫০ বছর 
  4. ৮০ বছর
সঠিক উত্তর:
৮০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ। পিতার বয়স কত?

সমাধান:
মনে করি,
পিতার বর্তমান বয়স = x বছর
∴ পুত্রের বর্তমান বয়স = (১০০ - x) বছর

প্রশ্নমতে,
x = ৪ (১০০ - x)
বা, x = ৪০০ - ৪x
বা, x + ৪x = ৪০০
বা, ৫x = ৪০০
বা, x = ৪০০/৫
∴ x = ৮০

∴ পিতার বর্তমান বয়স = ৮০ বছর

১৩.
পিতা-মাতার গড় বয়স ৩৮ বছর। তিনজনের (পিতা, মাতা, মেয়ে) গড় বয়স ২৮ হলে, মেয়ের বয়স নির্ণয় করুন।
  1.  ৮ বছর
  2. ১২ বছর
  3. ১৬ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
 ৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
 ৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা-মাতার গড় বয়স ৩৮ বছর। তিনজনের (পিতা, মাতা, মেয়ে) গড় বয়স ২৮ হলে, মেয়ের বয়স নির্ণয় করুন।

সমাধান:
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর
পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৩৮ × ২) বছর
= ৭৬ বছর

পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৮ বছর 
পিতা, মাতা ও মেয়ের বয়সের সমষ্টি = (২৮ × ৩) বছর 
= ৮৪ বছর

মেয়ের বয়স = (৮৪ - ৭৬) বছর
= ৮ বছর

১৪.
১ একরের ১০% সমান কত বর্গগজ?
  1. ৪৮৪ বর্গগজ
  2. ৪৭৭ বর্গগজ
  3. ৩৮৮ বর্গগজ
  4. ৭৭৬ বর্গগজ
সঠিক উত্তর:
৪৮৪ বর্গগজ
উত্তর
সঠিক উত্তর:
৪৮৪ বর্গগজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ একরের ১০% সমান কত বর্গগজ?

সমাধান:
আমরা জানি,
১ একর = ৪৮৪০ বর্গগজ

এখন,
১ একরের ১০% = ৪৮৪০ × ১০ × (১/১০০) বর্গগজ
= ৪৮৪ বর্গগজ
১৫.
১ মিটার প্রায় কত ইঞ্চি?
  1. ৩৭.৩৯ ইঞ্চি
  2. ৩৯.৩৭ ইঞ্চি
  3. ৩৯.৭৩ ইঞ্চি
  4. ৩৯.৯৩ ইঞ্চি
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: ১ মিটার প্রায় কত ইঞ্চি?

সমাধান:
আমরা জানি,
• ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)।
• ১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)।
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
• ১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)।
• ১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)।

১৬.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৪১ বছর
  3. ৪৫ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

সমাধান:
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর
পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩ × ৩৭) বছর = ১১১ বছর

পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (২ × ৩৫) বছর
= ৭০ বছর

মাতার বয়স = (১১১ - ৭০) বছর
= ৪১ বছর
১৭.
১ কোয়ার্টার সমান কত পাউন্ড?
  1. ১৬ আউন্স
  2. ২৮ পাউন্ড
  3. ১ হন্দর
  4. ১ কিলোগ্রাম
সঠিক উত্তর:
২৮ পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
২৮ পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কোয়ার্টার সমান কত পাউন্ড?

সমাধান:
১ কোয়ার্টার = ২৮ পাউন্ড
১ পাউন্ড = ১৬ আউন্স
৪ কোয়ার্টার = ১ হন্দর
১ কিলোগ্রাম = ২.২০ পাউন্ড
১৮.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। মাতার বর্তমান বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪২ বছর
  3. ৪৫ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, মাতার বর্তমান বয়স = ৭ক বছর
কন্যার বর্তমান বয়স = ২ক বছর

৫ বছর পরে, মাতার বয়স হবে = (৭ক + ৫) বছর
কন্যার বয়স হবে = (২ক + ৫) বছর

প্রশ্নমতে,
(৭ক + ৫)/(২ক + ৫) = ৮/৩
বা, ৩(৭ক + ৫) = ৮(২ক + ৫)
বা, ২১ক + ১৫ = ১৬ক + ৪০
বা, ২১ক - ১৬ক = ৪০ - ১৫
বা, ৫ক = ২৫
বা, ক = ২৫/৫
বা, ক = ৫

∴ মাতার বর্তমান বয়স = (৭ × ৫) বছর = ৩৫ বছর

১৯.
১ ট্রিলিয়ন সমান কত? 
  1. ১০০ কোটি
  2. ১০০০ কোটি
  3. ১০০০০ কোটি
  4. ১০০০০০ কোটি
সঠিক উত্তর:
১০০০০০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
১০০০০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ট্রিলিয়ন সমান কত? 

সমাধান:
আমরা জানি, 
১ মিলিয়ন = ১০ লক্ষ, 
১০ মিলিয়ন = ১ কোটি, 
১ বিলিয়ন = ১০০ কোটি, 
১০০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন, 
১ ট্রিলিয়ন - ১ লক্ষ কোটি অর্থাৎ, ১০০,০০০ কোটি।
২০.
কোনটি ক্ষুদ্রতম?
  1. ডেসিমিটার
  2. সেন্টিমিটার
  3. ডেকামিটার
  4. মিলিমিটার
সঠিক উত্তর:
মিলিমিটার
উত্তর
সঠিক উত্তর:
মিলিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম?

সমাধান: 

• দৈর্ঘ্যের একক ও ক্ষুদ্রতম একক নির্ধারণ:

- দৈর্ঘ্য পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহৃত হয় যেমন — ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এবং মিলিমিটার।  
- প্রতিটি একক মিটারের উপর বা নিচে নির্ভর করে গঠিত হয়।  
- নিচে প্রতিটি এককের সম্পর্ক দেখানো হলো —  

১ ডেকামিটার (dam) = ১০ মিটার  
১ মিটার (m) = ১০ ডেসিমিটার (dm)  
১ ডেসিমিটার (dm) = ১০ সেন্টিমিটার (cm)  
১ সেন্টিমিটার (cm) = ১০ মিলিমিটার (mm)  

- সুতরাং দেখা যাচ্ছে, মিলিমিটার হলো সবচেয়ে ক্ষুদ্র একক, কারণ এটি সেন্টিমিটারের দশভাগের এক ভাগ।  
- অন্যদিকে ডেকামিটার সবচেয়ে বড় এককগুলোর একটি, কারণ এটি ১০ মিটার সমান।  
- দৈর্ঘ্য পরিমাপে ছোট এককের মান বেশি সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপ দেয়।  

ডেকামিটার > মিটার > ডেসিমিটার > সেন্টিমিটার > মিলিমিটার  

সুতরাং, ক্ষুদ্রতম হলো — ঘ) মিলিমিটার।

২১.
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
  1. ২.০৫৭৩৪
  2. ০.২০৫৭৩৪
  3. ০.০২০৫৭৩৪
  4. ২০.৫৭৩৪০
সঠিক উত্তর:
০.০২০৫৭৩৪
উত্তর
সঠিক উত্তর:
০.০২০৫৭৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

সমাধান:
আমরা জানি,
১০০০০০০ মিলিগ্রাম = ১ কিলোগ্রাম
∴ ২০৫৭৩.৪ মিলিগ্রাম = ২০৫৭৩.৪/১০০০০০০ কিলোগ্রাম
= ০.০২০৫৭৩৪ কিলোগ্রাম
২২.
আজিজ, করিমের চেয়ে বয়সে বড় এবং আজিজ ও করিমের একত্রে বয়স ৫৩ বছর। কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি ১৭ বছর হয় তবে কার বয়স কত? 
  1. ৩২ ও ১৫ বছর
  2. ৩৫ ও ১৮ বছর
  3. ৩৭ ও ১৬ বছর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৫ ও ১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ ও ১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: আজিজ, করিমের চেয়ে বয়সে বড় এবং আজিজ ও করিমের একত্রে বয়স ৫৩ বছর। কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি ১৭ বছর হয় তবে কার বয়স কত? 

সমাধান:
ধরি, আজিজের বয়স ক বছর ও করিমের বয়স খ বছর
এখানে, আজিজ করিমের চেয়ে বয়সে বড়
 ∴ ক + খ = ৫৩ ..............................(১)
এবং ক - খ = ১৭ ............................(২)
 
(১) + (২)
২ক = ৫৩ + ১৭
⇒ ক = ৭০/২
⇒ ক = ৩৫

(১) থেকে, ৩৫ + খ = ৫৩
⇒ খ = ৫৩ - ৩৫
⇒ খ = ১৮  

∴ আজিজের বয়স ৩৫ বছর ও করিমের বয়স ১৮ বছর।

২৩.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪০ বছর
  2. ৪২ বছর
  3. ৫২ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর
= ২০০ বছর

আবার,
শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১২) বছর
= ২৫২ বছর

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর
= ৫২ বছর।
২৪.
জনি ও তার জমজ দুইবোনের বয়সের সমষ্টি ২৩ বছর। জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর হলে জনির বয়স কত?
  1. ১২
  2. ১১
  3. ১৭
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা
প্রশ্ন: জনি ও তার জমজ দুইবোনের বয়সের সমষ্টি ২৩ বছর। জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর হলে জনির বয়স কত?

সমাধান:
জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর 
জমজ বোনদের বয়সের সমষ্টি = ৬ × ২ = ১২ বছর

জনির বয়স = (২৩ - ১২) বছর
= ১১ বছর
২৫.
১ নটিক্যাল মাইল কত কিলোমিটারের সমতুল্য?
  1. ১.৮৫২ কিলোমিটার
  2. ১.৭৬২ কিলোমিটার
  3. ২.৩৭ কিলোমিটার
  4. ২.৪৯ কিলোমিটার
সঠিক উত্তর:
১.৮৫২ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৮৫২ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নটিক্যাল মাইল কত কিলোমিটারের সমতুল্য?

সমাধান:
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
২৬.
আবিরের বর্তমান বয়স আরাফের তিনগুণ। তিন বৎসর পূর্বে আবিরের বয়স আরাফের বয়সের চারগুণ ছিল। আরাফের বর্তমান বয়স কত?
  1. ৯ বছর
  2. ১২ বছর
  3. ১৮ বছর
  4. ২৭ বছর
সঠিক উত্তর:
৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৯ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: আবিরের বর্তমান বয়স আরাফের তিনগুণ। তিন বৎসর পূর্বে আবিরের বয়স আরাফের বয়সের চারগুণ ছিল। আরাফের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, আরাফের বর্তমান বয়স x বছর
∴ আবিরের বর্তমান বয়স ৩x বছর

প্রশ্নমতে,
৩x - ৩ = ৪(x - ৩) 
⇒ ৩x - ৩ = ৪x - ১২
⇒ ৪x - ৩x = ৯
⇒ x = ৯ 

∴ আরাফের বর্তমান বয়স ৯ বছর

২৭.
মাতা ও দুই কন্যার বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই কন্যার গড় বয়স ১২ বছর হলে মাতার বর্তমান বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৪৬ বছর
  3. ৪৮ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও দুই কন্যার বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই কন্যার গড় বয়স ১২ বছর হলে মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
মাতা ও দুই কন্যার বর্তমান গড় বয়স = ২০ বছর
∴ তাদের মোট বয়স = (২০ × ৩) = ৬০ বছর

২ বছর পর,
দুই কন্যার বয়সের গড় = ১২ বছর
দুই কন্যার মোট বয়স = ১২ × ২ = ২৪ বছর

অর্থাৎ দুই কন্যার বর্তমান বয়স = ২৪ - (২ + ২) = ২৪ - ৪ = ২০ বছর

∴ মাতার বর্তমান বয়স = ৬০ - ২০ = ৪০ বছর

সুতরাং, মাতার বর্তমান বয়স ৪০ বছর।

২৮.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে মেয়ের বয়স ২০ বছর হলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
  1. ৭২ বছর
  2. ৭৮ বছর
  3. ৭০ বছর
  4. ৬৮ বছর
সঠিক উত্তর:
৬৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে মেয়ের বয়স ২০ বছর হলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?

সমাধান:
৫ বছর পরে মেয়ের বয়স ২০ বছর
∴ মেয়ের বর্তমান বয়স = (২০ - ৫) বছর
= ১৫ বছর

আবার,
স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৪ গুণ
∴ স্ত্রীর বয়স = (১৫ × ৪) বছর
= ৬০ বছর

∴ ঐ ব্যক্তির বয়স = (৬০ + ৮) বছর
= ৬৮ বছর
২৯.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৫ : ২। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩ হবে। মাতার বর্তমান বয়স কত? 
  1. ৬০ বছর
  2. ৭২ বছর
  3. ৫৬ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৫ : ২। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩ হবে। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৫ : ২

ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়স যথাক্রমে = ৫ক ও ২ক
৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩

প্রশ্নমতে,
(৫ক + ৩) : (২ক + ৩) = ৭ : ৩
⇒ (৫ক + ৩)/(২ক + ৩) = ৭/৩
⇒ ৩(৫ক + ৩) = ৭(২ক + ৩)
⇒ ১৫ক + ৯ = ১৪ক + ২১
⇒ ১৫ক - ১৪ক = ২১ - ৯
∴ ক = ১২

∴ মাতার বর্তমান বয়স = ৫ × ১২ = ৬০ বছর

৩০.
২ হেক্টর = কত একর?
  1. ১.৭৭ একর (প্রায়)
  2. ২.৮৫ একর (প্রায়)
  3. ৩.৯২ একর (প্রায়)
  4. ৪.৯৪ একর (প্রায়)
সঠিক উত্তর:
৪.৯৪ একর (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
৪.৯৪ একর (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ২ হেক্টর = কত একর?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
∴ ২ হেক্টর = (২ × ২.৪৭) একর
= ৪.৯৪ একর (প্রায়)
৩১.
২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?
  1. ২৫০
  2. ০.২৫
  3. ২.৫০
  4. ২৫.৫০
সঠিক উত্তর:
০.২৫
উত্তর
সঠিক উত্তর:
০.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?

সমাধান:
১০০০ মি.লি. = ১ কেজি
১ মি.লি. = ১/১০০০ কেজি
২৫০ মি.লি. =২৫০/১০০০ কেজি
= ০.২৫ কেজি
৩২.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯ : ৫। পিতার বর্তমান বয়স ৪৫ বছর হলে, ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ৫ : ৩
  2. ৭ : ৪
  3. ৭ : ৩
  4. ৫ : ১
সঠিক উত্তর:
৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯ : ৫। পিতার বর্তমান বয়স ৪৫ বছর হলে, ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৯ক বছর
পুত্রের বয়স ৫ক বছর

প্রশ্নমতে,
৯ক = ৪৫
∴ ক = ৫

∴ পুত্রের বর্তমান বয়স = (৫ × ৫) বছর
= ২৫ বছর

∴ ৫ বছর পরে পিতার বয়স = (৪৫ + ৫) বছর
= ৫০ বছর

∴ ৫ বছর পরে পুত্রের বয়স = (২৫ + ৫) বছর
= ৩০ বছর

∴ ৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৫০ : ৩০
= ৫ : ৩
৩৩.
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর। পিতা, মাতা এবং মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, মেয়ের বয়স কত হবে?
  1. ২০ বছর
  2. ১৬ বছর
  3. ৮ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর। পিতা, মাতা এবং মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, মেয়ের বয়স কত হবে?

সমাধান:
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর
পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৩৮ × ২) বছর
= ৭৬ বছর

পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৮ বছর 
পিতা, মাতা ও মেয়ের বয়সের সমষ্টি = (২৮ × ৩) বছর 
= ৮৪ বছর

মেয়ের বয়স = (৮৪ - ৭৬) বছর
= ৮ বছর
৩৪.
রাকিব ও সাকিবের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৪। ৮ বছর পূর্বে সাকিবের বয়স ছিলো ১২ বছর। রাকিবের বর্তমান বয়স কত?
  1. ২৩ বছর
  2. ২৪ বছর
  3. ৩০ বছর
  4. ২৫ বছর
সঠিক উত্তর:
২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও সাকিবের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৪। ৮ বছর পূর্বে সাকিবের বয়স ছিলো ১২ বছর। রাকিবের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
রাকিবের ও সাকিবের বয়স ৫ক এবং ৪ক
∴ ৪ক - ৮ = ১২
বা, ৪ক = ২০
∴ ক = ৫

∴ রাকিবের বর্তমান বয়স = (৫ × ৫) = ২৫ বছর।
৩৫.
ঝন্টু ও তার বাবার বয়সের সমষ্টি বর্তমানে ৪০ বছর। ঝন্টুর বাবা তার চাইতে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি কত হবে?
  1. ৫৩ বছর
  2. ৬৬ বছর
  3. ৬৮ বছর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ঝন্টু ও তার বাবার বয়সের সমষ্টি বর্তমানে ৪০ বছর। ঝন্টুর বাবা তার চাইতে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি কত হবে?

সমাধান:
ধরি,
ঝন্টুর বর্তমান বয়স = ক বছর
ঝন্টুর বাবার বর্তমান বয়স = ক + ২৮ বছর

প্রশ্নমতে 
ক + ক + ২৮ = ৪০ 
২ক + ২৮ = ৪০ 
২ক = ৪০ - ২৮ 
২ক = ১২
ক = ৬ 

ঝন্টুর বর্তমান বয়স = ৬ বছর
ঝন্টুর বাবার বর্তমান বয়স = ৬ + ২৮ বছর = ৩৪ বছর

১৩ বছর পর ঝন্টুর বয়স = ৬ + ১৩ = ১৯ বছর
১৩ বছর পর বাবার বয়স = ৩৪ + ১৩ = ৪৭ বছর

১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি = (১৯ + ৪৭) বছর
= ৬৬ বছর 

৩৬.
তিন ভাই ও তাদের বোনের গড় বয়স ১৯ বছর। তিন ভাইয়ের গড় বয়স ২১ বছর হলে বোনের বয়স কত?
  1. ১২ বছর
  2. ১৩ বছর
  3. ১৪ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৩ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: তিন ভাই ও তাদের বোনের গড় বয়স ১৯ বছর। তিন ভাইয়ের গড় বয়স ২১ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
তিন ভাই ও এক বোনের গড় বয়স = ১৯ বছর
∴ তাদের মোট বয়স = (১৯ × ৪) = ৭৬ বছর

তিন ভাইয়ের গড় বয়স = ২১ বছর
∴ তিন ভাইয়ের মোট বয়স = ২১ × ৩ = ৬৩ বছর

∴ বোনের বয়স = ৭৬ − ৬৩ = ১৩ বছর

৩৭.
রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?
  1. ৫৫ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৮০ বছর। রাকিবের বয়স তানভীরের বয়সের তিনগুণ হলে, ৫ বছর পর রাকিবের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
তানভীরের বয়স = ক বছর
তাহলে, রাকিবের বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৩ক + ক = ৮০
⇒ ৪ক = ৮০
∴ ক = ২০ বছর

রাকিবের বয়স = ২০ × ৩= ৬০ বছর
∴ ৫ বছর পর রাকিবের বয়স হবে = ৬০ + ৫ = ৬৫ বছর
৩৮.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত? 
  1. ৪০ বছর
  2. ৪৬ বছর
  3. ৪২ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?  

সমাধান: 
পিতা ও দুই পুত্রের গড় বয়স = ২২ বছর। 
∴ পিতা ও দুই পুত্রের মোট বয়স = (২২ × ৩) বছর 
= ৬৬ বছর 

আবার, 
৩ বছর পর দুই পুত্রের গড় বয়স = ১৩ বছর 
∴ ৩ বছর পর দুই পুত্রের মোট বয়স = ১৩ × ২ বছর 
= ২৬ বছর 

বর্তমানে দুই পুত্রের মোট বয়স = (২৬ - ৩ - ৩) বছর
= ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৬৬ - ২০) বছর 
= ৪৬ বছর।
৩৯.
রুমির বোনের বয়স রুমির বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী। রুমির বয়স ২০ বছর ও তার বাবার বয়স ৪৫ বছর হলে, তার বোনের বয়স কত? 
  1. ২৪ বছর
  2. ২৮ বছর
  3. ৩০ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রুমির বোনের বয়স রুমির বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী। রুমির বয়স ২০ বছর ও তার বাবার বয়স ৪৫ বছর হলে, তার বোনের বয়স কত? 

সমাধান: 
যেহেতু, বোনের বয়স রুমি ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতী।
∴ বোনের বয়স = √(রুমির বয়স × বাবার বয়স) 
= √(২০ × ৪৫) 
= √(৯০০) 
= ৩০ 

∴ বোনের বয়স = ৩০ বছর ।
৪০.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৫ মিটার হলে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা হবে:
  1. ৪০০০ কেজি
  2. ৪০০০০ কেজি
  3. ৪০০০ ঘন সে.মি.
  4. ৪০০০ লিটার
সঠিক উত্তর:
৪০০০০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৪০০০০ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৫ মিটার হলে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা হবে:

সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার
চৌবাচ্চার প্রস্থ ২ মিটার
চৌবাচ্চার উচ্চতা ৫ মিটার

চৌবাচ্চার আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা ঘনএ
= ৪ × ২ × ৫ ঘন মিটার
= ৪০ ঘন মিটার

১ ঘন মিটার = ১০০০ লিটার
⇒ ৪০ ঘন মিটার = ৪০ × ১০০০ = ৪০০০০ লিটার

১ লিটার পানির ওজন = ১ কেজি
⇒ ৪০০০০ লিটার পানির ওজন = (৪০০০০ × ১) কেজি
= ৪০০০০ কেজি

৪১.
শরিফ ও লামিয়ার বয়সের সমষ্টি ৬৫ বছর। শরিফের বয়সের দ্বিগুণ লামিয়ার বয়সের তিনগুণের সমান হলে শরিফের বয়স কত?
  1. ৩৬ বছর
  2. ৩৯ বছর
  3. ৪২ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৩৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শরিফ ও লামিয়ার বয়সের সমষ্টি ৬৫ বছর। শরিফের বয়সের দ্বিগুণ লামিয়ার বয়সের তিনগুণের সমান হলে শরিফের বয়স কত?

সমাধান:
ধরি,
শরিফের বয়স = ক বছর
লামিয়ার বয়স = (৬৫ - ক) বছর

∴ প্রশ্নমতে,
২ক = ৩(৬৫ - ক)
⇒ ২ক = ১৯৫ - ৩ক
⇒ ২ক + ৩ক = ১৯৫
⇒ ৫ক = ১৯৫
∴ ক = ৩৯

সুতরাং, শরিফের বয়স = ৩৯ বছর
৪২.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ২০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ২ : ১। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১১ : ৭
  2. ১৭ : ১১
  3. ৯ : ৭
  4. ১৩ : ১২
সঠিক উত্তর:
১১ : ৭
উত্তর
সঠিক উত্তর:
১১ : ৭
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ২০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ২ : ১। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৫ক বছর
পুত্রের বয়স ৩ক বছর

শর্তমতে,
(৫ক - ২০) : (৩ক - ২০) = ২ : ১
বা, (৫ক - ২০)/(৩ক - ২০) = ২/১ 
বা, ৫ক - ২০ = ৬ক - ৪০ 
বা, - ক = - ৪০ + ২০ 
বা, ক = ২০ 

∴ পিতার বয়স ৫ × ২০ বছর = ১০০ বছর
∴ পুত্রের বয়স ৩ × ২০ বছর = ৬০ বছর

১০ বছর পর তাদের বয়সের অনুপাত = ১০০ + ১০ : ৬০ + ১০ = ১১০ : ৭০
= ১১ : ৭

৪৩.
চার বছর পূর্বে পুত্রের বয়স ছিলো পিতার বয়সের এক-সপ্তমাংশ। চার বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ২৪ বছর 
  2. ৩০ বছর
  3. ৩২ বছর
  4. ৩৪ বছর
  5. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: চার বছর পূর্বে পুত্রের বয়স ছিলো পিতার বয়সের এক-সপ্তমাংশ। চার বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ক বছর 
পুত্রের বর্তমান বয়স = খ বছর

প্রশ্নমতে,
(খ - ৪) = (ক - ৪)/৭
⇒ ৭(খ - ৪) = ক - ৪
⇒ ৭খ - ২৮ = ক - ৪
⇒ ক - ৭খ = - ২৮ + ৪
⇒ ক - ৭খ =  - ২৪ ....................... (১)

আবার,
৪ বছর পরে,
(ক + ৪) = ৩(খ + ৪)
⇒ ক + ৪ = ৩খ + ১২
⇒ ক - ৩খ =  ১২ - ৪
⇒ ক - ৩খ = ৮ ............ (২)

(১) নং সমীকরণ থেকে (২) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(ক - ৭খ) - (ক - ৩খ) = - ২৪ - ৮
⇒ ক - ৭খ - ক + ৩খ = - ৩২
⇒ - ৪খ = - ৩২
⇒ খ = (- ৩২)/(- ৪)
⇒ খ = ৮

খ এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
ক - (৩ × ৮) = ৮
⇒ ক - ২৪ = ৮ 
⇒ ক = ৮ + ২৪
⇒ ক = ৩২

∴ পিতার বর্তমান বয়স = ৩২ বছর 

৪৪.
পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৩২ বছর
  3. ৩৬ বছর
  4. ৪২ বছর
সঠিক উত্তর:
৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?

সমাধান: 
ধরি, 
পিতা ও ৩ পুত্রের বয়সের গড় = ক  বছর 
∴ পিতা ও ৩ পুত্রের মোট বয়স  = ৪ক বছর 

মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় = (ক  - ৩/২) বছর
মাতা ও উক্ত ৩ পুত্রের  মোট বয়স = ৪ক  - ৬ বছর 

এখন, ৩ পুত্রের মোট বয়স = ৪ক  - ৬ - ৩০
= ৪ক  - ৩৬ বছর 

∴ পিতার বয়স =  ৪ক - (৪ক  - ৩৬ )
= ৪ক  - ৪ক + ৩৬
= ৩৬ বছর

৪৫.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ৯ বছর
  2. ১৪ বছর
  3. ১৫ বছর
  4. ১৮ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
 
সমাধান: 
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
পিতা ও মাতার মোট বয়স (৪৫ × ২) বছর = ৯০ বছর 
 
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স= (৩৬ × ৩) বছর
= ১০৮ বছর
 
পুত্রের বয়স = (১০৮ - ৯০) = ১৮ বছর 
৪৬.
১ একরের ১০% সমান কত বর্গগজ?
  1. ৩৫২ বর্গগজ
  2. ৪৮৪ বর্গগজ
  3. ৩৮৮ বর্গগজ
  4. ৭৭৬ বর্গগগ
সঠিক উত্তর:
৪৮৪ বর্গগজ
উত্তর
সঠিক উত্তর:
৪৮৪ বর্গগজ
ব্যাখ্যা

প্রশ্ন: ১ একরের ১০% সমান কত বর্গগজ?

সমাধান:
আমরা জানি,
১ একর = ৪৮৪০ বর্গগজ

এখন, ১ একরের ১০% = ৪৮৪০ × ১০ × (১/১০০) বর্গগজ
= ৪৮৪ বর্গগজ

৪৭.
এক মিটার সমান কত ইঞ্চি?
  1. ৩৭.৩৯ ইঞ্চি
  2. ৩৯.৩৭ ইঞ্চি
  3. ৩৯.৪৭ ইঞ্চি
  4. ৩৮.৫৫ ইঞ্চি
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: এক মিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
৪৮.
নকিবের বয়স শিপ্রার বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর কম। নকিবের বয়স ৪৪ বছর হলে শিপ্রার বয়স কত?
  1. ২০ বছর
  2. ২২ বছর
  3. ২৪ বছর
  4. ২৬ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নকিবের বয়স শিপ্রার বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর কম। নকিবের বয়স ৪৪ বছর হলে শিপ্রার বয়স কত?

সমাধান:
ধরি,
শিপ্রার বয়স = ক বছর
∴ নকিবের বয়স = (২ক - ৪) বছর

শর্তমতে,
২ক - ৪ = ৪৪
⇒ ২ক = ৪৮
⇒ ক = ৪৮/২
∴ ক = ২৪

∴ শিপ্রার বয়স ২৪ বছর।
৪৯.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1.  ৯ বছর
  2. ১২ বছর
  3. ১৩ বছর
  4. ১৮ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান:
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
পিতা ও মাতার মোট বয়স = (৪৫ × ২) = ৯০ বছর

আবার, 
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স = (৩৬ × ৩) = ১০৮ বছর

∴ পুত্রের বয়স = ১০৮ - ৯০ = ১৮ বছর

৫০.
চার বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের সাত গুণ। চার বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের তিন গুণ। তাহলে বাবার বর্তমান বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩২ বছর
  3. ৩৪ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: চার বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের সাত গুণ। চার বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের তিন গুণ। তাহলে বাবার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি
ছেলের বয়স = x
⇒ বাবার বয়স = y

প্রথম অবস্থা (4 বছর আগে):
y- 4 = 7(x - 4)
y - 4 = 7x - 28 
y = 7x - 24 ………….. (1)

দ্বিতীয় অবস্থা (4 বছর পরে):
y + 4 = 3(x + 4)
y + 4 = 3x + 12
Y = 3x + 8 ……………..(2) 

(1) ও (2)নং সমীকরণ বিয়োগ করে পাই,
4x = 32 
x= 8 

তাহলে বাবার বয়স = 3× 8 + 8 = 32 বছর
৫১.
১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
  1. ১০ কিলোগ্রাম
  2. ১০০ কিলোগ্রাম
  3. ১০০০ কিলোগ্রাম
  4. ১০০০০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?

সমাধান:
১  কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
৫২.
১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
  1. ১০০০ কিলোগ্রাম
  2. ১০০ কিলোগ্রাম
  3. ৫০০ কিলোগ্রাম
  4. ১০০০০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?

সমাধান:
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
৫৩.
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?
  1. ৩০ বছর
  2. ৪০ বছর
  3. ২৫ বছর
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?

সমাধান:
ধরি,
বর্তমানে পিতার বয়স = ক বছর
বর্তমানে পুত্রের বয়স = খ বছর
১০ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১
(ক - ১০)/(খ - ১০) = ৪/১
⇒ ক - ১০ = ৪খ - ৪০
⇒ ক - ৪খ = - ৩০ .....(১)
১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১
(ক + ১০)/(খ + ১০) = ২/১
⇒ ক + ১০ = ২খ + ২০
⇒ ক - ২খ = ১০ .....(২)
সমীকরণ ১ থেকে সমীকরণ ২ বিয়োগ করি:
(ক - ৪খ) - (ক - ২খ) = - ৩০ - ১০
⇒ - ২খ = - ৪০
⇒ খ = ২০
পুত্রের বয়স, খ = ২০ বছর।
পিতার বয়স:
ক - ৪০ = ১০ [এখন সমীকরণ ২ ব্যবহার করে]
⇒ ক = ৫০

বর্তমান বয়সের পার্থক্য: ৫০ - ২০ = ৩০ বছর।

৫৪.
দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?
  1. 8 বছর 
  2. 6 বছর 
  3. 10 বছর 
  4. 12 বছর 
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
6 বছর 
উত্তর
সঠিক উত্তর:
6 বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?

সমাধান: 
ধরি,
দুই বছর পূর্বে বাবুলের বয়স ছিলো x বছর।
দুই বছর পূর্বে সামিরের বয়স ছিলো 2x বছর।

এখন, 
বর্তমানে বাবুলের বয়স হবে (x + 2) বছর
এবং সামিরের বয়স হবে (2x + 2) বছর।

প্রশ্নমতে,
(2x + 2) - (x + 2) = 2
⇒ 2x + 2 - x - 2 = 2
∴ x = 2
∴ সামিরের বর্তমান বয়স হবে = (2 × 2) + 2
= 4 + 2
= 6 বছর।

৫৫.
1996 সালের 1 জানুয়ারি যার জন্ম । 1998 সালের 31 জানুয়ারি তার বয়স কত?
  1. 1 বছর 10 মাস 1 দিন
  2. 1 বছর 1 মাস 1 দিন
  3. 2 বছর 1 মাস 1 দিন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
2 বছর 1 মাস 1 দিন
উত্তর
সঠিক উত্তর:
2 বছর 1 মাস 1 দিন
ব্যাখ্যা
প্রশ্ন: 1996 সালের 1 জানুয়ারি যার জন্ম । 1998 সালের 31 জানুয়ারি তার বয়স কত?

সমাধান: 

∴ 2 বছর 1 মাস 1 দিন  ;[ জন্ম দিনের ক্ষেত্রে ১ দিন যোগ করতে হয় ]
৫৬.
রাজু ও মিঠুর বয়সের অনুপাত ৭ : ৪। ৯ বছর পর মিঠুর বয়স হবে ২৯ বছর। বর্তমানে রাজুর বয়স কত?
  1. ৩৩ বছর
  2. ৩৫ বছর
  3. ৩৯ বছর
  4. ৪১ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু ও মিঠুর বয়সের অনুপাত ৭ : ৪। ৯ বছর পর মিঠুর বয়স হবে ২৯ বছর। বর্তমানে রাজুর বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে রাজু ও মিঠুর বয়স যথাক্রমে ৭ক ও ৪ক
৯ বছর পর মিঠের বয়স হবে = ৪ক + ৯ বছর

প্রশ্নমতে,
৪ক + ৯ = ২৯
⇒ ৪ক = ২৯ - ৯
⇒ ক = ২০/৪
∴ ক = ৫

বর্তমানে রাজুর বয়স = ৫ × ৭ = ৩৫ বছর
৫৭.
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ৫ বছর
  2. ৬ বছর
  3. ৮ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন:  পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?

সমাধান:
৬ বছর পর তাদের বয়সের গড় হবে = ৩০ + ৬ = ৩৬ বছর 
৬ বছর পর মোট বয়স হবে = ৩৬ × ২ = ৭২ বছর
৬ বছর পর পুত্রের বয়স = ৭২ × (১/৬)
= ১২ বছর 
বর্তমানে পুত্রের বয়স = (১২ – ৬) বছর
= ৬ বছর

৫৮.
আয়তনের একক কোনটি?
  1. একক
  2. বর্গ একক
  3. ঘন একক
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘন একক
উত্তর
সঠিক উত্তর:
ঘন একক
ব্যাখ্যা
- আয়তনের একক হলো ঘন একক।
-ক্ষেত্রফলের একক হল বর্গ একক।
৫৯.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৮ : ৩। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৯ : ৪ হবে। মাতার বর্তমান বয়স কত?
  1. ৫৮ বছর
  2. ৪৮ বছর
  3. ৪০ বছর
  4. ৬২ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৮ : ৩। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৯ : ৪ হবে। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৮ : ৩

ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়স যথাক্রমে ৮ক ও ৩ক

 ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৯ : ৪

প্রশ্নমতে,
(৮ক + ৫) : (৩ক + ৫) = ৯ : ৪
⇒ (৮ক + ৫)/(৩ক + ৫) = ৯/৪
⇒ ৩২ক + ২০ = ২৭ক + ৪৫
⇒ ৩২ক - ২৭ক = ৪৫ - ২০
⇒ ৫ক = ২৫
⇒ ক = ২৫/৫
∴ ক = ৫

∴ মাতার বর্তমান বয়স = (৮ × ৫) = ৪০ বছর ।

৬০.
সামি ও রাফির বয়সের সমষ্টি ৩৫ বছর। ১০ বছর আগে সামির বয়স রাফির বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে সামির বয়স কত?
  1. ১৫ বছর
  2. ২০ বছর
  3. ২৫ বছর
  4. ২৬ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সামি ও রাফির বয়সের সমষ্টি ৩৫ বছর। ১০ বছর আগে সামির বয়স রাফির বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে সামির বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে সামির বয়স = ক বছর
বর্তমানে রাফির বয়স = ৩৫ - ক বছর

প্রশ্নমতে,
ক - ১০ = ২(৩৫ - ক - ১০)
⇒ ক - ১০ = ৭০ - ২ক - ২০
⇒ ক + ২ক = ৭০ - ২০ + ১০
⇒ ৩ক = ৬০
∴ ক = ২০ বছর
৬১.
৯ কোটি কত?
  1. ৯ মিলিয়ন
  2. ৯০ মিলিয়ন
  3. ৯ বিলিয়ন
  4. ৯০০ মিলিয়ন
সঠিক উত্তর:
৯০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ কোটি সমান কত?

সমাধান:
আমরা জনি
১ কোটি = ১০০ লক্ষ
৯ কোটি = ১০০ × ৯ লক্ষ
= ৯০০ লক্ষ

আবার,
১০ লক্ষ= ১ মিলিয়ন
১ লক্ষ= ১/১০ মিলিয়ন
৯০০ লক্ষ= ৯০০/১০ মিলিয়ন
= ৯০ মিলিয়ন
৬২.
ফরিদের বর্তমান বয়স ফিরোজের বয়সের ৯ গুণ । ৯ বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের ৩ গুণ হবে । ফরিদের বর্তমান বয়স কত? 
  1. ২৭ বছর
  2. ৩০ বছর
  3. ৩৫ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
২৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ফরিদের বর্তমান বয়স ফিরোজের বয়সের ৯ গুণ । ৯ বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের ৩ গুণ হবে । ফরিদের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি,
ফিরোজের বর্তমান বয়স = x বছর
ফরিদের বর্তমান বয়স = ৯x বছর

আবার, 
৯ বছর পরে ফিরোজের বয়স = (x + ৯) বছর
৯ বছর পরে ফরিদের বয়স = (৯x + ৯) বছর

প্রশ্নমতে,
৩ × (x + ৯) = ৯x + ৯
বা, ৩x + ২৭ = ৯x + ৯ 
বা, ৩x - ৯x = ৯ - ২৭
বা, - ৬x = - ১৮
বা, x = - ১৮/- ৬
∴ x = ৩ বছর
অর্থাৎ, ফিরোজের বর্তমান বয়স = ৩ বছর 

∴ ফরিদের বর্তমান বয়স = (৯ × ৩) বছর
= ২৭ বছর ।
৬৩.
১ হেক্টর সমান-
  1. ২.৪৭ একর (প্রায়)
  2. ৩.১৭ একর (প্রায়)
  3. ৬.৪৫ একর (প্রায়)
  4. ৩.৪৯ একর (প্রায়)
সঠিক উত্তর:
২.৪৭ একর (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
২.৪৭ একর (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টর সমান-

সমাধান:
• ১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)

• ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
• ১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
• ১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি
৬৪.
১৫ সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দলের খেলোয়াড়দের বয়সের গড় ২৭ বছর। কোচসহ তাদের বয়সের গড় ১ বছর বেশি হলে, কোচের বয়স কত?
  1. ৩৯ বছর
  2. ৪০ বছর
  3. ৪৩ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দলের খেলোয়াড়দের বয়সের গড় ২৭ বছর। কোচসহ তাদের বয়সের গড় ১ বছর বেশি হলে, কোচের বয়স কত?

সমাধান:
১৫ জন খেলোয়াড়ের মোট বয়স = (২৭ × ১৫) বছর
= ৪০৫ বছর

কোচসহ তাদের বয়সের গড় = ২৭ + ১ = ২৮ বছর
কোচসহ ১৫ জন খেলোয়াড়ের মোট বয়স = (২৮ × ১৬) বছর
= ৪৪৮ বছর

∴ কোচের বয়স = (৪৪৮ - ৪০৫) বছর
= ৪৩ বছর
৬৫.
২ বর্গমাইল সমান কত একর?
  1. ১৪৬০ একর
  2. ১২৮০ একর
  3. ২১৮০ একর
  4. ১৮৮০ একর
সঠিক উত্তর:
১২৮০ একর
উত্তর
সঠিক উত্তর:
১২৮০ একর
ব্যাখ্যা

প্রশ্ন: ২ বর্গমাইল সমান কত একর?

সমাধান:
আমরা জানি,
১ বর্গমাইল = ৬৪০ একর
∴ ২ বর্গমাইল = (৬৪০ × ২) একর
= ১২৮০ একর

৬৬.
রানীর বর্তমান বয়সের ২/৩ অংশের সাথে ১২ বছর যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা ৩ বছর বেশি হয়। রানীর বর্তমান বয়স কত?
  1. ২৭ বছর
  2. ৩৬ বছর
  3. ২৪ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
২৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রানীর বর্তমান বয়সের ২/৩ অংশের সাথে ১২ বছর যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা ৩ বছর বেশি হয়। রানীর বর্তমান বয়স কত?

সমাধান: 
মনেকরি 
রানীর বর্তমান বয়স = ক 

প্রশ্নমতে
(২ক/৩) + ১২ = ক + ৩
বা, ১২ - ৩ = ক - ২ক/৩
বা, (৩ক - ২ক)/৩ = ৯
বা, ক/৩ = ৯
বা,ক = ৯ × ৩
ক = ২৭ বছর
৬৭.
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত? 
  1. ৮ বছর
  2. ৯ বছর
  3. ১০ বছর
  4. ১১ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
২০ জন ছাত্রীর বয়সের গড় = ১২ বছর 
∴ ২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ × ১২) বছর 
= ২৪০ বছর

আবার, 
২৪ জন ছাত্রীর বয়সের গড় = ১২ - (৪/১২) বছর 
= ১২ - (১/৩) বছর 
= (৩৬ - ১)/৩ বছর 
= ৩৫/৩ বছর 
∴ ২৪ জন ছাত্রীর মোট বয়স = {(৩৫/৩) × ২৪} বছর 
= ২৮০ বছর 
∴ ৪ জন ছাত্রীর মোট বয়স = (২৮০ - ২৪০) বছর 
= ৪০ বছর 

∴ ৪ জন ছাত্রীর গড় বয়স = ৪০/৪ বছর 
= ১০ বছর।
৬৮.
১ গ্যালন = কত লিটার?
  1. ২.২৫ লিটার
  2. ৩ লিটার
  3. ৪.৫৫ লিটার
  4. ৫.২৫ লিটার
সঠিক উত্তর:
৪.৫৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪.৫৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ গ্যালন = কত লিটার?

সমাধান:
১ গ্যালন = ৪.৫৫ লিটার
৬৯.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬২ বছর হলে পিতার বর্তমান বয়স কত? 
  1. ২৫ বছর
  2. ৩০ বছর
  3. ৩৬ বছর
  4. ৪০ বছর 
সঠিক উত্তর:
৪০ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬২ বছর হলে পিতার বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
পুত্রের বর্তমান বয়স = ক বছর এবং 
পিতার বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, 
৬ বছর পরে পুত্রের বয়স = (ক + ৬) বছর এবং 
৬ বছর পরে পিতার বয়স = (৪ক + ৬) বছর 

শর্তমতে, 
ক + ৬ + ৪ক + ৬ = ৬২ 
⇒ ৫ক + ১২ = ৬২ 
⇒ ৫ক = ৫০ 
∴ ক = ১০ 

∴ পিতার বর্তমান বয়স = (৪ × ১০) বছর 
= ৪০ বছর। 

৭০.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে, ৪ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ১৪ : ৬
  2. ১২ : ৫ 
  3. ১৩ : ৭
  4. ১৫ : ৮
সঠিক উত্তর:
১২ : ৫ 
উত্তর
সঠিক উত্তর:
১২ : ৫ 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে, ৪ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
 পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪।
পিতার বয়স ১১ক ও পুত্রের বয়স ৪ক

১১ক = ৪৪
⇒ ক = ৪৪/১১
∴ ক = ৪

পুত্রের বয়স = ৪ × ৪ বছর
= ১৬ বছর 

৪ বছর পর পিতার বয়স = ৪৪ + ৪ বছর
= ৪৮ বছর

৪ বছর পর পুত্রের বয়স = ১৬ + ৪ বছর
= ২০ বছর

∴ ৪ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৮ : ২০
= ১২ : ৫ 
৭১.
রিসাদ সাহেবের তিন কন্যার বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে কন্যাদের মাঝে ভাগ করে দিলেন। ৭ বছর বয়সী কন্যা কত টাকা পেল?
  1. ১৪০০ টাকা
  2. ২১০০ টাকা
  3. ২৩০০ টাকা
  4. ২৭০০ টাকা
সঠিক উত্তর:
২১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিসাদ সাহেবের তিন কন্যার বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে কন্যাদের মাঝে ভাগ করে দিলেন। ৭ বছর বয়সী কন্যা কত টাকা পেল?

সমাধান: 
তিন কন্যার বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৯ = ২১

 ৭ বছর বয়সী কন্যা পেল = {৬৩০০ এর ৭/২১} টাকা
=  ২১০০ টাকা
৭২.
মাতার বর্তমান বয়স, কন্যার বর্তমান বয়সের ৫ গুণ।৩ বছর পর মাতার বয়স হবে কন্যার বয়সের ৪ গুণ। মাতার বর্তমান বয়স কত?
  1. ৪৮ বছর
  2. ৪৫ বছর
  3. ৬২ বছর
  4. ৫৫ বছর
সঠিক উত্তর:
৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতার বর্তমান বয়স, কন্যার বর্তমান বয়সের ৫ গুণ।৩ বছর পর মাতার বয়স হবে কন্যার বয়সের ৪ গুণ। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
∴ মাতার বর্তমান বয়স = ৫ক বছর

৩ বছর পরে,
কন্যার বয়স হবে = (ক + ৩) বছর
মাতার বয়স হবে = (৫ক + ৩) বছর

প্রশ্নমতে,
৫ক + ৩ = ৪(ক + ৩)
⇒ ৫ক + ৩ = ৪ক + ১২
⇒ ৫ক - ৪ক = ১২ - ৩
⇒ ক = ৯

∴ মাতার বর্তমান বয়স
= ৫ × ৯
= ৪৫ বছর।

অতএব, মাতার বর্তমান বয়স হলো ৪৫ বছর।

৭৩.
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৭ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
  1. ১৮০৪ বর্গমিটার
  2. ১৮৮২ বর্গমিটার
  3. ১৯০৪ বর্গমিটার
  4. ১৯৮২ বর্গমিটার
সঠিক উত্তর:
১৯০৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৯০৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৯০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৭ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?

সমাধান:
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল
= (৯০ × ৬০) বর্গমিটার
= ৫৪০০ বর্গমিটার।

পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য
= {৯০ − (৭ × ২)} মিটার
= ৭৬ মিটার।

পাড় বাদে পুকুরের প্রস্থ
= {৬০ − (৭ × ২)} মিটার
= ৪৬ মিটার।

∴ পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল
= (৭৬ × ৪৬) বর্গমিটার
= ৩৪৯৬ বর্গমিটার।

∴ পুকুরপাড়ের ক্ষেত্রফল
= (৫৪০০ − ৩৪৯৬) বর্গমিটার
= ১৯০৪ বর্গমিটার।

৭৪.
সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ২। ৭ বছর পর মনিরের বয়স কত হবে?
  1. ১৯বছর
  2. ২৪ বছর
  3. ২০ বছর
  4. ২৬ বছর
  5. ২২ বছর
সঠিক উত্তর:
২২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ২। ৭ বছর পর মনিরের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
বর্তমানে সানি ও মনিরের বয়স যথাক্রমে ৪ক এবং ৩ক বছর।
৫ বছর আগে, সানির বয়স ছিল ৪ক - ৫ বছর
এবং মনিরের বয়স ছিল ৩ক - ৫ বছর

প্রশ্নমতে,
(৪ক - ৫)/(৩ক - ৫) = ৩/২
⇒ ৯ক - ১৫ = ৮ক - ১০
⇒ ৯ক - ৮ক = ১৫ - ১০
⇒ ক = ৫

সানির বর্তমান বয়স = ৪ × ৫ = ২০ বছর
মনিরের বর্তমান বয়স = ৩ × ৫ = ১৫ বছর

∴ ৭ বছর পর মনিরের বয়স = ১৫ + ৭ = ২২ বছর
৭৫.
ছেলের বর্তমান বয়স মায়ের বয়সের অর্ধেক। ১০ বছর পূর্বে মায়ের বয়স ছেলের বয়সের তিনগুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত? 
  1. ২০ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ছেলের বর্তমান বয়স মায়ের বয়সের অর্ধেক। ১০ বছর পূর্বে মায়ের বয়স ছেলের বয়সের তিনগুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
ছেলের বর্তমান বয়স = ক বছর 
∴ মায়ের বর্তমান বয়স = ২ক বছর 

প্রশ্নমতে, 
২ক - ১০ = ৩(ক - ১০) 
বা, ২ক - ১০ = ৩ক - ৩০ 
∴ ক = ২০

∴ ছেলের বর্তমান বয়স = ২০ বছর। 
৭৬.
১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
  1. ২.৫৪ সে.মি.
  2. ২.৬৭ সে.মি.
  3. ২.২৪ সে.মি.
  4. ৩৯.৭ সে.মি.
সঠিক উত্তর:
২.৫৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
৭৭.
৪ বছর আগে রহিম ও করিমের গড় বয়স ছিল ১৮ বছর। রহিম, করিম ও জামিলের বর্তমান গড় বয়স ২৪ বছর। ৬ বছর পর জামিলের বয়স কত হবে?
  1. ৩২ বছর
  2. ৩৪ বছর
  3. ৩৬ বছর
  4. ৩৮ বছর
সঠিক উত্তর:
৩৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ বছর আগে রহিম ও করিমের গড় বয়স ছিল ১৮ বছর। রহিম, করিম ও জামিলের বর্তমান গড় বয়স ২৪ বছর। ৬ বছর পর জামিলের বয়স কত হবে?

সমাধান:
৪ বছর আগে রহিম ও করিমের গড় বয়স ছিল ১৮ বছর
৪ বছর আগে রহিম ও করিমের মোট বয়স ছিল (১৮ × ২) বছর
= ৩৬ বছর

রহিম ও করিমের বর্তমানে মোট বয়স = (৩৬ + ৪ + ৪) বছর
= ৪৪ বছর

রহিম, করিম ও জামিলের বর্তমান গড় বয়স ২৪ বছর।
রহিম, করিম ও জামিলের বর্তমান মোট বয়স ২৪ × ৩ বছর।
= ৭২ বছর

জামিলের বর্তমান বয়স = ৭২ - ৪৪ = ২৮ বছর

৬ বছর পর জামিলের বয়স হবে = ২৮ + ৬ = ৩৪ বছর
৭৮.
মা তার মেয়েকে বলল, 'তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, তখন আমার বয়স ঠিক তোমার বর্তমান বয়সের সমান ছিল।' যদি মায়ের বর্তমান বয়স ৪৮ বছর হয়, তাহলে মেয়ের বর্তমান বয়স কত?
  1. ৩৬ বছর
  2. ৩০ বছর
  3. ২৪ বছর
  4. ২৮ বছর
  5. ২২ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মা তার মেয়েকে বলল, 'তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, তখন আমার বয়স ঠিক তোমার বর্তমান বয়সের সমান ছিল।' যদি মায়ের বর্তমান বয়স ৪৮ বছর হয়, তাহলে মেয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর
তাহলে, মেয়ে জন্মগ্রহণের সময় মায়ের বয়স ছিল = x বছর

∴ মায়ের বয়স = মেয়ের জন্মের সময় মায়ের বয়স + মেয়ের বর্তমান বয়স
= x + x
= ২x বছর

দেওয়া আছে, 
মায়ের বর্তমান বয়স = ৪৮ বছর
সুতরাং, ২x = ৪৮
⇒ x = ৪৮/২
∴ x = ২৪

সুতরাং, মেয়ের বর্তমান বয়স ২৪ বছর। 

৭৯.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৬০ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৮ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
৮০.
১ কাঠা সমান কত শতক?
  1. ১.৬৬
  2. ১.৬৫
  3. ১.৫০
  4. ১.৫৪
সঠিক উত্তর:
১.৬৫
উত্তর
সঠিক উত্তর:
১.৬৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১ কাঠা সমান কত শতক?

সমাধান:
আমরা জানি, 
১ কাঠা = ৭২০ বর্গফুট 
আবার, ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট।

∴ ১ কাঠা ÷ ১ শতক = ৭২০ ÷ ৪৩৫.৬ = ১.৬৫

অতএব, ১ কাঠা সমান ১.৬৫ শতক।

৮১.
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 
  1. ২১ বছর
  2. ২৮ বছর
  3. ৩৫ বছর 
  4. ৪৫ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
করিমের বর্তমান বয়স = ৩ক বছর 
∴ রহিমের বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, ১০ বছর আগে 
করিমের বয়স ছিল = (৩ক - ১০) বছর 
∴ রহিমের বয়স ছিল = (৪ক -১০) বছর 

প্রশ্নমতে, 
৩ক - ১০ = ১/২ (৪ক - ১০) 
বা, ৬ক - ২০ = ৪ক - ১০ 
বা, ৬ক - ৪ক = - ১০ + ২০ 
বা, ২ক = ১০ 
বা, ক = ১০/২ 
∴ ক = ৫ 
করিমের বর্তমান বয়স = (৩ × ৫) বছর  = ১৫ বছর 
∴ রহিমের বর্তমান বয়স = (৪ × ৫) বছর 
= ২০ বছর 

∴ বর্তমানে তাদের মোট বয়স = (১৫ + ২০) বছর 
= ৩৫ বছর।

৮২.
ক-এর বয়স ৩৬ বছর এবং খ-এর বয়স ১৬ বছর। কত বছর পরে ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ হবে?
  1. ৮ বছর
  2. ১২ বছর
  3. ১০ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ক-এর বয়স ৩৬ বছর এবং খ-এর বয়স ১৬ বছর। কত বছর পরে ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
ক-এর বর্তমান বয়স = ৩৬ বছর
খ-এর বর্তমান বয়স = ১৬ বছর
চাওয়া: কত বছর পরে ক-এর বয়স = খ-এর বয়সের 
ধরি, t বছর পরে দ্বিগুণ হবে।

এখন, 
ক-এর বয়স = ৩৬ + t
খ-এর বয়স = ১৬ + t

প্রশ্নমতে,
৩৬ + t = ২ × (১৬ + t)
⇒ ৩৬ + t = ৩২ + ২t
⇒ ২t - t = ৩৬ - ৩২
∴ t = ৪ বছর

∴ ৪ বছর পরে ক-এর বয়স (৪০ বছর) হবে খ-এর বয়সের (২০ বছর) দ্বিগুণ।

৮৩.
পিতা ও তিন পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে তিন পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ৪৫ বছর
  2. ৪৮ বছর
  3. ৪২ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৪২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তিন পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে তিন পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান: 
পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর। 
পিতা ও দুই পুত্রের মোট বয়স ২৪ × ৪ বছর = ৯৬ বছর 

তিন বছর পূর্বে তিন পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর
তিন বছর পূর্বে তিন পুত্রের মোট বয়স ছিল ১৫ × ৩ বছর = ৪৫ বছর

বর্তমানে তিন পুত্রের মোট বয়স = (৪৫ + ৩ + ৩ + ৩) বছর = ৫৪ বছর 
∴ পিতার বর্তমান বয়স = ৯৬ - ৫৪ = ৪২ বছর।
৮৪.
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৯ বছর। কালামের বয়স ৪২ বছর হলে, স্ত্রীর বয়স কত?
  1. ২৮ বছর
  2. ৩২ বছর 
  3. ৩৩ বছর
  4. ৩৪ বছর
সঠিক উত্তর:
৩২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩২ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৯ বছর। কালামের বয়স ৪২ বছর হলে, স্ত্রীর বয়স কত?

সমাধান: 
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় = ২১ বছর
কালাম ও ৪ পুত্রের মোট বয়স=  ২১ × ৫ = ১০৫ বছর
কালামের বয়স = ৪২ বছর
৪ পুত্রের মোট বয়স = ১০৫ - ৪২ = ৬৩ বছর

কালামের স্ত্রী ও  ৪ পুত্রের বয়সের গড় = ১৯ বছর
কালামের স্ত্রী ও  ৪ পুত্রের মোট বয়স =  ১৯  × ৫ = ৯৫ বছর
কালামের স্ত্রীর বয়স = ৯৫ - ৬৩ = ৩২ বছর 
৮৫.
১ মাইলে কত ফুট?
  1. ৫২৮০ ফুট
  2. ১৭৬০ ফুট
  3. ৪০৩৬ ফুট
  4. ২৬৪০ ফুট
সঠিক উত্তর:
৫২৮০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫২৮০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইলে কত ফুট?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
= (১৭৬০ × ৩) ফুট  [১ গজ = ৩ ফুট]
= ৫২৮০ ফুট
৮৬.
৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি পানির ড্রেন আছে। ড্রেন দুইটির মোট ক্ষেত্রফল কত?
  1. ১৪২.৫০ বর্গমিটার
  2. ১৩২.৭৫ বর্গমিটার
  3. ১৩০.৫৬ বর্গমিটার
  4. ১২০.৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৩২.৭৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩২.৭৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি পানির ড্রেন আছে। ড্রেন দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:

                                      ৫০ মিটার
                      

দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে = ৫০ মিটার ও ৪০ মিটার

∴ দৈর্ঘ্য বরাবর ড্রেনের ক্ষেত্রফল = (৫০ × ১.৫) বর্গমিটার
= ৭৫ বর্গমিটার

∴ প্রস্থ বরাবর ড্রেনের ক্ষেত্রফল = {(৪০ - ১.৫) × ১.৫} বর্গমিটার
= (৩৮.৫ × ১.৫) বর্গমিটার
= ৫৭.৭৫  বর্গমিটার

∴ ড্রেন দুইটির মোট ক্ষেত্রফল = (৭৫ + ৫৭.৭৫) বর্গমিটার
= ১৩২.৭৫ বর্গমিটার
৮৭.
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর। পিতা, মাতা ও ছেলের বয়সের গড় ২৮ বছর হলে ছেলের বয়স কত?
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর। পিতা, মাতা ও ছেলের বয়সের গড় ২৮ বছর হলে ছেলের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর
∴ পিতা ও মাতার মোট বয়স = ৩৮ × ২ = ৭৬ বছর

আবার, 
পিতা, মাতা ও ছেলের বয়সের গড় ২৮ বছর
∴ পিতা, মাতা ও ছেলের মোট বয়স = ২৮ × ৩= ৮৪ বছর

অতএব, ছেলের বয়স = (৮৪ - ৭৬) = ৮ বছর

৮৮.
১ মাইল = কত কিলোমিটার?
  1. ১.৬০৯ কি.মি.
  2. ০.৬২ কি.মি.
  3. ১ কি.মি.
  4. ১.১ কি.মি.
সঠিক উত্তর:
১.৬০৯ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১.৬০৯ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইল = কত কিলোমিটার?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল।
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
৮৯.
১ নটিক্যাল মাইলে কত কিলোমিটার?
  1. ১.৮৫২ কিলোমিটার
  2. ২.৮৫২ কিলোমিটার
  3. ১.৬৫২ কিলোমিটার
  4. ১.৩৫২ কিলোমিটার
সঠিক উত্তর:
১.৮৫২ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৮৫২ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নটিক্যাল মাইলে কত কিলোমিটার?

সমাধান:
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ৫২৮০ ফুট
৯০.
চার বছর পূর্বে কন্যার বয়স ছিলো মাতার বয়সের এক-সপ্তমাংশ। চার বছর পর মাতার বয়স কন্যার বয়সের তিনগুণ হলে মাতার বর্তমান বয়স কত?
  1.  ৪২ বছর 
  2.  ৫২ বছর 
  3.  ৩৮ বছর 
  4.  ৪০ বছর 
  5.  ৩২ বছর 
সঠিক উত্তর:
 ৩২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
 ৩২ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: চার বছর পূর্বে কন্যার বয়স ছিলো মাতার বয়সের এক-সপ্তমাংশ। চার বছর পর মাতার বয়স কন্যার বয়সের তিনগুণ হলে মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
মাতার বর্তমান বয়স = ক বছর 
কন্যার বর্তমান বয়স = খ বছর

প্রশ্নমতে,
(খ - ৪) = (ক - ৪)/৭
⇒ ৭(খ - ৪) = ক - ৪
⇒ ৭খ - ২৮ = ক - ৪
⇒ ক - ৭খ = - ২৮ + ৪
⇒ ক - ৭খ =  - ২৪ ....................... (১)

আবার,
৪ বছর পরে,
(ক + ৪) = ৩(খ + ৪)
⇒ ক + ৪ = ৩খ + ১২
⇒ ক - ৩খ =  ১২ - ৪
⇒ ক - ৩খ = ৮ ............ (২)

(১) নং সমীকরণ থেকে (২) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(ক - ৭খ) - (ক - ৩খ) = - ২৪ - ৮
⇒ ক - ৭খ - ক + ৩খ = - ৩২
⇒ - ৪খ = - ৩২
⇒ খ = (- ৩২)/(- ৪)
⇒ খ = ৮

খ এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,
ক - (৩ × ৮) = ৮
⇒ ক - ২৪ = ৮ 
⇒ ক = ৮ + ২৪
⇒ ক = ৩২

∴ মাতার বর্তমান বয়স = ৩২ বছর 

৯১.
লিজা ও শিখার বয়সের অনুপাত ২ : ৩। তাদের দুজনের বয়সের সমষ্টি ৩০ বছর হলে, কার বয়স কত?
  1. ১০ বছর এবং ২০ বছর
  2. ১২ বছর এবং ১৮ বছর
  3. ৮ বছর এবং ২২ বছর
  4. ১৬ বছর এবং ১৪ বছর
সঠিক উত্তর:
১২ বছর এবং ১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর এবং ১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: লিজা ও শিখার বয়সের অনুপাত ২ : ৩। তাদের দুজনের বয়সের সমষ্টি ৩০ বছর হলে, কার বয়স কত?

সমাধান:
লিজা ও শিখার বয়সের অনুপাত = ২ : ৩
ধরি, তাদের বয়স যথাক্রমে ২ক বছর ও ৩ক বছর।

প্রশ্নমতে,
২ক + ৩ক = ৩০
বা, ৫ক = ৩০
∴ ক = ৬

তাহলে, লিজার বয়স = (২ × ৬) বছর = ১২ বছর
এবং, শিখার বয়স = (৩ × ৬) বছর = ১৮ বছর

উত্তর: ১২ বছর এবং ১৮ বছর।

৯২.
মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে?
  1. 12 বছর
  2. 16 বছর
  3. 18 বছর
  4. 24 বছর
সঠিক উত্তর:
24 বছর
উত্তর
সঠিক উত্তর:
24 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে?

সমাধান: 
অপুর বর্তমান বয়স 4 বছর হলে মীরার বর্তমান বয়স 16 বছর।
ধরি, x বছর পরে মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে।
প্রশ্নমতে,
2 × (4 + x) = 16 + x
8 + 2x = 16 + x
∴ x = 8

সুতরাং, যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে, তখন মীরার বয়স হবে 16 + 8 = 24 বছর
৯৩.
রহিমের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪৫ বছর। রহিমের ছোট বোন, যে রহিমের থেকে ৩ বছর ছোট, তার জন্মের সময় রহিমের মায়ের বয়স ছিল ৪০ বছর। তাহলে রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত বছর?
  1. ৮ বছর
  2. ৫ বছর
  3. ১০ বছর
  4. ৬ বছর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমের জন্মের সময় তার বাবার বয়স ছিল ৪৫ বছর। রহিমের ছোট বোন, যে রহিমের থেকে ৩ বছর ছোট, তার জন্মের সময় রহিমের মায়ের বয়স ছিল ৪০ বছর। তাহলে রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত বছর?

সমাধান:
দেওয়া আছে,
রহিমের বোন রহিম থেকে ৩ বছরের ছোট

আবার,
রহিমের বোনের জন্মের সময় মায়ের বয়স = ৪০ বছর
∴ রহিমের জন্মের সময় মায়ের বয়স = (৪০ - ৩) = ৩৭ বছর

রহিমের জন্মের সময় বাবার বয়স = ৪৫ বছর

∴ রহিমের বাবা ও মায়ের বয়সের পার্থক্য = (৪৫ - ৩৭) = ৮ বছর
৯৪.
পিতার বর্তমান বয়স পুত্রের দুই বছর পূর্বের বয়সের তিনগুণ। পিতার বর্তমান বয়স ৩৬ বছর হলে আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে?
  1. ২ : ৩
  2. ১ : ২
  3. ৩ : ২
  4. ৪ : ৩
সঠিক উত্তর:
১ : ২
উত্তর
সঠিক উত্তর:
১ : ২
ব্যাখ্যা
প্রশ্ন:  পিতার বর্তমান বয়স পুত্রের দুই বছর পূর্বের বয়সের তিনগুণ। পিতার বর্তমান বয়স ৩৬ বছর হলে আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেয়া আছে ,
পিতার বর্তমান বয়স = ৩৬ বছর

প্রশ্নমতে,
২ বছর পূর্বে পুত্রের বয়স = ৩৬/৩ বছর
= ১২ বছর।

পুত্রের বর্তমান বয়স = ১২+২ বছর
= ১৪ বছর

আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত = (১৪+৮) : (৩৬+৮)
= ২২ : ৪৪
= ১ : ২

উত্তর: ১ : ২
৯৫.
বশিরের বর্তমান বয়স বুলবুলের বয়সের ৩ গুণ। বুলবুলের বর্তমান বয়স ২০ বছর। কত বছর আগে বশিরের বয়স বুলবুলের বয়সের পাঁচগুণ ছিলো?
  1. ১০
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: বশিরের বর্তমান বয়স বুলবুলের বয়সের ৩ গুণ। বুলবুলের বর্তমান বয়স ২০ বছর। কত বছর আগে বশিরের বয়স বুলবুলের বয়সের পাঁচগুণ ছিলো?

সমাধান:
দেওয়া আছে,
বুলবুলের বর্তমান বয়স = ২০ বছর
বশিরের বর্তমান বয়স = বুলবুলের বয়সের ৩ গুণ = ২০ × ৩ = ৬০ বছর 

মনে করি,
ক বছর আগে বুলবুলের বয়স ছিলো = (২০ - ক) বছর 
ক বছর আগে বশিরের বয়স ছিলো = (৬০ - ক) বছর

প্রশ্নমতে,
(৬০ - ক) = ৫ × (২০ - ক)
⇒ ৬০ - ক = ১০০ - ৫ক 
⇒ ৫ক - ক = ১০০ - ৬০ 
⇒ ৪ক = ৪০ 
⇒ ক = ৪০/৪ 
⇒ ক = ১০

সুতরাং ১০ বছর আগে বশিরের বয়স বুলবুলের বয়সের ৫ গুণ ছিলো।
৯৬.
পিতার বর্তমান বয়স পুত্রের দুই বছর পূর্বের বয়সের তিনগুণ। পিতার বর্তমান বয়স ৩৬ বছর হলে আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে?
  1. ২ : ১
  2. ১ : ২
  3. ৫ : ১১
  4. ২ : ৫
সঠিক উত্তর:
১ : ২
উত্তর
সঠিক উত্তর:
১ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের দুই বছর পূর্বের বয়সের তিনগুণ। পিতার বর্তমান বয়স ৩৬ বছর হলে আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত কত হবে?

সমাধান:

দেয়া আছে , 
পিতার বর্তমান বয়স = ৩৬ বছর

প্রশ্নমতে, 
২ বছর পূর্বে পুত্রের বয়স = ৩৬/৩ বছর
= ১২ বছর। 

পুত্রের বর্তমান বয়স = ১২ + ২ বছর
= ১৪ বছর

আট বছর পরে পুত্র ও পিতার বয়সের অনুপাত = (১৪ + ৮) : (৩৬ + ৮)
= ২২ : ৪৪
= ১ : ২
৯৭.
অনিকের বর্তমান বয়স অভির বয়সের দ্বিগুণ। তিন বছর পূর্বে অনিকের বয়স অভির বয়সের তিনগুণ ছিল। অনিকের বর্তমান বয়স কত?
  1. ৬ বছর
  2. ৯ বছর
  3. ১২ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: অনিকের বর্তমান বয়স অভির বয়সের দ্বিগুণ। তিন বছর পূর্বে অনিকের বয়স অভির বয়সের তিনগুণ ছিল। অনিকের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
অভির বর্তমান বয়স = ক বছর
অনিকের বর্তমান বয়স = ২ক বছর

প্রশ্নমতে,
২ক - ৩ = ৩(ক - ৩)
⇒ ২ক - ৩ = ৩ক - ৯
⇒৩ক - ২ক = ৯ - ৩
∴ ক = ৬ 

∴ অনিকের বর্তমান বয়স = ২ × ৬ = ১২ বছর
৯৮.
১ বিলিয়িন = কত কোটি?
  1. ১০
  2. ১০০
  3. ১০০০
  4. ১০০০০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিলিয়িন =  কত কোটি?

সমাধান:
আমরা জানি,
১ বিলিয়ন = ১০০ কোটি
৯৯.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪৫ বছর। পিতা ও পুত্রের গড় ৪২ বছর। মাতার বয়স কত?
  1. ৪৫
  2. ৪৮
  3. ৫০
  4. ৫১
সঠিক উত্তর:
৫১
উত্তর
সঠিক উত্তর:
৫১
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪৫ বছর। পিতা ও পুত্রের গড় ৪২ বছর। মাতার বয়স কত?

সমাধান:
মাতার বয়স:
৩ × ৪৫ - ২ × ৪২
= ১৩৫ - ৮৪
= ৫১

১০০.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৬ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩৩ বছর
  3. ৪০ বছর
  4. ৫২ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৬ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বয়স = x বছর
স্ত্রীর বয়স = ৪x বছর
ব্যক্তির বয়স = (৪x + ৬) বছর

প্রশ্নমতে,
x  + ৬ = ১২
∴ x = ৬

সুতরাং, ঐ ব্যক্তির বয়স = (৪x + ৬) বছর
= (৪ × ৬) + ৬
= ৩০ বছর