বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন১,৭৫৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / ১৮ · ১০১২০০ / ১,৭৫৪

১০১.
দুইটি বর্গের বাহুর অনুপাত 2 : 3 হলে বর্গ দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 2 : 3
  2. 4 : 6
  3. 8 : 15
  4. 4 : 9
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বর্গের বাহুর অনুপাত 2 : 3 হলে বর্গ দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান: 
ধরি,
প্রথম বর্গের বাহু = 2x এবং দ্বিতীয় বর্গের বাহু = 3x
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
A1​ = (2x)2 = 4x2 
A2 = (3x)2 = 9x2

ক্ষেত্রফলের অনুপাত
A1 : A2 = 4x2 : 9x2 = 4 : 9

সুতরাং অনুপাত = 4 : 9

১০২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল ৫১২বর্গমি হলে,পরিসীমা কত?
  1. ক) ৯৬
  2. খ) ৭৮
  3. গ) ৬৬
  4. ঘ) ১০২
ব্যাখ্যা

ধরি, প্রস্থ = x
∴ দৈর্ঘ্য = 2x
প্রশ্নমতে,
2x × x = 512
বা, x = 16
সুতরাং পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2(2×16 + 16) = 96 m.

১০৩.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. 32 বর্গ একক
  2. 16√2 বর্গ একক
  3. 16 বর্গ একক
  4. 8 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে, 
a√2 = 8
বা, a = 8/√2
∴ a = 4√2

∴ বর্গের ক্ষেত্রফল = (4√2)2 = 32 বর্গ একক
১০৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ২১%
  2. ৩১%
  3. ৯%
  4. ১১%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ক এবং প্রস্থ = খ
∴ ক্ষেত্রফল = কখ

আবার,
নতুন দৈর্ঘ্য = ক + (ক এর ১০%) = ১.১ক
নতুন প্রস্থ = খ + (খ এর ১০%) = ১.১খ
∴ নতুন ক্ষেত্রফল = ১.১ক × ১.১খ = ১.২১ কখ

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ১.২১ কখ - কখ = ০.২১কখ

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = (০.২১কখ/কখ) × ১০০% = ২১%

সুতরাং ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পাবে।
১০৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?
  1. ১৪.১৪ মিটার
  2. ২০ মিটার
  3. ১০ মিটার
  4. ১০√২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ২ক মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ ২০০ = ক × ২ক
⇒ ২ক = ২০০
⇒ ক = ১০০
∴ ক = ১০ মিটার

অতএব, প্রস্থ = ১০ মিটার
∴ দৈর্ঘ্য = ১০ × ২ = ২০ মিটার
১০৬.
৪০ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ২৮৪ বর্গমিটার
  2. ২৯৬ বর্গমিটার
  3. ৩১৬ বর্গমিটার
  4. ৩৩৬ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = ৪০ মিটার
রাস্তাবাদে বাগানের প্রস্থ = ৩০ মিটার

সুতরাং,
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৪০ × ৩০) বর্গমিটার = ১,২০০ বর্গমিটার

যেহেতু রাস্তাটি বাগানের বাইরে, তাই উভয় দিকে রাস্তার প্রস্থ যোগ হবে।

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (৪০ + ২ + ২) মিটার = ৪৪ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = (৩০ + ২ + ২) মিটার = ৩৪ মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৪৪ × ৩৪) বর্গমিটার = ১,৪৯৬ বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল - রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল)
= (১,৪৯৬ - ১,২০০) বর্গমিটার
= ২৯৬ বর্গমিটার

১০৭.
যদি একটি বর্গের বাহগুলো ২০% বাড়ানো হয়, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? 
  1. ২০%
  2. ৪৪%
  3. ২১%
  4. ৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বর্গের বাহগুলো ২০% বাড়ানো হয়, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? 

সমাধান:
ধরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ক
তাহলে, ক্ষেত্রফল = ক 

২০% বৃদ্ধি করলে নতুন বাহুর দৈর্ঘ্য:
নতুন বাহু = ক + ০.২০ক = ১.২০ক
নতুন ক্ষেত্রফল = (১.২০ক)২ = ১.৪৪ক 

ক্ষেত্রফল বৃদ্ধি = নতুন ক্ষেত্রফল - পুর্বের ক্ষেত্রফল
= ১.৪৪ক - ক
= ০.৪৪ক

শতকরা হিসেবে = (০.৪৪ক/ ক) × ১০০% = ৪৪%

১০৮.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ মিটার এবং ৪.২ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
  1. ক) ১০.৫ বর্গমিটার
  2. খ) ২১.০০ বর্গমিটার
  3. গ) ৫.২৫ বর্গমিটার
  4. ঘ) ৫.৫ বর্গমিটার
ব্যাখ্যা

আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ৫ × ৪.২
= ১০.৫ বর্গমিটার

১০৯.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রর ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার ও উচ্চতা 5 মিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার দৈর্ঘ্য কত?
  1. ক) 120 মি.
  2. খ) 100 মি.
  3. গ) 60 মি.
  4. ঘ) 80 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রর ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার ও উচ্চতা 5 মিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার দৈর্ঘ্য কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                    = 125 × 5
                                    =625 মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 বর্গ মি.
x2 = 625
x = √625
x = 25

বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 25 = 100 মি.
১১০.
একটি রম্বসের পরিসীমা ১৮০ সেমি এবং ক্ষুদ্রতর কর্ণটি ৫৪ সেমি। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৯৪৪ বর্গ সেমি
  2. খ) ১২৪৪ বর্গ সেমি
  3. গ) ১৬২০ বর্গ সেমি
  4. ঘ) ১৪৯৬ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি রম্বসের পরিসীমা ১৮০ সেমি এবং ক্ষুদ্রতর কর্ণটি ৫৪ সেমি। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান-
রম্বসের এক বাহুর দৈর্ঘ্য = 180/4 = 45 সেমি
 

AO2 + DO2 = AD2
⇒ 272 + DO2 = 452
⇒ DO2 = 1296
⇒ DO = 36

রম্বসের অপর কর্ণ = 36 + 36 = 72 সেমি

রম্বসের ক্ষেত্রফল = (1/2) × 54 × 72 = 1944 বর্গ সেমি
১১১.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ১৭ সেন্টিমিটার ও ১৪ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? 
  1. ২৩৮ বর্গ সেন্টিমিটার
  2. ১১৯ বর্গ সেন্টিমিটার
  3. ১১৩ বর্গ সেন্টিমিটার
  4. ১১১ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ১৭ সেন্টিমিটার ও ১৪ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ১৭ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ১৪ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ১৭ × ১৪
= ১১৯ বর্গ সেন্টিমিটার।

১১২.
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় -
  1. ক) ট্রাপিজিয়াম
  2. খ) বর্গ
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং সব কোণ একসমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।

আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ একসমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

রম্বস: যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় তাকে রম্বস বলে।
১১৩.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 2 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 9 মিটার
  2. খ) 10 মিটার
  3. গ) 11 মিটার
  4. ঘ) 15 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 2 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 2) মিটার

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × 3 × (x + x + 2) বর্গ মিটার

প্রশমতে,
(1/2) × 3 × (x + x + 2) = 30
বা, 2x + 2 = 20
বা, 2x = 18
বা, x = 9

বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 9 + 2 = 11 মিটার
১১৪.
মনির একটি বর্গক্ষেত্রের প্রান্ত বরাবর না হেঁটে আড়াআড়িভাবে গিয়েছিল। এতে সে কত শতাংশ পথ কম হেঁটে ছিল?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন- মনির একটি বর্গক্ষেত্রের প্রান্ত বরাবর না হেঁটে আড়াআড়িভাবে গিয়েছিল। এতে সে কত শতাংশ পথ কম হেঁটে ছিল?

সমাধান-

মনির ABCD বর্গক্ষেত্রের প্রান্ত বরাবর না হেঁটে আড়াআড়িভাবে BD বরাবর গিয়েছিল।

ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a
কর্ণ BD = √2a
যেকোন এক প্রান্ত বরাবর মোট দূরত্ব = (a + a) = 2a

কম হাঁটতে হয়েছে = (2a - √2a)
= 2a - 1.41a 
= 0.59a 

প্রান্ত বরাবর না হাটার কারণে শতকরা কম হাঁটতে হয়েছিল = (0.59a/2a) × 100 = 29.5% (প্রায়)
১১৫.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 40 মিলিমিটার। সামান্তরিকটির পরিসীমা কত?
  1. 96 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 80 সে.মি.
  4. 24 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 40 মিলিমিটার। সামান্তরিকটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের এক বাহু = 8 সেন্টিমিটার 
অপর বাহু = 40 মিলিমিটার
= (40/10) সেন্টিমিটার
= 4 সেন্টিমিটার

∴ সামান্তরিকের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) একক 
= 2(8 + 4) সে.মি.
= (2 × 12) সে.মি.
= 24 সে.মি.

১১৬.
x = 2 + √3 হলে, x3 + (1/x3) এর মান কত?
  1. 48
  2. 52
  3. 56
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: x = 2 + √3 হলে, x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 2 + √3
⇒ 1/x = 1/(2 + √3)
= (2 - √3)/(2 + √3)(2 - √3)
= (2 - √3)/(22 - √32)
= (2 - √3)/(4 - 3)
= 2 - √3

এখন,
x + 1/x
= 2 + √3 + 2 - √3
= 4

আমরা জানি,
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3 . x . (1/x)(x + 1/x)
= 43 - 3 × 4
= 64 - 12
= 52

১১৭.
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তকার বাগানের ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ১২০ মিটার
  2. ১৪৪ মিটার
  3. ১৬০ মিটার
  4. ১৮৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তকার বাগানের ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি, আয়তাকার বাগানের প্রস্থ = ক মিটার
∴ আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ২ক মিটার

∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২ক × ক) বর্গমিটার
= ২ক বর্গমিটার

শর্তমতে,
২ক = ১১৫২
বা, ক = ৫৭৬
∴ ক = ২৪

অর্থাৎ, আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার
∴ আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ২৪ × ২ = ৪৮ মিটার

∴ আয়তাকার বাগানের পরিসীমা= ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৪৮ + ২৪) মিটার
= ২ × ৭২ মিটার
= ১৪৪ মিটার

অতএব, আয়তাকার বাগানের পরিসীমা ১৪৪ মিটার।

১১৮.
PAQC চতুর্ভুজের PA = CQ এবং PA ।। CQ. ∠A ও ∠C এর সমদ্বিখণ্ডক যথাক্রমে AB ও CD হলে, ABCD ক্ষেত্রটির নাম কী?
  1. ক) সামান্তরিক
  2. খ) রম্বস
  3. গ) আয়ত
  4. ঘ) বর্গ
ব্যাখ্যা
PAQC চতুর্ভুজের PA = CQ এবং PA ।। CQ.
∠A ও ∠C এর সমদ্বিখণ্ডক যথাক্রমে AB ও CD
∠A = ∠C 
⇒ ∠A এর সমদ্বিখণ্ডক = ∠C এর সমদ্বিখণ্ডক
⇒ AB = CD
⇒ AB ।। CD
ABCD ক্ষেত্রটি সামান্তরিক।
১১৯.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. 4 বর্গমিটার 
  2. 6 বর্গমিটার 
  3. 8 বর্গমিটার 
  4. 16 বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহু = a
∴ বর্গক্ষেত্রের কর্ণ = a√2 

প্রশ্নমতে,
a√2 = 4 মিটার 
⇒ a = 4/√2

এখন,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
= a2
= (4 / √2)2
= 16/2
= 8 বর্গমিটার 
১২০.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?
  1. ১ : ৪
  2. ৯ : ৮
  3. ২ : ৩
  4. ৩ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ক একক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২ক + ক) একক
= ৬ক একক

বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক
বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪
= ৩ক/২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( ৩ক/২) = (৯ক)/৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক × ক = ২ক

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৯ক)/৪ : (২ক)
= (৯/৪) : ২
= (৯/৪) × ৪ : ২ × ৪
= ৯ : ৮
১২১.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1152 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. 576 মিটার
  2. 210 মিটার
  3. 136 মিটার
  4. 144 মিটার
  5. 256 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1152 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার
∴ ক্ষেত্রফল = (2x × x) = 2x2 বর্গমিটার
পরিসীমা = 2(2x + x) = 6x মিটার

প্রশ্নমতে,
2x2 = 1152
⇒ x2 = 1152/2
⇒ x2 = 576
∴ x = 24

সুতরাং, পরিসীমা = (6 × 24) = 144 মিটার।

১২২.
ABCD সামান্তরিকের ∠BAD = 100° এর DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করলে ∠BCE = কত ডিগ্রি?
  1. ক) 60°
  2. খ) 80°
  3. গ) 90°
  4. ঘ) 100°
ব্যাখ্যা
এখানে, ∠BCD = ∠BAD = 100°
∴ ∠BCE = 180° - ∠BCD
= 180° - 100°
= 80°
১২৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 648 বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. 96 মিটার
  2. 100 মিটার
  3. 108 মিটার
  4. 110 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 648 বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ = x মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = 2x মিটার

প্রশ্নমতে,
 2x × x = 648
⇒ x² = 648/2
⇒ x2 = 324
∴ x = 18

দৈর্ঘ্য = (18 × 2) মিটার
= 36 মিটার

∴ পরিসীমা = 2(18 + 36) মিটার
= 108 মিটার
১২৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৩২ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ১২৮ মিটার
  4. ঘ) ৪৮ মিটার
ব্যাখ্যা
 ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ  = ক মিটার,
তাহলে,  দৈর্ঘ্য = ৩ক মিটার

∴ ৩ক ✕ ক = ৭৬৮
বা, ক = ৭৬৮/৩ = ২৫৬
বা, ক = ১৬ মিটার
সুতরাং, পরিসীমা = ২(৪৮ + ১৬) = ১২৮ মিটার

তাহলে বর্গক্ষেত্রের এক বাহু = ১২৮/৪ = ৩২ মিটার
১২৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা ৪২ মিটার হয়, তবে এর ক্ষেত্রফল কত?
  1. ১৪৭ বর্গ মিটার
  2. ১০০ বর্গ মিটার
  3. ৯৮ বর্গ মিটার
  4. ১৯৬ বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা ৪২ মিটার হয়, তবে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = ২ক মিটার    ; (দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ)

আমরা জানি, 
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) 
∴ ২(২ক + ক) = ৪২
⇒ ২(৩ক) = ৪২
⇒ ৬ক = ৪২
⇒ ক = ৪২ ÷ ৬
∴ ক = ৭ মিটার

সুতরাং, প্রস্থ = ৭ মিটার
দৈর্ঘ্য = ২ × ৭ = ১৪ মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ১৪ × ৭ = ৯৮ বর্গমিটার

১২৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪০√২ মিটার। এর পরিসীমা কত?
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৮০ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ১৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪০√২ মিটার। এর পরিসীমা কত?

সমাধান:
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার
কর্ণের দৈর্ঘ্য = ক√২ মিটার

ক√২ = ৪০√২
∴ ক = ৪০

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৪০ মিটার

∴বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ ×৪০ মিটার
= ১৬০ মিটার
১২৭.
বৃত্তস্থ রম্বস একটি _________
  1. সামন্তরিক
  2. ত্রিভুজ
  3. আয়তক্ষেত্র
  4. বর্গক্ষেত্র
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ রম্বস একটি _________

সমাধান:
বৃত্তস্থ রম্বস বলতে আমরা বুঝি, এমন একটি রম্বস যেটি একটি বৃত্তের মধ্যে perfectly আঁকা যায়, অর্থাৎ রম্বসের সব চারটি কোণ এমন যে একটি বৃত্ত সেই চারটি বিন্দুতে স্পর্শ করতে পারে।

যদি রম্বসটি বৃত্তস্থ হয়, তাহলে এর চারটি কোণ সমান বা সব কোণ সমান হয় না, কিন্তু সব রম্বসের ক্ষেত্রেই বৃত্তস্থ হলে সব বাহু সমান হয় এবং কোণগুলো ৯০° হয়। অর্থাৎ এটি বর্গক্ষেত্র।

সঠিক উত্তর: ঘ) বর্গক্ষেত্র।

১২৮.
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) ১/২ (ভূমি × উচ্চতা)
  2. খ) দৈর্ঘ্য × প্রস্থ
  3. গ) ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
  4. ঘ) ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
১২৯.
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 40 বর্গফুট
  2. খ) 50 বর্গফুট
  3. গ) 100 বর্গফুট
  4. ঘ) 80 বর্গফুট
ব্যাখ্যা

বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a = √2.5
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√2.5)বর্গফুট
= 2 × 25 বর্গফুট 
= 50 বর্গফুট

১৩০.
ABCD একটি রম্বস। এর ∠B = 120° হলে ∠D = কত?
  1. ক) 60°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD একটি রম্বস। এর ∠B = 120° হলে ∠D = কত?

সমাধান:


আমরা জানি,
রম্বসের সন্নিহিত বাহুর সমষ্টি দুই সমকোণ বা 180⁰

তাহলে,
∠A + ∠B = 180°

অনুরূপভাবে,
∠A + ∠D = 180°
এখন
∠A + ∠B = ∠A + ∠D
∠B = ∠D = 120°


১৩১.
৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ক) ১৬০০ বর্গফুট
  2. খ) ১২০০ বর্গফুট
  3. গ) ৮৫৫ বর্গফুট
  4. ঘ) ৭৫৫ বর্গফুট
ব্যাখ্যা

বাগানের ক্ষেত্রফল = (৮০ × ৭০) বর্গ ফুট
= ৫৬০০ বর্গ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = {৮০ + (৫+৫)} {৭০ + (৫+৫)}
= ৯০ × ৮০
= ৭২০০ বর্গ ফুট
∴ রাস্তার ক্ষেত্রফল = ৭২০০ - ৫৬০০
= ১৬০০ বর্গ ফুট

১৩২.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি.?
  1. ৮ সে.মি.
  2. ১০ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি.?

সমাধান:
আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সি.মি. এবং ৩ সে.মি.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২( ৪ + ৩) সে.মি.
= ১৪ সে.মি.

আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা = ১৪/২ সে.মি.
= ৭ সে.মি.
১৩৩.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৪০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যর ২/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪৫
  2. খ) ৫০
  3. গ) ৬৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

মনে করি, দৈর্ঘ্য = 5x এবং 2x
প্রশ্নমতে,
2(5x + 2x) = 140
⇒ 7x = 70
∴ x = 10
দৈর্ঘ্য = 5 X 10 = 50 মি.

১৩৪.
ABCD রম্বসের ∠A + ∠B = ?
  1. ক) 90°
  2. খ) 180°
  3. গ) 120°
  4. ঘ) 150°
ব্যাখ্যা

AB কে E পর্যন্ত বর্ধিত করি
∴ AD||BC এবং AE ছেদক
∴ ∠DAB = ∠CBE ফলে ∠A + ∠B
= ∠CBE + ∠CBA
= 180°

১৩৫.
একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. দুইটি বাহু ও তিনটি কোণ
  2. ২টি কর্ণের খন্ডিত অংশসমূহ ও ১টি বাহু
  3. ২টি বাহু ও ১টি কোণ
  4. ৪টি বাহু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি
১৩৬.
একটি আয়তক্ষেত্রের কর্ণ ১৭ একক এবং দৈর্ঘ্য ১৫ একক হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৪৬ একক
  2. ৪২ একক
  3. ৩৪ একক
  4. ৫৬ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ ১৭ একক এবং দৈর্ঘ্য ১৫ একক হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের কর্ণ = ১৭ একক
দৈর্ঘ্য = ১৫ একক

আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
কর্ণ = দৈর্ঘ্য + প্রস্থ 
⇒ ১৭ =  ১৫ + প্রস্থ
⇒ ২৮৯ = ২২৫ + প্রস্থ
⇒ প্রস্থ = ২৮৯ - ২২৫
⇒ প্রস্থ = ৬৪ = ৮২ 
∴ প্রস্থ= ৮ একক

আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) একক
= ২(১৫ + ৮) একক
= (২ × ২৩) একক
= ৪৬ একক

সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা ৪৬ একক।

১৩৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ক্ষেত্রফল ৪৮ বর্গ সে. মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৯ সে. মি.
  2. খ) ১১ সে. মি.
  3. গ) ১০ সে. মি.
  4. ঘ) ১২ সে. মি.
ব্যাখ্যা

দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
বা, ৮ × প্রস্থ = ৪৮
∴ প্রস্থ = ৬
∴ AB = ৬, BC = ৮
∴ কর্ণ AC = √(AB2+ BC2
= √(৬ + ৮)
= √(৩৬ + ৬৪)
= ১০

১৩৮.
যদি একটি রম্বসের ক্ষেত্রফল ৫৬ বর্গ সে.মি. এবং রম্বসের একটি কর্ণ ৮ সে.মি. হয়, তবে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৬ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি রম্বসের ক্ষেত্রফল ৫৬ বর্গ সে.মি. এবং রম্বসের একটি কর্ণ ৮ সে.মি. হয়, তবে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = ৫৬ বর্গ সে.মি.
রম্বসের একটি কর্ণ = ৮ সে.মি.

ধরি,
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = ক

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ ৫৬ = (১/২) × ৮ × ক
⇒ ক = (৫৬ × ২)/৮
∴ ক = ১৪ সে.মি.
১৩৯.
একটি বর্গাকার বাগানের চার পাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ৪ বর্গমিটার
  2. খ) ৫২ বর্গমিটার
  3. গ) ৬০ বর্গমিটার
  4. ঘ) ১৪৪ বর্গমিটার
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মনেকরি, 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক মিটার 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ক বর্গমিটার 
      রাস্তাসহ  বর্গাকার বাগানের দৈর্ঘ্য (ক + ৪) মিটার
     রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (ক + ৪) বর্গমিটার

প্রশ্নমতে, 
   (ক + ৪) = ১৯৬ 
    বা, ক + ৪ = √১৯৬ 
    বা,  ক + ৪ = ১৪ 
    বা, ক = ১৪ - ৪ 
       ∴  ক = ১০

রাস্তার ক্ষেত্রফল = (ক + ৪)- ক২ 
                          = (১০ + ৪) - ১০
                                = ১৪ - ১০
                           = ১৯৬ - ১০০ 
                               
= ৯৬ বর্গমিটার
১৪০.
৩০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৩০০ বর্গ সে.মি.
  2. ৪০০ বর্গ সে.মি.
  3. ৪৫০ বর্গ সে.মি.
  4. ৫০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = ৩০ সে.মি. ; যা কর্ণের দৈর্ঘ্যের সমান

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × ৩০ × ৩০
= ১৫ × ৩০
= ৪৫০ বর্গ সে.মি.
১৪১.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৬৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?
  1. ১৭৬ বর্গমিটার
  2. ১৮০ বর্গমিটার
  3. ১৯২ বর্গমিটার
  4. ১৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৬৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তকার বাগানের প্রস্থ = ক মিটার
আয়তকার বাগানের দৈর্ঘ্য = ৩ক মিটার
∴ পরিসীমা = ২(৩ক + ক) মিটার

প্রশ্নমতে,
২( ক + ৩ক) = ৬৪
⇒ ৪ক = ৩২
⇒ ক = ৮

∴ প্রস্থ = ৮ মিটার
এবং দৈর্ঘ্য = (৩ × ৮) = ২৪ মিটার

আমরা জানি,
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
= (২৪ × ৮) বর্গমিটার
= ১৯২ বর্গমিটার
১৪২.
একটি রেখার উপর অঙ্কিত বর্গ ঐ রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) আটগুণ
ব্যাখ্যা

ধরি,
রেখার দৈর্ঘ্য = x
∴ রেখার অর্ধেক = x/2
∴ রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল/অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x2/(x2/4)
= x2 × 4/x2
= 4

১৪৩.
একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত?
  1. ক) ১ : ২
  2. খ) ১ : ৮
  3. গ) ৪ : ১
  4. ঘ) ৫ : ২
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের একবাহু = a
বর্গক্ষেত্রের কর্নের দৈর্ঘ্য = a√2
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
একটি বর্গক্ষেত্রের একবাহু অপরটির একবাহুর চারগুন।
অপর বর্গক্ষেত্রের একবাহু = 4a
অপর বর্গক্ষেত্রের কর্নের দৈর্ঘ্য= 4a√2
বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত = 4:1

১৪৪.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?
  1. 33 মিটার
  2. 12.5 মিটার
  3. 22 মিটার
  4. 24 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান: 
মনেকরি, 
সামান্তরিকের উচ্চতা = x মিটার
সামান্তরিকের ভূমি = 3x/4 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

শর্তমতে,
(3x/4) × x = 363
বা, 3x2 = 363 × 4
বা, x2 = (363 × 4)/3
বা, x2 = 484
∴ x = 22 

সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
১৪৫.
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ক) 145 বর্গ সে.মি
  2. খ) 148 বর্গ সে.মি
  3. গ) 150 বর্গ সে.মি
  4. ঘ) 140 বর্গ সে.মি
ব্যাখ্যা
একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 12 সে.মি এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 17 সে.মি। এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c সে.মি

শর্ত অনুসারে, a + b + c = 17 এবং 
   √(a2 + b2 + c2 )= 12 বা,
 বা, a2 + b2 + c2 = 122 = 144 

এখন, a + b + c = 17
বা, (a + b + c)2 = 172
বা, a²+b²+c²+2(ab + bc + ca) = 289
বা, 144 + 2(ab + bc + ca) = 289
বা, 2 (ab + bc + ca) = 289 - 144
বা, 2 (ab + bc + ca) = 145

সুতরাং, পৃষ্ঠের ক্ষেত্রফল = 145 বর্গ সে.মি
১৪৬.
নিচের চিত্রের ক্ষেত্রে, কোনটি সঠিক?


  1. ক) AB = BC = CD = AD
  2. খ) AC = BD
  3. গ) ABCD এর ক্ষেত্রফল = d1 × d2
  4. ঘ) ABCD এর ক্ষেত্রফল = AB2
ব্যাখ্যা
উপর্যুক্ত চিত্রটি রম্বসের।
রম্বসের ক্ষেত্রে, 
ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল = 1/2 × d1 × d2
সকল বাহু সমান অর্থাৎ AB = BC = CD = AD
১৪৭.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. 2√2
  2. √2/2
  3. 2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান: 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য = 4a/√2a = 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/কর্ণের দৈর্ঘ্য = (√2 × 2√2)/√2

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 2√2 × (কর্ণের দৈর্ঘ্য)
১৪৮.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত? 
  1. ৬৩ বর্গ সে.মি.
  2. ৭৫ বর্গ সে.মি.
  3. ৮০ বর্গ সে.মি.
  4. ৯৯ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা 
= (১/২) × (৮ + ১০) × ৭ 
= (১/২) × ১৮ × ৭ 
= ৬৩ বর্গ সে.মি.। 
১৪৯.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  1. 98 একক
  2. 28 একক
  3. 21 একক
  4. 49 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = a একক
তাহলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
এবং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক

প্রশ্নমতে,
a√2 = 7√2
⇒ a = 7 একক

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 7 একক
= 28 একক
১৫০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2√2 মিটার 
  2. 4√2 মিটার 
  3. 8 মিটার 
  4. 10√2 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 32 বর্গমিটার 
বর্গক্ষেত্রের বাহু = √32
= √(16 × 2)
= 4√2 মিটার 

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য 
= √2 × 4√2 মিটার 
= 8 মিটার 

১৫১.
বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
  1. 4√2
  2. 16
  3. 32
  4. 32√2
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, উহার কর্ণ কত মিটার? 

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের এক বাহু = 4 মিটার
আমরা জানি, 
 বর্গক্ষেত্রের কর্ণ = √2 × একবাহুর দৈর্ঘ্য 

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × 4 = 4√2 মি. 
১৫২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 648 মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমার পরিমাণ কত?
  1. ১০৪ মিটার
  2. ১০৬ মিটার
  3. ১০৮ মিটার
  4. ১১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 648 মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমার পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
তাহলে দৈর্ঘ্য = 2x মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ 648 = x × 2x
⇒ 2x2 = 648
⇒ x2 = 324
∴ x = 18 মিটার

অতএব, প্রস্থ = 18 মিটার এবং দৈর্ঘ্য = 18 × 2 = 36 মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = 2(36 + 18) মিটার
= ১০৮ মিটার
১৫৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 84 বর্গ একক
  2. 56√2 বর্গ একক
  3. 144 বর্গ একক
  4. 288 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু

প্রশ্নমতে,
√2 × বাহু = 12√2
⇒ বাহু = 12√2/√2 = 12

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 122 = 144 বর্গ একক
১৫৪.
নিচের কোনটি প্রিজম?
  1. ক) বর্গ
  2. খ) সামন্তরিক
  3. গ) আয়তাকার ঘনবস্তু
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রিজম (Prism): যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক তাকে প্রিজম বলে। 
- প্রিজমের দুই প্রান্তকে তার ভূমি এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলে। 
- সবগুলো পার্শ্বতল আয়তাকার হলে প্রিজমটিকে খাড়া প্রিজম এবং অন্যক্ষেত্রে প্রিজমটিকে তীর্যক প্রিজম বলা হয়। 
- বাস্তব ক্ষেত্রে খাড়া প্রিজমই অধিক ব্যবহৃত হয়। 
- ভূমি তলের নামের উপর নির্ভর করে প্রিজমের নামকরণ করা হয়। যেমন: ত্রিভুজাকার প্রিজম, চতুর্ভুজাকার প্রিজম, পঞ্চভুজাকার প্রিজম ইত্যাদি ।

ভূমি সুষম বহুভুজ হলে প্রিজমকে সুষম প্রিজম (Regular prism) বলে। 
ভূমি মি সুষম না হলে ইহাকে বিষম প্রিজম (Irregular prism) বলা হয়।
 
সংজ্ঞানুসারে,  আয়তাকার ঘনবস্তু ও ঘনক উভয়কেই প্রিজম বলা হয়। 
১৫৫.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত?
  1. 25°
  2. 115°
  3. 105°
  4. 150°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = 180°
একটি কোণ 65° হলে,

অপর কোণ = (180 - 65)° = 115°
১৫৬.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে পরিসীমা কত?
  1. ক) ৯৬ মিটার
  2. খ) ৯৮ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ১২০ মিটার
ব্যাখ্যা

ঘরের বিস্তার x মি. হলে, দৈর্ঘ্য = 2x মি.
∴ ক্ষেত্রফল = (x × 2x) = 2x2 বর্গমিটার।
প্রশ্নমতে, 2x2 = 512
=> x2 = 256
∴ x = 16
∴ দৈর্ঘ্য = 32 মি.
ঘরটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৩২ + ১৬) মি.
= ৯৬ মি.

১৫৭.
কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ২২ মিটার
  2. ২৪ মিটার
  3. ২৮ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১৪০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ
⇒ ১৪০ = (১/২) × ১০ × অপর কর্ণ
⇒ ১০ × অপর কর্ণ = ১৪০ × ২
⇒ ১০ × অপর কর্ণ = ২৮০
⇒ অপর কর্ণ = ২৮০/১০
∴ অপর কর্ণ = ২৮
১৫৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 1 এবং প্রস্থ 16cm । ঐ আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত?
  1. 64 বর্গ সে.মি.
  2. 256 বর্গ সে.মি.
  3. 1024 বর্গ সে.মি.
  4. 1156 বর্গ সে.মি.
ব্যাখ্যা

যেহেতু, প্রস্থ 16cm ∴ দৈর্ঘ্য = 3 × 16 = 48cm
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(16+48) = 128cm = বর্গক্ষেত্রের পরিসীমা
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 128/4 = 32
∴ বর্গের ক্ষেত্রফল = 322 = 1024

১৫৯.
আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
  1. ৪০
  2. ৩০
  3. ২৫
  4. ২০
  5. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্য x মিটার
আয়তক্ষেত্র A এর প্রস্থ y মিটার
∴ আয়তক্ষেত্র A এর পরিধি = ২(x + y) = ২০০ মিটার ......... (১)

∴ আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য = x - ১০ মিটার
∴ আয়তক্ষেত্র B এর প্রস্থ = y + ১০ মিটার

আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র,
∴ x - ১০ = y + ১০
⇒ x = y + ১০ + ১০
∴ x = y + ২০

(১) নং এ x  এর মান বসিয়ে পাই,
২(x + y) = ২০০
বা, ২x + ২y = ২০০
বা, x + y = ১০০
বা, y + ২০ + y = ১০০
বা, ২y = ৮০
∴ y = ৪০
১৬০.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ক) ২০ সে.মি.
  2. খ) ২৬ সে.মি.
  3. গ) ১৬ সে.মি.
  4. ঘ) ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা = ২৪ সে.মি. 
∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ২৪/৪ সে.মি. 
= ৬ সে.মি. 
∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু) বর্গ সে.মি. 
= (৬) বর্গ সে.মি. 
= ৩৬ বর্গ সে.মি. 

প্রশ্নমতে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 
∴ দৈর্ঘ্য × প্রস্থ = ৩৬ 
বা, দৈর্ঘ্য × ৪ = ৩৬ 
বা, দৈর্ঘ্য = ৩৬/৪ 
∴ দৈর্ঘ্য = ৯ সে.মি. 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) সে.মি. 
= ২ (৯ + ৪) সে.মি. 
= (২ × ১৩) সে.মি. 
= ২৬ সে.মি. 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২৬ সে.মি.
১৬১.
একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ক) ২৬ বর্গ সে.মি.
  2. খ) ৫২ বর্গ সে.মি.
  3. গ) ১০৪ বর্গ সে.মি.
  4. ঘ) ১০৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৫২) বর্গ সে.মি. 
= ১০৪ বর্গ সে.মি. 
১৬২.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং উচ্চতা ২৬ মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ৫৪৮ বর্গ মি.
  2. ৬১৫ বর্গ মি.
  3. ৪০৫ বর্গ মি.
  4. ৫০৭ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ৩/৪ অংশ এবং উচ্চতা ২৬ মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = ২৬ মিটার
সামান্তরিকের ভূমি = ২৬ এর ৩/৪
= ৩৯/২ মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (৩৯/২) × ২৬
= ৩৯ × ১৩
= ৫০৭ বর্গ মি.
১৬৩.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 
  1. ১০ বর্গ সেন্টিমিটার
  2. ১৫ বর্গ সেন্টিমিটার
  3. ৪০ বর্গ সেন্টিমিটার
  4. ২০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ৫ সেন্টিমিটার 
অপর কর্ণটি = ৮ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৫ × ৮
= ২০ বর্গ সেন্টিমিটার।
১৬৪.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১৪ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১০০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ৩৬ মিটার ও ২০ মিটার
  2. ৩২ মিটার ও ১৮ মিটার
  3. ৩০ মিটার ও ১৬ মিটার
  4. ৩৮ মিটার ও ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১৪ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১০০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = x মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য =  (x + ১৪) মিটার 

প্রশ্নমতে,
২(x + x + ১৪) = ১০০
⇒ ২(২x + ১৪) = ১০০
⇒ ২x + ১৪ = ৫০
⇒ ২x = ৫০ - ১৪
⇒ ২x = ৩৬
⇒ x = ৩৬/২
∴ x = ১৮ 

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ১৮ মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য =  (১৮ + ১৪) মিটার = ৩২ মিটার
১৬৫.
ABCD  সামান্তরিকের ∠BCD = 134° হলে, ∠ABC = কত? 
  1. 46°
  2. 92°
  3. 134°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD  সামান্তরিকের ∠BCD = 134° হলে, ∠ABC = কত? 

সমাধান: 

সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান
∠BCD = ∠BAD = 134°
∠ABC = ∠ADC 
এখন 
∠BCD + ∠BAD = 134° + 134° =268°

আবার,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°

∠BCD + ∠BAD + ∠ABC + ∠ ADC  = 360°
268° + ∠ABC + ∠ ADC  = 360°
∠ABC + ∠ADC =360° - 268°
∠ABC + ∠ADC = 92°
∠ABC + ∠ABC =92° [∠ABC = ∠ADC]
2∠ABC = 92°
∠ABC = 46°
১৬৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 9 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) 24 মি.
  2. খ) 12 মি.
  3. গ) 48 মি.
  4. ঘ) 16 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 9 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                    = 9 × 4
                                    =36 মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ মি.
= 36
ক = √36 = 6

 বর্গক্ষেত্রের পরিসীমা  = 6 × 4 = 24 মি.
১৬৭.
একটি বর্গের পরিসীমা 36 মিটার। এর একটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. 6√2
  2. 6√3
  3. 9√2
  4. 6√4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের পরিসীমা 36 মিটার। এর একটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা 36 মিটার
বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = 36/4 মিটার
= 9 মিটার

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 9√2 মিটার
১৬৮.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সে.মি. ও 9 সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সে.মি.?
  1. ক) 72 সে.মি.
  2. খ) 36 সে.মি.
  3. গ) 18 সে.মি.
  4. ঘ) 24 সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= 1/2 × 8 × 9
= 36 বর্গ সে.মি.
শর্তমতে, a2 = 36 (যেহেতু রম্বসের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 6 সে.মি.
সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
= 4 × 6
= 24 সে.মি.

১৬৯.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি ৮ সে.মি., এদের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১০ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি ৮ সে.মি., এদের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান: আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
তাহলে,
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = (২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (২ × ৪০)/৪
= ৮০/৪
= ২০ সে.মি.

অপর বাহু = ২০ - ৮ সে.মি. = ১২ সে.মি.
১৭০.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৭৫ বর্গমিটার এবং ভূমি ১৫ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?
  1. ৫ মিটার
  2. ১০ মিটার
  3. ১৫ মিটার
  4. ৭.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৭৫ বর্গমিটার এবং ভূমি ১৫ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৭৫ বর্গমিটার
সামান্তরিকের ভূমি = ১৫ মিটার
সামান্তরিকের উচ্চতা = ক্ষেত্রফল/ভূমি
= ৭৫/১৫
= ৫ মিটার

অতএব, সামান্তরিকের উচ্চতা ৫ মিটার।
১৭১.
ট্রাপিজিয়ামের অন্তস্থঃ কোণগুলোর সমষ্টি কত?
  1. ৩৮০°
  2. ১৮০°
  3. ৩৬০°
  4. ২৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের অন্তস্থঃ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ । আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°।
সুতরাং ট্রাপিজিয়ামের অন্তস্থঃ কোণগুলোর সমষ্টি ৩৬০°।
১৭২.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত? 
  1. 25°
  2. 105°
  3. 115°
  4. 150°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 65° হলে, বিপরীত কোণটির মান কত? 

সমাধান: 
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = 180° 
একটি কোণ 65° হলে,
অপর কোণ = (180 - 65)°
= 115°

১৭৩.
কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে বৃহত্তম কোণের পরিমান কত?
  1. 100°
  2. 120°
  3. 135°
  4. 200°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 3
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8
সুতরাং বৃহত্তম কোণ = (3/8) × 360°
= 135°
১৭৪.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। দৈর্ঘ্য ১৫ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৬০ মিটার 
  2. ৫৪ মিটার
  3. ৪২ মিটার 
  4. ৩২ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। দৈর্ঘ্য ১৫ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ১৫ মিটার 
এবং দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। 

প্রশ্নমতে,
১৫ মিটার = বিস্তার × (৫/৪)
⇒ বিস্তার = (১৫ × ৪)/৫ 
⇒ বিস্তার = ১২ মিটার 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার) 
= ২(১৫ + ১২) মিটার 
= ২ × ২৭ মিটার 
= ৫৪ মিটার 

১৭৫.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৮০ বর্গমিটার
  2. খ) ৩৮৪ বর্গমিটার
  3. গ) ৪২৪ বর্গমিটার
  4. ঘ) ৪৪২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৮০ মিটার 
বাগানের প্রস্থ = ৩০ মিটার 
∴ বাগানের ক্ষেত্রফল = (৮০ × ৩০) বর্গমিটার 
= ২৪০০ বর্গমিটার

আবার,
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = (৮০ - ২ × ২) মিটার
= ৭৬ মিটার
রাস্তাবাদে বাগানের প্রস্থ = (৩০  - ২ × ২) মিটার
= ২৬ মিটার
∴ রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৭৬ × ২৬) বর্গমিটার 
= ১৯৭৬ বর্গমিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = (২৪০০ - ১৯৭৬) বর্গমিটার 
= ৪২৪ বর্গমিটার 
১৭৬.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি., ১৮ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল -
  1. ক) ১৫০ বর্গমিটার
  2. খ) ১৫০ বর্গসে.মি.
  3. গ) ১৫০ বর্গএকক
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি., ১৮ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল -

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি × লম্ব দূরত্ব
= (১/২) × (১২ + ১৮) × ১০
= ১৫০ বর্গ সে.মি.
১৭৭.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৬০ মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দ্বিগুণ হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গমিটার
  2. খ) ২০০ বর্গমিটার
  3. গ) ৮০০ বর্গমিটার
  4. ঘ) ৩৬০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৬০ মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দ্বিগুণ হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ x মি.
তাহলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২x মি.
পরিসীমা = ২( ২x + x) মি.

 সুতরাং,
২( ২x + x) = ৬০
বা, ২( ৩x) = ৬০
বা, ৬x = ৬০
বা, x = ১০
আয়তক্ষেত্রের প্রস্থ ১০ মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২০ × ১০ বর্গমিটার
= ২০০ বর্গমিটার

১৭৮.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ২(দৈর্ঘ্য + প্রস্থ)
  3. ভূমি × উচ্চতা
  4. ১/২(ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে - (ভূমি × উচ্চতা)। 

অন্যদিকে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু  । 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ  । 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল । 
১৭৯.
একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে তা -
  1. ক) রম্বস
  2. খ) বর্গ
  3. গ) আয়ত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে তা সুনির্দিষ্টভাবে চতুর্ভুজ ছাড়া আর কিছু নয়। 


একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করলে তা রম্বস।
১৮০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 5। এই আয়তক্ষেত্রের কর্ণকে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে এবং প্রস্থ আগের মতো 5 ধরে নতুন আয়তক্ষেত্র আঁকা হলে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগের তুলনায় শতকরা কত শতাংশ বড় হবে?
  1. 13.33%
  2. 6.66%
  3. 8.33%
  4. 25%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 5। এই আয়তক্ষেত্রের কর্ণকে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে এবং প্রস্থ আগের মতো 5 ধরে নতুন আয়তক্ষেত্র আঁকা হলে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগের তুলনায় শতকরা কত শতাংশ বড় হবে?

সমাধান:
মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
A1 = দৈর্ঘ্য × প্রস্থ = 12 × 5 = 60 বর্গএকক

আয়তক্ষেত্রের কর্ণ সূত্র:
d = √(L2 + W2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 বর্গএকক

নতুন দৈর্ঘ্য = কর্ণ = 13 একক, প্রস্থ = 5 একক
A2 = 13 × 5 = 65 বর্গএকক

ক্ষেত্রফল বৃদ্ধি = A2 - A1 = 65 - 60 = 5 একক
শতকরা বৃদ্ধি = 5/60 × 100% = 8.33%

∴ শতকরা বৃদ্ধি = 8.33%

১৮১.
ABCD একটি চর্তুভূজ E, F, G, H যথাক্রমে AB, BC, CD এবং DA এর মধ্যবিন্দু হলে EFGH একটি -
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) সামান্তরিক
  4. ঘ) বর্গক্ষেত্র
ব্যাখ্যা

চর্তুভূজের বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাদ্বারা সামান্তরিক গঠিত হয়।

১৮২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৫২ মিটার
  2. ৭৮ মিটার
  3. ৩৯ মিটার
  4. ৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = ক মিটার

তাহলে,
ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
ঘরের ক্ষেত্রফল = ক × ২ক
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৩৩৮
বা, ক = ৩৩৮/২
বা, ক = ১৬৯
∴ ক = ১৩ মিটার

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২ক + ক)
= ২ × ৩ক
= ৬ক
= ৬ × ১৩
= ৭৮ মিটার
১৮৩.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?
  1. ৩০
  2. ২৫
  3. ২০
  4. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
পরিসীমা = ৪০
প্রস্থ = ৫

আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র:
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
৪০ = ২(দৈর্ঘ্য + ৫)
৪০ = ২দৈর্ঘ্য + ১০
৩০ = ২দৈর্ঘ্য
দৈর্ঘ্য = ১৫ মিটার

∴ দৈর্ঘ্য = ১৫ মিটার

১৮৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 96 বর্গসে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 9 সে.মি., 12 সে.মি.
  2. 12 সে.মি., 16 সে.মি.
  3. 6 সে.মি., 9 সে.মি.
  4. 16 সে.মি., 20 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 96 বর্গসে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত = 3 : 4
ধরি, কর্ণদ্বয় যথাক্রমে 3a এবং 4a

প্রশ্নমতে,
(1/2) × 3a × 4a = 96
⇒ 12a2/2 = 96
⇒ 6a2 = 96
⇒ a2 = 16
∴ a = 4

∴ রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য (3 × 4) = 12 সে.মি. এবং (4 × 4) = 16 সে.মি.
১৮৫.
একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত ৪ : ৫ : ৬ : ৩। তৃতীয় বৃহত্তম কোণের মান কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১০০°
  4. ১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত ৪ : ৫ : ৬ : ৩। তৃতীয় বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ধরি, চতুর্ভুজের কোণগুলো:
৪x, ৫x, ৬x, ৩x

চতুর্ভুজের কোণগুলোর যোগফল = ৩৬০°

তাহলে সমীকরণ,
৪x + ৫x + ৬x + ৩x = ৩৬০
→ ১৮x = ৩৬০
∴ x = ৩৬০/১৮ = ২০°

কোণগুলো হবে:
৪x = ৮০°
৫x = ১০০°
৬x = ১২০°
৩x = ৬০°

বৃহত্তম থেকে ক্রম:
১২০°, ১০০°, ৮০°, ৬০°

∴ তৃতীয় বৃহত্তম কোণের মান = ৮০°

১৮৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং উচ্চতা 2 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. 14 বর্গসে.মি.
  2. 21 বর্গসে.মি.
  3. 32 বর্গসে.মি.
  4. 42 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং উচ্চতা 2 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু 12 সে.মি. ও 9 সে.মি.
লম্ব দূরত্ব = 2 সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহু দুইটির সমষ্টি × উচ্চতা
= (1/2) × (12 + 9) × 2 বর্গসে.মি.
= (1/2) × 21 × 2 বর্গসে.মি.
= 21 বর্গসে.মি. 
১৮৭.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার ও প্রস্থ ৪০ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৭.৫ মিটার চওড়া একটি গ্যালারি আছে। গ্যালারির প্রতি ১.৫ বর্গমিটার জায়গায় একটি চেয়ার বসানো গেলে, উক্ত গ্যালারিতে কয়টি চেয়ার বসানো যাবে?
  1. ৭০০টি
  2. ৭৫০টি
  3. ৮০০টি
  4. ৮৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার ও প্রস্থ ৪০ মিটার। মাঠের ভিতরে চারপাশে ৭.৫ মিটার চওড়া একটি গ্যালারি আছে। গ্যালারির প্রতি ১.৫ বর্গমিটার জায়গায় একটি চেয়ার বসানো গেলে, উক্ত গ্যালারিতে কয়টি চেয়ার বসানো যাবে? 

সমাধান:
মাঠের ক্ষেত্রফল = (৫০ × ৪০) = ২০০০ বর্গমিটার
গ্যালারি বাদে মাঠের দৈর্ঘ্য = ৫০ - (২ × ৭.৫) = ৩৫ মিটার
গ্যালারি বাদে মাঠের প্রস্থ = ৪০ - (২ × ৭.৫) = ২৫ মিটার

গ্যালারি বাদে মাঠের ক্ষেত্রফল = (৩৫ × ২৫) = ৮৭৫ বর্গমিটার
গ্যালারির ক্ষেত্রফল =(২০০০ - ৮৭৫) = ১১২৫ বর্গমিটার

∴ মোট চেয়ার বসানো যাবে = ১১২৫/১.৫ টি
= ৭৫০টি
১৮৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১২৯৬ বর্গমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত মিটার?
  1. ১৪৪ মিটার
  2. ২৫৬ মিটার
  3. ২৮৮ মিটার
  4. ৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১২৯৬ বর্গমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১২৯৬ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য= √১২৯৬ মিটার
= ৩৬ মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রটির পরিসীমা = (৪ × বাহু) মিটার
= (৪ × ৩৬) মিটার
= ১৪৪ মিটার
১৮৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. ও প্রস্থ ১০ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
  1. ক) ৭.১ সে.মি.
  2. খ) ৭.২ সে.মি.
  3. গ) ৭.৩ সে.মি.
  4. ঘ) ৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. ও প্রস্থ ১০ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।

সমাধান:
প্রশ্নমতে আয়তক্ষেত্রের,
প্রথম ক্ষেত্রফল = নতুন ক্ষেত্রফল
১৮ × ১০ = ২৫ × নতুন প্রস্থ
নতুন প্রস্থ = ১৮০/২৫ = ৭.২ সে.মি
১৯০.
একটি আয়াতক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন। প্রস্থ a হলে এর কর্নের দৈর্ঘ্য কত?
  1. ক) a√২
  2. খ) a√৫
  3. গ) ৩a
  4. ঘ) ৫a
ব্যাখ্যা
আয়াতক্ষেত্রের কর্ন = √{a² + (২a)²} = a√৫
১৯১.
একটি আয়াতকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন। যদি ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গ ইঞ্চি হয় তাহলে পরিসীমা কত ফুট?
  1. ক) ৪ ফুট
  2. খ) ৬ ফুট
  3. গ) ৮ ফুট
  4. ঘ) ১২ ফুট
ব্যাখ্যা

ধরি, ঘরের প্রস্থ = x ইঞ্চি
ঘরের দৈর্ঘ্য = ২x ইঞ্চি
প্রশ্নমতে,
২x² = ৫১২
বা, x = ১৬
ঘরের প্রস্থ = ১৬ ইঞ্চি
ঘরের দৈর্ঘ্য = (২ x ১৬) বা ৩২ ইঞ্চি
পরিসীমা = ২(৩২+১৬) বা ৯৬ ইঞ্চি
৯৬ ইঞ্চি = ৯৬/১২ = ৮ ফুট (১২ ইঞ্চি = ১ ফুট)

১৯২.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?
  1. ৭৮ মিটার
  2. ৮০ মিটার
  3. ৩৯ মিটার
  4. ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
∴ দৈর্ঘ্য = ৩৮৪/১৬ = ২৪ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২৪ + ১৬)
= ৮০ মিটার
১৯৩.
যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?
  1. সামন্তরিক
  2. চতুর্ভুজ
  3. ট্রাপিজিয়াম
  4. রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?

সমাধান:
ট্রাপিজিয়াম:
- যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।
- ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ। উল্লেখ্য যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হয় না।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল,
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না,
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে,
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে,
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।

- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

রম্বস:
- যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
১৯৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 50 ও 25 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে ক্ষেত্রফল শতকরা কত কমবে? 
  1. 10%
  2. 15%
  3. 20%
  4. 25%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 50 ও 25 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে ক্ষেত্রফল শতকরা কত কমবে? 

সমাধান:
মূল ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = 50 × 25 = 1250 বর্গমিটার

নতুন দৈর্ঘ্য = 50 - 10 = 40 
নতুন দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল = 40 × 25 = 1000 বর্গমিটার

ক্ষেত্রফল হ্রাস = 1250 - 1000 = 250 বর্গমিটার

শতকরা হ্রাস = 250/1250 × 100 = 20%

∴ ক্ষেত্রফল হ্রাস = 20%

১৯৫.
একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ মিটার ও ১২ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৮√১৫ মিটার
  2. ৬√১৫ মিটার
  3. ১০√১৭ মিটার
  4. ১০√২১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১০ মিটার ও ১২ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১০ × ১২
= ৬০ বর্গমিটার

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬০ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৬০ মিটার

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪ × √৬০ মিটার
= ৪ × √(৪ × ১৫) মিটার
= ৮√১৫ মিটার
১৯৬.
নিচের কোনটি সামান্তরিক নয়?
  1. আয়তক্ষেত্র
  2. ট্রাপিজিয়াম
  3. বর্গক্ষেত্র
  4. রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সামান্তরিক নয়?

সমাধান:
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে।
যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। 
অতএব ট্রাপিজিয়াম, সামন্তরিক নয়।

- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
১৯৭.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২০ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ২০ বর্গ সেমি
  2. ২৫ বর্গ সেমি
  3. ৪০ বর্গ সেমি
  4. ৮০ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২০ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা = ২০ সেমি
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহু
প্রশ্নমতে,
৪ × এক বাহু = ২০
⇒ এক বাহু = ২০ ÷ ৪
∴ এক বাহু = ৫
অর্থাৎ বর্গক্ষেত্রটির একবাহু = ৫ সেমি

আবার,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( একবাহু × একবাহু ) বর্গ একক
= ( ৫ × ৫ ) বর্গ সেমি
= ২৫ বর্গ সেমি
১৯৮.
সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ৫ মিটার
  2. ১০ মিটার
  3. ১৫ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা = ক মিটার
তাহলে, ভূমি = ২ক মিটার

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ক × ২ক বর্গমিটার
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৫০
⇒ ক = ২৫
∴ ক = ৫ মিটার

∴ ভূমি = ২ক
= ২ × ৫ মিটার
= ১০ মিটার
১৯৯.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩.৯ বর্গ সে.মি এবং ভূমি ২.৬ সে.মি হলে এর উচ্চতা কত?
  1. ১.৩ সে.মি
  2. ১.৮ সে.মি
  3. ১.৫ সে.মি
  4. ২.০ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩.৯ বর্গ সে.মি এবং ভূমি ২.৬ সে.মি হলে এর উচ্চতা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সামান্তরিকের ভূমি ২.৬ সে.মি
সামান্তরিকের ক্ষেত্রফল = ৩.৯ বর্গ সে.মি 

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
বা, উচ্চতা = ক্ষেত্রফল/ভূমি 
বা, উচ্চতা = ৩.৯/২.৬ 
∴ উচ্চতা = ১.৫ সে.মি ।
২০০.
যদি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৬৯% বৃদ্ধি পায়, তাহলে বর্গক্ষেত্রটির বাহু শতকরা কত বৃদ্ধি পাবে? 
  1. ক) ৩০%
  2. খ) ৩১%
  3. গ) ৬৯%
  4. ঘ) ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৬৯% বৃদ্ধি পায়, তাহলে বর্গক্ষেত্রটির বাহু শতকরা কত বৃদ্ধি পাবে? 

সমাধান: 
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০ বর্গ একক
বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √১০০ = ১০ একক

বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৬৯% বৃদ্ধিতে 
বর্গাকার ক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = ১০০ + ১০০ এর ৬৯%
=  ১০০ + ১০০ এর ৬৯/১০০ বর্গ একক
= ১৬৯ বর্গ একক

বর্গাকার ক্ষেত্রের নতুন বাহুর দৈর্ঘ্য = √১৬৯ = ১৩ একক

বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেল = ১৩ - ১০  = ৩ একক 

শতকরা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেল = {(৩/১০) × ১০০}% = ৩০%