বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন১,৭৫৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / ১৮ · ১০০ / ১,৭৫৪

.
একটি রম্বসের কর্ণদ্বয় ১৫ সেমি ও ১২ সেমি হলে, ক্ষেত্রফল কত?
  1. ৯০ বর্গ সেমি
  2. ১০০ বর্গ সেমি
  3. ১২০ বর্গ সেমি
  4. ১৮০ বর্গ সেমি
ব্যাখ্যা
রম্বসের ক্ষেত্রফল
= ১/২ × কর্ণ দুইটির গুণফল
= ১/২ × ১৫ × ১২
= ৯০ বর্গ সেমি
.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 হেক্টর হলে, উহার কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. 100√2
  2. 200√2
  3. 400√2
  4. 300√2
ব্যাখ্যা

আমার জানি,
1 হেক্টর =10000 বর্গমিটার
সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 =10000
বা, a = 100
সুতরাং,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a = √2 × 100
= 100√2

.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১২০ বর্গমিটার। ট্রাপিজিয়ামের উচ্চতা ১০ মিটার এবং সমান্তরাল বাহু দুটির একটি ১৪ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ২২ মিটার
  2. ১৮ মিটার
  3. ১৫ মিটার
  4. ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১২০ বর্গমিটার। ট্রাপিজিয়ামের উচ্চতা ১০ মিটার এবং সমান্তরাল বাহু দুটির একটি ১৪ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সমান্তরাল বাহু দুটি a = ১৪ ও অপর বাহু, b =? এবং
উচ্চত, h = ১০ মিটার

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × h × (a + b)
১২০ = (১/২) × ১০ × (১৪ + b)
⇒ ১২০ = ৫ × (১৪ + b)
⇒ (১৪ + b) = ১২০/৫
⇒ (১৪ + b) = ২৪
⇒ b = ২৪ - ১৪ = ১০

সুতরাং, অপর বাহুর দৈর্ঘ্য ১০ মিটার।
.
একটি রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৩০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ১৮ সে.মি.
  2. ২০ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৩০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = ৩৬০ বর্গ সে.মি.
এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য = ৩০ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ অপর কর্ণ
⇒ ৩৬০ = (১/২) × ৩০ × অপর কর্ণ
⇒ অপর কর্ণ = ৩৬০/১৫
⇒ অপর কর্ণ = ২৪

সুতরাং, অপর কর্ণ = ২৪ সে.মি.
.
একটি চতুুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ক) চারটি বাহু ও একটি কোণ
  2. খ) তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
  3. গ) দুইটি বাহু ও তিনটি কোণ
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি। 
.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬সে. মি. ও ২৪.৫ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২√২ সে.মি
  2. খ) ১৬√২ সে.মি
  3. গ) ১৮√২ সে.মি
  4. ঘ) ১৪√২ সে.মি
ব্যাখ্যা
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ২৪.৫ = ১৯৬বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক= ১৯৬ বর্গ সে.মি.
∴ ক = ১৪ সে.মি.

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য= √২ ক = √২  × ১৪ = ১৪√২ সে.মি
.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ১২০ বর্গ সেমি, একটি কর্ণ ২৪ সেমি হলে, অপর কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫
  2. খ) ১০
  3. গ) ৫
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
যেহেতু, লম্ব তৈরি করেছে তারমানে ঐ সামান্তরিকটা একটা রম্বস।

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2)× কর্ণদ্বয়ের গুনফল
বা, 120 = (1/2)× ২য় কর্ণ × 24
বা, 120/24 =(1/2)× ২য় কর্ণ = অপর কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য
বা, অপর কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = 5 cm.

.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার? 
  1. ৬৮ মিটার 
  2. ৬৩ মিটার 
  3. ৪৮ মিটার 
  4. ৪০ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

সমাধান: 
মনে করি, 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২{x + (x - ২৩)} মিটার
= ২(২x - ২৩) মিটার
= (৪x - ৪৬) মিটার

প্রশ্নমতে,
৪x - ৪৬ = ২০৬
বা, ৪x = ২০৬ + ৪৬ 
বা, ৪x = ২৫২ 
বা, x = ২৫২/৪ 
∴ x = ৬৩
 আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার

∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার
= ৪০ মিটার। 

.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৮ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?
  1. ২৮ মিটার
  2. ২২ মিটার
  3. ৩২ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৮ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ৬৪ মিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৬৪/৪ = ১৬ মিটার 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু) = (১৬) = ২৫৬ বর্গমিটার 

এখন,
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
∴ সামান্তরিকের ক্ষেত্রফল = ২৫৬ বর্গমিটার 
সামান্তরিকের উচ্চতা = ৮ মিটার

∴ সামান্তরিকের ভূমি = ক্ষেত্রফল/উচ্চতা = ২৫৬/৮
= ৩২ মিটার
১০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৫১ মিটার ও ৯১ মিটার। অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১৩ ও ৩৭ মিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ৮৪০
  2. ৮৫২
  3. ৮৮০
  4. ৮৯৪
ব্যাখ্যা

(৯১ - ৫১) = ৪০ এবং
ট্রাপিজিয়ামের একটি ত্রিভুজের অর্ধপরিসীমা = (১৩ + ৩৭ + ৪০)/২ = ৪৫
সুতরাং, ১/২ × ৪০ × ক = √{৪৫(৪৫ -১৩)(৪৫ - ৩৭)(৪৫ - ৪০)}
বা, ১/২ × ৪০ × ক = √৫৭৬০০
বা, ১/২ × ৪০ × ক = ২৪০
বা, ক = ১২
ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ১/২(৫১ + ৯১) × ১২ = ৮৫২ বর্গমিটার।

১১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?
  1. ১২১%
  2. ২১%
  3. ২০%
  4. ১০০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?

সমাধান: 
দেওয়া আছে,
ক্ষেত্রফল = ১০০ বর্গমিটার
∴ প্রতিটি বাহু = √১০০ = ১০ মিটার

এখন প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করলে,
নতুন বাহু = ১০ + ১০ এর ১০% = ১০ + (১০০/১০০) = ১০ + ১ = ১১ মিটার

∴ নতুন ক্ষেত্রফল = ১১ × ১১ = ১২১ বর্গমিটার

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = ১২১ - ১০০ = ২১ বর্গমিটার

শতকরা বৃদ্ধি = (বৃদ্ধি/মূল ক্ষেত্রফল) × ১০০
= (২১/১০০) × ১০০
= ২১%

সুতরাং, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে, এর ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পাবে। 

১২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 75 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 9 মিটার
  2. খ) 11 মিটার
  3. গ) 14 মিটার
  4. ঘ) 17 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 75 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 3) মিটার

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × 6 × (x + x + 3) বর্গ মিটার

প্রশমতে,
(1/2) × 6 × (x + x + 3) = 75
বা, 2x + 3 = 25
বা, 2x = 22
বা, x = 11

বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 11 + 3 = 14 মিটার
১৩.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ৬
ব্যাখ্যা
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈঘ্য ক একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক বর্গ একক

দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য = ২ক একক
নতুন ক্ষেত্রফল = (২ক) = ৪ক বর্গ একক


একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল ৪গুণ বৃদ্ধি পাবে।
১৪.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সে.মি. ও 6 সে.মি. হলে এর পরিসীমা কত?
  1. 12
  2. 14
  3. 24
  4. 28
ব্যাখ্যা

আমরা জানি, সামান্তরিকের পরিসীমা = 2(a+b)
= 2(8 + 6)
= 28 সে.মি.

১৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৫ সে.মি. এবং এর পরিসীমা ১.২ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ৬০৮ বর্গ সে.মি.
  2. ৬১৪ বর্গ সে.মি.
  3. ৮৪০ বর্গ সে.মি.
  4. ৮৭৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৫ সে.মি. এবং এর পরিসীমা ১.২ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রের প্রস্থ = ক সে.মি. 

আমরা জানি, 
১.২ মিটার = ১২০ সে.মি.
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(ক + ৩৫) সে.মি.

প্রশ্নমতে, 
২(ক + ৩৫) = ১২০ 
⇒ ২ক + ৭০ = ১২০ 
⇒ ২ক = ১২০ - ৭০ 
⇒ ২ক = ৫০ 
∴ ক = ২৫ 

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (৩৫ × ২৫) = ৮৭৫ বর্গ সে.মি. । 
১৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 6 সে.মি. 
  2. 9 সে.মি. 
  3. 18 সে.মি. 
  4. 36 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি 
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি. 

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 144 বর্গ সে.মি. 
রম্বসের ক্ষেত্রফল = 144 বর্গ সে.মি. 

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
বা, 144 = (1/2)(x  × 16)
বা, 8x = 144
∴ x = 18 সে.মি.
১৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ক) ৩৬ মিটার
  2. খ) ৭২ মিটার
  3. গ) ১৪৪ মিটার
  4. ঘ) ৪৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:

ধরি,
আয়তাকার ঘরের বিস্তার x মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য ২x মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ২x × x বর্গমিটার = ২x বর্গমিটার

শর্তমতে,
২x = ২৮৮
বা, x = ১৪৪
বা, x = ১২

আয়তাকার ঘরের বিস্তার ১২ মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য ২৪ মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = ২(২৪ + ১২) মিটার
=২ × ৩৬ মিটার
= ৭২ মিটার

১৮.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?
  1. ১২ মিটার
  2. ১৩ মিটার
  3. ১৫ মিটার
  4. ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৮ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
দৈর্ঘ্য = (ক + ২) মিটার

আমরা জানি,
পরিসীমা = ২ (ক + ক + ২)
= ২ (২ক + ২)

প্রশ্নমতে,
২ (২ক + ২) = ৪৮
⇒ ২ক + ২ = ২৪
⇒ ২ক = ২২
⇒ ক = ১১

∴ দৈর্ঘ্য = (১১ + ২) মিটার = ১৩ মিটার
১৯.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. 18% 
  2. 28%
  3. 21%
  4. 25%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/১০০

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%

২০.
কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে -
  1. ক) ভূমি
  2. খ) কর্ণ
  3. গ) মধ্যমা
  4. ঘ) উচ্চতা
ব্যাখ্যা
কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে কর্ণ বলে।
২১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে এর ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হয়?
  1. ৫% বৃদ্ধি পায় 
  2. অপরিবর্তিত থাকে
  3. ৫% হ্রাস পায়
  4. ৪৫% হ্রাস পায়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে এর ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হয়?

সমাধান: 
ধরি,
মূল দৈর্ঘ্য = ক একক
মূল প্রস্থ = খ একক
মূল ক্ষেত্রফল = কখ বর্গ একক

আবার, 
দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য = ক + ক এর ২৫% = ক + ক এর ২৫/১০০ = ৫ক/৪ 
এবং প্রস্থ ২০% হ্রাস করলে নতুন প্রস্থ = খ - খ এর ২০% = খ - খ এর ২০/১০০ = ৪খ/৫ 

∴ নতুন ক্ষেত্রফল = (৫ক/৪) × (৪খ/৫) = কখ বর্গ একক

অর্থাৎ নতুন ক্ষেত্রফল = মূল ক্ষেত্রফলের সমান।
∴ ক্ষেত্রফলের পরিবর্তন = ০% অর্থাৎ অপরিবর্তিত থাকে। 

২২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 মিটার ও 8 মিটার এবং তাদের উচ্চতা 5 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
  1. 48 বর্গমিটার
  2. 60 বর্গমিটার
  3. 72 বর্গমিটার
  4. 80 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 মিটার ও 8 মিটার এবং তাদের উচ্চতা 5 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল) × উচ্চতা
= (1/2) × (16 + 8) × 5
= (1/2) × 24 × 5
= 60 বর্গমিটার
২৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 সে.মি. এবং প্রস্থ 12 সে.মি. হলে উহার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 196 বর্গ সে.মি.
  2. খ) 169 বর্গ সে.মি.
  3. গ) 144 বর্গ সে.মি.
  4. ঘ) 121 বর্গ সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2(16 + 12) সে.মি.
= 56 সে.মি.
শর্তমতে, 4a = 56 (যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা = বর্গক্ষেত্রের পরিসীমা)
বা, a = 14
বা, a2 = 196 বর্গ সে.মি.

২৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত? 
  1. ২৪২০ বর্গমিটার
  2. ২৫২০ বর্গমিটার
  3. ১৫২০ বর্গমিটার
  4. ২৪৮০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত?

সমাধান: 
মনে করি, 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ {x + (x - ২৩)} মিটার
= ২ × (২x - ২৩) মিটার
= (৪x - ৪৬) মিটার

প্রশ্নমতে, 
৪x - ৪৬ = ২০৬
বা, ৪x = ২০৬ + ৪৬ 
বা, ৪x = ২৫২ 
বা, x = ২৫২/৪ 
∴ x = ৬৩
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার
= ৪০ মিটার 

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
= (৬৩ × ৪০) বর্গমিটার
= ২৫২০ বর্গমিটার ।
২৫.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে, ক্ষেত্রফল কতগুণ বাড়বে?
  1. ক) ২ গুণ
  2. খ) ৩ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)²
সুতরাং বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল/আদি ক্ষেত্রফল = ৬²/৩² = ৩৬/৯ = ৪ গুণ।

২৬.
ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ২৬০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ৮০ ডিগ্রি
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোষগুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।
এখানে B +C = 180°
বা, 100° + C = 180°
বা, C = 180° - 100° = 80°
২৭.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 40 মিটার
  2. খ) 20 মিটার
  3. গ) 30 মিটার
  4. ঘ) 60 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
প্রস্থ = x মিটার 
∴ দৈর্ঘ্য = 3x মিটার
∴ ক্ষেত্রফল = 3x2 বর্গমিটার 

প্রশ্নমতে, 
3x2 = 1200
বা, x2 = 1200/3 
বা, x2 = 400 
বা, x = (√400) 
∴ x = 20 
অর্থাৎ প্রস্থ 20 মিটার 
∴ দৈর্ঘ্য = (3 × 20) মিটার 
= 60 মিটার 

দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের পরিসীমা = আয়তক্ষেত্রের পরিসীমা
= 2 (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার 
= 2 (60 + 20) মিটার
= 160 মিটার 

∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = 160/4 মিটার 
= 40 মিটার 
২৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ১২ এবং কর্ণের দৈর্ঘ্য ৬৫ মিঃ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১২০০ বর্গমিঃ
  2. ১৪০০ বর্গমিঃ
  3. ১৫৫০ বর্গমিঃ
  4. ১৫০০ বর্গমিঃ
ব্যাখ্যা


ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১২a,
প্রস্থ = ৫a
∴ কর্ণ = √{(১২a)2 + (৫a)2}
= ১৩a
∴ ১৩a = ৬৫
বা, a = ৫
∴ ক্ষেত্রফল = ৫a × ১২a
= ৬০ × ৫
= ১৫০০

২৯.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?
  1. ৬০°
  2. ৭০°
  3. ৮০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?

সমাধান:
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি  = ৩৬০°
চতুর্ভুজের তিন কোণের সমষ্টি  = ২৮০°

সুতরাং, চতুর্থ কোণটি= (৩৬০ - ২৮০)° 
= ৮০°
৩০.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ, এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মি, হলে পরিসীমা কত? 
  1. ক) ৬০ মিটার
  2. খ) ৫০ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ৩০ মিটার
ব্যাখ্যা
ঘরের বিস্তার x মি. হলে, দৈর্ঘ্য = 3x/2 মি.
∴ ক্ষেত্রফল = (x × 3x/2) = 3x2/2 বর্গমিটার।
প্রশ্নমতে, 3x2/2 = 216
=> x2 = 144
∴ x = 12
∴ দৈর্ঘ্য = 18মি.
ঘরটির পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (18+ 12) = 60 মি.
৩১.
ABCD বৃত্তস্থ চতুর্ভূজের AD কে E পর্যন্ত বর্ধিত করা হলে ∠CDE = ?
  1. ক) ∠ADC
  2. খ) ∠BAD
  3. গ) ∠ABC
  4. ঘ) ∠BCD
ব্যাখ্যা

এখানে,
∠ABC = ১৮০° - ∠ADC
আবার,
∠CDE = ১৮০° - ∠ADC
∴ ∠CDE = ∠ABC

৩২.
২০ক পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৬ক - ৩ হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪ক + ৩
  2. ২ক + ৪
  3. ক + ৬
  4. ৩ক + ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ক পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৬ক - ৩ হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য = খ

প্রশ্নমতে,
২(৬ক - ৩ + খ) = ২০ক
⇒ ১২ক - ৬ + ২খ = ২০ক
⇒ ২খ = ২০ক - ১২ক + ৬
⇒ ২খ = ৮ক + ৬
∴ খ =  ৪ক + ৩
৩৩.
একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৬ মিটার । চতুর্ভুজটির পরিসীমা কত? 
  1. ২৮ মিটার
  2. ২৪ মিটার
  3. ২২ মিটার
  4. ১৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৬ মিটার । চতুর্ভুজটির পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
চতুর্ভুজের দৈর্ঘ্য = ৮ মিটার 
চতুর্ভুজের প্রস্থ = ৬ মিটার 

আমরা জানি, 
চতুর্ভুজের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার 
= ২ (৮ + ৬) মিটার 
= ২ × ১৪ মিটার 
= ২৮ মিটার। 

৩৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত ১ঃ৪ হলে,এর দৈর্ঘ্য ও প্রস্থ এর অনুপাত কত হবে?
  1. ক) 1:2
  2. খ) 2:1
  3. গ) 1:1
  4. ঘ) None of them
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে x ও 4x এবং প্রস্থ y
প্রশ্নমতে,
2(x + y) = 4x
বা, 2x + 2y = 4x
বা, 2y = 4x - 2x
বা, 2y = 2x
বা, y = x
সুতরাং দৈর্ঘ্য;প্রস্থ = x:y = x:x = 1:1

মনে রাখতে হবে, সকল বর্গক্ষেত্রই এক ধরণের আয়তক্ষেত্র।
৩৫.
একটি রম্বসের একটি কর্ণ ১০ মিঃ এবং ক্ষেত্রফল ১২০ বর্গ মিঃ হলে, অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করুন-
  1. ক) ২৪ মিঃ এবং ৫২ মিঃ
  2. খ) ২০ মিঃ এবং ৫০ মিঃ
  3. গ) ২৪ মিঃ এবং ১০ মিঃ
  4. ঘ) ১৫ মিঃ এবং ৫০ মিঃ
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = ১/২ (দুই কর্নের গুনফল) = ১২০
১/২ x ১০ x AC = ১২০
AC = ২৪ মিঃ
রম্বসের কর্নদ্বয় পরষ্পরকে সমকোনে সমদ্বিখন্ডিত করে।
AO = OC = 12 এবং BO = OD = 5
AOD সমকোনী ত্রিভুজে,
AD² = AO² + OD²
AD = 13
রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য ১৩ মিঃ
রম্বসের পরিসীমা = ৪ x ১৩ = ৫২ মিঃ
৩৬.
একটি সামন্তরিকরে একটি কোণ ১০০° হলে, তার বিপরীত কোণের মান কত ?
  1. ১০০°
  2. ৫০°
  3. ২০০°
  4. ৩০০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকরে একটি কোণ ১০০° হলে, তার বিপরীত কোণের মান কত ?

সমাধান: 
সামান্তরিক : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তা সামান্তরিক। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিকক্ষেত্র বলে।

সাধারণ বৈশিষ্ট :
১. সামান্তরিকের বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান।
২. সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর।
৩. সামান্তরিকের সব বাহু সমান নাও হতে পারে।
৪. সামন্তরিকের কর্ণ একে অপরকে সমান ভাগে ভাগ করে না।

∴ সামান্তরিকের সাধারণ বৈশিষ্ট হতে দেখা যায় যে, সামান্তরিকরে একটি কোণ ১০০° হলে, তার বিপরীত কোণের মানও ১০০° হবে।
৩৭.
ABCD সামন্তরিকের AB = 15 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 7 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. 484 বর্গ সে.মি.
  2. 105 বর্গ সে.মি.
  3. 210 বর্গ সে.মি.
  4. 274 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামন্তরিকের AB = 15 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 7 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:

সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 15 × 7
= 105 বর্গ সে.মি.
৩৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 18 মিটার
  2. 15 মিটার
  3. 14 মিটার
  4. 12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 6) মিটার

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × h × (a + b)
= (1/2) × 8 × (x + x + 6) বর্গ মিটার

প্রশমতে,
⇒ (1/2) × 8 × (x + x + 6) = 96
⇒ 2x + 6 = 24
⇒ 2x = 24 - 6 = 18
⇒ x = 18/2
∴ x = 9

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 9 + 6 = 15 মিটার
৩৯.
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 2a
  2. খ) a2
  3. গ) √2 a
  4. ঘ) 2a2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে - 
ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{(a)2 + (a)2
= √(2a2
= √2 a 

∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 a 
৪০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 12 মিটার
  2. 6 মিটার
  3. 8 মিটার
  4. 9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনে করি,
সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 3) মিটার
লম্ব দূরত্ব 6 মিটার
 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (6/2)(x + x + 3) বর্গ মিটার

প্রশমতে,
বা, (6/2)(2x + 3) = 45
বা, 3(2x + 3) = 45
বা, 2x + 3 = 15
বা, 2x = 15 - 3
বা, 2x = 12
∴ x = 6

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (6 + 3) = 9 মিটার।
৪১.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ৪৫°
  2. ৩০°
  3. ৬০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০° 
একটি কোণ ৯০° হলে, 
অপর কোনটি হবে = (১৮০° - ৯০°) = ৯০° 

∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০° ।
৪২.
একটি রম্বসের একটি কর্ণ অন্য কর্ণের চার গুণ। যদি এর ক্ষেত্রফল 72 বর্গ সে. মি. হয়, তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি কত?
  1. 60 সে. মি.
  2. 45 সে. মি.
  3. 20 সে. মি.
  4. 30 সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণ অন্য কর্ণের চার গুণ। যদি এর ক্ষেত্রফল 72 বর্গ সে. মি. হয়, তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:
ধরি, একটি কর্ণ = x সে. মি.
তাহলে অন্য কর্ণ = 4x সে. মি.

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × d1 × d2

প্রশ্নানুসারে,
(1/2) × x × 4x = 72
⇒ 2x2 = 72
⇒ x2 = 72/2
⇒ x2 = 36 = 62
∴ x = 6 সে. মি.

∴ কর্ণদ্বয়ের যোগফল = x + 4x = 5x
= 5 × 6
= 30 সে. মি.

৪৩.
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হত তাহলে ৬০০০ টাকা খরচ হত। প্রস্থ কত?
  1. ১৫ মিটার
  2. ২০ মিটার
  3. ২৪ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
কামরার দৈর্ঘ্য ২০ মিটার। প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে = ৪ × ২০ বর্গ মিটার।
ক্ষেত্রফল ৮০ বর্গ মিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০ - ৬০০০ = ১৫০০ টাকা
১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গ মিটারে
৭৫০০ টাকা খরচ হয় ৮০ × ৭৫০০/১৫০০ = ৪০০ বর্গ মিটারে
সুতরাং কামরার প্রস্থ = ৪০০/২০ = ২০ মিটার
৪৪.
একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২১ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?
  1. ১০৮০ বর্গ সে.মি.
  2. ৮৯৬ বর্গ সে.মি.
  3. ৯৬৮ বর্গ সে.মি.
  4. ৭৭৬ বর্গ সে.মি.
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২১ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ২১ সেমি
∴ বৃত্তের পরিধি = ২πr
= ২ × (২২/৭) × ২১
= ১৩২ সেমি

আবার,
ধরি, আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য = ২ক এবং প্রস্থ = ক

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২(২ক + ক) = ৬ক

প্রশ্ন অনুসারে,
⇒ ৬ক = ১৩২
∴ ক = ১৩২ ÷ ৬ = ২২
∴ প্রস্থ = ক = ২২ সে.মি.
তাহলে,
দৈর্ঘ্য = ২ক = ২ × ২২ = ৪৪ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= ৪৪ × ২২
= ৯৬৮ বর্গ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৯৬৮ বর্গ সে.মি.

৪৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩। এর ক্ষেত্রফল ৫৪০ বর্গমিটার হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত মিটার?
  1. ১০২ মিটার
  2. ৯৬ মিটার
  3. ৮৪ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩। এর ক্ষেত্রফল ৫৪০ বর্গমিটার হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত মিটার?

সমাধান: 
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য : প্রস্থ = ৫ : ৩
ক্ষেত্রফল = ৫৪০ বর্গমিটার

ধরি, দৈর্ঘ্য = ৫ক মিটার এবং প্রস্থ = ৩ক মিটার

আমরা জানি, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক 
⇒ ৫৪০ = ৫ক × ৩ক
⇒ ১৫ক = ৫৪০
⇒ ক = ৫৪০/১৫
⇒ ক = ৩৬ = ৬
∴ ক = ৬ মিটার

∴ দৈর্ঘ্য = ৫ক = ৫ × ৬ = ৩০ মিটার
এবং প্রস্থ = ৩ক = ৩ × ৬ = ১৮ মিটার

আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২(৩০ + ১৮) = ২ × ৪৮ = ৯৬ মিটার

∴ আয়তক্ষেত্রটির পরিসীমা ৯৬ মিটার।

৪৬.
যে চতুর্ভুজের বাহগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?
  1. রম্বস
  2. ট্রাপিজিয়াম
  3. আয়তক্ষেত্র
  4. সামান্তরিক
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের বাহগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?

সমাধান:
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
৪৭.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 4 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 55 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 15 মিটার
  2. 14 মিটার
  3. 13 মিটার
  4. 11 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 4 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 55 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম বাহু = x মিটার
∴ বৃহত্তম বাহু = (x + 4) মিটার

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × 5 × (x + x + 4) বর্গ মিটার

প্রশমতে,
(1/2) × 5 × (x + x + 4) = 55
⇒ 5 × (x + x + 4) = 110
⇒ 2x + 4 = 22
⇒ 2x = 18
∴ x = 9

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (9 + 4) = 13 মিটার
৪৮.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ১৬ বর্গ ফুট 
  2. ২৪ বর্গ ফুট
  3. ৩২ বর্গ ফুট
  4. ৬৪ বর্গ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহু = ক ফুট
∴ বর্গক্ষেত্রের কর্ণ = ক√২ ফুট

প্রশ্নমতে,
ক√২ = ৮
⇒ ক = ৮/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (ক) 
= (৮/√২) 
= ৬৪/২
= ৩২ বর্গ ফুট
৪৯.
একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ২৯ সে.মি. এবং উচ্চতা ১৪ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:
  1. ২০৩ বর্গ সে.মি.
  2. ৩৭৭ বর্গ সে.মি.
  3. ২৭৭ বর্গ সে.মি.
  4. ৪০৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ২৯ সে.মি. এবং উচ্চতা ১৪ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = ২৯ সে.মি.
এবং উচ্চতা = ১৪ সে.মি.

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (২৯ × ১৪)
= ৪০৬ বর্গ সে.মি.

∴ সামান্তরিকের ক্ষেত্রফল ৪০৬ বর্গ সে.মি.

৫০.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?
  1. ক) ২০°
  2. খ) ২০০°
  3. গ) ১১০°
  4. ঘ) ২৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭০° হলে, অপরটি = (১৮০ - ৭০) বা ১১০°
৫১.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ২০% কমালে এর ক্ষেত্রফল কত % কমবে ?
  1. ৩৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ২০% কমালে এর ক্ষেত্রফল কত % কমবে ?

সমাধান: 
ধরি,
বর্গের এক বাহু = ক একক
∴ বর্গের ক্ষেত্রফল = ( ক × ক ) বর্গ একক
= ক বর্গ একক

এখানে,
ক এর ২০% =ক × ( ২০ ÷ ১০০ )
= ০.২০ক
বাহুর দৈর্ঘ্য ২০% কমালে নতুন বর্গের বাহুর দৈর্ঘ্য = ( ক - ০.২০ক ) একক
= ০.৮ ক একক
∴ নতুন বর্গের ক্ষেত্রফল = ( ০.৮ ক × ০.৮ ক ) বর্গ একক
= ০.৬৪ ক বর্গ একক

ক্ষেত্রফল হ্রাস পায় = ( ক - ০.৬৪ক ) বর্গ একক
= ০.৩৬ক বর্গ একক

∴ ক বর্গ এককে হ্রাস পায় = ০.৩৬ক বর্গ একক
∴ ১ বর্গ এককে হ্রাস পায় = ( ০.৩৬ক ÷ ক ) বর্গ একক
= ০.৩৬ বর্গ একক

∴ ১০০ বর্গ এককে হ্রাস পায় = (০.৩৬ × ১০০) বর্গ একক
= ৩৬ বর্গ একক
৫২.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৬০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ২০ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৬০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = ৪৮০ বর্গ সে.মি.
এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য = ৬০ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × (একটি কর্ণ × অপর কর্ণ)
⇒ ৪৮০ = (১/২) × ৬০ × অপর কর্ণ
⇒ অপর কর্ণ = ৪৮০/৩০
⇒ অপর কর্ণ = ১৬

সুতরাং, অপর কর্ণ = ১৬ সে.মি.
৫৩.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১৮ মি. এবং ১৬ মি. হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ১৩৬ বর্গ মি.
  2. খ) ১৪০ বর্গ মি.
  3. গ) ১৪৪ বর্গ মি.
  4. ঘ) ২৮৮ বর্গ মি.
ব্যাখ্যা
ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ১৮ × ১৬
= ১৪৪ বর্গ মি.
৫৪.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর ১ মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৩ মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ৩০ বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১০.৫ মিটার
  2. ১০ মিটার
  3. ৯.৫ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর ১ মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৩ মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ৩০ বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সমান্তরাল বাহুদ্বয় x ও (x + ১) মিটার
বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব = ৩ মিটার

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (৩/২)(x + x+ ১) বর্গ মিটার

প্রশমতে,
(৩/২)(২x + ১) = ৩০
বা, ২x + ১ = ২০
বা, ২x = ১৯
বা, x = ৯.৫

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (৯.৫ + ১) = ১০.৫ মিটার 
৫৫.
৫ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১২.৪ বর্গ সেমি
  2. খ) ১০.৬ বর্গ সেমি
  3. গ) ১২.৫ বর্গ সেমি
  4. ঘ) ১৫ বর্গ সেমি
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = বর্গক্ষেত্রের কর্ণ
∴বর্গক্ষেত্রের কর্ণ = ৫ সেমি
আবার, বর্গক্ষেত্রের কর্ণ = √২ (বাহুর দৈর্ঘ্য)
এখন, (বাহুর দৈর্ঘ্য) = (৫/√২) = ১২.৫ বর্গ সেমি।
৫৬.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 15√2
  2. খ) 18√2
  3. গ) 20√2
  4. ঘ) 25√2
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 125 × 5
= 625
শর্তমতে, a2 = 625 (যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 25
সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 25
= 25√2
৫৭.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) দুটি বাহু পরস্পর সমান্তরাল ও সমান
  2. খ) বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  3. গ) চারটি বাহু সমান ও সমান্তরাল
  4. ঘ) দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল,
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না,
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে,
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে,
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
৫৮.
কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 cm ও 24 cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 5
ব্যাখ্যা

এখানে, এক বাহু AD = 13 cm
AO = 1/2AC = 1/2 × 24 = 12 cm [যেহেতু, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে]

∴ ∠AOD = 90°
∴ AD2 = AO2 + OD2
⇒ OD = √(AD2 - AO2)
⇒ OD = √(132 - 122)
⇒ OD = √(25)
∴ OD = 5 cm
অপর কর্ণ BD = 2 × OD = 2 × 5 = 10 cm

৫৯.
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ৪৮
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

চিত্র থেকে, ΔAOD -এ ∠AOD = 90° সুতরাং, AOD সমকোণী ত্রিভুজ।
অতিভুজ, AD = 5 সে.মি. ; ফলে, AO = 3 সে.মি. এবং OD = 4 সে.মি.। [∵ 5² = 3² + 4²]
∴ AC = 2×3 = 6 সে.মি. এবং BD = 2×4 = 8 সে.মি.
∴ রম্বসের ক্ষেত্রফল = ½ ×AC×BD
= ½ ×6×8 বর্গ সে.মি.
= ২৪ বর্গ সে.মি.
৬০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে, দৈর্ঘ্য কত?
  1. 5m
  2. 10m
  3. 25m
  4. 50m
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে, দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = w
দৈর্ঘ্য = 5w
ক্ষেত্রফল = 5w × w = 5w2

প্রশ্নমতে,
5w2 = 500
w2 = 100
w = 10m

তাহলে,
দৈর্ঘ্য = 10 × 5 = 50m

∴দৈর্ঘ্য= 50m

৬১.
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 741 বর্গমিটার
  2. 714 বর্গমিটার
  3. 624 বর্গমিটার
  4. 1464 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার।

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = 150 × 3 = 450 বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (100 - 3) × 3 = 291 বর্গমিটার
রাস্তার ক্ষেত্রফল = (450 + 291) বর্গমিটার
= 741 বর্গমিটার
৬২.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৯০ মিটার। এর প্রস্থ ২০ মিটার হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ৪০০ বর্গমিটার
  2. ৫০০ বর্গমিটার
  3. ৪৫০ বর্গমিটার
  4. ৪৮০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৯০ মিটার। এর প্রস্থ ২০ মিটার হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
পরিসীমা = ৯০মিটার
প্রস্থ = ২০মিটার

পরিসীমা:
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
৯০ = ২(দৈর্ঘ্য + ২০)
৯০ = ২ × দৈর্ঘ্য + ৪০
৯০ - ৪০ = ২ × দৈর্ঘ্য
৫০ = ২ × দৈর্ঘ্য
দৈর্ঘ্য = ২৫ মিটার 

ক্ষেত্রফল:
= দৈর্ঘ্য × প্রস্থ
= ২৫ × ২০
= ৫০০ বর্গমিটার 

∴আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ৫০০ বর্গমিটার

৬৩.
নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য?
  1. প্রত্যেক কোণই সমকোণ
  2. কর্ণদ্বয় পরস্পর সমান
  3. প্রত্যেকটি বাহুই সমান
  4. বিপরীত কোণদ্বয় অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট?

সমাধান: 
রম্বসের বৈশিষ্ট্য হলো, এর 
ⅰ) চারটি বাহু পরস্পর সমান,
ⅱ) বিপরীত বাহুগুলো সমান্তরাল,
ⅲ) কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
৬৪.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১৩ ও  ৯ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১১০ বর্গ সে.মি.
  2. খ) ৫৫ বর্গ সে.মি.
  3. গ) ১১৭ বর্গ সে.মি.
  4. ঘ) ৪৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১৩ ও  ৯ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (১/২) × (১৩ + ৯) × ৫ বর্গ সে.মি.
= (১/২) × ২২ × ৫ বর্গ সে.মি.
= (১/২) × ১১০ বর্গ সে.মি.
= ৫৫ বর্গ সে.মি.
৬৫.
একটি চর্তুভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কীরূপ ক্ষেত্র পাওয়া যাবে?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা
একটি চর্তুভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক পাওয়া যায়। 
 
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্নদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটিকোণ সমকোণ হলে, তা আয়ত।
৬৬.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  3. ভূমি × উচ্চতা
  4. ১/২ (ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো - (ভূমি × উচ্চতা)। 

অন্যদিকে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল।
৬৭.
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ১৪০৮ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১২ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১৫২ মিটার
  2. ১৪৪ মিটার
  3. ১০২ মিটার
  4. ১১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ১৪০৮ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১২ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার জমির ক্ষেত্রফল = ১৪০৮ বর্গমিটার
এবং প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষায় ১২ মিটার বেশি

ধরি,
প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (ক + ১২) মিটার

প্রশ্নমতে,
(ক + ১২) × ক = ১৪০৮
⇒ ক + ১২ক - ১৪০৮ = ০
⇒ ক + ৪৪ক - ৩২ক - ১৪০৮ = ০
⇒ ক(ক + ৪৪) - ৩২(ক + ৪৪) = ০
⇒ (ক + ৪৪)(ক - ৩২) = ০
হয়, ক = -৪৪
[ ইহা গ্রহণ যোগ্য নয় ]

অথবা, ক = ৩২

অর্থাৎ প্রস্থ = ৩২ মিটার
∴ দৈর্ঘ্য = (৩২ + ১২) মিটার
= ৪৪ মিটার

∴ আয়তাকার ক্ষেত্রেটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) একক
= ২ (৪৪ + ৩২) মিটার
= ১৫২ মিটার
৬৮.
একটি বর্গক্ষেত্রের ৪০৪.০১ বর্গমিটার হলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে -
  1. ক) 20.01
  2. খ) 20.11
  3. গ) 20.21
  4. ঘ) 20.1
ব্যাখ্যা

আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু2
সুতরাং, প্রতিটি বাহুর দৈর্ঘ্য = √বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =√404.01 = 20.1 মিটার

৬৯.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৯ সেন্টিমিটার এবং ৬ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত?
  1. ২৪ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ১৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৯ সেন্টিমিটার এবং ৬ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি, 
​সামান্তরিকের পরিসীমা = ২ × (সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
= ২ × (৯ + ৬) সে.মি.
= ২ × ১৫ সে.মি.
= ৩০ সে.মি.

অতএব, সামান্তরিকটির পরিসীমা ৩০ সে.মি.।

৭০.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪√৩ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩ মিটার
  2. ১২ মিটার
  3. ২৪ মিটার
  4. ৪৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪√৩ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × বর্গক্ষেত্রের বাহু
⇒ ৪√৩ = ৪ × বর্গক্ষেত্রের বাহু
⇒ বর্গক্ষেত্রের বাহু = (৪√৩/৪) = √৩
⇒ বর্গক্ষেত্রের বাহু = √৩

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বর্গক্ষেত্রের বাহু)
= (√৩) 
= ৩ বর্গমিটার
৭১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সেমি ও ১৮ সেমি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ১০ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
  1. ক) ১৫০ বর্গ সেমি
  2. খ) ২২০ বর্গ সেমি
  3. গ) ৩০০ বর্গ সেমি
  4. ঘ) ৩৬০ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সেমি ও ১৮ সেমি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ১০ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?

সমাধান-
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি × লম্ব দূরত্ব
= (১/২) × (১২ + ১৮) × ১০
= ১৫০ বর্গ সেমি
৭২.
একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক ষষ্ঠাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. 48
  2. 36
  3. 18
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক ষষ্ঠাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x²
সরলরেখার এক ষষ্ঠাংশের উপর অঙ্কিত বর্গ = (x/6)2
= x2/36

∴ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক ষষ্ঠাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের 36 গুণ।
 
৭৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1058 বর্গমিটার হলে, এর প্রস্থ কত? 
  1. ক) 23 মিটার 
  2. খ) 21 মিটার 
  3. গ) 19 মিটার 
  4. ঘ) 17 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1058 বর্গমিটার হলে, এর প্রস্থ কত? 

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = 2x মিটার।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 2x × x
                                      = 2x2
শর্তমতে,
2x2 = 1058
বা, x2 = 529
বা, x = 23
 
আয়তক্ষেত্রটির প্রস্থ 23 মিটার
৭৪.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি. এবং 60 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) 600 বর্গ সে.মি.
  2. খ) 2400 বর্গ সে.মি.
  3. গ) 4800 বর্গ সে.মি.
  4. ঘ) 1200 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেমি এবং 60 সেমি । রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 40 × 60
= 1200 বর্গ সে.মি.
৭৫.
একটি রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য যথাক্রমে 35 এবং 38 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
  1. 660
  2. 665
  3. 670
  4. 675
ব্যাখ্যা

ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= 1/2 × 35 × 38
= 35 × 19
= 665

৭৬.
একটি আয়তক্ষেত্রের কর্ণ এর দৈর্ঘ্য 7.5ft। ক্ষেত্রটির ছোট বাহুটির দৈর্ঘ্য যদি 4.5ft হয় তবে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) 27ft²
  2. খ) 28.88ft²
  3. গ) 26.5ft²
  4. ঘ) 25ft²
ব্যাখ্যা

আমরা জানি,
(আয়তক্ষেত্রের কর্ণ)² = (দৈর্ঘ্য)² + (প্রস্থ)²
বা, 7.5² = (দৈর্ঘ্য)² + 4.5²
∴ দৈর্ঘ্য = 6 ft
∴ ক্ষেত্রফল = 6×4.5 = 27 ft²

৭৭.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? 
  1. 4√2
  2. 8√2
  3. 2√2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? 

সমাধান:
মনে করি,
বাহুর দৈর্ঘ্য = x মিটার
পরিসীমা = 4x মিটার
∴ কর্ণ = x . √2

∴ পরিসীমা/কর্ণ = 4x/(√2x)
= 2√2
৭৮.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ৮ বর্গ সে.মি.
  2. ১২ বর্গ সে.মি.
  3. ১৮ বর্গ সে.মি.
  4. ২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪ × ৬ বর্গ সে.মি.
= ১২ বর্গ সে.মি.। 
৭৯.
চিত্রে AB = BC = CD = AD হলে ∠x এর মান কত? 


  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 75°
ব্যাখ্যা

চিত্রে AB = BC = CD = AD 
∠DBC = 30°
প্রদত্ত তথ্য অনুসারে চিত্রটি একটি রম্বস হবে।
রম্বসের কর্ণ তার কোণগুলোকে সমান দুইভাগে ভাগ করে। 
তাই ∠x = ∠DBC = 30°

[প্রশ্নে চিত্র অঙ্কণে কোণগুলোর পরিমাপ ঠিক ছিল না।]
৮০.
7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 7√2 সে.মি.
  2. 3.5√2 সে.মি.
  3. 7√3 সে.মি.
  4. 7√3/2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গের কর্ণ = √2 × বাহু
= 7√2 সে.মি.
৮১.
একটি চতুর্ভুজ আঁকতে হলে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
নিম্নোক্ত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজটি আঁকা যায়।
(ক) চারটি বাহু ও একটি কোণ
(খ) চারটি বাহু ও একটি কর্ণ
(গ) তিনটি বাহু ও দুইটি কর্ণ
(ঘ) তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
(ঙ) দুইটি বাহু ও তিনটি কোণ।

উৎস: গণিত, অষ্টম শ্রেণি
৮২.
একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের সীমানার বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি পাকা করতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 330 টাকা। রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে?
  1. 70280 টাকা
  2. 71280 টাকা
  3. 74280 টাকা
  4. 75280 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের সীমানার বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটি পাকা করতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 330 টাকা। রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে? 

সমাধান: 

দেওয়া আছে, 
আয়তাকার পুকুরের দৈর্ঘ্য = 30 মিটার 
আয়তাকার পুকুরের প্রস্থ = 20 মিটার 
∴ আয়তাকার পুকুরের ক্ষেত্রফল = (30 × 20) বর্গমিটার = 600 বর্গমিটার 

আবার, 
রাস্তাসহ পুকুরের দৈর্ঘ্য= (30 + 2 + 2) মিটার = 34 মিটার
রাস্তাসহ পুকুরের প্রস্থ (20 + 2 + 2) মিটার = 24 মিটার
∴ রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল= (34 × 24) বর্গমিটার = 816 বর্গমিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ পুকুরের ক্ষেত্রফল - পুকুরের ক্ষেত্রফল
= (816 - 600) বর্গমিটার
= 216 বর্গমিটার 

এখন, 
প্রতি বর্গমিটার রাস্তা পাকা করতে খরচ হয় = 330 টাকা
∴ রাস্তাটি পাকা করতে খরচ হবে = (216 × 330) টাকা
= 71280 টাকা ।
৮৩.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার হয়
তবে, x২ = ১০০০০
∴ x = ১০০ মিটার
∴ পরিসীমা = ৪x = ৪০০ মিটার।

৮৪.
একটি রম্বসের পরিসীমা ৫৬ মিটার এবং এর উচ্চতা ৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত? 
  1. ৩৫ বর্গমিটার
  2. ৬৪ বর্গমিটার
  3. ৮৪ বর্গমিটার
  4. ৭০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের পরিসীমা ৫৬ মিটার এবং এর উচ্চতা ৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে, 
রম্বসের পরিসীমা ৫৬ মিটার
উচ্চতা ৫ মিটার 

রম্বসের একবাহুর দৈর্ঘ্য = ৫৬/৪ মিটার = ১৪ মিটার

রম্বস এক ধরণের সামন্তরিক। তাই রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ে নিম্নোক্ত সূত্র ব্যবহার করা যাবে।
রম্বসের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (১৪ × ৫) বর্গমিটার 
= ৭০ বর্গমিটার 
৮৫.
একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ২ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
  1. ৮ বর্গ সে.মি.
  2. ১২ বর্গ সে.মি.
  3. ১৮ বর্গ সে.মি.
  4. ২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ২ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান: 
পাতটি ট্রাপিজিয়াম আকৃতির, তাই 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × লম্ব দূরত্ব 
= ১/২ × (৬ + ২) × ২ 
= (৮/২) × ২ 
= ৮ বর্গ সে.মি. 

∴ পাতটির ক্ষেত্রফল = ৮ বর্গ সে.মি.।
৮৬.
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে-
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) বর্গক্ষেত্র
  4. ঘ) রম্বস
ব্যাখ্যা
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে রম্বস। 
যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।
৮৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় ২.৫ গুণ। ক্ষেত্রফল ২৫০ বর্গ একক হলে দৈর্ঘ্য কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ১০ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় ২.৫ গুণ। ক্ষেত্রফল ২৫০ বর্গ একক হলে দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরা যাক,
প্রস্থ = B একক
দৈর্ঘ্য L = ২.৫ B একক

ক্ষেত্রফল:
L × B = ২৫০
⇒ ২.৫B × B = ২৫০
⇒ ২.৫B = ২৫০
⇒ B = ২৫০/২.৫
⇒ B = √১০০
⇒ B = ১০ একক

দৈর্ঘ্য L = ২.৫ × ১০ = ২৫একক

∴ দৈর্ঘ্য = ২৫ একক 

৮৮.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
  1. ক) ২৫ মিঃ
  2. খ) ৫০ মিঃ
  3. গ) ৭৫ মিঃ
  4. ঘ) ১৫০ মিঃ
ব্যাখ্যা
দৈর্ঘ্য = ২a, প্রস্থ = a হলে।
ক্ষেত্রফল 2a2 = ১২৫০
বা, a2 = ৬২৫
∴ a = ২৫ মিঃ
∴ দৈর্ঘ্য = 2a = ৫০ মিঃ।
৮৯.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৪ গুণ, দৈর্ঘ্য ৫৬ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার?
  1. ১৪০ মিটার
  2. ১২০ মিটার
  3. ৯৬ মিটার
  4. ১১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৪ গুণ, দৈর্ঘ্য ৫৬ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ৫৬ মিটার
∴ বিস্তার = ৫৬/৪ = ১৪ মিটার

পরিসীমা = ২(৫৬ + ১৪) মিটার 
= ২ × ৭০ মিটার 
= ১৪০ মিটার
৯০.
একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৬ মিটার 
  2. ১২ মিটার 
  3. ১৬ মিটার 
  4. ২৪ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
=  (১/২) × ৮ × ৯ 
= ৩৬ বর্গমিটার 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩৬ মিটার 
= ৬ মিটার 

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৬ × ৪ মিটার 
= ২৪ মিটার 
৯১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার এবং তাদের উচ্চতা 3 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
  1. 36 বর্গমিটার
  2. 42 বর্গমিটার
  3. 48 বর্গমিটার
  4. 54 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার এবং তাদের উচ্চতা 3 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল) × উচ্চতা
= (1/2) × (15 + 13) × 3
=  (1/2) × 28 × 3
= 42 বর্গমিটার
৯২.
একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৪৮০ বর্গমিটার এবং প্রস্থ ১৫ মিটার। মাঠের পরিসীমা কত?
  1. ৭৬ মিটার
  2. ৯৪ মিটার
  3. ১০৮ মিটার
  4. ১২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৪৮০ বর্গমিটার এবং প্রস্থ ১৫ মিটার। মাঠের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ ৪৮০ = দৈর্ঘ্য × ১৫
⇒ দৈর্ঘ্য = ৪৮০ / ১৫
∴ দৈর্ঘ্য = ৩২ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৩২ + ১৫)
= ২(৪৭)
= ৯৪ মিটার
৯৩.
একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ২টি কর্ণের খন্ডিত অংশসমূহ ও ১টি বাহু
  2. ২টি বাহু ও ১টি কোণ
  3. চারটি বাহু ও একটি কর্ণ
  4. চারটি বাহু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি
৯৪.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৩৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ৫৫°
  2. ১১৫°
  3. ৯০°
  4. ১৪৫°
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৩৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৩৫° হলে,

∴ অপর কোণটি হবে = (১৮০ - ৩৫)°
= ১৪৫°

৯৫.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 অংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
  1. 4 গুণ 
  2. 8 গুণ 
  3. 16 গুণ 
  4. 64 গুণ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 অংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান:
ধরি,
সরলরেখার দৈর্ঘ্য = ক মিটার 
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = ক2 বর্গমিটার 

আবার,
সরলরেখার 1/4 অংশ = ক/4 মিটার 
সরলরেখার 1/4 অংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (ক/4)2 = ক2/16 বর্গমিটার 

∴ মূল সরলরেখার উপর অঙ্কিত বর্গ/সরলরেখার 1/4 অংশের উপর অঙ্কিত বর্গ = ক2/(ক2/16)
= ক2 × (16/ক2)
= 16 গুণ 

৯৬.
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি? 
  1. 270°
  2. 720°
  3. 180°
  4. 360°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি? 

সমাধান: 
যেকোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360°। 
৯৭.
চিত্রে ABCD একটি আয়তক্ষেত্র হলে কোনটি সঠিক?
  1. ক) AC > BD
  2. খ) BD > AC
  3. গ) AC = 2OB
  4. ঘ) BD = AD + AB
ব্যাখ্যা
আয়তক্ষেত্রটির ক্ষেত্রে, OA = OB = OC = OD
∴ AC = OA+OC
= OB+OB
= 2OB
৯৮.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?
  1. ৯ : ৮
  2. ২ : ৩
  3. ৩ : ৭
  4. ১ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক 
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ক একক 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২ক + ক) একক 
= ৬ক একক 

আবার, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক 
∴ বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪ 
= ৩ক/২ 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩ক/২) = (৯ক)/৪ 
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২ক × ক) = ২ক 

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৯ক)/৪ : (২ক
= (৯/৪) : ২ 
= (৯/৪) × ৪ : ২ × ৪ 
= ৯ : ৮ ।
৯৯.
ΔABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন BO = DO হয়। ABCD একটি - 
  1. ক) আয়ত
  2. খ) বর্গ
  3. গ) রম্বস
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা
ΔABC এর মধ্যমা BO কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন BO = DO হয়।
A, D ও C, D যোগ করি। 
ΔAOB ≅ ΔCOD
ΔAOD ≅ ΔCOB
AD = BC
AB = CD

ABCD একটি সামান্তরিক।
১০০.
৮ সেমি দৈর্ঘ্য এবং ৬ সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৬ বর্গ সেমি
  2. খ) ১০০ বর্গ সেমি
  3. গ) ১৯৬ বর্গ সেমি
  4. ঘ) ২৫৬ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- ৮ সেমি দৈর্ঘ্য এবং ৬ সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান-
আয়তক্ষেত্রের কর্ণ = √(৮ + ৬) সেমি
= ১০ সেমি

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০)বর্গ সেমি
= ১০০ বর্গ সেমি