বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা ২১ / ২৩ · ২,০০১২,১০০ / ২,৩০১

২,০০১.
প্রতি বছর বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক (Climate Risk Index) প্রকাশ করে কোন সংস্থা?
  1. IPCC
  2. Germanwatch
  3. Green Peace International
  4. Worldwatch
সঠিক উত্তর:
Germanwatch
উত্তর
সঠিক উত্তর:
Germanwatch
ব্যাখ্যা

বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক:
- বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক (Global Climate Risk Index বা Climate Risk Index) প্রদান করে Germanwatch নামক জার্মান পরিবেশবাদী সংস্থা।
- এটি ২০০৬ সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয় এবং জলবায়ু-সংক্রান্ত চরম আবহাওয়া ঘটনার (যেমন: ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ, খরা) কারণে দেশগুলোর মানবিক (মৃত্যু, ক্ষতিগ্রস্ত মানুষ) ও অর্থনৈতিক ক্ষতির ভিত্তিতে র‍্যাঙ্কিং করে।
- বাংলাদেশ প্রায়শই এই সূচকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় থাকে (যেমন: দীর্ঘমেয়াদি র‍্যাঙ্কিংয়ে প্রায়ই শীর্ষ ১০-এ)।

• Germanwatch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে। 
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে। 
- সদর দপ্তর: বন, জার্মানি।

উৎস: Germanwatch ওয়েবসাইট।

২,০০২.
UNFCCC এর উদ্যোগে প্রথম Conference of Parties অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
ব্যাখ্যা
- UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে গৃহিত হয়।
- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ।
- এটির অংশীদার ১৯৭টি দেশ।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে UNFCCC এর উদ্যোগে প্রতিবছর Conference of Parties (CoP) অনুষ্ঠিত হয়ে আসছে। এতে UNFCCC তে স্বাক্ষরকারী দেশ ও সংস্থাসমূহ অংশ নেয়।
- UNFCCC এর উদ্যোগে প্রথম Conference of Parties অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালের ২৮ মার্চ-৭ এপ্রিল জার্মানির বার্লিন শহরে।
- সর্বশেষ CoP-25 ২০১৯ সালের ২-১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়। পরবতী CoP-26 সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
২,০০৩.
নিচের কোন দুইটি 'D-8' এর সদস্য দেশ নয়?
  1. পাকিস্তান ও মিশর
  2. আলজেরিয়া ও ইরাক
  3. ইন্দোনেশিয়া ও ইরান
  4. মালয়েশিয়া ও বাংলাদেশ
সঠিক উত্তর:
আলজেরিয়া ও ইরাক
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া ও ইরাক
ব্যাখ্যা
আলজেরিয়া ও ইরাক 'D-8' ভুক্ত দেশ নয়।

• Developing Eight:
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- D-8 এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক,
- বাংলাদেশ, 
- পাকিস্তান,
- মিশর,
- নাইজেরিয়া,
- মালয়েশিয়া,
- ইন্দোনেশিয়া,
- ইরান।

উৎস: D-8 ওয়েবসাইট। [লিঙ্ক]
২,০০৪.
পরিবেশ দূষণের ক্ষেত্রে 'Polluter pays principal' কোন সম্মেলনের প্রধান নীতি হিসেবে বিবেচনা করা হয় -
  1. ক) রিও সম্মেলন
  2. খ) প্যারিস সম্মেলন
  3. গ) কোপেনহেগেন সম্মেলন
  4. ঘ) কানকুন সম্মেলন
সঠিক উত্তর:
ক) রিও সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ক) রিও সম্মেলন
ব্যাখ্যা
১৯৯২ সালে First Earth Summit অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
রিও ঘোষণা (Rio Declaration) - পরিবেশ ও উন্নয়ন বিষয়ে রিও ঘোষণা হচ্ছে - রাষ্ট্রসমূহের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত কয়েকটি নীতিমালা।
এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে - polluter pays principle।
উৎসঃ Earth summit site and Graham Research Institute on Climate change
২,০০৫.
কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. স্পেন
  2. কানাডা
  3. জার্মানি
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ Conference of the parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা।
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।

• কপ-৩০:
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।
- সময়কাল: ১০ নভেম্বর, ২০২৫ - ২১ নভেম্বর, ২০২৫।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট ও UNFCC অফিসিয়াল ওয়েবসাইট।

২,০০৬.
গ্রিনপিস মূলত কোন ধরনের সংগঠন?
  1. রাজনৈতিক দল
  2. বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন
  3. মানবাধিকার সংস্থা
  4. বাণিজ্যিক সংস্থা
সঠিক উত্তর:
বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন
ব্যাখ্যা

গ্রিনপিস:
- ধরন: বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯৭১।
- প্রতিষ্ঠার প্রেক্ষাপট: আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদে ভ্যাঙ্কুভার, কানাডায় গ্রিনপিস প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
- উদ্দেশ্য: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশবান্ধব নীতি প্রবর্তন।

উৎস: গ্রিনপিস ওয়েবসাইট।

২,০০৭.
দোহা সংশোধনী কত সাল পর্যন্ত কিয়োটো প্রোটোকলের মেয়াদ বৃদ্ধি করে?
  1. ২০১৮ সাল
  2. ২০১৯ সাল
  3. ২০২০ সাল
  4. ২০২১ সাল
সঠিক উত্তর:
২০২০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২০ সাল
ব্যাখ্যা

দোহা সংশোধনী:
- ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় কপ - ১৮ সম্মেলন।
- এই সংশোধনীর মূল লক্ষ্য ছিল কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্ব (২০১৩-২০২০) এবং কিছু নতুন পদক্ষেপ নেওয়া যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য গৃহীত হয়েছিল।
- একে বলা হয় দোহা সংশোধনী।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল হল United Nations Framworks Convention on Climate Change (UNFCCC) একটি আন্তর্জাতিক চুক্তি যার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দেয়। কার্বনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গিয়ে পৃথিবীকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া থেকে উদ্ধার করার জন্যেই মূলত এই চুক্তি স্বাক্ষর করা হয়।‍
- প্রথম পর্বের পর কিয়োটো প্রটোকলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য নতুন কিছু পদক্ষেপ প্রয়োজন ছিল, এবং সেগুলোই দোহা সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২,০০৮.
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে?
  1. জুন ২০০১
  2. জুন ২০০০
  3. জুন ২০০২
  4. জুন ২০০৩
সঠিক উত্তর:
জুন ২০০২
উত্তর
সঠিক উত্তর:
জুন ২০০২
ব্যাখ্যা
Anti-Ballistic Missile (ABM) চুক্তি: 

- ABM (Anti - Ballistic Missile ) চুক্তি স্বাক্ষরিত হয়- ২৬ মে, ১৯৭২।
- এ চুক্তির দুটি পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও যুক্তরাষ্ট্র 
- রিচার্ড নিক্সন এবং লিওনিড ব্রেজনেভ এটি অনুমোদন করে।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems নামেও পরিচিত। 
- চুক্তিটি কার্যকর হয়: ৩ অক্টোবর, ১৯৭২ সালে। 
- চুক্তি স্বাক্ষরের স্থান মস্কো, রাশিয়া। 
- ABM চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে ১৩ জুন ২০০২।

তথ্যসূত্রঃ ব্রিটানিকা ও Arms Control Association Website.[link]
২,০০৯.
’ইয়াল্টা সম্মেলনে’ উল্লেখযোগ্য লক্ষ্য ছিল কোনটি?
  1. জার্মানিকে ক্ষতিপূরণ পরিশোধ করা
  2. ইউরোপ জুড়ে মুক্ত এলাকাগুলোতে গণতান্ত্রিক নির্বাচন
  3. জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত।
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট , চার্চিল, ও স্ট্যালিন ক্রিমিয়ায় ইয়াল্টাতে এক বৈঠক বসে।

সেখানে তাদের আলোচনা হয়, যথা-
• জার্মানিকে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে ।
• পোল্যান্ডসহ ইউরোপ জুড়ে মুক্ত এলাকাগুলোতে গণতান্ত্রিক নির্বাচন।
• সোভিয়েতরা ওয়ারশ-তে যে প্রভিশনাল কমিউনিস্ট সরকার আছে সেটিও সম্প্রসারিত করবে।
• নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রদান করা।

উৎস: Britannica.
২,০১০.
বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি?
  1. ক) ১৩%
  2. খ) ১৬%
  3. গ) ১৭%
  4. ঘ) ১৫.৫%
সঠিক উত্তর:
গ) ১৭%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭%
ব্যাখ্যা
বাংলাদেশের আয়তনের ১৭% এলাকা জুড়ে বনভূমি অবস্থিত। এসব বনভূমির সবগুলো বন বিভাগ নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষণ করে না। বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ১৫ লক্ষ ৭৬ হাজার হেক্টর যা দেশের আয়তনের প্রায় ১০.৭%। বর্তমানে দেশের মোট আয়তনের মোট ১৩.২৮% এলাকা বৃক্ষাচ্ছাদিত। সূত্রঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের ওয়েবসাইট।
২,০১১.
ই - ৮ কী?
  1. ক) ৮ টি গরিব দেশ
  2. খ) ৮ টি ধনী দেশ
  3. গ) ৮ পরিবেশ দূষণকারী দেশ
  4. ঘ) ৮ শিল্পোন্নত দেশ
সঠিক উত্তর:
গ) ৮ পরিবেশ দূষণকারী দেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ পরিবেশ দূষণকারী দেশ
ব্যাখ্যা

ই- ৮ হল পরিবেশ দূষণকারী ৮টি দেশ ।
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
- এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের নাম সর্বাঙ্গে।

- জি-৭ হল শিল্পোন্নত সাতটি দেশের জোট।
- ডি-৮ হল উন্নয়নশীল আটটি দেশের জোট ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম শ্রেণি ও পত্রিকা রিপোর্ট।

২,০১২.
Climate Vulnerable Form (CVF) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০১০ সালে 
  2. ২০০৯ সালে 
  3. ২০০৭ সালে 
  4. ২০১২ সালে 
সঠিক উত্তর:
২০০৯ সালে 
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে 
ব্যাখ্যা

- Climate Vulnerable Form (CVF) ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

Climate Vulnerable Forum (CVF):
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- বর্তমান সভাপতি: বার্বাডোস।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

২,০১৩.
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
• কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- স্বাক্ষরিত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদ্‌গিরণ কমানো।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

উৎস: Britannica.
২,০১৪.
কোন দেশটি সিটিবিটি চুক্তি অনুমোদন করেনি?
  1. ক) চীন
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর সিটিবিটি বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়। মে ২০২০ পর্যন্ত বাংলাদেশ. সুইজারল্যান্ড, জাপান সহ ১৮৪ টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৬৮টি দেশ অনুমোদন করেছে। এতে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, কিউবা সহ ১২টি দেশ স্বাক্ষর করেনি। অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সহ ১৬ টি দেশ স্বাক্ষর করলেও অনুমোদন করেনি। বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর এবং ৮ মার্চ ২০০০ সালে ৫৪তম দেশ হিসেবে চুক্তিটি অনুমোদন করে। (সূত্রঃ সিটিবিটিও ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ লেকচার)
২,০১৫.
WMO কোন সংস্থার বিশেষায়িত সংস্থা?
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. জাতিসংঘ
  3. আফ্রিকান ইউনিয়ন
  4. ন্যাটো
সঠিক উত্তর:
জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ
ব্যাখ্যা

WMO:
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠিত: ১৯৫০
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা: ১৯৩টি (১৮৭টি দেশ ও ৬টি অঞ্চল)।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্ব আবহাওয়া সংস্থার ওয়েবসাইট।

২,০১৬.
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত 'প্যারিস জলবায়ু চুক্তি' কবে থেকে কার্যকর হয়?
  1. ২০১৫
  2. ২০১৬
  3. ২০১৭
  4. ২০১৮
সঠিক উত্তর:
২০১৬
উত্তর
সঠিক উত্তর:
২০১৬
ব্যাখ্যা

• প্যারিস জলবায়ু চুক্তি:
- পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)।
- গৃহীত হয়: ১২ ডিসেম্বর ২০১৫.
- স্থান: প্যারিস, ফ্রান্স। 
- কার্যকর তারিখ: ৪ নভেম্বর, ২০১৬। 
- উদ্দেশ্য: বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে সীমাবদ্ধ করা, এবং ১.৫°C লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা।
- অংশগ্রহণকারী দেশ: ১৯৫ দেশ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,০১৭.
বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি কী নামে পরিচিত?
  1. প্যারিস কনভেনশন
  2. রামসার কনভেনশন
  3. ভিয়েনা কনভেনশন
  4. জেনেভা কনভেনশন
সঠিক উত্তর:
রামসার কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
রামসার কনভেনশন
ব্যাখ্যা

• বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি রামসার কনভেনশন নামে পরিচিত।

• রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- এই কনভেনশনটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এবং ১৯৭৫ সালে কার্যকর হয়।
- তারপর থেকে, বিশ্বের সমস্ত ভৌগোলিক অঞ্চল থেকে প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃতি পেয়েছে। 
• এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য দেশ: ১৭৩টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- ২রা এপ্রিল ২০২৫ তারিখে, সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে তাদের যোগদানের দলিল জমা দেয়।
- এই কনভেনশনটি দেশের জন্য ২রা আগস্ট ২০২৫ তারিখে কার্যকর হবে, যা এটিকে জলাভূমি সংরক্ষণ এবং বিজ্ঞতার সাথে ব্যবহারের জন্য নিবেদিত চুক্তির ১৭৩তম চুক্তিকারী পক্ষ করে তুলবে।

অন্যদিকে,
• ট্রেডমার্কে​র আন্তর্জাতিক চুক্তি ছিল ১৮৮৩ সালের শিল্প সম্পত্তি সুরক্ষার জন্য প্যারিস কনভেনশন।
• ওজোন স্তর সুরক্ষা জন্য ভিয়েনা কনভেনশন একটি বহুমুখী পরিবেশগত চুক্তি।
•  জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।

উৎস: Ramsar Convention Official Website. UN Website.

২,০১৮.
কোন জ্বালানিটি ব্যবহার করে বায়ুদূষণ কমানো যায়?
  1. কেরোসিন
  2. কয়লা
  3. সিএনজি
  4. পেট্রোল
সঠিক উত্তর:
সিএনজি
উত্তর
সঠিক উত্তর:
সিএনজি
ব্যাখ্যা
বায়ু দূষণ নিয়ন্ত্রণ:

- বায়ু যেমন দুষিত হয় ঠিক তেমনি দুষণও নিয়ন্ত্রণ করা যায়।
- বায়ু দূষণ প্রতিরোধের প্রথম উপায় হলো বায়ুমন্ডলে দুষিত বায়ু মিশ্রিত হওয়ার পূর্বেই তা নিয়ন্ত্রণ করা।
- এছাড়া যানবাহন ও কল-কারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ, সিএনজি ব্যবহার, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, অঞ্চলভিত্তিক ভূমি ব্যবহার, বৃক্ষরোপন প্রভৃতির মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়।
- আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই বায়ু দূষণ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইন মেনে চলতে হবে।

তথ্যসূত্র - ভুগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০১৯.
প্যারিস জলবায়ু চুক্তির মূল লক্ষ্য কী?
  1. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ৩°C এর নিচে সীমাবদ্ধ রাখা
  2. বন সংরক্ষণ নিশ্চিত করা
  3. ওজোন স্তর রক্ষা করা
  4. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২°C এর নিচে সীমাবদ্ধ রাখা
সঠিক উত্তর:
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২°C এর নিচে সীমাবদ্ধ রাখা
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২°C এর নিচে সীমাবদ্ধ রাখা
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

⇒ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।

⇒ চুক্তির মূল লক্ষ্য:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

২,০২০.
রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৭১ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭১ সালে
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

২,০২১.
'Loss and Damage' নামক আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ইউক্রেন যুদ্ধে ন্যাটো'র ব্যয়
  2. আন্তঃদেশীয় বাণিজ্য
  3. আন্তর্জাতিক ঋণ
  4. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
• 'Loss and Damage' ফান্ড:

- প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত পৈতৃক ভিটে মাটি ছেড়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কারণে এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেই মনে করেন বিজ্ঞানীরা।
- কপ-২৭ জলবায়ু সম্মেলনে একটি ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনে সম্মত হয়েছে বিশ্ব।
- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলের যে মানুষেরা উদ্বাস্তু হচ্ছেন বা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তাদের সহায়তা এবং পুনর্বাসনে এই তহবিল কাজ করবে বলে আশাবাদ তৈরি হয়েছে।

উল্লেখ্য,
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

 উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,০২২.
বাংলাদেশ কত সালে কার্টাগেনা প্রটোকলে অনুমোদন করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৪ সালে
সঠিক উত্তর:
২০০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৪ সালে
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।

⇒ কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
২,০২৩.
গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিম্নের কোন আন্দোলনের সুত্রপাত করেন?
  1. ক) Let’s Save the Planet
  2. খ) Fridays For Future
  3. গ) Strike for Environment
  4. ঘ) Strike for Pollution
সঠিক উত্তর:
খ) Fridays For Future
উত্তর
সঠিক উত্তর:
খ) Fridays For Future
ব্যাখ্যা
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট। 
- ২০১৮ সালের আগস্টে সুইডেনের ১৫ বছর বয়সী স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
- থুনবার্গ স্কুল বর্জন করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের দাবীতে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেয়। 
- তার এই ভূমিকা পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং শুক্রবার স্কুল ধর্মঘট করে শিক্ষার্থীরা রাস্তায় প্রতিবাদে অবস্থান নিতে শুরু করে।
- এই আন্দোলনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক সৃষ্টি করা।

(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট)
২,০২৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের শরীরে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
  1. ক) ০.০১ মিঃগ্রাঃ/লিটার
  2. খ) ০.০৫ মিঃগ্রাঃ/লিটার
  3. গ) ০.৮৬ মিঃগ্রাঃ/লিটার
  4. ঘ) ১.০০ মিঃগ্রা/লিটার
সঠিক উত্তর:
খ) ০.০৫ মিঃগ্রাঃ/লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৫ মিঃগ্রাঃ/লিটার
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পানিতে আর্সেনিকের নিরাপদ মাত্রা ০.০১ মিলিগ্রাম/লিটার এবং মানুষের শরীরে এর সহনীয় মাত্রা ০.০৫মিঃগ্রা/লিটার।
২,০২৫.
আইপিসিসি এর প্রতিবেদন অনুসারে, জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ভূমির কত শতাংশ হারিয়ে যাবে?
  1. ক) ৫%
  2. খ) ২৯%
  3. গ) ১৭%
  4. ঘ) ৯%
সঠিক উত্তর:
গ) ১৭%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭%
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের এক সমীক্ষা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, প্রতি ৩-৫ বছরে বাংলাদেশের দুই-তৃতীয়াংশ অঞ্চল বন্যায় প্লাবিত হয়। ফলশ্রুতিতে, অবকাঠামো, বাসস্থান, কৃষি এবং জীবিকার ব্যাপক ক্ষতিসাধিত হয়। সমুদ্র উপকূলীয় নিম্নাঞ্চল ঝড় ও জলোচ্ছাসের ঝুঁকিতেও থাকে ।

Intergovernmental Panel on Climate Change (IPCC)' -এর প্রাক্কলন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের ভূমির ১৭ শতাংশ এবং খাদ্য উৎপাদনের ৩০ শতাংশ হারিয়ে যাবে।

২০১০ সালে বিশ্বব্যাংক প্রণীত 'Economics of Adaptation to Climate Change: Bangladesh' প্রতিবেদনে বলা হয়েছে যে, শুধুমাত্র ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগ এবং আবর্তক ব্যয় বাবদ যথাক্রমে ৫,৫১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ১১২ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।
 
উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট 
২,০২৬.
কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
• কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭,
- কার্যকর হয়: - ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদ্‌গিরণ কমানো।
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

উৎস: Britannica.
২,০২৭.
ভিয়েনা কনভেনশন কোন বিষয়ের জন্য গৃহীত হয়েছিল?
  1. জলবায়ু পরিবর্তন
  2. বন সংরক্ষণ
  3. ওজোন স্তরের সুরক্ষা
  4. সামুদ্রিক জীব সংরক্ষণ
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তরের সুরক্ষা
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন:
- এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট, ১৯৯০ সাল।

উৎস: i) UNTC ওয়েবসাইট।
         ii) Ozone Secretariat.

২,০২৮.
জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংস্থা (ITU)-এর সদর দপ্তর অবস্থিত -
  1. ওয়াশিংটন ডিসি
  2. নিউইর্য়ক
  3. জেনেভা
  4. রোম
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
• ITU:
– জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংস্থা -(ITU)
– ITU এর পূর্ণরূপ- International Telecommunication Union।
– ITU হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
– সদর দপ্তর- জেনেভা, ‍সুইজার‌ল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে– ১৭ মে, ১৮৬৫ সাল।
– বর্তমান সদস্য– ১৯৩ টি।

সূত্র: Official Website (ITU)।[লিঙ্ক]
২,০২৯.
পারদ (Mercury) - এর ক্ষতিকর প্রভাব থেকে মানবজাতি ও পরিবেশকে রক্ষার জন্য আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. ক) Basel Convention
  2. খ) The Minamata Convention
  3. গ) The Bamako convention
  4. ঘ) The Montreal Protocol
সঠিক উত্তর:
খ) The Minamata Convention
উত্তর
সঠিক উত্তর:
খ) The Minamata Convention
ব্যাখ্যা
The Minamata Convention on Mercury is a global treaty to protect human health and the environment from the adverse effects of mercury. It was agreed at the fifth session of the Intergovernmental Negotiating Committee on mercury in Geneva, Switzerland at 7 a.m. on the morning of Saturday, 19 January 2013 and adopted later that year on 10 October 2013 at a Diplomatic Conference (Conference of Plenipotentiaries), held in Kumamoto, Japan. The Minamata Convention entered into force on 16 August 2017, on the 90th day after the date of deposit of the 50th instrument of ratification, acceptance, approval or accession. Source: unep.org
২,০৩০.
কার্টাগেনা প্রটোকল কবে কার্যকর হয়?
  1. ১৯৯২
  2. ২০০০
  3. ২০০৩
  4. ২০০৫
সঠিক উত্তর:
২০০৩
উত্তর
সঠিক উত্তর:
২০০৩
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।

কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগেনা প্রটোকল ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে কার্যকর হয়।
- এটি The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity নামে পরিচিত একটি আন্তর্জাতিক চুক্তি যা জৈব-নিরাপত্তা সম্পর্কিত।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনা শহরে আলোচিত হয় এবং ২৯ জানুয়ারি, ২০০০ সালে স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এই প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।  
 
সূত্র: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

২,০৩১.
তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) নিউইয়র্কে
  2. খ) জোহানেসবার্গ
  3. গ) ব্রাসিলিয়া
  4. ঘ) রিওডিজেনেরিও
সঠিক উত্তর:
ঘ) রিওডিজেনেরিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিওডিজেনেরিও
ব্যাখ্যা
প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিওডিজেনেরিওতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধরিত্রী সম্মেলন ২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনেরিওতে অনুষ্ঠিত হয় এবং বিশেষ ধরিত্রী সম্মেলন ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
২,০৩২.
ঝুঁকিপূর্ণ বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল ও অপসারণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়? 
  1. রামসার কনভেনশন
  2. বাসেল কনভেনশন
  3. কার্টাগোনা প্রটোকল
  4. কিয়োটো প্রটোকল
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন (Basel Convention): 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য (hazardous waste) এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে,
- বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- চুক্তি তারিখ: ২২ মার্চ ১৯৮৯।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।

• উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।
- এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় একটি প্রতিশ্রুতিশীল অবস্থান গ্রহণ করে।

তথ্যসূত্র: Basel Convention ওয়েবসাইট। 

২,০৩৩.
'গ্রিনপিস' কোন দেশভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নেদারল্যান্ডস্‌
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ডস্‌
উত্তর
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ডস্‌
ব্যাখ্যা
গ্রিনপিস (Greenpeace)
• গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্‌ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
• ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা (Amchitka) দ্বীপে আমেরিকার ভূগর্ভস্থ পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের বিরুদ্ধে প্রচারণা ও লং-মার্চ পরিচালনার মাধ্যমে এর যাত্রা শুরু।
• বর্তমানে এটি বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রচারনা সহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রচারনা ও সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ কর যাচ্ছে।
• ১৯৭১ সালে গ্রীণপিস নামে আত্মপ্রকাশের আগে এটি ১৯৬৯ সাল থেকে "Don't Make A Wave: It's Your Fault If Our Fault Goes" ব্যানারে কার্যক্রম পরিচালনা করেছে।
• গ্রিনপিস পরিবেশ বিপর্যযের বিপক্ষে গবেষণা, সচেতনতা, প্রচারণা এবং ক্ষেত্রবিশেষে সরাসরি কার্যক্রম পরিচালনা করে থাকে। 

➧ এক নজরে গ্রিনপিস 
• প্রতিষ্ঠাকাল : ১৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল।
• প্রতিষ্ঠার স্থান : ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
• সদস্য : ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন।
• সদরদপ্তর :  আমস্টারডাম, নেদারল্যান্ড।
• ১৯৭১ সালে যুদ্ধবিধবস্ত বাংলাদেশে যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়নকল্পে এই সংস্থা কাজ করেছে । যুদ্ধোত্তর যোগাযোগ ব্যবস্থা পূনর্গঠনে এর ভূমিকা উল্লেখ্যযোগ্য।

তথ্যসূত্র:- UNWTO ওয়েবসাইট।
২,০৩৪.
বাসেল কনভেনশনের কার্যক্রম শুরু হয় কত সালে?
  1. ২২ মার্চ, ১৯৯২ সালে
  2. ৫ মে, ১৯৯২ সালে
  3. ৫ জুন, ১৯৯৩ সালে
  4. ২২ আগস্ট, ১৯৯২ সালে
সঠিক উত্তর:
৫ মে, ১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
৫ মে, ১৯৯২ সালে
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু হয়: ৫ মে, ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে: ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।
২,০৩৫.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. প্যারিস, ফ্রান্স
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

WMO:
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO।
- প্রতিষ্ঠিত: ১৯৫০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬] 

উৎস: বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়েবসাইট।

২,০৩৬.
IPCC কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত?
  1. UNEP এবং UNESCO 
  2. UNEP এবং WMO 
  3. WHO এবং FAO 
  4. IMF এবং World Bank
সঠিক উত্তর:
UNEP এবং WMO 
উত্তর
সঠিক উত্তর:
UNEP এবং WMO 
ব্যাখ্যা

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের একটি আন্তঃসরকারি প্যানেল।
- এটি ১৯৮৮ সালে গঠিত হয় ।
- জাতিসংঘের দুটি সংস্থা-বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর যৌথ উদ্যোগে।
- এই সংস্থাটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক মূল্যায়ন, এর প্রভাব এবং সম্ভাব্য প্রতিকারমূলক পদক্ষেপ সম্পর্কে গবেষণা করে এবং সরকারগুলোর জন্য নীতিনির্ধারণী সুপারিশ প্রদান করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা ও সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- মোটো: "Assessing climate change science for policymakers" (জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান মূল্যায়ন করে নীতিনির্ধারকদের সহায়তা)।

উৎস: IPCC ওয়েবসাইট।

২,০৩৭.
'Paris Agreement' কোন ধরনের চুক্তি?
  1. মহামারি নিয়ন্ত্রণ সংক্রান্ত
  2. জলবায়ু সংক্রান্ত
  3. আন্তর্জাতিক টিকা উৎপাদন সংক্রান্ত
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জলবায়ু সংক্রান্ত
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু সংক্রান্ত
ব্যাখ্যা
প্যারিস চুক্তি:
- প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ১২ ডিসেম্বর ২০১৫ তারিখে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP21)।
- এটি ৪ নভেম্বর ২০১৬ এ কার্যকর হয়।
- এর লক্ষ্য হল বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের চেয়ে ২°C এর নিচে রাখা এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া "তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক-শিল্প স্তরের উপরে ১.৫°C এ সীমাবদ্ধ করার জন্য।
- বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন।
- বিজ্ঞানীরা বলেন শিল্প-বিপ্লব পূর্ববর্তী বিশ্বের তাপমাত্রার তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারলে জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাব থেকে বাঁচা যাবে।

তথ্যসূত্র - Unfccc ওয়েবসাইট।
২,০৩৮.
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধের জন্যে কোন চুক্তিটি গৃহিত হয়?
  1. ক) মন্ট্রিয়াল প্রটোকল
  2. খ) কিয়োটো প্রটোকল
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) অটোয়া চুক্তি
সঠিক উত্তর:
খ) কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
খ) কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহিত হয়।
এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
অন্যদিকে,
- মন্ট্রিয়াল প্রটোকল : ওজোনস্তরের ক্ষয়সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাস
- বাসেল কনভেনশন : ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ
- অটোয়া চুক্তি : স্থলাইন নিষিদ্ধকরণ।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
২,০৩৯.
বিশ্বে প্রথমবারের মতো গবাদিপশুর ওপর কর আরোপ করে কোন দেশ?
  1. ডেনমার্ক 
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক 
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক 
ব্যাখ্যা
কৃষি খাতে CO2 নির্গমন কর:
- ডেনমার্ক প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর আরোপ করেছে।
- ডেনমার্ক ২০৩০ সাল থেকে গবাদি পশু থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গমন কর আরোপ করবে।
- এটি হবে বিশ্বের প্রথম দেশ, যা কৃষি খাতে CO2 নির্গমন কর চালু করবে।
- খামারিদের প্রতি গরু প্রতি বছরে ৯৬ ডলার (প্রায় ১১ হাজার টাকা) কর দিতে হবে।
- পশু পালন থেকে কার্বন গ্যাস নিঃসরণ হয়, যা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।
- ২০৩০ সাল থেকে এই নতুন কর কার্যকর হবে।
- সরকার ৪০ বিলিয়ন ক্রোন খরচ করে বনভূমি এবং জলাশয় পুনরুদ্ধার করবে।
- এই বিনিয়োগ ডেনমার্কের পরিবেশগত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।
- এই সিদ্ধান্তটি ডেনমার্কের সরকার ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৭০% কমানোর লক্ষ্যে নিয়েছে।
- ডেনমার্কের এই পদক্ষেপ বিশ্বব্যাপী অন্যান্য দেশকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স সংবাদ। [লিঙ্ক] 
২,০৪০.
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট হচ্ছে -
  1. ক) কোপেনহেগেনভিত্তিক পরিবেশবাদী সংগঠন
  2. খ) ওয়াশিংটনভিত্তিক পরিবেশবাদী সংগঠন
  3. গ) স্টকহোমভিত্তিক পরিবেশবাদী সংগঠন
  4. ঘ) নাইরোবিভিত্তিক পরিবেশবাদী সংগঠন
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটনভিত্তিক পরিবেশবাদী সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটনভিত্তিক পরিবেশবাদী সংগঠন
ব্যাখ্যা
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute)
• ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন
• প্রতিষ্ঠাকাল - ১৯৭৪ সাল।
• প্রতিষ্ঠাতা - লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)।
• সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।
 
তথ্যসূত্র: ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউ ওয়েবসাইট। 
২,০৪১.
পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের (UN Biodiversity Conference (COP-17)) আয়োজক দেশ কোনটি?
  1. কলম্বিয়া 
  2. ব্রাজিল
  3. আর্মেনিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া
ব্যাখ্যা

UN Biodiversity Conference (UN COP-17):
- পরবর্তী ২০২৬ সালের অক্টোবরে জীববৈচিত্র্য সম্মেলনের (UN Biodiversity Conference (COP-17)) আর্মেনিয়ার ইয়েরেভানে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে,
- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (UN COP-16) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টেজেনা প্রোটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।

উৎস: i) OECD.
ii) Convention on Biological Diversity.

২,০৪২.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার কোনটি?
  1. Goldman Environmental Prize
  2. Kofi Annan NextGen Prize
  3. Champions of the Earth
  4. Yidan Prize
সঠিক উত্তর:
Champions of the Earth
উত্তর
সঠিক উত্তর:
Champions of the Earth
ব্যাখ্যা
• জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP):
- UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNEP থেকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক- 'Champions of the Earth' প্রদান করা হয়।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- নীতি নির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। 
 
অন্যদিকে,
- ইদান পুরস্কার দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে। 
 
উৎস: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
২,০৪৩.
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
  1. নাইট্রাস অক্সাইড
  2. সিএফসি
  3. মিথেন
  4. সালফার ডাই অক্সাইড
সঠিক উত্তর:
সালফার ডাই অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
সালফার ডাই অক্সাইড
ব্যাখ্যা
• সালফার ডাই অক্সাইড গ্রিনহাউজ গ্যাস নয়।

গ্রিনহাউজ গ্যাস:
- যেসব গ্যাস পৃথিবী থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।

• গ্রিনহাউজ গ্যাসসমূহের মধ্যে রয়েছে:
- সিএফসি (ক্লোরোফ্লুরো কার্বন)
- কার্বন ডাই অক্সাইড
- মিথেন
- নাইট্রাস অক্সাইড
- হাউড্রোফ্লুরোকার্বনস
- পারফ্লুরোকার্বনস
- সালফার হেক্সাফ্লুরাইড প্রভৃতি।
- এদের মধ্যে প্রধান গ্রিনহাউজ গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড।

(সূত্র: UNFCCC ওয়েবসাইট)
২,০৪৪.
মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ভার‍ত
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস।
- গ্রিন হাউস গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি শোষণ করে এবং আবার মহাশুন্যে ফিরিয়ে দেয়, ফলে আমাদের দেহ বেগুনি রশ্মি গুলি থেকে রক্ষা পায়।
- গ্রিন হাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে ফলে পৃথিবিতে সবসময় প্রায় একই তাপমাত্রা বিরাজ করে। 
- গ্রিন হাউস গ্যাস গুলি হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন ইত্যাদি।

২০ নভেম্বর ২০২৩ সালে UNEP কর্তৃক প্রকাশিত  Emissions Gap Report অনুযায়ী,

• মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। যুক্তরাষ্ট্র।
২। রাশিয়া
৩। চীন
৪। ব্রাজিল
৫। ইউরোপীয় ইউনিয়ন।

• গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত
৪। ইউরোপীয় ইউনিয়ন।
৫। রাশিয়া।



উৎস: Emissions Gap Report 2023। [লিঙ্ক]
২,০৪৫.
রটারডাম কনভেনশন কোথায় গৃহীত হয়?
  1. বেলজিয়াম
  2. অস্ট্রিয়া
  3. সুইজারল্যান্ড
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

রটারডাম কনভেনশন:
- রটারডাম কনভেনশন আন্তর্জাতিক বাণিজ্যে রাসায়নিক ব্যবস্থাপনার জন্য একটি বৈশ্বিক চুক্তি গৃহীত হয়েছিল।
- কনভেনশনটি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে।
- গৃহীত হয়েছিল: ১০ সেপ্টেম্বর, ১৯৯৮ তারিখে নেদারল্যান্ডসের রটারডাম।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখে।
- কনভেনশনের উদ্দেশ্য হল মানব স্বাস্থ্য এবং পরিবেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে পক্ষগুলির মধ্যে ভাগ করা দায়িত্ব এবং সহযোগিতামূলক প্রচেষ্টার প্রচার করা।
- এটি ২৪ ফেব্রুয়ারি ২০০৬-এ বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র - Rotterdam Convention ওয়েবসাইট।

২,০৪৬.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার সম্ভাব্য ফলাফল কোনটি?
  1. ক) বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি
  2. খ) লবণাক্ততা হ্রাস
  3. গ) সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি
  4. ঘ) মেরু অঞ্চলে বরফের পুরুত্ব বৃদ্ধি
সঠিক উত্তর:
গ) সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,০৪৭.
ICAN নিম্নের কোন বিষয়টি নিয়ে কাজ করে?
  1. ক) পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির প্রচারণা
  2. খ) প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
  3. গ) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা
  4. ঘ) বণ্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ
সঠিক উত্তর:
ক) পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির প্রচারণা
উত্তর
সঠিক উত্তর:
ক) পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির প্রচারণা
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN)
▪ ICAN - এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
▪ এটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির জন্য পরিচালিত একটি প্রচারণা/অভিযান।
▪ বিশ্বের নানা প্রান্তের কয়েকটি বেসরকারি সংগঠন ও বেসামরিক নাগরিকদের সমন্বয়ে এই প্রচারণা বা অভিযান পরিচালনা করা হয়ে থাকে। 
▪ ভূমি মাইন স্থাপন বন্ধের প্রচারনা থেকে উৎসাহিত হয়ে International Physicians for the Prevention of Nuclear War (IPPNW) উদ্যোগী হয়ে ICAN প্রতিষ্ঠা করে।
• প্রতিষ্ঠাকাল:- ফান্ড সংগ্রহ - ২৩ এপ্রিল, ২০০৭ সাল এবং মূল প্রচারনা শুরু - ৩০ এপ্রিল, ২০০৭ সাল।
• প্রতিষ্ঠার স্থান - মেলবোর্ন, অস্ট্রেলিয়া (ফান্ড সংগ্রহ) এবং ভিয়েনা, অস্ট্রিয়া (মূল কার্যক্রম শুরু)। 
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৭ সালে।

অন্যদিকে,
• প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
• জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে ১৯৮৮ সালে IPCC (Intergovernmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
২,০৪৮.
WMO প্রধানত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. বিশ্ব বাণিজ্য
  2. আবহাওয়া ও জলবায়ু 
  3. মানবাধিকার 
  4. শিক্ষা ও সংস্কৃতি
সঠিক উত্তর:
আবহাওয়া ও জলবায়ু 
উত্তর
সঠিক উত্তর:
আবহাওয়া ও জলবায়ু 
ব্যাখ্যা

WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উৎস: WMO ওয়েবসাইট।

২,০৪৯.
মিনামাটা কনভেনশন (Minamata Convention) মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে গঠিত?
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ
  2. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ
  3. পারদ দূষণ নিয়ন্ত্রণ
  4. জলবায়ু পরিবর্তন প্রতিরোধ
সঠিক উত্তর:
পারদ দূষণ নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
পারদ দূষণ নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

মিনামাটা কনভেনশন (Minamata Convention on Mercury):
- পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি মিনামাটা কনভেনশন।
- চুক্তিটি মানব স্বাস্থ্য ও পরিবেশকে পারদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এই চুক্তির নামকরণ করা হয়েছে জাপানের মিনামাটা শহরের নামে, যেখানে ২০শ শতকের মাঝামাঝি সময়ে পারদ-দূষিত শিল্প বর্জ্য পানিতে মিশে হাজার হাজার মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, যা 'মিনামাটা রোগ' নামে পরিচিত। 

⇒ গৃহীত হয়: ১৯ জানুয়ারি ২০১৩ সালে (জেনেভা, সুইজারল্যান্ড)।
- স্বাক্ষরিত হয়: ১০ অক্টোবর, ২০১৩, কুমামোটো, জাপান।
- কার্যকর হয়: ১৬ আগস্ট, ২০১৭।
- সদস্য দেশ: ১৫২টি।

উৎস: UNEP ওয়েবসাইট।

২,০৫০.
COP-31 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি? 
  1. তুরস্ক
  2. অষ্ট্রেলিয়া 
  3. জার্মানি
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- কিন্তু কোনো পক্ষই আপস না করলে সম্মেলনটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত হতো।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
- মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে। সভাপতি থাকবেন ক্রিস বোয়েন
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা।

২,০৫১.
'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের প্রবর্তক কে?
  1. মালালা ইউসুফজাই
  2. গ্রেটা থুনবার্গ
  3. নেলসন ম্যান্ডেলা
  4. জেনিফার লরেন্স
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future):
- এটি একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- প্রধান অংশগ্রহণকারী: স্কুল শিক্ষার্থী।
- সূত্রপাত: ২০১৮ সালে।
- প্রবর্তক: সুইডিশ শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও বৈশ্বিক নীতিমালা প্রভাবিত করা।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

২,০৫২.
ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশনসংক্রান্ত ‘বাসেল কনভেনশন’ কত সালে গৃহীত হয়?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯১ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- এর পূর্ণরূপ: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal.
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
উল্লেখ্য,
-  বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

উৎস: UN Basel Convention  ওয়েবসাইট।

২,০৫৩.
বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
২০২০ সালে প্রকাশিত IQAir World Air Quality Report - 2019 এ ৯৮টি দেশের মধ্যে শীর্ষ বায়ুদূষিত দেশ হলো বাংলাদেশ। তালিকায় ২য় ও ৩য় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও মঙ্গোলিয়া। ভারতের অবস্থান ৫ম স্থানে। এছাড়া রাজধানী হিসেবে শীর্ষ দূষিত শহর হলো নয়াদিল্লি। ২য় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। (সূত্রঃ IQAir World Air Quality Report -2019)
২,০৫৪.
IUCN এর সদর দপ্তর-
  1. জেনেভা
  2. বার্ন
  3. গ্ল্যান্ড
  4. বার্লিন
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
ব্যাখ্যা

IUCN:
- International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে।
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

উৎস: IUCN ওয়েবসাইট

২,০৫৫.
Green Climate Fund কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৯ সালে 
  2. ২০১০ সালে 
  3. ২০১২ সালে 
  4. ২০১৪ সালে 
সঠিক উত্তর:
২০১০ সালে 
উত্তর
সঠিক উত্তর:
২০১০ সালে 
ব্যাখ্যা

• Green Climate Fund: 
- প্রতিষ্ঠিত: ২০১০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো,
- সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।
- COP15-এ তহবিল গঠনের ধারণা উত্থাপিত হয়েছিল এবং উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে বছরে ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
- COP16: Green Climate Fund আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- আয়োজক দেশ: মেক্সিকো।

• আলোচ্য বিষয়:
- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস,
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ।

তথ্যসূত্র: Green Climate Fund ওয়েবসাইট। 

২,০৫৬.
Climate Vulnerable Forum (CVF) এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ঘানা
  2. মালদ্বীপ
  3. শ্রীলঙ্কা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘানা
উত্তর
সঠিক উত্তর:
ঘানা
ব্যাখ্যা

Climate Vulnerable Forum (CVF):
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- CVF-V20 সচিবালয় ঘানার আক্রায় অবস্থিত।
- সংস্থাটির একটি আঞ্চলিক অফিস শ্রীলঙ্কার কলম্বোতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি অফিস রয়েছে, যা ব্রেটন উডস ইনিশিয়েটিভের সাথে জড়িত।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

২,০৫৭.
World Resources Institute-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
World Resources Institute:
- World Resources Institute (WRI) একটি বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান, যা পরিবেশ, অর্থনৈতিক সুযোগ এবং মানব কল্যাণের সংযোগস্থলে কাজ করে।
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

⇒ World Resources Institute (WRI)-এর কার্যক্রম: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা।

⇒ WRI ছয়টি মূল ক্ষেত্রে কাজ করে:
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি ও কৌশল উন্নয়ন।
- পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসার।
- খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন।
- বন সংরক্ষণ ও পুনরুদ্ধার।
- জল সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
- টেকসই ও বাসযোগ্য শহর গঠনে সহায়তা।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
২,০৫৮.
নিচের কোনটি পরিবেশবাদী সংগঠন?
  1. জোন্টা ইন্টারন্যাশনাল
  2. গ্রিনপিস ইন্টারন্যাশনাল
  3. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
গ্রিনপিস ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
গ্রিনপিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল হলো নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রিনপিস জন্মলাভ করে।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।

অন্যদিকে,
জোন্টা ইন্টারন্যাশনাল নারী অধিকার বিষয়ক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।

(তথ্যসূত্র: গ্রিনপিস ওয়েবসাইট)
২,০৫৯.
'কার্বন ক্রেডিট' ধারণাটি কোন চুক্তির সাথে সম্পর্কিত?  
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. প্যারিস জলবায়ু চুক্তি 
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা

- কার্বন ক্রেডিট' ধারণাটি 'কিয়োটো প্রটোকল' এর সাথে সম্পর্কিত।  

• কিয়োটো প্রটোকল: 
- কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনকে প্রসারিত করেছিল। 
-  লক্ষ্য:  বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমন এবং গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি হ্রাস করা।
- স্বাক্ষরিত হয়:  জাপানের কিয়োটোতে।
- কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত হয়,
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে। 
- কার্বন ক্রেডিট বা কার্বন বাণিজ্য কিয়োটো প্রটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্যদিকে:
- নাগোয়া প্রোটোকল এর উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
​- মন্ট্রিল প্রোটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।  


তথ্যসূত্র: জাতিসংঘ, Kyoto Protocol, UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট। 

২,০৬০.
'গ্রীনহাউস' শব্দটি প্রথম ব্যবহৃত হয়-
  1. ক) ১৮৬৯ সালে
  2. খ) ১৮৭৩ সালে
  3. গ) ১৮৯৬ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৮৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৯৬ সালে
ব্যাখ্যা
- ১৮৯৬ সালে 'গ্রীনহাউস' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী সোভনর্টে আরহেনিয়াস। 
- 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেইকেল। 
- সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ। 

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২,০৬১.
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. COP-16
  2. COP-15
  3. COP-13
  4. COP-17
সঠিক উত্তর:
COP-16
উত্তর
সঠিক উত্তর:
COP-16
ব্যাখ্যা

- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) গঠন করা হয় ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 16)-এর মাধ্যমে।

​COP: 
- জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) হলো "Conference of the Parties"-এর সংক্ষিপ্ত রূপ।
- ১৯৯৫ সাল থেকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।
- ২০২৫ সালের COP-30 ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল।
- ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে এই তহবিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়নে অবস্থিত।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তার জন্য এই তহবিল গঠিত হয়েছে, এর লক্ষ্যমাত্রা বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNFCCC ওয়েবসাইট।

২,০৬২.
'হিউগো ফ্রেমওয়ার্ক ফর একশন' কোন বিষয় সম্পর্কিত?
  1. ক) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ জনিত ঝুঁকি
  2. খ) জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. গ) গ্রিন হাউস গ্যাস নিঃসরণ প্রশমন
  4. ঘ) ওজোন স্তরের ক্ষয়
সঠিক উত্তর:
ক) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ জনিত ঝুঁকি
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগ জনিত ঝুঁকি
ব্যাখ্যা
• হিউগো ফ্রেমওয়ার্ক ফর একশন (Hugo Framework for Action):
- জাপানের কোবে নগরীতে বিশ্বের ১৬৮টি দেশের প্রতিনিধি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দুর্যোগ জনিত ঝুঁকি কমাতে ২০০৫ সালের জানুয়ারিতে একটি সম্মেলন করেন।
- উক্ত সম্মেলন হিউগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন নামে পরিচিত।
- পরিবেশ বিষয়ক উক্ত কর্মকাঠামোতে টেকসই উন্নয়নের জন্য, বিভিন্নমুখী আপদ মোকাবেলার কৌশল, দুর্যোগের ভয়াবহতা ও প্রকোপ হ্রাস করা, দুর্যোগ ঝুঁকি হ্রাসকে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভূক্ত করা, ঝুঁকি মোকাবেলায় জাতীয় সামর্থ্যকে শক্তিশালী করা, দুর্যোগ প্রস্তুতিতে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করা, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে সুশীল সমাজকে সম্পৃক্ত করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৬৩.
নিচের কোনটি পরিবেশ বিষয়ক সংস্থা?
  1. রোটারি ইন্টারন্যাশনাল
  2. অরবিস ইন্টারন্যাশনাল
  3. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. অক্সফাম ইন্টারন্যাশনাল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
- কোনটিই পরিবেশ বিষয়ক সংস্থা নয়। 

রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International):

- প্রতিষ্ঠিত: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: পল হ্যারিস (Paul Harris), শিকাগো, যুক্তরাষ্ট্র। 
- সদস্য সংখ্যা: বিশ্বের ছয়টি মহাদেশে বিস্তৃত। 
- মূল কার্যালয়: এভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র। 
- ১৯০৫ সালে: শিকাগোতে প্রথম রোটারি ক্লাব প্রতিষ্ঠা।
- ১৯১০ সালে: যুক্তরাষ্ট্রের বাইরে কানাডায় প্রথম ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালে: সংগঠনটি "রোটারি ইন্টারন্যাশনাল" নাম গ্রহণ করে।
- ১৯৮৮ সালে: পোলিও নির্মূল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ শুরু।
- ১৯৭৯: ফিলিপাইনে ৬ মিলিয়ন শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে পোলিও নির্মূল অভিযান শুরু
- ১৯৮৮: ১২৫টি দেশে পোলিও সংক্রমণ ছিল, যা আজ শুধুমাত্র ২টি দেশে সীমাবদ্ধ
- রোটারি ইন্টারন্যাশনাল আজও বিশ্বজুড়ে মানবসেবা ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক সংস্থা।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

এছাড়া,
- অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত সংস্থা যা দরিদ্র বা দুর্যোগ-পীড়িত এলাকায় ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি সংরক্ষণের জন্য নিবেদিতপ্রাণ।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
অরবিস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
২,০৬৪.
কোন সম্মেলনকে ‘দোহা সংশোধনী’ বলা হয়?
  1. কপ - ১৫
  2. কপ - ১৬
  3. কপ - ১৭
  4. কপ - ১৮
সঠিক উত্তর:
কপ - ১৮
উত্তর
সঠিক উত্তর:
কপ - ১৮
ব্যাখ্যা
দোহা সংশোধনী:
- ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় কপ - ১৮ সম্মেলন।
- এই সংশোধনীর মূল লক্ষ্য ছিল কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্ব (২০১৩-২০২০) এবং কিছু নতুন পদক্ষেপ নেওয়া যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য গৃহীত হয়েছিল।
- একে বলা হয় দোহা সংশোধনী।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল হল United Nations Framworks Convention on Climate Change (UNFCCC) একটি আন্তর্জাতিক চুক্তি যার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দেয়। কার্বনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গিয়ে পৃথিবীকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া থেকে উদ্ধার করার জন্যেই মূলত এই চুক্তি স্বাক্ষর করা হয়।‍
- প্রথম পর্বের পর কিয়োটো প্রটোকলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য নতুন কিছু পদক্ষেপ প্রয়োজন ছিল, এবং সেগুলোই দোহা সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,০৬৫.
'আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৬৯টি
  2. ১৭৩টি
  3. ১৬৮টি
  4. ১৭১টি
সঠিক উত্তর:
১৬৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৯টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা:

- আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা বা IRENA।
- IRENA-এর পূর্ণরূপ: International Renewable Energy Agency.
- প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
- এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত।
- সদস্য সংখ্যা ১৬৯টি (১৬৮টি দেশ এবং EU)।

উৎস: IRENA ওয়েবসাইট।

২,০৬৬.
কপ-২৯ সম্মেলনে কোন দেশের উদ্যোগে 'জি জিরো' ফোরাম গঠিত হয়েছে?
  1. চীন
  2. ভুটান
  3. পানামা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
‘জি-জিরো’ ফোরাম:
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে ২৯তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- কপ-২৯ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো 'জি জিরো' ফোরাম।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

তথ্যসূত্র:
i) UNFCCC.
ii) Carbon Pulse.
২,০৬৭.
গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
GCF:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- GCF এর পূর্ণরূপ Green Climate Fund.
- গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠিত হয় ২০১০ সাল।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকালীন সম্মেল: COP-16.
- এর সদর দপ্তর: সোংডো, ইনচেন সিটি, দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র - গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
২,০৬৮.
কার্বন ক্রেডিট’ ধারণাটি কোন আন্তর্জাতিক প্রোটোকলের অন্তর্গত?
  1. কিয়োটো
  2. নাগোয়া
  3. জেনেভা
  4. মন্ট্রিল
সঠিক উত্তর:
কিয়োটো
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো
ব্যাখ্যা

- 'কার্বন ক্রেডিট' প্রোটোকলের সাথে জড়িত কিয়োটো প্রটোকল।

কিয়োটো প্রটোকল:
- কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের কিয়োটোতে।
- কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত হয়,
- কিয়োটো প্রটোকল কার্যকর হয় ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে।
- কার্বন ক্রেডিট বা কার্বন বাণিজ্য কিয়োটো প্রটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্যদিকে:
- নাগোয়া প্রোটোকল কী উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
​- মন্ট্রিল প্রোটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি। 

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

২,০৬৯.
পরিবেশ রক্ষা আন্দোলনে ভুমিকা রাখার জন্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) নাদিয়া মুরাদ
  2. খ) আবি আহমেদ
  3. গ) ওয়াঙ্গিরি মাথাই
  4. ঘ) হুয়ান ম্যানুয়েল সান্তোষ
সঠিক উত্তর:
গ) ওয়াঙ্গিরি মাথাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াঙ্গিরি মাথাই
ব্যাখ্যা
পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন আন্দোলনে গুরুত্বপূর্ন অবদানের জন্যে ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কেনিয়ার পরিবেশ আন্দোলন কর্মী ওয়াঙ্গিরি মাথাই। তিনি ১৯৭৭ সালে কেনিয়ায় গ্রিনবেল্ট ‍মুভমেন্ট সংস্থা প্রতিষ্ঠা করেন এবং আফ্রিকার নারীদের এতে সম্পৃক্ত করে এর বিস্তৃতি ঘটান। তিনি ১ এপ্রিল ১৯৪০ জন্মগ্রহণ করেন এবং ২৫ সেপ্টেম্বর ২০১১ মারা যান। তিনি প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। (সূত্র: নোবেল পুরস্কার এবং গ্রিনবেল্ট মুভমেন্ট ওয়েবসাইট)
২,০৭০.
WWF এর পূর্ণরূপ কোনটি?
  1. World Wide Fund for Forest
  2. World Wide Fund for Nature
  3. World Wildlife Fund
  4. World Wide Fund for Future
সঠিক উত্তর:
World Wide Fund for Nature
উত্তর
সঠিক উত্তর:
World Wide Fund for Nature
ব্যাখ্যা
WWF এর পূর্ণরুপ হলো World Wide Fund for Nature. এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund. ১৯৮৫ সালের এর নামকরণ করা হয় World Wide Fund for Nature। সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
(সূত্রঃ WWF ওয়েবসাইট)
২,০৭১.
COP এর পূর্ণরূপ কোনটি?
  1. Committee of the Parties
  2. Council of the Parties
  3. Conference of the Parties
  4. Committee of Operations and Planning
সঠিক উত্তর:
Conference of the Parties
উত্তর
সঠিক উত্তর:
Conference of the Parties
ব্যাখ্যা
• COP:
- COP এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে এবং
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও, 
- 'কপ-২৯' আগামীতে আজারবাইজানে অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালের কপ-৩০, ব্রাজিল আয়োজন করবে এবং আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং সময়নিউজ, ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
২,০৭২.
কত সালে চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটে?
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৮৬ সালে
  3. গ) ১৯৯০ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৬ সালে
ব্যাখ্যা
১৯৮৬ সালের এপ্রিল মাসে বর্তমান ইউক্রেনের (সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ) চেরনোবিল শহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক ৩১ জন মারা যায়। এছাড়া তেজস্ক্রিয়তার প্রভাবে বিভিন্ন রোগে ভোগে পরবর্তীতে হাজারের উপর লোক মারা যায়। বিদ্যুৎ কেন্দ্রের চারদিকে ৩০ মাইল করে এলাকা পরিত্যক্ত ঘোষণা করা হয় যা এখনো বলবৎ রয়েছে। (সূত্রঃ বিবিসি বাংলা)
২,০৭৩.
'পিস অফ প্যারিস' চুক্তির আওতাধীন মোট কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) ৫টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা
পিস অব প্যারিস (Peace of Paris):
প্যারিস চুক্তির অপর নাম পিস অব প্যারিস। উপনিবেশ স্থাপন সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে ইউরোপের অন্যান্য কয়েকটি সাম্রাজ্যবাদী দেশের দ্বন্দ্ব বিদ্যমান ছিল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশগুলো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে।
১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির সময় যুক্তরাজ্য অন্যান্য দেশ (ফ্রান্স, স্পেন ও ডাচ) - এর সাথে আলাদা আলাদা চুক্তি স্বাক্ষর করে। 
এই সময় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চারটি চুক্তিকে একত্রে “পিস অব প্যারিস” (Peace of Paris) বলে।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
২,০৭৪.
রিও+২০ সম্মেলনে কোনটির আত্মপ্রকাশ ঘটে?
  1. এমডিজি
  2. এসডিজি
  3. ব্লু ইকোনমি
  4. ক্লাইমেট ইমার্জেন্সি
সঠিক উত্তর:
এসডিজি
উত্তর
সঠিক উত্তর:
এসডিজি
ব্যাখ্যা
২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে ১৯৯২ সালের ধরীত্রী সম্মেলনের ২০ পূর্তি উপলক্ষে রিও+২০ সম্মলেন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে এমডিজি'র মেয়াদান্তে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণের বিষয় আলোচনা হয়। এতে করে ২০১৬-২০৩০ মেয়াদে ১৭ টি লক্ষ্য সম্বলিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা গৃহিত হয়।
(সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
২,০৭৫.
IUCN-এর প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
  2. ফন্টেনব্লু, ফ্রান্স
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. নাগাসাকি, জাপান
সঠিক উত্তর:
ফন্টেনব্লু, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফন্টেনব্লু, ফ্রান্স
ব্যাখ্যা
IUCN:
- IUCN-এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।

⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লুতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

উৎস: IUCN ওয়েবসাইট।
২,০৭৬.
ওয়াঙ্গেরি মাথাই নিম্নের কোন আন্দোলনের সূত্রপাত করেন?
  1. ক) Save Silent Valley Movement
  2. খ) Fridays For Future
  3. গ) Green Belt Movement
  4. ঘ) Let’s Save the Planet
সঠিক উত্তর:
গ) Green Belt Movement
উত্তর
সঠিক উত্তর:
গ) Green Belt Movement
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement)
গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন। এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
⤇ শুরুর সময় - ১৯৭৭ সাল।
⤇ শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া।
⤇ গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই। তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

 
উৎস: গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট, ব্রিটানিকা। 
২,০৭৭.
কোন সংস্থা থেকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক 'Champion of the Earth' প্রদান করা হয়?
  1. ক) IPCC
  2. খ) UNFCCC
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
গ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNEP
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP):
UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ।
- প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
- প্রতিষ্ঠা -- ৫ জুন, ১৯৭২ সাল
- সদরদপ্তর -- নাইরোবি, কেনিয়া
- পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক - Champion of the Earth প্রদান করা হয় এই সংস্থা থেকে।

উৎসঃ জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
২,০৭৮.
কার্টাগেনা প্রটোকল কোন সংস্থা সংশ্লিষ্ট জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি?
  1. জাতিসংঘ
  2. বিশ্বব্যাংক
  3. আসিয়ান
  4. ইউরোপীয় ইউনিয়ন
সঠিক উত্তর:
জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:

- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি
- যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জৈব প্রযুক্তির ব্যবহারের নিরাপত্তা বিষয়ক।
- এটি ২০০০ সালে কার্টাগেনা, কলম্বিয়াতে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয় এবং ২০০৩ সালে কার্যকর হয়।
- প্রটোকলের প্রধান লক্ষ্য হলো জীববৈচিত্র্যকে সুরক্ষা দেওয়া এবং জেনেটিক্যালি পরিবর্তিত অর্গানিজমের (GMOs) ট্রেড এবং ব্যবহারের ক্ষেত্রে দেশসমূহের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা।
- এটি রাষ্ট্রসমূহকে তাদের জাতীয় নীতিমালা তৈরি করতে উৎসাহিত করে এবং জৈব প্রযুক্তির ব্যবহার বিষয়ক তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহায়তা করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৫ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখে কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২,০৭৯.
কোন চুক্তির মূল লক্ষ্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম রেখে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া জোরদার করা?
  1. কিয়োটো প্রোটোকল
  2. মন্ট্রিল প্রোটোকল
  3. প্যারিস চুক্তি
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম অর্থাৎ ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। 
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,০৮০.
'Hard Power' কোন ধরনের কূটনীতির সাথে সম্পর্কিত?
  1. ক) সামরিক কূটনীতি
  2. খ) সাংস্কৃতিক কূটনীতি
  3. গ) রাজনৈতিক কূটনীতি
  4. ঘ) জনকূটনীতি
সঠিক উত্তর:
ক) সামরিক কূটনীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) সামরিক কূটনীতি
ব্যাখ্যা
হার্ড পাওয়ার (Hard Power):
- হার্ড পাওয়ার বলতে সামরিক শক্তিতে শক্তিমান একটি দেশকে বোঝায়।
- অর্থনীতির দিক থেকে শক্তিমান একটি দেশকেও থার্ড পাওয়ার হিসেবে গণ্য করা যেতে পারে।
- এ ধরনের শক্তিরা তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তির কারণে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে।
- জোসেফ নাঈ (Joseph Nye) হার্ড পাওয়ার এর ধারণা ব্যাপকভাবে পরিচিত করেন।
- জোসেফ নাঈ-এর মতে "The ability to use the carrots and sticks of economic and military might to make others follow your will'। অর্থাৎ সামরিক ও অর্থনৈতিক শক্তি কীভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র তথা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। যুক্তরাষ্ট্রকে এখন অন্যতম হার্ড পাওয়ার হিসেবে গণ্য করা হয়।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২,০৮১.
কোন সম্মেলন/চুক্তির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা?
  1. ক) প্যারিস চুক্তি
  2. খ) কিয়োটো প্রটোকল
  3. গ) ভিয়েনা কনভেনশন
  4. ঘ) রিও সম্মেলন
সঠিক উত্তর:
ক) প্যারিস চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারিস চুক্তি
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
- এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷
- ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় এবং ৪ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়।
- প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫-২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।

সূত্রঃ UNFCCC ওয়েবসাইট।
২,০৮২.
ম্যাগনাকার্টা দিবস পালন করা হয় কবে?
  1. ক) ১৫ জুন
  2. খ) ১৫ জুলাই
  3. গ) ১২ জুন
  4. ঘ) ২৫ জুলাই
সঠিক উত্তর:
ক) ১৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ জুন
ব্যাখ্যা
১২১৫ সালের ১৫ জুন রাজা জন ও এর প্রজাদের মধ্যে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়, ফলে ১৫ জুনকে ম্যাগনাকার্টা দিবস হিসেবে পালন করা হয়।
উৎসঃ History.com।
২,০৮৩.
পরবর্তী কপ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ব্রাজিল
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. আজারবাইজান
  4. জার্মানি
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- কপ সম্মেলন (COP Conference) হলো একটি আন্তর্জাতিক সম্মেলন যেখানে দেশগুলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একত্রিত হয়।
- এই সম্মেলনটি মূলত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন চুক্তি (United Nations Framework Convention on Climate Change, UNFCCC) এর আওতায় অনুষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- মূল উদ্দেশ্য: COP সম্মেলনের লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা, পৃথিবীর জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা, এবং উন্নত দেশগুলোর দায়বদ্ধতা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রযুক্তি প্রদান করা।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। 
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

অন্যদিকে,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,০৮৪.
বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) কার্বন মনোক্সাইড
  4. ঘ) কার্বন ডাইঅক্সাইড
সঠিক উত্তর:
গ) কার্বন মনোক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা
World Health Organization (WHO) বা বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, “পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে সেই অবস্থাকে বায়ু দূষণ বলে”। 
অন্যান্য দূষণের চেয়ে বায়ু দূষণের পরিধি এবং ব্যাপকতা সবচেয়ে বেশি। কারণ বাতাস স্বল্প সময়ে দূষিত পদার্থকে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে ।
 
বায়ুর প্রধান দূষকসমহ নিম্নরূপ :
- কার্বন মনোক্সাইড
-  ওজোন
- নাইট্রোজেন ডাই-অক্সাইড
- সালফার ডাই-অক্সাইড
- সীসা 
 
উৎস : বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট 
 
২,০৮৫.
IPCC এর পূর্ণ রূপ- 
  1. International Panel on Climate Control
  2. Intergovernmental Panel on Climate Change
  3. International Peace and Climate Committee
  4. Indian Panel on Climate Change
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
ব্যাখ্যা

IPCC: 
- এর পূর্ণরূপ:  Intergovernmental Panel on Climate Change. 
- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল।
- প্রতিষ্ঠিত: ১৯৮৮ সালে।
- ২০০৭ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- IPCC ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট আল গোর একত্রে নোবেল পায়।
-  পুরস্কারের কারন: "মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সম্পর্কে অধিকতর জ্ঞান গড়ে তোলা এবং তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস, এবং এই পরিবর্তনের প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপের ভিত্তি স্থাপনের জন্য।"
- প্রতিষ্ঠান: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ও বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)। 
- সমর্থন দেয়: জাতিসংঘ সাধারণ পরিষদ ৬ ডিসেম্বর ১৯৮৮-এর রেজোলিউশন।

• প্রাথমিক দায়িত্ব ছিল:
- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান। 
- এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। 
- ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক জলবায়ু চুক্তির উপাদান সম্পর্কে। 

উৎস: IPCC ওয়েবসাইট।

২,০৮৬.
দেশের সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলা কোনটি?
  1. গোপালগঞ্জ
  2. চাঁদপুর
  3. চাপাইনবাবগঞ্জ
  4. ফরিদপুর
সঠিক উত্তর:
চাঁদপুর
উত্তর
সঠিক উত্তর:
চাঁদপুর
ব্যাখ্যা
সর্বাধিক আর্সেনিক দূষণপ্রবণ জেলাসমূহ
- চাঁদপুর : ৯০ শতাংশ
- মুন্সিগঞ্জ : ৮৩ শতাংশ
- গোপালগঞ্জ : ৭৯ শতাংশ
- ফরিদপুর : ৬৫ শতাংশ
- কুমিল্লা : ৬৫ শতাংশ।
(দুর্যোগকোষ : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়)
২,০৮৭.
প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বার্লিন, জার্মানি
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. নাইরোবি, কেনিয়া
  4. স্টকহোম, সুইডেন
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
প্রথম জলবায়ু সম্মেলন
- বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে প্রথম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়।
- স্থান- জেনেভা, সুইজারল্যান্ড
- ১৯৭৯ সালের ১২-২৩ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৯৯০ সালে দ্বিতীয় জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন UNFCCC গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৯৫ সাল থেকে UNFCCC এর উদ্যোগে প্রতিবছর COP সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

অন্যদিকে,
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোমে প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- স্টকহোম সম্মেলনের সূত্র ধরেই United Nations Environment Programme ( UNEP ) প্রতিষ্ঠিত হয়।

সূত্র- UN ওয়েবসাইট।
২,০৮৮.
Common but Differentiated Responsibilities (CBDR) নীতিটি আনুষ্ঠানিকভাবে কোথায় গৃহীত হয়েছিল?
  1. স্টকহোম সম্মেলন, ১৯৭২
  2. রিও আর্থ সামিট, ১৯৯২
  3. কিয়োটো প্রোটোকল, ১৯৯৭
  4. প্যারিস চুক্তি, ২০১৫
সঠিক উত্তর:
রিও আর্থ সামিট, ১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
রিও আর্থ সামিট, ১৯৯২
ব্যাখ্যা

Common but Differentiated Responsibilities (CBDR) নীতি:
- Common but Differentiated Responsibilities (CBDR) নীতিটি আনুষ্ঠানিকভাবে ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে (Earth Summit/UNCED) গৃহীত হয়।


• CBDR (Common but Differentiated Responsibilities) হলো আন্তর্জাতিক পরিবেশ আইনের একটি মূলনীতি।
- এই নীতি অনুযায়ী, বিশ্বের পরিবেশ রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা বিশ্বের সকল দেশের একটি সাধারণ দায়িত্ব। তবে সব দেশের দায়িত্ব সমান নয়। উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বেশি দূষণ করেছে এবং তাদের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বেশি। তাই জলবায়ু পরিবর্তন রোধে তাদের বেশি দায়িত্ব পালন করতে হবে। 
- এই নীতিটি প্রথম গৃহীত হয় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলনে’ (Earth Summit)।
- এটি মূলত উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সমতা রক্ষার একটি মাধ্যম।
- এটি রিও ঘোষণার "নীতি ৭" হিসেবেও পরিচিত।
- পরবর্তীকালে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিতেও এই CBDR নীতিটির প্রয়োগ করা হয়েছে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Britannica.
iii) IPCCওয়েবসাইট।

২,০৮৯.
২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16) কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. রিও ডি জেনিরো, ব্রাজিল 
  2. বাকু, আজারবাইজান 
  3. প্যারিস, ফ্রান্স 
  4. ক্যালি, কলম্বিয়া
সঠিক উত্তর:
ক্যালি, কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যালি, কলম্বিয়া
ব্যাখ্যা

২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16):
- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ-১৬) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টেজেনা প্রোটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।
- উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি। 
- প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ভূমি ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
- ১৯০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই জৈব বৈচিত্র্য কনভেনশনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে সমবেত হয়েছেন।
- ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিত শেষ বৈঠকে গৃহীত কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক নামক এক চুক্তিতে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করেছেন তারা।

উৎস: i) OECD.
ii) Convention on Biological Diversity.

২,০৯০.
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয় -
  1. ১৯২৭ সালের ১২ আগস্ট
  2. ১৯২৯ সালের ৫ ডিসেম্বর
  3. ১৯২৮ সালের ২৭ আগস্ট
  4. ১৯২৮ সালের ৩ নভেম্বর
সঠিক উত্তর:
১৯২৮ সালের ২৭ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১৯২৮ সালের ২৭ আগস্ট
ব্যাখ্যা
প্যারিস প্যাক্ট  (Pact of Paris)
প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার থেকে মানুষ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ সম্পর্কে সচেতন হয়। শান্তিরক্ষার অংশ হিসাবে প্যারিস প্যাক্ট - ১৯২৮ স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যনাম - Kellogg-Briand Pact।
⤇ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Frank B. Kellogg ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী - Aristide Briand আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া তৈরি করেন।
- চুক্তিটি স্বাক্ষর হয় - ২৭ আগস্ট, ১৯২৮ সালে ও কার্যকর হয় - ২৪ জুলাই, ১৯২৯ সালে।
এই চুক্তির ফলে যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা হয়।
অন্যদিকে,
প্যারিস শান্তি চুক্তি (Paris Peace Accords) - যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে ১৯৭৩ সালে স্বাক্ষরিত হয়।
প্যারিস চুক্তি - ১৭৮৩ (Treaty of Paris - 1783) - ১৭৮৩ সালে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস্‌ - এর মধ্যে স্বাক্ষরিত হয়।

উৎসঃ History.com
২,০৯১.
বাংলাদেশ কবে প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করে?
  1. ১২ ডিসেম্বর ২০১৫
  2. ২৪ জানুয়ারি ২০১৬
  3. ২২ এপ্রিল ২০১৬
  4. ২১ সেপ্টেম্বর ২০১৬
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর ২০১৬
ব্যাখ্যা
- বাংলাদেশ ২০১৬ সালের ২২ এপ্রিল পারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর এবং ২১ সেপ্টেম্বর ২০১৬ চুক্তিটি কার্যকর করেছে।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ১২ ডিসেম্বর ২০১৫ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- বর্তমান পর্যন্ত ১৯৫টি দেশ চুক্তিটিতে স্বাক্ষর করেছে এবং ১৯১টি দেশ এটির অংশীদার।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২,০৯২.
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলাে:
  1. আপদ ঝুঁকি হ্রাস
  2. জলবায়ু পরিবর্তন হ্রাস
  3. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
  4. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন হ্রাস
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- জলবায়ু পরিবর্তন হ্রাস।
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,০৯৩.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
  1. WMO
  2. IMO
  3. ICAO
  4. IOM
সঠিক উত্তর:
IMO
উত্তর
সঠিক উত্তর:
IMO
ব্যাখ্যা

IMO:
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র- IMO অফিসিয়াল ওয়েবসাইট।

২,০৯৪.
রটারডাম কনভেনশনের মূল উদ্দেশ্য কী?
  1. বিপজ্জনক রাসায়নিক আমদানি নিয়ন্ত্রণ
  2. বন উজাড় রোধ
  3. ওজোন স্তর সুরক্ষা
  4. সামুদ্রিক দূষণ কমানো
সঠিক উত্তর:
বিপজ্জনক রাসায়নিক আমদানি নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
বিপজ্জনক রাসায়নিক আমদানি নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

রটারডাম কনভেনশন:
- রটারডাম কনভেনশন-এর পূর্ণনাম: Rotterdam Convention on the prior informed consent procedure for certain hazardous chemicals and pesticides in international trade.
- কনভেনশনটি গৃহীত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে।
- গৃহীত হয়: ১০ ​​সেপ্টেম্বর, ১৯৯৮ (রটারডাম, নেদারল্যান্ডস)।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি, ২০০৪।

• মূল উদ্দেশ্য:
- বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা।
- আমদানিকারক দেশকে পূর্বে অবহিত ও সম্মতি (Prior Informed Consent – PIC) দেওয়ার সুযোগ দেওয়া, যাতে তারা জেনে-বুঝে আমদানি করতে পারে বা নিষিদ্ধ করতে পারে।
- উন্নয়নশীল দেশগুলোকে বিপজ্জনক রাসায়নিকের অপব্যবহার ও স্বাস্থ্য-পরিবেশ ঝুঁকি থেকে রক্ষা করা।

উল্লেখ্য,
- এই কনভেনশনের Annex III-এ ৫২+টি বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের তালিকা আছে (যেমন DDT, ক্লোরডেন, প্যারাকুয়াট ইত্যাদি)।
রপ্তানিকারক দেশকে আমদানিকারক দেশের সম্মতি নিতে হয়। যদি আমদানিকারক দেশ “না” বলে, তাহলে সেই রাসায়নিক আমদানি করা যাবে না।
- সব সদস্য দেশকে তথ্য বিনিময় করতে হয় (Decision Guidance Document – DGD)।

উৎস: Rotterdam Convention ওয়েবসাইট।

২,০৯৫.
বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় -
  1. ক) IUCN
  2. খ) WMO
  3. গ) UNEP
  4. ঘ) IPCC
সঠিক উত্তর:
গ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNEP
ব্যাখ্যা
• জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment.
- সম্মেলনটি অনুষ্ঠিত হয়১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে।
- এই সম্মেলনের মাধ্যমেই প্রথম পরিবেশ ইস্যুটি বৈশ্বিক গুরুত্ব লাভ করে।
- স্টকহোম সম্মেলনের সূত্র ধরেই United Nations Environment Programme (UNEP) প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
২,০৯৬.
The Intergovernmental Panel on Climate Change (IPCC) - কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৮৫ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- IPCC এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস:- IPCC ওয়েবসাইট।
২,০৯৭.
IUCN এর পূর্ণরূপ কোনটি?
  1. International Union for Chemical Nomenclature
  2. International Union for Climate Negotiation
  3. International Union for Civil Navigation
  4. International Union for the Conservation of Nature
সঠিক উত্তর:
International Union for the Conservation of Nature
উত্তর
সঠিক উত্তর:
International Union for the Conservation of Nature
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

২,০৯৮.
Green Climate Fund (GCF) এর গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে কপ (COP) কততম সম্মেলনে? 
  1. কপ-১৫
  2. কপ-১৪
  3. কপ-১০
  4. কপ-১৩
সঠিক উত্তর:
কপ-১৫
উত্তর
সঠিক উত্তর:
কপ-১৫
ব্যাখ্যা

কপ-১৫: 
- ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলন, যা COP-15 নামে পরিচিত,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল,
- যা ৭ থেকে ১৮ ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে কোপেনহেগেন অ্যাকর্ড নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২° সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ।
- শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানায়
- এরই প্রেক্ষিতে, "Copenhagen Accord"-এ Green Climate Fund (GCF) গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে।
- লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অর্থায়ন করা।

অন্যদিকে,
- কানকুন সম্মেলন (COP-16):
- কোপেনহেগেনে তহবিলের ধারণা দেওয়ার পর, পরবর্তী বছর মেক্সিকোর কানকুনে এই তহবিল গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই সম্মেলনে GCF-এর কাঠামো, পরিচালনা এবং অর্থায়নের রূপরেখা চূড়ান্ত হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।

২,০৯৯.
দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জোহান্সবার্গ
  2. খ) নিউইয়র্ক
  3. গ) রিও ডি জেনেরিও
  4. ঘ) কিয়েটো
সঠিক উত্তর:
ক) জোহান্সবার্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) জোহান্সবার্গ
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন/ দ্বিতীয় ধরিত্রী সম্মেলন
দ্বিতীয় ধরিত্রী সম্মেলনের পূর্ণনাম - World Summit on Sustainable Development (2002) বা টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন (২০০২)। এই সম্মেলন “রিও + ১০” (Rio +10) নামেও পরিচিত।
⤇ সময়কাল - ২৬ আগস্ট - ৪ সেপ্টেম্বর, ২০০২ সাল।
⤇ স্থান - জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
⤇ সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী -
- ১৯৯২ সালে এজেন্ডা - ২১ গৃহীত হওয়ার পর তার অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।
- টেকসই উন্নয়ন বিষয়ে ‘জোহানেসবার্গ ঘোষণা’ (Johannesburg Declaration) গৃহীত হয়।
- জোহানেসবার্গ ঘোষণা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন।
উৎসঃ Live MCQ content (upcoming)

২,১০০.
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (IPCC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. প্যারিস
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (জুন, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।