বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা ২০ / ২৩ · ১,৯০১২,০০০ / ২,৩০১

১,৯০১.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নম্বর লক্ষ্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সম্পর্কিত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল,
২. ক্ষুধামুক্তি,
৩. সুস্বাস্থ্য,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ সমতা,
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
১০. বৈষম্য হ্রাস,
১১. টেকসই শহর ও জনগণ,
১২. পরিমিত ভোগ ও উৎপাদন,
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান,
১৫. স্থলভাগের জীবন,
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান,
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: UNDP ওয়েবসাইট। 

১,৯০২.
UNEP-এর বর্তমান নির্বাহী পরিচালক কে? (অক্টোবর, ২০২৫)
  1. ক্রিস্টিয়ানা ফিগুয়েরেস
  2. ইনগার অ্যান্ডারসেন
  3. এরিক সোলহাইম
  4. আন্তোনিও গুতেরেস
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
উত্তর
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩টি। (অক্টোবর, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (অক্টোবর, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯০৩.
IUCN এর সদর দপ্তর -
  1. ক) দাভোস
  2. খ) জুরিখ
  3. গ) জেনেভা
  4. ঘ) গ্ল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) গ্ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্ল্যান্ড
ব্যাখ্যা
• International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

তথ্যসূত্র:- IUCN ওয়েবসাইট
১,৯০৪.
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল কার্যকর হয়-
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
ব্যাখ্যা
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল- কার্টাগেনা প্রটোকল। এটি ২০০০ সালে স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সালে কার্যকর হয়। কার্টাগেনা শহরটি কলম্বিয়ায় অবস্থিত। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১,৯০৫.
APEC কোন অঞ্চলের বাণিজ্য জোট?
  1. ক) দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরীয়
  2. খ) দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয়
  3. গ) পূর্ব আটলান্টিক মহাসাগরীয়
  4. ঘ) এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
সঠিক উত্তর:
ঘ) এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
ব্যাখ্যা
• সঠিক উত্তর - এশীয়-প্রশান্ত মহাসাগরীয়।

• APEC: 
- APEC এর পূর্ণরূপ ‘Asia-Pacific Economic Cooperation’.
- APEC এর ধারণাটি সর্বপ্রথম ৩১ জানুয়ারী ১৯৮৯ সালে কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী Bob Hawke কর্তৃক সর্বজনীনভাবে প্রচার করা হয়েছিল। 
- APEC (The Asia-Pacific Economic Cooperation) হলো এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর, ১৯৮৯ সাল
- প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া
- সদস্য সংখ্যা: ২১টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর 

উৎস: এপেক ওয়েবসাইট।
১,৯০৬.
২০২৫ সালে কততম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে?
  1. ২৯তম 
  2. ৩০তম 
  3. ৩১তম 
  4. ৩৩তম 
সঠিক উত্তর:
৩০তম 
উত্তর
সঠিক উত্তর:
৩০তম 
ব্যাখ্যা

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30):
- ১০ - ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ৩০তম জলবায়ু সম্মেলন ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে অনুষ্ঠিত হচ্ছে।
- কপ-৩০ সম্মেলনের মূল আলোচ্য বিষয় ‘নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল (এনসিকিউজি)’—যার আওতায় বার্ষিক কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হবে। 
- এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ।
- এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থায়ন সংক্রান্ত বিষয়ে উন্নত দেশগুলোর দায়িত্বশীল পদক্ষেপ নিশ্চিত করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,৯০৭.
পঞ্চম এলডিসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা
  2. খ) তাসখন্দ
  3. গ) মেক্সিকো সিটি
  4. ঘ) দোহা
সঠিক উত্তর:
ঘ) দোহা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দোহা
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম এলডিসি সম্মেলন (5th United Nations Conference on the Least Developed Countries-LDC5) ২০২৩ সালের ৫-৯ মার্চ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়।

- এই সম্মেলনে দোহা প্ল্যান অব একশন : ২০২২-২০৩১ গৃহীত হয়। বর্তমানে ৪৬টি দেশ জাতিসংঘ এলডিসি গ্রুপে অন্তর্ভুক্ত আছে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৯০৮.
International Maritime Organization (IMO) বর্তমান সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
  1. ১৭৬টি
  2. ১৭২টি
  3. ১৭৩টি
  4. ১৭৫টি
সঠিক উত্তর:
১৭৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৬টি
ব্যাখ্যা

International Maritime Organization:
- International Maritime Organization (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- ১৯৮২ সালে International Maritime Organization নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৭৬ টি।(সেপ্টেম্বর-২০২৫)
- সহযোগী সদস্য - ৩টি।
- Intergovernmental organizations - ৬৬ টি।
- International non-governmental organizations -৮৮ টি।
- বর্তমান মহাসচিব মিঃ আর্সেনিও ডোমিঙ্গেজ (পানামা প্রজাতন্ত্র)।

উৎস: IMO ওয়েবসাইট।

১,৯০৯.
'Global Environment Facility (GEF)' কী নিয়ে কাজ করে?
  1. জলবায়ু পরিবর্তন এবং সুরক্ষা
  2. খাদ্য নিরাপত্তা
  3. জলাভূমি সংরক্ষণ
  4. স্থলমাইন প্রকল্প
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন এবং সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন এবং সুরক্ষা
ব্যাখ্যা
Global Environmental Facility:
- Global Environmental Facility (GEF) হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত তহবিল।
- এটি জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক জল, ভূমির অবক্ষয়, ক্রমাগত জৈব দূষণকারী (POPs), পারদ, টেকসই বন ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, এবং সম্পর্কিত প্রকল্পগুলির জন্য অনুদান এবং মিশ্রিত অর্থ প্রদান করে।

⇒ তহবিলটি ১টি অ্যাসেম্বলি, কাউন্সিল, সেক্রেটারিয়েট, ১৮টি সংস্থা, ১টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপদেষ্টা প্যানেল নিয়ে গঠিত।
- GEF বিভিন্ন পরিবেশগত সম্মেলনগুলির জন্য একটি আর্থিক ব্যবস্থা হিসাবে কাজ করে।
- GEF অ্যাসেম্বলি সদস্য দেশ: ১৮৬টি নিয়ে গঠিত।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

উৎস: Global Environment Facility ওয়েবসাইট।
১,৯১০.
মন্ট্রিল প্রটোকলের কোন সংশোধনীতে  HFCs এর উৎপাদন এবং ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়?
  1. লন্ডন সংশোধনী
  2. কোপেনহেগেন সংশোধনী
  3. কিগালি সংশোধনী
  4. বেইজিং সংশোধনী
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হলো ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

• কিগালি সংশোধনী:
- কিগালি সংশোধনী গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬। 
- কিগালি সংশোধনী কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯।
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত হয়ছিল।
- এর লক্ষ্য হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার কমিয়ে পৃথিবীর উষ্ণায়ন কমানো এবং পৃথিবীকে আরও পরিবেশবান্ধব, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
- এই সংশোধনীর মাধ্যমে, বিভিন্ন দেশ আগামী ৩০ বছরের মধ্যে HFCs এর উৎপাদন এবং ব্যবহার ৮০%-৮৫% কমিয়ে আনবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট। [link]
ii) Ozone Secretariat।
১,৯১১.
কোন ধরনের দূষণে বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায়?
  1. ক) মাটি দূষণ
  2. খ) পানি দূষণ
  3. গ) বায়ু দূষণ
  4. ঘ) শব্দ দূষণ
সঠিক উত্তর:
গ) বায়ু দূষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়ু দূষণ
ব্যাখ্যা
বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় বায়ুদূষণের কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর মোট মৃতের সংখ্যার ৮ জনের ১ জন মারা যায় বায়ুদূষণের ফলে। এছাড়া বায়ুদূষণের ফলে মানুষের মাথাপিছু গড় আয়ুষ্কাল ২.৯ বছর হ্রাস পাচ্ছে।
ল্যানসেট সাময়িকী’র তথ্যমতে বায়ুদূষণের পর পানি দূষণ দ্বিতীয় সর্বাধিক মানুষের মৃত্যু কারণ।
(সূত্রঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ল্যানসেট সাময়িকী)
১,৯১২.
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন কোনটি?
  1. V-20
  2. CVF
  3. E-8
  4. WWF
সঠিক উত্তর:
CVF
উত্তর
সঠিক উত্তর:
CVF
ব্যাখ্যা
Climate Vulnerable Forum (CVF)
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক সংগঠন হচ্ছে - Climate Vulnerable Forum। এর সদস্য দেশসমূহ জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় আলোচনার মাধ্যমে পন্থা বের করার ফোরাম হিসাবে কাজ করে সংস্থাটি।
⤇ প্রতিষ্ঠাকাল - নভেম্বর, ২০০৯ সাল।
⤇ প্রতিষ্ঠার স্থান - মালে, মালদ্বীপ।
⤇ সদরদপ্তর - মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
⤇ সদস্য সংখ্যা - ৪৮টি দেশ (প্রতিষ্ঠাকালীন সদস্য - বাংলাদেশ সহ ১১টি দেশ)
⤇ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৯ সালে মালদ্বীপ সমুদ্রের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করে।

- V-20 বা Vulnerable - 20 হচ্ছে - জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ ২০টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।
- বিশ্বের ৮টি দেশ যারা ৭০ শতাংশের বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরনের জন্য দায়ী, তাদের একত্রে ই-৮ (E-8) ভুক্ত দেশ বলে।
- WWF - এর পূর্ণরূপ - World Wide Fund for Nature। পরিবেশবাদী এই সংস্থাটি জলবায়ু, খাদ্য নিরাপত্তা, বন, বিশুদ্ধ পানি, সমুদ্র ও বন্যপ্রাণি - নিয়ে কাজ করে থাকে।

উৎস: CVF ও সংশ্লিষ্ট অন্যান্য ওয়েবসাইট।
১,৯১৩.
২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা দাবি উত্থাপন করেন?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
গত ২ নভেম্বর, ২০২১ স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনের ভাষণে জলবায়ু পরিবর্তনের ইস্যুতে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’-এর সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের সামনে চার দফা দাবি তুলে ধরেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে :
১. প্রধান কার্বন নিঃসরণকারীদের অবশ্যই  উচ্চাভিলাষী জাতীয় পরিকল্পনা (এনডিসি) দাখিল এবং তা বাস্তবায়ন করতে হবে।
২. উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমন অর্ধেক-অর্ধেক ভিত্তিতে ১০০ বিলিয়ন ডলার সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
৩. উন্নত দেশগুলোকে স্বল্প খরচে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব প্রযুক্তি সরবরাহ করতে হবে
৪. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা ও খরার মতো দুর্যোগের কারণে বাস্তুচ্যুত জলবায়ু অভিবাসীদের দায়িত্ব নেওয়াসহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্ষতি ও ধ্বংস মোকাবিলা করতে হবে।

উৎস : https://www.deshrupantor.com/
১,৯১৪.
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক 'মন্ট্রিল প্রটোকল' অনুমোদনকারী পক্ষ -
  1. ক) ১৯৩টি
  2. খ) ১৯৫টি
  3. গ) ১৯৮টি
  4. ঘ) ১৯৭টি
সঠিক উত্তর:
গ) ১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮টি
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়। 
- বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটি অনুমোদন করে।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৯১৫.
সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় - 
  1. ক) ২০-২৪ মার্চ ২০২৩
  2. খ) ২২-২৪ মার্চ ২০২৩
  3. গ) ২৩-২৬ মার্চ ২০২৩
  4. ঘ) ২৪-২৬ মার্চ ২০২৩
সঠিক উত্তর:
খ) ২২-২৪ মার্চ ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২-২৪ মার্চ ২০২৩
ব্যাখ্যা
•‘জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩:
- ২২-২৪শে মার্চ ২০২৩, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ৫০ বছরের মধ্যে জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন।
- এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন।
- ২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷

উৎস: এএফপি এবং কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
১,৯১৬.
কোনটি স্থলমাইন নিষিদ্ধকরণ সংক্রান্ত -
  1. বাসেল কনভেনশন
  2. জেনেভা কনভেনশন
  3. অটোয়া কনভেনশন
  4. ভিয়েনা কনভেনশন
সঠিক উত্তর:
অটোয়া কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
অটোয়া কনভেনশন
ব্যাখ্যা
• অটোয়া কনভেনশন:
- অটোয়া কনভেনশন হচ্ছে স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক কনভেনশন।
- এটি ০৩ ডিসেম্বর ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
- ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- চুক্তিটিতে স্বাক্ষরকারী দেশ ১৩৩টি।
- সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা হলো এই চুক্তির উদ্দেশ্য।

অন্যদিকে,
- বাসেল কনভেনশন হলো- বিষাক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন। 
- জেনেভা কনভেনশন হলো- যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধি।
- ভিয়েনা কনভেনশন হলো - ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণ সম্পর্কিত।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯১৭.
ধরিত্রী সম্মেলনের সময় গৃহীত কর্মপরিকল্পনার নাম কী?
  1. রিও ঘোষণা
  2. কিয়োটো প্রোটোকল
  3. বেইজিং কর্মপরিকল্পনা
  4. এজেন্ডা ২১
সঠিক উত্তর:
এজেন্ডা ২১
উত্তর
সঠিক উত্তর:
এজেন্ডা ২১
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন:
- ধরিত্রী সম্মেলন (Earth Summit) হলো পরিবেশ ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলন।
- এটি ১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এটি ছিল জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলনগুলোর মধ্যে একটি যেখানে ১৭৮টি দেশ অংশগ্রহণ করে। 
- গৃহীত ফলাফল: এই সম্মেলনে Agenda 21, রিও ঘোষণাপত্র, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা (UNFCCC) এবং জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন (CBD) স্বাক্ষরিত হয়েছিল। 

⇒ ধরিত্রী সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য:
- রিও ঘোষণা: ২৭টি সার্বজনীন নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো।
- এজেন্ডা ২১: ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
- UNFCCC: জলবায়ু পরিবর্তন মোকাবিলার কনভেনশন যা পরে কিয়োটো প্রোটোকল নামে পরিচিত।
- জৈবিক বৈচিত্র্য কনভেনশন: জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
- বন ব্যবস্থাপনা নীতিমালা: বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
- ছোট দ্বীপ রাষ্ট্র সম্মেলন: ১৯৯৪ সালে টেকসই উন্নয়নের জন্য প্রথম সম্মেলন।

উৎস: UN ওয়েবসাইট।

১,৯১৮.
Ramsar Convention on Wetlands কত সাল কার্যকর হয়?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা


• রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- এই কনভেনশনটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এবং ১৯৭৫ সালে কার্যকর হয়।
- তারপর থেকে, বিশ্বের সমস্ত ভৌগোলিক অঞ্চল থেকে প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃতি পেয়েছে। 
• এর উদ্দেশ্য:
- আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য দেশ: ১৭৩টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- ২রা এপ্রিল ২০২৫ তারিখে, সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে তাদের যোগদানের দলিল জমা দেয়।
- এই কনভেনশনটি দেশের জন্য ২রা আগস্ট ২০২৫ তারিখে কার্যকর হবে, যা এটিকে জলাভূমি সংরক্ষণ এবং বিজ্ঞতার সাথে ব্যবহারের জন্য নিবেদিত চুক্তির ১৭৩তম চুক্তিকারী পক্ষ করে তুলবে।

উৎস: Ramsar Convention Official Website.

১,৯১৯.
পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. বার্লিন
  2. প্যারিস
  3. স্টকহোম
  4. জেনেভা
সঠিক উত্তর:
স্টকহোম
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম
ব্যাখ্যা

• পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন:
- স্থান: সুইডেনের স্টকহোম। 
- সময়: ৫-১৬ জুন, ১৯৭২। 
- ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত হয় জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন।
- অংশগ্রহণকারীরা পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেশ কয়েকটি নীতি গ্রহণ করে, যার মধ্যে রয়েছে স্টকহোম ঘোষণাপত্র এবং মানব পরিবেশের জন্য কর্মপরিকল্পনা এবং বেশ কয়েকটি প্রস্তাব।

- স্টকহোম ঘোষণাপত্র, যার মধ্যে ২৬টি নীতি ছিল, আন্তর্জাতিক উদ্বেগের শীর্ষে পরিবেশগত বিষয়গুলিকে স্থান দেয়।
- এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বায়ু, জল এবং মহাসাগরের দূষণ এবং বিশ্বজুড়ে মানুষের কল্যাণের মধ্যে যোগসূত্র নিয়ে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি সংলাপের সূচনা করে।

- কর্মপরিকল্পনাটিতে তিনটি প্রধান বিভাগ ছিল:
ক) বিশ্বব্যাপী পরিবেশগত মূল্যায়ন কর্মসূচি (পর্যবেক্ষণ পরিকল্পনা);
খ) পরিবেশগত ব্যবস্থাপনা কার্যক্রম;
(গ) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা।

- স্টকহোম-১৯৭২ সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল ছিল জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) তৈরি করা।

উৎস: United Nations website.

১,৯২০.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা WMO কী নিয়ে কাজ করে?
  1. বৈশ্বিক আবহাওয়া
  2. আন্তর্জাতিক অভিবাসন
  3. খাদ্য ও কৃষি উন্নয়ন
  4. পারমাণবিক নিরস্ত্রীকরণ
সঠিক উত্তর:
বৈশ্বিক আবহাওয়া
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক আবহাওয়া
ব্যাখ্যা

WMO:
- এটি বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এর পূর্ণরূপ World Meteorological Organization.
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- WMO প্রতিষ্ঠা লাভ করে ২৩ মার্চ, ১৯৫০ সালে এবং এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে ১৭ মার্চ, ১৯৫১ সালে।
- সংস্থাটির সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড-এ অবস্থিত।

সূত্র: WMO ওয়েবসাইট।

১,৯২১.
কত সালে বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর হয়?
  1. ক) ১৯৯২ সালের ৫ই মে
  2. খ) ১৯৯২ সালের ২২শে সেপ্টেম্বর
  3. গ) ১৯৯৩ সালের ৩০ই জুন
  4. ঘ) ১৯৯৭ সালের ১৩ই জানুয়ারী
সঠিক উত্তর:
গ) ১৯৯৩ সালের ৩০ই জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৩ সালের ৩০ই জুন
ব্যাখ্যা
বাসেল কনভেনশন
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
-  গৃহীত হয় - ২২শে মার্চ, ১৯৮৯ সালে; বাসেল, সুইজারল্যান্ড
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য - উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-  বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

অন্যদিকে -
- আর্জেন্টিনা বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯২ সালের ৫ই মে।
- ভারত বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯২ সালের ২২শে সেপ্টেম্বর।
- নেপাল বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৭ সালের ১৩ই জানুয়ারী। 

উৎস: বাসেল কনভেনশন এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯২২.
UNFCCC এর কত তম Conference of Parties এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়?
  1. CoP-20
  2. CoP-21
  3. CoP-22
  4. CoP-25
সঠিক উত্তর:
CoP-21
উত্তর
সঠিক উত্তর:
CoP-21
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়। এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷ ৪ নভেম্বর ২০১৬ এই চুক্তি কার্যকর হয়। এতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে (preferably 1.5 degree) রাখার লক্ষ্য স্থির করা হয়।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১,৯২৩.
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক 'চুক্তি' কোনটি?
  1. কিয়েটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল 
  4. প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

অন্যদিকে,
• কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- সেই সময় সুদান জাতিসংঘের সদস্য ছিলো না, তাই স্বাক্ষর করেনি।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- প্রটোকলের মেয়াদ শেষ হয় ২০২০ সালে।

• মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
-  এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।

প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:

- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়। 
⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNTC ওয়েবসাইট।

১,৯২৪.
'Nature Restoration Regulation' কোন সংস্থা প্রণয়ন করেছে?
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. আসিয়ান
  4. বিমসটেক
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা

Nature Restoration Regulation:
- জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্রের ক্ষতি মোকাবিলায় ২০২৪ সালে 'Nature Restoration Regulation' প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (EU)।

⇒ Nature Restoration Regulation এই নিয়মাবলীটি জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবিলায় ইউরোপীয় কমিশনের ২০২২ সালের প্রস্তাবের ভিত্তিতে তৈরি হয়েছে।
- ইউরোপীয় ইউনিয়নের (EU) Nature Restoration Law (প্রকৃতি পুনরুদ্ধার আইন) ২০২৪ সালের ১৮ আগস্ট কার্যকর হয়েছে।
- এই আইনটি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 
- মূল উদ্দেশ্য: এই আইনের মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক বাস্তুতন্ত্র (ecosystem) পুনরুদ্ধার করা, জীববৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা।

মূল লক্ষ্য:
- ২০৩০ সালের মধ্যে EU-এর অন্তত ২০% স্থলভাগ ও সমুদ্র এলাকায় প্রকৃতি পুনরুদ্ধার ব্যবস্থা চালু করা।
- ২০৫০ সালের মধ্যে সমস্ত অবক্ষয়িত (degraded) ইকোসিস্টেম পুনরুদ্ধার করা।

• প্রত্যেক EU সদস্য রাষ্ট্রকে National Restoration Plans জমা দিতে হবে সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে।
- এই আইন কার্বন শোষণ ক্ষমতা বৃদ্ধি, চরম আবহাওয়া (বন্যা, খরা) থেকে সুরক্ষা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়তা করবে

উৎস: EU ওয়েবসাইট।

১,৯২৫.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. নাইরোবি, কেনিয়া
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
UNEP: 
- এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা একটি বৈশ্বিক সংস্থা।
- এটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- বর্তমানে UNEP-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩. [এপ্রিল - ২০২৫]  
- পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য UNEP প্রতি বছর "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।

সূত্র: UNEP ওয়েবসাইট।
১,৯২৬.
সম্প্রতি, বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে জার্মানি প্রায় কত টাকার অর্থ সহায়তা দেয়ার চুক্তি করেছে? [এপ্রিল, ২০২৫]
  1. ৬২৪ কোটি টাকা
  2. ৭২৪ কোটি টাকা
  3. ৮২৪ কোটি টাকা
  4. ১০২৪ কোটি টাকা
সঠিক উত্তর:
৭২৪ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২৪ কোটি টাকা
ব্যাখ্যা
জলবায়ু তহবিল:
- জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রচেষ্টায় বাংলাদেশকে ৫২ দশমিক ৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭২৪ কোটি টাকা) দেবে জার্মানি।
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার দুই দেশের সরকারের পক্ষে এই বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
- এই অর্থ "Climate Change Adapted Urban Development Programme VIII" প্রকল্পে ব্যয় হবে।
- যার মাধ্যমে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ডিসেম্বরে দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-জার্মান জলবায়ু ও উন্নয়ন অংশীদারিত্ব (সিডিপি) নিয়ে যৌথ অভিপ্রায় ঘোষণার (জেডিআই) পর এটিই প্রথম তহবিল।
- এই তহবিলের আওতায় প্রকল্পটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে অভিযোজন সক্ষমতা জোরদার করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করে ঝুঁকি কমাতে সহায়তা করবে।
- এই তহবিল জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা ও জলবায়ু অভিযোজনের জন্য অবকাঠামো প্রকল্প বাস্তবায়নেও সহায়তা করবে।

তথ্যসূত্র: বাসস। [Link]
১,৯২৭.
টেকসই উন্নয়ন অভীষ্টের কত নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে?
  1. ক) ১০ নং লক্ষ্যমাত্রা
  2. খ) ১৩ নং লক্ষ্যমাত্রা
  3. গ) ১৪ নং লক্ষ্যমাত্রা
  4. ঘ) ১৭ নং লক্ষ্যমাত্রা
সঠিক উত্তর:
খ) ১৩ নং লক্ষ্যমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ নং লক্ষ্যমাত্রা
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
অন্যদিকে,
- ১০ নং লক্ষ্যমাত্রা : বৈষম্য হ্রাস করা
- ১৪ নং লক্ষ্যমাত্রা : সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার
- ১৭ নং লক্ষ্যমাত্রা : SDG এর লক্ষ্যসমূহ অর্জনের জন্যে বৈশ্বিক অংশীদারিত্ব সুদৃঢ় করা।
(সূত্রঃ Sustainable Development Goals ওয়েবসাইট)
১,৯২৮.
Green Climate Fund এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার কোন শহরে অবস্থিত?
  1. সিউল
  2. বুসান
  3. উলসান
  4. ইয়েনচিয়ন
সঠিক উত্তর:
ইয়েনচিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েনচিয়ন
ব্যাখ্যা
• Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল।
- এটি ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে প্রতিষ্ঠিত হয়।
- এই তহবিলের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তা করা।
- এর লক্ষ্য প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।

উল্লেখ্য, 
- গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন শহরে অবস্থিত।  

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNFCCC ওয়েবসাইট।
১,৯২৯.
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
  1. প্রথম রবিবার
  2. প্রথম সোমবার
  3. প্রথম মঙ্গলবার
  4. প্রথম বুধবার
সঠিক উত্তর:
প্রথম সোমবার
উত্তর
সঠিক উত্তর:
প্রথম সোমবার
ব্যাখ্যা

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

UN-HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-HABITAT নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বে শহুরে উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা, এবং বাসযোগ্য শহর ও মানব বসতির উন্নয়ন নিশ্চিত করা।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

⇒ ১৯৭৬ সালের ৩১ মে-১১ জুন কানাডার ভ্যাঙ্কুভারে নগরায়নের চ্যালেঞ্জকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার জন্য UN HABITAT-এর মানব বসতিতে জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।

১,৯৩০.
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত কিয়োটো প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে কিয়োটো প্রোটোকল। 
- এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। 

উল্লেখ্য,
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

⇒ কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

⇒ কিয়োটো প্রটোকলের অংশ হিসেবে অনেক উন্নত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের জন্য নৈতিকভাবে দুটি পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- প্রথম প্রতিশ্রুতির সময় ২০০৮-২০১২ এবং দ্বিতীয়টি ২০১৩-২০২০ সাল পর্যন্ত।
- প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,৯৩১.
জি-জিরো ফোরামের সদস্য দেশগুলো কোন ধরনের দেশ? 
  1. উচ্চ-কার্বন নির্গমনকারী দেশ
  2. কার্বন-নিরপেক্ষ ও কার্বন-নেতিবাচক দেশ 
  3. সমুদ্রপৃষ্ঠের নিচের দেশ
  4. উন্নয়নশীল শিল্পায়ন দেশ
সঠিক উত্তর:
কার্বন-নিরপেক্ষ ও কার্বন-নেতিবাচক দেশ 
উত্তর
সঠিক উত্তর:
কার্বন-নিরপেক্ষ ও কার্বন-নেতিবাচক দেশ 
ব্যাখ্যা

 • জি- জিরো জোট:
- কার্বন-নেতিবাচক ও কার্বন-নিরপেক্ষ দেশগুলির একটি ফোরাম।
- তারিখ: ১২ নভেম্বর ২০২৪
-  স্থান: বাকু, আজারবাইজান
- আয়োজন: UNFCCC-এর ২৯তম কপ সম্মেলন (COP29)
-  উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টা জোরদার
-  লক্ষ্য: নেট-জিরো, জলবায়ু-সহনশীল ও প্রকৃতি-পজিটিভ ভবিষ্যৎ গঠন
- সদস্য দেশ: ভুটান, মাদাগাস্কার, পানামা ও সুরিনাম
- জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে চারটি দেশ- ভুটান, মাদাগাস্কার, পানামা ও সুরিনাম মিলে “জি-জিরো ফোরাম” উদ্বোধন করেছে এবং একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছে। 
- এই ঘোষণা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) ২৯তম পক্ষসম্মেলন (COP29)-এ গৃহীত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট

১,৯৩২.
IPCC এর সমীক্ষা অনুযায়ী, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশ আবাদি জমি নষ্ট হবে প্রায় -
  1. ২৮-৩০ শতাংশ
  2. ১৪ শতাংশ
  3. ১৫.৮ শতাংশ
  4. ২১.০৭ শতাংশ
সঠিক উত্তর:
১৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
১৪ শতাংশ
ব্যাখ্যা
জলবায়ুর পরিবর্তন আত্মস্থকরণ কৌশল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকা অতি নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম।
Inter Governmental Panel on Climate Change (IPCC) এর সমীক্ষায় দেখা গেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশ আবাদি জমি নষ্ট হবে প্রায় ১৪ শতাংশ, ২৮-৩০ শতাংশ বনভূমি ধ্বংস হতে পারে, জলমগ্ন হতে পারে আরও প্রায় ১৫.৮ শতাংশ জমি। 

উৎস: বিবিএস প্রােগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯৩৩.
জার্মান ওয়াচ প্রকাশিত ২০২০ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৭ম
  2. খ) ৮ম
  3. গ) ৯ম
  4. ঘ) ১০ম
সঠিক উত্তর:
ক) ৭ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ম
ব্যাখ্যা
জলবায়ু ঝুঁকি সূচক-২০২০ সালে বাংলাদেশ সপ্তম। দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। ২০ বছর ধরে দুর্যোগের সংখ্যা, মৃত্যু, ক্ষয়ক্ষতির মোট হিসাবের ভিত্তিতে তৈরি ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২০’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচ ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে। জার্মান ওয়াচ প্রকাশিত ২০১৯ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ম। উৎস: দৈনিক পত্রিকা।
১,৯৩৪.
ADB এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৩য়
  2. ৪র্থ
  3. ৫ম
  4. ৬ষ্ঠ
সঠিক উত্তর:
৬ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
৬ষ্ঠ
ব্যাখ্যা

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার:
- সম্প্রতি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক খাতের সূচক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)।
- প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করেন ভুটানের জনগণ এবং সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান।
- প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 

- ২০২৩ সালের হিসাবে, দেশে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৪৪ জন ইন্টারনেট ব্যবহার করছেন। 

উল্লেখ্য,
- প্রতিবেদনে বলা হয়, মুঠোফোন ব্যবহারকারীদের সূচকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
- দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ৬১ লাখ।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর হিসেবে প্রথম অবস্থানে আছে ভারত। এরপরই আছে বাংলাদেশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৯৩৫.
জাতিসংঘের দুটি সংস্থা WMO এবং UNEP এর সমন্বয়ে গঠিত হয় কোনটি?
  1. IUCN
  2. EEP
  3. WLP
  4. IPCC
সঠিক উত্তর:
IPCC
উত্তর
সঠিক উত্তর:
IPCC
ব্যাখ্যা
IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (এপ্রিল, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।
১,৯৩৬.
জি-২০ দেশসমূহ বিশ্বের শতকরা কতভাগ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের জন্যে দায়ী?
  1. ৫৫ ভাগ
  2. ৬৫ ভাগ
  3. ৭৮ ভাগ
  4. ৮৫ ভাগ
সঠিক উত্তর:
৭৮ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
৭৮ ভাগ
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর Emissions Gap Report-2020 অনুসারে জি-২০ দেশসমূহ বিশ্বের মোট কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের শতকরা ৭৮ ভাগ করে থাকে।
চীন, যুক্তরাষ্ট্র, ইউ+যুক্তরাজ্য ও ভারত যৌথভাবে ৫৫ ভাগ গ্যাস নিৎসরণ করে।
কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণে
প্রথম - চীন
দ্বিতীয় - যুক্তরাষ্ট্র
তৃতীয় – ইউ+যুক্তরাজ্য।
(সূত্র: UNEP Emissions Gap Report-2020)
১,৯৩৭.
Annex-I কীসের সাথে সম্পৃক্ত?
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কার্টাগেনা  প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
-কিয়োটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নি:সরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
১- Annex-I ( শিল্পপ্রধান-৪২টি দেশ ) এরা বেশি কার্বন নি:সরণ করে।
২- Annex-II ( উন্নয়নশীল ২৪ টি দেশকে বুঝায়) এরা অপেক্ষাকৃত কম কার্বন নি:সরণ করে।
৩- Non-Annex Countries ( বৈশ্বিক উষ্ণতার জন্যে দায়ী নয় এমন দেশ) ।
- UNFCCC এর মতে. Annex-I দেশগুলো কার্বন নি:সরণ করে পরিবেশের বিপর্যয় ঘটায়।
-COP- 15  সম্মেলনে বলা হয়,  Annex-I দেশগুলো কার্বন নি:সরণ করার ফলে পরিবেশ বিপর্যয়ের দেশগুলোকে তাদের জিডিপির ০.৭% ক্ষতিপূরণ দিব। 

উৎস
: UNFCCC link
১,৯৩৮.
কোন জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে 'Green Climate Fund' হয়?
  1. COP-18
  2. COP-21
  3. COP-15
  4. COP-27
সঠিক উত্তর:
COP-15
উত্তর
সঠিক উত্তর:
COP-15
ব্যাখ্যা
Green Climate Fund:
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় COP-15 সম্মেলন।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- কোপেনহেগেন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
- এর সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট। 
১,৯৩৯.
ভিয়েনা কনভেনশন ১৯৮৫ কোন বিষয়ে করা হয়?
  1. কূটনীতি
  2. পরিবেশ
  3. অর্থনীতি
  4. যুদ্ধের নীতি
সঠিক উত্তর:
পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
পরিবেশ
ব্যাখ্যা
- ১৯৮৫ সালের ভিয়েনা কনভেনশন পরিবেশ বিষয়ক কিন্তু ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন কূটনীতি বিষয়ক। 

ভিয়েনা কনভেনশন ১৯৮৫: 
- Vienna Convention for the Protection of the Ozone Layer. 
- ভিয়েনা কনভেনশন ১৯৮৫ সালে সম্পন্ন হয়।
- স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- এটি একটি কাঠামোগত চুক্তি, যেখানে রাষ্ট্রসমূহ ওজোন স্তরের সমস্যাসমূহ নিয়ে গবেষণা, বৈজ্ঞানিক মূল্যায়নে সহযোগিতা, তথ্য বিনিময় এবং ওজোন স্তরের ক্ষতি প্রতিরোধে "উপযুক্ত ব্যবস্থা" গ্রহণে সম্মত হয়।
- কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর ১৯৮৮ সালে।
- মন্ট্রিল প্রোটোকল, যা ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিয়ে করা হয়, ভিয়েনা কনভেনশনের অধীনে প্রণীত।
- মন্ট্রিল প্রোটোকল কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৮৯ সালে।

ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস: 
- গৃহীত হয়: ১৪ এপ্রিল ১৯৬১ সালে। 
- কার্যকর তারিখ: ২৪ এপ্রিল ১৯৬৪ (অনুচ্ছেদ ৫১ অনুযায়ী)।
- স্বাক্ষরকারী দেশ: ৬০টি।
- অংশগ্রহণকারী দেশ: ১৯৩টি।
- এটি "ডিপ্লোম্যাটিক ইন্টারকোর্স অ্যান্ড ইমিউনিটিজ" বিষয়ে জাতিসংঘ সম্মেলনে প্রণীত হয়।
- এই সম্মেলনটি অস্ট্রিয়ার ভিয়েনায় নুয়ে হফবার্গ-এ ২ মার্চ থেকে ১৪ এপ্রিল ১৯৬১ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: United Nations ওয়েবসাইট। 

১,৯৪০.
কোনটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ?
  1. কয়লা
  2. প্রাকৃতিক গ্যাস
  3. সৌরশক্তি
  4. খনিজ তেল
সঠিক উত্তর:
সৌরশক্তি
উত্তর
সঠিক উত্তর:
সৌরশক্তি
ব্যাখ্যা
• শক্তিসম্পদ:
- প্রকৃতি প্রদত্ত যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় তাদের শক্তিসম্পদ বলে।
- শক্তিসম্পদ উন্নয়নকে নিয়ন্ত্রণ করে এবং কোনো কোনো ক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করে।
 
- শক্তিসম্পদ প্রধানত দুই প্রকার।
যথা:
- অনবায়নযোগ্য শক্তিসম্পদ ও
- নবায়নযোগ্য শক্তিসম্পদ।
 
• নবায়নযোগ্য সম্পদ:
- যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য, সেগুলোকে নবায়নযোগ্য সম্পদ বলে।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি হচ্ছে: সৌরশক্তি, পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জোয়ার-ভাটা শক্তি, ভূ-তাপীয় শক্তি, বায়ু শক্তি, বায়োমাস ইত্যাদি।
 
• অনবায়নযোগ্য সম্পদ:
- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হয়ে গেলে আর পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় অনবায়নযোগ্য সম্পদ।
- যেমন: প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং বিভাজনজাত (Fission) পারমাণবিক শক্তি।
- খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লাকে জীবাশ্ম জ্বালানিও বলা হয়, কারণ এই সকল জ্বালানির উৎস হলো ফসিল (Fossil) বা জীবাশ্ম।
 
উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯৪১.
কোন দেশে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে কার্টাগেনা প্রটোকল গৃহিত হয় ?
  1. ক) কলম্বিয়া
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা
২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে কার্টাগেনা প্রটোকল গৃহিত হয়। ১৫-২৬ মে ২০০০ নাইরোবিতে এবং ৫ জুন ২০০০ - ৪ জুন ২০০১ নিউইয়র্কে চুক্তিটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়। এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে। এতে ১০৩ টি দেশ স্বাক্ষর করলেও চুক্তিটি অনুমোদন ও গ্রহণ করেছে ১৭২ টি দেশ। বাংলাদেশ ২৪ মে ২০০০ এতে স্বাক্ষর এবং ৫ ফেব্রুয়ারি ২০০৪ এটি অনুমোদন করে। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১,৯৪২.
স্টকহোম ঘোষণাপত্রে (Stockholm Declaration) মোট কয়টি নীতি অন্তর্ভুক্ত ছিল?
  1. ২১টি
  2. ২৪টি
  3. ২৬টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন:
- স্টকহোমে জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলন অনুষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- স্টকহোম সম্মেলনের  ফলাফল হিসেবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তৈরী হয়।
- স্টকহোম ঘোষণাপত্রে ২৬টি নীতি রয়েছে।

⇒ অ্যাকশন প্ল্যানে তিনটি প্রধান বিভাগ ছিল। যথা:
• গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ওয়াচ প্ল্যান)।
• পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম।
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পাদিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা।
- এই বিভাগগুলিকে ১০৯টি সুপারিশে বিভক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র - জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯৪৩.
প্যারিস জলবায়ু চুক্তি কোন জলবায়ু সম্মেলনে গৃহীত হয়?
  1. ২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
  2. ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
  3. ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
  4. ২৯তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
সঠিক উত্তর:
২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement):
- প্যারিস চুক্তি মূলত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি। 
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

উল্লেখ্য,
- বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে। 
- ২০১৫ সালের ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।
- চুক্তির মূল লক্ষ্য: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

১,৯৪৪.
Greenpeace-এর প্রতিষ্ঠার মূল প্রেক্ষাপট কী ছিল?
  1. জীবাশ্ম জ্বালানির বিকল্প খোঁজা
  2. পারমাণবিক পরীক্ষা বন্ধে প্রতিবাদ
  3. পরিবেশ শিক্ষা বিস্তার
  4. সবগুলো 
সঠিক উত্তর:
পারমাণবিক পরীক্ষা বন্ধে প্রতিবাদ
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক পরীক্ষা বন্ধে প্রতিবাদ
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন,
- এটা নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক।
- এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়, 
- এর সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড-এ অবস্থিত।
- Greenpeace-এর প্রতিষ্ঠা স্থান ছিল ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।

উল্লেখ্য, 
- এর প্রতিষ্ঠা ছিল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে আলাস্কার আমচিটকা দ্বীপে।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট।

১,৯৪৫.
বর্তমানে UNEP-এর নির্বাহী পরিচালক হিসেবে কে দায়িত্ব পালন করছেন? (জানুয়ারি, ২০২৬)
  1. জয়েস মসুয়া
  2. এরিক সোলহেইম
  3. ইনগার অ্যান্ডারসেন
  4. এলিজাবেথ মরুমা
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
উত্তর
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- ৫ জুন, ১৯৭২ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) প্রতিষ্ঠা লাভ করে।
- বর্তমান সদস্য রাষ্ট্র ১৯৩ টি।
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান UNEP এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে আছেন ইনগার অ্যান্ডারসেন।

⇒ উল্লেখ্য:
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯৪৬.
নেকড়ে যোদ্ধা কূটনীতি (Wolf Warrior Diplomacy) কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. চীন
  2. রাশিয়া
  3. ইরান
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
নেকড়ে যোদ্ধা কূটনীতি (Wolf Warrior Diplomacy):
- এটি একটি আধুনিক কূটনৈতিক কৌশল বা পদ্ধতি, যা চীনের সম্প্রতিক কূটনৈতিক মনোভাব ও আচরণকে বর্ণনা করতে ব্যবহৃত হয়।
- এটি মূলত চীনের কূটনৈতিক কর্মকর্তাদের (বিশেষত রাষ্ট্রদূতদের) আক্রমণাত্মক, কঠোর, এবং প্ররোচনামূলক মনোভাব এবং শাব্দিক আক্রমণকে বোঝাতে ব্যবহৃত হয়।
- ২০২০ সাল থেকেই নেকড়ে যোদ্ধা কূটনীতি চালিয়ে আসছে চীন।
- চীনের নেকড়ে যোদ্ধা কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

নেকড়ে যোদ্ধা কূটনীতির বৈশিষ্ট্য:
: চীনের কূটনীতিকরা সরাসরি আক্রমণাত্মক ভাষায় বিশ্বের অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন।
: চীনের কূটনৈতিক কর্মকর্তারা তাদের দেশ ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিবৃতি ও প্রতিক্রিয়া জানিয়ে থাকেন।
: নেকড়ে যোদ্ধা কূটনীতির পদ্ধতিতে চীন বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা পদ্ধতিকে বিশ্বজনীন ন্যায় হিসেবে তুলে ধরার চেষ্টা করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৯৪৭.
‘Earth Summit’ প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রিও ডি জেনিরো, ব্রাজিল
  3. কিয়োটো, জাপান
  4. মন্ট্রিল, কানাডা
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো, ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো, ব্রাজিল
ব্যাখ্যা
Earth Summit:
- ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের ৩ - ১৪ জুন প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয় যা পরবর্তীতে কিয়েটো প্রোটকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- ধরিত্রী সম্মেলনের ফলাফল: পরিবেশ ও উন্নয়ন বিষয়ক রিও ঘোষণা ও এজেন্ডা ২১। 

উল্লেখ্য,
- এই বিশ্বব্যাপী সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।
১,৯৪৮.
জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. কিয়েটো প্রটোকল
  3. বাসেল কনভেনশন
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। 
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল। 
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।

উল্লেখ্য:
- কিয়েটো প্রটোকল-গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- নাগোয়া প্রটোকল বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল।

তথ্যসূত্র - UN Treaty Collection ওয়েবসাইট।তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

১,৯৪৯.
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন কত সালে?
  1. ক) ২০১৫
  2. খ) ২০১৬
  3. গ) ২০১৭
  4. ঘ) ২০১৯
সঠিক উত্তর:
ক) ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০১৫
ব্যাখ্যা
- জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেওয়া হয়।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের পরবর্তী সাধারণ অধিবেশন চলাকালে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- নীতি নির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ—এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
- এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দক্ষিণ আফ্রিকার বন রক্ষায় নিয়োজিত নারী সেনা দল ব্ল্যাক মাম্বা এন্টি পোচিং ইউনিট, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, ব্রাজিলের প্রসাধন কোম্পানি নাচুরা ব্রাজিল এই পুরস্কার পেয়েছে।
- পূর্ববর্তী পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন দেশের নেতা-নেত্রীসহ মাঠ পর্যায়ের কর্মীরা রয়েছেন; যাঁদের নেতৃত্ব ও কর্মকাণ্ড একটি টেকসই বিশ্ব সৃষ্টি এবং সবার জন্য মর্যাদাসম্পন্ন জীবন নিশ্চিতে কাজ করেছে।
- পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতি বছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)।

উৎস:- ব্রিটানিকা।
১,৯৫০.
UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ক) IMO
  2. খ) IPCC
  3. গ) WIPO
  4. ঘ) IFAD
সঠিক উত্তর:
খ) IPCC
উত্তর
সঠিক উত্তর:
খ) IPCC
ব্যাখ্যা
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়I
- সংস্থাটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন দেশের সরকার ও নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করা।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
(তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট)
১,৯৫১.
কোন সম্মেলনে 'Green Climate Fund' গঠনের উদ্যোগ নেওয়া হয়?
  1. বার্লিন সম্মেলনে
  2. জেনেভা সম্মেলনে
  3. কোপেনহেগেন সম্মেলনে
  4. প্যারিস সম্মেলনে
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলনে
ব্যাখ্যা
Green Climate Fund:
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় COP-15 সম্মেলন।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- কোপেনহেগেন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
- এর সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট। 
১,৯৫২.
'E-8' কোন ধরনের সংগঠন? 
  1. আটটি বাণিজ্যিক অঞ্চল
  2. আটটি দেশের পরিবেশ দূষণকারী জোট
  3. আটটি বিপন্ন প্রজাতি 
  4. আটটি স্বল্পোন্নত দেশ
সঠিক উত্তর:
আটটি দেশের পরিবেশ দূষণকারী জোট
উত্তর
সঠিক উত্তর:
আটটি দেশের পরিবেশ দূষণকারী জোট
ব্যাখ্যা

- পরিবেশের ক্ষেত্রে 'E-8' দ্বারা পরিবেশ দূষণকারী ৮টি দেশের জোটকে বোঝানো হয়।

E-8' বা 'Eco-8': 

- পরিবেশ দূষণকারী ৮টি দেশকে একত্রে বলা হয় ই-৮।
- ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন জারি করে।
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের মূল লক্ষ্য।
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
- ই-৮ ভুক্ত দেশসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।

উৎস: Britannica. Brookings.

১,৯৫৩.
UNWTO নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. অর্থনৈতিক
  2. বাণিজ্য
  3. পর্যটন
  4. রাজনৈতিক
সঠিক উত্তর:
পর্যটন
উত্তর
সঠিক উত্তর:
পর্যটন
ব্যাখ্যা
UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৫৯ টি।

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৫৪.
নিচের কোনটি বাংলাদেশের সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র?
  1. ISRO
  2. SPARRSO
  3. ISPA
  4. SPCSC
সঠিক উত্তর:
SPARRSO
উত্তর
সঠিক উত্তর:
SPARRSO
ব্যাখ্যা
SPARRSO = Space Research and Remote Sensing Organization.
- এটি বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র এবং একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র।
- SPARRSO - ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।

উৎসঃ স্পারসোর ওয়েবসাইট।
১,৯৫৫.
ASEM সম্মেলনে অংশ নেয়-
  1. ক) এশিয়া-ওশেনিয়া
  2. খ) এশিয়া-আফ্রিকা
  3. গ) আফ্রিকা- ইউরোপ
  4. ঘ) ইউরোপ-এশিয়া
সঠিক উত্তর:
ঘ) ইউরোপ-এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউরোপ-এশিয়া
ব্যাখ্যা
ASEM (Asia-Europe Meeting) হলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে আন্তঃসরকারীয় একটি ফোরাম। এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই ফোরামে এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত প্রভৃতি বিষয়ে সংলাপের মাধ্যমে বিনিময় হয়ে থাকে। ASEM Summit এ ইউরোপের ৩০ টি দেশ, বাংলাদেশ (২০১২ সালে যোগ দেয়) সহ এশিয়ার ২১ টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান সচিবালয়সহ মোট ৫৩ টি সদস্য অংশগ্রহণ করে। ১২তম ASEM Summit ২০১৮ সালের ১৮-১৯ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৩তম ASEM Summit অনুষ্ঠিত হবে ১৬-১৭ নভেম্বর ২০২০ কম্বোডিয়ার রাজধানী নমপেনে। (সূত্রঃ ASEM ওয়েবসাইট)
১,৯৫৬.
COP 26-এ COP মানে কী?
  1. কনফারেন্স অব প্যারিস
  2. কনফারেন্স অব দ্য পাওয়ার
  3. কনফারেন্স অব দ্য পার্টিস
  4. কনফারেন্স অব দ্য প্রটোকল
সঠিক উত্তর:
কনফারেন্স অব দ্য পার্টিস
উত্তর
সঠিক উত্তর:
কনফারেন্স অব দ্য পার্টিস
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
⇒ ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার দিতে হবে।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে উন্নত দেশগুলো।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৯৫৭.
পরিবেশবাদী সংগঠন 'Worldwatch Institute' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) লেস্টার রাসেল ব্রাউন
  2. খ) ডরোথি স্টো
  3. গ) জন বারথি
  4. ঘ) জ্যাক ডরসি
সঠিক উত্তর:
ক) লেস্টার রাসেল ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
ক) লেস্টার রাসেল ব্রাউন
ব্যাখ্যা
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute)
• ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন।
• প্রতিষ্ঠাকাল - ১৯৭৪ সাল।
প্রতিষ্ঠাতা - লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)।
• সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।
 
তথ্যসূত্র:- ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউ ওয়েবসাইট। 
১,৯৫৮.
START চুক্তির মূল উদ্দেশ্য কী?
  1. ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ
  2. কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ
  3. সামরিক সহযোগিতা বৃদ্ধি
  4. কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাস
সঠিক উত্তর:
কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাস
ব্যাখ্যা

START চুক্তি:
- START-এর পূর্ণরূপ: Strategic Arms Reduction Treaty।
- START চুক্তির মূল উদ্দেশ্য: কৌশলগত পারমাণবিক অস্ত্র হ্রাস।
- এই চুক্তির উদ্দেশ্য ছিল পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো এবং যুদ্ধের ঝুঁকি হ্রাস করা।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

⇒ এটি দুটি মূল চুক্তির অন্তর্ভুক্ত:
• START-I (৩১ জুলাই, ১৯৯১):
- এই চুক্তি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরমাণু আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য সম্মত হয়েছিল। চুক্তিটি ২০০৯ সালে শেষ হয়।

• START-II (৩ জানুয়ারি, ১৯৯৩):
- এটি START I-এর পরে আরো কঠোর পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার কারণে এটি কার্যকর হয়নি।

উল্লেখ্য,
- বর্তমানে, New START চুক্তি (২০১০ সালে স্বাক্ষরিত) কার্যকর রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের একটি আধুনিক সংস্করণ।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

১,৯৫৯.
ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. প্যারিস চুক্তি
  4. রামসার কনভেনশন
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা

♦ ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়।

⇒ ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাসের প্রভাবে দিন দিন ক্ষয়ে যাচ্ছে এই ওজোন স্তর। যার ফলে তৈরি হচ্ছে ওজোন হোল বা গর্ত। প্রায় সকল ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (ওডিএস) ই অধিক ক্ষমতাসম্পন্ন গ্রিন হাউস গ্যাস হিসেবে চিহ্নিত। ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য ও এর বিকল্পসমূহ অধিকাংশ ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক। এ গ্যাসগুলো সাধারণতঃ রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং সিস্টেমে, এ্যাজমা চিকিৎসায় উৎপাদিত ইনহেলারে, ফ্যান, প্লাস্টিক ফোম তৈরি ও মাইক্রোইলেকট্রিক সার্কিট পরিস্কার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোনস্তর রক্ষায় কাজ করা একান্ত প্রয়োজন। তাই ওজোনস্তরের ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার কমাতে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- ধরিত্রীকে রক্ষার লক্ষ্যে ওজোনস্তর রক্ষায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৮৫ সালে 'ভিয়েনা কনভেনশন' গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে "মন্ট্রিল প্রটোকল" নামে এক যুগান্তকারী চুক্তি গৃহীত হয়।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।
ii) তথ্য অধিদফতর (পিআইডি)।

১,৯৬০.
United Nations Environment Programme কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৫ জুন, ১৯৭২
  2. ২৫ জুন, ১৯৭২
  3. ৫ জুন, ১৯৭৪
  4. ২৫ জুন, ১৯৭৪
সঠিক উত্তর:
৫ জুন, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন, ১৯৭২
ব্যাখ্যা
UNEP:
- UNEP-এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন। 
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক। 
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠার তারিখ ধরে ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
১,৯৬১.
“Ecology” শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
  1. ক) Norman Borlaug
  2. খ) Svante Arrhenius
  3. গ) Erwin Schrödinger
  4. ঘ) Ernest Heikel
সঠিক উত্তর:
ঘ) Ernest Heikel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ernest Heikel
ব্যাখ্যা
The word ecology was coined by the German zoologist Ernst Haeckel, who applied the term oekologie to the “relation of the animal both to its organic as well as its inorganic environment.” Source: britannica.com
১,৯৬২.
V-20 বা Vulnerable - 20 এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ২০ টি
  2. খ) ৪৯ টি
  3. গ) ৫৮ টি
  4. ঘ) ৫৭ টি
সঠিক উত্তর:
গ) ৫৮ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৮ টি
ব্যাখ্যা
V-20 বা Vulnerable - 20
• V-20 বা Vulnerable - 20 হচ্ছে - জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত একটি ফোরাম।
• প্রতিষ্ঠাকাল - ৮ অক্টোবর, ২০১৫ সাল।
• প্রতিষ্ঠার স্থান - লিমা, পেরুতে অনুষ্ঠিত Climate Vulnerable Forum - এর বৈঠকে।
বর্তমান সদস্য সংখ্যা - বাংলাদেশ সহ মোট ৫৮টি দেশ।
 
তথ্যসূত্র:- V-20 ওয়েবসাইট।
১,৯৬৩.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কবে?
  1. ১৯৫০
  2. ১৯৫১
  3. ১৯৪৮
  4. ১৯৫২
সঠিক উত্তর:
১৯৫১
উত্তর
সঠিক উত্তর:
১৯৫১
ব্যাখ্যা

বিশ্ব আবহাওয়া সংস্থা:
- WMO এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে ১৭ মার্চ, ১৯৫১।
- এর সদস্য রাষ্ট্র: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা) [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্ব আবহাওয়া সংস্থার ওয়েবসাইট।

১,৯৬৪.
নিম্নের কোন পরিবেশ সংস্থার সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত?
  1. UNEP
  2. IUCN
  3. GGGI
  4. IPCC
সঠিক উত্তর:
IUCN
উত্তর
সঠিক উত্তর:
IUCN
ব্যাখ্যা
- International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে।
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

(সূত্রঃ IUCN ওয়েবসাইট)
১,৯৬৫.
গ্রিনপিস কোন দেশ  ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন?
  1. রাশিয়া
  2. নেদারল্যান্ড
  3. সুইডেন
  4. গ্রীনল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

১,৯৬৬.
ডার্টি ডজন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) কার্বন নিঃসরণকারী শীর্ষ ১২টি দেশ
  2. খ) সর্বাধিক দূষিত ১২টি নদী
  3. গ) কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক
  4. ঘ) পরিবেশবাদী এনজিও জোট
সঠিক উত্তর:
গ) কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক
উত্তর
সঠিক উত্তর:
গ) কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক
ব্যাখ্যা
পেস্টিসাইড একশান নেটওয়ার্ক (PANNA)
বিশ্বের ৬০টি দেশের প্রায় ৬০০ এনজিও এর সমন্বয়ে গঠিত একটি জোট যারা ফসলের জমিতে রাসায়নিক ব্যবহারের বিকল্প পদ্ধতি উদ্ভাবনে কাজ করে। এই জোট কয়েকটি বিপজ্জনক রাসায়নিক চিহ্নিত করেছে যাদের “ডার্টি ডজন” নামে অভিহিত করা হয়। ডার্টি ডজনে ১৮টির মতো বিপজ্জনক রাসায়নিক দ্রব্য রয়েছে।
(সূত্র: পেস্টিসাইট অ্যাকশন নেটওয়ার্ক ও Live MCQ Content - upcoming)
১,৯৬৭.
জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO এর সদর দপ্তর কোথায়?
  1. ভ্যালেন্সিয়া, স্পেন
  2. বিলবাও, স্পেন
  3. বার্সেলোনা, স্পেন
  4. মাদ্রিদ, স্পেন
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা
UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০ টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৬৮.
বানিজ্যিকভাবে তিমি শিকারের বিরুদ্ধে প্রচারনা চালানো নিম্নের কোন পরিবেশবাদী সংস্থার কাজ?
  1. World Watch
  2. IUCN
  3. Greenpeace International
  4. BAPA
সঠিক উত্তর:
Greenpeace International
উত্তর
সঠিক উত্তর:
Greenpeace International
ব্যাখ্যা
Greenpeace International:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিকভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

অন্যদিকে,
- World Watch যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- IUCN: সুইজারল্যান্ড ভিত্তিক, এটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিয়ে কাজ করে।
- BAPA: বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভিত্তিক পরিবেশবাদী সংগঠন।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১,৯৬৯.
আলজিয়ার্স চুক্তির বিষয়বস্তু-
  1. ক) ইসরায়েল-পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান
  2. খ) শাত ইল আরবকে ঘিরে ইরাক-ইরান দ্বন্দ্ব নিরসন
  3. গ) মিশর কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি দান
  4. ঘ) আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
খ) শাত ইল আরবকে ঘিরে ইরাক-ইরান দ্বন্দ্ব নিরসন
উত্তর
সঠিক উত্তর:
খ) শাত ইল আরবকে ঘিরে ইরাক-ইরান দ্বন্দ্ব নিরসন
ব্যাখ্যা
শাত ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ১৯৭৫ সালের ১৩ই জুন আলজেরিয়ার রাজধানীতে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১,৯৭০.
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
  1. ক) ৫ মে
  2. খ) ১৫ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ১৫ জুন
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা
United Nations Conference on the Human Environment - ৫-১৬ জুন, ১৯৭২ সালে সুডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়। এতে UNEP প্রতিষ্ঠিত হয় এবং ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত হয়। Source: UN website.
১,৯৭১.
পৃথিবীর উষ্ণতম স্থান -
  1. আজিজিয়া
  2. ভারখয়ানস্ক
  3. চেরাপুঞ্জি
  4. তৈগা
সঠিক উত্তর:
আজিজিয়া
উত্তর
সঠিক উত্তর:
আজিজিয়া
ব্যাখ্যা
• বৈশ্বিক জলবায়ু:
তাপমাত্রা -
→ পৃথিবীর শীতলতম স্থান – ভারখয়ানস্ক (সাইবেরিয়া, রাশিয়া)।
→ পৃথিবীর উষ্ণতম স্থান –  ডেথ ভ্যালি, ২য় উষ্ণতম স্থান আজিজিয়া।
→ অস্ট্রেলিয়ার উষ্ণতম ও শীতলতম মাস - জানুয়ারি এবং জুলাই।

বৃষ্টিপাত -
→ পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরাম অঞ্চলে।

[প্রদত্ত অপশনগুলোর 'আজিজিয়া' সবচেয়ে উষ্ণতম, তাই সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে 'আজিজিয়া' নেওয়া হয়েছে।]

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১,৯৭২.
বাংলাদেশ কবে জাতীয় পরিবেশ নীতি প্রণয়ন করে?
  1. ক) ১৯৯১
  2. খ) ১৯৯২
  3. গ) ১৯৯৩
  4. ঘ) ১৯৯৪
সঠিক উত্তর:
খ) ১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯২
ব্যাখ্যা
পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য ১৯৮৯ সালে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়। অতঃপর সরকার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে; জাতীয় পরিবেশ নীতি ১৯৯২ প্রণীত হয়েছে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ বিধিবদ্ধ করার মাধ্যমে পুরনো আইন সংশোধন করা হয়েছে। রেফারেন্সঃ বাংলাপিডিয়া
১,৯৭৩.
বায়ু মন্ডলে এর প্রধান গ্যাস - নাইট্রোজেনের পরিমাণ কত?
  1. ক) ৭৮.২০%
  2. খ) ৭৮.০১%
  3. গ) ৭৮.০২%
  4. ঘ) ৭৮.৭১%
সঠিক উত্তর:
গ) ৭৮.০২%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৮.০২%
ব্যাখ্যা
বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ - ৭৮.০২% ও অক্সিজেনের ২০.৭১%। বায়ুমন্ডলে এই দুটি গ্যাসের পরিমাণ শতকরা ৯৮.৭৩ ভাগ। সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
১,৯৭৪.
কিয়েটো প্রটোকল অনুসারে মূল গ্রীন হাউস গ্যাস কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
The targets for the first commitment period of the Kyoto Protocol cover emissions of the six main greenhouse gases, namely: Carbon dioxide (CO2), Methane (CH4), Nitrous oxide (N2O), Hydrofluorocarbons (HFCs), Perfluorocarbons (PFCs), and Sulphur hexafluoride (SF6)।
১,৯৭৫.
বাংলাদেশের কয়টি বায়ুমান পরীক্ষণ স্টেশন চালু আছে?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ১১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১
ব্যাখ্যা
নিয়মিত বায়ু দূষণ মাত্রা পরিমাপের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও বরিশাল শহরে মোট ১১ টি সার্বক্ষণিক বায়ুমান পরীক্ষণ স্টেশন চালু আছে। এ সকল স্টেশনের মাধ্যমে ঐ শহরগুলোতে বায়ুদূষণের উপাদান সমূহের পরিমাণ সার্বক্ষণিকভাবে পরিমাপ করা হচ্ছে। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
১,৯৭৬.
রটারডাম কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
  1. বন উজাড় রোধ
  2. গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস
  3. পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি
  4. বিপজ্জনক রাসায়নিকের বাণিজ্য নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
বিপজ্জনক রাসায়নিকের বাণিজ্য নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
বিপজ্জনক রাসায়নিকের বাণিজ্য নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
রটারডাম কনভেনশন:
- রটারডাম কনভেনশন হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি।
- এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
- কনভেনশনটি গৃহীত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে।

⇒ গৃহীত হয়েছিল: ১০ ​​সেপ্টেম্বর, ১৯৯৮।
- স্থান: নেদারল্যান্ডের রটারডামে।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- কনভেনশনের উদ্দেশ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে পক্ষগুলির মধ্যে ভাগ করা দায়িত্ব এবং সহযোগিতামূলক প্রচেষ্টার প্রচার করা।
- এটি ২৪ ফেব্রুয়ারি ২০০৬-এ বন্ধ হয়ে যায়।

উৎস: Rotterdam Convention ওয়েবসাইট।
১,৯৭৭.
Global Plastic Pollution Treaty কত সালে গৃহীত হয়েছে?
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
সঠিক উত্তর:
২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২২ সালে
ব্যাখ্যা
Global Plastic Pollution Treaty:
- Global Plastic Pollution Treaty প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য গৃহীত হয়েছে।
- এই চুক্তির লক্ষ্য হলো প্লাস্টিকের সম্পূর্ণ জীবনচক্র-উৎপাদন, নকশা, ব্যবহার, এবং নিষ্পত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস করা।

⇒ গৃহীত হয়: ২ মার্চ ২০২২ (নাইরোবি, কেনিয়া) জাতিসংঘ পরিবেশ সমাবেশ (UNEA-5.2) এ।
- সদস্য দেশ: ১৭৫টি।
- উদ্দেশ্য: ২০২৪ সালের মধ্যে একটি আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়ন।

⇒ চুক্তির মূল লক্ষ্য:
- প্লাস্টিকের সম্পূর্ণ জীবনচক্র নিয়ন্ত্রণ করা।
- প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারে বৈশ্বিক মান নির্ধারণ।
- পুনর্ব্যবহারযোগ্য ও টেকসই উপকরণের প্রচলন।
- উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) WWF ওয়েবসাইট।
১,৯৭৮.
আন্তর্জাতিক পানি চুক্তিতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্বাক্ষর করে—
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. নেপাল
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

​• জাতিসংঘ পানি কনভেনশন:
​- জাতিসংঘের আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস’, যা ‘জাতিসংঘ পানি কনভেনশন’ নামে পরিচিত।

​- প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে বাংলাদেশ।
​- ২০ জুন-২০২৫ বাংলাদেশের আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয় এ কনভেনশনে।
​ - এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে ৫৬তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

​উৎস: সমকাল [লিংক]

১,৯৭৯.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৫৭ সালে
  3. ১৯৫৮ সালে
  4. ১৯৫৯ সালে
সঠিক উত্তর:
১৯৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৭ সালে
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
১,৯৮০.
২০২৪ সালে কততম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
  1. ২৭তম
  2. ২৮তম
  3. ২৯তম
  4. ৩০তম
সঠিক উত্তর:
২৯তম
উত্তর
সঠিক উত্তর:
২৯তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ সম্মেলন (Cop Conference):

- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
⇒ ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন (১ লাখ ৩০ হাজার কোটি) ডলার দিতে হবে।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে উন্নত দেশগুলো।
- জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব করতে এবং দেশগুলোয় জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে।
- বর্তমানে এই তহবিলে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো।

অন্যদিকে,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৯৮১.
কোনটির মূলনীতি ‘Leaving No One Behind’?
  1. এমডিজি
  2. ডেল্টা প্ল্যান
  3. এসডিজি
  4. রূপকল্প-২০২১
সঠিক উত্তর:
এসডিজি
উত্তর
সঠিক উত্তর:
এসডিজি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি- এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: United Nations Sustainable Development Group ওয়েবসাইট।
১,৯৮২.
জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি হচ্ছে -
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. রাসায়নিক অস্ত্র চুক্তি
  4. কার্টাগেনা প্রটোকল
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত: ২৯ জানুয়ারী, ২০০০ সাল।
- কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- চুক্তি স্বাক্ষরকারী: ১০৩টি।
- এটি স্বাক্ষরিত হয় ২০০০ সালে কিন্তু কার্যকর হয় ২০০৩ সালে
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

অন্যান্য:
- মন্ট্রিল প্রটোকল হল ওজোন স্তরকে ক্ষয়কারী পদার্থ (ওডিএস) এর ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রটোকল গ্রীন হাউস গ্যাস বিষয়ক ।
- রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) রাসায়নিক অস্ত্র উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা সম্পর্কিত।

উৎস: Bangladesh Biosafety Website.
Britannica.
UN Treaty Collection ওয়েবসাইট।
১,৯৮৩.
UNEP কোন সংস্থার সাথে যৌথভাবে IPCC প্রতিষ্ঠা করে?
  1. IMO
  2. UNESCO
  3. WMO
  4. WHO
সঠিক উত্তর:
WMO
উত্তর
সঠিক উত্তর:
WMO
ব্যাখ্যা

- ১৯৮৮ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং UNEP যৌথভাবে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (IPCC) প্রতিষ্ঠা করে। 

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি গঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।

সূত্র: IPCC ওয়েবসাইট।

১,৯৮৪.
World Watch কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
  1. যুক্তরাজ্য
  2. অস্ট্রিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
পরিবেশবাদী সংগঠন:
- World Watch যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এই সংগঠনের প্রতিষ্ঠিতা হলেন- লেস্টার আর ব্রাউন।
- World Watch এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

তথ্যসূত্র - World Watch এর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১,৯৮৫.
বেলফাস্ট চুক্তি স্বাক্ষর করে-
  1. যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
  2. ব্রিটেন ও আয়ারল্যান্ড
  3. ইতালি ও ব্রিটেন
  4. যুক্তরাজ্য ও রাশিয়া
সঠিক উত্তর:
ব্রিটেন ও আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন ও আয়ারল্যান্ড
ব্যাখ্যা

• ১০ এপ্রিল, ১৯৯৮ সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে স্বাক্ষরিত হয় বেলফাস্ট চুক্তি।
• ব্রিটেন ও আয়ারল্যান্ড মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডের শান্তির জন্য অন্যতম মাইলফলক।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১,৯৮৬.
পরিবেশবাদী সংগঠন 'ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সুভনটে আরহেনিয়াস
  2. খ) জিম বোহলেন
  3. গ) লেস্টার রাসেল ব্রাউন
  4. ঘ) ডরোথি স্টো
সঠিক উত্তর:
গ) লেস্টার রাসেল ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
গ) লেস্টার রাসেল ব্রাউন
ব্যাখ্যা
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute)
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন।
⤇ প্রতিষ্ঠাকাল - ১৯৭৪ সাল
⤇ প্রতিষ্ঠাতা - লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)
⤇ সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র
 
উৎস: ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট
১,৯৮৭.
কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর হয় কোন দেশে?
  1. অস্ট্রিয়া
  2. কানাডা
  3. কলম্বিয়া
  4. কিউবা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে,
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১,৯৮৮.
ওয়ারশ প্যাক্ট কবে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৪ মে ১৯৫৫
  2. খ) ২৭ জুন ১৯৫৫
  3. গ) ১৪ মার্চ ১৯৫৫
  4. ঘ) ১৪ মে ১৯৫৬
সঠিক উত্তর:
ক) ১৪ মে ১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪ মে ১৯৫৫
ব্যাখ্যা
•ওয়ারশ চুক্তি সংস্থা বা ওয়ারশ প্যাক্ট:
- ওয়ারশ চুক্তি সংস্থা বা ওয়ারশ প্যাক্ট হল একটি রাজনৈতিক ও সামরিক চুক্তি জোট।
- ১৪ মে ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
- মূলত সোভিয়েত ইউনিয়ন ন্যাটোর (NATO) বিকল্প সামরিক জোট হিসেবে ওয়ারশ চুক্তি জোট গঠন করে। 
- পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ এর নাম অনুসারে চুক্তিটির নামকরণ করা হয়।
- ওয়ারশ চুক্তির মূল স্বাক্ষরকারী দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া এবং জার্মান গণতান্ত্রিক   প্রজাতন্ত্র।
- সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর, ওয়ারশ চুক্তি আনুষ্ঠানিকভাবে ১৯৯১ সালের মার্চ  এবং জুলাই মাসে ভেঙে দেওয়া হয়।

উৎস: ব্রিটানিকা।
১,৯৮৯.
কোনটি ধরিত্রী সম্মেলন হিসেবে পরিচিত?
  1. রিও সম্মেলন
  2. স্টকহোম সম্মেলন
  3. প্যারিস সম্মেলন
  4. কিয়োটো প্রটোকল
সঠিক উত্তর:
রিও সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
রিও সম্মেলন
ব্যাখ্যা
রিও সম্মেলন (১৯৯২):
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- এটি Earth Summit বা ধরিত্রী সম্মেলন নামেও পরিচিত। 
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২।
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ ।

স্টকহোম সম্মেলন:
- ১৯৭২ সালে স্টকহোমে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা পরিবেশগত সমস্যার ওপর বিশ্বজনীন আলোচনা শুরু করে।
- স্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশের সম্মেলন, জুন 5-16, 1972, এবং
- জাতিসংঘের পরিবেশ ও উন্নয়নের সম্মেলন (UNCED)। রিও ডি জেনিরো, জুন 3-14, 1992।
- স্টকহোম সম্মেলনটি 1972 সালের ডিসেম্বরে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)

উৎস: UN Environment Programme (UNEP)
United Nations ওয়েবসাইট।
১,৯৯০.
গ্রিনপিস কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

১,৯৯১.
‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত কে করেন?
  1. মালালা ইউসুফজাই
  2. ডেভিড অ্যাটেনবরো
  3. গ্রেটা থুনবার্গ
  4. লিওনার্দো ডিক্যাপ্রিও
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা
- 'Friday For Future' একটি পরিবেশবাদী আন্দোলন। 
- গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে এই আন্দোলনের সূত্রপাত করে। 

Fridays for future:
- ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত করেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
- তিনি মাত্র ১৫ বছর বয়সে ২০১৮ সালে স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন।
- তার এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে অংশ নেয়।
- ফলে এটি একটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপ নেয়।
- আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
- এভাবেই ‘Fridays for Future’ আন্দোলনের সূচনা ঘটে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

সূত্র: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
১,৯৯২.
UNEP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. নাইরোবি, কেনিয়া
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা

- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। 

​UNEP:
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

সূত্র: UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯৯৩.
রামসার কনভেনশন এর উদ্দেশ্য কোনটি?
  1. পারমাণবিক নিরস্ত্রীকরণ 
  2. গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ
  3. জাতিগত নিধন রোধ 
  4. ক্ষতিকর দ্রব্য উৎপাদন বন্ধ
সঠিক উত্তর:
গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- চুক্তির স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- কার্যকর হওয়ার তারিখ: ২১ ডিসেম্বর, ১৯৭৫।
- এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য দেশ: ১৭২টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টেকসই উন্নয়ন প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি।

উৎস: Ramsar Convention Official Website
১,৯৯৪.
গ্রিনপিস কোন ধরনের সংস্থা?
  1. স্বাস্থ্য বিষয়ক সংস্থা
  2. পরিবেশবাদী সংস্থা
  3. মানবাধিকার সংস্থা
  4. শিক্ষা বিষয়ক সংস্থা
সঠিক উত্তর:
পরিবেশবাদী সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
পরিবেশবাদী সংস্থা
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিসের উদ্যোক্তাদের মধ্যে বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ উল্লেখযোগ্য।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট।
১,৯৯৫.
'এল নিনো' বলতে কী বোঝায়?
  1. সামুদ্রিক ঝড়
  2. মহাসাগরের তাপীয় জলস্রোত
  3. ভূমিকম্পের ঘটনা
  4. আগ্নেয়গিরির ম্যাগমা প্রবাহ
সঠিক উত্তর:
মহাসাগরের তাপীয় জলস্রোত
উত্তর
সঠিক উত্তর:
মহাসাগরের তাপীয় জলস্রোত
ব্যাখ্যা

• এল-নিনো:
- এল নিনো (El Nino) একটি স্প্যানিশ শব্দ।
- এর আক্ষরিক অর্থ হলো ছোট ছেলে।
- ‘এল-নিনো’ মূলত উষ্ণ প্রকৃতির জলবায়ুর একটি ধরণ যা মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উচ্চ তাপমাত্রার জন্য দায়ী।
- এর স্থায়িত্ব সাধারণত ৯-১৮ মাস।
- এল-নিনো’র সময়ে অন্যান্য সময়ের চেয়ে কম বৃষ্টি হয় এবং বন্যাও কম হয়।
- এ সময় তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়।
- এল-নিনো সাধারণত প্রতি ২ থেকে ৭ বছর অন্তর ঘটে।

তথ্যসূত্র: i) National Oceanic and Atmospheric Administration.
ii) BBC.

১,৯৯৬.
নিচের কোনটি সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা?
  1. ICAO
  2. WMO
  3. IWC
  4. IMO
সঠিক উত্তর:
IMO
উত্তর
সঠিক উত্তর:
IMO
ব্যাখ্যা

• IMO:
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা।
- এর পূর্ণরূপ International Maritime Organization.
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালে জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়,
- পরবর্তীতে ১৯৮২ সালে সংস্থাটির নামকরণ করা হয় International Maritime Organization.
- ১৯৫৯ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO-এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৭৬টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে: 
ICAO - এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
WMO - বিশ্ব আবহাওয়া সংস্থা। 

সূত্র: IMO ওয়েবসাইট।

১,৯৯৭.
The Montreal Protocol relate to -
  1. ক) Greenhouse gases
  2. খ) Climate
  3. গ) Ozone layer
  4. ঘ) Land erosion
সঠিক উত্তর:
গ) Ozone layer
উত্তর
সঠিক উত্তর:
গ) Ozone layer
ব্যাখ্যা
Montreal Protocol:
- মন্ট্রিল প্রটোকলের পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer।
- মন্ট্রিল প্রোটকলের আলোচ্য বিষয়: ওজোন স্তরের ক্ষয়।
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 
- মন্ট্রিল প্রোটোকল ওজোন ক্ষয়কারী পদার্থ (ODS) এর উৎপাদন এবং ব্যবহার পর্যায়ক্রমে স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তর রক্ষা করার জন্য একটি বিশ্বব্যাপী চুক্তি।
- ODS হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- প্রভাব: CFC এর নতুন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের একটি উল্লেখযোগ্য অবদানকারীকে বাদ দিয়েছে, যা ২১০০ সালের মধ্যে ০.৫ থেকে ১ ডিগ্রি ফারেনহাইটের সম্ভাব্য অতিরিক্ত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এড়াতে পারে।

উৎস: State Department (.gov).
১,৯৯৮.
'V-20' গ্রুপ প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০১৫ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১৫ সালে
ব্যাখ্যা
- ‘V-20’ এর পূর্ণরূপ Vulnerable Twenty ।
- এটি মূলত জলবায়ু পরিবর্তনজনিত গ্রুপ যা ফিলিপাইনের সভাপতিত্বে ৮ অক্টোবর, ২০১৫ পেরুর লিমাতে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বের শীর্ষ ২০ টি দেশ যারা সর্বাধিক জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন তারাই এই গ্রুপটি প্রতিষ্ঠা করে।
১,৯৯৯.
স্পেনিশ ফ্লু'র প্রাদুর্ভাব ঘটে কবে?
  1. ক) ১৮২০ সালে
  2. খ) ১৯০৫ সালে
  3. গ) ১৯১৮ সালে
  4. ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর:
গ) ১৯১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১৮ সালে
ব্যাখ্যা
১৯১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম স্পেনিশ ফ্লু'র সূত্রপাত ঘটে এবং সেখান থেকে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে।
স্পেনের গণমাধ্যমে এই ফ্লুর খবর ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় এই ভাইরাসের নামকরণ হয়ে যায় স্পেনিশ ফ্লু।
১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০ সালের ডিসেম্বর পর্যন্ত স্পেনিশ ফ্লু মহামারি আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।
এতে আনুমানিক ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিল বলে ধারণা করা হয়। যা তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। মারা যায় আনুমানিক ২ থেকে ৫ কোটি মানুষ।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
২,০০০.
নাগোয়া প্রটোকলের উদ্দেশ্য কোনটি?
  1. জীববৈচিত্র্যের সংরক্ষণ
  2. ভূমি ক্ষয় রোধ
  3. বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জীববৈচিত্র্যের সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জীববৈচিত্র্যের সংরক্ষণ
ব্যাখ্যা

নাগোয়া প্রটোকল:
- এর পূর্ণরূপ: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- নাগোয়া প্রোটোকলটি জাপানের নাগোয়ায় গৃহীত হয়৷
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪ সাল।

⇒ নাগোয়া প্রটোকলের উদ্দেশ্য-
• জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন,
• জীববৈচিত্র্যের সংরক্ষণ,
• টেকসই ব্যবহারে অবদান রাখা যায়৷

তথ্যসূত্র - Convention on Biological Diversity ওয়েবসাইট।