বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

মোট প্রশ্ন৩,৩৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

PrepBank · পাতা ৩২ / ৩৪ · ৩,১০১৩,২০০ / ৩,৩৩৯

৩,১০১.
তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. ভারত ও আফগানিস্তান
  2. পাকিস্তান ও ভারত
  3. আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
  4. পাকিস্তান ও আফগানিস্তান
সঠিক উত্তর:
পাকিস্তান ও ভারত
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান ও ভারত
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- তাসখন্দ চুক্তি স্থান- তাসখন্দ, উজবেকিস্তান।
- এই চুক্তিটি স্বাক্ষরিত হয় ১০ জানুয়ারি, ১৯৬৬।
- তাসখন্দ চুক্তিটি সম্পন্ন হয় ভারত-পাকিস্তানের মধ্যে।
- ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের পক্ষে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান স্বাক্ষর করেন।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কোসিগান মধ্যস্থতা করেন।
- তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী দেশ সাবেক সোভিয়েত ইউনিয়ন।
- তাসখন্দ চুক্তি ফলাফল ১৯৬৫ সালে সংঘটিত পাক-ভারত যুদ্ধের যুদ্ধবিরতি।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৩,১০২.
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. নাজারেথ
  2. তেলআবিব
  3. বেথলেহেম
  4. জেরুজালেম
সঠিক উত্তর:
তেলআবিব
উত্তর
সঠিক উত্তর:
তেলআবিব
ব্যাখ্যা
মোসাদ:

• মোসাদের সদর দপ্তর তেলআবিব এ অবস্থিত।
• মোসাদ ইসরায়েলের প্রধান তিনটি গোয়েন্দা সংস্থার একটি।  
• বাকি দুটি গুরত্বপূর্ণ  গোয়েন্দা সংস্থা হল: আমান (সামরিক গোয়েন্দা) এবং শিনবেত (অভ্যন্তরীণ নিরাপত্তা)।
• মোসাদ বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং গোপন অভিযানের সাথে সংশ্লিষ্ট।
• এটি বহির্বিশ্বে ইহুদিদের স্বার্থ রক্ষা করে। 
• এটি ১৩ ডিসেম্বর ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। 

উৎস: ব্রিটিনিকা ও বিবিসি বাংলা নিউজ। 
৩,১০৩.
কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
  1. ক) প্রথম ভার্সাই চুক্তি
  2. খ) প্যারিস প্যাক্ট
  3. গ) দ্বিতীয় ভার্সাই চুক্তি
  4. ঘ) জেনেভা চুক্তি
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় ভার্সাই চুক্তি
ব্যাখ্যা
২৮ জুন ১৯১৯ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানি এবং মিত্রপক্ষের মধ্যে ‘দ্বিতীয় ভার্সাই চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
এই চুক্তি অনুযায়ী জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয় এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদানে সম্মত করা হয়।
এর আগে ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া ও হাঙ্গেরি কর্তৃক সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং হিস্টোরি ডটকম)
৩,১০৪.
হিন্দু উগ্রপন্থীদের দ্বারা ভারতের বাবরি মসজিদ ধ্বংসপ্রাপ্ত হয় কবে?
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রপন্থীদের দ্বারা বাবরি মসজিদ ধ্বংস প্রাপ্ত হয়।
- বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত মুঘল আমলের একটি স্থাপত্য।
- এটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকী ১৫২৮ সালে নির্মাণ করেন।
- বিতর্কিত এই স্থান নিয়ে ‘রাম জন্মভূমি ট্রাস্ট’ ও ‘সুন্নি ওয়াকফ বোর্ড’ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের।
- অবশেষে গত ৯ নভেম্বর ২০১৯ বিতর্কিত এই জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
- সেই সাথে মসজিদ তৈরি করার জন্য মুসলিম পক্ষকে অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
- অতঃপর ১০ জুন, ২০২০ শুরু হয় বিতর্কিত রাম মন্দির নির্মাণ।

তথ্যসূত্র- ডয়েচভেলে।
৩,১০৫.
ন্যাটোর ইতিহাসে ‘আউট অফ এরিয়া’ (Out-of-Area) প্রথম বড় সামরিক অভিযান কোনটি ছিল?
  1. অপারেশন ডেজার্ট স্টর্ম 
  2. লিবিয়া হস্তক্ষেপ
  3. অপারেশন এন্ডুরিং ফ্রিডম
  4. অপারেশন ডেলিবারেট ফোর্স
সঠিক উত্তর:
অপারেশন ডেলিবারেট ফোর্স
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন ডেলিবারেট ফোর্স
ব্যাখ্যা

- ন্যাটোর ইতিহাসে ‘আউট অফ এরিয়া’ (Out-of-Area) প্রথম বড় সামরিক অভিযান অপারেশন ডেলিবারেট ফোর্স।
- এটি ১৯৯৫ সালের ৩০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় (বালকান অঞ্চল) পরিচালিত হয়,
- যা ন্যাটোর প্রথম বড় আকারের বিমান হামলা অভিযান (air campaign) হিসেবে পরিচিত।
- এর উদ্দেশ্য ছিল সার্ব জাতিসংঘের নিরাপদ এলাকা রক্ষা করা এবং রিপাবলিকা সার্পস্কা সেনাবাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করা, যা ডেটন শান্তি চুক্তির পথ প্রশস্ত করে।

ন্যাটো:

- ন্যাটো (NATO) এর পূর্ণরূপ- North Atlantic Treaty Organization.
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়।
এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য আগ্রাসন থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোর নিরাপত্তা রক্ষা করা।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে ন্যাটোর সদস্য দেশ ৩২টি।
- ন্যাটোর প্রধান কাজ হলো সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো।
- ন্যাটো সংস্থার মূল ভিত্তি উত্তর আটলান্টিক চুক্তি বা ওয়াশিংটন চুক্তির আর্টিকেল ৫-এ প্রকাশিত হয়েছে।
- যা প্রতিটি সদস্য দেশের প্রতি সম্মিলিত প্রতিরক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করে।
- কোল্ড ওয়ারের পরে ন্যাটো "cooperative-security" সংস্থা হিসেবে পুনর্গঠিত করা হয়েছে যা সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদার করে।

উৎস: Britannica.

৩,১০৬.
’মারাকেশ চুক্তি’ মাধ্যমে নিচের কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. UN
  2. IMF
  3. WTO
  4. NAM
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
WTO: 
- এর পূর্ণ নাম: World Trade Organization (WTO).
- বাংলা নাম: বিশ্ব বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ১ জানুয়ারি ১৯৯৫।
- প্রতিষ্ঠার ভিত্তি: মারাকেশ চুক্তি (Marrakesh Agreement), ১৫ এপ্রিল ১৯৯৪।
- সদস্য সংখ্যা: ১৬৬টি দেশ (বিশ্ব বাণিজ্যের প্রায় ৯৮%)। [মে,২০২৫]
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: এনগোজি ওকোনজো-ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)।

• মূল উদ্দেশ্য ও কার্যক্রম: 
- বাণিজ্য উদারীকরণ: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্যের, পরিষেবার এবং মেধাস্বত্বের বাণিজ্য সহজতর করা।
- বাণিজ্য চুক্তি: সদস্যদের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন ও বাস্তবায়ন।
- বিতর্ক নিষ্পত্তি: বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি নিরপেক্ষ ফোরাম প্রদান।
- উন্নয়ন সহায়তা: উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা।

উৎস:  World Trade Organization ওয়েবসাইট।
৩,১০৭.
‘অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট’ কোন দেশের প্রধান মানব সম্পদ এজেন্সি?
  1. যুক্তরাজ্য
  2. নেপাল
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মানব সম্পদ এজেন্সি:
- ‘Office of Personnel Management (OPM)’ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মানব সম্পদ এজেন্সি।
- এটি ১৯৭৮ সালের সিভিল সার্ভিস কমিশন সংস্কার আইনের মাধ্যমে গঠিত হয়।
- ১৯৭৮ সালে মার্কিন ফেডারেল সিভিল সার্ভিস কমিশন তিনটি সংস্থা বিকেন্দ্রীকরণ হলে ‘অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট’ এর সৃষ্টি হয়।
• অপর দুটি বিভাগ হলো:
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।

সূত্র: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট।[লিঙ্ক]
৩,১০৮.
ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. কিউবা
  3. মিয়ানমার
  4. ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
ব্যাখ্যা

ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি:
- ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি ভেনিজুয়েলায় অবস্থিত।
- এটি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত।

উল্লেখ্য, 
- সম্প্রতি (৩ জানুয়ারি, ২০২৬) ভেনেজুয়েলায় ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হলো ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন।

⇒ ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা (venezuela) দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ফেডারেল প্রজাতন্ত্র শাসিত একটি রাষ্ট্র।
- উত্তর প্রান্তে রয়েছে আন্দিস পর্বতমালার সুউচ্চ পর্বতাঞ্চল। 
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত। 
- সরকারি ভাষা: স্প্যানিশ। 
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।
- বর্তমান রাষ্ট্রপতি: নিকোলাস মাদুরো।

উৎস: i) Britannica.
ii) BBC.

৩,১০৯.
ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. কিউবা
  2. মেক্সিকো
  3. ভেনিজুয়েলা 
  4. হাইতি
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা 
উত্তর
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা 
ব্যাখ্যা

ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি:
- ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি ভেনিজুয়েলায় অবস্থিত।
- এটি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত।

উল্লেখ্য, 
- সম্প্রতি (৩ জানুয়ারি, ২০২৬) ভেনেজুয়েলায় ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হলো ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন।

উৎস: i) Britannica.
ii) BBC.

৩,১১০.
নিচের কোনটি ফিলিস্তিনের গেরিলা সংগঠন?
  1. হামাস
  2. ফার্ক
  3. ব্ল্যাক সেপ্টেম্বর
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- ব্ল্যাক সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয় এবং ১৯৭৪ সালে বিলুপ্ত ঘোষিত হয়।

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।
- এর সদরদপ্তর গাজায়।

অন্যদিকে,
 ফার্ক (FARC):
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- এটি কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উৎস: Britannica.
৩,১১১.
CIA এর বর্তমান পরিচালক কে?
  1. ক) জন ব্রেনান
  2. খ) মাইক পম্পেও
  3. গ) জিনা হাসপেল
  4. ঘ) ডেভিড পেট্রাউস
সঠিক উত্তর:
গ) জিনা হাসপেল
উত্তর
সঠিক উত্তর:
গ) জিনা হাসপেল
ব্যাখ্যা
CIA (Central Intelligence Agency) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা যা দেশটির জাতীয় সুরক্ষার বিষয় দেখভাল করে থাকে। এর বর্তমান পরিচালক জিনা হাসপেল। প্রথম মহিলা পরিচালক হিসেবে জিনা হাসপেল ২০১৮ সালের ২১ মে দায়িত্ব গ্রহণ করেন। CIA ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ভার্জিনিয়ায় অবস্থিত। CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।(সূত্রঃ CIA ওয়েবসাইট)
৩,১১২.
পিএলও ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি-
  1. ক) অসলো চুক্তি
  2. খ) উই রিভার চুক্তি
  3. গ) ডেটন চুক্তি
  4. ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
'অসলো চুক্তি' স্বাক্ষরিত হয় পিএলও ও ইসরাইলের মধ্যে ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সালে। এই চুক্তির মধ্যস্থতাকারী বিল ক্লিনটন। এই চুক্তির মাধ্যমে পিএলও ও ইসরাইল পরস্পরকে স্বীকৃতি দেয়।
'উই রিভার' চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। এই চুক্তির পক্ষদ্বয় ছিল পিএলও ও ইসরাইল।
অন্যদিকে, 'ডেটন চুক্তি' স্বাক্ষরিত হয় বসনিয়া সংকট নিরসনে ১৯৯৫ সালে বিল ক্লিনটনের মধ্যস্থতায়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৩,১১৩.
North Atlantic Treaty Organization এর বর্তমান সদস্য দেশ -
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- বর্তমান সদস্য ৩২টি।(২৪ -৩ -২০২৪ পর্যন্ত)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া। 

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৩,১১৪.
'গুলট্রাম' কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) নেপাল
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
ঘ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুটান
ব্যাখ্যা

- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- ভিয়েতনামের মুদ্রার নাম 'ডং'।
- চীন মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম নেপালিজ রুপি।

৩,১১৫.
কতসালে 'নাগার্নো-কারাবাখ শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়?
  1. ক) ২০২১
  2. খ) ২০২০
  3. গ) ২০১৯
  4. ঘ) ২০১৮
সঠিক উত্তর:
খ) ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০
ব্যাখ্যা
প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
- বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
- ৯ নভেম্বর ২০২০ সালে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার 'নাগার্নো-কারাবাখ শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়।
- মূলত রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৩,১১৬.
যুক্তরাষ্ট্র এককভাবে ABM চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে-
  1. জুন, ২০০২
  2. জুন, ২০০৩
  3. জুন, ২০০৭
  4. জুন, ২০০১
সঠিক উত্তর:
জুন, ২০০২
উত্তর
সঠিক উত্তর:
জুন, ২০০২
ব্যাখ্যা
ABM Treaty: 
- ABM-এর পূর্ণরূপ: Anti Ballistic Missile Treaty.
- এটি একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ২৬ মে, ১৯৭২ সাল।
- চুক্তি কার্যকর হয়: ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া।
- চুক্তির বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- যুক্তরাষ্ট্র এককভাবে ABM চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে ১৩ জুন, ২০০২ সালে। 

উৎস: Arms Control Association ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৩,১১৭.
IAEA-এর বর্তমান মহাপরিচালক কে? [জুলাই, ২০২৫]
  1. মোহাম্মদ এলবারাদেই
  2. সিগভার্ড একলুন্ড
  3. রাফায়েল মারিয়ানো গ্রসি
  4. ইউকিয়া আমানো
সঠিক উত্তর:
রাফায়েল মারিয়ানো গ্রসি
উত্তর
সঠিক উত্তর:
রাফায়েল মারিয়ানো গ্রসি
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

উৎস: IAEA ওয়েবসাইট।
৩,১১৮.
সর্বশেষ কমনওয়েলথ সম্মেলন (২৬তম) কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) এডিনবার্গ, স্কটল্যান্ড
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) কিগালি, রুয়ান্ডা
  4. ঘ) কলম্বো, শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
গ) কিগালি, রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিগালি, রুয়ান্ডা
ব্যাখ্যা
Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- সদরদপ্তর - মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য সংখ্যা - ৫৬টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।

- কমনওয়েলথ -এর ২৬তম সম্মেলন - ২০ - ২৫ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হয়।
- এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
- ২৭তম সম্মেলন ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। তবে ভ্যানু এখনো নির্ধারিত হয় নি।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
৩,১১৯.
ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
ব্যাখ্যা

ডেটন শান্তি চুক্তি:
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ডেটন শান্তি চুক্তির অন্য নাম- প্যারিস প্রোটোকল, ডেটন-প্যারিস চুক্তি। 
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- এই চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- ডেটন চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল।
- ডেটন চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স।
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া। 
- ডেটন চুক্তি স্বাক্ষরকারীর নাম -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

উৎস:  হিস্টরি.কম ও ব্রিটানিকা।

৩,১২০.
আমাজন বনভূমি কয়টি দেশের অংশ রয়েছে-
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১১টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
আমাজন বনভূমি ৯টি দেশের অংশ রয়েছে।

• আমাজন বনভূমি:
- আমাজন রেইনফরেস্ট দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল বনভূমি।
- যার মধ্যে রয়েছে:  ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা।
- প্রায় ১০০,০০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে।
- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এর অববাহিকায় প্রায় ১,১০০ উপনদী রয়েছে।
- পৃথিবীর অক্সিজেনের প্রায় ২০% উৎপন্ন করে।

• কয়েকটি বিখ্যাত বনভূমি:
- সুন্দরবন বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।
- কঙ্গো বন আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট।
- ফোস্টার রেইনফরেস্ট নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত।

উৎস: Amazon rainforest ওয়েবসাইট।
৩,১২১.
ইরান ও ছয় জাতির মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি কী নামে পরিচিত?
  1. ক) CPNT
  2. খ) JCPOA
  3. গ) CPONA
  4. ঘ) INT
সঠিক উত্তর:
খ) JCPOA
উত্তর
সঠিক উত্তর:
খ) JCPOA
ব্যাখ্যা
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার ভিয়েনাতে ইরানের সাথে ছয় জাতির স্বাক্ষরিত চুক্তি Joint Comprehensive Plan Of Action (JCPOA) নামে পরিচিত।
চুক্তির অংশীদার ছয়টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি। তবে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে চুক্তিটি থেকে বের হয়ে যায়।
চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ১৬ জানুয়ারী। এই চুক্তির ফলে ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
৩,১২২.
’START-2’ চুক্তিটি কিসের সাথে সম্পর্কিত?
  1. পরিবেশ সম্পর্কিত
  2. অস্ত্র সম্পর্কিত
  3. জলবায়ু সম্পর্কিত
  4. অর্থনৈতিক সম্পর্কিত
সঠিক উত্তর:
অস্ত্র সম্পর্কিত
উত্তর
সঠিক উত্তর:
অস্ত্র সম্পর্কিত
ব্যাখ্যা
START-2 চুক্তি  :
- START-2 এর পূর্ণরূপ: Strategic Arms Reduction Treaty-2.
- এটি কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা হ্রাস করা। 
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ১৯৯৩ সালের জানুয়ারিতে স্বাক্ষর হয়েছিল।
- START-2 এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগারগুলিকে ২০০১ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিটিতে ৩,৫০০টির বেশি ওয়ারহেড কমাতে হবে।
- কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার কারণে সফল হয়নি।

START-1: 

- ১৯৯১ সালের ৩১ শে জুলাই  চুক্তি হয়েছিল ।
- এই চুক্তিটি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উল্লেখযোগ্যভাবে অস্ত্র কমানোর জন্য  সম্মত হয়েছিল। 
- চুক্তিটি ২০০৯ সালে শেষ হয়।

উল্লেখ্য,
- New START চুক্তি ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি স্থগিত ঘোষণা দেন ভ্লাদামির পুতিন।

উৎস: Nuclear Threat initiative.
৩,১২৩.
‘পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট’ কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ইয়েমেন
  2. ইরাক
  3. পশ্চিম সাহারা
  4. লিবিয়া
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট। এটি ২০১৪ সালে ইরাকে ইসলামিক স্টেটের উত্থানকালে গঠিত হয়।
- ২০১৮ সালে ইরাক সরকার হাশদ আল শাব্বি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সকে ইরাকের প্যারামিলিটারি বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করে। এই বাহিনী প্রায় ১৫০০০ সদস্য বিশিষ্ট।
- ৩ জানুয়ারী ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি এর ডেপুটি কমান্ডার আবু মাহাদী আল মুহানদিস। একই হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন।
(তথ্যসূত্রঃ আনাদুলু এজেন্সি)
৩,১২৪.
পরিবেশবাদী সংস্থা‌ 'ICAN' কী নিয়ে কাজ করে?
  1. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
  2. খাদ্য ও কৃষি বিষয়ক গবেষণা
  3. সমুদ্র দূষণ বিষয়ক গবেষণা
  4. বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
• ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

উৎস: ICAN এর ওয়েবসাইট।
৩,১২৫.
কত তারিখে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ২ জুন, ১৯৭২
  2. ২ জুলাই, ১৯৭২
  3. ৪ জুন, ১৯৭২
  4. ৪ আগস্ট, ১৯৭২
সঠিক উত্তর:
২ জুলাই, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
২ জুলাই, ১৯৭২
ব্যাখ্যা
সিমলা চুক্তি (Simla Agreement):
- ১৯৭১ সালে ভারত পাকিস্তান সমঝোতার মাধ্যমে যে নিয়ন্ত্রণ সীমা তৈরি হয় তার নাম এল.ও.সি বা লাইন অব কন্ট্রোল।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির অধীনেই ভারত সব যুদ্ধবন্দিকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।
- স্বাক্ষরিত হয়: ২ জুলাই, ১৯৭২।
- চুক্তি স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারত ও পাকিস্তান।
- ভারতের পক্ষে স্বাক্ষরকারী: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- পাকিস্তানের পক্ষে স্বাক্ষরকারী: প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

উল্লেখ্য,
- মূলত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর ৯৩ হাজার পাকিস্তানী সেনাদের ভারত বন্দী বানিয়ে নিয়ে যায় তাদের দেশে।
- আর তখন পাকিস্তান ভেঙ্গে হয়ে গেল বাংলাদেশ ।
- সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানী ৯৩ হাজার বন্দী সেনাদের ভারত ছেড়ে দিল, এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে যারা পূর্বপাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে যুদ্ধকালীন অপরাধে জড়িত ছিল।
- এই চুক্তিতে ভারত ও পাকিস্তান জম্মু ও কাশ্মীরে স্থিতাবস্থা স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে।

অন্যদিকে,
- ‘ইন্ডাস ওয়াটার ট্রিটি’ (সিন্ধু জল চুক্তি) নামে পরিচিত এই সমঝোতাটি ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

উৎস: i) Ministry of External Affairs.
ii) UN Peacemaker.
৩,১২৬.
ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সিমলা চুক্তিতে কারা স্বাক্ষর করেছিলেন?
  1. জওহরলাল নেহেরু ও মোহাম্মদ আলী জিন্নাহ
  2. মনমোহন সিং ও পারভেজ মোশাররফ
  3. ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
  4. লাল বাহাদুর শাস্ত্রী ও জেনারেল ইয়াহিয়া খান
সঠিক উত্তর:
ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
ব্যাখ্যা

◉ সিমলা চুক্তি (Simla Agreement) স্বাক্ষরিত হয় ৩ জুলাই ১৯৭২ সালে। ভারতের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আর পাকিস্তানের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো।

সিমলা চুক্তি (Simla Agreement):
- ১৯৭১ সালে ভারত পাকিস্তান সমঝোতার মাধ্যমে যে নিয়ন্ত্রণ সীমা তৈরি হয় তার নাম এল.ও.সি বা লাইন অব কন্ট্রোল।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির অধীনেই ভারত সব যুদ্ধবন্দিকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।
- স্বাক্ষরিত হয়: ২ জুলাই, ১৯৭২।
- চুক্তি স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারত ও পাকিস্তান।
- ভারতের পক্ষে স্বাক্ষরকারী: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- পাকিস্তানের পক্ষে স্বাক্ষরকারী: প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

উৎস: i) Ministry of External Affairs.
ii) UN Peacemaker.

৩,১২৭.
রামস্টেইন বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইউক্রেন
  3. রাশিয়া
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
রামস্টেইন বিমানঘাঁটি জার্মানিতে অবস্থিত।

রামস্টেইন বিমানঘাঁটি:

- রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি।
- এটি জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের রামস্টেইন শহরের কাছাকাছি অবস্থিত।
- রামস্টেইন বিমানঘাঁটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং এটি ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।

উল্লেখ্য,
- ন্যাটোর ইউক্রেন যুদ্ধবিষয়ক নতুন মিশন জার্মানির উইসবাডেন শহরের মার্কিন ঘাঁটি ক্লে ব্যারাকসে অবস্থিত।
- মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন (নেসাতু)।
- ইউক্রেনের সামরিক সহায়তার দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ারস ইউরোপ (শেপ) নিশ্চিত করেছে। 
- ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেসাতু গঠন করা হয়েছে।
- নেসাতুর কাছে দায়িত্ব হস্তান্তরের আগপর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় ৫০টি দেশের একটি অ্যাডহক জোট ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয় করত, যা রামস্টেইন গ্রুপ নামে পরিচিত। রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি। এ নামেই অ্যাডহক জোটটির নাম রাখা হয়েছিল। কারণ, তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিতেই প্রথম বৈঠক করেছিল।

উৎস: i) Ramstein Air Base (.mil).
ii) প্রথম আলো।
৩,১২৮.
কোন চুক্তিটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য গৃহীত হয়েছিল?
  1. CTBT
  2. NPT
  3. INF
  4. CWC
সঠিক উত্তর:
NPT
উত্তর
সঠিক উত্তর:
NPT
ব্যাখ্যা
নন-প্রোলিফারেশন ট্রিটি (Non-Proliferation Treaty - NPT):
- নন-প্রোলিফারেশন ট্রিটি (NPT) একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিশ্চিত করার জন্য গৃহীত হয়েছে।
- এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়।
- NPT-তে বর্তমানে ১৯১টি দেশ অংশগ্রহণ করেছে।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এই চুক্তিতে যোগ দেয়নি।
- উত্তর কোরিয়া চুক্তি থেকে সরে গেছে।
- বাংলাদেশ ১৯৭৯ সালে NPT-তে যোগ দেয়। এটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

উল্লেখ্য,
- CTBT একটি বহুপাক্ষিক চুক্তি যা সকল পরিবেশে বেসামরিক ও সামরিক উভয় উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিস্ফোরণ এবং অন্য যেকোনো পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে।
- INF মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- CWC কনভেনশনের লক্ষ্য হলো রাষ্ট্রপক্ষগুলোর রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, অধিগ্রহণ, মজুদ, ধারণ, স্থানান্তর বা ব্যবহার নিষিদ্ধ করে গণবিধ্বংসী অস্ত্রের একটি সম্পূর্ণ শ্রেণী নির্মূল করা।

উৎস: United Nations ওয়েবসাইট। 
Arms Control Association ওয়েবসাইট।
৩,১২৯.
কোন দুইটি দেশের মধ্যে ‘হেবরন চুক্তি’ স্বাক্ষরিত হয়?
  1. ইসরাইল ও ফিলিস্তিন
  2. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  3. ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাষ্ট্র ও রাশিয়া
সঠিক উত্তর:
ইসরাইল ও ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ইসরাইল ও ফিলিস্তিন
ব্যাখ্যা
হেবরন চুক্তি:
- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ‘হেবরন চুক্তি’ স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৭ জানুয়ারি, ১৯৯৭ সালে।
- এ চুক্তিতে ফিলিস্তিনি চেয়ারম্যান ইয়াসির আরাফাত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীরের হেবরন শহরের অধিকাংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার বিষয়ে একমত হন।
- এই চুক্তি ছিল ইসরাইলি-প্যালেস্টিনিয়ান অটোনমি চুক্তির অংশ।

উল্লেখ্য,
- চুক্তি অনুযায়ী, হেবরনের দুটি প্রধান অংশের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ভাগাভাগি করা হয়। হেবরনের একটি অংশ (খোলার) ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে ছিল, এবং অন্য অংশ (ইহুদিবাদী বসতি) ইসরাইলের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

উৎস: The Washington Institute।
৩,১৩০.
CTBT - এর উদ্দেশ্য কী?
  1. সামরিক-বেসামরিক সকল পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
  2. পারমানবিক অস্ত্র তৈরী নিষিদ্ধকরণ
  3. পারমানবিক অস্ত্র গবেষণা স্থগিতকরণ
  4. রাসায়নিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
সামরিক-বেসামরিক সকল পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
সামরিক-বেসামরিক সকল পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
• CTBT: 
- পূর্ণরূপ: The Comprehensive Nuclear-Test-Ban Treaty।
- বহুপাক্ষিক চুক্তি যার উদ্দেশ্য হলো সামরিক ও বেসামরিক সকল পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ। 
- ১০ ​​সেপ্টেম্বর ১৯৯৬ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা এটি গৃহীত হয়েছিল। 
- বাংলাদেশ ২৪ অক্টোবর, ১৯৯৬ CTBT চুক্তি স্বাক্ষর করে। 
- বাংলাদেশ CTBT অনুমোদন করে ৮ মার্চ ২০০০ (৫৪ তম দেশ হিসেবে)।
- CTBTO এর সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 

উৎস: CTBTO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৩১.
কোন চুক্তির মাধ্যমে ব্রিটেন EU থেকে বের হয়ে যায়?
  1. ক) শেনজেন চুক্তি
  2. খ) ম্যাসট্রিচট চুক্তি
  3. গ) লিসবন চুক্তি
  4. ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
সঠিক উত্তর:
গ) লিসবন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) লিসবন চুক্তি
ব্যাখ্যা
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে।
- এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
- এই চুক্তিটি কার্যকর হয় ২০০৯ সালে।
- এই চুক্তির মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়।

উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।
৩,১৩২.
নিচের কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট পদ সৃষ্টি হয়?
  1. শেনজেন চুক্তি
  2. ট্রিটি অব রোম
  3. ট্রিটি অব লিসবন
  4. নিস চুক্তি
সঠিক উত্তর:
ট্রিটি অব লিসবন
উত্তর
সঠিক উত্তর:
ট্রিটি অব লিসবন
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১ নভেম্বর ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে নেদারল্যান্ড এর ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ২৭টি। [মে,২০২৫]
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য-৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।
- ক্রোশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করে ১ জানুয়ারি, ২০২৩ সালে।

• লিসবন চুক্তি (Treaty of Lisbon): 

- ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট পদের সৃষ্টি,
- আইন প্রণয়ন পদ্ধতি সহজ করে এবং EU-এর মৌলিক অধিকার সংহিতাকে আইনি ভিত্তি দেয়।

• ম্যাসট্রিক্ট চুক্তি (Treaty of Maastricht):
- ইউরোপীয় ইউনিয়নের (EU) আনুষ্ঠানিক সৃষ্টি;
- অর্থনৈতিক ও মুদ্রানীতির ভিত্তি স্থাপন করে; ইউরো মুদ্রার প্রবর্তনের পথ তৈরি।

• নিস চুক্তি (Treaty of Nice):
- সম্প্রসারিত EU-এর জন্য প্রতিষ্ঠানিক সংস্কার আনে,
- যেমন ভোটিং ও কমিশনের কাঠামোতে পরিবর্তন।

• রোম চুক্তি (Treaty of Rome):
- ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) এবং ইউরোটম (EURATOM) গঠন করে;
- অভ্যন্তরীণ বাজার ও পরমাণু সহযোগিতার ভিত্তি স্থাপন।

উৎস: EU ওয়েবসাইট।
৩,১৩৩.
নিচের কোনটি 'UNCTAD' এর পূর্ণরূপ?
  1. ক) United Nations Conversion on Trading Development.
  2. খ) United Nations Complies on Traffic and Development.
  3. গ) United Nations Conference on Trade and Development.
  4. ঘ) United Nations Complement on Trade and Development.
সঠিক উত্তর:
গ) United Nations Conference on Trade and Development.
উত্তর
সঠিক উত্তর:
গ) United Nations Conference on Trade and Development.
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 
- মহাসচিব -রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা) [১৩ সেপ্টেঃ ২০২১ - ৪ বছর মেয়াদে]

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
৩,১৩৪.
March 23 Movement (M23) কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
  1. ক) সুদান
  2. খ) ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো
  3. গ) নামিবিয়া
  4. ঘ) পশ্চিম সাহারা
সঠিক উত্তর:
খ) ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো
ব্যাখ্যা
March 23 Movement ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী। এটি Congolese Revolutionary Army নামেও পরিচিত। ২০০৯ সালের ২৩ মার্চ কঙ্গো সরকারের সাথে CNDP গেরিলাদের শান্তিচুক্তি হয় এবং এদের কঙ্গো সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ২০১২ সালে এরা সেনাবাহিনী থেকে বের হয়ে যায় এবং পুনরায় অস্ত্র হাতে তুলো নেয়। শান্তিচুক্তি স্বাক্ষরের তারিখ থেকে তাদের March 23 Movement বা M23 নামের উৎপত্তি ঘটে। ২০১৩ সালে কঙ্গোর সরকারি বাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের মুখে M23 যোদ্ধা অস্ত্র ত্যাগে বাধ্য হয়। (সূত্র: আল জাজিরা ও বিবিসি বাংলা)
৩,১৩৫.
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কত বছর ধরে ক্ষমতায় ছিলেন? 
  1. প্রায় ৪০ বছর
  2. প্রায় ৩৭ বছর
  3. প্রায় ৩৫ বছর
  4. প্রায় ২১ বছর
সঠিক উত্তর:
প্রায় ৩৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৩৭ বছর
ব্যাখ্যা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন।

- আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামি বিপ্লবে অংশ নিয়েছিলেন।

- ১৯৭৯ সালে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে গঠিত সরকারে আয়াতুল্লাহ আলী খামেনি উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
- ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ (ধর্মীয় নেতাদের একটি পর্ষদ) আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে; যদিও তাঁকে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়েছিল।
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায়  আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। 

উৎস: প্রথম আলো।

৩,১৩৬.
বসনিয়া যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে?
  1. ওয়াশিংটন চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. আলজিয়ার্স চুক্তি
  4. ওয়েস্টফেলিয়া চুক্তি
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
ব্যাখ্যা

বসনিয়া যুদ্ধ:
- বসনিয়া যুদ্ধ ছিল সাবেক যুগোস্লাভিয়ার ভাঙনের প্রেক্ষাপটে বসনিয়া ও হার্জেগোভিনায় সংঘটিত এক ভয়াবহ জাতিগত ও গৃহযুদ্ধ।
- সংঘটনের সময়কাল: ১৯৯২-১৯৯৫ সাল।
- ১৯৯২ সালের মার্চ মাসে বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করলে, বসনীয় সার্বরা তা প্রতিরোধ করতে চেয়েছিল এবং একটি পৃথক সার্ব রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে, যা মূলত মুসলিম নিধনের উদ্দেশ্যে পরিচালিত ছিল।
- এই যুদ্ধে সার্বদের জাতিগত নিধনযজ্ঞে প্রায় ১ লক্ষ মানুষ নিহত এবং ২০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।
- ন্যাটো (NATO) বসনিয়ান সার্ব বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করে।
- ১৯৯৫ সালে ডেটন চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে এবং বসনিয়া ও হার্জেগোভিনাকে দুটি ফেডারেশনে ভাগ করা হয়।

• ডেটন চুক্তি:
- ডেটন চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- চুক্তির প্রাথমিক স্বাক্ষর: ২১ নভেম্বর, ১৯৯৫ (স্থান: ডেটন, ওহাইও, যুক্তরাষ্ট্র)।
- চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ (স্থান: প্যারিস, ফ্রান্স)।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- চুক্তিতে বলা হয়, চুক্তি সইকারী পক্ষগুলো পরস্পরকে স্বীকৃতি দেবে, জাতিগত ঐক্য বজায় রাখবে, একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে সবাই মধ্যস্থতা করবে। জাতিসংঘের মধ্যস্থতাও মেনে নেবে এমন শর্ত রাখা হয় চুক্তিতে।

উৎস: i) OSCE.org.
ii) Britannica.

৩,১৩৭.
চীনের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কী?
  1. Ministry of Defense (MoD)
  2. Central Intelligence Agency (CIA)
  3. Ministry of State Security (MSS)
  4. Federal Security Service (FSB)
সঠিক উত্তর:
Ministry of State Security (MSS)
উত্তর
সঠিক উত্তর:
Ministry of State Security (MSS)
ব্যাখ্যা

• চীনের প্রধান গোয়েন্দা সংস্থা: 
- চীনের প্রধান গোয়েন্দা সংস্থা হলো রাজ্য নিরাপত্তা মন্ত্রণালয় বা MSS.
- MSS এর পূর্ণরূপ- Ministry of State Security.
- এই সংস্থার দায়িত্বে রয়েছে :
• চীনের বৈদেশিক গুপ্তচরবৃত্তি,
• কাউন্টার ইন্টেলিজেন্স,
• অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি এবং
• দেশের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।
- MSS বিশ্বব্যাপী  বৃহৎ ও গোপনীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম
- এবং এর সদর দপ্তর বেইজিং, চীনে অবস্থিত।

উৎস: Britannica.

৩,১৩৮.
অটোয়া চুক্তি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
  1. সাইবার সিকিউরিটি
  2. পারমাণবিক অস্ত্র
  3. স্থলমাইন নিষিদ্ধকরণ
  4. রাসায়নিক অস্ত্রের ব্যবহার
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
ব্যাখ্যা

অটোয়া চুক্তি:
- এটি স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি।
- এই চুক্তিটি Anti-Personnel Landmines Convention নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- কার্যকর হয়: ১ মার্চ ১৯৯৯ সালে।
- অনুমোদনকারী দেশ: ১৬৪টি।
- এই চুক্তির উদ্দেশ্য হলো সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৭ মে, ১৯৯৮ সালে চুক্তিটি স্বাক্ষর করে। 
- ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে তা অনুমোদন করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,১৩৯.
নিম্নের কোনটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নয়?
  1. মোসাদ
  2. শিনবেত
  3. ওয়াগনার গ্রুপ
  4. আমান
সঠিক উত্তর:
ওয়াগনার গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
ওয়াগনার গ্রুপ
ব্যাখ্যা
শিনবেত':
- 'শিনবেত' ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
- আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (ISA) নামে পরিচিত।
- এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।

মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- মোসাদ গঠিত হয়: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান প্রধান: ডেভিড বার্নিয়া। (২০২৪ সাল)
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।

আমান:
- আমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
- আমান হলো ইসরাইলের মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি।
- এটি ১৯৪৮ সালে গঠিত হয়।
- ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা রক্ষার জন্য এই গোয়েন্দা সংস্থাটি তৈরি হয়।
- হিব্রু ভাষায় এই সংস্থাটিকে বলা হয় 'আগাফ হা-মোডিলিন'।

অন্যদিকে,
- ওয়াগনার গ্রুপ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা। ওয়াগনারের বিভিন্ন উপাদান নব্য-নাৎসিবাদ এবং উগ্র ডানপন্থী উগ্রবাদের সাথে যুক্ত। এটি ইউক্রেন এর বিরুদ্ধে যুদ্ধ করে।

উৎস: i) The Guardian.
ii) Britannica.
৩,১৪০.
কোন মার্কিন প্রেসিডেন্ট 'INF' চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন?
  1. রোনাল্ড রিগান
  2. বারাক ওবামা
  3. জো বাইডেন
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
'INF' চুক্তি:
- INF-এর পূর্ণরূপ: The Intermediate-Range Nuclear Forces.
- এটি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর।
- স্বাক্ষরের স্থান: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরকারী দেশ: যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
- স্বাক্ষরকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।

উল্লেখ্য,
⇒ এই চুক্তির মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়।
- সমুদ্রে ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি।

⇒ ১ জুন, ১৯৯১ তারিখ চুক্তির বাস্তবায়নের সময়সীমার মধ্যে দেশ দুটি প্রায় ২৬৯২টি মিসাইল ধ্বংস করে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ২০ অক্টোবর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে চুক্তিটি অকার্যকর হয়ে যায়।
- ২ আগস্ট, ২০১৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি থেকে প্রত্যাহার করে।

উৎস: Arms Control Association.
৩,১৪১.
The organization 'Boko Haram' is based in:
  1. Nigeria
  2. Iraq
  3. South Sudan
  4. Lebanon
সঠিক উত্তর:
Nigeria
উত্তর
সঠিক উত্তর:
Nigeria
ব্যাখ্যা
বোকো হারাম:
- বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ।
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- নাইজেরিয়ার বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।

উল্লেখ্য,
- পশ্চিমা শিক্ষা-দীক্ষার বিরুদ্ধে তারা বরাবরই আক্রমণাত্মক ভাষায় কথা বলে।
- মানুষের তৈরি আইন ও আধুনিক বিজ্ঞানকে সংগঠনটি অস্বীকার করে।
- তাদের ভাষায়, পশ্চিমা শিক্ষা মুসলমানদের দুর্নীতিগ্রস্ত করে তোলে।
- বোকো হারামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-শরিয়া আইন প্রতিষ্ঠিত করা।

উৎস: Britannica.
৩,১৪২.
বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
  1. ফিলিস্তিন রাষ্ট্রের পুনর্গঠন
  2. ইহুদীদের জন্য রাষ্ট্র গঠন
  3. দুই জার্মানি একত্রীকরণ
  4. ইউরোপে ধর্ম যুদ্ধ বন্ধ
সঠিক উত্তর:
ইহুদীদের জন্য রাষ্ট্র গঠন
উত্তর
সঠিক উত্তর:
ইহুদীদের জন্য রাষ্ট্র গঠন
ব্যাখ্যা
• বেলফোর ঘোষণা (Balfour Delclaration):
- বেলফোর ঘোষণার সাথে ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার প্রশ্নটি সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এ জে বেলফো ব্রিটিশ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- ইতিহাসে এটা বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ওই চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ 'বেলফোর ঘোষণা' অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরাইল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠিত হয়।

উৎস: ব্রিটানিকা।
৩,১৪৩.
তৃতীয় আরবদেশ হিসেবে ইসরাইলের সাথে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে কোন দেশটি?
  1. ক) বাহরাইন
  2. খ) জর্ডান
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
তৃতীয় আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সাথে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই শান্তিচুক্তির নাম দেওয়া হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। এর আগে চলতি বছরের ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
এছাড়া সম্প্রতি চতুর্থ দেশ হিসেবে ১১ সেপ্টেম্বর বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। এর আগে প্রথম আরব দেশ হিসেবে মিশর ১৯৭৯ সালে এবং দ্বিতীয় দেশ হিসেবে জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্রঃ নিউইয়র্ক টাইমস)
৩,১৪৪.
নিম্নের কোন দেশটি 'গোলান হাইটস্‌' বিরোধের একটি পক্ষ?
  1. লেবানন
  2. জর্ডান
  3. সিরিয়া
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা

◉ সিরিয়া 'গোলান হাইটস্‌' বিরোধের একটি পক্ষ।

গোলান মালভূমি:
- গোলান মালভূমি সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি। 
- সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন (সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল) বলা হতো গোলান মালভূমিকে।
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।
- গোলান মালভূমি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে।

⇒ ১৯৬৭ সাল পর্যন্ত গোলান মালভূমি সিরিয়ার একটি অংশ ছিল।
- ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় গোলান মালভূমিজুড়ে ইসরায়েলের ওপর হামলা চালায় সিরিয়া। কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের ১২০০ বর্গকিলোমিটার (৪৬০ বর্গমাইল) এলাকা দখল করে নেয়।
- ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের (যা ইয়োম কিপুর যুদ্ধ নামেও পরিচিত) সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
- ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে। চুক্তির শর্ত মেনে দুই পক্ষকেই মালভূমির ৮০ কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বি এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নিতে হয়। এই এলাকাটি পরিচিত 'এরিয়া অব সেপারেশন' নামে। এরপর সেখানে জাতিসংঘ নিয়োজিত 'ডিজএনগেজমেন্ট অবজারভার ফোর্স' মোতায়েন করা হয় অস্ত্রবিরতির বিষয়টিতে নজর রাখার জন্য।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার ঘোষণা করে যে  গোলান মালভূমি এলাকাটি ইসরায়েলের একটি অংশ।

⇒ এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
- তবে মার্কিন নীতি ভঙ্গ করে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বে স্বীকৃতি দেন।

এছাড়াও,
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উৎস: i) Britannica.
ii) BBC.

৩,১৪৫.
দুই জার্মানি একত্রিত হয় কোন সনে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯০ সালে
ব্যাখ্যা
Berlin Wall, German Berliner Mauer, barrier that surrounded West Berlin and prevented access to it from East Berlin and adjacent areas of East Germany during the period from 1961 to 1989. German Reconciliation ( German : Deutsche Wiedervereinigung ) was completed on October 9, through which the territories of the Democratic Republic of Germany ( East Germany ) were united with the Federal Republic of Germany ( West Germany ). [source: britannica & wikipedia]
৩,১৪৬.
কোন দ্বীপটি নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়?
  1. সেনকাকু দ্বীপ
  2. গ্রিনল্যান্ড দ্বীপ
  3. হনশু দ্বীপ
  4. ফকল্যান্ড দ্বীপ
সঠিক উত্তর:
ফকল্যান্ড দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ফকল্যান্ড দ্বীপ
ব্যাখ্যা
ফকল্যান্ড যুদ্ধ:
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়। 
- যুদ্ধ সংঘটিত হয়- ১৯৮২ সালে।
- পক্ষসমুহ: যুক্তরাজ্য ও আজের্ন্টিনা।
- যুদ্ধ সংঘটরেন স্থান- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডইচ  দ্বীপ।
- যুদ্ধের ফলাফল- যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
 
অন্যদিকে: 
- চীন, জাপান ও তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ: সেনকাকু দ্বীপ।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো- গ্রিনল্যান্ড। এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- জাপান একটি দ্বীপরাষ্ট্র। জাপানের প্রধান চারটি দ্বীপ শিকোকু, কিউসু, হনসু ও হোক্কাইডো। আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু। রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত।
 
সূত্র: Britannica & History.com.
৩,১৪৭.
ANZUS কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৫৭ সালে
সঠিক উত্তর:
১৯৫১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫১ সালে
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ANZUS এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩,১৪৮.
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধপূর্ণ অঞ্চল-
  1. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
  2. হাওয়াই দ্বীপপুঞ্জ
  3. স্প্রাটলী দ্বীপপুঞ্জ
  4. বোর্নিও দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এটি যুক্তরাজ্যের বিদেশি অঞ্চল।
- যার মোট আয়তন: ১২,১৭৩ বর্গকিলোমিটার।
- এর মুলত দুটি বড় দ্বীপ: ইস্ট ফকল্যান্ড এবং ওয়েস্ট ফকল্যান্ড।
- এবং কয়েক শত ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে।
- ১৯৮২ সালের ২ এপ্রিল আর্জেন্টিনার সামরিক সরকার ফকল্যান্ড আক্রমণ করে।
- এরই প্রেক্ষিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধ শুরু হয়।
- ১০ সপ্তাহ পর স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়।
- ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়।

উৎস: ব্রিটনিকা, World Atlas.

৩,১৪৯.
‘ডার্টি ডজন’ কি?
  1. ক) পরিবেশ দূষণকারী দেশ
  2. খ) বিপদজনক রাসায়নিক
  3. গ) পরিবেশ দূষণকারী আবর্জনা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) বিপদজনক রাসায়নিক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপদজনক রাসায়নিক
ব্যাখ্যা
পরিবেশ দূষণের জন্য বিশেষভাবে দায়ী ১২টি মারাত্মক রাসায়নিক দ্রব্যকে একত্রে ডার্টি ডজন বা নোংরা ডজন হিসেবে আখ্যায়িত করা হয়। এই ১২টি রাসায়নিক দ্রব্যের মধ্যে ৮টি কীটনাশক অলড্রিন (aldrin), ডায়েলড্রিন (dieldrin), ক্লোরডেন (chlordane), এনড্রিন (endrin), হেপ্টাক্লোর (heptachlor), ডিডিটি (DDT), মিরেক্স (mirex), এবং টক্সাফেন (toxaphene); দুটি শিল্পজাত রাসায়নিক দ্রব্য পিসিবি (PCBs) এবং হেক্সাক্লোরোবেনজিন (hexachlorobenzene); এবং অন্য দুটো হলো কারখানায় উৎপন্ন অনাকাঙ্ক্ষিত উপজাত: ডাইওক্সিন (dioxin) এবং ফিউরান (furan)। খাদ্যচক্রে প্রবেশ করে পৃথিবীব্যাপী সব পরিবেশের সব ধরনের জীবজন্তুর উপর তীব্র প্রতিক্রিয়া ঘটায় এই বিষাক্ত পদার্থগুলো। ত্রুটিপূর্ণ শিশুর জন্ম, ক্যান্সার উৎপাদন, ভ্রুণ বিকাশের নানাবিধ সমস্যার মূলেই দায়ী থাকে এই ডার্টি ডজন। রেফারেন্সঃ banglapedia
৩,১৫০.
সিন্ধু পানি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
সিন্ধু পানি চুক্তি:
- ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার সংক্রান্ত চুক্তি হচ্ছে সিন্ধু পানি চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সাল।
- মধ্যস্থতাকারী:  বিশ্বব্যাংক।
- তাতে স্বাক্ষরকারী: ভারত ও পাকিস্তান।

⇒ সিন্ধু পানি চুক্তি অনুসরণ করেই এসব নদীর পানি ব্যবহার করা হয়।
- চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বণ্টন করে দেওয়া হয় এবং পানিবণ্টনের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়।
- সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিনটি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ভারতকে।
- আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের তিনটি নদ-নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
- চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে।

উৎস: i) Britannica. 
ii) প্রথম আলো।
৩,১৫১.
হুতি বিদ্রোহীরা কোন মতবাদে বিশ্বাসী?
  1. ক) সুন্নি
  2. খ) শিয়া
  3. গ) ইবাদি
  4. ঘ) আহমদিয়া
সঠিক উত্তর:
খ) শিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) শিয়া
ব্যাখ্যা
হুতি বিদ্রোহী:

- এটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়।
- তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ধারণা ও অনেক ক্ষেত্রে অভিযোগ করা হয়, হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দেয় শিয়াপ্রধান দেশ ইরান।
- ২০১৪ সালের শুরুর দিকে ইয়েমেনের সাআদা রাজ্যের দখল নিয়ে সবার নজরে আসে হুতিরা।

তথ্যসূত্র - দ্যা ডেইলী স্টার, ২ ফেব্রুয়ারি, ২০২২।
৩,১৫২.
টিপিএলএফ কোন দেশের সশ্বস্ত্র গোষ্ঠী?
  1. কলম্বিয়া
  2. ইথিওপিয়া
  3. ইরাক
  4. উত্তর সাইপ্রাস
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
- টিপিএলএফ (টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশ্বস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো। কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে। এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৩,১৫৩.
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার New START Treaty কী সংক্রান্ত?
  1. ক) পারমানবিক চুক্তি হ্রাস
  2. খ) জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি
  3. গ) জেরুজালেম সমস্যা সমাধান সংক্রান্ত
  4. ঘ) বাণিজ্য বিনিময় সংক্রান্ত
সঠিক উত্তর:
ক) পারমানবিক চুক্তি হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
ক) পারমানবিক চুক্তি হ্রাস
ব্যাখ্যা
নিউ স্টার্ট (Strategic Arms Reduction Treaty) যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের আরও হ্রাস ও সীমাবদ্ধ ব্যবস্থাপনার আনুষ্ঠানিক চুক্তি।রেফারেন্সঃ www.state.gov/new-start
৩,১৫৪.
তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৬৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

৩,১৫৫.
Track-II ডিপ্লমেসি বলতে কী বোঝায়? 
  1. সরকারি পর্যায়ে কূটনৈতিক আলোচনা
  2. বেসরকারি পর্যায়ে বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ
  3. গোপন সামরিক চুক্তি
  4. বাণিজ্যিক আলোচনার মাধ্যমে কূটনীতি
সঠিক উত্তর:
বেসরকারি পর্যায়ে বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ
উত্তর
সঠিক উত্তর:
বেসরকারি পর্যায়ে বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ
ব্যাখ্যা

• Track-II diplomacy হলো বেসরকারি পর্যায়ে বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ। 

• Track-II diplomacy:
- Track-II diplomacy হলো এমন কূটনৈতিক প্রচেষ্টা যেখানে সরকারি প্রতিনিধিদের পরিবর্তে বেসরকারি ব্যক্তি, শিক্ষাবিদ, গবেষক, অবসরপ্রাপ্ত কূটনীতিক, এবং সিভিল সোসাইটি অংশ নেন।
লক্ষ্য হলো সংঘাত নিরসন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, এবং শান্তি প্রতিষ্ঠা করা।
এটি Track-I diplomacy (সরকারি পর্যায়ের আলোচনা)-এর পরিপূরক হিসেবে কাজ করে।

• Track-I diplomacy:
রাষ্ট্রের সরকারিভাবে নিযুক্ত প্রতিনিধি—যেমন রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতিকদের মাধ্যমে পরিচালিত আনুষ্ঠানিক কূটনৈতিক কার্যক্রমকে Track-I Diplomacy বলা হয়।

• Track-III diplomacy:
সাধারণ জনগণ, এনজিও, মিডিয়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের মাধ্যমে জনগণ-থেকে-জনগণের সম্পর্ক গড়ে তোলার কূটনৈতিক প্রক্রিয়াকে Track-III Diplomacy বলা হয়।

উৎস: Stanford University Press ও Civilsdaily.com

৩,১৫৬.
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির নাম কী? 
  1. ইসলামিক নিরাপত্তা জোট চুক্তি 
  2. আরব-পাকিস্তান নিরাপত্তা চুক্তি
  3. উপসাগরীয় ভ্রাতৃত্ব প্রতিরক্ষা চুক্তি
  4. কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
সঠিক উত্তর:
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
ব্যাখ্যা

কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি:
- ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির নাম 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি' (এসএমডিএ)।
- ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোতে ইসরায়েলের আগ্রাসনের প্রতিরক্ষায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- পাকিস্তানকে বিভিন্নভাবে অর্থসহায়তা দেবে সৌদি আরব। বিনিময়ে প্রয়োজনীয় পারমাণবিক সহযোগিতা নিয়ে সৌদি আরবের পাশে দাঁড়াবে পাকিস্তান।

উৎস: প্রথম আলো।

৩,১৫৭.
বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়-
  1. ক) ১৫ জুন, ২০০৯
  2. খ) ১৪ মার্চ, ২০১২
  3. গ) ১৮ এপ্রিল, ২০১২
  4. ঘ) ২০শে মে, ২০১০
সঠিক উত্তর:
খ) ১৪ মার্চ, ২০১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪ মার্চ, ২০১২
ব্যাখ্যা
- বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলার রায় হয় ২০১২ সালের ১৪ মার্চ।
- জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল International Tribunal for the Law of the Sea (ITLOS) এ সমুদ্রসীমা বিষয়ক এই মামলাটি নিষ্পত্তি হয়।
- এই রায়ের ফলে বাংলাদেশ লাভ করে ১,১১,৬৩১ বর্গকিলোমিটার সমুদ্রসীমা।

অন্যদিকে,
- বাংলাদেশ ও ভারতের মধ্যে বঙ্গোপসাগরের মহীসোপান সংক্রান্ত বিরোধ জাতিসংঘের মহীসোপান নির্ধারণসংক্রান্ত CLCS (Commission on the Limits of the Continental Shelf) এ বিচারাধীন রয়েছে।
- বাংলাদেশ ২০১১ সালের ফেব্রুয়ারিতে CLCS এ নিজেদের মহীসোপান সীমা দাবী করে আবেদন জমা দেয়।
- সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের দাবীর প্রেক্ষিতে CLCS এ আপত্তিপত্র জমা দেয়।
অন্যদিকে,
- PCA (Permanent Court of Arbitration) আদালতে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট।
৩,১৫৮.
INF চুক্তি যুক্তরাষ্ট্রের সিনেট অনুমোদন করে কত সালে?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
- INF চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
-  Intermediate Range Nuclear Forces Treaty ছিল পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে বড় অগ্রগতি।
- ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর এটি ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়েছিল।
- স্বাক্ষর করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
- যুক্তরাষ্ট্রের সিনেট এটি অনুমোদন করে ১৯৮৮ সালের ২৭ মে।
- ১ জুন, ১৯৮৮ রিগান ও গর্বাচেভ এটি অনুমোদন করেন।
- চুক্তিবলে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল (যার ব্যাপী ৫০০-১০০০ কিলোমিটার ও ১০০০- ৫৫০০ কি.মি.) নিষিদ্ধ করা হয়।
- সমুদ্রে ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি।
- ১৯৯১ সালের মে মাসের মধ্যে দেশ দুটি প্রায় ২৬৯২টি মিসাইল ধ্বংস করে।
- কিন্তু এই চুক্তিটি অকার্যকর হয়ে যায় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ২০ অক্টোবর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
- ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি সরকারিভাবে যুক্তরাষ্ট্র চুক্তিটি স্থগিত করে।
- রাশিয়াও পরদিন এই চুক্তিটি স্থগিত করে।

উৎস: ব্রিটানিকা।
৩,১৫৯.
'আমান' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া
  2. ইরাক
  3. ইরান
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

আমান:
- মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে 'আমান' অনেক পুরনো সংস্থা।
- আমান ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম।
- ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা রক্ষার জন্য এই গোয়েন্দা সংস্থাটি তৈরি হয়।
- হিব্রু ভাষায় এই সংস্থাটিকে বলা হয় 'আগাফ হা- মোডিলিন'।
- ইতিহাস বিখ্যাত দুর্ধর্ষ গুপ্তচর নারী সিলভিয়া ছিলেন এই গোয়েন্দা সংস্থার অন্যতম সদস্য।
- আমান ব্যতীত ইসরায়েলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং শিনবেত।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩০ সেপ্টেম্বর, ২০১৪।

৩,১৬০.
আল কায়েদার ইরাক শাখা কী নামে পরিচিত?
  1. ক) হিজবুত তাহরীর
  2. খ) লস্কর - ই তৈইব্যা
  3. গ) তানজিম আল জিহাদ
  4. ঘ) হুথি
সঠিক উত্তর:
গ) তানজিম আল জিহাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তানজিম আল জিহাদ
ব্যাখ্যা

- তানজিম আল জিহাদ হলো ইরাকের আল কায়েদার শাখা।
- ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন।
- তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৩,১৬১.
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কতদিন স্থায়ী ছিল?
  1. ৬ দিন
  2. ৭ দিন
  3. ১৩ দিন
  4. ১৮ দিন
সঠিক উত্তর:
১৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৩ দিন
ব্যাখ্যা
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট:
- কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ১৩ দিনের সংঘর্ষ, যা একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছিল।
- সময়কাল: অক্টোবর, ১৯৬২ সাল।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক শক্তি, সামরিক ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় নামে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- ১৯৫৯ সালে কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে।
- ১৯৬২ সালে মার্কিন গোয়েন্দা তথ্য পায় যে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে কয়েক মিনিটে আঘাত করতে সক্ষম।
- প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ১৯৬২ সালের ২২ অক্টোবর কিউবায় নৌ অবরোধের ঘোষণা দেন।
- ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমন্ডল তৈরি হয়।
- এই পরিস্থিতি 'কিউবা ক্ষেপণাস্ত্র সংকট' নামে পরিচিত।
- এই ঘটনা শীতল যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

⇒ শেষ পর্যন্ত সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ক্ষেপণাস্ত্র প্রত্যাহারে রাজি হন।
- বিনিময়ে যুক্তরাষ্ট্র কিউবায় আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়। 

উৎস: History.com
৩,১৬২.
S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কোন প্রতিষ্ঠান তৈরি করে?
  1. ক) লকহিড মার্কিন
  2. খ) মিকোয়ান
  3. গ) আলমাজ আন্তে
  4. ঘ) সুখোই
সঠিক উত্তর:
গ) আলমাজ আন্তে
উত্তর
সঠিক উত্তর:
গ) আলমাজ আন্তে
ব্যাখ্যা
S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আলমাজ আন্তে তৈরি করে। ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। এর ন্যাটো সাংকেতিক নাম (SA-21 Growler)। রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা বর্তমানে ব্যবহার করছে। এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী। (সূত্রঃ ডয়েচেভেলে এবং আল জাজিরা)
৩,১৬৩.
১৯৭৫ সালের আলজিয়ার্স চুক্তি স্বাক্ষর করে কোন দুই দেশ?
  1. আলজেরিয়া এবং ইরান
  2. ইরান এবং আফগানিস্তান
  3. ইরাক এবং ইরান
  4. ইসরায়েল এবং মিশর
সঠিক উত্তর:
ইরাক এবং ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরাক এবং ইরান
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের বসন্ত থেকে ইরানের শাহ সরকারের সাথে ইরাকের সম্পর্ক খারাপ হতে শুরু করে। 
- যার কারণ ছিল শাত-আল-আরব এর নিয়ন্ত্রণ ও ইরাকের কুর্দি বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থন।
- ১৯৭৪-৭৫ সালে সাদ্দামের নেতৃত্বে ইরাক তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়।
- তরুণ সহ-রাষ্ট্রপতি উপলব্ধি করেন যে প্রায় সম্পূর্ণ কূটনৈতিক বিচ্ছিন্নতা শাসনব্যবস্থার উপর হুমকি তৈরি করছে।

১৯৭৫ সালের আলজিয়ার্স চুক্তি:
- ১৯৭৫ সালে ইরাক এবং ইরান আলজিয়ার্স চুক্তি স্বাক্ষর করে। 
- ইরাক থ্যালওয়েগ লাইন-কে দুই দেশের সমুদ্রসীমা হিসেবে মেনে নেয়।
- এর বিনিময়ে ইরান ইরাকি কুর্দিদের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে।
- এর ফলে ইরানের সাথে সম্পর্কের উন্নতি ঘটে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথেও সম্পর্ক ভালো হয়।

উৎস: Britannica.
৩,১৬৪.
ভারত কত সালে প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা

ভারত ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের পোখরানে তাদের প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়, যার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ।

পারমাণবিক শক্তির অধিকারী ভারত:
- পারমাণবিক অস্ত্রশক্তি বৃদ্ধি করে চলেছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।
- ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষার সাংকেতিক নাম স্মাইলিং বুদ্ধ।
- এটি ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়।
- ভারতীয় সেনাবাহিনী, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ভারতীয় সচিবের তত্ত্বাবধানে, রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জে (PTR) বোমার বিস্ফোরণ ঘটায়।
- সেসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
- ভারতের এই অগ্রগতিতে শঙ্কিত হয়ে পড়েছিল অনেক দেশই। তাদের অন্যতম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন। যারা পি-৫ নামেও পরিচিত।
- এই পাঁচ দেশকে আশ্বস্ত করতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পোখরানের সেই পরমাণু পরীক্ষাকে ‘শান্তিপূর্ণ পরমাণু বিস্ফোরণ’ বলে অভিহিত করেছিলেন।

উৎস: Indian Express Bangla.

৩,১৬৫.
ন্যাটোতে সর্বশেষ যোগদানকারী দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. আলবেনিয়া
  2. মন্টিনিগ্রো
  3. সুইডেন
  4. জর্জিয়া
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন।
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১৬৬.
ভূমির বিনিময়ে চুক্তি কোনটি?
  1. নানকিং চুক্তি
  2. উই রিভার চুক্তি
  3. আনজুস চুক্তি
  4. সিটিবিটি চুক্তি
সঠিক উত্তর:
উই রিভার চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
উই রিভার চুক্তি
ব্যাখ্যা
• উই রিভার চুক্তি, ১৯৯৮:
- উই রিভার চুক্তিকে বলা হচ্ছে ভূমির বিনিময়ে চুক্তি।
- ১৯৯৮ সালে দীর্ঘ ১৯ মাসের অচলাবস্থার অবসান করে ওয়াশিংটনের অদূরে একটি স্থানে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্দানের প্রয়াত বাদশা হোসেনও ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

• চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে-
- (১) ইসরাইল অধিকৃত আরব এলাকা পশ্চিম তীরের ১৩ শতাংশ এলাকা ফিলিস্তিনিদের হাতে অর্পণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাঝে ৩ শতাংশ এলাকা 'সবুজ বেষ্টনী' অথবা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করবে। ওই সবুজ বেষ্টনীতে বসবাসকারী ইসরাইলিদের নিরাপত্তা ও সন্ত্রাস দমনের বিষয়টি ইসরাইল কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে;
- (২) সন্ত্রাস দমনের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছে এবং নিজ নিজ বিচারব্যবস্থা অনুযায়ী সন্ত্রাসীদের বিচার করা হবে এবং ইহুদি ও ফিলিস্তিনিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি দুই সপ্তাহ অন্তর সন্ত্রাস দমনে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করবে;
- (৩) ফিলিস্তিনি কর্তৃপক্ষ সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে একটি ডিগ্রি জারি করবে। 

উৎস:- ব্রিটানিকা।
৩,১৬৭.
নিম্নে কোন দেশটি ANZUS প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজল্যান্ড
  3. অস্ট্রিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
ANZUS (Australia, New Zealand, United States Security Treaty)

• চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫১ সালে।
• উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।
• এটি একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি।
• যদিও চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মধ্যে সামরিক সম্পর্ক বর্তমানে সক্রিয় নয়।

উৎস: Office of the Historian (.gov)
৩,১৬৮.
NATO কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৪ আগষ্ট ১৯৪৭
  2. ৪ এপ্রিল ১৯৪৯
  3. ৪ ফেব্রুয়ারি ১৯৪৭
  4. ৪ মে ১৯৪৭
সঠিক উত্তর:
৪ এপ্রিল ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪ এপ্রিল ১৯৪৯
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন।
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১৬৯.
Organization for Security and Co-operation in Europe (OSCE)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. ব্রাসেলস
  3. কোপেনহেগেন
  4. জেনেভা
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা

OSCE:
- OSCE-এর পূর্ণরূপ: Organization for Security and Co-operation in Europe.
- এটি হলো ইউরোপের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন। 
- সদস্য: ৫৭টি দেশ।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে (হেলসিঙ্কি চুক্তির মাধ্যমে)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাসচিব: ফেরিদুন এইচ. সিনিরলিওগলু  (তুর্কিয়ে)।

⇒ ১৯৭০-এর দশকের ডিটেনটে পর্বে পূর্ব ও পশ্চিমের মধ্যে সংলাপের জন্য Conference on Security and Cooperation in Europe (CSCE) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের হেলসিঙ্কি চুক্তি CSCE-কে একটি বহুপাক্ষিক ফোরাম হিসেবে প্রতিষ্ঠা করে, যা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং মানবাধিকার বিষয়ক প্রতিশ্রুতি প্রদান করেছিল।
- ১৯৯০ সালের প্যারিস শীর্ষ সম্মেলনে CSCE নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়।
- এরপর ১৯৯৪ সালে বুদাপেস্ট শীর্ষ সম্মেলনে CSCE এর নাম পরিবর্তন করে OSCE রাখা হয়।

উৎস: OSCE ওয়েবসাইট।

৩,১৭০.
ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টা স্বাক্ষর করেন?
  1. কিং হেনরি 
  2. পঞ্চম জর্জ
  3. কিং জন
  4. চতুর্দশ লুই
সঠিক উত্তর:
কিং জন
উত্তর
সঠিক উত্তর:
কিং জন
ব্যাখ্যা

'ম্যাগনা কার্টা':
- 'ম্যাগনা কার্টা' হল রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল।
- যা ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়।
- ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে। 
- ১২১৫ সালে ইংল্যান্ডের 'রাজা জন' সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- মানে ১২১৫ খ্রিস্টাব্দে ম্যাগনাকার্টা প্রনীত হয়। 
- এই দলিলটি সে দেশের অন্যতম সাংবিধানিক দলিল। 

উৎস: Britannica.

৩,১৭১.
স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের জলদস্যুরা কোন নামে পরিচিত ছিল?
  1. স্পার্টান
  2. ভাইকিং
  3. সামুরাই
  4. হুন
সঠিক উত্তর:
ভাইকিং
উত্তর
সঠিক উত্তর:
ভাইকিং
ব্যাখ্যা

• ভাইকিং: 
- স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের জলদস্যুরা ভাইকিং নামে পরিচিত ছিল।
- ভাইকিং ছিল ৮ম থেকে ১১শ শতকের স্ক্যান্ডিনেভিয়ার (বর্তমান ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন) সমুদ্রচারী, ব্যবসায়ী এবং জলদস্যু
- এরা ইউরোপের বিশাল অংশ জুড়ে লুটতরাজ এবং উপনিবেশ স্থাপন করেছিল। 
- এই জলদস্যুরা ইউরোপ, সমুদ্র এবং নদীপথে বাণিজ্য পথ গড়ে তোলে এবং কখনও স্থায়ী বসতি স্থাপন করে।
- এমনকি উত্তর আটলান্টিক অতিক্রম করে তারা আমেরিকায় পৌঁছানোর কৃতিত্বও অর্জন করেছিল।

অন্যদিকে,
• স্পার্টান: স্পার্টানরা ছিল প্রাচীন গ্রিসের স্পার্টা নগর–রাষ্ট্রের অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সামরিক-কেন্দ্রিক যোদ্ধা সমাজ।
• সামুরাই: সামুরাইরা ছিল জাপানের মধ্যযুগীয় যুগের অভিজাত বুশিদোযোদ্ধা শ্রেণি। 
• হুন: হুনরা ছিল মধ্য এশিয়ার যাযাবর ও ভয়ংকর যুদ্ধকৌশলী গোষ্ঠী, যারা দ্রুতগামী অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ চালানোর জন্য কুখ্যাত।

উৎস: Britannica.

৩,১৭২.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (জুলাই, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৭৩.
কোন চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যে আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয়?
  1. বিল অব রাইটস
  2. ট্রিটি অব লন্ডন
  3. অ্যাক্ট অব ইউনিয়ন
  4. ম্যাগনা কার্টা
সঠিক উত্তর:
ম্যাগনা কার্টা
উত্তর
সঠিক উত্তর:
ম্যাগনা কার্টা
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
- যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় ১৫ জুন ১২১৫ ম্যাগনাকার্টা (Magna Carta) চুক্তির মাধ্যমে।

উল্লেখ্য,
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
- যুক্তরাজ্যে প্রথম সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি এর ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল ম্যাগনা কার্টা (Magna Carta) নথিতে, যা ১২১৫ সালে সই করা হয়েছিল।
- ইংল্যান্ডের রাজা জন “ম্যাগনা কার্টা” (Magna Carta) নামে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন।
- এর প্রথম নাম ছিল ‘চার্টার অব রানিমেড’ (Charter of Runnymede)।
- পরে এটি ম্যাগনাকার্টা চার্টার নামে পরিচিতি লাভ করে।

এছাড়াও,
- বিল অব রাইটস (১৬৮৯): ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের (Glorious Revolution) মাধ্যমে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা অনেকাংশে সীমিত হয়ে যায় এবং পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো হয়। গৌরবময় বিপ্লবের পর ১৬৮৯ সালে বিল অব রাইটস (Bill of Rights) পাস হয়, যা রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করে এবং সংসদের ভূমিকা প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে পার্লামেন্টের ক্ষমতা ও জনগণের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়।
- ট্রিটি অব লন্ডন (১৯১৩) প্রথম বলকান যুদ্ধের পর স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে অটোমান সাম্রাজ্য ইউরোপের প্রায় সব অঞ্চল হারায়। এটি সাম্রাজ্যের বিলুপ্তি ঘটায়নি, তবে এর ক্ষয়কে ত্বরান্বিত করে।

উৎস: Britannica.
৩,১৭৪.
নিচের কোন দেশটি সিটিবিটি-তে স্বাক্ষর করেনি?
  1. পাকিস্তান
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ইসরাইল
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT): 
- কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি (CTBT) বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে। 
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
- ১৮৭টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৭৮টি দেশ এটিকে অনুমোদন (ratify) করেছে।
- চুক্তি কার্যকর হওয়ার জন্য ৪৪টি নির্দিষ্ট পারমাণবিক প্রযুক্তি-ধারী দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
- তবে ৪৪টি নির্দিষ্ট দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি, এবং মাত্র ৩৬টি দেশ এটি অনুমোদন করেছে।
- এই চুক্তি তখনই কার্যকর হবে যখন ৪৪টি নির্দিষ্ট "পারমাণবিক সক্ষম রাষ্ট্র" আনুষ্ঠানিকভাবে এটিকে অনুমোদন করবে এবং জাতিসংঘের মহাসচিবের কাছে তাদের অনুমোদনের দলিল জমা দেবে।

সূত্র: CTBTO ওয়েবসাইট।
৩,১৭৫.
১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষে প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম -
  1. ক) অসলো চুক্তি
  2. খ) প্যারিস চুক্তি
  3. গ) টেম্পল মাউন্ট চুক্তি
  4. ঘ) ক্যাম্পডেভিড চুক্তি
সঠিক উত্তর:
ক) অসলো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) অসলো চুক্তি
ব্যাখ্যা
- নরওয়ের রাজধানী অসলোতে ১৯৯৩ সালে অত্যন্ত গোপনে এক আপোষ মীমাংসার মধ্য দিয়ে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল, যা অসলো চুক্তি নামে পরিচিতি পায়।

- এই চুক্তিতে বলা হয়েছে- ফিলিস্তিনিরা স্বশাসনের আংশিক অধিকার পাবে এবং ইসরায়েল প্রথমে পশ্চিম তীরের জেরিকো এবং তারপর গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে। বদলে, ইসরায়েলি রাষ্ট্রের বৈধতা স্বীকার করে নেবে পিএলও।
- এই চুক্তির জন্য ইয়াসের আরাফাত এবং তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিন নোবেল শান্তি পুরষ্কারও পেয়েছিলেন।

Source: BBC Bangla
৩,১৭৬.
INTERPOL এর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা
♦Interpol:
- এর পূর্ণরূপ International Criminal Police Organisation.
- ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। তবে শুরুতে সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- ইন্টারপোলের বর্তমান সেক্রেটারি জেনারেল জর্জেন স্টক।

তথ্যসূত্র - Interpol অফিসিয়াল ওয়েবসাইট। (লিংক)।
৩,১৭৭.
কার মধ্যস্থতায় উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. জন এফ কেনেডি
  2. রোনাল্ড রিগ্যান
  3. বিল ক্লিন্টন
  4. এ্যালেক্সি কোসিজিন
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
 
- উই রিভার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
- ইসরাইল ও পিএলও এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে স্বাক্ষরিত হয়।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।
 
তথ্যসূত্র - Britannica.com
৩,১৭৮.
BWC চুক্তি কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করে?
  1. পারমাণবিক
  2. রাসায়নিক
  3. জীবাণু ও টক্সিন
  4. ক্ষেপণাস্ত্র
সঠিক উত্তর:
জীবাণু ও টক্সিন
উত্তর
সঠিক উত্তর:
জীবাণু ও টক্সিন
ব্যাখ্যা
• BWC:
- পূর্ণ নাম: Convention on the Prohibition of the Development, Production and Stockpiling of Biological and Toxin Weapons and on their Destruction.
- সংক্ষিপ্ত নাম: Biological Weapons Convention (BWC)।
- স্বাক্ষরের তারিখ: ১০ এপ্রিল, ১৯৭২।
- কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ, ১৯৭৫।
- নিষিদ্ধ অস্ত্র: জীবাণু (biological) ও টক্সিন (toxin) অস্ত্র।
- চুক্তির সদস্য সংখ্যা: ১৮৮ টি রাষ্ট্র এবং চারটি Signatory States.
- পুনর্মূল্যায়ন সম্মেলন:  প্রতি ৫ বছর পর পর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [Link]।
৩,১৭৯.
‘বোকো হারাম’ কোন দেশভিত্তিক ইসলামপন্থী সংগঠন?
  1. আফগানিস্তান
  2. নাইজেরিয়া
  3. লেবানন
  4. সিরিয়া
সঠিক উত্তর:
নাইজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইজেরিয়া
ব্যাখ্যা
বোকো হারাম:
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ। 
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।
- সৌদি আরব ও যুক্তরাজ্যের কিছু গোষ্ঠী বোকো হারামের তহবিল সংগ্রহ করে থাকে।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।

উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট এবং ব্রিটানিকা।
৩,১৮০.
নিচের কোন দেশের সাথে 'বোফর্স কেলেঙ্কারি' জড়িত?
  1. রাশিয়া
  2. যুক্তরাজ্য
  3. ভারত
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
বোফোর্স কেলেঙ্কারি:

- ভারতের সাথে 'বোফর্স কেলেঙ্কারি' জড়িত।
- বোফোর্স কেলেঙ্কারির সাথে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীবগান্ধীর নাম জড়িত।
- বোফোর্স হলো সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান।
- ১৯৮৬ সালে ভারত সরকার এই কোম্পানির সাথে অস্ত্র ক্রয়ের চুক্তি সম্পাদন করে।
- এই চুক্তি সম্পাদনে গান্ধী সরকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে।
- আর এটিই বোফোর্স কেলেঙ্কারি নামে পরিচিত।
- এই ঘটনায় রাজীব গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ারে ধ্বস নামে।

তথ্যসূত্র - ইন্ডিয়া টাইমস।
৩,১৮১.
‘রাসায়নিক অস্ত্র কনভেনশন’ (CWC) অনুযায়ী রাসায়নিক অস্ত্র ধ্বংস ও তদারকির কাজ করে কোন প্রতিষ্ঠান?
  1. IAEA
  2. OPCW
  3. NATO
  4. ICC
সঠিক উত্তর:
OPCW
উত্তর
সঠিক উত্তর:
OPCW
ব্যাখ্যা
- CWC বাস্তবায়নের জন্য OPCW (Organization for the Prohibition of Chemical Weapons) গঠিত হয়, যারা রাসায়নিক অস্ত্র ধ্বংস ও তদারকির কাজ করে।

রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC):
- পূর্ণ নাম: Chemical Weapons Convention
- গৃহীত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭
- উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং ধ্বংস নিশ্চিত করা।
- আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করতে "অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস" (OPCW) প্রতিষ্ঠা লাভ করে।
- ১৯৩টি দেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত।
- রাসায়নিক অস্ত্র ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।

উল্লেখযোগ্য উদাহরণ:
- সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এবং OPCW-এর তদন্ত।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য।

উৎস: i) OPCW অফিসিয়াল ওয়েবসাইট
ii) United Nations Archives
৩,১৮২.
আনুষ্ঠানিকভাবে কোয়াড (QUAD) গঠিত হয় কবে?
  1. ২০০১ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০১০ সালে
সঠিক উত্তর:
২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৭ সালে
ব্যাখ্যা

কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- Quadrilateral Security Dialogue একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- আনুষ্ঠানিকভাবে কোয়াড (QUAD) গঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি।
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।

⇒ উল্লেখ্য:
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।

৩,১৮৩.
কোন যুদ্ধের সময় ডমিনো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল?
  1. ক) ভিয়েতনাম যুদ্ধ
  2. খ) কোরিয় যুদ্ধ
  3. গ) আফগান যুদ্ধ
  4. ঘ) ইউক্রেন যুদ্ধ
সঠিক উত্তর:
ক) ভিয়েতনাম যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব:
- দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য 'ডমিনো তত্ত্বটি' প্রযোজ্য ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' অন্যতম।
- কোনো একটি রাষ্ট্রে যদি সাম্যবাদীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সাম্যবাদীদের দখলে চলে যাবে।
- সাম্যবাদের প্রসার ঠেকানো ছিল ডমিনো তত্ত্বের মূল কথা।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।

 উৎস: History.com.
৩,১৮৪.
‘ডেল্টা ফোর্স’ আনুষ্ঠানিকভাবে কী নামে পরিচিত?
  1. Navy SEAL Team Six
  2. US Army Rangers
  3. 1st SFOD-D
  4. Marine Force Recon
সঠিক উত্তর:
1st SFOD-D
উত্তর
সঠিক উত্তর:
1st SFOD-D
ব্যাখ্যা

‘ডেল্টা ফোর্স-এর আনুষ্ঠানিক নাম হলো 1st Special Forces Operational Detachment–Delta (1st SFOD-D) যা পেন্টাগন ও ইউএস আর্মির নথিতে ব্যবহৃত হয়।

ডেল্টা ফোর্স:
- ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট।
- এটি মার্কিন সেনাবাহিনীর একটি অভিজাত বাহিনী।
- এটিকে কমব্যাট অ্যাপ্লিকেশন গ্রুপ (CAG), আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস (ACE), টাস্ক ফোর্স গ্রিন এবং সহজভাবে 'ইউনিট' নামেও উল্লেখ করা হয়েছে। 
- প্রতিস্থিত হয়: ১৯৭৭ সালে। 
- ঘাঁটি: ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলাইনা। 
- এ ইউনিট সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে অপারেশনে অংশ নেয়।
- এটি যুক্তরাষ্ট্রের Joint Special Operations Command (JSOC)-এর সরাসরি অধীনে কাজ করে।
- ডেল্টা ফোর্স আনুষ্ঠানিকভাবে First Special Forces Operational Detachment-Delta (1st SFOD-D) নামে পরিচিত।

 ⇒ এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, চড়া মূল্যের লক্ষ্যবস্তু আটক, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত।
- ডেল্টা ফোর্সে রয়েছে মোট ৮টি অপারেশনাল স্কোয়াড্রন। প্রতিটি স্কোয়াড্রন নিজেই স্বয়ংসম্পূর্ণ ও অল্প সময়ের নোটিশে আক্রমণ বা উদ্ধার অভিযানে যেতে সক্ষম। 
- ডেল্টা ফোর্স–সম্পর্কিত প্রায় সব তথ্যই সর্বোচ্চ মাত্রায় গোপন রাখা হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে  বিশেষায়িত বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৩,১৮৫.
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ কোনটি?
  1. আলবেনিয়া
  2. জর্ডান
  3. ইরান
  4. মিসর
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (মার্চ, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (মার্চ, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (মার্চ, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (মার্চ, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৮৬.
শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কী নামে পরিচিত?
  1. ক) টেম্পল ট্রি
  2. খ) ক্যাপিটল হিল
  3. গ) মার্লবোরো হাউজ
  4. ঘ) এলিসি প্রাসাদ
সঠিক উত্তর:
ক) টেম্পল ট্রি
উত্তর
সঠিক উত্তর:
ক) টেম্পল ট্রি
ব্যাখ্যা
টেম্পল ট্রি : শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
• এলিসি প্রাসাদ : ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
• ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেস ভবন অবস্থিত।
• লন্ডনের পলমলে অবস্থিত মার্লবোরো হাউজে কমনওয়েলথ সচিবালয় এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের সদরদপ্তর অবস্থিত।

তথ্যসূত্র: দেশগুলোর সরকারি ওয়েবসাইট।
৩,১৮৭.
কোন চুক্তির কারণে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়?
  1. প্যারিস শান্তি চুক্তি
  2. রোম শান্তি চুক্তি
  3. ভিয়েনা শান্তি চুক্তি
  4. অসলো শান্তি চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
ব্যাখ্যা
প্যারিস শান্তি চুক্তি:
- প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান-প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ- ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- উদ্দেশ্য: ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটানো।
- ফলাফল: ভিয়েতনাম যুদ্ধের অবসান।

তথ্যসূত্র - ash.harvard.edu & History.com
৩,১৮৮.
'Mein Kamph' আত্মজীবনী কার?
  1. ক) সান ইয়াৎ সেন
  2. খ) বেনিতো মুসোলিনি
  3. গ) অ্যাডলফ হিটলার
  4. ঘ) জোসেফ স্ট্যালিন
সঠিক উত্তর:
গ) অ্যাডলফ হিটলার
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাডলফ হিটলার
ব্যাখ্যা
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.

সূত্র:- Britannica
৩,১৮৯.
'ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. ইংল্যান্ড
  4. স্পেন
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে জার্মানির ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে।
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: Britannica ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৯০.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ নিচের কোনটি?
  1. ইরাক
  2. কুয়েত
  3. ইরান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

ন্যাটো (NATO):
- NATO এর পূর্ণরূপ- North Atlantic Treaty Organization.
- ন্যাটো একটি সামরিক সহযোগিতার জোট।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য ১২টি।
- সদর দপ্তর- ব্রাসেলসে, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
- ন্যাটোর মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- অনুচ্ছেদ- ১০: Open Door Policy [নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি]।
- ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে।
- ন্যাটোর সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো - দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।

৩,১৯১.
ওয়ারশ প্যাক্ট মূলত কোন দেশের নেতৃত্বে গঠিত হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. সোভিয়েত ইউনিয়ন
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
- Warsaw Pact সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত একটি সামরিক জোট।

ওয়ারশ প্যাক্ট:
- এর পূর্ণ নাম Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance,
- এটি ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত একটি সামরিক জোট।
- এটি ১৯৫৫ সালের ১৪ মে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তিতে পূর্ব ইউরোপের আটটি সমাজতান্ত্রিক দেশ— সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড এবং রোমানিয়া।

উল্লেখ্য,
- ওয়ারশ প্যাক্টের মূল উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা, সোভিয়েত প্রভাব বজায় রাখা এবং পশ্চিমা সামরিক শক্তি, বিশেষ করে ন্যাটোর (NATO) বিরুদ্ধে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
- এটি স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল এবং সমাজতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার একটি কার্যকর কৌশল হিসেবে ব্যবহৃত হতো।
- অবশেষে, ১৯৯১ সালের ১ জুলাই এই সামরিক জোটটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সূত্র: ব্রিটানিকা।
৩,১৯২.
'আমান' কী?
  1. ইরানের সাইবার গোয়েন্দা ইউনিট
  2. ইরানের প্রতিরক্ষা সংস্থা
  3. সিরিয়ার বেসামরিক গোয়েন্দা সংস্থা
  4. ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
সঠিক উত্তর:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
- ‘আমান’ হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা।

আমান:
- আমান (Aman) হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা এবং
- মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত।
- এটি হিব্রু ভাষায় পরিচিত ‘আগাফ হা-মোডিলিন’ নামে।
- ১৯৪৮ সালে আমান গঠিত হয় এবং ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এর কার্যক্রম আরও বিস্তৃত হয়।

উল্লেখ্য,
- ইতিহাসখ্যাত একাধিক গুপ্তচরদের মধ্যে সিলভিয়া নামক একজন দুর্ধর্ষ নারী গুপ্তচর আমান-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
- ইসরায়েলের গোয়েন্দা কাঠামোতে আমান ছাড়াও আরও দুটি উল্লেখযোগ্য সংস্থা রয়েছে—বাহ্যিক গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত।

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো।
৩,১৯৩.
’রাফাল’ কোন প্রজন্মের যুদ্ধবিমান?
  1. ৪র্থ প্রজন্মের
  2. ৫ম প্রজন্মের
  3. ৪.৫ প্রজন্মের
  4. ৩য় প্রজন্মের
সঠিক উত্তর:
৪.৫ প্রজন্মের
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ প্রজন্মের
ব্যাখ্যা
• রাফাল যুদ্ধবিমান:
- রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের তৈরি ।
-  রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা ডাসোঁ এভিয়েশন।
- এটি আধুনিক ও বিধ্বংসী ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান।।
- এই যুদ্ধবিমানটি ১ দশমিক ৮ মাক গতি অর্জন করতে পারে (ঘণ্টায় প্রায় ২ হাজার ২২৩ কিমি) এবং এর কমব্যাট রেঞ্জ ১ হাজার
৮৫০ কিমি।
- প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী আক্রমণ, দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী আক্রমণ, পারমাণবিক প্রতিরক্ষা।

উৎস: i) Dassault Aviation.
ii) The Business Standard.
৩,১৯৪.
ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. বেলজিয়াম
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপের ককপিট:
- 'ককপিট' টার্মটি প্রথম ব্যবহৃত হয় ১৫০০ সালের দিকে।
- যে জায়গায় মোরগ লড়াই অনুষ্ঠিত হতো, সেটিকে ককপিট বলা হতো।
- মোরগ লড়াইয়ের সময় কোনো মোরগ যাতে পালাতে না পারে, এজন্য মাটি খুঁড়ে একটি গর্তের মতো করে এই লড়াইয়ের আয়োজন করা হতো।
- এই মাটি খুঁড়ে করা গর্তের মধ্যে মোরগ লড়াই থেকে এসেছে ইংরেজি 'cockpit' শব্দটি।
- বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়।
- সপ্তদশ শতকের দিকে আয়তনে ছোট্ট কিন্তু ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রকে সৈন্যরা ককপিট নামে ডাকতো।
- প্রায়ই যুদ্ধ সংঘটিত হয়েছে এরুপ স্থান ককপিট নামে পরিচিত।
- কৌশলগত অবস্থান, বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগের দেশ হিসাবে বেলজিয়ামে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে।
- তাই, বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের রণক্ষেত্র বলা হয়।
- এখানে বিখ্যাত ওয়াটুর লু যুদ্ধসহ অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩,১৯৫.
কার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. কনস্তান্তিন চেরনেনকো
  2. আলেক্সি কোসিগিন
  3. মিখাইল গর্বাচেভ
  4. ইউরি আন্দ্রোপভ
সঠিক উত্তর:
আলেক্সি কোসিগিন
উত্তর
সঠিক উত্তর:
আলেক্সি কোসিগিন
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চির বৈরি ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- তাসখন্দ সম্মেলনে বিবদমান এই দুই রাষ্ট্রকে পূর্বের চুক্তিগুলোর বাধ্যবাধকতা মেনে চলার জন্য বিশ্বের পরাশক্তিগুলোর তরফ থেকে চাপ প্রয়োগ করা হয়।
- ১৯৬৬ সালের ৪ জানুয়ারি থেকে চুক্তির প্রক্রিয়া শুরু হলেও এটি চূড়ান্ত রূপ লাভ করে ১০ জানুয়ারি।
- পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রি রহস্যজনকভাবে তাসখন্দে মৃত্যুবরণ করলে এটি ষড়যন্ত্রমূলক তত্ত্ব হিসেবেও উপমহাদেশে পরিচিতি পেতে শুরু করে।

উৎস: ব্রিটানিকা।

৩,১৯৬.
ন্যাটো প্রথমবারের মতো তার সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ (Article 5) কখন প্রয়োগ করে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৬ সালে
সঠিক উত্তর:
২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সালে
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট মূলত সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।

⇒ আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সবার সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।
- নাইন ইলেভেনে টুইন টাওয়ার হামলার পর ২০০১ সালে এই আর্টিকেল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।
- এটির ভিত্তিতেই সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

• নাইন-ইলেভেন:
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা।

উৎস: NATO ওয়েবসাইট।
৩,১৯৭.
জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন 'UNCLOS' কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৮২ সালে
  2. ১৯৮৪ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
UNCLOS:
- জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOS হলো সমুদ্রের ব্যবহার, সংরক্ষণ এবং তার সম্পদের মধ্যে ন্যায্যতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার জন্য একটি চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।

⇒ UNCLOS এর প্রধান উদ্দেশ্য হল:
• সামুদ্রিক নিরাপত্তা প্রচার করা।
• আন্তর্জাতিক যোগাযোগ সহজতর করা।
• সমুদ্র এবং মহাসাগরের শান্তিপূর্ণ ব্যবহারের প্রচার করা।
• সমুদ্র সম্পদের ন্যায়সঙ্গত এবং দক্ষ ব্যবহার সক্ষম করা।
• সামুদ্রিক পরিবেশ রক্ষা ও সংরক্ষণ করা।

উৎস: UNCLOS ওয়েবসাইট।  
৩,১৯৮.
প্যারিস শান্তি চুক্তি-১৯৭৩ স্বাক্ষরিত হয়-
  1. ক) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে
  2. খ) ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে
  3. গ) যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে
  4. ঘ) মিশর ও ইসরাইলের মধ্যে
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে
ব্যাখ্যা
ভিয়েতনাম যুদ্ধের অবসানের লক্ষ্যে ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে প্যারিস শান্তি চুক্তি-১৯৭৩ স্বাক্ষরিত হয়। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৩,১৯৯.
GATT চুক্তির প্রথম রাউন্ড কোনটি?
  1. Geneva Round
  2. Annecy Round
  3. Torquay Round
  4. Dillon Round
  5. Tokyo Round
সঠিক উত্তর:
Geneva Round
উত্তর
সঠিক উত্তর:
Geneva Round
ব্যাখ্যা

GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এই রাউন্ডের সংলাপ চলে দীর্ঘ ৮ বছর ধরে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

তথ্যসূত্র - WTO ওয়েবসাইট।

৩,২০০.
১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? 
  1. পরিবেশ
  2. শরণার্থী 
  3. কূটনীতি
  4. মানবাধিকার 
সঠিক উত্তর:
কূটনীতি
উত্তর
সঠিক উত্তর:
কূটনীতি
ব্যাখ্যা

• ভিয়েনা কনভেনশন -১৯৬১:
- চুক্তির নাম: Vienna Convention on Diplomatic Relations. 
- চুক্তি অনুযায়ী, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় স্বাগতিক দেশকে।
- গৃহীত হয়: ১৮ এপ্রিল ১৯৬১,
- কার্যকর হয়: ২৪ এপ্রিল ১৯৬৪,
- স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া,
- ভিয়েনা কনভেনশনে মোট ৫৩টি ধারা রয়েছে।
- কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৬৫ সালে ভারত ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস’ চুক্তিতে সাক্ষর করে।
- বাংলাদেশ ওই চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।

• মূল উদ্দেশ্য:
- রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ করা।
- কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা।
- কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।