বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

মোট প্রশ্ন৩,৩৩৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক

PrepBank · পাতা ২০ / ৩৪ · ১,৯০১২,০০০ / ৩,৩৩৯

১,৯০১.
পাকিস্তানের পক্ষে সিমলা চুক্তিতে স্বাক্ষর কে?
  1. জুলফিকার আলী ভুট্টো
  2. ইয়াহিয়া খান
  3. পারভেজ মোশাররফ
  4. নওয়াজ শরিফ
সঠিক উত্তর:
জুলফিকার আলী ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
জুলফিকার আলী ভুট্টো
ব্যাখ্যা

সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে ভারত - পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে) পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির লক্ষ্য ছিল সম্পর্ক স্বাভাবিক করা, বিরোধ নিষ্পত্তির জন্য একটি দ্বিপাক্ষিক কাঠামো প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যতে সশস্ত্র সংঘাত রোধ করা।
- স্বাক্ষরের তারিখ: ২ জুলাই, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- স্বাক্ষরকারী পক্ষ: ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী:
• ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
• পাকিস্তানের পক্ষে - প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টরি.কম।

১,৯০২.
ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল-
  1. লাদাখ
  2. কালাপানি
  3. কাশ্মীর
  4. তিনবিঘা করিডোর
সঠিক উত্তর:
কালাপানি
উত্তর
সঠিক উত্তর:
কালাপানি
ব্যাখ্যা
কালাপানি:
- কালাপানি অঞ্চল ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
- বর্তমানে এই অঞ্চল ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
- নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে।
- তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।
- বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম।
- নেপালের উত্তর-পশ্চিম অংশে এগুলো অবস্থিত।
- যার দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চীনের তিব্বত।
- এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীন - তিন দেশের একটি সংযোগস্থল।

অন্যদিকে,
- তিন বিঘা করিডোর বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সংযোগ পথ।
- কাশ্মীর ভারত ও পাকিস্তান মধ্য অবস্থিত । এর কিছু অংশ ভারত শাসিত, কিছু অঞ্চল পাকিস্তান শাসিত।

উৎস: বিবিসি, ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,৯০৩.
বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাথে জড়িত-
  1. ক) পরেশ বড়ুয়া
  2. খ) অনুপ চেটিয়া
  3. গ) অরবিন্দ রাজখোয়া
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- ULFA (United Liberation Front of Assam) বা উলফা ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উলফার নেতা।
- বাংলাদেশের আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে উলফা জড়িত।

তথ্যসূত্র:- South Asia Terrorism Portal.
১,৯০৪.
সম্প্রতি কোন দেশ স্থলমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ইউক্রেন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা

• অটোয়া কনভেনশন/ স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি :
- ইংরেজী নাম: "Ottawa Convention" or "Mine Ban Treaty"
- উদ্দেশ্য: স্থলমাইন ব্যবহার, মজুত, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধ করা এবং বিদ্যমান মাইন ধ্বংস করা।
- স্বাক্ষর উন্মুক্ত হয়: ৩ ডিসেম্বর ১৯৯৭ ( অটোয়া, কানাডা)
- কার্যকর হয়: ১ মার্চ ১৯৯৯।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮

- অটোয়া কনভেনশনের ল্যান্ডমাইন বিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন।
-এই নিয়ে একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। (৩০ জুন, ২০২৫)
-প্রেসেডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে একথা বলা হয়েছে।  
- মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এই বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং  জাতিসংঘকে এই বিষয়ে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য,
চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র স্থলমাইন বিরোধী চুক্তি স্বাক্ষর করেনি।

তথ্যসূত্র: Arms Control Association ; United Nations Treaty Collection ও ডয়েচে ভেলে(DW)। Link

১,৯০৫.
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'জোটের সদস্যতা ত্যাগ' এর উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ১০
  2. অনুচ্ছেদ ১১
  3. অনুচ্ছেদ ১২
  4. অনুচ্ছেদ ১৩
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৩
ব্যাখ্যা

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯০৬.
ইসরায়েলের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের বর্তমান পরিচালক কে?
  1. জেভি জামির
  2. ডেভিড বার্নিয়ে
  3. বিল বার্নস
  4. ডেনিস রিচি
সঠিক উত্তর:
ডেভিড বার্নিয়ে
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড বার্নিয়ে
ব্যাখ্যা
• মোসাদ:
→ মোসাদ ইসরায়েলের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
→ এটি ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর গঠিত হয়।
→ এর সদর দপ্তর তেলআবিবে অবস্থিত।
→ এর বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ে।
→ মোসাদ ব্যতীত আমান ও শিনবেথ ইসরাইলের অপর দুটি গোয়েন্দা সংস্থা।

সূত্র: মোসাদ ওয়েবসাইট।
১,৯০৭.
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের স্থান-
  1. ক) রোম, ইতালি
  2. খ) মেরিল্যান্ড, যুক্তরাষ্ট
  3. গ) বার্লিন, জার্মানি
  4. ঘ) প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
খ) মেরিল্যান্ড, যুক্তরাষ্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) মেরিল্যান্ড, যুক্তরাষ্ট
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮:
- চুক্তি স্বাক্ষরিত হয়- ১৭ সেপ্টেম্ব, ১৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট
- পক্ষসমূহ-মিসর-ইসরাইল।
- স্বাক্ষরকারী- মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের ততকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
- মধ্যস্থতাকারী- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- উদ্দেশ্য- মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ এবং শান্তি স্থাপন।

তথ্যসূত্র: Britannica.com
১,৯০৮.
'গডস আর্মি' মিয়ানমারের কোন রাজ্যে তাদের কার্যক্রম চালায়‌?
  1. ক) রাখাইন
  2. খ) চিন
  3. গ) কারেন
  4. ঘ) কাচিন
সঠিক উত্তর:
গ) কারেন
উত্তর
সঠিক উত্তর:
গ) কারেন
ব্যাখ্যা
- 'গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়‌। 

তথ্যসূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
১,৯০৯.
নিম্নলিখিত কোন দেশটি NATO-র সদস্য নয়?
  1. গ্রীস
  2. লুক্সেমবার্গ
  3. ডেনমার্ক
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।

⇒ ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।

অনুচ্ছেদ - ১০: Open Door Policy [নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি]।
- ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে।
- ন্যাটোর সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো - দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে।

অন্যদিকে,
- সুইজারল্যান্ড NATO-র সদস্য নয়।

উৎস: NATO ওয়েবসাইট।
১,৯১০.
INTERPOL কর্তৃক প্রকাশিত জার্নাল কোনটি?
  1. International Criminal Police Review
  2. Police Executive Research Forum Journal
  3. Global Security Journal
  4. Law Enforcement Technology Magazine
সঠিক উত্তর:
International Criminal Police Review
উত্তর
সঠিক উত্তর:
International Criminal Police Review
ব্যাখ্যা
Interpol:
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।

⇒ International Criminal Police Review INTERPOL কর্তৃক প্রকাশিত জার্নাল।

উৎস: Interpol ওয়েবসাইট।
১,৯১১.
'Operation True Promise 1' কী?
  1. ইসরায়েল কর্তৃক সিরিয়ায় পরিচালিত অপারেশন
  2. ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত অভিযান
  3. ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশন
  4. ইরান কর্তৃক জর্ডানে পরিচালিত অভিযান
সঠিক উত্তর:
ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশন
উত্তর
সঠিক উত্তর:
ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশন
ব্যাখ্যা
ইরান-ইসরাইল সংকট ২০২৪:
সংকটের শুরু: ১ এপ্রিল, ২০২৪ সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল.
Operation True Promise 1: ১৩ এপ্রিল, ২০২৪ ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশন।
Operation Iron Shield: ইসরায়েল কর্তৃক ইরানের হামলা প্রতিহত করা।

ইরানকে সহায়তা করে:
→ ইরাক: পপুলার মোবিলাইজেশন ফোর্সেস;
→ লেবানন: হিজবুল্লাহ গ্রুপ;
→ ইয়েমেন: হুতি গোষ্ঠী।

ইসরায়েলকে সহায়তা করে:
→ যুক্তরাষ্ট্র: United States Central Command (CENTCOM);
→ যুক্তরাজ্য: Royal Air Force;
→ জর্ডান: বিমান ও নৌ-বাহিনী;
→ ফ্রান্স: নৌ-বাহিনী।

উল্লেখ্য,
- ১ অক্টোবর, ২০২৪ ইরান Operation True Promise 2 নামে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
- যার জবাবে ২৬ অক্টোবর ইসরায়েল 'Operation Days of Repentance' নামে ইরানে হামলা চালায়।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
১,৯১২.
নিচের কোনটি লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী?
  1. ক) হিজবুল্লাহ
  2. খ) আল নুসরা ফ্রন্ট
  3. গ) তানজিম আল জিহাদ
  4. ঘ) মুসলিম ব্রাদারহুড
সঠিক উত্তর:
ক) হিজবুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) হিজবুল্লাহ
ব্যাখ্যা
- হিজবুল্লাহ লেবাননের শিয়া মতাবলম্বী একটি রাজনৈতিক ও সশ্বস্ত্র গোষ্ঠী।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের সময় হিজবুল্লাহ জন্ম লাভ করে।
- ১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷
(তথ্যসূত্রঃ আল জাজিরা, আল মানার এবং ব্রিটানিকা)
১,৯১৩.
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫১ সালে
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে (১৪তম)।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
উল্লেখ্য,
- ২০২৪ সালের জুলাইতে ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: NATO ওয়েবসাইট।
১,৯১৪.
মার্কিন যুক্তরাষ্ট্র 'ডমিনো তত্ত্ব' প্রয়োগ করে -
  1. ক) দক্ষিণ এশিয়ায়
  2. খ) দক্ষিণ পূর্ব এশিয়ায়
  3. গ) মধ্য এশিয়ায়
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) দক্ষিণ পূর্ব এশিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ পূর্ব এশিয়ায়
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব (Domino Theory):
- ডমিনো তত্ত্ব-এর মূল কথা হচ্ছে কোনো একটি দেশে যদি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পাশের এবং আশেপাশের দেশগুলোও এই মতাদেশে উদ্বুদ্ধ হবে এবং এক সময় রাষ্ট্রগুলো সমাজতন্ত্রী রাষ্ট্রে পরিণত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- তবে প্রেসিডেন আইসেনহাওয়ার এর ১৯৫৪ সালের ৭ এপ্রিলের সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরোক্ষভাবে ডমিনো তত্ত্ব-এর কথা বলেছিলেন। মূল বিষয় ছিল কোনো অবস্থাতেই দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যত্র সমাজতন্ত্রের প্রসারকে এগিয়ে নিজে যেতে দেয়া যাবে না। প্রয়োজনে সেইসব দেশে সামরিক হস্তক্ষেপ কর হবে। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১,৯১৫.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মাদ্রিদ
  2. খ) নরম্যান্ডি
  3. গ) লিও
  4. ঘ) বার্ন
সঠিক উত্তর:
গ) লিও
উত্তর
সঠিক উত্তর:
গ) লিও
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা International Criminal Police Organisations (Interpol) এর সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। তবে শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়। Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। এটির বর্তমান সদস্য ১৯৪টি দেশ। বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)
১,৯১৬.
'Operation Odyssey Dawn' পরিচালিত হয় কোথায়?
  1. ইউক্রেন
  2. সিরিয়া
  3. লিবিয়া
  4. ইরাক
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা
• 'অপারেশন অডিসি ডন' পরিচালিত হয় লিবিয়ায়।

• Operation Odyssey Dawn:
- অপারেশন অডিসি ডন লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই ছিল এই মিলিটারি অপারেশনস্।
- এই অপারেশন পরিচালিত হয় ১৯ থেকে ৩১ মার্চ ২০১১ পর্যন্ত।
- এর মধ্য দিয়ে লিবিয়ায় বিমান হামলা চালানো হয় এবং লিবিয়ার উপর ‘নোফ্লাই জোন' প্রতিষ্ঠা করা হয়।
- বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সাথে আরো অংশ নিয়েছিল বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ইতালি, হল্যান্ড, নরওয়ে, কাতার, রোম, আরব আমিরাত ও যুক্তরাজ্যের বিমান বাহিনী।
- এই বিমান হামলায় গাদ্দাফী উৎখাত হন এবং তার সরকারের পতন ঘটে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১,৯১৭.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়?
  1. ক) সৌরতাপ
  2. খ) কয়লা
  3. গ) বায়ু
  4. ঘ) জিওথার্মাল
সঠিক উত্তর:
খ) কয়লা
উত্তর
সঠিক উত্তর:
খ) কয়লা
ব্যাখ্যা
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে সৌরতাপ, বায়ু, জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ইত্যাদি। অন্যদিকে কয়লা, খনিজ তেল কিংবা প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য জ্বালানি।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,৯১৮.
When was the Treaty of Nuclear Non- Proliferation signed?
  1. 1960
  2. 1963
  3. 1965
  4. 1968
  5. 1970
সঠিক উত্তর:
1968
উত্তর
সঠিক উত্তর:
1968
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হল ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।
- উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল।
- কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

উল্লেখ্য,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।
১,৯১৯.
কোন প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে?
  1. হরমুজ প্রণালী
  2. বসফরাস প্রণালী
  3. বেরিং প্রণালী
  4. জিব্রাল্টার প্রণালী
সঠিক উত্তর:
জিব্রাল্টার প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা
প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
- এই জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।

অন্যদিকে,
- কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে বসফরাস প্রণালি ও দার্দানেলিস প্রণালি।
- দুটি প্রণালিই তুরস্কে অবস্থিত এবং এশিয়া থেকে ইউরোপ কে পৃথক করেছে।
- বসফরাস প্রণালি কৃষ্ণসাগর ও মর্মরসাগর এবং দার্দানেলিস প্রণালি মর্মর সাগর ও ঈজিয়ান সাগর তথা ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
- হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে।

উৎস: Worldatlas.com
১,৯২০.
বাসেল কনভেনশন গৃহীত হয় কবে?
  1. ১৯৮৬ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ৫ মে, ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।

১,৯২১.
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী? [আগস্ট, ২০২৫]
  1. ‘সি-ওয়ান’ প্রকল্প
  2. ‘ই-ওয়ান’ প্রকল্প

  3. ‘জি-ওয়ান’ প্রকল্প
  4. ‘এফ-ওয়ান’ প্রকল্প
সঠিক উত্তর:
‘ই-ওয়ান’ প্রকল্প

উত্তর
সঠিক উত্তর:
‘ই-ওয়ান’ প্রকল্প

ব্যাখ্যা

‘ই-ওয়ান’ বসতি প্রকল্প:
- ফিলিস্তিনি রাষ্ট্র গঠন পরিকল্পনার বিরুদ্ধে পশ্চিম তীরে একটি বসতি নির্মাণ প্রকল্প অনুমোদন করতে যাচ্ছে ইসরায়েল।
- এই প্রকল্পটির নাম ই-১ বসতি প্রকল্প।
- ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী অঞ্চলে এই প্রকল্পের ঘোষণা দেন স্মোত্রিচ।
- পরিকল্পনায় পশ্চিম তীরের মা’আলে আদুমিম এলাকায় ৩ হাজার ৪০১টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের কথা বলা হয়েছে। 
- এখানে বসতি স্থাপন হলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে।
- ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘পিস নাউ’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৬০টি বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১,৯২২.
গাজায় শান্তি রক্ষায় কোন দেশের সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে?
  1. বাংলাদেশ
  2. সৌদি আরব
  3. মালয়েশিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

• গাজায় শান্তি রক্ষায় সৈন্য মোতায়েন: 
- ইন্দোনেশিয়ার সৈন্যদের গাজায় শান্তি রক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।
- গাজা শান্তিরক্ষী বাহিনীর জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া।
- গাজার যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে পরিকল্পিত শান্তিরক্ষা অভিযানের সময় স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলি পরিচালনা করার জন্য এই সৈন্য প্রেরণ করা।

উল্লেখ্য,
- বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ, ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এর সাথে গাজায় একটি বহুজাতিক স্থিতিশীলতা বাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে আজারবাইজান, মিশর এবং কাতার।

তথ্যসূত্র: রয়টার্স। 

১,৯২৩.
নিচের কোন সংগঠনের নেতা ছিলেন পলপট?
  1. ক) টুপাক আমারু
  2. খ) খেমারুজ
  3. গ) নকশাল
  4. ঘ) পিকেকে
সঠিক উত্তর:
খ) খেমারুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) খেমারুজ
ব্যাখ্যা
- খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। খেমারুজদের নেতা ছিলেন পলপট।
- পলপটের নেতৃত্বে ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা ‘কম্বোডিয়ান গণহত্যা’ নামে পরিচিত।
- ১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম।
১,৯২৪.
রোম চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৫৮ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৭ সালে
ব্যাখ্যা
১৯৫৭ সালের ২৫শে মার্চ রোম চুক্তি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৫৮ সালের ১ জানুয়ারি। এই ‍চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
এতে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও জার্মানি স্বাক্ষর করে। পরবর্তীতে ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়।
(সূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১,৯২৫.
'গ্লাসনস্ত' অর্থ -
  1. ক) খোলা দুয়ার
  2. খ) খোলা জানালা
  3. গ) মুক্ত বাণিজ্য
  4. ঘ) মুক্ত বাজার
সঠিক উত্তর:
ক) খোলা দুয়ার
উত্তর
সঠিক উত্তর:
ক) খোলা দুয়ার
ব্যাখ্যা
• গ্লাসনস্ত:
- গ্লাসনস্ত অর্থ 'খোলা দুয়ার'
- সাবেক সোভিয়েত ইউনিয়নে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পুনর্গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তার জন্য রাজনৈতিক সংস্কার ও গণসমর্থন প্রয়োজন ছিল। আর এজন্য গ্লাসনস্ত নীতি গ্রহণ করা হয়।
- গ্লাসনস্তের আওতায় রাষ্ট্রীয় রাজনৈতিক শাসনব্যবস্থায় যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তা হলো-
১. সকল পর্যায়ে নির্বাচিত পদে পর পর দুবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না;
২. কংগ্রেস অব পিপলস ডেপুটি হবে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব এবং এর সদস্য সংখ্যা হবে ২২৫০;
৩. ডেপুটিদের মধ্য থেকে একটি স্থায়ী কার্যনির্বাহী সুপ্রিম সোভিয়েত নির্বাচিত হবে;
৪. কংগ্রেস অব পিপলস ডেপুটি গোপন ব্যালটে রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করবে।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১,৯২৬.
উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত সংগঠন কোনটি?
  1. জাতিসংঘ
  2. ন্যাটো
  3. বিশ্বব্যাংক
  4. আসিয়ান
সঠিক উত্তর:
ন্যাটো
উত্তর
সঠিক উত্তর:
ন্যাটো
ব্যাখ্যা
ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল, ১৯৪৯ সালে। 
- উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে ন্যাটো গঠিত হয়।
- বর্তমান সদস্য: ৩২টি দেশ।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১,৯২৭.
নিচের কোন সংস্থাটি একটি জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত?
  1. ক) পি এল ও
  2. খ) ইসলামিক স্টেট (আইএস)
  3. গ) আরব লীগ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ইসলামিক স্টেট (আইএস)
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসলামিক স্টেট (আইএস)
ব্যাখ্যা
আইএস:
- ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন

- শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)।
- আইএস প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।
- আইএসের নেতা আবু বকর আল- বাগদাদি।
- ২০১৪ সালের ২৯ জুন আইসিল খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আল-বাগদাদীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

তথ্যসূত্র:- প্রথম আলো।
১,৯২৮.
ইউরোপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. স্টকহোম
  2. হেলসিঙ্কি
  3. তাল্লিন
  4. হেগ
সঠিক উত্তর:
হেগ
উত্তর
সঠিক উত্তর:
হেগ
ব্যাখ্যা
ইউরোপোল:
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম ইউরোপোল।
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ১৯৯৯ সালে ইউরোপোল সম্পূর্ণরূপে চালু হয়।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত।
- ইউরোপোলের প্রথম পরিচালক জার্গেন স্টরবেক।
- এর বর্তমান সদস্য ২৭টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- ইউরোপোলের নির্বাহী পরিচালক ক্যাথরিন ডি বোলে। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - ইউরোপোল ওয়েবসাইট।
১,৯২৯.
নিচের কোনটির সাথে 'নুনসিও' (Nuncio) সম্পর্কিত?
  1. মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি
  2. রানির প্রতিনিধি
  3. পোপের প্রতিনিধি
  4. রাষ্ট্রদূতের প্রতিনিধি
সঠিক উত্তর:
পোপের প্রতিনিধি
উত্তর
সঠিক উত্তর:
পোপের প্রতিনিধি
ব্যাখ্যা
 নুনসিও (Nuncio)
- নুনসিও হলো ভ্যাটিকানের পোপের প্রতিনিধি হিসাবে স্বীকৃত। 
- উনি হলি সি-এর সাথে অফিসিয়াল কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে । 
- তিনি সরকার এবং হলি সি-এর মধ্যে সুসম্পর্কের প্রচার করেন এবং রোমান ক্যাথলিক চার্চের অবস্থার উপর পোপকে পর্যবেক্ষণ ও রিপোর্ট করেন।
- ১৯৬৫ সালে জ্যেষ্ঠতার উপর নির্ভর করে রাষ্ট্রদূতদের এই পদমর্যাদা দেওয়া হয়। 

তথ্যসূত্র:ব্রিটানিকা।
১,৯৩০.
The North Atlantic Treaty Organization এর সর্বশেষ সদস্য -
  1. ক) ক্রোয়েশিয়া
  2. খ) মন্টিনিগ্রো
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) উত্তর মেসিডোনিয়া
সঠিক উত্তর:
গ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
NATO:
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
-  যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২টি প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।  
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩১তম সদস্য হলো ফিনল্যান্ড (২০২৩)
- ইউরোপের বাইরে প্রথম মিশন: আফগানিস্তান, ২০০৩।

উৎস: NATO ওয়েবসাইট।
১,৯৩১.
MI6-এর বর্তমান প্রধান কে? [জুলাই, ২০২৫]
  1. রিচার্ড মুর
  2. তুলসী গ্যাবার্ড
  3. ডেভিড ল্যামি
  4. ব্লেইজ মেট্রিয়েলি
সঠিক উত্তর:
রিচার্ড মুর
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড মুর
ব্যাখ্যা

MI6:
- যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস যা MI6 নামে বেশি পরিচিত।
- এটি যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বৈদেশিক নীতি সমর্থন করার জন্য বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৯ সালে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান প্রধান: রিচার্ড মুর (কোডনেম 'C' নামে পরিচিত)। দেশের সম্পূর্ণ অপারেশনাল দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত থাকে।

⇒ MI6 বিশ্বজুড়ে গোপনে কাজ করে এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবকে সরাসরি রিপোর্ট করে।
- সংস্থাটি সন্ত্রাসবাদ, সাইবার আক্রমণ এবং শত্রু রাষ্ট্রের মতো হুমকির উপর দৃষ্টি নিবদ্ধ করে।
- MI5 দেশীয় গোয়েন্দা তথ্য পরিচালনা করে, অন্যদিকে MI6 একচেটিয়াভাবে বিদেশে কাজ করে।

উল্লেখ্য,
- সংস্থাটির ১৮তম প্রধান হবেন ব্লেইস মেট্রেভেলি। ইতিহাসে এবারই প্রথম একজন নারী প্রধান হতে যাচ্ছেন। তিনি অক্টোবর, ২০২৫-এ নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

উৎস: SIS ওয়েবসাইট।

১,৯৩২.
ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১২০০ সালে
  2. ১২১২ সালে
  3. ১২২৫ সালে
  4. ১২১৫ সালে
সঠিক উত্তর:
১২১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২১৫ সালে
ব্যাখ্যা

• ম্যাগনাকার্টা:
- ম্যাগনাকার্টা সনদ হচ্ছে বিশ্বের প্রথম মানবাধিকার সনদ।
- একে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়।
- এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উৎস: ব্রিটানিকা।

১,৯৩৩.
কোনটি সামরিক জোট নয়?
  1. ক) ন্যাটো
  2. খ) ওয়ারসাে
  3. গ) সিয়াটো
  4. ঘ) নাফটা
সঠিক উত্তর:
ঘ) নাফটা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাফটা
ব্যাখ্যা
প্রশ্নে উল্লিখিত ন্যাটো, সিয়াটো ও ওয়ারসো সামরিক জোট। NATO (North Atlantic Treaty Organization) প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ সালে। ন্যাটোর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। নাফটা ও সাফটা আঞ্চলিক বাণিজ্য চুক্তি। NAFTA- North American Free Trade Agreement) স্বাক্ষরিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯২। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
১,৯৩৪.
Which treaty ended World War I and imposed heavy reparations on Germany?
  1. The Treaty of Paris
  2. The Treaty of Ghent
  3. The Treaty of Versailles
  4. The Treaty of Tordesillas
সঠিক উত্তর:
The Treaty of Versailles
উত্তর
সঠিক উত্তর:
The Treaty of Versailles
ব্যাখ্যা
দ্বিতীয় ভার্সাই চুক্তি:

- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্থান: ফ্রান্সের ভার্সাই নগরী।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। 
- এরা হলেন ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। 
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট।
১,৯৩৫.
নিচের কোনটি বিমান সংস্থা নয়?
  1. ক) লুফথানসা
  2. খ) বারিজ
  3. গ) ইবেরিয়া
  4. ঘ) বার্কলেস
সঠিক উত্তর:
ঘ) বার্কলেস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বার্কলেস
ব্যাখ্যা
- লুফথানসা : জার্মানির বিমান সংস্থা
- বারিজ : ব্রাজিলের বিমান সংস্থা
- ইবেরিয়া : স্পেনের বিমান সংস্থা
- বার্কলেস : যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক।
(সূত্র: প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট)
১,৯৩৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. থমাস জেফারসন
  2. জর্জ ওয়াশিংটন
  3. রুজভেল্ট
  4. জেমস মনরো
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট - বারাক ওবামা।

সূত্র: ব্রিটানিকা।
১,৯৩৭.
গার্ডিয়া সিভিল কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) পাকিস্তান
  3. গ) রাশিয়া
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ঘ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্পেন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী:
- ভারত: BSF
- রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
- ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
- ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
- জার্মানি: জার্মান ফেডারেল পুলশ
- স্পেন: গার্ডিয়া সিভিল
- যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
- পাকিস্তান: রেঞ্জার্স
- মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
- বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ

উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।
১,৯৩৮.
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) কোন দেশের প্রধান সামরিক বাহিনী?
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস:
- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (The Islamic Revolutionary Guard Corps (IRGC) ইরানের প্রধান সামরিক বাহিনী।
- একে ফারসিতে বলা হয় 'সেপাহ-এ পাশদারানে ইনকিলাব-এ ইসলামি' (ইসলামি বিপ্লবের অভিভাবক বাহিনী) এবং সাধারণভাবে ‘পাসদারান’ নামেও পরিচিত।
- ইসলামি বিপ্লব এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতনের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ১৯৭৯ সালের ২২ এপ্রিল এটি প্রতিষ্ঠা করেন।

⇒  ইসলামিক রেভল্যুশনারি গার্ডস ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- IRGC-এর কুদস ফোর্স মধ্যপ্রাচ্যে হামাস ও হিজবুল্লাহর মতো মিত্রদের সহযোগিতা করে। 

উৎস: i) Council on Foreign Relations ওয়েবসাইট।
ii) Britannica.

১,৯৩৯.
'মুসলিম ব্রাদারহুড' প্রতিষ্ঠা করেন কে?
  1. শেখ আহমেদ ইয়াছিন
  2. হাসান আল বান্না
  3. হাসান নাসরুল্লাহ
  4. আব্দুল্লাহ ওচালান
সঠিক উত্তর:
হাসান আল বান্না
উত্তর
সঠিক উত্তর:
হাসান আল বান্না
ব্যাখ্যা

• মুসলিম ব্রাদারহুড: 
- মুসলিম ব্রাদারহুড বা আল ইখয়ান আল মুসলিমিন হলো মধ্যপ্রাচ্যের একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন।
- ১৯২৮ সালে মিশরে হাসান আল বান্না এটি প্রতিষ্ঠা করেন।
- প্রতিষ্ঠার পর মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
- মিশরের ‘ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি’ ব্রাদারহুডের রাজনৈতিক দল।
- এছাড়া তুরস্কের ‘এ কে পার্টি’; ফিলিস্তিনের ‘হামাস’ প্রভৃতি দল ব্রাদারহুডের মতাদর্শী।
- আরববিশ্বের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকরা ব্রাদারহুডকে তাদের জন্যে বড় ধরনের হুমকি হিসেবে দেখে। 
- তবে কাতার ব্রাদারহুডকে সমর্থন দিয়ে থাকে।

তথ্যসূত্র: ব্রিটানিকা

১,৯৪০.
ইউক্রেন স্বাধীনতা লাভ করে -
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
ইউক্রেনের স্বাধীনতা:
- ২৩ জুন, ১৯১৭ সালে ইউক্রেন গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেয়।
- ১৯১৮ সালে ইউক্রেনে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চার সদস্যের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন আত্মপ্রকাশ করে।
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।
- ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া।

উল্লেখ্য,
- এর পূর্বে ২১ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উৎস: Britannica.
১,৯৪১.
বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় -
  1. ১৪ ডিসেম্বর, ১৯৯৬
  2. ১২ ডিসেম্বর, ১৯৯৬
  3. ১৪ নভেম্বর, ১৯৯৬
  4. ১২ নভেম্বর, ১৯৯৬
সঠিক উত্তর:
১২ ডিসেম্বর, ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
১২ ডিসেম্বর, ১৯৯৬
ব্যাখ্যা
গঙ্গার পানিবণ্টন
- গঙ্গার পানিবণ্টন  বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ অঞ্চল।
- বাংলাদেশের আন্তর্জাতিক নদীগুলির মধ্যে অধিকাংশের উৎপত্তি ভারত থেকে।
- বর্ষা মৌসুমে পানি বৃদ্ধির ফলে দেশের প্রায় এক-চতুর্থাংশ স্থলভাগ জলমগ্ন হয়।
- শুষ্ক মৌসুমে অধিকাংশ নদীতে প্রবাহ হ্রাস পাওয়ার ফলে জলাভাব দেখা দেয়।
- এসব নদীর ভাটি অঞ্চলে বাংলাদেশের অবস্থান হেতু নদীগুলির জলপ্রবাহের ওপর এদেশের কোনো নিয়ন্ত্রণ নেই।
- সাত হাজার মিটার উচ্চতায় হিমালয়ের হিমবাহে উৎপন্ন গঙ্গা নদী।
- গঙ্গা নদী ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে ২,৫৫০ কিলোমিটার পথে প্রবাহিত হয়ে বাংলাদেশের গোয়ালন্দের কাছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- বাংলাদেশে গঙ্গার (বাংলাদেশে যা পদ্মা নামে অভিহিত) দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের প্রথম পরিকল্পনা করে ১৯৫১ সালে। 
- এ অঞ্চলের পানিসম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি স্থায়ী যৌথ নদী কমিশন গঠনের উদ্দেশ্যে এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।
- এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৭২ সালের নভেম্বরে একটি যৌথ নদী কমিশন গঠিত হয়। 
- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়।
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১,৯৪২.
হেনরি কিসিঞ্জার কিসের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক্যাম্প ডেভিট চুক্তি
  2. প্যারিস শান্তি চুক্তি
  3. ডেটন চুক্তি
  4. ভার্সাই শান্তি চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
ব্যাখ্যা
• প্যারিস শান্তি চুক্তি:
- প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়: ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান:প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- এই চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।
- এই শান্তি চুক্তির কারণে হেনরি কিসিঞ্জার ও লি ডাক থো ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

সূত্র: Britannica.  
১,৯৪৩.
সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
এর আগে ১৯২২ সালের ৩০ ডিসেম্বর পূর্বেকার রাশিয়ান সাম্রাজ্যের সোশ্যালিস্ট রিপাবলিকগুলোর সমন্বয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ১৫টি দেশের আত্মপ্রকাশ ঘটে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,৯৪৪.
Interpol কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. লিঁও, ফ্রান্স
  3. ভিয়েনা, অস্ট্রিয়া
  4. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
Interpol:
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।

⇒ International Criminal Police Review INTERPOL কর্তৃক প্রকাশিত জার্নাল।

উল্লেখ্য,
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।

উৎস: Interpol ওয়েবসাইট।
১,৯৪৫.
’নাইচো’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. মিশর
  2. ইসরায়েল
  3. ফ্রান্স
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
গোয়েন্দা সংস্থা:
- যুক্তরাজ্য- এসআইএস (SIS), এম আই৬, স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিস।
- ভারত - RAW, CBI.
- মিশর- মুখবরাত।
- ইসরায়েল-মোসাদ, আমান।
- জাপান - নাইচো।
- ইরান- ভিভাক।
- সৌদি আরব- এস পি এ (SPA)।
- চীন- এম এস এস (MSS)।
- পাকিস্তান - আইএসআই (ISI)।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১,৯৪৬.
RCEP কী ধরনের চুক্তি?
  1. সামরিক চুক্তি
  2. রাজনৈতিক চুক্তি
  3. বাণিজ্যিক চুক্তি
  4. গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি
সঠিক উত্তর:
বাণিজ্যিক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্যিক চুক্তি
ব্যাখ্যা
- গত ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের মধ্যে The Regional Comprehensive Economic Partnership (RCEP) নামে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।
- এই জোটের অধীন দেশসমূহের সম্মিলিত জিডিপি বিশ্বের মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট)
১,৯৪৭.
ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (জুলাই, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (জুলাই, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (জুলাই, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (জুলাই, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৪৮.
ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কোন পক্ষের সঙ্গে?
  1. পি৫+১
  2. পি৫+২
  3. পি৬+১
  4. পি৬+২
সঠিক উত্তর:
পি৫+১
উত্তর
সঠিক উত্তর:
পি৫+১
ব্যাখ্যা
Joint Comprehensive Plan of Action:
- এটি ইরান পরমাণু চুক্তি হিসেবে পরিচিত।
- এটি সমঝোতা ‘ইরান ডিল’ নামেও পরিচিত।
- চুক্তিটি হয়েছিল ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ তথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে।
- এই চুক্তিতে স্থায়ী পাঁচ সদস্য দেশের সাথে জার্মানিও ছিল।
- এজন্য এই পক্ষকে ‘পি৫ + ১’ বলা হয়ে থাকে।

⇒ স্বাক্ষরিত হয়: ১৪ জুলাই, ২০১৫।
- কার্যকর হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চুক্তিটি স্বাক্ষর ও কার্যকর হয়।

⇒ এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুদ করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
- চুক্তির অধীনে ইরানের ওপর আরোপিত বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয়া হয়।

উল্লেখ্য,
- ২০১৮ সালে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র।
- ২০২০ সালের শুরুর দিকে পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
১,৯৪৯.
NATO -এর চুক্তিপত্রে আর্টিকেল বা অনুচ্ছেদ সংখ্যা কতটি?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৪টি
ব্যাখ্যা

North Atlantic Treaty Organization  (NATO):
- স্বাক্ষর: ৪ এপ্রিল, ১৯৪৯।
- স্বাক্ষরের স্থান: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- শুরুতে সদস্য দেশ: ১২টি।
- NATO চুক্তিপত্রে মোট ১৪টি অনুচ্ছেদ (Article) রয়েছে।
- এই অনুচ্ছেদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হলো 'আর্টিকেল - ৫'।

• ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।

১,৯৫০.
'Three Brotherhood Alliance' কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
  1. সিরিয়া
  2. মিয়ানমার
  3. ইসরায়েল
  4. ইরান
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
• Three Brotherhood Alliance:
- ‘Three Brotherhood Alliance’ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।
- তিনটি বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী মিলে ‘Three Brotherhood Alliance নামে নতুন একটি জোট গড়ে তুলেছে।
- জোটে রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক আর্মি (এমএনডিএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)।

উল্লেখ্য,
- মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে সম্প্রতি সেদেশে লড়াই শক্তিশালী হয়ে উঠছে।
- পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, দেশটির অর্ধেক অংশ জান্তা সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
- গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী গ্রুপগুলোর মধ্যে মিয়ানমারে ক্রমেই একতা গড়ে উঠছে। 
- সেনাশাসনের বিরুদ্ধে প্রধান বিদ্রোহী বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং তাদের সাথে যোগ দিয়েছে আরো কয়েকটি সশস্ত্র সংগঠন।
- এ অবস্থায় জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন, মিয়ানমার ভেঙে যেতে পারে।

উৎস: ২১ নভেম্বর, ২০২৩, রয়টার্স।
১,৯৫১.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) স্পেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পেন
ব্যাখ্যা
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া। 
১,৯৫২.
জেনেভা কনভেনশনের আওতায় কয়টি চুক্তি রয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
- যুদ্ধপরাধকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জেনেভা কনভেনশনকে মান্য করা হয়।
- মূলত এটি যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি চুক্তি থাকায় এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

কনভেনশনসমূহ:
• ১ম জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।

• ২য় জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।

• ৩য় জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত।

• ৪র্থ জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে, যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত।

তথ্যসূত্র - Britannica.com & History.com

১,৯৫৩.
অটোয়া চুক্তি কবে এবং কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৭ সালে, কানাডা
  2. ১৯৯৯ সালে, জাপান
  3. ১৯৯৭ সালে, ফ্রান্স
  4. ১৯৯৯ সালে, পোল্যান্ড
সঠিক উত্তর:
১৯৯৭ সালে, কানাডা
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে, কানাডা
ব্যাখ্যা
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি (Anti-Personnel Landmines Convention):
- এর আরেক নাম অটোয়া চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১ মার্চ, ১৯৯৯ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৪টি।

⇒ এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines বা স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ।

⇒ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে: ৭ মে, ১৯৯৮ সালে।
- চুক্তি অনুমোদন করে: ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১,৯৫৪.
সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) কোন দেশের সংগঠন?
  1. সৌদি আরব
  2. ইয়েমেন
  3. সিরিয়া
  4. কঙ্গো
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা

• Southern Transitional Council (STC): 
- এটি ইয়েমেনের একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন। 
- প্রতিষ্ঠা: মে, ২০১৭।
- নেতৃত্ব: আইদারুস আল-যুবাইদী
- এটি একটি সংখ্যালঘু দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন, যা সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। 
- লক্ষ্য: সাবেক পিপল'স ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের দক্ষিণাঞ্চলগুলোকে স্বাধীন দেশে পরিণত করা।

উল্লেখ্য, 
- ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।
- গৃহযুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুতগতিতে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বেশির ভাগ অংশের দখল নেয়।
- তখন সৌদি আরব, আমিরাতসহ আরব দেশগুলোর একটি জোট ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেখানে সামরিক অভিযান শুরু করে। 
- ২০২২ সালের পর দক্ষিণ ইয়েমেনের বৃহৎ অংশ আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখলে চলে গেছে।
- এসটিসি ইয়েমেনের তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও দখল করেছে।



তথ্যসূত্র: 
i) German Institute for Global and Area Studies. (Link1)
ii) Armed Conflict Location & Event Data. (Link2)
iii) প্রথম আলো ও বিবিসি। (Link3)

১,৯৫৫.
আকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর অবস্থিত-
  1. ক) যুক্তরাষ্ট্রে
  2. খ) সৌদি আরবে
  3. গ) জাপানে
  4. ঘ) রাশিয়ায়
সঠিক উত্তর:
খ) সৌদি আরবে
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদি আরবে
ব্যাখ্যা
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দ৷
Source: World Atlas
১,৯৫৬.
SALT-2 চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ১৮ জুন, ১৯৭৮
  2. ১৮ জুন, ১৯৭৯
  3. ১৮ জুলাই ১৯৮৯
  4. ১৮ জুলাই ১৯৯০
সঠিক উত্তর:
১৮ জুন, ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
১৮ জুন, ১৯৭৯
ব্যাখ্যা
SALT 2
- Strategic Arms Limitations Talks/Treaty (SALT) II এটি কৌশলগত অস্র সীমিতকরণ চুক্তি ২ নামে পরিচিত। 
- স্বাক্ষর: ১৮ জুন, ১৯৭৯,
- স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া,
- আলোচনা: ১৯৭২ থেকে ১৯৭৯, 
- শর্ত: চুক্তিতে নতুন ক্ষেপনাস্র কার্যক্রম নিষিদ্ধ ,
- স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের জিমি কার্টার এবং সোভিয়েত নেতা লিউনিদ ব্রেজনেভ ,

তথ্যসূত্র: ব্রিটিনিকা এবং US department of state
১,৯৫৭.
Global Zero কর্মসূচী কি নিয়ে কাজ করে?
  1. অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
  2. দারিদ্র্য দূরীকরণ
  3. পারমাণবিক অস্ত্র নির্মূল
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নির্মূল
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নির্মূল
ব্যাখ্যা
Global Zero কর্মসূচী:
- Global Zero একটি আন্তর্জাতিক আন্দোলন যা বিশ্বের পারমাণবিক অস্ত্র ধ্বংসের লক্ষ্যে কাজ করছে।

- এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং বিস্তার রোধ করা এবং একটি পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবী গঠন করা।

⇒ Global Zero আন্দোলন ২০০৮ সালের ডিসেম্বরে প্যারিসে প্রতিষ্ঠিত হয়।
- গ্লোবাল জিরো এখন পর্যন্ত ৩০০টিরও বেশি বিশ্বনেতা এবং কয়েক লাখ নাগরিককে অন্তর্ভুক্ত করেছে।
- এটি চারটি গ্লোবাল জিরো সামিট এবং বহু আঞ্চলিক সম্মেলন আয়োজন করেছে।
- ২৯টি দেশে ১৭৫টিরও বেশি ক্যাম্পাস অধ্যায় গড়ে তুলেছে।

উৎস: Global Zero ওয়েবসাইট।
১,৯৫৮.
ওয়ারশ প্যাক্ট প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৪৯
  2. খ) ১৯৫২
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৫৫
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৫
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact)
- ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact-Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
- ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে এটি গঠিত হয়।
এই চুক্তির অংশীদার দেশগুলো ছিলো:
- সোভিয়েত ইউনিয়ন
- আলবেনিয়া
- বুলগেরিয়া
- পূর্ব জার্মানি
- হাঙ্গেরি
- পোল্যান্ড
- রোমানিয়া এবং
- চেকোশ্লোভাকিয়া।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ওয়ারশ প্যাক্টেরও বিলুপ্তি ঘটে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৯৫৯.
'শাত-ইল আরব' কে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ওমান-সৌদি আরব
  2. ওমান-ইরান
  3. মিশর-সৌদি আরব
  4. ইরাক-ইরান
সঠিক উত্তর:
ইরাক-ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরাক-ইরান
ব্যাখ্যা
শাত-ইল আরব:
- শাত-ইল আরব হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
- শাত-ইল আরব দক্ষিণ-পূর্ব ইরাকের নদী।
- শাত-ইল আরব কে কেন্দ্র করে ইরান-ইরাক এর মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 
- শাত-ইল আরব কে কেন্দ্র করে ইরান-ইরাক যুদ্ধ হয়।

উৎস: Britannica.
১,৯৬০.
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN) এর সদরদপ্তর -
  1. ক) বন, জার্মানি
  2. খ) হেগ, নেদারল্যান্ড
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
সঠিক উত্তর:
গ) জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN)
ICAN - এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons। এটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির জন্য পরিচালিত একটি প্রচারণা/অভিযান। বিশ্বের নানা প্রান্তের কয়েকটি বেসরকারি সংগঠন ও বেসামরিক নাগরিকদের সমন্বয়ে এই প্রচারণা বা অভিযান পরিচালনা করা হয়ে থাকে। 
▪ ভূমি মাইন স্থাপন বন্ধের প্রচারনা থেকে উৎসাহিত হয়ে International Physicians for the Prevention of Nuclear War (IPPNW) উদ্যোগী হয়ে ICAN প্রতিষ্ঠা করে।
• প্রতিষ্ঠাকাল:- ফান্ড সংগ্রহ - ২৩ এপ্রিল, ২০০৭ সাল এবং মূল প্রচারনা শুরু - ৩০ এপ্রিল, ২০০৭ সাল।
• প্রতিষ্ঠার স্থান - মেলবোর্ন, অস্ট্রেলিয়া (ফান্ড সংগ্রহ) এবং ভিয়েনা, অস্ট্রিয়া (মূল কার্যক্রম শুরু)। 
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৭ সালে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
১,৯৬১.
'NPT' চুক্তি থেকে বের হয়ে যাওয়া একমাত্র রাষ্ট্রের নাম কী?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. ইসরায়েল
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
ব্যাখ্যা

'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- প্রাথমিক পৃষ্ঠপোষক দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)।
- নজরদারি সংস্থা: IAEA ( International Atomic Energy Agency).
- NPT চুক্তিতে কখনও স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, ইসরায়েল।
- ২০০৩ সালে উত্তর কোরিয়া NPT চুক্তি থেকে বেরিয়ে যায়।

উল্লেখ্য:
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।

১,৯৬২.
অপারেশ পিস স্প্রিং পরিচালনা করে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ইরান
  4. ঘ) সৌদি আরব
  5. ঙ) তুরস্ক
সঠিক উত্তর:
ঙ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ঙ) তুরস্ক
ব্যাখ্যা
৯ অক্টোবর ২০১৯ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্ক যে অভিযান শুরু করে তা অপারেশন পিস স্প্রিং নামে পরিচিত। এই অপারেশন সিরিয়ার কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজে এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে চালানো হয়। এর উদ্দেশ্য ছিলো সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয় শরনার্থীদের জন্যে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলা। (সূত্রঃ বিবিসি)
১,৯৬৩.
ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা কোনটি?
  1. ISI
  2. RAW
  3. MI6
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
RAW
উত্তর
সঠিক উত্তর:
RAW
ব্যাখ্যা
RAW:
- ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা।
- RAW - এর পূর্ণরূপ- Research and Analysis Wing (RAW).
- এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৬৮ সালে।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
- প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন - রামেশ্বর নাথ কাও।

তথ্যসূত্র - Britannica.com
১,৯৬৪.
হিজবুল্লাহ-এর বর্তমান মহাসচিব কে?
  1. সুবি আল-তুফায়লি
  2. হাসান নাসরাল্লাহ
  3. ইইয়াসির আরাফাত
  4. আব্বাস আল-মুসাভি
সঠিক উত্তর:
হাসান নাসরাল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
হাসান নাসরাল্লাহ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হিজবুল্লাহ-এর বর্তমান মহাসচিব হাসান নাসরাল্লাহ।


হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- এর বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরাল্লাহ।
- ১৯৯২ সাল থেকে হাসান নাসরাল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল।

উৎস: Britannica.
১,৯৬৫.
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বর্তমান নেতা-
  1. ক) আবু বকর আল-বাগদাদি
  2. খ) আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি
  3. গ) আবু আল-হাসান
  4. ঘ) মুন্সী আব্দুল্লাহ বিন ইউসুফ
সঠিক উত্তর:
খ) আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি
ব্যাখ্যা
 আইএস:
- ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন।
- শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)।
- আইএস প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।
- জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা বর্তমান - আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি। 
- ২০১৪ সালের ২৯ জুন আইসিল খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আল-বাগদাদীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

তথ্যসূত্র:- প্রথম আলো।
১,৯৬৬.
'MI6' কী নামে পরিচিত?
  1. Secret Intelligence Service
  2. Central Intelligence Agency
  3. Federal Bureau of Investigation
  4. Defense Intelligence Agency
সঠিক উত্তর:
Secret Intelligence Service
উত্তর
সঠিক উত্তর:
Secret Intelligence Service
ব্যাখ্যা

• MI6:
- MI6 'Secret Intelligence Service' নামে পরিচিত।
- এটি যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্রিটিশ সরকারের কাছে প্রচারের জন্য দায়িত্বশীল।
- এটি ১৯০৯ সালে সিক্রেট সার্ভিস ব্যুরোর অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- সামরিক গোয়েন্দা (Military Intelligence) বিভাগের ছয় নম্বর সেকশন হিসেবে MI6 নামে পরিচিত।
- জার্মানিতে অ্যাডলফ হিটলারের ক্ষমতায় উত্থানের পর, MI6 ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশিরভাগ অংশে গুপ্তচরবৃত্তি কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য,
- এটি অ্যাডলফ হিটলারের ক্ষমতায় উত্থানের সময় ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ায় গুপ্তচরবৃত্তি কার্যক্রম পরিচালনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহে ভূমিকা, শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রমের জন্য বিখ্যাত।

তথ্যসূত্র: SIS (Secret Intelligence Service) ওয়েবসাইট।

১,৯৬৭.
‘সিয়াচেন হিমবাহ’ কোন দুটি দেশের একটি বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ভারত ও পাকিস্তান 
  2. ভারত ও চীন
  3. ভারত ও নেপাল
  4. ভারত ও মিয়ানমার
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান 
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান 
ব্যাখ্যা

সিয়াচেন হিমবাহ:
- ‘সিয়াচেন হিমবাহ’ অবস্থিত উত্তর কাশ্মীরে।
- সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।

⇒ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।
- তবে দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়া করাচি আর সিমলা চুক্তি দুটির মধ্যেই – যেখানে ‘এন জে ৯৮৪২’ নামের একটি অবস্থানের পরে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মানচিত্রে।
- মনে করা হত ওই এলাকার আবহাওয়া এতটাই প্রতিকুল, যেখানে কোনও মানুষ থাকতে পারবে না।

অন্যদিকে,
• ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড হলো কালাপানি,
• ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল লাদাখ,
• ভারত ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ইম্ফল।

উৎস: i) Britannica.
ii) BBC.

১,৯৬৮.
হামাসের প্রতিষ্ঠাতার সাথে জড়িত কে?
  1. শেখ নাছিরুল্লাহ
  2. শেখ মোহাম্মদ শতায়েহ
  3. ইয়াহিয়া সিনাওয়ার
  4. শেখ আহমেদ ইয়াসিন
সঠিক উত্তর:
শেখ আহমেদ ইয়াসিন
উত্তর
সঠিক উত্তর:
শেখ আহমেদ ইয়াসিন
ব্যাখ্যা
হামাস:
- হামাস একটি ফিলিস্তিনী গেরিলা সংগঠন।
- এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমেদ ইয়াসিন।
- হামাস ২০০৬ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- হামাসের সামরিক শাখার নাম ইজ্জাদিন আল কাসেম বিগ্রেড।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দৃষ্টিতে হামাস সন্ত্রাসী সংগঠন।

সূত্র - Britannica.com
১,৯৬৯.
ট্রান্সডনিস্ট্রিয়া (Transdniestria) অঞ্চলটি কোন দেশে অবস্থিত?
  1. সুইডেন
  2. রাশিয়া
  3. জাপান
  4. মলদোভা
সঠিক উত্তর:
মলদোভা
উত্তর
সঠিক উত্তর:
মলদোভা
ব্যাখ্যা
ট্রান্সডনিস্ট্রিয়া:
- এটি মলদোভা-ইউক্রেন সীমান্তে নিস্টার নদীর পূর্বতীরে অবস্থিত।
 - ট্রান্সডনিস্ট্রিয়া মলদোভার বিচ্ছিন্নতাবাদী ছিটমহল।
- ট্রান্সডনিস্ট্রিয়া বিভিন্ন সময়ে অটোমান সাম্রাজ্য , রাশিয়া , ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়ন দ্বারা শাসিত হয়েছিল ।
- এটির প্রধান শহর তিরাসপোল।
- অঞ্চলটির মোট আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার।
- মলদোভা সরকারের সাথে বিরোধের প্রেক্ষিতে ১৯৯৫ সালে অঞ্চলটিতে ১,৫০০ রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয় যা এখনো সক্রিয় রয়েছে।
 
উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৯৭০.
কোন দেশে 'শাইনিং পাথ' নামে সশস্ত্র গেরিলা সংগঠন সক্রিয় ছিল?
  1. পেরু
  2. চিলি
  3. মেক্সিকো
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা
• শাইনিং পাথ:
- শাইনিং পাথ হলো পেরুর সশ্স্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
- শাইনং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।
- শাইনিং পাথ চীনের সাংস্কৃতিক বিপ্লবকে মডেল হিসেবে গ্রহণ করেছিলো।
- বর্তমানে এটির কর্মকাণ্ড স্তিমিত রয়েছে।
- টুপাক আমারু পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

সূত্র: ব্রিটানিকা।
১,৯৭১.
’গুমবিরোধী আন্তর্জাতিক সনদ’ কত সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়?
  1. ১৯৯৭ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০২ সালে
সঠিক উত্তর:
২০০৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৬ সালে
ব্যাখ্যা

• গুমবিরোধী আন্তর্জাতিক সনদ:
• পূর্ণ নাম: International Convention for the Protection of All Persons from Enforced Disappearance.
-গুমবিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়।
- ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়।
- সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত
ব্যক্তিদের সহায়তা দেওয়া।

উল্লেখ্য,
- ২৯ আগস্ট, ২০২৪ তারিখে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের এই সনদে
স্বাক্ষর করেন।
- প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা এবং এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করার লক্ষ্যে এই
কনভেনশনে বাংলাদেশের পক্ষভুক্ত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট.

১,৯৭২.
ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?
  1. রক ডি ফেলার
  2. আইজ্যাক রবিন
  3. ডেভিড বেনগুরিয়ন
  4. থিওডর হার্জল
সঠিক উত্তর:
থিওডর হার্জল
উত্তর
সঠিক উত্তর:
থিওডর হার্জল
ব্যাখ্যা
- ইহুদিবাদ আন্দোলনের ‍সূচনা করেন অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক ও রাজনৈতিক কর্মী থিওডর হার্জল।
- তিনি ১৮৯৭ সালে দ্য জুয়িশ স্টেট নামে একটি পুস্তিকা প্রকাশ করেন যেখানে জুয়িশদের জন্যে একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়।
- জুয়িশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্যে তার উদ্যোগেই সুইজারল্যান্ডের বাসেল শহরে প্রথম জুয়িশ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
- তিনি ১৯০৪ সালে মারা যান।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
১,৯৭৩.
দক্ষিণ চীন সাগর নিয়ে দ্বন্দ্বে জড়িত নয়-
  1. ফিলিপাইন
  2. মালয়েশিয়া
  3. থাইল্যান্ড
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
- থাইল্যান্ড দক্ষিণ চীন সাগর নিয়ে দ্বন্দ্বে জড়িত নয়।

• দক্ষিণ চীন সাগর: 

- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চল।
- যা ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত কারণে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু।
- দক্ষিণ চীন সাগর দক্ষিণে মালাক্কা প্রণালী থেকে শুরু হয়ে উত্তরে চীনের হাইনান দ্বীপ পর্যন্ত বিস্তৃত।
- এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ,
- যেখানে প্রায় ২১% বৈশ্বিক বাণিজ্য পরিবহন করা হয়।

• সীমানা বিতর্ক:
- চীন "নাইন-ড্যাশ লাইন" নামে একটি মানচিত্র ব্যবহার করে,
- যার মাধ্যমে দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০% অঞ্চল নিজেদের বলে দাবি করে।
- তবে, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও এই অঞ্চলের বিভিন্ন অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে।
- ২০১৬ সালে হেগের আন্তর্জাতিক আদালত চীনের এই দাবিকে অগ্রহণযোগ্য ঘোষণা করে, কিন্তু চীন তা মানেনি।

উৎস: Britannica এবং বিবিসি।
১,৯৭৪.
নিচের কোন দেশটি NPT চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ইরান
  2. ইসরাইল
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ইসরাইল
ব্যাখ্যা
Non-Proliferation of Nuclear Weapons (NPT) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।

রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, ইরানসহ চুক্তিটির মোট অংশীদার ১৯১টি দেশ।
বাংলাদেশ ৩১ আগস্ট ১৯৭৯ চুক্তিটি অনুমোদন করে।

ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া (প্রত্যাহারকারী) NPT চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন করেনি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৯৭৫.
কোন সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়?
  1. বান্দুং সম্মেলনে
  2. প্যারিস সম্মেলন
  3. মন্ট্রিল সম্মেলন
  4. কাতার সম্মেলন
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলনে
ব্যাখ্যা
 NAM:
- NAM এর পূর্ণরুপ- Non-Aligned Movement
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা ছিলেন- মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের, সুকর্ণ ও নক্রমা।
- বতর্মান সদস্য- ১২০ টি।
-  NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বেলগ্রেড, যুগোশ্লাভিয়া।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর সদস্যরাষ্ট্র-১২০ টি
-  পর্যবেক্ষক রাষ্ট্র- ২০ টি।
- পর্যবেক্ষক সংস্থা ১০ টি। যথা: 

উৎস: NAM ওয়েবসাইট ।
১,৯৭৬.
সম্প্রতি, কোন দেশ সীমাহীন পাল্লার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে? [নভেম্বর, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ইরান
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

• পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র:
- রাশিয়া ২৬ অক্টোবর, ২০২৫ (রবিবার) একটি নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
- রাশিয়ার শীর্ষ জেনারেল জানিয়েছেন, মস্কো পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র 'বুরেভেস্তনিক'-এর 'সফল পরীক্ষা' চালিয়েছে। 

- ২০১৮ সালে প্রথম উন্মোচিত এই পরীক্ষামূলক অস্ত্রটির পাল্লা কার্যত 'সীমাহীন' এবং এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
- ২০১৮ সালে প্রথম উন্মোচিত এই পরীক্ষামূলক অস্ত্রটির পাল্লা কার্যত 'সীমাহীন' এবং এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
- এছাড়া ক্ষেপণাস্ত্রটি মাটির মাত্র ৫০ থেকে ১০০ মিটার ওপর দিয়ে উড়তে পারে, যা একে শনাক্ত বা প্রতিহত করা প্রায় অসম্ভব করে তোলে।
-
ন্যাটোর দেওয়া কোডনাম 'স্কাইফল' (স্কাইফল) হিসেবে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি একটি পারমাণবিক রিঅ্যাক্টরের মাধ্যমে চালিত, যা প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রের জন্য প্রচলিত জ্বালানি বুস্টার দিয়ে আকাশে উঠার পর সক্রিয় হয়।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link)

১,৯৭৭.
নিচের কোন দেশটি CTBT চুক্তি স্বাক্ষর করলেও এখনো অনুমোদন করেনি?
  1. যুক্তরাজ্য
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

CTBT:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।
- অনুমোদিত দেশ: ১৭৮টি।
- চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা।

উল্লেখ্য,
- কিন্তু চুক্তিটি কার্যকর (entry into force) হওয়ার জন্য Annex 2-এর ৪৪টি নির্দিষ্ট "nuclear-capable" দেশের র‍্যাটিফিকেশন দরকার। 
- ৪৪টি নির্দিষ্ট দেশ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে না, যার মধ্যে নয়টি দেশকে এখনও তা করতে হবে: চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, মিশর, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization).
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্র (USA): ১৯৯৬ সালে স্বাক্ষর করেছে, কিন্তু এখনো অনুমোদন করেনি (Senate-এ ১৯৯৯ সালে প্রত্যাখ্যাত হয়েছে, পরবর্তীতে কোনো অগ্রগতি হয়নি)।
- যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স স্বাক্ষর করেছে এবং অনুমোদনও করেছে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।

১,৯৭৮.
হুদাইবিয়া সন্ধি সাক্ষরিত হয় কবে?
  1. ক) ৬২২ সালে
  2. খ) ৬২৮ সালে
  3. গ) ৬৩২ সালে
  4. ঘ) ৬৩৬ সালে
সঠিক উত্তর:
খ) ৬২৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২৮ সালে
ব্যাখ্যা
খ্রিস্টীয় ৬২৮ সালের মার্চ মাসে ষষ্ঠ হিজরির জিলকদ মাসে মুসলমান তথা হযরত মুহম্মদ (স.) এবং মক্কার কুরাইশদের মধ্যে সৌদি আরবের মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি সাক্ষরিত হয়। ১০ বছর মেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাক্ষরিত এই সন্ধি কুরাইশদের অসযোগিতার কারণে দুই বছর কার্যকর ছিল।(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং একুশে টিভি ডটকম, ২১ সেপ্টেম্বর ২০১৯)
১,৯৭৯.
জে-১০সি (J-10C) যুদ্ধবিমান কোন দেশের তৈরি?
  1. পাকিস্তান
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
জে-১০সি (J-10C):
- জে-১০সি (J-10C) যুদ্ধবিমান চীনের তৈরি।

⇒ চীনের তৈরি জে-১০সি হলো চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান।
- এই বিমানটির সর্বোচ্চ গতি ২ দশমিক ২ মাক (শব্দের গতির ২.২ গুন), যা ঘণ্টায় প্রায় ২ হাজার ৪১৫ কিমি।
- এটি ১ হাজার ৮৫০ কিমি পর্যন্ত কমব্যাট রেডিয়াসে (অভিযান সীমা) অপারেশন চালাতে পারে।
- এই বিমান ২৩ মিমি অটোম্যাটিক কামান, পিএল-১৫ই এবং পিএল-১০ ক্ষেপণাস্ত্র, কেডি-৮৮ এয়ার টু সারফেস (আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য) ক্ষেপণাস্ত্র এবং জিপিএস ও লেজার নিয়ন্ত্রিত বোমা বহন করতে পারে।
- এটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো উন্নত 'একটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরে' রাডার, নিজস্ব জ্যামিং প্রতিরোধী যোগাযোগ ব্যবস্থা এবং হেভি পে-লোড বহনের ক্ষমতা।

উল্লেখ্য,
- চীন এবং পাকিস্তান বর্তমানে এই যুদ্ধবিমান ব্যবহার করছে।

উৎস: i) The Guardian.
ii) The Business Standard.
১,৯৮০.
উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
- উই রিভার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
- ইসরাইল ও পিএলও এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে স্বাক্ষরিত হয়।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
১,৯৮১.
জৈব অস্ত্র কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল -
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭১ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
জৈব অস্ত্র কনভেনশন:
- সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে জৈব অস্ত্র।
- বিশেষ করে করোনা ভাইরাসের (কোভিড-১৯) ঘটনাটি যখন বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিল, তখন জৈব অস্ত্রের বিষয়টি সামনে চলে আসে। অর্থাৎ একটা অভিযোগে ছিল করোনা ভাইরাস একটি জৈব মারণাস্ত্র! জৈব অস্ত্রের মাধ্যমে মানব শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাংগাস ইত্যাদি প্রবেশ করিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।
- এর ভয়াবহতা উপলব্ধি করেই ১৯৭২ সালে Biological Weapons Convention (BWC) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
১,৯৮২.
QUAD-এর বর্তমান সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (জুলাই, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
১,৯৮৩.
’ক্যাম্প ডেভিড‘ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. মেরিল্যান্ড
  2. জর্জিয়া
  3. হাওয়াই
  4. অটোয়া
সঠিক উত্তর:
মেরিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
মেরিল্যান্ড
ব্যাখ্যা
• ক্যাম্প ডেভিড চুক্তি:
- যুক্তরাষ্ট্রের  মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত, ক্যাম্পডেভিড অবকাশযাপন কেন্দ্রে স্বাক্ষরিত ইসরাঈল ও মিশরের মধ্যকার ১৯৭৮ সালে সম্পাদিত চুক্তিকে ক্যাম্প ডেভিড চুক্তি বলে।
- মধ্যস্থতাকারী- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- স্বাক্ষর করে- মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরাইল প্রধানমন্ত্রী মেনামে বেগিন । 
- উদ্দেশ্য- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
- ফলাফল- সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য: 
- ক্যাম্পডেভিড, যুক্তরাষ্ট্রের  মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত একটি  অবকাশযাপন কেন্দ্রে।
- এখানে চুক্তিটি সম্পাদিত হয়েছে বলে চুক্তিটি ক্যাম্পডেভিড নামে পরিচিত।

উৎস: Britannica.
১,৯৮৪.
'The National Guard' কোন দেশের বিশেষ সামরিক বাহিনী?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. তুরস্ক
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ন্যাশনাল গার্ড (National Guard):
- ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি বিশেষ রিজার্ভ শাখা।
- এই বিশেষায়িত বাহিনীর দুটি শাখা আছে - আর্মি ন্যাশনাল গার্ড ও এয়ার ন্যাশনাল গার্ড। 
- ১৯০৩ সালে মিলিশিয়া অ্যাক্টের মাধ্যমে এই বাহিনী গঠিত হয়েছিল।
- এদের একাংশ পুয়ের্তো রিকো, গুয়াম ও ভার্জিন দ্বীপপুঞ্জের মতো মূল ভূখণ্ডের বাইরে থাকা মার্কিন অঞ্চলগুলোতে দায়িত্ব পালন করে। 

⇒ ন্যাশনাল গার্ডের দায়িত্ব বহুমুখী। দেশীয় এবং আন্তর্জাতিক-উভয় ক্ষেত্রেই তাদের মোতায়েন করা হয়।
- দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ন্যাশনাল গার্ড ভূমিকা রাখে।

উৎস: USA.gov
১,৯৮৫.
ন্যাটো চুক্তির ধারা ৫ (Article 5) আনুষ্ঠানিকভাবে কতবার প্রয়োগ করা হয়েছে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. কখনোই না
সঠিক উত্তর:
১ বার
উত্তর
সঠিক উত্তর:
১ বার
ব্যাখ্যা

NATO প্রতিষ্ঠার চুক্তি:
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিকে ‘ওয়াশিংটন চুক্তি’ নামেও ডাকা হয়।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে এক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়েছিল।
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার। 

⇒ অনুচ্ছেদ/আর্টিকেল - ৫: Collective Security বা যৌথ নিরাপত্তা।
- অনুচ্ছেদ - ৫ এ বলা হয়েছে - জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে।
- অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে।
- ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এ ধারাকে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।
- নাইন ইলেভেনে টুইন টাওয়ার হামলার পর ২০০১ সালে এই আর্টিকেল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।
- এটির ভিত্তিতেই সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা।

উৎস: NATO ওয়েবসাইট।

১,৯৮৬.
২০২২ সালে রাশিয়া কর্তৃক ইউক্রেনের উপর পরিচালিত অভিযানের নাম কি?
  1. ক) অপারেশন পিস স্প্রিং
  2. খ) অপারেশন রেইনবো
  3. গ) স্পেশাল মিলিটারি অপারেশন
  4. ঘ) অপারেশন বারবারোস
সঠিক উত্তর:
গ) স্পেশাল মিলিটারি অপারেশন
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পেশাল মিলিটারি অপারেশন
ব্যাখ্যা
বিশ্বের আলোচিত অভিযানসমূহ:
- অপারেশন পিস স্প্রিং: তুর্কির সেনাবাহিনী কর্তৃক সিরিয়ার উপর পরিচালিত সামরিক অভিযান।
- অপারেশন রেইনবো:  ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নির্মূলে পরিচালিত অভিযান।
- স্পেশাল মিলিটারি অপারেশন: রাশিয়া কর্তৃক ২০২২ সালে ইউক্রেনের উপর পরিচালিত অভিযান।
- অপারেশন বারবারোস: জার্মানি কর্তৃক রাশিয়ার উপর পরিচালিত সামরিক অভিযান। 
- অপারেশন জেরোনিমা: আল কায়েদা নেতা ওসাম বিন লাদেনকে হত্যার মিশনের সাংকেতিক নাম।
- অপারেশন নোবেল ঈগল: বিশ্বব্যাপী দশ বছর মেয়াদী সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন-ইঙ্গ অভিযানের নাম।
- অপারশন ওডিসি ডন: লিবিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন কর্তৃক পরিচালিত অভিযান।

উৎস: ব্রিটানিকা।
১,৯৮৭.
আরব বিশ্বের প্রথম ব্যালট বাক্সের নির্বাচনে জিতেছে কোন সংগঠন?
  1. হামাস
  2. ফাতাহ
  3. হিজবুল্লাহ
  4. মুসলিম ব্রাদারহুড
সঠিক উত্তর:
হামাস
উত্তর
সঠিক উত্তর:
হামাস
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।
- এর সদরদপ্তর গাজায়।

উল্লেখ্য,
- আরব বিশ্বের প্রথম ব্যালট বাক্সের নির্বাচনে জিতেছে হামাস।
- গাজা, পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিরা ২০০৬ সালের ২৫শে জানুয়ারি ভোট দেয় কয়েক দশকের মধ্যে অনুষ্ঠিত প্রথম পার্লামেন্ট নির্বাচনে।
- সেবারই প্রথমবারের মত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস অংশ নেয় ফিলিস্তিনের কোন সংসদীয় নির্বাচনে।
- সংসদের ১৩২টি আসনের মধ্যে হামাস জয়লাভ করে ৭৪টি আসনে।
- ক্ষমতাসীন ফাতাহ পার্টি পায় মাত্র ৪৫টি আসন।

উৎস: Britannica.
১,৯৮৮.
মেরিডা কনভেনশন কি সম্পর্কিত?
  1. অশিক্ষা সম্পর্কিত
  2. আমলাতন্ত্র
  3. দুর্নীতি প্রতিরোধ
  4. বাল্যবিয়ে প্রতিরোধ
সঠিক উত্তর:
দুর্নীতি প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
দুর্নীতি প্রতিরোধ
ব্যাখ্যা
দূর্নীতি বিরোধী আন্তর্জাতিক এজেন্ডা:
- এজেন্ডার নাম: মেরিডা কনভেনশন (Merida Convention)
- পরিচয়: জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদ।
- আনুষ্ঠানিক নাম: United Nations Convention Against Corruption (UNCAC).
- সাধারণ পরিষদে অনুমোদন: ৩১ অক্টোবর, ২০০৩।
- স্বাক্ষর: ৯ থেকে ১১ ডিসেম্বর, ২০০৩।
- স্বাক্ষরস্থল : মেক্সিকোর মেরিডা।
- বর্তমান স্বাক্ষরকারী : জাতিসংঘভূক্ত ১৮৯টি দেশ।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।
- ২০২৩ সালে মেক্সিকো ২০তম বর্ষপূর্তি পালন করে।

- এটি পাঁচটি প্রধান ক্ষেত্র কভার করে:
i) prevention;
ii) criminalization and law enforcement;
iii) international cooperation;
iv) asset recovery;
v) technical assistance and information exchange.

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Mexico সরকারি ওয়েবসাইট
১,৯৮৯.
স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করে কয়টি দেশ?
  1. ক) ১৩০ টি
  2. খ) ১৩২ টি
  3. গ) ১৩৩ টি
  4. ঘ) ১৩৭ টি
সঠিক উত্তর:
গ) ১৩৩ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৩ টি
ব্যাখ্যা
• অটোয়া চুক্তি:
- অটোয়া চুক্তি স্বাক্ষরিত হয় ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে 
- স্বাক্ষরকারী দেশ ১৩৩ টি।
- বাংলাদেশ স্বাক্ষর করে - ৭ মে, ১৯৯৮ সালে এবং অনুমোদন করে ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।
- এর উদ্দেশ্য হলো Anti-Personnel Landmines ব্যবহার, মজুদ, উৎপাদন পরিবহন নিষিদ্ধ।

সুত্র:জাতিসংঘের ওয়েবসাইট
১,৯৯০.
ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখন্ড কোনটি?
  1. কালাপানি
  2. ইম্ফল
  3. লাদাখ
  4. সিয়েচেন হিমবাহ
সঠিক উত্তর:
কালাপানি
উত্তর
সঠিক উত্তর:
কালাপানি
ব্যাখ্যা
• ভারত-নেপাল সীমান্ত বিরোধ:
- ভারত ও নেপালের মধ্যে সীমান্ত রয়েছে ১,৬৯০ কিলোমিটার বা ১,০৫০ মাইল।
- বর্তমানে যেসব স্থান নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে সেগুলো হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ ও সুস্তা।
- ২ নভেম্বর ২০১৯ সালে ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে।
- উক্ত মানচিত্রে বিতর্কিত ভূমি কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখ ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়।

অন্যদিকে:
- সিয়েচেন হিমবাহ ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল,
- লাদাখ ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল, এবং
- ইম্ফল ভারত ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল।

সূত্র: দৈনিক প্রথম আলো ও বিবিসি বাংলা। 
১,৯৯১.
শেনজেন চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ইংল্যান্ড
  2. লিশটেনস্টাইন
  3. লুক্সেমবার্গ
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা
- ১৯৯৩ সালে ইউরোপীয় ইউনিয়নে (EU) চালু হয় 'চারটি স্বাধীনতা', যার আওতায় মানুষ, পণ্য, সেবা এবং অর্থ অবাধে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারে।
- ১৯৯৩: ইউরোপীয় ইউনিয়ন গঠনের ভিত্তি স্থাপন করে মাস্ট্রিক্ট চুক্তি
- ১৯৯৯: ইউরোপকে আরও সংহত করে অ্যামস্টারডাম চুক্তি
- এই দশকে অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন EU-তে যোগ দেয় (১৯৯৫)।
- শেনজেন চুক্তি লুক্সেমবার্গে স্বাক্ষরিত হয়। 
- লুক্সেমবার্গের একটি ছোট গ্রাম শেনজেন এর নামে নামকরণ করা শেনজেন চুক্তি পর্যায়ক্রমে ইউরোপে পাসপোর্ট-চেক ছাড়াই ভ্রমণের সুযোগ এনে দেয়।
- ২৬ মার্চ ১৯৯৫: সীমান্তহীন যাত্রার শুরু হয়। 
- ৭টি দেশ — বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও স্পেন — শেনজেন চুক্তি বাস্তবায়ন করে।
- পাসপোর্ট ছাড়াই এই দেশগুলোর মধ্যে চলাচল করা সম্ভব হয়।

উৎস: EU ওয়েবসাইট।
১,৯৯২.
নিচের কোন দেশটি ন্যাটো জোটের সদস্য নয়?
  1. ক) সাইপ্রাস
  2. খ) ইসরাইল
  3. গ) জার্মানি
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসরাইল
ব্যাখ্যা
- সাইপ্রাস, জার্মানি ও ইতালিসহ ন্যাটো জোটের বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
- ইসরাইল ন্যাটোর সদস্য নয়।
- ন্যাটোর সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- NATO (North Atlantic Treaty Organisation) একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এই জোট গঠিত হয়।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
১,৯৯৩.
কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
  1. ক) পেট্রোল
  2. খ) কয়লা
  3. গ) পরমাণু শক্তি
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
গ) পরমাণু শক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) পরমাণু শক্তি
ব্যাখ্যা
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে পরমাণু শক্তি, সূর্যতাপ, বায়ু, বায়োগ্যাস ইত্যাদি। অন্যদিকে পেট্রোল, কয়লা কিংবা প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য জ্বালানি। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,৯৯৪.
১৯৪৮ সালে স্বাক্ষরিত ব্রাসেলস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ৬ টি
  2. ৮ টি
  3. ৯ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা
• ব্রাসেলস চুক্তি , (১৯৪৮):
-  ব্রিটেন , ফ্রান্স , বেলজিয়াম , নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তি।
- যার ফলে একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট তৈরি হয়।
- এর ফলে ন্যাটো এবং পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন গঠনের সূত্রপাত হয় ।
-  চুক্তির লক্ষ্য ছিল পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলি সহযোগিতা করতে পারে তা দেখানো, এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম ইউরোপের নিরাপত্তায় ভূমিকা পালন করতে উৎসাহিত করা।

উৎস: ব্রিটানিকা।
১,৯৯৫.
কত সালে CTBT চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৯৭
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬
ব্যাখ্যা

CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।
- বাংলাদেশ CTBT স্বাক্ষর করে: ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে।
- CTBT অনুমোদন করে: ৮ মার্চ, ২০০০ সালে।
- বাংলাদেশ CTBT অনুমোদনকারী ৫৪ তম দেশ।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।

১,৯৯৬.
রাসায়নিক অস্ত্র মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. CWC
  2. TPNW
  3. OPCW
  4. BWC
সঠিক উত্তর:
CWC
উত্তর
সঠিক উত্তর:
CWC
ব্যাখ্যা
• রাসায়নিক অস্ত্র মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি হলো-CWC(Chemical Weapons Convention)।

• Chemical Weapons Convention (CWC):
• রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তির নাম - Chemical Weapons Convention (CWC)। এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
• এই চুক্তি অনুসারে রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
• যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
• ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
• চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত ও স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
• কার্যকর হয় - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
• স্বাক্ষরকারী দেশ - ১৯৩টি।
• CWC বাস্তবায়নে OPCW কাজ করে থাকে।

অন্যদিকে,
- TPNW (The Treaty on the Prohibition of Nuclear Weapons) হলো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি।
- OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) হলো রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা।
- BWC (Biological Weapons Convention)  হলো জীবাণুঘটিত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধকরণ বিষয়ে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত একটি চুক্তি।

উৎস: OPCW, UNODA ও জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯৯৭.
'Alliance of Sahel States' কোন তিনটি দেশের জোট?
  1. মালি, চাদ ও সুদান
  2. মালি, ঘানা ও নাইজেরিয়া
  3. মালি, ঘানা ও নাইজার 
  4. বুরকিনা ফাসো, নাইজার ও চাদ
  5. মালি, বুরকিনা ফাসো ও নাইজার 
সঠিক উত্তর:
মালি, বুরকিনা ফাসো ও নাইজার 
উত্তর
সঠিক উত্তর:
মালি, বুরকিনা ফাসো ও নাইজার 
ব্যাখ্যা

Alliance of Sahel States:
-  Alliance of Sahel States (AES) হলো আফ্রিকার সাহেল অঞ্চলের তিনটি দেশ মালি, নাইজার এবং বুরকিনা ফাসো-এই তিনটি দেশের একটি জোট।
- এটি একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। 
- ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর এই জোট গঠিত হয়।
-  এই তিন দেশই এখন রুশ ভাড়াটে যোদ্ধাদের সমর্থনপুষ্ট সামরিক সরকারের মাধ্যম শাসিত।
- এই আঞ্চলিক গোষ্ঠীটি বৃহত্তর পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ‘ইকোওয়াস’ (ইসিওডব্লিউএএস) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
- এই তিন দেশের সরকারের অভিযোগ, ইকোওয়াস আফ্রিকান স্বার্থের বদলে বিদেশি স্বার্থ রক্ষা করছে।

উৎস: i) Al Jazeera.
ii) প্রথম আলো।

১,৯৯৮.
অসলো চুক্তিতে স্বাক্ষর করেন কে কে?
  1. ইয়াসির আরাফাত ও ইতজাক রাবিন
  2. শিমন পেরেজ ও ইতজাক রাবিন
  3. মোনা ইয়ুল ও ইতজাক রাবিন
  4. লুইস হিদালগো ও ইতজাক রাবিন
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত ও ইতজাক রাবিন
উত্তর
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত ও ইতজাক রাবিন
ব্যাখ্যা
অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও ফিলিস্তিন।
- এটি অসলো চুক্তি নামে পরিচিত।
- এর মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।
- হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিনের মধ্যে অসলো চুক্তি সই হয়।
- নরওয়ের রাজধানী অসলোতে শুরু হওয়া আলোচনার পথ ধরে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) প্রধান ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। 
- চুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি হতাশ গাজা উপত্যকার মানুষ।

উল্লেখ্য,
- অসলো শান্তি চুক্তিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছিলো প্রয়াত ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও পার্টি।
- এই চুক্তির জন্য ইয়াসের আরাফাত এবং তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিন নোবেল শান্তি পুরষ্কারও পেয়েছিলেন।

উৎস: i) ৯ অক্টোবর ২০২৩, বিবিসি বাংলা।
         ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
১,৯৯৯.
প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট কোনটি?
  1. ক) জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক
  2. খ) রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন
  3. গ) জাপান, সার্বিয়া, বেলজিয়াম
  4. ঘ) জার্মানি, রাশিয়া, জাপান
সঠিক উত্তর:
ক) জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক
ব্যাখ্যা
•  প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় কেন্দ্রীয় শক্তিজোট (জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক) ও মিত্রশক্তি জোটের (রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, সার্বিয়া, বেলজিয়াম)। 

• প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড, বসনিয়ার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- এর আগে অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার শত্রুতা চরম আকার ধারণ করেছিল।
- ধারণা করা হয়েছিল সার্বিয়ার নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া কিছু শর্তসহ চরমপত্র দেয়।
- কিন্তু সার্বিয়া ওইসব শর্ত (অস্ট্রিয়া বিরোধী সকল প্রচারণা বন্ধ, হত্যাকাণ্ডের তদন্তে রাজকর্মচারীদের সুযোগ দেওয়া, অস্ট্রিয়াবিরোধী সকল সার্বীয় কর্মচারী ও স্কুল শিক্ষকদের চাকরিচ্যুতি) না মানলে অস্ট্রিয়া ও জার্মান সেনাবাহিনী সারায়েভোতে অভিযান চালায়।
- রাশিয়া, ফ্রান্স সার্বিয়ার পাশে এসে দাঁড়ায়। ফলে জার্মানি ফ্রান্স ও রাশিয়া আক্রমণ করে। আর এভাবেই যুদ্ধ শুরু হয়ে যায়।
- যুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় কেন্দ্রীয় শক্তিজোট (জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক) ও মিত্রশক্তি জোটের (রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, সার্বিয়া, বেলজিয়াম)। 
- ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান। 
২,০০০.
‘অপারেশন র‍্যাথ অফ গড’ পরিচালনা করে -
  1. মোসাদ
  2. ব্লাক সেপ্টেম্বর
  3. সিআইএ
  4. আইএসআই
সঠিক উত্তর:
মোসাদ
উত্তর
সঠিক উত্তর:
মোসাদ
ব্যাখ্যা

অপারেশন র‍্যাথ অফ গড (Operation Wrath of God):
- 'অপারেশন র‍্যাথ অফ গড’ পরিচালনা করে মোসাদ।
- এটি অপারেশন ‘বেয়োনেট’ নামেও পরিচিত।

⇒ ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের পর ‘অপারেশন র‍্যাথ অফ গড’ পরিচালনা করে মোসাদ।
- ১৯৭২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হয়েছিল জার্মানির মিউনিখ শহরে। মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণ করে ব্ল্যাক সেপ্টেম্বর। তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি। জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে। এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন।
- এর জবাবে মোসাদ অপারেশন র‌্যাথ অব গড অভিযান পরিচালনা করে।
- এ অপারেশনের উদ্দেশ্য ছিল মিউনিখ গণহত্যায় জড়িতদের হত্যা করা।  মূল টার্গেট ছিল ফিলিস্তিনের সশস্ত্র উগ্রপন্থি গ্রুপ ‘ব্লাক সেপ্টেম্বরের’ সদস্যরা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের অপারেটিভরা। এ অপারেশন অনুমোদন দিয়েছিলেন ১৯৭২ সালের শরতে তখনকার ইসরাইলি প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার।

উৎস: Britannica.