উত্তর
ব্যাখ্যা
- লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ও সমাজসেবী ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এটি মূলত মানবকল্যাণমূলক ও সমাজসেবামূলক কাজে নিয়োজিত।
সংক্ষেপে:
প্রতিষ্ঠা: ১৯১৭ সাল।
প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স।
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর: ইলিনয়, যুক্তরাষ্ট্র।
প্রধান লক্ষ্য: সমাজসেবা, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী, স্বাস্থ্যসেবা, দুর্যোগ সহায়তা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম।
মূলমন্ত্র: “We Serve” (আমরা সেবা করি)।
সদস্যসংখ্যা: ২০০+ দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লক্ষাধিক সদস্য।
কাজের ক্ষেত্র:
- চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ;
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সহায়তা;
- শিশু ও যুব উন্নয়ন;
- পরিবেশ সংরক্ষণ;
- স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা।
তথ্যসূত্র: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।