বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৭৪ / ৭৬ · ৭,৩০১৭,৪০০ / ৭,৫৯৯

৭,৩০১.
নিচের কোন দেশটি OPEC- এর সদস্য নয়?
  1. ক) আলজেরিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) ইরান
  4. ঘ) লিবিয়া
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
ব্যাখ্যা
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়। OPEC এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।

বর্তমান সদস্য সংখ্যা ১৩টি। এগুলো হলোঃ
ইরাক
ইরান
সৌদি আরব
কুয়েত
লিবিয়া
সংযুক্ত আরব আমিরাত
নাইজেরিয়া
আলজেরিয়া
অ্যাঙ্গোলা
নিরক্ষীয় গিনি
কঙ্গো
গ্যাবন এবং
ভেনেজুয়েলা।

কাতার ২০১৯ সালের ১ জানুয়ারি OPEC ত্যাগ করে।
এছাড়া ইকুয়েডর ২০২০ সালের ১ জানুয়ারি এবং ইন্দোনেশিয়া ২০১৬ সালে OPEC ত্যাগ করে।

(সূত্রঃ OPEC ওয়েবসাইট)
৭,৩০২.
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. জেনেভা
  2. নাইরোবি
  3. স্টকহোম 
  4. মন্ট্রিল
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা

• জাতিসংঘ পরিবেশ কর্মসূচী:
- UNEP (United Nations Environment Programme).
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' – জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,

• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
- বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা – প্রতি বছর ৫ জুন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

৭,৩০৩.
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়
ব্যাখ্যা
FAO প্রকাশিত দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার প্রতিবেদন-২০২২ অনুসারে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।

এছাড়া:
- চাষকৃত মাছ উৎপাদনে : পঞ্চম।
- স্বাদুপানির পাখনাযুক্ত (ফিনফিশ) মাছ উৎপাদনে : তৃতীয়।
- ইলিশ মাছ উৎপাদনে : প্রথম।

- ২০২০-২১ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদনের পরিমাণ প্রায় ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। যার মধ্যে চাষকৃত মাছের পরিমাণ প্রায় ২৬.৫৫ লক্ষ মেট্রিক টন।

(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২)
৭,৩০৪.
আন্তর্জাতিক আদালতের (ICJ) বিচারকগনের মেয়াদ কত বছর?  
  1. ৩ বছর
  2. ৯ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৯ বছর
ব্যাখ্যা

- আন্তর্জাতিক আদালতের (ICJ) বিচারকগণ মেয়াদ ৯ বছর।
-   প্রতি ৩ বছর অন্তর ৫জন বিচারক অবসর নেন।

International Court of Justice (ICJ):

- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।

৭,৩০৫.
OPCW-এর সদস্য দেশের সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ১৯১টি 
  2. ১৯২টি 
  3. ১৯৩টি 
  4. ১৯৫টি 
সঠিক উত্তর:
১৯৩টি 
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি 
ব্যাখ্যা

OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা Organization for the Prohibition of Chemical Weapons.
- প্রতিষ্ঠাকাল: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

উল্লেখ্য,
- এটি রাসায়নিক অস্ত্র নির্মূল এবং নিষিদ্ধ করার জন্য কাজ করে।
- OPCW এর প্রধান উদ্দেশ্য হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুদ এবং বিস্তার রোধ করা এবং সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা। 
- এটি ১৯৯৩ সালে গৃহীত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (Chemical Weapons Convention বা CWC) এর আওতায় কাজ করে।
- CWC-এর আওতায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের হার ৯৮%।

উৎস: OPCW ওয়েবসাইট। 

৭,৩০৬.
“পার্লামেন্ট অব দ্যা ওয়ার্ল্ড” বলা হয় কাকে?
  1. ক) জেনারেল এসেম্বলি
  2. খ) সিকিউরিটি কাউন্সিল
  3. গ) আইসিসি
  4. ঘ) আইসিজে
সঠিক উত্তর:
ক) জেনারেল এসেম্বলি
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনারেল এসেম্বলি
ব্যাখ্যা
The General Assembly (GA) is the main deliberative, policymaking, and representative organ of the UN. It can be considered as the ''Parliament of the World''.
Source: worldatlas.com
৭,৩০৭.
কোনটি EU ভুক্ত নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য ২৭টি।
এগুলো হলো:
বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ইতালি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সুইডেন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়া।
 
গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
 
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৭,৩০৮.
Number of temporary members of the UN Security Council is
  1. ক) 5
  2. খ) 15
  3. গ) 10
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) 10
উত্তর
সঠিক উত্তর:
গ) 10
ব্যাখ্যা
জাতিসংঘ:
• জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
• এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য
• স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
• অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
• নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

তথ্যসূত্র:-  জাতিসংঘ ওয়েবসাইট।
৭,৩০৯.
যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে ঋণ প্রদান করে -
  1. IMF
  2. MIGA
  3. IDA
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
IDA:
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- এই কারণে IDA 'Soft Loan Window' নামে পরিচিত।
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- প্রতিষ্ঠিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- বর্তমান সদস্য: ১৭৫টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৩১০.
কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়?
  1. AU
  2. FAO
  3. SAARC
  4. ASEAN
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
• FAO আঞ্চলিক প্রতিষ্ঠান নয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- FAO-এর পূর্ণরূপ : Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য: ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।

অন্যদিকে,
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। 
- ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- আফ্রিকান ইউনিয়ন (AU) একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত। 

তথ্যসূত্র: FAO ওয়েবসাইট।
৭,৩১১.
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ আগস্ট, ২০২৫]
  1. ৫টি 
  2. ৬টি
  3. ১২টি 
  4. ২২টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

  জিসিসি (GCC):
- গালফ কো-অপারেশন কাউন্সিল।
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
- সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য।
- Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত।
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৭,৩১২.
How many member countries are under SAPTA?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
SAPTA:
- এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement.
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৯১ সালের এপ্রিলে কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয়
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- সার্কের সাতটি সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, বুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে একটি অগ্রাধিকারমূলক ট্রেডিং এরিয়া তৈরির বিষয়ে SAPTA স্বাক্ষরিত হয়েছিল। 

অন্যদিকে,
- SAPTA চুক্তির সীমাবদ্ধতাগুলোকে মিটিয়ে ৬ জানুয়ারি ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সম্মেলনে South Asian Free Trade Area (SAFTA) স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬।
- স্বাক্ষরকারী দেশ: ৮টি।

উৎস: SAARC ওয়েবসাইট।
৭,৩১৩.
কমনওয়েলথ ভুক্ত ইউরোপীয় সদস্য দেশ কোনটি?
  1. সাইপ্রাস
  2. যুক্তরাজ্য
  3. মাল্টা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- কমনওয়েলথের ইউরোপীয় সদস্য দেশ - সাইপ্রাস, মাল্টা, যুক্তরাজ্য।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৭,৩১৪.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালে কয়টি সদস্য ছিল?
  1. ৫০টি
  2. ৫১টি
  3. ৫২টি
  4. ৫৫টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations):
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৭,৩১৫.
Which is the 27th Schengen country?
  1. ক) Finland
  2. খ) Croatia
  3. গ) Sweden
  4. ঘ) Norway
সঠিক উত্তর:
খ) Croatia
উত্তর
সঠিক উত্তর:
খ) Croatia
ব্যাখ্যা
• Schengen country:
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন, ১৯৮৫ সালে।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল।
- এই চুক্তিটি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে এবং এটি কার্যকর হয় ১ লা নভেম্বর, ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় - ক্রোয়েশিয়া ।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৭,৩১৬.
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
  1. ২২টি
  2. ২৯টি
  3. ২৮টি
  4. ৪৪টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference):
- ব্রেটন উডস সম্মেলন আনুষ্ঠানিকভাবে United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ১ - ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে অনুষ্ঠিত জাতিসংঘ মুদ্রা ও আর্থিক সম্মেলনই ‘ব্রেটন উডস সম্মেলন’। 
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় বিধ্বস্ত বিশ্ব অর্থনীতিকে সচল করা। 
- এই সম্মেলনে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব দ্য স্টেটের বিশেষ সহকারী হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- ১৯৪৪-এর এ সম্মেলনের সূত্র ছিল ১৯৪১ সালের আটলান্টিক কনফারেন্সে।
- ১৯৪৪-এর জুনে আটলান্টিক শহরে একটি প্রাথমিক সম্মেলন হয় এবং ১ জুলাই বসে চূড়ান্ত ব্রেটন উডস কনফারেন্স।
- এ সম্মেলনে দুটি প্রতিষ্ঠান জন্ম নেয়- IMF এবং IBRD।
- এই সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্ব অর্থনীতিতে স্থির বিনিময় হার প্রতিষ্ঠা এবং ডলারের সাথে অন্যান্য মুদ্রার মান সংযুক্ত করার লক্ষ্যে কাজ করে। 

উৎস: i) World Bank Group ওয়েবসাইট।
ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

৭,৩১৭.
Which of the following is a financial institution of the World Bank Group?
  1. ক) WTO
  2. খ) IBRD
  3. গ) UNDP
  4. ঘ) WFP
সঠিক উত্তর:
খ) IBRD
উত্তর
সঠিক উত্তর:
খ) IBRD
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finannce Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5.International Development Association (IDA)

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৭,৩১৮.
হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) ইয়েমেন
  3. গ) সিরিয়া
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
ঘ) লেবানন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লেবানন
ব্যাখ্যা

- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
- এটি ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের সময় জন্ম লাভ করে।
- হিজবুল্লাহর বর্তমান মহাসচিব শেখ হাসান নসরুল্লাহ।
- ইরান ও সিরিয়া হিজবুল্লাহকে সমর্থন করে।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷
উৎসঃ আল জাজিরা, আল মানার এবং বিবিসি।

৭,৩১৯.
নিচের কোন দেশটি D-8 ভুক্ত নয়?
  1. নাইজেরিয়া
  2. বাংলাদেশ
  3. মরক্কো
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে D-8 (Developing Eight) জোট গঠিত হয়।

দেশসমূহ হলো:
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।

সদরদপ্তর অবস্থিত তুরস্কের ইস্তানবুল শহরে।
বর্তমান চেয়ারপার্সন শেখ হাসিনা এবং মহাসচিব দাতো কু জাফর কু সারী (মালয়েশিয়া)।

(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)
৭,৩২০.
ASEAN মূলত কোন অঞ্চলের দেশগুলোর জোট?
  1. দক্ষিণ এশিয়া
  2. দক্ষিণ-পূর্ব এশিয়া
  3. পশ্চিম এশিয়া
  4. মধ্য এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

 ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১১টি। 
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৭,৩২১.
Rotary International-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. ইভানস্টন
  4. ব্রাসেলস
সঠিক উত্তর:
ইভানস্টন
উত্তর
সঠিক উত্তর:
ইভানস্টন
ব্যাখ্যা
• Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৭,৩২২.
ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে -
  1. ক্রোয়েশিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. মাল্টা
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ক্রোয়েশিয়া:
- ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে ক্রোয়েশিয়া।
- নিজেদের মুদ্রার বদলে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া।
- দেশটি।ক্রোয়েশিয়ায় ইউরোর ব্যবহার শুরু হয় ১ জানুয়ারি ২০২৩ সালে।
- ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরুর পাশাপাশি ইউরোপের পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে।
- দেশটি এখন সেনজেন অঞ্চলের ২৭তম দেশ।

ইউরোপীয় ইউনিয়ন:
- এর সদস্য সংখ্যা ২৭।
- সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তাট নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিকন একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & সময় নিউজ অনলাইন, ২ জানুয়ারি ২০২৩।
৭,৩২৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার দশম ভ্যাক্সিন হিসেবে অনুমোদন দেয় কোন টিকাকে?
  1. Comirnaty
  2. Covovax
  3. Nuvaxovid
  4. Spikevax
সঠিক উত্তর:
Nuvaxovid
উত্তর
সঠিক উত্তর:
Nuvaxovid
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০ ডিসেম্বর ২০২১ তারিখে করোনার দশম ভ্যাক্সিন হিসেবে অনুমোদন দেয় - Nuvaxovid.
উৎস: পত্রিকা রিপোর্ট।
৭,৩২৪.
UNCTAD - এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯৫টি
  2. খ) ১৮৫টি
  3. গ) ১৬৫টি
  4. ঘ) ১৮৮টি
সঠিক উত্তর:
ক) ১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫টি
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট।
৭,৩২৫.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করে-
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৬ সালে
ব্যাখ্যা

- ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব হুমায়ুন রশীদ চৌধুরী।
- বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় দুইবার (প্রথমবার ১৯৭৮ সালে এবং দ্বিতীয়বার ১৯৯৯ সালে)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৭,৩২৬.
কোন জোটের সদস্য দেশগুলো মিলে ‘New Development Bank’ গঠন করে?
  1. ASEAN
  2. SAARC
  3. BRICS
  4. ADB
সঠিক উত্তর:
BRICS
উত্তর
সঠিক উত্তর:
BRICS
ব্যাখ্যা
• ব্রিকস:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইথিওপিয়া এই ১০টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' [New Development Bank (NDB)] ।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।

সূত্র: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭,৩২৭.
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা

ASEAN Free Trade Area (AFTA):
- এটি আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরের তারিখ: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- চতুর্থ আসিয়ান সামিটে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৯৩।
- লক্ষ্য: আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধি ও কাস্টমস শুল্ক হ্রাস।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। 

• এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

৭,৩২৮.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে কতটি সদস্য দেশ রয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ১৫৮টি
  2. ১৬৪টি
  3. ১৬৬টি
  4. ১৮৬টি
সঠিক উত্তর:
১৬৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৬টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- WTO প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি।

উল্লেখ্য,
⇒ WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৭,৩২৯.
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ 'লন্ডন ঘোষণা'য় কয়টি দেশ স্বাক্ষর করেছিল?
  1. ৮টি
  2. ১১টি
  3. ১৩টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৪টি
ব্যাখ্যা
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ 'লন্ডন ঘোষণা'য় ১৪টি দেশ স্বাক্ষর করেছিল।

লন্ডন ঘোষণা
:
- জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা।
- ১৯৪১ সালে ব্রিটেনসহ পুরো ইউরোপ তখন যুদ্ধে টালমাটাল। গ্রেট ব্রিটেনের রাজধানী খোদ লন্ডনের আকাশ তখন নাৎসি বাহিনীর যুদ্ধ বিমানের আওতায়। প্রতিদিনই নিয়ম করে লন্ডনে নাৎসিরা বোমাবর্ষণ করে। তার আগে থেকেই ফ্রান্সসহ ভীত-সন্ত্রস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র-প্রধানরা আশ্রয় নেয় লন্ডনে। এই দেশগুলো তখন নাৎসি জার্মান বাহিনীর দখলে ছিলো।

⇒ লন্ডনে আশ্রয় গ্রহণকারী ইউরোপীয় দেশের সংখ্য তখন নয়টি।
- দেশগুলো হচ্ছে: বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
- এই দেশগুলো লন্ডনে অবস্থান করেই নিজ নিজ দেশের যুদ্ধ পরিচালনা ও অন্যান্য কার্যক্রম তত্ত্বাবধায়ন করছিলো।

⇒ ১৯৪১ সালের ১২ জুন এই নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্‌ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
- বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ হলো গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নির্বাসিত ৯টি দেশ।
- এই বৈঠকে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে প্রথম আলোচনা হয়।

⇒ বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে।
- এই ঘোষণাপত্রটি ‘সেইন্ট জেমস্‌ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে।
- এটিকে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়।
- ঘোষণার মূল কথা ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace".

⇒ এই বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হয়। যথা -
➤ জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা
➤ অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না। সকল দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে মিত্রশক্তি না করে
➤ মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা।

⇒ উক্ত বৈঠক ও ঘোষণার প্রেক্ষিতে যে বৈশ্বিক সংগঠন প্রতিষ্ঠার ধারণা পাওয়া যায় তা পরবর্তীতে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ঘোষণা কার্যকরের মাধ্যমে পূর্ণতা পায়। নবগঠিত এই সংগঠনের নাম হয় - United Nations বা জাতিসংঘ।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) History.com
৭,৩৩০.
Who is the current president of G20?
  1. ক) Tansu Nakano
  2. খ) Joko Widodo
  3. গ) Gene Likun
  4. ঘ) Narendra Modi
সঠিক উত্তর:
ঘ) Narendra Modi
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Narendra Modi
ব্যাখ্যা
G20
- জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে পরবর্তী এক বছরের জি-২০ গোষ্ঠীর সভাপতির ভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- ১ ডিসেম্বর ,২০২২ সাল থেকে এই দায়িত্ব পালন করবে ভারত।
- ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে ১৮তম শীর্ষ জি-২০ সম্মেলন।
- সেখানে বাংলাদেশকে পর্যবেক্ষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ তা গ্রহণ করেছে।

 উৎস:Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৭,৩৩১.
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?
  1. ২০১০
  2. ২০১৫
  3. ২০২০
  4. ২০২৫
সঠিক উত্তর:
২০১৫
উত্তর
সঠিক উত্তর:
২০১৫
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG):
- MDG-এর পূর্ণরূপ: Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য।
- বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG বলা হয়।
- ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয় এবং ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয়।
- এই লক্ষ্য অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
- মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
- ২০১৫ সালে এই লক্ষ্যগুলো অর্জনের মেয়াদ শেষ হয়।

⤇ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (MDG) হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
- শিশু মৃত্যু হ্রাসকরণ
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।

উল্লেখ্য,
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৭,৩৩২.
সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন কে?
  1. হেনরি ডুনান্ট
  2. এগল্যান্টাইন জেব
  3. ফ্রেডারিক এঞ্জেলস
  4. ফ্রেডারিক প্যাসে
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
উত্তর
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
ব্যাখ্যা
সেভ দ্য চিলড্রেন:
- যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান।
- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সমাজসেবী এগল্যান্টাইন জেব সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে ১১৬টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বিশ্বব্যাপী সেভ দ্যা চিলড্রেন আন্দোলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সেভ দ্য চিলড্রেন সংস্থা গড়ে উঠে।
- বর্তমানে সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স বা জোট হিসেবে শিশুকল্যাণে নিয়োজিত।
- বিশ্বব্যাপী ৩০টি দেশ সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স এর সদস্য।

তথ্যসূত্র - সেভ দ্য চিলড্রেন এর অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৩৩৩.
বিশ্ব ব্যাংক নিচের কোন রিপোর্টটি আর প্রকাশ করবে না?
  1. World development report
  2. Doing Business Report
  3. Global Gender Gap Report
  4. Human Development Index
সঠিক উত্তর:
Doing Business Report
উত্তর
সঠিক উত্তর:
Doing Business Report
ব্যাখ্যা
- বিশ্ব ব্যাংক যে রিপোর্টটি আর প্রকাশ করবে না - Doing Business Report.
- বহুল আলোচিত ডুয়িং বিজনেস রিপোর্ট বা ব্যবসা করার সূচকবিষয়ক প্রতিবেদন আর দেবে না বিশ্বব্যাংক গ্রুপ।
- বেশ কিছু অনিয়মের অস্তিত্ব টের পাওয়ায় ওয়াশিংটনের সদর দপ্তর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
উৎস : প্রথম আলো
৭,৩৩৪.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়?
  1. লিসবন চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. জেনেভা চুক্তি
  4. মাসট্রিচট চুক্তি
সঠিক উত্তর:
মাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

উৎস: EU ওয়েবসাইট।
৭,৩৩৫.
IMO-এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. Intergovernmental Meteorological Organization
  2. Inter-governmental Maritime Organization
  3. Inter-Governmental Maritime Consultative Organization
  4. International Maritime Consultative Organization
সঠিক উত্তর:
Inter-Governmental Maritime Consultative Organization
উত্তর
সঠিক উত্তর:
Inter-Governmental Maritime Consultative Organization
ব্যাখ্যা
IMO:
- IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- সর্বশেষ সদস্য: কিরগিজস্তান।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল Inter-Governmental Maritime Consultative Organization।
- ১৯৮২ সালে IMO নামধারণ করে।

⇒ এর ধারনা গ্রহণ করা হয় ১৯১৪ সালে টাইটানিক দুর্ঘটনার পরে।
- IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।

⇒ IMO-এর ১৭০ টিরও বেশি সদস্য রয়েছে এবং একজন সেক্রেটারি-জেনারেলের নেতৃত্বে রয়েছেন।
- সেক্রেটারি-জেনারেল চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।
- এর কাউন্সিল ৪০ জন সদস্য নিয়ে গঠিত এবং এরা বছরে দুবার বৈঠকে মিলিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMO ওয়েবসাইট।
৭,৩৩৬.
মারাকেশ চুক্তির মাধ্যমে নিম্নের কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পেয়েছে?
  1. WTO
  2. IMF
  3. IBRD
  4. UNDP
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা

 মারাকেশ চুক্তি:
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

⇒ WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৭,৩৩৭.
UNAIDS এর ভিশন কোনটি?
  1. বিশ্বব্যাপী AID বা সহায়তা বাড়ানো
  2. দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান
  3. শিশুমৃত্যুহার কমাতে সহায়তা প্রদান
  4. বিশ্বব্যাপী নতুন AIDS সংক্রমণ বন্ধ করা
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী নতুন AIDS সংক্রমণ বন্ধ করা
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী নতুন AIDS সংক্রমণ বন্ধ করা
ব্যাখ্যা
UNAIDS:
- এইচআইভি/এইডস ( ইউএনএইডস ) বিষয়ক জাতিসংঘের যৌথ কর্মসূচি 
- ভিশন: বিশ্বব্যাপী শূন্য নতুন এইচআইভি সংক্রমণ।
- কার্যক্রম শুরু: ১৯৯৬ সালে।

উৎস: UNAIDS ওয়েবসাইট।
৭,৩৩৮.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়?
  1. লিসবন চুক্তি
  2. জেনেভা চুক্তি
  3. প্যারিস চুক্তি
  4. মাসট্রিচট চুক্তি
সঠিক উত্তর:
মাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।

উৎস: EU ওয়েবসাইট।

৭,৩৩৯.
NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১১৯টি
  2. ১২০টি
  3. ১২১টি
  4. ১২২টি
সঠিক উত্তর:
১২০টি
উত্তর
সঠিক উত্তর:
১২০টি
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হবে। 

উৎস: NAM ওয়েবসাইট।
৭,৩৪০.
USMCA চুক্তি কার্যকর হয় কবে?
  1. ক) ১ জানুয়ারি ২০২০
  2. খ) ৩০ নভেম্বর ২০১৮
  3. গ) ১০ ডিসেম্বর ২০১৮
  4. ঘ) ১ জুলাই ২০২০
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই ২০২০
ব্যাখ্যা
USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত নতুন মুক্ত বাণিজ্য চুক্তি যা ৩০ নভেম্বর ২০১৮ সালে স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)
৭,৩৪১.
বর্তমানে ECOSOC-এর মোট সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ৫১টি
  2. ৫৪টি
  3. ৫৮টি
  4. ৬১টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাজকর্মের সমন্বয় করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে।
- প্রতিবছর ১৮টি সদস্য রাষ্ট্র তিন বছরের জন্য নির্বাচিত হয় এবং যে ১৮টি রাষ্ট্রের তিন বছরের মেয়াদ শেষ হয়, তাদের স্থান পুরণ করে নতুন ১৮টি রাষ্ট্র।
- সংখ্যাগরিষ্ট ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
- বর্তমান প্রেসিডেন্ট: লোক বাহাদুর থাবা।

তথ্যসূত্র - ECOSOC এর অফিশিয়াল সাইট।

৭,৩৪২.
SAPTA চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) কলম্বো
  2. খ) ঢাকা
  3. গ) দিল্লী
  4. ঘ) কাঠমন্ডু
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
SAPTA - এর পূর্ণরূপ ‘SAARC Preferential Trading Arrangement’. 
সার্কভুক্ত তৎকালীন ৭টি দেশ এই বাণিজ্যিক চুক্তি করে। 
১৯৯১ সালে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সদস্য দেশগুলো একমত হয়।

এক নজরে SAPTA
চুক্তি স্বাক্ষর - ১১ এপ্রিল, ১৯৯৩ সাল
চুক্তি স্বাক্ষরের স্থান - ঢাকা, বাংলাদেশ
চুক্তি কার্যকর - ৭ ডিসেম্বর, ১৯৯৫ সাল
সদস্য সংখ্যা - ৭টি
 
⤇ সার্কভূক্ত দেশগুলোর বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধা নিশ্চিতের জন্য সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: সার্ক ওয়েবসাইট
৭,৩৪৩.
নিম্নলিখিত কোন দেশটি অধুনা SAARRC এর সদস্য হয়েছে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভুটান
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
ব্যাখ্যা

সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি। এগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- নেপাল
- শ্রীলংকা
- ভুটান
- মালদ্বীপ
- আফগানিস্তান।
এদের মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়। বাকি সাতটি দেশ সার্কের প্রতিষ্ঠাতা সদস্য।
সার্কের বর্তমান চেয়ারম্যান নেপাল এবং মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন।
মিয়ানমার সার্কের সদস্য নয়।
(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)

৭,৩৪৪.
জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম, ইতালি
  2. মাদ্রিদ, স্পেন 
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন 
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন 
ব্যাখ্যা

UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০ টি। [নভেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট।

৭,৩৪৫.
SAFTA এর সদস্য দেশ নয় কোনটি? [মে,২০২৫]
  1. ভারত
  2. পাকিস্তান
  3. মায়ানমার
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মায়ানমার
ব্যাখ্যা
SAFTA চুক্তিটি:
- পূর্ণ নাম: South Asian Free Trade Area Agreement -SAFTA.
- দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি (
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠিত।
- ২০০৬ সালে কার্যকর হয়।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা।
- সদস্য দেশসমূহ, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত,মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। [মে,২০২৫]
- মায়ানমার SAFTA চুক্তিটির সদস্য দেশ নয়।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- ধাপে ধাপে ১০ বছরের মধ্যে সকল সদস্য দেশের মধ্যে শুল্ক শূন্য করার পরিকল্পনা।
- চুক্তির আওতায় বেশিরভাগ শিল্পজাত পণ্য ও কৃষিপণ্য অন্তর্ভুক্ত।
- অপ্রয়োজনীয় কাস্টমস এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্যোগ। -
- বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানো।

উৎস: SAFTA ওয়েবসাইট।
৭,৩৪৬.
বর্তমানে IDA এর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ১৭৫টি
  2. ১৮৫টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা
International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA): 
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বিশ্বব্যাংকের একটি অংশ, যা নিম্ন-আয়ের দেশগুলোকে সহায়তা প্রদান করে।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এটি বিশ্বব্যাংকের মূল ঋণ প্রদানের শাখা আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর সম্পূরক।
- বর্তমানে IDA-তে ১৭৫টি সদস্য দেশ রয়েছে।
- IDA স্বল্প সুদের ঋণ এবং অনুদান প্রদান করে, যা নিম্ন-আয়ের দেশগুলোর ভবিষ্যৎ বিনিয়োগ, জীবনমান উন্নয়ন এবং নিরাপদ ও সমৃদ্ধ সম্প্রদায় গড়তে সাহায্য করে।
- ৭৮টি নিম্ন-আয়ের দেশকে IDA সহায়তা প্রদান করে, যা এসব দেশের জন্য সামাজিক সেবাখাতে প্রধান অর্থায়নের উৎস।

উৎস: IDA ওয়েবসাইট।
৭,৩৪৭.
Covid-19 চিকিৎসায় বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির তৈরি করেছে কোন প্রতিষ্ঠান?
  1. মার্ক
  2. রিজব্যাক বায়োথেরাপিউটিকস
  3. শার্প এন্ড ডোম
  4. উপরের সকলে
সঠিক উত্তর:
উপরের সকলে
উত্তর
সঠিক উত্তর:
উপরের সকলে
ব্যাখ্যা
কোভিড-নাইনটিনের চিকিৎসায় এই মলনুপিরাভির বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ।
এটি ঘরে বসেই সাধারণ যেকোনো ট্যাবলেটের মতো খাওয়া যাবে।
এজন্য হাসপাতালে যাওয়া কিম্বা কোন ডাক্তার বা নার্সের সহায়তার প্রয়োজন হবে না।
যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক, শার্প এন্ড ডোম এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকস এই ওষুধটি তৈরি করেছে।
উৎস: বিবিসি
৭,৩৪৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন সদস্য দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্থান
  3. গ) সুইডেন
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী পাঁচ সদস্য নির্বাচিত হয় ভারত, আয়ারল্যান্ড, মেক্সিকো, নরওয়ে ও কেনিয়া। নতুন এই সদস্য ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ মেয়াদের জন্য নির্বাচিত হয়।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২০]
৭,৩৪৯.
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডনে
  2. খ) রোমে
  3. গ) জেনেভায়
  4. ঘ) প্যারিসে
সঠিক উত্তর:
ঘ) প্যারিসে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যারিসে
ব্যাখ্যা
- ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

ইউনেস্কো
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- বর্তমানে মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে। 
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। 

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট। 
৭,৩৫০.
কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. প্যারিস
  3. লন্ডন
  4. ওয়াশিংটন
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা

কমনওয়েলথ (Commonwealth) :
- যে সব রাষ্ট্র একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল এবং পরে স্বাধীন ও সার্বভৌম হয়েছে- তাদের সংগঠনই হলো কমনওয়েলথ।
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলিতে, এটি একদিনের উদযাপন থেকে পুরো এক সপ্তাহ উদযাপনে পরিণত হয়েছে।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য: ৫৬টি।
- কমনওয়েলথের সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।
- তাই কমনওয়েলথের ৩৪ তম সদস্য। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।

৭,৩৫১.
বর্তমানে ন্যামের বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১১০ টি
  2. ১১৫ টি
  3. ১০২ টি
  4. ১২০ টি
সঠিক উত্তর:
১২০ টি
উত্তর
সঠিক উত্তর:
১২০ টি
ব্যাখ্যা
• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা; 
→ অনাগ্রাসন; 
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

• এই ‘পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার নক্রমা।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৭,৩৫২.
বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNU
  3. UNICEF
  4. UNFPA
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।

• UNFPA:
- UNFPA এর পূর্ণরুপ: United Nations Population Fund.
- এটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নামকরণ করা হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নির্বাহী পরিচালক: নাতালিয়া কানেম।
- বিশ্ব জনসংখ্যা দিবস:  ১১ জুলাই। 

• UNFPA কাজ:
- প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা,
- যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান,
- এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।

উৎস: UNFPA ওয়েবসাইট।

৭,৩৫৩.
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর একমাত্র এশীয় সদস্য কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান।
Source: Britannica.com
৭,৩৫৪.
নিচের কোন সংস্থা শুধুমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করে?
  1. UNHCR
  2. UNICEF
  3. UNDP
  4. UNRWA
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা
• UNRWA:
- United Nations Relief and Works Agency.
- UNRWA হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা,
- যা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান করে।
- প্রতিষ্ঠিত: ৮ ডিসেম্বর ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠার পটভূমি: ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে পড়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলুশন 302 (IV) দ্বারা সংস্থাটি গঠিত হয়।

• UNRWA পাঁচটি অঞ্চল জুড়ে কাজ করে:
- জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা স্ট্রিপ ওয়েস্ট ব্যাংক (ইসরায়েল অধিকৃত)।

• ফিলিস্তিনি শরণার্থীর সংজ্ঞা:
- UNRWA অনুসারে, একজন ফিলিস্তিনি শরণার্থী হলেন:
- “যে ব্যক্তি ১৯৪৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে ফিলিস্তিনে বাস করতেন, 
- এবং ১৯৪৮ সালের সংঘর্ষে ঘরছাড়া হয়েছেন এবং UNRWA-এর কার্যক্রম এলাকাগুলোর কোনো একটিতে আশ্রয় নিয়েছেন।”

• সদর দপ্তর:
→ আম্মান, জর্ডান (প্রশাসনিক দপ্তর)
→ গাজা (অপারেশন হেডকোয়ার্টার)
- UNHCR ও UNRWA আলাদা সংস্থা, UNHCR বিশ্বব্যাপী শরণার্থীদের নিয়ে কাজ করে, কিন্তু UNRWA কেবলমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করে।

উৎস: UNRWA  ওয়েবসাইট।
৭,৩৫৫.
SDG-এর কোন লক্ষ্যমাত্রায় 'নারী ও মেয়েদের ক্ষমতায়ন' নিশ্চিত করা হয়?
  1. ৩নং
  2. ৪নং
  3. ৫নং
  4. ৬নং
সঠিক উত্তর:
৫নং
উত্তর
সঠিক উত্তর:
৫নং
ব্যাখ্যা
SDG-এর ৫নং লক্ষ্যমাত্রায় 'নারী ও মেয়েদের ক্ষমতায়ন' নিশ্চিত করা হয়?

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর মেয়াদ ২০১৬ - ২০৩০ সাল পর্যন্ত।

⇒ SDG-এর ৫নং লক্ষ্যমাত্রা হলো: লিঙ্গ সমতা।
- ৫.১ সর্বত্র সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানো,
- ৫.২ পাচার, যৌন হয়রানি ও অন্যসব ধরনের শোষণ-বঞ্চনা সহ ঘরে বাইরে সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতার অবসান,
- ৫.৩ শিশুবিবাহ, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ এবং নারী যৌনাঙ্গচ্ছেদের মতো সকল ধরনের ক্ষতিকর প্রার অবসান,
- ৫.৪ সরকারি সেবা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা নীতিমালার মাধ্যমে অবৈতনিক পরিচর্যাকার্য ও গৃহস্থালি কাজের মর্যাদা ও স্বীকৃতিদান এবং বাসা ও পরিবারের অভ্যন্তরে জাতীয়ভাবে যুক্তিযুক্ত অংশীদারিত্বমূলক দায়িত্বপালনকে উৎসাহিত করা,
- ৫.৫ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূর্ণাঙ্গ ও কার্যকর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করা,
- ৫.৬ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রোগ্রাম অব অ্যাকশন ও বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এবং এদের পর্যালোচনামূলক সম্মেলনসমূহের ফলাফল-দলিলের আলোকে স্বীকৃত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং প্রজনন অধিকারের ক্ষেত্রে নারীদের সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা,
- ৫.ক বিদ্যমান জাতীয় আইনকানুনের আলোকে, অর্থনৈতিক সম্পদ এবং ভূমিসহ সকল প্রকার সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, আর্থিক সেবা, উত্তরাধিকার এবং প্রাকৃতিক সম্পদে নারীর সমঅধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন,
- ৫.খ নারীদের ক্ষমতায়নে সহায়ক প্রযুক্তি, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ানো,
- ৫.গ সকল পর্যায়ে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং নারী পুরুষ সমতা আনয়নে যথাযথ নীতিমালা ও প্রয়োগযোগ্য আইনি বিধান প্রণয়ন ও শক্তিশালী করা।

উৎস: UN ওয়েবসাইট।
৭,৩৫৬.
’’ব্ল্যাক টুয়েসডে’’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. বিপ্লব
  2. শেয়ার মার্কেট
  3. সমজনীতি
  4. রাজনীতি
সঠিক উত্তর:
শেয়ার মার্কেট
উত্তর
সঠিক উত্তর:
শেয়ার মার্কেট
ব্যাখ্যা
• ব্ল্যাক টুয়েসডে (Black Tuesday):
-  এটি ১৯২৯ সালের ২৯ অক্টোবর হয়েছিল।
- যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়গুলোর একটি, এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে  পতন ঘটে।
-  এই দিনটি "দ্য গ্রেট ডিপ্রেশন"-এর সূচনা হিসেবে পরিচিত।
- যা একদিনে ১৬৫ মিলিয়ন শেয়ার বিক্রি হয়।
- ব্যাংকগুলোও সংকটে পড়ে, এবং এটি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে।
- ব্ল্যাক টুয়েসডে মার্কিন ইতিহাসে এক শোকাবহ দিন।

⇒ এছাড়াও,
- তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হার্বাট হোবার।
- তিনি ১৯২৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৩৩ সাল পর্যন্ত ছিলেন।

উল্লখ্য,
- ১৯৩৩ সালে, ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন
- এবং তিনি তার "নিউ ডিল" কর্মসূচির মাধ্যমে গ্রেট ডিপ্রেশন মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

উৎস: Britannica.
৭,৩৫৭.
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. আসিয়ান
  3. সাফটা
  4. আফ্রিকান ইউনিয়ন
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:
- ১৯৫৮ সালে রোম স্ট্যাটিউট এর মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৩৫৮.
ASEAN কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. জাকার্তা
  2. ব্যাংকক
  3. ম্যানিলা
  4. কুয়ালালামপুর
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- সংস্থাটি ১৯৬৭ সালের ৮ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি-
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
- সংস্থাটির বর্তমান সদস্য ১১টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, পূর্ব তিমুর।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট।

৭,৩৫৯.
Why was the World Bank established?
  1. To promote the International Trade
  2. To improve the adverse Balance of Payment situation of the nonmember countries
  3. To reconstruct the economies damaged during the Second World War
  4. None of the above
সঠিক উত্তর:
To reconstruct the economies damaged during the Second World War
উত্তর
সঠিক উত্তর:
To reconstruct the economies damaged during the Second World War
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হ ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- প্রেসিডেন্ট নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র থেকে।
- প্রধান অঙ্গসংস্থা ৫টি।

উল্লেখ্য,
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি সংস্থা প্রতিষ্ঠিত।
- ত্রিশের দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে সংঘটিত Great Depression এর পরবর্তী সময়ে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনার প্রেক্ষিতে অন্যান্য দেশের মুদ্রার সাথে ডলারের বিনিময় হার নির্ধারণ, পুঁজি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজন অনুভব করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- তাই যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ১৯৪৪ সালের ১ জুলাই একটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করে যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলন আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব Henry Morgenthau Jr ও যুক্তরাজ্যের অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে।
- আর্থিক সংস্থা দুটি পরবর্তীতে বিশ্বব্যাংক ও IMF নামে পরিচিত হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- মোট ২৯ টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৭,৩৬০.
কোন দেশটি USMCA চুক্তির অংশীদার নয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. পানামা
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
পানামা
উত্তর
সঠিক উত্তর:
পানামা
ব্যাখ্যা
- USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো উত্তর আমেরিকা অঞ্চলের একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
এর অংশীদার দেশগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মেক্সিকো এবং
- কানাডা।
- পূর্বেকার NAFTA চুক্তির স্থলে ২০১৮ সালের ৩০ নভেম্বর USMCA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১ জুলাই ২০২০ কার্যকর হয়।
- NAFTA (The North American Free Trade Agreement) চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর এবং কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
(তথ্যসূত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট)
৭,৩৬১.
স্মাইল ট্রেন প্রধানত কোন ধরনের শিশুদের সহায়তা করে?
  1. শ্রবণ প্রতিবন্ধী
  2. দৃষ্টিপ্রতিবন্ধী
  3. জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা
  4. পুষ্টিহীন
সঠিক উত্তর:
জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা
উত্তর
সঠিক উত্তর:
জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা
ব্যাখ্যা

স্মাইল ট্রেন:
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
- জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং ও ব্রায়ান মুলান।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: বিনামূল্যে cleft lip এবং cleft palate সার্জারি প্রদান।
- কর্মক্ষেত্র: ৯৫+ উন্নয়নশীল দেশ। 
- অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
- ১৯৯৯ সাল থেকে স্মাইল ট্রেন-সমর্থিত ক্লেফট সার্জারি: ২০ লক্ষ+।

উৎস: Smile Train ওয়েবসাইট।

৭,৩৬২.
AFTA কোন অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তি?
  1. দক্ষিণ এশিয়া
  2. আফ্রিকা
  3. লাটিন আমেরিকা
  4. আসিয়ানভুক্ত দেশের
সঠিক উত্তর:
আসিয়ানভুক্ত দেশের
উত্তর
সঠিক উত্তর:
আসিয়ানভুক্ত দেশের
ব্যাখ্যা
AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।

⇒ AFTA চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- AFTA যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১০টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার।

অন্যদিকে,
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (SAFTA)।
- বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল দি আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া বা African Continental Free Trade Area (AfCFTA)।
- লাটিন আমেরিকা আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (LAFTA)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৭,৩৬৩.
Economic Commission for Europe (UNECE) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাসেলস
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- এদের মধ্যে অন্যতম হলো ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (UNECE)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৭,৩৬৪.
’Human Development Reports’ প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNICEF
  2. UNDP
  3. UNESCO
  4. WHO
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
UNDP: 
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে। 
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র। 
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়। 
- বর্তমান প্রশাসক:  Achim Steiner (জার্মানি)।[ জুন, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

• প্রধান কার্যক্রম:

- Human Development Reports (HDR):
- প্রতি বছর প্রকাশিত “মানব উন্নয়ন প্রতিবেদন” ও Human Development Index (HDI)
- জাতিসংঘের Sustainable Development Goals (SDGs) অর্জনে সহায়তা প্রদান
- Inclusive Growth Programmes:
- নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন
- নির্বাচন, নীতি প্রণয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা
- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশবান্ধব টেকসই প্রকল্প বাস্তবায়ন

উৎস: UNDP ওয়েবসাইট।
৭,৩৬৫.
নিচের কোনটি ইউরোপীয় রেনেসাঁসের ফলাফল-
  1. রাজতন্ত্রের উত্থান
  2. চার্চের ক্ষমতা বৃদ্ধি
  3. মানবতাবাদের বিকাশ
  4. ধর্মের গুরুত্ব বেড়ে যাওয়া
সঠিক উত্তর:
মানবতাবাদের বিকাশ
উত্তর
সঠিক উত্তর:
মানবতাবাদের বিকাশ
ব্যাখ্যা
- রেনেসাঁস মানে হলো নবজাগরণ বা পুনর্জন্ম। প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞান কে জানার গভীর আগ্রহ ও উৎসাহ সৃষ্টিই ‘রেনেসাঁস’ নামে পরিচিত।
- পঞ্চদশ শতকে অটোমানদের নিকট বাইজান্টিয়াম সাম্রাজ্যের পতন রেনেসাঁসকে তরান্বিত করে।
- ইতালির ফ্লোরেন্স শহর থেকে রেনেসাঁসের প্রথম সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িযে পড়ে।
- রেনেসাঁসের ফলে ইউরোপের ধর্মকেন্দ্রিক যাজকতান্ত্রিক শাসনব্যবস্থার পতন ঘটে এবং মানবতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, শিক্ষা প্রভৃতি গুরুত্ব লাভ করে।
- রেনেসাঁসকে ইউরোপের মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭,৩৬৬.
নিম্নের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে?
  1. UNESCO
  2. UNIDO
  3. WIPO
  4. UNITAR
সঠিক উত্তর:
WIPO
উত্তর
সঠিক উত্তর:
WIPO
ব্যাখ্যা
WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization অথবা জাতিসংঘের বিশ্ব মেধাসম্পদ সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)- Daren Tang।
- বর্তমান সদস্য: ১৯৩টি

⇒ জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।

উৎস: WIPO ওয়েবসাইট।
৭,৩৬৭.
'এশীয় উন্নয়ন ব্যাংক' (ADB) এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কয়টি?
  1. ক) ১৯টি
  2. খ) ৪৯টি
  3. গ) ৬৮টি
  4. ঘ) ৬৫টি
সঠিক উত্তর:
খ) ৪৯টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৯টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। 

▪ প্রতিষ্ঠাকাল:- ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ম্যানিলা, ফিলিপাইন।
▪ সদস্য সংখ্যা:- ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)।
▪ সদরদপ্তর:- মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন।   

তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক এর ওয়েবসাইট। 
৭,৩৬৮.
ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. ফ্রেঞ্চ
  2. চীনা
  3. আরবি
  4. ইংরেজি
সঠিক উত্তর:
চীনা
উত্তর
সঠিক উত্তর:
চীনা
ব্যাখ্যা
• চীনা ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয়।

OIC:

- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (আগস্ট, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। (আগস্ট, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৩৬৯.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে সৈন্য প্রেরণে শীর্ষদেশ কোনটি?
  1. ক) পাকিস্তান
  2. খ) বুরুন্ডি
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বর্তমানে সৈন্য প্রেরণে শীর্ষদেশ ইথিওপিয়া (৬৬৩৯ জন)। দ্বিতীয় বাংলাদেশ (৬৪১৩ জন)। তৃতীয় বুরুন্ডি (৬২৯২ জন)। বর্তমানে ১৩ টি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে। এর মধ্যে ১০টি মিশনে বাংলাদেশি সৈন্য নিয়োজিত রয়েছে। (সূত্রঃ ইউএন পিসকিপিং মিশন ওয়েবসাইট)
৭,৩৭০.
জাতিসংঘের কোন সংস্থাটি ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়?
  1. WIPO
  2. UNESCO
  3. UNOPS
  4. UNSSC
সঠিক উত্তর:
WIPO
উত্তর
সঠিক উত্তর:
WIPO
ব্যাখ্যা
WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।

⇒ মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- WIPO ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
• UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।

• UNOPS:
- UNOPS-এর পূর্ণরুপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।

• UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।

উৎস: WIPO ওয়েবসাইট।
৭,৩৭১.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীনস্থ আঞ্চলিক কমিশন কোনটি?
  1. UNICEF
  2. WHO
  3. ILO
  4. ECA
সঠিক উত্তর:
ECA
উত্তর
সঠিক উত্তর:
ECA
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

উল্লেখ্য:
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ILO বা আন্তর্জাতিক শ্রম সংস্থা।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
৭,৩৭২.
বাংলাদেশ দ্বিতীয়বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে কোন মেয়াদে?
  1. ক) ১৯৭৯-৮০
  2. খ) ১৯৮৭-৮৮
  3. গ) ১৯৮৬-৮৭
  4. ঘ) ২০০০-০১
সঠিক উত্তর:
ঘ) ২০০০-০১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০-০১
ব্যাখ্যা
▪ বাংলাদেশ এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে ২ বার।
- প্রথমবার - ১৯৭৯-৮০ মেয়াদে।
- দ্বিতীয়বার - ২০০০-০১ মেয়াদে। 
▪ এর মধ্যে ২০০০ সালের মার্চ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। তখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী নিরাপত্তা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
▪ বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৭,৩৭৩.
জাতিসংঘ কবে তার সর্বশেষ সদস্য গ্রহণ করে?
  1. ক) ২০০৮
  2. খ) ২০১১
  3. গ) ২০১৫
  4. ঘ) ২০১৮
সঠিক উত্তর:
খ) ২০১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১১
ব্যাখ্যা
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা - ১৯৩ টি।
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৫১টি

- জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র দুইটি। যথাঃ ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন।
- তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো বর্তমানে নেই।
- কসোভো স্বাধীন রাষ্ট্র হলেও জাতিসংঘ স্বীকৃত বা এর সদস্য নয়।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৭,৩৭৪.
জাতিসংঘের ISAF সামরিক মিশন কোন দেশে নিয়োজিত ছিলো?
  1. ক) ইরাক
  2. খ) আফগানিস্তান
  3. গ) সিরিয়া
  4. ঘ) কসোভো
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে ২০০১ সালের ২০ ডিসেম্বর আফগানিস্তানে International Security Assistance Force (ISAF) মোতায়েন করা হয়। এই মিশন ন্যাটোর অধীনে আফগানিস্তানে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সক্রিয় ছিলো। এর সদরদপ্তর ছিলো কাবুলে। এই মিশনে প্রায় ১,১৮,০০০ সেনা ছিলো। এর উদ্দেশ্য ছিলো যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা। (সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
৭,৩৭৫.
In which year did Bangladesh become a member of the IMF?
  1. 1993
  2. 1972
  3. 1974
  4. 1977
সঠিক উত্তর:
1972
উত্তর
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৭,৩৭৬.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ৪২টি
  2. ৩৬টি
  3. ২১টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
৩১টি
উত্তর
সঠিক উত্তর:
৩১টি
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এর প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। (সেপ্টেম্বর, ২০২৫)

উৎস - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।

৭,৩৭৭.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১৫ টি
সঠিক উত্তর:
খ) ৬ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ টি
ব্যাখ্যা

- জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি , ৬টি প্রধান অঙ্গসংস্থা ও ১৫টি বিশেষায়িত সংস্থা (UN Specialized Agencies) রয়েছে।
তহবিল ও প্রোগ্রাম সমূহ-
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)

তথ্যসূত্র- জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

৭,৩৭৮.
GATT-এর অধীনে কয়টি বাণিজ্য আলোচনার জন্য রাউন্ড অনুষ্ঠিত হয়?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

GATT চুক্তি:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩০ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায়, জাতিসংঘের বাণিজ্য ও কর্মসংস্থান সংক্রান্ত সম্মেলনে ২৩টি দেশের সমন্বয়ে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি (GATT) স্বাক্ষরিত হয়। এবং এটি ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর করা হয়। 
- এই চুক্তিতে স্বাক্ষরিত প্রত্যেকটা দেশ সমান মর্যাদা পেত বলে একে মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation) নীতি বলা হয়ে থাকে।এবং এর উদ্দেশ্য ছিল শুল্ক হ্রাস করা ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসার ও সহজ করা। 
- ১৯৪৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT-এর মোট আটটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডে, GATT থেকে পরবর্তীতে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) তৈরি হয়, যা GATT-এর নীতিগুলোকে অধিক কার্যকরী করে তোলে। 

উৎস: WTO ওয়েবসাইট।

৭,৩৭৯.
নিচের কোন রাউন্ডের মাধ্যমে WTO প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Tokyo Round
  2. খ) Kennedy Round
  3. গ) Uruguay Round
  4. ঘ) Geneva Round
সঠিক উত্তর:
গ) Uruguay Round
উত্তর
সঠিক উত্তর:
গ) Uruguay Round
ব্যাখ্যা
▪ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
★ Kennedy Round (1964 - 67),
★ Tokyo Round (1973 - 79)

এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে- 
Uruguay Round (১৯৮৬ - ১৯৯৪):- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

এক নজরে WTO

▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক — ২৫টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।
৭,৩৮০.
বিশ্বব্যাংক গ্রুপের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক) গীতা গোপীনাথ
  2. খ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. গ) অংশুলা কান্ত
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
সঠিক উত্তর:
গ) অংশুলা কান্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) অংশুলা কান্ত
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান ও প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক এবং মূখ্য অর্থনৈতিক কর্মকর্তা ভারতের অংশুলা কান্ত। ১২ জুলাই ২০১৯ তিনি এ পদে নিয়োগ পান।
- গীতা গোপীনাথ আইএমএফের প্রথম নারী ও বর্তমান প্রধান অর্থনীতিবিদ।
- ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএমএফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক।

(সূত্রঃ বিশ্বব্যাংক এবং আইএমএফ ওয়েবসাইট)

৭,৩৮১.
২১তম জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?[ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ক্যালিফোর্নিয়া 
  2. নিউ ইয়র্ক
  3. ওয়াশিংটন ডিসি
  4. ফ্লোরিডা 
সঠিক উত্তর:
ফ্লোরিডা 
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোরিডা 
ব্যাখ্যা

• জি-২০: 
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

• জি-২০ শীর্ষ সম্মেলন: 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 
- ২০২৫ সালের ২০তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 
- ২০২৬ সালের ২১তম জি-২০ শীর্ষ সম্মেলন  অনুষ্ঠিত হবে: ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্ট, মায়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
- ২০২৭ সালের ২২তম জি-২০ শীর্ষ সম্মেলন  অনুষ্ঠিত হবে:  যুক্তরাজ্য।

উৎস: বাসস, জি-২০ ও সংশ্লিস্ট ওয়েবসাইট। 

৭,৩৮২.
World Bank Group কয়টি সংস্থার সমন্বয়ে গঠিত?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

World Bank: 
- প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর ১৯৪৫ (ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে)। 
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
- প্রধান উদ্দেশ্য: দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়নের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান। 
- সদস্য সংখ্যা: ১৮৯টি সদস্য রাষ্ট্র। 

​• World Bank Group পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত:
- IBRD (International Bank for Reconstruction and Development): মধ্যম-আয়ের দেশে ঋণ প্রদান।
- IDA: নিম্ন-আয়ের দেশে স্বল্প সুদে ঋণ এবং অনুদান।
- IFC: বেসরকারি খাতে বিনিয়োগ।
- MIGA: বিনিয়োগের ঝুঁকি বীমা।
- ICSID: বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি।
- এর মধ্যে শুধুমাত্র IFC বেসরকারি খাতে সরাসরি বিনিয়োগ এবং ব্যবসা উন্নয়নের জন্য কাজ করে।

গুরুত্বপূর্ণ প্রতিবেদন:
- World Development Report: বৈশ্বিক উন্নয়ন বিষয়ে বার্ষিক বিশ্লেষণ।
- Doing Business Index: ব্যবসায়িক পরিবেশের সহজতা পরিমাপ।

উৎস: World Bank ওয়েবসাইট। 

৭,৩৮৩.
বিশ্ব পর্যটন সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. ক) UNWTO
  2. খ) WTO
  3. গ) OWT
  4. ঘ) UNOWT
সঠিক উত্তর:
ক) UNWTO
উত্তর
সঠিক উত্তর:
ক) UNWTO
ব্যাখ্যা
UNWTO ১৯৩৪ সালে প্রথম International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে আত্মপ্রকাশ
করে।
- পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে International Congress of National Tourism Bodies এর প্রথম সম্মেলনে পূর্ববর্তী সংগঠনের নাম পরিবর্তন করে United Nations World Tourism Organization (UNWTO) যাত্রা শুরু হয়।
United Nations World Tourism Organization (UNWTO) আনুষ্ঠানিক প্রতিষ্ঠা  ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সংস্থাটির সদরদপ্তর স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৫৯টি দেশ। এছাড়াও ৬টি সহযোগী সদস্য দেশ রয়েছে।
- বাংলাদেশ UNWTO এর সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।
- বর্তমান প্রধান (মহাসচিব) – Zurab Pololikashvili (জর্জিয়া)। তিনি ২০১৮ সালে মহাসচিব পদে যোগদান করেন।

তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট।
৭,৩৮৪.
বিশ্বের প্রথম ও শীর্ষস্থানীয় স্বাধীন শিশু সংস্থা কোনটি?
  1. সেভ দ্য চিলড্রেন
  2. কেয়ার
  3. ইউনিসেফ
  4. অক্সফাম
সঠিক উত্তর:
সেভ দ্য চিলড্রেন
উত্তর
সঠিক উত্তর:
সেভ দ্য চিলড্রেন
ব্যাখ্যা
সেভ দ্য চিলড্রেন:
- সেভ দ্য চিলড্রেন বিশ্বের প্রথম ও শীর্ষস্থানীয় স্বাধীন শিশু সংস্থা। 
- প্রতিষ্ঠাতা: এগলান্টাইন জেব (Eglantyne Jebb)
- শিশুদের স্বতন্ত্র অধিকারের ধারণা প্রথম উপস্থাপন করে। 
- ১৯২৪ সালে জেনেভা ঘোষণাপত্রের (Geneva Declaration of the Rights of the Child) খসড়া প্রস্তুত করে। 
- লীগ অব নেশন্স-কে শিশু কল্যাণে এই নীতিমালা অনুসরণ করতে আহ্বান জানায়।
- প্রতিবছর কোটি কোটি শিশু এই সংস্থার জীবন পরিবর্তনকারী কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়।

উৎস: সেভ দ্য চিলড্রেন ওয়েবসাইট।
৭,৩৮৫.
কত সালে BIMSTEC প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৯ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
BIMSTEC
• পূর্ণনাম: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
•  প্রতিষ্ঠা: ৬ জুন ১৯৯৭,
• সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ,
• স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা: ১৩ সেপ্টেম্বর ২০১৪,
• এনার্জি সেন্টার: বেঙ্গালুরু, ভারত,
• আবহাওয়া সেন্টার: নোয়দা, উত্তর প্রদেশ, ভারত,
• সদস্য সংখ্যা: ৭ টি,
• সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান,
• বর্তমান মহাসচিব;: Indra Mani Pandey.

উৎস: বিমসটেকের ওয়েবসাইট।
৭,৩৮৬.
বিশ্ব রোটারি ক্লাবের হেড অফিস কোথায়?
  1. লিভারপুল
  2. ইলিনয়স
  3. বোস্টন
  4. হেগ
সঠিক উত্তর:
ইলিনয়স
উত্তর
সঠিক উত্তর:
ইলিনয়স
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- নীতিবাক্য: নিজের উপরে সেবা।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়স, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Rotary International ওয়েবসাইট।
৭,৩৮৭.
আসিয়ান প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৮৩
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৬৭
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৭
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN)
 • ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
• প্রতিষ্ঠাকাল - ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
• এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
• প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড).
• এর বর্তমান সদস্য দেশ ১০টি।
• দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
• সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
• বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।
৭,৩৮৮.
বাংলাদেশে কার্যক্রম চালানো 'উরি ব্যাংক' কোন দেশ ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক?
  1. জাপান
  2. চীন
  3. দক্ষিণ কোরিয়া
  4. মালয়শিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক। 

বাংলাদেশে বর্তমানে বিদেশি তফসিলি ব্যাংকের সংখ্যা ৯টি। এগুলো হলো:
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড
- হাবিব ব্যাংক লিমিটেড
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
- সিটি ব্যাংক এনএ
- উরি ব্যাংক
- হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) লিমিটেড এবং
- ব্যাংক আল-ফালাহ লিমিটেড।
এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিদেশি ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৭,৩৮৯.
কোন রাষ্ট্র প্রধান 'জাতিসংঘ (United Nations)' নামকরণ করেন?
  1. ক) ম্যাক্সিম লিটভিনভ
  2. খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  3. গ) টি.ভি সং
  4. ঘ) উইন্সটন চার্চিল
সঠিক উত্তর:
খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা
জাতিসংঘ ঘোষণা/Declaration of The United Nations
▪ ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধরত ২৬টি দেশের নেতারা এতে অংশ নেন। এরা হলেন - 

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল
- সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিম লিটভিনভ এবং 
- চীনের প্রধানমন্ত্রী টি.ভি সং তাদের মধ্যে উল্লেখযোগ্য।

▪ তারা এক ছোট ডকুমেন্ট স্বাক্ষর করেন যা ‘Declaration of The United Nations’ নামে পরিচিত। এতে পরে সম্মেলনে উপস্থিত ২৬ দেশের প্রধান/প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
▪ এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)” - এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এই নামকরণ করেন।  

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৭,৩৯০.
OIC-এর কততম সম্মেলনে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালের ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার (OIC) দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ (৩২তম) লাভ করে।

উৎস: OIC ওয়েবসাইট।
৭,৩৯১.
জি-৭ গঠনের প্রস্তাবক দেশ -
  1. ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. কানাডা
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্ত:রাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

- ৪৮তম জি-৭ সম্মেলন হবে ২০২২ সালে জার্মানিতে,
- ৪৯তম জি-৭ সম্মেলন হবে ২০২৩ সালে জাপানে,
- ৫০তম জি-৭ হবে ২০২৪ সালে ইতালিতে।

উৎস: G-7 ওয়েবসয়াইট।

৭,৩৯২.
বিমসটেকের অগ্রাধিকার খাত কয়টি?
  1. ক) ১৩টি
  2. খ) ১৪টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৬টি
সঠিক উত্তর:
খ) ১৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪টি
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান। সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল। এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।
উৎসঃ বিমসটেকের ওয়েবসাইট।
৭,৩৯৩.
SDG-এর কত নং লক্ষ্যমাত্রায় সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানির কথা উল্লেখ আছে?
  1. ১১ নং
  2. ৫ নং
  3. ৬ নং
  4. ৭ নং
  5. ৯ নং
সঠিক উত্তর:
৭ নং
উত্তর
সঠিক উত্তর:
৭ নং
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল।
২. ক্ষুধামুক্তি।
৩. সুস্বাস্থ।
৪. মানসম্মত শিক্ষা।
৫. লিঙ্গ সমতা।
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০. বৈষম্য হ্রাস।
১১. টেকসই শহর ও জনগণ।
১২. পরিমিত ভোগ ও উৎপান।
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫. স্থলভাগের জীবন।
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৩৯৪.
কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটেনের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) কানাডা
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
খ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
খ) কানাডা
ব্যাখ্যা
কমনওয়েলথভুক্ত দেশ কানাডার রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথ হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্রের বর্তমান রানী ও রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রসমূহ হচ্ছে : যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বার্বাডোস, বাহামাস, গ্রানাডা, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, বেলিজ, অ্যান্টিগুয়া ও বারমুডা এবং সেন্ট কিটস ও নেভিস।
উৎসঃ অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের সরকারি ওয়েবসাইট।
৭,৩৯৫.
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নে বিনিয়োগ করে?
  1. MIGA
  2. IFC 
  3. IDA
  4. IBRD
সঠিক উত্তর:
IFC 
উত্তর
সঠিক উত্তর:
IFC 
ব্যাখ্যা

International Finance Corporation (IFC): 
- প্রতিষ্ঠাকাল: ২০ জুলাই, ১৯৫৬ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৫ টি।
- সদস্য: ১৮৬ টি দেশ।
- সর্বশেষ সদস্য: ব্রুনাই।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি।
- কাজ: উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নকে সহায়তা করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করা।

তথ্যসূত্র: IFC এর অফিশিয়াল ওয়েবসাইট।

৭,৩৯৬.
ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে নিম্নের কোন সংস্থার প্রধান নির্বাচিত হন?
  1. ক) আইএমএফ
  2. খ) জাতিসংঘ
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আর সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয় : 
আইএমএফের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক। 
 
- এই সম্মেলনে আরো অনেক দেশের প্রতিনিধিত্ব থাকলেও দর-কষাকষিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট প্রাধান্য পরিলক্ষিত হয়। 
- ঐতিহ্যগতভাবে আইএমএফের প্রধান নির্বাচিত হন ইউরোপীয় দেশগুলো থেকে আর বিশ্বব্যাংকের প্রধান নির্বাচিত হন যুক্তরাষ্ট্র থেকে
 
উৎস : আন্তর্জাতিক ব্যবসা, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭,৩৯৭.
UPU-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লন্ডন, ইংল্যান্ড
  3. নিউ ইয়র্ক, আমেরিকা
  4. বার্ন, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union অথবা বিশ্ব ডাক ইউনিয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।
- বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।

উল্লেখ্য,
- শুরুতে এর নাম ছিলো General Postal Union, ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।

উৎস: UPU ওয়েবসাইট।
৭,৩৯৮.
২০২৩ অনুযায়ী 'বৈশ্বিক সামরিক ব্যয় সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
•বৈশ্বিক সামরিক ব্যয় সূচক:
২০২৩ সালে Stockholm International Peace Research Institute (SIPRI) বৈশ্বিক সামরিক ব্যয় সংক্রান্ত ‘SIPRI Fact Sheet April 2023: Trends in world military expenditure, 2022' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

- প্রথম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে- চীন। 
- তৃতীয় অবস্থানে রয়েছে - রাশিয়া। 
- চতুর্থ অবস্থানে রয়েছে - ভারত। 
- পঞ্চম অবস্থানে রয়েছে - সৌদি আরব। 
- ষষ্ঠ অবস্থানে রয়েছে- যুক্তরাজ্য।  

উৎস: Stockholm International Peace Research Institute (SIPRI) website report.
৭,৩৯৯.
ইউরোপীয় ইউনিয়নের সার্বিক দিকনির্দেশ এবং রাজনৈতিক অগ্রাধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেয়-
  1. ক) ইউরোপীয়ান কমিশন
  2. খ) ইউরোপীয়ান পার্লামেন্ট
  3. গ) ইউরোপীয়ান কাউন্সিল
  4. ঘ) ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস
সঠিক উত্তর:
গ) ইউরোপীয়ান কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপীয়ান কাউন্সিল
ব্যাখ্যা
ইউরোপীয়ান কাউন্সিল ইইউ সদস্য দেশগুলির মধ্যে সর্বোচ্চ স্তরের রাজনৈতিক সহযোগিতার প্রতিনিধিত্ব করে। এটি ইউরোপীয় ইউনিয়নের সার্বিক দিকনির্দেশ এবং রাজনৈতিক অগ্রাধিকার সম্পর্কে সিদ্ধান্ত নেয়।
[সূত্র: ইইউ ওয়েবসাইট]
৭,৪০০.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
  1. দক্ষিন সুদান
  2. ঘানা
  3. কেনিয়া
  4. ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
জাতিসংঘ: 

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১৯ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে। 

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।