বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৬৮ / ৭৬ · ৬,৭০১৬,৮০০ / ৭,৫৯৯

৬,৭০১.
ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জাকার্তায়
  2. খ) ম্যানিলায়
  3. গ) ইন্দোনেশিয়ায়
  4. ঘ) শ্রীলংকায়
সঠিক উত্তর:
খ) ম্যানিলায়
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যানিলায়
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিষ্ঠা লাভ করে - ১৯৬৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি। এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং বাকিগুলো অন্যান্য অঞ্চলের।
- এডিবির সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
- বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।

সূত্র: এডিবি ওয়েবসাইট
৬,৭০২.
কোন সংস্থা বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করে?
  1. ক) IPCC
  2. খ) UNFPA
  3. গ) UNESCO
  4. ঘ) WIPO
সঠিক উত্তর:
ঘ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) WIPO
ব্যাখ্যা
World Intellectual Property Organisation-WIPO বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে থাকে। কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুলের সাথে যৌথভাবে WIPO এ রিপোর্ট প্রকাশ করে।
২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম। শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।
(সূত্র: WIPO ওয়েবসাইট এবং বাংলাদেশ প্রতিদিন)
৬,৭০৩.
বিশ্ব ডাক ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৮৭২ সালে
  2. ১৮৭৪ সালে
  3. ১৮৭৬ সালে
  4. ১৮৭৮ সালে
সঠিক উত্তর:
১৮৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৪ সালে
ব্যাখ্যা
UPU:
- বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
- পূর্ণরুপ- Universal Postal Union.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৮৭৪ সালে।
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর: বার্ন, সুইজার‌ল্যান্ড।
- সদস্য দেশ: ১৯২টি। (আগস্ট, ২০২৪)
- বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর।

তথ্যসূত্র - অফিসিয়াল ওয়েবসাইট (UPU)।
৬,৭০৪.
IMF নিম্নের কোন প্রতিবেদন প্রকাশ করে?
  1. World Economic Outlook
  2. World Development Report
  3. Piecing Together The Poverty Puzzle
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
World Economic Outlook
উত্তর
সঠিক উত্তর:
World Economic Outlook
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- World Economic Outlook প্রতিবেদনটি সাধারণত প্রতি বছর দুইবার এপ্রিল এবং অক্টোবর মাসে প্রকাশ করা হয়।
- এতে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বৈদেশিক বাণিজ্য, সরকারি ঋণ ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণ ও পূর্বাভাস প্রদান করা হয়। 

অন্যদিকে,
- World Development Report ও Piecing Together The Poverty Puzzle প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।

উৎস: IMF ওয়েবসাইট।
৬,৭০৫.
BIMSTEC কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৬ জুন, ১৯৯৭
  2. ৬ জুলাই, ১৯৯৭
  3. ৬ জুন, ১৯৯৮
  4. ৬ জুলাই, ১৯৯৮
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৭০৬.
Special Drawing Rights সিস্টেম প্রবর্তন করে কোন সংস্থাটি?
  1. ক) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি 
  2. খ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  3. গ) বিশ্ব ব্যাংক
  4. ঘ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
সঠিক উত্তর:
ঘ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (The International Monetary Fund-IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

উৎস: IMF ওয়েবসাইট
৬,৭০৭.
ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
  1. ক) SBCL
  2. খ) RBI
  3. গ) CBI
  4. ঘ) City Bank
সঠিক উত্তর:
খ) RBI
উত্তর
সঠিক উত্তর:
খ) RBI
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম ব্যাংক চীনের ‘শান্সি ব্যাংক’ (Shansi Bank) - খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংক ইতালির ‘ব্যাংক অফ ভেনিস’ (Bank of Venice) - ১১৫৭ খ্রিষ্টাব্দ।
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সুইডেনের Sveriges Riksbank - ১৬৬৮ খ্রিষ্টাব্দ।
- ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক Reserve Bank of India - ১৯৩৫ সালে।

উৎস: www.britannica.com
৬,৭০৮.
সম্প্রতি, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে কোন দেশ? [মার্চ, ২০২৫]
  1. ব্রাজিল
  2. পানামা
  3. ভারত
  4. ইরান
সঠিক উত্তর:
পানামা
উত্তর
সঠিক উত্তর:
পানামা
ব্যাখ্যা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- এর অপর নাম নিউ সিল্ক রোড। 
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

সম্প্রতি,
- চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করেছে পানামা।
- ২০১৭ সালে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পানামা এই প্রকল্পে প্রথমে যোগ দিয়েছিল।
- বেইজিংয়ের কথিত প্রভাব রোধে ওয়াশিংটনের হুমকির মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]

৬,৭০৯.
UNDP-এর Human Development Index (HDI)-এ কোন তিনটি উপাদান বিবেচনা করে?
  1. আয়, স্বাস্থ্য, শিক্ষা
  2. খাদ্য, বাসস্থান, পরিবেশ
  3. প্রযুক্তি, অর্থনীতি, জনসংখ্যা
  4. শান্তি, নিরাপত্তা, আইন
সঠিক উত্তর:
আয়, স্বাস্থ্য, শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
আয়, স্বাস্থ্য, শিক্ষা
ব্যাখ্যা

​- HDI তিনটি মূল মাত্রার উপর ভিত্তি করে গণনা করা হয়: আয়, স্বাস্থ্য, শিক্ষা। 

​​UNDP:

- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি)।[ আগস্ট, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

​​• তিনটি উপাদান: HDI তিনটি মূল মাত্রার উপর ভিত্তি করে গণনা করা হয়:
- আয় (Income): মাথাপিছু মোট জাতীয় আয় (GNI per capita, purchasing power parity-এর ভিত্তিতে), যা জীবনযাত্রার মান নির্দেশ করে।
- স্বাস্থ্য (Health): জন্মকালীন আয়ু (Life expectancy at birth), যা একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণের স্বাস্থ্যের মান নির্দেশ করে।
- শিক্ষা (Education): দুটি সূচকের সমন্বয়ে গণনা করা হয় গড় শিক্ষার বছর (Mean years of schooling) এবং প্রত্যাশিত শিক্ষার বছর (Expected years of schooling), 
​- যা শিক্ষার অ্যাক্সেস ও গুণগত মান নির্দেশ করে।

উৎস: UNDP ওয়েবসাইট।

৬,৭১০.
International Meteorological Organization (IMO)-এর উত্তরসূরী হিসেবে কোন সংস্থাটি গঠিত হয়?
  1. WMO
  2. IMO
  3. ILO
  4. UNWTO
সঠিক উত্তর:
WMO
উত্তর
সঠিক উত্তর:
WMO
ব্যাখ্যা
International Meteorological Organization (IMO):
- ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

উৎস: WMO ওয়েবসাইট।
৬,৭১১.
বিশ্বব্যাংকের প্রথম ঋণ কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়?
  1. Credit National of France
  2. Government of India
  3. Bank of Japan
  4. US Treasury
সঠিক উত্তর:
Credit National of France
উত্তর
সঠিক উত্তর:
Credit National of France
ব্যাখ্যা

বিশ্ব ব্যাংক (World Bank):
- বিশ্ব ব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা মূলত উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়নদারিদ্র্য বিমোচন এবং অবকাঠামোগত প্রকল্পে দীর্ঘমেয়াদী ঋণ ও কারিগরি সহায়তা প্রদান করে।
- ব্রেটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক গঠিত হয়।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬।
- বর্তমান সদস্য দেশ: ১৮৯টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

 উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ ১৯৪৭ সালে ফ্রান্সকে দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের জন্যবিশেষ করে 'মনেট প্ল্যান'-এর অধীনে অবকাঠামো ও সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্যে এই ঋণ প্রদান করা হয়েছিল।
- ঋণের পরিমাণ: ২৫০ মিলিয়ন ডলার।
- উদ্দেশ্য: যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন।
- ঋণটি সরাসরি ফরাসি সরকারের পক্ষে Credit National of France নামক একটি আর্থিক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, যা ফরাসি সরকারের গ্যারান্টিতে কাজ করছিল। 
- বিশ্বব্যাংকের প্রতিনিধিদল কঠোর নজরদারীর মধ্যে ফ্রান্সের অর্থনৈতিক কার্যকলাপ অবলোকন করছিল। তাদের মূল লক্ষ্য ছিল দেশটি বিশ্বব্যাংকের শর্তসমূহ সঠিকভাবে পালন করছে কিনা। এছাড়া ঋণ অনুমোদনের পূর্বে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ফরাসি সরকারকে আদেশ দিয়েছিল যে সরকারে যেসব কমিউনিস্ট সদস্য রয়েছে তাদের সবার আগে বিদায় করতে হবে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৬,৭১২.
UNFPA এর পূর্ণরূপ কী?
  1. ক) United Nations Agency for Population Fund
  2. খ) United Nations Population Fund
  3. গ) United Nations Population Fund Alliance
  4. ঘ) United Nations Population Fund Agency
সঠিক উত্তর:
খ) United Nations Population Fund
উত্তর
সঠিক উত্তর:
খ) United Nations Population Fund
ব্যাখ্যা
- UNFPA এর পূর্ণরূপ হলো United Nations Population Fund.
- UNFPA ১৯৬৭ সালে United Nations Fund for Population Activities নামে একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে এটি United Nations Population Fund নামধারণ করে। তবে এর Abbreviation পূর্বের UNFPA থেকে যায়।
- UNFPA এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান পঞ্চম নির্বাহী পরিচালক নাতালিয়া কানিম।
- UNFPA প্রতিবছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।

(তথ্যসূত্রঃ UNFPA ওয়েবসাইট)
৬,৭১৩.
ওয়াশিংটন কনসেনসাস এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. International Monetary Fund
  2. World Bank
  3. USAID
  4. U.S. Department of the Treasury
সঠিক উত্তর:
USAID
উত্তর
সঠিক উত্তর:
USAID
ব্যাখ্যা
– USAID ওয়াশিংটন কনসেনসাস এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান নয়।

ওয়াশিংটন কনসেনসাস:
– ১৯৮৯ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন উইলিয়ামসন প্রথম ব্যবহার করেন।
– International Monetary Fund (IMF), World Bank, and U.S. Department of the Treasury এর মধ্যকার একটি চুক্তি।
– সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য এই তিনটি প্রতিষ্ঠানের একটি সংস্কার প্যাকেজ।
– নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নে কাজ করে।

উৎস: Britannica.
৬,৭১৪.
জাতিসংঘের কোন সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে?
  1. WHO
  2. UNDP
  3. UNFPA
  4. UNESCO
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা

UNDP:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
- মূল কাজ: বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা।

⇒ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে।
- এটি দারিদ্র্য দূরীকরণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়নের জন্য কাজ করে। 
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি এই গ্রহকে রক্ষায় কাজ করছে। এই সংস্থা দেশগুলোকে দৃঢ় নীতি, দক্ষতা, অংশীদারীত্ব ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা করে, যাতে তারা তাদের অগ্রগতিকে টেকসই করতে পারে।
- UNDP কর্তৃক মানব উন্নয়ন সূচক তথা HDI (Human Development Intex) ধারণাটির উদ্ভাবন হয়।

উৎস: UNDP ওয়েবসাইট।

৬,৭১৫.
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে কাজ করেছে?
  1. UNFPA
  2. UNDP
  3. UNCHR
  4. UNHCR
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- সম্প্রতি UNHCR-এর তথ্যমতে, যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।
- বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান।

এছাড়াও,
- বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে কাজ করেছে এই সংস্থা।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৬,৭১৬.
এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ সদস্য জর্জিয়া সংস্থাটির কততম সদস্য?
  1. ৬১ তম
  2. ৬২ তম
  3. ৬৩ তম
  4. ৬৭ তম
সঠিক উত্তর:
৬৭ তম
উত্তর
সঠিক উত্তর:
৬৭ তম
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:

- প্রতিষ্ঠা: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- সদর দপ্তর: মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন।
- এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বা সভাপতি সবসময় জাপান থেকে নির্বাচিত হয়।
- তাকেশি ওয়াতানাবে ছিলেন ADB এর প্রথম প্রেসিডেন্ট।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুও আসাকাওয়া (জাপান); ১৭ জানুয়ারি, ২০২০- বর্তমান।
- সদস্য: ৬৮টি দেশ। 
⇒ তৎকালীন সময়ে জর্জিয়া সর্বশেষ সদস্য ছিলো। বর্তমানে সর্বশেষ সদস্য নিউ।
- জর্জিয়া ৬৭ তম দেশ হিসেবে ২০০৭ সালে এশীয় উন্নয়ন ব্যাংকে যোগ দেয়।
- এর সর্বশেষ (৬৮তম) সদস্য নিউ ২০১৯ সালে যোগদান করে।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট।
৬,৭১৭.
নিচের কোনটি ওপেকের সদস্য দেশ?
  1. ক) কাতার
  2. খ) ইকুয়েডর
  3. গ) রাশিয়া
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
ঘ) নাইজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। ওপেক এর বর্তমান সদস্য ১২টি।
এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্র।
১ জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করে। ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে। 

উৎসঃ ওপেক ওয়েবসাইট।
৬,৭১৮.
জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
  1. মানবাধিকার
  2. অর্থনৈতিক উন্নয়ন
  3. আত্মরক্ষার অধিকার
  4. জাতিসংঘ বাজেট ব্যবস্থা
সঠিক উত্তর:
আত্মরক্ষার অধিকার
উত্তর
সঠিক উত্তর:
আত্মরক্ষার অধিকার
ব্যাখ্যা
- জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ (Article 51) আন্তর্জাতিক আইনে স্বীকৃত "আত্মরক্ষার অধিকার" সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিধান। এতে বলা হয়েছে, যদি কোনো রাষ্ট্র সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত, সেই রাষ্ট্রের স্বতন্ত্র বা সম্মিলিতভাবে আত্মরক্ষার অধিকার রয়েছে। 

জাতিসংঘ সনদ:
- জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি মৌলিক দলিল। সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
- এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে, জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে। প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী গৃহীত হতে হবে, এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সংশোধনী অনুমোদন করলে তা কার্যকর হয়।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন এবং ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত সনদটি অনুমোদিত হয়। এরপর, ২৪ অক্টোবর এটি সর্বসম্মতভাবে স্বাক্ষরিত হয়।

এছাড়াও,
- জাতিসংঘ জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি, এবং
- এর বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৭১৯.
ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে নিচের কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. ন্যাটো
  2. ভিসামুক্ত চলাচল
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. ইউরোপীয় ইকোনোমিক কমিউনিটি
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
ম্যাসট্রিচট চুক্তি: 
- ম্যাসট্রিচট চুক্তি ইউরোপীয় সম্প্রদায়ের (EC) সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের দ্বারা ডিসেম্বর ১৯৯১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিচট শহরে অনুমোদিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- স্বাক্ষর: ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সাল। 
- কার্যকর: ১ নভেম্বর, ১৯৯৩ সাল। 
- মূল লক্ষ্য: ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠা করা।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- EU নাগরিকত্ব চালু হয়, যা সদস্য রাষ্ট্রের নাগরিকদের স্থানীয় ও ইউরোপীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার প্রদান করে।
- ইউরোপের জন্য একটি সাধারণ মুদ্রা (ইউরো) চালুর প্রস্তাব করা হয়।
- পররাষ্ট্র, নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক নীতিতে সমন্বয় সাধনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
- এই চুক্তি ইউরোপীয় একীকরণে এক ঐতিহাসিক মাইলফলক এবং আধুনিক ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি স্থাপন করে।

উৎস: Britannica.
৬,৭২০.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কী ছিল?
  1. UNIFIL
  2. UNPROFOR
  3. UNTSO
  4. MINUSMA
সঠিক উত্তর:
UNTSO
উত্তর
সঠিক উত্তর:
UNTSO
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল।
- জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations).

উল্লেখ্য, 

- এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয়।
- বাংলাদেশ প্রথমবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয় ১৯৮৮ সালে।
- তখন বাংলাদেশ ইউনাইটেড নেশনস ইরান-ইরাক মিলিটারি অবজার্ভার গ্রুপ (UNIIMOG) মিশনে সেনা পর্যবেক্ষক পাঠায়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ আর্মি ওয়েবসাইট।
৬,৭২১.
চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারিত্ব (PGII) প্রকল্প গ্রহণ করে -
  1. ক) D-8
  2. খ) G-7
  3. গ) G-8
  4. ঘ) G-20
সঠিক উত্তর:
খ) G-7
উত্তর
সঠিক উত্তর:
খ) G-7
ব্যাখ্যা
-  চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণ করে - G7.  

• G7:
- ( G7 বা গ্রুপ অফ সেভেন) হল বিশ্বের সাতটি বৃহত্তম অর্থনীতির দেশসমূহের সমন্বয়ে গঠিত একটি সংস্থা।
- দেশগুলো হলো:
- Canada (কানাডা),
- France (ফ্রান্স),
- Germany (জার্মানি),
- Italy (ইতালি),
- Japan (জাপান),
- The United Kingdom(যুক্তরাজ্য) 
- The United States (যুক্তরাষ্ট্র).
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।


উৎস: বিবিসি & জি-৭ ওয়েবসাইট।
৬,৭২২.
বাংলাদেশের গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে?
  1. আইসিএও
  2. এফ এ ও
  3. ইউনেস্কো
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
ইউনেস্কো
ব্যাখ্যা
UNESCO:

– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরুপ – United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো – বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে – ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান – লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর – প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা – ১৯৪ টি  এবং সহযোগী সদস্য – ১২ টি।
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে – ১৯৭২ সালে।
- বাংলাদেশ ২০২৩-২০২৭ মেয়াদের জন্য ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো।
- নির্বাহী বোর্ডের এই নির্বাচনে ১৮৪ ভোটের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়।
- বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। 

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট ও ইন্ডিপেনডেন্ট নিউজ, ১৬ নভেম্বর ২০২৩।
৬,৭২৩.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা কোনটি?
  1. UNU
  2. UNITAR
  3. UNIDIR
  4. UNFPA
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা
UNFPA:
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক।
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।

উল্লেখ্য,
• UNU - United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
• UNITAR - জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।
• UNIDIR - নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭২৪.
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি -
  1. NFTA 
  2. AFTA 
  3. APTA 
  4. EFTA 
সঠিক উত্তর:
AFTA 
উত্তর
সঠিক উত্তর:
AFTA 
ব্যাখ্যা

• THE ASEAN FREE TRADE AREA (AFTA ).
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১১টি। 
এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার,
- পূর্ব তিমুর।

অন্যদিকে,
• The Niagara Frontier Transportation Authority (NFTA)- নায়াগ্রা ফ্রন্টিয়ার ট্রান্সপোর্টেশন অথরিটি একটি বহুমুখী প্রতিষ্ঠান যা নায়াগ্রা অঞ্চলে জীবনযাত্রার মান উন্নত করে এমন নিরাপদ।
- • Asia-Pacific Trade Agreement ( APTA ).এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তি।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

৬,৭২৫.
কোন চুক্তির মাধ্যমে 'European Economic Community' গঠিত হয়?
  1. রোম চুক্তি
  2. ভিয়েনা চুক্তি
  3. ব্রাসেলস চুক্তি
  4. ম্যাসট্রিক্ট চুক্তি
সঠিক উত্তর:
রোম চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
রোম চুক্তি
ব্যাখ্যা
EEC:
- EEC-এর পূর্ণরূপ: European Economic Community বা ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়।
- ১৯৫৭ সালের ২৫ মার্চ পশ্চিম ইউরোপের ৬টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ‘রোম চুক্তি’ নামে পরিচিত।
- এই চুক্তির ফলে European Economic Community গঠিত হয়।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

উৎস: Britannica.
৬,৭২৬.
UNOPS-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম, ইতালি
  2. কোপেনহেগেন, ডেনমার্ক
  3. নাইরোবি, কেনিয়া
  4. তুরিন, ইতালি
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS-এর পূর্ণরুপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস। 
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক। 
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

উৎস: UNOPS ওয়েবসাইট।
৬,৭২৭.
কত বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয়?
  1. ক) ১ বছর
  2. খ) ২বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল:

- ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্যে গত ৭ এপ্রিল ২০২২ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে যা এখনো চলমান রয়েছে।
- জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৪৭টি।
- সাধারণ পরিষদের সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে তিন বছরের জন্যে মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ওয়েবসাইট।
৬,৭২৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪২
  2. খ) ১৯৫৬
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯৪৬
সঠিক উত্তর:
গ) ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৫
ব্যাখ্যা
জাতিসংঘের মূল ছয়টি সংস্থা জাতিসংঘের সাথে সাথে ১৯৪৫ সালেই প্রতিষ্ঠিত হয়।
Source:un.org
৬,৭২৯.
আইএমএফ-এর রিজার্ভ সম্পদের একক Special Drawing Rights (SDR)-এর মুদ্রা কয়টি?
  1. পাঁচটি
  2. চারটি
  3. তিনটি
  4. দুইটি
সঠিক উত্তর:
পাঁচটি
উত্তর
সঠিক উত্তর:
পাঁচটি
ব্যাখ্যা
• Special Drawing Rights:
- SDR (Special Drawing Rights) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রবর্তিত আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- সংস্থাটি ১৯৬৯ সালে SDR সিস্টেম চালু করে।
- বর্তমানে SDR এর মূল্য আইএমএফের কারেন্সি বাস্কেটে থাকা পাঁচটি মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে নিরূপিত হয়।
• মুদ্রাগুলো হলো:
- মার্কিন ডলার,
- ইউরো,
- জাপানি ইয়েন,
- ব্রিটিশ স্টার্লিং, 
- চীনা ইউয়ান।

উৎস: আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়েবসাইট।
৬,৭৩০.
'জি-৭৭'-এর সর্বশেষ সদস্য -
  1. দক্ষিণ সুদান
  2. বুরকিনা ফাসো
  3. গ্যাবন
  4. সোমালিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা
জি-77:
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে জি-77।
- এর পূর্ণরূপ হলো Group of 77
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।

উৎস: জি-77 ওয়েবসাইট।
৬,৭৩১.
এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা -
  1. ৬৮
  2. ৬৩
  3. ৬৯
  4. ৬৫
সঠিক উত্তর:
৬৮
উত্তর
সঠিক উত্তর:
৬৮
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB- Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- এর বর্তমান সদস্য ৬৮টি।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।
উৎসঃ এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৬,৭৩২.
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children) এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Brian Mullaney
  2. খ) David Paton
  3. গ) Charles B. Wang
  4. ঘ) Eglantyne Jebb
সঠিক উত্তর:
ঘ) Eglantyne Jebb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Eglantyne Jebb
ব্যাখ্যা
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children)
সেইভ দ্যা চিলড্রেন - হচ্ছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের কারনে যাতে শিশুরা শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের কারনে ইউরোপের বহু দেশের শিশুরা স্বাভাবিক শৈশবকাল পায়নি। তাদের অবস্থা দেখে ব্রিটিশ নারী নাগরিক ‘Eglantyne Jebb’ এই ধরনের একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীতা অনুভব করেন। সেইভ দ্যা চিলড্রেন বর্তমানে শিশুদের জন্য জরুরি সহায়তার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য কাজ করে থাকে।

এক নজরে সেইভ দ্যা চিলড্রেন 
প্রতিষ্ঠাকাল - ১৫ এপ্রিল, ১৯১৯ সাল।
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
কার্যক্রম পরিচালনা - বিশ্বের প্রায় ১১8টি দেশ।
প্রতিষ্ঠাতা - Eglantyne Jebb

⤇ প্রতিষ্ঠাকালীন কার্যক্ষেত্র ইউরোপ হলেও পরে তা বিশ্বের অন্যান্য অঞ্চলে কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থার মূল কার্যক্ষেত্র - আফ্রিকা ও এশিয়া।
⤇ Save the Children এর বর্তমান প্রধান নির্বাহী Inger Ashing।

সূত্র: 'সেইভ দ্যা চিলড্রেন' এর ওয়েবসাইট।
৬,৭৩৩.
ন্যাম (NAM) গঠনে অবদান রাখেন -
  1. ক) মার্শাল যোসেফ টিটু
  2. খ) পন্ডিত জহরলাল নেহরু
  3. গ) গামাল আবদেল নাসের
  4. ঘ) উপরের সকলে
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলে
ব্যাখ্যা
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। 
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
 
ন্যাম গঠনে গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ - ন্যাম গঠনে তিনজন নেতা মূল অবদান রাখেন। তারা হলেন- 
মার্শাল যোসেফ টিটু - সাবেক যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট,
গামাল আবদেল নাসের - মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ও
পন্ডিত জহরলাল নেহরু - ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

এছাড়া, আরো দুই জন নেতা এই জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা হলেন -
আহমদ সুকর্ন - ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট
কাউমি নক্রুমা - ঘানার সাবেক প্রেসিডেন্ট।


(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৬,৭৩৪.
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
  1. চীন
  2. জাপান
  3. ডেনমার্ক
  4. সুইডেন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা-এর প্রস্তাবক হচ্ছে চীন।

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই):
- GDI-এর পূর্ণরূপ: Global Development Initiative.
- জিডিআই হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল অর্থনীতিকে ঘিরে উন্নয়ন সহযোগিতার উদ্যোগ।
- 'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' চীনের প্রস্তাবিত।
- মূলত জিডিআইতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
- চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২১ সালের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ঘোষণা দেন। 
- ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য জিডিআই।

উল্লেখ্য,
- প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভন-জিডিআই) বাংলাদেশকে যুক্ত করতে চায় চীন।

উৎস: i) The World Economic Forum.
ii) প্রথম আলো।
৬,৭৩৫.
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নাম-
  1. ক) প্রাসাদ
  2. খ) কৃষাণ
  3. গ) বৈশাখী
  4. ঘ) নবান্ন
সঠিক উত্তর:
ঘ) নবান্ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নবান্ন
ব্যাখ্যা

- ভারত যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- ভারত আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।
- বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা ২৮ টি।
- ভারতের প্রথম রাজধানী কলকাতা।
- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক ভবন বা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নাম নবান্ন।
উৎসঃ পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি ওয়েবসাইট।

৬,৭৩৬.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা কোনটি?
  1. ক) IRENA
  2. খ) UNWTO
  3. গ) IAEA
  4. ঘ) UNRWA
সঠিক উত্তর:
ক) IRENA
উত্তর
সঠিক উত্তর:
ক) IRENA
ব্যাখ্যা
- IRENA (The International Renewable Energy Agency) হলো নবায়ন জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি ২০০৯ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- এটির সদরদপ্তর অবস্থিত আবুধাবীর মাসদার শহরে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৬৫টি।
- ডিরেক্টর জেনারেল ফ্রান্সেসকো লা কামেরা।
অন্যদিকে,
- UNWTO হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা
- IAEA হলো আণবিক শক্তি বিষয়ক সংস্থা
- UNRWA হলো ফিলিস্তিনিদের সাহায্যার্থে নিয়োজিত জাতিসংঘ সংস্থা।
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৬,৭৩৭.
ইসলামি সম্মেলন সংস্থা (OIC) - এর সদর দপ্তর কোথায়?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) বিয়াদ
  3. গ) জেদ্দা
  4. ঘ) কায়রো
সঠিক উত্তর:
গ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেদ্দা
ব্যাখ্যা
- অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC) একটি ইসলামী সহযোগী সংস্থা।
- ১৯৬৯ সালে মুসলিম রাষ্ট্র ও সরকার প্রধানদের এবং ১৯৭০ সালে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পর সৌদি আরবের জেদ্দায় ১৯৭১ সালের মে মাসে OIC প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ- ৫৭টি। 

উৎস: ব্রিটানিকা।
৬,৭৩৮.
হেনরি ডুনান্ট কোন স্বেচ্ছাসেবী সংস্থাটি প্রতিষ্ঠা করেন?
  1. রেডক্রস
  2. রোটারি ইন্টারন্যাশনাল
  3. লায়ন্স ক্লাব
  4. অক্সফাম ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
রেডক্রস
উত্তর
সঠিক উত্তর:
রেডক্রস
ব্যাখ্যা
রেডক্রস:
- ICRC এর পূর্ণরূপ International Committee of the Red Cross.
- ICRC একটি নিরপেক্ষ, স্বাধীন সংস্থা যা সশস্ত্র সংঘাত এবং অন্যান্য সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করে। 
- প্রতিষ্ঠিত হয়: ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে কার্যক্রম পরিচালনা করে। 
- ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে তিনবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

উৎস: ICRC ওয়েবসাইট। 
৬,৭৩৯.
MDG- এর অন্যতম লক্ষ্য কি?
  1. দেশ থেকে পোলিও নির্মূল
  2. HIV/AIDS নির্মূল করা
  3. যক্ষ্মা নির্মূল করা
  4. ক্ষুধা ও দারিদ্র দূর করা
সঠিক উত্তর:
ক্ষুধা ও দারিদ্র দূর করা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুধা ও দারিদ্র দূর করা
ব্যাখ্যা
• MDG- এর অন্যতম লক্ষ্য- ক্ষুধা ও দারিদ্র দূর করা। 
----------------------- 
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG):
- MDG এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা।
- ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা। 
- সেই সাথে ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তা অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।

৮টি লক্ষ্য হচ্ছে-
১- চরম দারিদ্র্য এবং ক্ষুধা নির্মূল।
২- সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন।
৩- লিঙ্গ সমতা প্রচার এবং নারীর ক্ষমতা।
৪- শিশু মৃত্যুহার কমানো।
৫- মাতৃস্বাস্থ্যের উন্নতি।
৬- মরণব্যাধি HIV/AIDS, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই।
৭- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা।
৮- উন্নয়নের জন্য একটি বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৭৪০.
NAM-এর প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৮১ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
NAM:
- জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM একটি আন্তর্জাতিক জোট।
- ১৯৬১ সালে NAM-এর প্রথম শীর্ষ সম্মেলন যুগোশ্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১২১টি।
- NAM- এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই।
- এই আন্দোলনের শীর্ষ সম্মেলন প্রতি ৪ বছর পরপর অনুষ্ঠিত হয়, যেখানে সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতা, বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও নিরপেক্ষ অবস্থানের বিষয়ে আলোচনা করে।

সূত্র: Worldatlas & ব্রিটানিকা।
৬,৭৪১.
Human Rights Watch কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা

Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ: ১৯৭৮ সালে (প্রাথমিক নাম "Helsinki Watch" হিসেবে)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, গবেষণা ও প্রতিবাদ করা।
- Human Rights Watch প্রতি বছর বিশ্ব মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে।

১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।

৬,৭৪২.
UNHCR কার্যক্ষেত্র কতটি দেশে?
  1. ক) ১২৭টি
  2. খ) ১২০টি
  3. গ) ১৩৮টি
  4. ঘ) ১৩৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৫টি
ব্যাখ্যা
UNHCR:

- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্ষেত্র - ১৩৫টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৪৩.
'ARTICLE 19' হলো একটি -
  1. পরিবেশবাদী সংগঠন
  2. মানবাধিকার সংস্থা
  3. নিরাপত্তা চুক্তি
  4. আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা

আর্টিকেল ১৯ (ARTICLE 19):
- আর্টিকেল ১৯ হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৭ সালে।
- এটি বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতা রক্ষা ও প্রচারের জন্য কাজ করে।

⇒ জাতিসংঘ কর্তৃক ঘোষিত "মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১৯ নম্বর ধারা" (Article 19 of the Universal Declaration of Human Rights) থেকে এর নামকরণ করা হয়েছে।
- কার্যক্রম: বিশ্বের বিভিন্ন প্রান্তে এর আঞ্চলিক কার্যালয় ও টিম রয়েছে যেমন ঢাকা, নিউ ইয়র্ক, নাইরোবি, তিউনিস, এবং দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা ও লাতিন আমেরিকায় তাদের কার্যক্রম বিস্তৃত।

উৎস: i) ARTICLE 19 ওয়েবসাইট।
ii) UNESCO ওয়েবসাইট।

৬,৭৪৪.
United Nations Environment Programme এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) আদ্দিস আবাবা
  3. গ) জেনেভা
  4. ঘ) নাইরোবি
সঠিক উত্তর:
ঘ) নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাইরোবি
ব্যাখ্যা
- United Nations Environment Programme (UNEP) বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত।
- এটি ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
(তথ্যসূত্রঃ UNEP ওয়েবসাইট)
৬,৭৪৫.
Lions Club International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র
  3. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
  4. আটলান্টা, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Lions Club International:
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মেলভিন জন্স।
- সদরদপ্তর: ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Lions Club International ওয়েবসাইট।
৬,৭৪৬.
নিচের কোন দেশটি MERCOSUR জোটের অন্তর্ভুক্ত সদস্য নয়? 
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. প্যারাগুয়ে
  4. চিলি
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলভিয়া)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, MERCOSUR এর রাষ্ট্রীয় পক্ষ (State Parties) হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।
- সহযোগী সদস্য: ৭টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬,৭৪৭.
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর সপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) কায়রো
  3. গ) কুয়েত
  4. ঘ) জেদ্দা
সঠিক উত্তর:
ঘ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেদ্দা
ব্যাখ্যা
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB- Islamic Development Bank) ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট।
- এর কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- এই সংস্থার সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে।
- বাংলাদেশে আইডিবির কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
উৎসঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৬,৭৪৮.
World Economic Outlook প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) IBRD
  2. খ) IMF
  3. গ) UNDP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
খ) IMF
উত্তর
সঠিক উত্তর:
খ) IMF
ব্যাখ্যা
- Global Financial Stability Report এবং World Economic Outlook প্রকাশ করে IMF।
- 'World Development Report' বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank প্রকাশ করে।
- Human Development Report প্রকাশ করে UNDP।

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৬,৭৪৯.
সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. পাকিস্তান
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
• সার্ক (SAARC):
- পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation I
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা সংস্থা।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি।
- প্রতিষ্ঠা: ৮ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা।
- সদস্য: ৮টি; বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার (বাংলাদেশ)। (ফেব্রুয়ারি, ২০২৫)।
- প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ)।
- সার্ক দিবস: ৮ ডিসেম্বর।
- প্রস্তাবক দেশ: বাংলাদেশ।
- দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আঞ্চলিক সহযোগিতা সংগঠন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- তিনিই সার্কের স্বপ্নদ্রষ্টা।

উৎস: সার্ক ওয়েবসাইট।
৬,৭৫০.
নিম্নের কোনটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল?
  1. লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
  2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. রোটারি ইন্টারন্যাশনাল
  4. অরবিস ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
অরবিস ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
Orbis International:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য,
- অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।

উৎস: Orbis International ওয়েবসাইট।
৬,৭৫১.
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. J. Robert Oppenheimer
  2. Paul P. Harris
  3. Takashi Watanabe
  4.  Masato Kanda
সঠিক উত্তর:
Paul P. Harris
উত্তর
সঠিক উত্তর:
Paul P. Harris
ব্যাখ্যা

Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৬,৭৫২.
‘সার্ক জ্বালানি কেন্দ্র‘ কোথায় অবস্থিত?
  1. ক) ইসলামাবাদ, পাকিস্তান
  2. খ) কলম্বো, শ্রীলঙ্কা
  3. গ) কাঠমান্ডু, নেপাল
  4. ঘ) ঢাকা, বাংলাদেশ
সঠিক উত্তর:
ক) ইসলামাবাদ, পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইসলামাবাদ, পাকিস্তান
ব্যাখ্যা
‘সার্ক জ্বালানি কেন্দ্র ইসলামাবাদ, পাকিস্তানে অবস্থিত।

• সার্ক:
- গঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের

- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

• সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
৬,৭৫৩.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর মেয়াদ পূর্ণ হবে কত সালে?
  1. ২০২৬ সালে
  2. ২০২৮ সালে
  3. ২০৩০ সালে
  4. ২০৩২ সালে
সঠিক উত্তর:
২০৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০৩০ সালে
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG -এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর এটি গৃহীত হয়।
​- এর মূলনীতি- Leaving no one behind.
- SDGs- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- ২০৩০ সালের ৩১ ডিসেম্বর SDG এর মেয়াদ পূর্ণ হবে।
- এসডিজিতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

উৎস: এসডিজি ওয়েবসাইট।

৬,৭৫৪.
জাতিসংঘের কোন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. কুর্ট ওয়ার্ল্ডহেইম
  3. কফি আনান
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে দাঁড় করানোর স্বীকৃতি স্বরুপ ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উল্লেখ্য,
⇒ দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
- ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর তানজানিয়ার আরুশা শহরের কাছাকাছি একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
- তিনি একটি শান্তি মিশনের অংশ হিসেবে কঙ্গোতে যাচ্ছিলেন, যখন তাঁর বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

⇒ কফি আনান:
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান।
- তিনি আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত দ্বিতীয় জাতিসংঘের মহাসচিব।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: UN ওয়েবসাইট।
৬,৭৫৫.
নিচের কোন দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য নয়?
  1. ক) ভারত
  2. খ) পোল্যান্ড
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
ঘ) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইতালি
ব্যাখ্যা
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
ভারত, পোল্যান্ড ও তুরস্ক জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য।
ইতালি ১৯৫৫ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৭৫৬.
ব্রেটন উডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
  1. জুন, ১৯৪৫
  2. জুলাই, ১৯৪৪
  3. আগস্ট, ১৯৪৩
  4. মে, ১৯৪৬
সঠিক উত্তর:
জুলাই, ১৯৪৪
উত্তর
সঠিক উত্তর:
জুলাই, ১৯৪৪
ব্যাখ্যা

• ব্রেটন উডস সম্মেলন:
- ১৯৪৪ সালের ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ৪৪টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে  যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এর উদ্দেশ্য ছিল জার্মানি ও জাপানের সম্ভাব্য পরাজয়ের পরবর্তী বিশ্বে আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।
- ১৯৪৪ সালে ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে IMF ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Britannica ও IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৬,৭৫৭.
ইউরোপীয় ইউনিয়ন(EU) নামকরণ করা হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. রোম চুক্তি
  2. ম্যাসট্রিচট চুক্তি
  3. ব্রাসেলস চুক্তি
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) গঠনের প্রস্তাব করা হলেও ১৯৫৮ সালের ১ জানুয়ারি European Community (EC) প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EC - এর নাম পরিবর্তন করে European Union (EU) প্রতিষ্ঠা করা হয়, যা ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি। [মে, ২০২৫]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। [মে, ২০২৫]
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
৬,৭৫৮.
বর্তমানে জাতিসংঘ কর্তৃক মনোনীত এলডিসি ভুক্ত দেশ কয়টি?
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৬টি
  4. ৪৭টি
সঠিক উত্তর:
৪৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্বল্পোন্নত দেশ ((LDCs):
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- স্বল্পোন্নত দেশের তালিকা প্রতি তিন বছর পর পর পর্যালোচনা করা হয়।
- বর্তমানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে জাতিসংঘ কর্তৃক মনোনীত ৪৫টি দেশ রয়েছে।
 
উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসিভুক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
 
উৎস: unctad ওয়েবসাইট। 
৬,৭৫৯.
'আন্তর্জাতিক শ্রম সংস্থা' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্লিন
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. প্যারিস
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
- আন্তর্জাতিক শ্রম সংস্থা ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- অন্যদিকে ১৯৫৪ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন, ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং ২০০৭ সালে IPCC নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘ এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এ পর্যন্ত মোট ১১ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO (International Labour Organization) ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: ILO এবং নোবেল প্রাইজ এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৬০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠাকালে কতটি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল?
  1. ২৯টি
  2. ২১টি
  3. ৪৪টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গঠন করা হয়।
- এই সংস্থা আন্তর্জাতিক মুদ্রাসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি, বিনিময় হার স্থিতিশীল রাখা ও বিনিময় ব্যবস্থা সুবিন্যস্ত ও সহজতর করে।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠাকালে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
- এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

⇒ ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- মোট ২৯টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: IMF ওয়েবসাইট।
৬,৭৬১.
২০২৫ সালের ২০তম G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. ব্রাজিল
  3. ফ্রান্স
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

G-20:
- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.

৬,৭৬২.
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশটি সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করেছে?
  1. ক্রোয়েশিয়া
  2. বুলগেরিয়া
  3. স্লোভেনিয়া
  4. লিথুনিয়া
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে। এর মধ্য দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা ‘লেভ’ বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল বুলগেরিয়া।
- এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টির সরকারি মুদ্রা ইউরো।

উৎস: European Union ওয়েবসাইট।

৬,৭৬৩.
ন্যাটোর বর্তমান মহাসচিবের দায়িত্বে রয়েছেন-
  1. ক) জেন্স স্টলেনবার্গ
  2. খ) লয়েড অস্টিন
  3. গ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  4. ঘ) ক্রিস্টোফার রেই
সঠিক উত্তর:
ক) জেন্স স্টলেনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) জেন্স স্টলেনবার্গ
ব্যাখ্যা

- ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।
- তিনি ২০১৪ সালের অক্টোবরে ন্যাটো মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।

তথ্যসূত্র- ন্যাটোর ওয়েবসাইট।

৬,৭৬৪.
বর্তমানে WHO -এর ডিরেক্টর জেনারেল হলেন- (জুন-২০২৫)
  1. হক্সলি
  2. অ্যজুলে
  3. ঘেব্রিয়েসেস
  4. এচিসন
সঠিক উত্তর:
ঘেব্রিয়েসেস
উত্তর
সঠিক উত্তর:
ঘেব্রিয়েসেস
ব্যাখ্যা
WHO:
- WHO হল জাতিসংঘের একটি সংস্থা যা স্বাস্থ্যের প্রচার, বিশ্বকে নিরাপদ রাখা এবং দুর্বলদের সেবা করার জন্য জাতি, অংশীদার এবং জনগণকে সংযুক্ত করে - যাতে সর্বত্র, সকলেই সর্বোচ্চ স্তরের স্বাস্থ্য অর্জন করতে পারে। 
• WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
• প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক:  ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
• বর্তমান সদস্য: ১৯৪টি।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।
৬,৭৬৫.
কোন দেশটি সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বিবেচিত হয়েছে?
  1. যুক্তরাজ্য
  2. পোন্যান্ড
  3. কিউবা
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠা:
- সানফ্রান্সিসকো কনফারেন্স  তারিখ: ২৬ জুন ১৯৪৫।
- অনুষ্ঠানকারী দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র। 
- সংসদে স্বাক্ষরকারী দেশ: ৫০টি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত ছিল না। পোল্যান্ড ১৫ই অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- যেহেতু জাতিসংঘ সনদ কার্যকরের পূর্বেই পোল্যান্ড সনদে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে,
-  জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - যুক্তরাজ্য, কিউবা।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৭৬৬.
IDA-এর কাজ কী?
  1. বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
  2. বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করা
  3. উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে আর্থিক সহযোগীতা প্রদান
  4. স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান
সঠিক উত্তর:
স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান
উত্তর
সঠিক উত্তর:
স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA সেসব স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬,৭৬৭.
How many founding members of BIMSTEC?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
  5. 8
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।

⇒ বর্তমান সদস্য সংখ্যা: ৭টি। এগুলো হলো-
• ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (জানুয়ারি, ২০২৫)

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো-
• বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৬৮.
WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. গ্ল্যান্ড
  2. মাদ্রিদ
  3. বার্ন
  4. জেনেভা
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্ল্যান্ড
ব্যাখ্যা
- WWF (World Wide Fund for Nature) হলো প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- WWF ১৯৬১ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।
- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
- WWF এর বর্তমান প্রেসিডেন্ট কার্টার রবার্টস।
(তথ্যসূত্রঃ WWF ওয়েবসাইট)
৬,৭৬৯.
UNESCO-র বর্তমান সদস্য কয়টি?
  1. ক) ১৯০ টি
  2. খ) ১৯১ টি
  3. গ) ১৯২ টি
  4. ঘ) ১৯৩ টি
সঠিক উত্তর:
ঘ) ১৯৩ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৩ টি
ব্যাখ্যা

- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।

(তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট)

৬,৭৭০.
বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ সুবিধা পায় কোন দেশ?
  1. কেনিয়া
  2. ইকুয়েডর
  3. ইতালি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
- ১৯৪৭ সালের ৯ মে, বিশ্বব্যাংক প্রথমবারের মতো ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা,
- এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উল্লেখ্য,
বিশ্বব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত, এগুলো হলো:
- IBRD (International Bank for Reconstruction and Development),
- IDA (International Development Association),
- IFC (International Finance Corporation),
- ICSID (International Centre for Settlement of Investment Disputes), এবং
- MIGA (Multilateral Investment Guarantee Agency)।

সূত্র: বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৬,৭৭১.
Gulf Cooperation Council (GCC)-এর সদস্য দেশ নয় কোনটি? [মার্চ, ২০২৬]
  1. ইরান 
  2. কুয়েত
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. কাতার
সঠিক উত্তর:
ইরান 
উত্তর
সঠিক উত্তর:
ইরান 
ব্যাখ্যা

Gulf Cooperation Council (GCC)-এর সদস্য দেশ নয় - ইরান।

GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য। 

উৎস: Britannica.

৬,৭৭২.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) ব্যাংকক
  3. গ) আবুধাবী
  4. ঘ) কোপেনহেগেন
সঠিক উত্তর:
গ) আবুধাবী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুধাবী
ব্যাখ্যা
২০০৯ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা গঠিত হয়। তবে এটি কার্যকর হয় ২০১০ সালের ৮ জুলাই। এর সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অবস্থিত। সদস্য সংখ্যা বাংলাদেশসহ ১৬১টি। এছাড়া আরো ২২টি দেশ এর সদস্য পদের জন্যে আবেদন করেছে। সংস্থাটি বিশ্বব্যাপী টেকসই জ্বালানি ব্যবহারের লক্ষ্যে করছে। (সূত্রঃ IRENA ওয়েবসাইট)
৬,৭৭৩.
CARE International- তার প্রথম মিশন শুরু করে-
  1. হাঙ্গেরি
  2. মেক্সিকো
  3. ফিলিপাইন
  4. লাইবেরিয়া
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা
•  CARE :
- "১৯৪৫ সালের শরৎকালে এক সন্ধ্যায় কলেজ পার্ক, এমডিতে লিংকন ক্লার্কের বাড়ির পারিবারিক কক্ষে CARE নামটি তৈরি করা হয়েছিল।
- CARE International  যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা।
-  ২৭ নভেম্বর, ১৯৪৫ সালে গঠন করা হয়।
- ১৯৫২ সালে, CARE মেক্সিকোতে তার প্রথম মিশন শুরু করে।
- CARE International এর প্রধান কার্যালয় অবস্থিত - জেনেভা, সুইজারল্যান্ড।
• CARE International মূলত কাজ করে-
- দারিদ্র্য দূরীকরণ,
- সংকট
- খাদ্য এবং জল,
- নারী শিক্ষা এবং দক্ষতা,

উৎস : CARE website.
৬,৭৭৪.
প্রথম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বান্দুং, ইন্দোনেশিয়া
  2. বেলগ্রেড, সার্বিয়া
  3. হাভানা, কিউবা
  4. কায়রো, মিশর
সঠিক উত্তর:
বেলগ্রেড, সার্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড, সার্বিয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।

এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।

এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।

১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।

(তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট)
৬,৭৭৫.
জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ২৬ জুন, ১৯৪৫
  2. ২৪ অক্টোবর, ১৯৪৫
  3. ১০ ডিসেম্বর, ১৯৪৮
  4. ১৫ আগস্ট, ১৯৪৭
সঠিক উত্তর:
২৪ অক্টোবর, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
২৪ অক্টোবর, ১৯৪৫
ব্যাখ্যা

​জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬,৭৭৬.
'Fortify Rights' হলো একটি -
  1. সামরিক জোট
  2. মানবাধিকার সংস্থা
  3. দুর্নীতি বিরোধী সংস্থা
  4. বাণিজ্যিক জোট
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা
Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড (আন্তর্জাতিক কার্যক্রমের কেন্দ্র)। 
- অপারেশনাল অফিস: ব্যাংকক (থাইল্যান্ড), কুয়ালালামপুর (মালয়েশিয়া)।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

⇒ সম্প্রতি (মার্চ, ২০২৫] মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

উৎস: i) সমকাল।
ii) Fortify Rights ওয়েবসাইট।
৬,৭৭৭.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) প্রতিষ্ঠা কোন সংস্থার সাথে সম্পর্কিত?
  1. NATO
  2. BRICS
  3. SCO
  4. EU
সঠিক উত্তর:
BRICS
উত্তর
সঠিক উত্তর:
BRICS
ব্যাখ্যা
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB):
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যা BRICS কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- উদ্দেশ্য: উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর (EMDCs) অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন।
কাজের ক্ষেত্র: জলবায়ু-স্মার্ট, দুর্যোগ-সহনশীল, প্রযুক্তিনির্ভর ও সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক প্রকল্প।
- ৯ম বার্ষিক সভা ২০২৪ সালের ২৯-৩১ আগস্ট কেপ টাউন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- NDB উন্নয়নশীল দেশগুলোর টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: NDB ওয়েবসাইট।
৬,৭৭৮.
UNHCR কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে? [জুলাই - ২০২৫]
  1. একবার
  2. দুইবার
  3. তিনবার
  4. চারবার
সঠিক উত্তর:
দুইবার
উত্তর
সঠিক উত্তর:
দুইবার
ব্যাখ্যা
- UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে—১৯৫৪ ও ১৯৮১ সালে।

UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

সূত্র: UNHCR ওয়েবসাইট।
৬,৭৭৯.
কোন সংস্থাটি Soft Loan Window নামে পরিচিত?
  1. ক) IBRD
  2. খ) IMF
  3. গ) IDA
  4. ঘ) IFC
সঠিক উত্তর:
গ) IDA
উত্তর
সঠিক উত্তর:
গ) IDA
ব্যাখ্যা
IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।

যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।

বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
৬,৭৮০.
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) UNHCR
  2. খ) WMO
  3. গ) CTBTO
  4. ঘ) WHO
সঠিক উত্তর:
গ) CTBTO
উত্তর
সঠিক উত্তর:
গ) CTBTO
ব্যাখ্যা
CTBTO:

- পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা CTBTO.
- সংস্থাটির সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
- এর বর্তমান নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড।
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ। 

তথ্যসূত্র - CTBTO অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৭৮১.
আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. ড. বুট্রোস ঘালি
  3. কফি আনান
  4. কুর্ট ওয়ার্ল্ডহেইম
সঠিক উত্তর:
ড. বুট্রোস ঘালি
উত্তর
সঠিক উত্তর:
ড. বুট্রোস ঘালি
ব্যাখ্যা
• আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন মিশরের ড. বুট্রোস ঘালি।

• জাতিসংঘের সাবেক মহাসচিববৃন্দ:
- প্রথম: ট্রিগভেলাই (নরওয়ে),
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ : ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম : কফি আনান (ঘানা),
- অষ্টম : বান কি মুন (দক্ষিণ কোরিয়া),
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।( মার্চ,২০২৫)
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৭৮২.
সংস্থা হিসেবে কোনটি জি-২০-এর সদস্য? [নভেম্বর, ২০২৪]
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. বেনেলাক্স ইউনিয়ন
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
জি-২০:
- G-20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন। 
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
৬,৭৮৩.
ইউরো মুদ্রার জনক-
  1. ক) রবার্ট গিবসন
  2. খ) রবার্ট ম্যালপাস
  3. গ) রবার্ট মুন্ডেল
  4. ঘ) রবার্ট ব্যাডেন
সঠিক উত্তর:
গ) রবার্ট মুন্ডেল
উত্তর
সঠিক উত্তর:
গ) রবার্ট মুন্ডেল
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল। এটি চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে। লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
৬,৭৮৪.
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক-
  1. ক) ক্রিস্টিলিনা জর্জিয়েবা
  2. খ) টেডরস আধানম
  3. গ) রবার্তো আজেভিদো
  4. ঘ) ডেভিড ম্যালপাস
সঠিক উত্তর:
গ) রবার্তো আজেভিদো
উত্তর
সঠিক উত্তর:
গ) রবার্তো আজেভিদো
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় (উরুগুয়ে রাউন্ডে)।
এই সংস্থার প্রধানকে মহাপরিচালক বলে। এই সংস্থার বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো (৬তম)। তিনি ব্রাজিলের নাগরিক।
ক্রিস্টিলিনা জর্জিয়েবা আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক।
টেডরস আধানম বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৬,৭৮৫.
World Bank Group এর কোন সংস্থা দুইটিকে একত্রে বিশ্ব ব্যাংক বলে?
  1. ক) IBRD ও IFC
  2. খ) MIGA ও IDA
  3. গ) IFC ও CSID
  4. ঘ) IBRD ও IDA
সঠিক উত্তর:
ঘ) IBRD ও IDA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IBRD ও IDA
ব্যাখ্যা
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় যা ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- বাংলদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। 
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট David Malpass
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID 
- MIGA 
উল্লেখ্য, 
- IBRD ও IDA বিশ্বব্যাংক তৈরি করে।
 
[উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট]
৬,৭৮৬.
'ইয়াল্টা সম্মেলনের' উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল -
  1. জাতিসংঘের মহাসচিব নিয়োগ সংক্রান্ত
  2. জাতিসংঘের সদস্য দেশ গ্রহণ সংক্রান্ত
  3. জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
  4. আন্তর্জাতিক আদালত গঠন সংক্রান্ত
সঠিক উত্তর:
জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন।
- এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
- এই সম্মেলনের উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল - জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়া।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৬,৭৮৭.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ?
  1. মালদ্বীপ
  2. ব্রুনাই
  3. নেপাল
  4. ভুটান
সঠিক উত্তর:
ব্রুনাই
উত্তর
সঠিক উত্তর:
ব্রুনাই
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬,৭৮৮.
জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম শান্তিরক্ষা অভিযান কোনটি?
  1. UNTSO
  2. UNFICYP
  3. DOMREP
  4. UNYOM
সঠিক উত্তর:
UNTSO
উত্তর
সঠিক উত্তর:
UNTSO
ব্যাখ্যা

• United Nations Truce Supervision Organization (UNTSO):
- ১৯৪৮ সালের মে মাসে প্রতিষ্ঠিত, UNTSO ছিল জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম শান্তিরক্ষা অভিযান।

⇒ তারপর থেকে, UNTSO সামরিক পর্যবেক্ষকরা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান, বিচ্ছিন্ন ঘটনা বৃদ্ধি রোধ এবং এই অঞ্চলে জাতিসংঘের অন্যান্য শান্তিরক্ষা কার্যক্রমকে তাদের নিজ নিজ ম্যান্ডেট পূরণে সহায়তা করার জন্য অবস্থান করে আসছে।
-  জাতিসংঘ ৭০টিরও বেশি  শান্তিরক্ষা অভিযানে মোতায়েন করেছে।
- ১৯৮৮ সালে, জাতিসংঘ শান্তিরক্ষীরা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: UN ওয়েবসাইট।

৬,৭৮৯.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. পল কাগামে
  2. জ্যাকব জুমা
  3. ফেলিক্স টিশেকেদি
  4. ম্যাকি স্যাল
সঠিক উত্তর:
ম্যাকি স্যাল
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকি স্যাল
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন হলেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল।
গত ৫ ফেব্রুয়ারি ২০২২ তিনি একবছরের জন্যে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

(তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৬,৭৯০.
ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNICEF
  3. UNIDO
  4. UNESCO
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
 ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি:
- সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ একটি অংশ ইফতার।
- সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুখে ইফতারের খাবার তুলে রোজা ভাঙেন মুসলমানেরা।
- ইফতার শুধু রোজা ভাঙার উপলক্ষই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছে একটি ঐতিহ্যও।
- বিশ্ব মুসলিম সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এ ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

উল্লেখ্য,
- ইফতারকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে ইউনেস্কোর কাছে যৌথভাবে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান।

উৎস: ৮ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৬,৭৯১.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
- ভেটো অর্থ আমি ইহা মানি না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো হলোঃ
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। অপর দশটি সদস্য দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৭৯২.
ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় -
  1. ১ নভেম্বর, ১৯৯৩
  2. ১ নভেম্বর, ১৯৯৪
  3. ১ নভেম্বর, ১৯৯৬
  4. ১ নভেম্বর, ১৯৯২
সঠিক উত্তর:
১ নভেম্বর, ১৯৯৩
উত্তর
সঠিক উত্তর:
১ নভেম্বর, ১৯৯৩
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১ নভেম্বর ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে নেদারল্যান্ড এর ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা ইউরো চালু হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ - ২৭টি।
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য -৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।
- ক্রোশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করে ১ জানুয়ারি ,২০২৩ সালে।

উৎস: EU ওয়েবসাইট।

৬,৭৯৩.
OIC এর পূর্ণরূপ কী?
  1. ক) Organization of Islamic Conference.
  2. খ) Organization of Islamic Cooperation.
  3. গ) Organization of Islamic Country.
  4. ঘ) Organization of Islamic Council.
সঠিক উত্তর:
খ) Organization of Islamic Cooperation.
উত্তর
সঠিক উত্তর:
খ) Organization of Islamic Cooperation.
ব্যাখ্যা
OIC এর পূর্ণরূপ হল - Organization of Islamic Cooperation.
২০১১ সালে OIC এর আগের নাম - Organization of Islamic Conference পরিবর্তন করে Organization of Islamic Cooperation রাখা হয়।

OIC সম্পর্কিত কিছু তথ্য -
• প্রতিষ্ঠাকাল - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল মোতাবেক ১২ রজব, ১৩৮৯ হিজরী
• প্রতিষ্ঠার স্থান - রাবাত, মরক্কো
• সদস্য সংখ্যা - বর্তমান সদস্য - ৫৭টি দেশ
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩০টি দেশ
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন - রাবাত সম্মেলন 
• সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব
• স্লোগান/Motto - “The Collective Voice of the Muslim World”
• অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ
• একমাত্র ইউরোপীয় সদস্য দেশ - আলবেনিয়া এবং দক্ষিণ আমেরিকার ২টি সদস্য দেশ - গায়ানা ও সুরিনাম। এছাড়া এশিয়া থেকে ২৭টি ও আফ্রিকা থেকে ২৭টি সদস্য রাষ্ট্র রয়েছে।
•  বাংলাদেশ ১৯৭৪ সালে ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ৩২-তম সদস্য হিসেবে যোগদান করে।
• ওআইসি কর্তৃক পরিচালিত ৪টি বিশ্ববিদ্যালয়ের একটি হল - ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) - গাজীপুর, বাংলাদেশ।
• ওআইসির বর্তমান প্রধান (মহাসচিব) - হোসেইন ইব্রাহিম ত্বাহা  (১৭ নভেম্বর, ২০২১ - বর্তমান)। তিনি শাদের নাগরিক। প্রথম মহাসচিব ছিলেন টেংকু আবদুর রহমান (মালয়শিয়া)।

সূত্র: OIC এর ওয়েবসাইট
৬,৭৯৪.
১৬তম G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) রিয়াদ, সৌদি আরব
  2. খ) কর্নওয়াল, যুক্তরাজ্য
  3. গ) রোম, ইতালি
  4. ঘ) বালি, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
গ) রোম, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
গ) রোম, ইতালি
ব্যাখ্যা
- ১৬তম G-20 (Group of Twenty) সম্মেলন গত ৩০-৩১ অক্টোবর ২০২১ ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
- ১৭তম সম্মেলন ২০২২ সালে : বালি, ইন্দোনেশিয়ায়
- ১৮তম সম্মেলন : ২০২৩ সালে ভারতে
- ১৯তম সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।
(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)
৬,৭৯৫.
মুসলিম বিশ্বে রেডক্রস কী নামে পরিচিত?
  1. রেড ক্রিস্টাল
  2. রেড ক্রিসেন্ট
  3. রেড লাইট
  4. রেড ক্রিস্ট
সঠিক উত্তর:
রেড ক্রিসেন্ট
উত্তর
সঠিক উত্তর:
রেড ক্রিসেন্ট
ব্যাখ্যা
রেডক্রস (Red Cross)

- পূর্ণরূপ: International Committee of the Red Cross (ICRC)।
- রেডক্রস যুদ্ধ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন জরুরি অবস্থায় জেনেভা কনভেনশনের অধীনে বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
- প্রতিষ্ঠা: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।

বিশেষ তথ্য:
- রেডক্রস মুসলিম বিশ্বে 'রেড ক্রিসেন্ট' নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি; রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- 'আন্তর্জাতিক রেডক্রস দিবস' পালন করা হয়: ৮ মে (প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন)।
- বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা হিসাবে সর্বোচ্চ তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি।

তথ্যসূত্র: রেডক্রস ওয়েবসাইট।
৬,৭৯৬.
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
  1. স্থায়ী সদস্যদের
  2. ন্যাটো সদস্যদের
  3. নিরাপত্তা পরিষদের
  4. সাধারণ পরিষদের
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদের
উত্তর
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদের
ব্যাখ্যা

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে মহাসচিব নির্বাচিত হয়।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (নভেম্বর, ২০২৫)
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (নভেম্বর, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- মহাসচিব সাধারণত পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৬,৭৯৭.
২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৭৭তম
  2. ৭৮তম
  3. ৮০তম
  4. ৭৯তম
সঠিক উত্তর:
৭৮তম
উত্তর
সঠিক উত্তর:
৭৮তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন:
 সম্প্রতি ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, 
•  ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। 
•  এবারের সাধারণ পরিষদের সভায় প্রধান আলোচনা বিষয় থাকবে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ইস্যুটি।
•  এর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধও।
• সাধারণত প্রথম দেশ হিসাবে ব্রাজিল ভাষণ দিয়ে থাকে।
• প্রতি বছর সেপ্টেম্বরে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সারা বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
•  একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয়।
•  তাই জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।

উৎস: i) ১৮ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
         ii) ১৬ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা
৬,৭৯৮.
Which of the following country does not belong to G-8?
  1. ক) Switzerland
  2. খ) France
  3. গ) Germany
  4. ঘ) Italy
সঠিক উত্তর:
ক) Switzerland
উত্তর
সঠিক উত্তর:
ক) Switzerland
ব্যাখ্যা
- জি-৭ জোটের পূর্ণরূপ- Group of 7। 
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। 
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। 
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান। 
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ চীন জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎসঃ G-7 এর ওয়েবসাইট।
৬,৭৯৯.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ নিচের কোনটি?
  1. সোমালিয়া
  2. ফিলিস্তিন
  3. ইসরাইল
  4. ম্যাকাও
সঠিক উত্তর:
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৮০০.
আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।
- অফিসিয়াল ভাষা: আরবি।
 
উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
 
উৎস: আরব লীগ ওয়েবসাইট।