বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৬৭ / ৭৬ · ৬,৬০১৬,৭০০ / ৭,৫৯৯

৬,৬০১.
সাফরেন কী?
  1. ক) বিশেষ গ্যাস
  2. খ) ক্ষেপনাস্ত্র
  3. গ) সাবমেরিন
  4. ঘ) আইসবার্গ
  5. ঙ) কমান্ডো বাহিনী
সঠিক উত্তর:
গ) সাবমেরিন
উত্তর
সঠিক উত্তর:
গ) সাবমেরিন
ব্যাখ্যা
সাফরেন হলো ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক পরমাণু চালিত সাবমেরিন। ১২ জুলাই ২০১৯ ফ্রান্স এটি তাদের বহরে যুক্ত করে। এটি বারকুডা শ্রেণীর। এটি একটানা ৭০-৮০ দিন ডুবে থাকতে সক্ষম। (সূত্রঃ গ্লোবাল ফায়ারওয়ার ওয়েবসাইট)
৬,৬০২.
New Development Bank (NDB) এর প্রতিষ্ঠাতা সদস্য কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
২০১৪ সালের ১৫ জুলাই ষষ্ঠ ব্রিকস সামিট চলাকালে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে আর্টিকল অব এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয় যা ২০১৫ সালের জুলাই মাসে কার্যকর হয়।
- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি NDB পুরোপুরি কার্যক্রম শুরু করে।
- New Development Bank (NDB) এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।

NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো:
- চীন
- ভারত
- ব্রাজিল
- রাশিয়া
- দক্ষিণ আফ্রিকা।
- এছাড়া বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য|
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস ট্রয়োজ। NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র: NDB ওয়েবসাইট
৬,৬০৩.
ESCAP-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি, ভারত
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. ব্যাংকক, থাইল্যান্ড
  4. টোকিও, জাপান
সঠিক উত্তর:
ব্যাংকক, থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক, থাইল্যান্ড
ব্যাখ্যা

ESCAP:
- ESCAP এর পূর্ণরূপ: Economic and Social Commission for Asia and the Pacific.
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- ESCAP কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এই চুক্তি গ্রহণ করা হয়: ২০১৬ সালে।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৬০৪.
ASEM সম্মেলনে অংশ নেয়-
  1. ক) এশিয়া-ওশেনিয়া
  2. খ) এশিয়া-আফ্রিকা
  3. গ) আফ্রিকা- ইউরোপ
  4. ঘ) ইউরোপ-এশিয়া
সঠিক উত্তর:
ঘ) ইউরোপ-এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউরোপ-এশিয়া
ব্যাখ্যা
ASEM (Asia-Europe Meeting) হলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে আন্তঃসরকারীয় একটি ফোরাম। এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই ফোরামে এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত প্রভৃতি বিষয়ে সংলাপের মাধ্যমে বিনিময় হয়ে থাকে। ASEM Summit এ ইউরোপের ৩০ টি দেশ, বাংলাদেশ (২০১২ সালে যোগ দেয়) সহ এশিয়ার ২১ টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান সচিবালয়সহ মোট ৫৩ টি সদস্য অংশগ্রহণ করে। ১২তম ASEM Summit ২০১৮ সালের ১৮-১৯ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৩তম ASEM Summit অনুষ্ঠিত হবে ১৬-১৭ নভেম্বর ২০২০ কম্বোডিয়ার রাজধানী নমপেনে। (সূত্রঃ ASEM ওয়েবসাইট)
৬,৬০৫.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস কবে?
  1. ক) ১৭ ডিসেম্বর
  2. খ) ২৫ নভেম্বর
  3. গ) ৭ ডিসেম্বর
  4. ঘ) ২২ সেপ্টম্বর
সঠিক উত্তর:
গ) ৭ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ ডিসেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস - ৭ ডিসেম্বর।
----------------------------------
- ICAO (International Civil Aviation Organization) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে ICAO নামে কার্যক্রম শুরু করে।
- এর প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব Juan Carlos Salazar.
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

সূত্র: ICAO ওয়েবসাইট
৬,৬০৬.
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION এর বর্তমান সদস্য কয়টি দেশ?
  1. ক) ১৭০ টি
  2. খ) ১৭১ টি
  3. গ) ১৭৪ টি
  4. ঘ) ১৭৫ টি
সঠিক উত্তর:
গ) ১৭৪ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৪ টি
ব্যাখ্যা

- জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৪টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি।
- মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
- এর সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM এর অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৬০৭.
ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয় -
  1. লিসবন চুক্তি
  2. শেনজেন চুক্তি
  3. রোম চুক্তি
  4. ব্রাসেলস চুক্তি
সঠিক উত্তর:
লিসবন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
লিসবন চুক্তি
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে।
- এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।

উৎস: EU ওয়েবসাইট।
৬,৬০৮.
IDA থেকে প্রথম ঋণ গ্রহীতা দেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) পূর্ব তিমুর
  3. গ) হন্ডুরাস
  4. ঘ) সোমালিয়া
সঠিক উত্তর:
গ) হন্ডুরাস
উত্তর
সঠিক উত্তর:
গ) হন্ডুরাস
ব্যাখ্যা
International Development Association:

- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। - যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA থেকে প্রথম ঋণ গ্রহীতা দেশ হন্ডুরাস।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬০৯.
জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা কোনটি?
  1. ক) UPU
  2. খ) UNIDO
  3. গ) WMO
  4. ঘ) IFAD
সঠিক উত্তর:
খ) UNIDO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNIDO
ব্যাখ্যা
জাতিসংঘের বিভিন্ন সংস্থা: 

UPU- Universal Postal Union.( বিশ্ব ডাক ইউনিয়ন)
UNIDO- United Nations Industrial Development Organization.(জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা)
WMO- World Meteorological Organization.(বিশ্ব আবহাওয়া সংস্থা)
IFAD- International Fund For Agricultural Development.(আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল)

- UNIDO প্রতিষ্ঠা হয় ১৭ নভেম্বর ১৯৬৬ সালে।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১ জানুয়ারী ১৯৮৬।
- সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৬১০.
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় ?
  1. জর্ডান
  2. মিশর
  3. লেবানন
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
→ আরব লীগের অন্তর্ভুক্ত নয়: ইরান।

• আরব লীগ: 

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র। (মে, ২০২৫)

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (মে, ২০২৫)।

উৎস: Arab League ওয়েবসাইট।
৬,৬১১.
UNDP- এর Human Development Index (HDI) কোন তিনটি মাত্রার উপর ভিত্তি করে গণনা করা হয়?
  1. শিক্ষা, লিঙ্গ সমতা, দারিদ্র্য
  2.  স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান
  3. স্বাস্থ্য, আয়, পরিবেশ
  4. কর্মসংস্থান, শিল্পায়ন, বাণিজ্য
সঠিক উত্তর:
 স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান
উত্তর
সঠিক উত্তর:
 স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান
ব্যাখ্যা

- UNDP- এর Human Development Index (HDI)  স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান তিনটি মাত্রার উপর ভিত্তি করে গণনা করা হয়।

UNDP: 

- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে। 
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র। 
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়। 
- UNDP- এর সর্বোচ্চ কর্মকর্তাকে প্রশাসক বলা হয়।
- বর্তমান প্রশাসক:  Achim Steiner (জার্মানি)।[ নভেম্বর, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

• প্রধান কার্যক্রম:
- Human Development Reports (HDR):
- প্রতি বছর প্রকাশিত “মানব উন্নয়ন প্রতিবেদন” ও Human Development Index (HDI). স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান।
- জাতিসংঘের Sustainable Development Goals (SDGs) অর্জনে সহায়তা প্রদান
- Inclusive Growth Programmes:
- নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন
- নির্বাচন, নীতি প্রণয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা
- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশবান্ধব টেকসই প্রকল্প বাস্তবায়ন

উৎস: UNDP ওয়েবসাইট।

৬,৬১২.
সর্বশেষ কোন দেশ ইউরোকে তাদের জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণ করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. পোল্যান্ড
  2. বুলগেরিয়া
  3. চেক প্রজাতন্ত্র
  4. সুইডেন
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন। 

৬,৬১৩.
বাংলাদেশ কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য?
  1. WTO
  2. IDA
  3. ICSID
  4. IFC
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় (উরুগুয়ে রাউন্ডে)।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক।
- বর্তমান মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৬টি।
- সংস্থাটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
৬,৬১৪.
কোন চুক্তিতে স্বাক্ষর করার কারনে মিশরকে আরব লীগ থেকে বহিস্কার করা হয়?
  1. ক) অসলো চুক্তি
  2. খ) উই রিভার চুক্তি
  3. গ) ডেটন চুক্তি
  4. ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
সঠিক উত্তর:
ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
ব্যাখ্যা
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর মিশর ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এতে মধ্যস্থতা করেন।
- এই চুক্তির ফলশ্রুতিতে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
- এতে করে মিশরকে আরব লীগ থেকে বহিস্কার করা হয় এবং সংস্থাটির সদরদপ্তর কায়রো থেকে তিউনিসে স্থানান্তর করা হয়।
- পরবর্তীতে ১৯৮৯ সালে মিশর পুনরায় আরবলীগে যোগ দেয় এবং কায়রোতে আরবলীগের সদরদপ্তর ফিরিয়ে আনা হয়।
- আরব লীগ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য ২২ টি।
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত। 

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৬,৬১৫.
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা আছে?
  1. ২২টি
  2. ২৪টি
  3. ২৭টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কমিশন:
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০টি ধারা রয়েছে।
- প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গৃহীত ও ঘোষিত হয়।
- এদিন ঘোষিত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে বলা হয়েছে যে, 'অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায় (Men are born and always continue free and equal in respect to their rights).
- জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছে যে, মানবাধিকার ভোগের বেলায় জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব যে ধরনের নাগরিকই হোক না কেন, তার রাজনৈতিক মতামত ও পদমর্যাদা যাই হোক না কেন, সে যে দেশেরই নাগরিক হোক না কেন, অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো তারতম্য বা পার্থক্য করা হবে না।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৬১৬.
১৯৪১ সালের ১৪ আগস্ট আটলান্টিক সনদে স্বাক্ষর করেন কে কে?
  1. রুজভেল্ট ও হিটলার
  2. চার্চিল ও স্টালিন
  3. রুজভেল্ট ও চার্চিল
  4. মুসোলিনি ও রুজভেল্ট
সঠিক উত্তর:
রুজভেল্ট ও চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
রুজভেল্ট ও চার্চিল
ব্যাখ্যা

আটলান্টিক সনদ:
- আটলান্টিক সনদ ছিল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক ঘোষণা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে স্বাক্ষরিত হয়।
- এই গুরুত্বপূর্ণ ঘোষণা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘প্রিন্স অফ ওয়েলস’-এ সম্পন্ন হয়।
- সনদে মোট ৮টি মূলনীতি অন্তর্ভুক্ত ছিল, যা যুদ্ধোত্তর বিশ্বে ন্যায়, স্বাধীনতা এবং নিরাপত্তার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গঠনের লক্ষ্য নির্ধারণ করে।
- ১৯৪১ থেকে ১৯৪৫ সালের সময়কালকে সম্মিলিত জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তুতি পর্ব হিসেবে বিবেচনা করা হয়।
- এই ঘোষণাটিই জাতিসংঘ গঠনের ভিত্তিপ্রস্তর রচনা করে এবং ইতিহাসে ‘আটলান্টিক সনদ’ নামে পরিচিত হয়ে ওঠে।

সূত্র: ব্রিটানিকা ও জাতিসংঘ ওয়েবসাইট। 

৬,৬১৭.
UN HABITAT কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
UN HABITAT:

- সংস্থাটির বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ (মালেশিয়ার নাগরিক)।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN HABITAT.
- এর প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- কেনিয়ার নাইরোবীতে।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day ) পালন করা হয়।

তথ্যসূত্র - UN-HABITAT অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬১৮.
নিচের কোন সংস্থাটি ভিন্ন?
  1. রয়টার্স
  2. তাস
  3. হিউম্যান রাইটস ওয়াচ
  4. সিএনএন
সঠিক উত্তর:
হিউম্যান রাইটস ওয়াচ
উত্তর
সঠিক উত্তর:
হিউম্যান রাইটস ওয়াচ
ব্যাখ্যা

- ”হিউম্যান রাইটস ওয়াচ” সংস্থাটি অপশনে উল্লেখিত সংস্থা থেকে ভিন্ন।
- রয়টার্স, সিএনএন,তাস এগুলো সংবাদ সংস্থা।
- অন্যদিকে,”হিউম্যান রাইটস ওয়াচ” একটি মানবাধিকার সংস্থা।

• হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

• রয়টার্স :
- রয়টার্স লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
- এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত।
- এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান।
- সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে।
- ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টার্স গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে।
- ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয় এবং মিডিয়া বিভাগ সৃষ্টি করে।
- রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় ও চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।

CNN:
- এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা।
- CNN এর পূর্ণরূপ: Cable News Network.

TASS
- TASS রাশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা । 
- এটি ১৯০৪ সাল প্রতিষ্ঠিত।
- এর সদর দপ্তর মস্কোতে।

উৎস: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট ,Reuters, Tass. ।

৬,৬১৯.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা UNFPA এর পূর্ণরূপ কী?
  1. United Nations Population Fund
  2. United Nations Fund for Population Activities
  3. United Nations Family Planning Association
  4. United Nations Program for Family Health
সঠিক উত্তর:
United Nations Population Fund
উত্তর
সঠিক উত্তর:
United Nations Population Fund
ব্যাখ্যা
• UNFPA:
- UNFPA জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এর পূর্ণরূপ হচ্ছে 'United Nations Population Fund'
- এটি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা জনসংখ্যা এবং প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে।
- এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রধান উদ্দেশ্য হল পরিবার পরিকল্পনা, মাতৃত্বের স্বাস্থ্য সেবা এবং জনসংখ্যার উন্নয়ন।

তথ্যসূত্র: UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬২০.
ইন্টারপোল (Interpol) এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. The International Criminal Police Organization
  2. The International Police
  3. The International Criminal Police Commission
  4. The International Criminal Police
সঠিক উত্তর:
The International Criminal Police Commission
উত্তর
সঠিক উত্তর:
The International Criminal Police Commission
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- পূর্ণরূপ: The International Criminal Police Organization. 
- প্রতিষ্ঠাকালীন নাম: The International Criminal Police Commission (ICPC).  
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।

সূত্র: ইন্টারপোল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৬,৬২১.
ICC জাতিসংঘের কোন অঙ্গসংস্থার অধীনে পরিচালিত হয়?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সাধারণ পরিষদ
  3. আন্তর্জাতিক বিচার আদালত
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে গৃহীত Rome Statute অনুযায়ী এবং ১ জুলাই ২০০২ সালে কার্যকর হয়।
• এটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়, বরং একটি স্বাধীন আন্তর্জাতিক আদালত (Independent International Tribunal) যা আন্তর্জাতিক অপরাধের বিচার করে।
সুতরাং উত্তর হবে কোনোটিই নয়।


ICC শুধুমাত্র চারটি গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার করে —
১. গণহত্যা (Genocide)
২. মানবতাবিরোধী অপরাধ (Crimes Against Humanity)
৩. যুদ্ধাপরাধ (War Crimes)
৪. আগ্রাসনের অপরাধ (Crime of Aggression)

• জাতিসংঘের সঙ্গে সম্পর্ক:
যদিও এটি জাতিসংঘের অধীন নয়, তবে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা চুক্তি (Relationship Agreement, 2004) রয়েছে।
এর ফলে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council) চাইলে কোনো পরিস্থিতি ICC-তে পাঠাতে পারে বা কোনো তদন্ত স্থগিত করতে পারে।
- যেমন: সুদান ও লিবিয়া সংক্রান্ত মামলা নিরাপত্তা পরিষদের মাধ্যমে ICC-তে প্রেরিত হয়েছে। 
• গুরুত্বপূর্ণ পার্থক্য:
- ICC হলো স্বাধীন আদালত, যেখানে ICJ (International Court of Justice) জাতিসংঘের মূল অঙ্গসংস্থা।
- ICJ রাষ্ট্র বনাম রাষ্ট্রের মামলা বিচার করে,
- আর ICC ব্যক্তিগত অপরাধীদের (যেমন রাষ্ট্রনেতা, সামরিক কর্মকর্তা ইত্যাদি) বিচার করে।

উৎস: ICC ও UN ওয়েবসাইট।

৬,৬২২.
International Finance Corporation কী উদ্দেশ্যে গঠিত?
  1. ক) বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা
  2. খ) বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা প্রদান
  3. গ) আন্তর্জাতিক বিনিয়োগ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি
  4. ঘ) স্বল্পোন্নত দেশগুলোকে কারিগরি সহায়তা দান
সঠিক উত্তর:
খ) বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা প্রদান
উত্তর
সঠিক উত্তর:
খ) বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা প্রদান
ব্যাখ্যা
IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে। IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৮৫টি। IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
(সূত্রঃ IFC ওয়েবসাইট)
৬,৬২৩.
কোন প্রটোকলের মাধ্যমে আরব লীগের গঠনের ভিত্তি তৈরি হয়?
  1. বাগদাদ প্রটোকল
  2. জেদ্দা প্রটোকল
  3. কায়রো প্রটোকল
  4. আলেকজান্দ্রিয়া প্রটোকল
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
ব্যাখ্যা
আরব লীগ (Arab League):
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।
৬,৬২৪.
GCC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. রিয়াদ, সৌদি আরব
  2. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  3. দোহা, কাতার
  4. মাস্কট, ওমান
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা
GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই (কুয়েত)।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।

⇒ GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.
৬,৬২৫.
G-7 এর সদস্যভুক্ত দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. বেলজিয়াম
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম G-7 এর সদস্যভুক্ত দেশ নয়।

G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
৬,৬২৬.
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
  1. ক) ৫ মে
  2. খ) ১৫ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ১৫ জুন
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা
United Nations Conference on the Human Environment - ৫-১৬ জুন, ১৯৭২ সালে সুডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়। এতে UNEP প্রতিষ্ঠিত হয় এবং ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত হয়। Source: UN website.
৬,৬২৭.
'COMESA' কোন অঞ্চলের বাণিজ্যিক ব্লক?
  1. মধ্য এশিয়া
  2. পশ্চিম ইউরোপ
  3. পূর্ব আফ্রিকা
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
পূর্ব আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব আফ্রিকা
ব্যাখ্যা

COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৬২৮.
WIPO-এর বর্তমান মহাপরিচালক কে? (আগস্ট, ২০২৪)
  1. ফিলিপ্পো গ্রান্ডি
  2. ওয়ানি বায়ানিমা
  3. পেটেরি টালাশ
  4. ড্যারেন ট্যাং
সঠিক উত্তর:
ড্যারেন ট্যাং
উত্তর
সঠিক উত্তর:
ড্যারেন ট্যাং
ব্যাখ্যা
WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে। 
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।

⇒ মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- WIPO ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- পেটেরি টালাশ বিশ্ব আবহাওয়া সংস্থা-এর মহাসচিব।
- ওয়ানি বায়ানিমা UNAIDS-এর নির্বাহী পরিচালক। 
- ফিলিপ্পো গ্রান্ডি UNHCR-এর হাইকমিশনার।

উৎস: WIPO ওয়েবসাইট।
৬,৬২৯.
'জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা' জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয় -
  1. ৮ ডিসেম্বর, ১৯৪৮ সালে
  2. ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
  3. ১২ ডিসেম্বর, ১৯৪৮ সালে
  4. ১৪ ডিসেম্বর, ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে
ব্যাখ্যা

মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, ১৯৪৮: 
- 'মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র' হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি ঐতিহাসিক দলিল।
- এই ঘোষণাপত্রে মোট ৩০টি ধারা আছে। এতে সেইসব অধিকারের কথা বলা হয়েছে-যা পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর এই ঘোষণাপত্র গৃহীত হয়।

উল্লেখ্য, 
- জাতিসংঘ মানবাধিকার কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে। কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়। প্যালাইজ দ্য চেইলট, প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের এই ঘোষণাপত্রটিকেই মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র বলা হয়। ইংরেজিতে একে বলে Universal Declaration of Human Rights (UDHR)। এই ঘোষণাপত্রটি যৌথভাবে লেখেন কানাডার জন পিটার্স হামফ্রে, ফ্রান্সের রেনে ক্যাসিন ও স্টিফানে হেসেল, চীনের পি. সি. চ্যাং, লেবাননের চার্লস মালিক, যুক্তরাষ্ট্রের রুজভেল্টসহ আরো অনেকে।
- জাতিসংঘের এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এই মানবাধিকার পাওয়ার অধিকারকে নিশ্চিত করে।

এছাড়াও,
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৬,৬৩০.
জাতিসংঘের কোন সংস্থা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে ?
  1. UNFPA
  2. UNODC
  3. UNEF
  4. UNHCR
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা
• জাতিসংঘ তহবিল (UNFPA): 
- এর পূর্ণরূপ: United Nation population Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে  
- বর্তমান সদস্য: ১৫৫টি।[মে, ২০২৫]
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে- UNFPA.
- ইউএনএফপিএ ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

মূল কার্যক্রমসমূহ:
- তথ্য ও পরিসংখ্যান।
- নারীর ক্ষমতায়ন।
- প্রজনন স্বাস্থ্যসেবা।

উল্লেখ্য:
- UNEP হলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি।
- UNDP জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করে।
- UNODC  বিশ্ব মাদক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে থাকে।

উৎস: জাতিসংঘ তহবিল ওয়েবসাইট।
৬,৬৩১.
কত সালে আইএমএফ Special Drawing Rights (SDR) চালু করে?
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা
Special Drawing Rights:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) নামক একটি বিশেষ রিজার্ভ সম্পদের ব্যবস্থা প্রবর্তন করে।
- SDR-এর মূল্য নির্ধারিত হয় IMF স্বীকৃত পাঁচটি প্রধান আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের ভিত্তিতে।
- এই পাঁচটি মুদ্রা হলো—মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।

সূত্র: IMF ওয়েবসাইট
৬,৬৩২.
'International Criminal Court' প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) হেগে
  2. খ) বার্লিনে
  3. গ) রোমে
  4. ঘ) পেরুতে
সঠিক উত্তর:
গ) রোমে
উত্তর
সঠিক উত্তর:
গ) রোমে
ব্যাখ্যা
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
International Criminal Court (ICC) বা আন্তর্জাতিক অপরাধ আদা‌লত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে। গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে দণ্ড কার্যকর করতে পারে না।
- - বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ এটিতে স্বাক্ষর করে এবং ২৩ মার্চ ২০১০ এটি অনুমোদন করে।

তথ্যসূত্র- ICC ওয়েবসাইট।
৬,৬৩৩.
সার্ক এগ্রিকালচার সেন্টার কোথায় অবস্থিত?
  1. নেপাল
  2. বাংলাদেশ
  3.  ভারত
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

• সার্ক কৃষি কেন্দ্র (SAARC Agriculture Centre):
- অবস্থান: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক প্রতিষ্ঠিত প্রথম আঞ্চলিক কেন্দ্র।
- পূর্ব নাম: SAARC Agricultural Information Centre (SAIC)।
- নাম পরিবর্তন: এপ্রিল, ২০০৭ সালে নাম পরিবর্তন করে SAARC Agriculture Centre করা হয়।
- কার্যক্রম শুরু: ১৯৮৮ সালে।
- কৃষি গবেষণা ও উন্নয়ন, নীতিমালা প্রণয়ন, জ্ঞান ব্যবস্থাপনা।

তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট।

৬,৬৩৪.
কোন দেশটি ২০২২-২০২৩ মেয়াদে এশীয়-প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ক) ভারত
  2. খ) ভিয়েতনাম
  3. গ) জাপান
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০২২-২০২৩ মেয়াদে নির্বাচিত অস্থায়ী সদস্যসমূহ:
- সংযুক্ত আরব আমিরাত : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
- আলবেনিয়া : পূর্ব ইউরোপ
- ঘানা ও গ্যাবন : আফ্রিকা
- ব্রাজিল : লাতিন আমেরিকা।

২০২১-২০২২ মেয়াদের অস্থায়ী সদস্য সমূহ:
- ভারত
- আয়ারল্যান্ড
- কেনিয়া
- মেক্সিকো
- নরওয়ে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৬৩৫.
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) প্রতিষ্ঠার পেছনে অনুপ্রেরণা দিয়েছে কোন যুদ্ধ?
  1. ওয়াটারলু যুদ্ধ
  2. ক্রিমিয়ান যুদ্ধ
  3. ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ
  4. সোলফেরিনোর যুদ্ধ
সঠিক উত্তর:
সোলফেরিনোর যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
সোলফেরিনোর যুদ্ধ
ব্যাখ্যা

Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন। ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান। 

এছাড়াও,
- Red Cross সাতটি মৌলিক নীতি (মানবতা, নিরপেক্ষতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য, এবং সর্বজনীনতা) অনুসরণ করে।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

উৎস: Red Cross ওয়েবসাইট।

৬,৬৩৬.
WFP-এর প্রথম উন্নয়ন কর্মসূচী কোথায় চালু হয়?
  1. সুদান 
  2. কঙ্গো 
  3. পূর্ব তিমুর 
  4. সিরিয়া 
সঠিক উত্তর:
সুদান 
উত্তর
সঠিক উত্তর:
সুদান 
ব্যাখ্যা

WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme.
- এটি বিশ্ব খাদ্য কর্মসূচী।
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।
- প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয় ১৯৬৩ সালে সুদানে।

⇒ সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

উৎস: World Food Programm ওয়েবসাইট।

৬,৬৩৭.
World Food Programme সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) জেনেভা
  3. গ) মস্কো
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ক) রোম
উত্তর
সঠিক উত্তর:
ক) রোম
ব্যাখ্যা
WFP:

- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি ।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬৩৮.
APEC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ২০টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৩টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এশীয় প্রশান্ত এটি গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি দেশ।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
৬,৬৩৯.
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
  1. ৩০ তম
  2. ৩১ তম
  3. ৩২ তম
  4. ৩৩ তম
সঠিক উত্তর:
৩২ তম
উত্তর
সঠিক উত্তর:
৩২ তম
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬৪০.
জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
  1. ২২টি
  2. ৩৯টি
  3. ৪৫টি
  4. ৫৪টি
সঠিক উত্তর:
৪৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫টি
ব্যাখ্যা

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে ৪৫টি অনুচ্ছেদ রয়েছে।

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED):
- জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদ ICPPED-এর পূর্ণরূপ: International Convention for the Protection of All Persons from Enforced Disappearance.
- স্বাক্ষরিত হয়: ২০ ডিসেম্বর, ২০০৬। 
- কার্যকর হয়: ২৩ ডিসেম্বর, ২০১০। 
- জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদের লক্ষ্য হলো গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া।
- ৩০ আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবস। 

⇒ সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ আছে। 
- এতে জাতিসংঘের কোনো সদস্যরাষ্ট্র পক্ষভুক্ত হলে সনদের ‘এক বা একাধিক অনুচ্ছেদ মেনে চলবে না’ বলেও তাদের সিদ্ধান্ত জাতিসংঘকে জানাতে পারে।
- সনদের ৩৩ অনুচ্ছেদে বলা আছে, সনদের পক্ষভুক্ত কোনো দেশে যদি গুমের ঘটনা ঘটে, তবে ওই দেশের পরিস্থিতি দেখার জন্য কমিটি সদস্যরা সফরও করতে পারে।

উল্লেখ্য, 
- ২০২৪ সালের ২৯ আগস্ট বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে।

উৎস: i) OHCHR ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

৬,৬৪১.
সিলিকন ভ্যালি কোন শিল্পের জন্য বিখ্যাত?
  1. তথ্যপ্রযুক্তি
  2. জাহাজ নির্মাণ
  3. ইস্পাত
  4. টেক্সটাইল
সঠিক উত্তর:
তথ্যপ্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
তথ্যপ্রযুক্তি
ব্যাখ্যা

সিলিকন ভ্যালি:
- সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত।
- এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত তথ্যপ্রযুক্তি ও হাই-টেক শিল্পের কেন্দ্রস্থল।
- সিলিকন ভ্যালি মূলত উন্নত প্রযুক্তি, উদ্ভাবন, এবং বিশ্বখ্যাত সব টেক জায়েন্ট (যেমন: অ্যাপল, গুগল, মেটা) প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল হিসেবে বিখ্যাত।
- এটি মূলত সিলিকন-ভিত্তিক সেমিকন্ডাক্টর, মাইক্রোপ্রসেসর ও কম্পিউটার প্রযুক্তি শিল্পের জন্য পরিচিত, যা বর্তমানে সফটওয়্যার, ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে।

উল্লেখ্য,
- সিলিকন ভ্যালির নাম এসেছে সিলিকন থেকে যা সেমিকন্ডাক্টর ও চিপ তৈরির প্রধান উপাদান।
- ১৯৫০-৬০ এর দশকে এখানে সেমিকন্ডাক্টর শিল্পের উত্থানের পর থেকে এটি ধীরে ধীরে সফটওয়্যার, ইন্টারনেট, AI, ক্লাউড কম্পিউটিং, বায়োটেক এবং ইনোভেশনের গ্লোবাল হাব হয়ে উঠেছে।
- বৈদ্যুতিক যন্ত্রপাতি বা প্রযুক্তিপণ্য তৈরিতে ব্যবহৃত একটি জরুরি উপাদান সিলিকন।
- আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সিলিকন ভ্যালিতে আছে প্রায় কয়েক হাজার প্রযুক্তি-প্রতিষ্ঠানের কার্যালয়।
- বর্তমান প্রযুক্তি বিশ্বের সিংহভাগ নিয়ন্ত্রণ করা হয় সরাসরি সিলিকন ভ্যালি থেকে।

⇒ ১৯৩৯ সালে আমেস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে এটি বিজ্ঞান ও প্রযুক্তির আবাসভূমি হিসেবে অধিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে সাংবাদিক ডন হফলার তিন পর্বের একটি রিপোর্ট প্রকাশ করেন, যার শিরোনাম ছিল ‘সিলিকন ভ্যালি ইউএসএ’।
- পরবর্তী সময়ে এই নামেই পরিচিত হয় বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির স্বর্গ হিসেবে। 

উৎস: Britannica.

৬,৬৪২.
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮১ সালে
  4. ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
IFAD:
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD.
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- সদর দপ্তর রোম, ইতালি।
- সদস্য সংখ্যা - ১৮০টি দেশ। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - IFAD অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬৪৩.
নিচের কোন প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়?
  1. ক) World Bank
  2. খ) IMF
  3. গ) IBRD
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
‘ব্রেটন উডস সম্মেলন’ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলো।

ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।

সূত্রঃ WB ওয়েবসাইট
৬,৬৪৪.
২০২৪ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
  1. বালী
  2. জাকার্তা
  3. ম্যানিলা
  4. রিও ডি জেনিরো
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
ব্যাখ্যা
G-20:
• Group - 20 কে সংক্ষেপে G-20 বলা হয়। সব মহাদেশের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগীতা ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত আলোচনার জন্য জি-২০ হচ্ছে সর্বোচ্চ ফোরাম। 
• প্রতিষ্ঠাকাল:- ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯ সাল।
• প্রতিষ্ঠার স্থান:- বার্লিন, জার্মানি।
• সদস্য সংখ্যা:- ২০টি (১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।

G-20 সম্মেলন:
• ২০২৪ সালে জি 20 রিও ডি জেনিরো শীর্ষ সম্মেলন গ্রুপ অফ টোয়েন্টি (জি 20) এর আসন্ন উনিশতম সভা, একটি শীর্ষ সম্মেলন। 
- যা ১৮-১৯ নভেম্বর ২০২৪ সালে ব্রাজিলের  রিও ডি জেনিরোর আধুনিক শিল্প যাদুঘরে অনুষ্ঠিত হবে।
- ব্রাজিলে অনুষ্ঠিত প্রথম জি 20 শীর্ষ সম্মেলন।
- এই সম্মেলনে বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হবে।

তথ্যসূত্র:- G20 ওয়েবসাইট।
৬,৬৪৫.
বর্তমানে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. দক্ষিণ কোরিয়া
  4. তাইওয়ান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• এশীয় উন্নয়ন ব্যাংক ৪৬টি দেশের GDP তালিকা প্রকাশ করেছে, 
- বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপানকে এই তালিকায় রাখা হয় না।
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ।
• এশিয়ার শীর্ষ ১০ দেশের তালিকা:

- প্রথম চীন ১৮,৯৬,৫০০ কোটি ডলার (১৮.৯৬ ট্রিলিয়ন)।
- দ্বিতীয় ভারত ৩,৯১,১৪০ কোটি ডলার (৩.৯১ ট্রিলিয়ন),
- তৃতীয় দক্ষিণ কোরিয়া ১,৮৬,৯৫০ কোটি ডলার (১.৮৭ ট্রিলিয়ন),
- চতুর্থ ইন্দোনেশিয়া ১,৩৯,৬৩০ কোটি ডলার (১.৪০ ট্রিলিয়ন),
- পঞ্চম তাইপে ৭৯,৫৯০ কোটি ডলার (০.৮০ ট্রিলিয়ন)।

উৎস: এশীয় উন্নয়ন ব্যাংক  ওয়েবসাইট।

৬,৬৪৬.
পোল্যান্ড কত তারিখে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে?
  1. ৯ অক্টোবর, ১৯৪৫
  2. ১৫ অক্টোবর, ১৯৪৫
  3. ১৮ অক্টোবর, ১৯৪৫
  4. ২২ অক্টোবর, ১৯৪৫
সঠিক উত্তর:
১৫ অক্টোবর, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
১৫ অক্টোবর, ১৯৪৫
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা - আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- পোল্যান্ডসহ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৬৪৭.
আরব লীগের সদরদপ্তর কোথায় অবস্থিত? 
  1. রিয়াদ, সৌদি আরব
  2. জেদ্দা, সৌদি আরব
  3. দোহা, কাতার
  4. কায়রো, মিশর 
সঠিক উত্তর:
কায়রো, মিশর 
উত্তর
সঠিক উত্তর:
কায়রো, মিশর 
ব্যাখ্যা
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।[ এপ্রিল, ২০২৫]
- অফিসিয়াল ভাষা: আরবি।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
৬,৬৪৮.
আল কায়েদার ইরাক শাখা কী নামে পরিচিত?
  1. ক) হিজবুত তাহরীর
  2. খ) লস্কর - ই তৈইব্যা
  3. গ) তানজিম আল জিহাদ
  4. ঘ) হুথি
সঠিক উত্তর:
গ) তানজিম আল জিহাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তানজিম আল জিহাদ
ব্যাখ্যা
- তানজিম আল জিহাদ হলো ইরাকের আল কায়েদার শাখা।
- ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন।
- তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত।
- আবু সায়াফ ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও দ্বীপের একটি গেরিলা সংগঠন। এটি ১৯৯০ সালের দিকে গঠিত হয়।
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৬৪৯.
ব্রিটেনের সাবেক উপনিবেশ কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) সাইপ্রাস
  2. খ) মালয়েশিয়া
  3. গ) মিয়ানমার
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
ব্যাখ্যা
ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো এরূপ মিয়ানার, যুক্তরাষ্ট্র, মিশর, কুয়েত প্রভৃতি দেশ কমনওয়েলথের সদস্য নয়।
অন্যদিকে রুয়ান্ডা এবং মোজাম্বিক সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য।
কমনওয়েলথের বর্তমান সদস্য ৫৪টি।
১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
৬,৬৫০.
বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট কোন সংগঠনটি পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে সহায়তা প্রদান করে?
  1. IDA
  2. ICSID
  3. MIGA
  4. IFC
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা

• ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৫৫টি।
- ICSID সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।

অন্যদিকে,
- MIGA – বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
- IFC – বেসরকারি খাতের উন্নয়ন
- IMF – আন্তর্জাতিক অর্থব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬,৬৫১.
AIIB তে কোন দেশের শেয়ার সর্বাধিক?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
AIIB ব্যাংকে বিভিন্ন দেশের শেয়ার:
চীন – ২৬.৫৮%
ভারত – ৭.৬১%
রাশিয়া – ৫.৯৮%
জার্মানি – ৪.১৬%
দক্ষিণ কোরিয়া – ৩.৫%
ফ্রান্স – ৩.১৮%
ইন্দোনেশিয়া – ৩.১৭%
বাংলাদেশ – ০.৭৭৯%।
চীনের উদ্যোগে ২৪ অক্টোবর ২০১৪ সালে AIIB (The Asian Infrastructure Investment Bank) প্রতিষ্ঠিত হয় যা ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
এর সদরদপ্তর চীনের বেইজিংয়ে অবস্থিত। বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৩টি।
(সূত্রঃ AIIB ওয়েবসাইট)
৬,৬৫২.
২০২৩ সালে কোন সংস্থার শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়?
  1. জি-২০
  2. ব্রিকস্‌
  3. জি-৭
  4. আসিয়ান
সঠিক উত্তর:
জি-২০
উত্তর
সঠিক উত্তর:
জি-২০
ব্যাখ্যা
জি-২০:
- জি-২০ বা ‘গ্রুপ অফ টুয়েন্টি’ হলো বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর  ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল জি-২০।
- এর সদস্য ১৯ টি দেশ ও একটি সংস্থা।
- সদস্য সমূহ হলো যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
- ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে ১৮তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
- ২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য অতিথি দেশ হিসেবে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

উৎস: G20 অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক]
৬,৬৫৩.
ECOWAS কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. ক) পূর্ব আফ্রিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) পূর্ব এশিয়া
  4. ঘ) পশ্চিম আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ) পশ্চিম আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
ECOWAS (Economic Community of West African States) হলো পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের একটি অর্থনৈতিক জোট। এটি ১৯৭৫ সালের ২৮ মে লাগোস চুক্তির মাধ্যমে গঠিত হয়। এর সদস্যগুলো হলো: বেনিন, বারকিনো ফাসো, কেপভার্দে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি বিসাউ, লাইবেরিয়া, মালি, নাইজার, নাইজেরিযা, সিয়েরা লিওন, সেনেগাল এবং টোগো। এর বর্তমান চেয়ারম্যান নাইজারের প্রেসিডেন্ট ইসোফো মাহামাদু। এর সদরদপ্তর নাইজেরিয়ার আবুজায় অবস্থিত। ECOWAS এর সদস্যভুক্ত ৮টি দেশ তাদের দেশে প্রচলিত সিএফএ ফ্রাঙ্ক মুদ্রার পরিবর্তে ‘ইকো’ নামে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের উদ্যোগ গ্রহণ করেছে।
(সূত্র: ECOWAS ওয়েবসাইট)
৬,৬৫৪.
আফটা (AFTA) বলতে কি বোঝায়-
  1. ক) একটি বাণিজ্যিক গোষ্ঠী
  2. খ) পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
  3. গ) একটি বিমান সংস্থা
  4. ঘ) একটি সামরিক চুক্তি
সঠিক উত্তর:
ক) একটি বাণিজ্যিক গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি বাণিজ্যিক গোষ্ঠী
ব্যাখ্যা
- AFTA এর পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- এটি আসিয়ান জোটের সদস্যদের একটি বাণিজ্যিক গোষ্ঠী।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ২৮ জানুয়ারি সিঙ্গাপুরে।
- এর সদস্য দেশ ১০টি।

উৎসঃ আসিয়ানের ওয়েবসাইট।
৬,৬৫৫.
আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে। তবে কার্যক্রম শুরু হয় ১ মার্চ, ১৯৪৭ সালে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে এ তহবিল প্রতিষ্ঠিত হয়। পরে এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
৬,৬৫৬.
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
  1. জেনেভায়
  2. লন্ডনে
  3. প্যারিসে
  4. হেগে
সঠিক উত্তর:
হেগে
উত্তর
সঠিক উত্তর:
হেগে
ব্যাখ্যা

Permanent Court of Arbitration (PCA):
- স্থায়ী সালিশি আদালত একটি আন্তঃসরকারী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৮৯৯ সালে।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- আদালতের সদস্যরা ছয় বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন।
- কাজ: আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি।

তথ্যসূত্র - International Criminal Court ওয়েবসাইট।

৬,৬৫৭.
বিশ্ব ব্যাংক কোন দেশকে প্রথমবার ঋণ প্রদানের সুবিধা দিয়েছিল?
  1. জার্মানি
  2. অস্ট্রেলিয়া
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

⇒ বিশ্ব ব্যাংক ৯ মে, ১৯৪৭ সালে ফ্রান্সকে প্রথমবার ঋণ প্রদানের সুবিধা দিয়েছিল

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়: ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: জুলাই, ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ব্রেটনউডস সম্মেলন।
- এর সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য: ১৮৯টি।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬,৬৫৮.
UNESCO সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে? [নভেম্বর, ২০২৫]
  1. খন্দকার এম এ মতিন
  2. খন্দকার এম তালহা
  3. রোকনুজ্জামান খান
  4. আব্দুর রাজ্জাক
সঠিক উত্তর:
খন্দকার এম তালহা
উত্তর
সঠিক উত্তর:
খন্দকার এম তালহা
ব্যাখ্যা

• খন্দকার এম তালহা:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- ৪৩তম সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।
- ইউনেসকোর নির্বাহী পরিষদের ২২২তম বৈঠকে জাপানের রাষ্ট্রদূত তাকেহিরো কানোর বিপক্ষে ৩০–২৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন খন্দকার তালহা।

• UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO)
– UNESCO- এর পূর্ণরুপ – United Nations Educational, Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো – বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে – ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান – লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর – প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা – ১৯৪ টি  এবং সহযোগী সদস্য – ১২ টি।
– UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা – ১১৫৪ টি।
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে – ১৯৭২ সালে।
– UNESCO ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য – ৩ টি।

উৎস: UNESCO website।

৬,৬৫৯.
খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত?
  1. ক) কৃষি অর্থনীতি
  2. খ) কৃষি উন্নয়ন
  3. গ) কৃষি অবকাঠামো
  4. ঘ) কৃষি ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
ক) কৃষি অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষি অর্থনীতি
ব্যাখ্যা
খাদ্য নিরাপত্তার সংজ্ঞা:
- পর্যাপ্ত পরিমাণ কৃষিপণ্য উৎপাদন, বিশেষ করে খাদ্য উৎপাদনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত জাতি গঠন করাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। আরো বড় পরিসরে বলতে গেলে খাদ্য নিরাপত্তা হচ্ছে সকলের জন্য বিষমুক্ত, নিরাপদ খাদ্য নিশ্চিত করা।
১৯৭৪ সালে বিশ্ব খাদ্য সম্মেলন অনুযায়ী খাদ্য নিরাপত্তা বলতে বোঝায়, পর্যাপ্ত খাদ্যের যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখা। 
- ১৯৮৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কর্তৃক খাদ্য নিরাপত্তার ধারণাটিকে আরও প্রসারিত করে বলা হয়, “খাদ্য নিরাপত্তা সকল মানুষের সমগ্র জীবনের জন্য মৌলিক খাদ্য প্রাপ্তির ভৌত এবং অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তাকে নির্দেশ করে।”
 
-------
উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 
কৃষি নির্ভর অর্থনীতিতে খাদ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে জনগণ তাদের আয়ের বেশির ভাগ খাদ্যের জন্য ব্যয় করে থাকে। রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব হলো সব সময়ে সবার জন্য নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করা। কিন্তু ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য উৎপাদন ও চাহিদার সমন্বয়হীনতার অভাবে ক্রমে প্রকট হয়ে উঠছে খাদ্য সংকট
 
অর্থাৎ, খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কৃষি অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। 
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২, কৃষি তথ্য সার্ভিস, অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬,৬৬০.
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. ক) প্রতিষ্ঠাকাল - ১৯৫৮ সাল
  2. খ) সদস্য সংখ্যা - ১৭৫টি
  3. গ) প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫৮টি
  4. ঘ) সদরদপ্তর - হেগ, নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
খ) সদস্য সংখ্যা - ১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) সদস্য সংখ্যা - ১৭৫টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA)
▪ IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক আণবিক সংস্থা। এটি পারমাণবিক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
▪ এই সংস্থাটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২৯ জুলাই, ১৯৫৭ সাল।
সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (সর্বশেষ সদস্য - Saint Kitts and Nevis; Tonga)।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫৬ টি।
▪ সদরদপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট।
৬,৬৬১.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (মার্চ, ২০২৫)
  1. ক্রোয়েশিয়া
  2. অস্ট্রিয়া
  3. বুলগেরিয়া
  4. সাইপ্রাস
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৬,৬৬২.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) ইংল্যান্ড
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• ICC:
 - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (The International Cricket Council-ICC) ১৯০৯ সালের ১৫ জুন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়।
- ICC এর সদরদপ্তর অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
- ICC এর বর্তমান মোট সদস্য ১০৬টি।
- এর মধ্যে পূর্ণাঙ্গ সদস্য ১২টি এবং সহযোগী সদস্য ৯৪টি।
- নীতিবাক্য - ভালোর জন্য ক্রিকেট।
- দাপ্তরিক ভাষা -ইংরেজি
- বর্তমান চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বারক্লে।

উৎস
: ICC ওয়েবসাইট।
৬,৬৬৩.
ECO-এর পূর্ণরূপ কী?
  1. Ecological Co-operation Organization
  2. Economic Co-operation Organization
  3. Environment Co-operation Organization
  4. Environment Co-operative Organization
সঠিক উত্তর:
Economic Co-operation Organization
উত্তর
সঠিক উত্তর:
Economic Co-operation Organization
ব্যাখ্যা
ECO:
- ECO-এর পূর্ণরূপ: Economic Co-operation Organization.

⇒ এটি প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- সদরদপ্তর: তেহরান, ইরান।
- বর্তমান মহাসচিব: ডঃ আসাদ এম খান (পাকিস্তান)।
- সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট।
৬,৬৬৪.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ক) IBRD
  2. খ) ICSID
  3. গ) WIPO
  4. ঘ) IFAD
সঠিক উত্তর:
খ) ICSID
উত্তর
সঠিক উত্তর:
খ) ICSID
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ১৫টি।
এগুলো হলো:
- ILO
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB
অন্যদিকে,
- ICSID এবং MIGA বিশ্বব্যাংক গ্রুপের সদস্য হলেও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৬৬৫.
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ঘ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭
ব্যাখ্যা
ASEAN Regional Forum (ARF) ১৯৯৪ সালে গঠিত হয়।
- আসিয়ানভুক্ত দেশ এবং এর অংশীদারদের নিয়ে এই নিরাপত্তা সহযোগিতা ফোরামটি গঠিত।
- মোট সদস্য - ২৭টি।
উৎসঃ আসিয়ান ওয়েবসাইট।
৬,৬৬৬.
কোন সংস্থা জাতিসংঘের পক্ষে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে?
  1. UNICEF
  2. UNDP
  3. DPKO
  4. WHO
সঠিক উত্তর:
DPKO
উত্তর
সঠিক উত্তর:
DPKO
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম:
- জাতিসংঘের পক্ষে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (United Nations Peacekeeping Forces) এবং জাতিসংঘ শান্তিরক্ষা দপ্তর- Department of Peacekeeping Operations (DPKO)।
- ১৯৯২ সালে বুট্রোস বুট্রোস-ঘালি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ (DPKO) হিসেবে DPO তৈরি করা হয়।
- এই বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশ থেকে আগত সেনা, পুলিশ, এবং বেসামরিক কর্মীদের সমন্বয়ে গঠিত হয়।
- এই বাহিনী বিশ্বব্যাপী সংঘাত, অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতিতে শান্তি স্থাপন এবং সংকট সমাধানে সহায়তা করে।

⇒  জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে।
- নিরাপত্তা পরিষদ ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও বজায় রাখার জন্য জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের মোতায়েনের অনুমোদন দেয়।
- এই অভিযানের নাম দেওয়া হয়েছিল জাতিসংঘের যুদ্ধবিগ্রহ তদারকি সংস্থা (UNTSO)।

অন্যদিকে,
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund বা জাতিসংঘ শিশু তহবিল। এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP।
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization. WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উৎস: Department of Peace Operations ওয়েবসাইট।
৬,৬৬৭.
স্কাউট আন্দোলনের স্লোগান কী?
  1. Be Prepared
  2. Serve Humanity
  3. Courage and Service
  4. Lead by Example
সঠিক উত্তর:
Be Prepared
উত্তর
সঠিক উত্তর:
Be Prepared
ব্যাখ্যা

- স্কাউট আন্দোলনের মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)। 

• স্কাউট আন্দোলন:
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উল্লেখ্য,
- ১৯০৮ সালে : "Scouting for Boys" বই প্রকাশের মাধ্যমে আন্দোলনের বিস্তার শুরু হয়।
- ১৯১০ সালে: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য) হয়।
- ১৯২০ সালে: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় (লন্ডন) হয়।
- ১৯২২ সালে: World Organization of the Scout Movement (WOSM) গঠিত ।
- বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬,৬৬৮.
ICSID এর পূর্ণরূপ কোনটি?
  1. International Council for Strategic Investment Decisions
  2. International Centre for Settlement of Investment Disputes
  3. Institute for Conflict Studies and International Diplomacy
  4. International Committee for Sustainable Industrial Development
সঠিক উত্তর:
International Centre for Settlement of Investment Disputes
উত্তর
সঠিক উত্তর:
International Centre for Settlement of Investment Disputes
ব্যাখ্যা
ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৬৬৯.
নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?
  1. তিমুর লিস্টি
  2. দক্ষিন সুদান 
  3. ওয়েস্টার্ন সাহারা
  4. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
সঠিক উত্তর:
ওয়েস্টার্ন সাহারা
উত্তর
সঠিক উত্তর:
ওয়েস্টার্ন সাহারা
ব্যাখ্যা

♦ ওয়েস্টার্ন সাহারা জাতিসংঘের সদস্য দেশ নয়। তিমুর লিস্টি, দক্ষিন সুদান  ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতিসংঘের সদস্য দেশ।

ওয়েস্টার্ন সাহারা (পশ্চিম সাহারা):
- পশ্চিম সাহারা বা ওয়েস্টার্ন সাহারা আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিচ্ছিন্ন জনবহুল অঞ্চল যার বেশিরভাগই মরুভূমি।
- বৃহত্তম শহর: লায়াউন। 
- ওয়েস্টার্ন সাহারা একটি বিতর্কিত অঞ্চল।
- এটি পূর্বে স্পেনের উপনিবেশ (Spanish Sahara) ছিল। ১৯৭৫ সালে তা স্বাধীন হয়। কিন্তু মরক্কো ওই এলাকার অনেকটাই দখল করে নেয়। তখন থেকে পশ্চিম সাহারার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে মরক্কোর।
- দীর্ঘদিন ধরে পশ্চিম সাহারা অঞ্চলে সংঘর্ষ চলছে। পশ্চিম সাহারার স্বাধীনতাকামী যোদ্ধাদের নাম পোলিসারিও ফ্রন্ট। ১৯৯১ সাল পর্যন্ত লাগাতার যুদ্ধ চলার পর মরক্কো এবং পোলিসারিও-র মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সই হয়। কিন্তু ২০২০ সাল থেকে পোলিসারিও নতুন করে লড়াই শুরু করেছে।
- ওয়েস্টার্ন সাহারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়। জাতিসংঘ এই অঞ্চলকে "Non-self-governing territory" হিসেবে স্বীকৃতি দেয়।

অন্যদিকে,
- তিমুর-লিস্টি (পূর্ব তিমুর) ২০০২ সালে জাতিসংঘে যোগদান করে।
- দক্ষিণ সুদান ২০১১ সালে জাতিসংঘে যোগদান করে।
- সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ১৯৬০ সালে জাতিসংঘে যোগদান করে।

⇒ জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Britannica.

৬,৬৭০.
Economic Cooperation Organization এর সদস্য কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ১৬টি
  3. গ) ২৪টি
  4. ঘ) ৩৮টি
সঠিক উত্তর:
ক) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০টি
ব্যাখ্যা
Economic Cooperation Organization (ECO) হলো প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।

এটির বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- তুরস্ক
- আজারবাইজান
- পাকিস্তান
- ইরান
- আফগানিস্তান
- তাজিকিস্তান
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- তুর্কমেনিস্তান
- উজবেকিস্তান।

ECO ১৯৬৪ সালে তুরস্ক, ইরান ও পাকিস্তানের সমন্বয়ে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয় যা ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।

ECO এর সদরদপ্তর অবস্থিত তেহরানে। বর্তমান চেয়ারম্যান তুর্কমেনিস্তান এবং সেক্রেটারি জেনারেল তাজিকিস্তানের খুসরভ নজিরি।

(তথ্যসূত্র: Economic Cooperation Organization ওয়েবসাইট)
৬,৬৭১.
 IUCN -এর কাজ হলো বিশ্বব্যাপী -
  1. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  2. মানবাধিকার রক্ষা করা
  3. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
  4. গনতন্ত্র রক্ষা করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
ব্যাখ্যা
- IUCN -এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
• IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে। যথা:
- মূল্যায়ন করা হয়নি,
- ডেটার ঘাটতি,
- ন্যূনতম উদ্বেগ,
- কাছাকাছি হুমকির মুখে,
- ঝুঁকিপূর্ণ,
- বিপন্ন,
- গুরুতরভাবে বিপন্ন,
- বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।

উৎস: IUCN ওয়েবসাইট।
৬,৬৭২.
সর্বশেষ ন্যাম সন্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. ক) কায়রো
  2. খ) বেলগ্রেড
  3. গ) জাকার্তা
  4. ঘ) বাকু
সঠিক উত্তর:
ঘ) বাকু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাকু
ব্যাখ্যা
সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে। ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়। ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক সংখ্যা ১৭।(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৬,৬৭৩.
ইউরোপীয় ইউনিয়নের Green Deal কার নেতৃত্বে চালু করা হয়েছিল?
  1. অ্যাঞ্জেলা মেরকেল
  2. ক্রিস্টিন ল্যাগার্ড
  3. উরসুলা ভন ডার লিয়েন
  4. চার্লস মিশেল
সঠিক উত্তর:
উরসুলা ভন ডার লিয়েন
উত্তর
সঠিক উত্তর:
উরসুলা ভন ডার লিয়েন
ব্যাখ্যা
- Green Deal হলো ইউরোপীয় ইউনিয়ন (European Union) কর্তৃক প্রণীত একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত নীতি।
- এটি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট Ursula von der Leyen-এর নেতৃত্বে ২০১৯ সালে চালু করা হয়েছিল।
- ২০৫০ সালের মধ্যে এটি বাস্তবায়িত হবে।

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।[জুলাই - ২০২৫]
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- ২০১৯ সালের এর শেষে, EU তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রহণ করেছে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এর বাস্তবায়ন শুরু করেছে।

সূত্র: EU ও Green Deal ওয়েবসাইট।
৬,৬৭৪.
OPEC কোন ধরনের সংগঠন?
  1. ক) তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন
  2. খ) এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট
  3. গ) মধ্য এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা জোট
  4. ঘ) পূর্ব আফ্রিকার আঞ্চলিক বাণিজ্যিক ব্লক
সঠিক উত্তর:
ক) তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
ক) তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন
ব্যাখ্যা
OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC)
- এটি হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ -  ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য সংখ্যা ১৩টি।
- সদস্য দেশগুলো হলো:- অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, কঙ্গো, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি ।

সূত্র: OPEC ওয়েবসাইট।
৬,৬৭৫.
বর্তমানে কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে?
  1. কানাডা
  2. জার্মানি
  3. ব্রাজিল
  4. ভারত
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে ব্রাজিল।
- দেশটি বর্তমানে এই সংস্থার পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং সংবাদ সংস্থা।[লিঙ্ক]
৬,৬৭৬.
Which of the following country does not hold veto power in the UN Security council?
  1. ক) China
  2. খ) France
  3. গ) Germany
  4. ঘ) Russia
সঠিক উত্তর:
গ) Germany
উত্তর
সঠিক উত্তর:
গ) Germany
ব্যাখ্যা
জাতিসংঘের কার্যকরী সভা হলো নিরাপত্তা পরিষদ। সদস্য সংখ্যা ১৫ টি যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন) এবং ১০ টি অস্থায়ী সদস্য যারা দুই বছরের জন্যে নির্বাচিত হয়। ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব গৃহিত হওয়ার জন্যে ৫ টি স্থায়ী সদস্য এবং কমপক্ষে ৪টি অস্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
৬,৬৭৭.
নিচের কোনটির প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশ?
  1. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচিত
সঠিক উত্তর:
বিশ্ব বাণিজ্য সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব বাণিজ্য সংস্থা
ব্যাখ্যা
WTO ও বাংলাদেশ
- World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।

- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য ১৬৪ টি।
- সর্বশেষ সদস্য আফগানিন্তান (১৬ জুলাই, ২০১৬)।
- বর্তমান মহাপরিচালক - এনগোজি ওকোনজো- ইওয়েলা (নাইজেরিয়া)। 

- WTO প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- বাংলাদেশের সদস্যপদ লাভ - ১ জানুয়ারি, ১৯৯৫। 
- বাংলাদেশ এই সংগঠনের ২৮তম সদস্য।

-WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।

- WTO-এর  সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল
থেকে)।

তথ্যসূত্র:.WTO ওয়েবসাইট এবং Britannica।
৬,৬৭৮.
জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
  1. ক) সাধারণ পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) সচিবালয়
  4. ঘ) অছি পরিষদ
সঠিক উত্তর:
খ) নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা
- জাতিসংঘের কার্যকরী সভা হলো নিরাপত্তা পরিষদ।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন) এবং ১০ টি
অস্থায়ী সদস্য।
- অস্থায়ী সদস্য নির্বাচিত হয় দুই বছরের জন্যে।

সূত্র:  জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৬৭৯.
AFTA - এর কার্যক্রম শুরু হয়-
  1. ক) ১ জানুয়ারি ১৯৯২ সাল
  2. খ) ১ জানুয়ারি ১৯৯৭ সাল
  3. গ) ১ জানুয়ারি ১৯৯৫ সাল
  4. ঘ) ১ জানুয়ারি ১৯৯৩ সাল
সঠিক উত্তর:
ঘ) ১ জানুয়ারি ১৯৯৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ জানুয়ারি ১৯৯৩ সাল
ব্যাখ্যা
AFTA
AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এর উদ্দেশ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার।

এক নজরে AFTA
চুক্তি স্বাক্ষর - ২৮ জানুয়ারি, ১৯৯২ সাল 
চুক্তি স্বাক্ষরের স্থান - সিঙ্গাপুর
কার্যক্রম শুরু - ১ জানুয়ারি ১৯৯৩ সাল

সূত্র: ASEAN এর ওয়েবসাইট
৬,৬৮০.
নিচের কোন প্রতিষ্ঠানটি 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNEP
  4. ঘ) IUCN
সঠিক উত্তর:
গ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNEP
ব্যাখ্যা
UNEP:

- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme. 
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট। 
৬,৬৮১.
MERCOSUR এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. ব্রাজিল
  4. প্যারাগুয়ে
সঠিক উত্তর:
উরুগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে
ব্যাখ্যা
MERCOSUR:
- দক্ষিণ বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর বাণিজ্যিক জোট।MERCOSUR.
- প্রতিষ্ঠা - ২৬ মার্চ, ১৯৯১ সাল।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - 'Treaty of Asuncion'
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রতিষ্ঠাকালীন - আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- সদস্য সংখ্যা - ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)।
- সহযোগী সদস্য – ৭টি।
- সদরদপ্তর - মন্টেভিডিও, উরুগুয়ে
- অফিসিয়াল ভাষা ২টি (স্প্যানিশ ও পর্তুগিজ)।
উল্লেখ্য,
২০১৬ সাল থেকে ভেনেজুয়েলার সদস্য হিসাবে কার্যক্রম স্থগিত রয়েছে। 

উৎস: MERCOSUR এর ওয়েবসাইট
৬,৬৮২.
আফগানিস্তান কত সালে দক্ষিণ এশীয় দেশগুলোর জোট সার্কে যোগ দেয়?
  1. ২০০১
  2. ২০০৫
  3. ২০০৭
  4. ২০০৯
সঠিক উত্তর:
২০০৭
উত্তর
সঠিক উত্তর:
২০০৭
ব্যাখ্যা

সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
এগুলো হলো:
- ভারত,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মালদ্বীপ এবং
- আফগানিস্তান।
এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

(সূত্র: সার্ক ওয়েবসাইট।)

৬,৬৮৩.
Asian Clearing Union এর সদস্য নয় নিচের কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. শ্রীলঙ্কা
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
ACU:
- ACU এর পূর্নরূপ: Asian Clearing Union.
- এটি প্রতিষ্ঠিত হয়:  ৯ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- সদর দপ্তর:  তেহরান, ইরান।
- জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য: ৯টি।
- সদস্যদেশ গুলো: বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক।

• ACU: 
- Bangladesh Bank,
- Royal Monetary Authority of Bhutan,
- Reserve Bank of India,
- Central Bank of the Islamic Republic of Iran,
- Maldives Monetary Authority,
- Central Bank of Myanmar,
- Nepal Rastra Bank,
- State Bank of Pakistan,
- Central Bank of Sri Lanka.

উৎস: Asian Clearing Union ওয়েবসাইট।
৬,৬৮৪.
D-8 কোন ধরনের জোট?
  1. উন্নত দেশের রাজনৈতিক জোট
  2. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট
  3. উন্নত দেশের অর্থনৈতিক জোট
  4. উন্নয়নশীল দেশের স্বেচ্ছাসেবামূলক জোট
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট
ব্যাখ্যা
• D-8 (Developing Eight):

- D-8 হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে গঠিত অর্থনৈতিক জোট।
- এই জোট সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত হয়।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৬,৬৮৫.
বর্তমানে বিশ্বের (জাতিসংঘভুক্ত) কয়টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে?
  1. ১৩৯
  2. ১৪৫
  3. ১৫৫
  4. ১৫৯
সঠিক উত্তর:
১৫৫
উত্তর
সঠিক উত্তর:
১৫৫
ব্যাখ্যা

গত ২৫ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশের সাথে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ‘ডোমিনিকা’ (Commonwealth of Dominica) এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
এই নিয়ে বর্তমানে বিশ্বের (জাতিসংঘভুক্ত) ১৫৫টি দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হল।
এর আগে ৩১ আগস্ট, ২০২০ তারিখে ক্যারিবিয়ান আরেক দেশ - সেন্ট কিটস অ্যান্ড নেভিস - এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
উৎসঃ Live MCQ সালতামামি, ২০২০।

৬,৬৮৬.
GCC কোন সাগর তীরবর্তী দেশগুলোর জোট?
  1. মেক্সিকো উপসাগর
  2. লোহিত সাগর
  3. পারস্য উপসাগর
  4. ক্যারিবিয়ান সাগর
সঠিক উত্তর:
পারস্য উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
পারস্য উপসাগর
ব্যাখ্যা
• GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব - H.E. Jasem Mohamed AlBudaiwi.
- এর সদস্য সংখ্যা ৬টি।
- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, এবং ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।[লিঙ্ক]
৬,৬৮৭.
UN Women এর বর্তমান নির্বাহী পরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. শ্যারন স্টোন
  2. অ্যালেক্সি নাভালনি
  3. রওনা বান
  4. সিমা সামি বাহাউস
সঠিক উত্তর:
সিমা সামি বাহাউস
উত্তর
সঠিক উত্তর:
সিমা সামি বাহাউস
ব্যাখ্যা

• UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস। [নভেম্বর, ২০২৫]
- সংস্থাটির এর উদ্দেশ্য:
- নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

তথ্যসূত্র: UN Women ওয়েবসাইট।

৬,৬৮৮.
হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. নিউইয়র্ক
  3. বার্লিন
  4. জেনেভা
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা

• হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch):
- ১৯৭৮ সালে "হেলসিঙ্কি ওয়াচ" নামে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিষ্ঠিত হয়,
- এটি একটি বেসরকারী সংস্থা হিসেবে মানবাধিকার বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
- সংস্থাটির প্রধান কাজ হচ্ছে - মানব অধিকার বিষয়ে গবেষণা, মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ ও প্রতিবেদন।
- এর সদর দফতর - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ।
- অন্তর্বর্তীকালীন পরিচালক- ফেডেরিকো বোরেলও।

​উৎস:Human Rights Watch.

৬,৬৮৯.
জাতিসংঘের The Universal Declaration of Human Rights বা সার্বজনীন মানবাধিকার ঘোষনা কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ক) প্যারিস
  2. খ) নিউ ইয়র্ক
  3. গ) লন্ডন
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ক) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারিস
ব্যাখ্যা
The Universal Declaration of Human Rights (UDHR) is a milestone document in the history of human rights. Drafted by representatives with different legal and cultural backgrounds from all regions of the world, the Declaration was proclaimed by the United Nations General Assembly in Paris on 10 December 1948 (General Assembly resolution 217 A) as a common standard of achievements for all peoples and all nations. It sets out, for the first time, fundamental human rights to be universally protected and it has been translated into over 500 languages. Source: UN website.
৬,৬৯০.
'আরব লীগ' প্রতিষ্ঠার সাথে জড়িত প্রটোকল কোনটি?
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. আলেকজান্দ্রিয়া প্রটোকল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- আরব লীগের ভিত্তি ছিল ১৯৪৪ সালে গৃহীত আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫ সাল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি। (জানুয়ারি, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৬,৬৯১.
নিচের কোন দেশটি জাতিসংঘ রিফিউজি কনভেনশনের অংশীদার নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ইসরাইল
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
১৯৫১ সালের ২৮ জুলাই UNHCR এর উদ্যোগে জেনেভোয় রিফিউজি কনভেনশন গৃহিত হয় যা ২২ এপ্রিল ১৯৫৪ সালে কার্যকর হয়। ইসরাইল, ডেনমার্ক ও রাশিয়া সহ বিশ্বের ১৪৯টি দেশ এটি গ্রহণ বা অনুমোদন করেছে। বাংলাদেশ এটিতে স্বাক্ষর বা গ্রহণ করেনি।
এই কনভেনশনের ধারাবাহিকতায় ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি নিউইয়র্কে রিফিউজিদের স্ট্যাটাস বিষয়ে একটি প্রটোকল গৃহিত হয় যা ঐ বছরের ৪ অক্টোবর গৃহিত হয়। এ প্রটোকলে ১৪৭টি দেশ যুক্ত। বাংলাদেশ এটিতেও স্বাক্ষর করেনি বা গ্রহণ করেনি।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
৬,৬৯২.
বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
  1. ক) ৭ এপ্রিল
  2. খ) ৭ মার্চ
  3. গ) ৭ মে
  4. ঘ) ৭ জুন
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল
ব্যাখ্যা
• WHO:
- WHO এর সংবিধান ১৯৪৮ সালের ৭ এপ্রিল কার্যকর হয়েছিল , তাই এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা হয়।
- ১৯৪৮ সালের ৭ এপ্রিল পর্যন্ত সংবিধান কার্যকর হয়নি।
- প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় - ৭ এপ্রিল।
- বর্তমান সদস্য– ১৯৪ টি। 
- বর্তমান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।
- সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
 
তথ্যসূত্র:  Official website (WHO).
৬,৬৯৩.
নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংক ও ADB-এর বিকল্প হিসেবে গঠিত হয়?
  1. AFDB
  2. ECB
  3. NDB
  4. AIIB
সঠিক উত্তর:
AIIB
উত্তর
সঠিক উত্তর:
AIIB
ব্যাখ্যা
AIIB:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank।
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- বিশ্বব্যাংক ও এডিবি'র বিকল্প হিসেবে গঠিত হয় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- AIIB এর বর্তমান সদস্য: ১০৯টি দেশ।

অন্যদিকে,
- ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক NDB (New Development Bank).
- European Central Bank (ECB) হল ইউরো মুদ্রার ব্যাংক। এই ব্যাংক ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- AFDB (African Development Bank Group) আফ্রিকান সংস্থা দ্বারা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত।

উৎস: AIIB ওয়েবসাইট।
৬,৬৯৪.
নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন (UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয় -
  1. ৩ সেপ্টেম্বর, ১৯৭৯
  2. ১৮ ডিসেম্বর, ১৯৭৯
  3. ৩ সেপ্টেম্বর, ১৯৮১
  4. ১৮ ডিসেম্বর, ১৯৮১
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর, ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
১৮ ডিসেম্বর, ১৯৭৯
ব্যাখ্যা
CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW।
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে CEDAW কনভেনশন গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছে: ৬টি, ধারা আছে: ৩০টি।
- CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।

এছাড়াও,
- কনভেনশনের শর্তানুযায়ী রাষ্ট্রপক্ষসমূহের প্রতি নারীর মৌলিক মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা; নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারীর শোষণ রোধ নিশ্চিত করা; রাজনৈতিক ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান; জাতীয়তা অর্জন, পরিবর্তন বা বহাল রাখার সমান অধিকার নিশ্চিত করা; শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর জন্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য ধারায় গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।
- কনভেনশনে নারীর নিজ নিজ দেশে রাজনৈতিক ও লোকজীবনে অংশগ্রহণ এবং সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারও নিশ্চিত করা হয়েছে।

উৎস: UN ওয়েবসাইট।
৬,৬৯৫.
জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থার প্রধানের পদ কোনটি?
  1. প্রশাসক
  2. পরিচালক
  3. মহাপরিচালক
  4. মহাসচিব
সঠিক উত্তর:
প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
প্রশাসক
ব্যাখ্যা
UNDP:
- UNDP জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এর পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সাল।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNDP এর প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার। (জানুয়ারি, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৬৯৬.
ASEAN ফ্রি ট্রেড এরিয়া (AFTA) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৯২ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
ASEAN Free Trade Area (AFTA):
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মুক্ত বাণিজ্য গোষ্ঠী।
- ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।

⇒ AFTA প্রতিষ্ঠিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- AFTA যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১০টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬,৬৯৭.
বিমসটেক প্রতিষ্ঠিত হয়েছিল কোন শহরে?
  1. ব্যাংকক
  2. সিঙ্গাপুর
  3. কুয়ালালামপুর
  4. ঢাকা
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা

• BIMSTEC: 
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র:  BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৬৯৮.
বিশ্ব ডাক ইউনিয়ন এর সংক্ষিপ্তরূপ কোনটি?
  1. IPU
  2. UPU
  3. WPU
  4. ITU
সঠিক উত্তর:
UPU
উত্তর
সঠিক উত্তর:
UPU
ব্যাখ্যা
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা বিশ্ব ডাক ইউনিয়ন (UPU):
- UPU এর পূর্ণরূপ Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন। 
- বিশ্ব ডাক ইউনিয়ন জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
- প্রতিষ্ঠিত: ১৮৭৪ সাল। 
- মূল কার্যালয়: বার্ন, সুইজারল্যান্ড
- সদস্য রাষ্ট্র: ১৯২টি
- বর্তমান মহাপরিচালক: Masahiko Metoki
- ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) বৈশ্বিক ডাক ব্যবস্থা উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

এছাড়া,
- আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (ITU) জাতিসংঘের ডিজিটাল প্রযুক্তি (ICTs) বিষয়ক বিশেষায়িত সংস্থা।

উৎস: UPU ওয়েবসাইট।
৬,৬৯৯.
World Trade Organisation (WTO) এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. ক) IAEA
  2. খ) NAFTA
  3. গ) IMF
  4. ঘ) GATT
সঠিক উত্তর:
ঘ) GATT
উত্তর
সঠিক উত্তর:
ঘ) GATT
ব্যাখ্যা
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি (সর্বশেষ সদস্য-  আফগানিস্তান) ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT) 

[উৎস: WTO ওয়েবসাইট ও Britannica]
৬,৭০০.
International Finance Corporation (IFC) প্রধানত কোন ধরনের দেশকে সহায়তা প্রদান করে?
  1. উন্নত দেশ
  2. উন্নয়নশীল দেশ
  3. যুদ্ধবিধ্বস্ত দেশ
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশ
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশ
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

IFC:
- IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে আর্থিক সহযোগীতা করে ও উপদেশ দিয়ে থাকে।

অন্যদিকে,
IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

MIGA:
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।

ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- সংস্থাটি পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উৎস: World Bank ওয়েবসাইট।