বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৫৮ / ৭৬ · ৫,৭০১৫,৮০০ / ৭,৫৯৯

৫,৭০১.
নিচের কোন প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়?
  1. IBRD
  2. IDA
  3. IMF
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা।
- এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে।
- আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে ও স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৫,৭০২.
When did the IMF created the SDR as a supplementary international reserve asset?
  1. in 1967
  2. in 1968
  3. in 1969
  4. in 1970
সঠিক উত্তর:
in 1969
উত্তর
সঠিক উত্তর:
in 1969
ব্যাখ্যা
SDR:
- SDR এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- IMF একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ ইস্যু করে যা বিশেষ SDRs নামে পরিচিত।
- এটি সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভের পরিপূরক হতে পারে।
- IMF সদস্যরা স্বেচ্ছায় নিজেদের মধ্যে মুদ্রার জন্য SDR বিনিময় করতে পারে।

উল্লেখ্য,
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উৎস: IMF ওয়েবসাইট।
৫,৭০৩.
IFAD-এর প্রধান কাজগুলির মধ্যে কোনটি নেই?
  1. খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন
  2. ক্ষুদ্র কৃষকদের অর্থায়ন ও প্রশিক্ষণ
  3. টেকসই গৃহ নির্মাণ
  4. জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি প্রচলন
সঠিক উত্তর:
টেকসই গৃহ নির্মাণ
উত্তর
সঠিক উত্তর:
টেকসই গৃহ নির্মাণ
ব্যাখ্যা

IFAD:
- এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- IFAD হলো জাতিসংঘের একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা,
- যা গ্রামীণ দরিদ্র জনগণের জন্য টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠা : ১৯৭৭ সালে।
- প্রেক্ষাপট: ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের পর।
- উদ্দেশ্য: উন্নয়নশীল দেশের দরিদ্র কৃষক ও গ্রামীণ জনগণকে সহায়তা করা।
- সদর দপ্তর: রোম, ইতালি।

•  প্রধান কাজ ও লক্ষ্য: 
- ক্ষুদ্র কৃষকদের অর্থায়ন ও প্রশিক্ষণ,
- খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন,
- জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি প্রচলন,
- দারিদ্র্য হ্রাস ও জীবনমান উন্নয়ন,
- নারীদের ক্ষমতায়ন এবং যুবকদের কর্মসংস্থান। 

উৎস: IFAD ওয়েবসাইট।

৫,৭০৪.
GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য কতটি রাউন্ড সম্পন্ন হয়?
  1. ৯টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
WTO প্রতিষ্ঠা:
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আটবছরব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উৎস: WTO ওয়েবসাইট।
৫,৭০৫.
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার পরিমাণ কত?
  1. ক) ১ শতাংশ
  2. খ) ০.১ শতাংশ
  3. গ) ০.০১ শতাংশ
  4. ঘ) ০.০০১ শতাংশ
সঠিক উত্তর:
গ) ০.০১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০১ শতাংশ
ব্যাখ্যা

Most of the United Nations system budgets are based on the “scale of assessments” (i.e. the percentages of the budget that each country is responsible for) used for the United Nations regular budget. The scale is determined based on the capacity to pay, translated into indicators of gross national income, debt-burden, and per capita income, among others. There is a maximum rate of contribution applicable to all countries (currently 22 percent), but LDCs benefit from a much lower maximum rate (currently 0.01 percent).

Source: United Nations Department for Economic and Social Affairs, March 3 2020.

৫,৭০৬.
নিম্নের কোন দেশটি RCEP চুক্তির অংশীদার দেশ নয়?
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট এবং বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। 
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।

⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%,
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন),
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%।

 উল্লেখ্য,
- ভারত RCEP চুক্তির অংশীদার দেশ নয়।
- শুরুর দিকে ভারত এই চুক্তির আলোচনায় থাকলেও ২০১৯ সালের নভেম্বরে ভারত এই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয় তার দেশীয় শিল্প রক্ষার যুক্তিতে। 

উৎস: i) ASEAN ওয়েবসাইট।
ii) World Economic Forum ওয়েবসাইট।

৫,৭০৭.
জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী ‘শিশুর’ বয়স-
  1. ক) ০-২ বছর
  2. খ) ০-১২ বছর
  3. গ) ০-১৪ বছর
  4. ঘ) ০-১৮ বছর
সঠিক উত্তর:
ঘ) ০-১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০-১৮ বছর
ব্যাখ্যা
According to the Convention on the Rights of the Child: A child is any person under the age of 18.
Source: UNICEF
৫,৭০৮.
নিচের কোন প্রতিষ্ঠানটি ‘ভৌগােলিক নির্দেশক পণ্য’ এর স্বীকৃতি দেয়?
  1. ক) ইউনেস্কো
  2. খ) আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) বিশ্বব্যাংক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
ব্যাখ্যা
জিআই সনদ প্রথমে দেয় সরকারের পক্ষে রাষ্ট্রীয় একটি সংস্থা এবং তারপর আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা। আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা হলো ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)’। ডব্লিউআইপিও থেকে বাংলাদেশের জিআই পণ্য নিবন্ধন দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা ‘পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)’-কে।
বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, দ্বিতীয় জিআই পণ্য হিসেবে ২০১৭ সালে ইলিশ এবং সর্বশেষ ২০১৯ সালে ক্ষীরশাপাতি আম বা হিমসাগর আম স্বীকৃতি পায়।
৫,৭০৯.
UNDP এর ইংরেজি পূর্ণ রূপ কী?
  1. ক) United Nations Development Programme
  2. খ) United National Development Programme
  3. গ) Unity Nations Development Programme
  4. ঘ) United Nations Develop Programme
সঠিক উত্তর:
ক) United Nations Development Programme
উত্তর
সঠিক উত্তর:
ক) United Nations Development Programme
ব্যাখ্যা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP - United Nations Development Programme):
- প্রতিষ্ঠাকাল -- ১৯৬৬ সাল
- কর্মক্ষেত্র -- ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে
- সদর দপ্তর -- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। তিনি ব্রাজিলিয়ান জার্মান নাগরিক।
- ১৭টি লক্ষ্য নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) প্রণয়ন করে, যা ২০১৫ সালে জাতিসংঘে গৃহীত হয়।
- প্রতিবছর সংস্থাটি Human Development Report প্রকাশ করে।

উৎসঃ UNDP ওয়েবসাইট ও Live MCQ content (upcoming)

৫,৭১০.
আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা নিম্নের কোন সংস্থার কাজ?
  1. IMF
  2. IFC
  3. IDA
  4. ICSID
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা

ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি। 
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- ICSID এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা।

উল্লেখ্য,
- ২৫ আগস্ট, ২০২৪ তারিখে হন্ডুরাস ICSID ত্যাগ করে।
- ২৩ আগস্ট, ২০২৪ তারিখে নিরক্ষীয় গিনি সদস্যপদ লাভ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৫,৭১১.
প্রতি বছর বিশ্বের সর্বত্র ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থার তত্ত্বাবধানে?
  1. ক) ইউএনডিপি
  2. খ) ইউনেস্কো
  3. গ) ইউনিসেফ
  4. ঘ) ইউএন ওমেন
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
ব্যাখ্যা
• জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) উদ্যোগে সুন্দরবন এবং আরো কিছু ঐতিহাসিক স্থান বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
- পনেরো শতকে নির্মিত পাহাড়পুর বিহার এবং বাগেরহাটের বিভিন্ন মসজিদের সংরক্ষণের লক্ষ্যে ইউনেস্কো ১৯৮৫ সালে এক আন্তর্জাতিক ক্যাম্পেইনের আয়োজন করে।
- ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির ক্ষেত্রেও ইউনেস্কো প্রধান ভূমিকা পালন করে এবং প্রতি বছর বিশ্বের সর্বত্র ইউনেস্কোর তত্ত্বাবধানে এই দিন মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কো।
৫,৭১২.
নিচের কোন দেশটি ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি?
  1. মিসর
  2. সৌদি আরব
  3. ইরান
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
ব্যাখ্যা
ব্রিকস:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- আর্জেন্টিনা ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- বর্তমানে ব্রিকসের সদস্য দেশ ১০টি।

তথ্যসূত্র - ব্রিকস ওয়েবসাইট।
৫,৭১৩.
জিসিসি এর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক বসে কত মাস পর পর?
  1. ২ মাস
  2. ৮ মাস
  3. ৬ মাস
  4. ৩ মাস
সঠিক উত্তর:
৩ মাস
উত্তর
সঠিক উত্তর:
৩ মাস
ব্যাখ্যা
  জিসিসি (GCC): 
- গালফ কো-অপারেশন কাউন্সিল। 
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান। 
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব। 
 - সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- গুরুত্বপূর্ণ ধারা – অনুচ্ছেদ ৪: 
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য। 
 - Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত। 
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]
৫,৭১৪.
বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে কবে?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা (CTBTO)
-- CTBTO এর পূর্ণরুপ-Nuclear-Test-Ban Treaty Organization 
-- পারমাণবিক পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি, আনুষ্ঠানিকভাবে বায়ুমণ্ডলে, মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তি।
-- মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের দ্বারা ৫ আগস্ট, ১৯৬৩ সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 
-- সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
--  বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে- ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে ( এশিয়ায় ১ম)
-- অনুমোদন করে- ৮ মার্চ, ২০০০ সালে।
-- বাংলাদেশ CTBTO স্বাক্ষরকারী- ৫৪ তম দেশ।
-- বর্তমান নির্বাহী প্রধান- রবার্ট ফ্লয়েড।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (CTBTO)
৫,৭১৫.
'অরবিস' ইন্টারন্যাশনালের প্রধান কার্যক্রম কী?
  1. খাদ্য বিতরণ
  2. শিক্ষা উন্নয়ন
  3. অন্ধত্ব প্রতিরোধ
  4. জলবায়ু পরিবর্তন রোধ
সঠিক উত্তর:
অন্ধত্ব প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
অন্ধত্ব প্রতিরোধ
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা পরিহারযোগ্য অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষকে একত্রিত করে।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।

তথ্যসূত্র: অরবিস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৫,৭১৬.
সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? 
  1. ঢাকা 
  2. গুজরাট
  3. ইসলামাবাদ
  4. থিম্পু
সঠিক উত্তর:
ঢাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা 
ব্যাখ্যা

• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৫,৭১৭.
জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ২৪ অক্টোবর, ১৯৪৫
  2. ২৪ সেপ্টেম্বর, ১৯৪৫
  3. ২৪ নভেম্বর, ১৯৪৫
  4. ২৪ ডিসেম্বর, ১৯৪৫
সঠিক উত্তর:
২৪ অক্টোবর, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
২৪ অক্টোবর, ১৯৪৫
ব্যাখ্যা

- ২৪ অক্টোবর, ১৯৪৫-এ জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব:

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ৭০-৮৫ মিলিয়ন মানুষ প্রাণ হারায়, যা বিশ্বের জনসংখ্যার প্রায় ৩% ছিল।
- এই যুদ্ধের ধ্বংসলীলা, গণহত্যা (যেমন হলোকস্ট), এবং অর্থনৈতিক বিপর্যয় বিশ্ব নেতাদের মধ্যে একটি নতুন বিশ্বব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তা তৈরি করে।

• লীগ অফ নেশনসের ব্যর্থতা:
- প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে গঠিত লীগ অফ নেশনস আন্তর্জাতিক শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছিল।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে পারেনি, কারণ এর কাঠামো দুর্বল ছিল এবং এটি শক্তিশালী রাষ্ট্রগুলোর সমর্থন পায়নি।
- এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।

গুরুত্বপূর্ণ পদক্ষেপ:
- আটলান্টিক চার্টার (১৯৪১): মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই চার্টারে বিশ্ব শান্তি ও সহযোগিতার জন্য একটি সংস্থা গঠনের ভিত্তি স্থাপন করেন।
- ডামবারটন ওকস সম্মেলন (১৯৪৪): এই সম্মেলনে জাতিসংঘের কাঠামো এবং নীতিমালা নিয়ে আলোচনা হয়।
- ইয়াল্টা সম্মেলন (১৯৪৫): রুজভেল্ট, চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামো এবং ভেটো ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নেন।
- সান ফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫): ৫০টি রাষ্ট্র ২৬ জুন, ১৯৪৫-এ জাতিসংঘের সনদ স্বাক্ষর করে, এবং ২৪ অক্টোবর, ১৯৪৫-এ জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৭১৮.
ব্রেটন উডস সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন -
  1. হ্যারি ডেক্সটার হোয়াইট
  2. জন এফ. কেনেডি
  3. জন মেনার্ড কেইনস
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে IBRD, IMF গঠিত হয়।

উৎস: i) World Bank Group.
         ii) U.S. Department of State (.gov).
৫,৭১৯.
UNIDO এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) ভিয়েনা
  4. ঘ) মাদ্রিদ
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
ব্যাখ্যা

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO (United Nations Industrial Development Organization) এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক চীনের লি ইয়ং।
(তথ্যসূত্রঃ UNIDO ওয়েবসাইট)

৫,৭২০.
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু আছে?
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- সর্বশেষ ১ জানুয়ারি, ২০২৩ থেকে ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

তথ্যসূত্র - ইইউ এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭২১.
কত সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
ব্যাখ্যা
আসিয়ান:
- আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
- প্রতিষ্ঠাকাল - ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান - ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদস্য সংখ্যা - ১০টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)
- সদর দপ্তর - জাকার্তা, ইন্দোনেশিয়া
- স্লোগান/Motto - “One Vision, One Identity, One Community”

উৎস: আসিয়ানের ওয়েবসাইট। [Link]
৫,৭২২.
APEC এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. America-Pacific Economic Corporation
  2. Ashian-Pacific Economic Corporation
  3. Africa-Pacific Economic Cooperation
  4. Asia-Pacific Economic Cooperation
সঠিক উত্তর:
Asia-Pacific Economic Cooperation
উত্তর
সঠিক উত্তর:
Asia-Pacific Economic Cooperation
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এশীয় প্রশান্ত এটি গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১ টি দেশ।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
৫,৭২৩.
UNESCO এর বর্তমান মহাসচিব আদ্রেঁ আজুলে কোন দেশের নাগরিক?
  1. ক) হল্যান্ড
  2. খ) স্পেন
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ঘ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রেঁ আজুলে। তিনি এই সংস্থার দ্বিতীয় মহিলা প্রধান।
তিনি এ পদে আসীন হন ২০১৭ সালের ১০ নভেম্বর এ।
UNESCO এর পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization.
সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
প্রধানত যে বিষয়গুলো নিয়ে কাজ করে: education • conservation • literacy • poverty • science • culture

সূত্র: ইউনেস্কো এর ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

৫,৭২৪.
টেংরাটিলা গ্যাসক্ষেত্র নিয়ে নাইকো ও বাংলাদেশ সরকারের মধ্যকার মামলা কোথায় বিচারাধীন?
  1. ক) IFC
  2. খ) IMF
  3. গ) ICSID
  4. ঘ) MIGA
সঠিক উত্তর:
গ) ICSID
উত্তর
সঠিক উত্তর:
গ) ICSID
ব্যাখ্যা
২০০৫ সালে সিলেটে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ক্ষতিপূরণ ইস্যুতে ২০১০ সালে নাইকো ক্ষতিপূরণ থেকে অব্যহতি চেয়ে এবং বাংলাদেশ সরকার ২০১৬ সালে ক্ষতিপূরণ চেয়ে ICSID (International Centre for Settlement of Investment Disputes) আদালতে মামলা দায়ের করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ICSID এর আংশিক রায়ে অগ্নিকাণ্ডের জন্যে কানাডিয়ান কোম্পানি নাইকোকে দায়ী করে। এর ফলে বাংলাদেশের পক্ষে নাইকো থেকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
(সূত্র: দৈনিক ইত্তেফাক)
৫,৭২৫.
UN-Habitat এর সদর দপ্তর কোথায়?
  1. নিউ ইয়র্ক
  2. ওয়াশিংটন ডিসি
  3. নাইরোবি
  4. বার্লিন
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা
• UN-Habitat:
• সম্পূর্ণ নাম: United Nations Human Settlements Programme (UN-Habitat)।
• প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। ১৯৭৮ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
• সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
• মূল উদ্দেশ্য: শহর ও বসতি উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
সবার জন্য নিরাপদ, স্থিতিশীল, এবং সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা।

উৎস: UN-Habitat ওয়েবসাইট।
৫,৭২৬.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান ক্ষমতা নেই কোন দেশের?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

⇒ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান ক্ষমতা নেই জার্মানি।

জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম ও সর্বাধিক প্রভাবশালী।
- এই পরিষদের প্রধান দায়িত্ব হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
- নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যরাষ্ট্র রয়েছে,
- এর মধ্যে পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্য হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
- ভেটো শব্দের অর্থ "আমি ইহা মানি না"- অর্থাৎ, এই ক্ষমতার মাধ্যমে একটি প্রস্তাব আটকে দেওয়া যায়।
- নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হতে হলে পাঁচটি স্থায়ী সদস্যসহ মোট ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন হয়।
- কিন্তু যদি যেকোনো একটি স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে, তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।

৫,৭২৭.
UNIDIR কী ধরনের সংস্থ?
  1. জলবায়ু গবেষণা সংস্থা
  2. নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
  3. পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা
  4. শিল্পোন্নয়ন গবেষণা সংস্থা
সঠিক উত্তর:
নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research. 
- এটি একটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটি বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা করে।
- UNIDIR-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির পরিচালক হলেন Dr. Robin Geiss. 

সূত্র: UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭২৮.
“২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে" -এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
  1. টার্গেট ১.১
  2. টার্গেট ১.২
  3. টার্গেট ১.৩
  4. টার্গেট ১.৪
সঠিক উত্তর:
টার্গেট ১.২
উত্তর
সঠিক উত্তর:
টার্গেট ১.২
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

• লক্ষ্য ১: দারিদ্র্য বিলোপ।
⇒ ১.১: ২০৩০ সালের মধ্যে, সর্বত্র সকল মানুষের জন্য, বর্তমানে দৈনন্দিন মাথাপিছু আয় ১.২৫ ডলারের কম -এ সংজ্ঞানুযায়ী পরিমাপকৃত চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান।
১.২: জাতীয় সংজ্ঞানুযায়ী চিহ্নিত যেকোন ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ ও শিশুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা।
⇒ ১.৩: ন্যূনতম সামাজিক নিরাপত্তা সুবিধার নিশ্চয়তাসহ সকলের জন্য জাতীয়ভাবে উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট পদক্ষেপের বাস্তবায়ন এবং ২০৩০ সালের মধ্যে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
⇒ ১.৪: ২০৩০ সালের মধ্যে সকল নারী ও পুরুষ, বিশেষ করে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর অনুকূলে অর্থনৈতিক সম্পদ ও মৌলিক সেবা সুবিধা, জমি ও অপরাপর সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, উত্তরাধিকার, প্রাকৃতিক সম্পদ, লাগসই নতুন প্রযুক্তি এবং ক্ষুদ্র ঋণসহ আর্থিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠা করা।
⇒ ১.৫: ২০৩০ সালের মধ্যে, দরিদ্র ও অরক্ষিত পরিস্থিতিতে বসবাসকারী জনগোষ্ঠীর অভিঘাতসহনশীলতা বিনির্মাণ এবং জলবায়ু সম্পৃক্ত চরম ঘটনাবলি ও অন্যান্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত অভিঘাত ও দুর্যোগে তাদের আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি কমিয়ে আনা।

উৎস: UNDP ওয়েবসাইট।
৫,৭২৯.
UNHCR-এর কাজ কী?
  1. যুদ্ধবিরতি প্রতিষ্ঠা
  2. আন্তর্জাতিক বাণিজ্য নীতির উন্নয়ন
  3. শান্তিরক্ষা মিশন পরিচালনা
  4. শরণার্থীদের সুরক্ষা প্রদান
সঠিক উত্তর:
শরণার্থীদের সুরক্ষা প্রদান
উত্তর
সঠিক উত্তর:
শরণার্থীদের সুরক্ষা প্রদান
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।

⇒ প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।

উল্লেখ্য,
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৫,৭৩০.
OPEC কত সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৬০ সালে 
  3. ১৯৬৪ সালে 
  4. ১৯৬৬ সালে 
সঠিক উত্তর:
১৯৬০ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে 
ব্যাখ্যা
• OPEC:
- পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries I
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- OPEC এর প্রধান উদ্দেশ্য হল সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা।
- OPEC গঠনের প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা।
- এটি ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বাগদাদ, ইরাক-এ প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।

উৎস: OPEC ওয়েবসাইট।
৫,৭৩১.
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ৫৪ টি
  2. ৫৫ টি
  3. ৫৭ টি
  4. ৫৯ টি
সঠিক উত্তর:
৫৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭ টি
ব্যাখ্যা
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা - OIC
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।

- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট।
৫,৭৩২.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান সদস্য দেশ কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (অক্টোবর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৭৩৩.
IFC এর পূর্ণরূপ কী?
  1. ক) International Finance Centre
  2. খ) International Financial Coalition
  3. গ) International Finance Corporation
  4. ঘ) International Finance Council
সঠিক উত্তর:
গ) International Finance Corporation
উত্তর
সঠিক উত্তর:
গ) International Finance Corporation
ব্যাখ্যা
IFC এর পূর্ণরূপ হলো International Finance Corporation।

এটি ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৮৫টি।
IFC উন্নয়নশীল দেশগুলোর ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারি খাতের উন্নয়নে ঋণদান করে থাকে। IFC এর সহায়তায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ড চালু হয়।

(তথ্যসূত্র: IFC ওয়েবসাইট)
৫,৭৩৪.
নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী এশীয় দেশ-
  1. ক) ফিলিপাইন
  2. খ) জাপান
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
গ) ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েতনাম
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য দেশঃ China, France, Russia, United Kingdom এবং United States।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দেশঃ Estonia, India, Ireland, Kenya, Mexico, Niger, Norway, Saint Vincent and the Grenadines, Tunisia এবং Vietnam।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৫,৭৩৫.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৪
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৫১
  4. ঘ) ১৯৮৫
সঠিক উত্তর:
গ) ১৯৫১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫১
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM)
▪ IOM - এর পূর্ণরূপ - The International Organization for Migration বা আন্তর্জাতিক মাইগ্রেশন (অভিপ্রয়ান) বিষয়ক সংস্থা।
প্রতিষ্ঠাকাল - ১৯৫১ সাল
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক সদস্য দেশ - ৮টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র: IOM ওয়েবসাইট।
৫,৭৩৬.
ফিলিপাইনের মুদ্রার নাম কী?
  1. ক) রিয়াল
  2. খ) শেকেল
  3. গ) পেসো
  4. ঘ) রিঙ্গিত
সঠিক উত্তর:
গ) পেসো
উত্তর
সঠিক উত্তর:
গ) পেসো
ব্যাখ্যা
ফিলিপাইনের মুদ্রার নাম- পেসো

অপরদিকে-
মালেশিয়ার মুদ্রার নাম-রিঙ্গিত।
ব্রাজিলের মুদ্রার নাম-রিয়াল।
ইসরায়েলের মুদ্রার নাম-শেকেল

উৎস: ব্রিটানিকা। 
৫,৭৩৭.
SAARC এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) শিল্পী
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) কাঠমাণ্ডু 
সঠিক উত্তর:
ঘ) কাঠমাণ্ডু 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঠমাণ্ডু 
ব্যাখ্যা
সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
এগুলো হলো:
- ভারত,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মালদ্বীপ এবং
- আফগানিস্তান।

এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

(সূত্র: সার্ক ওয়েবসাইট।)
৫,৭৩৮.
আসিয়ানের সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
গ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি
ব্যাখ্যা
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৫,৭৩৯.
জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে -
  1. UNESCO
  2. UNICEF
  3. UNWTO
  4. WHO
সঠিক উত্তর:
UNICEF
উত্তর
সঠিক উত্তর:
UNICEF
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। (জানুয়ারি, ২০২৫)
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭৪০.
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা 'UNFCCC' - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাজিল
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
UNFCCC
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change. 
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। 

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৫,৭৪১.
ইউরোপীয় ইউনিয়নে সর্বশেষ যোগদানকারী দেশ কোনটি? (জানুয়ারি, ২০২৬)
  1. পোল্যান্ড
  2. রোমানিয়া
  3. সাইপ্রাস
  4. ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

৫,৭৪২.
International Monetary Fund (IMF)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (নভেম্বর-২০২৫)
  1. অজয় ভাঙ্গা
  2. টোবিয়াস অ্যাড্রিয়ান
  3. নাইজেল ক্লার্ক
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

- International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

৫,৭৪৩.
UNHCR কার্যক্ষেত্র কতটি দেশে রয়েছে?
  1. ১৩০টি
  2. ১৩২টি
  3. ১৩৫টি
  4. ১৩৭টি
সঠিক উত্তর:
১৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৩৫টি
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্ষেত্র - ১৩৫টি দেশ।
- UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে- ২০২০ সালে।

সূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৫,৭৪৪.
প্রথম স্কাউট ক্যাম্প কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্রাউনসী দ্বীপে
  2. ব্যাফিন দ্বীপ
  3. লোম্বলেন দ্বীপ
  4. ক্যামেন দ্বীপ
সঠিক উত্তর:
ব্রাউনসী দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
ব্রাউনসী দ্বীপে
ব্যাখ্যা
• বয় স্কাউটস :
- বয় স্কাউটস , মূলত ১১ থেকে ১৪ বা ১৫ বছর বয়সী ছেলেদের জন্য একটি সংগঠন।
- যার লক্ষ্য ছিল তাদের মধ্যে ভালো নাগরিকত্ব, সাহসী আচরণ এবং বিভিন্ন বহিরঙ্গণ কার্যকলাপে দক্ষতা বিকাশ করা।
- বয় স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা-  রবার্ট ব্যাডেন-পাওয়েল।
- ১৯০৭ সালে গ্রীষ্মকালে ব্রাউনসী দ্বীপে পৃথিবীর প্রথম স্কাউট শিবির অনুষ্ঠিত হয়।
- স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য - তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়ন।
- বিশ্ব স্কাউটের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: scout.
৫,৭৪৫.
গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে কোন দেশ?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. তুরস্ক
  3. নামিবিয়া
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ), জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। 
- ICJ ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৫ জন বিচারক নিয়ে গঠিত।
- ১৫ জন বিচারক নিরাপত্তা পরিষদ দ্বারা নয় বছরের মেয়াদের জন্য নির্বাচিত।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
- এর সদস্য রাষ্ট্র ১৯৩টি।
- এর প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

উল্লেখ্য,
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
- যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
 
উৎস: i) International Criminal Court ওয়েবসাইট।
         ii) ২৯ ডিসেম্বর ২০২৩, Reuters.
৫,৭৪৬.
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬৩ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৭০ সালে
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
ব্যাখ্যা
UNITAR:
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR ওয়েবসাইট।
৫,৭৪৭.
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নাইরোবি, কেনিয়া
  2. আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  3. আবুজা, নাইজেরিয়া
  4. আলজিয়ার্স, আলজেরিয়া
সঠিক উত্তর:
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (সেপ্টেম্বর, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

৫,৭৪৮.
IOM-এর সদর দপ্তর -
  1. রোম
  2. জেনেভা
  3. বন
  4. কোপেনহেগেন
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- বার্বাডোস ২৯ নভেম্বর, ২০২২ সালে IOM এর স্বীকৃতি লাভ করে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: IOM ওয়েবসাইট।
৫,৭৪৯.
South Asian Free Trade Area (SAFTA) কার্যকর হয়-
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ২০০৪ সালে
  4. ঘ) ২০০৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০০৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০৬ সালে
ব্যাখ্যা
South Asian Free Trade Area (SAFTA) হল দক্ষিণ এশীয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য এলাকা। এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি, ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে। এই চুক্তি কার্যকর হয় ১ জুলা্‌ ২০০৬ সালে। ১১ এপ্রিল, ১৯৯৩ সালে SAARC Preferential Trading Arrangement(SAPTA) চুক্তি স্বাক্ষরিত হয়।
[সূত্র: saarc-sec.org এবং un.org ওয়েবসাইট]
৫,৭৫০.
Special Drawing Rights (SDR) এর অন্তর্ভুক্ত আন্তর্জাতিক মুদ্রা কয়টি?
  1. ৮টি
  2. ৭টি
  3. ৫টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
• IMF:
- ‘আইএমএফ’ - এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF-এর পূর্ণরূপ International Monetary Fund.
- IMF কাজ শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর মূল দায়িত্ব হল আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল নিশ্চিত করা।
- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়। 

সূত্র: IMF ওয়েবসাইট।
৫,৭৫১.
কোন সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়?
  1. ইয়াল্টা সম্মেলন
  2. পটসডাম সম্মেলন
  3. সান ফ্রান্সিসকো সম্মেলন
  4. ব্রেটন উডস সম্মেলন
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো সম্মেলন
ব্যাখ্যা

সানফ্রান্সিসকো সম্মেলন:
- সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল - ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।

⇒ এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে। সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে এবং তারা জাতিসংঘের সংবিধান বা চার্টার অনুমোদন করে।
- এই সম্মেলনে প্রধানভাবে মিত্র শক্তি বা Allied Powers-এর ৫০টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- আনুষ্ঠানিকভাবে জন্ম হয় জাতিসংঘের।
- সেজন্য ২৪শে অক্টোবর জাতিসংঘের জন্ম দিনকে সারা বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৫,৭৫২.
নিচের কোনটি জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম নয়?
  1. ক) ICAO
  2. খ) WFP
  3. গ) UNDP
  4. ঘ) UNEP
সঠিক উত্তর:
ক) ICAO
উত্তর
সঠিক উত্তর:
ক) ICAO
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।

অন্যদিকে,
▪ ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৫,৭৫৩.
কোনটি BIMSTEC ভুক্ত দেশ নয় -
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) পাকিস্তান
  4. ঘ) মায়ানমার
সঠিক উত্তর:
গ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) পাকিস্তান
ব্যাখ্যা
BIMSTEC ভুক্ত দেশ নয় - পাকিস্তান।

• BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরুপ - The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- এটি হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে নাম ছিল- BIST-EC (Bangladesh-India-Sri Lanka-Thailand Economic Cooperation)

- ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালে মায়ানমার সদস্য হয়।
- ভুটান এবং নেপাল সদস্যপদ লাভ করে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে।
-  বর্তমান নামকরণ করা হয়-৩১ জুলাই, ২০০৪ সালে।

- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর অবস্থিত - ঢাকায়।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।

তথ্যসূত্র: বিমসটেক ওয়েবসাইট
৫,৭৫৪.
কত সালে নাসা প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫২
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৫৬
  4. ঘ) ১৯৫৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৮
ব্যাখ্যা
নাসা হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
 - NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration.
- ১৯৫৮ সালের ২৯ জুলাই নাসা প্রতিষ্ঠিত হয়।
- এটি বাণিজ্যিকভাবে যাত্রা করে ১৯৫৮ সালের ১ অক্টোবর।
- এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো নাসার উৎক্ষেপণ কেন্দ্র।

(উৎসঃ নাসা ওয়েবসাইট)
৫,৭৫৫.
আন্তর্জাতিক বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষার প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
  1. ADB
  2. IBRD
  3. IMF
  4. None
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- সদস্য দেশ: ১৯১টি । ( আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( আগস্ট, ২০২৫)
-  IMF-এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করা, সদস্য দেশগুলির স্বল্পমেয়াদী অর্থায়নের ভারসাম্য ঘাটতি পূরণ করা এবং ঋণগ্রহীতা দেশগুলিকে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট ও Britannica

৫,৭৫৬.
UNIDIR (United Nations Institute for Disarmament Research) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ভিয়েনা
  3. গ) সিডনী
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
ক) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভা
ব্যাখ্যা

UNIDIR: The United Nations Institute for Disarmament Research. (UNIDIR—an intergovernmental organization within the United. Nations—conducts research on disarmament and security.
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড ।
প্রতিষ্ঠা: ১৯৮০
বর্তমান পরিচালক: Robin Geiss
ধরণ: এটা জাতিসংঘের অন্তর্গত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যাদের মূল কাজ হলো, নিরস্ত্রীকরণ এবং নিরাপত্তা বিষয়ক গবেষণা করা, উপযুক্ত কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা এবং এ সংক্রান্ত সংলাপ, আলোচনা বা সেমিনার ইত্যাদির আয়োজন করা।
সূত্রঃ https://unidir.org/

৫,৭৫৭.
ILO এর বর্তমান মহাসচিব কে?
  1. ক) হাওলিন ঝাও
  2. খ) ক্রিস্টিনা লগার্ড
  3. গ) গিলবার্ট এফ হাউংবো
  4. ঘ) গাই রাইডার
সঠিক উত্তর:
গ) গিলবার্ট এফ হাউংবো
উত্তর
সঠিক উত্তর:
গ) গিলবার্ট এফ হাউংবো
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) বর্তমান মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো I তিনি অক্টোবর, ২০২২ থেকে দায়িত্ব পালন করছেন। তিনি টোগোর নাগরিক এবং সাবেক প্র্রধানমন্ত্রী। তার পূর্বে মহাপরিচালক ছিলেন গাই রাইডার। 

ILO (International Labour Organization):
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- তবে এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গিলবার্ট এফ হাউংবো। 
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO এবং UN  ওয়েবসাইট।
৫,৭৫৮.
Economic Cooperation Organization-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস
  2. তেহরান 
  3. ম্যানিলা 
  4. ব্যাংকক
সঠিক উত্তর:
তেহরান 
উত্তর
সঠিক উত্তর:
তেহরান 
ব্যাখ্যা

ECO:
- ECO-এর পূর্ণরূপ: Economic Cooperation Organization.
- ECO হলো প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- সদরদপ্তর: তেহরান, ইরান।
- বর্তমান মহাসচিব: ডঃ আসাদ এম খান (পাকিস্তান)।
- সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট।

৫,৭৫৯.
BENELUX এর অন্তর্ভুক্ত নয়-
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) বেলজিয়াম
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট যা বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের মধ্যে সাক্ষরিত চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালে এবং বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালে। (সূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
৫,৭৬০.
কোন দেশটি BENELUX জোটের এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) পোল্যান্ড
  2. খ) বেলজিয়াম
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
ক) পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) পোল্যান্ড
ব্যাখ্যা
BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
(সূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
৫,৭৬১.
UPU এর পূর্ণরূপ-
  1. ক) Union of Postal Unity
  2. খ) United Postal Union
  3. গ) Universal Postal Union
  4. ঘ) Universal Postal Unity
সঠিক উত্তর:
গ) Universal Postal Union
উত্তর
সঠিক উত্তর:
গ) Universal Postal Union
ব্যাখ্যা

- আন্তর্জাতিক ডাক সংস্থা (UPU - Universal Postal Union) প্রতিষ্ঠিত হয় ১৮৭৪ সালে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত।
উৎসঃ UPU এর ওয়েবসাইট।

৫,৭৬২.
বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ভারত
  2. নেপাল
  3. রুয়ান্ডা
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:​
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
​- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
​- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।

​উল্লেখ্য,
​​- জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে আছে নেপাল।
​- এ সময় মিশনে নেপালের মোট শান্তিরক্ষী ৬১১৯ জন।
​- দ্বিতীয় অবস্থানে আছে রুয়ান্ডা।
​- পাঁচ হাজার ৬৮৬ জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

- ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

তথ্যসূত্র: United Nations Peacekeeping. [LINK]

৫,৭৬৩.
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. ড্যাগ হ্যামারশোল্ড
  2. ট্রিগভে লি
  3. কফি আনান
  4. কুর্ট ওয়াল্ডহেইম
সঠিক উত্তর:
ট্রিগভে লি
উত্তর
সঠিক উত্তর:
ট্রিগভে লি
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিববৃন্দ:
- প্রথম মহাসচিব: ট্রিগভে লি (নরওয়ে)।
- দ্বিতীয় মহাসচিব: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয় মহাসচিব: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ মহাসচিব: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম মহাসচিব: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ মহাসচিব: ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম মহাসচিব: কফি আনান (ঘানা),
- অষ্টম মহাসচিব: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।

উল্লেখ্য,
• জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ বর্তমান। (জুন, ২০২৫)
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৭৬৪.
জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ (UNSSC) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা
  2. তুরিন
  3. রোম
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
তুরিন
উত্তর
সঠিক উত্তর:
তুরিন
ব্যাখ্যা

• UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ২০০২ সালে।
- এর সদর দপ্তর: তুরিন, ইতালি।
উল্লেখ্য,
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।

তথ্যসূত্র: UNSSC ওয়েবসাইট।

৫,৭৬৫.
What is the current number of members of the Asian Development Bank (ADB)?
  1. ক) 67
  2. খ) 68
  3. গ) 69
  4. ঘ) 71
সঠিক উত্তর:
খ) 68
উত্তর
সঠিক উত্তর:
খ) 68
ব্যাখ্যা
• এশীয় উন্নয়ন ব্যাংক :
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB- Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। 
- আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো - ৩১ টি
- এর বর্তমান সদস্য ৬৮টি
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।

উৎসঃ এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৫,৭৬৬.
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি(UNDP) এর শীর্ষ পদের নাম কী?
  1. প্রশাসক
  2. মহাসচিব
  3. মহাপরিচালক
  4. সভাপতি
সঠিক উত্তর:
প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
প্রশাসক
ব্যাখ্যা
• জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটির নাম প্রশাসক।

• UNDP:
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- HDI রিপোর্ট প্রকাশ করে UNDP।
- বর্তমান প্রশাসক: জার্মানির আসিম স্টেইনার (Achim Steiner) (জুন, ২০২৫)

উৎস: UNDP ওয়েবসাইট।
৫,৭৬৭.
International Development Association সর্বশেষ সদস্য কোনটি?
  1. কোস্টারিকা
  2. সামোয়া
  3. বুলগেরিয়া
  4. দক্ষিণ সুদান
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা
International Development Association (IDA) এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। বুলগেরিয়া ২০২১ সালের ৩ নভেম্বর IDA এর ১৭৪তম সদস্যপদ লাভ করে।

IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
৫,৭৬৮.
D-8 কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
D-8:

- ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন হল D-8.
- সংগঠনটি ১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- D-8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের উদ্দেশ্য হল,
• বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নত করা।
• বাণিজ্য সম্পর্কের বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা।
• আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।
• জীবনযাত্রার মান উন্নত করা।
- এর সদর দপ্তর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে।
- বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই ৮টি দেশটি নিয়ে সংগঠনটি গঠিত।

তথ্যসূত্র - D-8 অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭৬৯.
রেডক্রস কত বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. একবার
  2. দুইবার
  3. তিনবার
  4. চারবার
সঠিক উত্তর:
তিনবার
উত্তর
সঠিক উত্তর:
তিনবার
ব্যাখ্যা
• রেডক্রস:
- রেডক্রস এর অফিসিয়াল নাম ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেডক্রস এর সদর দপ্তর জেনেভা।
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।

সূত্র: রেডক্রস অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭৭০.
বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্নরূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
৫,৭৭১.
ব্রিকস (BRICS) এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস (BRICS) হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই ৫ টি দেশ নিয়ে গঠিত জোট।
- ১৬ মে ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম- ব্রিক (BRIC).
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয়।
- BRICS এর উদ্দোগে ২০১৪ সালে New Development Bank গঠন করা হয় যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।

সূত্র: BRICS ওয়েবসাইট।
৫,৭৭২.
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হোর্স্ট টেল্টশিক
  2. খ) কেনেথ রথ
  3. গ) এভাল্ড ভন ক্লাইস্ট
  4. ঘ) পিটার বেনেনসন
সঠিক উত্তর:
ঘ) পিটার বেনেনসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পিটার বেনেনসন
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হিসাবে পরিচিত। এটি বিশ্বের ১৫০টি দেশে মানবাধিকার রক্ষায় কার্যক্রম পরিচালনা করে থাকে। পিটার বেনেনসন ১৯৬১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘The Observer’ এ ‘Appeal for Amnesty’ কলামে বেশ কয়েকটি আর্টিকেল লিখেন যার ফল স্বরূপ এই সংগঠনের জন্ম হয়।

এক নজরে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল 
• প্রতিষ্ঠাকাল - ২৮ মে, ১৯৬১ সাল।
• প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
• স্লোগান/Motto - BETTER TO LIGHT A CANDLE THAN CURSE THE DARKNESS.
• প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস।
• বর্তমান প্রধান (মহাসচিব) - ড. অ্যাগনেস ক্যালামার্ড (ফ্রান্স) (মার্চ, ২০২১  - বর্তমান)।
• "Defence of human dignity against torture," ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
• ১৯৭৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করে।
• প্রথম নারী, প্রথম এশীয়, প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলমান মহাসচিব - আইরিন খান।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
৫,৭৭৩.
United Nations High Commissioner for Refugees প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) ওয়াশিংটন
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনারের (UNHCR) কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
বর্তমান হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্ডি। ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর UNHCR গঠিত হয়। সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
৫,৭৭৪.
সুইডেন কততম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়?
  1. ৩০তম
  2. ৩১তম
  3. ৩২তম
  4. ৩৩তম
সঠিক উত্তর:
৩২তম
উত্তর
সঠিক উত্তর:
৩২তম
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য ও ৩২তম দেশ হিসেবে সুইডেন যোগদান করে।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭৭৫.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর সর্বশেষ রাউন্ড কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. দোহা রাউন্ড
  2. উরুগুয়ে রাউন্ড
  3. কিয়োটো রাউন্ড
  4. টোকিও রাউন্ড
সঠিক উত্তর:
দোহা রাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
দোহা রাউন্ড
ব্যাখ্যা
World Trade Organization (WTO):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ দোহা রাউন্ড:
- দোহা রাউন্ড হলো WTO সদস্যদের মধ্যে বাণিজ্য আলোচনার সর্বশেষ রাউন্ড, যার মূল লক্ষ্য হল বাণিজ্য বাধা কমানো এবং সংশোধিত বাণিজ্য নিয়ম প্রবর্তন করে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বড় ধরনের সংস্কার সাধন।
- এই রাউন্ডটি প্রায় ২০টি বাণিজ্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে এবং আধা-সরকারিভাবে "দোহা উন্নয়ন এজেন্ডা" নামে পরিচিত, কারণ এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির বাণিজ্য সম্ভাবনা উন্নত করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]
৫,৭৭৬.
OIC - এর সদস্য কিন্তু জাতিসংঘের সদস্য নয় কোন দেশ?
  1. ক) আফগানিস্তান
  2. খ) ইরাক
  3. গ) সিরিয়া
  4. ঘ) প্যালেস্টাইন
সঠিক উত্তর:
ঘ) প্যালেস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যালেস্টাইন
ব্যাখ্যা
জাতিসংঘে প্যালেস্টাইন অবজারভার বা পর্যবেক্ষক রাষ্ট্রের স্ট্যাটাস প্রাপ্ত। Source: worldatlas.com
৫,৭৭৭.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ইটালীয়
  2. রুশ
  3. স্প্যানিশ
  4. ফরাসি
সঠিক উত্তর:
ইটালীয়
উত্তর
সঠিক উত্তর:
ইটালীয়
ব্যাখ্যা
⇒ ইতালিয়ান জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়।

জাতিসংঘ:

- যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি। এগুলো হচ্ছে:
• ইংরেজি,
• চীনা,
• স্প্যানিশ,
• ফরাসি,
• রুশ ও
• আরবি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৭৭৮.
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক পরবর্তী UNFCCC CoP-26 সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) রোম
  2. খ) স্টকহোম
  3. গ) ওয়ারশ
  4. ঘ) গ্লাসগো
সঠিক উত্তর:
ঘ) গ্লাসগো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাসগো
ব্যাখ্যা
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক UNFCCC CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
- যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
- এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এর তারিখ পেছানো হয়।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৫,৭৭৯.
জাতিসংঘের কোন সংস্থা ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য কাজ করে?
  1. UNICEF
  2. UNRWA
  3. UNHCR
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা
UNRWA:
- জাতিসংঘের সংস্থা UNRWA ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য কাজ করে।
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।

উল্লেখ্য,
- ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

উৎস: UNRWA ওয়েবসাইট।
৫,৭৮০.
ITC-এর পূর্ণরূপ কী?
  1. International Telecommunication Centre
  2. International Training Centre
  3. International Trade Centre
  4. International Technology Centre
সঠিক উত্তর:
International Trade Centre
উত্তর
সঠিক উত্তর:
International Trade Centre
ব্যাখ্যা
ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

উৎস: ITC ওয়েবসাইট।
৫,৭৮১.
পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের জোট কোনটি?
  1. ক) Gulf Cooperation Council
  2. খ) Gulf Council of Cooperation
  3. গ) Association of Arab Region
  4. ঘ) Association of Arab Cooperation
সঠিক উত্তর:
ক) Gulf Cooperation Council
উত্তর
সঠিক উত্তর:
ক) Gulf Cooperation Council
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- জিসিসির সদস্যদেশগুলো হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।

উৎস: জিসিস ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৫,৭৮২.
জাতিসংঘের পর্যটন সংস্থা সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. জেনেভা
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. ইতালী
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৫৯ টি।

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭৮৩.
Association of Southeast Asian Nations এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ম্যানিলা
  2. জাকার্তা
  3. হ্যানয়
  4. ভিয়েনতিয়েন
সঠিক উত্তর:
জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয়: ৮ আগস্ট, ১৯৬৭টি।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদর দপ্তর: জাকার্তা, ইন্দনেশিয়া।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি।
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।

⇒ সংস্থাটির বর্তমান সদস্য ১০টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭৮৪.
আল জাজিরা কোন দেশভিত্তিক টিভি চ্যানেল?
  1. ক) বাহরাইন
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) কাতার
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
গ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
গ) কাতার
ব্যাখ্যা
আল জাজিরা কাতারভিত্তিক একটি মিডিয়া নেটওয়ার্ক। এটি ১৯৯৬ সালের ১ নভেম্বর থেকে সম্প্রচার শুরু করে।
এটির সদরদপ্তর কাতারের রাজধানী দোহায় অবস্থিত। এই নেটওয়ার্কের অধীনে ইংরেজি ও আরবি ভাষায় টিভি চ্যানেল ও অনলাইন নিউজ মিডিয়া রয়েছে।
(সূত্র: আল জাজিরা)
৫,৭৮৫.
COMESA কোন অঞ্চলের বাণিজ্যিক ব্লক?
  1. আফ্রিকা
  2. এশিয়া
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা

• COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area (PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়।
- এর লক্ষ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট।

৫,৭৮৬.
২০২২ সালে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ দেশ-
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) মেক্সিকো
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট – ২০২২:
• বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'The Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’মে, ২০২২ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

• এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে - বিশ্বের দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলো ২০২২ সালে মোট ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স গ্রহণ করে।
প্রতিবেদন অনুসারে,
২০২১ সালে প্রবাসী আয়ে শীর্ষ ৫ দেশ হলো:
প্ৰথম- ভারত
দ্বিতীয়- মেক্সিকো
তৃতীয়- চীন
চতুর্থ- ফিলিপাইন
পঞ্চম- মিশর
বাংলাদেশের অবস্থান-সপ্তম।

তথ্যসূত্র: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট – ২০২২
৫,৭৮৭.
নিম্নের কোন সংস্থাটি 'Soft Loan Window' নামে পরিচিত?
  1. IMF
  2. IDA
  3. IDB
  4. IFC
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা

• IDA:
- IDA (International Development Association) প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই এটি 'International Soft Loan Window' নামে পরিচিত।
- IDA-এর মূল উদ্দেশ্য দারিদ্র্য নিয়ন্ত্রণ এবং বিকাশে সাহায্য করা।
- এটি উন্নত দেশগুলির জন্য অনুকূল শর্তে ঋণ প্রদান করে, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৫টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- IDA জরুরি সহায়তা প্রদানের জন্য ২০০৭ সালে Crisis Response Window চালু করে।

উৎস: আইডিএ ওয়েবসাইট ও বিশ্বব্যাংক।

৫,৭৮৮.
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. দিল্লী
  2. ইসলামাবাদ
  3. কাঠমান্ডু
  4. থিম্পু
সঠিক উত্তর:
কাঠমান্ডু
উত্তর
সঠিক উত্তর:
কাঠমান্ডু
ব্যাখ্যা
• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।
৫,৭৮৯.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা হলেন -
  1. ক) স্যার জর্জ জ্যাকসন
  2. খ) হেনরি ডুনান্ট
  3. গ) পিটার ইজেন
  4. ঘ) পিটার বেনেনসন
সঠিক উত্তর:
গ) পিটার ইজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) পিটার ইজেন
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International)
• বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সমাজ গঠন এই মূলমন্ত্র নিয়ে গঠিত বৈশ্বিক চাপসৃষ্ঠীকারী বেসরকারী সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ (TI)। • এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত দুর্নীতির চিত্র তুলে ধরে এবং দুর্নীতির ফলে সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড প্রতিহতে সহায়তা প্রদান করে থাকে।
• সংস্থাটির মূল লক্ষ্য সরকার, রাজনীতি, বেসরকারি সংস্থা ও মানুষের দৈনন্দিন কার্যক্রমকে দুর্নীতিমুক্তকরণের মাধ্যমে স্বচ্ছতা, দ্বায়িত্বশীলতা ও সততা নিশ্চিত করা।

এক নজরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 
• প্রতিষ্ঠাকাল - মে, ১৯৯৩ সাল
• সদরদপ্তর - বার্লিন, জার্মানি
প্রতিষ্ঠাতা - পিটার ইজেন, জার্মানি
• বর্তমান প্রধান (ব্যবস্থাপনা পরিচালক) - ড্যানিয়েল এরিকসন (১ এপ্রিল, ২০২১ – বর্তমান)
 
• TI - ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশের পাবলিক সেক্টরে সংগঠিত দুর্নীতির চিত্র নিয়ে দূর্নীতিতে ওই সকল দেশের অবস্থানসহ ‘The Corruption Perceptions Index’ (CPI) প্রকাশ করে। 
• ১৯৯৯ সাল থেকে প্রতিবছর TI বিভিন্ন দেশের ঘুষ আদান-প্রদানের চিত্র নিয়ে এবং ঘুষ আদান-প্রদানে ওই সকল দেশের অবস্থান নিয়ে ‘The Bribe Payers Index’ (BPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
৫,৭৯০.
MERCOSUR-এর প্রতিষ্ঠাকালীন চুক্তি কোনটি?
  1. আসুনসিয়ন চুক্তি
  2. মেক্সিকো চুক্তি
  3. ওয়াশিংটন চুক্তি
  4. ব্রাসিলিয়া চুক্তি
সঠিক উত্তর:
আসুনসিয়ন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
আসুনসিয়ন চুক্তি
ব্যাখ্যা
MERCOSUR:
- MERCOSUR বা The Southern Common Market.
- এটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ মার্চ, ১৯৯১।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: আসুনসিয়ন চুক্তি (Treaty of Asuncion).
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)।
- সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।

⇒ MERCOSUR (Southern Common Market)-এর প্রতিষ্ঠাকালীন চুক্তি "আসুনসিয়ন চুক্তি" (Treaty of Asuncion) নামে পরিচিত।
- এই চুক্তি ১৯৯১ সালের ২৬ মার্চ প্যারাগুয়ের আসুনসিয়ন শহরে স্বাক্ষরিত হয় এবং এটি MERCOSUR প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে।

উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।
৫,৭৯১.
আফ্রিকান উন্নয়ন ব্যাংকের (African Development Bank - AfDB) সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নাইরোবি
  2. আদ্দিস আবাবা
  3. আবিদজান
  4. আক্রা
সঠিক উত্তর:
আবিদজান
উত্তর
সঠিক উত্তর:
আবিদজান
ব্যাখ্যা

আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর আবিদজান, আইভরি কোস্টে অবস্থিত।

আফ্রিকান উন্নয়ন ব্যাংক (African Development Bank - AfDB):
- আফ্রিকান উন্নয়ন ব্যাংক হলো আফ্রিকা মহাদেশের প্রধান মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক।
- এটি আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং নীতি পরামর্শ প্রদান করে।

• AfDB প্রতিষ্ঠার চুক্তি কার্যকর হয়: ৪ আগস্ট, ১৯৬৩ (Organisation of African Unity-এর উদ্যোগে)।
- প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়: খার্তুম, সুদান।
- প্রতিষ্ঠিত হয়: ১০ সেপ্টেম্বর, ১৯৬৪। 
- কার্যকর: ১ জুলাই, ১৯৬৬।
- সদর দপ্তর: আবিদজান, আইভরি কোস্ট।
- সদস্য দেশ: ৮২টি (৫৪টি আফ্রিকান + ২৮টি অ-আফ্রিকান)।
- সভাপতি: ডঃ সিদি ওউলদ তাহ (মৌরিতানিয়া)।
- লক্ষ্য: আফ্রিকায় টেকসই অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং দারিদ্র্য হ্রাস করা।
- আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ হলো আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।

উল্লেখ্য,
- এটি African Development Bank Group-এর মূল প্রতিষ্ঠান।
- গ্রুপের অন্যান্য অংশ: African Development Fund (ADF), Nigeria Trust Fund (NTF)।

উৎস: African Development Bank ওয়েবসাইট।

৫,৭৯২.
'লায়ন্স ক্লাব' কী ধরনের সংস্থা?
  1. বিপন্ন দরিদ্রের অরাজনৈতিক সংস্থা
  2. মধ্যবিত্তদের রাজনৈতিক সংস্থা
  3. ধনাঢ্য ব্যক্তিদের রাজনৈতিক সংস্থা
  4. ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
সঠিক উত্তর:
ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
ব্যাখ্যা
• লায়ন্স ক্লাব (Lion's Club):
- ‘লায়ন্স ক্লাব’ - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।
- প্রতিষ্ঠাকাল - ৭ জুন, ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- স্লোগান/Motto - "We Serve"
- ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়।
- এই ক্লাবের সদস্যদের Lion বলা হয়।

উৎস: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৫,৭৯৩.
জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী ৫১তম সদস্য রাষ্ট্র কোনটি?
  1. পোল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৭৯৪.
CTBTO সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
ব্যাখ্যা
CTBTO:

- পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা CTBTO.
- সংস্থাটির সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
- এর বর্তমান নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড।
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ। 

তথ্যসূত্র - CTBTO অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৭৯৫.
বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
  1. ক) ২৫ সেপ্টেম্বর
  2. খ) ১৯ এপ্রিল
  3. গ) ৬ জুন
  4. ঘ) ১১ জুলাই
সঠিক উত্তর:
ঘ) ১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১ জুলাই
ব্যাখ্যা
• UNFPA:
- জাতিসংঘের জনসংখ্যা তহবিল- UNFPA 
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 
- বিশ্ব জনসংখ্যা দিবস-১১ জুলাই
- UNFPA এর পূর্ণরুপ- United Nations Population Fund
- UNFPA এর লক্ষ্য হল এমন একটি বিশ্ব সরবরাহ করা যেখানে প্রতিটি গর্ভাবস্থা কাঙ্ক্ষিত, প্রতিটি সন্তানের জন্ম নিরাপদ এবং প্রতিটি যুবকের সম্ভাবনা পূর্ণ হয়।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।
- UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNFPA)
৫,৭৯৬.
G-77 এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১৩০টি
  2. খ) ১৩২টি
  3. গ) ১৩৩টি
  4. ঘ) ১৩৪টি
সঠিক উত্তর:
ঘ) ১৩৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৪টি
ব্যাখ্যা
• G-77:
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে জি-77।
- এর পূর্ণরূপ হলো Group of 77
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ - ১৩৪টি।
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।

উৎস: জি-77 ওয়েবসাইট।
৫,৭৯৭.
টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৯টি
সঠিক উত্তর:
গ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
৫,৭৯৮.
জাতিসংঘের বুুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO) এর সদস দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
• WIPO:
– জাতিসংঘের বুুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)
– (WIPO)-এর পূর্ণরুপ World Intellectual Property Organization 
– এটি জাতিসংঘের একটি স্ব-অর্থায়ন সংস্থা।
– প্রতিষ্ঠা লাভ করে– ১৯৬৭ সাল্।
– মোট সদস্য রাষ্ট্র – ১৯৩ টি।
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– বর্তমান মহাপরিচালক– ড্যারেন ট্যাং।

তথ্যসূত্র: Official website (WIPO)
৫,৭৯৯.
UNIDO এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৭০
  2. খ) ১৭৭
  3. গ) ১৯৩
  4. ঘ) ১২১
সঠিক উত্তর:
ক) ১৭০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭০
ব্যাখ্যা

জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।
- এটির সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক Gerd Müller
সূত্র: সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট

৫,৮০০.
নিচের কোন দেশ ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্য?
  1. ক) মোজাম্বিক
  2. খ) গ্যাবন
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) সবগুলো 
সঠিক উত্তর:
ঘ) সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো 
ব্যাখ্যা
কমনওয়েলথ
⇒ ২০২৪ সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - সামোয়াতে।
⇒ স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। 
⇒ বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ সালের ১৮ এপ্রিল। 
⇒ বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ।
⇒ বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। 
⇒২৫ জুন ২০২২ কমনওয়েলথের ৫৫ ও ৫৬ তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে যথাক্রমে – গ্যাবন ও টোগো। 
⇒ ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্য চার দেশ-মোজাম্বিক, গ্যাবন, রুয়ান্ডা ও টোগো।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং কমনওয়েলথের অফিশিয়াল ওয়েবসাইট।