বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৫৭ / ৭৬ · ৫,৬০১৫,৭০০ / ৭,৫৯৯

৫,৬০১.
কোনটি CIRDAP এর পূর্ণরূপ হিসেবে গ্রহনযোগ্য?
  1. Centre on Integratd Rural Development for Asia and the Pacific
  2. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  3. Centre on Integrted Rural Developmant for Asia and the Pacific
  4. Centre on Integrated Rurel Development for Asie and the Pacific
সঠিক উত্তর:
Centre on Integrated Rural Development for Asia and the Pacific
উত্তর
সঠিক উত্তর:
Centre on Integrated Rural Development for Asia and the Pacific
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
৫,৬০২.
জাতিসংঘের প্রথম সভাপতি কে?
  1. ক) পল হেনরি
  2. খ) অসওয়াল্ড
  3. গ) লেসলি মুনরো
  4. ঘ) জাফরুল্লাহ খান
সঠিক উত্তর:
ক) পল হেনরি
উত্তর
সঠিক উত্তর:
ক) পল হেনরি
ব্যাখ্যা
Mr. Paul-Henri Spaak, Foreign Minister of Belgium, was elected first President of the General Assembly of the United Nations on January 16, 1946 and held this office for one session.
Source:un.org
৫,৬০৩.
উরুগুয়ে রাউন্ডের ফলে কোন সংস্থাটির জন্ম হয়?
  1. ক) IMF
  2. খ) WTO
  3. গ) GATT
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
খ) WTO
উত্তর
সঠিক উত্তর:
খ) WTO
ব্যাখ্যা
▪ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
★ Kennedy Round (1964 - 67),
★ Tokyo Round (1973 - 79)

এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে- 
Uruguay Round (১৯৮৬ - ১৯৯৪):- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৫,৬০৪.
ITU-এর পূর্ণরূপ কোনটি? 
  1. International Telephone Union
  2. International Telephone Unity
  3. International Telecommunication Union
  4. International Telecommunication Unity
সঠিক উত্তর:
International Telecommunication Union
উত্তর
সঠিক উত্তর:
International Telecommunication Union
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য: ১৯৪টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট।
৫,৬০৫.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৮৫টি
  2. ১৮৬টি
  3. ১৮৯টি
  4. ১৯০টি
সঠিক উত্তর:
১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৯টি
ব্যাখ্যা
IBRD:
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- এটি হল একটি বিশ্বব্যাপী উন্নয়ন সমবায় যা ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫,৬০৬.
BIMSTEC এর কোন দেশ দুটি স্থলবেষ্টিত?
  1. ক) আফগানিস্তান ও ভুটান
  2. খ) থাইল্যান্ড ও নেপাল
  3. গ) আফগানিস্তান ও নেপাল
  4. ঘ) ভুটান ও নেপাল
সঠিক উত্তর:
ঘ) ভুটান ও নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুটান ও নেপাল
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান। সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান। এর মধ্যে ভুটান ও নেপাল স্থলবেষ্টিত দুটি দেশ।
উৎসঃ বিমসটেকের ওয়েবসাইট।
৫,৬০৭.
International Telecommunication Union এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (জানুয়ারি, ২০২৪)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

তথ্যসূত্র - ITU ওয়েবসাইট।
৫,৬০৮.
Care International কোন দেশভিত্তিক মানবকল্যাণধর্মী সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Care International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: Care International ওয়েবসাইট।
৫,৬০৯.
United Nations University (UNU) কবে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
United Nations University (UNU):
- প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ: ডিসেম্বর, ১৯৭২ সালে।
- একাডেমিক কাজ শুরু করে: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- এর প্রধানের উপাধি হলো রেক্টর।
- বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (Prof. Tshilidzi Marwala)।

⇒ UNU এর লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য জ্ঞান সৃষ্টি, নীতি প্রণয়ন এবং বৈশ্বিক সমস্যার সমাধানে সহযোগিতা করা।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে "জাতিসংঘ বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- ১৯৭২ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
- ১৯৭৩ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং একটি খসড়া সনদ অনুমোদন করে।
- জাপান সরকার ১০০ মিলিয়ন মার্কিন ডলার দান করে এবং টোকিওতে সদর দপ্তরের সুবিধা প্রদান করে।
- ১৯৭৫ সালে UNU তার একাডেমিক কার্যক্রম শুরু করে, এবং প্রথম রেক্টর হিসেবে ড. জেমস এম. হেস্টার নিযুক্ত হন।
- ২০ জানুয়ারি ১৯৭৫ তারিখে UNU এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উৎস: UNU ওয়েবসাইট।
৫,৬১০.
International Finance Corporation এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১৮৫টি
  2. খ) ১৮৬টি
  3. গ) ১৮৯টি
  4. ঘ) ১৮৮টি
সঠিক উত্তর:
খ) ১৮৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬টি
ব্যাখ্যা
International Finance Corporation
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ ▪ এর সদস্য সংখ্যা ১৮৬টি (সর্বশেষ সদস্য দেশ - ব্রুনাই দারুস সালাম, ২৪ নভেম্বর ২০২১)।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
৫,৬১১.
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয় কত বছরের জন্য?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল:
- ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্যে গত ৭ এপ্রিল ২০২২ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে যা এখনো চলমান রয়েছে।
- জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৪৭টি।
- সাধারণ পরিষদের সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে তিন বছরের জন্যে মানবাধিকার কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করা হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ওয়েবসাইট।
৫,৬১২.
UNDP কখন প্রতিষ্ঠা লাভ করেছিল?
  1. ক) ১৯৬২
  2. খ) ১৯৬৩
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ১৯৬৬
সঠিক উত্তর:
গ) ১৯৬৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৫
ব্যাখ্যা
-- United Nations Development Programme (UNDP) হল জাতিসংঘের বৈশ্বিক উন্নয়ন নেটওয়ার্ক, যা পরিবর্তনের জন্য সমর্থন করে এবং দেশগুলিকে জ্ঞান, অভিজ্ঞতা এবং সম্পদের সাথে সংযুক্ত করে মানুষকে একটি উন্নত জীবন গড়তে সাহায্য করে।
-- UNDP  মানব উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে আসছে- ১৭০ টি দেশ ও অঞ্চলে।

-- UNDP তিনটি প্রধান ফোকাস এলাকায় কেন্দ্রীভূত করা হয়।
যথা:
   টেকসই উন্নয়ন গণতান্ত্রিক শাসন এবং
    শান্তি বিনির্মাণ জলবায়ু এবং
    দুর্যোগ স্থিতিস্থাপকতা

-- UNDP-এর সদর দপ্তর-  নিউইয়র্ক।
-- UNDP-এর ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বইয়ের নাম- The United Nations Development programme.
-- প্রকাশকাল- ২০০৬ সাল।

-- প্রতিষ্ঠাকাল- ১৯৬৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
-- UNDP মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে - ১৯৯০ সাল থেকে।
-- তহবিলটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (UNDP) অন্তর্ভুক্ত করা হয়েছিল-- ১৯৬৬ সালে।
-- প্রধানের পদবি-- প্রশাসক।

তথ্যসূত্র:
অফিসিয়াল ওয়েবসাইট (UNDP)

৫,৬১৩.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কোন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে?
  1. UN
  2. UNDP
  3. UNEP
  4. সবগুলোই
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
UNDP
- জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী, এটি সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- পূর্ণরূপ - United Nations Development Programme।
- প্রতিষ্ঠা - ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক - অসিম স্টেইনার (জার্মানি)।
- উদ্দেশ্য - উন্নয়নশীল দেশে সম্পদের পরিকল্পিত ব্যাবহার ও সম্পদ আহরণে সহায়তা প্রদান।
- UNDP এর প্রত্যক্ষ তত্বাবধানে ২০৩০ সালের মধ্যে SDG এর ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

তথ্যসূত্র - UNDP ওয়েবসাইট।
৫,৬১৪.
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)-এর সদস্য সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
  1. ১০টি
  2. ১৩টি
  3. ২২টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২৭টি
উত্তর
সঠিক উত্তর:
২৭টি
ব্যাখ্যা
ASEAN Regional Forum (ARF):
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম।
- এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫,৬১৫.
ওপেক কোথায় গঠিত হয়েছিল?
  1. রিয়াদ
  2. বাগদাদ
  3. জেদ্দা
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
বাগদাদ
উত্তর
সঠিক উত্তর:
বাগদাদ
ব্যাখ্যা
ওপেক (OPEC):
- ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠাকাল ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল; ইরাকের রাজধানী বাগদাদে।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা।
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত; তবে প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর ছিলো - জেনেভায়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- বর্তমানে ওপেকের সদস্য দেশ ১২টি।

উৎসঃ ওপেক ওয়েবসাইট।
৫,৬১৬.
বাংলাদেশ প্রথমবার কত সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো?
  1. ক) ১৯৭৮-১৯৭৯ মেয়াদে
  2. খ) ১৯৭৯-১৯৮০ মেয়াদে
  3. গ) ১৯৮০-১৯৮১ মেয়াদে
  4. ঘ) ২০০০-২০০১ মেয়াদে
সঠিক উত্তর:
খ) ১৯৭৯-১৯৮০ মেয়াদে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৯-১৯৮০ মেয়াদে
ব্যাখ্যা
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- বাংলাদেশ মোট দুইবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। প্রথমবার ১৯৭৯-১৯৮০ মেয়াদে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ মেয়াদে।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৫,৬১৭.
২০২০ সালে কোন দেশটি OPEC ত্যাগ করে?
  1. ক) কাতার
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ইকুয়েডর
  4. ঘ) ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
গ) ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
গ) ইকুয়েডর
ব্যাখ্যা
১ জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করে। OPEC হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। ওপেক এর বর্তমান সদস্য ১৩টি।
(সূত্রঃ ওপেক ওয়েবসাইট)
৫,৬১৮.
নিচের কোনটির স্থলে World Trade Organization প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Warsh Pact
  2. খ) GATT
  3. গ) NAFTA
  4. ঘ) TPP
সঠিক উত্তর:
খ) GATT
উত্তর
সঠিক উত্তর:
খ) GATT
ব্যাখ্যা
GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী।
১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।

১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আট বছর ব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।

বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়। ফলে ১৯৯৫ সালের ১ জানুয়ারি বাংলাদেশ WTO এর প্রতিষ্ঠাকালীন সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৫,৬১৯.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিস কোন দেশের নাগরিক?
  1. অ্যাঙ্গোলা
  2. ত্রিনিদাদ ও টোবাগো
  3. লিবিয়া
  4. বাহরাইন
সঠিক উত্তর:
ত্রিনিদাদ ও টোবাগো
উত্তর
সঠিক উত্তর:
ত্রিনিদাদ ও টোবাগো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘের সাধারণ পরিষদ:

- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় 'আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন' ও 'ইউক্রেন যুদ্ধ'।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস।
- তিনি ত্রিনিদাদ ও টোবাগোর স্থায়ী প্রতিনিধি ছিলেন।

অন্যদিকে,
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী। 

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৫,৬২০.
নিচের কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা?
  1. রুশ
  2. স্প্যানিশ
  3. ফ্রেঞ্চ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• জাতিসংঘের অফিসিয়াল ভাষা:
- আরবি,
- ইংরেজি,
- চাইনিজ,
- রুশ,
- স্প্যানিশ,
- ফ্রেঞ্চ,

• ভাষার ব্যবহার:
- জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী  দাপ্তরিক ভাষা ইংরেজি ও ফ্রেঞ্চ।
- কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারণ পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৬২১.
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর সদস্য সংখ্যা কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য। 

উৎস: Britannica.
৫,৬২২.
বিশ্ব বাণিজ্য সংস্থার চলমান সংস্কার বিষয়ক আলোচনার সাথে নিচের কোনটি জড়িত?
  1. ক) মেক্সিকো রাউন্ড
  2. খ) ডারবান রাউন্ড
  3. গ) উরুগুয়ে রাউন্ড
  4. ঘ) দোহা রাউন্ড
সঠিক উত্তর:
ঘ) দোহা রাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দোহা রাউন্ড
ব্যাখ্যা
Doha Development Agenda (Doha Round) হলো WTO কর্তৃক গৃহীত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।

২০০১ সালে কাতারের দোহায় WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয়
Doha Development Agenda এখনো চলমান রয়েছে।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৫,৬২৩.
ESCWA কোন অঞ্চলের দেশগুলির জন্য কাজ করে?
  1. পশ্চিম এশিয়া
  2. ইউরোপ
  3. লাতিন আমেরিকা
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
পশ্চিম এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম এশিয়া
ব্যাখ্যা

ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা। 
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।

৫,৬২৪.
জাতিসংঘের প্রতিনিধি হিসেবে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক) Dag Hammarskjöld
  2. খ) Kofi Annan
  3. গ) Al Gore
  4. ঘ) Ralph J. Bunche
সঠিক উত্তর:
ঘ) Ralph J. Bunche
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ralph J. Bunche
ব্যাখ্যা
▪ ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় Ralph J. Bunche কে ১৯৫০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
▪ তিনিই জাতিসংঘের হয়ে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করে।
▪ তিনি অছি পরিষদের প্রধান পরিচালক ছিলেন।
▪ তিনিই প্রথম আফ্রিকান - আমেরিকান যিনি এই ধরণের বড় বৈশ্বিক সম্মান অর্জন করেন।

অন্যদিকে,
▪ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
▪ ২০০১ সালে শান্তিতে নোবেল পায় : কফি আনান ও জাতিসংঘ।
▪ জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব সুইডেনের নাগরিক দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৬২৫.
বিশ্ব খাদ্য কর্মসূচী-এর প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয় -
  1. কেনিয়ায়
  2. জিম্বাবুয়ে
  3. পূর্ব তিমুরে
  4. সুদানে
সঠিক উত্তর:
সুদানে
উত্তর
সঠিক উত্তর:
সুদানে
ব্যাখ্যা
WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme.
- এটি বিশ্ব খাদ্য কর্মসূচী।
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে করার অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার ২০২০ সালে লাভ করে।

উল্লেখ্য,
- প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয় ১৯৬৩ সালে সুদানে।

⇒ সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

উৎস: World Food Programm ওয়েবসাইট।
৫,৬২৬.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটি?
  1. UNFIO
  2. UNTSO
  3. UNLMN
  4. UNETE
সঠিক উত্তর:
UNTSO
উত্তর
সঠিক উত্তর:
UNTSO
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল 'United Nations Truce Supervision Organization (UNTSO)'।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

তথ্যসূত্র - জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট।
৫,৬২৭.
জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. রোম
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. পিটসবার্গ
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা
জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনাতে।

UNODC:
- UNODC-এর পূর্ণরূপ: United Nations Office on Drugs and Crime.
- UNODC হলো জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা।
- এটি মাদক, সংঘটিত অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে।
- UNODC  প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালে।
- সদর দপ্তর: অস্টিয়ার ভিয়েনা, অস্ট্রিয়া।

⇒ জাতিসংঘ আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ প্রোগ্রাম (ইউএনডিসিপি) এবং জাতিসংঘ অপরাধ দমন ও বিচার বিভাগ এর সমন্বয়ে এই সংস্থাটি গঠিত হয়।

উৎস: UNODC ওয়েবসাইট।
৫,৬২৮.
সোমপুর বিহারকে বিশ্ব ঐতিহ্য এর তালিকায় অন্তভুর্ক্ত করে জাতিসংঘের কোন প্রতিষ্ঠান ?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) আইপিসিসি
  4. ঘ) ইউএনডিপি
সঠিক উত্তর:
ক) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউনেস্কো
ব্যাখ্যা
• ইউনেস্কো (UNESCO)  ঘোষিত মোট World Heritage Sites হলো --১১৫৪ টি ।
তার মধ্যে-- ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের ৩টি স্থানকে বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে।
এগুলো হলো--
১. নওগাঁর সোমপুর বিহার ,
২. বাগেরহাটের মসজিদ শহর এবং 
৩. সুন্দরবন। 

• ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
• বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম।
• ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
• ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
• প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
• প্রধান : আদ্রে আজুলে,মহাপরিচালক, ইউনেস্কো।
• ইউনেস্কো (UNESCO)  ঘোষিত মোট World Heritage Sites হলো --১১৫৪ টি ।
 • ইউনেস্কো (UNESCO)  ঘোষিত মোট  Intangible Cultural Heritage হলো --৬৭৭ টি ১৪০টি দেশে । 
• ইউনেস্কো (UNESCO)  ঘোষিত মোট Biosphere Reserves হলো ---৭৩৮ টি ১৩৪টি দেশে ।  

তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট ও বাংলাপিডিয়া ।
৫,৬২৯.
সার্ক কোন দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম?
  1. দক্ষিণ-পূর্ব এশিয়ার
  2. দক্ষিণ- পশ্চিম এশিয়ার
  3. দক্ষিণ এশিয়ার
  4. দক্ষিণ-উত্তর এশিয়ার
সঠিক উত্তর:
দক্ষিণ এশিয়ার
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ এশিয়ার
ব্যাখ্যা

• South Asian Association for Regional Cooperation (SAARC): 
- এটি দক্ষিণ এশিয়ার দেশসমূহের একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- দরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

উল্লেখ্য,- সার্কের প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

উৎস: SAARC ওয়েবসাইট।

৫,৬৩০.
বাংলাদেশে কোন সংস্থাটির সদরদপ্তর রয়েছে?
  1. ক) বিমস্‌টেক
  2. খ) এপেক
  3. গ) আসিয়ান
  4. ঘ) সার্ক
সঠিক উত্তর:
ক) বিমস্‌টেক
উত্তর
সঠিক উত্তর:
ক) বিমস্‌টেক
ব্যাখ্যা
বাংলাদেশে সদরদপ্তর রয়েছে- বিমস্‌টেকের।
 
• বিমস্‌টেক (BIMSTEC):
- BIMSTEC - একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC - এর পূর্ণরূপ ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’।
- এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে।  
- প্রতিষ্ঠাকাল:- ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড।
- সদস্য সংখ্যা:- ৭টি দেশ।
- সদরদপ্তর:-  ঢাকা, বাংলাদেশ।    

অন্যদিকে, 
- এপেক এর সদরদপ্তর - সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- সার্ক এর সদরদপ্তর - কাঠমন্ডু, নেপাল। 
- আসিয়ান এর সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।   

উৎস: BIMSTEC এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৫,৬৩১.
নিচের কোন দিনটি UNEP- এর প্রতিষ্ঠা স্মরণে পালিত হয়?
  1. ধরিত্রী দিবস
  2. বিশ্ব পরিবেশ দিবস
  3. বন দিবস
  4. সবুজ জাগরণ দিবস
সঠিক উত্তর:
বিশ্ব পরিবেশ দিবস
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব পরিবেশ দিবস
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৫,৬৩২.
জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. বান কি মুন
  2. ট্রিগভেলি
  3. কুর্ট ওয়ার্ল্ডহেইম
  4. দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা

• দ্যাগ হ্যামারশোল্ড:
- দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। 
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। 
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। 
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 

• ট্রিগভেলি:
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলি। 
- তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। 

• কুর্ট ওয়ার্ল্ডহেইম:
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম।
- তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 

• বান কি মুন:
- তিনি জাতিসংঘের অষ্টম মহাসচিব।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৬৩৩.
TRIPS চুক্তি নিচের কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. শুল্কমুক্ত বাণিজ্য
  2. পরিবেশ
  3. মেধাস্বত্ব
  4. মানবাধিকার
সঠিক উত্তর:
মেধাস্বত্ব
উত্তর
সঠিক উত্তর:
মেধাস্বত্ব
ব্যাখ্যা
TRIPS:
- TRIPS এর পূর্ণরূপ: Trade Related Aspects of Intellectual Property Rights.
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- এটি ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাক্কাশে গৃহিত হয়।
- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়। 
- উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।

উল্লেখ্য,
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উৎস: WTO ওয়েবসাইট।
৫,৬৩৪.
IBRD- এর পূর্ণরূপ কী?
  1. ক) International Banking for Reconstruction and Development
  2. খ) International Bank for Reforms and Development
  3. গ) Interregional Bank for Reconstruction and Development
  4. ঘ) International Bank for Reconstruction and Development
সঠিক উত্তর:
ঘ) International Bank for Reconstruction and Development
উত্তর
সঠিক উত্তর:
ঘ) International Bank for Reconstruction and Development
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- IBRD- এর পূর্ণরূপ: International Bank for Reconstruction and Development.
- বিশ্বব্যাংক বলতে IBRD কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫,৬৩৫.
ILO প্রতিষ্ঠার মূল দলিল কোনটি?
  1. Paris Charter
  2. UN Charter
  3. Treaty of Versailles
  4. Geneva Convention
সঠিক উত্তর:
Treaty of Versailles
উত্তর
সঠিক উত্তর:
Treaty of Versailles
ব্যাখ্যা

- ILO প্রতিষ্ঠার মূল দলিল হলো ভার্সাই চুক্তি (Treaty of Versailles)। 
- এই চুক্তির মধ্য দিয়েই ILO গঠিত হয়, এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি।

ILO: 
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- ILO শ্রমিকদের অধিকার, ন্যায্য কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে।
- সংস্থাটি ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর স্বাক্ষরিত ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে ১৯৪৬ সালে স্বীকৃতি লাভ করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। 
- ILO-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৮৭টি।[এপ্রিল - ২০২৫] 
- বাংলাদেশ ২২ জুন, ১৯৭২ সালে ILO-এর সদস্যপদ লাভ করে।
- সংস্থাটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

সূত্র: ILO ওয়েবসাইট। 

৫,৬৩৬.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিল তাই বর্তমানে এটির গুরুত্ব নেই)
The time limit for achieving Millennium Development Goal (MDG) is
  1. ক) 2010
  2. খ) 2015
  3. গ) 2020
  4. ঘ) 2021
সঠিক উত্তর:
খ) 2015
উত্তর
সঠিক উত্তর:
খ) 2015
ব্যাখ্যা
MDG - এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য।
- বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG - বলা হয়।

⤇ ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয় এবং ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তা অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
- মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
- ২০১৫ সালে এই লক্ষ্যগুলো অর্জনের মেয়াদ শেষ হয়।

⤇ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (MDG) হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল 
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
- শিশু মৃত্যু হ্রাসকরণ
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।

সূত্র: UN ওয়েবসাইট।
৫,৬৩৭.
NAM-এর প্রথম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৬০  সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৩ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

NAM:
- NAM-এর প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM এর পূর্ণরূপ- The Non-Aligned Movement.
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২১টি ।
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- NAM-এর পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা ১৭টি।
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

উৎস: Worldatlas & ব্রিটানিকা।

৫,৬৩৮.
কোন সংস্থাটি দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. বিশ্বব্যাংক
  2. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
সঠিক উত্তর:
বিশ্ব অর্থনৈতিক ফোরাম
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব অর্থনৈতিক ফোরাম
ব্যাখ্যা
World Economic Forum (WEF) দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে।
WEF প্রকাশিত অন্যান্য রিপোর্টসমূহ:
- গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট
- গ্লোবাল রিস্ক রিপোর্ট
- সোশ্যাল মবিলিটি ইনডেক্স
- গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট।

(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
৫,৬৩৯.
এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার “Rewa Ultra Mega Solar’. এর উৎপাদন ক্ষমতা ৭৫০ মেগাওয়াট।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২০]
৫,৬৪০.
পূর্ব তিমুর আসিয়ান এর কততম সদস্য?
  1. ১২
  2. ১০
  3. ০৯
  4. ১১
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ অক্টোবর, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- উক্ত সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগদান করেছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৫,৬৪১.
ইউরোপিয়ান ইউনিয়ন কত সালে গঠিত হয়?
  1. ১৯৯১
  2. ১৯৯২
  3. ১৯৯৩
  4. ১৯৯৫
সঠিক উত্তর:
১৯৯৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট শহরে ইউরোপের ১২টি দেশ ম্যাসট্রিক্ট চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিটি ১৯৯৩ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়।
- ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান কমিউনিটির স্থলে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। যার কারণে চুক্তিটি ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি নামে পরিচিত।
- ম্যাসট্রিক্ট চুক্তির ফলে ইউরো মুদ্রার চালুর পথ সুগম হয়।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৫,৬৪২.
নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) UNDP
  4. ঘ) ICSID
সঠিক উত্তর:
গ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNDP
ব্যাখ্যা
৫টি প্রতিষ্ঠানের সমন্বযে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত। এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA. এর মধ্যে IBRD এবং IDA কে সাধারণত বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিল ব্রেটনউডস ইনস্টিটিউশন নামে পরিচিত।
(সূত্রঃ বিশ্বব্যাংক গ্রুপ)
৫,৬৪৩.
The name of the central bank of India is _____.
  1. Reserve Bank of India.
  2. Central Bank of India.
  3. State Bank of India
  4. Bank of India
  5. None
সঠিক উত্তর:
Reserve Bank of India.
উত্তর
সঠিক উত্তর:
Reserve Bank of India.
ব্যাখ্যা
ভারতের কেন্দ্রিয় ব্যাংকের নাম Reserve Bank of India।

Reserve Bank of India:
- ভারতের কেন্দ্রিয় ব্যাংকের নাম Reserve Bank of India।
- প্রতিষ্ঠিত হয়: ১ এপ্রিল ১৯৩৫।
- রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট ১৯৩৪ অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়।
- প্রথম থেকেই রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় মুম্বাইতে রয়েছে।
- কেন্দ্রীয় কার্যালয়ে গভর্নর বসেন এবং নীতি প্রণয়ন হয়। 
- ১৯৪৯ সালের রাষ্ট্রীয়করণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণভাবে সরকারী নিয়ন্ত্রণাধীন।
- রিজার্ভ ব্যাংকের কার্যকলাপ একটি কেন্দ্রীয় পরিচালক বোর্ডের দ্বারা পরিচালিত হয়। 
- এই বোর্ড চার বছরের জন্য নির্বাচিত হয়।
- গভর্নর: ডাঃ ওয়াই ভি রেড্ডি।
- দেশের চারটি অঞ্চল: মুম্বাই, কলকাতা, চেন্নাই ও নতুন দিল্লী, প্রত্যেকটির জন্য একটি করে বোর্ড আছে।

উৎস: Reserve Bank of India ওয়েবসাইট।
৫,৬৪৪.
কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) পোল্যান্ড
  3. গ) হাঙ্গেরি
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
ব্যাখ্যা

- ন্যাটো একটি সামরিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ সালে
- বর্তমান এর সদস্য সংখ্যা ৩০ টি।
- এর লক্ষ্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা।
- ইউরোপের বাইরে ন্যাটো বাহিনীর প্রথম মিশন ছিল আফগানিস্তানের।
- আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- এর সদর দপ্তর ব্রাসেলস,বেলজিয়াম৷
- ন্যাটোর বর্তমান সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।

৫,৬৪৫.
Human Rights Watch কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
ব্যাখ্যা

Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ: ১৯৭৮ সালে (প্রাথমিক নাম "Helsinki Watch" হিসেবে)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, গবেষণা ও প্রতিবাদ করা।
- Human Rights Watch প্রতি বছর বিশ্ব মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।

৫,৬৪৬.
ILO কত সালে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে?
  1. ১৯৪৫ সালে 
  2. ১৯৪৬ সালে 
  3. ১৯৪৮ সালে 
  4. ১৯৪৭ সালে 
সঠিক উত্তর:
১৯৪৬ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে 
ব্যাখ্যা

ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৬৪৭.
কোন সংস্থাটির স্থায়ী সদরদপ্তর নেই?
  1. Commonwealth
  2. EU
  3. NATO
  4. NAM
সঠিক উত্তর:
NAM
উত্তর
সঠিক উত্তর:
NAM
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- NAM-এর কোন স্থায়ী সদরদপ্তর নেই।

অন্যদিকে,
• Commonwealth:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।

• NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।

• European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫,৬৪৮.
নিচের কোন জন জাতিসংঘ গঠন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না?
  1. ক) জোসেফ স্ট্যালিন
  2. খ) হ্যারি এস ট্রুম্যান
  3. গ) থিওডোর রুজভেল্ট
  4. ঘ) উইনস্টন চার্চিল
সঠিক উত্তর:
গ) থিওডোর রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) থিওডোর রুজভেল্ট
ব্যাখ্যা
উল্লিখিত ব্যক্তিদের মধ্যে থিওডোর রুজভেল্ট জাতিসংঘ গঠন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না। তিনি ১৯০১-১৯০৯ মেয়াদে যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন

জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত নেতৃবৃন্দ:
- ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান (যুক্তরাষ্ট্র)
- উইনস্টন চার্চিল ও ক্লিম্যান এটলি (ব্রিটেন)
- জোসেফ স্ট্যালিন (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট)
৫,৬৪৯.
জাতিসংঘ থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়?
  1. ক) নারীর উন্নয়ন
  2. খ) অর্থনৈতিক উন্নয়ন
  3. গ) দারিদ্র্য বিমোচন
  4. ঘ) শিক্ষা উন্নয়ন
সঠিক উত্তর:
খ) অর্থনৈতিক উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থনৈতিক উন্নয়ন
ব্যাখ্যা
জাতিসংঘ থেকে বিশ্বব্যাংকের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ২০১৩ সালে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে অত্যাশ্চর্য (stunning) বলে অভিহিত করেছে।
ওই রিপোর্টে আরো বলা হয়ঃ “Development pessimism about Bangladesh was understandable, but has been now proven wrong.
Some countries have done well in human development indicators, and others have done well in economic growth, but Bangladesh belongs to a rather small group of countries that have done well on both fronts, the initial pessimism notwithstanding.
This is the crux of the ‘development surprise’ that transformed Bangladesh.”
৫,৬৫০.
মোস্ট ফেভারড নেশন (MFN) নীতি কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
  1. UNDP
  2. OIC
  3. WTO
  4. IMF
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা

মোস্ট ফেভারড নেশন- Most Favored Nation (MFN) :
- এই নীতি আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করে।
- MFN নীতির অধীনে কোনো দেশ তার বাণিজ্যিক অংশীদারদের সমান সুবিধা প্রদান করবে। 
- একটি দেশকে যে বাণিজ্য সুবিধা দেওয়া হবে, WTO র অন্যান্য সদস্য দেশগুলোকেও একই সুবিধা দিতে হবে এটাই হলো মোস্ট ফেভারড নেশন নীতি।
- WTO-এর অধীনে MFN নীতি সদস্য দেশগুলোর মধ্যে সমতা ও নিরপেক্ষ বাণিজ্য আচরণ নিশ্চিত করে।
- এই নীতি নির্দিষ্ট কোনো দেশকে বিশেষ বা অতিরিক্ত সুবিধা প্রদান না করে; বরং চুক্তিভুক্ত সকল দেশের পণ্যকে সমমানের দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে।
- মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation) নীতি WTO সংস্থার সাথে সংশ্লিষ্ট।
- এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য হ্রাস পায় এবং বাণিজ্যিক সমতা প্রতিষ্ঠা পায়।
- প্রাথমিকভাবে MFN নীতি কার্যকর ছিল GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির অধীনে; পরবর্তীতে এটি WTO–র আওতায় স্থানান্তরিত হয়।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৫,৬৫১.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ১৯৪৭ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৪৯ সালে
  4. ঘ) ১৯৪৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৬ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)
- UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। 
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - The United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
-  বিশ্বব্যাপী শিশুদের সার্বিক অবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি কার্যক্রম পরিচালনা করে থাকে। 
- ,শিশুদের নিরাপদ জন্ম, উন্নত শৈশবকাল নিশ্চিতকরণ, শিশু অধিকার রক্ষা, তাদের সম্ভাবনাকে প্রস্ফুটিত করা - ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এটি কাজ করে। 
- ১৯৫৩ সালে এটি জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা পায়।

প্রতিষ্ঠাকাল: ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
সদস্য সংখ্যা/কার্যক্ষেত্র: ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে 
সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র


⤇ জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
⤇ ৩৬ সদস্য বিশিষ্ঠ Executive Board এটি পরিচালনা করে এবং ECOSOC এই বোর্ড নির্ধারণ করে। ৩ বছর অন্তর অন্তর এই বোর্ড পুনর্গঠন করা হয়।
⤇ বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক) - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুয়ারি, ২০২২ - বর্তমান)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
⤇ অবদান রাখা ব্যক্তিবর্গ - Ludwik Rajchman (পোল্যান্ড)।
⤇ UNICEF - ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
⤇ শিশুদের উৎসাহিত করার জন্য বিশ্বের বিখ্যাত খেলোয়াড়, সিনেমার তারকা, টেলিভিশন তারকাদের UNICEF - এর দূত নির্বাচন করা হয়।
 
উৎস: ইউনিসেফ ওয়েবসাইট। 
৫,৬৫২.
আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর কোথায়?
  1. হেগ
  2. হামবুর্গ
  3. জেনেভা
  4. বার্লিন
সঠিক উত্তর:
হেগ
উত্তর
সঠিক উত্তর:
হেগ
ব্যাখ্যা
• আন্তর্জাতিক আদালত (ICJ):
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রতিষ্ঠিত: ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- বিচারকের সংখ্যা: ১৫ জন।
- বিচারকদের মেয়াদকাল: ৯ বছর।
- সভাপতি নির্বাচিত হন: ৩ বছরের জন্য।
- শুধুমাত্র রাষ্ট্রগুলো মামলা করতে পারে, ব্যক্তিগত ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়
- গুরুত্বপূর্ণ মামলা:
- বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪)। 

উৎসঃ জাতিসংঘ এর ওয়েবসাইট।
৫,৬৫৩.
GATT was replaced by-
  1. ক) WTO
  2. খ) WHO
  3. গ) ILO
  4. ঘ) FAO
সঠিক উত্তর:
ক) WTO
উত্তর
সঠিক উত্তর:
ক) WTO
ব্যাখ্যা
GATT was replaced by the World Trade Organization (WTO) in 1995, 125 nations were signatories to its agreements, which had become a code of conduct governing 90 percent of world trade.
Source: britannica.com
৫,৬৫৪.
প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়
  1. ক) ৭ মার্চ
  2. খ) ৭ এপ্রিল
  3. গ) ৭ মে
  4. ঘ) ৭ জুন
সঠিক উত্তর:
খ) ৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ এপ্রিল
ব্যাখ্যা
• World Health Organization ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত World Health Assembly তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে।
- ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক - ড. টেদ্রস আদানম গেৱেয়েসুস। 
- প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।

তথ্যসূত্র: WHO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৬৫৫.
ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী দেশ কয়টি?
  1. ক) ১৯টি
  2. খ) ২০টি
  3. গ) ২১টি
  4. ঘ) ২২টি
সঠিক উত্তর:
খ) ২০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০টি
ব্যাখ্যা
▪ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া।
▪ পাশাপাশি নতুন বছরে বলকান রাষ্ট্রটি ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চলভুক্ত হয়েছে।
▪ ২০২৩ সালের ১ জানুয়ারি মধ্যরাতে ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানিয়েছে। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশের স্বীকৃতি পেলো ক্রোয়েশিয়া।
▪ ১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

তথ্যসূত্র: ইইউ ওয়েবসাইট।
৫,৬৫৬.
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরী ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নে সর্ববৃহৎ মাধ্যম?
  1. ক) UNODC
  2. খ) UNITER
  3. গ) UNEPA
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
ঘ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNDP
ব্যাখ্যা
• UNDP:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
- জাতিসংঘের বহুমুখী কারিগরী ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নে সর্ববৃহৎ মাধ্যম - UNDP
- UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
- প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল।
- কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।

- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)।
- প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে (১৯৯০ সাল থেকে)।
- UNDP-এর ইতিহাসের উপর ভিত্তি করে রচিত বইয়ের নাম- The United Nations Development programme (প্রকাশকাল- ২০০৬ সাল)।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNDP)
৫,৬৫৭.
জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. উত্তর সুদান
  2. পূর্ব তিমুর
  3. দক্ষিণ সুদান
  4. পশ্চিম তিমুর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৬৫৮.
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
  1. মেলভিন জন্স
  2. রবার্ট ব্যাডেন পাওয়েল
  3. লেস্টার ব্রাউন
  4. পল পি. হ্যারিস
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল পি. হ্যারিস
ব্যাখ্যা
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- নীতিবাক্য: নিজের উপরে সেবা।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- রোটারি ইন্টারন্যাশনাল হলো মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা।
- রোটারি নামটি মূলত হ্যারিস দ্বারা প্রস্তাবিত।
- রোটারি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সারা বিশ্বের রোটারিয়ানদের মধ্যে আন্তর্জাতিক চৈতনাকে প্রচার করে।
- রোটারি ক্লাবগুলি সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রম যৌথ বা একক উভয়ভাবে পরিচলানা করে থাকে।

এছাড়াও,
- রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ১৯৩৭ সালের ২২ ডিসেম্বর ঢাকায় রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- মাত্র ৮৮ জন ডিস্ট্রিক্ট সদস্যকে নিয়ে পরবর্তী বছরের ২৬ ফেব্রুয়ারি সনদ প্রাপ্ত হয়।
- তখন থেকে রোটারি কার্যক্রম প্রসারিত হচ্ছে।
- এখন পর্যন্ত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ এর তত্ত্বাবধানে ২০৫ টি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে।
- যার মোট সদস্য সংখ্যা হলো ৪৩০০।
- এছাড়াও এর অনেক জুনিয়র ক্লাব রয়েছে যেমন, রোটারাক্ট ক্লাব, ইন্টারাক্ট ক্লাব এবং রোটারি কমিউনিটি কোর্পস।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলন-এর প্রতিষ্ঠাতা।
- মেলভিন জন্স লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা।

উৎস: i) Rotary International ওয়েবসাইট।
ii) সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৫,৬৫৯.
১৯৯৬ সালে গঠিত 'Shanghai Five'-এর অন্তর্ভুক্ত দেশগুলো ছিল _______।
  1. চীন, জাপান, তাইওয়ান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া
  2. চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম
  3. চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান
  4. চীন, ইরান, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান
ব্যাখ্যা
'Shanghai Five':
- সাংহাই ফাইভ গ্রুপটি ২৬ এপ্রিল ১৯৯৬ সালে গঠিত হয়েছিল।
- এই ‍গ্রুপের সদস্যগুলো হলো - চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া এবং তাজিকিস্তান।
- এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা সাংহাইতে সীমান্ত অঞ্চলে সামরিক ট্রাস্ট গভীর করার চুক্তিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫,৬৬০.
টেকসই উন্নয়নের কত নম্বর লক্ষ্যমাত্রায় 'মানসম্মত শিক্ষা'র কথা বলা হয়েছে?
  1. ক) ৩ নম্বর
  2. খ) ৪ নম্বর
  3. গ) ৫ নম্বর
  4. ঘ) ২ নম্বর
সঠিক উত্তর:
খ) ৪ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ নম্বর
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য। 
- SDG এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। 
- এতে মোট ১৭টি লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত করা হয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১। দারিদ্র্য নির্মূল, 
২। ক্ষুধামুক্তি, 
৩। সুস্বাস্থ্য, 
৪। মানসম্মত শিক্ষা
৫। লিঙ্গ সমতা, 
৬। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, 
৭। সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, 
৮। উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 
৯। শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, 
১০। বৈষম্য হ্রাস,
১১। টেকসই শহর ও জনগণ, 
১২। পরিমিত ভোগ ও উৎপাদন, 
১৩। জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 
১৪। সামুদ্রিক বাস্তুসংস্থান, 
১৫। স্থলভাগের জীবন, 
১৬। শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
১৭। অভিষ্টের জন্যে অংশীদারিত্ব। 

উৎস: SDG ওয়েবসাইট। 
৫,৬৬১.
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ কতজন সৈন্য প্রেরণ করেছিল?
  1. ১৫ জন
  2. ২৫ জন
  3. ৪৫ জন
  4. ৫৫ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা
 জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

⇒ ১৯৮৮ সালে সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি পর্যবেক্ষকদল ইরাক-ইরান শান্তি রক্ষা কার্যক্রমে যোগ দেয়। 
- ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ নামিবিয়ায় জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে যোগ দেয়।
- ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনী মোজাম্বিকে এবং বাংলাদেশ বিমানবাহিনী বসনিয়া-হার্জেগোভিনায় জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।

⇒ বিগত চার দশক ধরে শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ।
- বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে ৬৩টি মিশনে অংশ গ্রহণ করেছে।

উৎস: i) United Nations in Bangladesh ওয়েবসাইট।
ii) ARMED FORCES DIVISION ওয়েবসাইট।
৫,৬৬২.
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা কোনটি?
  1. ব্রিকস
  2. সার্ক
  3. আসিয়ান
  4. ন্যাটো
সঠিক উত্তর:
আসিয়ান
উত্তর
সঠিক উত্তর:
আসিয়ান
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN):
- আসিয়ান (ASEAN) এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations.
- দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা হচ্ছে আসিয়ান।
- এই আঞ্চলিক সংস্থাটি ৮ আগস্ট ১৯৬৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে গঠিত হয় আসিয়ান ঘোষণাপত্র (Bangkok Declaration) স্বাক্ষরের মাধ্যমে।
- আসিয়ান এর সদস্য দেশ ১০টি।
- সদস্য: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই দারুসসালাম, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- এই দশটি দেশ মিলে গঠিত হয়েছে বর্তমান আসিয়ান সংস্থা, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উল্লেখ্য,
- সার্ক হল দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা।
- ন্যাটো ৩২টি সদস্য রাষ্ট্রের একটি সামরিক জোট—৩০টি ইউরোপীয় এবং ২টি উত্তর আমেরিকান।
- ব্রিকস হলো দশটি দেশ নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫,৬৬৩.
জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক হাইকমিশন (UNHCR) কখন নোবেল শান্তি পুরস্কার পায়?
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৪৯ সালে
  3. গ) ১৯৫৪ সালে
  4. ঘ) ১৯৫১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৪ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক হাইকমিশন (UNHCR)
- UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী  বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করে।
- প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- কার্যক্রম চালু আছে- ১৩৭ টি দেশে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- নোবেল শান্তি পুরস্কার জিতেছে- ১৯৫৪ সালে
- শরণার্থীদের জন্য বিশ্বব্যাপী সহায়তার জন্য দ্বিতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ১৯৮১ সালে। 
- UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে- ২০২০ সালে।
- UNHCR হাঙ্গেরিয়ানদের 'প্রাথমিক' শরণার্থী হিসাবে স্বীকৃতি দিয়ে-১৯৫৬ সালে।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার- ফিলিপ্পো গ্র্যান্ডি (১১ তম)।
- তিনি ১ জানুয়ারী ২০১৬ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রথম পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। সাধারণ পরিষদ তাকে দুবার দায়িত্ব পালনের জন্য পুনরায় নির্বাচিত করেছে এবং তিনি এখন ৩১ ডিসেম্বর ২০২৫-এ তার মেয়াদ পূর্ণ করবেন।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNHCR)
৫,৬৬৪.
নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোট জোট?
  1. ক) IFAD
  2. খ) WHO
  3. গ) WTO
  4. ঘ) NATO
সঠিক উত্তর:
গ) WTO
উত্তর
সঠিক উত্তর:
গ) WTO
ব্যাখ্যা

WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
১ জানুয়ারি ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা যাত্রা শুরু করে। বাংলাদেশ WTO এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৬টি।
সংস্থাটির মহাপরিচালকের পদ বর্তমানে শূন্য রয়েছে। পূর্ববর্তী মহাপরিচালক রবার্তো আজভেদো গত ৩১ আগস্ট ২০২০ পদত্যাগ করেন।
বিশ্ব বাণিজ্য সংস্থা GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে গঠিত হয়।

(সূত্রঃ WTO ওয়েবসাইট)

৫,৬৬৫.
৭ সেপ্টেম্বর, ২০২৩ সালে নিচের কোন সংস্থাটির প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে?
  1. NATO
  2. ANZUS
  3. INTERPOL
  4. UNESCO
সঠিক উত্তর:
INTERPOL
উত্তর
সঠিক উত্তর:
INTERPOL
ব্যাখ্যা
• ৭ সেপ্টেম্বর, ২০২৩ সালে INTERPOL এর প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে। 

• INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ সালে।

অন্যদিকে: 
• NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।

• ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।

• UNESCO:
- হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।

সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫,৬৬৬.
AIIB এর সদরদপ্তর চীনের কোন শহরে অবস্থিত?
  1. সাংহাই
  2. বেইজিং
  3. হংকং
  4. মেকাও
সঠিক উত্তর:
বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
বেইজিং
ব্যাখ্যা
AIIB:
- পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদরদপ্তর বেইজিং এ অবস্থিত
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।

উৎস: AIIB website.
৫,৬৬৭.
জাতিসংঘের কোন সংস্থাটি বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে?
  1. UNITAR
  2. UNIDO
  3. WHO
  4. WMO
সঠিক উত্তর:
WMO
উত্তর
সঠিক উত্তর:
WMO
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি। (অক্টোবর - ২০২৪)
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে: 
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৭৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

UNITAR:
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫,৬৬৮.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. আমস্টারডাম, নেদারল্যান্ডস
  3. প্যারিস, ফ্রান্স
  4. হেগ, নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ডস
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
- প্রতিষ্ঠিত: ১৯৪৫ সাল।
- প্রধান কার্যালয়: পিস প্যালেস, হেগ, নেদারল্যান্ডস।
- সদস্য রাষ্ট্র: জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র।
- জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ হিসেবে কাজ করে।
- আদালতের সিদ্ধান্ত বাধ্যতামূলক হলেও এর বাস্তবায়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর নির্ভরশীল।
- প্রথম বিচারিক কার্যক্রম: ১৯৪৭ সালে যুক্তরাজ্য বনাম আলবেনিয়া (করফু চ্যানেল মামলা)।
- ১৯৪৫: সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদের সাথে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- ১৯৪৬: PCIJ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় এবং ICJ কার্যক্রম শুরু করে।
- প্রথম প্রধান বিচারপতি: Judge IWASAWA Yuji, জাপান। ( এপ্রিল ২০২৫)।
- বিচারপতি সংখ্যা: ১৫ (জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের মাধ্যমে নির্বাচিত)।
- মেয়াদকাল: ৯ বছর (পুনঃনির্বাচিত হতে পারেন)।

গুরুত্বপূর্ণ মামলা:
- করফু চ্যানেল মামলা (১৯৪৭) – যুক্তরাজ্য বনাম আলবেনিয়া।
- নিকারাগুয়া বনাম যুক্তরাষ্ট্র (১৯৮৬) – আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
- রোহিঙ্গা গণহত্যা মামলা (২০২০) গাম্বিয়া বনাম মিয়ানমার।

উৎস: ICJ ওয়েবসাইট।
৫,৬৬৯.
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোটের (APEC) বর্তমান সভাপতি কে?
  1. আব্দুল লতিফ বিন রশিদ
  2. মুহিউদ্দিন ইয়াসিন
  3. আহমেদ আবুল ঘেইত
  4. চিরিল রামাফোসা
সঠিক উত্তর:
মুহিউদ্দিন ইয়াসিন
উত্তর
সঠিক উত্তর:
মুহিউদ্দিন ইয়াসিন
ব্যাখ্যা
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট (APEC- Asia Pacific Economic Co-operation) প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
এর প্রস্তাবক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। এর বর্তমান সভাপতি মুহিউদ্দিন ইয়াসিন। এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত। এই সংস্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য।
সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি। পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়।
APEC এর ওয়েবসাইট।
৫,৬৭০.
'ইউনিডো' (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. প্যারিস
  3. নিউইয়র্ক
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা
UNIDO:
- UNIDO এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭২টি।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।

উৎস: UNIDO ওয়েবসাইট।
৫,৬৭১.
বাংলাদেশ কত সালে WIPO-এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা
WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।

⇒ মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- WIPO ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WIPO ওয়েবসাইট।
৫,৬৭২.
নিচের কোন রিপোর্টটি 'বিশ্ব ব্যাংক' আর প্রকাশ করবে না?
  1. ক) ডুয়িং বিজনেস রিপোর্ট
  2. খ) হিউম্যান বিজনেস রিপোর্ট
  3. গ) গ্লোবাল জেন্ডার রিপোর্ট
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ডুয়িং বিজনেস রিপোর্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ডুয়িং বিজনেস রিপোর্ট
ব্যাখ্যা
- বহুল আলোচিত ডুয়িং বিজনেস রিপোর্ট বা ব্যবসা করার সূচকবিষয়ক প্রতিবেদন আর দেবে না বিশ্বব্যাংক গ্রুপ।
- বেশ কিছু অনিয়মের অস্তিত্ব টের পাওয়ায় ওয়াশিংটনের সদর দপ্তর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বিশ্বব্যাংক গ্রুপের গবেষণা নীতিনির্ধারকদের পদক্ষেপ সম্পর্কে অবহিত করে, দেশগুলোকে আরও ভালোভাবে অবগত হয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং স্টেকহোল্ডারদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিগুলো আরও সঠিকভাবে পরিমাপ করার সুযোগ দেয়।
- এ ধরনের অনুসন্ধান বেসরকারি খাত, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক ও অন্যদের জন্যও মূল্যবান হাতিয়ার।

উৎস: প্রথম আলো।
৫,৬৭৩.
নিম্নের কোনটি জাতিসংঘের সবচেয়ে প্রাচীন সংস্থা?
  1. UNWTO
  2. ITU
  3. UPU
  4. IAEA
সঠিক উত্তর:
ITU
উত্তর
সঠিক উত্তর:
ITU
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- শুরুতে এর নাম ছিল International Telegraph Union, ১৯৩৪ সালে এটি ITU নাম ধারণ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।

অন্যদিকে,
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union অথবা বিশ্ব ডাক ইউনিয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।

IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency অথবা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।

UNWTO:
- UNWTO এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization অথবা জাতিসংঘের পর্যটন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫,৬৭৪.
বিশ্বের প্রথম সম্পূর্ণ মুক্ত আন্তর্জাতিক শ্রমবাজার কোনটি?
  1. EU
  2. BENELUX
  3. MERCOSUR
  4. NAFTA
সঠিক উত্তর:
BENELUX
উত্তর
সঠিক উত্তর:
BENELUX
ব্যাখ্যা

• BENELUX:
- বেনেলাক্স অর্থনৈতিক সংঘ হলো বেলজিয়াম, লাক্সেমবার্গ এবং নেদারল্যান্ডসের মধ্যে গঠিত একটি সহযোগীতা। 
- এটি পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন।
- এর পূর্ণনাম ‘Benelux Economic Union’। 
- ১৯২১ সালে বেলজিয়াম ও লাক্সেমবার্গের মধ্যে শুরু হলেও ১৯৪৮ সালে নেদারল্যান্ডস যোগ হওয়ার পর তিন দেশের মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য শুল্কমুক্ত হয়।
- ১৯৪৪ সালে এটি একটি কাস্টমস ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে এবং ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।  

- ১৯৫৮ সালে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯৬০ সালে কার্যকর হয়।
- এটি প্রথম সম্পূর্ণ মুক্ত আন্তর্জাতিক শ্রমবাজার হিসেবে পরিচিত হয়, যেখানে পুঁজির এবং সেবার চলাচলও মুক্ত ছিল, ডাক ও পরিবহন খরচ মানসম্মত করা হয় এবং কল্যাণ নীতি সমন্বয় করা হয়।
- ১৯৭০ সালে সীমান্ত নিয়ন্ত্রণও বাতিল করা হয়।

উল্লেখ্য, 
- BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak. 
- এর সদরদপ্তর ব্রাসেলস, বেলজিয়াম-এ অবস্থিত। 
- বর্তমানে, BENELUX-এর সদস্য দেশগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, এবং লুক্সেমবুর্গ।

তথ্যসূত্র: BENELUX ওয়েবসাইট।

৫,৬৭৫.
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়শীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে ?  
  1. IFC 
  2. IBRD 
  3. MIGA 
  4. IDA
সঠিক উত্তর:
IFC 
উত্তর
সঠিক উত্তর:
IFC 
ব্যাখ্যা

International Finance Corporation (IFC):
- IFC হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। 
- এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IFC মূলত উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের জন্য অর্থায়ন, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

মূল লক্ষ্য:
- উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
- কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন।

কাজের ক্ষেত্র:
- বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থায়ন।
- টেকসই উন্নয়নে সহায়তা।
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) উন্নয়নে ভূমিকা।

উৎস: IFC Official Website

৫,৬৭৬.
ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়-
  1. ক) BIMSTEC
  2. খ) ASIAN
  3. গ) CIRDAP
  4. ঘ) ESCAP
সঠিক উত্তর:
ক) BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
ক) BIMSTEC
ব্যাখ্যা
- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। 
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। 
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। 
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। 
- সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান। 
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল।
- এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি। 

উৎসঃ বিমসটেকের ওয়েবসাইট।
৫,৬৭৭.
GCC এর সদস্যদেশ কয়টি?(নভেম্বর, ২০২৪)
  1. ৫টি
  2. ৬টি
  3. ৯টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
GCC:
- GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান মহাসচিব - H. E. Jasem Mohamed Al Budaiwi.
- এর সদস্য সংখ্যা ৬টি।
- এগুলো হলো,
১. সৌদি আরব।
২. সংযুক্ত আরব আমিরাত।
৩. কাতার।
৪. কুয়েত
৫. বাহরাইন।
৬. ওমান।

উৎস: GCC অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৬৭৮.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত এর বর্তমান সভাপতি কে?
  1. ক) রনি আব্রাহাম
  2. খ) রোজালিন হিগিন্স
  3. গ) আব্দুলকায়ি আহমেদ ইউসুফ
  4. ঘ) তিজজানি মুহাম্মদ বান্দে
সঠিক উত্তর:
গ) আব্দুলকায়ি আহমেদ ইউসুফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আব্দুলকায়ি আহমেদ ইউসুফ
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা International Court of Justice (ICJ)এর বর্তমান সভাপতি আব্দুলকায়ি আহমেদ ইউসুফ। তিনি সোমালিয়ার নাগরিক। আইসিজে জাতিসংঘের ছয়টি মূল সংস্থার একটি। এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে। এর অবস্থান নেদারল্যান্ডের হেগ শহরে। জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশ এর সদস্য। এর মোট বিচারক ১৫ জন। এদের মেয়াদকাল ৯ বছর। তবে সভাপতি পদের মেয়াদ ৩ বছর। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর এই আদালতেই মামলা দায়ের করে। ২৩ জানুয়ারী ২০২০ ICJ মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী আদেশ জারি করে। এতে গণহত্যা বন্ধ, গণহত্যার ষড়যন্ত্র বা উস্কানি বন্ধ, গণহত্যার আলামত সংরক্ষণ এবং চার মাসের মধ্যে আদেশ পালনের অগ্রগতি সম্পর্কে জানানোর কথা বলা হয়। (সূত্র: আইসিজে ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো)
৫,৬৭৯.
'ICSID' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
ব্যাখ্যা
ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (মে, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫,৬৮০.
BIMSTEC এর পূর্ণরূপ-
  1. Bay of Bengal Initiative for Multi-Sectoral Technological and Economic Cooperation
  2. Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
  3. Bay of Bengal Institute for Multi-Sectoral Technological and Economic Cooperation
  4. Bay of Bengal Initiative for Multidimensional Technological and Economic Cooperation
সঠিক উত্তর:
Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
উত্তর
সঠিক উত্তর:
Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
ব্যাখ্যা

• BIMSTEC:

- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (মে, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।

৫,৬৮১.
International Development Association এর বর্তমান সদস্য কতটি?
  1. ক) ১৭২টি
  2. খ) ১৭৩টি
  3. গ) ১৭৪টি
  4. ঘ) ১৭৫টি
সঠিক উত্তর:
গ) ১৭৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৪টি
ব্যাখ্যা
International Development Association (IDA) এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। বুলগেরিয়া ২০২১ সালের ৩ নভেম্বর IDA এর ১৭৪তম সদস্যপদ লাভ করে।

IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
৫,৬৮২.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে কোন মহাসচিব?
  1. ক) কফি আনান
  2. খ) বান কি মুন
  3. গ) উথান্ড
  4. ঘ) হেমারশোল্ড
সঠিক উত্তর:
গ) উথান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) উথান্ড
ব্যাখ্যা

- ১৯৬৯ সালে সাধারণ পরিষদের রিপোর্ট পেশকালে জাতিসংঘের মহাসচিব উথান্ড জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে।
- General Assembly বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি প্যানেল গঠণ করার আদেশ করে।
- এই প্যানেল ১৯৭২ সালে রিপোর্ট পেশ করে।
- General Assembly ১৯৭৩ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় Charter and Resolution গ্রহণ করে।
- United Nations University জাপানের টোকিও শহরে অবস্থিত।

তথ্যসূত্র- UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৬৮৩.
UNEP কোন বিষয় নিয়ে কাজ করে না?
  1. জলবায়ু পরিবর্তন
  2. প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা
  3. খাদ্য নিরাপত্তা
  4. বায়ু দূষণ কমানো
সঠিক উত্তর:
খাদ্য নিরাপত্তা
উত্তর
সঠিক উত্তর:
খাদ্য নিরাপত্তা
ব্যাখ্যা
→ খাদ্য নিরাপত্তা UNEP কাজ নয়। 
UNEP:

- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৫,৬৮৪.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয় কোনটি?
  1. আন্তর্জাতিক অপরাধ আদালত
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক কমিশন
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অপরাধ আদালত
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অপরাধ আদালত
ব্যাখ্যা
⇒ আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয়।

জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ।
• নিরাপত্তা পরিষদ।
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
• অছি পরিষদ।
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৬৮৫.
ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৫৬ সালে
  4. ঘ) ১৯৬২ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৪৫ সালে
ব্যাখ্যা

• এটি প্রতিষ্ঠিত হয় ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে।
• এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
• এর বর্তমান সদস্য ১৯৩টি।
• বাংলাদেশে সদস্য পদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
উৎসঃ ইউনেস্কোর ওয়েবসাইট।

৫,৬৮৬.
UNFCCC এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. বন
  2. হেগ
  3. রোম
  4. লিও
সঠিক উত্তর:
বন
উত্তর
সঠিক উত্তর:
বন
ব্যাখ্যা
UNFCCC:

- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change. 
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। 

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
৫,৬৮৭.
United Nations World Tourism Organization (UNWTO) সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
  1. বর্তমান সদস্য ১৬০টি
  2. পর্যবেক্ষক  সদস্য ২টি
  3. সহযোগী দেশ ৬টি
  4. সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘের পর্যটন সংস্থা:
- UNWTO এর পূর্ণরূপ-United Nations World Tourism Organization.
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালন করে UNWTO।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৬০ টি।
- সহযোগী সদস্য-৬ টি।
-পর্যবেক্ষক  সদস্য- ২টি।

উৎস: UNWTO ওয়েবসাইট।
৫,৬৮৮.
The 15th BRICS summit will be held -
  1. ক) Russia
  2. খ) China
  3. গ) Brazil
  4. ঘ) South Africa
সঠিক উত্তর:
ঘ) South Africa
উত্তর
সঠিক উত্তর:
ঘ) South Africa
ব্যাখ্যা
BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
৫,৬৮৯.
NDB প্রতিষ্ঠার সাথে কোন সংস্থা জড়িত?
  1. আরব লিগ
  2. আসিয়ান
  3. ওআইসি
  4. ব্রিকস
সঠিক উত্তর:
ব্রিকস
উত্তর
সঠিক উত্তর:
ব্রিকস
ব্যাখ্যা
• NDB (New Development Bank):
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।

- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: মিশর[ এপ্রিল, ২০২৫]।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ [ এপ্রিল, ২০২৫]।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
৫,৬৯০.
IMF-এর রিজার্ভ মুদ্রা কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৫,৬৯১.
SDG এর Goal মোট কয়টি এবং Target কয়টি?
  1. ক) ১৫ টি এবং ১৫৫ টি
  2. খ) ১৭ টি এবং ১৬৯ টি
  3. গ) ১৮ টি এবং ১৬৫ টি
  4. ঘ) ১৯ টি এবং ১৭১ টি
সঠিক উত্তর:
খ) ১৭ টি এবং ১৬৯ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ টি এবং ১৬৯ টি
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৪ নং লক্ষ্যমাত্রায় মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
৫,৬৯২.
সার্ক (SAARC) এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?
  1. পাকিস্তান
  2. শ্রীলংকা
  3. নেপাল
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

SAARC: 
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- SAARC দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- এই সংগঠনের প্রতিষ্ঠা ঢাকায় হয় এবং প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়। 
- SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ আফগানিস্তান। 
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: SAARC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

৫,৬৯৩.
'International Finance Corporation' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।    

তথ্যসূত্র:- IFC ওয়েবসাইট।
৫,৬৯৪.
আরব লীগ কবে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ২২ মার্চ, ১৯৪৪ সাল
  2. ২২ মার্চ, ১৯৪৫ সাল
  3. ২২ মার্চ, ১৯৪৬ সাল
  4. ২২ মার্চ, ১৯৪৮ সাল
সঠিক উত্তর:
২২ মার্চ, ১৯৪৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২২ মার্চ, ১৯৪৫ সাল
ব্যাখ্যা
আরব লীগ:
- আরব লীগ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরব রাষ্ট্রগুলোর একটি আঞ্চলিক সংস্থা।
- প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫সাল। 
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
- সদস্য: ২২টি। 
- প্রতিষ্ঠাতা সদস্য: মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, ট্রান্সজর্ডান (বর্তমান জর্ডান), সৌদি আরব, ইয়েমেন।
- পরবর্তী সদস্য রাষ্ট্র: লিবিয়া (১৯৫৩), সুদান (১৯৫৬), তিউনিসিয়া ও মরক্কো (১৯৫৮), কুয়েত (১৯৬১), আলজেরিয়া (১৯৬২), বাহরাইন, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (১৯৭১), মৌরিতানিয়া (১৯৭৩), সোমালিয়া (১৯৭৪), ফিলিস্তিনি মুক্তি সংস্থা (১৯৭৬), জিবুতি (১৯৭৭), কোমোরোস (১৯৯৩)।
- এই সংস্থা আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে কাজ করে।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
Britannica.
৫,৬৯৫.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত বছরের জন্য নির্বাচিত হন?
  1. এক বছর
  2. দুই বছর
  3. তিন বছর
  4. চার বছর
সঠিক উত্তর:
দুই বছর
উত্তর
সঠিক উত্তর:
দুই বছর
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ: 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
 
উল্লেখ্য: 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়।

জাতিসংঘ:
- প্রতিষ্ঠা লাভ করে ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি।
- অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬টি (ইংরেজি, আরবি, চাইনিজ, ‍রুশ, ফ্রাঞ্চ, স্প্যানিশ)।
- জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা সাধারণ পরিষদ।
- অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারেন।
- কিন্তু একটি দেশ শুধু একটি ভোট দিতে পারে।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগারিক আন্তোনিও গুতেরেস (১ জানুয়ারি, ২০১৭ সালে থেকে - বর্তমান)।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৫,৬৯৬.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. বৈরুত
  3. মানামা
  4. আম্মান
সঠিক উত্তর:
বৈরুত
উত্তর
সঠিক উত্তর:
বৈরুত
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলোঃ
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন : ESCWA (সদরদপ্তর-বৈরুত, লেবানন)
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন : ESCAP (সদরদপ্তর-ব্যাংকক, থাইল্যান্ড)
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন : ECLAC (সদরদপ্তর-সান্টিয়াগো, চিলি)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন : ECE (সদরদপ্তর-জেনেভা, সুইজারল্যান্ড)
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন : ECA (সদরদপ্তর-আদ্দিস আবাবা, ইথিওপিয়া)।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৫,৬৯৭.
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গের (United Nations, its specialised agencies, related agencies, funds, programmes and staff) মধ্যে কে বা কোনটি সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করে/করেন?
  1. ক) Dag Hammarskjöld
  2. খ) UNHCR
  3. গ) UNICEF
  4. ঘ) Ralph Bunche
সঠিক উত্তর:
ঘ) Ralph Bunche
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ralph Bunche
ব্যাখ্যা

UN NOBEL LAUREATES
2020 - WFP
2013 - OPCW
2007 - IPCC and Al Gore Jr.
2005 - IAEA and Mohamed ElBaradei
2001 - UN and Kofi Annan
1988 - UN Peacekeeping Forces
1981 - UNHCR
1969 - ILO
1965 - UNICEF
1961 - Dag Hammarskjöld
1954 - UNHCR
1950 - Ralph Bunche
Source: un.org (United Nations and the Nobel Peace Prize Page) [Link]

৫,৬৯৮.
'OECD' এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. চিলি
  2. কলম্বিয়া
  3. কোস্টারিকা
  4. লিথুনিয়া
সঠিক উত্তর:
কোস্টারিকা
উত্তর
সঠিক উত্তর:
কোস্টারিকা
ব্যাখ্যা
OECD:

- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮ টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।
৫,৬৯৯.
আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
  1. ভেলরি এ টেইলর
  2. ব্যাডেন পাওয়েল
  3. অ্যাঞ্জেলা গোমেজ
  4. হারম্যান মেইনার
সঠিক উত্তর:
হারম্যান মেইনার
উত্তর
সঠিক উত্তর:
হারম্যান মেইনার
ব্যাখ্যা
Save Our Soul:
- সেভ আওয়ার সোল শিশুদের অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- এটিকে আন্তর্জাতিক শিশু পল্লী হিসেবে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- সদর দপ্তর: ইন্সব্রাক, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: হারম্যান মেইনার।

উৎস: Save Our Soul ওয়েবসাইট।
৫,৭০০.
OAS কোন অঞ্চলের জন্য গঠিত জোট?
  1. আমেরিকা
  2. ইউরোপ
  3. পশ্চিম আফ্রিকা
  4. দক্ষিণ এশিয়া
সঠিক উত্তর:
আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
আমেরিকা
ব্যাখ্যা
OAS:
- OAS-এর পূর্ণরূপ: Organization of American States.
- এটি আমেরিকা অঞ্চলের আঞ্চলিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ এপ্রিল, ১৯৪৮ সালে। 
- বর্তমান সদস্য: ৩৫টি (স্বাক্ষরিত দেশ ২১টি এবং অনুমোদিত দেশ ১৪টি)।  
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র। 
- মহাসচিব: লুইস আলমাগ্রো লেমেস।
- এর মূল লক্ষ্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার সংরক্ষণ নিশ্চিত করা।

উৎস: OAS ওয়েবসাইট।