বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৫৫ / ৭৬ · ৫,৪০১৫,৫০০ / ৭,৫৯৯

৫,৪০১.
কোথায় সর্বশেষ ASEAN Summit অনুষ্ঠিত হয়?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) ফিলিপাইন
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
গ) কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) কম্বোডিয়া
ব্যাখ্যা
• নভেম্বর ২০২২ সালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে সর্বশেষ ASEAN Summit অনুষ্ঠিত হয়।

• ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
• এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
• এর বর্তমান সদস্য দেশ ১০টি।
• দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
• বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।

তথ্যসূত্র:- আসিয়ানের ওয়েবসাইট।
৫,৪০২.
‘COMESA’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জিম্বাবুয়ে
  2. তিউনিশিয়া
  3. মিশর
  4. জাম্বিয়া
সঠিক উত্তর:
জাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাম্বিয়া
ব্যাখ্যা
• COMESA
- COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
- প্রতিষ্ঠা:- ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা:- ২১টি।
- সদর দপ্তর:- লুসাকা, জাম্বিয়া।

উৎস: COMESA ওয়েবসাইট।
৫,৪০৩.
এসডিজি (SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল?
  1. ক) 2025
  2. খ) 2030
  3. গ) 2035
  4. ঘ) 2036
সঠিক উত্তর:
খ) 2030
উত্তর
সঠিক উত্তর:
খ) 2030
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)
- টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
- এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট
৫,৪০৪.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে সর্বশেষ কোনটি?
  1. ক) UNSMIS
  2. খ) MINUJUSTH
  3. গ) MINUSMA
  4. ঘ) MINUSCA
সঠিক উত্তর:
খ) MINUJUSTH
উত্তর
সঠিক উত্তর:
খ) MINUJUSTH
ব্যাখ্যা

MINUJUSTH - United Nations Mission for Justice Support in Haiti
Start: October 2017
End: October 2019
সূত্র: জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ওয়েবসাইট (peacekeeping.un.org)

৫,৪০৫.
অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) কোলেন ভিক্সেন কেলাপাইল
  2. খ) লাচেজারা স্টোভা
  3. গ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  4. ঘ) আসিম স্টেইনার
সঠিক উত্তর:
খ) লাচেজারা স্টোভা
উত্তর
সঠিক উত্তর:
খ) লাচেজারা স্টোভা
ব্যাখ্যা
▪ ECOSOC এর বর্তমান প্রেসিডেন্ট (৭৮তম) লাচেজারা স্টোভা/Lachezara Stoeva.
▪ তিনি বুলগেরিয়ার নাগরিক এবং ২৫ জুলাই, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

উল্লেখ্য, 
▪ অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।
▪ তিন বছরের জন্যে নির্বাচিত ৫৪টি সদস্যের সমন্বয়ে ECOSOC গঠিত। প্রতিবছর ১৮টি করে সদস্যের মেয়াদ অবসান হয় এবং নতুন করে ১৮টি সদস্য নির্বাচিত হয়। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৪০৬.
OIC এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি দেশ? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪০৭.
'অরবিস ইন্টারন্যাশনাল' কোন দেশভিত্তিক আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ইতালি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল। এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে। বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
বর্তমানে অরবিস বিশ্বের ৯০ টি দেশে কাজ করছে।
উৎসঃ অরবিস ইন্টারন্যাশনাল।
৫,৪০৮.
আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিলের প্রাথমিক কাজ কী?
  1. ক) দারিদ্র্য দূরীকরণ
  2. খ) আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য ব্যবস্থাপনা
  3. গ) আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা
  4. ঘ) অবকাঠামোগত উন্নয়ন
সঠিক উত্তর:
গ) আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্দেশ্য বা কাজ হলো আন্তর্জাতিক অর্থ বা মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা। আন্তর্জাতিক বিনিময় হার এবং লেনদেনকে গতিশীল ও কার্যকর রাখার মাধ্যমে আইএমএফ বৈশ্বিক‍ মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করে থাকে।
(সূত্রঃ আইএমএফ ওয়েবসাইট)
৫,৪০৯.
IMF প্রতিষ্ঠা  কোন সম্মেলনের সাথে জড়িত?
  1. সান ফ্রান্সিসকো সম্মেলন
  2. প্যারিস সম্মেলন
  3. ব্রেটনউডস সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
সঠিক উত্তর:
ব্রেটনউডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেটনউডস সম্মেলন
ব্যাখ্যা

IMF প্রতিষ্ঠা:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রেটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর বিশ্বের আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এটি  আয়োজন করা হয়।
- সদস্য দেশ: ১৯১টি ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৫,৪১০.
মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি OIC-এর সদস্য দেশ?
  1. নাইজেরিয়া
  2. লেবানন
  3. নাইজার
  4. উগান্ডা
সঠিক উত্তর:
উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
উগান্ডা
ব্যাখ্যা

OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

উল্লেখ্য,
- মুসলিম-প্রধান না হয়েও ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) সদস্য দেশগুলোর মধ্যে ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, টোগো, উগান্ডা, সুরিনাম, গ্যাবন, এবং গায়ানা উল্লেখযোগ্য। 

উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.

৫,৪১১.
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশ কতটি? [জুন, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (D-8 Organization for Economic Cooperation): 
- ১৫ জুন ১৯৯৭ সালে ইস্তাম্বুলে রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের মাধ্যমে D-8 সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
- মূল কার্যালয়: ইস্তাম্বুল, তুর্কিয়ে। 
- বর্তমান মহাসচিব: আইসিয়াকা আবদুলকাদির ইমাম (নাইজেরিয়া)। 
- এটি সদস্য দেশগুলোর অন্যান্য দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না।
- সদস্য সংখ্যা: ৯টি। 
- সদস্য রাষ্ট্র:
১. আজারবাইজান (২০২৫ সালে যোগ দেয়)
২. বাংলাদেশ
৩. মিশর
৪. ইন্দোনেশিয়া
৫. ইরান
৬. মালয়েশিয়া
৭. নাইজেরিয়া
৮. পাকিস্তান
৯. তুর্কিয়ে

উৎস: ডি-৮ ওয়েবসাইট।
৫,৪১২.
'World Trade Organisation' এর সর্বশেষ সদস্য কোনটি?
  1. আফগানিস্তান
  2. ইরান
  3. ইরাক
  4. কাতার
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি (সর্বশেষ সদস্য-  আফগানিস্তান)।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).
 
উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.
৫,৪১৩.
মেরিটাইম সিকিউরিটি কনট্রাস্ট কোন অঞ্চলের জোট?
  1. ক) লোহিত সাগর
  2. খ) ভূমধ্যসাগর
  3. গ) দক্ষিণ চীন সাগর
  4. ঘ) পারস্য উপসাগর
  5. ঙ) মেক্সিকো উপসাগর
সঠিক উত্তর:
ঘ) পারস্য উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পারস্য উপসাগর
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় এলাকার নৌ জোটের নাম হলো মেরিটাইম সিকিউরিটি কনট্রাস্ট। এটি মূলত ইরানকে কেন্দ্র করে গড়ে তোলা। এই জোটের রয়েছে মার্কিম ৫ম নৌবহর যার সদরদপ্তর হলো কাতারের দোহায়। (সূত্রঃ পেন্টাগন)
৫,৪১৪.
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. খ) হামবুর্গ, জার্মানি
  3. গ) জুরিখ, সুইজারল্যান্ড
  4. ঘ) প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
খ) হামবুর্গ, জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) হামবুর্গ, জার্মানি
ব্যাখ্যা
• ITLOS:
 - সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর।
- এটির অবস্থান জার্মানির হামবুর্গে
- এই আদালতেই ২০১২ সালের ১৪ ই মার্চ বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের রায় প্রদান করে।
- জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয় যা ১৬ নভেম্বর ১৯৯৪ কার্যকর হয়।
- বিচারক- ২১টি জাতি থেকে আসেন।
-  প্রেসিডেন্ট - বিচারক অ্যালবার্ট হফম্যান।

সূত্র: জাতিসংঘ ও ITLOS ওয়েবসাইট।
৫,৪১৫.
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট OPEC এর উদ্যোক্তা দেশ কোনটি? 
  1. সৌদি আরব
  2. ইরান
  3. ইরাক
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। 

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট।

৫,৪১৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকি শহরে নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটির নাম কী ছিলো?
  1. ক) লিটলবয়
  2. খ) আর্লিবার্ড
  3. গ) ফ্যাটম্যান
  4. ঘ) ট্রিনিটি
সঠিক উত্তর:
গ) ফ্যাটম্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্যাটম্যান
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয় এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
(সূত্র: হিস্টোরি ডটকম)
৫,৪১৭.
“Triple Alliance” চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেন-
  1. ক) বেনিতো মুসোলিনি
  2. খ) ফ্রাঞ্জ জোসেফ
  3. গ) এডলফ হিটলার
  4. ঘ) অটো ভন বিসমার্ক
সঠিক উত্তর:
ঘ) অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা
১৮৮২ সালে জার্মান চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া-হাঙেরীর মধ্যে সামরিক সহায়তা বিষয়ক “Triple Alliance” চুক্তি স্বাক্ষরিত হয়।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই]
৫,৪১৮.
কোন সংস্থার সাথে 'পঞ্চশীলা' নীতির সর্ম্পক রয়েছে?
  1. NAM
  2. SAARC
  3. ASEAN
  4. Commonwealth
সঠিক উত্তর:
NAM
উত্তর
সঠিক উত্তর:
NAM
ব্যাখ্যা
• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৩।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা; 
→ অনাগ্রাসন; 
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

• এই ‘পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার নক্রমা।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৫,৪১৯.
'IMO' কোন ধরনের সংস্থা?
  1. ক) আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
  2. খ) বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা
  3. গ) আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
  4. ঘ) সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
ব্যাখ্যা
⇨ International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
⇨ এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
⇨ তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
⇨ শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
⇨ IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
⇨ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।

অন্যদিকে,
▪ IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
▪ WMO : বিশ্ব আবহাওয়া সংস্থা
▪ ICAO : আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র:- IMO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪২০.
বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২
ব্যাখ্যা
কমনওয়েলথ:

- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথের সাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪২১.
কোন দেশটি আসিয়ানের সদস্য?
  1. ক) জাপান
  2. খ) মিয়ানমার
  3. গ) তাইওয়ান
  4. ঘ) পূর্ব তিমুর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
ব্যাখ্যা
ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনেই ও মিয়ানমার।
(সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৫,৪২২.
ASEAN এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) মালয়শিয়া
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
ঘ) কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
ASEAN: 

- ASEAN- Association of Southeast Asian Nations.
- সদর দপ্তর- জাকার্তা, ইন্দনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি- ইন্দোনেশিয়া, মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন।
- বর্তমান সদস্য ১০ টি দেশ
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ কম্বোডিয়া (৩০ এপ্রিল ১৯৯৯)।

তথ্যসূত্র: ASEAN এর ওয়েবসাইট।
৫,৪২৩.
সাফটা (SAFTA) চুক্তিতে স্বাক্ষর করে কয়টি দেশ?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা

SAFTA:
- SAFTA -এর পূর্ণ নাম: South Asian Free Trade Area Agreement.
- এটি দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি।
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠিত।
- ২০০৬ সালে কার্যকর হয়।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা।
- এর সদস্য সার্কভুক্ত আটটি দেশ।

• সদস্য দেশসমূহ,
- আফগানিস্তান,
- বাংলাদেশ,
- ভুটান,
- ভারত,
- মালদ্বীপ,
- নেপাল,
- পাকিস্তান,
- শ্রীলঙ্কা। 

• চুক্তির মূল বিষয়বস্তু:
- ধাপে ধাপে ১০ বছরের মধ্যে সকল সদস্য দেশের মধ্যে শুল্ক শূন্য করার পরিকল্পনা।
- চুক্তির আওতায় বেশিরভাগ শিল্পজাত পণ্য ও কৃষিপণ্য অন্তর্ভুক্ত।
- অপ্রয়োজনীয় কাস্টমস এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্যোগ।
- বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানো।

উৎস: SAFTA ওয়েবসাইট।

৫,৪২৪.
গালফ কো-অপারেশন কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৭ সালে
সঠিক উত্তর:
১৯৮১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮১ সালে
ব্যাখ্যা
GCC:
- GCC এর পূর্ণরূপ- Gulf Cooperation Council.
- এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এই জোটটি ১৯৮১ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়।
- জোটটির মূল উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা করা।
- বর্তমানে এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ কাতার,
→ কুয়েত,
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ বাহরাইন এবং
→ ওমান।

সূত্র: GCC ওয়েবসাইট।
৫,৪২৫.
'ILO' প্রতিষ্ঠার সাথে নিচের কোন চুক্তিটি জড়িত?
  1. প্যারিস চুক্তি
  2. ভার্সাই চুক্তি
  3. রোম চুক্তি
  4. জেনেভা চুক্তি
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪২৬.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (অক্টোবর, ২০২৫)
  1. ক্রিস্টিন লাগার্দে
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. রড্রিগো ডে রাতো
  4. মিশেল ক্যামডেসসুস
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (অক্টোবর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৪২৭.
UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে -
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা:
- UNIDO এর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের প্রচার এবং ত্বরান্বিত করা।
- UNIDO-এর পূর্ণরূপ United Nations Industrial Development Organization.
- প্রতিষ্ঠাকাল– ১৭ নভেম্বর, ১৯৬৬।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৮৫ সালে।
- বর্তমান মহাপরিচালক– গার্ড মুলার (দায়িত্ব গ্রহণ–১০ ডিসেম্বর, ২০২১)।
- সদর দপ্তর– ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য সংখ্যা– ১৭২ টি।

উৎস: UNIDO Official Website. [লিঙ্ক]
৫,৪২৮.
African Union-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো, মিশর
  2. লাগোস, নাইজেরিয়া
  3. আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  4. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: মোহাম্মদ ওউলদ গাজোয়ানি (মৌরিতানিয়ার রাষ্ট্রপতি)।

⇒ এজেন্ডা ২০৬৩:
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
- ২০১৩ সালে আফ্রিকান ইউনিয়নের ৫০তম বার্ষিকীতে এজেন্ডাটি গৃহীত হয।
- এর মূল উদ্দেশ্য হলো আফ্রিকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে ২০৬৩ সালের মধ্যে আফ্রিকা একটি উন্নত, স্থিতিশীল এবং সমৃদ্ধ মহাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

উৎস: African Union ওয়েবসাইট।
৫,৪২৯.
‘সাউথ সামিট (South Summit)’ কোন জোটের সর্বোচ্চ নীতিনির্ধারণ করে?
  1. ক) G-7
  2. খ) G-15
  3. গ) G-77
  4. ঘ) D-8
সঠিক উত্তর:
গ) G-77
উত্তর
সঠিক উত্তর:
গ) G-77
ব্যাখ্যা
The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট। ১৯৬৪ সালের ১৫ জুন ৭৭টি দেশের সমন্বয়ে এটি গঠিত হলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৪টি। এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। ‘সাউথ সামিট (South Summit)’ এই জোটের সর্বোচ্চ নীতিনির্ধারণ করে। প্রথম এবং দ্বিতীয় ‘সাউথ সামিট (South Summit)’ যথাক্রমে ১০-১৪ এপ্রিল, ২০০০ সালে কিউবার হাভানায় এবং ১২-১৬ জুন, ২০০৫ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় ‘সাউথ সামিট (South Summit)’ উগান্ডায় অনুষ্ঠিত হবে।
[সূত্র: G-77 ওয়েবসাইট]
৫,৪৩০.
WTO প্রতিষ্ঠার মাধ্যমে GATT-এর কোন আলোচনার রাউন্ডের সমাপ্তি ঘটে?
  1. টোকিও রাউন্ড
  2. দোহা রাউন্ড
  3. উরুগুয়ে রাউন্ড
  4. মারাকেশ রাউন্ড
সঠিক উত্তর:
উরুগুয়ে রাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে রাউন্ড
ব্যাখ্যা

উরুগুয়ে রাউন্ড (Uruguay Round):
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- উরুগুয়ে রাউন্ডের সংলাপ ৮ বছর ধরে চলেছিল।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।

• WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) হলো একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম নিয়ে কাজ করে। এর কেন্দ্রস্থলে WTO চুক্তি রয়েছে। এই চুক্তিটি আলোচনার মাধ্যমে বিশ্বের বেশির ভাগ ব্যবসায়ী দেশগুলোর দ্বারা স্বাক্ষরিত হয় এবং তাদের সংসদে অনুমোদিত হয়।
- এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বাণিজ্য যতটা সম্ভব সাবলীল ও অবাধে করা যায়।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

৫,৪৩১.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
  1. হেনরি ডুন্যান্ট
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মেলভিন জোন্স
  4. রবার্ট ব্যাডেন পাওয়েল
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা

• স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

৫,৪৩২.
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (Security Council):
- নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য দায়ী। 
- এর ১৫টি সদস্য, যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র) এবং ১০টি অস্থায়ী সদস্য।
- অস্থায়ী সদস্যদের কোটাভিত্তিতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ল্যাটিন আমেরিকা, পূর্ব-ইউরোপ, এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হয়।
- অস্থায়ী সদস্যপদের মেয়াদ দুই বছর।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উৎস: UNSC ওয়েবসাইট। 
৫,৪৩৩.
কোন সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়?
  1. ক) কাসাব্লাংকা সম্মেলন
  2. খ) রাবাত সম্মেলন
  3. গ) কায়রো সম্মেলন
  4. ঘ) খার্তুম সম্মেলন
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
ব্যাখ্যা
আল আকসা মসজিদে ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে সম্মেলনের মাধ্যমে The Organisation of Islamic Cooperation (OIC) প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসি’র বর্তমান সদস্য ৫৭টি।
বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি’র সদস্যপদ লাভ করে।
এর বর্তমান ১১তম মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন।
(সূত্র: OIC ওয়েবসাইট)
৫,৪৩৪.
For the first time Islamic Index has been introduced in the share market of:
  1. Bahrain
  2. Malaysia
  3. Egypt
  4. Iran
সঠিক উত্তর:
Bahrain
উত্তর
সঠিক উত্তর:
Bahrain
ব্যাখ্যা
শেয়ার বাজারে ইসলামিক সূচক: 
- ইসলামী স্টক মার্কেটের উদ্দেশ্য হলো উদ্বৃত্ত ইউনিট থেকে ঘাটতি ইউনিটে তহবিল প্রবাহকে সহজ করা।
- কিন্তু এটি অন্যায়, প্রতারণা এবং মিথ্যা লেনদেনের অনুমতি দেয় না।
- ইসলামী স্টক মার্কেট শরিয়া সূচকে তালিকাভুক্ত হওয়ার আগে, শরিয়া অনুসারে হারাম (পাপ) হিসাবে বিবেচিত হয় সেই মানদণ্ড থেকে উত্তীর্ণ হতে হবে। 
- ডাও জোন্স অ্যান্ড কোম্পানি ১৯৯৯ সালে ডাও জোন্স ইসলামিক মার্কেট ওয়ার্ল্ড (ডিজেআইএম) সূচক সিরিজ চালু করার পর থেকে এই শিল্পটি ওআইসি দেশগুলির মধ্যে ভালভাবে বৃদ্ধি পাচ্ছে।
- সূচকটি প্রথম বাহরাইনে চালু করা হয়েছিল।
- এটিই ছিল মুসলিম শরিয়া আইন মেনে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের জন্য তৈরি করা প্রথম সূচক।

উৎস: Munich Personal RePEc Archive. [link]
৫,৪৩৫.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১২৩
  2. খ) ১২৭
  3. গ) ১১২
  4. ঘ) ১২৯
সঠিক উত্তর:
ক) ১২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৩
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
৫,৪৩৬.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. নিউ ইয়র্ক
  4. রোম
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক
ব্যাখ্যা
UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪৩৭.
ICSID - তে স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ক) ১৫৭টি
  2. খ) ১৬৫টি
  3. গ) ১৫৮টি
  4. ঘ) ১৮৫টি
সঠিক উত্তর:
খ) ১৬৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬৫টি
ব্যাখ্যা
▪ ICSID - তে স্বাক্ষরকারী সর্বশেষ দেশ এঙ্গোলা। দেশটি ১৪ জুলাই ২০২২ সালে স্বাক্ষর করে। 
▪ মোট স্বাক্ষরকারী দেশ - ১৬৫টি , অনুমোদনকারী দেশ - ১৫৭টি , সর্বশেষ অনুমোদনকারী দেশ - কিরগিজস্তান (২১ এপ্রিল ২০২২)। 
▪ মোট ৮ টি দেশ স্বাক্ষর করলেও এখনো অনুমোদন পায়নি। এগুলো হলো - 
- Ethiopia - Sep 21, 1965
- Thailand - Dec 06, 1985
- Belize - Dec 19, 1986
- Guinea-Bissau - Sep 04, 1991
- Russian Federation - Jun 16, 1992
- Namibia - Oct 26, 1998
- Dominican Republic - Mar 20, 2000
- Angola - Jul 14, 2022

তথ্যসূত্র:- ICSID ওয়েবসাইট।
৫,৪৩৮.
পারস্য উপসাগরীয় জোট কোনটি?
  1. GCC
  2. COMESA
  3. Arab League
  4. OPEC
সঠিক উত্তর:
GCC
উত্তর
সঠিক উত্তর:
GCC
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরূপ-Gulf Cooperation Council.  
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
 
• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং
→ ওমান।
 
সূত্র: ব্রিটানিকা।
৫,৪৩৯.
IDB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) ড. রাশিদ আল ওথাইমিন
  2. খ) আহমেদ আবুল ঘেইত
  3. গ) ড. বন্দর এম এইচ হাজ্জর
  4. ঘ) ড. নায়েফ আল হাজরাফ
সঠিক উত্তর:
গ) ড. বন্দর এম এইচ হাজ্জর
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. বন্দর এম এইচ হাজ্জর
ব্যাখ্যা

- IDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের ড. বন্দর হাজ্জাজ। IDB এর প্রেসিডেন্ট অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে।
- Islamic Development Bank (IDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে IDB এর আর্টিকেল অব অ্যাগ্রিমেন্টস গৃহিত হয়।
- ১৯৭৫ সালের জুলাই মাসে IDB এর বোর্ড অব গভর্নরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয়।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IDB এর কার্যক্রম হিজরি সন অনুসারে চলে।
- IDB থেকে ‍ঋণ গ্রহিতাদের মধ্যে বাংলাদেশ প্রথম (২২.২৯ বিলিয়ন ডলার)।
- IDB এর বর্তমান সদস্য ৫৭টি।
(তথ্যসূত্রঃ IDB ওয়েবসাইট)

৫,৪৪০.
পেনশন স্কিম প্রত্যয় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে?
  1. ১ জুন' ২০২৪
  2. ১ জুলাই' ২০২৪
  3. ১ মার্চ' ২০২৪
  4. ১ জুন' ২০২৩
সঠিক উত্তর:
১ জুলাই' ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই' ২০২৪
ব্যাখ্যা
পেনশন স্কিম প্রত্যয় আনুষ্ঠানিকভাবে চালু হয় - ১ জুলাই ২০২৪। 

সর্বজনীন পেনশন:
দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৫টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো
যথাক্রমে-
• প্রবাস স্কিম,
• প্রগতি স্কিম,
• সুরক্ষা স্কিম,
• সমতা স্কিম,
• প্রত্যয় স্কিম।
উল্লেখ, ষষ্ঠ সর্বজনীন পেনশন স্কীম হিসেবে 'সেবক' ২০২৫ সালে চালু হতে পারে। 

তথ্যসূত্র - সর্বজনীন পেনশন স্কিমের ওয়েবসাইট। 
৫,৪৪১.
জাতিসংঘের 'International Year of Peace and Trust' সাল কোনটি?
  1. ২০২৪ সাল
  2. ২০২৫ সাল
  3. ২০২৬ সাল
  4. ২০২৭ সাল
সঠিক উত্তর:
২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সাল
ব্যাখ্যা
International Years:
• ২০২৪ সাল:
- International Year of Camelids.

• ২০২৫ সাল:
- International Year of Peace and Trust.
- International Year of Glaciers' Preservation.
- International Year of Cooperatives.

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- International Year of the Woman Farmer.

• ২০২৭সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
৫,৪৪২.
নিচের কোন শহরে CIRDAP এর সদর দপ্তর অবস্থিত?
  1. ভিয়েনটিয়ানে
  2. ম্যানিলা
  3. তেহরান
  4. ঢাকা
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
• CIRDAP:
• পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
• প্রতিষ্ঠাতা সংস্থা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।
• এটি একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।

• প্রতিষ্ঠাকাল: ৬ জুলাই, ১৯৭৯ সালে।
• সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ। 
• সদস্য সংখ্যা: ১৫টি।
• সদস্য দেশসমূহ:
- দক্ষিণ এশিয়া: আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।
- দক্ষিণ-পূর্ব এশিয়া: ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম।
- অন্যান্য: ইরান, ফিজি।

উৎস: CIRDAP ওয়েবসাইট
৫,৪৪৩.
IPCC - এর সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১৮৮
  2. খ) ১৯২
  3. গ) ১৯৫
  4. ঘ) ১৮৪
সঠিক উত্তর:
গ) ১৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫
ব্যাখ্যা

এক নজরে IPCC:
- প্রতিষ্ঠাকাল -- ৬ ডিসেম্বর, ১৯৮৮ সাল
- প্রতিষ্ঠার স্থান -- জাতিসংঘের সাধারণ পরিষদ
- যে দুটি সংস্থার উদ্যোগে গঠিত -- World Meteorological Organization (WMO) ও United Nations Environment Programme (UNEP)
- সদস্য সংখ্যা -- ১৯৫টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন -- UN General Assembly Resolution 43/53
- সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড

উৎসঃ IPCC ওয়েবসাইট ও Live MCQ content (upcoming)

৫,৪৪৪.
International Civil Aviation Organization এর সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১৮৮টি
  2. খ) ১৯০টি
  3. গ) ১৯৩টি
  4. ঘ) ১৯৫টি
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAO (International Civil Aviation Organization) এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। এটির প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত। এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে। বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ।
(সূত্রঃ ICAO ওয়েবসাইট)
৫,৪৪৫.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধীন পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কী নামে পরিচিত?
  1. ECE
  2. ESCWA
  3. ECLAC
  4. ESCAP
সঠিক উত্তর:
ESCWA
উত্তর
সঠিক উত্তর:
ESCWA
ব্যাখ্যা
ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা।
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।
৫,৪৪৬.
উপসাগরীয় সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮১ সালে
  3. গ) ১৯৮৫ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮১ সালে
ব্যাখ্যা
GCC এর পূর্ণরূপ- Gulf Co-operation Council। অর্থাৎ GCC হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা।
এটি প্রতিষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারি, ১৯৮১ সালে। সংস্থাটির সদস্য দেশ ৬ টি।
দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
এর সদরদপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
GCC এর বর্তমান মহাসচিব ড. নায়েফ আল এম. আল হাজরাফ। তিনি কুয়েতের নাগরিক এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।
উৎসঃ জিসিসির ওয়েবসাইট।
৫,৪৪৭.
জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তার পদবি কোনটি?
  1. ক) প্রশাসক
  2. খ) মহাসচিব
  3. গ) মহাপরিচালক
  4. ঘ) আন্ডার সেক্রেটারি
সঠিক উত্তর:
খ) মহাসচিব
উত্তর
সঠিক উত্তর:
খ) মহাসচিব
ব্যাখ্যা
জাতিসংঘ সচিবালয়/Secretariat 
▪ সচিবালয় বা সেক্রেটারিয়েট জাতিসংঘের প্রধান প্রশাসনিক বিভাগ। জাতিসংঘের দৈনন্দিন কার্যক্রম এই অঙ্গসংস্থা থেকে পরিচালিত হয়।
মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। মহাসচিবের অধীনে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচিত কর্মচারীদের নিয়ে সচিবালয় পরিচালিত হয়ে থাকে।
▪ নিউইয়র্কে সদরদপ্তরের বাইরে জাতিসংঘের আঞ্চলিক অফিস রয়েছে - জেনেভা, নাইরোবি ও ভিয়েনাতে।
▪ জাতিসংঘ ১৫-তম অধ্যায়ে (৯৭ - ১০১ নং অনুচ্ছেদ) জাতিসংঘ সচিবালয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট। 
৫,৪৪৮.
বর্তমানে IBRD-এর মোট সদস্য দেশের সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ১৮৯টি
  2. ১৯০টি
  3. ১৯১টি
  4. ১৯২টি
সঠিক উত্তর:
১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৯টি
ব্যাখ্যা

IBRD:
- IBRD এর পূর্ণরূপ: International Bank for Reconstruction and Development.
- বর্তমান সদস্য: ১৮৯টি।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫,৪৪৯.
'SDR' নিম্নের কোন অর্থনৈতিক সংস্থার মুদ্রা ব্যবস্থা?
  1. World Bank
  2. IMF
  3. WTO
  4. BRICS
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- অর্থাৎ, SDR হল IMF এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা যা দেশের জন্য সাহায্য বা সংকট কাটাতে ব্যবহৃত হয়।

⇒ SDR এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) ওপর নির্ভর করে।
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উৎস: IMF ওয়েবসাইট।
৫,৪৫০.
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কাঠমান্ডু, নেপাল
  2. থিম্পু, ভুটান
  3. ইসলামাবাদ, পাকিস্তান
  4. মালে, মালদ্বীপ
সঠিক উত্তর:
ইসলামাবাদ, পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ইসলামাবাদ, পাকিস্তান
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।

উল্লেখ্য,
সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাত, গান্ধীনগর ভারত,
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলংকা,
- সার্ক কৃষিবিষয়ক কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ,
- সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল,
- সার্ক শক্তি কেন্দ্র: পাকিস্তান,
- সার্ক বন গবেষণা কেন্দ্র: থিম্পু, ভুটান,
- সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান,
- সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র: মালে, মালদ্বীপ।

উৎস: SAARC ওয়েবসাইট।
৫,৪৫১.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০২২ অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ-
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০২২ অনুযায়ী
- বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র
- বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ: চীন
- বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র এবং ২য় শীর্ষ দেশ: চীন।
৫,৪৫২.
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. রিয়াদ, সৌদি আরব
  2. কায়রো, মিশর
  3. রাবাত, মরক্কো
  4. লাহোর, পাকিস্তান
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
ব্যাখ্যা
• ওআইসি(OIC):
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [আগস্ট,২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫।

উৎস: OIC ওয়েবসাইট।
৫,৪৫৩.
জাতিসংঘের পতাকার রং কী?
  1. লাল ও সাদা
  2. সবুজ ও সাদা
  3. নীল ও সাদা
  4. কালো ও সাদা
সঠিক উত্তর:
নীল ও সাদা
উত্তর
সঠিক উত্তর:
নীল ও সাদা
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের পতাকা সারা বিশ্বের মানুষের জন্য উচ্চাকাঙ্ক্ষার প্রতীক।
- জাতিসংঘের মূল প্রতীকটি ১৯৪৫ সালে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার সম্মেলনের সময় ডিজাইনারদের একটি দল দ্বারা তৈরি করা হয়েছিল।
- জাতিসংঘ পতাকা গৃহীত হয়: ৭ ডিসেম্বর ১৯৪৬।
- জাতিসংঘের পতাকার রং নীল ও সাদা।
- পতাকার জমিন নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র।
- মানচিত্রের ২ পাশে সাদা রং-এর জলপাই গাছের দু'টি ডাল।
- জলপাই পাতাকে শান্তির প্রতীক বলা হয়।
- নীল ঢ়ং যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তির প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে।
- জাতিসংঘের পতাকার ডিজাইন দলের নেতৃত্বে ছিলেন অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট।

উৎস: UN ওয়েবসাইট।
৫,৪৫৪.
জাতিসংঘ সনদের কত নং অনুচ্ছেদে আক্রমণের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রের একক ও যৌথ আত্মরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে?
  1. ২৫ নং 
  2. ৩৯ নং 
  3. ৪৬ নং
  4. ৫১ নং
সঠিক উত্তর:
৫১ নং
উত্তর
সঠিক উত্তর:
৫১ নং
ব্যাখ্যা

জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদে আক্রমণের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রের একক ও যৌথ আত্মরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।

⇒ অনুচ্ছেদ ৫১: জাতিসংঘের কোনো সদস্যের ওপর কোনো আক্রমণ ঘটলে যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি নিরাপত্তা পরিষদ গ্রহণ করছে ততক্ষণ সেই রাষ্ট্রের একক সহজাত অধিকার বা যৌথ আত্মরক্ষার অধিকার সম্বন্ধে বর্তমান সনদের কোনো অংশই অন্তরায় হবে না।
- আত্মরক্ষার এই অধিকার কার্যকর করার জন্য সদস্যগণ কর্তৃক অবলম্বিত ব্যবস্থাদি সঙ্গে সঙ্গেই নিরাপত্তা পরিষদের কাছে পেশ করতে হবে এবং এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য এই সনদ অনুযায়ী প্রয়োজনীয় বিধিব্যবস্থা গ্রহণে নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্ব কোনো মতেই বাধাগ্রস্ত হবে না।

অন্যদিকে,
- ধারা ২৫: বর্তমান সনদ অনুযায়ী জাতিসংঘের সদস্যরা নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্ত মেনে চলতে এবং তা কার্যকর করতে সম্মত হচ্ছে।
- অনুচ্ছেদ ৩৯: শান্তির প্রতি কোনো হুমকি রয়েছে কি না, শান্তিভঙ্গ হয়েছে কি না, অথবা কোনো আক্রমণাত্মক কার্য ঘটেছে কি না, নিরাপত্তা পরিষদ তা নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা বা পুনরুদ্ধার করার জন্য সুপারিশাদি করবে, অথবা ধারা ৪১ ও ৪২ অনুযায়ী প্রয়োজনীয় কর্মপন্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৪৫৫.
দক্ষিণ আমেরিকার বাণিজ্য গোষ্ঠী 'MERCOSUR' এর সদস্য দেশ কোনটি? (জুলাই, ২০২৫)
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. ব্রাজিল
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা)। (জুলাই, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
৫,৪৫৬.
আলেকজান্দ্রিয়া প্রটোকলের উপর ভিত্তি করে গঠিত হয় -
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. ওআইসি
  3. আরব লীগ
  4. লীগ অব নেশনস
সঠিক উত্তর:
আরব লীগ
উত্তর
সঠিক উত্তর:
আরব লীগ
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- ১৯৭৯ সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির (ক্যাম্প ডেভিড চুক্তি) জের ধরে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
- এরই পরিপ্রেক্ষিতে তখন সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া) স্থানান্তর করা হয়।
- পরে ১৯৮৯ সালে মিশর পুনরায় সদস্যপদ ফিরে পায় এবং ১৯৯০ সালে সদর দপ্তর কায়রোতে পুনঃস্থাপন করা হয়।

উৎস: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

৫,৪৫৭.
ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. UNRWA
  2. UNU
  3. UNSSC
  4. UNIDIR
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা
UNRWA:
- এটি হল জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী।
- UNRWA (The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East) হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৪৯ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব- ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

তথ্যসূত্র - UNRWA অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪৫৮.
বাংলাদেশ OIC এর কততম শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (আগস্ট, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (আগস্ট, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৪৫৯.
নিচের কোন সংস্থাটি সবার আগে প্রতিষ্ঠিত হয়?
  1. ILO
  2. ITU
  3. UPU
  4. IPU
সঠিক উত্তর:
ITU
উত্তর
সঠিক উত্তর:
ITU
ব্যাখ্যা
ITU: 
- ITU (International Telecommunicaion Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন।
- এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union.
- ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।

অন্যদিকে,
- IPU (Inter parliamentary Union) ১৮৮৯ সালে,
- UPU (Universal Postal Union) ১৮৭৪ সালে এবং
- ILO (International Labour Union) ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।

সূত্র: ITU ওয়েবসাইট।
৫,৪৬০.
জিসিসির সদস্যদেশ হচ্ছে -
  1. সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত।
  2. বাহরাইন এবং ওমান।
  3. কাতার, কুয়েত।
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
₻ GCC:  
- Gulf Cooperation Councilহলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- জিসিসির সদস্যদেশগুলো হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।

উৎস: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা। 
৫,৪৬১.
নিচের কোনটি জাতিসংঘের "বাস্তুসংস্থান পুনরুদ্ধার" দশক?
  1. ২০১৪ - ২০২৪
  2. ২০২১ - ২০৩০
  3. ২০১৯ - ২০২৮
  4. ২০২২ - ২০৩২
সঠিক উত্তর:
২০২১ - ২০৩০
উত্তর
সঠিক উত্তর:
২০২১ - ২০৩০
ব্যাখ্যা
◉ জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

→ জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২১ থেকে ২০৩০ পর্যন্ত জাতিসংঘের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের দশক ঘোষণা করেছে, যা পৃথিবীজুড়ে বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং পুনরুজ্জীবনের জন্য একটি বৈশ্বিক আহ্বান।
→ এই দশকের লক্ষ্য হল বাস্তুতন্ত্রের অবক্ষয় থামানো, সেগুলিকে পুনরুদ্ধার করা এবং এর মাধ্যমে মানুষের জীবিকা উন্নত করা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা এবং জীববৈচিত্র্যের পতন রোধ করা।

• জাতিসংঘের বিভিন্ন দশক:

- জাতিসংঘ আদিবাসী ভাষা দশক : ২০২২-২০৩২।
- সকলের জন্যে টেকসই জ্বালানি দশক : ২০১৪-২০২৪।
- নেলসন ম্যান্ডেলা শান্তি দশক : ২০১৯-২০২৮।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৪৬২.
বাংলাদেশ মোট কতবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
  1. একবার
  2. দুইবার
  3. তিনবার
  4. চারবার
সঠিক উত্তর:
দুইবার
উত্তর
সঠিক উত্তর:
দুইবার
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশ এশিয়া অঞ্চল থেকে মোট দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
- প্রথমবার : ১৯৭৯-১৯৮০ সাল মেয়াদে
- দ্বিতীয়বার : ২০০০-২০০১ সাল মেয়াদে।
- বাংলাদেশের হয়ে সর্বশেষ আনোয়ারুল করিম চৌধুরী নিরাপত্তা পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ।
- দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোনো প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৪৬৩.
বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সর্বশেষ কিস্তির ঋণ পাবে-
  1. ২০২৫ সালে
  2. ২০২৬ সালে
  3. ২০২৭ সালে
  4. ২০২৮ সালে
সঠিক উত্তর:
২০২৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২৬ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ও IMF এর ঋণ
- ২০২২ সালে বাংলাদেশ IMF থেকে ১১তম বার ঋণ প্রস্তাব করেন।
- ২০২৩ সালের জানুয়ারিতে IMF কিছু শর্তে  এই ঋণের অনুমোদন দেয়।
- ঋণ এর পরিমান- ৪.৭ বিলিয়ন ডলার(৭ টি কিস্তিতে)। 
- সুদের পরিমান ২.২%।
- সর্বশেষ কিস্তি আসবে ২০২৬ সালে।

- শর্তগুলো -
১. গুণগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত (বাধ্যতামূলক শর্ত)
- বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব পদ্ধতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংশোধন করা,
- বাজেট ঘাটতি কমিয়ে আনা।

২. অবকাঠামোগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত

- অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানো,
- আন্তর্জাতিক  বাজার অনুযায়ী জ্বালানির দাম নির্ধারণ,
- কর-জিডিপির অনুপাত .৫ শতাংশ বাড়ানো।

৩. সাধারণ শর্ত

- বিভিন্ন খাতে ভর্তুকি কমানো,
-  সুদ হার পূর্ণ উদারীকরণ,
- বিনিময় হার নির্ধারণ,
- খেলাপি ঋণের পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে আনা,
- ব্যাংকিং খাতের ঝুঁকি কমানো।

উল্লেখ্য,
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- সদরদপ্তর - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক - ক্রিস্টালিনা জর্জিয়েভা।

- ১৯৭২ সালের ১৭ আগস্ট বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের বর্তমান Special Drawing Rights (SDR) : ১৯২৬.৭৮ মিলিয়ন।

তথ্যসূত্র: IMF এর ওয়েবসাইট।
৫,৪৬৪.
"অক্সফ্যাম" কোন দেশের প্রতিষ্ঠান?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. ব্রিটেন
  4. সুইডেন
সঠিক উত্তর:
ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন
ব্যাখ্যা
• অক্সফ্যাম :
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।'
- অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম আন্তর্জাতিক কনফেডারেশনের ২২টি সদস্য সংগঠন রয়েছে। 
- অক্সফাম আন্তর্জাতিক সচিবালয় কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।

উৎস : oxfam website.
৫,৪৬৫.
AIIB ব্যাংকে চীনের ভোটাধিকারের পরিমাণ কত?
  1. ২০.৬৪ শতাংশ
  2. ২২.৬৪ শতাংশ
  3. ২৪.৬৪ শতাংশ
  4. ২৬.৫৬ শতাংশ
সঠিক উত্তর:
২৬.৫৬ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
২৬.৫৬ শতাংশ
ব্যাখ্যা
AIIB:
- The Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি গত ১৬ জানুয়ারি ২০২১ তিনি দ্বিতীয়বারের মতো ব্যাংকটির প্রেসিডেন্ট হিসেবে পাঁচবছরের জন্যে দায়িত্বগ্রহণ করেন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- ব্যাংকটিতে চীনের ভোটাধিকারের পরিমাণ ২৬.৫৬৯৭শতাংশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি।

উৎস: AIIB ওয়েবসাইট। [লিঙ্ক]
৫,৪৬৬.
Doha Round কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) টেকসই উন্নয়ন
  2. খ) বাণিজ্যব্যবস্থার সংস্কার
  3. গ) দারিদ্র্য নির্মূল
  4. ঘ) সমুদ্র অর্থনীতি
সঠিক উত্তর:
খ) বাণিজ্যব্যবস্থার সংস্কার
উত্তর
সঠিক উত্তর:
খ) বাণিজ্যব্যবস্থার সংস্কার
ব্যাখ্যা
দোহা রাউন্ড হলো আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক গৃহিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।
২০০১ সালে কাতারের দোহায় বিশ্ব বাণিজ্য সংস্থার চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয় যা এখনো চলমান। একে Doah Development Agenda নামেও অভিহিত করা হয়।
(সূত্র: WTO)
৫,৪৬৭.
ইসলামিক উন্নয়ন ব্যাংক এর সদস্য দেশ কয়টি?(সেপ্টেম্বর, ২০২৪)
  1. ৫৫ টি
  2. ৫৬ টি
  3. ৫৮ টি
  4. ৫৭ টি
সঠিক উত্তর:
৫৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭ টি
ব্যাখ্যা
Islamic Development Bank (IDB):
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
- ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে IDB এর আর্টিকেল অব অ্যাগ্রিমেন্টস গৃহীত হয়।
- ১৯৭৫ সালের জুলাই মাসে IDB এর বোর্ড অব গভর্নরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর (১৫ শাওয়াল ১৩৯৩ হিজরি) IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয়।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IDB এর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ সুলায়মান আল জাসের।

উৎস: IDB ওয়েবসাইট।
৫,৪৬৮.
নিম্নের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. IMO
  2. NATO
  3. IMF
  4. ICAO
সঠিক উত্তর:
NATO
উত্তর
সঠিক উত্তর:
NATO
ব্যাখ্যা
- NATO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। 

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা: 

- জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থা রয়েছে, যা স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করে এবং জাতিসংঘের সাথে বিভিন্ন চুক্তির মাধ্যমে সম্পর্ক স্থাপন করেছে।
- এই সংস্থাগুলি জাতিসংঘের নীতিমালা, লক্ষ্য এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যার সমাধানে সহযোগিতা করে।
- এর মধ্যে কিছু সংস্থা প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই বিদ্যমান ছিল।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলি:
১. FAO (Food and Agriculture Organization) - খাদ্য ও কৃষি উন্নয়নের জন্য কাজ করে।
২. WHO (World Health Organization) - বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে।
৩. UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) - শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিতে উন্নয়ন সাধন করে।
৪. ILO (International Labour Organization) - শ্রমিকদের অধিকার এবং কর্মস্থলে মান উন্নয়নে কাজ করে।
৫. IMF (International Monetary Fund) - বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান করে।
৬. World Bank - অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থায়ন করে।
৭. ICAO (International Civil Aviation Organization) - আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে।
৮. IMO (International Maritime Organization) - সামুদ্রিক পরিবহন ব্যবস্থার নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে।
৯. WMO (World Meteorological Organization) - আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্য সংগ্রহ ও গবেষণা করে।
১০. ITU (International Telecommunication Union) - আন্তর্জাতিক টেলিযোগাযোগ এবং প্রযুক্তি উন্নয়নে কাজ করে।
১১. IFAD (International Fund for Agricultural Development) - দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গ্রামীণ উন্নয়নে কাজ করে।
১২. UNIDO (United Nations Industrial Development Organization) - শিল্পায়নে উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের জন্য কাজ করে।
১৩. UPU (Universal Postal Union) - আন্তর্জাতিক ডাক ব্যবস্থাপনা এবং মানোন্নয়নে কাজ করে।
১৪. UNWTO (World Tourism Organization) - আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করে।
১৫. WIPO (World Intellectual Property Organization) - বিশ্বজুড়ে মেধাস্বত্ব সংরক্ষণ এবং উন্নয়নে কাজ করে।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৫,৪৬৯.
ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ কোন সংস্থার অধীনে পরিচালিত হয়েছিল?
  1. Amnesty International
  2. CARE International
  3. Lions Club
  4. Freedom Flotilla Coalition
সঠিক উত্তর:
Freedom Flotilla Coalition
উত্তর
সঠিক উত্তর:
Freedom Flotilla Coalition
ব্যাখ্যা

• ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’:
- আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (Freedom Flotilla Coalition) ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ পরিচালনা করেছে।
- গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যশিকারির নামানুসারে ‘ম্যাডলিন’ জাহাজটির নামকরণ করা হয়েছে।

⇒ আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) সম্প্রতি গাজায় ত্রাণ পৌঁছানের একাধিক উদ্যোগ গ্রহণ করে।
- এটি হচ্ছে তৃণমূল পর্যায়ের একটি আন্তর্জাতিক আন্দোলন যার উদ্দেশ্য হচ্ছে অহিংস পন্থা ও সংহতি প্রকাশের মাধ্যমে গাজায় ইসরাইলের অমানবিক অবরোধের অবসান ঘটানো।
- ২০১০ সালে মূল ফ্রিডম ফ্লোটিলার ওপর ইসরাইলি আক্রমণের পর এ সংস্থার জন্ম।
- এরপর থেকে এ আন্দোলনের কর্মীরা বিশ্বব্যাপী ইসরাইলের অমানবিক অবরোধের বিরুদ্ধে ক্যাম্পেইন পরিচালনা করছেন। 
- এর নেতৃত্বে রয়েছেন সুইডেনের জলবায়ু-বিষয়ক মানবাধিকার আইনজীবী গ্রেটা থুনবার্গ ও ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সদস্য রিমা হাসান।
- ইতালির কাতালান থেকে যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজ মাদলিন সুইডেন, ফ্রান্স, স্পেন, ব্রাজিল ও তুরস্কের কয়েকজন অ্যাক্টিভিস্ট ও আল জাজিরার একজন সাংবাদিকসহ মোট ১২ জন সাহসী নারী-পুরুষ বেশ কিছু পরিমাণসামগ্রী শিশুখাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী নিয়ে গাজার কাছাকাছি পৌঁছালে ইসরাইলি সেনারা তাতে বাধা দেয়। আন্তর্জাতিক নৌসীমানার ১০০ নটিক্যাল মাইল দূরত্বে থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক জাহাজটি কব্জা করে এবং এর মানবাধিকারকর্মীদের অপহরণ ও আটক করে ইসরাইলে নিয়ে যায়।

⇒ ২ মার্চ, ২০২৫ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। 
- ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

তথ্যসূত্র: i) CSIS ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৫,৪৭০.
জি৭ (G7) গোষ্ঠীতে অন্তর্ভুক্ত নয় কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. জার্মানি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

জি৭ (G7):
- পূর্ণ নাম: Group of Seven
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল।
- উদ্দেশ্য: বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি সমন্বয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
- জি৭-এর সদস্য দেশগুলো বিশ্বের বৃহত্তম উন্নত অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- জোটটি কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থার আওতায় নয়।
- ২০২৪ সালে সর্বশেষ G7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- কানাডা ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত G7 এর সভাপতিত্ব করবে এবং ২০২৫ সালের জুন মাসে আলবার্টার কানানাস্কিসে শীর্ষ সম্মেলনটি আয়োজন করবে।
- ৫১তম G7 শীর্ষ সম্মেলন ১৫ থেকে ১৭ জুন ২০২৫ পর্যন্ত কানাডার আলবার্টার কানানাস্কিসে অনুষ্ঠিত হবে ।
- বর্তমানে রাশিয়া জি৭ (G7) গোষ্ঠীতে অন্তর্ভুক্ত নয়।

সদস্য দেশসমূহ:
১. যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. কানাডা
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. ইতালি
৭. জাপান

উৎস: G7 Official Website
World Economic Forum

৫,৪৭১.
টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত?
  1. ক) ১১ নং
  2. খ) ১৩ নং
  3. গ) ১৫ নং
  4. ঘ) ১৭ নং
সঠিক উত্তর:
খ) ১৩ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।

- এসডিজির ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতি হ্রাস করা, প্যারিস জলবায়ু চুক্তির বিষয়গুলো বাস্তবায়ন প্রভৃতি বিষয়ে বলা হয়েছে।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৫,৪৭২.
এশীয় উন্নয়ন ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জুন- ২০২৫] 
  1. ১০
  2. ২৭
  3. ৬৯
  4. ১৬৪
সঠিক উত্তর:
৬৯
উত্তর
সঠিক উত্তর:
৬৯
ব্যাখ্যা
• এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
-  সদর দপ্তর: ফিলিপাইনের ম্যানিলায়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো - ৩১টি।
- বর্তমান সদস্যসংখ্যা - ৬৯টি।[জুন,২০২৫]
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।

উৎস: এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৫,৪৭৩.
আদিবাসী জনগণের সহায়তা তহবিল (IPAF) প্রতিষ্ঠা করে কোন সংস্থা?
  1. UNFPA
  2. FAO
  3. IFAD
  4. UNDP
সঠিক উত্তর:
IFAD
উত্তর
সঠিক উত্তর:
IFAD
ব্যাখ্যা
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD):
- বিশ্বব্যাপী কৃষি, গ্রামীণ অর্থনীতি ও খাদ্য ব্যবস্থা রূপান্তরের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৭০-এর দশকে বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রতিক্রিয়ায় গঠিত হয়।
- একটি বিশেষায়িত জাতিসংঘ সংস্থা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৭ সালে ইতালির রোমে সদর দফতর চালু হয়।
- ২০০৫ সালে IFAD জাতিসংঘের প্রথম সংস্থা হিসেবে স্বাধীন বহিঃসমীক্ষা (external evaluation) সম্পন্ন করে।
- IFAD ২০০৬ সালে আদিবাসী জনগণের সহায়তা তহবিল (IPAF) প্রতিষ্ঠা করে।
- IFAD জাতিসংঘের প্রথম তহবিল, যা একটি পাবলিক ক্রেডিট রেটিং অর্জন করে।

উৎস: IFAD ওয়েবসাইট।
৫,৪৭৪.
কত সালে EFTA গঠিত হয়?
  1. ক) ১৯৫৭ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৭০ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬০ সালে
ব্যাখ্যা
EFTA (European Free Trade Association) ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়। শুরুতে এর সদস্য ছিলো ৭টি দেশ। যথা: অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। তবে বর্তমানে এর সদস্য চারটি দেশ। যথা: সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন।
এটির প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অবস্থিত। বর্তমান জেনারেল সেক্রেটারি হেনরি গেজ। বৈশ্বিক সেবা ও পণ্য বাণিজ্যে EFTA অঞ্চলের অবস্থান যথাক্রমে পঞ্চম ও নবম।
(সূত্রঃ EFTA ওয়েবসাইট)
৫,৪৭৫.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো -
  1. UNEF
  2. UNFICYP
  3. UNTSO
  4. MINUSTAH
সঠিক উত্তর:
UNTSO
উত্তর
সঠিক উত্তর:
UNTSO
ব্যাখ্যা
 জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
 - প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল।
-  জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations)
- এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয় যা এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, 
⇒ United Nations Peacekeeping Force in Cyprus (UNFICYP) - প্রতিষ্ঠিত: ১৯৬৪ সালে।
- সাইপ্রাস দ্বীপের মধ্যে তুর্কি এবং গ্রীক সাইপ্রিয়টদের মধ্যে সংঘাত নিরসনে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়।
⇒ United Nations Emergency Force (UNEF) - প্রতিষ্ঠিত: ১৯৫৬ সালে।
- সুয়েজ সংকটের পর জাতিসংঘের প্রথম বৃহৎ শান্তিরক্ষা মিশন, যার উদ্দেশ্য ছিল মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা।
⇒ United Nations Stabilization Mission in Haiti (MINUSTAH) - প্রতিষ্ঠিত: ২০০৪ সালে।
- হাইতির রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় শান্তিরক্ষা মিশন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৪৭৬.
What is the full form of CIA?
  1. ক) Central Intelligence Agency
  2. খ) Central Intelligence Agent
  3. গ) Central Intelligent Agency
  4. ঘ) Central Intelligent Agent
সঠিক উত্তর:
ক) Central Intelligence Agency
উত্তর
সঠিক উত্তর:
ক) Central Intelligence Agency
ব্যাখ্যা
Central Intelligence Agency (CIA):

- CIA এর পূর্ণরূপ Central Intelligence Agency.
- ১৯৪৭ সালে CIA-এ প্রতিষ্ঠিত হয়।
- CIA আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি অংশ।
- CIA এর সদর দপ্তর যুক্তরাষ্টের ভার্জিনিয়ায় অবস্থিত
- CIA এর একজন পরিচালকের পাশাপাশি একটি নির্বাহী অফিস এবং সংস্থার মধ্যে পাঁচটি প্রধান বিভাগ রয়েছে।
- CIA এরএকটি অনানুষ্ঠানিক নীতিবাক্যও রয়েছে: "আপনি সত্য জানতে পারবেন এবং সত্য আপনাকে মুক্ত করবে”।
- CIA রাশিয়া, চীন, কিউবা, উত্তর কোরিয়া এবং ইরাকের মতো অন্যান্য দেশে গোপন অভিযানে জড়িত।
- প্রতিষ্ঠার পর থেকে CIA যে সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তার মধ্যে রয়েছে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা, স্নায়ুযুদ্ধের সময় কিউবার নেতা ফিদেল কাস্ত্রোকে হত্যার চেষ্টা, ইন্টারনেট এবং ইমেলের নজরদারিতে।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৫,৪৭৭.
ঔপনিবেশিক শাসনাধীন অঞ্চলগুলোকে স্বাধীন করার উদ্দেশ্যে জাতিসংঘের কোন অঙ্গসংস্থা গঠিত হয়?
  1. নিরাপত্তা পরিষদ
  2. অছি পরিষদ
  3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
সঠিক উত্তর:
অছি পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
অছি পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (The General Assembly),
• নিরাপত্তা পরিষদ (The Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (The Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (The International Court of Justice),
• অছি পরিষদ (The Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (The Secretariat)।
 
অছি পরিষদ:
- অছি পরিষদ বা Trusteeship Council জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি।
- উপনিবেশিক শাসনাধীন অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করার লক্ষ্যে এই পরিষদ গঠিত হয়।
- জাতিসংঘের Trusteeship এর অধীনে থাকা সর্বশেষ অঞ্চল পালাউ এর স্বাধীনতা লাভের মাধ্যমে, ১৯৯৪ সালের ১ নভেম্বর অছি পরিষদের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৪৭৮.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. নাইজেরিয়া
  2. সুদান
  3. কেনিয়া
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২ সাল।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়: ৫ জুন।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৫) 
- প্রধানের পদবী নির্বাহী পরিচালক।
-নির্বাহী পরিচালক- ইঙ্গার অ্যান্ডারসেন

সূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৪৭৯.
'সেইভ দ্যা চিলড্রেন' কোন দেশভিত্তিক দাতব্য সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
• সেইভ দ্যা চিলড্রেন (Save the Children):
- যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
- কার্যক্ষেত্র: শিশুরা যেন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।
- প্রতিষ্ঠাতা: Eglantyne Jebb।
- প্রথম বিশ্বযুদ্ধের কারণে ইউরোপের বহু দেশের শিশুদের দুর্দশা দেখে ব্রিটিশ নারী নাগরিক Eglantyne Jebb এই সংগঠন গড়ে তোলেন।
- বর্তমানে শিশুদের জন্য জরুরি সহায়তার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য কাজ করছে।
- প্রতিষ্ঠা: ১৫ এপ্রিল, ১৯১৯।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান প্রধান নির্বাহী: Inger Ashing।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।

উৎস: সেইভ দ্যা চিলড্রেন ওয়েবসাইট।
৫,৪৮০.
পি-৫-এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ফ্রান্স
  2. ভারত
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উল্লেখ্য,
- প্রতি বছর জানুয়ারি মাসে, দশটি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত করা হয়।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলবেনিয়া (২০২৩), ব্রাজিল (২০২৩), ইকুয়েডর (২০২৪), গ্যাবন (২০২৩), ঘানা (২০২৩), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৫,৪৮১.
ব্যাংকক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়-
  1. SAFTA
  2. APTA 
  3. NPTA
  4. AFTA
সঠিক উত্তর:
APTA 
উত্তর
সঠিক উত্তর:
APTA 
ব্যাখ্যা

• Asia-Pacific Trade Agreement ( APTA ).
- APTA হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাংকক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.

• APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ, 
- চীন, 
- ভারত, 
- লাওস, 
- মঙ্গোলিয়া, 
- কোরিয়া প্রজাতন্ত্র, 
- শ্রীলঙ্কা। 

উৎস: ESCAP Website.

৫,৪৮২.
United Nations Population Fund এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. UNFP
  2. UNPF
  3. UNPA
  4. UNFPA
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা
United Nations Population Fund বা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA): 
- প্রতিষ্ঠা: ১৯৬৯ সালে "জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল" (United Nations Fund for Population Activities বা UNFPA) নামে প্রতিষ্ঠিত।
- নাম পরিবর্তন: ১৯৮৭ সালে নামকরণ করা হয় "জাতিসংঘ জনসংখ্যা তহবিল" (United Nations Population Fund), তবে UNFPA সংক্ষিপ্ত রূপটি (acronym) রয়ে গেছে।
- ১৫০+ দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে, যেখানে বিশ্বের ৮০ শতাংশ জনসংখ্যা বসবাস করে।
- পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য সেবা এবং যৌন ও প্রজনন অধিকার নিশ্চিত করার মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করা।
- ২০১৯ সালের নাইরোবি বিবৃতি এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে ICPD কর্মসূচি বাস্তবায়ন।
- UNFPA এর সকল কাজ মানবাধিকারের উপর ভিত্তি করে এবং সংস্কৃতির প্রতি সম্মান রেখে পরিচালিত হয়।

উৎস: UNFPA ওয়েবসাইট। 
৫,৪৮৩.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. পল-হেনরি স্পাক
  3. ট্রিগভেলী
  4. লেস্টার বি. পিয়ারসন
সঠিক উত্তর:
পল-হেনরি স্পাক
উত্তর
সঠিক উত্তর:
পল-হেনরি স্পাক
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
- সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন:
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ সালের ১০ই জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। 
- ৫১টি দেশের প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নিয়েছিলেন। 
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link]

৫,৪৮৪.
বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কোনটি?
  1. IBRD
  2. MIGA
  3. IDA
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।
- IBRD হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- IDA হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।
- IFC হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- MIGA হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- ICSID হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫,৪৮৫.
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। 

• তিনটি বিশ্ব ঐতিহ্য:
১) বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সালে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য। 
২) নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার - ১৯৮৫ সালে ঘোষিত ৩২২ তম বিশ্ব ঐতিহ্য।
৩) সুন্দরবন - ১৯৯৭ সালে ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।

• UNESCO:
- UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- প্রধান কাজ: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা ।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- সদস্য দেশ - ১৯৪টি।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে- UNESCO.
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১২২৩ টি।
- বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
-  ইউনেস্কো এর ৩০ তম সাধারণ সভায়, ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্ত্ররজাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।

সূত্র: UNESCO ওয়েবসাইট।
৫,৪৮৬.
নিচের কোন সংস্থাটি শান্তিতে তিনবার নোবেল পুরস্কার অর্জন করে? [নভেম্বর - ২০২৪]
  1. ICAN
  2. UNICEF
  3. UNHCR
  4. Red Cross
সঠিক উত্তর:
Red Cross
উত্তর
সঠিক উত্তর:
Red Cross
ব্যাখ্যা
• রেডক্রস:
- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে ‘রেডক্রস’ প্রতিষ্ঠা করেন।
- এটি মুসলিম বিশ্বে ‘রেডক্রিসেন্ট’ নামে পরিচিত।
- এটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

অন্যদিকে: 
- ICAN শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- UNICEF শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ১৯৬৫ সালে।
- UNHCR ১৯৫৪ ও ১৯৮১ সালে  দুইবার  শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট, নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৫,৪৮৭.
ডব্লিউআইপিও (WIPO) -এর প্রধান উদ্দেশ্য কী?
  1. বাণিজ্য নিয়ন্ত্রণ করা 
  2. ট্রেডমার্ক ও ডিজাইন সম্পর্কিত আইনগত সুরক্ষা 
  3. পরিবেশ সংরক্ষণ করা
  4. স্বাস্থ্যসেবা উন্নয়ন নিশ্চিত করা
সঠিক উত্তর:
ট্রেডমার্ক ও ডিজাইন সম্পর্কিত আইনগত সুরক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
ট্রেডমার্ক ও ডিজাইন সম্পর্কিত আইনগত সুরক্ষা 
ব্যাখ্যা

WIPO:
- পূর্ণরূপ: World Intellectual Property Organization. 
- বিশ্ব মেধাস্বত্ব সংস্থা।
- প্রতিষ্ঠা সাল: ১৯৬৭ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭০ সালে। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থার ধরন: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি। [ডিসেম্বর, ২০২৫]
-  Director General: Daren Tang
- প্রতিবছর প্রকাশ করে Global Innovation Index (GII).
- বিশ্বের উদ্ভাবনী ক্ষমতার সূচক প্রকাশ করে।

• WIPO-এর প্রধান উদ্দেশ্য: 
- বিশ্বব্যাপী মেধাস্বত্ব অধিকার (Intellectual Property - IP) সংরক্ষণ ও উন্নয়ন।
- সদস্য রাষ্ট্রদের মধ্যে আইনি সহযোগিতা ও মানদণ্ড তৈরি করা।
- উদ্ভাবন, শিল্প, সাহিত্য ও প্রযুক্তিকে উৎসাহ দেওয়া।
- পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইন সম্পর্কিত আইনগত সুরক্ষা প্রদান।

উৎস: WIPO ওয়েবসাইট।

৫,৪৮৮.
Commonwealth-ভুক্ত বর্তমান দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ৫২টি
  2. ৫৪টি
  3. ৫৫টি
  4. ৫৬টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কমনওয়েলথ (Commonwealth):

- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি। 
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৫,৪৮৯.
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. ক) পেরু
  2. খ) পর্তুগাল
  3. গ) নরওয়ে
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
খ) পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
খ) পর্তুগাল
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি জাতিসংঘে মহাসচিবের পদে আছেন। এর আগে ২০০৫ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন। সূত্র-জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা।
৫,৪৯০.
কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে অবস্থিত?
  1. OECD
  2. UNIDO
  3. OPEC
  4. UNICEF
সঠিক উত্তর:
OECD
উত্তর
সঠিক উত্তর:
OECD
ব্যাখ্যা
- The Organisation for Economic Co-operation and Development এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এটি ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ৩৭টি।
- বর্তমান মহাসচিব মেক্সিকোর অ্যাঞ্জেল গুরিয়া। আন্তর্জাতিক ক্ষেত্রে বহুমুখী সহযোগিতার উদ্দেশ্যে OECD গঠিত হয়।
অন্যদিকে,
- OPEC সদরদপ্তর : ভিয়েনা
- UNIDO সদরদপ্তর : ভিয়েনা
- UNICEF সদরদপ্তর : নিউইয়র্ক।
(সূত্রঃ OECD ওয়েবসাইট)
৫,৪৯১.
বাংলাদেশ কত সালে WIPO এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৮৭ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা
• WIPO:
 - WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- WIPO ১৯৬৭ সালের প্রতিষ্ঠিত হয়।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।
- বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাঙ।

সূত্র- WIPO এর ওয়েবসাইট।
৫,৪৯২.
RCEP এর সদস্যদেশ কয়টি?(সেপ্টেম্বর, ২০২৪)
  1. ১০ টি
  2. ১২ টি
  3. ১৪ টি
  4. ১৫ টি
সঠিক উত্তর:
১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫ টি
ব্যাখ্যা
 Regional Comprehensive Economic Partnership:
- Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র এবং এর মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) অংশীদারদের মধ্যে একটি বাণিজ্য চুক্তি।
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর,স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি, ২০২২ থেকে কার্যকর হয়।
- চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ; ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।

উৎস: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট।
৫,৪৯৩.
'মার্লবোরো হাউজ' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) সিডনি
  3. গ) লন্ডন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
গ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
গ) লন্ডন
ব্যাখ্যা
- মার্লবোরো হাউজ ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। 
- মার্লবোরো হাউজ ১৭১১ সালে নির্মিত হয়। 
- এটি অতীতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো । 
- ১৯৫৯ সাল থেকে এটি কমনওয়েলথের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 

(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
৫,৪৯৪.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কোথায় গঠিত হয়?
  1. ক) লুক্সেমবার্গ
  2. খ) কোপেনহেগেন
  3. গ) সিডনি
  4. ঘ) কুইবেক
সঠিক উত্তর:
ঘ) কুইবেক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুইবেক
ব্যাখ্যা
FAO:
- জতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা - (FAO)
- FAO -এর পূর্ণরুপ – Foad and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য – ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- FAO গঠিত হয় - কুইবেক, কানাডা।
- প্রতিষ্ঠা লাভ করে – ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- সদর দপ্তর– রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা–১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি  সংস্থা, সংস্থাটি হলো (ইইউ)।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক– QU Dongyu (চীনা নাগরিক)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।

তথ্যসূত্র: Official website (FAO).
৫,৪৯৫.
এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে -
  1. ক) ভারতে
  2. খ) মায়ানমারে
  3. গ) জাপানে
  4. ঘ) শ্রীলঙ্কায়
সঠিক উত্তর:
গ) জাপানে
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপানে
ব্যাখ্যা
দেশ হিসেবে রপ্তানি:
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ: যুক্তরাষ্ট্র। 
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র: জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: জাপানে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৫,৪৯৬.
ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
  1. ইন্দোনেশিয়া
  2. মালয়েশিয়া
  3. ইরাক
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ ইরান।

OPEC:

- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: OPEC এর ওয়েবসাইট।
৫,৪৯৭.
’হিউম্যান রাইটস ওয়াচ’ মূলত কী ধরনের কাজ করে?
  1. যুদ্ধাহত সৈনিকদের সেবা
  2. মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ ও প্রতিবেদন
  3. সামরিক সাহায্য প্রদান
  4. অর্থনৈতিক সাহায্য প্রদান
সঠিক উত্তর:
মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ ও প্রতিবেদন
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ ও প্রতিবেদন
ব্যাখ্যা
• হিউম্যান রাইটস ওয়াচ ( Human Rights Watch) :
- ১৯৭৮ সালে "হেলসিঙ্কি ওয়াচ" নামে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিষ্ঠিত হয়,
- এটি একটি বেসরকারি সংস্থা হিসেবে মানবাধিকার বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
- সংস্থাটির প্রধান কাজ হচ্ছে - মানব অধিকার বিষয়ে গবেষণা, মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ ও প্রতিবেদন।
- এর সদর দফতর - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ।
- অন্তর্বর্তীকালীন পরিচালক- ফেডেরিকো বোরেলও।

উৎস: Human Rights Watch website.
৫,৪৯৮.
টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহে মোট কতটি টার্গেট বা লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে?
  1. ১৯৬টি
  2. ১২০টি
  3. ১৫০টি
  4. ১৬৯টি
সঠিক উত্তর:
১৬৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৯টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ১নং লক্ষ্যমাত্রায় দারিদ্র্য নির্মূলের কথা বলা হয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল,
- ক্ষুধামুক্তি,
- সুস্বাস্থ্য,
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা,
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
- বৈষম্য হ্রাস,
- টেকসই শহর ও জনগণ,
- পরিমিত ভোগ ও উৎপাদন,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- সামুদ্রিক বাস্তুসংস্থান,
- স্থলভাগের জীবন,
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৪৯৯.
বাংলাদেশ কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. Organization of the Petroleum Exporting Countries (OPEC)
  2. International Labour Organization (ILO)
  3. World Trade Organization (WTO)
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
World Trade Organization (WTO)
উত্তর
সঠিক উত্তর:
World Trade Organization (WTO)
ব্যাখ্যা
WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organisation.
- ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৬টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বাংলাদেশ WTO এর সদস্য হয় ১ জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদর দপ্তর জেনেভা।

অন্যদিকে,
- বাংলাদেশ OPEC এর সদস্য নয়।
- ILO প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ১৯৭২ সালে বাংলাদেশ ILO এর সদস্যপদ লাভ করে।

উৎস - WTO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫০০.
CIRDAP এর বর্তমান সদস্য দেশ কয়টি? (মে, ২০২৫)
  1. ১২টি
  2. ১৫টি
  3. ১৯টি
  4. ২২টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি। (মে, ২০২৫)
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।