উত্তর
ব্যাখ্যা
রিপোর্ট অনুসারে,
- শীর্ষদেশ : নরওয়ে
- দ্বিতীয় : আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড
- সর্বনিম্ন বা ১৮৯তম : নাইজার
- বাংলাদেশের অবস্থান : ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
(তথ্যসূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫৪ / ৭৬ · ৫,৩০১–৫,৪০০ / ৭,৫৯৯
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।
- জুন, ২০২২ সালে BRICS এর সর্বশেষ সম্মেলন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে,
OPEC -এর সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
ASEAN-এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।
APEC -এর সদর দপ্তর- সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
উৎস: ব্রিকসের ওয়েবসাইট. সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
জাতিসংঘ সনদের ২(৪) নং অনুচ্ছেদ অনুযায়ী, অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ।
জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২ নং:
- ধারা ১-এ বর্ণিত উদ্দেশ্য সিদ্ধির জন্য এই সংগঠন এবং এর সদস্যরা নিম্নলিখিত মূলনীতিসমূহ অনুযায়ী কাজ করবে:
১. সব সদস্যের সার্বভৌমত্ব ও সমতার মূলনীতির ওপর এই সংগঠন প্রতিষ্ঠিত।
২. সদস্যপদের অধিকারগুলো ও সুবিধাদি সবার জন্য নিশ্চিত করার উদ্দেশ্যে সদস্যরা বর্তমান সনদ অনুযায়ী তাদের দায়দায়িত্ব সরল বিশ্বাসে মেনে চলবে।
৩. সব সদস্য তাদের আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে এমনভাবে নিষ্পত্তি করবে, যাতে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার বিঘ্নিত না হয়।
৪. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সব সদস্য আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগের ভীতি প্রদর্শন থেকে এবং জাতিসংঘের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো উপায় গ্রহণ করা থেকে নিবৃত্ত থাকবে।
অন্যদিকে,
- অনুচ্ছেদ ১(১) নং: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ এবং এ উদ্দেশে শান্তিভঙ্গের হুমকি নিবারণ ও দূরীকরণের জন্য এবং আক্রমণ অথবা অন্যান্য শান্তিভঙ্গকর কার্যকলাপ দমনের জন্য কার্যকর যৌথ কর্মপন্থা গ্রহণ এবং শান্তিপূর্ণ উপায়ে ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের নীতির সঙ্গে সংগতি রেখে আন্তর্জাতিক বিরোধ বা শান্তিভঙ্গের আশঙ্কাপূর্ণ পরিস্থিতির নিষ্পত্তি বা সমাধান;
- অনুচ্ছেদ ৫ নং: জাতিসংঘের কোনো সদস্যের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রতিষেধকমূলক অথবা বল প্রয়োগমূলক কোনো ব্যবস্থা নেওয়া হলে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ তার সদস্যপদের অধিকার ও সুযোগ-সুবিধাগুলো সাময়িকভাবে প্রত্যাহার করতে পারে। নিরাপত্তা পরিষদ ওইসব অধিকার এবং সুযোগ-সুবিধা ব্যবহারের ক্ষমতা প্রত্যর্পণ করতে পারবে।
উৎস: UN ওয়েবসাইট।
রাশিয়া ওপেক প্লাস (OPEC+)-এর সদস্য রাষ্ট্র।
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)।
- OPEC+ দেশ: ৮টি (সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান)।
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।
উৎস: OPEC ওয়েবসাইট।
কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [আগস্ট, ২০২৫]।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।
উৎস: Commonwealth ওয়েবসাইট।
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪ সাল।
- আরব লীগের ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫ সাল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- বর্তমান সদস্য দেশ: ২২টি।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত।
⇒ উদ্দেশ্য:
•সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যেকোনো সিদ্ধান্ত নিতে হলে মোট ১৫টি সদস্যের মধ্যে কমপক্ষে ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন।
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে: বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।
⇒ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৭ নং অনুচ্ছেদ: ভোটদান রীতি
১. নিরাপত্তা পরিষদে প্রত্যেক সদস্যের একটি ভোটদানের অধিকার থাকবে।
২. পদ্ধতিগত বিষয়গুলো ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে নয়টি সদস্যের ইতিবাচক ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে।
৩.অন্যান্য বিষয়ে স্থায়ী সদস্যদের সমর্থনসূচক ভোটসহ মোট নয়টি সদস্যের ইতিবাচক ভোটে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে; অবশ্য ষষ্ঠ অধ্যায় অথবা ৫২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিবদমান সদস্য ভোটদানে বিরত থাকবে।
উৎস: UN Security Council ওয়েবসাইট।
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- ইউরোপীয় ইউনিয়ন ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বেলজিয়ামের ব্রাসেলসে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
OIC:
- ইসলামি সহযোগিতা সংস্থা OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন।
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।
উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.
• পাকিস্তান BIMSTEC-এর সদস্য দেশ নয়
• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।
উৎস: BIMSTEC ওয়েবসাইট।
Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।
উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন। তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন। ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান।
উৎস: Red Cross ওয়েবসাইট।
ECLAC:
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ECLAC.
- ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: সান্তিয়াগো, চিলি।
- নির্বাহী সচিব: হোসে ম্যানুয়েল সালাজার-সিরিনাচস।
তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
• বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
-বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।
- IBRD হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
-IDA হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- এ সংস্থা নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।
-IFC হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- MIGA হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
-ICSID হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।
উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
গুরুত্বপূর্ণ দিবস:
- বিশ্ব সমুদ্র দিবস - প্রতি বছর ৮ জুন পালিত হয়।
- উদ্ভব: ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে দিবসটি পালনের ধারণা আসে।
- জাতিসংঘের স্বীকৃতি: ২০০৮ সালে দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।
- প্রথম উদযাপন: ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপন শুরু হয়।
এছাড়াও,
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
সূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
• NDB (New Development Bank):
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ১১টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ( জানুয়ারি, ২০২৫ থেকে)।
উৎস: New Development Bank ওয়েবসাইট।
ওপেক (OPEC)
- ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা।
- এর সদস্য মোট ১৩ টি দেশ।
- ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রথম পাঁচ সদস্য নিয়ে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- সদস্যগুলো হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা।
- OPEC বর্তমান সদস্য সংখ্যা- ১৩।
- OPEC এর সদরদপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়ায়।
- যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত দেশ নয়।
- ১৯৬৫ সালের পূর্বে সদরদপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
উৎস:OPEC : Home, OPEC
চীন G7 এর সদস্য নয়।
G7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- রাশিয়া G7 এর সদস্যভুক্ত দেশ নয়।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।
উৎস: ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
• OIC:
- OIC (The Organization of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- এ সংস্থার কেন্দ্রীয় দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ওআইসি-এর ৩২তম সদস্য।
- ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান আয়োজিত দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে।
- ওআইসির অধীনে তিনটি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়; এর মধ্যে একটি বাংলাদেশের গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), একটি নাইজারে এবং আরেকটি উগান্ডায় অবস্থিত।
উল্লেখ্য,
- ১৯৬৭ সালে জেরুজালেমের পবিত্র মসজিদুল আল আকসায় অগ্নিসংযোগের ঘটনার পর মুসলিম দেশগুলো মিলিত হয়ে OIC গঠন করে।
- মধ্যপ্রাচ্য, উত্তর-পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং ভারতীয় উপমহাদেশের মুসলিম অধ্যুষিত এসব রাষ্ট্র নিয়ে এ সংগঠন গঠিত হয়েছে।
- এর পর্যবেক্ষক সদস্য ১৭টি।
- গঠনের সময় এর সদস্য সংখ্যা ছিল মাত্র ২৪টি।
- সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে আইভরি কোস্ট।
- ওআইসি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা।
- এ সংস্থার সরকারি ভাষা হলো আরবি, ইংরেজি ও ফরাসি।
তথ্যসূত্র: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
আর্টিকেল: ৬: গণহত্যা (Genocide):
এই সংবিধির উদ্দেশ্যে, “গণহত্যা” বলতে বোঝানো হবে নিম্নলিখিত কোনো কার্যকলাপ, যা পূর্ণ বা আংশিকভাবে কোনো জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠী ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত হয়:
(ক) গোষ্ঠীর সদস্যদের হত্যা করা;
(খ) গোষ্ঠীর সদস্যদের শারীরিক বা মানসিক গুরুতর ক্ষতি সাধন করা;
(গ) গোষ্ঠীর ওপর এমন জীবনযাত্রার শর্ত চাপানো যা তাদের পূর্ণ বা আংশিক শারীরিক ধ্বংসের দিকে নিয়ে যায়;
(ঘ) গোষ্ঠীর মধ্যে জন্মদানের জন্য প্রয়োজনীয় কার্যকলাপ রোধ করার ব্যবস্থা চাপানো;
(ঙ) গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য কোনো গোষ্ঠীতে স্থানান্তর করা।
রোম সংবিধি (Rome Statute):
- রোম সংবিধি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। - ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি।
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- মূলত আন্তর্জাতিক অপরাধের বিচারে দেশীয় বিচারব্যবস্থার সমর্থনে বা এটার পরিপূরক (কমপ্লিমেন্টারি) হিসেবে কাজ করার জন্য আইসিসি তৈরি হয়েছিল (রোম সংবিধির প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১ ও ১৭)।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।
উৎস: ICC ওয়েবসাইট।
Islamic Development Bank (IDB):
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।
⇒ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
⇒ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে।
উৎস: IDB ওয়েবসাইট।
• Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।
উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন।
- ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান।
এছাড়াও,
- Red Cross সাতটি মৌলিক নীতি (মানবতা, নিরপেক্ষতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য, এবং সর্বজনীনতা) অনুসরণ করে।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।
তথ্যসূত্র: Red Cross ওয়েবসাইট।
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। [নভেম্বর, ২০২৫]
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: FAO অফিসিয়াল ওয়েবসাইট।
বেনেলাক্স (BENELUX)
- BENELUX এর পূর্ণরুপ- Belgium, Netherlands and Luxemburg Economic Co-operation।
- এর সদস্য দেশ ৩ টি। যথা- বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ।
- বেনেলাক্স এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
- বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন (১৯৪৪ সালে চুক্তি স্বাক্ষরিত হয়, ১৯৪৮ সালে কার্যকর হয়)
- বেনেলাক্স ইকোনোমিক ইউনিয়ন (১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়, ১৯৬০ সালে কার্যকর হয়)
- নিউজিল্যান্ড বেনেলাক্স এর সদস্য দেশ নয়।
উৎস: বেনেলাক্স ওয়েবসাইট।
• Care International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।
⇒ Care International গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে।
- এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সাহায্য করা।
- প্রথমদিকে CARE Packages নামে পরিচিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হতো।
- ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থায় রূপান্তরিত হয়।
তথ্যসূত্র: Care International ওয়েবসাইট।
Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল একটি সেবামূলক সংগঠন,
- এটা ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত।
- এটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- সংস্থাটির নীতিবাক্য হলো "নিজের উপরে সেবা"।
- বর্তমানে রোটারি ইন্টারন্যাশনালের সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ইভানস্টন, ইলিনয় শহরে অবস্থিত।
সূত্র: Rotary International ওয়েবসাইট।
• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [ডিসেম্বর, ২০২৫]
•মূল লক্ষ্য:
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।
উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।
উৎস: OPEC ওয়েবসাইট।
- UNIDO এর মহাপরিচালক Gerd Müller.
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO-United Nations Industrial Development Organization) সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বাংলাদেশ ২৮ জুন ১৯৮৫ এর সদস্যপদ লাভ করে। বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- প্রশ্নে উল্লেখিত Gilbert F. Houngbo দায়িত্ব পালন করছেন হিশেবে, Catherine M. Russell ইউনিসেফের বর্তমান প্রধান এবং Achim Steiner UNDP এর প্রশাসক হিসেবে কার্যরত।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
- IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- উন্নয়নশীল দেশ সমূহের ক্ষুধা, দারিদ্র ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য হ্রাসকরণ ও দারিদ্রপীড়িত মানুষের সাথে কাজ করা; তাদের উৎপাদন ক্ষমতা ও আয় বৃদ্ধি এবং তাদের জীবন ধারনের গুণগত মান বৃদ্ধিকরণ করা IFAD এর লক্ষ্য।
- ১৯৭৪ সালে ইতালির রোমে জাতিসংঘের উদ্যোগে “বিশ্ব খাদ্য সম্মেলন” - অনুষ্ঠিত হয় যার একটি বড় ফলাফল হিসাবে এই সংগঠন গড়ে উঠে।
- সম্মেলনে বিশ্বনেতারা বিশ্ব খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলা এবং আফ্রিকা সহ সারা বিশ্বে ক্ষুধা দূরীকরনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস করে তাদের জীবনমান উন্নত করার জন্য গ্রামীণ উন্নয়নের জোর প্রদান করা হয়।
European Union ভুক্ত দেশ নয় - নরওয়ে।
European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।
⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.
উৎস: EU-এর ওয়েবসাইট।
• IFAD (International Fund for Agricultural Development):
- পূর্ণরূপ: International Fund for Agricultural Development
- প্রতিষ্ঠা: ১৯৭৭
- প্রেক্ষাপট: ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের পর প্রতিষ্ঠা।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- IFAD হলো জাতিসংঘের একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা।
- উদ্দেশ্য: উন্নয়নশীল দেশের দরিদ্র কৃষক ও গ্রামীণ জনগণকে সহায়তা করা, টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
- প্রধান কাজ ও লক্ষ্য:
- ক্ষুদ্র কৃষকদের অর্থায়ন ও প্রশিক্ষণ প্রদান।
- খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন।
- জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি প্রচলন।
- দারিদ্র্য হ্রাস ও জীবনমান উন্নয়ন।
তথ্যসূত্র: IFAD ওয়েবসাইট।
SAARC:
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা ফোরাম SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান)।
উল্লেখ্য,
- সার্ক (SAARC) প্রতিষ্ঠার মূল উদ্যোগটি নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- ১৯৮০ সালের ২ মে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে এই সংস্থা গঠনের প্রস্তাব করেছিলেন।
এছাড়াও,
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
উৎস: i) Britannica.
ii) SAARC ওয়েবসাইট।
বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হলো International Civil Aviation Organisation (ICAO)। এটি ১৯৪৪ সালে Provisoinal International Civil Aviation Organisation (PICAO) নামে প্রতিষ্ঠিত হয়ে ৪ এপ্রিল ১৯৪৭ ICAO হিসেবে যাত্রা শুরু করে। ১৩ মে ১৯৪৭ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর সদরদপ্তর কানাডা'র মন্ট্রিয়ালে অবস্থিত। এর বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। জাতিসংঘভুক্ত লিচেনস্টাইন নিজস্ব বিমানবন্দর না থাকায় এর সদস্য নয়। বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
সূত্রঃ ICAO ওয়েবসাইট।
- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF) যার পূর্ণরূপ International Monetary Fund।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান আইএমএফের সদস্য দেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
উৎস: আইএমএফের ওয়েবসাইট।
ইউনেস্কো সম্পর্কিত তথ্যঃ
প্রতিষ্ঠাকালঃ
- চুক্তি স্বাক্ষর -- ১৬ নভেম্বর, ১৯৪৫ সাল
- চুক্তি কার্যকর -- ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর।
(কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।)
- সদরদপ্তর -- প্যারিস, ফ্রান্স
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।