বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৪২ / ৭৬ · ৪,১০১৪,২০০ / ৭,৫৯৯

৪,১০১.
BRICS-এর ধারণা প্রদান করেন কে?
  1. Ban Ki-moon
  2. Robert Zoellick
  3. Jim O'Neill
  4. Andrew Walker
সঠিক উত্তর:
Jim O'Neill
উত্তর
সঠিক উত্তর:
Jim O'Neill
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।

⇒ ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।

উল্লেখ্য,
- BRICS-এর ধারণা প্রদান করেন আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs)-এর অর্থনীতিবিদ জিম 'নিল (Jim O'Neill)।
- তিনি "BRICS" শব্দটি ব্যবহার করে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরেছিলেন।
- তার মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC. [link]
৪,১০২.
'গ্রীনপিস'এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নেদারল্যান্ডসে
  2. ফ্রান্সে
  3. জার্মানিতে
  4. জাপানে
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসে
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডসে
ব্যাখ্যা
• গ্রীনপিস:
- গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদ স্বরূপ লংমার্চের মাধ্যমে গ্রীনপিস জন্মলাভ করে।
- নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে।

উৎস: গ্রীনপিসের ওয়েবসাইট।
৪,১০৩.
নিচের কোনটি BIMSTEC এর সদস্য দেশ নয়? [জুন- ২০২৫] 
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. ভুটান
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
- পাকিস্তান BIMSTEC এর সদস্য দেশ নয়। 

BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ ভারত,
→ নেপাল ও
→ ভুটান।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৪,১০৪.
রোটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠার স্থান কোথায়?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. অটোয়া, কানাডা
  3. ইলিনয়, যুক্তরাষ্ট্র
  4. কুইবেক, কানাডা
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
▪ রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল।
- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।[link]
৪,১০৫.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন কত সালে স্থায়ী সদস্যপদ লাভ করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
◉ জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
- বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো।
- প্রতিবছর নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে পাঁচটি সদস্য নির্বাচিত হয়।
- ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিলো ১১টি।
- ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভূমিকা পালন করে।
- ১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পায়।
- এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি এবং অস্থায়ী সদস্য দশটি।

• পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র,
- রাশিয়া,
- চীন,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও জাগো নিউজ ২৪, ব্রিটানিকা (লিঙ্ক)।
৪,১০৬.
WTO প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৬৫ সালের ১ জানুয়ারি
  2. ১৯৯৪ সালের ১ জানুয়ারি
  3. ১৯৯৫ সালের ১ জানুয়ারি
  4. ২০০১ সালের ১ জানুয়ারি
সঠিক উত্তর:
১৯৯৫ সালের ১ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO) হলো একমাত্র বৈশ্বিক আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলোর মধ্যে বাণিজ্য নিয়ম নিয়ে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো দেশগুলোর মধ্যে বাণিজ্য যেন সহজ, পূর্বানুমানযোগ্য এবং মুক্তভাবে চলে তা নিশ্চিত করা।
- WTO-এর ১৬৬টি সদস্য দেশ রয়েছে, যা বিশ্ব বাণিজ্যের ৯৮% প্রতিনিধিত্ব করে।
- আরও ২০টিরও বেশি দেশ সদস্যপদের জন্য আবেদন করেছে।
- Ngozi Okonjo-Iweala হচ্ছেন WTO-এর সপ্তম মহাপরিচালক (প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান মহাপরিচালক)।
- ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, GATT (General Agreement on Tariffs and Trade) বিশ্ব বাণিজ্যের নিয়ম নির্ধারণ করত।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি WTO প্রতিষ্ঠিত হয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য সংস্কার।
- WTO এখন কেবল পণ্যের বাণিজ্য নয়, সেবা এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ (intellectual property) বাণিজ্যও নিয়ন্ত্রণ করে।
- বিরোধ নিষ্পত্তির জন্যও নতুন ব্যবস্থা চালু করে WTO।
- দোহা রাউন্ড (২০০১): এই উদ্যোগের লক্ষ্য ছিল বাণিজ্য নিয়মের সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্যিক সম্ভাবনা উন্নত করা।
- গত ৩০ বছরে WTO সদস্যরা নিয়ম হালনাগাদ করেছে যাতে বৈশ্বিক বাণিজ্য আরও সহজ হয়।
- ২০২১ সালে WTO তার ৬০০তম বাণিজ্য বিরোধ নিষ্পত্তির অনুরোধ পেয়েছে।
- ২০২৪ সালে WTO তাদের WTO প্রতিষ্ঠার Marrakesh Agreement এর ৩০ বছর পূর্তি উদযাপন করেছে।

উৎস: WTO ওয়েবসাইট।
৪,১০৭.
NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১২১টি
  2. ১১৯টি
  3. ১২০টি
  4. ১২২টি
সঠিক উত্তর:
১২০টি
উত্তর
সঠিক উত্তর:
১২০টি
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উৎস: NAM ওয়েবসাইট।
৪,১০৮.
৩৮তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কুয়ালালামপুর
  2. নমপেন
  3. বন্দর সেরি বেগওয়ান
  4. ভিয়েনতিয়েন
সঠিক উত্তর:
বন্দর সেরি বেগওয়ান
উত্তর
সঠিক উত্তর:
বন্দর সেরি বেগওয়ান
ব্যাখ্যা
- ৩৮তম ও ৩৯তম আসিয়ান সম্মেলন ২০২১ সালের ২৬-২৮ অক্টোবর ব্রুনাই দারুসসালামের রাজধানী বন্দর সেরি বেগওয়ানে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
- এই সম্মেলনে অংশগ্রহণ থেকে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানমন্ত্রী সেনাপ্রধান মিন অং হ্লাইকে বাদ দেওয়া হয়।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৪,১০৯.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. কেনিয়া
  2. সোমালিয়া
  3. জিম্বাবুয়ে
  4. লিবিয়া
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়: ৫ জুন।
- বর্তমান সদস্য: ১৯৩ টি। (মার্চ, ২০২৫)
- প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। (মার্চ, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১১০.
ফ্রিডম হাউজ _____ভিত্তিক একটি এনজিও সংস্থা।
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. ফ্রান্স
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ফ্রিডম হাউজ: 
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে।
- গঠিত হয় অক্টোবর ৩১, ১৯৪১ সালে।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো 'একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে'।
- এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

উৎস: ফ্রিডম হাউজ ওয়েবসাইট।
৪,১১১.
MIGA এর পূর্ণরূপ কোনটি?
  1. Multilateral Infrastructure Grants Agency
  2. Multilingual Investment Guarantee Authority
  3. Multilateral Insurance Group Agency
  4. Multilateral Investment Guarantee Agency
সঠিক উত্তর:
Multilateral Investment Guarantee Agency
উত্তর
সঠিক উত্তর:
Multilateral Investment Guarantee Agency
ব্যাখ্যা
MIGA:
- MIGA এর পূর্ণরূপ Multilateral Investment Guarantee Agency.
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুন, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৪,১১২.
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম -
  1. ওএইউ
  2. আরব লীগ
  3. জিসিসি
  4. ওএএস
সঠিক উত্তর:
জিসিসি
উত্তর
সঠিক উত্তর:
জিসিসি
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC):
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
• সৌদি আরব,
• সংযুক্ত আরব আমিরাত,
• কাতার,
• কুয়েত,
• বাহরাইন এবং
• ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
৪,১১৩.
নিচের কোন সংগঠন FAO এর সদস্য? (আগস্ট, ২০২৪)
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. ন্যাটো
  3. আরব লীগ
  4. সার্ক
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ। (আগস্ট, ২০২৪)
- বর্তমান সদস্য: ১৯৫টি। (আগস্ট, ২০২৪)
- ১৯৪টি দেশ ও ১টি সংগঠন।
- সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১১৪.
কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
  1. প্রথম
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা
কফি আনান:
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান। 
- তিনি ঘানার নাগরিক।
- তিনি আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত দ্বিতীয় জাতিসংঘের মহাসচিব।

উল্লেখ্য,
- জাতিসংঘের ২জন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করে।
- এরা হলেন: দ্যাগ হ্যামারশোল্ড ও কফি আনান।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

অন্যদিকে,
- ড. বুট্রোস বুট্রোস ঘালি (Boutros Boutros-Ghali) জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন।
- তিনি মিশরের নাগরিক এবং আফ্রিকা মহাদেশ থেকে প্রথম জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,১১৫.
When is international cooperative Day celebrated?
  1. ক) First Saturday of June
  2. খ) First Saturday of July
  3. গ) First Saturday of November
  4. ঘ) First Saturday of December
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
খ) First Saturday of July
উত্তর
সঠিক উত্তর:
খ) First Saturday of July
ব্যাখ্যা
- আন্তর্জাতিক সমবায় দিবস জাতিসংঘ ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস।
- আন্তর্জাতিক সমবায় দিবস জুলাই মাসের প্রথম শনিবার পালিত হয়। 
- জাতিসংঘ ও আন্তর্জাতিক সমবায় সংস্থা ২০১২ সালকে সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করে। 

উৎস : জাতিসংঘ ওয়েবসাইট
৪,১১৬.
নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাধ্যতামূলক করতে কতটি সদস্যের সম্মতি প্রয়োজন?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা: ১৫টি (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।

⇒ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৭ নং অনুচ্ছেদ: ভোটদান রীতি
১. নিরাপত্তা পরিষদে প্রত্যেক সদস্যের একটি ভোটদানের অধিকার থাকবে।
২. পদ্ধতিগত বিষয়গুলো ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে নয়টি সদস্যের ইতিবাচক ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে।
৩. অন্যান্য বিষয়ে স্থায়ী সদস্যদের সমর্থনসূচক ভোটসহ মোট নয়টি সদস্যের ইতিবাচক ভোটে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে; অবশ্য ষষ্ঠ অধ্যায় অথবা ৫২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিবদমান সদস্য ভোটদানে বিরত থাকবে।

উৎস: UN Security Council ওয়েবসাইট।

৪,১১৭.
“শান্তির জন্য পরমাণু” শীর্ষক বক্তব্যের জন্য কে বিখ্যাত?
  1. ক) ট্রিগভে লাই
  2. খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. গ) উইনস্টন চার্চিল
  4. ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা

- ১৯৫৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার “শান্তির জন্য পরমাণু” (Atoms for Peace) শীর্ষক যে বক্তব্য প্রদান করেন, সেটি থেকেই আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) সংস্থাটি জন্ম নেয়।
- এই বক্তব্যের উপর ভিত্তি করে IAEA - এর বিধি প্রস্তুত হয় যাতে ২৩ অক্টোবর, ১৯৫৬ সালে ৮১টি দেশ অনুসমর্থন দেয়।
- পরের বছরই আন্তর্জাতিক আণবিক সংস্থা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উৎসঃ IAEA ওয়েবসাইট।

৪,১১৮.
জাতিসংঘের ‘‘Champion of the Earth'' খেতাব প্রাপ্ত কে?
  1. ক) হিলারি ক্লিনটন
  2. খ) থেরেসা মে
  3. গ) এজেলা মার্কেল
  4. ঘ) শেখ হাসিনা
সঠিক উত্তর:
ঘ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ হাসিনা
ব্যাখ্যা
• United Nation Environment Programme (UNEP) - থেকে Champion of the Earth পুরস্কার প্রদান করা হয়।
- উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে এই পুরস্কার লাভ করেছেন।

তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট।
৪,১১৯.
UNEP এর সদরদপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) কেনিয়া
  4. ঘ) ইথিওপিয়া
সঠিক উত্তর:
গ) কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) কেনিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা UNEP-United Nations Environment Programme এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত। এটি ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন। সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)
৪,১২০.
বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৮৯টি
  2. ১৯০টি
  3. ১৯১টি
  4. ১৯২টি
সঠিক উত্তর:
১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৯টি
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
 
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.
 
তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,১২১.
বর্তমানে কতটি দেশ AFTA চুক্তির অংশীদার?
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১৩ টি
  4. ঘ) ১৯ টি
সঠিক উত্তর:
খ) ১০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ টি
ব্যাখ্যা
AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA স্বাক্ষরিত হয়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে।
‍শুরুতে এতে ছয়টি দেশ যুক্ত থাকলেও বর্তমানে ১০টি দেশ এতে যুক্ত। এগুলো হলো: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।
(সূত্রঃ আসিয়ান ওয়েবসাইট)
৪,১২২.
ANZUS জোটের সদস্যভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) Australia
  2. খ) New Zealand
  3. গ) United States
  4. ঘ) United Kingdom
সঠিক উত্তর:
ঘ) United Kingdom
উত্তর
সঠিক উত্তর:
ঘ) United Kingdom
ব্যাখ্যা
- ANZUS জোটের সদস্য দেশ: Australia, New ZealandUnited States.

• ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এই জোটের সদস্য দেশ: Australia, New Zealand ও United States.
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।

উৎস: ANZUS-এর ওয়েবসাইট, ব্রিটানিকা।
৪,১২৩.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির সময়সীমা কতদিন?
  1. ১ মাস
  2. ২ মাস
  3. ৬ মাস
  4. ১২ মাস
সঠিক উত্তর:
১ মাস
উত্তর
সঠিক উত্তর:
১ মাস
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ:
- এর অন্য নাম স্বস্তি পরিষদ।
- মোট সদস্য - ১৫ টি।
- স্থায়ী সদস্য: ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফান্স, রাশিয়া, চীন),
- অস্থায়ী সদস্য: ১০টি (২ বছরের জন্য নির্বাচিত)।
- নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ ১ মাস।

উল্লেখ্য,
- ১৯৬৫ সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১ টি (৫ টি স্থায়ী ও ৬ টি অস্থায়ী)।
- নিরাপত্তা পরিষদের সিন্ধান্ত গ্রহনের জন্য ৯ টি সদস্যের সম্মতি প্রয়োজন (৫ টি স্থায়ী ও ৪ টি অস্থায়ী)।
- ভেটো ক্ষমতা রয়েছে ৫ টি স্থায়ী সদস্যের।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৪,১২৪.
নিচের কোন দেশটি NAFTA চুক্তির অংশীদার নয়?
  1. ক) মেক্সিকো
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কিউবা
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউবা
ব্যাখ্যা
NAFTA (The North American Free Trade Agreement) হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- কানাডা ও
- মেক্সিকো।

১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো এবং কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
৪,১২৫.
BIMSTEC কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ৬ জুলাই, ১৯৯৫
  2. ৬ জুন, ১৯৯৬
  3. ৬ জুন, ১৯৯৭
  4. ৬ জুলাই, ১৯৯৭
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
ব্যাখ্যা

• BIMSTEC: 
-
BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- বিমসটেক  হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি আঞ্চলিক জোট।
- যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশকে অন্তর্ভুক্ত করে: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং   ভুটান।
- এটি মূলত বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত হয়েছে।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- বিমসটেকের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে।
- প্রাথমিকভাবে এটি BIST-EC নামে পরিচিত ছিল, 
- পরে মিয়ানমার যোগদানের পর BIMSTEC-EC হয় এবং
- নেপাল ও ভুটান যোগদানের পর চূড়ান্ত নাম BIMSTEC গৃহীত হয়।

উল্লেখ্য, 
- সংস্থার মূল কাজগুলোর মধ্যে রয়েছে: 
• আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সহজীকরণ,
• প্রযুক্তি ও জ্ঞান বিনিময়,
• জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা,
• পরিবহন ও যোগাযোগ উন্নয়ন,
• শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, এবং
• সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা সমন্বয়।

উৎস : BIMSTEC Official Website.

৪,১২৬.
কোন সংস্থা দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে?
  1. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
  2. দ্য ফোরাম ফর জাস্টিস
  3. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  4. বেসেল ইনস্টিটিউট অন গর্ভনেন্স
সঠিক উত্তর:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
দুর্নীতির ধারণা সূচক বা CPI:
- দুর্নীতির ধারণা সূচক বা করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই) হলো বার্লিনভিত্তিক Transparency International কর্তৃক প্রণীত ও প্রকাশিত একটি সূচক, যা বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরে।
- একটি দেশের রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকবৃন্দের ধারণার ওপর ভিত্তি করে অন্তর্ভুক্ত দেশসমূহের দুর্নীতির তুলনামূলক অবস্থান নির্ণীত হয়।
- এটি একটি যৌগিক সূচক, যাকে জরিপের ওপর জরিপও বলা হয়ে থাকে।
- ১৯৯৫ সাল থেকে Transparency International এই সূচক প্রকাশ করে আসছে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে, সেসব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেশি।
- ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়।
- Transparency International প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে

⇒ Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৪,১২৭.
আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠনের জন্য আয়োজিত ব্রেটন উডস কনফারেন্সে কয়টি দেশ অংশ নেয়?
  1. ৪৪টি
  2. ৪৭টি
  3. ৫১টি
  4. ৫৫টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য  ব্রেটন উডস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
- কনফারেন্সের স্থান: যুক্তরাষ্ট্র।
- কনফারেন্সে অংশগ্রহণকারী দেশ: ৪৪টি।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

৪,১২৮.
জাতিসংঘের মহাসচিব Antonio Guterres এর নাগরিকত্ব হলো-
  1. চেক প্রজাতন্ত্র
  2. ফরাসি
  3. পর্তুগাল
  4. রাশিয়া
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা

• অ্যান্তোনিও গুতেরেস:
- জাতিসংঘের বর্তমান ও ৯ম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক।
- ১৩ অক্টোবর, ২০১৬ তারিখে, জাতিসংঘের সাধারণ পরিষদ গুতেরেসকে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করে । 
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- এর পূর্বে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
- অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫-২০০২ সময়ে পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও জাতিসংঘ ওয়েবসাইট।

৪,১২৯.
International Telecommunication Union (ITU) সম্পর্কে সঠিক নয় -
  1. ক) বর্তমান সদস্য সংখ্যা ১৭৭ টি
  2. খ) ১৮৬৫ সালের ১৭ই মে ITU প্রতিষ্ঠিত হয়
  3. গ) শুরুতে এর নাম ছিল International Telegraph Union
  4. ঘ) বর্তমান মহাপরিচালকের নাম হাওলিন ঝাও
সঠিক উত্তর:
ক) বর্তমান সদস্য সংখ্যা ১৭৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্তমান সদস্য সংখ্যা ১৭৭ টি
ব্যাখ্যা
• International Telecommunication Union (ITU) এর সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

- ১৮৬৫ সালের ১৭ই মে ITU প্রতিষ্ঠিত হয়।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- শুরুতে এর নাম ছিল International Telegraph Union এবং ১৯৩৪ সালে এটি ITU নাম ধারণ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ১৭ মে প্রতিবছর 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' হিসাবে পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ITU এর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্রঃ ITU অফিশিয়াল ওয়েবসাইট।
৪,১৩০.
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৯১ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA):
- পূর্ণ নাম: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭ সাল। 
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- মোট সদস্য সংখ্যা: ১৮০ টি (১৫ নভেম্বর ২০২৪ তারিখের হিসাবে) [মার্চ, ২০২৫]
- শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার প্রচার করা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করে।
- NPT (Non-Proliferation Treaty) বাস্তবায়নে সহায়তা করে।
- পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান নির্ধারণ করে।
- পারমাণবিক শক্তি, চিকিৎসা, কৃষি এবং শিল্পে শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে কাজ করে।
- ২০০৫ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এবং এর মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেইকে একটি নিরাপদ এবং আরও শান্তিপূর্ণ বিশ্বের জন্য তাদের কাজের জন্য নোবেল শান্তি পুরষ্কার প্রদান করে। 

উৎস: i) IAEA ওয়েবসাইট। 
ii) Britannica.
৪,১৩১.
কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?
  1. CARE
  2. UNDP
  3. ILO
  4. WFP
সঠিক উত্তর:
CARE
উত্তর
সঠিক উত্তর:
CARE
ব্যাখ্যা

⇒ CARE জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়।

CARE:
- CARE একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা।
- CARE এর পূর্ণরূপ হলো Cooperation for Assistance and Relief Everywhere.
- এটি ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- তবে ১৯৯৩ সালের পূর্বে CARE এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe.
- CARE International এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- CARE International বর্তমানে বিশ্বের শতাধিক দেশে দারিদ্র্য বিমোচন ও মানবিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে।

উল্লেখ্য:
- UNDP জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র - CARE ওয়েবসাইট।

৪,১৩২.
যুক্তরাজ্যের ইউরোপীয়ান ইউনিয়নের সালে সম্পর্ক ছিল-
  1. ক) ৪৫ বছর
  2. খ) ৪৬ বছর
  3. গ) ৪৭ বছর
  4. ঘ) ৪৮ বছর
সঠিক উত্তর:
গ) ৪৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৭ বছর
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। প্রতিষ্ঠা সদস্য ছিলো ৬টি রাষ্ট্র।
যুক্তরাজ্য ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
৪,১৩৩.
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (European Central Bank) কোন দেশে অবস্থিত?
  1. জার্মানি
  2. ইংল্যান্ড
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে এটি ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) নামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে ২৭টি দেশ অন্তর্ভুক্ত। [ফেব্রুয়ারি, ২০২৫]

• ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক:
- এটি ইউরো মুদ্রা ব্যবস্থাপনা করে।
- অবস্থান: ফ্রাঙ্কফুর্ট (জার্মানি)

তথ্যসূত্র: EU ওয়েবসাইট।

৪,১৩৪.
The government of which of the following countries has issued a tax strike on digital economy?
  1. China
  2. Australia
  3. Japan
  4. Russia
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
ডিজিটাল অর্থনীতি: 
- ডিজিটাল অর্থনীতি হচ্ছে ডিজিটাল প্রযুক্তিতে গড়ে তোলা মেধাভিত্তিক উৎপাদনশীল অর্থনীতি।
- কেউ কেউ একে সৃজনশীল অর্থনীতিও বলেন।
- ডিজিটাল অর্থনীতি নতুন প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সম্প্রসারিত হচ্ছে যা সংযোগ উন্নত করে, অটোমেশন সক্ষম করে, তথ্য বিশ্লেষণ করে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করে।

উল্লেখ্য,
- অস্ট্রেলিয়া ডিজিটাল অর্থনীতিতে ট্যাক্স ধর্মঘট জারি করেছিল।

উৎস: Treasury.gov.au
৪,১৩৫.
USMCA চুক্তির মেয়াদ কত বছর?
  1. ক) ১০ বছর
  2. খ) ১৬ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২২ বছর
সঠিক উত্তর:
খ) ১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ বছর
ব্যাখ্যা
NAFTA
NAFTA - এর পূর্ণরূপ ‘North American Free Trade Agreement’।

এক নজরে NAFTA
চুক্তি স্বাক্ষর - ১৭ ডিসেম্বর, ১৯৯২ সাল
অনুমোদন লাভ - ১৯৯৩ সাল 
চুক্তি কার্যকর - ১ জানুয়ারি, ১৯৯৪ সাল
চুক্তির পক্ষসমূহ - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
 
⤇ চুক্তি অনুসারে তিনটি দেশের মধ্যে নিজস্ব উৎপাদিত পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পর্যায়ক্রমে ট্যাক্স তোলে দেওয়া হবে। এই চুক্তির আওতায় বছরে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় এই তিনটি দেশের মধ্যে।


NAFTA থেকে USMCA
২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে NAFTA চুক্তির পক্ষসমূহ আগের চুক্তিটি পূনঃনিরীক্ষণের পর তা নতুন করে স্বাক্ষর করেন। এই নতুন চুক্তিটির নাম ‘United States–Mexico–Canada Agreement’ (USMCA)
 
এক নজরে USMCA
চুক্তির খসড়া চূড়ান্ত - ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর - ৩০ নভেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর স্থান - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
চুক্তি কার্যকর - ১ জুলাই, ২০২০ সাল
মেয়াদ - ১৬ বছর (তবে পরবর্তীতে নবায়নযোগ্য)

সূত্র: Official Website of the International Trade Administration 
৪,১৩৬.
Transparency International (TI) প্রতি বছর কোন প্রতিবেদন প্রকাশ করে?
  1. বিশ্ব অর্থনৈতিক প্রতিবেদন
  2. বিশ্ব মানবাধিকার প্রতিবেদন
  3. দুর্নীতি ধারণা সূচক
  4. অর্থনৈতিক উন্নয়ন সূচক
সঠিক উত্তর:
দুর্নীতি ধারণা সূচক
উত্তর
সঠিক উত্তর:
দুর্নীতি ধারণা সূচক
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৪,১৩৭.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর প্রস্তাবক কে ছিলেন?
  1. হ্যারি এস. ট্রুম্যান
  2. জন এফ. কেনেডি
  3. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  4. কফি আনান
সঠিক উত্তর:
ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা

IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার 'International Atomic Energy Agency (IAEA)'- এর প্রস্তাবক ছিলেন।
- তিনি ১৯৫৩ সালে জাতিসংঘে 'Atoms for Peace' নামক একটি উদ্যোগের আওতায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের মাধ্যমে পরমাণু শক্তি শুধুমাত্র অস্ত্র হিসেবে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, এমন একটি বৈশ্বিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে IAEA প্রতিষ্ঠিত হয়।

উৎস: IAEA ওয়েবসাইট।

৪,১৩৮.
ব্রেটন উডস সম্মেলনে বিশ্বব্যাংক ছাড়াও আরো কোন দুটি সংস্থা গঠনের কথা উল্লেখ করা হয়েছে?
  1. ক) IMF ও UNCTAD
  2. খ) UNCTAD ও WTO
  3. গ) GATT ও ECOSOC
  4. ঘ) IMF ও GATT
সঠিক উত্তর:
ঘ) IMF ও GATT
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IMF ও GATT
ব্যাখ্যা
▪ ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ - দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে। আর্থিক সংস্থার দুটি পরবর্তীতে বিশ্বব্যাংক ও IMF নামে পরিচিত হয়।
▪ এই Articles of Agreement ১৯৪৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ২৮টি দেশ অনুমোদন করে।
▪ ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস (সিনেট) বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে। মোট ২৯ টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
▪ উল্লেখ্য ব্রেটন উডস সম্মেলনে যে বাণিজ্যিক সংস্থা বা বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার কথা বলা হয়েছিলো - সেটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভ করে যার নাম হয় - General Agreement on Tariffs and Trade বা GATT. এই সংস্থার উত্তরসূরি - বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
▪ IMF ১৯৪৬ সালে Executive Director দের নিয়ে প্রথম বৈঠক করে এবং ১৯৪৭ সালের মার্চে প্রথম কার্যক্রম শুরু করে।

তথ্যসূত্র:- যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট, History.com, IMF ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৪,১৩৯.
Who is the current Secretary General of SAARC?
  1. ক) MD. Habibur Rahman
  2. খ) Md. Golam Sarwar
  3. গ) MD. Fazlay Noor
  4. ঘ) MD. Golam Rabbani
সঠিক উত্তর:
খ) Md. Golam Sarwar
উত্তর
সঠিক উত্তর:
খ) Md. Golam Sarwar
ব্যাখ্যা
সার্ক:

- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হল সার্ক।
- ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়।
- সার্কের প্রথম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়।
- সার্কের সদস্য সংখ্যা ৮।
- এর সদর দপ্তর কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের প্রথম মহাসচিব হিসেবে সাবেক পররাষ্ট্রসচিব আবুল আহসান।
- সংস্থাটির বর্তমান মহাসচিব মো. গোলাম সারওয়ার।
- সংস্থাটির এই পদে তৃতীয় বাংলাদেশি মহাসচিব হলেন তিনি। 

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট ও ডেইলী স্টার, ১৪ জুলাই ২০২৩।
৪,১৪০.
SAARC এর পূর্ণরুপ -
  1. South Asian Association for Regional Council
  2. South Asian Association for Regional Conference
  3. South Asian Association for Regional Cooperation
  4. South Asian Association for Regional Corporation
সঠিক উত্তর:
South Asian Association for Regional Cooperation
উত্তর
সঠিক উত্তর:
South Asian Association for Regional Cooperation
ব্যাখ্যা
SAARC:

• SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Cooperation.
- SAARC প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

• সার্কের সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত - গুজরাটের গান্ধীনগরে।
- সার্ক কৃষি কেন্দ্র - ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র - কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র - কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র - ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৪,১৪১.
IOM এর পূর্ণরূপ -
  1. International Organization for Mitigation
  2. International Organization for Maritime
  3. International Organization for Migration
  4. Internal Organization for Migration
সঠিক উত্তর:
International Organization for Migration
উত্তর
সঠিক উত্তর:
International Organization for Migration
ব্যাখ্যা
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM এর পূর্ণরূপ: International Organization for Migration.
- আন্তজার্তিক অভিবাসন সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ। (আগস্ট, ২০২৪)
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি। (আগস্ট, ২০২৪)
- এর সদর দপ্তর: গ্র্যান্ড- জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM ওয়েবসাইট।
৪,১৪২.
নিচের কোনটি BRICS জোটের ব্যাংক?
  1. Asian Development Bank
  2. New Development Bank
  3. Islamic Development Bank
  4. Asian Infrastructure Investment Bank
সঠিক উত্তর:
New Development Bank
উত্তর
সঠিক উত্তর:
New Development Bank
ব্যাখ্যা
BRICS এবং ‘New Development Bank' (NDB):
• BRICS এর সদস্য দেশগুলো মিলে ‘New Development Bank' (NDB) গঠন করে।
- এটি ব্রিকস ব্যাংক নামেও পরিচিত।
- প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর - ১৫ জুলাই, ২০১৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা - জুলাই, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান - ফোর্টালেজা, ব্রাজিল।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - Fortaleza Declaration।
- সদরদপ্তর - সাংহাই, চীন।

উল্লেখ্য,
⇒ ২০১২ সালে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ব্রিকস - এর চতুর্থ সম্মেলনে এই জোটের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার ধারনা তৈরি হয়। ব্যাংক গঠনের প্রস্তাব করেছিলেন - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
⇒ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্যাংক গঠনের রূপরেখা চূড়ান্ত হয়।
⇒ ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালেজাতে অনুষ্ঠিত সম্মেলনে Fortaleza Declaration - এর মাধ্যমে New Development Bank (NDB) গঠিত - হয়।
⇒ Fortaleza Declaration - অনুসারে, নবগঠিত ব্যাংক - এর অনুমোদিত মূলধন ধরা হয় - ১০০ বিলিয়ন ডলার। প্রাথমিক মূলধন ধরা হয় - ৫০ বিলিয়ন ডলার।

তথ্যসূত্র: NDB ব্যাংকের ওয়েবসাইট। [লিঙ্ক]
৪,১৪৩.
How many world heritage sites in Bangladesh declared by UNESCO?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা
 • UNESCO:
- জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)
- ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য স্থান - ৩ টি
• স্থানগুলো হলো: 
১। ষাট গম্বুজ মসজিদ-১৯৮৫ সালে (৩২১ তম)।
২। পাহাড়পুর বৌদ্ধ বিহার- ১৯৮৫ সালে (৩২২)।
৩। সুন্দরবন- ১৯৯৭ সালে (৭৯৮ তম)।
- জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) মানবতার জন্য অসামান্য মূল্য বলে বিবেচিত বিশ্বজুড়ে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সনাক্তকরণ, সুরক্ষা এবং সংরক্ষণকে উত্সাহিত করার চেষ্টা করে।
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।
- বাংলাদেশে UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য ৩ টি যথা: , , 
- প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।

তথ্যসূত্র:  Official website (UNESCO).
৪,১৪৪.
জাতিসংঘের কোন সংস্থা নিরস্ত্রীকরণ সংক্রান্ত গবেষণা পরিচালনা করে?
  1. UNITAR 
  2. UNIDIR
  3. UNESCO
  4. OPCW
সঠিক উত্তর:
UNIDIR
উত্তর
সঠিক উত্তর:
UNIDIR
ব্যাখ্যা

UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. (সেপ্টেম্বর, ২০২৫)

উল্লেখ্য,
- UNITAR জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- OPCW এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।

তথ্যসূত্র: UNIDIR ওয়েবসাইট।

৪,১৪৫.
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করবেন -
  1. ফিলেমন ইয়াং
  2. আনালেনা বায়েরবক
  3. ভোলকান বোজকার
  4. মেরি রবিনসন
সঠিক উত্তর:
আনালেনা বায়েরবক
উত্তর
সঠিক উত্তর:
আনালেনা বায়েরবক
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।

⇒ বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।এই প্রতিনিধির মধ্যে সাধারণত একটি প্রধান প্রতিনিধি (অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকতে পারে।
তবে, প্রয়োজন অনুযায়ী, দেশটি আরও প্রতিনিধির উপস্থিতির অনুমতি পেতে পারে, তবে ৫ জনের বেশি প্রতিনিধির অনুমতি নেই।

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি:
- ২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যদিকে,
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ছিলেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৪,১৪৬.
'গডস আর্মি' মিয়ানমারের কোন রাজ্যে তাদের কার্যক্রম চালায়‌?
  1. ক) রাখাইন
  2. খ) চিন
  3. গ) কারেন
  4. ঘ) কাচিন
সঠিক উত্তর:
গ) কারেন
উত্তর
সঠিক উত্তর:
গ) কারেন
ব্যাখ্যা
- 'গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়‌। 

তথ্যসূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
৪,১৪৭.
জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কোনগুলো?
  1. যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন
  3. চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
  4. জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৪,১৪৮.
আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৮
  2. খ) ১৯০
  3. গ) ১৯১
  4. ঘ) ১৯৩
সঠিক উত্তর:
খ) ১৯০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯০
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF
▪ প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল। আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ কার্যক্রম শুরু:- মার্চ, ১৯৪৭।
▪ প্রতিষ্ঠার স্থান:- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.
সদস্য সংখ্যা:- ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোবর, ২০২০)। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৪৪টি দেশ। 
▪ সদরদপ্তর:- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 
▪ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
৪,১৪৯.
জাতিসংঘের ১৯৩ তম দেশ -
  1. সুদান
  2. দক্ষিণ সুদান
  3. বারমুডা
  4. তিমুর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।

- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,১৫০.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? [আগস্ট, ২০২৪]
  1. যুক্তরাষ্ট্র
  2. পর্তুগাল
  3. উরুগুয়ে
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ:

- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,১৫১.
নিচের কোনটি আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি?
  1. AFTA
  2. NAFTA
  3. SAFTA
  4. COMESA
সঠিক উত্তর:
AFTA
উত্তর
সঠিক উত্তর:
AFTA
ব্যাখ্যা
AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে।
- ৬টি দেশের সমন্বয়ে AFTA প্রথম যাত্রা শুরু করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১০টি। (মার্চ, ২০২৫)
- এগুলো হলো:
• মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১৫২.
UN-Habitat বর্তমানে কতটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে?
  1. ক) ১২০ টি
  2. খ) ১৯৪ টি
  3. গ) ৯০ টি
  4. ঘ) ৮০ টি
সঠিক উত্তর:
গ) ৯০ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০ টি
ব্যাখ্যা

- The mission of the United Nations Human Settlements Programme (UN-HABITAT) is to promote socially and environmentally sustainable human settlements development and the achievement of adequate shelter for all.
- কার্যক্ষেত্র - ৯০টি দেশ
- এর সদরদপ্তর নাইরোবি , কেনিয়া।
- নির্বাহী পরিচালক -মাইমনা মোহম্মদ শরীফ
- জাতিসংঘ আমাদের শহর ও শহরগুলির অবস্থা এবং সকলের জন্য পর্যাপ্ত আশ্রয়ের অধিকারের বিষয়টিতে আলোকপাত করার জন্য প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবারকে বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) হিসাবে মনোনীত করেছে।

তথ্যসূত্র - UN এর অফিসিয়াল ওয়েবসাইট।

৪,১৫৩.
G-20 প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৯৫
  2. ১৯৯৯
  3. ২০০১
  4. ২০০৫
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা

G-20: 
- G-20 এর পূর্ণনাম: Group of Twenty (G-20)
- বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির ফোরাম।
- প্রতিষ্ঠা: ১৯৯৯ সাল।
- আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি মূলত অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে।
- ১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন+ আফ্রিকান ইউনিয়ন সহ মোট ২১ টি সদস্য।
- স্থায়ী সদর দপ্তর: নেই।

• সদস্যসমূহ-
- আর্জেন্টিনা
- অস্ট্রেলিয়া
- ব্রাজিল
- কানাডা
- চীন
- ফ্রান্স
- জার্মানি
- ভারত
- ইন্দোনেশিয়া
- ইতালি
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- মেক্সিকো
- রাশিয়া
- সৌদি আরব
- দক্ষিণ আফ্রিকা
- তুরস্ক
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- ইউরোপীয় ইউনিয়ন

উৎস: G-20 ওয়েবসাইট।

৪,১৫৪.
G-7 এর এশিয়ার একমাত্র সদস্য দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. ভারত
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

Group of 7 (G-7)
- G-7 হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার প্রধানদের একটি জোট,
- এটা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৬টি, 
- পরে কানাডা যোগ দেওয়ায় সদস্য সংখ্যা বেড়ে ৭টি হয়।
- বর্তমানে G-7-এর সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এশিয়ার একমাত্র সদস্য দেশ হলো জাপান।

উৎস: G-7 এর ওয়েবসাইট। 

৪,১৫৫.
UNDP-এর স্লোগান বা মিশন কী?
  1. Empowered lives. Resilient nations
  2. Peace, Prosperity, People
  3. Sustainable Development for All
  4. Human Rights and Democracy
সঠিক উত্তর:
Empowered lives. Resilient nations
উত্তর
সঠিক উত্তর:
Empowered lives. Resilient nations
ব্যাখ্যা

• UNDP (United Nations Development Programme):
- পূর্ণ নাম: United Nations Development Programme
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
- কার্যক্রম বিস্তার: বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে
- সর্বোচ্চ কর্মকর্তা: প্রশাসক (Administrator)
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি) [নভেম্বর, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."
-প্রধান কার্যক্রম:
-Human Development Reports (HDR):
-প্রতিবছর “মানব উন্নয়ন প্রতিবেদন” প্রকাশ করে।
- Human Development Index (HDI) তৈরি করে।
- SDGs অর্জনে সহায়তা: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা প্রদান।
- Inclusive Growth Programmes: নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন।
- শাসন ও অধিকার: নির্বাচন, নীতি প্রণয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা।
- পরিবেশ ও জলবায়ু: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশবান্ধব টেকসই প্রকল্প বাস্তবায়ন।

তথ্যসূত্র: UNDP ওয়েবসাইট

৪,১৫৬.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে -
  1. ক) Assembly of State Parties (ASP)
  2. খ) Security Council
  3. গ) General Assembly
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ
⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
⤇ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
⤇ বিচারকদের মেয়াদ ৯ বছর।
⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
⤇ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

অন্যদিকে, 
⤇ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP)। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
৪,১৫৭.
GAVI জোট কবে গঠিত হয়?
  1. ১৯৯৮ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০১৫ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা
- GAVI (Gavi, the Vaccine Alliance) ২০০০ সালের জানুয়ারিতে গঠিত হয়।
- এটি স্বাস্থ্য বিয়য়ক একটি বৈশ্বিক সরকারি-বেসরকারি অংশীদারিত্ব। GAVI এর লক্ষ্য হলো অনুন্নত দেশগুলোতে বিভিন্ন ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি করা।
- GAVI ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২০ সালের এপ্রিলে কোভিড-১৯ এর ভ্যাকসিন বন্টন বিষয়ক COVAX জোট গঠিত হয়।
- GAVI ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করে।
(তথ্যসূত্র: GAVI ওয়েবসাইট)
৪,১৫৮.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) মন্ট্রিল
  3. গ) রোম
  4. ঘ) ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর:
খ) মন্ট্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) মন্ট্রিল
ব্যাখ্যা
• ICAO:
- জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)
পূণর্রুপ– International Civil Aviation Organization (ICAO)
– এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
– বতর্মানে পরিচিত–  'শিকাগো কনভেনশন' নামে 
– প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
– প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
– সদস্য দেশ– ১৯৩ টি।
– সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
– International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।

তথ্যসূত্র: Official website (ICAO)
৪,১৫৯.
বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগে TRIPS চুক্তি কোথায় গৃহীত হয়?
  1. ক) মারাক্কাশ
  2. খ) কায়রো
  3. গ) দোহা
  4. ঘ) রাবাত
সঠিক উত্তর:
ক) মারাক্কাশ
উত্তর
সঠিক উত্তর:
ক) মারাক্কাশ
ব্যাখ্যা
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।

১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাক্কাশে এটি গৃহীত হয় এবং ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
তবে উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা ২০৩৪ সালের ১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট
৪,১৬০.
মোস্ট-ফেভারড-নেশন (MFN) নীতি কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
  1. জাতিসংঘ
  2. বিশ্ব বাণিজ্য সংস্থা
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. বিশ্ব ব্যাংক
সঠিক উত্তর:
বিশ্ব বাণিজ্য সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব বাণিজ্য সংস্থা
ব্যাখ্যা

মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation) নীতি:
- মোস্ট-ফেভারড-নেশন (MFN) নীতিটি মূলত বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সাথে সম্পর্কিত। 
- এই নীতি অনুসারে, কোনো দেশ তার বাণিজ্যিক অংশীদারদের সাথে বৈষম্যহীন আচরণ করবে অর্থাৎ একটি দেশকে যে সুবিধা দেওয়া হবে, অন্য দেশগুলোকেও সেই একই সুবিধা দিতে হবে। 
- WTO-এর অধীনে, MFN নীতি সদস্য দেশগুলোর মধ্যে বৈষম্যহীন বাণিজ্য নিশ্চিত করে।

উল্লেখ্য,
- এ নীতি বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে সমতা স্থাপন করে।
- তাই এই চুক্তি সদস্যভূক্ত নির্দিষ্ট কোনো দেশকে কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে না।
- কেবলমাত্র চুক্তিভূক্ত দেশের সামগ্রীকে একই পর্যায়ে বিবেচনা করে।
- এর মাধ্যমে বাণিজ্যিক বৈষম্য কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমতা প্রতিষ্ঠিত হয়।
- প্রাথমিকভাবে, MFN নীতি GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির অধীনে কার্যকর ছিল, কিন্তু পরে এটি WTO-র আওতায় চলে আসে।

উৎস: WTO ওয়েবসাইট।

৪,১৬১.
'জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার' এর সদর দপ্তর কোথায়?
  1. লন্ডন
  2. মাদ্রিদ
  3. রোম
  4. জেনেভা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
• UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
 
উৎস: UNHCR ওয়েবসাইট।
৪,১৬২.
বিশ্ব ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. লুইস টি. প্রেস্টন
  2. ইউজিন মেয়ার
  3. জন জে. ম্যাকক্লোয়
  4. জর্জ উডস
সঠিক উত্তর:
ইউজিন মেয়ার
উত্তর
সঠিক উত্তর:
ইউজিন মেয়ার
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (মার্চ, ২০২৫)
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।

⇒ বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,১৬৩.
টেকসই নগরায়ণ এবং মানব বসতির জন্য কেন্দ্রবিন্দু হিসেবে কোন সংস্থা কাজ করে?
  1. UNESCO
  2. UNDP
  3. UN-Habitat
  4. UNHCR
সঠিক উত্তর:
UN-Habitat
উত্তর
সঠিক উত্তর:
UN-Habitat
ব্যাখ্যা
- UN-Habitat :
- UN-Habitat জাতিসংঘের একটি তহবিল ও কর্মসূচীর (Funds and Programmes) আওতাভূক্ত।
-প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে এবং ১৯৭৮ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সমাজের সব শ্রেনী পেশার মানুষের জন্য নিরাপদ আশ্রয় বিনির্মানের জন্য কাজ করে যাছে এই সংস্থাটি।
- জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই শহর, শহর এবং সম্প্রদায়গুলিকে উন্নীত করার জন্য ইউএন-হ্যাবিট্যাটকে বাধ্যতামূলক করা হয়েছে।
- UN-Habitat এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবীতে।
- টেকসই নগরায়ণ এবং মানব বসতির জন্য জাতিসংঘের কেন্দ্রবিন্দু হিসেবে, UN-Habitat হল SDG 11-এর অধীনে 15টি সূচকের মধ্যে 9টির জন্য রক্ষণাবেক্ষণকারী সংস্থা এবং অন্যান্য লক্ষ্যে 4টি সূচকের পর্যবেক্ষণ এবং প্রতিবেদন সমর্থন করে।

তথ্যসূত্র - UN এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১৬৪.
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে?
  1. ক) ২০২১ সাল
  2. খ) ২০২৫ সাল
  3. গ) ২০২৬ সাল
  4. ঘ) ২০৩০ সাল
সঠিক উত্তর:
ঘ) ২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৩০ সাল
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির ১৭টি লক্ষ্য হলাে:
দারিদ্র্য নির্মূল
ক্ষুধামুক্তি
সুস্বাস্থ্য
মানসম্মত শিক্ষা
লিঙ্গ সমতা
বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
সাশ্রয়ী ও নবায়নযােগ্য জ্বালানি
উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামাে
বৈষম্য হ্রাস
টেকসই শহর ও জনগণ
পরিমিত ভােগ ও উৎপাদন
জলবায়ু বিষয়ে পদক্ষেপ
সামুদ্রিক বাস্তুসংস্থান
স্থলভাগের জীবন
শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
অভিষ্টের জন্য অংশীদারিত্ব।
উৎসঃ SDG ওয়েবসাইট।
৪,১৬৫.
জাতিপুঞ্জ বিলুপ্ত হয়েছিল কত সালে?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
• জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ হয় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে। 
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

নোট:
- “জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি” এই প্রশ্নের অপশনে ৪১টি থাকলে অবশ্যই ৪১টি উত্তর করবেন।
- তবে প্রশ্নের অপশনে ৪১টি না থাকলে ৪২ উত্তর হবে। 
- আবার, জাতিপুঞ্জ বিলুপ্তির তারিখের ক্ষেত্রে, ২০ এপ্রিল ১৯৪৬ অপশনে থাকলে নিঃসন্দেহে এটা উত্তর হবে। 
- তবে, প্রশ্নের অপশনে ২০ এপ্রিল, ১৯৪৬ না থাকলে ১৯ এপ্রিল, ১৯৪৬ উত্তর করতে পারেন।
[বিস্তারিত জানার তথ্যকল্পদ্রুম (পোস্ট নং-০৩০) দেখতে পারেন।]

উৎস: United Nations ওয়েবসাইট।
৪,১৬৬.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৫৭ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা:
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে।
- সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এটির কাজ: পরমাণু শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের প্রসার।
- জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও সংস্থাটি স্বাধীন এবং এটি বাৎসরিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে রিপোর্ট করে।
- সংস্থাটি ২০০৫ সালে আইএইএ এবং এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 

উৎস: International Atomic Energy Agency ওয়েবসাইট।
৪,১৬৭.
'The Least Developed Countries Report' প্রকাশ করে কোন সংস্থা?
  1. WTO
  2. World Bank
  3. UNCTAD
  4. MIGA
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
 
• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল: 
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।
 
উৎস: UNCTAD ওয়েবসাইট।
৪,১৬৮.
ASEAN এর প্রথম চুক্তি কোনটি?
  1. Treaty of ASEAN
  2. Treaty of Amity and Cooperation
  3. Treaty of ASEAN Cooperation
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Treaty of Amity and Cooperation
উত্তর
সঠিক উত্তর:
Treaty of Amity and Cooperation
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ Treaty of Amity and Cooperation:
- ASEAN এর প্রথম চুক্তি Treaty of Amity and Cooperation।
- Treaty of Amity and Cooperation ১৯৭৬ সালের ২৪শে ফেব্রুয়ারি প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ছিল।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: i) ASEAN ওয়েবসাইট।
ii) NTI ওয়েবসাইট। [link]
৪,১৬৯.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে নিচের কোন সংস্থা?
  1. ক) UNDP
  2. খ) UNCTAD
  3. গ) WTO
  4. ঘ) WIPO
সঠিক উত্তর:
ঘ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) WIPO
ব্যাখ্যা

World Intellectual Property Organization-WIPO বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে থাকে।
- কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুলের সাথে যৌথভাবে WIPO এ রিপোর্ট প্রকাশ করে।
- ২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম।
- শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।

⤇ WIPO - এর বিভিন্ন সেবা, চুক্তি ও চুক্তি স্বাক্ষরের স্থান:
PCT – The International Patent System
- The International Trademark System - মাদ্রিদ, স্পেন।
- The International Design System - হেগ, নেদারল্যান্ডস্‌।
- The International System of Geographical Indications - লিসবন, পর্তুগাল।
- The International Microorganism Deposit System - বুদাপেস্ট, হাঙ্গেরি।
⤇ WIPO - জাতিসংঘের বিশেষ সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৭ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
⤇ WIPO সনদ - ২৮ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে সংশোধিত হয়।
⤇ ১৯৮৫ সালে বাংলাদেশ WIPO এর সদস্যপদ লাভ করে।
⤇ বর্তমান প্রধান (মহাপরিচালক) - Daren Tang ( ১ অক্টোবর, ২০২০ - বর্তমান)। তিনি সিঙ্গাপুরের নাগরিক।
(উল্লেখ্য, মহাপরিচালকের মেয়াদ - ৬ বছর।)

সূত্র: WIPO ওয়েবসাইট

৪,১৭০.
প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ (United Nations, its specialised agencies, related agencies, funds, programmes and staff) মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৩
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা

প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ (United Nations, its specialised agencies, related agencies, funds, programmes and staff) মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করে। (২০২০ সাল পর্যন্ত)
In 75 years, the United Nations, its specialised agencies, related agencies, funds, programmes and staff were awarded the prestigious Nobel Peace Prize twelve times. One agency, the United Nations High Commissioner for Refugees (UNHCR) received the famous prize in both 1954 and 1981.
Source: un.org (United Nations and the Nobel Peace Prize Page) [Link]

৪,১৭১.
'অজয় বঙ্গা' বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
সঠিক উত্তর:
১৪তম
উত্তর
সঠিক উত্তর:
১৪তম
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:

- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদে তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,১৭২.
কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) EU
  2. খ) UNICEF
  3. গ) UNHCR
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
ঘ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNESCO
ব্যাখ্যা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
এতে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উৎসঃ ইউনেস্কো ওয়েসাইট।

৪,১৭৩.
কোন শহরে ওআইসি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) বেলগ্রেড
  2. খ) রিয়াদ
  3. গ) রাবাত
  4. ঘ) জেদ্দা
সঠিক উত্তর:
গ) রাবাত
উত্তর
সঠিক উত্তর:
গ) রাবাত
ব্যাখ্যা

- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসির বর্তমান সদস্য ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎসঃ ওআইসির ওয়েবসাইট।

৪,১৭৪.
শিশুদের অধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থাটি?
  1. ক) UNIDO
  2. খ) UNDP
  3. গ) UNICEF
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
গ) UNICEF
উত্তর
সঠিক উত্তর:
গ) UNICEF
ব্যাখ্যা

- UNICEF(United Nations Children Fund) বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৩ সালে জাতিসংঘ সিস্টেমের স্থায়ী অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- বর্তমান নির্বাহী পরিচালক - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুঃ, ২০২২)

তথ্যসূত্র- UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।

৪,১৭৫.
নিচের কোন সংগঠনের নেতা ছিলেন পলপট?
  1. ক) টুপাক আমারু
  2. খ) খেমারুজ
  3. গ) নকশাল
  4. ঘ) পিকেকে
সঠিক উত্তর:
খ) খেমারুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) খেমারুজ
ব্যাখ্যা
- খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। খেমারুজদের নেতা ছিলেন পলপট।
- পলপটের নেতৃত্বে ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা ‘কম্বোডিয়ান গণহত্যা’ নামে পরিচিত।
- ১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম।
৪,১৭৬.
কোন দেশগুলিকে ‘মিন্ট (MINT)’ উদীয়মান অর্থনৈতিক জায়ান্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে?
  1. ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন
  2. মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক
  3. দক্ষিণ আফ্রিকা, মিসর, ইরান, ভিয়েতনাম
  4. জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া
সঠিক উত্তর:
মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক
ব্যাখ্যা

 "মিন্ট" দেশগুলি - মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং তুরস্ক - কে উদীয়মান অর্থনৈতিক জায়ান্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- অর্থনীতিবিদ জিম ও'নিল এই শব্দটি ব্যবহার করেছিলেন ।
- মূলত সম্পদের দিক থেকে, মাথাপিছু আয় , জনসংখ্যা ইত্যাদি দিক বিবেচনায় দেশগুলোকে উদীয়মান অর্থনৈতিক জায়ান্ট হিসেবে চিহ্নিত করা হয়।

উল্লেখ্য,
- ২০০১ সালে বিশ্ব ব্রিক দেশগুলি - ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন - কে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য শক্তিধর দেশ হিসেবে আলোচনা শুরু হয়। 
- পরবর্তীতে আরো 

উৎস: বিবিসি।

৪,১৭৭.
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়? 
  1. যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে
  2. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে
  3. জার্মানির বন শহরে
  4. যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে
ব্যাখ্যা
জাতিসংঘ
- জাতিসংঘের নামকরণ করেন এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৪ অক্টোবর - জাতিসংঘ দিবস।

এছাড়াও,
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।
- জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এবং কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত।
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইশ।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা
হয়েছে।

সূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৪,১৭৮.
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কখন থেকে নারী সদস্য যুক্ত হয়?
  1. ক) ২০০৬
  2. খ) ২০০৭
  3. গ) ২০০৮
  4. ঘ) ২০০৯
সঠিক উত্তর:
খ) ২০০৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৭
ব্যাখ্যা

– জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। 
-- প্রতিবছর ২৯ মে জাতিংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়।
-- ১৯৪৮ সালের ২৯ মে জাতিসংঘের ১ম শান্তিরক্ষী মিশন তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। তাই প্রতিবছর ২৯ মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়।
– জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী প্রথম ১৯৪৮ সালে কাশ্মীর এবং ফিলিস্তিনে যুদ্ধবিরতিতে ব্যবহৃত হয়েছিল।
– বাংলাদেশ ১৯৮৮ সাল খেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে আসছে।
– জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী মিশন– United Nations Truce Supervision Organizations (UNTSO)
– শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার পায় – ১৯৮৮ সালে।
– প্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয় – ২০০৭ সালে।

তথ্যসূত্র: UN website, encyclopedia Britannica
৪,১৭৯.
ব্রেক্সিট (BREXIT) এর সাথে সম্পর্কিত সংস্থা ও দেশ কোনটি?
  1. আফ্রিকান ইউনিয়ন ও বুরকিনা ফাসো
  2. ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন
  3. আফ্রিকান ইউনিয়ন ও লিবিয়া
  4. ইউরোপীয় ইউনিয়ন ও স্পেন
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন
ব্যাখ্যা
ব্রেক্সিট (BREXIT):
- 'ব্রিটিশ এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হয় ব্রেক্সিট নামে।
- ব্রেক্সিট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে।
- বৃটেন ইউরোপীয়ান ইকোনমিক কমিটির সাথে যুক্ত হয়: ১৯৭৩ সালে।
- ৪০ বছরের বেশি সময় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার পর ২০১৬ সালের ২৩শে জুন একটি গণভোট নিয়েছিল যুক্তরাজ্য।
- সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।
- ব্রেক্সিট এ্যাক্ট কার্যকর হয়: ৩১ জানুয়ারি, ২০২০।

তথ্যসূত্র - মিউনিখ নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট।
৪,১৮০.
UNICEF কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
UNICEF:

- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১৮১.
জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির মেয়াদ কত দিন?
  1. ১ মাস
  2. ১ বছর
  3. ২ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে।
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে।
- বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।

উৎস: UN General Assembly. 
৪,১৮২.
বিশ্ব এইডস দিবসে আন্তর্জাতিক প্রতীক হিসেবে বিবেচিত -
  1. লাল ফিতা
  2. হলুদ ফিতা
  3. সাদা ফিতা
  4. নীল ফিতা
সঠিক উত্তর:
লাল ফিতা
উত্তর
সঠিক উত্তর:
লাল ফিতা
ব্যাখ্যা
• UNAIDS:
- এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সমর্থন দেখানোর জন্য এবং এইডস-সম্পর্কিত অসুস্থতায় যারা মারা গেছে তাদের স্মরণে সারা বিশ্বে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- UNAIDS- কার্যক্রম শুরু- ১৯৯৬ সালে।
- সদর দপ্তর- জেনেভা।
- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল - লাল ফিতা।
 
সূত্র: Britannica.com
৪,১৮৩.
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
  1. UN
  2. World Bank
  3. World Energy Foundation
  4. UNSD
সঠিক উত্তর:
World Bank
উত্তর
সঠিক উত্তর:
World Bank
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক  ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৪,১৮৪.
PLO এর বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) ইসমাইল হাকিমি
  2. খ) কাসেম সোলাইমানী
  3. গ) আহমদ শুকিরি
  4. ঘ) মাহমুদ আব্বাস
সঠিক উত্তর:
ঘ) মাহমুদ আব্বাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাহমুদ আব্বাস
ব্যাখ্যা
PLO:

- PLO এর বর্তমান চেয়ারম্যান মাহমুদ আব্বাস
- PLO এর পূর্ণ্রুপ - Palestine Liberation Organization.
- PLO প্রতিষ্ঠ হয় ২৮ মে ১৯৬৪ সালে
- PLO এর সদর দপ্তর রামাল্লায়
- ১৯৭৪ সাল থেকে PLO জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।
- PLO এর প্রথম চেয়ারম্যান আহমদ শুকিরি
- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ১৯৬৪ সালে কায়রোতে অনুষ্ঠিত আরব-লীগের শীর্ষ সম্মেলনের সময় তৈরি হয়েছিল।
- PLO এর লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদকে নির্মূল করা

তথ্যসূত্র - Worldatlas.com 
৪,১৮৫.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত-
  1. IBRD 
  2. ICSID
  3. IDA
  4. IDB
সঠিক উত্তর:
IBRD 
উত্তর
সঠিক উত্তর:
IBRD 
ব্যাখ্যা

- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত, IBRD,
- এর সদস্যদেশ ১৮৯টি।

• বিশ্বব্যাংক গ্রুপ:


- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।

- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।

৪,১৮৬.
নিচের কোন সংগঠনটির সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. CIRDAP
  2. SAARC
  3. BBIN
  4. ASEAN
সঠিক উত্তর:
CIRDAP
উত্তর
সঠিক উত্তর:
CIRDAP
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- ৬ জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস।
- ৬ জুলাই ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য দেশ ১৫টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ৬টি) ।
- সদর দপ্তর বাংলাদেশের ঢাকার চামেলী হাউজ।

অন্যান্য-
- SAARC এর সদর দপ্তর নেপালে অবস্থিত।
- ASEAN এর সদর দপ্তর ইন্দোনেশিয়ায় অবস্থিত।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
৪,১৮৭.
জাতিসংঘে ভেটো ক্ষমতা আছে-
  1. জার্মানির
  2. রাশিয়ার
  3. ব্রাজিলের
  4. ভারতের
সঠিক উত্তর:
রাশিয়ার
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়ার
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি। - এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা ৫টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি।
- স্থায়ী সদস্যগুলো হলো: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন।
- তাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৪,১৮৮.
কোন দেশগুলো 'I2U2 গ্রুপিং' এর সাথে যুক্ত?
  1. ক) ভারত,ইসরায়েল,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।
  2. খ) ভারত, ইরান,ইউনাইটেড কিংডম,মার্কিন যুক্তরাষ্ট্র।
  3. গ) ভারত, আয়ারল্যান্ড,ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র।
  4. ঘ) ভারত,ইতালি,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।
সঠিক উত্তর:
ক) ভারত,ইসরায়েল,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত,ইসরায়েল,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো -ভারত,ইসরায়েল,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।

• I2U2 সামিট:
- নতুন অর্থনৈতিক জোট: I2U2 ( I2= India, Israel) & (U2=USA, UAE).
- প্রথম বৈঠক হয়: ১৩-১৬ জুলাই, ২০২২।
- I2U2 হল চারটি দেশ- ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা গঠিত নতুন গ্রুপিং।
- I2U2 গ্রুপটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পুনঃশক্তির প্রচেষ্টার অংশ হিসাবে গঠিত হয়েছে৷ 
- ভার্চুয়ালে প্রথম I2U2 শীর্ষ সম্মেলন 2022 সালে অনুষ্ঠিত হয়।
- চার দেশের নেতারা খাদ্য নিরাপত্তা সংকট ও সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
- ভারতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আলবান্না 'I2U2' গ্রুপিংকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ হিসাবে উল্লেখ করেন।

তথ্যসূত্র: Whitehouse.gov & The New York Times.
৪,১৮৯.
ব্রেটন উডস কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
ব্যাখ্যা

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

৪,১৯০.
SDR (Special Drawing Rights)-এ সর্বশেষ কোন মুদ্রা যুক্ত হয়েছে?
  1. ইউরো
  2.  ইউয়ান 
  3. পাউন্ড
  4. ইয়েন
সঠিক উত্তর:
 ইউয়ান 
উত্তর
সঠিক উত্তর:
 ইউয়ান 
ব্যাখ্যা

• SDR : 
-  SDR এর পূর্ণরূপ হলো Special Drawing Rights
-  SDR একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ (International Reserve Asset)।
-  SDR নিজে কোনো মুদ্রা নয়, তবে এর মান নির্ধারিত হয় পাঁচটি মুদ্রার  ভিত্তিতে ।
-  মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
-  IMF ১৯৬৯ সালে SDR কে একটি পরিপূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে চালু করে।
- চীনের ইউয়ান (Renminbi) ২০১৬ সালের ১ অক্টোবর SDR ঝুঁড়িতে সর্বশেষ অন্তর্ভুক্ত হয়।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৪,১৯১.
কোনটি সামরিক জোট নয়?
  1. ক) ANZUS
  2. খ) SEATO
  3. গ) CENTO
  4. ঘ) BENELUX
সঠিক উত্তর:
ঘ) BENELUX
উত্তর
সঠিক উত্তর:
ঘ) BENELUX
ব্যাখ্যা
BENELUX: একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ৩টি দেশের সমন্বয়ে গঠিত একটি জোট। এর সদস্য দেশগুলাে হলাে- বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

ANZUS: একটি সামরিক চুক্তি বা জোট।
- তিনটি দেশের সমন্বয়ে এই জোট গঠিত। দেশুলাে হলাে: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কমিউনিজম আগ্রাসন রােধে ১৯৫১ সালে গঠিত হয়।

SEATO: দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সমাজতন্ত্রের আগ্রাসন রুখতে এই সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিলাে।

CENTO: মধ্যপ্রাচ্যের তেল সম্পদের ওপর কর্তৃত্ব স্থাপন এবং ওই অঞ্চলে সােভিয়েত রাশিয়ার প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে ১৯৫৫ সালে আমেরিকার নেতৃত্বে একটি সামরিক জোট গড়ে তােলে।
উৎসঃ সংশ্লিষ্ট সংগঠনের ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪,১৯২.
কোন দিনটি 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস' হিসেবে পালিত হয়?
  1. ১ জানুয়ারি
  2. ৮ মে
  3. ১৫ জুন
  4. ২৬ অক্টোবর
সঠিক উত্তর:
৮ মে
উত্তর
সঠিক উত্তর:
৮ মে
ব্যাখ্যা

• Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন।
- ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান।
- ১৮২৮ সালের ৮ মে রেডক্রস এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন।
- মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিন  ৮ মে 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস' পালিত হয়। 

তথ্যসূত্র:  Red Cross ওয়েবসাইট।

৪,১৯৩.
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
  1. AFTA
  2. APTA
  3. COMESA
  4. EFTA
সঠিক উত্তর:
AFTA
উত্তর
সঠিক উত্তর:
AFTA
ব্যাখ্যা
AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে।
- ৬টি দেশের সমন্বয়ে AFTA প্রথম যাত্রা শুরু করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১০টি। (মার্চ, ২০২৫)
- এগুলো হলো:
• মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১৯৪.
কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় কোন সংস্থার উদ্যোগে?
  1. ক) UNCTAD
  2. খ) MIGA
  3. গ) ESCAP
  4. ঘ) WTO
সঠিক উত্তর:
গ) ESCAP
উত্তর
সঠিক উত্তর:
গ) ESCAP
ব্যাখ্যা
কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর:
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয় কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।
- ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে।
- ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়।
উৎস: ESCAP ওয়েবসাইট।
৪,১৯৫.
রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠার স্থান হল-
  1. জর্জিয়া
  2. অ্যারিজোনা
  3. মিশিগান
  4. শিকাগো
সঠিক উত্তর:
শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল:

- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান- শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর- ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.

তথ্যসূত্র - রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৪,১৯৬.
কোন সংস্থার উদ্যোগে সিরডাপ প্রতিষ্ঠিত হয়?
  1. WEF
  2. WHO
  3. FAO
  4. WTO
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- 'বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা'র (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৯ সালে।
- প্রতিষ্ঠাকালীন মূল সদস্য দেশ ছিল ৬ টি।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 
- CIRDAP এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।

উৎস: সিরডাপের ওয়েবসাইট
৪,১৯৭.
‍ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর ৫৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ১০-১৪ জানুয়ারি ২০২৫
  2. ২০-২৪ জানুয়ারি ২০২৫
  3. ১৮-২০ জানুয়ারি ২০২৫
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২০-২৪ জানুয়ারি ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
২০-২৪ জানুয়ারি ২০২৫
ব্যাখ্যা
‍• ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF):
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম হলো আন্তর্জাতিক পাবলিক-প্রাইভেট সহযোগিতা সংস্থা। 
- এর সর্বশেষ বৈঠক, ২০-২৪ জানুয়ারি ২০২৫ দাভোস , সুইজারল্যান্ড। 
- এটি প্রতিষ্ঠিত হয় -  ২৪ জানুয়ারি ১৯৭১ সালে।
- এটি প্রতিষ্ঠিত করেন -Klaus Schwab.
- এর সদর দপ্তর - Cologny, Switzerland. 
- এটি একটি বৈশ্বিক, নিরপেক্ষ এবং অলাভজনক এমন প্ল্যাটফর্ম।
- যা স্টেকহোল্ডারদের মধ্যে অর্থপূর্ণ সংযোগ স্থাপন, বিশ্বাস তৈরি এবং সহযোগিতা ও উন্নতির জন্য উদ্যোগ গড়ে তুলতে সাহায্য করে।

উৎস: WEF ওয়েবসাইট।
৪,১৯৮.
সম্প্রতি কোন দেশটির জাতিসংঘে ভোটাধিকার ক্ষমতা স্থগিত করা হয়?
  1. ক) সিরিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) ইরান
  4. ঘ) ফিলিপাইন
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
ব্যাখ্যা
নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতিসংঘের চাঁদা পরিশোধে ব্যর্থ হওয়ায় সাধারণ পরিষদে ৭টি দেশের ভোটাধিকার ক্ষমতা কেড়ে নিয়েছে জাতিসংঘ। দেশগুলো হলো গাম্বিয়া, লেবানন, ভেনেজুয়েলা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, ইয়েমেন, লেসোথ এবং টোঙ্গা। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের যেকোন প্রস্তাবের ভোটাভুটিতে দেশগুলো অংশ নিতে পারবে না। (সূত্রঃ এসোসিয়েট প্রেস)
৪,১৯৯.
Bretton Woods Conference-এ কয়টি দেশ অংশগ্রহণ করেছিল?
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৬টি
  4. ৪৭টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ১৯৪৪ সালে।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF- এর Founding Fathers বলা হয়৷
- এই সম্মেলনের ফলে IBRD, IMF গঠিত হয়।

উৎস: i) World Bank Group.
         ii) U.S. Department of State (.gov).
৪,২০০.
সার্কের প্রথম মহাসচিব ছিলেন -
  1. আমজাদ বি. সিয়াল
  2. কমলেশ শর্মা
  3. আবুল আহসান
  4. হুমায়ুন রশীদ চৌধুরী
সঠিক উত্তর:
আবুল আহসান
উত্তর
সঠিক উত্তর:
আবুল আহসান
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (আগস্ট, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।