বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৪১ / ৭৬ · ৪,০০১৪,১০০ / ৭,৫৯৯

৪,০০১.
নিচের কোনটি উন্নয়নশীল ‍মুসলিম দেশগুলোর সংগঠন?
  1. ক) ACU
  2. খ) SCO
  3. গ) COMESA
  4. ঘ) D-8
সঠিক উত্তর:
ঘ) D-8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D-8
ব্যাখ্যা
Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
অন্যদিকে, ACU (The Asian Clearing Union) হলো আন্তঃরাষ্ট্রীয় আর্থিক লেনদেন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা।
SCO (The Shanghai Cooperation Organisation) হলো ইউরেশিয়ান দেশগুলোর একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা জোট।
COMESA (The Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
(সূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৪,০০২.
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে যায?
  1. ক) কানাডা
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান।
Source: Britannica.com
৪,০০৩.
বঙ্গবন্ধু জােট নিরপেক্ষ আন্দোলনের কততম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ ও সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
- সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।

(সূত্র: ন্যাম ওয়েবসাইট)

৪,০০৪.
ILO- শান্তিতে নোবেল পুরস্কার পায় কবে?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (জুলাই, ২০২৫)
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০০৫.
জাতিসংঘ সনদে মোট কতটি আর্টিকেল রয়েছে?
  1. ১০৭টি
  2. ১০৯টি
  3. ১১১টি
  4. ১১৩টি
সঠিক উত্তর:
১১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১১টি
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
- ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইশ।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি - ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
-  জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

উৎস:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

৪,০০৬.
জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশ কয়টি?
  1. ক) ১১৮
  2. খ) ১৩৪
  3. গ) ৭৭
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
ঘ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০
ব্যাখ্যা
১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭। এছাড়া ১০টি পর্যবেক্ষক সংস্থাও রয়েছে।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্রঃ ন্যাম ওয়েবসাইট।
৪,০০৭.
মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল-
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা
The Universal Declaration of Human Rights (UDHR) is a milestone document in the history of human rights. Drafted by representatives with different legal and cultural backgrounds from all regions of the world, the Declaration was proclaimed by the United Nations General Assembly in Paris on 10 December 1948 (General Assembly resolution 217 A) as a common standard of achievements for all peoples and all nations. রেফারেন্সঃ https://www.un.org/en/universal-declaration-human-rights/
৪,০০৮.
'অকাস' (AUKUS) জোটের সদস্য দেশ-
  1. ক) ৬টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এই তিনটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৪,০০৯.
UNICEF-এর বিশ্বব্যাপী কার্যক্রমের জন্য কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়?
  1. আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন
  2. কৃষি উন্নয়ন
  3. শিশু অধিকার রক্ষা
  4. জলবায়ু পরিবর্তন মোকাবিলা
সঠিক উত্তর:
শিশু অধিকার রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
শিশু অধিকার রক্ষা
ব্যাখ্যা
UNICEF:
- UNICEF এর পূর্ণরুপ United Nations Children's Fund.
- পূর্বনাম- United Nations International Children's Emergency Fund)
- UNICEF, বা জাতিসংঘের শিশু তহবিল, শিশুদের অধিকার, সুরক্ষা এবং কল্যাণের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
- UNICEF নামকরণ করে- ১৯৫৩ সালে।
- UNICEF-এর সদর দপ্তর- নিউইয়ক।
- শান্তিতে নোবেল পায়- ১৯৬৫ সালে।

উৎস: UNICEF ওয়েবসাইট।
৪,০১০.
অণুচক্রিকা মূলত কোথা থেকে উৎপন্ন হয়?
  1. হৃৎপিণ্ড
  2. লিভার 
  3. অস্থিমজ্জা 
  4. লোমকোষ 
সঠিক উত্তর:
অস্থিমজ্জা 
উত্তর
সঠিক উত্তর:
অস্থিমজ্জা 
ব্যাখ্যা

• অণুচক্রিকা বা প্লেটলেট মূলত রক্তের ক্ষতের উপর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্লেটলেটের উৎপত্তি হয় অস্থিমজ্জা থেকে, যা হাড়ের ভিতরের নরম তন্তু। অস্থিমজ্জায় বিশেষ ধরনের বড় কোষ থাকে, যাকে মেগাকারিওসাইট বলা হয়। এই মেগাকারিওসাইট থেকে ছোট ছোট প্লেটলেট ভাঙা বা ছিঁড়ে রক্তে প্রবেশ করে। অন্য অঙ্গ যেমন হৃৎপিণ্ড, লিভার বা লোমকোষ প্লেটলেট উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তাই রক্তের স্বাভাবিক গঠন বজায় রাখতে এবং ক্ষত সৃষ্টির ক্ষেত্রে কার্যকর রক্ত জমাট বাঁধাতে প্লেটলেটের উৎপাদন অস্থিমজ্জায় ঘটে।

অণুচক্রিকা: 
- ইংরেজিতে এদেরকে প্লাটিলেট (Platelet) বলে।
- অণুচিক্রকা আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন, এরা গুচ্ছাকারে থাকে। 
- অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়। 
- অণুচক্রিকাগুলোর গড় আয়ু ৫-১০ দিন। 
- পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ। 
- অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 
- কোন রক্তবাহী নালির ক্ষতি হলে এরা অনতিবিলম্বে থ্রোম্বোপ্লাষ্টিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০১১.
Who is the current Director-general of WTO?
  1. Kristalina Georgieva
  2. Abdulla Al Mandous
  3. Ngozi Okonjo-Iweala
  4. Dr Wenjian Zhang
সঠিক উত্তর:
Ngozi Okonjo-Iweala
উত্তর
সঠিক উত্তর:
Ngozi Okonjo-Iweala
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৪,০১২.
UNFPA-এর পূর্ণরূপ কোনটি?
  1. United Nations Food Agency
  2. United Nations Population Fund
  3. United Nations Financial Association
  4. United Nations Peace Alliance
সঠিক উত্তর:
United Nations Population Fund
উত্তর
সঠিক উত্তর:
United Nations Population Fund
ব্যাখ্যা

• UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।

৪,০১৩.
What is the first goal of SDG?
  1. ক) Relief poverty
  2. খ) Gender inequality
  3. গ) Quality Education
  4. ঘ) Reduced Inequality
সঠিক উত্তর:
ক) Relief poverty
উত্তর
সঠিক উত্তর:
ক) Relief poverty
ব্যাখ্যা
টেকসই উন্নয়নের (SDGs) প্রথম লক্ষ্যমাত্রার বিষয়বস্তু - দারিদ্র্য দূরীকরণ।

• (SDGs):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।

- মেয়াদকাল-২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু- ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ- ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

• এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই শহর ও জনগণ, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু বিষয়ে পদক্ষেপ, সামুদ্রিক বাস্তুসংস্থান, স্থলভাগের জীবন, শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
৪,০১৪.
কোন আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে Care International প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. প্রথম বিশ্বযুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. কোরিয়া যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

• Care International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ Care International গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে।
- এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সাহায্য করা।
- প্রথমদিকে CARE Packages নামে পরিচিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হতো।
- ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থায় রূপান্তরিত হয়।

তথ্যসূত্র: Care International ওয়েবসাইট।

৪,০১৫.
সিরডাপ এর প্রধান কার্যালয়ের ভবনের নাম-
  1. ক) সার্কিট হাউজ
  2. খ) মার্লবোরো হাউজ
  3. গ) চামেলি হাউজ
  4. ঘ) বর্ধমান হাউজ
সঠিক উত্তর:
গ) চামেলি হাউজ
উত্তর
সঠিক উত্তর:
গ) চামেলি হাউজ
ব্যাখ্যা
CIRDAP কার্যালয়ের ভবনের নাম চামেলি হাউজ। এটি ঢাকায় অবস্থিত। ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৫। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়। মার্লবোরো হাউস কমনওয়েলথ সদরদপ্তর এবং বর্ধমান হাউজে বাংলা একাডেমি অবস্থিত।
(সূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)
৪,০১৬.
UNIDIR এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সুইজারল্যান্ড
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. (মার্চ, ২০২৫)

তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০১৭.
বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট কোনটি?
  1. ক) APEC
  2. খ) EU
  3. গ) WTO
  4. ঘ) SAFTA
সঠিক উত্তর:
গ) WTO
উত্তর
সঠিক উত্তর:
গ) WTO
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। ১ জানুয়ারি ১৯৯৫ বিশ্ব বাণিজ্য সংস্থা যাত্রা শুরু করে। এর বর্তমান সদস্য ১৬৪টি। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
এটি GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী। GATT ১৯৪৭ সালের ৩০ অক্টোবর স্বাক্ষরিত হয়।
(সূত্রঃ WTO)
৪,০১৮.
'ন্যাম' এর স্থায়ী সদর দপ্তর কোথায়?
  1. ওয়েলিংটন
  2. বার্লিন
  3. প্যারিস
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৩।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা;
→ অনাগ্রাসন;
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

• এই ‘পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার নক্রমা।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৪,০১৯.
কোনটি 'ওআইসি'-এর অঙ্গসংস্থা নয়? 
  1. আন্তর্জাতিক ইসলামী আদালত 
  2. সাধারণ সচিবালয়
  3. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 
  4. ইসলামী উন্নয়ন ব্যাংক
সঠিক উত্তর:
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 
উত্তর
সঠিক উত্তর:
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

⇒ OIC-এর অঙ্গসংস্থা:
1. ইসলামী শীর্ষ সম্মেলন,
2. পররাষ্ট্র মন্ত্রী পরিষদ,
3. স্থায়ী কমিটি,
4. কার্যনির্বাহী কমিটি,
5. ইন্টারন্যাশনাল ইসলামিক কোর্ট অফ জাস্টিস,
6. স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন,
7. স্থায়ী প্রতিনিধিদের কমিটি,
8. সাধারণ সচিবালয়,
9. সহায়ক অঙ্গ,
10. বিশেষায়িত অঙ্গ,
11. অধিভুক্ত প্রতিষ্ঠান।

উল্লেখ্য,
- ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 'ওআইসি'-এর অঙ্গ প্রতিষ্ঠান নয়।

উৎস: OIC ওয়েবসাইট।
৪,০২০.
জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ নিচের কোন বিধান সম্পর্কিত?
  1. জাতিসংঘের মহাসচিব নিয়োগ ও তিনি সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা
  2. জাতিসংঘের মহাসচিবের মতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে হলে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান
  3. মহাসচিব জাতিসংঘের সকল পরিষদের সকল সভায় পদাধিকার বলে কাজ করবেন
  4. জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত বৈঠকের আহ্বান করতে পারেন
সঠিক উত্তর:
জাতিসংঘের মহাসচিবের মতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে হলে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের মহাসচিবের মতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে হলে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান
ব্যাখ্যা
গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের ৯৯ ধারা:
⇒ ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।

• উল্লেখ্য,
⇒ ফিলিস্তিনের গাজায় কমেনি ইসরায়েলের নির্মমতা-হামলা।
⇒ নির্বিচার বোমাবর্ষণ, নিরীহ মানুষকে বাস্তুচ্যুত হওয়া, খাবার ও চিকিৎসার জন্য হাহাকার-সব মিলিয়ে উপত্যকাটির পরিস্থিতিকে ‘কেয়ামতের মতো’ বলেছে জাতিসংঘ।
⇒ এ সংঘাত অবসানে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
⇒ ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।
⇒ গত ৩৪ বছরে (১৯৮৯ সালের পর) ধারাটি ব্যবহারের প্রয়োজন মনে করেননি জাতিসংঘের কোনো মহাসচিব।
⇒ গাজা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং এ নিয়ে নিরাপত্তা পরিষদের পদক্ষেপের ঘাটতির কারণেই তিনি ৯৯ ধারা প্রয়োগ করেছেন বলে জানান গুতেরেস।

অন্যদিকে -
⇒ ৯৯ ধারা প্রয়োগে গুতেরেসের পদক্ষেপকে ভালোভাবে নেননি জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান।
⇒ সাধারণত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের বিশেষ ক্ষমতাই ভেটো পাওয়ার হিসেবে পরিচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের কোনো মৌলিক প্রস্তাবে ভেটো বা না বলার অধিকার রয়েছে।

উৎস: Live MCQ সালতামামি ২০২৩, ৭ ডিসেম্বর , ২০২৩, প্রথম আলো।
৪,০২১.
কোনটি জি-৭ ভুক্ত দেশ?
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. সুইজারল্যান্ড
  4. চীন
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

G-7:
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
• তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।


•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

উৎস: জি- ৭ -এর ওয়েবসাইট।

৪,০২২.
সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য?
  1. ক) ৭৯৮
  2. খ) ৭৯৯
  3. গ) ৭৯৭
  4. ঘ) ৭৯৬
সঠিক উত্তর:
ক) ৭৯৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৯৮
ব্যাখ্যা
সুন্দরবন ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।
- UNSCEO - United Nations Educational, Scientific, and Cultural Organization মূলত বিশ্ব ঐতিহ্য এলাকা/তালিকা ঘোষনা করে।

• ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। 
যথা - 
১) বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সালে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য। 
২) নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার - ১৯৮৫ সালে ঘোষিত ৩২২ তম বিশ্ব ঐতিহ্য।
৩) সুন্দরবন - ১৯৯৭ সালে ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।

- বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
- ইউনেস্কো এর ৩০ তম সাধারণ সভায়, ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্ত্ররজাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।

তথ্যসূত্রঃ UNSCEO Website.
৪,০২৩.
Economic Cooperation Organization এর সদস্য কতটি?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
• Economic Cooperation Organization:
- ECO - এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'।
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল।
- সদস্য সংখ্যা: ১০টি দেশ।
- আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)।
- সদর দপ্তর: তেহরান, ইরান

উৎস: ECO এর ওয়েবসাইট। [লিঙ্ক]
৪,০২৪.
'বানৌজা শের-ই-বাংলা নৌঘাটি' কোথায় অবস্থিত?
  1. ক) মহেশখালি
  2. খ) নোয়াখালী
  3. গ) পটুয়াখালী
  4. ঘ) পাবনা
সঠিক উত্তর:
গ) পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
গ) পটুয়াখালী
ব্যাখ্যা
বানৌজা শের-ই-বাংলা ঘাটি:
- আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত নৌ ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’।
- ১২ জুলাই, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘাঁটির উদ্বোধন করেন।
- ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী বানৌজা শের-ই- বাংলা ঘাঁটির নামফলক উন্মোচন করেন। 
- এ সময় ৪টি পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন ও ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করা হয়।
- খুলনা শিপইয়ার্ড লিমিটেড নির্মিত পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনগুলো হলো: শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিব্বুল্লাহ, শহীদ আখতার উদ্দিন।
- চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) হলো বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইন।
- প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এসব জাহাজে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু হচ্ছে।
- নবনির্মিত এলসিইউ সমূহ আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে চট্টগ্রাম থেকে ভাসানচরে স্থানান্তর ও তাদের নিত্য প্রয়োজনীয় রসদ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থাকবে।
- নবনির্মিত এ সব জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এ অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ রোধ, চোরাচালান দমন, মানবপাচার রোধ, জলদস্যুতা এবং মাদক পাচার রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে ভূমিকা রাখবে।

উৎস: ১২ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।
৪,০২৫.
নিচের কোন দেশ বিশ্বব্যাংকের সদস্যপদ প্রত্যাহার করে?
  1. বুলগেরিয়া
  2. কিরগিজস্তান
  3. আফগানিস্তান
  4. কিউবা
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ: নাউরু ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কিউবা।
- ১৪ নভেম্বর ১৯৬০ দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৪,০২৬.
G-77 কোন অধিবেশনে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. WTO- এর প্রথম অধিবেশন
  2. UNCTAD- এর প্রথম অধিবেশন
  3. UNESCO- এর প্রথম অধিবেশন
  4. FAO- এর প্রথম অধিবেশন
সঠিক উত্তর:
UNCTAD- এর প্রথম অধিবেশন
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD- এর প্রথম অধিবেশন
ব্যাখ্যা

Group of 77:
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড UNCTAD-এর প্রথম অধিবেশনে।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন ও জাতিসংঘে সমন্বিত অবস্থান উপস্থাপন।
- প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি (G-77 নামটি ঐতিহাসিকভাবে অপরিবর্তিত রাখা হয়েছে) [আগস্ট ২০২৫]
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৯৭৩ সাল থেকে।
- ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন হয়।
- বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে বৈশ্বিক অসমতা দূরীকরণে আহ্বান।

উল্লেখ্য,
- প্রথমবারের মতো “Ministerial Meeting of the Group of 77” অনুষ্ঠিত হয় আলজিয়ার্স (আলজেরিয়া), ১০-২৫ অক্টোবর ১৯৬৭। 
- এই সম্মেলনে Charter of Algiers গৃহীত হয়।
- এর মাধ্যমে ধীরে ধীরে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং G-77 বিভিন্ন অধ্যায় (Chapters) প্রতিষ্ঠা করে।

উৎস: Group of 77 ওয়েবসাইট।

৪,০২৭.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কততম? [মার্চ, ২০২৫]
  1. ৯ম
  2. ১০ম
  3. ১১তম
  4. ১২তম
সঠিক উত্তর:
৯ম
উত্তর
সঠিক উত্তর:
৯ম
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।

উল্লেখ্য,
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,০২৮.
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা-
  1. ক) ফ্রেডরিক প্যাসে
  2. খ) মেলভিন জোন্স
  3. গ) ফ্রেডরিখ এঞ্জেলস
  4. ঘ) পল পি হ্যারিস
সঠিক উত্তর:
খ) মেলভিন জোন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) মেলভিন জোন্স
ব্যাখ্যা

- লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ৭ জুন, ১৯১৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রে।
- লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স নামে শিকাগোর এক ব্যবসায়ী।

৪,০২৯.
কোনটি BIMESTIC-ভুক্ত দেশ নয়?
  1. নেপাল
  2. শ্রীলংকা
  3. চীন
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC সদরদপ্তর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় উদ্বোধন করা হয়।
- BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
- এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল, 
- ভুটান, 
- মিয়ানমার,
- থাইল্যান্ড।

সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট
৪,০৩০.
’চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্করার প্রদান করে জাতিসংঘের কোন সংস্থা? 
  1. UNDP
  2. UNEP 
  3. WHO
  4. WMO
সঠিক উত্তর:
UNEP 
উত্তর
সঠিক উত্তর:
UNEP 
ব্যাখ্যা

-  UNEP ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।

UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

​• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট।

৪,০৩১.
APEC এর বর্তমান সদস্য কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
ঘ) ২১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১টি
ব্যাখ্যা
APEC (Asia Pacific Economic Co-operation) হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।

-এটির বর্তমান সদস্য ২১টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।

এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯। সর্বশেষ এপেক শীর্ষ সম্মেলন ২০২১ সালের ৮-৯ নভেম্বর নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত হয়।
পরবর্তী সম্মেলন ২০২২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: এপেক ওয়েবসাইট)
৪,০৩২.
বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা 'OPEC' এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

৪,০৩৩.
পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদের সদস্য দেশ কয়টি?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ (GCC):
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council বা পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি।
- সদস্য দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

৪,০৩৪.
СТВТО -এর পূর্ণরূপ কী?
  1. Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization
  2. Comprehensive Trade Ban Treaty Organization
  3. Conference on Nuclear Technology and Operations
  4. Central Treaty for Biological Threats Organization
সঠিক উত্তর:
Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization
উত্তর
সঠিক উত্তর:
Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization
ব্যাখ্যা

СТВТО:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা ।
- CTBTO-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯ নভেম্বর, ১৯৯৬ সালে (CTBT চুক্তির মাধ্যমে)।
- এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগুলি নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ করে।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- CTBTO-এর মূল উদ্দেশ্য হলো:
- বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
- একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা
- গোপন পারমাণবিক পরীক্ষা সনাক্ত করতে সক্ষম হওয়া
- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

CTBT:
- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty.
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর
- স্বাক্ষরের স্থান: নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
-স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

উৎস: CTBTO ও Arms Control Association ওয়েবসাইট।

৪,০৩৫.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) কত সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে?
  1. ২০০২ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৭ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা

• International Atomic Energy Agency (IAEA):
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- International Atomic Energy Agency ২০০৫ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মিশরের মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট।

৪,০৩৬.
আধুনিক অর্থনীতির জনক -
  1. অধ্যাপক মার্শাল
  2. অ্যাডাম স্মিথ
  3. পল স্যামুয়েলসন
  4. এল রবিন্স
সঠিক উত্তর:
পল স্যামুয়েলসন
উত্তর
সঠিক উত্তর:
পল স্যামুয়েলসন
ব্যাখ্যা
 আধুনিক অর্থনীতির জনক- 'Paul Samuelson' ('পল স্যামুয়েলসন')।
 তিনি একজন আমেরিকান অর্থনীতিবিদ।
 ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
 তিনি গণিতের মাধ্যমে অর্থনীতির অসংখ্য তত্ব ব্যাখ্যা করেন যা অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে।

উল্লেখ্য,
 আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ।
 তিনি অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন।
 অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations’
 তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

উৎস: অর্থনীতি, একাদশ দ্বাদশ শ্রেণী।
৪,০৩৭.
জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব ও উপাত্ত উপস্থাপন করে কোন সংস্থা?
  1. ক) WMO
  2. খ) IPCC
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
খ) IPCC
উত্তর
সঠিক উত্তর:
খ) IPCC
ব্যাখ্যা

IPCC - সম্পর্কিত তথ্য -
⤇ IPCC - এর কার্যক্রম পরিচালনার জন্য ৩টি কার্যকরী গ্রুপ (Working Group) ও একটি টাস্কফোর্স রয়েছে।
Working Group - 1 -- কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রকৃত বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে।
Working Group - 2 -- কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর সাথে খাপ খাওয়ানোর পদ্ধতি ও ঝুঁকি নির্ণয় নিয়ে।
Working Group - 3 -- কাজ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন নিয়ে।
টাস্কফোর্স - এর কাজ -- গ্রীনহাউস গ্যাস নিঃসরণ ও অপসারণ বিষয়ে পদ্ধতি নির্ধারণ ও তা পরিমাপের কৌশল উদ্ভাবন সম্পর্কিত রিপোর্ট তৈরি করা।
উৎসঃ IPCC ওয়েবসাইট।

৪,০৩৮.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির জন্যে গঠিত প্রতিষ্ঠান-
  1. MIGA
  2. IBRD
  3. ICSID
  4. IFC
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা

ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৫৮টি দেশ।
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৪,০৩৯.
G-7 এর সদস্য দেশ নয় কোনটি?
  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. জার্মানি
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
G-7:

- অস্ট্রেলিয়া G-7 এর সদস্য দেশ নয়।
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
৪,০৪০.
কোন দেশ থেকে স্কাউট আন্দোলনের সূচনা হয়?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) ফ্রান্স
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংল্যান্ড
ব্যাখ্যা
- বিশ্ব স্কাউট আন্দোলনের সূচনা ঘটে ইংল্যান্ড থেকে।
- এই আন্দোলনের সূচনাকারী হলেন রবার্ট ব্যাডেন পাওয়েল।
- তিনি ১৯০৭ সালের আগস্টে ইংল্যান্ডের ব্রোনসী দ্বীপে সর্বপ্রথম ২০ জন বালক নিয়ে পরিক্ষামূলক ক্যাম্প করেন।
- এর মাধ্যমেই বয়েজ স্কাউটিংয়ের যাত্রা শুরু হয়।
- ১৯১০ সালে গার্লস গাইড মুভমেন্টের যাত্রা শুরু হয়।
- ১৯২০ সালে ইংল্যান্ডে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
- বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।

উৎস: বিশ্ব স্কাউট সংস্থার ওয়েবসাইট।
৪,০৪১.
২০২৫ সালের জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

- ২০২৫ সালে  জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
- সময়: ২২-২৩ নভেম্বর ২০২৫ সালে।
- পরবর্তী ২০২৬ সালে  জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ।

G-20:
- G-20 হলো বিশ্বের সবচেয়ে বড় ২১টি অর্থনীতির একটি ফোরাম।
- এটি মূলত অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
- ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- G20- যা বৈশ্বিক মোট জিডিপির (GDP) ৮৫%, ও  আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫%-এর বেশি প্রতিনিধিত্ব করে।
- সদস্য সংখ্যা: ১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন + আফ্রিকান ইউনিয়ন = মোট ২১টি সদস্য।
- স্থায়ী সদর দপ্তর: নেই (এটি ঘূর্ণায়মান সভাপতিত্ব ভিত্তিক)।

• সদস্য দেশসমূহ:
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন।

উৎস: G-20 ওয়েবসাইট।

৪,০৪২.
কোন দেশ ভেটো প্রয়োগ করে জাতিসংঘে বাংলাদেশের ১৯৭২ সালের সদস্যপদ প্রাপ্তি বাধাগ্রস্ত করেছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. সোভিয়েত ইউনিয়ন
  3. যুক্তরাজ্য
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

বাংলাদেশ ও জাতিসংঘ:
- বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের সূত্রপাত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়েই। ১৯৭১ সালের এপ্রিলে ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে অনুরোধ জানায়। এই অনুরোধে তৎকালীন জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন। জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়। ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া সমর্থিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়। কিন্তু ২৫ আগস্ট চীন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ করার ফলে ওই সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘের সদস্য পদ লাভ করা সম্ভব হয়নি।

⇒ ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ পুনরায় আবেদন করে। ১৯৭৪ সালের ১০ জুন নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদ লাভের প্রস্তাবটি উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। চীন বাংলাদেশের বিপক্ষে না গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকে। অতঃপর প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সুপারিশসহ সাধারণ পরিষদে পাঠানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওই দিনই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।
iii) তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট।
iv) The Daily Star Bangla.

৪,০৪৩.
OPEC কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. বাগদাদ
  2. ভিয়েনা
  3. তেহরান
  4. জেদ্দা
সঠিক উত্তর:
বাগদাদ
উত্তর
সঠিক উত্তর:
বাগদাদ
ব্যাখ্যা

 • ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। 

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

৪,০৪৪.
Islamic Development Bank (IDB)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রিয়াদ
  2. কুয়েত
  3. দুবাই
  4. জেদ্দা
সঠিক উত্তর:
জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
জেদ্দা
ব্যাখ্যা

IDB:
- IDB এর পূর্ণরূপ: Islamic Development Bank (IDB).
- প্রতিষ্ঠা সিদ্ধান্ত: ১৯৭৩ সালের ডিসেম্বর, জেদ্দা, সৌদি আরব – মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ২০ অক্টোবর, ১৯৭৫।
- প্রধান কার্যালয় / সচিবালয়: জেদ্দা, সৌদি আরব।
- ঋণ প্রক্রিয়া: বিনা সুদে ঋণ প্রদান।
- বাংলাদেশে কার্যক্রম শুরু: ১৯৮৩।
- বর্তমান প্রধান / প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser. [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: IDB ওয়েবসাইট।

৪,০৪৫.
কোন প্রতিষ্ঠান রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement) এর নিশ্চয়তা প্রদান করে?
  1. ক) MIGA
  2. খ) ICSID
  3. গ) IFC
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
ক) MIGA
উত্তর
সঠিক উত্তর:
ক) MIGA
ব্যাখ্যা
বহুপাক্ষিক বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (MIGA)
▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৪টি ও শিল্পোন্নত দেশ - ২৮টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৪,০৪৬.
সকল প্রকার বর্ণ বৈষম্য দূরীকরণ সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশন-
  1. ক) CRPD
  2. খ) ICERD
  3. গ) CEDAW
  4. ঘ) UNCRC
সঠিক উত্তর:
খ) ICERD
উত্তর
সঠিক উত্তর:
খ) ICERD
ব্যাখ্যা

International Convention on the Elimination of All Forms of Racial Discrimination(ICERD)- সকল প্রকার বর্ণ বৈষম্য দূরীকরণ সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশন।
Convention on the Elimination of Discrimination against Women (CEDAW)- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ।
United Nations Convention on the Rights of the Child (UNCRC)- শিশু অধিকার বিষয়ক জাতিসংঘের সনদ।
Convention on the Rights of Persons with Disabilities (CRPD)- প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত কনভেনশন। সূত্র- humanrights.ch ওয়েবসাইট।

৪,০৪৭.
ইউরোপ মহাদেশের কোন দেশটি OIC-এর সদস্য?
  1. ক্রোয়েশিয়া
  2. কসোভো
  3. আলবেনিয়া
  4. বসনিয়া-হার্জেগোভিনা
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি।

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৪,০৪৮.
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৩ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।( মার্চ,২০২৫)।
- সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান ( মার্চ,২০২৫)।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,০৪৯.
ব্রেটন উডস সম্মেলনে বিশ্বের কয়টি দেশ Articles of Agreement অনুমোদন করে?
  1. ২৯টি
  2. ৩৩টি
  3. ৪৪টি
  4. ৪৫টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

উল্লেখ্য,
⇒ ১৯১৮ থেকে ১৯৩৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ে উল্লম্ফন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক বাণিজ্যে সীমাবদ্ধতা, বিদেশি শেয়ারবাজারে ফটকাবাজি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক রিজার্ভে উত্থান-পতন, স্বর্ণের সংকট, মুদ্রামান কমে যাওয়া- বৈশ্বিক অর্থনীতি ইত্যাদি সমস্যায় জর্জরিত ছিল।
- এ সমস্যা সমাধানে একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়।
- আইএমএফ-এর প্রতিষ্ঠাতারা স্বর্ণ বিনিময়কে আদর্শ মাপকাঠি হিসেবে গ্রহণ করেন যা গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড নামে পরিচিত (gold exchange standard)।
- বিশ্ব অর্থনীতির উল্লিখিত এই টানাপড়েনের লাগাম ধরতে ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলন আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব Henry Morgenthau Jr ও যুক্তরাজ্যের অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে।
- Articles of Agreement অনুযায়ী, বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক হলো বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি দেশ বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।

⇒ সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- আর্থিক সংস্থা দুটি পরবর্তীতে বিশ্বব্যাংক ও IMF নামে পরিচিত হয়।
- মোট ২৯টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৪,০৫০.
জাতিসংঘ সিস্টেম স্টাফ কলেজ (UNSSC) এর প্রধান শাখার অবস্থান -
  1. টোকিও, জাপান
  2. তুরিন, ইতালি
  3. কোপেনহেগেন, ডেনমার্ক
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
ব্যাখ্যা
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা ও প্রশিক্ষন প্রধানে ভূমিকা পালন করে - United Nations System Staff College (UNSSC).
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষন প্রতিষ্ঠা তৈরি করার ধারণা প্রথম আসে ১৯৬৯ সালে।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘ সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।
- কলেজটির প্রধান শাখার অবস্থান- তুরিন, ইতালি।
- এছাড়াও জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।

উৎস: UNSSC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৫১.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল SDR-এর গঠনতন্ত্র সংশোধন করেছিল -
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।
- উদাহরণ হিসেবে, যদি কোনো দেশের মুদ্রার দাম কমে যায় বা তারা আর্থিক সংকটে পড়ে, তখন তারা SDR ব্যবহার করে IMF থেকে সাহায্য নিতে পারে।

⇒ অর্থাৎ, SDR হল IMF এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা যা দেশের জন্য সাহায্য বা সংকট কাটাতে ব্যবহৃত হয়।
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।
- SDR-এর মান প্রতিদিন লন্ডনের সময় দুপুরের দিকে পর্যবেক্ষণ করা স্পট এক্সচেঞ্জ হারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ১৫ আগষ্ট যখন মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক সাময়িকভাবে স্থগিত করা হয় তখন ব্রেটন উডস চুক্তি ভেঙ্গে পড়ে।
- যার ফলে ১৯৭৩ সালে SDR-কে পুনরায় সজ্ঞায়িত করা হয় এবং সংযুক্ত করা হয় একের অধিক মূদ্রার ঝুড়ির সাথে।
- মূলত তিনটি উৎস থেকে আইএমএফ তহবিল বা অর্থ সংগ্রহ করে।
- সদস্য চাঁদা, ঋণ গ্রহণ ও দ্বিপক্ষীয় ঋণচুক্তি।

উৎস: IMF ওয়েবসাইট।

৪,০৫২.
OIC কোন সম্মেলনের মাধ্যমে গঠিত হয়?
  1. রাবাত সম্মেলন
  2. কায়রো সম্মেলন
  3. জেদ্দা সম্মেলন
  4. দুবাই সম্মেলন
সঠিক উত্তর:
রাবাত সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
রাবাত সম্মেলন
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (অক্টোবর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৪,০৫৩.
সর্বশেষ কোন দেশ ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে?
  1. ক) ক্রোয়েশিয়া
  2. খ) লাটভিয়া
  3. গ) লিথুনিয়া
  4. ঘ) স্লোভাকিয়া
সঠিক উত্তর:
ক) ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ইউরো মুদ্রা
- ১৯৭৯ সালে প্রথম European Monetary System প্রবর্তিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি অনুসারে ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপের প্রথম কমন মুদ্রা 'ইউরো' প্রবর্তন করা হয়।
- ১ জানুয়ারি, ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রচলন করা হয় এটি।
- তখন ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ 'ইউরো' গ্রহণ করে।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশ 'ইউরো'কে তাদের মুদ্রা হিসাবে ব্যবহার করছে।
- গত ১ জানুয়ারি, ২০২৩ ‘ইউরো'কে ২০তম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ক্রোয়েশিয়া।

তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
৪,০৫৪.
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর Founding fathers বলা হয় কাকে?
  1. John Maynard Keynes
  2. Harry Dexter White
  3. Paul Samuelson
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
Founding fathers:
- বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর Founding Fathers বলা হয় জন মেইনডার Keynes (John Maynard Keynes) এবং হ্যারি ডেক্সটারের হোয়াইট (Harry Dexter White)-কে।
- এই দুজনের নেতৃত্বেই ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF এবং বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা হয়।

উল্লেখ্য,
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।

উৎস: i) World Bank Group.
ii) U.S. Department of State (.gov).
৪,০৫৫.
বর্তমানে কয়টি দেশে UNCTAD এর প্রজেক্ট চালু রয়েছে?
  1. ক) ৭৫
  2. খ) ৭৬
  3. গ) ৮০
  4. ঘ) ৮২
সঠিক উত্তর:
খ) ৭৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৬
ব্যাখ্যা
- UNCTAD হচ্ছে জাতসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্নরুপ - United Nation Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় - ১৯৬৪ সালে।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।
- বর্তমানে UNCTAD এর ৭৬ টি দেশে ২১০ টি প্রজেক্ট চালু রয়েছে।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
৪,০৫৬.
জি৭ জোটভুক্ত দেশ নয় কোনটি? [জুন, ২০২৫]
  1. রাশিয়া
  2. জাপান
  3. চীন
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
জি-৭:
- জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো ‘গ্রুপ অব সেভেন’ বা সাতটি দেশের দল।
- বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত।
- জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
- জি-৭ ভুক্ত একমাত্র এশীয় দেশ জাপান।
- রাশিয়া ১৯৯৭ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল।
- তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।
- চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা এই জোটের সদস্য নয়।
- কোনো দেশে মাথাপিছু সম্পদের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকলে ওই দেশকে জি-৭-ভুক্ত দেশগুলোর মতো উন্নত অর্থনীতি হিসেবে দেখা হয় না।
- তবে চীন ও রাশিয়া জি-২০-এর সদস্য।
- ২০২৪ সালের ৫০তম জি-৭ সম্মেলন ইতালিতে আয়োজিত হয়।
- ৫১তম জি-৭ সম্মেলন কানাডাতে আয়োজিত হবে। 

উৎস: যুগান্তর রিপোর্ট।
৪,০৫৭.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্যসংখ্যা কয়টি (সেপ্টেম্বর, ২০২৪)?
  1. ১৯০ টি
  2. ১৯৩ টি
  3. ১৯৫ টি
  4. ১৯৭ টি
সঠিক উত্তর:
১৯০ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯০ টি
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৪,০৫৮.
নিচের কোন দেশ OPEC-এর সদস্য নয়?
  1. কঙ্গো
  2. ইরান
  3. কাতার
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------------------------
OPEC:

-  OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য, সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার:
- ইকুয়েডর: ডিসেম্বরে ১৯৯২-এ সদস্যপদ স্থগিত করে। পরে অক্টোবর ২০০৭-এ পুনরায় যোগ দেয়। তবে, জানুয়ারি ২০২০-এ চূড়ান্তভাবে সদস্যপদ প্রত্যাহার করে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯-এ সদস্যপদ স্থগিত করে। পরে জানুয়ারি ২০১৬-এ পুনরায় সক্রিয় হয়। তবে, ২০১৬ সালের ৩০ নভেম্বর ১৭১তম OPEC সম্মেলনে পুনরায় সদস্যপদ স্থগিত করে।
- গ্যাবন: জানুয়ারি ১৯৯৫-এ সদস্যপদ প্রত্যাহার করে। পরে জুলাই ২০১৬-এ পুনরায় যোগ দেয়।
- কাতার: জানুয়ারি ২০১৯-এ সদস্যপদ প্রত্যাহার করে।
- অ্যাঙ্গোলা: জানুয়ারি ২০২৪ থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে।

তথ্যসূত্র: OPEC এর ওয়েবসাইট ও ২১ ডিসেম্বর ২০২৩, রয়টার্স নিউজ। [লিঙ্ক]
৪,০৫৯.
World Economic Forum-এর বার্ষিক সভা প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) প্যারিস, ফ্রান্স
  3. গ) ডাভোস, সুইজারল্যান্ড
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) ডাভোস, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ডাভোস, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• WEF:
- WEF Stands for World Economic Forum. 
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা। 
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর কলগনিতে।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত। 

উৎস: WEF এর ওয়েবসাইট।
৪,০৬০.
নিচের কোনটি UN-Habitat-এর একটি প্রধান লক্ষ্য?
  1. শিক্ষার মান উন্নয়ন
  2. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
  3. পারমাণবিক নিরস্ত্রীকরণ
  4. নিরাপদ, টেকসই নগর উন্নয়ন
সঠিক উত্তর:
নিরাপদ, টেকসই নগর উন্নয়ন
উত্তর
সঠিক উত্তর:
নিরাপদ, টেকসই নগর উন্নয়ন
ব্যাখ্যা
UN-HABITAT: 
- এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- UN-HABITAT জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- যা টেকসই নগরায়ন ও মানব বসতির উন্নয়ন এর জন্য কাজ করে।
- এর লক্ষ্য হলো সব মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী, স্বাস্থ্যকর এবং স্থায়ী বসতি নিশ্চিত করা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ (বিশ্ব মানব বসতি সম্মেলনের পর)
- আগের নাম: UN Centre for Human Settlements (UNCHS)
- বর্তমান নাম: ২০০২ সাল থেকে UN-HABITAT নামে পরিচিত
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

• মূল লক্ষ্য ও কাজ: 
- নগরায়নের টেকসই নীতি ও পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন।
- শহরগুলোর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ।
- সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নিশ্চিত করা।

উৎস: UN-HABITAT ওয়েবসাইট।
৪,০৬১.
নিচের কোন সংস্থার সদর দপ্তর রোমে অবস্থিত?
  1. IMF
  2. IAEA
  3. WHO
  4. FAO
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থ্যা FAO এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
IMF এর সদর দপ্তর = ওয়াশিংটন ডিসি
IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
WHO এর সদর দপ্তর = জেনেভা
BIMSTEC এর সদর দপ্তর = ঢাকা
'সিরডাপ' (CIRDAP) এর সদর দপ্তর = ঢাকা
উৎসঃ সংশ্লিষ্ট সংগঠনের ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৪,০৬২.
G7 এর সদস্যভুক্ত দেশ নয় কোনটি?
  1. কানাডা
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
G-7:

- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- রাশিয়া G7 এর সদস্যভুক্ত দেশ নয়।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
৪,০৬৩.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
  1. ক) New York
  2. খ) Washington
  3. গ) Paris
  4. ঘ) Brussels
সঠিক উত্তর:
খ) Washington
উত্তর
সঠিক উত্তর:
খ) Washington
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.
১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। সদস্য সংখ্যা (IBRD) ১৮৯টি।
বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।
(সূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)

৪,০৬৪.
ব্রেটন উডস কনফারেন্স - এ অংশ নিয়েছিলো কয়টি দেশের প্রতিনিধি?
  1. ক) ৪২
  2. খ) ৫০
  3. গ) ৫১
  4. ঘ) ৪৪
সঠিক উত্তর:
ঘ) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference)
- Bretton Woods Conference অফিসিয়ালি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।
⤇ এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন - যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes। তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF - এর Founding Fathers বলা হয়
⤇ ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

উৎস: বিশ্বব্যাংক গ্রুপ ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়বসাইট।
৪,০৬৫.
কোথায় আফ্রিকান মহাদেশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (AfCFTA) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ইথিওপিয়া
  3. রুয়ান্ডা
  4. নাইজার
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা

- The African Continental Free Trade Area ( AfCFTA)
এটি হল বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল যা আফ্রিকান ইউনিয়নের (AU) ৫৫টি দেশ এবং আটটি (৮) আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায় (REC) কে একত্রিত করে।
- ২০১২ সালের জানুয়ারিতে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত রাষ্ট্র ও সরকার প্রধানদের ১৮তম সাধারণ অধিবেশনে আফ্রিকান মহাদেশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (AfCFTA) প্রতিষ্ঠা দ্রুত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
- এই অধিবেশনে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
- The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ-৫৫ টি (সেপ্টেম্বর-২০২৫)।
- আন্তঃআফ্রিকান বাণিজ্য বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়।
- এর বাস্তবায়ন আফ্রিকার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করবে।
- AfCFTA-এর মূল লক্ষ্য হলো আন্তঃআফ্রিকান বাণিজ্য ত্বরান্বিত করা।
- বিশ্ব বাজারে আফ্রিকার বাণিজ্য অবস্থানকে জোরদার করা এর অন্যতম উদ্দেশ্য।
- বিশ্ব বাণিজ্য আলোচনায় আফ্রিকার সাধারণ কণ্ঠস্বর ও নীতিগত অবস্থানকে শক্তিশালী করা AfCFTA-এর আরেকটি লক্ষ্য।

উৎস: African Union এবং AfCFTA।

৪,০৬৬.
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
  1. ৫০
  2. ৫১
  3. ৪৮
  4. ৪৯
সঠিক উত্তর:
৫১
উত্তর
সঠিক উত্তর:
৫১
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- পোল্যান্ডসহ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,০৬৭.
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [মার্চ, ২০২৫]
  1. ৫৭টি
  2. ৬৯টি
  3. ৮৮টি
  4. ১১০টি
সঠিক উত্তর:
৬৯টি
উত্তর
সঠিক উত্তর:
৬৯টি
ব্যাখ্যা
ADB:
- এশীয় উন্নয়ন ব্যাংক ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ২২ আগস্ট, ১৯৬৬।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- বর্তমান সদস্য: ৬৯টি (৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং বাকিগুলো অন্যান্য অঞ্চলের)।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুগু আসাকাওয়া।

উল্লেখ্য,
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট
৪,০৬৮.
When was first Constitution made in Pakistan?
  1. 1954
  2. 1955
  3. 1956
  4. 1957
সঠিক উত্তর:
1956
উত্তর
সঠিক উত্তর:
1956
ব্যাখ্যা
১৯৫৬ সালের সংবিধান:
- পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা নতুন রাষ্ট্র পরিচালিত হতে থাকে।
- ১৯৪৬ সালের নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে পাকিস্তান গণপরিষদ গঠিত হয়।
- এই গণপরিষদের দায়িত্ব ছিল একটি নতুন সংবিধান প্রণয়ন করা।
- ১৯৪৯ সালের মার্চ মাসে সংবিধান রচনার জন্য একটি মূলনীতি কমিটি গঠন করা হয়।
- ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান ঘোষণা করা হয়।
- এটি ছিল সংসদীয় সরকার ব্যবস্থার সংবিধান।
- ১৯৫৬ সালে এ সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে 'পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র' করা হয়।
- এই সংবিধান চালু ছিল মাত্র দু বছর।
- ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয়।
- সংবিধান স্থগিত করার সাথে সাথে পাকিস্তানে সাংবিধানিক শাসনের অবসান ঘটে।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৬৯.
New Development Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) লি জিকুয়ান
  2. খ) মাসাতসুগু আসাকাওয়া
  3. গ) মার্কোস ট্রায়োজা
  4. ঘ) এম ভি কামাথ
সঠিক উত্তর:
গ) মার্কোস ট্রায়োজা
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কোস ট্রায়োজা
ব্যাখ্যা
New Development Bank (NDB) এর বর্তমান প্রেসিডেন্ট হলেন ব্রাজিলের মার্কোস প্রাডো ট্রায়োজা। তিনি NDB এর দ্বিতীয় প্রেসিডেন্ট।

NDB ২০১৫ সালে BRICS জোটের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

NDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি। বর্তমান সদস্য ৭টি। এছাড়া উরুগুয়ে ও মিশরের সদস্যপদ প্রক্রিয়াধীন রয়েছে।

(তথ্যসূত্র: NDB ওয়েবসাইট)
৪,০৭০.
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) মহাসচিবের মেয়াদকাল কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। ((এপ্রিল, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। ((এপ্রিল, ২০২৫)

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৭১.
D-8 জোটভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) তুরস্ক
  3. গ) মিশর
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
ঘ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাতার
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর - ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব - ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।
- সর্বশেষ দশম D-8 সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।
৪,০৭২.
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
  1. ক) কুয়েত
  2. খ) নাইজেরিয়া
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ঘ) ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
The Organization of the Petroleum Exporting Countries (OPEC) is a permanent, intergovernmental Organization, created at the Baghdad Conference on September 10–14, 1960, by Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela.
Source: OPEC website
৪,০৭৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
  1. Bank of America
  2. Federal Reserve System
  3. National Bank of USA
  4. State Bank of USA
সঠিক উত্তর:
Federal Reserve System
উত্তর
সঠিক উত্তর:
Federal Reserve System
ব্যাখ্যা

Federal Reserve System:
- Federal Reserve System মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।
- এটি মার্কিন সরকারের জন্য একটি আর্থিক এজেন্ট হিসেবে কাজ করে, বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের তত্ত্বাবধায়কমার্কিন মিন্টের সাথে সমন্বয় করে মুদ্রাসহ মুদ্রা সরবরাহের তত্ত্বাবধান করে।
- সিস্টেমটি ফেডারেল রিজার্ভ আইন দ্বারা তৈরি করা হয়েছিল, যা রাষ্ট্রপতি উড্রো উইলসন ২৩ ডিসেম্বর, ১৯১৩ সালে আইনে স্বাক্ষর করেছিলেন।
- বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দ্বারা চার বছরের মেয়াদে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- এটি রাষ্ট্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বোর্ড অব গভর্নরস বা ফেডারেল রিজার্ভ বোর্ড (এফআরবি) দ্বারা পরিচালিত হয়।
- দেশের প্রধান শহরগুলিতে অবস্থিত ১২টি ফেডারেল রিজার্ভ ব্যাংক নিয়ে গঠিত। 
- এটি ব্যক্তিগত মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমুহকে নিয়ন্ত্রণ ও তদারকি করে।

উৎস: Federal Reserve Board (.gov).

৪,০৭৪.
Transparency International is an anti-corruption organization based in which country?
  1. UK
  2. German
  3. USA
  4. UAE
  5. Canada
সঠিক উত্তর:
German
উত্তর
সঠিক উত্তর:
German
ব্যাখ্যা
Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
৪,০৭৫.
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) এর সদরদপ্তর -
  1. ক) লন্ডন, যুক্তরাজ্য
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
সঠিক উত্তর:
ক) লন্ডন, যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
৪,০৭৬.
আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আবিদজান
  2. খ) তিউনিস
  3. গ) আদ্দিস আবাবা
  4. ঘ) লুসাকা
সঠিক উত্তর:
গ) আদ্দিস আবাবা
উত্তর
সঠিক উত্তর:
গ) আদ্দিস আবাবা
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশগুলোর একটি আঞ্চলিক রাজনৈতিক সংস্থা। এটি ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয়।

- আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত। বর্তমান চেয়ারপার্সন কমোরোসের প্রেসিডেন্ট আজলি আসুমানি।

- বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। আফ্রিকান ইউনিয়নভুক্ত পশ্চিম সাহারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন দেশ নয়। সর্বশেষ মরক্কো ২০১৭ সালে আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগ দেয়।
- আফ্রিকান ইউনিয়নের ৩৬তম সম্মেলন ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ১৮-১৯ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৪,০৭৭.
OPEC ভুক্ত দেশ কয়টি?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩
ব্যাখ্যা
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries। 
- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে (OPEC )গঠিত হয়। 
- বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর  বর্তমান সদস্য দেশ- ১৩টি।

উতস: OPEC -এর ওয়েবসাইট।
৪,০৭৮.
জাতিসংঘের স্বস্তি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল-
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
খ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১টি
ব্যাখ্যা

- ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য সংখ্যা ছিল ১১টি। যার স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ৬টি ছিল।
- বর্তমানে জাতিসংঘের স্বস্তি বা নিরাপত্তা পরিষদের সদস্য দেশ ১৫টি। যার ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হন।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৪,০৭৯.
ডাম্বারটন ওকস সম্মেলনে নিম্নের কোন সংস্থা গঠনের প্রস্তাব করা হয়নি?
  1. আন্তর্জাতিক বিচার আদালত
  2. সাধারণ পরিষদ
  3. ইউএনডিপি
  4. নিরাপত্তা পরিষদ
সঠিক উত্তর:
ইউএনডিপি
উত্তর
সঠিক উত্তর:
ইউএনডিপি
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলনে ইউএনডিপি গঠনের প্রস্তাব করা হয়নি।

ডাম্বারটন ওকস সম্মেলন:

- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট- ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত।
- এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন উপস্থিত ছিলো।
- এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়।
- এ সম্মেলনে জাতিসংঘের প্রস্তাব প্রথম প্রণীত ও গৃহীত হয়।

⇒ প্রস্তাবগুলো হলো:
- জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ,
- সমস্ত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সাধারণ পরিষদ,
- এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ (যার মধ্যে পাঁচটি স্থায়ী হবে এবং বাকি ছয়টি সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে),
- একটি আন্তর্জাতিক বিচার আদালত,
- একটি সচিবালয়।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) Britannica.
৪,০৮০.
World Economic Forum এর প্রতিষ্ঠাতা কে?
  1. পিটার ইজেন
  2. ক্লাউস সোয়েব
  3. পল রোমার
  4. র‌্যাগনার নাকর্স
সঠিক উত্তর:
ক্লাউস সোয়েব
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউস সোয়েব
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।
(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
৪,০৮১.
ফিয়াট গাড়ির নির্মাতা কোন দেশ?
  1. জার্মানি
  2. জাপান
  3. ইতালি
  4. সুইডেন
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
ফিয়াট গাড়ির নির্মাণ হয় ইতালিতে।

ফিয়াট গাড়ি:
- F.I.A.T. এর পূর্ণরূপ: Fabbrica Italiana Automobili Torino.
- ফিয়াট অটোমোবাইলস এস.পি.এ. একটি ইতালিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
- বৃহত্তম ইতালিয় অটোমোবাইল কর্পোরেশন।
- এর সদর দপ্তর ইতালির তুরিন শহরে।
- এটি গাড়ি, স্পোর্টস কার, ট্রাক, বিভিন্ন শিল্প ও কৃষি যন্ত্রপাতি উত্পাদন করে।
- কোম্পানিটি ১৮৯৯ সালে একদল বিনিয়োগকারী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

উৎস: Fiat ওয়েবসাইট।
৪,০৮২.
জাতিসংঘের কোন সংস্থা (Organ) প্রধানত নীতি-নির্ধারণীর (policy-making) কাজ করে?
  1. আন্তর্জাতিক আদালত
  2. অছি পরিষদ
  3. সাধারণ পরিষদ
  4. নিরাপত্তা পরিষদ
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
ব্যাখ্যা
সাধারণ পরিষদ:

- জাতিসংঘের সাধারণ পরিষদ প্রধানত নীতি-নির্ধারণীর (policy-making) কাজ করে। 
- জাতিসংঘের সদস্যভূক্ত প্রতিটি দেশ সাধারণ পরিষদের সদস্য। প্রতিটি দেশের একটি করে ভোট রয়েছে। সাধারণ পরিষদে মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে শান্তি ও নিরাপত্তার প্রশ্নে, নতুন সদস্য অর্ন্তভূক্তির প্রশ্নে, বাজেট সংক্রান্ত অন্যান্য প্রশ্নে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতিসংঘ সনদ অনুযায়ী সাধারণ পরিষদ যেসব কাজ করে, তা নিম্নরূপ:
• নিরস্ত্রীকরণ সম্পর্কিত যে কোন আলোচনা ও সুপারিশ করা;
• আর্ন্তজাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত যে কোন আলোচনা, তবে শর্ত থাকে যে, বিষয়টি নিয়ে ইতিপূর্বে নিরাপত্তা পরিষদে আলোচনা হয় নি, এবং বিষয়টি নিরাপত্তা পরিষদের বিবেচনাধীনও নয়;
• জাতিসংঘের যে কোন অঙ্গ সংগঠনের কাজ বা ক্ষমতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা ও সুপারিশ পেশ করা;
• আর্ন্তজাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে যে কোন সুপারিশ পেশ করা, আন্তর্জাতিক আইন উন্নয়ন, মানবাধিকার, ও সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে সুপারিশ করা;
• নিরাপত্তা পরিষদসহ সংগঠনের অন্যান্য অঙ্গ সংগঠনের রিপোর্ট গ্রহণ করা ও সেই রিপোর্ট নিয়ে আলোচনা করা;
• জাতিসংঘের বাজেট নিয়ে আলোচনা ও তা অনুমোদন করা। সদস্য দেশগুলোর চাঁদার হার নির্ধারণ করা;
• নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের ও সেই সাথে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অছি পরিষদের সদস্যদের নির্বাচিত করা। নিরাপত্তা পরিষদের সাথে এক সাথে আর্ন্তজাতিক আদালতের সদস্যদের নির্বাচিত করা এবং নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে জাতিসংঘের জন্য একজন মহাসচিব নির্বাচিত করা।
• আর্ন্তজাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমন কোন কাজে বা দেশের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ যদি কোন কার্যকরী ব্যাবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে এ ক্ষেত্রে সাধারণ পরিষদ পদক্ষেপ নিতে পারে।

উৎস: এসএসএইচএল, রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের ওয়েবসাইট। 
৪,০৮৩.
Transparency International কোন দেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?
  1. জার্মানী
  2. যুক্তরাজ্য
  3. কানাডা 
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
জার্মানী
উত্তর
সঠিক উত্তর:
জার্মানী
ব্যাখ্যা

Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

উৎস: Transparency International ওয়েবসাইট।

৪,০৮৪.
IDA এর বর্তমান সদস্য কতটি?
  1. ১৬৬টি
  2. ১৭২টি
  3. ১৭৩টি
  4. ১৮৫টি
সঠিক উত্তর:
১৭৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৩টি
ব্যাখ্যা
- IDA (International Development Association) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
(তথ্যসূত্রঃ IDA ওয়েবসাইট)
৪,০৮৫.
২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রুয়ান্ডা
  2. সামোয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
সামোয়া
উত্তর
সঠিক উত্তর:
সামোয়া
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্যদেশ চারটি – মোজাম্বিক, গ্যাবন, রুয়ান্ডা ও টোগো।

এছাড়াও,
- ২০২৪ সালের ২৭ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – সামোয়া।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৪,০৮৬.
D-8 এর সদস্য দেশ নয় কোনটি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ইরান
  2. ইন্দোনেশিয়া
  3. আফগানিস্তান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

⇒ D-8 এর সদস্য দেশ নয় আফগানিস্তান।

D-8:
- ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন হল D-8.
- সংগঠনটি ১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- D-8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের উদ্দেশ্য হল,
• বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নত করা।
• বাণিজ্য সম্পর্কের বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা।
• আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।
• জীবনযাত্রার মান উন্নত করা।
- এর সদর দপ্তর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে।
- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই ৮টি দেশটি নিয়ে সংগঠনটি গঠিত।

তথ্যসূত্র - D-8 অফিসিয়াল ওয়েবসাইট।

৪,০৮৭.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ১৮৯টি
  2. ১৯০টি
  3. ১৯২টি
  4. ১৯৪টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (নভেম্বর, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- বাংলাদেশে সদস্যপদ লাভ করে ১৯ মে, ১৯৭২ সালে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

৪,০৮৮.
নিম্নের কোন সংস্থা 'এলডিসি রিপোর্ট' প্রকাশ করে থাকে?
  1. WTO
  2. IMF
  3. World Bank
  4. UNCTAD
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
- UNCTAD (United Nations Conference on Trade and Development) এলডিসি রিপোর্ট প্রকাশ করে ।
UNCTAD প্রকাশিত অন্যান্য প্রতিবেদনসমূহ হলো:
- বাণিজ ও উন্নয়ন রিপোর্ট
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
- মেরিটাইম ট্রান্সপোর্ট রিভিউ
- ডিজিটাল ইকোনমি রিপোর্ট
- টেকনোলজি এন্ড ইনোভেশন রিপোর্ট।

উৎস: unctad.org
৪,০৮৯.
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কে?
  1. ফিলেমন ইয়াং
  2. অ্যানালেনা বেয়ারবেক
  3. ডেনিস ফ্রান্সিস
  4. ক্যাসাবা কে সি
সঠিক উত্তর:
অ্যানালেনা বেয়ারবেক
উত্তর
সঠিক উত্তর:
অ্যানালেনা বেয়ারবেক
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন:
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে অ্যানালেনা বেয়ারবেক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য,
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৪,০৯০.
'এজেন্ডা ২০৬৩' নিম্নের কোন সংস্থা কর্তৃক প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা?
  1. UNDP
  2. African Union
  3. European Union
  4. ASEAN
সঠিক উত্তর:
African Union
উত্তর
সঠিক উত্তর:
African Union
ব্যাখ্যা
'এজেন্ডা ২০৬৩' African Union কর্তৃক প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।

আফ্রিকান ইউনিয়ন (African Union):

- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: মোহাম্মদ ওউলদ গাজোয়ানি (মৌরিতানিয়ার রাষ্ট্রপতি)।

⇒ এজেন্ডা ২০৬৩:
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
- ২০১৩ সালে আফ্রিকান ইউনিয়নের ৫০তম বার্ষিকীতে এজেন্ডাটি গৃহীত হয।
- এর মূল উদ্দেশ্য হলো আফ্রিকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে ২০৬৩ সালের মধ্যে আফ্রিকা একটি উন্নত, স্থিতিশীল এবং সমৃদ্ধ মহাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

⇒ এজেন্ডা ২০৬৩-এর ৭টি মূল লক্ষ্য রয়েছে:
১. আফ্রিকার সমস্ত জনগণের জন্য সমান সুযোগ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।
২. আফ্রিকার রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটি রাজনৈতিকভাবে সমন্বিত এবং শক্তিশালী মহাদেশ গঠন।
৩. সুশাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
৪. আফ্রিকার সকল অঞ্চলে শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সংঘাতের উত্থান রোধ করা যায়।
৫. আফ্রিকার জনগণের সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধের সম্মান এবং প্রচার।
৬. জনগণের ক্ষমতায়ন এবং তাদের উন্নয়নকে উৎসাহিত করে একটি শক্তিশালী এবং স্বনির্ভর আফ্রিকা গঠন।
৭. আন্তর্জাতিক পর্যায়ে আফ্রিকার প্রভাব এবং অংশীদারিত্ব শক্তিশালী করা, যাতে আফ্রিকা বিশ্বের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উৎস: African Union ওয়েবসাইট।
৪,০৯১.
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ক) ইংরেজি
  2. খ) ফারসি
  3. গ) আরবি
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
৪,০৯২.
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যাত্রা শুরু হয় কত সাল থেকে?
  1. ক) ১৯৪৫ সাল
  2. খ) ১৯৪৭ সাল
  3. গ) ১৯৪৮ সাল
  4. ঘ) ১৯৪৯ সাল
সঠিক উত্তর:
গ) ১৯৪৮ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৮ সাল
ব্যাখ্যা
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organization)।

এটি ১৯৪৮ সালের মে মাসে ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরে মোতায়েন করা হয়। ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যকার যুদ্ধ বিরতি পর্যবেক্ষণের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।
এই মিশন বর্তমানেও সক্রিয় রয়েছে।

বর্তমান পর্যন্ত জাতিসংঘের মোট শান্তিরক্ষা মিশনের সংখ্যা ৭১টি। বর্তমানে সক্রিয় মিশন ১২টি।

(তথ্যসূত্র: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট)
৪,০৯৩.
জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন -
  1. ক) সাঈদা মুনা তাসনীম
  2. খ) রাবাব ফাতিমা
  3. গ) রেজিনা আহমেদ
  4. ঘ) সাদিয়া ফয়জুননেসা
সঠিক উত্তর:
খ) রাবাব ফাতিমা
উত্তর
সঠিক উত্তর:
খ) রাবাব ফাতিমা
ব্যাখ্যা
• ১ ফেব্রুয়ারি ২০২২ জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
- জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা।

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
৪,০৯৪.
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন?
  1. প্রতিভা পাতিল
  2. বিজয়া লক্ষ্মী পণ্ডিত
  3. বিজয়া সীতা রামান
  4. সরোজিনী নাইডু
সঠিক উত্তর:
বিজয়া লক্ষ্মী পণ্ডিত
উত্তর
সঠিক উত্তর:
বিজয়া লক্ষ্মী পণ্ডিত
ব্যাখ্যা
• জাতিসংঘ সাধারণ পরিষদ:
- সকল রাষ্ট্র এর সদস্য।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সাধারণ পরিষদের অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- একটি দেশের ভোট দেয়ার ক্ষমতা একটি।গন
- সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি - বিজয়া লক্ষ্মী পন্ডিত (ভারত)।
- তিনি ১৯৫৩ সালে সাধারণ পরিষদের ৮ম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,০৯৫.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বর্তমানে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে ১০টি মিশনে বাংলাদেশের মোট ৬,৪২৬ জন শান্তিরক্ষী নিয়োজিত রযেছে।
সৈন্য প্রেরণে শীর্ষদেশ ইথিওপিয়া (৬,৬৩৮ জন)। তৃতীয় রুয়ান্ডা (৬,৩২২ জন)।
(সূত্রঃ ইউএন পিসকিপিং মিশন ওয়েবসাইট)
৪,০৯৬.
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
  1. ৩ বার
  2. ৪ বার
  3. ২ বার
  4. ১ বার
সঠিক উত্তর:
৩ বার
উত্তর
সঠিক উত্তর:
৩ বার
ব্যাখ্যা
রেডক্রস: 
- ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধ দেখতে গিয়ে সুইস ব্যবসায়ী হেনরি ডুনান্ট আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
- এটি ছিল মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা। 
- ১৮৬৩ সালে জেনেভায় আন্তর্জাতিক কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC) প্রতিষ্ঠিত হয়,
- যা ছিল ডুনান্টের প্রচেষ্টার ফল।
- ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে তিনবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে ।
-  যতাক্রমে, ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
- বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় ৮ মে।
-  যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
- সুরক্ষা প্রতীক হিসেবে একটি লাল ক্রস সাদা পটভূমিতে ব্যবহার করা হয়,
- যা Geneva Convention-এ চিহ্নিত মান্য ও নিরপেক্ষ চিহ্ন।

উল্লেখ্য,
- সংস্থাটির প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন,
- তবে এটি রেড ক্রসের নয়, বরং ব্যক্তিগত পুরস্কার ছিল। 

উৎস: ICRC  ওয়েবসাইট।
৪,০৯৭.
AIIB এর সদর দপ্তর কোথায়?
  1. সাংহাই
  2. বেইজিং
  3. হংকং
  4. তাইওয়ান
সঠিক উত্তর:
বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
বেইজিং
ব্যাখ্যা
• AIIB:
- পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন 'এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক' এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা প্রদান করে।
- প্রতিষ্ঠাকাল: ১৬ জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 
- AIIB এর বর্তমান সদস্য: ১১০টি দেশ।(জানুয়ারি,২০২৫)।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- বাংলাদেশ  প্রতিষ্টাকালীন সদস্য।

উৎস: AIIB ওয়েবসাইট।
৪,০৯৮.
কোন দেশটি SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. ভুটান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।

উল্লেখ্য,
- আফগানিস্তান SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
৪,০৯৯.
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অপর নাম কী?
  1. এশিয়ান করিডোর
  2. গ্লোবাল কানেক্টিভিটি প্রকল্প
  3. নিউ সিল্ক রোড
  4. ইউরোপ কানেক্টিভিটি প্রকল্প
সঠিক উত্তর:
নিউ সিল্ক রোড
উত্তর
সঠিক উত্তর:
নিউ সিল্ক রোড
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI): 
- এর অপর নাম নিউ সিল্ক রোড। 
- BRI হলো চীনের নেতৃত্বে একটি বিশাল অবকাঠামো বিনিয়োগ প্রকল্প।
- এর লক্ষ্য ইউরেশিয়া, ল্যাটিন আমেরিকা, এবং আফ্রিকার মধ্যে সংযোগ, বাণিজ্য, এবং যোগাযোগ উন্নত করা।
- প্রকল্পের মাধ্যমে বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎকেন্দ্র, সেতু, রেলপথ, সড়ক, এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কের মতো অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।
- চীন প্রকল্পটিকে অর্থনৈতিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যম হিসেবে তুলে ধরলেও, অনেক পশ্চিমা বিশ্লেষক এটিকে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর কৌশল হিসেবে দেখেন।
- ১৪০টিরও বেশি দেশ, যার মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য, BRI-তে সই করেছে।
- চীন উন্নয়নশীল দেশগুলোতে $১ ট্রিলিয়নের বেশি ঋণ দিয়েছে এবং বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর অন্যতম বৃহৎ ঋণদাতা।
- BRI বৈশ্বিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উৎস: Britannica. 
৪,১০০.
IMF এর বর্তমান প্রধান অর্থনীতিবিদ কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) গীতা গোপীনাথ
  3. গ) অভিজিত ব্যানার্জী
  4. ঘ) অংশুলা কান্ত
সঠিক উত্তর:
খ) গীতা গোপীনাথ
উত্তর
সঠিক উত্তর:
খ) গীতা গোপীনাথ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।
- তিনি সংস্থাটির প্রথম নারী অর্থনীতিবিদ। ১ জানুয়ারি ২০১৯ তিনি IMF এর প্রধান অর্থনীতিবিদ পদে নিযুক্ত হন।
অন্যদিকে,
- ক্রিস্টালিনা জর্জিয়েভা IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক।
- অংশুলা কান্ত বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রধান অর্থনীতিবিদ।
- অভিজিত ব্যানার্জী ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী।
(তথ্যসূত্রঃ IMF ওয়েবসাইট)