বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৩১ / ৭৬ · ৩,০০১৩,১০০ / ৭,৫৯৯

৩,০০১.
Sustainable Development Goals বাস্তবায়নের লক্ষ্যমাত্রা কত সাল নির্ধারণ করা হয়েছে?
  1. ২০২৫ সাল
  2. ২০৩০ সাল
  3. ২০৩৫ সাল
  4. ২০৪০ সাল
সঠিক উত্তর:
২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৩০ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,০০২.
২৬ জুন, ১৯৪৫ সালে জাতিসংঘের সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা লাভ করে -
  1. পোল্যান্ড
  2. হল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদ হচ্ছে জাতিসংঘের সংবিধান।
- এতে রয়েছে ঐসব উদ্দেশ্য ও মূলনীতি, যেগুলোকে ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,০০৩.
Which country is not a member of BENELUX?
  1. Luxemberg
  2. Netherlands
  3. Belgium
  4. New Zealand
সঠিক উত্তর:
New Zealand
উত্তর
সঠিক উত্তর:
New Zealand
ব্যাখ্যা
⇒ নিউজিল্যান্ড বেনেলাক্সের সদস্য দেশ নয়।

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
৩,০০৪.
COMESA-এর পূর্ণরূপ কী?
  1. Common Market of Eastern and Southern Asia
  2. Common Monetary System of East Africa
  3. Common Market for Eastern and Southern Africa
  4. Council for Middle East and South Africa
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
উত্তর
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
ব্যাখ্যা

COMESA:
- COMESA -এর পূর্ণরূপ: Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্যিক ব্লক।
- COMESA -এর চুক্তি অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় ‘মুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির একটি সংগঠন’ হিসেবে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৯৪।
- COMESA -এর সদস্য রাষ্ট্র ২১টি।
- এর সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া।
- COMESA অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার তৈরি করে।
- ভৌগোলিকভাবে, COMESA আফ্রিকা মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশে বিস্তৃত।
- সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয় তাদের প্রাকৃতিক ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সকল জনগণের মঙ্গল নিশ্চিত করতে।
- COMESA-এর মূল লক্ষ্য হলো একটি বৃহৎ অর্থনৈতিক ও বাণিজ্য ইউনিট গঠন করা।

উৎস: COMESA ওয়েবসাইট।

৩,০০৫.
বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১৬৪টি
  2. খ) ১৬৬টি
  3. গ) ১৬৫টি
  4. ঘ) ১৬৭টি
সঠিক উত্তর:
ক) ১৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬৪টি
ব্যাখ্যা
এক নজরে WTO:
প্রতিষ্ঠাকাল: ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা: ১৬৪টি দেশ
সর্বশেষ সদস্য: আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
পূর্বসূরী সংস্থা: General Agreement on Tariffs and Trade (GATT)
GATT - প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৪৮ সাল
GATT - চুক্তি সংশোধন উরুগুয়ে রাউন্ডের (১৯৮৬ - ৯৪ সাল) মাধ্যমে
 
উৎস: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট

৩,০০৬.
IMF এর পূর্ণরূপ -
  1. International Monetary Foundation
  2. International Monetary Fund
  3. International Money Fund
  4. International Money Foundation
সঠিক উত্তর:
International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
International Monetary Fund
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):

- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
-  IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৩,০০৭.
সাফটা চুক্তি স্বাক্ষর হয় –
  1. ক) ১১ এপ্রিল ১৯৯৩
  2. খ) ৮ ডিসেম্বর ১৯৯৫
  3. গ) ৬ জানুয়ারী ২০০৪
  4. ঘ) ১ জানুয়ারী ২০০৬
সঠিক উত্তর:
গ) ৬ জানুয়ারী ২০০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ জানুয়ারী ২০০৪
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (South Asian Free Trade Area) বা সাফটা ২০০৪ সালের ৬ জানুয়ারী সাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারী। এই চুক্তির মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্কহার শূন্যে নামিয়ে আনা। সার্কভুক্ত আটটি দেশ এতে স্বাক্ষর করে।(South Asian Preferential Trading Arrangement-SAPTA) স্বাক্ষরিত হয় ১১ এপ্রিল ১৯৯৩ এবং কার্যকর হয় ৮ ডিসেম্বর ১৯৯৫।(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)
৩,০০৮.
Islamic Development Bank থেকে ঋণ গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) মিশর
  2. খ) পাকিস্তান
  3. গ) তুরস্ক
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
- ১৯৭৫ সালে কার্যক্রম শুরু পর থেকে ২০২১ সালে প্রথম কোয়ার্টার পর্যন্ত IDB মোট ১৫২.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ করেছে।
- IDB থেকে ঋণগ্রহণে শীর্ষ দেশসমূহ(বিলিয়ন মার্কিন ডলারে):
- প্রথম : বাংলাদেশ (২২. ৩ বি. ডলার)
- দ্বিতীয় : মিশর (১৩.৯ বি. ডলার)
- তৃতীয় : পাকিস্তান (১৩.৩ বি. ডলার)
- চতুর্থ : তুরস্ক (১২.১ বি. ডলার)
- পঞ্চম : মরক্কো (৬.৯ বি. ডলার)।
(তথ্যসূত্রঃ IDB ওয়েবসাইট)
৩,০০৯.
স্নায়ুযুদ্ধের ফলশ্রুতিতে কোন সংস্থাটির জন্ম হয়?
  1. ইউরোপিয়ান ইউনিয়ন
  2. কমনওয়েলথ
  3. আরবলীগ
  4. জোট নিরপেক্ষ আন্দোলন
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
জোট নিরপেক্ষ আন্দোলন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রে বিশ্বাসী।
- এতে করে সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিসরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এলক্ষ্যে তাদের উদ্যোগে ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৯ দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলনে ন্যাম গঠন বিষয়ে আলোচনা ও এর নীতি নির্ধারিত হয়।
- যার ভিত্তি ১৯৬১ সালের ১-৮ সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার বেলগ্রেড ২৪টি দেশের অংশগ্রহণে শহরে প্রথম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- সর্বশেষ ন্যাম সম্মেলন ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৩,০১০.
পিএলও কখন গঠিত হয়?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৬৭ সালে
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৪ সালে
ব্যাখ্যা
পিএলও ১৯৬৪ সালে গঠিত হয়।

পিএলও (PLO):
- PLO-এর পূর্ণরূপ: Palestine Liberation Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: রামাল্লাহ, ফিলিস্তিন।
- PLO-এর প্রথম চেয়ারম্যান: আহমদ শুকিরি ।
- PLO-এর তৃতীয় চেয়ারম্যান- ইয়াসির আরাফাত।
- সংগঠনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।

⇒ অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর অসলো চুক্তি করে ইসরায়েল ও ফিলিস্তিন।
- এর মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।
- হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিনের মধ্যে অসলো চুক্তি সই হয়।
- অসলো শান্তি চুক্তিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছিলো প্রয়াত ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও পার্টি।

উৎস: Britannica.
৩,০১১.
নিচের কোন সংস্থা বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে?
  1. UNASCO
  2. UNDP
  3. UNESCO
  4. UNCTAD
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
UNESCO:
- ইউনেস্কোর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO).
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: unesco.org.
৩,০১২.
ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১৯৫টি
  2. খ) ১৯২টি
  3. গ) ১৯৩টি
  4. ঘ) ১৯১টি
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
ব্যাখ্যা
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত।
- The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ১৬ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৪৬ সালের ৪ নভেম্বর কার্যকর হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।

সোর্সঃ ইউনেস্কো ওয়েবসাইট।
৩,০১৩.
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে দক্ষিণ আফ্রিকা কত সালে কমনওয়েলথ থেকে সরে যায়?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

৩,০১৪.
OIC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. সৌদি আরব
  2. প্যালেস্টাইন
  3. মিশর
  4. মরক্কো
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

• OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন। 
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

তথ্যসূত্র: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.

৩,০১৫.
জাতিসংঘের শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা কোনটি?
  1. IFAD
  2. UNIDO
  3. UNDP
  4. UNCTAD
সঠিক উত্তর:
UNIDO
উত্তর
সঠিক উত্তর:
UNIDO
ব্যাখ্যা

জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।

এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এটির সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
বর্তমান মহাপরিচালক গার্ড মুলার।

অন্যদিকে,
- IFAD জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল।
- UNDP হলো উন্নয়ন বিষয়ক সংস্থা
- UNCTAD হলো বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা।

(তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট)

৩,০১৬.
বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য?
  1. ৩৬ তম
  2. ৩৪ তম
  3. ৩২ তম
  4. ৩৮ তম
সঠিক উত্তর:
৩২ তম
উত্তর
সঠিক উত্তর:
৩২ তম
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২তম সদস্য।
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন নামে পরিচিত ছিল (১৯৩১-১৯৪৯)।
- ব্রিটিশ শব্দটি বাদ দেওয়া হয় ১৯৪৯ সালে। 
- এর সদর দপ্তর: মালবোরো হাউস ,লন্ডন যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ৫৬টি, (মার্চ ২০২৫)।
- সর্বশেষ সদস্য: সর্বশেষ সদস্য টোগো।
- কমনওয়েলথ দিবস পালিত হয়: মার্চ মাসের দ্বিতীয় সোমবার।
- আয়তনে কমনওয়েলথ বৃহত্তম দেশ: কানাডা।
- আয়তনে কমনওয়েলথ ক্ষুদ্রতম দেশ: নাউরু।
- এর প্রথম সম্মেলন হয়: ১৪-২২ জানুয়ারি ১৯৭১।

উল্লেখ্য,
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
৩,০১৭.
GCC কোন অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত?
  1. লোহিত সাগর তীরবর্তী
  2. পারস্য উপসাগর তীরবর্তী
  3. ভূমধ্যসাগর তীরবর্তী
  4. ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী
সঠিক উত্তর:
পারস্য উপসাগর তীরবর্তী
উত্তর
সঠিক উত্তর:
পারস্য উপসাগর তীরবর্তী
ব্যাখ্যা

GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।

৩,০১৮.
জাতিসংঘের ভারপ্রাপ্ত মহা সচিব হিসাবে দ্বায়িত্ব পালন করেন -
  1. ক) ট্রিগভেলাই
  2. খ) আর্চিবাল্ড ম্যাকলিশ
  3. গ) দ্যাগ হ্যামারশোল্ড
  4. ঘ) গ্লাডউইন জেব
সঠিক উত্তর:
ঘ) গ্লাডউইন জেব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাডউইন জেব
ব্যাখ্যা
▪ ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল পর্যন্ত ব্রিটিশ নাগরিক - গ্লাডউইন জেব (Gladwyn Jebb) জাতিসংঘের ভারপ্রাপ্ত মহা সচিব হিসাবে দ্বায়িত্ব পালন করেন। 
▪ জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন - ট্রিগভেলাই (Trygve Lie)। 
▪ তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
▪ জাতিসংঘ সনদের রচয়িতা - আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish)।
▪ দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৩,০১৯.
নিচের কোনটি জাতিসংঘের প্রশাসনিক কাজ করে?
  1. নিরাপত্তা পরিষদ
  2. আর্ন্তজাতিক আদালত
  3. সাধারণ পরিষদ
  4. জাতিসংঘ সচিবালয়
সঠিক উত্তর:
জাতিসংঘ সচিবালয়
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ সচিবালয়
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন ১৯৪৫ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের প্রশাসনিক কাজ সম্পাদন করে সেক্রেটারিয়েট। এটি জাতিসংঘের প্রধান প্রশাসনিক বিভাগ।
- মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
- মহাসচিবের অধীনে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচিত কর্মচারীদের নিয়ে সচিবালয় পরিচালিত হয়ে থাকে।
- জাতিসঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নিউ ইয়র্কে সদরদপ্তরের বাইরে জাতিসংঘের আঞ্চলিক অফিস রয়েছে — জেনেভা, নাইরোবি ও ভিয়েনাতে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,০২০.
বিমস্‌টেক ভুক্ত দেশ কোনটি?
  1. ক) মালদ্বীপ
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
ঘ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
বিমস্‌টেক (BIMSTEC)
▪ BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
▪ এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
▪ বিমসটেক সদরদপ্তর ঢাকার গুলশানে অবস্থিত।
▪ ১৩ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে ঢাকায় বিমস্টেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
▪ বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড। ৩০ মার্চ ২০২২ সাল থেকে চেয়ারম্যান দেশ হিসেবে দায়িত্ব পালন করছে।
▪ বর্তমান সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।

তথ্যসূত্র: বিমসটেকের ওয়েবসাইট।
৩,০২১.
UNESCO-এর বর্তমান সদস্য কয়টি? (অক্টোবর - ২০২৪)
  1. ১৯৫টি
  2. ১৯৪টি
  3. ১৯৩টি
  4. ১৮৯টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৩,০২২.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) গীতা গোপীনাথ
  3. গ) ক্রিস্টিন লাগার্দ
  4. ঘ) ডেভিড ম্যালপাস
সঠিক উত্তর:
ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund-IMF) এর প্রধান হলেন ব্যবস্থাপনা পরিচালক। IMF এর ব্যবস্থাপনা পরিচালক অঘোষিতভাবে সাধারণত ইউরোপীয় দেশসমূহ থেকে নির্বাচিত হয়ে থাকে।

IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি ১ অক্টোবর ২০১৯ পাঁচ বছরের জন্যে দায়িত্ব গ্রহণ করেন।

(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
৩,০২৩.
কোন সংস্থা কর্তৃক "Human Development Index" রিপোর্ট প্রকাশিত হয়?
  1. UNDP
  2. UNFPA
  3. WIPO
  4. UNCTAD
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা

- "Human Development Index" (HDI) রিপোর্ট প্রতি বছর United Nations Development Programme (UNDP) কর্তৃক প্রকাশিত হয়।
- এই সূচকটি বিশ্বের সকল দেশের জীবনধারণের মান, শিক্ষা, স্বাস্থ্য ও আয়ের ভিত্তিতে তৈরি করা হয়।  

UNDP:
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
- UNCTAD 'বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন' প্রকাশ করে।
- UNFPA 'বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন' প্রকাশ করে।
- WIPO 'বৈশ্বিক উদ্ভাবনী সূচক' প্রকাশ করে।

সূত্র: UNDP ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট।

৩,০২৪.
টেকসই ‍উন্নয়ন লক্ষ্যমাত্রা- এর পঞ্চম লক্ষ্যমাত্রা কোনটি?
  1. মানসম্মত শিক্ষা
  2. ক্ষুধামুক্তি
  3. লিঙ্গ সমতা
  4. অসমতার হ্রাস
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
লিঙ্গ সমতা
উত্তর
সঠিক উত্তর:
লিঙ্গ সমতা
ব্যাখ্যা
→ পঞ্চম লক্ষ্যমাত্রা: লিঙ্গ সমতা।

• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
-
এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- এর মেয়াদ: ২০১৬ থেকে ২০৩০ সাল।
- মোট লক্ষ্য: ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:

১. দারিদ্র্য নির্মূল;
২. ক্ষুধামুক্তি;
৩. সুস্বাস্থ্য।
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন;
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১..টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

উৎস: SDG ওয়েবসাইট।
৩,০২৫.
আইএমএফ মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে?
  1. ৩.৫ শতাংশ
  2. ৪.৫ শতাংশ
  3. ৫.৫ শতাংশ
  4. ৬.৫ শতাংশ
সঠিক উত্তর:
৪.৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
⇒ আইএমএফ মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হবে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি:
-বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমার আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
-চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছে সংস্থাটি।
- মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এমন প্রাক্কলন করেছে আইএমএফ।
- সংস্থাটি প্রতিবছর এপ্রিলে একটি এবং অক্টোবরে আরেকটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে।

তথ্যসূত্র:  প্রথম আলো। [লিঙ্ক]
৩,০২৬.
আরব লীগের বর্তমান মহাসচিব কে? (মে, ২০২৫)
  1. মুহাম্মদ আল-ইসা
  2. আমর মুসা
  3. আহমেদ আবুল ঘেইত
  4. নাবিল এলআরাবি
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ আবুল ঘেইত
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (মে, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (মে, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৩,০২৭.
'সেভ দ্য চিলড্রেন'-এর প্রতিষ্ঠাতা কে?
  1. এগল্যান্টাইন জেব
  2. ব্রাউনি
  3. এডওয়ার্ড
  4. মেলভিন জোন্স
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
উত্তর
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
ব্যাখ্যা
• সেভ দ্য চিলড্রেনে- 
- আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন
- ১৯১৯ সালে গ্রেট ব্রিটেনে এগল্যান্টাইন জেব এবং তার বোন ডরোথি বাক্সটন দ্বারা মূল সংস্থা, সেভ দ্য চিলড্রেন ফান্ড প্রতিষ্ঠিত হয়েছিল।
-  তিনি প্রথম ব্যক্তি যিনি এই কথাটি স্পষ্ট করেছিলেন যে, ’শিশুরা মানুষ, প্রাপ্তবয়স্কদের সম্পত্তি নয়, এবং তাই তাদের নিজস্ব মৌলিক অধিকার পাওয়ার যোগ্য’।
- জেব কর্তৃক প্রণীত জেনেভা ঘোষণা (১৯২৩) যা শিশু অধিকারের একটি সনদ, পরিচিত।
- পরবর্তীতে ১৯৫৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত শিশু অধিকার ঘোষণার ভিত্তি হয়ে ওঠে।
- এবং শিশু অধিকার সনদ (১৯৮৯), যা প্রায় সকল দেশ দ্বারা অনুমোদিত হয়েছে।

•সেভ দ্য চিলড্রেনে যে বিষয় নিয়ে কাজ করে:
- শিশুদের স্বাস্থ্য.
- বাচ্চাদের নিরাপত্তা,
- শিশুদের প্রতি সহিংসতা ইত্যাদি।

উৎস: Save the Children website.
৩,০২৮.
Who is serving as the current president of G20?
  1. ক) Tansu Nakano
  2. খ) Joko Widodo
  3. গ) Gene Likun
  4. ঘ) Narendra Modi
সঠিক উত্তর:
ঘ) Narendra Modi
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Narendra Modi
ব্যাখ্যা
• জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
• ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে পরবর্তী এক বছরের জি-২০ গোষ্ঠীর সভাপতির ভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
• ১ ডিসেম্বর থেকে এই দায়িত্ব পালন করবে ভারত। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ১৮তম শীর্ষ জি-২০ সম্মেলন।
• সেখানে বাংলাদেশকে পর্যবেক্ষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ তা গ্রহণ করেছে।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৩,০২৯.
'UNCTAD' এর সদস্য দেশ কতটি?
  1. ১৯৭টি
  2. ১৯৫টি
  3. ১৯৩টি
  4. ১৯১টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট। 
৩,০৩০.
কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ITU
  2. UPU
  3. ILO
  4. ICC
সঠিক উত্তর:
ICC
উত্তর
সঠিক উত্তর:
ICC
ব্যাখ্যা
• International Criminal Court (ICC):

- ICC স্বতন্ত্র আন্তর্জাতিক ফৌজদারি আদালত, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়।
- এই সংস্থা নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- ১ জুলাই ২০০২ সালে রোম চুক্তি (১৭ জুলাই ১৯৯৮ স্বাক্ষরিত) কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে। গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে দণ্ড কার্যকর করতে পারে না।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ সালে এটিতে স্বাক্ষর করে এবং ২৩ মার্চ ২০১০ এটি অনুমোদন করে।

অন্যদিকে,

ITU
- International Telecommunication Union
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো সংস্থা।
- এই সংস্থাটি আন্তর্জাতিক যোগাযোগ এবং কমিনিকেশন নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে।

UPU
- Universal Postal Union
- দ্বিতীয় সর্বোচ্চ পুরোনো আন্তর্জাতিক সংস্থা।
- প্রাথমিকভাবে এই সংস্থাটি বিশ্বের ডাক ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণ ও তদারকি করে থাকে। 

ILO
- International Labor Organization
- আইএলও-কে জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা বলা হয়। কেননা এটি সরকার, কর্মচারী, শ্রমিক এই তিন পক্ষ নিয়ে কাজ করে। 

তথ্যসূত্র:  United Nations, ICC ওয়েবসাইট।
৩,০৩১.
আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? (অক্টোবর, ২০২৫)
  1. ২২টি
  2. ৩৪টি
  3. ৪২টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (অক্টোবর, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (অক্টোবর, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

৩,০৩২.
নিচের কোন দেশ আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
  1. দক্ষিণ কোরিয়া
  2. রাশিয়া
  3. জাপান
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
ব্যাখ্যা
• IAEA:
- পূর্ণরূপ- International Atomic Energy Agency 
- পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭। 
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৫৬ টি।
- বর্তমান সদস্য- ১৭৮ (As of 19 September 2023)
- সর্বশেষ সদস্য - গাম্বিয়া।
- উত্তর কোরিয়া সদস্যপদ লাভ করে - ১৯৭৪ সালে এবং সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ১৯৯৪ সালে
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
- সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার পায় - ২০০৫ সালে।

সূত্র: IAEA অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
৩,০৩৩.
রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. উইলিয়াম জোন্স
  2. জেমস ব্রাউন
  3. জন স্মিথ
  4. পল হ্যারিস
সঠিক উত্তর:
পল হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল হ্যারিস
ব্যাখ্যা

রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান- শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর- যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.

তথ্যসূত্র - রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

৩,০৩৪.
SAFTA-এর পূর্ণরূপ কী?
  1. South Asia Free Trade Agreement
  2. South Asian Free Trade Area
  3. South Asian Free Treaty Area
  4. South Asia Free Trade Association
সঠিক উত্তর:
South Asian Free Trade Area
উত্তর
সঠিক উত্তর:
South Asian Free Trade Area
ব্যাখ্যা

SAFTA:
- SAFTA -এর পূর্ণ নাম: South Asian Free Trade Area (SAFTA).
- প্রেক্ষাপট: দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি।
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে।
- কার্যকর: ২০০৬ সালে।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি।

• সদস্য দেশসমূহ:
- আফগানিস্তান
- বাংলাদেশ
- ভুটান
- ভারত
- মালদ্বীপ
- নেপাল
- পাকিস্তান
- শ্রীলঙ্কা।

উৎস: UN ওয়েবসাইট (লিঙ্ক)।

৩,০৩৫.
নিচের কোন সংস্থাটির স্থায়ী কোন সদর দপ্তর নেই?
  1. SAARC
  2. NAM
  3. OPEC
  4. ASEAN
সঠিক উত্তর:
NAM
উত্তর
সঠিক উত্তর:
NAM
ব্যাখ্যা
- NAM এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

NAM:
- NAM-এর পূর্ণরূপ Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালে বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য ১২১টি। [জানুয়ারি - ২০২৫]
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

অন্যদিকে,
- ASEAN এর বর্তমান সদরদপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়ায়।
- সার্কের সচিবালয় কাঠমান্ডু, নেপালে। 
- OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৩,০৩৬.
'Economic Cooperation Organization' প্রতিষ্ঠাকালীন সদস্য কোনটি?
  1. পাকিস্তান
  2. তাজিকিস্তান
  3. তুর্কমেনিস্তান
  4. উজবেকিস্তান
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি (ইরান, তুরস্ক ও পাকিস্তান)।
- এর সদস্য দেশ ১০টি। (নভেম্বর, ২০২৪)
- সদস্য দেশ: আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।
৩,০৩৭.
চীনের নেতৃত্বাধীন গঠিত অর্থনৈতিক ও নিরাপত্তা জোট কোনটি?
  1. চীন সহযোগিতা সংস্থা
  2. বেইজিং সহযোগিতা সংস্থা
  3. সাংহাই সহযোগিতা সংস্থা
  4. চীন অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা
সঠিক উত্তর:
সাংহাই সহযোগিতা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
সাংহাই সহযোগিতা সংস্থা
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা:

- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organization.
- এটি একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ৯টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ইরান। 
- সর্বশেষ সদস্য হিসেবে ইরান যোগদান করে।

উৎস: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।
৩,০৩৮.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. রোম, ইতালি
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
রোম, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
রোম, ইতালি
ব্যাখ্যা

• The World Food Programme (WFP):
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি ১৯৬১ সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর সদর দপ্তর ইতালির রোমে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) লক্ষ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ১১ শতাংশকে সাহায্য করা যাদের পর্যাপ্ত খাবার নেই।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।

- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

তথ্যসূত্র: WFP ওয়েবসাইট।

৩,০৩৯.
জি-৭৭ (Group of 77) জাতিসংঘের ________ দেশসমূহের গঠিত জোট।
  1. শিল্পোন্নত
  2. উন্নয়নশীল
  3. অনুন্নত
  4. পরিবেশবান্ধব
সঠিক উত্তর:
উন্নয়নশীল
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নশীল
ব্যাখ্যা
জি-৭৭:
- জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন।
- জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৫টি দেশ। [অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য আপডেট হয় নি, তবে জাতিসংঘ ও বিভিন্ন নিউজপোর্টালে ১৩৫টি রাষ্ট্রের কথা উল্লেখ রয়েছে।]

প্রধান উদ্দেশ্য:
- উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক স্বার্থ এবং নীতিগুলি প্রতিরক্ষা করা;
- বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর অধিকার নিশ্চিত করা;
- দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সহযোগিতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৩,০৪০.
ILO- কবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়?
  1. ১৯১৯ সালে
  2. ১৯৩৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৫৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৪১.
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব কে?
  1. হেলেন ধিয়ানা
  2. সেলেনা ক্লার্ক
  3. অ্যামি ই. পোপ
  4. সেলেস্তে সাওলো
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
উত্তর
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান ও প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

⇒ ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WMO ওয়েবসাইট।
৩,০৪২.
WTO কীসের স্থলাভিষিক্ত হয়?
  1. MATT
  2. GATT
  3. CATT
  4. SUTT
সঠিক উত্তর:
GATT
উত্তর
সঠিক উত্তর:
GATT
ব্যাখ্যা
WTO-
- World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।

- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ১৬৬ টি।
- সর্বশেষ সদস্য - পূর্ব তিমুর।
- বর্তমান মহাপরিচালক - এনগোজি ওকোনজো- ইওয়েলা (নাইজেরিয়া)।

উৎস: WTO website.
৩,০৪৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কোন দেশের নাগরিক? (অক্টোবর - ২০২৪)
  1. পর্তুগাল
  2. মেক্সিকো
  3. ইথিওপিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (অক্টোবর - ২০২৪)
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।
৩,০৪৪.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের অনুমোদিত সদস্য দেশ-
  1. ক) ১০৩টি
  2. খ) ১০৫টি
  3. গ) ১০৯টি
  4. ঘ) ১০১টি
সঠিক উত্তর:
ক) ১০৩টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৩টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB- Asian Infrastructure Investment Bank) গঠনে চুক্তি স্বাক্ষরিত হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে, প্রতিষ্ঠা লাভ করে ২৫ ডিসেম্বর ২০১৫ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
এটি গঠনে উদ্যোক্তা দেশ চীন। একে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
সংস্থাটির সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে। এর বর্তমান অনুমোদিত সদস্য দেশ ১০৩টি, কার্যকরী সদস্য ৮২ টি। জাপান, কানাডা ও যুক্তরাষ্ট্র কখনও এর সদস্য হবে না।
উৎসঃ AIIB'র ওয়েবসাইট।
৩,০৪৫.
ICAO এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. মন্ট্রিল
  3. নিউ ইয়র্ক
  4. বন
সঠিক উত্তর:
মন্ট্রিল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল
ব্যাখ্যা
ICAO:

- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO।
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩,০৪৬.
'Human Rights Watch'- কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. সুইডেন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• Human Right watch:
-
প্রতিষ্ঠিত: ১৯৭৮সালে।
- এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- মূল নাম: Helsinki Watch.
- উদ্দেশ্য: Helsinki Accords-এ স্বাক্ষরকারী দেশগুলিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত।
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- পর্যবেক্ষণ: এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে।
- এর সদর দপ্তর: নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
 
• কর্মপরিধির সম্প্রসারণ:
- গণহত্যা ও জাতিগত নিধন,
- সরকারের গণমাধ্যম দখল,
- কর্মী ও রাজনৈতিক বিরোধীদের ভিত্তিহীন গ্রেফতার।
 
উৎস:  Human Right watch ওয়াচ ওয়েবসাইট।
৩,০৪৭.
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর পরিচালিত মিশন-
  1. UNIFIL
  2. MONUSCO
  3. UNMISS
  4. MINUSMA
সঠিক উত্তর:
MONUSCO
উত্তর
সঠিক উত্তর:
MONUSCO
ব্যাখ্যা

MONUSCO:
- এর পূর্ণনাম: (United Nations Organization Stabilization Mission in the Democratic Republic of the Congo)
- স্থান: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
- শুরু: ১৯৯৯ (পূর্বে MONUC নামে, ২০১০ সালে MONUSCO নামকরণ)।
- উদ্দেশ্য: বেসামরিক নাগরিকদের সুরক্ষা, সশস্ত্র গোষ্ঠীগুলির নিরস্ত্রীকরণ, এবং দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা।

অন্যদিকে,
- UNMISS (United Nations Mission in South Sudan)
- স্থান: দক্ষিণ সুদান।
- শুরু: ২০১১ সালে।
- উদ্দেশ্য: সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি বজায় রাখা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, এবং মানবিক সহায়তা প্রদান।

- MINUSMA (United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali)
- উদ্দেশ্য: মালিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই, এবং শান্তি চুক্তি বাস্তবায়নে সহায়তা।
- UNIFIL (United Nations Interim Force in Lebanon)
- উদ্দেশ্য: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্তে শান্তি বজায় রাখা এবং দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করা।
- UNAMID (United Nations–African Union Mission in Darfur)
- উদ্দেশ্য: দারফুরে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক সহায়তা প্রদান, এবং শান্তি প্রক্রিয়ায় সহায়তা। (এই মিশন ২০২০ সালে শেষ হয়েছে, তবে এটি একটি উল্লেখযোগ্য মিশন ছিল।)

উৎস: জাতিসংঘ ওযেবসাইট।

৩,০৪৮.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কয়টি দেশ OIC এর সদস্য? (এপ্রিল, ২০২৫)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (এপ্রিল, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (এপ্রিল, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৪৯.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? (এপ্রিল, ২০২৫)
  1. এলভিরা নাবিউল্লিনা
  2. মোনালে রাতসোমা
  3. ভ্লাদিমির কাজবেকভ
  4. দিলমা রুসেফ
সঠিক উত্তর:
দিলমা রুসেফ
উত্তর
সঠিক উত্তর:
দিলমা রুসেফ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NDB:

- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান প্রেসিডেন্ট: দিলমা রুসেফ। (এপ্রিল, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৫০.
OPCW-এর প্রধান লক্ষ্য কী?
  1. রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
  2. জৈবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
  3. পরমাণু অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
উত্তর
সঠিক উত্তর:
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
ব্যাখ্যা

Organization for the Prohibition of Chemical Weapons (OPCW):
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা।
- প্রতিষ্ঠাকাল:২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

⇒ মূল উদ্দেশ্য:
- রাসায়নিক অস্ত্র নির্মাণ ও মজুদ নিষিদ্ধকরণ। 
- বিদ্যমান রাসায়নিক অস্ত্রের ধ্বংস নিশ্চিত করা। 
- রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধ। 
- শিল্পখাতে রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা।

উৎস: OPCW ওয়েবসাইট। 

৩,০৫১.
কোয়াড (QUAD) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৪ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৭ সালে
সঠিক উত্তর:
২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৭ সালে
ব্যাখ্যা
কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (জুন, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
৩,০৫২.
বর্তমানে বিশ্বে LDC-ভুক্ত দেশের সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৪২টি
  2. ৪৪টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে।
- এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।

উল্লেখ্য,
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- ২০২৬ সালে LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে বাংলাদেশ, নেপাল, লাওস।

⇒ স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
- মাথাপিছু জাতীয় আয় (Income),
- মামানবসম্পদ (Income),
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।

উৎস: UN ওয়েবসাইট।

৩,০৫৩.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক কে?
  1. জ্যাকারি টেইলর
  2. অ্যান্ড্রু জ্যাকসন
  3. উড্রো উইল্‌সন
  4. টমাস জেফারসন
সঠিক উত্তর:
উড্রো উইল্‌সন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইল্‌সন
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে: ১৯২০ সালে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক: উড্রো উইলসন।
- তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ১৯ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
৩,০৫৪.
Mercosur কোন অঞ্চলের শক্তিশালী বাণিজ্যিক জোট?
  1. মধ্য আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. পূর্ব এশিয়া
  4. দক্ষিণ-পূর্ব ইউরোপ
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

MERCOSUR:
- MERCOSUR বা The Southern Common Market দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ মার্চ, ১৯৯১।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion.
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া)।  
- সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।
- সহযোগী সদস্য: ৭টি (বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, পানামা, সুরিনাম)।

উল্লেখ্য,
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, মার্কোসুর রাষ্ট্রীয় পক্ষ হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।

উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।

৩,০৫৫.
এশিয় ‍উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয় কোন দেশ থেকে?
  1. ফিলিপাইন
  2. চীন
  3. দক্ষিণ কোরীয়া
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংকার( ADB):
- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এটি প্রতিষ্ঠিত হয়: ২২ আগস্ট ১৯৬৬।
- এর সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান সদস্য: ৬৯টি, (মার্চ, ২০২৫)।
- সর্বশেষ সদস্য: ইসরাইল।
- বর্তমান প্রেসিডেন্ট: Masatsugu Asakawa (মার্চ, ২০২৫)।
- প্রথম প্রেসিডেন্ট: তাকেসি ওটানেব।
- এশীয় উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়- জাপান থেকে।

উৎস: এশীয় উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট।
৩,০৫৬.
তাইওয়ান কবে জাতিসংঘের সদস্যপদ হারায়?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
তাইওয়ান:
- দক্ষিণপূর্ব চীনের উপকূল থেকে ১০০ মাইল দূরের দ্বীপ তাইওয়ান।
- ফরমোজা প্রণালী চীন ও তাইওয়ানের মাঝে অবস্থিত।
- রাজধানী: তাইপে।
- ১৯৪৯ সালে চিয়াং কাইশেকএর নেতৃত্বাধীন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যুদ্ধে জিতে যান মাও সে তুংয়ের নেতৃত্বাধীন সমাজতন্ত্রীরা।
- সমাজতন্ত্রীরা চীন দখল করে নিয়ে গণচীন নামকরণ করে।
- ১৯৪৯ সালে চিয়াং কাইশেক তাইওয়ানে পলায়ন করেন এবং তাইওয়ানকে রিপাবলিক অব চায়না ঘোষণা করেন।
- তখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাইওয়ান চীনের প্রতিনিধিত্ব করত।
- ১৯৭১ সালে জাতিসংঘে তাইওয়ান সদস্যপদ হারায় এবং চীন তাইওয়ানের স্থলাভিষিক্ত হয়।
- তাইওয়ানের ক্ষেত্রে চীন ‘একচীন নীতি’ মেনে চলে।
- ‘এক চীন’ নীতি বাস্তবায়ন করতে তাইওয়ানকে যেকোনো মূল্যে করায়ত্ত করতে চায় বেইজিং।

উৎস: i) The Daily Star
ii) Britannica
৩,০৫৭.
UNDP এর বর্তমান প্রশাসক কে? (মার্চ, ২০২৫)
  1. হেলেন ক্লার্ক
  2. অসিম স্টেইনার
  3. উইলিয়াম হেনরি ড্রেপার
  4. ব্র্যাডফোর্ড মোর্স
সঠিক উত্তর:
অসিম স্টেইনার
উত্তর
সঠিক উত্তর:
অসিম স্টেইনার
ব্যাখ্যা
UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার। (মার্চ, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৩,০৫৮.
সর্বশেষ আরব লীগের সম্মেলনে কোন দেশের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে?
  1. ফিলিস্তিন
  2. সিরিয়া
  3. ইরাক
  4. মিশর
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
আরব লীগ শীর্ষ সম্মেলন ২০২৩:

- সর্বশেষ সৌদি আরবের জেদ্দায় ২০২৩ সালে আরব লীগের ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- আরব দেশগুলোর জোটের এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে।
- এবারের সম্মেলনে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন ও সিরিয়ার সংকট নিরসনের বিষয়টি।
- সেই সাথে সম্মেলনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
- ২০১১ সালে সিরিয়াতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরু হয়।
- তৎকালীন সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে, অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করা হয়।

বিশেষ তথ্য:
- আরব লীগ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- এর উদ্দেশ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- এর সদর দপ্তর মিশরের কায়রোতে অবস্থিত।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরান।

উৎস: আরব লীগ ওয়েবসাইট, প্রথম আলো রিপোর্ট।
৩,০৫৯.
কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
  1. ভিটামিন এ
  2. ভিটামিন সি
  3. ভিটামিন বি
  4. ভিটামিন কে
সঠিক উত্তর:
ভিটামিন কে
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন কে
ব্যাখ্যা

⇒ 'ভিটামিন কে' রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

ভিটামিন কে (Vitamin K):
- ভিটামিন কে-এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন।
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয় না।

ভিটামিন কে -এর উৎস:
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদিতে ভিটামিন কে পাওয়ার যায়।

ভিটামিন কে-এর কাজ:
১. কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে।
২. পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
৩. যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে।

ভিটামিন কে-এর অভাবজনিত অবস্থা:
- এর অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়।
- ফলে, সামান্য কাটা ছেঁড়ায় প্রচুর রক্তক্ষরণ হয়।

তথ্যসূত্র - গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,০৬০.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. ইন্দোনেশিয়া
  2. উত্তর কোরিয়া
  3. লাওস
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৩,০৬১.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯২ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
- Transparency International (TI) বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- TI এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এর সদরদপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র- Transparency International ওয়েবসাইট।
৩,০৬২.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি হবে -
  1. ক) ৯.২৫ শতাংশ
  2. খ) ৯.৫৫ শতাংশ
  3. গ) ৯.১০ শতাংশ
  4. ঘ) ৯.৩৫ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৯.১০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯.১০ শতাংশ
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো- ৯.১০ শতাংশ।  

• আন্তর্জাতিক মুদ্রা তহবিল:

- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কয়েক মাস আগে পূর্বাভাস দিয়ে বলেছিল, আগামী ২০২৩ সালে বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ হতে পারে।
- মূল্যস্ফীতি  কারণগুলো হচ্ছে -
- আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কৃষিজাত ফলন হ্রাস;
- ডলারের মূল্যবৃদ্ধিতে আমদানি খরচ বেড়ে যাওয়া;
- বিশ্ববাজারে ভোগ্যপণ্য,
- জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি;
- স্থানীয় বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট, প্রথম আলো।
৩,০৬৩.
WEF-এর বার্ষিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জুরিখ
  2. জেনেভা
  3. দাভোস
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
দাভোস
উত্তর
সঠিক উত্তর:
দাভোস
ব্যাখ্যা
প্রতি বছর জানুয়ারিতে দাভোস, সুইজারল্যান্ডে এ বৈঠক হয়।

WEF:
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটি "European Management Forum" নামে পরিচিত ছিল, তবে ১৯৮৭ সালে "World Economic Forum" নামে পুনর্নামকরণ করা হয়।

উল্লেখ্য,
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এটি বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে বাৎসরিক অধিবেশন আয়োজন করে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র: WEF ওয়েবসাইট।
৩,০৬৪.
জাতিসংঘে 'মিস্টার না' হিসেবে পরিচিত ছিলেন -
  1. দিমিত্রি শেপিলভ
  2. ব্যাচেস্লাভ মোলোটভ
  3. এডুয়ার্ড শেভার্ডনাদজে
  4. আন্দ্রেই গ্রোমিকো
সঠিক উত্তর:
আন্দ্রেই গ্রোমিকো
উত্তর
সঠিক উত্তর:
আন্দ্রেই গ্রোমিকো
ব্যাখ্যা
আন্দ্রেই গ্রোমিকো:
- জাতিসংঘে 'মিস্টার না' হিসেবে পরিচিত ছিলেন আন্দ্রেই গ্রোমিকো।
- সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গ্রোমিকো।
- আন্দ্রেই গ্রোমিকো শীতল যুদ্ধের সময় সোভিয়েত কমিউনিস্ট রাজনীতিবিদ ছিলেন।
- ১৯৪৬ থেকে ১৯৪৮ পর্যন্ত তিনি জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ছিলেন।
- ১৯৫৭ থেকে ১৯৮৫ পর্যন্ত তিনি ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোভিয়েত ভেটোর ঘন ঘন ব্যবহার করেছিলেন।
- জাতিসংঘে থাকার সময় তিনি এত বেশিবার ভেটোক্ষমতা প্রয়োগ করেছেন যে তিনি মিস্টার ভেটো বা মিস্টার নো নামে পরিচিত হয়ে ওঠেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,০৬৫.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. নাইরোবি, কেনিয়া
  3. ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র
  4. হেগ, নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ডস
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

⇒ International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
৩,০৬৬.
জাতিসংঘের ঘোষণাপত্রের মূল স্বাক্ষরকারী দেশ কতটি ছিল?
  1. ৪৫টি
  2. ২৬টি
  3. ৩৩টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা

• জাতিসংঘের ঘোষণাপত্র:
⇒ ১৯৪২ সালের ১ জানুয়ারী, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন (ইউএসএসআর) সহ অক্ষশক্তির সাথে যুদ্ধরত ছাব্বিশটি রাষ্ট্র আটলান্টিক সনদে অন্তর্ভুক্ত একটি নথিতে উদ্দেশ্য ও নীতির সাধারণ কর্মসূচিতে স্বাক্ষর করে, যা 'জাতিসংঘের ঘোষণাপত্র' নামে পরিচিত হয়।

- পরবর্তী সময়ে আরও একুশটি রাষ্ট্র সেই ঘোষণাপত্র মেনে চলে।

⇒ জাতিসংঘের ঘোষণাপত্রে 'জাতিসংঘ' শব্দটির প্রথম আনুষ্ঠানিক ব্যবহার ছিল। 'জাতিসংঘ' নামটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট দ্বারা প্রবর্তিত হয়েছিল।

• জাতিসংঘের ঘোষণাপত্রের মূল স্বাক্ষরকারীরা:
- মূল ছাব্বিশটি স্বাক্ষরকারী দেশ ছিল: মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন, চীন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, কোস্টারিকা, কিউবা, চেকোস্লোভাকিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, গ্রীস, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নরওয়ে, পানামা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ইউনিয়ন, যুগোস্লাভিয়া

উল্লেখ্য,
⇒ জাতিসংঘের সনদে স্বাক্ষরকারী দেশ - ৫১ টি।

উৎস: UN ওয়েবসাইট। 

৩,০৬৭.
IMF এর সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) কেপভার্দে
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) অ্যান্ডোরা
  4. ঘ) কসোভো
সঠিক উত্তর:
গ) অ্যান্ডোরা
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যান্ডোরা
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করেছিলো।
(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
৩,০৬৮.
বিশ্ব বাণিজ্য সংস্থা বা (WTO) এর পূর্বসূরী সংস্থা কোনটি?
  1. ক) General Agreement of Tariffs and Transaction
  2. খ) Global Trading Organization
  3. গ) The General Agreement on Tariffs and Trade
  4. ঘ) World trade Organization
সঠিক উত্তর:
গ) The General Agreement on Tariffs and Trade
উত্তর
সঠিক উত্তর:
গ) The General Agreement on Tariffs and Trade
ব্যাখ্যা
-- বিশ্ব বাণিজ্য সংস্থা বা (WTO) এর পূর্বসূরী সংস্থা -- (GATT)
-- GATT -এর পূর্ণরুপ হচ্ছে -The General Agreement on Tariffs and Trade
-- বিশ্ব বাণিজ্য সংস্থা বা (WTO) প্রতিষ্ঠা লাভ করে-- ১ জানুয়ারী, ১৯৪৫ সাল।
-- GATT প্রতিষ্ঠা লাভ করে-- ৩০ অক্টোবর, ১৯৪৭ সালে যার পরবর্তী নাম হয় (WTO)
-- প্রতিষ্ঠা লাভ করে-- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
–- সদর দপ্তর- জেনেভা, সুইজার‌ল্যান্ড।
–- সর্বশেষ সদস্য- আফগানিন্তান ( ১৬ জুলাই, ২০১৬)।
–- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)-এর বর্তমমান মহাপরিচালক- এনগোজি ওকোনজো-ইওয়েলা (নাইজেরিয়ায় জন্মগ্রহণ)।

তথ্যসূত্র:  Official website (WTO) ও Britannica.com
৩,০৬৯.
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) ডেভিড প্যাটোন
  2. খ) পিটার ইজেন
  3. গ) মেলভিন জোন্স
  4. ঘ) পিটার ম্যুরার
সঠিক উত্তর:
গ) মেলভিন জোন্স
উত্তর
সঠিক উত্তর:
গ) মেলভিন জোন্স
ব্যাখ্যা
লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা।
এটি প্রতিষ্ঠিত হয় ৭ জুন, ১৯১৭ সালে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স নামে শিকাগোর এক ব্যবসায়ী।
উৎসঃ লায়ন্স ক্লাবের ওয়েবসাইট।
৩,০৭০.
ECOSOC এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ৫৪টি
  2. ৫৭টি
  3. ৬০টি
  4. ৫২টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা
ECOSOC:
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলোচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- বর্তমান সদস্য: ৫৪টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
৩,০৭১.
‘OIC‘ এর অফিসিয়াল ভাষা -
  1. ক) আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
  2. খ) আরবি, স্প্যানিশ, হিন্দি
  3. গ) চীনা, ইংরেজি, ফরাসি
  4. ঘ) রুশ, স্প্যানিশ, আরবি
সঠিক উত্তর:
ক) আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
ব্যাখ্যা
• সঠিক উত্তর - আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

• ইসলামিক সহযোগিতা সংস্থা OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস
: OIC ওয়েবসাইট।
৩,০৭২.
Which South American country is a member of OIC?
  1. ক) Dominican Republic
  2. খ) Barbados
  3. গ) Guyana
  4. ঘ) Trinidad and Tobago
সঠিক উত্তর:
গ) Guyana
উত্তর
সঠিক উত্তর:
গ) Guyana
ব্যাখ্যা
OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
-  এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা  ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ২৪টি।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC- এর সদস্য।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ ৫ বছর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিন বছর পর পর।
- অফিসিয়াল ভাষা: ৩টি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: OIC ওয়েবসাইট।
৩,০৭৩.
আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪০ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা

• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।
- বর্তমান সদস্য: ২২টি।[ডিসেম্বর,২০২৫]
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উৎস: Arab League ওয়েবসাইট।

৩,০৭৪.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মন্ট্রিয়াল
  2. খ) লন্ডন
  3. গ) সিডনি
  4. ঘ) লিসবন
সঠিক উত্তর:
খ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন
ব্যাখ্যা
International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) যা ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়। ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি এবং সহযোগী সদস্য ৩টি। বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার কিতাক লিম। বাংলাদেশ ১৯৭৬ সালে IMO’র সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ IMO ওয়েবসাইট)
৩,০৭৫.
জাতিসংঘ দুর্নীতি বিরোধী সংস্থায় (UNCAC) বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? 
  1. ২০০৫ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৬ সালে
সঠিক উত্তর:
২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৭ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘের দুর্নীতি বিরোধী সংস্থায় (UNCAC) বাংলাদেশ স্বাক্ষর করে : ২০০৭ সালে। 

UNCAC:
- আনুষ্ঠানিক নাম: United Nations Convention Against Corruption (UNCAC).
- জাতিসংঘের দুর্নীতি বিরোধী একমাত্র বাধ্যতামূলক আন্তর্জাতিক সংস্থা।
- UNCAC-এর লক্ষ্য: দুর্নীতি প্রতিরোধ, অপরাধীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা, সম্পদ পুনরুদ্ধার এবং কারিগরি সহায়তা।
- সাধারণ পরিষদে অনুমোদন: ৩১ অক্টোবর, ২০০৩ সালে।
- স্বাক্ষরকাল: ৯-১১ ডিসেম্বর, ২০০৩ সালে।
- স্বাক্ষরস্থল: মেরিডা, ইউকাটান, মেক্সিকো।
- কার্যকর হওয়ার তারিখ: ১৪ ডিসেম্বর, ২০০৫সালে।
- বর্তমান স্বাক্ষরকারী দেশ: ১৯২টি দেশ।
- বাংলাদেশের স্বাক্ষর: ২০০৭ সালে, এবং পরবর্তীতে অনুমোদনও দিয়েছে।

উৎস: UNCAC ওয়েবসাইট।

৩,০৭৬.
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? 
  1. UNV
  2. DTCD
  3. UNFPA
  4. UNDP
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

⇒ জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- এই সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।

⇒ HDI রিপোর্ট প্রকাশ করে UNDP।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩,০৭৭.
IMF প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে?
  1. Bretton Woods Conference
  2. Bratton woods Confarence
  3. San Francisco Conference
  4. Bratton Conference
সঠিক উত্তর:
Bretton Woods Conference
উত্তর
সঠিক উত্তর:
Bretton Woods Conference
ব্যাখ্যা
- Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়। 

International Monetary Fund (IMF):
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।

এছাড়াও,
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

সূত্র: IMF ওয়েবসাইট।
৩,০৭৮.
International Finance Corporation এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক) গীতা গোপিনাথ
  2. খ) ডেভিড মালাপাস
  3. গ) মাখতার ডিউপ
  4. ঘ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
গ) মাখতার ডিউপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মাখতার ডিউপ
ব্যাখ্যা
International Finance Corporation
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
৩,০৭৯.
পৃথিবীতে ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ-
  1. ক) ২৬টি
  2. খ) ২০টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ২৩টি
সঠিক উত্তর:
ক) ২৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬টি
ব্যাখ্যা
- ইউরো মুদ্রা চালু হয় ১৯৯৯ সালে।
- একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা চালু হয় ২০০২ সালে।
- পৃথিবীতে ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হলো ২৬টি। 
- যার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ২০টি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বহির্ভূত দেশ ৬টি। 
- আবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কিন্তু যারা এখনও ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশ ৭টি।
- ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং তাদের মুদ্রা ইউরো এমন ২০ টি দেশ হলো: আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিথুনিয়া, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ফিনল্যান্ড, ইতালি, ইস্তোনিয়া/এস্তোনিয়া, গ্রীস, নেদারল্যান্ডস, মাল্টা, সাইপ্রাস, শ্লোভেনিয়া, শ্লোভাকিয়া, ক্রোয়েশিয়া।
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য  কিন্তু যারা এখনও ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশ ৭ টি হলো: হাঙ্গেরি, বুলগেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র ও সুইডেন।
- ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না হয়েও যারা ইউরো মুদ্রা গ্রহণ করেছে এমন দেশ ৬ টি হলো: মন্টিনেগ্রো,  এন্ডোরা, মোনাকো, ভ্যাটিকান সিটি, স্যানমারিনো ও কসোভো।
৩,০৮০.
বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও BRAC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৭
সঠিক উত্তর:
খ) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭২
ব্যাখ্যা
- BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee।
- ব্র্যাক হলো বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও।
- এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

সূত্র: ব্র্যাকের ওয়েবসাইট
৩,০৮১.
আরব লীগ প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৫০ সালে
  5. ১৯৫১ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা
আরব লীগ:
- আরব লীগ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরব রাষ্ট্রগুলোর একটি আঞ্চলিক সংস্থা।
- প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫সাল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
- সদস্য: ২২টি। (এপ্রিল ২০২৫)।
- প্রতিষ্ঠাতা সদস্য: মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, ট্রান্সজর্ডান (বর্তমান জর্ডান), সৌদি আরব, ইয়েমেন।

• পরবর্তী সদস্য রাষ্ট্র: লিবিয়া (১৯৫৩), সুদান (১৯৫৬), তিউনিসিয়া ও মরক্কো (১৯৫৮), কুয়েত (১৯৬১), আলজেরিয়া (১৯৬২), বাহরাইন, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (১৯৭১), মৌরিতানিয়া (১৯৭৩), সোমালিয়া (১৯৭৪), ফিলিস্তিনি মুক্তি সংস্থা (১৯৭৬), জিবুতি (১৯৭৭), কোমোরোস (১৯৯৩)।
- এই সংস্থা আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে কাজ করে।

উৎস: আরব লীগ ওয়েবসাইট। [Link]
৩,০৮২.
কোন শহরে আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) জেদ্দা
  2. খ) লস এঞ্জেলস 
  3. গ) আলজিয়ার্স
  4. ঘ) দিল্লি
সঠিক উত্তর:
গ) আলজিয়ার্স
উত্তর
সঠিক উত্তর:
গ) আলজিয়ার্স
ব্যাখ্যা
আরব লীগ:

-আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 -এবারের সম্মেলনে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও ফিলিস্তিন ইস্যু দিনব্যাপী  সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

 উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৩,০৮৩.
বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরি জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন?
  1. ৩৯তম
  2. ৪১তম
  3. ৩২তম
  4. ৩৮তম
সঠিক উত্তর:
৪১তম
উত্তর
সঠিক উত্তর:
৪১তম
ব্যাখ্যা
• বাংলাদেশ ও জাতিসংঘ :
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় - ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ ।
- প্রতিবছর জাতিসংঘ দিবস পালন করা হয়- ২৪ অক্টোবর।
-  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র - ৫টি।
- বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে  ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম  সদস্যরাষ্ট্র।
- বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরি জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

উৎস : বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।
৩,০৮৪.
Orbis is the name of a -
  1. Brand Music
  2. Game
  3. City
  4. Flying Eye Hospital
সঠিক উত্তর:
Flying Eye Hospital
উত্তর
সঠিক উত্তর:
Flying Eye Hospital
ব্যাখ্যা
Orbis International:
- Orbis International হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে।
- এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: Orbis International ওয়েবসাইট।
৩,০৮৫.
ডাম্বারটন ওকস সম্মেলনে নিচের কোন প্রস্তাবটি গৃহীত হয়?
  1. জাতিসংঘ গঠনের রূপরেখা নির্ধারণ
  2. একটি আন্তর্জাতিক বিচার আদালত গঠন
  3. এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ গঠন
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন:
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট- ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত।
- এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন উপস্থিত ছিলো। 
- এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাবগুলো হলো:
- জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ, 
- সমস্ত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সাধারণ পরিষদ,
- এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ (যার মধ্যে পাঁচটি স্থায়ী হবে এবং বাকি ছয়টি সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে),
- একটি আন্তর্জাতিক বিচার আদালত,
- একটি সচিবালয়।

উৎস: i) UN ওয়েবসাইট।
         ii) Britannica.
৩,০৮৬.
কমনওয়েলথের প্রধান কে? [জুন, ২০২৫]
  1. কিয়ার স্টারমার
  2. মার্ক কার্নি
  3. রাজা তৃতীয় চার্লস
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
রাজা তৃতীয় চার্লস
উত্তর
সঠিক উত্তর:
রাজা তৃতীয় চার্লস
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- প্রায় ২.৭ বিলিয়ন মানুষের আবাসস্থল কমনওয়েলথভুক্ত।
- সদস্যদের মধ্যে রয়েছে উন্নত অর্থনীতি সম্পন্ন দেশ এবং উন্নয়নশীল দেশ—৩৩টি দেশই ছোট রাজ্য, যার মধ্যে অনেকগুলোই দ্বীপ রাষ্ট্র।
- এই সংগঠনের মূল্যবোধ ও নীতিমালা "কমনওয়েলথ চার্টার"-এ তুলে ধরা হয়েছে।
- কমনওয়েলথের শিকড় ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে, তবে আজকের দিনে যেকোনো দেশ এই সংগঠনে যোগ দিতে পারে।
- ২০২২ সালে গ্যাবন ও টোগো সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেয়।
- নাউরু (Nauru) হলো সবচেয়ে ছোট সদস্য দেশ, যার জনসংখ্যা মাত্র ১০,০০০।
- ভারত হলো সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি।
- রাজা তৃতীয় চার্লস (King Charles III) বর্তমানে কমনওয়েলথের প্রধান।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
৩,০৮৭.
নিচের কোনটির সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. ক) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র
  2. খ) সার্ক সাংস্কৃতিক কেন্দ্র
  3. গ) সার্ক কৃষি কেন্দ্র
  4. ঘ) সার্ক জ্বালানি কেন্দ্র
সঠিক উত্তর:
গ) সার্ক কৃষি কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) সার্ক কৃষি কেন্দ্র
ব্যাখ্যা
- সার্ক সদরদপ্তর : কাঠমুন্ডু
- সার্ক কৃষি কেন্দ্র : ঢাকা
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র : গুজরাট
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র : কলম্বো
- সার্ক বিশ্ববিদ্যালয় : নয়াদিল্লি
- সার্ক জ্বালানি কেন্দ্র : ইসলামাবাদ
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র : কাঠমুন্ডু।

বাংলাদেশে যেসব সংস্থার সদরদপ্তর অবস্থিত:
- CIRDAP
- BIMSTEC
- SAARC Agricultural Centre 
- IJSG (International Jute Study Group) প্রভৃতি।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট
৩,০৮৮.
Asian Development Bank (ADB) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. চীন 
  2. জাপান
  3. ফিলিপাইন
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB):
- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- বর্তমান সদস্য: ৬৯টি। 
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda. 
- এশীয় উন্নয়ন ব্যাংক ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল।
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
- তাকেশি ওয়াতানাবে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক- এর প্রথম সভাপতি।

উৎস: ADB ওয়েবসাইট।

৩,০৮৯.
আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) একজন বিচারকের মেয়াদ কত বছর?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৮ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৯ বছর
ব্যাখ্যা

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice বা ICJ):
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত  জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থার মধ্যে একটি।
- এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের দি হেগ শহরে।
- এই আদালতে মোট ১৫ জন বিচারক থাকেন।
- প্রত্যেক বিচারক জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের যৌথ ভোটে নির্বাচিত হন।
- একজন বিচারকের মেয়াদ নির্ধারিত থাকে ৯ বছর।
- তবে তারা পুনরায় নির্বাচিত হতে পারেন।

উল্লেখ্য, 
- আদালতের মধ্যে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হন বিচারকদের মধ্য থেকেই।
- সভাপতির মেয়াদ ৩ বছর, তবে তাকেও পুনঃনির্বাচিত করা যায়।

সূত্র: International Court of Justice ওয়েবসাইট।

৩,০৯০.
কোন দেশটি OPEC-এর সদস্য দেশ?
  1. ইকুয়েডর
  2. ইন্দোনেশিয়া
  3. নিরক্ষীয় গিনি
  4. অ্যাঙ্গোলা
সঠিক উত্তর:
নিরক্ষীয় গিনি
উত্তর
সঠিক উত্তর:
নিরক্ষীয় গিনি
ব্যাখ্যা

OPEC:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়)। 
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। এ ছাড়া ২০১৯ সালের ১ জানুয়ারি কাতার এবং ২০২০ সালের ১ জানুয়ারি ইকুয়েডর সদস্যপদ ছেড়ে দেয়। ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা OPEC থেকে বেরিয়ে এসেছে।

উল্লেখ্য,
- বর্তমান অনুমান অনুসারে, বিশ্বের প্রমাণিত তেলের মজুদের ৭৯.১% (১,২৪১.৩৩ বিলিয়ন ব্যারেল) OPEC -এর সদস্য দেশসমূহে মজুদ আছে যা প্রায় দুই-তৃতীয়াংশ।
- এর মধ্যে মধ্যপ্রাচ্যে OPEC তেলের সিংহভাগ রয়েছে, যা ওপেকের মোট ৬৭.২%।

উৎস: i) OPEC ওয়েবসাইট।
ii) History.com

৩,০৯১.
অরবিস ইন্টারন্যাশনাল কী ধরনের সংস্থা?
  1. পরিবেশ সংরক্ষণ সংস্থা
  2. যুদ্ধাহত সাহায্য সংস্থা
  3. উড়ন্ত চক্ষু হাসপাতাল
  4. শরণার্থী সাহায্য সংস্থা
সঠিক উত্তর:
উড়ন্ত চক্ষু হাসপাতাল
উত্তর
সঠিক উত্তর:
উড়ন্ত চক্ষু হাসপাতাল
ব্যাখ্যা

অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে তারবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
- বর্তমানে অরবিস বিশ্বের ৯০টি দেশে কাজ করছে।

তথ্যসূত্র - অরবিস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

৩,০৯২.
কোন চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের 'সংশোধিত গঠনতন্ত্র' বলা হয়?
  1. ক) ম্যাস্ট্রিচট চুক্তি
  2. খ) প্যারিস চুক্তি
  3. গ) লিসবন চুক্তি
  4. ঘ) জেনেভা চুক্তি
সঠিক উত্তর:
গ) লিসবন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) লিসবন চুক্তি
ব্যাখ্যা
লিসবন চুক্তি:
পর্তুগালের লিসবনে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ২০০৯ সালের ১ ডিসেম্বর কার্যকর হয়।
এতে আর্টিকেল-৫০ তে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে।
এই চুক্তিটিকে ইইউ-এর “সংশোধিত গঠনতন্ত্র” নামেও অভিহিত করা হয়।
উৎসঃ EU ওয়েবসাইট
৩,০৯৩.
জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? 
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫০সালে
  4. ১৯৪৬ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা

জাতিসংঘ মানবাধিকার কমিশন:
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন 'মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৩,০৯৪.
নিচের কোনটি বিশ্ব বাণিজ্য সংস্থার কাজ?
  1. বাণিজ্য আলোচনার জন্য ফোরাম করা
  2. উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া
  3. জাতীয় বাণিজ্যনীতি পর্যবেক্ষণ করা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
World Trade Organization (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) হলো একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম নিয়ে কাজ করে।
- এর কেন্দ্রস্থলে WTO চুক্তি রয়েছে।
- এই চুক্তিটি আলোচনার মাধ্যমে বিশ্বের বেশির ভাগ ব্যবসায়ী দেশগুলোর দ্বারা স্বাক্ষরিত হয় এবং তাদের সংসদে অনুমোদিত হয়। এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বাণিজ্য যতটা সম্ভব সাবলীল ও অবাধে করা যায়।

⇒ বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলি:
- WTO বাণিজ্য চুক্তি পরিচালনা করা;
- বাণিজ্য আলোচনার জন্য ফোরাম করা;
- আন্তর্জাতিক বাণিজ্যের বিরোধ পরিচালনা করা;
- জাতীয় বাণিজ্যনীতি পর্যবেক্ষণ করা;
- উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া এবং.
- অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা।

উৎস: WTO ওয়েবসাইট।
৩,০৯৫.
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -
  1. W. Wilson
  2. Paul Harris
  3. Baden Powel
  4. H. Wilson
সঠিক উত্তর:
Paul Harris
উত্তর
সঠিক উত্তর:
Paul Harris
ব্যাখ্যা
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা Paul Harris।

Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- নীতিবাক্য: নিজের উপরে সেবা।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- রোটারি ইন্টারন্যাশনাল হলো মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা।
- রোটারি নামটি মূলত হ্যারিস দ্বারা প্রস্তাবিত।
- রোটারি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সারা বিশ্বের রোটারিয়ানদের মধ্যে আন্তর্জাতিক চৈতনাকে প্রচার করে।
- রোটারি ক্লাবগুলি সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রম যৌথ বা একক উভয়ভাবে পরিচলানা করে থাকে।

এছাড়াও,
- রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ১৯৩৭ সালের ২২ ডিসেম্বর ঢাকায় রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- মাত্র ৮৮ জন ডিস্ট্রিক্ট সদস্যকে নিয়ে পরবর্তী বছরের ২৬ ফেব্রুয়ারি সনদ প্রাপ্ত হয়।
- তখন থেকে রোটারি কার্যক্রম প্রসারিত হচ্ছে।
- এখন পর্যন্ত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০ এর তত্ত্বাবধানে ২০৫ টি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে।
- যার মোট সদস্য সংখ্যা হলো ৪৩০০।
- এছাড়াও এর অনেক জুনিয়র ক্লাব রয়েছে যেমন, রোটারাক্ট ক্লাব, ইন্টারাক্ট ক্লাব এবং রোটারি কমিউনিটি কোর্পস।

উৎস: i) Rotary International ওয়েবসাইট।
         ii) বাংলাপিডিয়া।
৩,০৯৬.
নিচের কোন জাতিসংঘের সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে?
  1. WIPO
  2. ILO
  3. FAO
  4. UNESCO
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা

• ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [নভেম্বর, ২০২৫]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।

৩,০৯৭.
বর্তমানে The European Free Trade Association (EFTA) কতটি দেশের আন্তঃসরকারি সংস্থা?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

The European Free Trade Association (EFTA):
- ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে EFTA প্রতিষ্ঠা করে।
- ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি (EFTA) হল আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ডের আন্তঃসরকারি সংস্থা।
- EFTA প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য প্রচারের জন্য। 
- প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ছিল সাতটি।
- তবে এর বর্তমান সদস্য সংখ্যা চারটি। এগুলো হলো:
- আইসল্যান্ড।
- লিচেনস্টাইন।
- নরওয়ে ।
- সুইজারল্যান্ড।

উৎস: EFTA ওয়েবসাইট।

৩,০৯৮.
প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক 'আলমাআতা (The Alma-Ata Declaration)' ঘোষণা গৃহীত হয় কত সালে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
ব্যাখ্যা

প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক 'আলমাআতা' ঘোষণাটি ১৯৭৮ সালে গৃহীত হয়।

'আলমাআতা' ঘোষণা (The Alma-Ata Declaration):
- স্থান: আলমাআতা, কাজাখস্তান।
- সময়: ১২-১৫ সেপ্টেম্বর, ১৯৭৮।

⇒ প্রধান উদ্দেশ্য:
- Primary Health Care (PHC) বা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বব্যাপী সম্প্রসারিত করা।
- সবার জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা, যাতে স্বাস্থ্য অধিকার একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত হয়।
- স্বাস্থ্যসেবা কেবল হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজভিত্তিক ও প্রতিরোধমূলক হয়ে ওঠে।
- ২০০০ সালের মধ্যে বিশ্বের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গ্রহণ করা।

উল্লেখ্য,
- কাজাখস্তানের বৃহত্তম নগরী আলমাআতায় অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ১৩৪ সদস্য দেশের মন্ত্রীরা ২০০০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যের বিষয়টি ঘোষণা করেছিলেন।

উৎস: WHO ওয়েবসাইট।

৩,০৯৯.
Federal Bureau of Investigation এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  2. ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
FBI:
- FBI এর পূর্ণরূপ- Federal Bureau of Investigation।
- প্রতিষ্ঠার তারিখ- ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- এটি মার্কিন আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
- সদর দপ্তর- ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- মূল সংস্থা: United States Department of Justice।
- ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

উৎস: FBI ওয়েবসাইট
৩,১০০.
NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬০ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

NAM:
- NAM-এর প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM এর পূর্ণরূপ- The Non-Aligned Movement.
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২১টি ।
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- NAM-এর পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা ১৭টি।
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

উৎস: Worldatlas & ব্রিটানিকা।[লিঙ্ক]