বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৩০ / ৭৬ · ২,৯০১৩,০০০ / ৭,৫৯৯

২,৯০১.
বিশ্বজনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে-
  1. ক) UNESCO
  2. খ) UPU
  3. গ) UNWTO
  4. ঘ) UNFPA
সঠিক উত্তর:
ঘ) UNFPA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNFPA
ব্যাখ্যা
UNFPA থেকে “বিশ্ব জনসংখ্যা রিপোর্ট” প্রকাশ করা হয়।
- ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর বর্তমান নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম 
- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) সংস্থাটির পূর্বনাম।
- United Nations Fund for Population Activities যা ১৯৮৭ সালে পরিবর্তন করে বর্তমান নাম United
Nations Population Fund রাখা হয়।
এছাড়া সংস্থাটি “United Nations Population Award” প্রদান করে।

উৎস: জাতিসংঘ ও UNFPA এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯০২.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র -
  1. ৫২টি
  2. ৫১টি
  3. ৫০টি
  4. ৪৯টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- প্রস্তাবকারী: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট,
- জাতিসংঘ নামকরণের তারিখ: ১ জানুয়ারি ১৯৪২।
- অবস্থান: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
- সদর দপ্তরের স্থপতি: ডব্লিউ হ্যারিসন।

​জাতিসংঘের অন্যান্য তথ্য:
- জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ।
- সদর দপ্তর অবস্থিত: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
- ইউরোপীয় কার্যালয় অবস্থিত: জেনেভা, সুইজারল্যান্ড,
- জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিষ্ঠিতা সদস্য রাষ্ট্র: ৫১টি।

​গঠন সংক্রান্ত তথ্য:
- সনদ কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫,
- আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়: ১৪ আগস্ট ১৯৪১,
- জাতিসংঘ দিবস পালিত হয় - ২৪ অক্টোবর।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

২,৯০৩.
'স্মাইল ট্রেন'-এর কাজ কোনটি?
  1. রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা
  2. অর্থনৈতিক উন্নয়ন
  3. শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করা
  4. মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা
সঠিক উত্তর:
শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করা
উত্তর
সঠিক উত্তর:
শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করা
ব্যাখ্যা
স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থ।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।

তথ্যসূত্র - স্মাইল ট্রেন-এর ওয়েবসাইট।
২,৯০৪.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর রোম শহরে অবস্থিত?
  1. ক) IMO
  2. খ) WIPO
  3. গ) IFAD
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
গ) IFAD
উত্তর
সঠিক উত্তর:
গ) IFAD
ব্যাখ্যা
IFAD (International Fund for Agricultural Development) এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত। এছাড়া FAO সংস্থার সদরদপ্তরও রোমে অবস্থিত। অন্যদিকে IMO, WIPO এবং UNDP এর সদরদপ্তর যথাক্রমে লন্ডন, জেনেভা এবং নিউইয়র্কে অবস্থিত।
(সূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
২,৯০৫.
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর কোথায়?
  1. ইতালির রোম
  2. ফ্রান্সের প্যারিস
  3. সুইজারল্যান্ডের জেনেভা
  4. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর:
ইতালির রোম
উত্তর
সঠিক উত্তর:
ইতালির রোম
ব্যাখ্যা
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD): 
- বিশ্বব্যাপী কৃষি, গ্রামীণ অর্থনীতি ও খাদ্য ব্যবস্থা রূপান্তরের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৭০-এর দশকে বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রতিক্রিয়ায় গঠিত হয়।
- একটি বিশেষায়িত জাতিসংঘ সংস্থা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৭ সালে ইতালির রোমে সদর দফতর চালু হয়।
- ২০০৫ সালে IFAD জাতিসংঘের প্রথম সংস্থা হিসেবে স্বাধীন বহিঃসমীক্ষা (external evaluation) সম্পন্ন করে।
- ২০০৬ সালে আদিবাসী জনগণের সহায়তা তহবিল (IPAF) প্রতিষ্ঠা করে।
- IFAD জাতিসংঘের প্রথম তহবিল, যা একটি পাবলিক ক্রেডিট রেটিং অর্জন করে।

উৎস: IFAD ওয়েবসাইট।
২,৯০৬.
OPEC- এর প্রথম সদর দপ্তর কোন শহরে ছিল?   
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. বাগদাদ
  4. তেহরান
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

• OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা। 
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- গঠনের উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

তথ্যসূত্র: OPEC এর ওয়েবসাইট। 

২,৯০৭.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে থাকে -
  1. ক) নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) সাধারণ পরিষদ
  4. ঘ) অ্যাসেম্বলি অব দ্য স্টেট পার্টিস
সঠিক উত্তর:
ঘ) অ্যাসেম্বলি অব দ্য স্টেট পার্টিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাসেম্বলি অব দ্য স্টেট পার্টিস
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC)
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

অন্যদিকে,
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।

- ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
- বিচারকদের মেয়াদ ৯ বছর।
- ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
২,৯০৮.
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন কোন সংস্থাটির অঙ্গসংগঠন?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউএনডিপি
  3. গ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল 
  4. ঘ) বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
• International Finance Corporation:
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
- IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৫টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
- বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

উৎস: IFC ওয়েবসাইট।
২,৯০৯.
'আর্টিকেল নাইনিটিন' কোন ধরনের সংস্থা?
  1. পরিবেশ বিষয়ক সংস্থা
  2. মানবাধিকার সংস্থা
  3. আইনি সহায়তা সংস্থা
  4. শ্রম অধিকার সংস্থা
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা

• ARTICLE 19:
- যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতা রক্ষা এবং প্রচারের জন্য কাজ করে।
- এই সংস্থাটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের অনুচ্ছেদ ১৯ থেকে এর নামকরণ করেছে।
- এর সদরদপ্তর লন্ডন, যুক্তরাজ্য এ অবস্থিত। 

⇒ সম্প্রতি, আর্টিকেল নাইনটিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬০তম অধিবেশনের ‘আইটেম ফোর জেনারেল ডিবেট’–এ ‘গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্ট’ এ উল্লেখ করেছে, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো সংকটে রয়েছে।

- প্রতিবেদনে আরও বলা হয়, দেশে নারী সাংবাদিকেরা বিশেষভাবে লিঙ্গভিত্তিক নানা ঝুঁকির মুখোমুখি হন। তা কর্মক্ষেত্রে হয়রানি থেকে শুরু করে অনলাইনে ধর্ষণের হুমকি ও শারীরিক হামলা পর্যন্ত বিস্তৃত।

তথ্যসূত্র:
i) ARTICLE 19 ওয়েবসাইট।
ii) পত্রিকা প্রতিবেদন।

২,৯১০.
UNESCO-এর কততম সাধারণ সম্মেলনে বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছে?
  1. ৩৯তম
  2. ৪১তম
  3. ৪৩তম
  4. ৪৪তম
সঠিক উত্তর:
৪৩তম
উত্তর
সঠিক উত্তর:
৪৩তম
ব্যাখ্যা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে খন্দকার এম. তালহা।

⇒ ৭ অক্টোবর, ২০২৫-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য,
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলন ৩০ অক্টোবর -  ১৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: i) UNESCO ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

২,৯১১.
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
  1. UNDP
  2. DTCD
  3. UNFPA
  4. UNEP
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP।

UNDP:
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- HDI রিপোর্ট প্রকাশ করে UNDP।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

উৎস: UNDP ওয়েবসাইট।
২,৯১২.
শেনজেন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৮৭ সালে ডেনমার্কে
  2. খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
  3. গ) ১৯৮৪ সালে বেলজিয়ামে
  4. ঘ) ১৯৮৬ সালে ফ্রান্সে
সঠিক উত্তর:
খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
ব্যাখ্যা
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় - ১৪ জুন ১৯৮৫ সালে লুক্সেমবার্গে।

• শেনজেন চুক্তি:
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল।
- ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে এবং এটি কার্যকর হয় ১ লা নভেম্বর ১৯৯৩ সালে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে একক মুদ্রা ইউরো চালু হয়।
- প্রথমে এই চুক্তি স্বাক্ষর করেছিল ৫টি দেশ (France, Germany, Belgium, Luxemburg, and the Netherlands).
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় - ক্রোয়েশিয়া ।

উৎস: EU ওয়েবসাইট।
২,৯১৩.
সম্প্রতি জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে কোন দেশের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু করেছে?
  1. ক) রুয়ান্ডা
  2. খ) জিবুতি
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) হাঙ্গেরি
সঠিক উত্তর:
ক) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
ক) রুয়ান্ডা
ব্যাখ্যা
▪ জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু করেছে।
▪ তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি ফেলিচিয়েন কাবুজা, যিনি তুতসি জনগোষ্ঠীকে হত্যার মাধ্যমে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন।
▪ এই গণহত্যায় প্রায় আট লাখ তুতসি ও উদারপন্থি হুতু জনগোষ্ঠীর মানুষকে প্রাণ দিতে হয়েছিল।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
২,৯১৪.
Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) কাঠমুন্ডু
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ক) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা
ব্যাখ্যা
• CIRDAP:
 - CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকার চামেলী হাউসে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৬টি। 
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- CIRDAP এর Director General (DG) - Dr. Cherdsak Virapat.

উৎস: CIRDAP  ওয়েবসাইট।
২,৯১৫.
All human beings are born free and equal in dignity and rights. এটি জাতিসংঘ মানবাধিকার সনদের কত নং আর্টিকেলে বর্ণিত হয়েছে?
  1. ১ নং
  2. ৩ নং
  3. ৪ নং
  4. ৩০ নং
সঠিক উত্তর:
১ নং
উত্তর
সঠিক উত্তর:
১ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র মানব অধিকারের ইতিহাসে অন্যতম দলিল। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ২১৭এ রেজ্যুলেশনের মাধ্যমে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে।

এই ঘোষণাপত্রে মোট ৩০টি আর্টিকেল রয়েছে।
এর মধ্যে ১ নং আর্টিকেলে বলা হয়েছে:

All human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.

অন্যদিকে,

৩ নং আর্টিকেল
Everyone has the right to life, liberty and security of person.

৪ নং আর্টিকেল
No one shall be held in slavery or servitude; slavery and the slave trade shall be prohibited in all their forms.

৩০ নং আর্টিকেল
Nothing in this Declaration may be interpreted as implying for any State, group or person any right to engage in any activity or to perform any act aimed at the destruction of any of the rights and freedoms set forth herein.

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২,৯১৬.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ১৯৮৬
সঠিক উত্তর:
খ) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭২
ব্যাখ্যা
- ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান।
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

তথ্যসূত্র: UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯১৭.
সার্কের বর্তমান মহাসচিব-
  1. ক) অর্জুন বাহাদুর থাপা
  2. খ) ইসালা রুয়ান ওরাকুন
  3. গ) কে পি শর্মা অলি
  4. ঘ) আমজাদ হোসেন শিয়াল
সঠিক উত্তর:
খ) ইসালা রুয়ান ওরাকুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসালা রুয়ান ওরাকুন
ব্যাখ্যা

- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮ টি।
- দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
- সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি।
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্কের ওয়েবসাইট।

২,৯১৮.
বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে?
  1. শান্তি
  2. অর্থনীতি
  3. চিকিৎসা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
শান্তি
উত্তর
সঠিক উত্তর:
শান্তি
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯১৯.
যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিম্নের কোন জোটটি প্রতিষ্ঠিত হয়?
  1. ASEAN
  2. OECD
  3. D-8
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
OECD
উত্তর
সঠিক উত্তর:
OECD
ব্যাখ্যা
OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- এর সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- OECD এর প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য 'মার্শাল প্ল্যান' অনুযায়ী ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে।
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

অন্যদিকে,
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations. এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।

উৎস: OECD ওয়েবসাইট।
২,৯২০.
কোন সংস্থা ‘সহজে ব্যবসা সূচক’ রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2. বিশ্বব্যাংক
  3. আঙ্কটাড
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক ‘সহজে ব্যবসা সূচক’ রিপোর্ট প্রকাশ করে থাকে।
২০২০ সালে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুসারে সহজে ব্যবসা সূচকে:
- শীর্ষদেশ : নিউজিল্যান্ড
- সর্বনিম্ন দেশ : সোমালিয়া (১৯০তম)
- বাংলাদেশের অবস্থান : ১৬৮তম।
বিশ্বব্যাংক প্রকাশিত অন্যান্য রিপোর্টসমূহ:
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
- গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস
আঙ্কটাড প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান
আইএমএফ প্রকাশিত রিপোর্ট:
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক।
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
২,৯২১.
নিচের কোন সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে?
  1. UNIDO
  2. WMO
  3. IFAD
  4. UNDP
সঠিক উত্তর:
IFAD
উত্তর
সঠিক উত্তর:
IFAD
ব্যাখ্যা
IFAD:
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋণ দিয়ে থাকে- IFAD.
- প্রতিষ্ঠাকাল–১৫ডিসেম্ব, ১৯৭৭ 
– সদর দপ্তর– রোম, ইতালি।
- সদস্য সংখ্যা– ১৭৭টি দেশ।

উৎস: IFAD Official Website
২,৯২২.
বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি BASF কোন দেশে অবস্থিত?
  1. রাশিয়া 
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

BASF:
- BASF-এর পূর্ণরূপ: Badische Anilin- und Sodafabrik.
- এটি বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি। 
- বর্তমানে রাসায়নিক, প্লাস্টিক, কৃষি পণ্য, পুষ্টি ও যত্ন পণ্য, পৃষ্ঠ প্রযুক্তি এবং শিল্প সমাধান সহ বিস্তৃত পণ্য উৎপাদন করে।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ৬ এপ্রিল, ১৮৬৫।
- প্রধান প্রতিষ্ঠাতা: Friedrich Engelhorn.
- সদর দপ্তর: লুডভিগশাফ, জার্মানি।

⇒ ১৮৬৫ সালে ম্যানহাইমে Badische Anilin- & Soda-Fabrik (Baden Anilin & Soda Factory) নামে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৯ সালে প্রধান কার্যালয় রাইন নদী পেরিয়ে লুডভিগশাফেনে স্থানান্তরিত হয়।
- ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোম্পানিটি বিশ্বের বৃহত্তম রাসায়নিক সংস্থা IG Farben (qv) এর অংশ ছিল।
- ১৯৫২ সালে BASF পুনর্গঠিত হয়।

উৎস: i) BASF ওয়েবসাইট।
ii) Britannica.

২,৯২৩.
ন্যাম এর প্রধান লক্ষ্য -
  1. ক) রাজনৈতিক বিতর্ক, নীতি অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহন।
  2. খ) সদস্য দেশগুলোর মধ্যে বানিজ্য উদারীকরণ।
  3. গ) উন্নয়নশীল দেশ সমূহের স্বার্থরক্ষা। 
  4. ঘ) বানিজ্য প্রবাহ যতটা সম্ভব মসৃণ করা
সঠিক উত্তর:
গ) উন্নয়নশীল দেশ সমূহের স্বার্থরক্ষা। 
উত্তর
সঠিক উত্তর:
গ) উন্নয়নশীল দেশ সমূহের স্বার্থরক্ষা। 
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)
NAM - এর পূর্ণরূপ Non Aligned Movement বা জোট নিরপেক্ষ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন হওয়া দেশসমূহ স্নায়ুযুদ্ধের দুই পক্ষের কোন পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষ নীতি অবলম্বনের কৌশল গ্রহণ করে এবং এই কৌশল থেকে এই আন্তর্জাতিক জোটের জন্ম।

⤇ ন্যাম এর প্রধান লক্ষ্য - উন্নয়নশীল দেশ সমূহের স্বার্থরক্ষা। এই লক্ষ্যে জোটের অন্তর্ভূক্ত দেশগুলো ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক কোন জোটেরই পক্ষালম্বন না করে নিরপেক্ষ নীতি অবলম্বন করে।

⤇ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের অবস্থা প্রকট হওয়া শুরু হলে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সদ্য স্বাধীন হওয়া দেশসমূহ নিজেদের নিরাপত্তা নিয়ে সঙ্কিত হয়। তাই তাদের সম্মিলিত নিরাপত্তা বিধান জরুরি হয়ে উঠে। এই তাড়না থেকেই জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয়।


এক নজরে ন্যাম
প্রতিষ্ঠাকাল -১ সেপ্টেম্বর, ১৯৬১ সাল
প্রতিষ্ঠার স্থান - বেলগ্রেড, যুগোস্লাভিয়া
প্রথম সম্মেলন - বেলগ্রেড সম্মেলন (১ - ৬ সেপ্টেম্বর, ১৯৬১ সাল)
সদস্য সংখ্যা - ১২০টি দেশ (প্রতিষ্ঠাকালীন - ২৫টি)
সদরদপ্তর - স্থায়ী সদরদপ্তর নেই। তবে, যেই দেশ চেয়ারম্যানশীপ পায় সেই দেশ অস্থায়ী দপ্তর হিসাবে ব্যবহৃত হয়।


সূত্র: NAM এর ওয়েবসাইট
২,৯২৪.
SAARC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. কাঠমান্ডু
  2. নয়াদিল্লি
  3. ঢাকা
  4. ইসলামাবাদ
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ SAARC-এর প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- এছাড়াও, Q. A. M. A. Rahim সার্কের ৭ম মহাসচিব ও বাংলাদেশ থেকে ২য় মহাসচিব।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।

২,৯২৫.
IDB এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) তিউনিস
  3. গ) জেদ্দা
  4. ঘ) কায়রো
সঠিক উত্তর:
গ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেদ্দা
ব্যাখ্যা
- Islamic Development Bank (IDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে IDB এর আর্টিকেল অব অ্যাগ্রিমেন্টস গৃহিত হয়।
- ১৯৭৫ সালের জুলাই মাসে IDB এর বোর্ড অব গভর্নরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয়।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IDB এর কার্যক্রম হিজরি সন অনুসারে চলে।
- IDB থেকে ‍ঋণ গ্রহিতাদের মধ্যে বাংলাদেশ প্রথম (২২.২৯ বিলিয়ন ডলার)।
- IDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের ড. বন্দর হাজ্জাজ।
- IDB এর প্রেসিডেন্ট অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে।
- IDB এর বর্তমান সদস্য ৫৭টি।
(তথ্যসূত্রঃ IDB ওয়েবসাইট)
২,৯২৬.
Which country is the new president of ASEAN?
  1. JAKARTA
  2. Laos
  3. Cambodia
  4. Malaysia
সঠিক উত্তর:
JAKARTA
উত্তর
সঠিক উত্তর:
JAKARTA
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২,৯২৭.
Gulf Cooperation Council সদস্য দেশ নয় কোনটি? (এপ্রিল, ২০২৫)
  1. সৌদি আরব
  2. ইরান
  3. কাতার
  4. ওমান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
⇒ ইরান Gulf Cooperation Council সদস্য দেশ নয়।

GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি। (এপ্রিল, ২০২৫)
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।
২,৯২৮.
কোন সম্মেলনে জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়া হয়?
  1. ডাম্বারটন সম্মেলনে
  2. ইয়াল্টা সম্মেলনে
  3. লন্ডন সম্মেলনে
  4. তেহরান সম্মেলনে
সঠিক উত্তর:
ইয়াল্টা সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
ইয়াল্টা সম্মেলনে
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার:
– স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
– স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

মস্কো ঘোষণা:
– একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
– এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
– শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

তেহরান সম্মেলন:
– ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।

ডাম্বারটন ওকস সম্মেলন:
– ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
– জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
– ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
– এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।

সানফ্রান্সিসকো সম্মেলন:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯২৯.
কোন কোম্পানি Sputnik-V নামের কোভিড-১৯ রোগের টিকা উদ্ভাবন করেছে?
  1. অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
  2. মডার্না
  3. ফাইজার-বায়োএনটেক
  4. গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট
সঠিক উত্তর:
গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট
উত্তর
সঠিক উত্তর:
গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট
ব্যাখ্যা
- রাশিয়ার প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ও মাইক্রোবায়োলজি Sputnik-V (স্পুটনিক-ভি) নামের কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা উদ্ভাবন করা হয়েছে।
- ২০২০ সালের ১১ আগস্ট এটি উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়।
- টিকাটি ২-৮ ‍ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ।
- গত ২৭ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
২,৯৩০.
কোন দুটি সংস্থা G-20 এর সদস্য?
  1. UN ও NATO
  2. EU ও AU
  3. WB ও IMF
  4. SAARC ও ASEAN
সঠিক উত্তর:
EU ও AU
উত্তর
সঠিক উত্তর:
EU ও AU
ব্যাখ্যা

G-20:
- G-20 হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম,
- এটা বিশ্বের ১৯টি দেশ ও ২টি সংস্থার অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- এই জোটটি বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- G-20-এর সদস্য দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU)।
- ২০২৩ সালে সর্বশেষ আফ্রিকান ইউনিয়ন G-20-এর সদস্য হয়।  
 
 সূত্র: G-20 ওয়েবসাইট ও  Britannica.

২,৯৩১.
GCC-এর সদস্য রাষ্ট্র কয়টি? [মার্চ, ২০২৬] 
  1. ৮টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

জিসিসি (GCC): 
- গালফ কো-অপারেশন কাউন্সিল। 
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান। 
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব। 
 - সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- গুরুত্বপূর্ণ ধারা – অনুচ্ছেদ ৪: 
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য। 
 - Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত। 
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২,৯৩২.
UNIDIR এর পূর্ণরূপ কোনটি?
  1. United Nations Institute for Disarment Research
  2. United Nations Institute for Disarmament Research
  3. United Nations Institate for Disarmament Research
  4. United National Institute for Disarmament Research
সঠিক উত্তর:
United Nations Institute for Disarmament Research
উত্তর
সঠিক উত্তর:
United Nations Institute for Disarmament Research
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. (আগস্ট, ২০২৪)

তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৩৩.
United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়?
  1. হেগে
  2. জেনেভায়
  3. নিউইয়র্কে
  4. ক্যানবেরায়
সঠিক উত্তর:
জেনেভায়
উত্তর
সঠিক উত্তর:
জেনেভায়
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- মহাসচিব রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
২,৯৩৪.
জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্ব করেন কে?
  1. ক) এস জয়শংকর (ভারত)
  2. খ) সাবা কোরাস (হাঙ্গেরি)
  3. গ) অ্যান্টনি ব্লিংকেন (যুক্তরাষ্ট্র)
  4. ঘ) আবদুল্লাহ শহীদ (মালদ্বীপ)
সঠিক উত্তর:
খ) সাবা কোরাস (হাঙ্গেরি)
উত্তর
সঠিক উত্তর:
খ) সাবা কোরাস (হাঙ্গেরি)
ব্যাখ্যা
• ১৩ সেপ্টেম্বর ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) এর সর্বশেষ ও ৭৭ তম অধিবেশন অনুষ্ঠিত হয়। 
• সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন -  সাবা কোরাস/Csaba Kőrös (হাঙ্গেরি)।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
২,৯৩৫.
২০২১ সালে কোন সংস্থাটি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে?
  1. OPEC
  2. WEF
  3. ICSID
  4. UNWTO
সঠিক উত্তর:
WEF
উত্তর
সঠিক উত্তর:
WEF
ব্যাখ্যা
- ২০২১ সালে WEF প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। World Economic Forum ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি একটি আন্তর্জাতিক স্বাধীন ও অলাভজনক সংস্থা যার উদ্দেশ্য সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করা।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন 'দাভোস কনফারেন্স' নামে পরিচিত।
(তথ্যসূত্রঃ WEF ওয়েবসাইট)
২,৯৩৬.
চীন বিরোধী জোট কোয়াডের সদস্য-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
- সম্প্রতি বহুল আলোচিত চীন বিরোধী জোট কোয়াডের সদস্য ৪টি।
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত এই চারটি দেশ কোয়াডের সদস্য।
২,৯৩৭.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)-এর প্রতিষ্ঠাতা দেশ -
  1. ৫৭টি
  2. ৫৮টি
  3. ৫৯টি
  4. ৬০টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা
AIIB:
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।
- সর্বশেষ সদস্য: জিবুতি (সেপ্টেম্বর, ২০২৪)।

উৎস: AIIB ওয়েবসাইট।
২,৯৩৮.
নিচের কোন প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?  
  1. Red Cross
  2. Amnesty International
  3. UNHCR
  4. Greenpeace
সঠিক উত্তর:
Red Cross
উত্তর
সঠিক উত্তর:
Red Cross
ব্যাখ্যা

• রেডক্রস:
- রেডক্রস এর অফিসিয়াল নাম ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেডক্রস এর সদর দপ্তর জেনেভা।
- সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এগার। (মে, ২০২৫)
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।

অন্যদিকে, 
- UNHCR দুই বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে, ১৯৫৪ এবং ১৯৮১ সালে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল।
- Greenpeace নোবেল পুরস্কার লাভ করেনি। 

তথ্যসূত্র: রেডক্রস অফিসিয়াল ওয়েবসাইট।

২,৯৩৯.
কত সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি):
- ১৯৬৬ সালে যাত্রা শুরু করে।
- বর্তমান সদস্যদেশ ৬৮ টি তন্মধ্যে ৪৯ টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশ এবং ১৯ টি অন্যান্য অঞ্চলের দেশ।
- সদরদপ্তর ফিলিপাইনের ম্যানিলায়।
- বর্তমান প্রেসিডেন্ট জাপানের সাবেক সহকারী অর্থমন্ত্রী মাসাতসুগু আসাকাওয়া।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্যপদ গ্রহণ করে এবং ১৯৮২ সালে ঢাকায় এডিবির প্রথম মাঠ পর্যায়ের কার্যালয় স্থাপিত হয়।

উৎস: এডিবির অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক]
২,৯৪০.
বিশ্বব্যাংকের ঋণ কার্যক্রমে সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ নিস্পত্তি করে -
  1. MIGA
  2. IDA
  3. IFC
  4. ICSID
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

⇒ ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৬৬টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- ICSID এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা।

উৎস: World Bank ওয়েবসাইট।
২,৯৪১.
The name ''United Nations,'' coined by-
  1. ক) Winston Churchill
  2. খ) Joseph Stalin
  3. গ) Adolf Hitler
  4. ঘ) Franklin D. Roosevelt
সঠিক উত্তর:
ঘ) Franklin D. Roosevelt
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Franklin D. Roosevelt
ব্যাখ্যা
The name ''United Nations,'' coined by United States President Franklin D. Roosevelt was first used in the Declaration by United Nations of 1 January 1942, during the Second World War.
Source:un.org
২,৯৪২.
'বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ' কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
  1. অর্থ মন্ত্রণালয় 
  2. শিল্প মন্ত্রণালয় 
  3. বাণিজ্য মন্ত্রণালয় 
  4. প্রধান উপদেষ্টার কার্যালয়
সঠিক উত্তর:
প্রধান উপদেষ্টার কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
প্রধান উপদেষ্টার কার্যালয়
ব্যাখ্যা

• BIDA:
- BIDA-এর পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
- এটি প্রধানমন্ত্রীর/প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
- এর নিয়ন্ত্রক প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা।
- গঠিত হয়: ২০১৬ সালে।
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বর্তমান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
- কাজ: বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ কারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে।

⇒ ১৯৯৩ সালে গঠিত প্রাইভেটাইজেশন বোর্ড যা ২০০০ সালে প্রাইভেটাইজেশন কমশিনে রূপান্তরিত হয় এবং ১৯৮৯ সালে গঠিত বিনিয়োগ বোর্ড একীভুত করে এই নতুন প্রতিষ্ঠানটি করা হয়। 

- প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয় ও বিদেশী উভয় উৎসের বিনিয়োগকে উৎসাহিত করে।
- সংস্থাটি বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগের প্রতিবন্ধকতাসমূহ নিরূপণ করে, শিল্প-কারখানা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করে ও সেগুলোকে সহায়তা প্রদান করে। এই সংস্থা বিনিয়োগকারীদের কারখানা প্রতিষ্ঠা-উত্তর পরামর্শ ও সেবাও দিয়ে থাকে। এছাড়া নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেয় এবং এই প্রক্রিয়া বাংলাদেশের সঠিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে।

তথ্যসূত্র: i) BIDA ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।

২,৯৪৩.
জাতিসংঘের তথ্যমতে সার্কভুক্ত ৮ টি দেশ ছাড়াও কোন দেশ টি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত?
  1. ক) মিয়ানমার
  2. খ) ইরাক
  3. গ) ইরান
  4. ঘ) তিব্বত
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা
জাতিসংঘের তথ্যমতে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। [সূত্র: United Nations Statistics Division - Standard Country and Area Codes Classifications]
২,৯৪৪.
ILO এর বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করছেন -
  1. ক) গাই রাইডার
  2. খ) গিলবার্ট এফ হাউংবো
  3. গ) রাফায়েল মারিয়ানো গ্রসি
  4. ঘ) ডেভিড ম্যালপাস
সঠিক উত্তর:
খ) গিলবার্ট এফ হাউংবো
উত্তর
সঠিক উত্তর:
খ) গিলবার্ট এফ হাউংবো
ব্যাখ্যা
▪ ILO (International Labour Organization) ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
▪ ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
▪ বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
▪ বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ বর্তমান পর্যন্ত ILO এর ৩৫টি কনভেনশন অনুমোদন করেছে যার মধ্যে ৩০টি কার্যকর রয়েছে।
▪ ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
▪ ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।  

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।
২,৯৪৫.
UN HABITAT নিচের কোন বিষয়টি নিয়ে কাজ করে?
  1. শিক্ষা
  2. নারী উন্নয়ন
  3. আশ্রয় বিনির্মাণ
  4. চিকিৎসা
সঠিক উত্তর:
আশ্রয় বিনির্মাণ
উত্তর
সঠিক উত্তর:
আশ্রয় বিনির্মাণ
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT.
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

তথ্যসূত্র - UN HABITAT ওয়েবসাইট।
২,৯৪৬.
NAFTA কোন অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তি?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. পশ্চিম ইউরোপ
  4. পূর্ব ইউরোপ
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো:
• যুক্তরাষ্ট্র,
• কানাডা,
• মেক্সিকো।

- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২ সাল।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪ সাল।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
২,৯৪৭.
কোন চুক্তি রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে?
  1. কিয়োটো প্রটোকল
  2. NPT চুক্তি
  3. মন্ট্রিল প্রটোকল
  4. CWC কনভেনশন
সঠিক উত্তর:
CWC কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
CWC কনভেনশন
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC):
- পূর্ণ নাম: Chemical Weapons Convention
- গৃহীত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭
- উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং ধ্বংস নিশ্চিত করা।

মূল বিষয়:
- সদস্য দেশগুলো রাসায়নিক অস্ত্র তৈরি বা ব্যবহার থেকে বিরত থাকবে।
- মজুদকৃত রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ।
- আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করতে "অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস" (OPCW) প্রতিষ্ঠা।

গুরুত্বপূর্ণ দিক:
- ১৯৩টি দেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত।
- সন্ত্রাসী গোষ্ঠীর কাছে রাসায়নিক অস্ত্র পৌঁছানো রোধে বিশেষ গুরুত্বারোপ।
- রাসায়নিক অস্ত্র ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।

উল্লেখযোগ্য উদাহরণ:
- সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এবং OPCW-এর তদন্ত।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য।

কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- স্বাক্ষরিত হয়: ডিসেম্বর, ১৯৯৭ সাল।
- স্থান: কিয়োটো, জাপান।
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।

নন-প্রোলিফারেশন ট্রিটি (Non-Proliferation Treaty - NPT):
- নন-প্রোলিফারেশন ট্রিটি (NPT) একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিশ্চিত করার জন্য গৃহীত হয়েছে।
- এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়।
- NPT-তে বর্তমানে ১৯১টি দেশ অংশগ্রহণ করেছে।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এই চুক্তিতে যোগ দেয়নি।
- উত্তর কোরিয়া চুক্তি থেকে সরে গেছে।
- বাংলাদেশ ১৯৭৯ সালে NPT-তে যোগ দেয়। এটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।

উৎস: i) OPCW অফিসিয়াল ওয়েবসাইট
ii) United Nations Archives
iii) Britannica.
২,৯৪৮.
নিচের কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়?
  1. FAO
  2. USAID
  3. IFAD
  4. IOM
সঠিক উত্তর:
USAID
উত্তর
সঠিক উত্তর:
USAID
ব্যাখ্যা
• USAID - United States Agency for International Development.
- যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
• সদর দপ্তর : ওয়াশিংটন, ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
•  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট থেকে, মিশন-সমালোচনামূলক কার্যাবলী, মূল নেতৃত্ব এবং/অথবা বিশেষভাবে মনোনীত কর্মসূচির জন্য দায়ী মনোনীত কর্মীদের বাদে, সমস্ত USAID-এর সরাসরি নিয়োগ কর্মীদের বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
• বর্তমানে ইউএসএআইডি তাদের কার্যক্রম বাস্তবায়নকারী সব অংশীজনকে তাদের অধীন চলমান সব প্রকল্পের কার্যক্রম বন্ধ অথবা স্থগিত রয়েছে।

উৎস : USAID website এবং প্রথম আলো।
২,৯৪৯.
বিশ্বব্যাংক কয়টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়েছে?
  1. ২টি
  2. ৫টি
  3. ৪টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Finance Corporation (IFC).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Development Association (IDA).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).

সূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট। 

২,৯৫০.
জাতিসংঘ সনদের কততম সংশোধনী দ্বারা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ৫৪ করা হয়?
  1. ক) প্রথম সংশোধন
  2. খ) তৃতীয় সংশোধন
  3. গ) দ্বিতীয় সংশোধন
  4. ঘ) চতুর্থ সংশোধন
সঠিক উত্তর:
খ) তৃতীয় সংশোধন
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয় সংশোধন
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter)
▪ জাতিসংঘ সনদের রচয়িতা - আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish)।
▪ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
▪ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে। যথা:-     

প্রথম সংশোধন
১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সনদের ২৩, ২৭ ও ৬১ নং অনুচ্ছেদগুলো (যথাক্রমে - নিরাপত্তা পরিষদ গঠন, নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি ও ECOSOC - এর গঠন) সংশোধন করা হয়। এই সংশোধন কার্যকর করা হয় ৩১ আগস্ট, ১৯৬৫ সাল থেকে। সংশোধন সমূহ নিচে দেওয়া হল -
▪ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যার মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি ২ বছর মেয়াদে নির্বাচিত সদস্য।
▪ নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সংশোধিত করে, কোন প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ভোট সাত থেকে বাড়িয়ে নয় ভোট করা হয়।
▪ ECOSOC - এর সদস্য সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২৭ করা হয়। 

দ্বিতীয় সংশোধন
জাতিসংঘ সনদের দ্বিতীয়বার সংশোধন করা হয় - ২০ ডিসেম্বর, ১৯৬৫ এবং এই সংশোধন কার্যকর হয় - ১২ জুন, ১৯৬৮ সাল থেকে। এই সময় সনদের ১০৯ নং অনুচ্ছেদ যা - সাধারণ পরিষদে প্রস্তাব পাশ, ভোটিং ও সাধারণ পরিষদের রিভিও সেশন সম্পর্কিত।

তৃতীয় সংশোধন
জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনী আনা হয় ২০ ডিসেম্বর, ১৯৭১ সালে এবং তা কার্যকর হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩ সাল থেকে।
▪ এই সময় আবার ৬১ নং অনুচ্ছেদ সংশোধিত করা হয় এবং ECOSOC - সদস্য সংখ্যা বাড়িয়ে ২৭ থেকে ৫৪ করা হয়। বর্তমানে এই কাউন্সিলের সদস্য সংখ্যা ৫৪ এবং মেয়াদ ৩ বছর।  

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
২,৯৫১.
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি হচ্ছে UNEP (United Nations Environment Programme)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে।
- এর সদরদপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে।

উৎসঃ UNEP এর ওয়েবসাইট।

২,৯৫২.
Which countries are set to graduate from the Least Developed Countries (LDCs) list in 2026?
  1. Bangladesh & Pakistan
  2. Bangladesh & Vietnam 
  3. Bangladesh & Nepal
  4. Bangladesh Cambodia
সঠিক উত্তর:
Bangladesh & Nepal
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh & Nepal
ব্যাখ্যা

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৬ সালে LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে বাংলাদেশ, নেপাল, লাওস।

⇒ স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
- মাথাপিছু জাতীয় আয় (Income),
- মামানবসম্পদ (Income),
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) তথ্য অধিদফতর (পিআইডি)।

২,৯৫৩.
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো
  2. মক্কা
  3. জেদ্দা
  4. বাগদাদ
সঠিক উত্তর:
জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
জেদ্দা
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৫৪.
পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ECOWAS’ কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়? 
  1. আবুজ চুক্তি
  2. লাগোস চুক্তি
  3. আকরা চুক্তি
  4. লোমে চুক্তি
সঠিক উত্তর:
লাগোস চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
লাগোস চুক্তি
ব্যাখ্যা

• ECOWAS:
- এটি ECOWAS-এর পূর্ণরূপ: Economic Community of West African States.
- পশ্চিম আফ্রিকার দেশগুলোয় আর্থসামাজিক উন্নয়নে এই জোট কাজ করে।
- ২৮ মে, ১৯৭৫ সালে লাগোস চুক্তির মাধ্যমে (নাইজেরিয়ার লাগোসে) প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর: আবুজা, নাইজেরিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ১৫ টি।
- বেনিন, বুর্কিনা ফাসো, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মালি, মরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, সিয়েরা লিওনে, সেনেগাল এবং টোগো। 
- এর বর্তমান সদস্য সংখ্যা: ১২টি।
- বেনিন, কাবো ভার্দে, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওনে, সেনেগাল এবং টোগো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি, বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে ECOWAS থেকে বেরিয়ে আসে।

তথ্যসূত্র: ECOWAS ওয়েবসাইট ও ব্রিটানিকা। 

২,৯৫৫.
Orbis International-এর প্রধান উদ্দেশ্য কী?
  1. প্রযুক্তি উন্নয়ন
  2. প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ প্রদান
  3. চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
  4. খাদ্য সরবরাহ
সঠিক উত্তর:
চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
ব্যাখ্যা
Orbis International:
- Orbis International হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (DEREK HODKEY)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ ও চোখের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও সেবা প্রদান করা।

⇒ Orbis International ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।

উৎস: Orbis International ওয়েবসাইট।
২,৯৫৬.
EU এর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়?
  1. ক) ফ্রাংকফুট
  2. খ) রোম
  3. গ) জেনেভা
  4. ঘ) স্ট্রাসবার্গ
সঠিক উত্তর:
ক) ফ্রাংকফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রাংকফুট
ব্যাখ্যা

এটি বিশ্বের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নের চুক্তি তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠানগুলোর একটি।
১৯৯৮ সালে আমস্টারডামের চুক্তি ব্যাংকটিকে প্রতিষ্ঠা করে এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দফতর।

তথ্যসূত্র: Dw.com

২,৯৫৭.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন মার্কিন কোন প্রেসিডেন্ট?
  1. জন এফ. কেনেডি
  2. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  4. জিমি কার্টার
সঠিক উত্তর:
ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার।

IAEA:
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।

⇒ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার 'International Atomic Energy Agency (IAEA)'- এর প্রস্তাবক ছিলেন।
- তিনি ১৯৫৩ সালে জাতিসংঘে 'Atoms for Peace' নামক একটি উদ্যোগের আওতায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের মাধ্যমে পরমাণু শক্তি শুধুমাত্র অস্ত্র হিসেবে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, এমন একটি বৈশ্বিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে IAEA প্রতিষ্ঠিত হয়।

উৎস: IAEA ওয়েবসাইট।

২,৯৫৮.
ICSID কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) বেসরকারি খাতের উন্নয়ন
  2. খ) বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
  3. গ) দারিদ্র্য দূরীকরণ
  4. ঘ) অবকাঠামো খাতে বিনিয়োগ
সঠিক উত্তর:
খ) বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
ব্যাখ্যা
ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। সদস্য দেশসমূহের মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে ICSID প্রতিষ্ঠিত হয়।

ICSID ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৫৬টি।
সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
২,৯৫৯.
আন্তর্জাতিক বিচার আদালতের বর্তমান প্রধান কে?(সেপ্টেম্বর, ২০২৪)
  1. James Meats
  2. Ronny Abraham
  3. Abdulqawi Ahmed Yusuf
  4. Nawaf Salam
সঠিক উত্তর:
Nawaf Salam
উত্তর
সঠিক উত্তর:
Nawaf Salam
ব্যাখ্যা
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম। (সেপ্টেম্বর, ২০২৪)

International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

তথ্যসূত্র - International Court of Justice ওয়েবসাইট।
২,৯৬০.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বর্তমান সভাপতি কে?
  1. ক) জু কানকিন
  2. খ) পিটার টমকা
  3. গ) আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ
  4. ঘ) প্যাট্রিক লিপ্টন রবিনসন
সঠিক উত্তর:
গ) আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ
ব্যাখ্যা
জাতিসংঘ ৬টি মূল অঙ্গসংস্থার মধ্যে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত অন্যতম। এটির বর্তমান প্রেসিডেন্ট সোমালিয়ার নাগরিক আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ। তিনি ২০১৮ সালের ৬ ফেব্রয়ারি থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সভাপতি পদের মেয়াদ ৩ বছর। তবে বিচারকদের মেয়াদ ৯ বছর। এটি বিচারক সংখ্যা ১৫ জন।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২,৯৬১.
'World Economic Outlook' প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে?
  1. WTO
  2. IMF
  3. IBRD
  4. UNDP
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

World Economic Outlook:
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান করে।
- এই রিপোর্টে IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ থাকে।
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৫।

⇒ 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
১. লুক্সেমবার্গ।
২. সুইজারল্যান্ড।
৩. আয়ারল্যান্ড।
৪. সিঙ্গাপুর।
৫. নরওয়ে।

অন্যদিকে,
- মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ -বুরুন্ডি।

উৎস: IMF ওয়েবসাইট।

২,৯৬২.
Transparency International এর প্রতিষ্ঠাতা কে?
  1. আরনেস কেলসিয়াস
  2. জেরেমী পোপ
  3. মাইকেল হার্শম্যান
  4. পিটার ইজেন
সঠিক উত্তর:
পিটার ইজেন
উত্তর
সঠিক উত্তর:
পিটার ইজেন
ব্যাখ্যা
Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
২,৯৬৩.
ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তায় নিয়োজিত জাতিসংঘের এজেন্সি কোনটি?
  1. ক) UNITAR
  2. খ) UNRWA
  3. গ) UNOPS
  4. ঘ) UNIIMOG
সঠিক উত্তর:
খ) UNRWA
উত্তর
সঠিক উত্তর:
খ) UNRWA
ব্যাখ্যা
-- The United Nations Relief and Works Agency for Palestine Refugees (UNRWA)
-- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল সংঘাতের পর, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ ও কাজের কার্যক্রম পরিচালনা করার জন্য  জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৩০২ (৪) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
-- (UNRWA) প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
-- (UNRWA) জাতিসংঘের নিয়মিত বাজেট থেকে কিছু তহবিলও পায়, যা বেশিরভাগ আন্তর্জাতিক স্টাফিং খরচের জন্য ব্যবহৃত হয়।
-- (UNRWA) এজেন্সির পরিষেবাগুলি সশস্ত্র সংঘাতের সময় সহ শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ এবং সামাজিক পরিষেবা, শিবিরের অবকাঠামো এবং উন্নতি, ক্ষুদ্রঋণ এবং জরুরী সহায়তা অন্তর্ভুক্ত করে।
-- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
-- কার্যক্রম শুরু করে-১ মে, ১৯৫০ সালে।

তথ্যসূত্র:
অফিসিয়াল ওয়েবসাইট (UNRWA)
২,৯৬৪.
রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত আদালত কোন অপরাধের বিচার করে?
  1. যুদ্ধাপরাধ
  2. মানবতাবিরোধী অপরাধ
  3. জেনোসাইড
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

রোম সংবিধি (Rome Statute):
- রোম সংবিধি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। 
- ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি (ICC)।
- ১৯৯৮ সালের ১৫ জুন ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

উল্লেখ্য অনুচ্ছেদ ৫ অনুযায়ী, আইসিসিতে চার ধরনের অপরাধের বিচার করে:
- জেনোসাইড,
- মানবতাবিরোধী অপরাধ,
- যুদ্ধাপরাধ,
- আগ্রাসনের অপরাধ।

এছাড়াও,
- International Criminal Court-এর সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

২,৯৬৫.
জাতিসংঘ সনদ কবে স্বাক্ষরিত হয়?
  1. ২৪ সেপ্টেম্বর
  2. ১৬ মে
  3. ২৬ জুন
  4. ২৪ অক্টোবর
সঠিক উত্তর:
২৬ জুন
উত্তর
সঠিক উত্তর:
২৬ জুন
ব্যাখ্যা
জাতিসংঘের প্রতিষ্ঠা: 
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন।
- এই সম্মেলনে জাতিসংঘ সনদের খসড়া তৈরি করা হয় যা একটি নতুন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ তৈরি করে। 
- আশা করা হয়েছিল যে, জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবে।
- জাতিসংঘ সনদ ১৯৪৫ সালের ২৬ জুন স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সনদ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর কার্যকর হয়।
- জাতিসংঘ দিবস ১৯৪৫ সালে জাতিসংঘ সনদের কার্যকর হওয়ার বার্ষিকী উপলক্ষে পালিত হয় । 
- ২৬ জুন ২০২৫ জাতিসংঘ সনদ স্বাক্ষরের ৮০তম বার্ষিকী। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,৯৬৬.
Where was the 40th and 41st ASEAN summit held?
  1. ক) Bangkok, Singapore
  2. খ) Phnom Penh, Cambodia
  3. গ) Jakarta, Indonesia
  4. ঘ) Kuala Lumpur, Malaysia
সঠিক উত্তর:
খ) Phnom Penh, Cambodia
উত্তর
সঠিক উত্তর:
খ) Phnom Penh, Cambodia
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।
- ৪০ ও ৪১ তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-১১ নভেম্বর ২০২২ (কম্বোডিয়ার রাজধানী নমপেনে)।
-  করোনা মহামারির কারণে আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হয়।
 
• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

তথ্যসূত্র:-  ASEAN ওয়েবসাইট।
২,৯৬৭.
হিউম্যান রাইটস ওয়াচ নোবেল শান্তি পুরস্কার অর্জন করে কোন সালে?
  1. ১৯৯২
  2. ১৯৯৫
  3. ১৯৯৭
  4. ২০০০
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা

• হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।

২,৯৬৮.
জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ১৯৪৫ সালের ২২ অক্টোবর
  2. ১৯৪৪ সালের ২৩ সেপ্টেম্বর
  3. ১৯৪৪ সালের ২৪ সেপ্টেম্বর
  4. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

২,৯৬৯.
জাতিসংঘে ECOSOC-এর প্রধান ভূমিকা কী?
  1. আন্তর্জাতিক আইনের প্রয়োগ
  2. শান্তিরক্ষা বাহিনী পরিচালনা
  3. অর্থনৈতিক ও সামাজিক বিষয়াদি সমন্বয়
  4. মহাকাশ প্রযুক্তি উন্নয়ন
সঠিক উত্তর:
অর্থনৈতিক ও সামাজিক বিষয়াদি সমন্বয়
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক ও সামাজিক বিষয়াদি সমন্বয়
ব্যাখ্যা

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাজকর্মের সমন্বয় করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- পরিষদের সদস্য সংখ্যা ৫৪টি।
- প্রথম দিকে এই সদস্য সংখ্যা ছিল ১৮টি।
- সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে।
- প্রতিবছর ১৮টি সদস্য রাষ্ট্র তিন বছরের জন্য নির্বাচিত হয় এবং যে ১৮টি রাষ্ট্রের তিন বছরের মেয়াদ শেষ হয়, তাদের স্থান পুরণ করে নতুন ১৮টি রাষ্ট্র।
- সংখ্যাগরিষ্ট ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
- ECOSOC-এর বর্তমান (৮০ তম) প্রেসিডেন্ট বব রে। (সেপ্টেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - ECOSOC এর অফিশিয়াল সাইট।

২,৯৭০.
IAEA এর সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) অ্যান্ডোরা
  2. খ) সামোয়া
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) কমোরোস
সঠিক উত্তর:
খ) সামোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) সামোয়া
ব্যাখ্যা
- IAEA (International Atomic Energy Agency) এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- সর্বশেষ সদস্য সামোয়া (৭ এপ্রিল ২০২১)।
অন্যদিকে,
- কমোরোস IAEA এর ১৭২তম সদস্য।
- দক্ষিণ সুদান ও অ্যান্ডোরা IAEA এর সদস্য নয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
(তথ্যসূত্রঃ IAEA ওয়েবসাইট)
২,৯৭১.
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে:
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উৎস: OIC ওয়েবসাইট।
২,৯৭২.
OPEC বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩
ব্যাখ্যা
ওপেক (OPEC)
- ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা।
- এর সদস্য মোট ১৩ টি দেশ।
- ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রথম পাঁচ সদস্য নিয়ে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- সদস্যগুলো হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা।
- OPEC বর্তমান সদস্য সংখ্যা- ১৩
- OPEC এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়ায়।
- যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত দেশ নয়।
- ১৯৬৫ সালের পূর্বে সদরদপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।

উৎস:OPEC : Home, OPEC
২,৯৭৩.
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) ব্রুনাই
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
ঘ) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
- AFTA -এর পূর্ণরূপ ASEAN Free Trade Area।
- আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি আফটা।
- ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে আফটা চুক্তি স্বাক্ষরিত হয় সিঙ্গাপুর।
- আফটা চুক্তি কার্যক্রম শুরু করে ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- মোট সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ- মালয়শিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ব্রুনাই, ইন্দোনেশিয়া। 

উৎস: আফটা ওয়েবসাইট। 
২,৯৭৪.
বাংলাদেশ কত তারিখে খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্য পদ লাভ করে?
  1. ১৫ জুন, ১৯৭২
  2. ৮ ডিসেম্বর, ১৯৭২
  3. ১৫ এপ্রিল, ১৯৭৩
  4. ১২ নভেম্বর, ১৯৭৩
সঠিক উত্তর:
১২ নভেম্বর, ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
১২ নভেম্বর, ১৯৭৩
ব্যাখ্যা

বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

FAO:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ/Dr. Qu Dongyu (চীনের নাগরিক)।

⇒ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC-এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
-  FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট।

২,৯৭৫.
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের স্বাধীনতাকামী সংগঠন কোনটি?
  1. ক) TPLF
  2. খ) MNLF
  3. গ) Shining Path
  4. ঘ) ULFA
সঠিক উত্তর:
খ) MNLF
উত্তর
সঠিক উত্তর:
খ) MNLF
ব্যাখ্যা
MNLF - Moro National Liberation Front. এটি  ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের স্বাধীনতাকামী একটি সংগঠন।

- ১৯৭২ সালে মুসলমান অধ্যুষিত ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের স্বাধীনতার দাবীতে নূর মিসৌরী এর নেতৃত্বে MNLF গঠিত হয়।
- পরবর্তীতে ১৯৮১ সালে MNLF থেকে বের হয়ে হাশিম সালামাত মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (MILF) গঠন করে।
- ১৯৯৬ সালে নূর মিসৌরী ফিলিপাইন সরকারের সাথে শান্তি চুক্তি সম্পাদন করার ফলে মিন্দানাও এর চারটি অঞ্চলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু MILF এর বিরোধিতা করে লড়াই চালু রাখে।
- ২০১৪ সালে সরকারের সাথে MILF এর শান্তিচুক্তি স্বাক্ষরের ফলে ২০১৯ সালে মিন্দানাও দ্বীপে বাংসামরো নামে নতুন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। এতে করে মিন্দানাও দ্বীপে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে চলা লড়াইয়ের অবসান হয়। 

অন্যদিকে
- TPLF (Tigray People's Liberation Front) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী।
- ULFA - United Liberation Front of Asom. ভারতের আসাম রাজ্যের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
- শাইনিং পাথ (Shining Path) পেরুর গেরিলা সংগঠন।
 
তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি ওয়ার্ল্ড।
২,৯৭৬.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
  1. উড্রো উইলসন
  2. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  3. ওয়ারেন জি. হার্ডিং
  4. ক্যালভিন কুলিজ
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
League of Nations বা জাতিপুঞ্জ:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ আব নেশনস।
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ গঠিত হয়েছিল ২৮ জুন, ১৯১৯ সালে (কার্যকর হয় ১০ জানুয়ারি, ১৯২০)।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২,৯৭৭.
উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে-
  1. MIGA
  2. IMF
  3. IFC
  4. IBRD
সঠিক উত্তর:
IFC
উত্তর
সঠিক উত্তর:
IFC
ব্যাখ্যা
IFC:
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৬টি।
- IFC এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৭৮.
বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয় কোনটি?
  1. MIGA
  2. IMF
  3. IDA
  4. IBRD
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
⇒ IMF বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (আগস্ট, ২০২৫)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
২,৯৭৯.
নিচের কোনটি BIMSTEC-এর সদস্য দেশ নয়? [জানুয়ারি, ২০২৬]
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ভারত
  4. নেপাল
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

২,৯৮০.
The headquarter of Islamic Development Bank is in
  1. ক) Cairo
  2. খ) Dubai
  3. গ) Rabat
  4. ঘ) Jeddah
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
ঘ) Jeddah
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jeddah
ব্যাখ্যা
IsDB:

- IsDB এর পূর্ণরূপ Islamic Development Bank বা ইসলামী উন্নয়ন ব্যাংক।
- ১৯৭৩ সালের ডিসেম্বরে IsDB প্রতিষ্ঠীইত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়।
- এর সদস্য সংখ্যা ৫৭টি।
- IsDB এর সদরদপ্তর জেদ্দা, সৌদি আরব।
- এর অফিসিয়াল ভাষা ৩টি (আরবি, ইংরেজি ও ফরাসি)।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট Islamic Development Bank (IsDB) তে যোগ দেয়।
- ১৯৭৭ সালের মার্চ থেকে IsDB বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে।

তথ্যসূত্র - IsDB এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৮১.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. WIPO
  2. IAEA
  3. IFAD
  4. UPU
সঠিক উত্তর:
IAEA
উত্তর
সঠিক উত্তর:
IAEA
ব্যাখ্যা
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।

IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।

WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।

অন্যদিকে,
⇒ IAEA
:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি মিশরের নাগরিক।
- তিনি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
২,৯৮২.
CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা
CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- CTBTO-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯ নভেম্বর, ১৯৯৬ সালে (CTBT চুক্তির মাধ্যমে)।
- এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগুলি নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ করে।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
২,৯৮৩.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা WMO কী নিয়ে কাজ করে?
  1. বৈশ্বিক আবহাওয়া
  2. খাদ্য ও কৃষি উন্নয়ন
  3. পারমাণবিক নিরস্ত্রীকরণ
  4. আন্তর্জাতিক অভিবাসন
সঠিক উত্তর:
বৈশ্বিক আবহাওয়া
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক আবহাওয়া
ব্যাখ্যা

বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO.
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। 
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো।

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।

২,৯৮৪.
অক্সফাম ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল
- এর সদর দপ্তর - কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল - ব্রিটেনে।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।

তথ্যসূত্র - অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।

২,৯৮৫.
বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে?
  1. IDA
  2. IFC
  3. MIGA
  4. ICSID
সঠিক উত্তর:
ICSID
উত্তর
সঠিক উত্তর:
ICSID
ব্যাখ্যা

ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৬)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

উৎস: WB ওয়েবসাইট।

২,৯৮৬.
বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় কমনওয়েলথ ত্যাগ করে -
  1. পাকিস্তান
  2. ভারত
  3. দক্ষিণ আফ্রিকা
  4. কানাডা
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৮৭.
Organisation of Islamic Cooperation বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭টি
ব্যাখ্যা
• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC
- OIC এর পূর্ণরুপ হচ্ছে - The Organisation of Islamic Cooperation
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট
- প্রতিষ্ঠা লাভ করে - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৮৮.
Rotary International-এর স্লোগান কী?
  1. Service Above Self
  2. Let’s Build Peace
  3. Humanity First
  4. Service to All
সঠিক উত্তর:
Service Above Self
উত্তর
সঠিক উত্তর:
Service Above Self
ব্যাখ্যা

Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস (Paul Harris)।
- নীতিবাক্য: "Service Above Self" (নিজের উপরে সেবা)।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সভাপতি: Stephanie Urchick.
- সদস্য সংখ্যা: ১.৪ মিলিয়ন (রোটারিয়ান)।

⇒ উল্লেখযোগ্য কার্যক্রম: শান্তি প্রচার, রোগের বিরুদ্ধে লড়াই, পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান, , মা ও শিশুদের বাঁচান,  শিক্ষা সহায়তা, স্থানীয় অর্থনীতির বিকাশ, পরিবেশ রক্ষা।

উল্লেখ্য,
- রোটারি ইন্টারন্যাশনাল হলো মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা।
- রোটারি নামটি মূলত হ্যারিস দ্বারা প্রস্তাবিত।
- রোটারি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সারা বিশ্বের রোটারিয়ানদের মধ্যে আন্তর্জাতিক চৈতনাকে প্রচার করে।
- রোটারি ক্লাবগুলি সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রম যৌথ বা একক উভয়ভাবে পরিচলানা করে থাকে।

উৎস: Rotary International ওয়েবসাইট।

২,৯৮৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে? (জানুয়ারি, ২০২৬)
  1. মার্গারেট চ্যান
  2. গ্রক হার্লেম ব্রুন্টল্যান্ড
  3. ডেভিড নাবারো
  4. টেড্রোস আধানম গেব্রেইসাস
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
উত্তর
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশে সদস্যপদ লাভ করে ১৯ মে, ১৯৭২ সালে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

২,৯৯০.
অক্টোবর মাসের প্রথম সোমবার -
  1. ক) বিশ্ব পরিবেশ দিবস
  2. খ) বিশ্ব প্রতিবেশ দিবস
  3. গ) বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস
  4. ঘ) বিশ্ব বন দিবস
সঠিক উত্তর:
খ) বিশ্ব প্রতিবেশ দিবস
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্ব প্রতিবেশ দিবস
ব্যাখ্যা

অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় বিশ্ব প্রতিবেশ দিবস বা (World Habitat Day).
- জাতিসংঘ আমাদের শহর ও শহরগুলির অবস্থা এবং সকলের জন্য পর্যাপ্ত আশ্রয়ের অধিকারের বিষয়টিতে আলোকপাত করার জন্য প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবারকে বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) হিসাবে মনোনীত করেছে।

এছাড়া,
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস,
- ২৮ জুলাই - বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস,
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস.

সূত্র: জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ওয়েবসাইট।

২,৯৯১.
বাংলাদেশ কোন শান্তিরক্ষা মিশনে কত সালে প্রথম অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত হয়?
  1. ক) UNIIMOG,১৯৮৮
  2. খ) UNMOGIP,১৯৮৮
  3. গ) UNAMIC,১৯৯২
  4. ঘ) UNCPSG,১৯৮৯
সঠিক উত্তর:
ক) UNIIMOG,১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
ক) UNIIMOG,১৯৮৮
ব্যাখ্যা
⤇ বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়। 
⤇ বাংলাদেশ পুলিশের অংশগ্রহন - ১৯৮৯ সাল। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
২,৯৯২.
Asian Clearing Union-এর সদস্য দেশ নয় -
  1. ইরাক
  2. ভুটান
  3. ইরান
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
ACU:
- ACU এর পূর্নরূপ: Asian Clearing Union.
- এটি প্রতিষ্ঠিত হয়:  ৯ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- সদর দপ্তর:  তেহরান, ইরান।
- জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য: ৯টি।
- সদস্যদেশ গুলো: বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক।

• ACU: 
- Bangladesh Bank,
- Royal Monetary Authority of Bhutan,
- Reserve Bank of India,
- Central Bank of the Islamic Republic of Iran,
- Maldives Monetary Authority,
- Central Bank of Myanmar,
- Nepal Rastra Bank,
- State Bank of Pakistan,
- Central Bank of Sri Lanka.

উৎস: Asian Clearing Union ওয়েবসাইট।
২,৯৯৩.
বাংলাদেশ কত সালে UNCTAD-এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৬২
  2. ১৯৭২
  3. ১৯৮২
  4. ১৯৯২
সঠিক উত্তর:
১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২
ব্যাখ্যা

UNCTAD:
- UNCTAD হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধীন একটি স্থায়ী আন্তঃসরকারি সংস্থা।
- এই সংস্থাটি ৩০ ডিসেম্বর, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNCTAD এর পূর্ণরূপ হলো: United Nations Conference on Trade and Development.
- এটি জাতিসংঘের স্থায়ী অঙ্গ হিসেবে  উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এ সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এই সংস্থাটির সদস্য পদ লাভ করে।

উৎস: UNCTAD এর অফিসিয়াল ওয়েবসাইট।

২,৯৯৪.
সার্কের বর্তমান মহাসচিব কে?
  1. ক) আমজাদ হোসেন শিয়াল
  2. খ) অর্জুন বাহাদুর থাপা
  3. গ) ইসালা রুয়ান ওরাকুন
  4. ঘ) কে পি শর্মা অলি
সঠিক উত্তর:
গ) ইসালা রুয়ান ওরাকুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসালা রুয়ান ওরাকুন
ব্যাখ্যা
SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮ টি।
দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি। সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে, সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।
২,৯৯৫.
EFTA কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৩ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
EFTA:

- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association. 
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল। 
- সদস্য দেশসমূহ, 
• আইসল্যান্ড। 
• লিচেস্টেন। 
• নরওয়ে। 
• সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৯৬.
UNCTAD - এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১৬৫টি
  2. খ) ১৯৪টি
  3. গ) ১৯৩টি
  4. ঘ) ১৯৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫টি
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র: UNCTAD এর ওয়েবসাইট। 
২,৯৯৭.
WFP কোন বিষয়ে নোবেল পুরষ্কার লাভ করে?
  1. ক) চিকিৎসা
  2. খ) শান্তি
  3. গ) অর্থনীতি
  4. ঘ) রসায়ন
সঠিক উত্তর:
খ) শান্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) শান্তি
ব্যাখ্যা
WFP:

- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি ।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৯৮.
কোন সম্মেলনের সময় AFTA চুক্তি গৃহীত হয়?
  1. প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন
  2. দ্বিতীয় আসিয়ান শীর্ষ সম্মেলন
  3. তৃতীয় আসিয়ান শীর্ষ সম্মেলন
  4. চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলন
সঠিক উত্তর:
চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলন
ব্যাখ্যা
AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মুক্ত বাণিজ্য গোষ্ঠী।
- ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ ASEAN শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।

⇒ AFTA চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- AFTA যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১০টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২,৯৯৯.
জোট-নিরপেক্ষ আন্দোলন কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1.  ১৯৬১ সালে
  2.  ১৯৬৪ সালে
  3.  ১৯৬৩ সালে
  4.  ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
 ১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
 ১৯৬১ সালে
ব্যাখ্যা

জোট-নিরপেক্ষ আন্দোলন (NAM):
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement.
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

⇒ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতিষ্ঠাতা-
- যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো, ঘানার রাষ্ট্রপতি কোয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ড. সুকর্ণ।
- একে বলা হতো পঞ্চ-উদ্যোগ।

উল্লেখ্য,
- প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।

উৎস: NAM ওয়েবসাইট।

৩,০০০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে 'Special Drawing Rights' সিস্টেম প্রবর্তন করে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- IMF এর প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির সর্বশেষ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য: 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

উৎস: IMF ওয়েবসাইট।