বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬৫ / ৮১ · ৬,৪০১৬,৫০০ / ৮,১৭১

৬,৪০১.
এক কথায় প্রকাশ করুন: 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না'।
  1. দুর্গম
  2. দুস্তর
  3. দুর্জয়
  4. দুর্লভ
  5. .
সঠিক উত্তর:
দুস্তর
উত্তর
সঠিক উত্তর:
দুস্তর
ব্যাখ্যা
• 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না' এক কথায় প্রকাশ - দুস্তর।

অন্যদিকে:
- 'যা কষ্টে জয় করা যায়' এক কথায় প্রকাশ - দুর্জয়।
- 'যা কষ্টে লাভ করা যায়' এক কথায় প্রকাশ - দুর্লভ।
- 'যেখানে যাওয়া কষ্টকর' এক কথায় প্রকাশ - দুর্গম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬,৪০২.
কোন শব্দটি ভিন্নধর্মী?
  1. নিশাকর
  2. হিমাংশু
  3. প্রভাকর
  4. সুধাকর
সঠিক উত্তর:
প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
প্রভাকর
ব্যাখ্যা

• ভিন্নধর্মী শব্দ - প্রভাকর। এখানে 'প্রভাকর' 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।
- নিশাকর, হিমাংশু এবং সুধাকর - ’চাঁদ' শব্দের সমার্থক শব্দ।

’চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৪০৩.
'Consul' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরামর্শক
  2. বাণিজ্যদূত
  3. উপদেষ্টা
  4. সুপারিশকারী
সঠিক উত্তর:
বাণিজ্যদূত
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্যদূত
ব্যাখ্যা

• Consul এর বাংলা পরিভাষা - বাণিজ্যদূত, দূত।

গুরুত্বপূর্ণ পরিভাষা:
- Consular invoice - (বাণিজ্য) দূতালয়ের চালান।
- Consular officer - (বাণিজ্য) দৌত্য অফিসার।
- Consulate - (বাণিজ্য) দূতালয়, কনসুলেট।
- Consul-General - মহা (বাণিজ্য) দূত, মহা-কনসাল।
- Consul-Honorary - অবৃত্তিক (বাণিজ্য) দূত।
- Consultant - উপদেষ্টা।
- Consultation - পরামর্শ।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

৬,৪০৪.
'জয় করার ইচ্ছা' - এর বাক্য সংকোচন কোনটি?
  1. জিজ্ঞাসু
  2. জিজীবিষা
  3. জিজ্ঞাসা
  4. জিগীষা
সঠিক উত্তর:
জিগীষা
উত্তর
সঠিক উত্তর:
জিগীষা
ব্যাখ্যা

• জয় করার ইচ্ছা এর বাক্য সংকোচন- 'জিগীষা'। 

অন্যদিকে: 
- 'জানার ইচ্ছা' এর বাক্য সংকোচন- 'জিজ্ঞাসা'।
- জানতে ইচ্ছুক এর বাক্য সংকোচন- 'জিজ্ঞাসু'। 
- জীবিত থাকার ইচ্ছা এর বাক্য সংকোচন- 'জিজীবিষা'। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 

৬,৪০৫.
'Epicurism' এর সঠিক পরিভাষা কোনটি? 
  1. ভোগবাদ 
  2. অনৈতিকতা 
  3. অস্তিত্ববাদ 
  4. নিয়তিবাদ 
সঠিক উত্তর:
ভোগবাদ 
উত্তর
সঠিক উত্তর:
ভোগবাদ 
ব্যাখ্যা
• 'Epicurism' এর যথার্থ পরিভাষা ভোগবাদ।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Agenda - আলোচ্যসূচি।
- Constitution - সংবিধান।
- Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পান্ডুলিপি।
- Edition- সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৪০৬.
'বন' শব্দের সমার্থক শব্দ -
  1. মহীরুহ
  2. পাদপ
  3. কুঞ্জ
  4. শিখরী
সঠিক উত্তর:
কুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কুঞ্জ
ব্যাখ্যা
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে, 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪০৭.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক?
  1. ক) যাযাবর - গৃহী
  2. খ) যৌবন - বৃদ্ধ
  3. গ) রুগ্‌ণ - স্বাস্থ্য
  4. ঘ) শোক - সুখ
সঠিক উত্তর:
ক) যাযাবর - গৃহী
উত্তর
সঠিক উত্তর:
ক) যাযাবর - গৃহী
ব্যাখ্যা
যাযাবর - গৃহী
যৌবন - বার্ধক্য
রুগ্‌ণ - সুস্থ
শোক - আনন্দ
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,৪০৮.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) Book-debit - খতিয়ানি খরচ
  2. খ) Book-debt - খতিয়ানি ঋণ
  3. গ) Book binder - দপ্তরি
  4. ঘ) Book-credit - খতিয়ানি হিসাব
সঠিক উত্তর:
ঘ) Book-credit - খতিয়ানি হিসাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Book-credit - খতিয়ানি হিসাব
ব্যাখ্যা
• Book binder = দপ্তরি। 
• Book-credit = খতিয়ানি জমা।
• Book-debit = খতিয়ানি খরচ। 
• Book-debt - খতিয়ানি ঋণ।  

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৬,৪০৯.
'মারুত' শব্দের অর্থ কী?
  1. পাহাড়
  2. বাতাস
  3. সূর্য
  4. চন্দ্র
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
• 'বাতাস' এর সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪১০.
'মূর্ত' এর বিপরীতার্থক শব্দ -
  1. তাদৃশ
  2. প্রত্যক্ষ
  3. অশরীরী
  4. ভগ্ন
সঠিক উত্তর:
অশরীরী
উত্তর
সঠিক উত্তর:
অশরীরী
ব্যাখ্যা
• 'মূর্ত' এর বিপরীতার্থক শব্দ - অশরীরী

উল্লেখ্য,
'মূর্ত' শব্দের অর্থ - মূর্তি ধারণ করেছে এমন, সাকার, 'পষ্ট, প্রত্যক্ষ
'বিমূর্ত' শব্দের অর্থ - নিরবয়ব, অশরীরী, ভাবমূলক।

অন্যদিকে,
- ভগ্ন - পূর্ণ,
- যাদৃশ - তাদৃশ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪১১.
'Null and Void'-এর বাংলা পরিভাষা কী?
  1. বাতিল
  2. নিরপেক্ষ
  3. শূন্য
  4. নিষেধাজ্ঞা
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা

• 'Null and Void' শব্দের অর্থ বাংলা অর্থ:
- অকার্যকর;
- বাতিল;
- খারিজ;
- বৈশিষ্ট্যহীন;
- আইনত কার্যকর নয়।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

৬,৪১২.
বেঁচে থাকতে ইচ্ছুক'কে এক কথায় কী বলে?
  1. ক) দিদৃক্ষা
  2. খ) জিঘাংসা
  3. গ) জিঘৃক্ষা
  4. ঘ) জিজীবিষু
সঠিক উত্তর:
ঘ) জিজীবিষু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জিজীবিষু
ব্যাখ্যা
জিজীবিষু (বিশেষণ) অর্থ:  বেঁচে থাকতে ইচ্ছুক।

জিজীবিষা (বিশেষ্য): বেঁচে থাকার ইচ্ছা; জীবনের আকাঙ্খা (তখনকার মরণাতঙ্ক নিরুপম জিজীবিষার উত্তরসাক্ষ্য নয়-সুধীন্দ্রনাথ দত্ত)।
- জিঘাংসা = বধ করার ইচ্ছা।
- দিদৃক্ষা = দর্শনের ইচ্ছা।
- জিঘৃক্ষা = গ্রহণ করার ইচ্ছা, বশীকরণের ইচ্ছা। 

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৬,৪১৩.
গ্রাফিতি কী?
  1. গ্রাফাইটের দেয়াল
  2. দেয়াল লিপি ও দেয়াল চিত্র
  3. গ্রাফিক
  4. গ্রাফ যুক্ত চিত্র
সঠিক উত্তর:
দেয়াল লিপি ও দেয়াল চিত্র
উত্তর
সঠিক উত্তর:
দেয়াল লিপি ও দেয়াল চিত্র
ব্যাখ্যা
• 'গ্রাফিতি':
- গ্রাফিতি" ইটালিয়ান শব্দ "Grafitiato" থেকে আসে, যার অর্থ "খচিত"।
- গ্রাফিতি শব্দটি শিলালিপি, চিত্র অঙ্কন এবং এই ধরনের শিল্পকে বুজায়। প্রাচীন সমাধি বা ধ্বংসাবশেষের দেয়ালের মধ্যে এইগুলেকে পাওয়া যায়।
- গ্রাফিতি হচ্ছে দেয়ালে বা যেকোনো সারফেসে র‍্যান্ডমলি আঁকা কোন চিত্র। সিম্পল কন্টেন্ট থাকবে, সিম্পল আঁকা থাকবে, কিন্তু পেছনের বোধটা থাকবে খুব গভীর। সহজ ভাষায় এটাই গ্রাফিতি।
সহজভাবে বললে — দেয়াল লিখন বা দেয়ালে আঁকা শিল্পকর্ম হলো গ্রাফিতি।

- গ্রাফিতি অনেক,অনেক সময় ধরে হয়ে আসছে । প্রকৃতপক্ষে, সম্ভবত এটি গুহার দেয়ালের প্রথম অঙ্কন করা হয়েছিলো পশুর হাড় দিয়ে খোদাই করে। পশুর হাড় দিয়েই প্রথম গ্রাফিতি আঁকা শুরু হয় বলে ভাবা হয়।
- তখন থেকে পরিবর্তন হয়ে আস্তে আস্তে মানুষের বাড়ির অথবা কোনো প্রতিষ্ঠানের  দেয়ালে দেয়ালে, যেখানে মানুষের নজরে আসে এমন জায়গায় গ্রাফিতি  আঁকা শুরু হয়।

সূত্র- ব্রিটানিকা।
৬,৪১৪.
'কৈ মাছের প্রান' বাগধারার সঠিক অর্থ কোনটি?
  1. সংকীর্ণমনা লোক
  2. খুব অলস
  3. খুব চালাক
  4. যা সহজে মরে না
সঠিক উত্তর:
যা সহজে মরে না
উত্তর
সঠিক উত্তর:
যা সহজে মরে না
ব্যাখ্যা

• 'কৈ মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না।

অন্যদিকে,
- 'কুয়োর ব্যাঙ' বাগ্‌ধারার অর্থ - সংকীর্ণমনা লোক।
- 'গভীর জলের মাছ' বাগ্‌ধারার অর্থ - খুব চালাক।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - খুব অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৪১৫.
'দরদি' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্দয়
  2. নম্র
  3. অদরদি
  4. নিরীহ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নির্দয়
উত্তর
সঠিক উত্তর:
নির্দয়
ব্যাখ্যা

• 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।

উল্লেখ্য,
'দরদি' শব্দের অর্থ - সমব্যথী, সহানুভূতিশীল।
'নির্দয়' শব্দের অর্থ - দয়াশূন্য, নিষ্ঠুর।
'নম্র' শব্দের অর্থ - বিনীত, নরম, কোমল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৪১৬.
নিম্নের কোনটি অপরগুলো থেকে বিপরীতার্থক?
  1. ক) শ্রী
  2. খ) কুশ্রী
  3. গ) বিশ্রী
  4. ঘ) শ্রীহীন
সঠিক উত্তর:
ক) শ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রী
ব্যাখ্যা
শ্রী এর বিপরীত শব্দ = কুশ্রী/বিশ্রী/শ্রীহীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৬,৪১৭.
‘অজুহাত বের করা’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. নয় ছয়
  2. ধুয়ো তোলা
  3. ধরাকে সরা জ্ঞান করা
  4. গয়ংগচ্ছ
সঠিক উত্তর:
ধুয়ো তোলা
উত্তর
সঠিক উত্তর:
ধুয়ো তোলা
ব্যাখ্যা
• ‘ধুয়ো তোলা’ বাগধারার অর্থ - অজুহাত বের করা

অন্যদিকে,
- 'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ - ঢিলেমি।
- ‘ধরাকে সরা জ্ঞান করা’ বাগধারার অর্থ - অহঙ্কারে সব কিছুকে তুচ্ছ মনে করা।
- 'নয় ছয়' বাগধারাটির অর্থ - অপচয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৪১৮.
'পরশ্ব' শব্দটির অর্থ কী?
  1. পরশু
  2. পরের ধন
  3. কোকিল
  4. পার্শ্ববর্তী
সঠিক উত্তর:
পরশু
উত্তর
সঠিক উত্তর:
পরশু
ব্যাখ্যা
• পরশ্ব (বিশেষ্য ও ক্রিয়া বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন,
- পরশু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪১৯.
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পন্নগ
  2. বারণ
  3. সায়র
  4. ভুজঙ্গ
সঠিক উত্তর:
বারণ
উত্তর
সঠিক উত্তর:
বারণ
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি। 

'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

'সমুদ্র' শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৪২০.
নিম্নের শব্দগুলোর মধ্যে ভিন্ন অর্থ প্রকাশ করে কোনটি?
  1. বারিধি
  2. জলনিধি
  3. মন্দাকিনী
  4. রত্নাকর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মন্দাকিনী
উত্তর
সঠিক উত্তর:
মন্দাকিনী
ব্যাখ্যা
• প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভিন্ন অর্থ প্রকাশক শব্দ - মন্দাকিনী। 

• মন্দাকিনী (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: পুরাণোক্ত স্বর্গের গঙ্গা নদী।

• 'নদী' শব্দের সমার্থক শব্দ:

তটিনী, গাঙ, প্রবাহিনী, নির্ঝরিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে, 
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:

সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৬,৪২১.
'প্রতীচী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রাচী
  2. চপল
  3. প্রশস্ত
  4. উদীচী
সঠিক উত্তর:
প্রাচী
উত্তর
সঠিক উত্তর:
প্রাচী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'প্রতীচী ' শব্দের বিপরীত শব্দ 'প্রাচী'।

• 'প্রাচী' শব্দের অর্থ:

১. পূর্বদিক।
২. পূর্বদিকের দেশসমূহ।

• 'প্রতীচী' শব্দের অর্থ:
১. পশ্চিম দিক।
২. পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

অন্যদিকে,
- উদীচী - উত্তর দিক।
- প্রশস্ত - ১. উপযুক্ত (প্রশস্ত সময়)। ২. প্রশংসিত। ৩. শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। ৪. (বাংলায়) চওড়া (প্রশস্ত বুক)। ৫. উদার।
- চপল - ১. চঞ্চল (চপলমতি)। ২. প্রগল্প। ৩. ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪২২.
'Stopped' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ছিপিযুক্ত
  2. ছিপি
  3. শেষ সংবাদ
  4. বিরাম-ঘড়ি
সঠিক উত্তর:
ছিপিযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
ছিপিযুক্ত
ব্যাখ্যা
• 'Stopped' এর বাংলা পরিভাষা - ছিপিযুক্ত।

অন্যদিকে:
- 'Stopper' এর বাংলা পরিভাষা - ছিপি।
- 'Stop-Press' এর বাংলা পরিভাষা - শেষ সংবাদ।
- 'Stop-Watch' এর বাংলা পরিভাষা - বিরাম-ঘড়ি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,৪২৩.
'যার বাসস্থান নেই' এর এককথায় প্রকাশ -
  1. অস্থায়ী
  2. উদ্বাস্তু
  3. নশ্বর
  4. অনিকেত
সঠিক উত্তর:
অনিকেত
উত্তর
সঠিক উত্তর:
অনিকেত
ব্যাখ্যা
• 'যার বাসস্থান নেই' এর এককথায় প্রকাশ - অনিকেত

অন্যদিকে:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এককথায় প্রকাশ - নশ্বর।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এককথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা স্থায়ী নয়' এককথায় প্রকাশ - অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪২৪.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ -
  1. ধরা
  2. মর্ত্য
  3. মেদিনী
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৬,৪২৫.
'অভিনিবেশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বিশেষভাবে
  2. মনোযোগ
  3. নিষ্পৃহ
  4. অভিরুচি
সঠিক উত্তর:
মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
মনোযোগ
ব্যাখ্যা
• 'অভিনিবেশ' শব্দের সমার্থক শব্দ: মনোযোগ।

• 'অভিনিবেশ' শব্দের আর কিছু সমার্থক শব্দ:
- একাগ্রতা,
- প্রণিধান,
- প্রবেশ,
- আগ্রহ,
- আবেশ ইত্যাদি।
----------------
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৪২৬.
'অম্বর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ধরা
  2. গগন
  3. নীর
  4. সলিল
সঠিক উত্তর:
গগন
উত্তর
সঠিক উত্তর:
গগন
ব্যাখ্যা

• 'অম্বর' শব্দের সমার্থক শব্দগুলো হলোঃ
- আকাশ,
- গগন,
- নভঃ,
- ব্যোম ইত্যাদি।
• অম্বু শব্দের সমার্থক শব্দঃ
- জল,
- নীর,
- পানি,
- সলিল ইত্যাদি।
• ধরা মানে পৃথিবী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬,৪২৭.
‘প্রবাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ভিনদেশ
  2. স্বদেশ
  3. নিজদেশ
  4. স্ববাস
সঠিক উত্তর:
স্ববাস
উত্তর
সঠিক উত্তর:
স্ববাস
ব্যাখ্যা
• 'প্রবাস' শব্দের বিপরীত শব্দ - স্ববাস

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
৬,৪২৮.
'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ -
  1. পরিপাটি
  2. বিশৃঙ্খল
  3. নির্লজ্জ
  4. অনভিজ্ঞ
সঠিক উত্তর:
পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
পরিপাটি
ব্যাখ্যা

'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি।

অন্যদিকে,
- কেবলা হাকিম - অনভিজ্ঞ।
- কানকাটা  - নির্লজ্জ।
- জগাখিচুড়ি - বিশৃঙ্খল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৪২৯.
"হুঁকো-নাপিত বন্ধ করা" বাগধারাটির অর্থ -
  1. নেশা দূর করা
  2. বদ অভ্যাস দূর করা
  3. সমাজচ্যুত করা
  4. অত্যাচার করা
সঠিক উত্তর:
সমাজচ্যুত করা
উত্তর
সঠিক উত্তর:
সমাজচ্যুত করা
ব্যাখ্যা
• "হুঁকো-নাপিত বন্ধ করা" বাগধারাটির অর্থ - সমাজচ্যুত করা। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'লগন চাঁদা' এর অর্থ  - ভাগ্যবান।
- 'ভুষণ্ডির কাক' এর অর্থ  - বিচক্ষণ ব্যক্তি।
- 'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ - 'ঢিলেমি।
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - 'কদাচিৎ'।
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা।
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,৪৩০.
‘Meteor’ এর বাংলা পরিভাষা -
  1. ছায়াপথ
  2. কক্ষ
  3. উল্কা
  4. নীহারিকা
সঠিক উত্তর:
উল্কা
উত্তর
সঠিক উত্তর:
উল্কা
ব্যাখ্যা
• ‘Meteor’ এর বাংলা পরিভাষা — উল্কা।

অন্যদিকে,
• ‘Orbit’ এর বাংলা পরিভাষা — কক্ষ।
• ‘Galaxy’ এর বাংলা পরিভাষা —ছায়াপথ।
• ‘Nebula’ এর বাংলা পরিভাষা — নীহারিকা।

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৬,৪৩১.
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
  1. অসম্ভব বস্তু
  2. তীব্র জ্বালা
  3. অসাবধান
  4. সামান্য
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
উত্তর
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
ব্যাখ্যা
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে। 

অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৬,৪৩২.
‘চশমখোর’ বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?  
  1. অমিতব্যয়ী
  2. পক্ষপাতদুষ্ট
  3. চক্ষুলজ্জাহীন
  4. অপটু 
সঠিক উত্তর:
চক্ষুলজ্জাহীন
উত্তর
সঠিক উত্তর:
চক্ষুলজ্জাহীন
ব্যাখ্যা

‘চশমখোর’ শব্দের অর্থ হলো চক্ষুলজ্জাহীন বা বেহায়া।
- অর্থাৎ যে ব্যক্তি লজ্জা-শরম ছাড়া এমন কাজ করে যা অন্যকে লজ্জিত করবে কিন্তু চশমখোর ব্যক্তিটি তা অবলীলায় করে।
- উদাহরণস্বরূপ, “সে এত বড় অন্যায় করল, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র চক্ষুলজ্জা নেই, সে একেবারে চশমখোর।”
-----------------------------
অন্যদিকে,
- উড়নচন্ডী = অমিতব্যয়ী;
- একচোখা = পক্ষপাতদুষ্ট;
- কাঁচা হাত = অপটু।
-------------------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা-
- অক্কা পাওয়া = মারা যাওয়া;
- আদায় কাঁচকলায় = ঘোর শত্রুতা;
- কংস মামা = নির্মম আত্মীয়;
- চক্ষুদান করা = চুরি করা;
- জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো;
- ঝড়ো কাক = বিপর্যস্ত;
- টাকার কুমির = ধনী ব্যক্তি;
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু; 
- ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা;
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো;
- আকাশ কুসুম = অসম্ভব কল্পনা;
- ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য;
- এলোপাতাড়ি = বিশৃঙ্খলা;
- ওজন বুঝে চলা = অবস্থা বুঝে চলা;
- কচুকাটা করা = নির্মমভাবে ধ্বংস করা;
- খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা;
- গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব;
- ঘর ভাঙানো = সংসার বিনষ্ট করা;
- ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা;
- তাসের ঘর = ক্ষণস্থায়ী;
- থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৬,৪৩৩.
'Expatriation' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. স্বদেশত্যাগ
  2. খুঁটিয়ে দেখা
  3. বিদ্রোহ
  4. দেশদ্রোহ
সঠিক উত্তর:
স্বদেশত্যাগ
উত্তর
সঠিক উত্তর:
স্বদেশত্যাগ
ব্যাখ্যা

• 'Expatriation' এর বাংলা পারিভাষিক শব্দ - স্বদেশত্যাগ।

কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা :
- Expediency - উপযুক্তি
- Expedient - বিধেয়, কর্তব্য, উচিত
- Expedite - ত্বরান্বিত করা, জলদি করা
- Expedition fee - জলদি-ফি
- Expeditiously - জলদি

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৬,৪৩৪.
‘তটিনি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. কল্লোলিনী
  2. নির্ঝরনী
  3. প্রবাহিনী
  4. বনিতা
সঠিক উত্তর:
বনিতা
উত্তর
সঠিক উত্তর:
বনিতা
ব্যাখ্যা
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী।

অন্যদিকে,
• 'বনিতা' 
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ। 
অর্থ:
- স্ত্রী, পত্নী, নারী।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪৩৫.
’অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. দ্যুলোক
  2. জ্যোতি
  3. দ্যুতি
  4. বিভাবরী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
’অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটিই নয়।

• ’অগ্নি’ এর অন্যান্য সমার্থক শব্দ :
- অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহি, হুতাশন, বৈশ্বানর, বিভাবসু, শিখা, সর্বভূক, সর্বশুচি, পাবন
------------------------------------------------------
অন্যদিকে,
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ’বিভাবরী’ অর্থ:
- রাত্রি।

• ’দ্যুলোক’ অর্থ:
- স্বর্গলোক।

•’আলো’ সমার্থক শব্দ :
- জ্যোতি, দ্যুতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪৩৬.
'লোচন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. রাত
  2. পদ্ম
  3. চোখ
  4. চুল
সঠিক উত্তর:
চোখ
উত্তর
সঠিক উত্তর:
চোখ
ব্যাখ্যা
• লোচন (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- চোখ,
- নয়ন,
- নেত্র। 

• 'চোখ' শব্দের সমার্থক শব্দ: চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪৩৭.
'আমল দেয়া'-বাগধারাটির অর্থ কি?
  1. বিচার করা
  2. অগ্রাহ্য করা
  3. গুরুত্ব দেয়া
  4. পূণ্য কাজ করা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
গুরুত্ব দেয়া
উত্তর
সঠিক উত্তর:
গুরুত্ব দেয়া
ব্যাখ্যা
• “আমল দেওয়া” অর্থ - প্রশ্রয় বা পাত্তা/গুরুত্ব দেওয়া, বিবেচনায় আনা, অধিকার দেওয়া, দখল দেওয়া।

এরূপ,
‘আমলে আনা’ অর্থ - গুরুত্ব দেওয়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ (২য় খণ্ড)।
৬,৪৩৮.
'Loggerheads' শব্দটির বাংলা পারিভাষা-
  1. ক) নির্বোধ
  2. খ) হরিহর আত্মা
  3. গ) মাথাধরা
  4. ঘ) দা-কুমড়া সম্পর্ক
সঠিক উত্তর:
ঘ) দা-কুমড়া সম্পর্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দা-কুমড়া সম্পর্ক
ব্যাখ্যা
'Loggerheads' শব্দটির বাংলা পারিভাষা- দা-কুমড়া সম্পর্ক। উৎস: শীকর বাংলা প্রশ্ন পাঠ, মোহসীনা নাজিলা।
৬,৪৩৯.
বাগ্‌ধারা অর্থ নির্ণয় করুন: 'আসরে নামা'
  1. আবির্ভূত হওয়া
  2. ঘোর শত্রুতা
  3. হতবুদ্ধি হওয়া
  4. গলাধাক্কা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আবির্ভূত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
আবির্ভূত হওয়া
ব্যাখ্যা
• 'আসরে নামা' বাগ্‌ধারার অর্থ - আবির্ভূত হওয়া

অন্যদিকে,
- 'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ - গলাধাক্কা।
- 'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
- 'আদায় কাঁচকলায়' বাগ্‌ধারার অর্থ - ঘোর শত্রুতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪৪০.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শশধর
  2. নিশাকান্ত
  3. মহীরুহ
  4. মৃগাঙ্ক
সঠিক উত্তর:
মহীরুহ
উত্তর
সঠিক উত্তর:
মহীরুহ
ব্যাখ্যা

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক

অন্যদিকে,
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ - মহীরুহ।

উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৪৪১.
'তমদ্দুন' এর প্রতিশব্দ কোনটি?
  1. খ্যাতি
  2. সংস্কৃতি
  3. সন্ধান
  4. আধুনিক
সঠিক উত্তর:
সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃতি
ব্যাখ্যা
• 'তমদ্দুন' এর প্রতিশব্দ — 'সংস্কৃতি'।

অন্যদিকে,
• 'খ্যাতি' এর প্রতিশব্দ: সুবাদ,
• 'সন্ধান' এর প্রতিশব্দ: অন্বেষা,
• 'নতুন' শব্দের প্রতিশব্দ: আধুনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪৪২.
এক কথায় প্রকাশ করুন: যিনি বিদ্যালাভ করিয়াছেন-
  1. বিদ্বান
  2. বিদ্ধার্থ
  3. কৃতবিদ্য
  4. বুদ্ধিমান
সঠিক উত্তর:
কৃতবিদ্য
উত্তর
সঠিক উত্তর:
কৃতবিদ্য
ব্যাখ্যা

• যিনি বিদ্যালাভ করেছেন - কৃতবিদ্য।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বিদ্যা আছে যার - বিদ্বান অর্থ,
- বুদ্ধিসম্পন্ন ব্যক্তি - বুদ্ধিমান,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ- নশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,৪৪৩.
'আকাশ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বহ্নি
  2. অন্তরীক্ষ
  3. খগ
  4. শশাঙ্ক
সঠিক উত্তর:
অন্তরীক্ষ
উত্তর
সঠিক উত্তর:
অন্তরীক্ষ
ব্যাখ্যা
• ’আকাশ’ এর সমার্থক শব্দ : অম্বর, গগন, আসমান, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

অন্যান্য সমর্থক শব্দগুলো হলো:
• ’আগুন’ এর সমার্থক শব্দ: পাবক, বহ্নি, অনল, অগ্নি, হুতাশন।
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ, খগ, খেচর, বিহঙ্গ, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, খচর, চিড়িয়া, পক্ষী ইত্যাদি।
• চাঁদ এর সমার্থক শব্দ: শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৪৪৪.
‘শিঙ্গার হুঙ্কারে থরথর যামিনী!’- এখানে ‘যামিনী’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. পৃথিবী
  2. হৃদয়
  3. রাত্রি
  4. চাঁদ
সঠিক উত্তর:
রাত্রি
উত্তর
সঠিক উত্তর:
রাত্রি
ব্যাখ্যা
• ‘যামিনী’ শব্দের অর্থ রাত্রি।

• ‘রাত্রি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দগুলো হলো:
‍নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, যামবতী, যামী, যামিকা, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিণী, অন্ধিকা, শর্বরী, বিভবরী। 

অন্যদিকে,
যামিনীনাথ, যামিনীকান্ত চাঁদ এর সমার্থক শব্দ।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
 
৬,৪৪৫.
'উলুখাগড়া' শব্দটির অর্থ কী ?
  1.  একশ্রেণীভুক্ত
  2.  গুরুত্বহীন লোক
  3. উপকারী লোক
  4. সম্প্রীতি বিনষ্ট
সঠিক উত্তর:
 গুরুত্বহীন লোক
উত্তর
সঠিক উত্তর:
 গুরুত্বহীন লোক
ব্যাখ্যা

• 'উলুখাগড়া' শব্দটির অর্থ  গুরুত্বহীন লোক।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- কেঁচেগণ্ডূষ = নতুন করে আরম্ভ করা।
- কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান।
- কলির সন্ধ্যা = মাত্র সূচনা ।
- বিসমিল্লায় গলদ = গোড়ায় ভুল।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,৪৪৬.
নিচের কোনটি সঠিক বিপরীত শব্দযুগল নয়?
  1. ক) শ্রী- বিশ্রী
  2. খ) গুণ-গান
  3. গ) টক-মিষ্টি 
  4. ঘ) উন্মুখ-বিমুখ
সঠিক উত্তর:
খ) গুণ-গান
উত্তর
সঠিক উত্তর:
খ) গুণ-গান
ব্যাখ্যা

- গুণ-গান বিপরীত শব্দ নয়।
-গুণ এর বিপরীত শব্দ দোষ ।
-গুণ এর সমার্থক শব্দ:দক্ষতা, নৈপুণ্য, স্বভাব, সুফল, যোগ্যতা।
- বিপরীত শব্দযুগল :
- টক-মিষ্টি 
- উন্মুখ-বিমুখ 
- শ্রী- বিশ্রী

উৎস :বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

৬,৪৪৭.
'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপরাধের তুলনায় অধিক সাজা
  2. গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
  3. অসাধুতা একদিন না একদিন ধরা পড়ে
  4. অপরাধ ঢাকার চেষ্টা
সঠিক উত্তর:
গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
উত্তর
সঠিক উত্তর:
গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
ব্যাখ্যা
• 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ - গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ

অন্যদিকে,
• 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।
• ‘চোরের দশ দিন গৃহস্থের এক দিন’ অর্থ - অসাধুতা একদিন না একদিন ধরা পড়ে।
• ‘শাক দিয়ে মাছ ঢাকা’ অর্থ - অপরাধ ঢাকার চেষ্টা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪৪৮.
'বাক্যের দ্বারা কৃতকলহ' এক কথায় বলে-
  1. বচনপ্রপঞ্চ
  2. বচসা
  3. বচনবাগীশ
  4. বচনীয়
সঠিক উত্তর:
বচসা
উত্তর
সঠিক উত্তর:
বচসা
ব্যাখ্যা
• 'বাক্যের দ্বারা কৃতকলহ' এক কথায় বলে - বচসা।

অন্যদিকে, 
• 'বচনপ্রপঞ্চ' অর্থ- কথার ছলাকলা।
• 'বচনবাগীশ' অর্থ- কেবল কথায়, পটু এমন, বাকপটু।
• 'বচনীয়' অর্থ- বলার যোগ্য, বাচ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।
৬,৪৪৯.
'Smoking is prohibited' এ বাক্যের সঠিক বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) ধুমপান বর্জনীয়
  2. খ) ধুমপান নিষেধ
  3. গ) ধুমপান থেকে বিরত থাকুন
  4. ঘ) ধুমপান নিষিদ্ধ
সঠিক উত্তর:
ঘ) ধুমপান নিষিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধুমপান নিষিদ্ধ
ব্যাখ্যা
'Smoking is prohibited' এ বাক্যের সঠিক বঙ্গানুবাদ : ধুমপান নিষিদ্ধ
৬,৪৫০.
পতগ, বিহঙ্গ শব্দ দুটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. ক) সবিতা
  2. খ) কায়া
  3. গ) দ্বিজ
  4. ঘ) ভানু
সঠিক উত্তর:
গ) দ্বিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিজ
ব্যাখ্যা
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,৪৫১.
‘ছাই চাপা আগুন' কী অর্থ প্রকাশ করে?
  1. গোপন গুণ
  2. গোপন দোষ
  3. প্রতিশোধের আগুন
  4. ক্রোধ দেখানো
সঠিক উত্তর:
গোপন গুণ
উত্তর
সঠিক উত্তর:
গোপন গুণ
ব্যাখ্যা

• ছাই চাপা আগুন বাগধারার অর্থ: অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ।
- বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' - কদাচিৎ
- ‘ডাকাবুকো’ - নির্ভীক।
- ‘পায়া ভারি’ - অহঙ্কার।
- ‘কানকাটা’ - বেহায়া।
- ‘বকধার্মিক’ - ভণ্ড।
- 'ঝিঙেফুল' - আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৪৫২.
এক কথায় প্রকাশ করুন: জানা অত্যন্ত কষ্টকর এমন
  1. ক) দুস্তর
  2. খ) দুর্জ্ঞেয়
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
সঠিক উত্তর:
খ) দুর্জ্ঞেয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দুর্জ্ঞেয়
ব্যাখ্যা

দুস্তর (বিশেষণ) - দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন
দুর্গম (বিশেষণ) -যাওয়া কষ্টসাধ্য বা কষ্টকর এমন; দুরধিগম্য।
দুর্জ্ঞেয় (বিশেষণ) - জানা অত্যন্ত কষ্টকর এমন।
দুর্জয়, দুর্জ্জয় (বিশেষণ) - জয় বা দমন করা কঠিন এমন; অজেয়; অদম্য।
দুর্লভ (বিশেষণ) - দুষ্প্রাপ্য; পাওয়া কঠিন এমন; দুর্মূল্য; মহামূল্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৬,৪৫৩.
নিচের কোন শব্দযুগল সঠিক বিপরীতার্থক শব্দ নয়?
  1. প্রবণতা - উদাসীনতা
  2. ঐহিক - পারত্রিক
  3. ঐহলৌকিক - পারলৌকিক
  4. ঔজ্জ্বল্য - ধূসর
সঠিক উত্তর:
ঔজ্জ্বল্য - ধূসর
উত্তর
সঠিক উত্তর:
ঔজ্জ্বল্য - ধূসর
ব্যাখ্যা

ঔজ্জ্বল্য এর সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে ম্লানিমা।
প্রবণতা - উদাসীনতা
ঐহিক - পারত্রিক
ঐহলৌকিক - পারলৌকিক

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৪৫৪.
পারিভাষিক শব্দ হচ্ছে-
  1. ক) বিদেশি শব্দ
  2. খ) আঞ্চলিক শব্দ
  3. গ) বিদেশি শব্দের বঙ্গানুবাদমূলক প্রতিশব্দ
  4. ঘ) বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ
সঠিক উত্তর:
ঘ) বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হচ্ছে -
Oxygen (অম্লজান),
Hydrogen (উদযান),
File(নথি),
Training (প্রশিক্ষণ),
Manager (ব্যবস্থাপক),
Radio (বেতার),
General manager (মহাব্যবস্থাপক),
Secretary (সচিব),
Garduate (স্নাতক),
Post-graduate (স্নাতকোত্তর),
Final (সমাপ্তি),
Periodical (সাময়িকী),
Equition (সমীকরণ) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৬,৪৫৫.
'Deponent' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অন্তর্নিহিত
  2. প্রতিনিধি
  3. প্রেষণ
  4. আদালতের সাক্ষী
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
ব্যাখ্যা

• 'Deponent' এর বাংলা পরিভাষা - আদালতের সাক্ষী। 

অন্যদিকে,
- 'Inherent' এর বাংলা পরিভাষা- 'অন্তর্নিহিত'।
- 'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি।
- 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৬,৪৫৬.
'অভিরাম' শব্দের অর্থ কী?
  1. বিরামহীন 
  2. সুন্দর
  3. একটানা
  4. চলন
সঠিক উত্তর:
সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
সুন্দর
ব্যাখ্যা

• 'অভিরাম' শব্দের অর্থ - মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।

আর কিছু শব্দার্থ:
- 'অবিরাম' শব্দের অর্থ - বিরাম নেই এমন বা বিরামহীন।
- 'নালিশ' শব্দের অর্থ - ফরিয়াদ বা অভিযোগ।
- 'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।
- 'অবিরাম' শব্দের অর্থ- অনবরত।
• 'উপাধান' শব্দের অর্থ- বালিশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৪৫৭.
‘অনিষ্ট’ ও ‘অনিষ্ঠ’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. নীচ বংশ ও ক্ষতি
  2. নিষ্ঠাহীন ও বিপদ
  3. ফাঁদ ও শ্রদ্ধাহীন
  4. ক্ষতি ও নিষ্ঠাহীন
সঠিক উত্তর:
ক্ষতি ও নিষ্ঠাহীন
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ও নিষ্ঠাহীন
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
যেমন:
• ‘দারা’ শব্দের অর্থ - স্ত্রী।
• ‘দ্বারা’ শব্দের অর্থ - দিয়ে।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

• ‘গোড়া’ শব্দের অর্থ - মূল অংশ।
• ‘গোঁড়া’ শব্দের অর্থ - রক্ষণশীল।

• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ - অগ্নিশিখা।

• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ। 
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন। 

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ। 
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ। 

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৬,৪৫৮.
‘অকাল কুষ্মাণ্ড’ শব্দের অর্থ?
  1. মিথ্যাবাদী
  2. অসৎ
  3. অপদার্থ
  4. অপরিপক্ক
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা
• ‘অকাল কুষ্মাণ্ড’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু,
- অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ,
- উনপাঁজুরে = দুর্বল,
- 'ইতর বিশেষ' = পার্থক্য,
- 'খয়ের খাঁ' = তোষামোদকারী,
- ঢেঁকি অবতার = নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' = ভূমিকা,
- 'চিনে জোঁক' = নাছোড়বান্দা,
- 'গোঁফ খেজুরে' = অত্যন্ত অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬,৪৫৯.
'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
  1. অর্থহীন কথা
  2. কালে-ভদ্রে
  3. অপ্রত্যাশিত বাধা
  4. অপরিহার্য অবলম্বন
সঠিক উত্তর:
অপ্রত্যাশিত বাধা
উত্তর
সঠিক উত্তর:
অপ্রত্যাশিত বাধা
ব্যাখ্যা

• 'অকালের বাদলা' বাগ্‌ধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।

অন্যদিকে,
- 'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ - অপরিহার্য অবলম্বন। 
- 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ - অর্থহীন কথা।
- 'অবরেসবরে' বাগধারার অর্থ - কালে-ভদ্রে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা।

৬,৪৬০.
'হালফিল' শব্দের অর্থ-
  1. ভীষণ খারাপ অবস্থা
  2. সম্প্রতি
  3. প্রাণ ফিয়ে পাওয়া
  4. হায় হুতাশ করা
সঠিক উত্তর:
সম্প্রতি
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রতি
ব্যাখ্যা
• 'হালফিল' শব্দের অর্থ- সম্প্রতি।
• এটি একটি আরবি শব্দ।

সম্প্রতি এর সমার্থক শব্দ:
- হাল,
- ইদানীং,
- আজকাল,
- এখন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৪৬১.
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
  1. সাংঘাতিক ঘটনা
  2. দুর্নাম রটনা
  3. লুকোচুরি
  4. প্রচারণা
সঠিক উত্তর:
লুকোচুরি
উত্তর
সঠিক উত্তর:
লুকোচুরি
ব্যাখ্যা
• ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
• ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
• ‘তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪৬২.
‘ভুখা’ শব্দের অর্থ— 
  1. ভূমিকা
  2. ক্ষুধার্ত
  3. অলঙ্কার
  4. উপহার
সঠিক উত্তর:
ক্ষুধার্ত
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুধার্ত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত

অন্যদিকে,
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- আভাষ শব্দের অর্থ - ভূমিকা বা আলাপ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘ললনা’ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' - সূর্য।
- 'বিবর' - গহ্বর। 
- চূড়া' - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- 'সলিল' - 'জল'।
- 'খগ'- পাখি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,৪৬৩.
'Civil code' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দেওয়ানি সংহিতা
  2. দেওয়ানি আদালত
  3. দেওয়ানি মামলা
  4. আইন অমান্য
সঠিক উত্তর:
দেওয়ানি সংহিতা
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানি সংহিতা
ব্যাখ্যা
• 'Civil code' এর বাংলা পরিভাষা - দেওয়ানি সংহিতা

অন্যদিকে,
- 'Civil court' এর বাংলা পরিভাষা - দেওয়ানি আদালত।
- 'Civil action' এর বাংলা পরিভাষা - দেওয়ানি মামলা।
- 'Civil disobedience' এর বাংলা পরিভাষা - আইন অমান্য।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,৪৬৪.
'এতটুকু পড়তেই যেন মনের অর্গল খুলে গেল' এখানে 'অর্গল' কী অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে?
  1. খিল
  2. রাগ
  3. গালি
  4. বাসনা
সঠিক উত্তর:
খিল
উত্তর
সঠিক উত্তর:
খিল
ব্যাখ্যা
• অর্গল (বিশেষ্য): 
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
- খিল; দরজার হুড়কা (এতটুকু পড়তেই যেন মনের অর্গল খুলে গেল-কাজী নজরুল ইসলাম)।
- প্রতিবন্ধক; বাধা; অন্তরায়।

সূত্র: অভিগম্য অভিধান। 
৬,৪৬৫.
‘কনক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সাদা
  2. সুন্দর
  3. কালো
  4. সোনা
সঠিক উত্তর:
সোনা
উত্তর
সঠিক উত্তর:
সোনা
ব্যাখ্যা
• ‘কনক’ শব্দের সমার্থক শব্দ - সোনা

• 'সোনা' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- স্বর্ণ, সুবর্ণ, কাঞ্চন, হিরণ, হিরণ্য, হেম।

অন্যদিকে,
• ‘সাদা’ শব্দের প্রতিশব্দ:
- সিত, শ্বেত, শুক্ল, সফেদ, শুভ্র, অরঞ্জিত, ধবল, নির্মল, শুচি।

• ‘সুন্দর’ শব্দের প্রতিশব্দ:
- মনোরম, মনোহর, শোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য।

• ‘কালো’ শব্দের প্রতিশব্দ:
- শ্যাম, অসিত, শ্যামল, কৃষ্ণবর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৪৬৬.
'Ebbullition' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) গ্রহণ
  2. খ) স্ফোটন
  3. গ) প্রবর্তন
  4. ঘ) উদ্‌ঘাটন
সঠিক উত্তর:
খ) স্ফোটন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ফোটন
ব্যাখ্যা
'Ebbullition' শব্দের বাংলা পরিভাষা- 'স্ফোটন' 
'Eclipse' শব্দের বাংলা পরিভাষা - 'গ্রহণ' 
'Enforcement'  শব্দের বাংলা পরিভাষা- 'প্রবর্তন' 
'Exposure'  শব্দের বাংলা পরিভাষা- 'উদ্‌ঘাটন' 


[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
৬,৪৬৭.
'প্রলম্বন' শব্দের অর্থ কী?
  1. বৃক্ষের শাখা
  2. পদ্ম
  3. জ্যোৎস্না
  4. জলকণা
সঠিক উত্তর:
বৃক্ষের শাখা
উত্তর
সঠিক উত্তর:
বৃক্ষের শাখা
ব্যাখ্যা

• 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা

অন্যদিকে,
'কমুদ' শব্দের অর্থ - পদ্ম।
'কৌমুদী' শব্দের অর্থ - জ্যোৎস্না।
'শীকর' শব্দের অর্থ - জলকণা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৪৬৮.
Q 1-4: শব্দের অর্থ নির্ণয় করুন:
নিনাদ
  1. শব্দ
  2. যুদ্ধ
  3. বিপদ
  4. জটিল
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
শব্দ
উত্তর
সঠিক উত্তর:
শব্দ
ব্যাখ্যা
• "নিনাদ" শব্দের অর্থ - শব্দ, উচ্চ-ধ্বনি, গর্জন।

অন্যদিকে,
'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:
- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।

"বিপদ" শব্দের সমার্থক শব্দ:
- আপদ বিপত্তি, দুদর্শা, দুরবস্থা।

"জটিল" শব্দের সমার্থক শব্দ:
- গোলমেলে, দুর্বোধ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
৬,৪৬৯.
“এক বনে দুই বাঘ” বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. প্রবল প্রতিদ্বন্দ্বী
  2. অমিতব্যয়ী
  3. দুই দিকেই বিপদ
  4. একই দলভুক্ত
সঠিক উত্তর:
প্রবল প্রতিদ্বন্দ্বী
উত্তর
সঠিক উত্তর:
প্রবল প্রতিদ্বন্দ্বী
ব্যাখ্যা

• “এক বনে দুই বাঘ” প্রবাদটি এমন পরিস্থিতি বোঝায়- যেখানে একই জায়গায় বা ক্ষেত্রে দুইজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়।
- মূল অর্থ হলো শক্তি বা ক্ষমতার সমান প্রতিদ্বন্দ্বী।
- এক বনে দুই বাঘ = (প্রবল প্রতিদ্বন্দ্বী)।
------------------- 
অন্যদিকে, 
- অহিনকুল-সম্বন্ধ = ভীষণ শত্রুতা। 
- এক ক্ষুরে মাথা মুড়ানো = একই দলভুক্ত। 
- আদায় কাঁচকলায় = ঘোর শত্রুতা।  
-----------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা-
ইঁদুর কপালে = (নিতান্ত মন্দভাগ্য), 
ইঁচড়ে পাকা = (অকালপক্ব),
 ইলশে গুঁড়ি = (গুড়ি গুড়ি বৃষ্টি),
 ইতর বিশেষ = (পার্থক্য),
 উত্তম মধ্যম = (প্রহার),
 উড়নচন্ডী = (অমিতব্যয়ী),
 উভয় সংকট = (দুই দিকেই বিপদ),
 উলু বনে মুক্ত ছড়ানো = (অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান),
 উড়ো চিঠি = (বেনামি পত্র),
 উড়ে এসে জুড়ে বসা = (অনধিকারীর অধিকার),
 উজানে কৈ = (সহজলভ্য),
 উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = (একের দোষ অন্যের ঘাড়ে চাপানো),
 ঊনপাঁজুড়ে = (অপদার্থ),
 ঊনপঞ্চাশ বায়ু = (পাগলামি),
 এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই স্বভাবের),
 এক চোখা = (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট),
 এক মাঘে শীত যায় না = (বিপদ এক বারই আসে না, বার বার আসে),
 এলোপাতাড়ি = (বিশৃঙ্খলা),
 এসপার ওসপার = (মীমাংসা),
 একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৬,৪৭০.
'নিয়ত' শব্দের বিপরীত শব্দ -
  1. নিরন্তর
  2. বিরত
  3. ক্রমাগত
  4. বিরক্ত
সঠিক উত্তর:
বিরত
উত্তর
সঠিক উত্তর:
বিরত
ব্যাখ্যা
• 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ - বিরত

উল্লেখ্য,
'নিয়ত' শব্দের অর্থ - ক্রমাগত, নিরন্তর, নিত্য।

অন্যদিকে,
অনুরক্ত - বিরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪৭১.
'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ -
  1. বিরত
  2. অগ্রাহ্য
  3. বর্জন
  4. বিরক্ত
সঠিক উত্তর:
বিরক্ত
উত্তর
সঠিক উত্তর:
বিরক্ত
ব্যাখ্যা

• 'অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ - বিরক্ত। 

অন্যদিকে,
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন।
- ‘গ্রাহ্য‘ শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'নিয়ত' শব্দের বিপরীত শব্দ - বিরত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৪৭২.
'বাঘের চামড়া' এর বাক্য সংকোচন কোনটি?
  1. করভ
  2. নির্মোক
  3. কৃত্তি
  4. অজিন
সঠিক উত্তর:
কৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
কৃত্তি
ব্যাখ্যা

• কয়েকটি বাক্য সংকোচনঃ
- বাঘের চামড়াঃ কৃত্তি।
- সাপের খোলসঃ নির্মোক, কুঞ্চক
- হরিণের চর্ম/ চামড়াঃ অজিন।
- হরিণের চামড়ার আসনঃ অজিনাসন।
- হাতির শাবকঃ করভ।
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,৪৭৩.
‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) জলধি
  2. খ) অবনি
  3. গ) অম্বু
  4. ঘ) আকাশ
সঠিক উত্তর:
ঘ) আকাশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আকাশ
ব্যাখ্যা
•  ‘অভ্র’ আকাশ এর সমার্থক শব্দ।

• 'আকাশ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, খ, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমন্ডল, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
-  অম্বু' শব্দের সমার্থক শব্দ: পানি, জল, নীর, সলিল, পানি, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।  
- 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ: জলধি, সাগর, সিন্ধু সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
- 'পৃথিবী' শব্দের সমার্থক- অবনি, জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধনরা, ধরণী, ধরিত্রী, ভূ, মহী, মেদিনী, মর্ত্য, বসুধা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. সৌমিত্র শেখর।
৬,৪৭৪.
'সন্তর্পণ' শব্দের অর্থ কী?
  1. কাপড়ের টুকরা
  2. তৃপ্তিদায়ক
  3. চিত্রিতকরণ
  4. ছিদ্র
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
তৃপ্তিদায়ক
উত্তর
সঠিক উত্তর:
তৃপ্তিদায়ক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'সন্তর্পণ' শব্দের অর্থ:
- (বিশেষ্য) সম্যক তৃপ্তিদান; সন্তুষ্টকরণ। 
- (বিশেষণ) তুষ্টিপ্রদ; তৃপ্তিদায়ক।

অন্যদিকে,
• 'পটি' শব্দের অর্থ- কাপড়ের টুকরা।
• 'রঙ্গন' শব্দের অর্থ - চিত্রিতকরণ। 
• রন্দ্র' শব্দের অর্থ- ছিদ্র।

উৎস: সংসদ বাংলা অভিধান, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৪৭৫.
'পটল তোলা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ঘুষ গ্রহণ
  2. টিপ্পনি কাটা
  3. মারা যাওয়া
  4. অতিরিক্ত চালবাজি
সঠিক উত্তর:
মারা যাওয়া
উত্তর
সঠিক উত্তর:
মারা যাওয়া
ব্যাখ্যা
• 'পটল তোলা' বাগ্‌ধারার অর্থ -  মারা যাওয়া। 

অন্যদিকে, 
• বাঁ হাতের ব্যাপার - ঘুষ গ্রহণ। 
• ফপর দালালি - অতিরিক্ত চালবাজি। 
• ফোড়ন দেওয়া - টিপ্পনি কাটা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৬,৪৭৬.
'উপকার করার ইচ্ছা' এর এক কথায় কী হবে?
  1. ক) উপচিকীর্ষা
  2. খ) কৃতজ্ঞ
  3. গ) প্রত্যুপকার
  4. ঘ) জিঘৃক্ষা
সঠিক উত্তর:
ক) উপচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) উপচিকীর্ষা
ব্যাখ্যা
'উপকার করার ইচ্ছা' এর এক কথায়- 'উপচিকীর্ষা'

তাছাড়া,
'উপকারীর উপয়াক্র স্বীকার করে যে এর এক কথায়- কৃতজ্ঞ 
উপকারের বদলে উপকার এর এক কথায়- প্রত্যুপকার 
গ্রহয়াণ করার ইচ্ছা এর এক কথায়- 'জিঘৃক্ষা' 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
৬,৪৭৭.
‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?
  1. উগ্র
  2. মৃদু
  3. শান্ত
  4. সুশীল
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা

• ‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক উগ্র।
- ‘সৌম্য’ বলতে বোঝায় নম্র, শান্ত বা মনোরম স্বভাব; 
- বিপরীতে ‘উগ্র’ মানে রূঢ় বা কর্কশ আচরণ, আর ‘করাল’ শব্দটি ভীতিজনক বা ভয়ংকর কিছু বোঝায়।

অন্যদিকে,
- মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রবল বা কঠিন বা রুক্ষ।
- শান্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অশান্ত এবং গতিশীল
- সুশীল শব্দের বিপরীতার্থক শব্দ হলো দুর্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৬,৪৭৮.
'শশক' এর সমার্থক শব্দ কোনটি?
  1. হাতি
  2. সিংহ
  3. সাপ
  4. খরগোশ
সঠিক উত্তর:
খরগোশ
উত্তর
সঠিক উত্তর:
খরগোশ
ব্যাখ্যা
• শশক (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- খরগোশ। 

অন্যদিকে, 
• 'হাতি' শব্দের সমার্থক শব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল ইত্যাদি।

• 'সিংহ' শব্দের সমার্থক শব্দ: কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ ইত্যাদি।

• 'সাপ' শব্দের সমার্থক শব্দ: ফণী, সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪৭৯.
এক কথায় প্রকাশ করুন ’ইহলোক বিষয়ক’-
  1. ইতিহাসবেত্তা
  2. ঐহিক
  3. ঐতিহাসিক
  4. প্রসার
সঠিক উত্তর:
ঐহিক
উত্তর
সঠিক উত্তর:
ঐহিক
ব্যাখ্যা
• ’ইহলোক বিষয়ক’ এর এককথায় প্রকাশ  = ঐহিক।

অন্যদিকে,
- ইতিহাস রচনা করেন যিনি’=ঐতিহাসিক।।
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি= ইতিহাসবেত্তা।
- ইতস্তত ভ্রমণ = প্রসার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৪৮০.
Fomentation এর পরিভাষা কোনটি?
  1. ক) গাঁজানো
  2. খ) নষ্ট করা
  3. গ) উদ্দীপক
  4. ঘ) ফেনা তৈরি করা
সঠিক উত্তর:
গ) উদ্দীপক
উত্তর
সঠিক উত্তর:
গ) উদ্দীপক
ব্যাখ্যা
Fomentation: (noun)
[uncountable noun] সেক; উদ্দীপক; উত্তেজনা;
[countable noun] ইন্ধন।
Fermentation: (noun)
উত্তেজনা ও অস্থিরতা; গাঁজানো।
উৎসঃ বাংলা একাডেমি ডিকশনারী।
৬,৪৮১.
‘অতল’ শব্দের সমার্থক শব্দ -
  1. সন্ধান
  2. খোঁজ
  3. আকর্ষণ
  4. অগাধ
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
অগাধ
উত্তর
সঠিক উত্তর:
অগাধ
ব্যাখ্যা
• ‘অতল’ শব্দের সমার্থক শব্দ - অগাধ।
 
• ‘অতল’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- নিবিড়, গভীর, গহন, প্রগাঢ়।
 
অন্যদিকে,
• ‘সন্ধান’ শব্দের প্রতিশব্দ:
- সংবাদ, বার্তা, তথ্য, সমাচার, বিবরণ, খবর, বৃত্তান্ত, খোঁজখবর।
 
• ‘খোঁজ’ শব্দের প্রতিশব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ। 
 
• ‘আকর্ষণ’ শব্দের প্রতিশব্দ:
- টান, প্রবণতা, ঝোঁক।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৪৮২.
‘সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত’- এক কথায় বলে-
  1. কোজাগর
  2. ব্রাহ্মমুহূর্ত
  3. সাবন
  4. সংক্রান্তি
সঠিক উত্তর:
সাবন
উত্তর
সঠিক উত্তর:
সাবন
ব্যাখ্যা
• ‘সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত’ এক কথায় বলে - সাবন।

অন্যদিকে,
• ‘আশ্বিনমাসের পূর্ণিমা তিথি’ এক কথায় বলে - কোজাগর।
• ‘মাসের শেষ দিন’ এক কথায় বলে - সংক্রান্তি।
• ‘সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল’ এক কথায় বলে - ব্রাহ্মমুহূর্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৪৮৩.
'গরু' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ধেনু
  2. খ) সুত
  3. গ) তনয়
  4. ঘ) নন্দন
সঠিক উত্তর:
ক) ধেনু
উত্তর
সঠিক উত্তর:
ক) ধেনু
ব্যাখ্যা
সুত শব্দটির সমার্থক শব্দ হলো ছেলে, তনয়, নন্দন ইত্যাদি। ধেনু শব্দটির সমার্থক শব্দ হলো গো, গাভী, গরু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬,৪৮৪.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. ক) কুপন
  2. খ) আলপিন
  3. গ) ইস্কাপন
  4. ঘ) নমুনা
সঠিক উত্তর:
খ) আলপিন
উত্তর
সঠিক উত্তর:
খ) আলপিন
ব্যাখ্যা

পর্তুগিজ শব্দ: আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, তােয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা, পেরেক, ক্ৰশ, পরাত (বৃহৎ থালা), নােনা, যিশু, বেহালা, পেঁপে, পাচার, পেয়ারা, বােতাম, আলমারি, মিস্ত্রি, গামলা, ফিতা, সেমিজ, কামিজ, গির্জা, চাবি, পাদ্রি, আনারস, টুপি, বােমা, কেরানি, কামরা, আতা, তামাক, ইস্পাত, আয়া, আচার, পিস্তল, বেহালা, মাস্তুল, মাইরি, গুদাম ইত্যাদি।

অন্যদিকে,
কুপন ফরাসি শব্দ;
ইস্কাপন ওয়লন্দাজ শব্দ
নমুনা ফারসি শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৪৮৫.
'তুরগ' কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) ঘোড়া
  2. খ) অবকাশ
  3. গ) অতিথি
  4. ঘ) আগুন
সঠিক উত্তর:
ক) ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘোড়া
ব্যাখ্যা
• 'ঘোড়া' শব্দের প্রতিশব্দ: ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

অন্যান্য অপশনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশব্দ:

• 'অতিথি' শব্দের প্রতিশব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম ।

• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

• 'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
৬,৪৮৬.
'হস্তী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. গজ
  2. করী
  3. দ্বিপ
  4. কেশরী
সঠিক উত্তর:
কেশরী
উত্তর
সঠিক উত্তর:
কেশরী
ব্যাখ্যা
হাতি শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল ইত্যাদি।

সিংহ শব্দের সমার্থক শব্দ:
কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,৪৮৭.
'Erosion' শব্দের পারিভাষিক শব্দ -
  1. মুছে ফেলা
  2. ক্ষয়
  3. ত্রুটি
  4. সদৃশ
সঠিক উত্তর:
ক্ষয়
উত্তর
সঠিক উত্তর:
ক্ষয়
ব্যাখ্যা
'Erosion' শব্দের পারিভাষিক শব্দ - ক্ষয়। 

অন্যদিকে,
'Erase' শব্দের পারিভাষিক শব্দ - মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। 
'Error' শব্দের পারিভাষিক শব্দ - ত্রুটি, ভ্রান্তি, ভুল। 
'Equi' শব্দের পারিভাষিক শব্দ - সদৃশ, সম। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,৪৮৮.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ -
  1. স্রোতস্বিনী
  2. অনল
  3. অর্ণব
  4. তটিনী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অর্ণব
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে,
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,৪৮৯.
'বাতাস' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সমীর
  2. ইন্দু
  3. অনল
  4. পাবক 
সঠিক উত্তর:
সমীর
উত্তর
সঠিক উত্তর:
সমীর
ব্যাখ্যা

• 'বাতাস' এর সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি।

অন্যদিকে, 
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ- অনল, পাবক। 
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- ইন্দু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৬,৪৯০.
'যোষিৎ' শব্দের অর্থ কী?
  1. বন্ধু
  2. সখা
  3. পুরুষ
  4. নারী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নারী
উত্তর
সঠিক উত্তর:
নারী
ব্যাখ্যা
• 'যোষিৎ' শব্দের অর্থ - নারী, পত্নী।

অন্যদিকে,
- 'বন্ধু' শব্দের অর্থ - সখা, সুহৃদ, হিতৈষী ব্যক্তি, প্রণয়, প্রিয়জন।
- 'পুরুষ' শব্দের অর্থ - ঈশ্বর পরমেশ্বর, আত্মা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৪৯১.
'আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য' এর এক কথায় প্রকাশ -
  1. অতলস্পর্শী
  2. ক্রন্দসী
  3. আমশি
  4. রোদসী
সঠিক উত্তর:
ক্রন্দসী
উত্তর
সঠিক উত্তর:
ক্রন্দসী
ব্যাখ্যা
• 'আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য' এর এক কথায় প্রকাশ - ক্রন্দসী

অন্যদিকে,
- 'রোদে শুকানো আম' এর এক কথায় প্রকাশ - আমশি।
- 'তলদেশ স্পর্শ করা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অতলস্পর্শ।
- 'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ - রোদসী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৪৯২.
নিচের কোনটি 'শৃঙ্গী' শব্দের সমার্থক?
  1. ক) বিহঙ্গম
  2. খ) গিরি
  3. গ) নির্ঝরিনী
  4. ঘ) লহরী
সঠিক উত্তর:
খ) গিরি
উত্তর
সঠিক উত্তর:
খ) গিরি
ব্যাখ্যা

শৃঙ্গী (বিশেষণ) - শৃঙ্গবিশিষ্ট; শৃঙ্গযুক্ত; পর্বত; অদ্রি; অচল; বৃক্ষ; গাছ।
গিরি (বিশেষ্য) - পর্বত; পাহাড়।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৬,৪৯৩.
'চোখের বালি' বাগ্‌ধারার অর্থ -
  1. নষ্ট করা
  2. সস্তা দর
  3. লজ্জা
  4. চক্ষুশূল
সঠিক উত্তর:
চক্ষুশূল
উত্তর
সঠিক উত্তর:
চক্ষুশূল
ব্যাখ্যা
• 'চোখের বালি' বাগ্‌ধারার অর্থ - চক্ষুশূল

অন্যদিকে,
- 'চোখের পর্দা' বাগ্‌ধারার অর্থ - লজ্জা।
- 'ছকড়া নকড়া' বাগ্‌ধারার অর্থ - সস্তা দর।
- 'ছিনিমিনি' বাগ্‌ধারার অর্থ - নষ্ট করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬,৪৯৪.
'ফুঙ্গি' শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
  1. ক) তাঁত জাতীয় এক ধরনের পোশাক
  2. খ) গামছা
  3. গ) বৌদ্ধ সন্ন্যাসী
  4. ঘ) লুঙ্গি
সঠিক উত্তর:
গ) বৌদ্ধ সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
গ) বৌদ্ধ সন্ন্যাসী
ব্যাখ্যা
ফুঙ্গি শব্দটি বার্মিজ ভাষা থেকে আগত শব্দ।
- এর অর্থ হলো বৌদ্ধ সন্ন্যাসী

অন্যদিকে,
লুঙ্গি শব্দটি ফারসি ভাষা থেকে আগত শব্দ।
- এর অর্থ হলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্যবহার্য নিম্নাঙ্গের পোশাক, তহবন, থামি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৪৯৫.
নিচের কোনটি 'মনীষা' শব্দের সমার্থক?
  1. আশা
  2. সুন্দর
  3. প্রজ্ঞা
  4. দয়ালু
সঠিক উত্তর:
প্রজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
প্রজ্ঞা
ব্যাখ্যা
• 'মনীষা' শব্দের সমার্থক: 'প্রজ্ঞা'। 
-------------------- 
'মনীষা' শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো:
- বিচক্ষণ,
- প্রাজ্ঞ, 
- বিবেকশীল,
- জ্ঞানী, 
- পন্ডিতা, 
- দক্ষ, 
- বুদ্ধিমানী, 
- বিজ্ঞ, 
- সজ্ঞানী,
- বুদ্ধিশালী, 
- বুদ্ধিজীবী। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ। 
৬,৪৯৬.
‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কানন
  2. বিপিন
  3. কুঞ্জ
  4. মহীরুহ
সঠিক উত্তর:
মহীরুহ
উত্তর
সঠিক উত্তর:
মহীরুহ
ব্যাখ্যা
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,৪৯৭.
"নিতান্ত অলস" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. তামার বিষ
  2. খয়ের খাঁ
  3. গোঁফ খেজুরে
  4. ইঁদুর কপালে
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
উত্তর
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
ব্যাখ্যা

• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - নিতান্ত অলস

অন্যদিকে,
তামার বিষ - অর্থের কুপ্রভাব।
খয়ের খাঁ - চাটুকার।
ইঁদুর কপালে - মন্দভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৪৯৮.
'Typography' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. মুদ্রাক্ষরবিদ্যা
  2. মুদ্রণপ্রমাদ
  3. মুদ্রাক্ষরিক
  4. মুদ্রাক্ষর
সঠিক উত্তর:
মুদ্রাক্ষরবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
মুদ্রাক্ষরবিদ্যা
ব্যাখ্যা

• 'Typography' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রাক্ষরবিদ্যা। 

অন্যদিকে, 
------------------
• 'Typographical mistake' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রণপ্রমাদ। 
• 'Typist' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রাক্ষরিক। 
• 'Type' এর বাংলা পারিভাষিক শব্দ- মুদ্রাক্ষর। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 

৬,৪৯৯.
'নৈমিত্তিক' শব্দের অর্থ-
  1. নিয়মিত
  2. আপনজন
  3. বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠেয়
  4. তথ্য
সঠিক উত্তর:
বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠেয়
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠেয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'নৈমিত্তিক' শব্দের অর্থ- 'বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠেয়'।

• 'নৈমিত্তিক' (বিশেষণ):
- প্রকৃতি- প্রত্যয়: নিমিত্ত + ইক।
- অর্থ: নিয়মিত ঘতে এমন, বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠেয়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৫০০.
'কুন্তল' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. চুল
  2. কবুতর
  3. কোমর
  4. মুকুল
সঠিক উত্তর:
চুল
উত্তর
সঠিক উত্তর:
চুল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কুন্তল' শব্দের অর্থ: নারীর কেশ, চুল।

• 'চুল' এর সমার্থক শব্দ:
- কেশ,
- অলক,
- কুন্তল,
- চিকুর,
- শিরোজ,
- শিরসিজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।