বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬৪ / ৮১ · ৬,৩০১৬,৪০০ / ৮,১৭১

৬,৩০১.
'শেষ সম্বল' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. হাত-ভারি
  2. হাত পাকানো
  3. হাতের পাঁচ
  4. হাড় হাভাতে
সঠিক উত্তর:
হাতের পাঁচ
উত্তর
সঠিক উত্তর:
হাতের পাঁচ
ব্যাখ্যা
• ‘হাতের পাঁচ’ বাগ্‌ধারার অর্থ - শেষ সম্বল।

আরও কিছু বাগ্‌ধারা হলো:
- ‘হাতটান’ বাগ্‌ধারার অর্থ - চুরির অভ্যাস।
- 'হাড় হাভাতে' বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।
- 'হাল ছাড়া'  বাগ্‌ধারার অর্থ - হতাশ হওয়া।
- 'হাত পাকানো' বাগ্‌ধারার অর্থ - দক্ষতা।
- 'হাত-ভারি' বাগ্‌ধারার অর্থ - কৃপণ।
- ‘হাতে খড়ি’ বাগ্‌ধারার অর্থ - শিক্ষার সূচনা।
- ‘হাতের লক্ষী পায়ে ঠেলা’ বাগ্‌ধারার অর্থ - সুযোগ নষ্ট করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৬,৩০২.
'ঘৃতার্চি' শব্দের অর্থ হলো- 
  1. ক) বৃক্ষ
  2. খ) ঘৃণ্য
  3. গ) অগ্নি
  4. ঘ) অশ্ব
সঠিক উত্তর:
গ) অগ্নি
উত্তর
সঠিক উত্তর:
গ) অগ্নি
ব্যাখ্যা
'ঘৃতার্চি(বিশেষ্য)' শব্দের অর্থ হলো- অগ্নি 
এটি সংস্কৃত ভাষার শব্দ।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬,৩০৩.
'বন' শব্দের সমার্থক শব্দ - 
  1. বিপিন
  2. পঙ্কজ
  3. রাজীব
  4. পাদপ
সঠিক উত্তর:
বিপিন
উত্তর
সঠিক উত্তর:
বিপিন
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৩০৪.
'Deadlock' এর বাংলা পরিভাষা-
  1. শালীনতা
  2. অচলাবস্থা
  3. সতর্কতামূলক ব্যবস্থা
  4. বিরুদ্ধাচরণ
সঠিক উত্তর:
অচলাবস্থা
উত্তর
সঠিক উত্তর:
অচলাবস্থা
ব্যাখ্যা
• 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 

অন্যদিকে, 
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Anticipatory measure' এর বাংলা পরিভাষা- সতর্কতামূলক ব্যবস্থা। 
• 'Antagonism' এর বাংলা পরিভাষা- বিরুদ্ধাচরণ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,৩০৫.
নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক?
  1. ক) অহি, উরগ, কুরঙ্গ
  2. খ) গজ , দ্বিপ, পিল
  3. গ) মৃগ , কুরঙ্গ, রদী
  4. ঘ) পন্নগ, কুণ্ডলী, সারঙ্গ
সঠিক উত্তর:
খ) গজ , দ্বিপ, পিল
উত্তর
সঠিক উত্তর:
খ) গজ , দ্বিপ, পিল
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী ইত্যাদি। 
'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল, রদী, মাকলা ইত্যাদি। 
'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন, কুড়ঙ্গম। 

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩০৬.
‘যা আঘাত পায় নি’ এক কথায় বলে-
  1. অনাহুত
  2. অনাহূত
  3. অনাহত
  4. অনাহতো
  5. নয়হত
সঠিক উত্তর:
অনাহত
উত্তর
সঠিক উত্তর:
অনাহত
ব্যাখ্যা
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।

অন্যদিকে,
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• অনাহূত শব্দের অর্থ - অনিমন্ত্রিত, রবাহূত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস:বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩০৭.
'Orion' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) নিরবিচ্ছিন্ন
  2. খ) কালপুরুষ
  3. গ) উৎপত্তি
  4. ঘ) চূড়া
সঠিক উত্তর:
খ) কালপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
খ) কালপুরুষ
ব্যাখ্যা
• Orion শব্দের বাংলা পরিভাষা = কালপুরুষ

• গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ-
Symbol = চিহ্ন, প্রতীক
Quota = যথাংশ
Scale = মাপনী, স্কেল,
Theory = তত্ত্ব, সিদ্ধান্ত, বাদ, মত; সূত্র। 
tax = কর
terminology = পরিভাষা, পারিভাষিক শব্দ।
trial = পরখ, পরীক্ষা, বিচার। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৬,৩০৮.
'Intelligentsia' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) বুদ্ধি-পরীক্ষা
  2. খ) বুদ্ধিবাদী
  3. গ) বুদ্ধিবাদ
  4. ঘ) বুদ্ধিজীবী সমাজ
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধিজীবী সমাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধিজীবী সমাজ
ব্যাখ্যা
'Intelligentsia' এর সঠিক পারিভাষিক শব্দ - বুদ্ধিজীবী সমাজ/বুদ্ধিবাদী সমাজ।
Intellectual - বুদ্ধিবাদী।
Intellectualism - বুদ্ধিবাদ। 
Intelligence test - বুদ্ধি-পরীক্ষা। 

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৬,৩০৯.
কোন শব্দযুগলটি সঠিক বিপরীতার্থক নয়?
  1. বিন্দু - রাশি
  2. তস্কর - লস্কর
  3. কৃপণ - বদান্য  
  4. দার - স্বামী
সঠিক উত্তর:
তস্কর - লস্কর
উত্তর
সঠিক উত্তর:
তস্কর - লস্কর
ব্যাখ্যা
• তস্কর - লস্কর শব্দযুগলটি সঠিক বিপরীতার্থক নয়। 
- 'তস্কর' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে- সাধু।
- তস্কর শব্দের অর্থ- (বিশেষ্য) চোর; অপহরণকারী। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ - সংকুচিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - অসংযত।
- ‘শ্লথ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ত্বরিত।
- 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
- 'আদান' এর বিপরীতার্থক শব্দ - প্রদান।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩১০.
'ফোয়ারা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মেঘ
  2. ঝরনা
  3. সমুদ্র
  4. নদী
সঠিক উত্তর:
ঝরনা
উত্তর
সঠিক উত্তর:
ঝরনা
ব্যাখ্যা
• ঝরনা,
অর্থ:
- পতনশীল জলধারা,
- নির্ঝর।
- ফোয়ারা (সোনালি হাসির ঝরনা তোমার ওষ্ঠাধরে। বিষ্ণু)।

• 'ঝরনা' শব্দের সমার্থক শব্দ: ফোয়ারা; নির্ঝর; পতনশীল জলধারা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম অভিধান।
৬,৩১১.
কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক?
  1. ক) ভুজঙ্গ
  2. খ) উরগ
  3. গ) বারীশ
  4. ঘ) বায়ুভুক
সঠিক উত্তর:
গ) বারীশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বারীশ
ব্যাখ্যা
- 'বারীশ' সমুদ্র শব্দের সমার্থক।

• 'সমুদ্র' শব্দের কয়েকটি সমার্থক:
- সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, জলধর, তোয়নিধি, পয়োনিধি ইত্যাদি।

অন্যান্য অপশন:
• 'সর্প' শব্দের কয়েকটি সমার্থক:
- বায়ুভুক, সাপ, ফণী, ভুজঙ্গ, ভুজগ, অহি, পন্নগ, নাগ, উরগ, আশীবিষ, বিষধর, ফণাধর ইত্যাদি।

উৎস:
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২/ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬,৩১২.
‘যিনি নৌকা চালান’-এক কথায় প্রকাশ কি?
  1. তাঁতি
  2. জেলে
  3. রাখাল
  4. মাঝি
সঠিক উত্তর:
মাঝি
উত্তর
সঠিক উত্তর:
মাঝি
ব্যাখ্যা
• ‘যিনি নৌকা চালান’ এর এক কথায় প্রকাশ - মাঝি

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর এককথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩১৩.
"অরুণ প্রাতের তরুণ-দল" - এখানে 'অরুণ' শব্দের অর্থ কী?
  1. সকাল
  2. ভোর
  3. নবোদিত সূর্য
  4. কুয়াশা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নবোদিত সূর্য
উত্তর
সঠিক উত্তর:
নবোদিত সূর্য
ব্যাখ্যা
• "অরুণ প্রাতের তরুণ-দল"- 
এখানে,
"অরুণ" অর্থ - নবোদিত সূর্য, যা প্রভাত বা সূর্যোদয়ের সময়ের সূর্যকে বোঝায়।

• 'অরুণ' শব্দটির কিছু সমার্থক শব্দ:
- আরক্ত, রক্তিম, লাল, প্রভাতরবি, প্রভাতসূর্য ইত্যাদি।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩১৪.
'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আদিত্য
  2. মার্তণ্ড
  3. কৃশানু
  4. দিবাকর
সঠিক উত্তর:
কৃশানু
উত্তর
সঠিক উত্তর:
কৃশানু
ব্যাখ্যা

'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৩১৫.
সঠিক বিপরীত শব্দগুচ্ছ-  
  1. আবাহন = অবগাহন
  2. আবির্ভূত = অনাহূত
  3. আরোহণ = নির্গমন
  4. আবির্ভাব = তিরোভাব
সঠিক উত্তর:
আবির্ভাব = তিরোভাব
উত্তর
সঠিক উত্তর:
আবির্ভাব = তিরোভাব
ব্যাখ্যা

• বিপরীত শব্দ: 
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।

- সঠিক বিপরীত শব্দগুচ্ছ- আবির্ভাব = তিরোভাব। 
- আবির্ভাব: কোনো কিছুর প্রকাশ, উদয় বা শুরু হওয়া।
- তিরোভাব: অন্তর্ধান বা অদৃশ্য হয়ে যাওয়া।
------------------------------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ-
- জঙ্গম — স্থাবর;
- অনুসন্ধান — উপেক্ষা;
- কৃপণ — বদান্য;
- বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বর্তিত;
- বীর — ভীরু;
- সংশয় — প্রত্যয়;
- সরু — মোটা;
- উর্বর — ঊষর / অনুর্বর; 
- আবাহন — বিসর্জন;
- কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক;
- আকস্মিক — চিরন্তন;
- চঞ্চল — স্থির / অবিচল / নিশ্চল;
- ক্ষীয়মান — বর্ধমান;
- সৌম্য — উগ্র / করাল;
- কৃশ — স্থূল;
- বিষাদ — আনন্দ / হর্ষ;
- ভূত — ভবিষ্যৎ;
- অনুগ্রহ — নিগ্রহ;
- সরল — কুটিল / জটিল;
- অমৃত — গরল;
- আবির্ভাব — তিরোভাব;
- মুখ্য — গৌণ। 
- আবিষ্কার =  অজ্ঞাত বস্তু;
- আবিল = অনাবিল;
- আবৃত = অনাবৃত/ উন্মুক্ত;
- আমদানি = রপ্তানি;
- আর্দ্র = শুষ্ক;
- আর্য = অনার্য;
- আলস্য = শ্রম;
- আলো = আঁধার; 
--------------------------- 
অন্যদিকে, 
- আবাহন — বিসর্জন। 
- আবির্ভূত = তিরোহিত। 
- আরোহণ = অবরোহণ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ। 

৬,৩১৬.
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক্ষণপ্রভা
  2. সৌদামিনী
  3. চিকুর
  4. বিপিন
সঠিক উত্তর:
বিপিন
উত্তর
সঠিক উত্তর:
বিপিন
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দগুলো হলো:
- বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

অন্যদিকে,
‘বন’ শব্দের সমার্থক শব্দ:
- কান্তার, অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, উপবন, বনানী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,৩১৭.
'Consultant' এর বাংলা পরিভাষা-
  1. ক) ভোক্তা
  2. খ) বাণিজ্য দূত
  3. গ) উপদেষ্টা
  4. ঘ) ঠিকাদার
সঠিক উত্তর:
গ) উপদেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) উপদেষ্টা
ব্যাখ্যা
'Consultant' এর বাংলা পরিভাষা- উপদেষ্টা। 

তাছাড়া,
Consumer -এর বাংলা পরিভাষা- ভোক্তা 
Consul এর বাংলা পরিভাষা- বাণিজ্য দূত 
Contractor এর বাংলা পরিভাষা- ঠিকাদার  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৬,৩১৮.
‘তমসতাড়িনী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. দেবতা
  2. দেহ
  3. দিবস
  4. রাত
সঠিক উত্তর:
দিবস
উত্তর
সঠিক উত্তর:
দিবস
ব্যাখ্যা
• ‘তমসতাড়িনী’ শব্দের প্রতিশব্দ - দিবস

• 'দিবস' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- দিন, দিবা, অহ্ন, দিনমান, অযামিনী।

অন্যদিকে,
• ‘দেবতা’ শব্দের প্রতিশব্দ:
- সুর, দেব, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর, ঈশ্বর।

• ‘দেহ’ শব্দের প্রতিশব্দ:
- শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ, কায়া, কলেবর, কায়।

• ‘রাত’ শব্দের প্রতিশব্দ:
- নিশি, রাত্রি, নিশা, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩১৯.
'Apparatus' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নাকচকরণ
  2. যন্ত্রপাতি
  3. চুক্তি
  4. সঙ্কট
সঠিক উত্তর:
যন্ত্রপাতি
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রপাতি
ব্যাখ্যা
'Apparatus' এর বাংলা পরিভাষা - যন্ত্রপাতি।

অন্যদিকে,
- 'Annulment' এর বাংলা পরিভাষা - নাকচকরণ।
- 'Covenant' এর বাংলা পরিভাষা - চুক্তি।
- 'Crisis' এর বাংলা পরিভাষা - সঙ্কট।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,৩২০.
'উর্মী' শব্দটির অর্থ কী?
  1. ক) তরঙ্গ
  2. খ) গাল
  3. গ) চিবুক
  4. ঘ) কান
সঠিক উত্তর:
ক) তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) তরঙ্গ
ব্যাখ্যা
কল্লোল শব্দেরসমার্থক শব্দ হলো - ঢেউ, তরঙ্গ, উর্মী। কান শব্দের সমার্থক শব্দ হল শ্রবণ, কর্ণ, শ্রুতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬,৩২১.
সঠিক প্রবাদ প্রবচন কোনটি?
  1. ক) বুনো ওল, বাঘা তেঁতুল।
  2. খ) যার লাঠি তার ঘাঁটি।
  3. গ) উনো বনে মুক্তা ছড়ানো।
  4. ঘ) অতি দর্পে অর্ত লঙ্কা।
সঠিক উত্তর:
ক) বুনো ওল, বাঘা তেঁতুল।
উত্তর
সঠিক উত্তর:
ক) বুনো ওল, বাঘা তেঁতুল।
ব্যাখ্যা
• সঠিক প্রবাদ প্রবচন - বুনো ওল, বাঘা তেঁতুল।

অন্যান্য প্রবাদের সঠিক রূপ হলো:
- অতি দর্পে হত লঙ্কা।
- যার লাঠি তার মাটি।
- উলু বনে মুক্তা ছড়ানো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩২২.
কোনটি ভিন্নার্থক শব্দ?
  1. অহি
  2. ভুজঙ্গ
  3. ভুজগ
  4. অরি
সঠিক উত্তর:
অরি
উত্তর
সঠিক উত্তর:
অরি
ব্যাখ্যা
• 'সাপ' এর সমার্থক শব্দ:
- সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, ফণাধর।

অন্যদিকে,
- শত্রু শব্দের সমার্থক শব্দ :অরি, দুশমন, অমিত্র, অবন্ধু, বিরোধী, বৈরী, রিপু, প্রতিপক্ষ, অরাতি।

উৎস : ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।
৬,৩২৩.
'কচড়া' শব্দের অর্থ কী?
  1. মোটা দড়ি
  2. পাতলা সুতো
  3. ছোট বাঁধন
  4. শিকল
সঠিক উত্তর:
মোটা দড়ি
উত্তর
সঠিক উত্তর:
মোটা দড়ি
ব্যাখ্যা
• কচড়া (বিশেষ্য) - 
- দেশি শব্দ।

শব্দের অর্থ - 
- মোটা দড়ি; কাছি; দীর্ঘ দড়া;
- মহুয়া ফল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৩২৪.
”Indigenous”-শব্দের বাংলা পরিভাষা কী?
  1. পরিশ্রমী
  2. স্বদেশী
  3. বুদ্ধিজীবী
  4. সম্পাদনকারী
সঠিক উত্তর:
স্বদেশী
উত্তর
সঠিক উত্তর:
স্বদেশী
ব্যাখ্যা

”Indigenous”-শব্দের বাংলা পরিভাষা- স্বদেশী।

অন্যদিকে,
- Industrious- পরিশ্রমী।
- Intellectual- বুদ্ধিজীবী।
- Executive- সম্পাদনকারী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

৬,৩২৫.
“কুসীদজীবী” - শব্দটি দিয়ে কী বুঝায়?
  1. কৃষিজীবী
  2. সুদখোর
  3. চাকরিজীবী 
  4. দেউলিয়া
সঠিক উত্তর:
সুদখোর
উত্তর
সঠিক উত্তর:
সুদখোর
ব্যাখ্যা

• কুসীদজীবী:
- শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সুদে টাকা ধার দেওয়া যার পেশা (সুদখোর)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩২৬.
‘শত্রু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) রিপু
  2. খ) পারীন্দ্র
  3. গ) ত্রিযামা
  4. ঘ) ফণী
সঠিক উত্তর:
ক) রিপু
উত্তর
সঠিক উত্তর:
ক) রিপু
ব্যাখ্যা
শত্রু, শত্তুর (বিশেষ্য) - অরি; অরাতি; বৈরী; দুশমন; রিপু।
৬,৩২৭.
'সিকতা' শব্দের অর্থ কী?
  1. ক) মুক্তা
  2. খ) কন্যা
  3. গ) বালুকা
  4. ঘ) ঝিনুক
সঠিক উত্তর:
গ) বালুকা
উত্তর
সঠিক উত্তর:
গ) বালুকা
ব্যাখ্যা
সিকতা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √সিচ্‌+অত+আ
অর্থ: 
- বালুকা 
- সমুদ্র সৈকতের বালি 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬,৩২৮.
'অপস্রিয়মাণ' - বলতে কী বোঝায়?
  1. তর্ক দ্বারা স্থির করা যায় না এমন
  2. পুর্বে ঘটেনি এমন
  3. মাপা যায় না এমন
  4. ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন
উত্তর
সঠিক উত্তর:
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন
ব্যাখ্যা

• 'ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ - অপস্রিয়মাণ

অন্যদিকে,
মাপা যায় না এমন - অপ্রমেয়।
পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রতর্ক্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩২৯.
'একাদশে বৃহস্পতি' বাগ্‌ধারাটির অর্থ -
  1. মজা পাওয়া
  2. আনন্দের বিষয়
  3. আশার কথা
  4. সৌভাগ্যের বিষয়
সঠিক উত্তর:
সৌভাগ্যের বিষয়
উত্তর
সঠিক উত্তর:
সৌভাগ্যের বিষয়
ব্যাখ্যা
• 'একাদশে বৃহস্পতি' বাগ্‌ধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
বাক্য: ব্যাবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি।

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• ‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
• ‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
• ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• ‘গোঁফ খেজুরে’ অর্থ- অত্যন্ত অলস।
• ‘গয়ংগচ্ছ’ অর্থ - ঢিলেমি।
                                                          
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩৩০.
'সমীরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পাবক
  2. কুঞ্জ
  3. অনিল
  4. গহন
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা

• 'সমীরণ' শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে অনিল, বায়ু, পবন, বাতাস, হাওয়া, বাত, সমীর, মরুত ইত্যাদি।
• 'অরণ্য' শব্দের প্রতিশব্দ জঙ্গল, কুঞ্জ, গহন, অটবি, বিপিন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৩৩১.
‘তামার বিষ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1.  গভীর আঘাত
  2.  অর্থের কুপ্রভাব
  3. গোপন গুণ
  4. গোপন দোষ
সঠিক উত্তর:
 অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
 অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা

• ‘তামার বিষ’ বাগ্‌ধারাটির অর্থ -  অর্থের কুপ্রভাব।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' - কদাচিৎ
- ‘ডাকাবুকো’ - নির্ভীক।
- ‘পায়া ভারি’ - অহঙ্কার।
- ‘কানকাটা’ - বেহায়া।
- ‘বকধার্মিক’ - ভণ্ড।
- 'ঝিঙেফুল' - আয়ু ফুরিয়ে আসা।
- 'ছাই চাপা আগুন' - গোপন গুণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৩৩২.
'অনুজ্ঞাপত্র' - এর ইংরেজি কি?
  1. Letter of Indication
  2. Letter of instruction
  3. Letter of introduction
  4. Letter of renunciation
  5. Letter of License
সঠিক উত্তর:
Letter of License
উত্তর
সঠিক উত্তর:
Letter of License
ব্যাখ্যা
Letter of License - অনুজ্ঞাপত্র। 
Letter of indication - নিদর্শনপত্র। 
Letter of instruction - নির্দেশপত্র। 
Letter of introduction - পরিচয়পত্র। 
 Letter of renunciation - স্বত্বত্যাগপত্র। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৬,৩৩৩.
‘Stem' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. শব্দশ্লেষ
  2. শব্দবল
  3. শব্দমূল
  4. শব্দক্রম
সঠিক উত্তর:
শব্দমূল
উত্তর
সঠিক উত্তর:
শব্দমূল
ব্যাখ্যা
• ‘Stem' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দমূল।

অন্যদিকে,
• ‘Word order’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দক্রম।
• ‘Word stress’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দবল।
• ‘Pun’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দশ্লেষ।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৬,৩৩৪.
‘সমুদ্র’ - এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) অর্ণব
  2. খ) পারাবার
  3. গ) শোণিত
  4. ঘ) গাভ
সঠিক উত্তর:
গ) শোণিত
উত্তর
সঠিক উত্তর:
গ) শোণিত
ব্যাখ্যা

শোণিত - রক্ত; লোহিত; লহু; রুধির।
সমুদ্র - বরুণ, পাথার, অর্ণব, জলধি, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৬,৩৩৫.
'কপোল' শব্দের অর্থ কী?
  1. পাত্র
  2. তট
  3. গণ্ড
  4. মাশুল
সঠিক উত্তর:
গণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গণ্ড
ব্যাখ্যা

• 'কপোল' শব্দের অর্থ - গাল, গণ্ড

অন্যদিকে,
'ধাম' শব্দের অর্থ - বাসগৃহ, তীর্থ ক্ষেত্র, পাত্র, আধার।
'কূল' শব্দের অর্থ - তীর, তট, সৈকত।
'মূল্য' শব্দের অর্থ - দাম, পারিশ্রমিক, বেতন, ভাড়া, মাশুল

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৩৬.
‘চুল’ এর প্রতিশব্দ নিচের কোনটি?
  1. ক) কবরী
  2. খ) হিমাংশু
  3. গ) তরু
  4. ঘ) শর্বরী
সঠিক উত্তর:
ক) কবরী
উত্তর
সঠিক উত্তর:
ক) কবরী
ব্যাখ্যা
• এখানে ‘চুল’ শব্দের প্রতিশব্দ কবরী
- যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে।

গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ:
- চুল: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।
- চাঁদ : চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
- বৃক্ষ: গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।
- রাত: রজনী, নিশি, নিশা, নিশীত, নিশীথিতী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬,৩৩৭.
'Affirmation' এর বাংলা পরিভাষা-
  1. ফোরাম
  2. জালিয়াতি
  3. শপথগ্রহণ
  4. পূর্বাভাষ
সঠিক উত্তর:
শপথগ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
শপথগ্রহণ
ব্যাখ্যা

• 'Affirmation'এর বাংলা পরিভাষা- 'শপথগ্রহণ'। 

তাছাড়া,
- 'Forum' এর বাংলা পরিভাষা - মঞ্চ/ফোরাম।
- 'Forgery' এর বাংলা পরিভাষা - জালিয়াতি।
- 'Forecast' এর বাংলা পরিভাষা - পূর্বাভাষ।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।  

৬,৩৩৮.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ -
  1. সুধাংশু
  2. সবিতা
  3. পাবক
  4. সর্বশুচি
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ: 
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৩৩৯.
'আশীবিষ' শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ভুজঙ্গ
  2. খ) অহি
  3. গ) ফণী
  4. ঘ) তটীনী
সঠিক উত্তর:
ঘ) তটীনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তটীনী
ব্যাখ্যা
তটিনী শব্দটির সমার্থক শব্দ হলো নদী, স্রোতস্বতী, স্রোতস্বিনী ইত্যাদি। বাকি অপশনগুলো আশীবিষ'র সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬,৩৪০.
'অনেকের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
  1. ক) অন্যতম
  2. খ) অনন্য
  3. গ) একচ্ছত্র
  4. ঘ) অসম
সঠিক উত্তর:
ক) অন্যতম
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্যতম
ব্যাখ্যা

অনেকের মধ্যে একজন - অন্যতম
দুয়ের মধ্যে একটি - অন্যতর


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৪১.
'মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পৃথিবী 
  2. স্বর্গ 
  3. সূর্য 
  4. পর্বত 
সঠিক উত্তর:
সূর্য 
উত্তর
সঠিক উত্তর:
সূর্য 
ব্যাখ্যা



'সূর্য' এর সমার্থক শব্দ:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি, তপন, মার্তণ্ড, সবিতা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৪২.
'Cold war' শব্দের পারিভাষিক অর্থ-
  1. গৃহযুদ্ধ
  2. সম্মুখ যুদ্ধ
  3. স্নায়ুযুদ্ধ
  4. বাণিজ্য যুদ্ধ
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
ব্যাখ্যা

- 'Cold war' শব্দের পারিভাষিক অর্থ স্নায়ুযুদ্ধ।
- Trade war শব্দের পারিভাষিক বাণিজ্য যুদ্ধ।
- 'Civil war' শব্দের পারিভাষিক হচ্ছে গৃহযুদ্ধ।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,৩৪৩.
"শিঞ্জন" বলতে কী বোঝায়?
  1. অলঙ্কারের ধ্বনি
  2. ধনুকের ধ্বনি
  3. হরিণের চামড়া
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
অলঙ্কারের ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
অলঙ্কারের ধ্বনি
ব্যাখ্যা

• 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - শিঞ্জন

অন্যদিকে,
ধনুকের ধ্বনি - টঙ্কার।
হরিণের চামড়া - অজিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৩৪৪.
'গণেশ উল্টান' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গোলমাল করা
  2. বড় কার্য সাধন
  3. ফেল মারা
  4. কাজ নষ্ট করা
সঠিক উত্তর:
ফেল মারা
উত্তর
সঠিক উত্তর:
ফেল মারা
ব্যাখ্যা
• 'গণেশ উল্টান' বাগ্‌ধারার অর্থ - ফেল মারা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- গোকুলের গাঁড় = স্বেচ্ছাচারী / ভবঘুরে। 
- গজকচ্ছপের লড়াই = প্রবল প্রতিদ্বন্দ্বিতা।
- খাল কেটে কুমির আনা = নিজ দোষে বিপদে পড়া। 
- খোদার খাসি = ভাবনা চিন্তাহীন / হৃষ্টপুষ্ট ব্যক্তি। 
- কাকভূষণ্ডি  = সম্পূর্ণ ভেজা।
- খয়ের খাঁ= চাটুকার।
- কলমের খোঁচা = অনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত আদেশ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৪৫.
'Diploma' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রতিরূপ
  2. উপাধিপত্র
  3. কূটনীতি
  4. কূটনীতিক
সঠিক উত্তর:
উপাধিপত্র
উত্তর
সঠিক উত্তর:
উপাধিপত্র
ব্যাখ্যা
• 'Diploma' এর বাংলা পরিভাষা - উপাধিপত্র

অন্যদিকে,
- 'Diplomacy' এর বাংলা পরিভাষা - কূটনীতি।
- 'Duplicate' এর বাংলা পরিভাষা - প্রতিরূপ।
- 'Diplomat' এর বাংলা পরিভাষা- কূটনীতিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৪৬.
"বিস্তীর্ণ" এর বিপরীতার্থক শব্দ -
  1. সমাকীর্ণ
  2. আচ্ছাদিত
  3. উদাম
  4. আদ্য
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
কোনটিই নয় 
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয় 
ব্যাখ্যা

সঠিক উত্তর - কোনটিই নয়।

• "বিস্তীর্ণ" এর বিপরীতার্থক শব্দ - সংকীর্ণ।

উল্লেখ্য,
'বিস্তীর্ণ' শব্দের অর্থ - বিশাল, বিরাট, পরিব্যাপ্ত, বিস্তৃত।
'সমাকীর্ণ' শব্দের অর্থ - পরিব্যাপ্ত, সুদূরপ্রসারী।
'সংকীর্ণ' শব্দের অর্থ - অপ্রশস্ত (সংকীর্ণ গিরিপথ), অনুদার (সংকীর্ণ হৃদয়),  জনবহুল (জনসংকীর্ণ স্থান)।
'উদাম' শব্দের অর্থ - আবরণশূন্য, আঢাকা, খোলা, উলঙ্গ, নগ্ন।

অন্যদিকে,
অন্ত্য- আদ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৪৭.
‘কবুতর’ শব্দের প্রতিশব্দ কী?
  1. বায়স
  2. নোটন
  3. কেকী
  4. শিখণ্ডী
সঠিক উত্তর:
নোটন
উত্তর
সঠিক উত্তর:
নোটন
ব্যাখ্যা

• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন

অন্যদিকে,
• ‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।

• ‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।

উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৬,৩৪৮.
‘অনুলোম’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অধলোম
  2. আশু
  3. প্রতিলোম
  4. আবাহন
সঠিক উত্তর:
প্রতিলোম
উত্তর
সঠিক উত্তর:
প্রতিলোম
ব্যাখ্যা
অনুলোম শব্দের বিপরীতার্থক শব্দ প্রতিলোম। অর্পণ শব্দের বিপরীতার্থক শব্দ গ্রহণ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬,৩৪৯.
'হোমাগ্নি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. আগুন
  2. সূর্য
  3. চাঁদ
  4. প্রভা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আগুন
উত্তর
সঠিক উত্তর:
আগুন
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'হোমাগ্নি' এর সমার্থক শব্দ 'আগুন'।
- হোমাগ্নি শব্দের অর্থ: যজ্ঞের আগুন।

• 'আগুন' এর প্রতিশব্দ:
- অনল,
- বহ্নি,
- বৈশ্বানর,
- হুতাশন,
- পাবক,
- দহন,
- সর্বভুক,
- অগ্নি,
- পিঙ্গল,
- হিমারতি,
- বায়ুসখা,
- শুচি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩৫০.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সূর্য'
  1. পূষা
  2. পয়োধি
  3. শশধর
  4. ইন্দু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পূষা
উত্তর
সঠিক উত্তর:
পূষা
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ: 
- অর্ক, পূষা, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
- ‘পয়োধি’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ - শশধর, ইন্দু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
৬,৩৫১.
'সমষ্টি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. একষ্টি
  2. তুষ্টি
  3. নিষ্টি
  4. ব্যষ্টি
সঠিক উত্তর:
ব্যষ্টি
উত্তর
সঠিক উত্তর:
ব্যষ্টি
ব্যাখ্যা
'সমষ্টি' শব্দের বিপরীতার্থক শব্দ ব্যষ্টি।
• ব্যষ্টি শব্দের অর্থ- ব্যক্তিতা, পৃথক অস্তিত্ব।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
- নম্রতা - ঔদ্ধত্য।
- ব্যষ্টি - সমষ্টি।
- নানা - এক।
- নগণ্য - গণ্য।
- প্রশস্ত - সংকীর্ণ।
- নশ্বর - শ্বাশত।
- শত্রু - মিত্র।
- যোজক - প্রণালি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৫২.
'আইন' শব্দের প্রতিশব্দ -
  1. আলয়
  2. দস্তাবেজ
  3. কানুন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কানুন
উত্তর
সঠিক উত্তর:
কানুন
ব্যাখ্যা
'আইন' শব্দের সমার্থক শব্দ:
- বিধান, 
- কানুন,
- ধারা,
- নিয়ম।

অন্যদিকে,
• 'গৃহ’ শব্দের প্রতিশব্দ: আলয়।
• 'দলিল' শব্দের প্রতিশব্দ: দস্তাবেজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৬,৩৫৩.
"ঘূৎকার" - বলতে কী বোঝায়?
  1. হাতির ডাক
  2. প্যাঁচার ডাক
  3. সেতারের ঝংকার
  4. শুকনো পাতার শব্দ
সঠিক উত্তর:
প্যাঁচার ডাক
উত্তর
সঠিক উত্তর:
প্যাঁচার ডাক
ব্যাখ্যা

• "প্যাঁচার ডাক" এর এক কথায় প্রকাশ - ঘূৎকার

অন্যদিকে,
হাতির ডাক - বৃংহণ।
সেতারের ঝংকার - কিঙ্কিণি।
শুকনো পাতার শব্দ - মর্মর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৫৪.
‘রজনী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. রাত্রি
  2. চাঁদ
  3. আগুন
  4. রশ্মি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
রাত্রি
উত্তর
সঠিক উত্তর:
রাত্রি
ব্যাখ্যা
‘ রাত্রি’ শব্দের সমার্থক শব্দ: রাত, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী।

অন্যদিকে,
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
প্রভা, আলো, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি।

• ‘চাঁদ‘ শব্দের সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• ‘আগুন’ শব্দের সমার্থ শব্দ: অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৫৫.
'পতত্রি' কীসের সমার্থক শব্দ?
  1. গাছ
  2. বন
  3. পাখি
  4. পদ্ম
  5. কোনোটিই নয়।
সঠিক উত্তর:
পাখি
উত্তর
সঠিক উত্তর:
পাখি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পতত্রি' এর সমার্থক শব্দ পাখি।

• 'পাখি' এর সমার্থক শব্দ:
- পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রি, পতগ, খগ, গরুড়, দ্বীজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৩৫৬.
'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ -
  1. নিরেট মূর্খ
  2. বৃহৎ বিষয়
  3. ক্ষণস্থায়ী
  4. সবকিছু
সঠিক উত্তর:
বৃহৎ বিষয়
উত্তর
সঠিক উত্তর:
বৃহৎ বিষয়
ব্যাখ্যা

• 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ - বৃহৎ বিষয়

অন্যদিকে,
হাড়হদ্দ - সবকিছু।
শরতের শিশির - ক্ষণস্থায়ী।
হস্তিমূর্খ - নিরেট মূর্খ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৩৫৭.
‘Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি? 
  1. সচেতন
  2. অচেতন
  3. চেতনা
  4. অবচেতন
সঠিক উত্তর:
চেতনা
উত্তর
সঠিক উত্তর:
চেতনা
ব্যাখ্যা

• ‘Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - চেতনা।

 গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - সচেতন। 
- 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।
- 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৬,৩৫৮.
'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বুদ্ধির পরিপক্বতা
  2. না জানার ভান করা
  3. হতবুদ্ধি হওয়া
  4. হতভাগ্য
সঠিক উত্তর:
হতবুদ্ধি হওয়া
উত্তর
সঠিক উত্তর:
হতবুদ্ধি হওয়া
ব্যাখ্যা
• 'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ- হতবুদ্ধি হওয়া। 

অন্যদিকে, 
• আক্কেল দাঁত - বুদ্ধির পরিপক্বতা। 
• আকাশ থেকে পড়া - না জানার ভান করা। 
• আট কপালিয়া/আট কপালে - হতভাগ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৫৯.
'জগাখিচুড়ি' - বাগ্‌ধারাটির অর্থ-
  1. ক) নষ্ট হওয়া
  2. খ) কিছুই না
  3. গ) বিশৃঙ্খল
  4. ঘ) অযাচিত
সঠিক উত্তর:
গ) বিশৃঙ্খল
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশৃঙ্খল
ব্যাখ্যা
• 'জগাখিচুড়ি' বাগধারাটির অর্থ - বিশৃঙ্খল।

এছাড়া,
• ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ - নষ্ট হওয়া।
• ‘ঘোড়ার ডিম’ বাগধারাটির অর্থ - কিছুই না।
• ‘গায়ে পড়া’ বাগধারাটির অর্থ - অযাচিত।

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• ‘চুলোয় যাওয়া’ বাগধারাটির অর্থ - নষ্ট হওয়া।
• ‘উড়োকথা’ বাগধারাটির অর্থ - গুজব।
• ‘উড়োচিঠি’ বাগধারাটির অর্থ - বেনামি চিঠি।
• ‘গা ঢাকা দেওয়া’ বাগধারাটির অর্থ - পলায়ন করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬,৩৬০.
’উত্তর দিক সম্পর্কিত’- এর এক কথায় প্রকাশ-
  1. উপচিকীর্ষা
  2. ঊহ্য
  3. উদীচ্য
  4. উদ্‌গীর্ণ
সঠিক উত্তর:
উদীচ্য
উত্তর
সঠিক উত্তর:
উদীচ্য
ব্যাখ্যা
’উত্তর দিক সম্পর্কিত’- এর এক কথায় প্রকাশ- উদীচ্য।

অন্যদিকে,
’উল্লেখ করা হয় না যা’- এর এক কথায় প্রকাশ- ঊহ্য।
’উদ্‌গিরণ করা হয়েছে এমন’- এর এক কথায় প্রকাশ- উদ্‌গীর্ণ।
’উপকার করার ইচ্ছা’- এর এক কথায় প্রকাশ- উপচিকীর্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৬১.
'অনশন' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনাহার
  2. উপচয়
  3. অনন্বয়
  4. আহার
সঠিক উত্তর:
আহার
উত্তর
সঠিক উত্তর:
আহার
ব্যাখ্যা

• 'অনশন' এর বিপরীতার্থক শব্দ - আহার

উল্লেখ্য,
'অনশন' শব্দের অর্থ - অনাহার
'অশন' শব্দের অর্থ - ভোজন, আহার, আহার্যসামগ্রী, খাদ্যদ্রব্য।

অন্যদিকে,
অপচয় - উপচয়।
অন্বয়    অনন্বয়

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৬২.
‘আষাঢ়ে গল্প’ বলতে কি বুঝায়?
  1. আষাঢ় মাসের গল্প
  2. বৃষ্টির গল্প
  3. গাঁজাখুরি গল্প
  4. সঠিক গল্প
সঠিক উত্তর:
গাঁজাখুরি গল্প
উত্তর
সঠিক উত্তর:
গাঁজাখুরি গল্প
ব্যাখ্যা
বিশেষ দ্রষ্টব্য: কাছাকাছি উত্তর হিসেবে অপশন গ নেওয়া হলো।

• ‘আষাঢ়ে গল্প’ বাগধারার অর্থ- আজগুবি গল্প। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
- অন্ধকার দেখা - দিশেহারা হয়ে পড়া।
- অমাবস্যার চাঁদ - দুর্লভ বস্তু।
- অর্ধচন্দ্র - ঘাড় ধাক্কা দেয়া।
- আঙুল ফুলে কলাগাছ - হঠাৎ বড়োলোক হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৬,৩৬৩.
'নির্বন্ধ' ও 'প্রথিত' শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে- 
  1. বিধান, বিখ্যাত
  2. আগ্রহ, প্রথা অনুসারে
  3. নিবিড়, পার্থিব
  4. উপযোগী, প্রার্থনা
সঠিক উত্তর:
বিধান, বিখ্যাত
উত্তর
সঠিক উত্তর:
বিধান, বিখ্যাত
ব্যাখ্যা

• 'নির্বন্ধ' শব্দটির অর্থ - বিধান, আগ্রহ, পীড়াপীড়ি, অভিনিবেশ, যোগাযোগ।
• 'প্রথিত' শব্দের অর্থ - বিখ্যাত, খ্যাতিসম্পন্ন, প্রসিদ্ধ।

অন্যদিকে,
'আগ্রহ' শব্দের অর্থ - প্রবণতা, ঝোঁক; ব্যগ্রতা।
'নিবিড় শব্দের অর্থ - ঘন  গহন (নিবিড় অরণ্য)।
'পার্থিব' শব্দের অর্থ - পৃথিবী-সংক্রান্ত, ঐহিক, জাগতিক।
'উপযোগী' শব্দের অর্থ - যোগ্য, প্রয়োজনসাধনে সমর্থ; কার্যকর।
'প্রার্থনা' শব্দের অর্থ - আবেদন, যাজ্ঞা; মোনাজাত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৬৪.
'ময়ূরের ডাক' - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. হ্রেষা
  2. কাকলি
  3. কেকা
  4. নিক্বণ
সঠিক উত্তর:
কেকা
উত্তর
সঠিক উত্তর:
কেকা
ব্যাখ্যা
• 'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ: 'কেকা'। 

অন্য অপশন,
• ‘বিহঙ্গের ধ্বনি’ এক কথায় বলে - কাকলি। 
• ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
• 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'নিক্বণ'। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৬৫.
'গোঁড়া' শব্দের অর্থ -
  1. মূল অংশ
  2. গর্দভ
  3. রক্ষণশীল
  4. ঘূর্ণন
সঠিক উত্তর:
রক্ষণশীল
উত্তর
সঠিক উত্তর:
রক্ষণশীল
ব্যাখ্যা
• ‘গোঁড়া’ শব্দের অর্থ - রক্ষণশীল

অন্যদিকে,
- ‘গোড়া’ শব্দের অর্থ - মূল অংশ।
- 'গাধা' শব্দের অর্থ - গর্দভ।
- 'ঘোরা' শব্দের অর্থ - ঘূর্ণন।

শব্দজোড়:

- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৬,৩৬৬.
'ম্যাও ধরা' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অন্তর্বেদনা
  2. কপট মমতা
  3. তোষামোদ করা
  4. দুর্বৃদ্ধি ত্যাগ করা
সঠিক উত্তর:
তোষামোদ করা
উত্তর
সঠিক উত্তর:
তোষামোদ করা
ব্যাখ্যা
• 'ম্যাও ধরা' প্রবাদ প্রবচনের অর্থ- তোষামোদ করা।

অন্যদিকে,
• 'ঘাড়ের ভূত নামানো' অর্থ - দুর্বৃদ্ধি ত্যাগ করা। 
• 'বুকের মাঝে ঢেঁকির পাড়' অর্থ - অন্তর্বেদনা।
• 'মার চেয়ে মাসির দরদ' অর্থ - কপট মমতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৬৭.
'যা সহজে বোঝা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দুর্বোধ্য
  2. দূর্বধ্য
  3. দুর্বধ্য
  4. অবোধ্য
সঠিক উত্তর:
দুর্বোধ্য
উত্তর
সঠিক উত্তর:
দুর্বোধ্য
ব্যাখ্যা
• 'যা সহজে বোঝা যায় না' এর এক কথায় প্রকাশ হবে- দুর্বোধ্য।

অন্যদিকে,
- দুর্বধ্য - যা সহজে বধ করা যায় না। 
- অবোধ্য - যা বুঝতে পারা যায় না।

• এরকম আর কিছু এক কথায় প্রকাশ:
- যা সহজে ভেঙে যায় - ভঙ্গুর।
- যা সহজে করা যায় না - দুষ্কর।
- যা সহজে জানা যায় না - দুর্জেয়।
- যা সহজে মরে না - দুর্মর।
- যা সহজে ভেদ করা যায় না- দুর্ভেদ্য।
- যা সহজে পাওয়া যায় না - দুষ্প্রাপ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৬৮.
এক কথায় প্রকাশ করুন : শত্রুকে ধ্বংস করে যে-
  1. ক) কুম্ভ
  2. খ) শক্রঘ্ন
  3. গ) অকিঞ্চন
  4. ঘ) অরিন্দম
সঠিক উত্তর:
খ) শক্রঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) শক্রঘ্ন
ব্যাখ্যা

› শত্রুকে দমন করে যে - অরিন্দম
› শত্রুকে ধ্বংস করে যে - শত্রুঘ্ন
› কিছুই নেই এমন - অকিঞ্চন

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৬,৩৬৯.
'অনসূয়া' - বলতে কী বোঝায়?
  1. যে নারীর এখনো বিয়ে হয়নি
  2. যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
  3. যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না
  4. যে নারীর হিংসা নাই
সঠিক উত্তর:
যে নারীর হিংসা নাই
উত্তর
সঠিক উত্তর:
যে নারীর হিংসা নাই
ব্যাখ্যা

• 'যে নারীর হিংসা নাই' এর এক কথায় প্রকাশ - অনসূয়া

অন্যদিকে,
যে নারীর এখনো বিয়ে হয়নি - অনূঢ়া।
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া।
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না - অঙ্গনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৭০.
সুন্দর এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) চারু
  2. খ) রম্য
  3. গ) রমণীয়
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
সুন্দর এর সমার্থক শব্দ - চারু, রম্য, সুদৃশ্য, শোভন, মনোহর, মনোরম, রমণীয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬,৩৭১.
'Transparency' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. যথার্থতা
  2. নির্ভরযোগ্যতা
  3. স্বচ্ছতা
  4. দুর্নীতিদমন
সঠিক উত্তর:
স্বচ্ছতা
উত্তর
সঠিক উত্তর:
স্বচ্ছতা
ব্যাখ্যা

Transparency শব্দটির বাংলা পরিভাষা হলো স্বচ্ছতা।

♦ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা:
• Accuracy (নির্ভুলতা),
• Precision (যথাযথতা),
• Anti-corruption (দুর্নীতি দমন),
• Reliable (নির্ভরযোগ্য / বিশ্বাসযোগ্য),
• Reliability (নির্ভরযোগ্যতা),
• Invoice (চালান),
• Equation (সমীকরণ),
• Edition (সংস্করণ),
• Appendix (পরিশিষ্ট),
• Memorandum (স্মারকলিপি),
• Adviser (উপদেষ্টা),
•  Agenda (কার্যসূচি),
•  Affidavit (হলফনামা),
•  Democracy (গণতন্ত্র),
•  Subsidy (ভর্তুকি),
•  Biography (জীবনচরিত),
• Goods (পণ্য),
• Manifesto (ইশতেহার),
•  Acting (ভারপ্রাপ্ত),
• War crime (যুদ্ধাপরাধ),
•  Significant (গুরুত্বপূর্ণ),
• Design (নকশা),
• Designation (পদমর্যাদা),
• Debate (বিতর্ক),
• Agent (প্রতিনিধি),
• Law (আইন),
• Adaptation (উপযোগীকরণ),
• Admission (ভর্তি),
• Admit-card (প্রবেশপত্র),
• Advice (পরামর্শ),
• Act (আইন),
• Ballot (ভোটপত্র),
• Principle (নীতি)।

উৎস: 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা ব্যাকরণ ও সাহিত্য।

৬,৩৭২.
'দহরম মহরম' বাগ্‌ধারারা অর্থ কী?
  1. ভীষণ বিপদ
  2. ঘাের শত্রুতা
  3. ঘনিষ্ঠ সম্পর্ক
  4. ব্যাপক প্রচার
সঠিক উত্তর:
ঘনিষ্ঠ সম্পর্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘনিষ্ঠ সম্পর্ক
ব্যাখ্যা
• 'দহরম মহরম' বাগ্‌ধারাটির অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক বা অন্তরঙ্গতা।
বাক্য: বড়লোকের সঙ্গে এত দহরম মহরম ভাল নয়।

অন্যদিকে,
- ‘অকূল পাথার’ অর্থ - ভীষণ বিপদ।
- ‘ঢেঁটরা পেটা’ অর্থ - ব্যাপক প্রচার।
- ‘আদায় কাঁচকলায়’ অর্থ - ঘাের শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩৭৩.
'স্রোতস্বতী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নিলয়
  2. খ) কায়
  3. গ) ফণী
  4. ঘ) সরিৎ
সঠিক উত্তর:
ঘ) সরিৎ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরিৎ
ব্যাখ্যা
তটিনী শব্দটির সমার্থক শব্দ হলো নদী, গাঙ, সরিৎ, স্রোতস্বতী, স্রোতস্বিনী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬,৩৭৪.
“শুয়ে শুয়ে লেজ নাড়া” বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. আলস্যে সময় নষ্ট করা
  2. কোনো দায়িত্ব গ্রহণ না করা
  3. অবহেলা করা
  4. সুযোগের সদ্ব্যবহার না করা 
সঠিক উত্তর:
আলস্যে সময় নষ্ট করা
উত্তর
সঠিক উত্তর:
আলস্যে সময় নষ্ট করা
ব্যাখ্যা

“শুয়ে শুয়ে লেজ নাড়া” বাগ্‌ধারার অর্থ হলো- অলসতার কারণে সময় নষ্ট করা বা কাজ না করা।
------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
শিবরাত্রির সলতে = একমাত্র সন্তান,
শিরে সংক্রান্তি = বিপদ মাথার ওপর,
শরতের শিশির = সুসময়ের বন্ধু,
শত্রুর মুখে ছাই = কুদৃষ্টি এড়ানো,
শ্রীঘর = কারাগার,
ষাঁড়ের গোবর = অযোগ্য,
ষোল আনা = পুরোপুরি,
চোখের বালি = চক্ষুশূল,
চোখ কপালে তোলা = বিস্মিত হওয়া,
চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা,
চোখের মণি = প্রিয়,
কচুকাটা করা = নির্মমভাবে ধ্বংস করা,
কলম পেষা = কেরানিগিরি,
কপাল ফেরা = সৌভাগ্য লাভ,
কেঁচো খুড়তে সাপ = বিপদজনক পরিস্থিতি,
কেউ কেটা = গণ্যমান্য,
গা ঢাকা দেওয়া = আত্মগোপন,
গায়ে কাঁটা দেওয়া = রোমাঞ্চিত হওয়া,
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো = কোনো দায়িত্ব গ্রহণ না করা,
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো = নিজ খরচে পরের বেগার খাটা,
ঘোড়ার ঘাস কাটা = অকাজে সময় নষ্ট করা,
ঝোপ বুঝে কোপ মারা = সুযোগ মত কাজ করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ। 

৬,৩৭৫.
'মাছের মা' বাগধারার অর্থ-
  1. নিষ্ঠুর
  2. অত্যাচারী
  3. কপট
  4. নীতিহীন
সঠিক উত্তর:
নিষ্ঠুর
উত্তর
সঠিক উত্তর:
নিষ্ঠুর
ব্যাখ্যা
• 'মাছের মা' বাগধারার অর্থ - নিষ্ঠুর। 

[বাঙালির চিরকালীন ধারণা এই যে, মা মাছ বাচ্চাদের লালন পালন না করে তাদের ধরে খেয়ে ফেলে নৃশংসের মতো। মা মাছ দয়া মায়াহীন। সে বাচ্চা খেতেও দ্বিধা করে না- এমন অনুমান থেকে 'মাছের মা' বাগ্‌ধারা ও 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটি চালু হয়েছে।]

অন্যদিকে,
• 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটির অর্থ = কৃত্রিম শোক। 
 
উৎস: প্রবাদের উৎসসন্ধান, সমর পাল।
৬,৩৭৬.
Quota শব্দের পরিভাষা কোনটি?
  1. উদ্ধৃতি চিহ্ন
  2. যথাংশ
  3. প্রশ্ন
  4. জাতি বিদ্বেষ
সঠিক উত্তর:
যথাংশ
উত্তর
সঠিক উত্তর:
যথাংশ
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে Quota শব্দের বাংলা পরিভাষা - নির্দিষ্ট; নির্ধারিত অংশ।
অপশনে থাকা ‘যথাংশ’ শব্দটি এর কাছাকাছি অর্থ দেয়। সুতরাং সঠিক উত্তর হবে ‘যথাংশ’।
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।
৬,৩৭৭.
সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি?
  1. ক) খাতক - মহাজন
  2. খ) আদি - অন্ত
  3. গ) গলগ্রহ - প্রতিপালক
  4. ঘ) লাঘব - গ্লানি
সঠিক উত্তর:
ঘ) লাঘব - গ্লানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাঘব - গ্লানি
ব্যাখ্যা
লাঘব শব্দের বিপরীত শব্দ গৌরব। অন্যদিকে গ্লানি এবং অগৌরব হলো লাঘব শব্দের সমার্থক শব্দ। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৬,৩৭৮.
‘নৌকা চলাচলেরর যোগ্য’ কে এক কথায় কী বলে?
  1. ক) নাব্য
  2. খ) গভীর
  3. গ) নব্য
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) নাব্য
উত্তর
সঠিক উত্তর:
ক) নাব্য
ব্যাখ্যা

নৌকা চালায় যে – নাবিক।
নৌ বা নৌকা চলাচলের যোগ্য – নাব্য।
নিজেকে হীন মনে করে যে – হীনমন্য
নিজেকে হত্যা করে যে – আত্মঘাতী।
নিজেকে সামলাতে পারে না যে – অসংযমী।
নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত – অনাহূত।
নতুন বিবাহিত স্ত্রী – নবোঢ়া।
নেই রদ (দাঁত) যার – নীরদ।

৬,৩৭৯.
নিচের শব্দগুলোর সমার্থক শব্দ নির্ণয় কর (প্রশ্ন ২৬-৩০)
২৬. সমুদ্র
  1. অভ্র
  2. বারি
  3. অর্ণব
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অর্ণব
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব
ব্যাখ্যা
• ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ - অর্ণব

অন্যদিকে,
• ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ - অভ্র।
• ‘পানি’ শব্দের প্রতিশব্দ - বারি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৩৮০.
'উন্মেষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিমীলন
  2. বিকাশ
  3. উন্মোচন
  4. উদার
সঠিক উত্তর:
নিমীলন
উত্তর
সঠিক উত্তর:
নিমীলন
ব্যাখ্যা

• 'উন্মেষ' এর বিপরীতার্থক শব্দ - নিমীলন

উল্লেখ্য,
'উন্মীলন' শব্দের অর্থ - বিকাশ, উন্মেষ, উদ্ঘাটন, উন্মোচন
'নিমীলন' শব্দের অর্থ - চোখের পাতা মুদিতকরণ, সংকোচন, মৃত্যু।

অন্যদিকে,
উদার - সংকীর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৮১.
'স্বন' শব্দের অর্থ –
  1. দাড়ি
  2. শব্দ
  3. কুকুর
  4. বছর
সঠিক উত্তর:
শব্দ
উত্তর
সঠিক উত্তর:
শব্দ
ব্যাখ্যা
'স্বন' শব্দের অর্থ – শব্দ।

অন্যদিকে,
'সন' শব্দের অর্থ – বছর।
'শ্বন' শব্দের অর্থ - কুকুর।
'শ্মশ্রু' শব্দের অর্থ - দাড়ি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৩৮২.
'অধিকার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কর্তব্য
  2. ক্ষমতা
  3. দায়িত্ব
  4. অনধিকার
সঠিক উত্তর:
অনধিকার
উত্তর
সঠিক উত্তর:
অনধিকার
ব্যাখ্যা

- 'অধিকার' শব্দের সঠিক বিপরীত শব্দ হলো- অনধিকার।
- 'অধিকার' মানে কোনো কিছুর ওপর কর্তৃত্ব বা মালিকানা। 
- আর 'অনধিকার' মানে অধিকার নেই এমন। 
-------------- 
অন্যদিকে,
- 'ক্ষমতা' শব্দের বিপরীত শব্দ হলো অক্ষমতা, দুর্বলতা, অযোগ্যতা, শক্তিহীনতা।
- 'কর্তব্য' শব্দের বিপরীত শব্দ হলো অকর্তব্য (যা করা উচিত নয় বা নিষিদ্ধ কাজ), অবহেলা' বা 'দায়িত্বহীনতা। 
- 'দায়িত্ব' শব্দের বিপরীত শব্দ হলো- দায়িত্বজ্ঞানহীনতা। 
-----------
• কিছু বিপরীতার্থক শব্দযুগল:
- হর্ষ/হরিষ - বিষাদ;
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট; 
- সন্ধি - বিগ্রহ; 
- চপল - গম্ভীর;
- অবমানিত - সম্মানিত;
- প্রসন্ন - বিষণ্ণ;
- সরল - গরল, কুটিল, জটিল;
- অমৃত - গরল;
- আবিষ্কার - অজ্ঞাত বস্তু;
- আবির্ভাব - তিরোভাব;
- জঙ্গম - স্থাবর;
- নশ্বর - অবিনশ্বর;
- সুন্দর - কুৎসিত;
- আপদ - সম্পদ;
- নির্মল - পঙ্কিল, মলিন;
- প্রসারণ - সংকোচন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৩৮৩.
‘সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ’ কে এককথায় বলে-
  1. সর্বজ্ঞ
  2. সর্বগ
  3. সর্বজনীন
  4. সার্বজনীন
সঠিক উত্তর:
সার্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
সার্বজনীন
ব্যাখ্যা
• ‘সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ’ এর এককথায় প্রকাশ - সার্বজনীন

অন্যদিকে, 
- ‘যে সব জানে’ এর এককথায় প্রকাশ - সর্বজ্ঞ।
- ‘সর্বত্র গমন করেন যিনি’ এর এককথায় প্রকাশ - সর্বগ।
- ‘সকলের জন্য হিতকর’ এর এককথায় প্রকাশ - সর্বজনীন।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘অরিকে দমন করে যে’ এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- ‘আয়ুর পক্ষে হিতকর’ এর এককথায় প্রকাশ - আয়ুষ্য।
- ‘বিশ্বজনের হিতকর’ এর এককথায় প্রকাশ - বিশ্বজনীন।
- ‘যা অতি দীর্ঘ নয়’ এর এককথায় প্রকাশ - নাতিদীর্ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩৮৪.
‘মকশো করা’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) মুখস্থ করা
  2. খ) অভ্যাস করা
  3. গ) সাহায্য করা
  4. ঘ) ব্যাঘাত ঘটানো
সঠিক উত্তর:
খ) অভ্যাস করা
উত্তর
সঠিক উত্তর:
খ) অভ্যাস করা
ব্যাখ্যা

মকশো করা - অভ্যাস করা।
যেমন - দীর্ঘ ১ মাস যাবত সে কায়দা টা মকশো করে চলছে।

উৎস: আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,৩৮৫.
‘সুরপথ’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. ছায়াপথ
  2. আকাশ
  3. পাতাল
  4. চাঁদ
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• সুরপথ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ পথ,
- আকাশ,
- দেবতাদের পথ।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৮৬.
'অরণ্যে রোদন' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. নিষ্ফল আবেদন
  2. কঠিন পরীক্ষা
  3. ভীষণ বিপদ
  4. ভাগ্যের নিষ্ঠুরতা
সঠিক উত্তর:
নিষ্ফল আবেদন
উত্তর
সঠিক উত্তর:
নিষ্ফল আবেদন
ব্যাখ্যা
• 'অরণ্যে রোদন' বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন। 
- বাক্য: কৃপণের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র।

অন্যদিকে, 
• 'অগ্নিপরীক্ষা' অর্থ - কঠিন পরীক্ষা। 
• 'অকূল পাথার' অর্থ - ভীষণ বিপদ। 
• 'অদৃষ্টের পরিহাস' অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৬,৩৮৭.
"অপাঙ্গ" বলতে কী বোঝায়?
  1. চোখের পাতার লোম
  2. চোখের প্রান্তভাগ
  3. চোখ সুন্দর বলে
  4. পদ্মের মতো সুন্দর চোখবিশিষ্ট
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
চোখের প্রান্তভাগ
উত্তর
সঠিক উত্তর:
চোখের প্রান্তভাগ
ব্যাখ্যা

• 'চোখের প্রান্তভাগ' এর এক কথায় প্রকাশ - অপাঙ্গ

অন্যদিকে,
চোখের পাতার লোম - অক্ষিপক্ষ্ম।
চোখ সুন্দর বলে - কামাক্ষী।
পদ্মের মতো সুন্দর চোখবিশিষ্ট - পুণ্ডরীকাক্ষ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৩৮৮.
'উদ্যত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনুরক্ত
  2. বিনীত
  3. বিরত
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
বিরত
উত্তর
সঠিক উত্তর:
বিরত
ব্যাখ্যা

• 'উদ্যত' এর বিপরীতার্থক শব্দ - বিরত

অন্যদিকে,
- 'বিরক্ত' শব্দের বিপরীত শব্দ - অনুরক্ত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়। 
 
উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৩৮৯.
'সূর-শূর' শব্দজোড়ের অর্থ কী?
  1. দেবতা - কবি 
  2. সূর্য - বীর
  3. জ্ঞানী - বীর
  4. বীর - কবি 
সঠিক উত্তর:
সূর্য - বীর
উত্তর
সঠিক উত্তর:
সূর্য - বীর
ব্যাখ্যা

• 'সূর' অর্থ - সূর্য। 
• 'শূর' অর্থ - বীর। 
• 'সুর' অর্থ - দেবতা, গানের সুর। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
সূরি - কবি। 
সূরী - জ্ঞানী, সূর্যপড়ী। 

সত্ত্ব - গুণ। 
স্বত্ব - আপন অধিকার। 
সত্য - যথার্থ। 

সাড়া - সংকেত, উত্তর। 
সারা - সমগ্র, সমান্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৬,৩৯০.
'Bio-data' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) জীবনী
  2. খ) জীববিদ্যা
  3. গ) চলচ্চিত্র
  4. ঘ) জীবন-বৃত্তান্ত
সঠিক উত্তর:
ঘ) জীবন-বৃত্তান্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবন-বৃত্তান্ত
ব্যাখ্যা
• Bio-data এর বাংলা পরিভাষা হচ্ছে জীবন-বৃত্তান্ত

• অন্য অপশনগুলো:
Biology = জীববিদ্যা।
Bioscope = চলচ্চিত্র।
Biography = জীবনী বা জীবনচরিত।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,৩৯১.
’বিষবৃক্ষ’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভণ্ড
  2. অনিষ্টকারী
  3. ভীষণ শত্রুতা
  4. ভান করা
সঠিক উত্তর:
অনিষ্টকারী
উত্তর
সঠিক উত্তর:
অনিষ্টকারী
ব্যাখ্যা
• ’বিষবৃক্ষ’ বাগ্‌ধারাটির অর্থ = অনিষ্টকারী।

অন্যদিকে,
- ’বর্ণচোরা’ বাগ্‌ধারাটির অর্থ = ভণ্ড।
- ’সাপে-নেউলে’ বাগ্‌ধারাটির অর্থ = ভীষণ শত্রুতা।
- ’ভেক ধরা’ বাগ্‌ধারাটির অর্থ = ভান করা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৩৯২.
'কূল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বংশ
  2. খাবার
  3. বেলাভূমি
  4. বরই
সঠিক উত্তর:
বেলাভূমি
উত্তর
সঠিক উত্তর:
বেলাভূমি
ব্যাখ্যা
• কূল এর সমার্থক শব্দ : বেলাভূমি।

• 'কূল' এর অন্যান্য সমার্থক শব্দ : 
- সৈকত, তীর, তট, কিনার, ধার।  

অন্যদিকে, 
'কুল' এর সমার্থক শব্দ:
- বংশ,
- গোত্র,
- গোষ্ঠী,
- কৌলীন্য। 

তাছাড়া, কুল শব্দের আরেকটি অর্থ হচ্ছে - বরই। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৩৯৩.
'Persecution' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ব্যক্তিত্ব
  2. খ) উৎপীড়ন
  3. গ) শাশ্বত
  4. ঘ) প্রচারণা
সঠিক উত্তর:
খ) উৎপীড়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎপীড়ন
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে, 
'Persecution' এর বাংলা পরিভাষা- 'উৎপীড়ন' 

তাছাড়া,
Propaganda এর বাংলা পরিভাষা-  প্রচারণা 
'Perpetual' এর বাংলা পরিভাষা- শাশ্বত
'Personality' এর বাংলা পরিভাষা- ব্যক্তিত্ব 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৬,৩৯৪.
'নষ্ট হওয়াই যার স্বভাব' - এক কথায় কী বলে?
  1. অবিনশ্বর
  2. নষ্ট স্বভাব
  3. বিনষ্ট
  4. নশ্বর
সঠিক উত্তর:
নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
নশ্বর
ব্যাখ্যা
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এককথায় প্রকাশ - নশ্বর

অন্যদিকে,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এর এককথায় প্রকাশ - অবিনশ্বর।

উল্লেখ্য,
- 'যা স্থায়ী নয়' - অস্থায়ী। 
- 'যার বাসস্থান নেই' -অনিকেত। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,৩৯৫.
'কার মাথায় হাত বুলিয়েছ' - এখানে 'মাথা' শব্দের অর্থ -
  1. ক) স্বভাব নষ্ট করা
  2. খ) স্পর্ধা বাড়া
  3. গ) ফাঁকি দেওয়া
  4. ঘ) কোনো উপায়ে
সঠিক উত্তর:
গ) ফাঁকি দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ফাঁকি দেওয়া
ব্যাখ্যা
উপরোক্ত বাক্য এ মাথা শব্দ টি ফাঁকি দেয়া অর্থে ব্যবহার করা হয়েছে।

এছাড়া, মাথা শব্দের রীতিসিদ্ধ প্রয়ােগঃ
রাস্তার মাথায়-(মিলন স্থলে)- রাস্তার মাথায় তার সঙ্গে দেখা।
মাথা গরম করা- (রাগান্বিত হওয়া)- মাথা গরম করে আর কী হবে?
রাগের মাথায়- (হঠাৎ ক্রোধবশত)- রাগের মাথায় কথাটা বলেছি।
মাথা হেঁট করা- (লজ্জায় মাথা নিচু করা)- মাথা হেঁট হবে কেন?
মাথা উঁচু করে চলা - (গর্বভরে চলা)- মাথা উচু করেই চলতে চাই।

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৬,৩৯৬.
নিচের কোনটি সমার্থক নয়?
  1. ক) আটকপালে - ইদুরকপালে
  2. খ) গোঁফ খেজুরে - কাছাঢিলা
  3. গ) বর্ণচোরা - বকধার্মিক
  4. ঘ) পটল তোলা - অক্কা পাওয়া
সঠিক উত্তর:
খ) গোঁফ খেজুরে - কাছাঢিলা
উত্তর
সঠিক উত্তর:
খ) গোঁফ খেজুরে - কাছাঢিলা
ব্যাখ্যা
- গোঁফ খেজুরে = অলস 
- কাছাঢিলা = অসাবধান
 
পটল তোলা ও অক্কা পাওয়া উভয়ের অর্থ মারা যাওয়া।
বর্ণচোরা ও  বকধার্মিক উভয়ের অর্থ  ভন্ড।
আটকপালে ও  ইদুরকপালে উভয়ের অর্থ হতভাগ্য/মন্দভাগ্য। 

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
৬,৩৯৭.
'Rob Peter to pay Paul' দ্বারা নিম্নের কোন প্রবাদটি প্রকাশ করে?
  1. ক) রতনে রতন চিনে।
  2. খ) ইট মারলে পাটকেল
  3. গ) গরু মেরে জুতো দান।
  4. ঘ) আয় বুঝে ব্যয় কর।
সঠিক উত্তর:
গ) গরু মেরে জুতো দান।
উত্তর
সঠিক উত্তর:
গ) গরু মেরে জুতো দান।
ব্যাখ্যা
Rob Peter to pay Paul. = গরু মেরে জুতো দান।

Tit for tat. - ইটের বদলে পাটকেল।
Diamond cuts diamond. = রতনে রতন চিনে।
Cut your coat according to your cloth =  আয় বুঝে ব্যয় কর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৩৯৮.
'Indigenous' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. বিদেশী
  2. উপজাতি
  3. স্বদেশী
  4. অভিবাসী
সঠিক উত্তর:
স্বদেশী
উত্তর
সঠিক উত্তর:
স্বদেশী
ব্যাখ্যা
• 'Indigenous' এর পারিভাষিক শব্দ- স্বদেশী। 

অন্যদিকে, 
• 'Foreign; Alien; Exotic' অর্থ - বিদেশী। 
• Tribe' অর্থ - উপজাতি।
• 'Immigrant / Migrant' অর্থ - অভিবাসী।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং প্রশাসনিক পরিভাষা।
৬,৩৯৯.
'অসাবধান' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. ঊনপাঁজুরে
  2. অজগর বৃত্তি
  3. কাছাঢিলা
  4. তুলসী বনের বাঘ
সঠিক উত্তর:
কাছাঢিলা
উত্তর
সঠিক উত্তর:
কাছাঢিলা
ব্যাখ্যা
'কাছাঢিলা' বাগধারার অর্থ-'অসাবধান'
'ঊনপাঁজুরে' বাগধারার অর্থ- 'দূর্বল'
'অজগর বৃত্তি' বাগধারার অর্থ- 'অলস'
তুলসী বনের বাঘ বাগধারার অর্থ- 'ভন্ড / শয়তান'


[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০২১]
 
৬,৪০০.
'মুখপত্র এবং মুখপাত্র' শব্দজোড়ের অর্থ যথাক্রমে- 
  1. প্রতিনিধি - চিঠি
  2. ভূমিকা - প্রতিনিধি
  3. প্রধান - ভূমিকা
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
ভূমিকা - প্রতিনিধি
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকা - প্রতিনিধি
ব্যাখ্যা

কয়েকটি শব্দজোড়ের অর্থ:
মুখ - বদন। 
মুক - বোবা। 

মুখপত্র - ভূমিকা।  
মুখপাত্র - প্রতিনিধি। 

মূর্খ - জ্ঞানহীন। 
মুখ্য - প্রধান। 

মোড়ক - আচ্ছাদনী। 
মড়ক - মহামারী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।