বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৫৮ / ৮১ · ৫,৭০১৫,৮০০ / ৮,১৭১

৫,৭০১.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারার অর্থ -
  1. তোষামোদকারী
  2. সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট
  3. অপদার্থ
  4. তুচ্ছ ব্যাক্তি
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট
ব্যাখ্যা

• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারা অর্থ - সীমাবন্ধ জ্ঞানবিশিষ্ট।

অন্যদিকে,
- কেউকেটা - তুচ্ছ ব্যক্তি।
- খয়ের খাঁ - তোষামোদকারী।
- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৭০২.
'সিংহ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. মৃগ
  2. হেষী
  3. মৃগেন্দ্র
  4. কুরঙ্গ
সঠিক উত্তর:
মৃগেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
মৃগেন্দ্র
ব্যাখ্যা
'সিংহ' এর সমার্থক শব্দ:
পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ।

অন্যান্য অপশনের প্রতিশব্দ:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
'অশ্ব' এর সমার্থক শব্দ: বাজী, বাহ, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হেষী, বামী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭০৩.
'প্রত্যুদ্‌গমন' বলতে কী বোঝায়?
  1. যা অতিক্রম করা যায় না।
  2. সম্মুখে অগ্রসরমান।
  3. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা।
  4. যা গমন করা যাচ্ছে।
সঠিক উত্তর:
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা।
উত্তর
সঠিক উত্তর:
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা।
ব্যাখ্যা

• 'প্রত্যুদ্‌গমন' বলতে বোঝায়- সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা।

অন্যদিকে,
যা অস্ত যাচ্ছে - অস্তায়মান।
যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
যা গমন করা যাচ্ছে।- গমনীয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৫,৭০৪.
'সুদে টাকা খাটানো' এর সঠিক বাক্য সংকোচন -
  1. লীন
  2. নির্বেদ
  3. তেজারতি
  4. কৃত্তি
সঠিক উত্তর:
তেজারতি
উত্তর
সঠিক উত্তর:
তেজারতি
ব্যাখ্যা
• 'সুদে টাকা খাটানো' এর সঠিক বাক্য সংকোচন - তেজারতি

অন্যদিকে,
- 'লয় প্রাপ্ত হয়েছে যা' এর সঠিক বাক্য সংকোচন - লীন।
- 'সংসারের প্রতি বিরাগ' এর সঠিক বাক্য সংকোচন - নির্বেদ।
- 'বাঘের চামড়া' এর সঠিক বাক্য সংকোচন - কৃত্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭০৫.
'ঝাঁকের কৈ' বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক্ষণিক দেখা 
  2. ক্ষণস্থায়ী 
  3. এক দলভুক্ত
  4. সহজ সাধ্য 
সঠিক উত্তর:
এক দলভুক্ত
উত্তর
সঠিক উত্তর:
এক দলভুক্ত
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'ঝাঁকের কৈ' বাগধারাটির অর্থ -এক দলভুক্ত 
'ঝাঁকি দর্শন' বাগধারাটির অর্থ-ক্ষণিক দেখা 
'জলের দাগ' বাগধারাটির অর্থ-ক্ষণস্থায়ী 
'জলভাত' বাগধারাটির অর্থ-সহজ সাধ্য 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫,৭০৬.
‘অনুরাগী’ - এর বিপরীত শব্দ কোনটি?
  1. রাগী
  2. অঅনুরাগী
  3. বিরাগী
  4. প্রত্যাখ্যান
সঠিক উত্তর:
বিরাগী
উত্তর
সঠিক উত্তর:
বিরাগী
ব্যাখ্যা
• ‘অনুরাগী’ শব্দের বিপরীত শব্দ - বিরাগী।

অন্যদিকে,
- 'প্রত্যাখ্যান ' শব্দের বিপরীত শব্দ - অনুরোধ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
• 'অনুরক্ত' - বিরক্ত,
• 'নিয়ত' -  বিরত,
• 'প্রবিষ্ট' - প্রস্থিত,
• 'দরদি' -নির্দয়,
• 'উদ্ধত' -বিনীত, 
• 'ঔদ্ধত্য'- বিনয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭০৭.
'যে আলোতে কুমুদ ফোটে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. কুমুদিনী
  2. কৌমুদি
  3. কৌমুদিনী
  4. প্রভাবতী
সঠিক উত্তর:
কৌমুদি
উত্তর
সঠিক উত্তর:
কৌমুদি
ব্যাখ্যা
 • ‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ: 
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ = মন্দ্র।  
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ = অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ = কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ = হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ = কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ = বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৫,৭০৮.
'পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে' প্রবাদের অর্থ কী?
  1. অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান
  2. একবার সুবিধে পেলে পেয়ে বসে
  3. বাড়াবাড়ি পতনের কারণ
  4. সাধ্যের অতীত আশা করা
সঠিক উত্তর:
বাড়াবাড়ি পতনের কারণ
উত্তর
সঠিক উত্তর:
বাড়াবাড়ি পতনের কারণ
ব্যাখ্যা
• "পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে" অর্থ - বাড়াবাড়ি পতনের কারণ। 

অন্যদিকে, 
• 'বসতে পেলে শুতে চায়' অর্থ - একবার সুবিধে পেলে পেয়ে বসে। 
• 'বানরের গলায় মুক্তার মালা' অর্থ - অস্থানে মূল্যবান বস্তুর অবস্থান। 
• 'বামন হয়ে চাঁদে হাত' অর্থ - সাধ্যের অতীত আশা করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭০৯.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সাপ'
  1. কেশরী
  2. মৃগেন্দ্র
  3. মৃগরাজ
  4. ভুজগ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভুজগ
উত্তর
সঠিক উত্তর:
ভুজগ
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭১০.
'খোল নলচে বদলানো' বাগধারার অর্থ কী?
  1. ক) অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
  2. খ) ছটফট করা
  3. গ) আমূল পরিবর্তন
  4. ঘ) অপদার্থ লোক
সঠিক উত্তর:
গ) আমূল পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
গ) আমূল পরিবর্তন
ব্যাখ্যা
• 'খোল নলচে বদলানো' বাগধারার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন
- বাক্য গঠন: গাড়িটার খোল নলচে বদলানো দরকার।

অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
• কায়েতের ঘরের ঢেঁকি = অপদার্থ লোক।
- বাক্য গঠন: ঐ হতভাগা কায়েতের ঘরের ঢেঁকিকে নিয়ে আমার সুবিধার চেয়ে অসুবিধেই বেশি হবে।

• খাবি খাওয়া = ছটফট করা।
- বাক্য গঠন:  খাবি খেয়ে লাভ নেই, যা কিছু কর ভেবে চিন্তে কর।

• গরিবের ঘোড়া রোগ = অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা।
- বাক্য গঠন: কোনোমতে পাশ করেছ, এখন পড়তে চাও ইংরেজি স্কুলে, গরীবের ঘোড়া রোগ হয়েছে আর কি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭১১.
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -
  1. ক) কল্যাণীয়াষু
  2. খ) সুচরিতেষু
  3. গ) শ্রদ্ধাস্পদাসু
  4. ঘ) প্রীতিভাজনেষু
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাস্পদাসু
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রদ্ধাস্পদাসু
ব্যাখ্যা
পত্রের শুরুতে নারীকে লিখিত কয়েকটি সম্বোধন:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি

স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের সম্বোধন:
- সুচরিতেষু, শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, প্রীতিভাজন, স্নেহার্দ্র, স্নেহাশিস - ইত্যাদি

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৭১২.
'দেখতে ইচ্ছুক এমন' এর এক কথায় প্রকাশ কী?
  1. দিদৃক্ষু
  2. দিধক্ষু
  3. দিৎসু
  4. দিধিষু
সঠিক উত্তর:
দিদৃক্ষু
উত্তর
সঠিক উত্তর:
দিদৃক্ষু
ব্যাখ্যা
• 'দেখতে ইচ্ছুক এমন' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষু। 

অন্যদিকে, 
• 'দহনেচ্ছু' - দিধক্ষু।
• 'দান করতে ইচ্ছুক' - দিৎসু।
• 'দ্বিতীয়বার বিবাহিত নারী' - দিধিষু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭১৩.
প্রসারণ- শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সংক্ষেপণ
  2. খ) নিস্তেজ
  3. গ) বিকুঞ্চন
  4. ঘ) আকুঞ্চন
সঠিক উত্তর:
গ) বিকুঞ্চন
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকুঞ্চন
ব্যাখ্যা
আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। এখানে প্রসারনের প্রতিশব্দ হচ্ছে বিকুঞ্চন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫,৭১৪.
‘লাঘব’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গাম্ভীর্য
  2. গৌরব
  3. প্রশংসা
  4. চাপল্য
সঠিক উত্তর:
গৌরব
উত্তর
সঠিক উত্তর:
গৌরব
ব্যাখ্যা
• ‘লাঘব’ শব্দের বিপরীতার্থ শব্দ - গৌরব।

অন্যদিকে,
• ‘খ্যাতি’ শব্দের বিপরীতার্থক শব্দ - অখ্যাতি।
• ‘গাম্ভীর্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - চাপল্য।
• ‘গঞ্জনা’ শব্দের বিপরীতার্থক শব্দ - প্রশংসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭১৫.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. মর্ত্য
  2. ক্ষিতি
  3. মহী
  4. মোদিনীধর
সঠিক উত্তর:
মোদিনীধর
উত্তর
সঠিক উত্তর:
মোদিনীধর
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি

অন্যদিকে,
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নগ, অচল, ,মোদিনীধর, অবনীধর, বসুধাধর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,৭১৬.
নিচের কোনটি নৃপতি–এর সমার্থক শব্দ?
  1. ক) নিশা
  2. খ) পতগ
  3. গ) তনু
  4. ঘ) রাজা
সঠিক উত্তর:
ঘ) রাজা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজা
ব্যাখ্যা
রাজা - শাসক, নৃপতি, নরপতি, নৃপ, ভূপাল, মহীপতি, সম্রাট, বাদশাহ।
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
পাখি - পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
শরীর - দেহ, কায়া, কলেবর, তনু, বপু৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৫,৭১৭.
'কান ভাঙ্গানো' বাগ্‌ধারাটির অর্থ কি?
  1. ক) কূটবুদ্ধি
  2. খ) অকাজের কথা
  3. গ) কুপরামর্শ
  4. ঘ) আজগুবি গল্প
সঠিক উত্তর:
গ) কুপরামর্শ
উত্তর
সঠিক উত্তর:
গ) কুপরামর্শ
ব্যাখ্যা
• 'কান ভাঙ্গানো' বাগ্‌ধারাটির অর্থ - কুপরামর্শ।

এছাড়া,
খেজুরে আলাপ = অকাজের কথা।
জিলাপির প্যাঁচ = কূটবুদ্ধি।
আষাঢ়ে গল্প = আজগুবি গল্প।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৫,৭১৮.
'Valuation' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বায়ুচলন
  2. বাতায়িত
  3. স্পন্দন
  4. মূল্যনির্ধারণ
সঠিক উত্তর:
মূল্যনির্ধারণ
উত্তর
সঠিক উত্তর:
মূল্যনির্ধারণ
ব্যাখ্যা
• 'Valuation' শব্দের বাংলা পরিভাষা - মূল্যনির্ধারণ।

অন্যদিকে,
- 'Ventilation' শব্দের বাংলা পরিভাষা - বায়ুচলন।
- 'Vibration' শব্দের বাংলা পরিভাষা - স্পন্দন।
- 'Ventilated' শব্দের বাংলা পরিভাষা - বাতায়িত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৭১৯.
নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম?
  1. ক) বিড়াল তপস্বী
  2. খ) বক ধার্মিক
  3. গ) ভিজে বিড়াল
  4. ঘ) ধর্মপুত্র যুধিষ্ঠির
সঠিক উত্তর:
ঘ) ধর্মপুত্র যুধিষ্ঠির
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধর্মপুত্র যুধিষ্ঠির
ব্যাখ্যা

বক ধার্মিক - ভণ্ড
বিড়াল তপস্বী - ভণ্‌ড সাধু
ভিজে বেড়াল - সাধু বেশে অসৎ লোক
ধর্মপুত্র যুধিষ্ঠির - পরম ধার্মিক বলে অধার্মিক হিসেবে ব্যাঙ্গ করা 


উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭২০.
'জমক' ও 'যমক' - এই শব্দ দুটির মধ্যে পার্থক্য কোন ক্ষেত্রে?
  1. অর্থে
  2. উচ্চারণে
  3. বানানে
  4. অর্থে ও বানানে
সঠিক উত্তর:
অর্থে ও বানানে
উত্তর
সঠিক উত্তর:
অর্থে ও বানানে
ব্যাখ্যা
• 'জমক' ও 'যমক' - এই শব্দ দুটির মধ্যে পার্থক্য - অর্থে ও বানানে
 
শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ জমক - সমারোহ।
→ যমক - জোড়া।
→ জাম - ফলবিশেষ।
→ যাম - প্রহর।
→ ধুম - প্রাচুর্য।
→ ধূম - ধোঁয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,৭২১.
'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ-
  1. ফুটকি
  2. নুড়ি
  3. ফুসকুড়ি
  4. নালি
সঠিক উত্তর:
ফুসকুড়ি
উত্তর
সঠিক উত্তর:
ফুসকুড়ি
ব্যাখ্যা

• 'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ- 'ফুসকুড়ি'।

অন্যদিকে,
• 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'। 
• 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'।
• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৭২২.
নিচের কোনটি 'আশ্রয়' অর্থে প্রযোজ্য?
  1. স্মরণ
  2. সরণ
  3. শরণ
  4. স্বরণ  
সঠিক উত্তর:
শরণ
উত্তর
সঠিক উত্তর:
শরণ
ব্যাখ্যা

'শরণ' শব্দের অর্থ - আশ্রয়। 

অন্যদিকে,
------------------ 
'স্মরণ' শব্দের অর্থ - মনে করা। 
'সরণ' শব্দের অর্থ - গমন। 
'স্বরণ' শব্দটি অশুদ্ধ।   

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
'সূর' শব্দের অর্থ- সূর্য। 
'সুর' শব্দের অর্থ- দেবতা, গানের সুর। 
'শূর' শব্দের অর্থ- বীর। 
'স্বর্গ' শব্দের অর্থ- দেবতার বাসযান। 
'সর্গ' শব্দের অর্থ- অধ্যায়। 
'সার্থ' শব্দের অর্থ- অর্থযুক্ত। 
'স্বার্থ' শব্দের অর্থ- নিজ প্রয়োজন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৫,৭২৩.
'অগ্রে বর্তমান থাকে যে' এক কথায় বলে-
  1. অন্যতম
  2. অগ্রজ
  3. অনুজ
  4. অগ্রবর্তী
সঠিক উত্তর:
অগ্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
অগ্রবর্তী
ব্যাখ্যা
• 'অগ্রে বর্তমান থাকে যে' এক কথায় বলে - অগ্রবর্তী। 

অন্যদিকে, 
• অনেকের মধ্যে একজন - অন্যতম। 
• অগ্রে জন্মিয়াছে যে - অগ্রজ। 
• অনুতে (পশ্চাতে) জন্মেছে যে - অনুজ। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৭২৪.
'দাঁত ফোটানো' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শুরু করা
  2. ইশারা দেওয়া
  3. আশকারা দেওয়া
  4. কঠিন বিষয় আয়ত্ত করা
  5. চিহ্নিত করে রাখা
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা
উত্তর
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা
ব্যাখ্যা

• 'দাঁত ফোটানো' অর্থ: কঠিন বিষয় আয়ত্ত করা
- বাক্য: অঙ্কের বিষয়ে দাঁত ফোটানো যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ বাগধারা:
- দহরম মহরম - অন্তরঙ্গতা।
- দুধের মাছি - সুসময়ের বন্ধু।
- দা-কুমড়া সম্বন্ধ - শত্রুভাব।
- দক্ষিণ হস্ত - প্রধান সহযোগী।
- দেতো হাসি - কৃত্রিম হাসি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৭২৫.
'Proscribe' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. উপদেশ দেওয়া
  2. পরামর্শ দেওয়া
  3. বে-আইনী ঘোষণা করা
  4. বিজ্ঞপ্তি দেওয়া
সঠিক উত্তর:
বে-আইনী ঘোষণা করা
উত্তর
সঠিক উত্তর:
বে-আইনী ঘোষণা করা
ব্যাখ্যা
• 'Proscribe' শব্দের বাংলা পরিভাষা - বে-আইনি ঘোষণা করা, নিষিদ্ধ করা।

কিছু বাংলা পরিভাষা:
• ‘Daily’ এর বাংলা পরিভাষা - দৈনিক পত্র।
• ‘Quarterly’ এর বাংলা পরিভাষা - ত্রৈমাসিক।
• ‘Half-yearly’ এর বাংলা পরিভাষা - ষাণ্মাসিক।
• ‘Periodical’ শব্দের বাংলা পরিভাষা: সাময়িকী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৭২৬.
'অনূঢ়া' বলতে কোন নারীকে বুঝায়?
  1. যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে।
  2. যে নারীর স্বামী ও পুত্র নেই।
  3. যে নারীর স্বামী বর্তমান।
  4. যে নারীর এখনো বিয়ে হয় নি।
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যে নারীর এখনো বিয়ে হয় নি।
উত্তর
সঠিক উত্তর:
যে নারীর এখনো বিয়ে হয় নি।
ব্যাখ্যা
• যে নারীর এখনো বিয়ে হয় নি - অনূঢ়া। 

অন্যদিকে, 
• যে নারীর স্বামী ও পুত্র নেই - অবীরা। 
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া। 
• যে নারীর স্বামী বর্তমান = সধবা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭২৭.
‘Arrear’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. রক্ষী
  2. বকেয়া
  3. অক্ষি
  4. পাখি
সঠিক উত্তর:
বকেয়া
উত্তর
সঠিক উত্তর:
বকেয়া
ব্যাখ্যা
• ‘Arrear’ এর বাংলা পরিভাষা - বকেয়া। 

অন্যদিকে,
- ‘Louvers’ এর বাংলা পরিভাষা - পাখি।
- ‘Eye’ এর বাংলা পরিভাষা - অক্ষি।
- ‘Guard’ এর বাংলা পরিভাষা - রক্ষী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৭২৮.
'পর্ণ' শব্দের অর্থ নয় -
  1. পান
  2. শিখর
  3. তাম্বুল
  4. ডানা
সঠিক উত্তর:
শিখর
উত্তর
সঠিক উত্তর:
শিখর
ব্যাখ্যা
• 'পর্ণ'
- 'পর্ণ' একটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
এর অর্থ: 
- গাছের পাতা, তাম্বুল, পান, ডানা ইত্যাদি।

অন্যদিকে,
'শিখর' শব্দের অর্থ:
- শীর্ষদেশ, চূড়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭২৯.
‘অনুকরণ করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন কী?
  1. অপচিকীর্ষা
  2. অনুসন্ধিৎসা
  3. প্রতিচিকীর্ষা
  4. অনুচিকীর্ষা
সঠিক উত্তর:
অনুচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
অনুচিকীর্ষা
ব্যাখ্যা

‘অনুকরণ করার ইচ্ছা’ এক কথায় বলে - অনুচিকীর্ষা।

অন্যদিকে,
- ‘অপকার করার ইচ্ছা’ এক কথায় বলে - অপচিকীর্ষা।
- ‘অনুসন্ধান করার ইচ্ছা’ এক কথায় বলে - অনুসন্ধিৎসা।
- ‘প্রতিকার করার ইচ্ছা’ এক কথায় বলে - প্রতিচিকীর্ষা। 

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫,৭৩০.
‘নির্মম’ - কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
  1. ক) ইঁদুর কপালো
  2. খ) অন্তর টিপুনী
  3. গ) বিষের পুটুলি
  4. ঘ) মাছের মা
সঠিক উত্তর:
ঘ) মাছের মা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাছের মা
ব্যাখ্যা
• 'মাছের মা' বাগধারার অর্থ- 'নিষ্ঠুর'। 

• 'মাছের মা' বাগধারার ব্যাখ্যা: 
- বাঙালির চিরকালীন ধারণা এই যে, মা মাছ বাচ্চাদের লালন পালন না করে তাদের ধরে খেয়ে ফেলে নৃশংসের মতো।
- মা মাছ দয়া মায়াহীন। সে বাচ্চা খেতেও দ্বিধা করে না- এমন অনুমান থেকে 'মাছের মা' বাগ্‌ধারা ও 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটি চালু হয়েছে। 
- 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটির অর্থ = কৃত্রিম শোক। 

• অন্তর টিপুনী মানে হচ্ছে গোপন ব্যথা/ অলক্ষ্যে অন্যের হৃদয়ে আঘাত দেওয়া।
বাক্য গঠন: অন্তরটিপুনি স্বভাবের জন্য অনেক সময় অন্যের বিরক্তিভাজন হতে হয়। 

• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

• 'বিষের পুটুলি' বাগধারাটির অর্থ- 'বিদ্বেষী'। 
বাক্য গঠন: তাদের দুইজনে মোটেও বনিবনা নেই, একজন যেন আরেকজনের বিষের পুটুলি। 

উৎস: প্রবাদের উৎসসন্ধান, সমর পাল, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৭৩১.
নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
  1. ক) জলাশয়
  2. খ) পুকুর
  3. গ) দীঘি
  4. ঘ) ঢেউ
সঠিক উত্তর:
ঘ) ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢেউ
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র ঢেউ শব্দটি আলাদা অর্থ ধারণ করে।
- তাই এখানে সঠিক উত্তর হবে 'ঢেউ'।

এছাড়াও আরও কিছু সমার্থক শব্দ হলো-
- তরঙ্গ
- কল্লোল
- ঊর্মি
- বীচি
- হিল্লোল
- লহরী 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৫,৭৩২.
'আপণ ও আপন' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. দোকান ও নিজ
  2. আত্মীয় ও নিজ
  3. নিজ ও অলঙ্কার
  4. হরিণ ও নিজ
সঠিক উত্তর:
দোকান ও নিজ
উত্তর
সঠিক উত্তর:
দোকান ও নিজ
ব্যাখ্যা
• 'আপণ' শব্দের অর্থ - দোকান। 
• 'আপন' শব্দের অর্থ- নিজ। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
আবরণ - আচ্ছাদন। 
আভরণ - অলংকার। 

আবৃতি - আবরণ। 
আবৃত্তি - কবিতাপাঠ। 

আভাস - ইঙ্গিত। 
আবাস - বাসস্থান। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৫,৭৩৩.
‘দেহ’ শব্দের প্রতিশব্দ কি?
  1. অহ
  2. মর্দ
  3. তনু
  4. বিভব
সঠিক উত্তর:
তনু
উত্তর
সঠিক উত্তর:
তনু
ব্যাখ্যা
• দেহ এর সমার্থক শব্দ: তনু; শরীর। 

অন্যদিকে: 
• অহ 
অর্থ: 
- দিনমান, দিবাভাগ (অহর্নিশ)।
- দিবস; দিন (পুণ্যাহ)।

• মর্দ
অর্থ: 
- মরদ; ব্যাটাছেলে; পুরুষ।

• বিভব 
অর্থ: 
- ধন; সম্পত্তি; ঐশ্বর্য। 

সূত্র: অভিগম্য অভিধান ও আধুনিক বাংলা একাডেমি অভিধান। 
৫,৭৩৪.
'চীন ও জাপান-সহ পূর্ব এশিয়ার দেশসমূহ' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. প্রাচ্য
  2. দূরপ্রাচ্য
  3. পাশ্চাত্য
  4. প্রাচ্যা
সঠিক উত্তর:
দূরপ্রাচ্য
উত্তর
সঠিক উত্তর:
দূরপ্রাচ্য
ব্যাখ্যা
• 'চীন ও জাপান-সহ পূর্ব এশিয়ার দেশসমূহ' এর এক কথায় প্রকাশ: 'দূরপ্রাচ্য'।

অন্যদিকে, 
• প্রাচ্য- ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ।
• পাশ্চাত্য- পশ্চিম দেশীয়, পশ্চিম দেশজাত।
• প্রাচ্যা- মাগধি প্রাকৃত ভাষাবিশেষ।

উৎস:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৭৩৫.
‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. শশী
  2. অংশুমালী
  3. নিশাকর
  4. হিমাংশু
সঠিক উত্তর:
অংশুমালী
উত্তর
সঠিক উত্তর:
অংশুমালী
ব্যাখ্যা
• ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ নয় - অংশুমালী
- 'অংশুমালী', ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ।

• ‘চাঁদ’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, নিশাকর, সুধাংশু, সুধাকর, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,৭৩৬.
'Like priest, like pupil ' - এর বাংলা প্রবচন কোনটি?
  1. ক) যেমন কর্ম তেমন ফল
  2. খ) যেমন গাওয়া তেমন পাওয়া
  3. গ) যেমন গুরু, তেমন চেলা
  4. ঘ) যেমন কুকুর, তেমন মুগুর
সঠিক উত্তর:
গ) যেমন গুরু, তেমন চেলা
উত্তর
সঠিক উত্তর:
গ) যেমন গুরু, তেমন চেলা
ব্যাখ্যা
Like priest/master, like pupil = যেমন গুরু, তেমন চেলা
Like dog, like hammer = যেমন কুকুর, তেমন মুগুর
৫,৭৩৭.
'বন' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কুঞ্জ
  2. শিখরী
  3. কান্তার
  4. বিপিন
সঠিক উত্তর:
শিখরী
উত্তর
সঠিক উত্তর:
শিখরী
ব্যাখ্যা
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৩৮.
'দুষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. সফল
  2. পথ
  3. সুমতি
  4. শিষ্ট
সঠিক উত্তর:
শিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
শিষ্ট
ব্যাখ্যা

• 'দুষ্ট' এর বিপরীতার্থক শব্দ - শিষ্ট

অন্যদিকে, 
- 'পথ' শব্দের বিপরীত শব্দ - বিপথ।
- 'দুর্মতি' শব্দের বিপরীত শব্দ - সুমতি।
- 'পণ্ড' শব্দের বিপরীত শব্দ - সফল।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৫,৭৩৯.
'দোজবরে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অগোছালো অবস্থা
  2. উভয় সংকট
  3. দুই বার জীবন পেয়েছে যে
  4. দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
সঠিক উত্তর:
দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে
ব্যাখ্যা
• 'দোজবরে' বাগ্‌ধারাটির অর্থ- দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় বা করেছে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- নবমীর পাঁঠা - প্রাণভয়ে ভীত। 
- নাড়াবুনে - মূর্খ। 
- নদের চাঁদ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
- ধান ভানতে শিবের গীত - অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। 
- ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি/অপদার্থ/অকর্মণ্য। 
- ধোপা নাপিতা বন্ধ করা - একঘরে করা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৪০.
'জানতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) জিজ্ঞাসা
  2. খ) জিজ্ঞাসু
  3. গ) জ্ঞাতব্য
  4. ঘ) জিজীবিষা
সঠিক উত্তর:
খ) জিজ্ঞাসু
উত্তর
সঠিক উত্তর:
খ) জিজ্ঞাসু
ব্যাখ্যা
• 'জানতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ- 'জিজ্ঞাসু'

তাছাড়া,
• 'জানার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-জিজ্ঞাসা। 
• 'জানার যোগ্য' এর এক কথায় প্রকাশ- জ্ঞাতব্য। 
• 'জীবিত থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিজীবিষা। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
৫,৭৪১.
‘বিবাদের বিষয়’ অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ঢেঁকি অবতার
  2. ঢাকের বাঁয়া
  3. ঢেঁকির কুমির
  4. নারদের ঢেঁকি
সঠিক উত্তর:
নারদের ঢেঁকি
উত্তর
সঠিক উত্তর:
নারদের ঢেঁকি
ব্যাখ্যা
• ‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ঢেঁকি অবতার' বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'ঢাকের বাঁয়া' বাগ্‌ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়।
• 'ঢেঁকির কুমির' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৪২.
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
  1. অনুলোম-প্রতিলোম
  2. নশ্বর-শাশ্বত
  3. গরিষ্ঠ-লঘিষ্ঠ
  4. হৃষ্ট-পুষ্ট
সঠিক উত্তর:
হৃষ্ট-পুষ্ট
উত্তর
সঠিক উত্তর:
হৃষ্ট-পুষ্ট
ব্যাখ্যা
• বিপরীতার্থক শব্দ নয়- হৃষ্টপুষ্ট।

• হৃষ্টপুষ্ট (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মোটা,
- স্থূলকায়।

অন্যদিকে,
• ‘গরিষ্ঠ’ এর বিপরীতার্থক শব্দ - লঘিষ্ঠ।
• অবিনশ্বর/শাশ্বত শব্দের বিপরীতার্থক শব্দ - নশ্বর।
• অনুলোম শব্দের বিপরীতার্থক শব্দ - প্রতিলোম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৪৩.
'স্থূল' শব্দটির বিপরীত শব্দ কী?
  1. মোটা
  2. পুরু
  3. লঘু
  4. শীর্ণ
সঠিক উত্তর:
শীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
শীর্ণ
ব্যাখ্যা
• 'স্থূল' এর বিপরীত শব্দ: শীর্ণ

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• শবল - একবর্ণা।
• শর্বরী - দিবস।
• ভূত - ভবিষ্যৎ।
• ভীরু - নির্ভীক / সাহসী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৪৪.
সমুদ্র শব্দের সমার্থক নয় কোনটি?
  1. সায়র
  2. পাথার
  3. নীলাম্বু
  4. নির্ঝরিণী
সঠিক উত্তর:
নির্ঝরিণী
উত্তর
সঠিক উত্তর:
নির্ঝরিণী
ব্যাখ্যা

নির্ঝরিণী নদী শব্দের সমার্থক শব্দ
সমুদ্রের সমার্থক শব্দ হলো :
সাগর
সিন্ধু
সায়র
দরিয়া
জলধি
অকূল
পাথার
বারিধি
রত্নাকর
নীলম্বু
পয়োধি
বারীন্দ্র
অর্ণব
পারাবার
উৎস : নবম দশম শ্রেণির ব্যাকরণ (নতুন)

৫,৭৪৫.
'পৃথিবী' এর প্রতিশব্দ -
  1. ক) মেদিনী
  2. খ) মহীধর
  3. গ) পাতক
  4. ঘ) অদ্রি
সঠিক উত্তর:
ক) মেদিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) মেদিনী
ব্যাখ্যা

পৃথিবী এর সমার্থক শব্দ হল মেদিনী।
পৃথিবী এর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো: ধরা, ধরণি, ধরিত্রী, ব্রহ্মাণ্ড, বসুমতি, ভুবন, দুনিয়া, অবনী, মর্তলোক ইত্যাদি।

অন্যগুলোর সমার্থক শব্দ নিম্নরূপ :
শকুন্ত -  পাখি
পাতক - পাপ
পর্বত - মহীধর, অদ্রি  

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

৫,৭৪৬.
সমার্থক নয় কোনটি?
  1. অনিল
  2. চপলা
  3. শম্পা
  4. সৌদামিনী
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা
• সমার্থক নয় - অনিল।

‘বিদ্যুৎ’
শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা, শম্পা

অন্যদিকে,
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৪৭.
'পঙ্কিল' শব্দের অর্থ কী?
  1. ক) কাঁটাযুক্ত
  2. খ) পাতাযুক্ত
  3. গ) কর্দমাক্ত
  4. ঘ) বাঁধা বিপত্তি পূর্ণ
সঠিক উত্তর:
গ) কর্দমাক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্দমাক্ত
ব্যাখ্যা
পঙ্কিল (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
প্রকৃতি প্রত্যয় =  পঙ্ক+ইল 
অর্থ: কর্দমাক্ত 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫,৭৪৮.
'তক্ষক' শব্দের অর্থ কী?
  1. ছুতার
  2. প্রবঞ্চক
  3. ঋষি
  4. দৌড়বিদ
সঠিক উত্তর:
ছুতার
উত্তর
সঠিক উত্তর:
ছুতার
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'তক্ষক' শব্দের অর্থ:

১. কাঠ খোদাই করা যার পেশা, সূত্রধর, ছুতার।
২. পুরাণোক্ত অষ্টনাগের অন্যতম এবং সর্পরাজ বাসুকির ভ্রাতা। 

•  কিছু শব্দার্থ:
- কান্তা - নারী,
- সাদন - দূরীকরণ,
- স্বাদ - রসগ্রহণ,
- সুভাস - ভালোভাবে আলোকিত,
- সুরতি - আলিঙ্গন,
- ওম -  উষ্ণতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৪৯.
'কোণঠাসা করা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. দুর্বল জায়গায় খোঁচা
  3. বেকায়দায় ফেলা
  4. সর্বস্বান্ত করা 
সঠিক উত্তর:
বেকায়দায় ফেলা
উত্তর
সঠিক উত্তর:
বেকায়দায় ফেলা
ব্যাখ্যা

• 'কোণঠাসা করা' বাগ্‌ধারার অর্থ - বেকায়দায় ফেলা।

অন্যদিকে,
• 'ঘুঘু চরানো' অর্থ - সর্বনাশ করা। 
• 'আঁতে ঘা' অর্থ - দুর্বল জায়গায় খোঁচা।
• 'ভিটায় ঘুঘু চরানো'  অর্থ - সর্বস্বান্ত। 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ। 

৫,৭৫০.
‘দহরম-মহরম’ এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
  1. ক) অহিনকুল
  2. খ) দুধের মাছি
  3. গ) বসন্তের কোকিল
  4. ঘ) জিলাপির প্যাচ
সঠিক উত্তর:
ক) অহিনকুল
উত্তর
সঠিক উত্তর:
ক) অহিনকুল
ব্যাখ্যা
• 'দহরম মহরম' বাগ্‌ধারাটির অর্থ = ঘনিষ্ঠ সম্পর্ক
- বিপরীত অর্থে ব্যবহৃত বাগধারা: অহি নকুল= ভীষণ শত্রুতা

অন্যদিকে,
দুধের মাছি = সুসময়ের বন্ধু।
বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু। 
জিলাপির প্যাচ = কুটিলতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৭৫১.
'জীমূত' শব্দের সমার্থক শব্দ -
  1. সমুদ্র
  2. পদ্ম
  3. সূর্য
  4. মেঘ
সঠিক উত্তর:
মেঘ
উত্তর
সঠিক উত্তর:
মেঘ
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৫২.
'ইতিহাস লেখেন যিনি' এর এক কথায় প্রকাশ -
  1. ঐতিহাসিক
  2. ঐহিক
  3. ইতিহাসবেত্তা
  4. ঈদৃশ
সঠিক উত্তর:
ঐতিহাসিক
উত্তর
সঠিক উত্তর:
ঐতিহাসিক
ব্যাখ্যা
• 'ইতিহাস লেখেন যিনি' এর এক কথায় প্রকাশ - ঐতিহাসিক।

অন্যদিকে,
- 'ইহলোক বিষয়ক' এর এক কথায় প্রকাশ - ঐহিক।
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ - ইতিহাসবেত্তা।
- 'ইহার তুল্য' এর এক কথায় প্রকাশ - ঈদৃশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৫৩.
নিচের কোনটি ‘সমুদ্র' শব্দটির সমার্থক শব্দ নয়?
  1. ক) পারাবার
  2. খ) সিন্ধু
  3. গ) অর্ণব
  4. ঘ) কল্লোল
সঠিক উত্তর:
ঘ) কল্লোল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কল্লোল
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- অর্ণব,
- সাগর, 
- জলধি,
- জলনিধি,
- পারাবার,
- বারিধি,
- রত্নাকর,
- সাগর,
- সিন্ধু ইত্যাদি।

• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ:
- তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

তথ্যসূত্র:- ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ,  প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
৫,৭৫৪.
'জ্ঞেয়' শব্দের বিপরীতার্থক শব্দ কােনটি?
  1. মূর্খ
  2. অচেতন
  3. দুরজ্ঞেয়
  4. অজ্ঞেয়
সঠিক উত্তর:
অজ্ঞেয়
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞেয়
ব্যাখ্যা
• 'জ্ঞেয়' শব্দের অর্থ: জানার যোগ্য, জ্ঞানসাধ্য।
• 'অজ্ঞেয়' শব্দের অর্থ: জ্ঞানের অতীত, জানা যায় না এমন।

• 'জ্ঞেয়' শব্দের বিপরীতার্থক শব্দ - অজ্ঞেয়।

অন্যদিকে,
• ‘দুরজ্ঞেয়’ বানানটি অশুদ্ধ। শুদ্ধ বানান: ‘দুর্জ্ঞেয়’ অর্থ: জানা কঠিন এমন।
• জ্ঞানী - মূর্খ।
• চেতন - অচেতন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৫,৭৫৫.
পূজার উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়?
  1. অর্ঘ্য
  2. অর্ঘ
  3. সওগাত
  4. পল্বল
সঠিক উত্তর:
অর্ঘ্য
উত্তর
সঠিক উত্তর:
অর্ঘ্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
•'অর্ঘ্য' শব্দের অর্থ পূজার উপকরণ ।


অন্যদিকে,
- অর্ঘ অর্থ মূল্য।
- সওগাত অর্থ উপহার।
- পল্বল অর্থ  ডোবা।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৫৬.
‘জড়তা’ শব্দের সমার্থক শব্দ-
  1. ক) বিমূর্ততা
  2. খ) জড় পদার্থ
  3. গ) জোর
  4. ঘ) আড়ষ্ঠতা
সঠিক উত্তর:
ঘ) আড়ষ্ঠতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আড়ষ্ঠতা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘জড়তা’ সংস্কৃত শব্দ। 

• ‘জড়তা’ শব্দের সমার্থক শব্দ-
- আড়ষ্টতা,
- চেতনার অভাব,
- আলস্য,
- শিথিলতা ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৭৫৭.
নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ -
  1. অনল
  2. নভ
  3. হর্ষ
  4. তুরগ
সঠিক উত্তর:
নভ
উত্তর
সঠিক উত্তর:
নভ
ব্যাখ্যা
'আকাশ' এর সমার্থক শব্দ:
- অম্বর, গগন, আসমান, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

অন্যদিকে, 
'আগুন' এর সমার্থক শব্দ:
- পাবক, বহ্নি, অনল, অগ্নি, হুতাশন ।

‘আনন্দ' এর সমার্থক শব্দ:
- প্রমোদ, খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, সন্তোষ।

‘অশ্ব’ এর সমার্থক শব্দ:
- তুরগ, ঘোড়া, ঘোটক, হয়।

উৎস:
১) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫,৭৫৮.
'মেঘ' এর  সমার্থক শব্দ নয় কোনটি?
  1. জলধর
  2. পয়োধর
  3. জলদ
  4. উদক
সঠিক উত্তর:
উদক
উত্তর
সঠিক উত্তর:
উদক
ব্যাখ্যা

• 'মেঘ' এর  সমার্থক শব্দ: 
- বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

অন্যদিকে,
• ‘জল’ এর সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৭৫৯.
'বিজ্বর' শব্দের অর্থ কি?
  1. জ্বরে আক্রান্ত
  2. জ্বর থেকে মুক্ত
  3. ঈষৎ জ্বরের ভাব
  4. জ্বরনাশক
সঠিক উত্তর:
জ্বর থেকে মুক্ত
উত্তর
সঠিক উত্তর:
জ্বর থেকে মুক্ত
ব্যাখ্যা
বিজ্বর (বিশেষণ)
- জ্বর থেকে মুক্ত (একবারে বিজ্বর হইলাম না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
{(তৎসম বা সংস্কৃত) বি+জ্বর; বহুব্রীহি সমাস}
উৎস : বাংলা একাডেমি অভিধান।
৫,৭৬০.
"ঢেউ" শব্দের সমার্থক শব্দ-
  1. তরঙ্গিণী
  2. হিল্লোল
  3. স্রোতস্বিনী
  4. সরিৎ
সঠিক উত্তর:
হিল্লোল
উত্তর
সঠিক উত্তর:
হিল্লোল
ব্যাখ্যা
হিল্লোল (বিশেষ্য পদ),
অর্থ:
- তরঙ্গ;
- ঢেউ।

• "ঢেউ" সমার্থক শব্দ:
উর্মি, তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে, 
• "নদী" সমার্থক শব্দ:

নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিণী, শৈবলিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরিণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতোবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৬১.
Q.8-13: শব্দের অর্থ নির্ণয় করুন:
নিঝুম -
  1. জঙ্গল
  2. অন্ধকার
  3. নীরব
  4. গাছ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নীরব
উত্তর
সঠিক উত্তর:
নীরব
ব্যাখ্যা
• 'নিঝুম' শব্দের অর্থ - নীরব, নিষ্পন্দ।

অন্যদিকে,
‘বন’ শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ:
- তমসা, আঁধার, আধারি, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার ইত্যাদি।

'গাছ' শব্দের সমার্থক শব্দ:
- তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৬২.
'Unconscious' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. অবচেতন
  2. অচেতন
  3. অর্ধসচেতন
  4. আত্মচেতন
সঠিক উত্তর:
অচেতন
উত্তর
সঠিক উত্তর:
অচেতন
ব্যাখ্যা
• 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।

অন্যদিকে,
• 'Subconscious' অর্থ - অবচেতন, অর্ধসচেতন ।
• 'Conscious' অর্থ - সচেতন, সজ্ঞান, চেতন, পরিজ্ঞাত, আত্মচেতন। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৫,৭৬৩.
নিচের কোন বিপরীতার্থক শব্দ যুগলটি সঠিক নয়?
  1. ক) হাল - বেহাল
  2. খ) উক্ত - অনুক্ত
  3. গ) কড়ি - কোমল
  4. ঘ) কর্মকর্তা -কর্মচারী
সঠিক উত্তর:
ক) হাল - বেহাল
উত্তর
সঠিক উত্তর:
ক) হাল - বেহাল
ব্যাখ্যা
•হাল-বেহাল অশুদ্ধ।
- হাল এর বিপরীত শব্দ - সাবেক

গুরত্বপূর্ণ বিপরীতশব্দ সমূহ: 
• আঁটি - শাঁস
• ক্ষীণ - পুষ্ট
• কথিত - অকথিত
• কলঙ্ক - সুনাম
• কৃশ - স্থুল

 উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৭৬৪.
'Barter' এর বাংলা পরিভাষা -
  1. সেনানিবাস
  2. বাঁধ
  3. বাহক
  4. বিনিময়
সঠিক উত্তর:
বিনিময়
উত্তর
সঠিক উত্তর:
বিনিময়
ব্যাখ্যা
• 'Barter' এর বাংলা পরিভাষা - বিনিময়

অন্যদিকে,
- 'Barrack' এর বাংলা পরিভাষা - সেনানিবাস।
- 'Barrage' এর বাংলা পরিভাষা - বাঁধ।
- 'Bearer' এর বাংলা পরিভাষা - বাহক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৬৫.
'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ -
  1. অপস্রিয়মাণ
  2. অমাপা
  3. অপ্রতর্ক্য
  4. অপ্রমেয়
সঠিক উত্তর:
অপ্রমেয়
উত্তর
সঠিক উত্তর:
অপ্রমেয়
ব্যাখ্যা

• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়।

উল্লেখ্য,
- ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
- পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
- তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রতর্ক্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৭৬৬.
'নশ্বর' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. ক) উদ্ধত
  2. খ) দুর্দান্ত
  3. গ) শাশ্বত
  4. ঘ) বিরত
সঠিক উত্তর:
গ) শাশ্বত
উত্তর
সঠিক উত্তর:
গ) শাশ্বত
ব্যাখ্যা
'নশ্বর' শব্দের বিপরীত শব্দ: শাশ্বত বা অবিনশ্বর 

অন্যান্য বিপরীত শব্দ:
'নিরীহ' শব্দের বিপরীত শব্দ: দুর্দান্ত 
'নিরত' শব্দের বিপরীত শব্দ: বিরত 
'নম্র' শব্দের বিপরীত শব্দ: উদ্ধত 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন
৫,৭৬৭.
'যা সহজে দমন করা যায় না' - এর এক কথায় প্রকাশ কী?
  1. ক) দুর্দম
  2. খ) অদম্য
  3. গ) অনিবার্য
  4. ঘ) দুর্নিবার
সঠিক উত্তর:
ক) দুর্দম
উত্তর
সঠিক উত্তর:
ক) দুর্দম
ব্যাখ্যা
যা দমন করা যায় না- অদম্য।
অন্যদিকে, 
নিবারণ করা যায় না এমন – অনিবার্য।
যা সহজে দমন করা যায় না – দুর্দম।
অতি কষ্টে যা নিরাবরণ করা যায় - দুর্নিবার।

আরও কিছু এক কথায় প্রকাশ- 
যার কোন উপায় নাই - নিরুপায়
যার অন্য উপায় নাই - অনন্যোপায়
যা আঘাত পায়নি - অনাহত
যার আগমনের কোনো তিথি নেই - অতিথি
যার কোন অবলম্বন নাই - নিরবলম্বন
উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান
৫,৭৬৮.
'পাথর' শব্দের সমার্থক শব্দ -
  1. করী
  2. অশ্ব
  3. দ্বিপ
  4. অশ্ম
সঠিক উত্তর:
অশ্ম
উত্তর
সঠিক উত্তর:
অশ্ম
ব্যাখ্যা

'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

অন্যদিকে,
'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।  

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৭৬৯.
'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারাটির অর্থ কি?
  1. সম্মান রক্ষা করা
  2. সামান্য উপকার
  3. স্বার্থপর হওয়া
  4. উর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা
সঠিক উত্তর:
সম্মান রক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
সম্মান রক্ষা করা
ব্যাখ্যা

"বাঙ্গালা ভাষার অভিধান, জ্ঞানেন্দ্র মোহন দাস" অনুসারে -

• ছাতা দিয়ে মাথা রাখা

১. মাথায় ছাতা ধরিয়া রৌদ্র বৃষ্টি হইতে মাথা বাঁচান।
২. আশ্রয় বা অর্থ সাহায্য দ্বারা মান রক্ষা করা।



বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অনুসারে - 
• ছাতা দিয়ে মাথা রাখা
অর্থ - বিপদে সাহায্য করা। 
উদাহরণ বাক্য - তিনি ছাতা দিয়ে আমার মাথা রেখেছেন, আমি তাঁর প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকব। 

উল্লেখ্য - ‘ছাতাদিয়ে মাথা রাখা’ এবং 'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারা দুটি প্রায় একই অর্থ প্রকাশক। তাই কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাঙ্গালা ভাষার অভিধান- জ্ঞানেন্দ্র মোহন দাস।

৫,৭৭০.
'তিতীর্ষু' শব্দ দ্বারা কী বুঝায়?
  1. পার হতে ইচ্ছুক
  2. খেতে ইচ্ছুক
  3. গমন করতে ইচ্ছুক
  4. দেখবার ইচ্ছা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পার হতে ইচ্ছুক
উত্তর
সঠিক উত্তর:
পার হতে ইচ্ছুক
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তিতীর্ষু' অর্থ- পার হতে ইচ্ছুক।

অন্যদিকে,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
- গমন করতে ইচ্ছুক - জিগমিষু।
- খেতে ইচ্ছুক - জিঘৎসু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৭১.
'বিচি' শব্দের অর্থ –
  1. বোঁটা
  2. বীজ
  3. সমূহ
  4. ঢেউ
সঠিক উত্তর:
বীজ
উত্তর
সঠিক উত্তর:
বীজ
ব্যাখ্যা
'বিচি' শব্দের অর্থ – বীজ

অন্যদিকে,
'বীচি' শব্দের অর্থ – ঢেউ।
'বৃন্ত' শব্দের অর্থ – বোঁটা। 
'বৃন্দ' শব্দের অর্থ – সমূহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৭২.
'মর্সিয়া' শব্দের অর্থ কী?
  1. ক) সাহিত্য
  2. খ) সাগর
  3. গ) গান
  4. ঘ) শোক
সঠিক উত্তর:
ঘ) শোক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শোক
ব্যাখ্যা
মর্সিয়া (বিশেষ্য) 
- ফারসি শব্দ
অর্থ: মৃত্যু উপলক্ষে রচিত শোকগাথা। 

কারবালা ও ইসলামি বিয়ােগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য।
- মর্সিয়া সাহিত্যের আদিকবি হলেন শেখ ফয়জুল্লাহ।
- তার গ্রন্থের নাম জয়নালের চৌতিশা (১৫৭০)। 
- মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি হলেন রাধারমণ গোপ৷
- তার গ্রন্থ: ইমামগণের কেচ্ছা, আফৎনামা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৭৩.
'দরিদ্র কিন্তু বিলাসী' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) কলমের খোঁচা
  2. খ) কলমি কাপ্তেন
  3. গ) কানখড়কে
  4. ঘ) কাগুজে বাঘ
সঠিক উত্তর:
খ) কলমি কাপ্তেন
উত্তর
সঠিক উত্তর:
খ) কলমি কাপ্তেন
ব্যাখ্যা
• 'কলমি কাপ্তেন' বাগধারাটির অর্থ হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী
- বাক্য গঠন: ওর বাবুয়ানি দেখে চমকে যেও না। সে স্বভাবী কলমি কাপ্তেন।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
কলমের খোঁচা (সহজ কিন্তু সুনিশ্চিত) - ঘুষ গ্রহণ করায় মন্ত্রীর কলমের খোঁচাতেই সালামের চাকরি চলে গেল।
কানখড়কে (যার কান খুব সজাগ) - যা কানখড়কে লোক সে, আস্তে বললেও শুনে ফেলে।
কাগুজে বাঘ (মিথ্যা জুজু) - সাম্রাজ্যবাদ মোটেই কাগুজে বাঘ নয়।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৭৪.
'Efficient' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. কার্যকর
  2. প্রভাব
  3. কর্মক্ষম
  4. সম্পন্ন করা
সঠিক উত্তর:
কর্মক্ষম
উত্তর
সঠিক উত্তর:
কর্মক্ষম
ব্যাখ্যা
• 'Efficient' এর বাংলা পারিভাষিক শব্দ - কর্মক্ষম। 

অন্যদিকে, 
• 'Effect' অর্থ - ফল, প্রভাব, সম্পন্ন করা। 
• 'Effective' অর্থ- কার্যকর, কার্যকারী। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৭৭৫.
Primary শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) মুখ্য
  2. খ) উল্লেখ
  3. গ) প্রারম্ভিক
  4. ঘ) সূচনা
সঠিক উত্তর:
ক) মুখ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মুখ্য
ব্যাখ্যা
Primary শব্দের পারিভাষিক শব্দ = মুখ্য, প্রাথমিক 

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ: 
Package = মোড়ক
pact = চুক্তি
paragraph = অনুচ্ছেদ
parliament = সংসদ 
parity = সমতা
pay = বেতন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান। 
৫,৭৭৬.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. মূর্খ, বেহুঁশ
  2. শুচি, অনল
  3. বামী, কম
  4. বপু, অলয়
সঠিক উত্তর:
শুচি, অনল
উত্তর
সঠিক উত্তর:
শুচি, অনল
ব্যাখ্যা
• 'আগুন' এর সমর্থক শব্দ:  শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ।

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
“অশ্ব” এর সমর্থক শব্দ - বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
“অল্প” এর সমর্থক শব্দ - নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।
“অজ্ঞ” এর সমর্থক শব্দ - মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
"অচেতন”  এর সমর্থক শব্দ - মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, বেহুঁশ।
“অক্ষয়”  এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
“অঙ্গ”  এর সমর্থক শব্দ - বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৭৭.
'সাপ' শব্দের সমার্থক শব্দ কী?
  1. কেশরী
  2. মৃগেন্দ্র
  3. মৃগরাজ
  4. উরগ
সঠিক উত্তর:
উরগ
উত্তর
সঠিক উত্তর:
উরগ
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সর্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫,৭৭৮.
'এক শব্দের দুটি ভিন্ন অর্থ' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দ্বিঅর্থ
  2. শব্দজোড়
  3. সমোচ্চারিত শব্দ
  4. দ্ব্যর্থ
সঠিক উত্তর:
দ্ব্যর্থ
উত্তর
সঠিক উত্তর:
দ্ব্যর্থ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• দ্ব্যর্থ শব্দের অর্থ: এক শব্দের দুটি ভিন্ন অর্থ।

অন্যদিকে,
শব্দজোড় বা সমোচ্চারিত শব্দগুলো সাধারণত উচ্চারণে প্রায় একরকম, তবে বানানে অথবা অর্থের দিক থেকে ভিন্ন হয়ে থাকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৫,৭৭৯.
'নারি' শব্দটির অর্থ -
  1. না পারি
  2. পানি
  3. শিরা
  4. স্ত্রীলোক
সঠিক উত্তর:
না পারি
উত্তর
সঠিক উত্তর:
না পারি
ব্যাখ্যা
নারি:
- শব্দটি ক্রিয়া।
- এটি বাংলা শব্দ।
- অর্থ: (কাব্যে) না পারি (যারে দেখতে নারি তার চলন বাঁকা)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৮০.
'যা বার বার দুলছে' এক কথায় কী বলে?
  1. দেদীপ্যমান
  2. দোদুল
  3. দোদুল্যমান
  4. দোতারা
সঠিক উত্তর:
দোদুল্যমান
উত্তর
সঠিক উত্তর:
দোদুল্যমান
ব্যাখ্যা
• 'যা বার বার দুলছে' এক কথায় বলে - দোদুল্যমান।

অন্যদিকে, 
• যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।
• দুলছে এমন- দোদুল।
• দুই তারবিশিষ্ট - দোতারা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৮১.
‘হোমি’ শব্দের অর্থ কি ?
  1. ক) মনজিল
  2. খ) অংশু
  3. গ) ঋত্বিক
  4. ঘ) বাঞ্ছা
সঠিক উত্তর:
গ) ঋত্বিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ঋত্বিক
ব্যাখ্যা

 ঋত্বিক শব্দের প্রতিশব্দ :যাজ্ঞিক, যজ্ঞকর্তা, যাজক, হোমী, হোমক, হোত্রী।
- ইচ্ছা শব্দের অর্থ বাঞ্ছা।
- অংশ শব্দের অর্থ প্রভা।
- মনজিল শব্দের অর্থ গন্তব্য।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা(সৌমিত্র শেখর)

৫,৭৮২.
'Notify' শব্দের বাংলা পারিভাষিক কোনটি?
  1. ঘোষণা
  2. বিজ্ঞপ্তি দেওয়া
  3. প্রজ্ঞাপন
  4. বার্তা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিজ্ঞপ্তি দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
বিজ্ঞপ্তি দেওয়া
ব্যাখ্যা
• 'Notify' বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপিত করা, বিজ্ঞপ্তি দেওয়া।

অন্যদিকে,
• 'Announcement' এর বাংলা পারিভাষিক অর্থ  - ঘোষণা।
• 'Notification' এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।
• 'news' এর বাংলা পারিভাষিক অর্থ - বার্তা। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৭৮৩.
'আস্তাকুঁড়ের পাতা' বাগধারার অর্থ কী?
  1. বেখাপ্পা
  2. নিচ ব্যক্তি
  3. অত্যন্ত অলস
  4. রুগ্‌ণ 
সঠিক উত্তর:
নিচ ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
নিচ ব্যক্তি
ব্যাখ্যা

• 'আস্তাকুঁড়ের পাতা' বাগ্‌ধারার অর্থ - নিচ ব্যক্তি। 

অন্যদিকে, 
• 'অকর্মার ধাড়ি' অর্থ - অত্যন্ত অলস। 
• 'আখাম্বা' অর্থ - বেখাপ্পা। 
• 'তালপাতার সেপাই' অর্থ- রুগ্‌ণ/ছিপছিপে।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াত মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং অভিগম্য অভিধান। 

৫,৭৮৪.
‘যার চেষ্টা নেই’ তাকে এক কথায় কী বলে?
  1. অগত্যা
  2. অনিহ
  3. অনন্যমনা
  4. নিরীহ
সঠিক উত্তর:
নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ
ব্যাখ্যা
• ‘যার ঈহা (চেষ্টা) নেই’ এর এক কথায় প্রকাশ - নিরীহ।

অন্যদিকে,
• ‘অন্য গতি নেই যার’ এর এক কথায় প্রকাশ - অগত্যা।
• ‘যে অন্য দিকে মন দেয় না’ এর এক কথায় প্রকাশ - অনন্যমনা।

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয়।
• 'যার আকার কুৎসিত' এর এক কথায় প্রকাশ - কদাকার।
• ‘যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৮৫.
'সূর্য'-এর প্রতিশব্দ?
  1. ক) ইন্দু
  2. খ) ভানু
  3. গ) সোম
  4. ঘ) শশাঙ্ক
সঠিক উত্তর:
খ) ভানু
উত্তর
সঠিক উত্তর:
খ) ভানু
ব্যাখ্যা

সূর্য: আদিত্য, রবি, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, সবিতা ইত্যাদি।
চাঁদ: শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৭৮৬.
'Millennium' শব্দটির বাংলা পরিভাষা হলো-
  1. ক) টেকসই
  2. খ) সহস্রাব্দ
  3. গ) মাঝারি
  4. ঘ) ইশতেহার
সঠিক উত্তর:
খ) সহস্রাব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) সহস্রাব্দ
ব্যাখ্যা
'Millennium' শব্দটির বাংলা পরিভাষা হলো - সহস্রাব্দ।
Handbill - ইশতিহার।
Sustainable - টেকসই।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান
৫,৭৮৭.
'কলাভৃৎ' নিম্নের কোনটির সমার্থক?
  1. ক) কাক
  2. খ) কোকিল
  3. গ) কিরণ
  4. ঘ) চাঁদ
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
ব্যাখ্যা
'কলাভৃৎ' শব্দটি 'চাঁদ' এর সমার্থক। 

'চাঁদ' এর অন্যান্য সমার্থক শব্দ =  সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৭৮৮.
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ -
  1. আত্মভোলা
  2. অনাদি
  3. অধ্যাত্ম
  4. আরাধ্য
সঠিক উত্তর:
অধ্যাত্ম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাত্ম
ব্যাখ্যা
• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম

অন্যদিকে,
- 'আদি নেই যার' এর এক কথায় প্রকাশ - অনাদি।
- 'আরাধনার যোগ্য যিনি' এর এক কথায় প্রকাশ - আরাধ্য।
- 'আপনাকে ভুলে থাকে যে' এর এক কথায় প্রকাশ - আত্মভোলা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫,৭৮৯.
আয়না শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) আরশি
  2. খ) কোপন
  3. গ) মুকুর
  4. ঘ) শিশা
সঠিক উত্তর:
খ) কোপন
উত্তর
সঠিক উত্তর:
খ) কোপন
ব্যাখ্যা
আয়না শব্দের সমার্থক শব্দ - আরশি, দর্পন, মুকুর, শিশা।
অন্যদিকে, কোপন শব্দের সমার্থক শব্দ - উগ্র, নিষ্ঠুর, প্রচণ্ড, প্রখর।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৫,৭৯০.
'ধ্যান করেন যিনি' এর এক কথায় প্রকাশ -
  1. ধ্যানস্থ
  2. পয়স্বিনী
  3. ধ্যানী
  4. ধীমান্
সঠিক উত্তর:
ধ্যানী
উত্তর
সঠিক উত্তর:
ধ্যানী
ব্যাখ্যা
• 'ধ্যান করেন যিনি' এর এক কথায় প্রকাশ - ধ্যানী

অন্যদিকে,
দুগ্ধবতী গাভী - পয়স্বিনী।
ধী আছে যার - ধীমান্।
ধ্যানে যিনি মগ্ন - ধ্যানস্থ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৯১.
'Mortgage' এর বাংলা পরিভাষা -
  1. শবাগার
  2. স্মৃতিস্তম্ভ
  3. বন্ধক
  4. নিয়মাচার
সঠিক উত্তর:
বন্ধক
উত্তর
সঠিক উত্তর:
বন্ধক
ব্যাখ্যা
• 'Mortgage' এর বাংলা পরিভাষা - বন্ধক।

অন্যদিকে,
• Morgue - শবাগার, 
• Monument - স্মৃতিস্তম্ভ, 
• Norm - নিয়মাচার।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, অভিগম্য অভিধান।
৫,৭৯২.
'নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. আধ্যাত্মিক
  2. কৃতার্থম্মন্য
  3. আত্মবলি
  4. আত্মসর্বস্ব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কৃতার্থম্মন্য
উত্তর
সঠিক উত্তর:
কৃতার্থম্মন্য
ব্যাখ্যা
'নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন' এর এক কথায় প্রকাশ - কৃতার্থম্মন্য

অন্যদিকে,
নিজেকে নিয়ে সদাব্যস্ত - আত্মসর্বস্ব।
পরার্থে নিজের প্রাণ উৎসর্গ - আত্মবলি।
আত্মা থেকে জাত - আধ্যাত্মিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৯৩.
‘অপরের অন্নে প্রতিপালিত’ এক কথায় কী বলে?
  1. পরান্নজীবী
  2. আগাছা
  3. পরান্তক
  4. পরগাছা
সঠিক উত্তর:
পরান্নজীবী
উত্তর
সঠিক উত্তর:
পরান্নজীবী
ব্যাখ্যা
• পরান্নজীবী শব্দের অর্থ: অপরের অন্নে জীবন ধারণ করে এমন; অপরের অন্নে প্রতিপালিত।

অন্যদিকে, 
• ‘পরান্তক’ শব্দের অর্থ: সৃষ্টি ধ্বংসকারী।
• ‘আগাছা’ শব্দের অর্থ: অপ্রয়োজনীয় গাছ বা যে গাছ কোনো কাজে লাগে না।
• ‘পরগাছা’ শব্দের অর্থ: যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫,৭৯৪.
'বিস্ময়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশয়
  2. প্রত্যয়
  3. নির্ভয়
  4. স্বাভাবিক
সঠিক উত্তর:
স্বাভাবিক
উত্তর
সঠিক উত্তর:
স্বাভাবিক
ব্যাখ্যা

• 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ - স্বাভাবিক।

​অন্যদিকে, 
• 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।
• 'ভয়' এর বিপরীতার্থক শব্দ - নির্ভয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৭৯৫.
'শকুন্ত' শব্দের অর্থ কী?
  1. উরগ
  2. পাখি
  3. শিখরী
  4. কমুদ
সঠিক উত্তর:
পাখি
উত্তর
সঠিক উত্তর:
পাখি
ব্যাখ্যা
• 'শকুন্ত' শব্দের অর্থ - ভাসপাখি, শকুনি, পাখি

অন্যদিকে,
- 'পদ্ম' শব্দের অর্থ - উৎপল, কমল, অম্বুজ, কমুদ
- 'পর্বত' শব্দের অর্থ - শিখরী, শৃঙ্গী অদ্রি।
- 'সর্প' শব্দের অর্থ - সরীসৃপ, উরগ, ফণী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৭৯৬.
‘অম্ল’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মধুর
  2. মিষ্টি
  3. বনাল
  4. লোনা
সঠিক উত্তর:
মধুর
উত্তর
সঠিক উত্তর:
মধুর
ব্যাখ্যা
• অম্ল শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৭৯৭.
'অবিহিত' ও 'অভিহিত' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. অন্যায় ও কথিত
  2. কথিত ও অন্যায়
  3. অবিনীত ও সংজ্ঞিত
  4. সংজ্ঞিত ও অবিনীত
সঠিক উত্তর:
অন্যায় ও কথিত
উত্তর
সঠিক উত্তর:
অন্যায় ও কথিত
ব্যাখ্যা
• 'অবিহিত' ও 'অভিহিত' শব্দজোড়ের অর্থ যথাক্রমে - অন্যায় ও কথিত

শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• শব - লাশ।
• সব - সকল।
• শারি - স্ত্রী শালিক।
• সারি - পঙ্‌ক্তি।
• স্বাদ - আস্বাদ।
• সাদ - ইচ্ছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,৭৯৮.
'Sting' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ফালি
  2. কাণ্ড
  3. আল
  4. সুতলি
সঠিক উত্তর:
আল
উত্তর
সঠিক উত্তর:
আল
ব্যাখ্যা
• ‘Sting’ এর বাংলা পরিভাষা: হুল, আল

অন্যদিকে, 
• ‘Steak’ এর বাংলা পরিভাষা - ফালি।
• ‘Stem’ এর বাংলা পরিভাষা - কাণ্ড।
• ‘String’ এর বাংলা পরিভাষা - সুতলি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৭৯৯.
কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) উৎপাটিত
  2. খ) উৎকণ্ঠা
  3. গ) উদ্দীপন
  4. ঘ) বন্ধনহীন
সঠিক উত্তর:
খ) উৎকণ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎকণ্ঠা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
উচাটন (বিশেষণ)
অর্থ: ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত
(বিশেষ্য) অর্থ: ব্যাকুলতা; উৎকণ্ঠা।

বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে, 
'উচাটন' এর বিপরীত শব্দ প্রশান্ত। উচাটন' শব্দের অর্থ ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকন্ঠিত, উৎকণ্ঠা, ব্যাকুলতা।
৫,৮০০.
'হত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আহত
  2. সংহত
  3. জীবিত
  4. অক্ষত
সঠিক উত্তর:
জীবিত
উত্তর
সঠিক উত্তর:
জীবিত
ব্যাখ্যা
• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ-
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রসারণ।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ - সংকুচিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - অসংযত।
- ‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান।
- ‘তীব্র’ শব্দের বিপরীতার্থক শব্দ - লঘু।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।