বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২৬ / ৮১ · ২,৫০১২,৬০০ / ৮,১৭১

২,৫০১.
পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব-
  1. রজতজয়ন্তী
  2. সুবর্ণজয়ন্তী
  3. হীরকজয়ন্তী
  4. সার্ধশতবর্ষ
সঠিক উত্তর:
সুবর্ণজয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
সুবর্ণজয়ন্তী
ব্যাখ্যা

- ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- সুবর্ণজয়ন্তী,

অন্যদিকে,
• 'ষাট বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব' এর এক কথায় - হীরকজয়ন্তী।
- ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- রজতজয়ন্তী,
- ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- প্লাটিনামজয়ন্তী।
আবার,
১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee),
১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial),
২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিউজ, জাতীয় শিক্ষক বাতায়ন।

২,৫০২.
'গহন' শব্দের অর্থ কী?
  1. পদ্ম
  2. বৃক্ষ
  3. বন
  4. নদী
সঠিক উত্তর:
বন
উত্তর
সঠিক উত্তর:
বন
ব্যাখ্যা

• 'বন' শব্দের অর্থ - অরণ্য, জঙ্গল, কানন, কুঞ্জ, গহন, বিপিন।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের অর্থ - কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়।
'বৃক্ষ' শব্দের অর্থ - গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, শাখী, পণী।
'নদী' শব্দের অর্থ - স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিণী, প্রবাহিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৫০৩.
'মহিরুহ' শব্দের অর্থ কী?
  1. পৃথিবী
  2. সমুদ্র
  3. মেঘ
  4. বৃক্ষ
সঠিক উত্তর:
বৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
বৃক্ষ
ব্যাখ্যা
• 'মহিরুহ' শব্দের অর্থ- বৃক্ষ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহিরুহ ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫০৪.
'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নিতান্ত অলস
  2. চাটুকার
  3. বেহায়া
  4. দুর্বল
সঠিক উত্তর:
চাটুকার
উত্তর
সঠিক উত্তর:
চাটুকার
ব্যাখ্যা

• 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - চাটুকার।

​অন্যদিকে, 
​• 'গোঁফ খেজুরে' অর্থ - নিতান্ত অলস।
• 'ঠোঁটকাটা' অর্থ - বেহায়া।
​• 'উনপাঁজুরে' অর্থ - দুর্বল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৫০৫.
'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নিষ্প্রভ
  2. সৌম্য
  3. ঔদ্ধত্য
  4. বক্র
সঠিক উত্তর:
বক্র
উত্তর
সঠিক উত্তর:
বক্র
ব্যাখ্যা
• 'ঋজু’ শব্দের বিপরীত শব্দ - বক্র।

উল্লেখ্য,
- 'বক্র' শব্দের অর্থ - 'বাঁকা'।

অন্য অপশনগুলোর অর্থ:
• নিষ্প্রভ: ম্লান, দীপ্তিহীন।
• সৌম্য: মৃদু, শান্ত।
• ঔদ্ধত্য: অহংকারপূর্ণ আচরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৫০৬.
নিচের কোনটি ব্যাতিক্রম?
  1. ক) পরভৃত, পিক
  2. খ) শশধর, হিমাংশু
  3. গ) মার্তন্ড, দ্যুলোক
  4. ঘ) তনয়, সুত
সঠিক উত্তর:
গ) মার্তন্ড, দ্যুলোক
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্তন্ড, দ্যুলোক
ব্যাখ্যা
পরভৃত, পিক হলো কোকিলের সমার্থক শব্দ। শশধর, হিমাংশু হলো চাঁদের সমার্থক শব্দ। মার্তন্ড হলো সূর্যের সমার্থক শব্দ এবং দ্যুলোক হলো স্বর্গের সমার্থক শব্দ। তনয়,সুত হলো ছেলের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
২,৫০৭.
'সংশয়' শব্দের বিপরীত শব্দ -
  1. নিশ্চয়
  2. দ্বিধা
  3. পূরণ
  4. অপচয়
সঠিক উত্তর:
নিশ্চয়
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চয়
ব্যাখ্যা
• 'সংশয়' শব্দের বিপরীত শব্দ - নিশ্চয়

উল্লেখ্য,
'সংশয়' শব্দের অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
'নিশ্চয়' শব্দের অর্থ - সন্দেহাতীত জ্ঞান, স্থির ধারণা, সিদ্ধান্ত, মীমাংসা।

অন্যদিকে,
সঞ্চয় - অপচয়।
হরণ - পূরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫০৮.
'নেই আঁকড়া' কি অর্থ প্রকাশ করে?
  1. ক) একগুয়ে
  2. খ) কুটিল
  3. গ) সামান্য
  4. ঘ) দলপতি
সঠিক উত্তর:
ক) একগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) একগুয়ে
ব্যাখ্যা
নেই আঁকড়া বাগধারাটির অর্থ 'একগুঁয়ে'।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা রয়েছেঃ
তালকানা - বাতাল অবস্থা
ফপর দালালি - অতিরিক্ত চালবাজ
ননীর পুতুতল - শ্রমবিমুখ
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।
২,৫০৯.
'বসুমতী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. হস্তী
  2. চাঁদ
  3. মেদিনী
  4. পর্বত
সঠিক উত্তর:
মেদিনী
উত্তর
সঠিক উত্তর:
মেদিনী
ব্যাখ্যা
• 'বসুমতী' শব্দের অর্থ- পৃথিবী।
- এর  সমার্থক শব্দ : মেদিনী। 

• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২,৫১০.
সঠিক বিপরীত শব্দজোড় নয়-
  1. ক) ধর্ম – অধর্ম
  2. খ) কুটিল – সরল
  3. গ) নিরবয়ব – সাবয়ব
  4. ঘ) ঐচ্ছিক – অনাবশ্যিক
সঠিক উত্তর:
ঘ) ঐচ্ছিক – অনাবশ্যিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐচ্ছিক – অনাবশ্যিক
ব্যাখ্যা
ঐচ্ছিক/অনাবশ্যিক - আবশ্যিক
- কুটিল - সরল
- ধর্ম - অধর্ম
- নিরবয়ব – সাবয়ব।
(সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ)
২,৫১১.
'মৃদু' এর বিপরীত শব্দ কোনটি?
  1. হ্রস্ব
  2. প্রবল
  3. প্রতীচ্য
  4. প্রফুল্ল
সঠিক উত্তর:
প্রবল
উত্তর
সঠিক উত্তর:
প্রবল
ব্যাখ্যা
• 'মৃদু' এর বিপরীত শব্দ: 'প্রবল'। 

অন্যদিকে,
• 'হ্রস্ব' এর বিপরীত শব্দ: 'দীর্ঘ'।
• 'প্রাচ্য' এর বিপরীত শব্দ: 'প্রতীচ্য'। 
• 'প্রফুল্ল' এর বিপরীত শব্দ: 'বিমর্ষ'। 

কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত। 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
২,৫১২.
'Nemesis' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রতিফল
  2. অপকর্ম
  3. রাজবিদ্রোহ
  4. বিচ্যুতি
সঠিক উত্তর:
প্রতিফল
উত্তর
সঠিক উত্তর:
প্রতিফল
ব্যাখ্যা

• 'Nemesis' এর বাংলা পরিভাষা - প্রতিফল

অন্যদিকে,
Malpractice - অপকর্ম।
Mutiny - রাজবিদ্রোহ।
Omission - বিচ্যুতি/ভুল/ বাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

২,৫১৩.
'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পর্বত
  2. পানি
  3. মেঘ
  4. হাতি
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা
• 'পানি' শব্দের সমার্থক শব্দ:
জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫১৪.
'বিন্দু বিসর্গ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সামান্য অংশ
  2. খুঁটিনাটি
  3. ক্ষণস্থায়ী
  4. একমাত্র সম্পদ
সঠিক উত্তর:
সামান্য অংশ
উত্তর
সঠিক উত্তর:
সামান্য অংশ
ব্যাখ্যা
• 'বিন্দু বিসর্গ' অর্থ - সামান্য অংশ।
- বাক্য: এই ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না।

অন্যদিকে, 
'যারো সতেরো' অর্থ - খুঁটিনাটি। 
'বালির বাঁধ' অর্থ - ক্ষণস্থায়ী। 
'সবেধন নীলমণি' অর্থ - একমাত্র সম্পদ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
২,৫১৫.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আদিত্য
  2. তপন
  3. বালার্ক
  4. অচিরপ্রভা
সঠিক উত্তর:
অচিরপ্রভা
উত্তর
সঠিক উত্তর:
অচিরপ্রভা
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয়- অচিরপ্রভা।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫১৬.
'Animal husbandry' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) গোরুপালন
  2. খ) পশুপালন
  3. গ) ছাগলপালন
  4. ঘ) মুরগিপালন
সঠিক উত্তর:
খ) পশুপালন
উত্তর
সঠিক উত্তর:
খ) পশুপালন
ব্যাখ্যা
'Animal husbandry' শব্দের বাংলা পরিভাষা- পশুপালন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২,৫১৭.
'আদা-জল খেয়ে লাগা' বাগধারাটির অর্থ কী?
  1. স্বল্প প্রস্তুতি নেয়া
  2. প্রাণপণ চেষ্টা করা
  3. প্রস্তুতি ছাড়া যুদ্ধে নামা
  4. বৃথা চেষ্টা করা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রাণপণ চেষ্টা করা
উত্তর
সঠিক উত্তর:
প্রাণপণ চেষ্টা করা
ব্যাখ্যা

• আদা-জল খেয়ে লাগা (প্রাণপণ চেষ্টা করা): এতদিন কাজটা ফেলে রেখেছিলে, এবার আদা-জল খেয়ে লেগে দেখো শেষ করতে পারো কিনা।

• গুরুত্বপূর্ণ বাগধারা:
- আঠারো মাসে বছর (দীর্ঘসূত্রিতা): সাত দিনের মধ্যে ও করবে এই কাজ! ওর তো আঠারো মাসে বছর।
- আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ): তার মতো আমড়া কাঠের ঢেঁকি লাখে একটা মেলে।
- আষাঢ়ে গল্প (আজগুবি গল্প): বর্ষাকালে আষাঢ়ে গল্প না হলে কি আসর জমে?
- ইঁচড়ে পাকা (অকালপক্ব): ইঁচড়ে পাকা ছেলেমেয়েদের দিয়ে এমন কাজ করানো কঠিন।
- ইতর বিশেষ (পার্থক্য): দুজনের কাজের মাঝে অনেক ইতর বিশেষ আছে।
- উড়নচণ্ডী (বেহিসেবি): যেমন উড়নচণ্ডী মেয়ে তেমন উড়নচণ্ডী জামাই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি( ২০২৫ সংস্করণ)

২,৫১৮.
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিষাদ
  2. তিক্ত
  3. মৃত
  4. গরল
সঠিক উত্তর:
গরল
উত্তর
সঠিক উত্তর:
গরল
ব্যাখ্যা

• 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।

উল্লেখ্য,
'অমৃত' শব্দের অর্থ- যা পান করলে অমর হওয়া যায়, সুধা। এবং শব্দটি একটি বিশেষ্য পদ। অন্যদিকে, 'তিক্ত' শব্দের অর্থ- তেতো, কটু স্বাদ। এবং এটি একটি বিশেষণ পদ, সুতরাং তিক্ত 'অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ নয়। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
তিক্ত - মধুর,
হর্ষ - বিষাদ,
অবিরল - বিরল,
কুটিল - সরল,
জীবিত - মৃত। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৫১৯.
'নন্দিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ঘৃণা
  2. বিষণ্ণ
  3. আনন্দিত
  4. নিন্দিত
সঠিক উত্তর:
নিন্দিত
উত্তর
সঠিক উত্তর:
নিন্দিত
ব্যাখ্যা
• 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - 'নিন্দিত'।

এখানে,
নন্দিত (বিশেষণ) - আনন্দিত; সন্তোষপ্রাপ্ত, প্রশংসা, প্রশংসিত।
নিন্দা, নিন্দিত (বিশেষ্য) - নিন্দা করা হয়েছে এরূপ; অপবাদিত।

আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ।
- 'নিদ্রিত' এর বিপরীত শব্দ - জাগ্রত।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫২০.
'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ -
  1. উৎকণ্ঠা
  2. আসক্তি
  3. অনাগ্রহ
  4. উদ্‌বেগ
সঠিক উত্তর:
অনাগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
অনাগ্রহ
ব্যাখ্যা
• 'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ - অনাগ্রহ

উল্লেখ্য,
- 'ঔৎসুক্য' শব্দের অর্থ - উৎসুক ভাব, আগ্রহ, উৎকণ্ঠা, উদ্‌বেগ।

তাছাড়া,
- 'ঔদাসীন্য' এর বিপরীতার্থক শব্দ - আসক্তি।

উতস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫২১.
'লহর' শব্দের অর্থ কী?
  1. কুসুম
  2. তরঙ্গ
  3. বারি
  4. অদ্রি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গ
ব্যাখ্যা
• 'লহর' শব্দের অর্থ - ঢেউ, তরঙ্গ, ধারা, সারি।

অন্যদিকে,
- 'পানি' শব্দের সমার্থক শব্দ - বারি।
- 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ- অদ্রি।
- 'ফুল' শব্দের সমার্থক শব্দ- কুসুম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫২২.
"Contrariety" শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. বৈসাদৃশ্য
  2. প্রতিবাদ
  3. বৈপরীত্য
  4. সঙ্কোচন
সঠিক উত্তর:
বৈপরীত্য
উত্তর
সঠিক উত্তর:
বৈপরীত্য
ব্যাখ্যা

"Contrariety" শব্দের পারিভাষিক শব্দ = বৈপরীত্য।
"Contrast" শব্দের পারিভাষিক শব্দ = বৈসাদৃশ্য।
"Contradiction" শব্দের পারিভাষিক শব্দ = প্রতিবাদ।
"Contraction" শব্দের পারিভাষিক শব্দ = সঙ্কোচন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।

২,৫২৩.
নিচের কোনটি ভুল?
  1. ক) ঘ্রাণের যোগ্য- ঘ্রেয়
  2. খ) যা নিন্দার যোগ্য নয়- অনিন্দ্য
  3. গ) ক্ষমার অযোগ্য- ক্ষমার্য
  4. ঘ) ধন্যবাদের যোগ্য- ধন্যবাদান্ত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ধন্যবাদের যোগ্য- ধন্যবাদান্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধন্যবাদের যোগ্য- ধন্যবাদান্ত
ব্যাখ্যা
ধন্যবাদের যোগ্য- ধন্যবাদার্হ
২,৫২৪.
‘শর্বরী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দিবস
  2. খ) সকাল
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) রাত্রি
সঠিক উত্তর:
ঘ) রাত্রি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাত্রি
ব্যাখ্যা
• 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ হলো: রাত্রি, নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, বিভাবরী, ক্ষণদা ইত্যাদি। 

কিছু পরিচিত শব্দের সমার্থক শব্দ হলো:
'জলদ' শব্দের সমার্থক শব্দ হলো মেঘ, জলধর, বারিদ, নীরদ ইত্যাদি। 
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৫২৫.
কোন বাগ্‌ধারাটির অর্থ 'নির্লজ্জ'?
  1. কান কাটা
  2. ঠোঁট কাটা
  3. মিছরির ছুরি
  4. চক্ষুদান করা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কান কাটা
উত্তর
সঠিক উত্তর:
কান কাটা
ব্যাখ্যা
• 'কান কাটা' বাগ্‌ধারাটির অর্থ 'নির্লজ্জ'/বেহায়া।

অন্যদিকে,
- 'ঠোঁট কাটা' বাগ্‌ধারাটির অর্থ 'স্পষ্টভাষী'।
- 'মিছরির ছুরি' বাগ্‌ধারাটির অর্থ 'মুখে মধু অন্তরে বিষ'।
- 'চক্ষুদান করা' বাগ্‌ধারাটির অর্থ 'চুরি করা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৫২৬.
'ডাকাবুকো' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বদা রুগ্‌ণ
  2. সচেতন হওয়া
  3. নিৰ্ভীক
  4. স্পষ্টভাষী
সঠিক উত্তর:
নিৰ্ভীক
উত্তর
সঠিক উত্তর:
নিৰ্ভীক
ব্যাখ্যা

• 'ডাকাবুকো' বাগ্‌ধারার অর্থ- নিৰ্ভীক। 

অন্যদিকে, 
• 'টনক নড়া' অর্থ - সচেতন হওয়া। 
• 'ডিমে রোগা' অর্থ - সর্বদা রুগ্‌ণ। 
• 'ঠোঁটকাটা' অর্থ - স্পষ্টভাষী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

২,৫২৭.
স্বার্থহানি হওয়া অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ঘোল খাওয়ানো
  2. লেজে খেলানো
  3. লেজে গোবরে করা
  4. লেজে পা পড়া
সঠিক উত্তর:
লেজে পা পড়া
উত্তর
সঠিক উত্তর:
লেজে পা পড়া
ব্যাখ্যা
• ‘লেজে পা পড়া’ বাগ্‌ধারাটির অর্থ - স্বার্থহানি হওয়া।

অন্যদিকে,
• 'লেজে খেলানো' অর্থ - চাতুর্যের সঙ্গে বশীভূত করে রাখা।
• 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা।
• ‘লেজে গোবরে করা’ অর্থ - বিশৃঙ্খলা করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৫২৮.
‘আপনাকে পন্ডিত মনে করে যে’ - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) পন্ডিতম্মন্য
  2. খ) প্রত্যুৎপন্নমতি
  3. গ) বুদ্ধিমান
  4. ঘ) অকুতোভয়
সঠিক উত্তর:
ক) পন্ডিতম্মন্য
উত্তর
সঠিক উত্তর:
ক) পন্ডিতম্মন্য
ব্যাখ্যা

আপনাকে পন্ডিত মনে করে যে- পন্ডিতম্মন্য।
যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি৷
যার কোন কিছু থেকেই ভয় নেই - অকুতোভয়৷
যে নারী নিজে বর গ্রহণ করে নেয় - স্বয়ংবরা৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

২,৫২৯.
'প্রতীত' শব্দটির সঠিক অর্থ -
  1. জ্ঞাত
  2. প্রচুর
  3. কূল
  4. পদ্ধতি
সঠিক উত্তর:
জ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞাত
ব্যাখ্যা
প্রতীত - (সংস্কৃত শব্দ)
- বিশ্বাস জন্মেছে এমন, জ্ঞাত।

- অন্যান্য অপশন গুলো - 
• প্রচুর শব্দটির অর্থ হচ্ছে - ঢের।
• কূল শব্দটির অর্থ হচ্ছে - তীর।
• পদ্ধতি শব্দটির অর্থ হচ্ছে - খোঁজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫৩০.
'তালকানা' বাগ্‌ধারার অর্থ -
  1. নির্বোধ লোক
  2. তোষামোদকারী
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. অমিতব্যয়ী
সঠিক উত্তর:
কাণ্ডজ্ঞানহীন
উত্তর
সঠিক উত্তর:
কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
• 'তালকানা' বাগধারটির অর্থ- 'কাণ্ডজ্ঞানহীন'। 
বাক্য গঠন: এমন তালকানা লোকের সাথে চলা যায় না।

অন্য অপশনে,
- ঢেঁকি অবতার - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- খয়ের খাঁ - তোষামোদকারী।
• 'উড়নচণ্ডী' - অমিতব্যয়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)। 
২,৫৩১.
'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
  1. বক্র
  2. গরল
  3. কুটিল
  4. জটিল
সঠিক উত্তর:
গরল
উত্তর
সঠিক উত্তর:
গরল
ব্যাখ্যা
• 'সরল' শব্দের বিপরীতার্থক নয় - গরল

• 'সরল' এর বিপরীতার্থক শব্দ - বক্র/কুটিল/জটিল।

অন্যদিকে,
- 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ = 'গরল'।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
- হর্ষ - বিষাদ,
- সচেষ্ট - নিশ্চেষ্ট,
- শাসক - শাসিত,
- অচলায়তন - সচলায়তন,
- উগ্র - সৌম্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৩২.
যিনি বিদ্যালাভ করেছেন - এককথায় কী হবে?
  1. কৃতবিদ্য
  2. কৃতবিদ্যা
  3. লব্ধবিদ্য
  4. লব্ধবিদ্যা
সঠিক উত্তর:
কৃতবিদ্য
উত্তর
সঠিক উত্তর:
কৃতবিদ্য
ব্যাখ্যা
•  যিনি বিদ্যালাভ করেছেন - এর এককথায় প্রকাশ = কৃতবিদ্য

কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
- যে বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্বাস্তু,
- যা চিরস্থায়ী নয় = নশ্বর,
- যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত = নৈয়ায়িক,
- ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী,
- নষ্ট হওয়াই স্বভাব যার = নশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৫৩৩.
'গোঁফ খেজুরে' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. নির্বোধ লোক
  2. অত্যন্ত অলস
  3. তোষামোদকারী
  4. কাণ্ডজ্ঞানহীন
সঠিক উত্তর:
অত্যন্ত অলস
উত্তর
সঠিক উত্তর:
অত্যন্ত অলস
ব্যাখ্যা
• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত অলস।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'খয়ের খাঁ' অর্থ - তোষামোদকারী।
- ‘ঢেঁকি অবতার’ অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
- ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৫৩৪.
'রাত' শব্দের সমার্থক শব্দ - 
  1. সোম
  2. নিশা
  3. বিধু
  4. নিশাকর
সঠিক উত্তর:
নিশা
উত্তর
সঠিক উত্তর:
নিশা
ব্যাখ্যা

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৫৩৫.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নিশাকর
  2. শশধর
  3. অদ্রি
  4. হিমাংশু
সঠিক উত্তর:
অদ্রি
উত্তর
সঠিক উত্তর:
অদ্রি
ব্যাখ্যা

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ : অদ্রি। 

উংস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৫৩৬.
অরিন্দম কে?
  1. ক) বিভীষণ
  2. খ) মেঘনাদ
  3. গ) রাম
  4. ঘ) লক্ষণ
সঠিক উত্তর:
খ) মেঘনাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘনাদ
ব্যাখ্যা
মেঘনাদের উপাধি অরিন্দম অর্থাৎ যে শত্রুদের দমন করে।
২,৫৩৭.
'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গুপ্ত
  2. সন্ন্যাসী
  3. নম্র
  4. শুষ্ক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নম্র
উত্তর
সঠিক উত্তর:
নম্র
ব্যাখ্যা
• উদ্ধত (বিশেষণ), 
অর্থ:
উগ্র, দুর্বিনীত; ধৃষ্ট; স্পর্ধিত। 

অন্যদিকে, 
• নম্র (বিশেষণ),
অর্থ:
বিনীত; নরম; কোমল; শান্তশিষ্ট; বিনয়ী। 

• সুতরাং, 'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ - নম্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫৩৮.
'দরিয়া' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. পানি
  3. সমুদ্র
  4. খাল
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, গাঙ, স্রোতদ্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী।

'পানি' শব্দের সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

'খাল' শব্দের সমার্থক শব্দ:
- জলনালি, নালা, প্রণালি, গর্ত, খাদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২,৫৩৯.
'কুলীন' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. অকার্য
  2. অন্ত্যজ
  3. অন্তর্ভূত
  4. আটক
সঠিক উত্তর:
অন্ত্যজ
উত্তর
সঠিক উত্তর:
অন্ত্যজ
ব্যাখ্যা
• 'কুলীন' শব্দটির বিপরীত শব্দ - অন্ত্যজ

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
 কার্য - অকার্য।
 প্রসাদ - রোষ।
প্রাচী - প্রতীচী।
অন্তর্ভূত - বহির্ভূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৪০.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ -
  1.  কল্লোলিনী 
  2. তটিনী
  3. নীলাম্বু
  4. সরিৎ
সঠিক উত্তর:
নীলাম্বু
উত্তর
সঠিক উত্তর:
নীলাম্বু
ব্যাখ্যা

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি,  জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২,৫৪১.
'Circular' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রজ্ঞাপন
  2. প্রত্যয়ন
  3. বিজ্ঞপ্তি
  4. পরিপত্র
সঠিক উত্তর:
পরিপত্র
উত্তর
সঠিক উত্তর:
পরিপত্র
ব্যাখ্যা

'Circular' এর সঠিক পারিভাষিক শব্দ = পরিপত্র, বৃওাকার, চক্র।

অন্যদিকে,
• 'Notification' এর পারিভাষিক অর্থ প্রজ্ঞাপন।
• ‘Attested’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সত্যায়িত।
• ‘Certified’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রত্যয়িত।

কিছু পারিভাষিক শব্দ হলো:
- Affidavit - হলফনামা,
- Agenda - আলোচ্যসূচি,
 - Observer - পর্যবেক্ষক।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান। 

২,৫৪২.
'উদ্যম' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. উদ্যোগ
  2. প্রয়াস
  3. নিশ্চেষ্ট
  4. বিমুখ
সঠিক উত্তর:
নিশ্চেষ্ট
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চেষ্ট
ব্যাখ্যা

• 'উদ্যম' এর বিপরীতার্থক শব্দ - নিশ্চেষ্ট

উল্লেখ্য,
'উদ্যম' শব্দের অর্থ - উৎসাহ, অধ্যবসায়, প্রয়াস, যত্ন, উদ্যোগ, উপক্রম।
'নিষ্ক্রিয়' শব্দের অর্থ - কর্মহীন, বেকার, অলস, নিশ্চেষ্ট

অন্যদিকে,
উন্মুখ - বিমুখ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৫৪৩.
‘বাতাস’ এর সমার্থক শব্দ নয় -
  1. পবন
  2. অনিল
  3. প্রসুন
  4. বায়ু
সঠিক উত্তর:
প্রসুন
উত্তর
সঠিক উত্তর:
প্রসুন
ব্যাখ্যা
• ‘বাতাস’ এর সমার্থক শব্দ নয় - প্রসুন

'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে, 
- ‘পুষ্প’ এর সমার্থক শব্দ: ফুল, কুসুম, প্রসূন

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৪৪.
'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি?
  1. কাকের নিদ্রার ন্যায়
  2. অগভীর সতর্ক নিদ্রা
  3. অনিষ্ট চিন্তা
  4. কপট চিন্তা
সঠিক উত্তর:
অগভীর সতর্ক নিদ্রা
উত্তর
সঠিক উত্তর:
অগভীর সতর্ক নিদ্রা
ব্যাখ্যা
• কাকনিদ্রা,
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- কাকের ঘুমের মতো সতর্ক ও অগভীর ঘুম,
- কপট ঘুম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫৪৫.
'অঙ্গনা' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অর্ণব
  2. খ) মার্তন্ড
  3. গ) সিন্ধু
  4. ঘ) রামা
সঠিক উত্তর:
ঘ) রামা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রামা
ব্যাখ্যা
রমণী শব্দটির সমার্থক শব্দ হলো রামা, অঙ্গনা, নারী, মহিলা, স্ত্রীলোক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২,৫৪৬.
'শব্দজোড়' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. অর্থতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
অর্থতত্ত্ব
ব্যাখ্যা
• 'শব্দজোড়' ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়।

• ব্যাকরণের আলোচ্য বিষয়:
- ব্যাকরণের আলোচ্য বিষয়কে অন্তত চারটি ভাগে ভাগ করা যায়।
যথা-
১। ধ্বনিতত্ত্ব।
২। রূপতত্ত্ব।
৩। বাক্যতত্ত্ব ও
৪। অর্থতত্ত্ব।

অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
২,৫৪৭.
'বায়স' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পাখি
  2. কাক
  3. পদ্ম
  4. ফুল
সঠিক উত্তর:
কাক
উত্তর
সঠিক উত্তর:
কাক
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বায়স' শব্দের সমার্থক শব্দ 'কাক'।

'কাক' (বিশেষ্য): সংস্কৃত শব্দ।
অর্থ:
- পরভৃৎ,
- পরপোষক,
- বায়স।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫৪৮.
'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ — 
  1. দুর্লভ বস্তু 
  2. পরিপাটি
  3. নেশাগ্রস্ত
  4. অনভিজ্ঞ
সঠিক উত্তর:
পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
পরিপাটি
ব্যাখ্যা

• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ — পরিপাটি। 
বাক্য গঠন: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।

অন্যদিকে, 
• "টুপ ভুজঙ্গ"- বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
• ‘কেবলা হাকিম’ বাগধারার অর্থ - অনভিজ্ঞ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• ’চুলোয় যাওয়া’ - নষ্ট হওয়া।
• ’গুড়ে বালি’ - আশায় নৈরাশ্য।
• ’গোড়ায় গলদ’ - শুরুতেই ভুল।
• ’কৈ মাছের জান’ - যা সহজে মরে না।
• ’তিলকে তাল করা’ - ছোটকে বড় করা।
• 'অকাল কুষ্মাণ্ড' - অপদার্থ।
• 'অক্ষরে অক্ষরে' - সম্পূর্নভাবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৫৪৯.
এক কথায় প্রকাশ করুন' স্বর্গ ও মর্ত্য'-
  1. ক্রন্দসী 
  2. রোদশি
  3. স্বর্গলোক
  4. স্বর্গার্ত্য
সঠিক উত্তর:
ক্রন্দসী 
উত্তর
সঠিক উত্তর:
ক্রন্দসী 
ব্যাখ্যা

'স্বর্গ ও মর্ত্য' এর এক কথায় প্রকাশ হবে - ক্রন্দসী।



অন্যদিকে,
- স্বর্গলোক - দেবলোক, স্বর্গ।
- রোদসী অর্থ: পৃথিবী ও স্বর্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৫৫০.
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ -
  1. মিহির
  2. দিবাকর
  3. পাবক
  4. সবিতা
সঠিক উত্তর:
পাবক
উত্তর
সঠিক উত্তর:
পাবক
ব্যাখ্যা
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ: 
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫৫১.
'বহু বিষয়ে জ্ঞানবিশিষ্ট' এক কথায় কী বলে?
  1. বহুজ্ঞ
  2. বহুগুণান্বিত
  3. বহুদর্শি
  4. বহুগুণধারী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বহুজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
বহুজ্ঞ
ব্যাখ্যা
• 'বহু বিষয়ে জ্ঞানবিশিষ্ট' এক কথায় বলে - বহুজ্ঞ।

অন্যদিকে, 
• নানা গুণসম্পন্ন - বহুগুণান্বিত।
• নানাবিধ গুণের অধিকারী - বহুগুণধারী।

• অপশন 'গ' এ উল্লেখিত 'বহুদর্শি' বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫৫২.
‘পুত্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. আত্মজা
  2. তনয়
  3. তপন
  4. সৈকত
সঠিক উত্তর:
তনয়
উত্তর
সঠিক উত্তর:
তনয়
ব্যাখ্যা
• ‘পুত্র’ শব্দের প্রতিশব্দ - তনয়

• 'পুত্র’ শব্দের প্রতিশব্দ:
- ছেলে, আত্মজ, নন্দন, দুলাল, সুত, তনয়, খোকা, কুমার।

অন্যদিকে,
• ‘কন্যা’ শব্দের প্রতিশব্দ - আত্মজা।
• ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ - তপন।
• 'কূল’ শব্দের প্রতিশব্দ - সৈকত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৫৫৩.
'তাল পাতার সেপাই' বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অতিশয় দুর্বল
  2. ছোটো মন
  3. মোসাহেব
  4. একমাত্র সম্বল
সঠিক উত্তর:
অতিশয় দুর্বল
উত্তর
সঠিক উত্তর:
অতিশয় দুর্বল
ব্যাখ্যা
- তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল। 

• আরো কিছু গুরুতপূর্ণ বাগধারা:  
- 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ - 'চুরি করা'। 
- চোখের পর্দা' বাগধারাটির অর্থ - লজ্জা। 
- 'চক্ষু চড়ক গাছ' বাগধারাটির অর্থ - বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া।
- 'চোখ কপালে তুলা' বাগধারাটির অর্থ - বিস্মিত হওয়া। 
- 'চোখের বালি' বাগধারাটির অর্থ - চক্ষুশূল। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮)।
২,৫৫৪.
'অভিপ্রেত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অপ্রত্যাশিত
  2. উনভিপ্রেত
  3. বাঞ্ছিত
  4. অহিংস
সঠিক উত্তর:
অপ্রত্যাশিত
উত্তর
সঠিক উত্তর:
অপ্রত্যাশিত
ব্যাখ্যা

• 'অভিপ্রেত' এর বিপরীতার্থক শব্দ - অপ্রত্যাশিত

উল্লেখ্য,
"অভিপ্রেত" শব্দের অর্থ - অভিলষিত, বাঞ্ছিত, উদ্দিষ্ট।
"অনভিপ্রেত" শব্দের অর্থ - বাঞ্ছিত নয় এমন; অপ্রত্যাশিত

অন্যদিকে,
অহিংস - সহিংস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৫৫৫.
"Copyright" এর যথাযথ পরিভাষা কোনটি?
  1. মালিকানা
  2. সারগ্রন্থ
  3. মেধাস্বত্ব
  4. লেখস্বত্ব
সঠিক উত্তর:
লেখস্বত্ব
উত্তর
সঠিক উত্তর:
লেখস্বত্ব
ব্যাখ্যা
• "Copyright" এর যথাযথ পরিভাষা: 'লেখস্বত্ব'। 
-------------------------
অন্যদিকে,
• 'Ownership' শব্দের বাংলা পরিভাষা - 'মালিকানা'।
• 'Intellectual property' শব্দের বাংলা পরিভাষা - "মেধাস্বত্ব"।
• 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - 'সারগ্রন্থ'।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৫৬.
‘প্রখরতা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নম্র
  2. স্নিগ্ধতা
  3. পূর্ণ
  4. শ্লেথ
সঠিক উত্তর:
স্নিগ্ধতা
উত্তর
সঠিক উত্তর:
স্নিগ্ধতা
ব্যাখ্যা
• ‘প্রখরতা’ এর বিপরীতার্থক শব্দ - স্নিগ্ধতা

অন্যদিকে,
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ - শ্লেথ।
- ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
- ‘ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ - নম্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।
২,৫৫৭.
'আভাষ' - অর্থ কী?
  1. ক) বাসস্থান
  2. খ) ইঙ্গিত
  3. গ) আলাপ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) আলাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) আলাপ
ব্যাখ্যা
আভাষ শব্দের অর্থ হলো আলাপ বা ভূমিকা। অন্যদিকে আবাস অর্থ বাসস্থান এবং আভাস অর্থ ইঙ্গিত। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
২,৫৫৮.
'হিসাবনিকাশ' বোঝাতে নিচের কোন বাগধারার প্রয়োগ হয়?
  1. ক) খতিয়ে দেখা
  2. খ) হাতভাড়ি
  3. গ) গাছপাথর
  4. ঘ) হাড়হদ্দ
সঠিক উত্তর:
গ) গাছপাথর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাছপাথর
ব্যাখ্যা

গাছপাথর - হিসেবনিকেশ।
যেমনঃ আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!

হাতভাড়ি - ব্যয়কুন্ঠ
হাড়হদ্দ - সবকিছু।
খতিয়ে দেখা - বিবেচনা করা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ

২,৫৫৯.
'ভর্ৎসনা' এর বিপরীতার্থক শব্দ -
  1. লাঞ্ছনা
  2. গরল
  3. প্রশংসা
  4. তিরস্কার
সঠিক উত্তর:
প্রশংসা
উত্তর
সঠিক উত্তর:
প্রশংসা
ব্যাখ্যা

• 'ভর্ৎসনা' এর বিপরীতার্থক শব্দ - প্রশংসা

উল্লেখ্য,
'গঞ্জনা' শব্দের অর্থ - তিরস্কার, খোঁটা, ভর্ৎসনা; কটূক্তি; লাঞ্ছনা
'প্রশংসা' শব্দের অর্থ - স্তুতি, গুণকীর্তন, সাধুবাদ; সুখ্যাতি।

অন্যদিকে, 
অমৃত - গরল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৫৬০.
'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো 
  1. নয় ছয়
  2. পাগলামি
  3. অপব্যয়ী
  4. প্রায় সম্পূর্ণ
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা

 • 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।

অন্যদিকে,
• 'ঊনপাঁজুরে' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ - পাগলামি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৫৬১.
'ফরিয়াদি' এর বিপরীত শব্দ-
  1. বাদী
  2. সন্ন্যাসী
  3. ডানপন্থী
  4. আসামি
সঠিক উত্তর:
আসামি
উত্তর
সঠিক উত্তর:
আসামি
ব্যাখ্যা

• 'ফরিয়াদি' এর বিপরীত শব্দ - আসামি।
এখানে, ফরিয়াদি অর্থ - অভিযোগকারী।

অন্যদিকে,
• 'বামপন্থী' এর বিপরীত শব্দ- ডানপন্থী।
• 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
• 'বাদী' এর বিপরীত শব্দ - বিবাদী।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৫৬২.
Licence শব্দের অর্থ কী?
  1. ক) প্রত্যয়নপত্র
  2. খ) ছাড়পত্র
  3. গ) সম্মতিপত্র
  4. ঘ) অনুমতিপত্র
সঠিক উত্তর:
ঘ) অনুমতিপত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুমতিপত্র
ব্যাখ্যা
 Licence  কোনো কাজ করার অনুমতিপত্র; (সাধারণত নিয়ন্ত্রিত পণ্য) উৎপাদন বা বিক্রির অনুমতি; লাইসেন্স
২,৫৬৩.
'মাথা খাওয়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কুপরামর্শ দান
  2. জব্দ করা
  3. নষ্ট করা
  4. সর্বস্বান্ত হওয়া
সঠিক উত্তর:
নষ্ট করা
উত্তর
সঠিক উত্তর:
নষ্ট করা
ব্যাখ্যা

• 'মাথা খাওয়া' বাগ্‌ধারার অর্থ- নষ্ট করা। 

অন্যদিকে, 
• 'ঘোল খাওয়ানো' অর্থ- জব্দ করা। 
• 'কান ভারী করা' অর্থ- কুপরামর্শ দান।
• 'পথে বসা' অর্থ- সর্বস্বান্ত হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

২,৫৬৪.
'প্রাচ্য এর বিপরীত শব্দ- 
  1. অপ্রাচ্য
  2. রদ
  3. স্ততি
  4. প্রতীচ্য
সঠিক উত্তর:
প্রতীচ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রতীচ্য
ব্যাখ্যা

• 'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।

• 'প্রাচ্য' শব্দের অর্থ:
১. পূর্বদিকস্থ।
২. পূর্বদেশীয়।
৩. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ

• 'প্রতীচী' শব্দের অর্থ:
১. পশ্চিম দিক।
২. পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

• অন্যদিকে,
• 'রদ' এর বিপরীত শব্দ- চালু। 
- 'অগ্র' এর বিপরীত শব্দ -পেছনে।
- 'বামপন্থী' এর বিপরীত শব্দ-ডানপন্থী।
- 'পদস্থ' এর বিপরীত শব্দ- নিম্নস্থ।
- 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি।
- 'নিন্দা' এর বিপরীত শব্দ- স্ততি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৫৬৫.
'কুষ্মাণ্ড' শব্দের অর্থ কী? 
  1. নির্বোধ 
  2. কুমড়ো 
  3. কুৎসিত 
  4. অক্লান্ত ব্যক্তি 
সঠিক উত্তর:
কুমড়ো 
উত্তর
সঠিক উত্তর:
কুমড়ো 
ব্যাখ্যা



• কুষ্মাণ্ড (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- জরায়ু, গর্ভাশয়।
- কুমড়া, কুমড়ো। 

উল্লেখ্য, 
• 'অকালকুষ্মাণ্ড' বান্ধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৫৬৬.
'অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য
  2. চন্দ্র
  3. আলো
  4. আগুন
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
• অংশু,
- বিশেষ্য পদ।
অর্থ:
- কিরণ;
- আলো;
- রশ্মি।

'আলো' শব্দের সমার্থক শব্দ:
আলোক, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, দ্যুতি, ভাতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্তি, চাকচক্য, রেশন, নূর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
২,৫৬৭.
দহরম মহরম এর বিপরীত অর্থবিশিষ্ট বাগ্‌ধারা কোনটি?
  1. ক) আট কপালে
  2. খ) নারদের ঢেকি
  3. গ) আদায় কাঁচকলায়
  4. ঘ) দফা নিকেশ
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
দহরম মহরম = অন্তরঙ্গতা 
আদায় কাঁচকলায় = শত্রুভাবাপন্ন 
তাই এরা বিপরীত অর্থবিশিষ্ট বাগ্‌ধারা

আট কপালে = হতভাগ্য 
নারদের ঢেকি = বিবাদের বিষয় 
দফা নিকেশ = সমূহ সর্বনাশ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৫৬৮.
‘শিল’ ও ‘শীল’ - শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
  1. অর্থে
  2. উচ্চারণে
  3. বানানে
  4. শব্দশ্রেণিতে
সঠিক উত্তর:
উচ্চারণে
উত্তর
সঠিক উত্তর:
উচ্চারণে
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

- কিছু শব্দজোড়ের উদাহরণ:
• শকল - আঁশ।
• সকল - সব।
• সন - বছর।
• স্বন - শব্দ।
• শিল - পাথর।
• শীল - চরিত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৫৬৯.
"চোখ পাকানো" বাগ্‌ধারাটির অর্থ -
  1. ভূমিকা না রাখা
  2. রাগ দেখানো
  3. বিশৃঙ্খল
  4. বিত্তের অহংকার
সঠিক উত্তর:
রাগ দেখানো
উত্তর
সঠিক উত্তর:
রাগ দেখানো
ব্যাখ্যা
• 'চোখ পাকানো" বাগধারাটির অর্থ - 'রাগ দেখানো'

অন্য অপশনের বাগ্‌ধারার অর্থ:
• 'চোখ বুঁজে থাকা' - 'ভূমিকা না রাখা'।
• 'জগাখিচুড়ি' বাগধারাটির অর্থ - বিশৃঙ্খল। 
• ‘টাকার গরম' বাগধারাটির অর্থ - বিত্তের অহংকার ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৫৭০.
'শুভ্র' এর বিপরীত শব্দ কোনটি?
  1. দুর্গন্ধ
  2. অস্বস্তি
  3. কৃষ্ণ
  4. পানি
সঠিক উত্তর:
কৃষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণ
ব্যাখ্যা

• 'শুভ্র' শব্দের অর্থ: সাদা, শ্বেত।
​• কৃষ্ণ শব্দের অর্থ: কালো।
• ​শুভ্র এর বিপরীত শব্দ  কৃষ্ণ।


​গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
- ‘হর্ষ’ শব্দের বিপরীত শব্দ - বিষাদ।
- ‘সচেষ্ট’ শব্দের বিপরীত শব্দ - নিচেষ্ট।
- ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
- ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ - তিরোভাব।
- ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ - সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৫৭১.
নিম্নের কোন বাগ্‌ধারাটির অর্থ 'অপচয়জনক ব্যাপার'
  1. ক) ভূতের মুখে রাম নাম
  2. খ) ভূতের বাপের শ্রাদ্ধ
  3. গ) শ্যাম রাখি না কূল রাখি
  4. ঘ) লেফাফা দুরস্ত
সঠিক উত্তর:
খ) ভূতের বাপের শ্রাদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূতের বাপের শ্রাদ্ধ
ব্যাখ্যা
ভূতের বাপের শ্রাদ্ধ বাগ্‌ধারাটির অর্থ অপচয়জনক ব্যাপার

ভূতের মুখে রাম নাম = স্বপ্রকৃতি বিরুদ্ধকর্ম 
শ্যাম রাখি না কূল রাখি = উভয় সংকট
লেফাফা দুরস্ত = বাইরে পরিপাটি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৫৭২.
‘ধারোষ্ণ’ এর সম্প্রসারিত রূপ কী?
  1. ক) সদ্য দোহনকৃত উষ্ণ দুধ
  2. খ) ঘ্রাণের যোগ্য
  3. গ) গদ্যপদ্যময় কাব্য
  4. ঘ) দোহনকৃত দুধ
সঠিক উত্তর:
ক) সদ্য দোহনকৃত উষ্ণ দুধ
উত্তর
সঠিক উত্তর:
ক) সদ্য দোহনকৃত উষ্ণ দুধ
ব্যাখ্যা
গদ্যপদ্যময় কাব্য - চম্পূ। ঘ্রাণের যোগ্য - ঘ্রেয়। সদ্য দোহনকৃত উষ্ণ দুধ - ধারোষ্ণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২,৫৭৩.
কোন শব্দজোড়টি বিপরীতার্থক নয়?
  1. নশ্বর- শ্বাশত
  2. প্রাচী - প্রতীচী
  3. জরা - জীর্ণ
  4. ফাঁপা - নিরেট
সঠিক উত্তর:
জরা - জীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
জরা - জীর্ণ
ব্যাখ্যা

• "জরা - জীর্ণ" শব্দজোড় বিপরীতার্থক নয়।
- 'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'।

অন্যদিকে,
• প্রাচী - প্রতীচী
• নশ্বর- শ্বাশত;
• ফাঁপা - নিরেট।
- অন্যান্য অপশনগুলোতে প্রদত্ত বিপরীতার্থক শব্দজোড় সঠিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২,৫৭৪.
‘নেত্র’ শব্দের সমার্থক শব্দ -
  1. অরুণ
  2. অক্ষি
  3. ক্ষেত্র
  4. সোম
  5. ইন্দু
সঠিক উত্তর:
অক্ষি
উত্তর
সঠিক উত্তর:
অক্ষি
ব্যাখ্যা
• ‘নেত্র’ শব্দের সমার্থক শব্দ - অক্ষি

‘চোখ’ শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'ক্ষেত্র'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
-চাষের জমি,
- খেত,
- জমি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৭৫.
'আকস্মিক' এর বিপরীত শব্দ -
  1. সাময়িক
  2. বিসর্জন
  3. চিরন্তন
  4. আগমন
সঠিক উত্তর:
চিরন্তন
উত্তর
সঠিক উত্তর:
চিরন্তন
ব্যাখ্যা
• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন

অন্যদিকে,
• 'আগমন' এর বিপরীত শব্দ - নির্গমন।
• 'বিসর্জন' এর বিপরীত শব্দ - আবাহন।
• 'সাময়িক' এর বিপরীত শব্দ - চিরায়ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৭৬.
নিচের কোন শব্দজোড়টি বিপরীতার্থক নয়?
  1. ক) বিকাশ-বিনাশ
  2. খ) প্রসাদ-রোষ
  3. গ) বিপন্নতা- বিপদ্‌গ্রস্ত
  4. ঘ) ফাঁপা-নিরেট
সঠিক উত্তর:
গ) বিপন্নতা- বিপদ্‌গ্রস্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) বিপন্নতা- বিপদ্‌গ্রস্ত
ব্যাখ্যা
- বিপন্নতা- বিপদ্‌গ্রস্ত শব্দজোড়া বিপরীতার্থক নয়।
- বিপন্নতা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরাপত্তা।

অন্যদিকে,
মূল শব্দ - বিপরীতার্থক শব্দ
ফাঁপা - নিরেট।
প্রসাদ - রোষ।
বিকাশ - বিনাশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৭৭.
‘অন্ন’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ভাত
  2. আহার
  3. দ্যুতি
  4. ওদন
সঠিক উত্তর:
দ্যুতি
উত্তর
সঠিক উত্তর:
দ্যুতি
ব্যাখ্যা
• অন্ন (বিশেষ্য পদ)
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভাত,
- আহার্য,
- জীবিকা।

এছাড়া,
• ওদন (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অন্ন;
- ভাত। 

অন্যদিকে,
• দ্যুতি (বিশেষ্য পদ),
-  এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- জ্যেতি,
- দীপ্তি,
- কিরণ,
- শোখা,
- সৌন্দর্য।

• সুতরাং, ‘অন্ন’ শব্দের সমার্থক শব্দ নয় ‘দ্যুতি’। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৫৭৮.
'উপোসি ছারপোকা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অভাবগ্রস্থ লোক
  2. বিনা দাওয়াতি মেহমান
  3. সুদি মহাজন
  4. লোভী ব্যবয়সায়ী
সঠিক উত্তর:
অভাবগ্রস্থ লোক
উত্তর
সঠিক উত্তর:
অভাবগ্রস্থ লোক
ব্যাখ্যা
• 'উপোসি ছারপোকা' বাগ্‌ধারার অর্থ- অভাবগ্রস্থ লোক।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- এককে একুশ করা= অযথা বাড়ানো। 
- ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি। 
- ঊনকোটি চৌষট্টি = প্রায় সম্পূর্ণ। 
- উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = একের অপরাধে অপরকে দায়ী করা। 
- উপরোধে ঢেঁকি গেলা = অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। 
- ওষুধ করা = বশ করা। 
- ওজন বুঝে চলা = আত্মসম্মান রক্ষা করা। 
- ঔষধ ধরা = সক্রিয় হওয়া। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৭৯.
‘Abetment’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. অপসহায়তা
  2. উপসম
  3. স্থগিতকরণ
  4. হরণ
সঠিক উত্তর:
অপসহায়তা
উত্তর
সঠিক উত্তর:
অপসহায়তা
ব্যাখ্যা
• ‘Abetment’ শব্দের বাংলা পরিভাষা - অপসহায়তা

অন্যদিকে,
• ‘Abatement’ শব্দের বাংলা পরিভাষা - উপসম।
• ‘Abduction’ শব্দের বাংলা পরিভাষা - হরণ।
• ‘Abeyance’ শব্দের বাংলা পরিভাষা - স্থগিতকরণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৫৮০.
'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ -
  1. ভরপুর
  2. কূটবুদ্ধি
  3. বিশৃঙ্খল
  4. গুরুভার
সঠিক উত্তর:
গুরুভার
উত্তর
সঠিক উত্তর:
গুরুভার
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ - গুরুভার

অন্যদিকে,
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।
জিলাপির প্যাঁচ - কূটবুদ্ধি।
টইটম্বুর - ভরপুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫৮১.
'রোদন করতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. নির্মিৎসা
  2. প্রতিবিধিৎসা
  3. রুরুদিষা
  4. বিবৎসা
সঠিক উত্তর:
রুরুদিষা
উত্তর
সঠিক উত্তর:
রুরুদিষা
ব্যাখ্যা
• 'রোদন করতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'রুরুদিষা'।

অন্যদিকে,
'নির্মাণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'নির্মিৎসা'।
'প্রতিবিধান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'প্রতিবিধিৎসা'।
'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'বিবৎসা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২,৫৮২.
'অলক্ষ্মীর দশা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. দারিদ্র্য
  2. হতবুদ্ধি
  3. অকেজো
  4. অহংকারের পতন
সঠিক উত্তর:
দারিদ্র্য
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্র্য
ব্যাখ্যা
• 'অলক্ষ্মীর দশা' অর্থ - শ্রীহীনতা / দারিদ্র্য। 

অন্যদিকে, 
• 'অতি দর্পে হত লঙ্কা' অর্থ - অহংকারের পতন। 
• 'অকাল কুষ্মাণ্ড' অর্থ - অপদার্থ / অকেজো। 
• 'অন্ধকার দেখা' অর্থ - হতবুদ্ধি। 

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫৮৩.
'Hyponym' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. রাষ্ট্রভাষা
  2. উপভাষা
  3. উপভাষাতত্ত্ব
  4. উপশব্দ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উপশব্দ
উত্তর
সঠিক উত্তর:
উপশব্দ
ব্যাখ্যা
• 'Hyponym' শব্দের বাংলা পরিভাষা - উপশব্দ।

অন্যদিকে, 
• 'Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।
• 'Dialectology' শব্দের বাংলা পরিভাষা - উপভাষাতত্ত্ব।
• 'State Language' শব্দের বাংলা পরিভাষা - রাষ্ট্রভাষা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
২,৫৮৪.
'Nomadic' শব্দের সঠিক বাংলা পরিভাষা নির্ণয় করুন।
  1. ক) ন্যায়াধীশ
  2. খ) যাযাবর
  3. গ) প্রতারক
  4. ঘ) পর্যবেক্ষক
সঠিক উত্তর:
খ) যাযাবর
উত্তর
সঠিক উত্তর:
খ) যাযাবর
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষাঃ
যাযাবর - Nomadic;
পর্যবেক্ষক - Observer;
ন্যায়াধীশ - Judge; Justice;
প্রতারক - Swindler
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান

২,৫৮৫.
'তিতীর্ষু' শব্দটির অর্থ কী?
  1. পার হতে ইচ্ছুক
  2. খেতে ইচ্ছুক
  3. পান করতে ইচ্ছুক
  4. দেখবার ইচ্ছা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পার হতে ইচ্ছুক
উত্তর
সঠিক উত্তর:
পার হতে ইচ্ছুক
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তিতীর্ষু' অর্থ- পার হতে ইচ্ছুক।

অন্যদিকে,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
- পান করতে ইচ্ছুক - পিপাসু।
- খেতে ইচ্ছুক - জিঘৎসু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৫৮৬.
নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ?
  1. ক) পাকা আম খেতে মিষ্টি
  2. খ) ছেলেটি অঙ্কে পাকা
  3. গ) পাকা সোনায় খাদ থাকে না
  4. ঘ) শাড়িটির রং পাকা
সঠিক উত্তর:
খ) ছেলেটি অঙ্কে পাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ছেলেটি অঙ্কে পাকা
ব্যাখ্যা
ছেলেটি অঙ্কে পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।

তাছাড়া,
পাকা আম খেতে মিষ্টি- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে। 
পাকা সোনায় খাদ থাকে না- এখানে 'পাকা' শব্দটি 'খাঁটি' অর্থে ব্যবহৃত হয়েছে।  
শাড়িটির রং পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।
২,৫৮৭.
'Fortnightly' শব্দের অর্থ-
  1. সাপ্তাহিক
  2. ত্রৈমাসিক
  3. ষাণ্মাষিক
  4. পাক্ষিক
সঠিক উত্তর:
পাক্ষিক
উত্তর
সঠিক উত্তর:
পাক্ষিক
ব্যাখ্যা
• 'Fortnightly' শব্দের পারিভাষিক অর্থ — পাক্ষিক।

• 'পাক্ষিক' শব্দের অর্থ:
- পনেরো দিন অন্তর সংঘটিত হয় এমন।

অন্যদিকে,
- Daily শব্দের পারিভাষিক অর্থ — দৈনিক।
- Weekly শব্দের পারিভাষিক অর্থ — সাপ্তাহিক।
- Quarterly শব্দের পারিভাষিক অর্থ — ত্রৈমাসিক। 
- Half yearly শব্দের পারিভাষিক অর্থ — ষাণ্মাষিক।

উৎস: বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা।
২,৫৮৮.
'অনূঢ়া' শব্দটি কোনটির বাক্য সংকোচন?
  1.  যে নারীর কোন সন্তান হয় না
  2.  যে নারীর সন্তান বাঁচে না
  3.  যে নারীর বিয়ে হয়নি
  4. যে নারীর চরিত্রে কলঙ্ক আছে
সঠিক উত্তর:
 যে নারীর বিয়ে হয়নি
উত্তর
সঠিক উত্তর:
 যে নারীর বিয়ে হয়নি
ব্যাখ্যা

• 'অনূঢ়া' শব্দটির বাক্য সংকোচন -  যে নারীর বিয়ে হয়নি।

• 'নারী' সংক্রান্ত এক কথায় প্রকাশ:
- যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
- যে নারী সুন্দরী = রামা। 
- যে নারী সাগরে বিচরন করে = সাগরিকা। 
- যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
- যে নারীকে সূর্যের আলো স্পর্শ করে নি - অসূর্যস্পশ্যা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৫৮৯.
‘ব্যাকরণ জানেন যিনি’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. বৈদিক
  2. বৈয়াকরণ
  3. বিদ্বান
  4. বৈয়াকরণিক
সঠিক উত্তর:
বৈয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
বৈয়াকরণ
ব্যাখ্যা
• 'ব্যাকরণ জানেন যিনি' এর বাক্য সংকোচন - বৈয়াকরণ।

গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন হলো:
• বিবাদ করে যে - বিবাদমান।
• বচনে কুশল - বাগ্মী।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।
• বেশি কথা বলে যে - বাচাল

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৫৯০.
'কথায় বর্ণনা করা যায় না যা' এর এক কথায় প্রকাশ কী হবে ?
  1. বর্ণাতীত
  2. অনির্বচনীয়
  3. অবর্ণনীয়
  4. অনির্ণেয়
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অনির্বচনীয়
উত্তর
সঠিক উত্তর:
অনির্বচনীয়
ব্যাখ্যা
'কথায় বর্ণনা করা যায় না যা' এর এক কথায় প্রকাশ হবে অনির্বচনীয়।

অন্যদিকে,
- বর্ণনার দ্বারা বোঝানো যায় না = বর্ণনাতীত।
- বর্ণনা দ্বারা প্রকাশ করা যায় না = অবর্ণনীয়।
- যাহা নির্ণয় করা যায় না = অনির্ণেয়। 

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ।
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৫৯১.
'Manual' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. স্মারকলিপি
  2. সারগ্রন্থ
  3. পুস্তিকা
  4. ইশতেহার
সঠিক উত্তর:
সারগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
সারগ্রন্থ
ব্যাখ্যা

• 'Manual' শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।

অন্যদিকে,
• 'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• 'Booklet' শব্দের বাংলা পরিভাষা - পুস্তিকা
• 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - ইশতেহার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,৫৯২.
‘Barren’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. অনুর্বর
  2. উর্বর
  3. নিষিক্ত
  4. বাধা
সঠিক উত্তর:
অনুর্বর
উত্তর
সঠিক উত্তর:
অনুর্বর
ব্যাখ্যা
• ‘Barren’ এর পারিভাষিক শব্দ - অনুর্বর

অন্যদিকে,
• ‘Fertile’ শব্দের বাংলা পরিভাষা - উর্বর।
• ’Fertilized' শব্দের বাংলা পরিভাষা - নিষিক্ত।
• ‘Barrier’ শব্দের বাংলা পরিভাষা - বাধা।

অভিসম্বন্ধ: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৫৯৩.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. দীপ্তি
  2. অরুণ
  3. বিভা
  4. অংশু
সঠিক উত্তর:
অরুণ
উত্তর
সঠিক উত্তর:
অরুণ
ব্যাখ্যা



• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি।

অন্যদিকে,
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৫৯৪.
'Agora' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) পণ্য
  2. খ) পণ্যাগার
  3. গ) মুদি
  4. ঘ) মুদিখানা
সঠিক উত্তর:
খ) পণ্যাগার
উত্তর
সঠিক উত্তর:
খ) পণ্যাগার
ব্যাখ্যা
Agora
(in ancient Greece) a public open space used for assemblies and markets.
- জন সমাবেশের স্থান; বাজার।

- বাজারে বিভিন্ন ধরনের পণ্যের সমাবেশ হয়।
- সে হিসেবে পণ্যাগারকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। 

উৎস: অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমি অভিধান।
২,৫৯৫.
নিচের কোনটি 'পিল' শব্দের প্রতিশব্দ?
  1. পাণি
  2. দ্বিরদ
  3. মহিষী
  4. ভূপাল
সঠিক উত্তর:
দ্বিরদ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিরদ
ব্যাখ্যা

পিল শব্দের অর্থ হাতি, গজ, দ্বিরদ, করী, হস্তী, দন্তী।
- পাণি শব্দের সমার্থক শব্দ হাত, হস্ত, বাহু, ভূজ।
- ভূপতি এর সমার্থক শব্দ সমূহ: প্রভু, শাসক, মালিক, পতি, কান্ত, রাজা, নৃপতি,ভূপতি।
- মহিষী এর সমার্থক শব্দ : রাজ্ঞী, রাজপত্নী, বেগম ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)

২,৫৯৬.
'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. নষ্ট হওয়া
  2. ছিপছিপে
  3. শ্রমবিমুখ
  4. নিতান্ত অলস
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
উত্তর
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
ব্যাখ্যা
• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- 'শ্রমবিমুখ'।
বাক্যগঠন: ছেলেটাকে একেবারে ননীর পুতুল বানিয়ে রেখেছে, কোনো কাজ করতে দেয় না ৷

অন্যদিকে, 
• 'ডকে ওঠা' বাগ্‌ধারাটির অর্থ- নষ্ট হওয়া।
• ‘তালপাতার সেপাই' বাগ্‌ধারাটির অর্থ - ছিপছিপে।
• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারাটির অর্থ- নিতান্ত অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর।
২,৫৯৭.
'ডুমুরের ফুল' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. আঁধার ঘরের মানিক
  2. রাশভারি
  3. অমাবস্যার চাঁদ
  4. আষাঢ়ে গল্প
সঠিক উত্তর:
অমাবস্যার চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যার চাঁদ
ব্যাখ্যা
• 'ডুমুরের ফুল' এর সমার্থক বাগধারা অমাবস্যার চাঁদ। 
- ডুমুরের ফুল ও অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ দুর্লভ বস্তু বা বিরল বস্তু।

• অন্যদিকে,
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- ‘রাশভারি' বাগধারাটির অর্থ 'গম্ভীর'। 
- 'আষাঢ়ে গল্প' বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২,৫৯৮.
'দুষ্কৃতী' মূল শব্দের বিপরীত অর্থ -
  1. সুকৃতী
  2. সুকীর্তি
  3. সুকৃতি
  4. সুকীর্তী
সঠিক উত্তর:
সুকৃতী
উত্তর
সঠিক উত্তর:
সুকৃতী
ব্যাখ্যা
'দুষ্কৃতী' মূল শব্দের বিপরীত অর্থ - সুকৃতী।
- অপশনের বাকি বানান গুলি ভুল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
২,৫৯৯.
'নিন্দনীয়' শব্দের অর্থ কোনটি?
  1. ক) নিন্দার অযোগ্য
  2. খ) নিন্দার যোগ্য
  3. গ) নন্দিত
  4. ঘ) নিন্দিত
সঠিক উত্তর:
খ) নিন্দার যোগ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নিন্দার যোগ্য
ব্যাখ্যা
'অনিন্দ্য' শব্দের অর্থ নিন্দার অযোগ্য। ‘নিন্দনীয়’ শব্দের অর্থ নিন্দার যোগ্য।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
২,৬০০.
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
  1. শপথ গ্রহণ
  2. বাধিত করা
  3. বাধ্যতামূলক
  4. অনুগত
সঠিক উত্তর:
বাধ্যতামূলক
উত্তর
সঠিক উত্তর:
বাধ্যতামূলক
ব্যাখ্যা
• 'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ বাধ্যতামূলক।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Act - আইন, 
- Addendum- পরিশিষ্ট, সংযোজন, 
- Adjournment - মুলতবি, 
- Ad-hoc - তদর্থক, 
- Adjustment - সমন্বয়ন, 
- Aeronautics - বিমানবিদ্যা, 
- Aesthetics - নন্দনতত্ত্ব, 
- Affidavit - হলফনামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।