বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২৫ / ৮১ · ২,৪০১২,৫০০ / ৮,১৭১

২,৪০১.
‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এক কথায় কী বলে?
  1. অঙ্গনা
  2. অন্যপূর্বা
  3. অধিবিন্না
  4. অসূর্যম্পশ্যা
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
অঙ্গনা
উত্তর
সঠিক উত্তর:
অঙ্গনা
ব্যাখ্যা

• ‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এক কথায় বলে - অঙ্গনা।

• ‘যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল' এক কথায় বলে - অন্যপূর্বা।
• ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন' এক কথায় বলে - অধিবিন্না।
• ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই' এক কথায় বলে - অসূর্যম্পশ্যা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৪০২.
‘ঝামেলার উপর ঝামেলা’ অর্থে কোন প্রবাদ প্রবচনটি ব্যবহৃত হয়?
  1. বোঝার উপর শাকের আঁটি
  2. খাল কেটে কুমির আনা
  3. ম্যাও ধরা
  4. আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
সঠিক উত্তর:
বোঝার উপর শাকের আঁটি
উত্তর
সঠিক উত্তর:
বোঝার উপর শাকের আঁটি
ব্যাখ্যা
• 'বোঝার উপর শাকের আঁটি' প্রবাদ প্রবচনের অর্থ - ঝামেলার উপর ঝামেলা।

অন্যদিকে,
- 'ম্যাও ধরা' প্রবাদ প্রবচনের অর্থ - তোষামোদ করা।
- 'খাল কেটে কুমির আনা’ অর্থ - বাইরের বিপদ ঘরে টেনে আনা।
- ‘আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট’ অর্থ - কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪০৩.
Descendant -এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ?
  1. ক) বংশধর
  2. খ) যাযাবর
  3. গ) প্রতারক
  4. ঘ) কোষাধক্ষ্য
সঠিক উত্তর:
ক) বংশধর
উত্তর
সঠিক উত্তর:
ক) বংশধর
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে-
Treasurer - কোষাধক্ষ্য।
Descendant - বংশধর; সন্ততি।
Nomadic - যাযাবর
Swindler - প্রতারক
২,৪০৪.
'Compost' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. যৌগিক শুল্ক
  2. সংমিশ্র
  3. মিশ্রসার
  4. ব্যাপন
সঠিক উত্তর:
মিশ্রসার
উত্তর
সঠিক উত্তর:
মিশ্রসার
ব্যাখ্যা
• 'Compost' এর বাংলা পরিভাষা: মিশ্রসার। 

অন্যদিকে,
Compound duty- যৌগিক শুল্ক। 
Composite- সংমিশ্র। 
Irradiation - ব্যাপন, ব্যপ্ত।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
২,৪০৫.
'দুর্দান্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. ভেজা
  2. ঠান্ডা
  3. ধ্বংস
  4. নিরীহ
সঠিক উত্তর:
নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ
ব্যাখ্যা
• 'দুর্দান্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - নিরীহ

অন্যদিকে,
- 'ধ্বংস' শব্দের বিপরীতার্থক শব্দ - সৃষ্টি।
- 'ঠান্ডা' শব্দের বিপরীতার্থক শব্দ - গরম।
- 'ভেজা' শব্দের বিপরীতার্থক শব্দ - শুকনো।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২,৪০৬.
'De facto' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অংশ-পত্র
  2. আইনত
  3. কার্যত
  4. সুচিন্তিত
সঠিক উত্তর:
কার্যত
উত্তর
সঠিক উত্তর:
কার্যত
ব্যাখ্যা
• 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত

অন্যদিকে, 
• 'Deed of partition' এর বাংলা পরিভাষা - অংশ-পত্র।
• 'De jure' এর বাংলা পরিভাষা - আইনত।
• 'Deliberate' এর বাংলা পরিভাষা - সুচিন্তিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৪০৭.
'ক্রূর' শব্দের অর্থ কী?
  1. কোল
  2. কোটি
  3. খোঁপা
  4. নিষ্ঠুর
সঠিক উত্তর:
নিষ্ঠুর
উত্তর
সঠিক উত্তর:
নিষ্ঠুর
ব্যাখ্যা
- 'ক্রূর' শব্দের অর্থ হচ্ছে - 'নিষ্ঠুর'।

প্রায় সমোচ্চারিত শব্দ:
- ক্রোড় - কোল,
- ক্রোর - কোটি,
- কবরী - খোঁপা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২,৪০৮.
’জল’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পয়ঃ
  2. সিন্ধু
  3. বারি
  4. সলিল
সঠিক উত্তর:
সিন্ধু
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

’জল’ শব্দের সমার্থক শব্দ নয়- সিন্ধু।


⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’সিন্ধু’ শব্দের অর্থ- সাগর, সমুদ্র ।

অন্যদিকে,
- জল শব্দের সমার্থক শব্দ- পয়ঃ, বারি, সলিল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।

২,৪০৯.
'লঙ্কা পায়রা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সুযোগ সন্ধানী
  2. নিতান্ত অলস
  3. কপটচারী
  4. ফুলবাবু
সঠিক উত্তর:
ফুলবাবু
উত্তর
সঠিক উত্তর:
ফুলবাবু
ব্যাখ্যা
'লঙ্কা পায়রা' বাগ্‌ধারার অর্থ - ফুলবাবু

অন্যদিকে,
- ‘ভিজে বিড়াল’ বাগ্‌ধারার অর্থ - ভণ্ড বা কপটচারী।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - নিতান্ত অলস।
- 'তীর্থের কাক' বাগ্‌ধারার অর্থ - সুযোগ সন্ধানী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪১০.
'অভিলাষ' শব্দটির অর্থ কী?
  1. ক) ইচ্ছা
  2. খ) অভিশাপ
  3. গ) গলিত লাশ
  4. ঘ) অভিনয়
সঠিক উত্তর:
ক) ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ক) ইচ্ছা
ব্যাখ্যা

অভিলাষ (বিশেষ্য) ইচ্ছা; বাসনা; স্পৃহা।
অভিলষিত (বিশেষণ) বাঞ্ছিত; ঈপ্সিত; প্রার্থিত (অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)।
(বিশেষ্য) অভিলাষ; বাসনা (সেইদিন আমি তোমার অভিলষিত সম্পন্ন করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
অভিলাষী (-ষিন্) (বিশেষণ)
১ ইচ্ছুক; আকাঙ্ক্ষাকারী (আমি ফরাসি ভাষা শিক্ষায় অভিলাষী)।
২ প্রার্থী।
৩ লোলুপ; লোভী।
অভিলাষিণী (বিশেষণ) স্ত্রীলিঙ্গ ইচ্ছামতী; আকাঙ্ক্ষিণী (উপবন-বিহারে অভিলাষিণী হইয়া পিতার অনুমতি প্রার্থনা করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
{(তৎসম বা সংস্কৃত) অভি+ √লষ্+ অ(ঘঞ্)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২,৪১১.
এক কথায় প্রকাশ করুন- 'হরণ করার ইচ্ছা'
  1. দিৎসা
  2. নির্মিসা
  3. উদন্যা
  4. জিহীর্ষা
সঠিক উত্তর:
জিহীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
জিহীর্ষা
ব্যাখ্যা
• 'হরণ করার ইচ্ছা' - জিহীর্ষা।

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- হনন / হত্যা করার ইচ্ছা = জিঘাংসা। 
- জানবার ইচ্ছা = জিজ্ঞাসা। 
- অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা। 
- মুক্তি পাওয়ার ইচ্ছা = মুক্তিকামী। 
- প্রতিকার করার ইচ্ছা = প্রতিচিকীর্ষা। 
- প্রবেশ করার ইচ্ছা = বিবিক্ষা। 
- সেবা করার ইচ্ছা = শুশ্রূষা। 
- উদক / জল পানের ইচ্ছা - উদন্যা।
- নির্মাণ করার ইচ্ছা - নির্মিসা।
- দান করার ইচ্ছা - দিৎসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪১২.
‘স্রষ্টার ভজন কর’- এভানে ‘ভজন’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) আরাধনা
  2. খ) আহার
  3. গ) শ্রদ্ধা
  4. ঘ) ভক্তি
সঠিক উত্তর:
ক) আরাধনা
উত্তর
সঠিক উত্তর:
ক) আরাধনা
ব্যাখ্যা
ভজন  (বিশেষ্য)
১. ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন (ভজন পূজন সাধন আরাধন সমস্ত থাক পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর))।
২. প্রার্থনামূলক সঙ্গীত।
৩. সেবা।

সূত্র: অভিগম্য অভিধান
২,৪১৩.
'অশ্ব এবং অশ্ম' এর অর্থ যথাক্রমে - 
  1. ঘোড়া-পাথর
  2. বাসস্থান-পাথর
  3. ঘোড়-বাসস্থান
  4. পাথর-ঘোড়া
সঠিক উত্তর:
ঘোড়া-পাথর
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়া-পাথর
ব্যাখ্যা

- অশ্ব – ঘোড়া;
- অশ্ম – পাথর।

সমোচ্চারিত ভিন্ন শব্দ:
- সমোচ্চারিত ভিন্ন শব্দ হলো এমন শব্দ, যেগুলোর উচ্চারণ এক বা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন।
- বেশির ভাগ ক্ষেত্রে এদের বানানও ভিন্ন হয়।
- সাধারণভাবে কানে শুনে এদের পার্থক্য বোঝা যায় না।
- তবে বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ অনুযায়ী পার্থক্য স্পষ্ট হয়।

• কিছু সমোচ্চারিত ভিন্ন শব্দের উদাহরণ:
- অণু – ক্ষুদ্রতম অংশ;
- অনু – পশ্চাৎ।

- অন্ত – শেষ;
- অন্তঃ – ভিতর।

- অন্ন – ভাত;
- অন্য – অপর।

- অন্যান্য – অপরাপর;
- অনন্য – একক।

- অপত্য – সন্তান;
- অপথ্য – যা পথ্য নয়। 

- অবিহিত – অন্যায়;
- অভিহিত – কথিত।

- অর্ঘ – দাম;
- অর্ঘ্য – পূজার উপকরণ।

- আঁশ – তন্তু;
- আঁষ – আমিষ।

- আদা – মসলাবিশেষ;
- আধা – অর্ধেক।

- আবরণ – আচ্ছাদন;
- আভরণ – অলংকার। 

- আভাস – ইঙ্গিত;
- আবাস – বাসস্থান
 
- আশা – আকাঙ্ক্ষা;
- আসা – আগমন।

- ইস্ত্রি – ধোপার যন্ত্র;
- স্ত্রী – পত্নী।

- ওষধি – একবার ফল দেওয়া গাছ;
- ঔষধি – ভেষজ উদ্ভিদ।

- কটি – কোমর;
- কোটি – শত লক্ষ।

- কমল – পদ্ম;
- কোমল – নরম

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২,৪১৪.
‘বাহুতে ভর করে চলে যে’ - এর বাক্য সংকোচন কোনটি?
  1. বুভুক্ষা
  2. ভুজঙ্গ
  3. উরগ
  4. প্লাবক
সঠিক উত্তর:
ভুজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ভুজঙ্গ
ব্যাখ্যা
• ‘বাহুতে ভর করে চলে যে’ এর বাক্য সংকোচন - ভুজঙ্গ।

অন্যদিকে,
- ‘ভোজন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বুভুক্ষা।
- ‘যা লাফিয়ে চলে‘ এর বাক্য সংকোচন - প্লাবক।
- ‘বুকে ভর দিয়ে চলে যে’ এর বাক্য সংকোচন - উরগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪১৫.
'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারার অর্থ -
  1. গভীরভাবে
  2. পরিপাটি
  3. সবকিছু
  4. গম্ভীর প্রকৃতি
সঠিক উত্তর:
পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
পরিপাটি
ব্যাখ্যা
• 'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি

অন্যদিকে,
রাশভারী - গম্ভীর প্রকৃতি।
হাড়হদ্দ - সবকিছু।
হাড়ে হাড়ে - গভীরভাবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪১৬.
'মধুর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. তিক্ত
  2. বিষাদ
  3. হর্ষ
  4. আশ্লেষ
সঠিক উত্তর:
তিক্ত
উত্তর
সঠিক উত্তর:
তিক্ত
ব্যাখ্যা

• 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।

অন্যদিকে, 
• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।
• 'আশ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিশ্লেষ। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৪১৭.
'Secretary' এর বাংলা অর্থ কোনটি?
  1. পরিচালক
  2. সম্পাদক
  3. ব্যবস্থাপক
  4. উপশাখা অফিসার 
সঠিক উত্তর:
সম্পাদক
উত্তর
সঠিক উত্তর:
সম্পাদক
ব্যাখ্যা
• 'Secretary' অর্থ - সচিব, সম্পাদক।

অন্যদিকে, 
• 'Manager' অর্থ - ব্যবস্থাপক। 
• 'Director' অর্থ - পরিচালক। 
• 'Section officer' অর্থ - উপশাখা অফিসার। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৪১৮.
কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক?
  1. চিকুর
  2. পারাবার
  3. মাতঙ্গ
  4. আদ্রি
সঠিক উত্তর:
পারাবার
উত্তর
সঠিক উত্তর:
পারাবার
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

অন্যদিকে,
- 'চুল' শব্দের সমার্থক শব্দ - চিকুর।
- ‘মাতঙ্গ’ শব্দের সমার্থক শব্দ - হাতি।
- 'অদ্রি' শব্দের সমার্থক শব্দ - পাহাড়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪১৯.
নিচের কোনটি 'শুল্ক' এর প্রতিশব্দ নয়?
  1. ক) শুল্ক
  2. খ) কর
  3. গ) রাজস্ব
  4. ঘ) বহ্নি
সঠিক উত্তর:
ঘ) বহ্নি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহ্নি
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'শুল্ক' এর প্রতিশব্দ - শুল্ক, কর, রাজস্ব।
- বহ্নি হচ্ছে আগুনের সমার্থক শব্দ।

'আগুন' এর আরো কয়েকটি প্রতিশব্দ হচ্ছে-
- অনল, বহ্নি, বৈশ্বানর, হুতাশন, পাবক, দহন, সর্বভুক, অগ্নি, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

অন্যদিকে, 
-'কর' (বিশেষ্য) এর অর্থ:
- রাজস্ব, শুল্ক 
-  হস্ত, হাত,
- শুঁড়
- কিরণ
- পদবিশেষ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪২০.
‘নিরাস’ শব্দের অর্থ কী?
  1. ক) আশাহীন
  2. খ) প্রত্যাখ্যান
  3. গ) ক্ষান্ত
  4. ঘ) মৃত
সঠিক উত্তর:
খ) প্রত্যাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যাখ্যান
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘নিরাস’ সংস্কৃত শব্দ।

 ‘নিরাস’ শব্দের অর্থ - প্রত্যাখ্যান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪২১.
'ধনী' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গরিব
  2. নির্ধন
  3. দরিদ্র
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• 'ধনী' এর বিপরীত শব্দ হলো - গরীব, নির্ধন, দরিদ্র।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪২২.
'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চাঁদ
  2. চোখ
  3. সাপ
  4. কিরণ
সঠিক উত্তর:
সাপ
উত্তর
সঠিক উত্তর:
সাপ
ব্যাখ্যা
• অহি (বিশেষ্য পদ),
অর্থ:
- সাপ;
- সর্প।

• 'সাপ' এর সমার্থক শব্দ - অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প।

অন্যদিকে, 
• 'চোখ' এর সমার্থক শব্দ: অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।
• 'চাঁদ' এর সমার্থক শব্দ: চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।
• 'কিরণ' এর সমার্থক শব্দ: কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলোকচ্ছটা, বিভা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪২৩.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) সলিল
  2. খ) অর্ণব
  3. গ) পয়োনিধি
  4. ঘ) পারাবার
সঠিক উত্তর:
ক) সলিল
উত্তর
সঠিক উত্তর:
ক) সলিল
ব্যাখ্যা
'সলিল' পানি এর প্রতিশব্দ। 
সমুদ্র এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।

'পানি' এর অন্যান্য প্রতিশব্দ - বারি, জল, উদক, নীর, অপ্‌, সলিল, বারি, অম্বুঃ, অম্ভঃ, তোয়, পয়ঃ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪২৪.
'এ কাজ করতে আমি বদ্ধ পরিকর'- এখানে 'পরিকর' শব্দের অর্থ কী? 
[মূল প্রশ্নে 'পরিবার' লেখা ছিল]
  1. শ্বাস
  2. প্রতিজ্ঞা
  3. কোমর
  4. প্রতিশ্রুত
সঠিক উত্তর:
কোমর
উত্তর
সঠিক উত্তর:
কোমর
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) কোমর।
-------------------
প্রথমে শব্দের অর্থগুলো জেনে নিই- 

• বদ্ধ শব্দের অর্থ- বাঁধা; আবদ্ধ; বাঁধানো।
• পরিকর অর্থ- কটিবন্ধ।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,




ব্যাখ্যা:
বাক্যটি — “এ কাজ করতে আমি বদ্ধ পরিকর” — এখানে ‘পরিকর’ শব্দের অর্থ কোমর।
‘বদ্ধ পরিকর’ মানে কোমর বেঁধে প্রস্তুত হওয়া বা দৃঢ় সংকল্প করা।

অর্থাৎ বাক্যটির ভাবার্থ —
“এ কাজটি করতে আমি দৃঢ়ভাবে প্রস্তুত।”

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; Accessible Dictionary by Bangla Academy.
---------------------

সংস্কৃত ‘বদ্ধ’ এবং ‘পরিকর’ শব্দ সহযোগে গঠিত শব্দ হলো বদ্ধপরিকর। এটি বিশেষণ পদ। বদ্ধপরিকর শব্দের আভিধানিক অর্থ হলো, দৃঢ়প্রতিজ্ঞ, কঠোর প্রতিজ্ঞা, দৃঢ়সংকল্প, কোনো কাজ করার জন্য উঠেপড়ে লেগেছে এমন বোঝায় প্রভৃতি। ব্যুৎপত্তিগতভাবে ‘বদ্ধ’ শব্দের অর্থ হলো, ‘বাঁধা’ আর ‘পরিকর’ শব্দের একাধিক অর্থের মধ্যে একটি অর্থ হলো, কোমর বা কটিবন্ধ, কোমরবন্ধনী। ইংরেজিতে যেটিকে আমরা বলি বেল্ট। সেই হিসেবে বদ্ধপরিকর শব্দের আক্ষরিক অর্থ হয় কোমর বা কটিবন্ধ বাঁধা। সংস্কৃত থেকে জাত কোমরবন্ধনী বাঁধা প্রসঙ্গটিই কালক্রমে দৃঢ়প্রতিজ্ঞ অর্থরূপে পরিগ্রহ করেছে।

সূত্র: 'আজকের পত্রিকা'র রিপোর্ট - "শব্দের আড়ালে গল্প: বদ্ধপরিকর", লেখক: রাজীব কুমার সাহা, আভিধানিক ও প্রাবন্ধিক। 
----------------------

অতিরিক্ত আলোচনা:
এই প্রশ্নের উত্তর বিশ্লেষণের জন্য আমরা বিগত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটি প্রশ্ন যদি পর্যালোচনা করি।  

'গড্ডালিকা প্রবাহ' বাগ্‌ধারায় 'গড্ডল' শব্দের অর্থ কী?
ক) গরু
খ) ছাগল
গ) ভেড়া
ঘ) মহিষ

• ‘গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারার অর্থ - অন্ধভাবে অনুসরণ। কিন্তু এখানে আক্ষরিক অর্থে 'গড্ডল' শব্দের অর্থ 'ভেড়া' হয়েছে। 

একইভাবে, এখানেও 'এ কাজ করতে আমি বদ্ধ পরিকর'- বাক্যে পরিকর শব্দের আক্ষরিক অর্থ ধরলে সেটার অর্থ হয় কটি বা কোমর। 

২,৪২৫.
'সাক্ষী গোপাল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. উপস্থিত দর্শক
  2. শক্তিশালী সাক্ষী
  3. নিষ্ক্রিয় দর্শক
  4. কাল্পনিক সাক্ষী
সঠিক উত্তর:
নিষ্ক্রিয় দর্শক
উত্তর
সঠিক উত্তর:
নিষ্ক্রিয় দর্শক
ব্যাখ্যা
• 'সাক্ষী গোপাল' বাগ্‌ধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- লেফাফা দূরস্ত - পরিপাটি।
- রাবণের চিতা - চির অশান্তি।
- বুদ্ধির ঢেকি - নির্বোধ।
- শাখের করাত - উভয় সংকট / দু'দিকেই বিপদ।
- শিবরাত্রির সলতে - একমাত্র সন্তান / বংশধর।
- সাত পাঁচ ভাবা - নানারকম চিন্তা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪২৬.
'কুম্ভলীক' কোন বাক্যের সঠিক সংকোচিত রূপ?
  1. ক) ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে
  2. খ) ভবিষ্যতের চিন্তা করে না যে
  3. গ) অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় যে
  4. ঘ) যে পুরুষ বিয়ে করে নি
সঠিক উত্তর:
গ) অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় যে
উত্তর
সঠিক উত্তর:
গ) অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় যে
ব্যাখ্যা
• কুম্ভীলক - 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়'।

• অন্যদিকে: 
- 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর এক কথায় প্রকাশ- অবিমৃষ্যকারী।
- 'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ- অপরিণামদর্শী।
- 'যে পুরুষ বিয়ে করে নি' এর এক কথায় প্রকাশ- অকৃতদার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২,৪২৭.
'যা কষ্টে জয় করা যায়' তাকে এক কথায় কী বলে?
  1. ক) অজয়
  2. খ) বিজয়
  3. গ) দুর্জয়
  4. ঘ) বিজিত
সঠিক উত্তর:
গ) দুর্জয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্জয়
ব্যাখ্যা
যা কষ্টে জয় করা যায় = দুর্জয়

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ 
যা দমন করা যায় না = অদম্য 
যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার 
যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব 
যা বার বার দুলছে = দোদুল্যমান 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪২৮.
'স্বাক্ষী গোপাল' বাগ্‌ধারাটি কোন অর্থ প্রকাশ করে? 
  1. মূর্খ
  2. নিষ্ক্রিয় দর্শক
  3. নিরেট বোকা
  4. অপদার্থ
সঠিক উত্তর:
নিষ্ক্রিয় দর্শক
উত্তর
সঠিক উত্তর:
নিষ্ক্রিয় দর্শক
ব্যাখ্যা
বাগ্‌ধারা: 
- 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক। 

অন্যদিকে, 
- হস্তিমূর্খ - নিরেট বোকা। 
- লেফাফা দুরস্ত - পরিপাটি। 
- রাবণের চিতা - চির অশান্তি। 
- বুদ্ধির ঢেঁকি - নির্বোধ। 
- ব্যাঙের সর্দি - অসম্ভব বস্তু। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪২৯.
‘খাঁটি’ অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি?
  1. ক) কাঁচা আম
  2. খ) কাঁচা কথা
  3. গ) কাঁচা চুল
  4. ঘ) কাঁচা সোনা
সঠিক উত্তর:
ঘ) কাঁচা সোনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঁচা সোনা
ব্যাখ্যা
• কাঁচা (খাঁটি): গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি।

অন্যদিকে,
• কাঁচা কথা (গুরুত্বহীন কথা): এমন কাঁচা কথা বলো না।
• কাঁচা চুল (কালো চুল): গৃহিণীর ঘন কাঁচা চুলের মতোই বর্ষার আকাশ।
• কাঁচা বয়স (অপরিণত বয়স): মেয়েটির একেবারেই কাঁচা বয়স।
• কাঁচা ঘুম (অগভীর ঘুম): শিশুটির কাঁচা ঘুম ভেঙে গেছে ৷
• কাঁচা আম (অপরিপক্ক আম): কাঁচা আমগুলো গাছে ঝুলছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৪৩০.
'কৈবর্ত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ভৃত্য
  2. খ) কৃষাণ
  3. গ) একতা
  4. ঘ) কুটুম্ব
সঠিক উত্তর:
ক) ভৃত্য
উত্তর
সঠিক উত্তর:
ক) ভৃত্য
ব্যাখ্যা
'কৈবর্ত' শব্দের সমার্থক শব্দ 'দাস'। 

'দাস' শব্দের অন্যান্য সমার্থক শব্দসমূহ:
- ভৃত্য, 
- চাকর, 
- কৃতদাস, 
- অনুগত, 
- আজ্ঞাবহ, 
- অধীর, 
- জেলে, 
- কৈবর্ত। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪৩১.
'নারী' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কামিনী
  2. ভামিনী
  3. আওরত
  4. মেদিনী
সঠিক উত্তর:
মেদিনী
উত্তর
সঠিক উত্তর:
মেদিনী
ব্যাখ্যা
• নারী শব্দের সমার্থক শব্দ:
- ভামিনী, আওরত, বনিতা, কান্তা, রমণী, ললনা, পত্নী, বামা, অঙ্গনা, মহিলা, কামিনী ইত্যাদি।

অন্যদিকে,
- 'মেদিনী' এর সমার্থক শব্দ পৃথিবী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪৩২.
'অনুরক্ত' এর বিপরীতার্থক শব্দ -
  1. আসক্ত
  2. রঞ্জিত
  3. বিতৃষ্ণা
  4. বিরত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিতৃষ্ণা
উত্তর
সঠিক উত্তর:
বিতৃষ্ণা
ব্যাখ্যা
• 'অনুরক্ত' এর বিপরীতার্থক শব্দ - বিতৃষ্ণা

উল্লেখ্য,
'অনুরক্ত' শব্দের অর্থ - অনুরাগবিশিষ্ট, আসক্ত, লোহিত, রঞ্জিত
'বিরক্ত' শব্দের অর্থ - অপ্রসন্ন হওয়ার ভাব, অসন্তোষ, বিতৃষ্ণা।

অন্যদিকে,
নিয়ত - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৪৩৩.
'বমন করবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. বিবিক্ষা
  2. বিজিগীষা
  3. বিবমিষা
  4. জিগমিষা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিবমিষা
উত্তর
সঠিক উত্তর:
বিবমিষা
ব্যাখ্যা
• 'বমন করবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।

অন্যদিকে,
- 'প্রবেশ করার ইচ্ছা' - বিবিক্ষা।
- ‘বিজয় লাভের ইচ্ছা’ - বিজিগীষা।
- 'গমন করার ইচ্ছা' - জিগমিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪৩৪.
‘দিবস’ শব্দের প্রতিশব্দ -
  1. মরুৎ
  2. অহ
  3. অনল
  4. প্রভা
সঠিক উত্তর:
অহ
উত্তর
সঠিক উত্তর:
অহ
ব্যাখ্যা
'দিবস' শব্দের সমার্থক শব্দ: 
- দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।

অন্যদিকে, 
'আগুন' শব্দের সমার্থক শব্দ: 
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: 
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪৩৫.
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো- - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে -
  1. অধিকার অর্থে
  2. যশ অর্থে
  3. অভ্যাস অর্থে
  4. নিপুণতা অর্থে
সঠিক উত্তর:
নিপুণতা অর্থে
উত্তর
সঠিক উত্তর:
নিপুণতা অর্থে
ব্যাখ্যা
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো- - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে - নিপুণতা বা সুখ্যাতি অর্থে

'হাত' আভিধানিক বা সাধারণ অর্থ : হস্ত শরীরের একটি অঙ্গ

'হাত' এর বিশেষ অর্থ:
১. হাত আসা (অভ্যাস হওয়া/রপ্ত হওয়া) কাজটিতে তার হাত এসেছে। ২. হাত করা (বশীভূত করা) চাকরটাকে হাত করে চোর ঘরে ঢুকেছে।
৩. হাত থাকা (প্রস্তাব)। এ ব্যাপারে আমার হাত নেই।
৪. হাত পাতা (অনুগ্রহ চাওয়া/ভিক্ষা করা)। আমি তার কাছে হাত পাততে পারবাে না।
৫. হাত দেওয়া (কাজ করতে চাওয়া) এক সপ্তাহ ধরে কাজটিতে হাত দিতে পারি না।
৬. হাতটান (চুরির অভ্যাস) হাতটানের জন্য চাকরটাকে বিদায় দেওয়া হয়েছে।
৭. হাত তােলা (প্রহার করা) গরিবের গায়ে হাত তােলা ভাল নয়।
৮. হাত দেখা (ভাগ্য গণনা করা) জ্যোতিষী তার হাত দেখেছে।
৯. হাত যশ (সুখ্যাতি) ডা. রফিকের হাত যশ আছে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪৩৬.
'রুষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. ক্রুদ্ধ
  2. তৃপ্ত
  3. রাগান্বিত
  4. প্রবনতা
সঠিক উত্তর:
তৃপ্ত
উত্তর
সঠিক উত্তর:
তৃপ্ত
ব্যাখ্যা

• 'রুষ্ট' এর বিপরীতার্থক শব্দ - তৃপ্ত

উল্লেখ্য,
'রুষ্ট' শব্দের অর্থ - রাগান্বিত, ক্রুদ্ধ।
'তুষ্ট' শব্দের অর্থ - তৃপ্ত, সন্তুষ্ট, আনন্দিত, খুশি।

অন্যদিকে,
প্রবনতা - উদাসীনতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৪৩৭.
'Hemisphere' এর বাংলা পরিভাষা - 
  1. আবহমণ্ডল
  2. গোলার্ধ
  3. বারিমণ্ডল
  4. বিষয়াদি
সঠিক উত্তর:
গোলার্ধ
উত্তর
সঠিক উত্তর:
গোলার্ধ
ব্যাখ্যা
• 'Hemisphere' এর বাংলা পরিভাষা - গোলার্ধ

অন্যদিকে, 
• 'Atmosphere' এর বাংলা পরিভাষা - আবহমণ্ডল।
• 'Hydrosphere' এর বাংলা পরিভাষা - বারিমণ্ডল।
• 'Affairs' এর বাংলা পরিভাষা - বিষয়াদি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৪৩৮.
'যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা' এর এক কথায় প্রকাশ -
  1. খাণ্ডানী
  2. মহাশ্বেতা
  3. অসূর্যম্পশ্যা
  4. চিত্রার্পিতা
সঠিক উত্তর:
মহাশ্বেতা
উত্তর
সঠিক উত্তর:
মহাশ্বেতা
ব্যাখ্যা
• 'যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা' এর এক কথায় প্রকাশ - 'মহাশ্বেতা'।

অন্যদিকে, 
• যে নারী কলহপ্রিয় - খাণ্ডানী,
• যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে)- অসূর্যম্পশ্যা,
• যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা- চিত্রার্পিতা।

উৎস:
- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২,৪৩৯.
'জনবহুল' শব্দের বিপরীত কী?
  1. জনকোলাহল
  2. স্থাবর
  3. অজনপ্রিয়
  4. জনবিরল
সঠিক উত্তর:
জনবিরল
উত্তর
সঠিক উত্তর:
জনবিরল
ব্যাখ্যা
• 'জনবহুল' এর বিপরীত শব্দ হচ্ছে - জনবিরল।

গুরুত্বপুর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• 'জেতা' - হারা/ ঠকা।
• 'জরিমানা' - বকশিশ।
• 'জোয়ার'- ভাটা।
• 'জঙ্গম' - স্থাবর।
• 'জলদি' - আস্তে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৪৪০.
Penal Code এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) দণ্ড
  2. খ) দণ্ডমূলক
  3. গ) দণ্ড আইন
  4. ঘ) দন্ডবিধি
সঠিক উত্তর:
ঘ) দন্ডবিধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দন্ডবিধি
ব্যাখ্যা
Penal Code এর সঠিক পারিভাষিক শব্দ = দন্ডবিধি 
অন্যদিকে, 
Penalty = দণ্ড, শাস্তি
Penal = দণ্ডমূলক, দণ্ড-
Penal law = দণ্ড আইন। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
২,৪৪১.
'Classical economics' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. যুগোপযোগী অর্থনীতি
  2. প্রাচীন অর্থনীতি
  3. সমসাময়িক অর্থনীতি
  4. আধুনিক অর্থনীতি
সঠিক উত্তর:
প্রাচীন অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
প্রাচীন অর্থনীতি
ব্যাখ্যা
• 'Classical economics' এর বাংলা পারিভাষিক শব্দ প্রাচীন অর্থনীতি। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Manuscript শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি, 
- Edition শব্দের বাংলা পারিভাষা- সংস্করণ, 
- Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি, 
- Gazette শব্দের বাংলা পারিভাষা- ঘোষণাপত্ৰ, 
- Apprentice শব্দের বাংলা পারিভাষা- শিক্ষানবিশ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৪৪২.
'Academic' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) অধিবিদ্যা
  2. খ) তদর্থক
  3. গ) অধিবক্তা
  4. ঘ) উপদেষ্টা
সঠিক উত্তর:
ক) অধিবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
ক) অধিবিদ্যা
ব্যাখ্যা
Academic – অধিবিদ্যা / শিক্ষায়তনিক
Ad hoc– অনানুষ্ঠানিক / তদর্থক
Adviser – উপদেষ্টা
Advocate— উকিল / অধিবক্তা
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২,৪৪৩.
"Creteway" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. চুক্তি 
  2. বাঁধানো রাস্তা 
  3. দৃষ্টিকোণ 
  4. গোপন নীতি 
সঠিক উত্তর:
বাঁধানো রাস্তা 
উত্তর
সঠিক উত্তর:
বাঁধানো রাস্তা 
ব্যাখ্যা
• "Creteway" এর বাংলা পরিভাষা - বাঁধানো রাস্তা।

অন্যদিকে,
• Covenant- চুক্তি;
• Point of view - দৃষ্টিকোণ;
• Underhand policy - গোপন নীতি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
২,৪৪৪.
'ময়ূখ' শব্দের অর্থ -
  1. কোকিল
  2. কিরণ
  3. কুটুম্ব
  4. কান
সঠিক উত্তর:
কিরণ
উত্তর
সঠিক উত্তর:
কিরণ
ব্যাখ্যা

'ময়ূখ' শব্দের অর্থ - কিরণ, রশ্মি।

অন্যদিকে,
'কান' শব্দের অর্থ - কর্ণম, শ্রবণ, শ্রুতি।
'কুটুম্ব' শব্দের অর্থ - আত্মীয়, জ্ঞাতি, স্বগোত্রজ ব্যক্তি।
'কোকিল' শব্দের অর্থ - পরভৃত, পিক, কাকপুষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৪৪৫.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'উলুখাগড়া'
  1. সহজলভ্য
  2. গুরুত্বহীন লোক
  3. একই স্বভাবের লোক
  4. ক্ষীণজীবী লোক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
গুরুত্বহীন লোক
উত্তর
সঠিক উত্তর:
গুরুত্বহীন লোক
ব্যাখ্যা

• 'উলুখাগড়া' বাগ্‌ধারার অর্থ - গুরুত্বহীন লোক

অন্যদিকে,
পুঁটি মাছের প্রাণ - ক্ষীণজীবী লোক।
উজানের কৈ - সহজলভ্য।
ঝাঁকের কৈ - এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৪৪৬.
কোনটি ভিন্নার্থক?
  1. পিনাকিনী
  2. শিবপত্নী
  3. শিরসিজ
  4. কাবেরী
সঠিক উত্তর:
শিরসিজ
উত্তর
সঠিক উত্তর:
শিরসিজ
ব্যাখ্যা
পিনাকিনী, শিবপত্নী, কাবেরী = 'গঙ্গা' এর সমার্থক শব্দ।
'গঙ্গা' এর অন্যান্য সমার্থক শব্দ = ভাগীরথী, গোমতী, কৃষ্ণবেণী। 

অন্যদিকে,  শিরসিজ = 'চুল' এর সমার্থক শব্দ। 
'চুল' এর অন্যান্য সমার্থক শব্দ: কেশ, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪৪৭.
'আকাশকুসুম' বাগ্‌ধারারটি কী অর্থ প্রকাশ করে?
  1. অহেতুক গর্ব
  2. কাল্পনিক বস্তু
  3. কিছু না জানা
  4. আজগুবি গল্প
সঠিক উত্তর:
কাল্পনিক বস্তু
উত্তর
সঠিক উত্তর:
কাল্পনিক বস্তু
ব্যাখ্যা
• 'আকাশকুসুম' বাগ্‌ধারার অর্থ - কাল্পনিক বস্তু। 

অন্যদিকে, 
• 'অল্পবিদ্যা ভয়ঙ্করী' অর্থ - অহেতুক গর্ব। 
• 'অন্ধকারে থাকা' অর্থ - কিছু না জানা। 
• 'আষাঢ়ে গল্প' অর্থ - আজগুবি গল্প। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৪৮.
Extract শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) সৌরভ
  2. খ) উদ্ধৃতি
  3. গ) বিবৃতি
  4. ঘ) ছেদ অংশ
সঠিক উত্তর:
খ) উদ্ধৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্ধৃতি
ব্যাখ্যা
Extract শব্দের সঠিক পারিভাষিক শব্দ - উদ্ধৃতি, উদ্ধৃতাংশ, নির্যাস। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৪৪৯.
'গণেশ উলটানো' এর বাগধারা কোনটি?
  1. ক) পুনরায় আরম্ভ
  2. খ) সৌভাগ্য লাভ
  3. গ) ঢিলেমি
  4. ঘ) ফেল মারা
সঠিক উত্তর:
ঘ) ফেল মারা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফেল মারা
ব্যাখ্যা

- গয়ংগচ্ছ - ঢিলেমি
- কপাল ফেরা - সৌভাগ্য লাভ
- কেঁচে গণ্ডূষ - পুনরায় আরম্ভ
- গণেশ উলটানো - ফেল মারা 

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

২,৪৫০.
'অভিনিবেশ' শব্দটির অর্থ কি?
  1. অভিরুচি
  2. নিস্পৃহ
  3. মনোযোগ
  4. বিশেষভাবে
সঠিক উত্তর:
মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
মনোযোগ
ব্যাখ্যা
• অভিনিবেশ, 
- বিশেষ্য পদ। 
- তৎসম বা সংস্কৃত শব্দ।
অর্থ-
- মনোযোগ,
- প্রণিধান,
- একাগ্রতা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৪৫১.
'পাদপ' শব্দের সমার্থক শব্দ কী?
  1. বৃক্ষ
  2. বন
  3. পদ্ম
  4. পর্বত
সঠিক উত্তর:
বৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
বৃক্ষ
ব্যাখ্যা

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৪৫২.
‘Hand-bill’ এর শুদ্ধ বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) তথ্যপুস্তিকা
  2. খ) জ্ঞাপন-পত্র 
  3. গ) হস্তশিল্প
  4. ঘ) প্রচারপত্র 
সঠিক উত্তর:
ঘ) প্রচারপত্র 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রচারপত্র 
ব্যাখ্যা
• ‘Hand-bil‘ শব্দের বাংলা পারিভাষিক শব্দ = প্রচারপত্র।

• অন্যদিকে,
Hand-book = তথ্যপুস্তিকা 
Hand-out = জ্ঞাপন-পত্র 
Handicraft= হস্তশিল্প 

• কয়েকটি বাংলা পারিভাষিক শব্দ হলো:
Attested - সত্যায়িত।
Certified - প্রত্যয়িত।
Verified - প্রতিপাদিত।
Authenticated - প্রমাণীকৃত।

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
২,৪৫৩.
নিচের কোন বিপরীত শব্দ জোড় শুদ্ধ?
  1. ক) ঔদ্ধত্য - গম্ভীর
  2. খ) সরল- সোজা
  3. গ) অবগুণ্ঠন – প্রসারণ
  4. ঘ) উচাটন – উত্তাল
সঠিক উত্তর:
গ) অবগুণ্ঠন – প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
গ) অবগুণ্ঠন – প্রসারণ
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দ জোড় হলঃ অবগুণ্ঠন- প্রসারণ। ঔদ্ধত্য – বিনয়, সরল- গরল, উচাটন -প্রশান্ত। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
২,৪৫৪.
"দ্বিরেফ" শব্দের অর্থ কী?
  1. বানর
  2. মৌমাছি
  3. ময়ূর
  4. সাপ
সঠিক উত্তর:
মৌমাছি
উত্তর
সঠিক উত্তর:
মৌমাছি
ব্যাখ্যা

• 'মৌমাছি' শব্দের অর্থ - মধুকর, মৌমাছি, মধুপ, শিলীমুখ, ভূঙ্গ, দ্বিরেফ, ভ্রমর, মধুলেহ, অলি প্রভৃতি।

অন্যদিকে,
'বানর' শব্দের অর্থ - শাখামৃগ, বাঁদর, বান্দর।
'ময়ূর' শব্দের অর্থ - কলাপী, কেকা, কেকী, শিখী
'সাপ' শব্দের অর্থ - সৰ্প, অহি, আশীবিষ, নাগ

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৪৫৫.
'নিরীক্ষিত হচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. বীক্ষ্যমাণ
  2. বক্ষ্যমাণ
  3. বক্তব্য
  4. উক্ত
সঠিক উত্তর:
বীক্ষ্যমাণ
উত্তর
সঠিক উত্তর:
বীক্ষ্যমাণ
ব্যাখ্যা
 'নিরীক্ষিত হচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ - বীক্ষ্যমাণ।

এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যা বলা হয়নি = অনুক্ত। 
- যা বলা হয়েছে = উক্ত। 
- যা বলা উচিত নয় = অকথ্য। 
- যা বলা হবে = বক্তব্য। 
- যা প্রকাশ করা হয়নি = অব্যক্ত। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৫৬.
'বারি' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. সায়র
  2. জলধি
  3. অপ
  4. বারিধি
সঠিক উত্তর:
অপ
উত্তর
সঠিক উত্তর:
অপ
ব্যাখ্যা
'পানি' শব্দের সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

অন্যদিকে:
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,৪৫৭.
'অনন্ত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অক্ষয়
  2. সান্ত
  3. প্রশান্তি
  4. শান্তি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সান্ত
উত্তর
সঠিক উত্তর:
সান্ত
ব্যাখ্যা
• 'অনন্ত' এর বিপরীতার্থক শব্দ - সান্ত/অন্ত।

উল্লেখ্য,
- 'সান্ত' শব্দের অর্থ - অন্ত আছে এমন, সসীম।
- 'অনন্ত' শব্দের অর্থ - অসীম, অশেষ, অক্ষয়

অন্যদিকে,
- 'অশান্তি' এর বিপরীতার্থক শব্দ - শান্তি/প্রশান্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৫৮.
"কানকাটা" বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিপদে দিশেহারা হওয়া
  2. হতভাগ্য
  3. পক্ষপাতদুষ্ট
  4. নির্লজ্জ
সঠিক উত্তর:
নির্লজ্জ
উত্তর
সঠিক উত্তর:
নির্লজ্জ
ব্যাখ্যা
• 'কানকাটা' বাগ্‌ধারা অর্থ - নির্লজ্জ।
বাক্য- এমন কানকাটা লোকের আবার লোকভয় কিসের?

অন্যদিকে, 
• 'অন্ধকার দেখা' অর্থ - বিপদে দিশেহারা হওয়া। 
• 'আট কপালিয়া / আট কপালে' অর্থ - হতভাগ্য। 
• 'একচোখা' অর্থ - পক্ষপাতদুষ্ট। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৫৯.
নিচের শব্দটির প্রতিশব্দ নির্ণয় করুন।
অহর্নিশ: 
  1. তেঁতো
  2. দিনরাত্রি
  3. সূর্য
  4. কালো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দিনরাত্রি
উত্তর
সঠিক উত্তর:
দিনরাত্রি
ব্যাখ্যা

• "অহর্নিশ" শব্দের প্রতিশব্দ - দিবারাত্র, দিনরাত্রি, নিশিদিন, সতত, সর্বদা।

অন্যদিকে,
'তেতো' শব্দের প্রতিশব্দ - তিক্ত, কটুস্বাদবিশিষ্ট।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'কালো' শব্দের প্রতিশব্দ - কৃষ্ণ বর্ণ; শ্যাম বর্ণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৪৬০.
’কাণ্ডজ্ঞানহীন’- অর্থে কোন বাগ্‌ধারা ব্যবহৃত হয়?
  1. টুপ ভুজঙ্গ
  2. তালকানা
  3. গাছ পাথর
  4. ডুমুরের ফল
সঠিক উত্তর:
তালকানা
উত্তর
সঠিক উত্তর:
তালকানা
ব্যাখ্যা

- ’তালকানা’ বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

অন্যদিকে,
- ’ডুমুরের ফল’ বাগ্‌ধারাটির অর্থ - অদৃশ্য বস্তু।
- 'গাছ পাথর' বাগ্‌ধারাটির অর্থ - হিসাব নিকাশ।
- ’টুপ ভুজঙ্গ’ বাগ্‌ধারাটির অর্থ - নেশাগ্রস্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৪৬১.
‘Juggler’শব্দের সঠিক পারিভাষিক শব্দ কি?
  1. ক) বড় দোকান
  2. খ) চুল্লি
  3. গ) মৃগি
  4. ঘ) ভোজবাজিকর
সঠিক উত্তর:
ঘ) ভোজবাজিকর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভোজবাজিকর
ব্যাখ্যা

শব্দ ও পরিভাষার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান।
পরিভাষা কোনো জ্ঞান - ক্ষেত্রের বৈশিষ্ট্য - জ্ঞাপক ধারনার নাম বা সংজ্ঞার্থ আর শব্দ হচ্ছে ভাষায় ব্যবহৃত যে কোন অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি।

Juggler শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে ভোজবাজিকর।

অপরদিকে,
Furnace শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে চুল্লি।
Epilepsy শব্দের পারিভাষিক শব্দ মৃগি।
Emporium শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে গঞ্জ, বড় দোকান।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)

২,৪৬২.
‘হাড়ে হাড়ে’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সবকিছু
  2. বাড়াবাড়ি
  3. ভরপুর
  4. গভীরভাবে
সঠিক উত্তর:
গভীরভাবে
উত্তর
সঠিক উত্তর:
গভীরভাবে
ব্যাখ্যা
• ‘হাড়ে হাড়ে’ বাগ্‌ধারার অর্থ - গভীরভাবে।

অন্যদিকে
• ‘হাড়হদ্দ’ অর্থ - সবকিছু।
• 'আঠারো আনা' অর্থ - বাড়াবাড়ি।
• ‘টইটম্বুর’ অর্থ - ভরপুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪৬৩.
‘কপট ব্যক্তি’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ডাকাবুকো
  2. কানকাটা
  3. পায়া ভারি
  4. বর্ণচোরা
সঠিক উত্তর:
বর্ণচোরা
উত্তর
সঠিক উত্তর:
বর্ণচোরা
ব্যাখ্যা
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ হচ্ছে - ভণ্ড/কপট ব্যক্তি।
বাক্য: বর্ণচোরা লোকেরা খুব সহজে অন্যদের কে বিপদে ফেলে।

অন্যদিকে,
ডাকাবুকো অর্থ - নির্ভীক।
পায়া ভারি অর্থ - অহঙ্কার।
কানকাটা অর্থ - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪৬৪.
'Glossary' শব্দের পারিভাষিক অর্থ-
  1. নৈমিত্তিক
  2. ভঙ্গুরতা
  3. টীকাপঞ্জি
  4. দোকান
সঠিক উত্তর:
টীকাপঞ্জি
উত্তর
সঠিক উত্তর:
টীকাপঞ্জি
ব্যাখ্যা
'Glossary' শব্দের পারিভাষিক অর্থ- টীকাপঞ্জি, শব্দকোষ।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪৬৫.
'বমির ভাব' কে এক কথায় কী বলে?
  1. ক) বিবমিষা
  2. খ) বিবমিষু
  3. গ) বিবক্ষা
  4. ঘ) বিবক্ষু
সঠিক উত্তর:
ক) বিবমিষা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিবমিষা
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ- 
- বমনের ইচ্ছা/ বমির ভাব = বিবমিষা 
- বমি করতে ইচ্ছুক = বিবমিষু
- বলার ইচ্ছা = বিবক্ষা 
- বলতে ইচ্ছুক = বিবক্ষু 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৪৬৬.
'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ -
  1. সরিৎ
  2. উর্বী
  3. হেম
  4. মহী
সঠিক উত্তর:
হেম
উত্তর
সঠিক উত্তর:
হেম
ব্যাখ্যা
'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ:
- সোনা, স্বর্ণ, কাঞ্চন, হিরণ্য, সুবর্ণ, হেম, হিরণ ইত্যাদি।

অন্যদিকে,
- 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - মহী, উর্বী।
- 'নদী' শব্দের সমার্থক শব্দ: সরিৎ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৬৭.
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? 
  1. ডাকাবুকা
  2. তুলশী বনের বাঘ
  3. তামার বিষ
  4. ঢাকের বাঁয়া
সঠিক উত্তর:
ঢাকের বাঁয়া
উত্তর
সঠিক উত্তর:
ঢাকের বাঁয়া
ব্যাখ্যা
• যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ঢাকের বাঁয়া’ বাগধারাটি ব্যবহৃত হয়।

• ‘ঢাকের বাঁয়া’ বাগ্‌ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়/যার কোনো মূল্য নেই।

অন্যদিকে,
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।
• ‘তামার বিষ’ অর্থ - অর্থের কু-প্রভাব।
• ‘তুলসি বনের বাঘ’ অর্থ- ভণ্ড।

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা:
• 'ঢাকের কাঠি' অর্থ - তোষামুদে।
• ‘কচু বনের কালাচাঁদ’ অর্থ - অপদার্থ।
• ‘ঢেঁকি অবতার’ অর্থ - নির্বোধ লোক।
• ‘নারকের ঢেঁকি’ অর্থ - বিবাদের বিষয়।
• ‘সোনার কাঠি রূপার কাঠি’ অর্থ - বাঁচামরার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৬৮.
'Blackout' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ঋণ সংকট
  2. নিষ্প্রদীপ
  3. ব্যবসায়িক মন্দা
  4. বিদ্যুৎস্পৃষ্ট
সঠিক উত্তর:
নিষ্প্রদীপ
উত্তর
সঠিক উত্তর:
নিষ্প্রদীপ
ব্যাখ্যা
'Blackout' শব্দের পারিভাষিক অর্থ নিষ্প্রদীপ।
২,৪৬৯.
'বেকায়দায় ফেলা' অর্থে নিচের কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ভিটায় ঘুঘু চরানো
  2. কোণঠাসা করা
  3. আঁতে ঘা
  4. ঘুঘু চরানো
সঠিক উত্তর:
কোণঠাসা করা
উত্তর
সঠিক উত্তর:
কোণঠাসা করা
ব্যাখ্যা

• 'কোণঠাসা করা' বাগ্‌ধারার অর্থ - বেকায়দায় ফেলা

অন্যদিকে, 
ঘুঘু চরানো - সর্বনাশ করা। 
আঁতে ঘা - দুর্বল জায়গায় খোঁচা।
ভিটায় ঘুঘু চরানো - সর্বস্বান্ত। 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ। 

২,৪৭০.
যে ব্যক্তির দুহাত সমান চলে- তাকে এক কথায় কি বলে?
  1. দোহাতী
  2. কুশাল
  3. দ্বিজ
  4. সব্যসাচী
সঠিক উত্তর:
সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা
‘'দুই হাত সমানে চলে যার' এর এক কথায় প্রকাশ - সব্যসাচী।

এছাড়া,
- দুবার জন্ম হয় যার - দ্বিজ।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'যার কোন কিছু থেকেই ভয় নেই' - অকুতোভয়৷
- 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' - অনন্যসাধারণ।
- 'কি করতে হবে যে স্থির করতে পারে না' - কিংকর্তব্যবিমূঢ়।
- 'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি।
- 'যা কখনো নষ্ট হয় না এমন' - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৭১.
'চশমখোর' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. কানকাটা
  2. টুলো পণ্ডিত 
  3. চক্ষুদান করা 
  4. ঠুঁটো জগন্নাথ 
সঠিক উত্তর:
কানকাটা
উত্তর
সঠিক উত্তর:
কানকাটা
ব্যাখ্যা
• 'চশমখোর' এর সমার্থক বাগ্‌ধারা - কানকাটা। 

• 'চশমখোর' বাগ্‌ধারার অর্থ- নির্লজ্জ। 
• 'কানকাটা' বাগ্‌ধারার অর্থ- নির্লজ্জ।

অন্যদিকে, 
• 'টুলো পণ্ডিত' অর্থ - যার শিক্ষা সেকেলে। 
• 'ঠুঁটো জগন্নাথ' অর্থ - শক্তিমান কিন্তু কাজে অক্ষম। 
• 'চক্ষুদান করা' অর্থ - চুরি করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৭২.
'যার জিহ্বা লকলক করে' এক কথায় কী বলে?
  1. ক) লেহ্য
  2. খ) লিপ্সা
  3. গ) লেলিহান
  4. ঘ) যুযুৎসু
সঠিক উত্তর:
গ) লেলিহান
উত্তর
সঠিক উত্তর:
গ) লেলিহান
ব্যাখ্যা
লেলিহান - লকলকে জিহ্বাযুক্ত।
যেমন: বিশাল কুণ্ডের লেলিহান অগ্নি শিখাগুলি হাঁ হাঁ করে জ্বলে উঠলো।

অতএব, বলা যায়,
যার জিহ্বা লকলক করে- এককথায় প্রকাশ হলো - লেলিহান

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২,৪৭৩.
'অমরাবতী' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. কলাবতী
  2. মায়াবতী
  3. নরক
  4. মরাবতী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নরক
উত্তর
সঠিক উত্তর:
নরক
ব্যাখ্যা

 • 'অমরাবতী' শব্দের অর্থ হলো দেবতাদের বাসস্থান, অর্থাৎ স্বর্গ বা সুরলোক।
অর্থ্যাৎ,
- 'অমরাবতী' এর বিপরীত অর্থ হবে 'নরক'।

অন্যদিকে,
কলাবতী: নাচ গান প্রভৃতি চৌষট্টি কলায় নিপুণা, শিল্পকর্মে নিপুণা।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত। 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৪৭৪.
নিম্নের শব্দগুলোর মধ্যে কোনটি ভিন্ন?
  1. নির্ঝরিণী
  2. পয়োধি
  3. সরিৎ
  4. মন্দাকিনী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পয়োধি
উত্তর
সঠিক উত্তর:
পয়োধি
ব্যাখ্যা



​• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

​অন্যদিকে, 
​• ​'নদী' শব্দের সমার্থক শব্দ:

তটিনী, গাঙ, প্রবাহিনী, নির্ঝরিণী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৪৭৫.
'পাণিগ্রহ' শব্দের অর্থ কী?
  1. পানি পান
  2. পৃথিবী
  3. বিবাহ
  4. বিজলি
সঠিক উত্তর:
বিবাহ
উত্তর
সঠিক উত্তর:
বিবাহ
ব্যাখ্যা
• 'পাণিগ্রহ' শব্দের অর্থ – বিবাহ। 

• ‘বিবাহ’ শব্দের প্রতিশব্দ:
- বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, নিকা, শাদি।

অন্যদিকে,
বিজলি শব্দের অর্থ- বিদ্যুৎ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪৭৬.
'Dialect' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. কথোপকথন
  2. উপভাষা
  3. শ্রুতিমধুর
  4. দোভাষা
সঠিক উত্তর:
উপভাষা
উত্তর
সঠিক উত্তর:
উপভাষা
ব্যাখ্যা
• 'Dialect' এর বাংলা পরিভাষা - উপভাষা। 


• কিছু বাংলা পরিভাষা:
- Bale- গাঁট
- Ballistic missile- ক্ষেপণাস্ত্র
- Ballot-গোপন ভোট
- Banishment- নির্বাসন
- Bank rate- ব্যাংক হার
- Bankrupt- দেউলিয়া
- Addendum- পরিশিষ্ট, সংযোজন
- Adjournment- মুলতবি
- Ad-hoc - তদর্থক
- Adjustment- সমন্বয়ন

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৭৭.
'অভ্র' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. সাদা
  2. বরফ
  3. আকাশ
  4. পানি
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• অভ্র (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- খনিজ ধাতুবিশেষ; 
- মেঘ (আকাশে ভাসে শরতের শুভ্র অভ্ররাশি)।
- আকাশ।

------------
• 'আকাশ' এর সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, গগন, অন্তরিক্ষ, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৭৮.
‘গুপ্ত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. লুকায়িত
  2. ব্যক্ত
  3. প্রকাশ
  4. গোপন
সঠিক উত্তর:
ব্যক্ত
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্ত
ব্যাখ্যা
• ‘গুপ্ত’ শব্দটির বিপরীত শব্দ - ব্যক্ত / প্রকাশিত।
- 'গুপ্ত' শব্দটি 'বিশেষণ' হওয়ায় শব্দটির বিপরীত শব্দ 'প্রকাশিত (বিশেষণ)' হয়েছে, 'প্রকাশ (বিশেষ্য)' হয় নি।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ গোপন - প্রকাশ।
→ চড়াই - উতরাই।
→ দয়ালু - নির্দয় / নিষ্ঠুর।
→ দীন - ধনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৭৯.
গুজরাটি শব্দ কোনটি?
  1. কাগজ
  2. হরতাল
  3. দারোয়ান
  4. চেহারা
সঠিক উত্তর:
হরতাল
উত্তর
সঠিক উত্তর:
হরতাল
ব্যাখ্যা

• গুজরাটি শব্দ - হরতাল
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহুত ধর্মঘট। দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহুত ধর্মঘট।

অন্যদিকে,
ফারসি শব্দ - কাগজ, দারোয়ান এবং চেহারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৪৮০.
'Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
  1. ক) সম্পাদকীয়
  2. খ) সম্পাদক
  3. গ) নির্বাচক
  4. ঘ) সাংবাদিক
সঠিক উত্তর:
খ) সম্পাদক
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্পাদক
ব্যাখ্যা
‘Editor’ এর পরিভাষা- সম্পাদক।

এছাড়া, 
Edited এর পরিভাষা- সম্পাদিত।
'Edition' এর পরিভাষা- 'সংস্করণ'। 
‘Edit’ - এর পরিভাষা - সম্পাদনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৪৮১.
'বালার্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চাঁদ
  2. আলো
  3. সূর্য
  4. বাতাস
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
---------------
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

• ‘আলো’ শব্দের সমার্থক শব্দ:
 ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, কিরণ, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪৮২.
'Periodical' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. পরিসীমা 
  2. সাময়িকী
  3. ত্রৈমাসিক
  4. পরিক্রমকাল 
সঠিক উত্তর:
সাময়িকী
উত্তর
সঠিক উত্তর:
সাময়িকী
ব্যাখ্যা
• 'Periodical' অর্থ - সাময়িকী, পর্যাবৃত্ত, নিয়তকালিক। 

অন্যদিকে,  
• 'Quarterly' অর্থ - ত্রৈমাসিক। 
• 'Perimeter' অর্থ - পরিসীমা, পরিমাপক। 
• 'Periodic time' অর্থ - পরিক্রমকাল। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 
২,৪৮৩.
'খন্দ' এর বিপরীতার্থক শব্দ -
  1. টিলা
  2. গর্ত
  3. নালা
  4. ঢিলা
সঠিক উত্তর:
টিলা
উত্তর
সঠিক উত্তর:
টিলা
ব্যাখ্যা
• 'খন্দ' এর বিপরীতার্থক শব্দ - টিলা

উল্লেখ্য,
'খন্দ' শব্দের অর্থ - নালা, গর্ত, নিম্নভূমি।
'টিলা' শব্দের অর্থ - মাটির উঁচু ঢিবি।

অন্যদিকে,
টান - ঢিলা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৪৮৪.
'ভ্রমণ করা স্বভাব যার' তাকে এক কথায় কী বলে?
  1. ক) ভ্রমর
  2. খ) ভ্রমণকারী
  3. গ) পর্যটক
  4. ঘ) ভ্রামক
সঠিক উত্তর:
ক) ভ্রমর
উত্তর
সঠিক উত্তর:
ক) ভ্রমর
ব্যাখ্যা
ভ্রমণ করা স্বভাব যার = ভ্রমর

অন্যদিকে, 
ভ্রমরের শব্দ = গুঞ্জন 
পায়ে হাঁটা = পদব্রজ 
পায়ে হেঁটে যে গমন করে না যে = পন্নগ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৪৮৫.
'Unprecedented' এর বাংলা পরিভাষা - 
  1. অকৃতকার্য
  2. মারাত্মক
  3. অভূতপূর্ব
  4. অনানুষ্ঠানিক
সঠিক উত্তর:
অভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
অভূতপূর্ব
ব্যাখ্যা

• Unprecedented (adjective):
English Meaning: Never done or known before.
বাংলা পরিভাষা: নজির বিহীন; অভূতপূর্ব; অদৃষ্টপূর্ব।

অন্যদিকে,
• Unsuccessful (ব্যর্থ, অকৃতকার্য)।
• Fatal (প্রাণনাশক; মারাত্মক);
• Ad-hoc — অনানুষ্ঠানিক।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.

২,৪৮৬.
সব বিষয়ে জানে এমন - এক কথায় কী বলে?
  1. ক) সব্যসাচী
  2. খ) বহুদর্শী
  3. গ) সবজান্তা
  4. ঘ) পণ্ডিত
সঠিক উত্তর:
গ) সবজান্তা
উত্তর
সঠিক উত্তর:
গ) সবজান্তা
ব্যাখ্যা
বহুদর্শী - বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ; বিচক্ষণ 
সবজান্তা - সব বিষয়ে জানে এমন; সর্বজ্ঞ 

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২,৪৮৭.
'সাত ঘাটের কানাকড়ি' বাগধারাটির যথার্থ অর্থ-
  1. ক) নানা দেশের উপাদান
  2. খ) কৃপণের ধন
  3. গ) অকিঞ্চিৎকর সংগ্রহ
  4. ঘ) অতিকষ্টের উপার্জন
সঠিক উত্তর:
গ) অকিঞ্চিৎকর সংগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
গ) অকিঞ্চিৎকর সংগ্রহ
ব্যাখ্যা
সাত ঘাটের কানাকড়ি = দীর্ঘ ভ্রমণে প্রাপ্ত অভিজ্ঞতা যা কিঞ্চিৎ নয়।
 অর্থ্যাৎ অকিঞ্চিৎকর।
এখানে, সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর - অকিঞ্চিৎকর সংগ্রহ।
২,৪৮৮.
যে নারী স্বয়ং পতি বরণ করে তাকে বলে-
  1. ক) প্রিয়ংবদা
  2. খ) পয়স্বিনী
  3. গ) অঙ্গনা
  4. ঘ) স্বয়ংবরা
সঠিক উত্তর:
ঘ) স্বয়ংবরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বয়ংবরা
ব্যাখ্যা

যে নারী স্বয়ং পতি বরণ করে তাকে এককথায় বলে - স্বয়ংবরা।
অন্যদিকে
যে নারী প্রিয় বাক্য বলে - প্রিয়ংবদা,
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না - অঙ্গনা এবং
যে নারী(বা গাভী) দুগ্ধবতী - পয়স্বিনী।

উৎসঃ নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই।

২,৪৮৯.
'অক্ষির অভিমুখে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. সমক্ষ
  2. পরোক্ষ
  3. প্রত্যক্ষ
  4. চাক্ষুষ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রত্যক্ষ
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যক্ষ
ব্যাখ্যা
• 'অক্ষির অভিমুখে' এর এক কথায় প্রকাশ হবে 'প্রত্যক্ষ'।

অন্যদিকে,
- অক্ষির অগোচরে = পরোক্ষ।
- অক্ষির সমীপে = সমক্ষ।
- চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৪৯০.
'Apparatus' এর বাংলা পরিভাষা -
  1. নাকচকরণ
  2. চুক্তি
  3. সঙ্কট
  4. যন্ত্রপাতি
সঠিক উত্তর:
যন্ত্রপাতি
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রপাতি
ব্যাখ্যা

• 'Apparatus' এর বাংলা পরিভাষা -  যন্ত্রপাতি

অন্যদিকে,
Annulment - নাকচকরণ।
Covenant - চুক্তি।
Crisis - সঙ্কট।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,৪৯১.
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
  1. অদম্য
  2. দুর্দমনীয়
  3. দুস্তর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দুর্দমনীয়
উত্তর
সঠিক উত্তর:
দুর্দমনীয়
ব্যাখ্যা

• 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়

অন্যদিকে, 
- যা দমন করা যায় না - অদম্য।
- যা পার হওয়া কষ্টসাধ্য - দুস্তর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৪৯২.
‘ঊর্ধ্বগতি’ - শব্দটির অর্থ -
  1. ক) উচ্চগতি
  2. খ) ওপরের দিকে গমনশীল
  3. গ) সমৃদ্ধি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) সমৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) সমৃদ্ধি
ব্যাখ্যা
‘ঊর্ধ্বগতি’ - শব্দটির অর্থ - সমৃদ্ধি 
বিশেষ্য অর্থে - ‘ঊর্ধ্ব গমন,উন্নতি, সমৃদ্ধি,পারলৌকিক সদ্‌গতি । 
বিশেষণ - বর্ধণশীল ( ঊর্ধ্বগতি মূল্য ) 

উৎস:  বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান ।
২,৪৯৩.
‘Township' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নগরায়ন
  2. নগর
  3. নগরবিদ্যা
  4. উপনগর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
উপনগর
উত্তর
সঠিক উত্তর:
উপনগর
ব্যাখ্যা
Township(noun) এর বাংলা পরিভাষা:
- উপনগর।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
- 'Civil Court' - দেওয়ানি আদালত।
- 'Civil Defence' - বেসামরিক প্রতিরক্ষা।
- 'Civil Aviation' - বেসামরিক বিমানচলাচল।
- 'Manifesto' - ইশতেহার।
- 'Manuscript' - পাণ্ডুলিপি।
- ‘Edition’ - সংস্করণ।
- ‘Memorandum’ - স্মারকলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
২,৪৯৪.
বাক্যের বর্গ যখন বাচ্যার্থ অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কী বলে?
  1. কারক
  2. সমাস
  3. বাগ্‌ধারা
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
বাগ্‌ধারা
উত্তর
সঠিক উত্তর:
বাগ্‌ধারা
ব্যাখ্যা
বাগ্‌ধারা:
- বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্‌ধারা বলে।
- বাগ্‌ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।
- বাগ্‌ধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগ্‌ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা-ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।
- বাগ্‌ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,৪৯৫.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ - 
  1. অনিল
  2. কুঞ্জ
  3. সৌদামিনী
  4. বিজুরি
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৪৯৬.
'অহেতুক দুর্ভাবনা পোহানো' অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়েছে?
  1. ক) মার চেয়ে মাসির দরদ
  2. খ) ফেল কড়ি মাখ তেল
  3. গ) বেল পাকলে কাকের কী
  4. ঘ) মাথা নেই তাঁর মাথাব্যথা
সঠিক উত্তর:
ঘ) মাথা নেই তাঁর মাথাব্যথা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাথা নেই তাঁর মাথাব্যথা
ব্যাখ্যা
'মাথা নেই তাঁর মাথাব্যথা' প্রবাদটির অর্থ = অহেতুক দুর্ভাবনা পোহানো।
অন্যদিকে, 
'মার চেয়ে মাসির দরদ' প্রবাদটির অর্থ = কপট মমতা।
'ফেল কড়ি মাখ তেল' প্রবাদটির অর্থ = অর্থের বিনিময়ে ইচ্ছা।
'বেল পাকলে কাকের কী' প্রবাদটির অর্থ = আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া । 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৪৯৭.
Bungler - শব্দের পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) ভিক্ষুক
  2. খ) ছারপোকা
  3. গ) বিকলাঙ্গ
  4. ঘ) আনাড়ী
সঠিক উত্তর:
ঘ) আনাড়ী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আনাড়ী
ব্যাখ্যা

Bungler - শব্দের পারিভাষিক অর্থ আনাড়ী ।
-Begger অর্থ ভিক্ষুক।
- Bedbug অর্থ ছারপোকা।
- Handicapped অর্থ বিকলাঙ্গ।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

২,৪৯৮.
বাইশ = ২২ সংখ্যা হয় ; ‘বাইস’ অর্থ কি?
  1. ক) অস্ত্র
  2. খ) দেয়াল
  3. গ) ধারালো যন্ত্র
  4. ঘ) কঠোর
সঠিক উত্তর:
গ) ধারালো যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ধারালো যন্ত্র
ব্যাখ্যা
বাইস’ অর্থ কি - ধারালো যন্ত্র।

অন্যান্য শব্দের অর্থ :
বর্শা = অস্ত্রবিশেষ
প্রাকার = দেয়াল
পরুষ = কঠোর
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২,৪৯৯.
‘যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে’ - এক কথায় কী হবে?
  1. অনভিজ্ঞ
  2. অরিন্দম
  3. হাতুড়ে
  4. ওষধি
সঠিক উত্তর:
হাতুড়ে
উত্তর
সঠিক উত্তর:
হাতুড়ে
ব্যাখ্যা
• 'যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে' এর এককথায় হবে - হাতুড়ে

অন্যদিকে, 
- ‘অভিজ্ঞতার অভাব আছে যার’ এর এককথায় প্রকাশ - অনভিজ্ঞ।
- ‘অরিকে (শত্রুকে) দমন করে যে' এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- 'ফল পাকলে যে গাছ মরে যায়’ এর এককথায় প্রকাশ - ওষধি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৫০০.
‘সম্মুখে অগ্রসর হয়ে অর্ভ্যথনা’ -কে এক কথায় বলে -
  1. ক) আবাহন
  2. খ) স্বাগতম
  3. গ) প্রত্যুদ্গমন
  4. ঘ) সম্ভাষণ
সঠিক উত্তর:
গ) প্রত্যুদ্গমন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রত্যুদ্গমন
ব্যাখ্যা
• ’সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে - প্রত্যুদগমন।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি।