বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা / ৮১ · ১০১২০০ / ৮,১৭১

১০১.
'কষ্টের মধ্য দিয়েই ফল লাভ' অর্থে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি?
  1. ক) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
  2. খ) কত ধানে কত চাল
  3. গ) গরু মেরে জুতো দান
  4. ঘ) ওঠ ছুঁড়ি তোর বিয়ে
সঠিক উত্তর:
ক) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
ব্যাখ্যা
- 'আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট' প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে- কষ্টের মধ্য দিয়েই ফল লাভ

• অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ:
গরু মেরে জুতো দান - গুরুতর ক্ষতি করে কিঞ্চিৎ সাহায্য দান।
কত ধানে কত চাল - অভিজ্ঞতা দিয়ে জানা।
ওঠ ছুঁড়ি তোর বিয়ে - আকস্মিকভাবে বড় বিষয় সম্পন্নের চেষ্টা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০২.
'দ্বিধা' - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রত্যয়
  2. নির্দ্বিধা
  3. সাহসী
  4. নির্ভয়
সঠিক উত্তর:
নির্দ্বিধা
উত্তর
সঠিক উত্তর:
নির্দ্বিধা
ব্যাখ্যা
• 'দ্বিধা' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্দ্বিধা

অন্যদিকে,
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'ভীরু' শব্দের বিপরীতার্থক শব্দ - সাহসী।
- 'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০৩.
'দাপ্তরিক’ কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
  1. ক) আইন
  2. খ) এজেন্ট
  3. গ) দাখিল
  4. ঘ) মুচলেকা
সঠিক উত্তর:
খ) এজেন্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) এজেন্ট
ব্যাখ্যা
'এজেন্ট' ইংরেজি ভাষার শব্দ।  
এজেন্ট' এর  অর্থ
১. ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি , প্রতিনিধি
২. আমমোক্তার 
৩. প্রধান কর্মচারী, গোমস্তা 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১০৪.
'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. উভয় সংকট
  2. সামনেই বিপদ
  3. নতুন আগমন
  4. মৃত্যু আসন্ন
সঠিক উত্তর:
সামনেই বিপদ
উত্তর
সঠিক উত্তর:
সামনেই বিপদ
ব্যাখ্যা
• ‘শিরে সংক্রান্তি’ বাগ্‌ধারাটির অর্থ - আসন্ন বিপদ, সামনেই বিপদ।

অন্যদিকে,
• 'শাঁখের করাত' অর্থ - উভয় সংকট। 
• 'ভুঁইফোঁড়' অর্থ - নতুন আগমন। 
• 'শিয়রে শমন' অর্থ - মৃত্যু আসন্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৫.
‘উপাদান’ ও 'উপাধান' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. আচ্ছাদন ও অলংকার
  2. অলংকার ও আচ্ছাদন
  3. উপকরণ ও বালিশ
  4. বালিশ ও উপকরণ
সঠিক উত্তর:
উপকরণ ও বালিশ
উত্তর
সঠিক উত্তর:
উপকরণ ও বালিশ
ব্যাখ্যা
• ‘উপাদান’ ও 'উপাধান' শব্দজোড়ের অর্থ যথাক্রমে - উপকরণ ও বালিশ

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ আবরণ - আচ্ছাদন।
→ আভরণ - অলংকার।
উপাদান - উপকরণ
উপাধান - বালিশ
→ ধুম - প্রাচুর্য।
→ ধূম - ধোঁয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০৬.
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. টঙ্কার
  2. ঝংকার
  3. শিঞ্জন
  4. নিক্বণ
সঠিক উত্তর:
ঝংকার
উত্তর
সঠিক উত্তর:
ঝংকার
ব্যাখ্যা
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।

তাছাড়া,
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - শিঞ্জন।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
• গম্ভীর ধ্বনি - মন্দ্র।
• হরিণের চামড়া - অজিন।
• ময়ূরের ডাক - কেকা।
• ঘোড়ার ডাক - হ্রেষা।
• পাখির ডাক - কূজন।
• হাতির গর্জন - বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০৭.
'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ -
  1. তোষামোদকারী
  2. তুমুল কাণ্ড
  3. হিমশিম খাওয়া
  4. নীরস
সঠিক উত্তর:
নীরস
উত্তর
সঠিক উত্তর:
নীরস
ব্যাখ্যা
• 'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ - নীরস ও অনমনীয়।

অন্যদিকে,
- 'খাবি খাওয়া' বাগ্‌ধারার অর্থ - হিমশিম খাওয়া।
- 'খণ্ডপ্রলয়' বাগ্‌ধারার অর্থ - তুমুল কাণ্ড।
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - তোষামোদকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০৮.
'উদ্যত' ও 'উদ্ধত' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. অবিনীত ও প্রবৃত্ত
  2. প্রবৃত্ত ও অবিনীত
  3. ক্ষিপ্ত ও বিনীত
  4. বিনীত ও ক্ষিপ্ত
সঠিক উত্তর:
প্রবৃত্ত ও অবিনীত
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃত্ত ও অবিনীত
ব্যাখ্যা
শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অবিরাম - অনবরত।
• অভিরাম - সুন্দর।
• অবদান - কীর্তি।
• অবধান - মনোযোগ।
• উদ্যত - প্রবৃত্ত
• উদ্ধত - অবিনীত

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০৯.
‘ধর্মের ষাড়’  বাগধারাটির অর্থ-
  1. অপদার্থ
  2. যথেচ্ছাচারী
  3. তোষামোদকারী
  4. অকর্মণ্য
সঠিক উত্তর:
যথেচ্ছাচারী
উত্তর
সঠিক উত্তর:
যথেচ্ছাচারী
ব্যাখ্যা
• ‘ধর্মের ষাড়’ বাগধারাটির অর্থ - যথেচ্ছাচারী

অন্যদিকে,
- ‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ = অপদার্থ।
- ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ = তোষামোদকারী।
- ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ = অকর্মণ্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘ঊনপঞ্চাশ বায়ু’ বাগধারাটির অর্থ = পাগলামি।
- ‘উলুখাগড়া’ বাগধারাটির অর্থ = গুরুত্বহীন লোক।
- ‘গৌরচন্দ্রিকা’ বাগধারাটির অর্থ = ভূমিকা।
- ‘গোঁয়ার গোবিন্দ’ বাগধারাটির অর্থ = কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১০.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অদ্রি
  2. দিনেশ
  3. সবিতা
  4. তপন
সঠিক উত্তর:
অদ্রি
উত্তর
সঠিক উত্তর:
অদ্রি
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন।
 
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: অদ্রি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১১.
’Treasurer’- শব্দের বাংলা পরিভাষা কী?
  1. স্বচ্ছতা
  2. প্রশিক্ষণ
  3. পৃষ্ঠপোষক
  4. কোষাধ্যক্ষ
সঠিক উত্তর:
কোষাধ্যক্ষ
উত্তর
সঠিক উত্তর:
কোষাধ্যক্ষ
ব্যাখ্যা

’Treasurer’- শব্দের বাংলা পরিভাষা- কোষাধ্যক্ষ।

অন্যদিকে,
- Transparency- স্বচ্ছতা।
- Training- প্রশিক্ষণ।
- Sponsor- পৃষ্ঠপোষক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

১১২.
'হরদম' এর বিপরীত শব্দ-
  1. কপটতা
  2. শুষ্ক
  3. কদাচিৎ
  4. সুলভ
সঠিক উত্তর:
কদাচিৎ
উত্তর
সঠিক উত্তর:
কদাচিৎ
ব্যাখ্যা
• 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।

অন্যদিকে,
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১১৩.
'বন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কুঞ্জ
  2. পণী
  3. শতদল
  4. মহীরুহ
  5. পাদপ
সঠিক উত্তর:
কুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কুঞ্জ
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১১৪.
‘Concession’ শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) রেয়াত
  2. খ) বিবাচক
  3. গ) আদালতগ্রাহ্য
  4. ঘ) প্রচারণ, সংবহন
সঠিক উত্তর:
ক) রেয়াত
উত্তর
সঠিক উত্তর:
ক) রেয়াত
ব্যাখ্যা

Concession শব্দের সঠিক পারিভাষিক শব্দ হলো রেয়াত, সুবিধা ।
Censor = বিবাচক ।
Cognizable = আদালতগ্রাহ্য ।
Circulation = প্রচারণ, সংবহন ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।

১১৫.
‘রাত্রির শেষভাগ' এর এক কথায় কী বলে?
  1. পররাত্র
  2. ত্রিযামা
  3. তামসী
  4. অমাবস্যা
সঠিক উত্তর:
পররাত্র
উত্তর
সঠিক উত্তর:
পররাত্র
ব্যাখ্যা

• ‘রাত্রির শেষভাগ' এর এক কথায় প্রকাশ - পররাত্র।  

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- ‘রাত্রির প্রথম ভাগ’ -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ - মহানিশা। 
- ‘রাত্রির তিনভাগ একত্রে' - ত্রিযামা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ - সৌপ্তিক।
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ - তমিস্রা।
- ‘অন্ধকার রাত্রি’ - তামসী।
- ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ - অমাবস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১৬.
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা -
  1. সারগ্রন্থ
  2. পাণ্ডুলিপি
  3. স্মারকলিপি
  4. পরিশিষ্ট
সঠিক উত্তর:
স্মারকলিপি
উত্তর
সঠিক উত্তর:
স্মারকলিপি
ব্যাখ্যা
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Manifesto’ শব্দের বাংলা পরিভাষা - ইশতাহার।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৭.
'মেদিনী' শব্দটির সমার্থক শব্দ -
  1. ক) মায়াবতী
  2. খ) কন্যা
  3. গ) অবনী
  4. ঘ) পরাধি
সঠিক উত্তর:
গ) অবনী
উত্তর
সঠিক উত্তর:
গ) অবনী
ব্যাখ্যা
অবনী শব্দটির সমার্থক শব্দ হলো ক্ষিতি, অখিল, ভুবন, পৃথিবী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১১৮.
'বাঞ্ছা' শব্দের অর্থ কী?
  1. বিষাদ
  2. ইচ্ছা
  3. উপহাস
  4. কর্জ
সঠিক উত্তর:
ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ইচ্ছা
ব্যাখ্যা

বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• বাঞ্ছা:
- ইচ্ছা,
- আকাঙ্ক্ষা, 
- অভিলাষ, 
- সাধ।

অন্যদিকে,
- বিষাদ - দুঃখ; বিষণতা।
- উপহাস - বিদ্রুপ, ঠাট্টা, পরিহাস, কৌতুক।
- কর্জ - ঋণ, ধার, হাওলাত।

উৎস: বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১৯.
কোনটি সঠিক সমার্থক শব্দযুগল?
  1. ক) তনয় - তনুজা
  2. খ) কুহক - আলেয়া
  3. গ) মকর - মৃগ
  4. ঘ) ধেনু - তুরগ
সঠিক উত্তর:
খ) কুহক - আলেয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কুহক - আলেয়া
ব্যাখ্যা
সঠিক সমার্থক শব্দযুগল:
- কুহক = আলেয়া
- তনয় = পুত্র 
- কন্যা = তনুজা
- মকর = কুমির
- মৃগ = হরিণ
- ধেনু = গরু 
- ঘোড়া = তুরগ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২০.
'নৈসর্গিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পারত্রিক
  2. প্রাকৃতিক
  3. কৃত্রিম
  4. ঐহলৌকিক
সঠিক উত্তর:
কৃত্রিম
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিম
ব্যাখ্যা

• 'নৈসর্গিক' অর্থ- প্রাকৃতিক, নিসর্গজাত।

• 'নৈসর্গিক' এর বিপরীতার্থক শব্দ - কৃত্রিম।

অন্যদিকে, 
• 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ - পারত্রিক। 
• 'ঐহলৌকিক' অর্থ- ইহলোকবিষয়ক, ইহলোকের।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২১.
'মিলন' এর বিপরীতার্থক শব্দ -
  1. গ্রহণ
  2. সন্ধি
  3. বিযুক্ত
  4. বিরহ
সঠিক উত্তর:
বিরহ
উত্তর
সঠিক উত্তর:
বিরহ
ব্যাখ্যা
'মিলন' এর বিপরীতার্থক শব্দ - বিরহ।

উল্লেখ্য,
'মিলন' শব্দের অর্থ - সংযোগ, বিচ্ছেদের অবসান।
'বিরহ' শব্দের অর্থ - প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ।

অন্যদিকে,
- 'যুক্ত' এর বিপরীতার্থক শব্দ - বিযুক্ত।
- 'সন্ধি' এর বিপরীতার্থক শব্দ - বিচ্ছেদ।
- 'গ্রহণ' এর বিপরীতার্থক শব্দ - বর্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১২২.
A cat has nine lives প্রবাদটির সঠিক বঙ্গানুনাদ-
  1. ক) বিড়ালের কঠিন প্রাণ
  2. খ) বিড়ালের নয়টি জীবন
  3. গ) কৈ মাছের প্রাণ
  4. ঘ) শক্ত লোকের পাল্লা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) কৈ মাছের প্রাণ
উত্তর
সঠিক উত্তর:
গ) কৈ মাছের প্রাণ
ব্যাখ্যা
A cat has nine lives অর্থ হলো কৈ মাছের প্রাণ। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর)
১২৩.
'মৌমাছি' এর প্রতিশব্দ - 
  1. মধুপ
  2. অলি
  3. শিলীমুখ
  4. সবগুলোই 
সঠিক উত্তর:
সবগুলোই 
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই 
ব্যাখ্যা
• 'মৌমাছি' এর প্রতিশব্দ:
- মধুকর, অলি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১২৪.
'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক্ষমার্থ 
  2. ক্ষমার্য
  3. ক্ষমার্হ 
  4. ক্ষমাপ্রদ 
সঠিক উত্তর:
ক্ষমার্হ 
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমার্হ 
ব্যাখ্যা
• 'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ 'ক্ষমার্হ'।  

• আরও কিছু এক কথায় প্রকাশ:
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ক্ষমা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'বলার যোগ্য নয় যা' এর এক কথায় প্রকাশ-  অকথ্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২৫.
'আগুন' শব্দের সমার্থক শব্দ - 
  1. পবন
  2. বৈশ্বানর
  3. দিবাকর
  4. অনিল
সঠিক উত্তর:
বৈশ্বানর
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বানর
ব্যাখ্যা

'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু।

অন্যদিকে,
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১২৬.
'তুচ্ছ' - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. আঠারো আনা
  2. আকাট মূর্খ
  3. আদাড়ের হাঁড়ি
  4. আক্কেল গুড়ুম
সঠিক উত্তর:
আদাড়ের হাঁড়ি
উত্তর
সঠিক উত্তর:
আদাড়ের হাঁড়ি
ব্যাখ্যা

• 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ / অনাদৃত ব্যক্তি।

অন্যদিকে,
আঠারো আনা - বাড়াবাড়ি / সম্ভাবনা।
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি / স্তম্ভিত।
আকাট মূর্খ - নিরেট বোকা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২৭.
'অমর্ত্য' শব্দের অর্থ কী?
  1. ক) পার্থিব
  2. খ) পাতাল
  3. গ) আকাশ
  4. ঘ) স্বর্গীয়
সঠিক উত্তর:
ঘ) স্বর্গীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বর্গীয়
ব্যাখ্যা
অমর্ত্য (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- পার্থিব নয় এমন, স্বর্গীয়। 
- অমর, অবিনাশী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২৮.
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
  1. বহির্ভূত-অন্তর্ভূত
  2. নশ্বর- শ্বাশত
  3. হৃষ্ট-পুষ্ট
  4. প্রকৃষ্ট-নিকৃষ্ট
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
হৃষ্ট-পুষ্ট
উত্তর
সঠিক উত্তর:
হৃষ্ট-পুষ্ট
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• হৃষ্ট - পুষ্ট বিপরীতার্থক শব্দজোড় নয়।
• 'হৃষ্ট' অর্থ:
১। প্রফুল্ল, পুলকিত।
২। রোমাঞ্চিত।

• 'পুষ্ট' অর্থ:
১।প্রোষিত, প্রতিপালিত (পরপুষ্ট)।
২। বর্ধিত।
৩। নধর, স্থূল।

অন্যদিকে,
- বহির্ভূত-অন্তর্ভূত, নশ্বর- শ্বাশত, প্রকৃষ্ট-নিকৃষ্ট বিপরীতার্থক শব্দজোড়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২৯.
'অভ্র' শব্দের অর্থ কী?
  1. আকাশ
  2. সকাল
  3. শিশির
  4. সমুদ্র
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• অভ্র( বিশেষ্য পদ),
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
অর্থ:
- খনিজ ধাতুবিশেষ;  
- মেঘ (আকাশে ভাসে শরতের শুভ্র অভ্ররাশি);
-  আকাশ। 

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:

অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, না, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমন্ডল, নভস্তল, নভস্থল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১৩০.
'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জমিদার
  2. নরেন্দ্র
  3. মহেন্দ্ৰ
  4. সফেদ
সঠিক উত্তর:
নরেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
নরেন্দ্র
ব্যাখ্যা
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি,
- নৃপ,
- সম্রাট,
- বাদশাহ্,
- নৃপেন্দ্র,
- নরপতি,
- ভূপতি,
- ভূপাল,
- নরেন্দ্র ইত্যাদি।

• 'সফেদ' শব্দটি 'সাদা' শব্দের সমার্থক শব্দ। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)।
২) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩১.
‘কূটযন্ত্র’ শব্দের অর্থ -
  1. সুচিন্তা
  2. ফাঁদ
  3. সুবুদ্ধি
  4. নিষ্কর্মতা
সঠিক উত্তর:
ফাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ফাঁদ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘কূটযন্ত্র’ শব্দের অর্থ - ফাঁদ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৩২.
’মেঘ’-এর সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুদ
  2. অম্বু
  3. অম্বুধি
  4. অম্বুজ
সঠিক উত্তর:
অম্বুদ
উত্তর
সঠিক উত্তর:
অম্বুদ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

’অম্বুদ’ শব্দের অর্থ:
- বারিদ,
- মেঘ।
- জল দান করে এমন।

অন্যদিকে,
’অম্বু’ শব্দের অর্থ: জল, পানি
’অম্বুধি’ শব্দের অর্থ: সমুদ্র, সাগর, জলধি, উদধি; দরিয়া
’অম্বুজ’ শব্দের অর্থ: পদ্ম, শঙ্খ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৩.
'অশ্রুতপূর্ব' শব্দটির অর্থ কি?
  1. ক) যে শুনেই মনে রাখতে পারে।
  2. খ) হিংস্র জন্তুতে পরিপূর্ণ।
  3. গ) যে কিছুই মনে রাখতে পারে না।
  4. ঘ) যা পূর্বে শোনা যায় নি।
সঠিক উত্তর:
ঘ) যা পূর্বে শোনা যায় নি।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যা পূর্বে শোনা যায় নি।
ব্যাখ্যা

অশ্রুতপূর্ব = যা পূর্বে শোনা যায় নি।
শ্রুতিধর = যে শুনেই মনে রাখতে পারে।
শ্বাপদসংকুল = যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ।
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

১৩৪.
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ-
  1. আধ্যান
  2. অধ্যাত্ম
  3. আধ্যাত্মিক
  4. আরাধ্য
সঠিক উত্তর:
অধ্যাত্ম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাত্ম
ব্যাখ্যা
• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।

অন্যদিকে,
• 'আধ্যান' অর্থ - স্মরণ, ধ্যান, চিন্তন। 
• আত্মা থেকে জাত - আধ্যাত্মিক। 
• 'আরাধনার যোগ্য যিনি' - আরাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৫.
‘নীরস’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সারস
  2. স্বীয়রব
  3. স্বরস
  4. সরস
সঠিক উত্তর:
সরস
উত্তর
সঠিক উত্তর:
সরস
ব্যাখ্যা
• ‘নীরস’ শব্দের বিপরীতার্থক শব্দ - সরস।

অন্যদিকে,
• স্বরস ও স্বীয়রস বানানদ্বয় অশুদ্ধ।
• সারস শব্দের অর্থ: বকজাতীয় একপ্রকার পক্ষী।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
• 'তিক্ত' - মধুর।
• 'অবিরল' - বিরল।
• 'কুটিল' - সরল।
• 'জীবিত' - মৃত।
• 'হর্ষ' - বিষাদ।

উৎস: উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ) এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৬.
‘সমুদ্র’ শব্দের বিপরীত শব্দ হলো -
  1. স্রোতস্বিনী
  2. ঊর্মি
  3. অর্ণব
  4. তরঙ্গ
সঠিক উত্তর:
স্রোতস্বিনী
উত্তর
সঠিক উত্তর:
স্রোতস্বিনী
ব্যাখ্যা
• 'স্রোতঃস্বিনী' শব্দের অর্থ = নদী, প্রবাহিণী।
• 'ঊর্মি'  শব্দের অর্থ = তরঙ্গ, ঢেউ।
• 'অর্ণব' শব্দের অর্থ = সাগর, জলধি, বারিধি, সমুদ্র।
• 'তরঙ্গ' শব্দের অর্থ = লহরি, বীচি, ঢেউ, ঊর্মি।

• অর্থ অনুসারে, সমুদ্রের সমার্থক শব্দ - অর্ণব।

• বাংলা ভাষায় 'সমুদ্র' শব্দের সরাসরি কোনো বিপরীত শব্দ নেই কারণ 'সমুদ্র' একটি নির্দিষ্ট বিষয়কে বোঝায়।
- তবে সাধারণত 'সমুদ্র' একটি বৃহত্তর জলরাশি বোঝায়, এর বিপরীতে অনেক সময় ছোট জলাশয় বা সূক্ষ্ম জলরাশির কথা বোঝাতে 'স্রোতঃস্বিনী' বা নদী বুঝানো হয়। তাই, ‘সমুদ্র’ শব্দের বিপরীত শব্দ হিসেবে 'স্রোতঃস্বিনী' নিয়ে উত্তর করা হলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩৭.
'গোকুলের ষাঁড়' বাগধারার অর্থ কী?
  1. স্বেচ্ছাচারী
  2. দুর্বল
  3. দুর্লভ বস্তু
  4. অপদার্থ
সঠিক উত্তর:
স্বেচ্ছাচারী
উত্তর
সঠিক উত্তর:
স্বেচ্ছাচারী
ব্যাখ্যা
• 'গোকুলের ষাঁড়' বাগধারার অর্থ হচ্ছে - স্বেচ্ছাচারী।

অন্যদিকে,
- 'ডুমুরের ফুল' বাগধারার অর্থ হচ্ছে - দুর্লভ বস্তু।
- 'অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের ঢেঁকি' বাগধারার অর্থ হচ্ছে - অপদার্থ।
- 'উনপাঁজুরে' বাগধারার অর্থ হচ্ছে - দুর্বল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৮.
নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক নয়?
  1. ক) অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী
  2. খ) মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন
  3. গ) গজ, দ্বিপ, মাতঙ্গ, দন্তী
  4. ঘ) পুষ্পলিহ, পন্নগ, কুরঙ্গ, মাতঙ্গ
সঠিক উত্তর:
ঘ) পুষ্পলিহ, পন্নগ, কুরঙ্গ, মাতঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুষ্পলিহ, পন্নগ, কুরঙ্গ, মাতঙ্গ
ব্যাখ্যা
• 'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ- মধুকর, মধুমক্ষিকা, মধুপ, মধুলেহ, পুষ্পলিহ ইত্যাদি
•  'সাপ' শব্দের সমার্থক শব্দ –অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী, ফণী, ভুজগ, আশীবিষ ইত্যাদি।
•  'হাতি' শব্দের সমার্থক শব্দ –গজ, দ্বিপ, মাতঙ্গ, দন্তী, রদী, মাকলা ইত্যাদি।
•  'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন, কুড়ঙ্গম ।

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৯.
'সূর্য' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) দিবাকর
  2. খ) বিভাবসু
  3. গ) হিমকর
  4. ঘ) দিনকর
সঠিক উত্তর:
গ) হিমকর
উত্তর
সঠিক উত্তর:
গ) হিমকর
ব্যাখ্যা
• হিমকর (বিশেষ্য)

অর্থ: 
- যার কিরণ শীতল; চন্দ্র।

• 'সূর্য' এর প্রতিশব্দ:
- আদিত্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, বিভাবসু, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

⇒ বিঃদ্রঃ বাংলা একাডেমি অভিধান অনুসারে 'বিভাবসু' সূর্য  শব্দের সমার্থক কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর অনুসারে 'বিভাবসু' আগুন  শব্দের সমার্থক। 

সূত্র: বাংলা একাডেমি অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৪০.
'হেম' শব্দের অর্থ কী?
  1. স্বর্গ
  2. সূর্য
  3. শব্দ
  4. স্বর্ণ
সঠিক উত্তর:
স্বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
স্বর্ণ
ব্যাখ্যা

• 'হেম' শব্দের অর্থ - সোনা, সুবর্ণ, স্বর্ণ

অন্যদিকে,
'শব্দ' শব্দের অর্থ - ধ্বনি, রব, নাদ, নিনাদ।
'সূর্য' শব্দের অর্থ - আদিত্য, তপন, দিবাকর।
'স্বর্গ' শব্দের অর্থ - দেবলোক, দ্যুলোক, বেহেশত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪১.
'জমক - যমক' শব্দজোড়ের অর্থ কী?
  1. মিল - যুগল
  2. সমারোহ - জোড়া
  3. শক্তি - জোড়া
  4. ফাঁদ - যুগল
সঠিক উত্তর:
সমারোহ - জোড়া
উত্তর
সঠিক উত্তর:
সমারোহ - জোড়া
ব্যাখ্যা
• 'জমক' শব্দের অর্থ - সমারোহ। 
• 'যমক' শব্দের অর্থ - জোড়া। 

এরূপ গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড় হলো-
জাল - ফাঁদ। 
জ্বাল - অগ্নিশিখা। 

জালা - মাটির বড়ো পাত্র। 
জ্বালা - যন্ত্রণা। 

জিভ - জিহ্বা। 
জীব - প্রাণী। 

জোর - শক্তি।
জোড় - জোড়া। 

জ্যেষ্ঠ - বড়ো। 
জ্যৈষ্ঠ - বাংলা দ্বিতীয় মাস। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১৪২.
সরল শব্দের যথার্থ বিপরীত শব্দ কোনটি?
  1. ক) গরল
  2. খ) বক্র
  3. গ) সোজা
  4. ঘ) ঋজু
সঠিক উত্তর:
খ) বক্র
উত্তর
সঠিক উত্তর:
খ) বক্র
ব্যাখ্যা
সরল শব্দের যথার্থ বিপরীত শব্দ হলো বক্র/কুটিল/জটিল। সোজা ও ঋজু হলো সরল শব্দের সমার্থক শব্দ। গরল শব্দের বিপরীত শব্দ অমৃত বা সুধা।
(সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
১৪৩.
'অগ্নি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বহ্নি
  2. হুতাশন
  3. সর্বভুক
  4. মার্তণ্ড
সঠিক উত্তর:
মার্তণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মার্তণ্ড
ব্যাখ্যা
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
'সূর্য' এর সমার্থক শব্দ- মার্তণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪৪.
সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি?
  1. ক) সুশীল - দুঃশীল
  2. খ) ব্যক্ত - প্রকাশিত
  3. গ) অধমর্ণ - উত্তমর্ণ
  4. ঘ) খাতক - মহাজন
সঠিক উত্তর:
খ) ব্যক্ত - প্রকাশিত
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যক্ত - প্রকাশিত
ব্যাখ্যা
ব্যক্ত অর্থ প্রকাশিত। এর বিপরীত শব্দ হলো গূঢ়। অন্যদিকে সুশীল – দুঃশীল, অধমর্ণ – উত্তমর্ণ এবং খাতক – মহাজন পরস্পর বিপরীত শব্দ।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
১৪৫.
'ঘোল খাওয়ানো' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. নষ্ট করা
  3. কুপরামর্শ দান
  4. জব্দ করা
সঠিক উত্তর:
জব্দ করা
উত্তর
সঠিক উত্তর:
জব্দ করা
ব্যাখ্যা

• 'ঘোল খাওয়ানো' বাগ্‌ধারার অর্থ- জব্দ করা। 

অন্যদিকে, 
• 'মুধু চরানো' অর্থ- সর্বনাশ করা।
• 'কান ভারী করা' অর্থ- কুপরামর্শ দান।
• 'মাথা খাওয়া' অর্থ- নষ্ট করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪৬.
অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে-
  1. অঘটনঘটনপটিয়সী
  2. অবিমৃষ্যকারী
  3. অনুচিকীর্ষা
  4. অপচিকীর্ষা
সঠিক উত্তর:
অবিমৃষ্যকারী
উত্তর
সঠিক উত্তর:
অবিমৃষ্যকারী
ব্যাখ্যা

• 'অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী

উল্লেখ্য,
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।

অন্যদিকে,
অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা।
অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪৭.
'নিকেতন' শব্দের অর্থ কী?
  1. চিরুনি
  2. আবাস
  3. মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো
  4. তরঙ্গ
সঠিক উত্তর:
আবাস
উত্তর
সঠিক উত্তর:
আবাস
ব্যাখ্যা

• 'নিকেতন' শব্দের অর্থ - গৃহ; আবাস; আলয়।

অন্যদিকে,
• কচকচি শব্দটির অর্থ হলো→ ঝগড়াঝাঁটি, বচসা।
• কঙ্কাল শব্দের অর্থ হলো→ মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো। 
• হিল্লোল শব্দের অর্থ- 'তরঙ্গ'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

১৪৮.
'অকূল পাথার' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. তুমুল কাণ্ড
  2. ভীষণ শত্রুতা
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. ভীষণ বিপদ
সঠিক উত্তর:
ভীষণ বিপদ
উত্তর
সঠিক উত্তর:
ভীষণ বিপদ
ব্যাখ্যা
• ‘অকূল পাথার’ বাগ্‌ধারাটির অর্থ - ভীষণ বিপদ

অন্যদিকে,
- 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
- 'অহিনকুল সম্বন্ধ' বাগ্‌ধারাটির অর্থ - ভীষণ শত্রুতা।
- 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারাটির অর্থ - তুমুল কাণ্ড / ভীষণ ব্যাপার।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪৯.
'নারী' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. নলিনী
  2. অঙ্গনা
  3. বনিতা
  4. ললনা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নলিনী
উত্তর
সঠিক উত্তর:
নলিনী
ব্যাখ্যা
'নারী' শব্দের সমার্থক শব্দ:
- মানবী, মহিলা, স্ত্রী, স্ত্রীলোক, মেয়ে, ললনা, অঙ্গনা, বনিতা

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৫০.
'যে উপকারীর উপকার স্বীকার করে'- এক কথায় কী হবে?
  1. ক) অকৃতজ্ঞ
  2. খ) কৃতজ্ঞ
  3. গ) কৃতঘ্ন
  4. ঘ) অকৃতার্থ
সঠিক উত্তর:
খ) কৃতজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃতজ্ঞ
ব্যাখ্যা
উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ।

এছাড়া,
যে উপকারীর অপকার করে এক কথায় প্রকাশ - কৃতঘ্ন।
যে উপকারীর উপকার স্বীকার করে না এক কথায় প্রকাশ - অকৃতজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫১.
'গদাই লস্করি চাল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. পুরনো 
  2. নির্জীব
  3. একই স্বভাবের
  4. আলসেমি
সঠিক উত্তর:
আলসেমি
উত্তর
সঠিক উত্তর:
আলসেমি
ব্যাখ্যা

• 'গদাই লস্করি চাল' বাগ্‌ধারার অর্থ-  অতি ধীর গতি, আলসেমি।
বাক্য: এমন গদাই লস্করি চালে চললে ট্রেন ফেল করবে।

অন্যদিকে, 
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারার অর্থ- নির্জীব, অসার।
• 'একক্ষুরে মাথা মুড়ানো' বাগ্‌ধারার অর্থ- একই স্বভাবের। 

এরূপ গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো- 
• 'এলোপাতাড়ি' অর্থ- বিশৃঙ্খলা। 
• 'এসপার ওসপার' অর্থ- মীমাংসা। 
• 'একাদশে বৃহস্পতি' অর্থ- সৌভাগ্যের বিষয়। 
• 'এলাহি কাণ্ড' অর্থ- বিরাট আয়োজন। 
• 'কলুর বলদ' অর্থ- একটানা খাটুনি। 
• 'কথার কথা' অর্থ- গুরুত্বহীন কথা। 
• 'কপাল ফেরা' অর্থ- সৌভাগ্য লাভ। 
• 'কত ধানে কত চাল' অর্থ- হিসাব করে চলা। 
• 'কড়ায় গণ্ডায়' অর্থ- সম্পূর্ণ, পুরোপুরি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৫২.
'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অলস
  2. অনাগ্রহী
  3. অনভিজ্ঞ
  4. দীর্ঘসূত্রিতা
সঠিক উত্তর:
দীর্ঘসূত্রিতা
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা

 • 'আঠারো মাসে বছর" বাগধারাটির অর্থ দীর্ঘসূত্রতা - তার আঠারো মাসে বছর, কোন কাজই সে সময় মতো করে না। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ 
- অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন
- অগাধ জলের মাছ = খুব চালাক
- অষ্টরম্ভা = ফাঁকি
- আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক , শত্রুতা
- ইতর বিশেষ = পার্থক্য
- ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি
- এক বনে দুই বাঘ = প্রবল প্রতিদ্বন্দ্বী
- কেতাদুরস্থ = পরিপাটি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫৩.
অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পার্বত্য
  2. সমতল
  3. ধিত্যকা
  4. উপত্যকা
সঠিক উত্তর:
উপত্যকা
উত্তর
সঠিক উত্তর:
উপত্যকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অধিত্যকা' শব্দের অর্থ- পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।
•  'উপত্যকা' শব্দের অর্থ- দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।

সুতরাং,
• 'অধিত্যকা' শব্দের বিপরীতার্থক শব্দ- উপত্যকা।

অন্যদিকে,
‘সমতল’ শব্দের অর্থ- উুঁচুনিচু নয় এমন, পৃষ্ঠদেশ সমান এমন।

• ‘সমতল’ শব্দের বিপরীতার্থক শব্দ- অসমতল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫৪.
'কান্তা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সন্ধান
  2. নারী
  3. দামিনী
  4. বিহগ
সঠিক উত্তর:
নারী
উত্তর
সঠিক উত্তর:
নারী
ব্যাখ্যা

• নারী শব্দের সমার্থক শব্দ ভামিনী, বনিতা, কান্তা, রমণী, ললনা, পত্নী, বামা, অঙ্গনা, মহিলা, কামিনী ইত্যাদি।
• বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ দামিনী।
• পাখি শব্দের সমার্থক শব্দ বিহগ।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৫৫.
'কর' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) হাতি
  2. খ) ঘোড়া
  3. গ) ভুজ
  4. ঘ) সর্প
সঠিক উত্তর:
গ) ভুজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুজ
ব্যাখ্যা
কর শব্দটির সমার্থক শব্দ হলো ভুজ, হাত, হস্ত, বাহু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৫৬.
'নারা' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) ধ্বনি 
  2. খ) কমলা
  3. গ) অসার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ধ্বনি 
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনি 
ব্যাখ্যা
'নারা' শব্দের অর্থ কোনটি? 
'নারা' [বাংলা] শব্দের অর্থ = না পারা 
'নারা' [আরবি] শব্দের অর্থ = আওয়াজ, ধ্বনি 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১৫৭.
কোনটি সমার্থক শব্দ নয়?
  1. ক) সন্দেশ
  2. খ) সংবাদ
  3. গ) বার্তা
  4. ঘ) গুজব
সঠিক উত্তর:
ঘ) গুজব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গুজব
ব্যাখ্যা
• সমার্থক শব্দ নয় = গুজব। 

সন্দেশ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ  
অর্থ: 
- সংবাদ,
- খবর, 
- আদেশ
- বার্তাবাহককে প্রদত্ত উপহার,
- বিবরণ,
- ছানার তৈরি শুকনো মিঠাইবিশেষ। 

অন্যদিকে,
গুজব (বিশেষ্য) 
- ফারসি শব্দ 
অর্থ: ভিত্তিহীন রটনা, জনশ্রুতি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫৮.
‘অন্ধিসন্ধি’ বাগ্‌ধারাটি কোন অর্থ প্রকাশ করে?
  1. সুসময়ের বন্ধু 
  2. ফাঁকফোকর
  3. বাড়াবাড়ি
  4. মারা যাওয়া
সঠিক উত্তর:
ফাঁকফোকর
উত্তর
সঠিক উত্তর:
ফাঁকফোকর
ব্যাখ্যা

• ‘অন্ধিসন্ধি’ বাগ্‌ধারার অর্থ - ফাঁকফোকর।

অন্যদিকে,
• ‘আঠারো আনা’ বাগ্‌ধারার অর্থ - বাড়াবাড়ি।
• ‘পটল তোলা’ বাগ্‌ধারার অর্থ - মারা যাওয়া।
• ‘দুধের মাছি’ বাগ্‌ধারার অর্থ - সুসময়ের বন্ধু ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৫৯.
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?
  1. ক) মৃদু-সৌম্য
  2. খ) উন্মীলন-নিমীলন
  3. গ) অনৈক্য-বিভেদ
  4. ঘ) অনাবৃত-উন্মুক্ত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) উন্মীলন-নিমীলন
উত্তর
সঠিক উত্তর:
খ) উন্মীলন-নিমীলন
ব্যাখ্যা
এখানে উন্মীলন-নিমীলন শব্দ যুগল বিপরীতার্থক। উন্মীলন - opening (as of eyes); blooming; unfolding. নিমীলন - shutting the eyes.
Source:accessibledictionary.gov.bd
১৬০.
'Patois' এর পারিভাষিক শব্দ -
  1. বিভাষা
  2. আঞ্চলিক ভাষা
  3. চলিত ভাষা
  4. সাধু ভাষা
সঠিক উত্তর:
আঞ্চলিক ভাষা
উত্তর
সঠিক উত্তর:
আঞ্চলিক ভাষা
ব্যাখ্যা

• 'Patois' এর পারিভাষিক শব্দ - আঞ্চলিক ভাষা।

অন্যদিকে,
• 'Foreign language' অর্থ - বিভাষা। 
• 'Classical language; elegant/ polished/ chaste language' অর্থ - সাধু ভাষা। 
• 'Colloquial language' অর্থ - চলিত ভাষা। 

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।

১৬১.
'Quilt' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. নকশা
  2. গাঁথা
  3. কাঁথা
  4. ডিঙি নৌকা
সঠিক উত্তর:
কাঁথা
উত্তর
সঠিক উত্তর:
কাঁথা
ব্যাখ্যা

• 'Quilt' শব্দের সঠিক বাংলা পরিভাষা - কাঁথা।

• গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Clemency - অনুকম্পা।
- Attested- প্রত্যয়িত।
- Null and Void- বাতিল।
- Custom - প্রথা।
- Excise duty- আবগারি শুল।
- Subconscious- অবচেতন।
- Quarterly - ত্রৈমাসিক।
- Anatomy- শারীরবিদ্যা।
- Gratuity- আনুতোষিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১৬২.
'প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অপ্রাচ্য
  2. অগ্র
  3. অধঃস্ত
  4. প্রতীচ্য
সঠিক উত্তর:
প্রতীচ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রতীচ্য
ব্যাখ্যা
• 'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।

• প্রাচ্য শব্দের অর্থ:
 ১ পূর্বদিকস্থ। ২ পূর্বদেশীয়। বি. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ।

• প্রতীচ্য  শব্দের অর্থ:
- পশ্চিম দিকস্ব। ২ পশ্চিমদেশীয়, পাশ্চাত্য।

• আরো কয়েকটি বিপরীত শব্দ:
- 'অগ্র' এর বিপরীত শব্দ -পেছনে।
- 'বামপন্থী' এর বিপরীত শব্দ-ডানপন্থী।
- 'পদস্থ' এর বিপরীত শব্দ- নিম্নস্থ।
- 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি।
- 'নিন্দা' এর বিপরীত শব্দ- স্ততি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬৩.
“নারদের ঢেঁকি” বাগধারাটির অর্থ কি?
  1. ক) অন্তঃসারশূন্য
  2. খ) নাছোড়বান্দা
  3. গ) গুরুত্বহীন লোক
  4. ঘ) কলহবিবাদ বাঁধাতে পটু
সঠিক উত্তর:
ঘ) কলহবিবাদ বাঁধাতে পটু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কলহবিবাদ বাঁধাতে পটু
ব্যাখ্যা

নারদের ঢেঁকি = কলহবিবাদ বাঁধাতে পটু।
ফতো নবাব = অন্তঃসারশূন্য।
নেই আঁকড়া = নাছোড়বান্দা।
ফেকলু পার্টি = গুরুত্বহীন লোক।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১৬৪.
'অরণ্যে রোদন' - বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অসম্ভব কল্পনা
  2. নিষ্ফল আবেদন
  3. ঘরে কান্না করা
  4. বনে কান্না করা
সঠিক উত্তর:
নিষ্ফল আবেদন
উত্তর
সঠিক উত্তর:
নিষ্ফল আবেদন
ব্যাখ্যা
• ‘অরণ্যে রোদন’ বাগ্‌ধারাটির অর্থ - নিষ্ফল আবেদন

অন্যদিকে,
- ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারার অর্থ - অসম্ভব কল্পনা।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক।
- ‘পায়া ভারি’ বাগধারা টির অর্থ - অহঙ্কার।
- ‘কানকাটা’ বাগধারা টির অর্থ - বেহায়া।
- ‘বকধার্মিক’ বাগধারা টির অর্থ - ভণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬৫.
Pleadings এর অর্থ কি ?
  1. ক) আর্জি
  2. খ) জবাব
  3. গ) আর্জি ও জবাব
  4. ঘ) উকিলের বক্তব্য
সঠিক উত্তর:
গ) আর্জি ও জবাব
উত্তর
সঠিক উত্তর:
গ) আর্জি ও জবাব
ব্যাখ্যা

Pleadings এর অর্থ আর্জি  ও  জবাব।
- প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বিভিন্ন আইন বিষয়ক কাজে প্রদত্ত শব্দটি ব্যবহার হয়।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

১৬৬.
‘জলাশয়‘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
  1. ক) সরোবর
  2. খ) জলধর
  3. গ) অম্বু
  4. ঘ) সলিল
সঠিক উত্তর:
ক) সরোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) সরোবর
ব্যাখ্যা
সরোবর (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সরস্‌+বর
- পদ্ম শাপলা প্রভৃতি ফুলে ভরা বড়ো জলাশয়।
- হ্রদ।

অন্যদিকে,
'জলধর' শব্দের অর্থ: জল ধারণকারী, জলপূর্ণ
'অম্বু' 'সলিল' শব্দের অর্থ: জল। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬৭.
“সাপের পাঁচ পা দেখা” বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অহঙ্কারী হওয়া
  2. ভীতু হওয়া
  3. সৌভাগ্যবান হওয়া
  4. ধৈর্যশীল হওয়া
সঠিক উত্তর:
অহঙ্কারী হওয়া
উত্তর
সঠিক উত্তর:
অহঙ্কারী হওয়া
ব্যাখ্যা

“সাপের পাঁচ পা দেখা” বাগ্‌ধারাটির অর্থ: অহঙ্কারী হওয়া।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- চক্ষুদান করা = চুরি করা,
- ছাই ফেলতে ভাঙা কুলা = সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি,
- জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো,
- ঝড়ো কাক = বিপর্যস্ত,
- টনক নড়া = চৈতন্যোদয় হওয়া,
- ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা,
- ডাকের সুন্দরী = খুবই সুন্দরী,
- ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা,
- তালকানা = বেতাল হওয়া,
- থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া,
- দা-কুমড়া = ভীষণ শত্রুতা,
- ধর্মের ষাঁড় = যথেচ্ছাচারী,
- ননীর পুতুল = শ্রমবিমুখ,
- পটল তোলা = মারা যাওয়া,
- ফেউ লাগা = আঠার মতো লেগে থাকা,
- বগল বাজানো = আনন্দ প্রকাশ করা,
- ভরাডুবি = সর্বনাশ,
- মগের মুল্লুক = অরাজক দেশ,
- যক্ষের ধন = কৃপণের ধন,
- রাবণের চিতা = চির অশান্তি,
- লাল বাতি জ্বালা = দেউলিয়া হওয়া,
- শকুনি মামা = কুটিল ব্যক্তি,
- ষাঁড়ের গোবর = অযোগ্য,
- সাত খুন মাফ = অত্যধিক প্রশ্রয়,
- হিরার ধার = অতি তীক্ষ্ণবুদ্ধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

১৬৮.
'তোমার মতো' এক কথায় কী বলে?
  1. তনিমা
  2. ত্বাদৃশ
  3. তাদৃশ
  4. তদ্রূপ 
সঠিক উত্তর:
ত্বাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
ত্বাদৃশ
ব্যাখ্যা

• 'তোমার মতো' এক কথায় বলে - ত্বাদৃশ।

অন্যদিকে,
- 'তার মতো' এর এক কথায় প্রকাশ- তাদৃশ।
- 'তনুর ভাব' এর এক কথায় প্রকাশ- তনিমা।
- 'সেই এইকরম' এর এক কথায় প্রকাশ - তদ্রূপ। 

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।

১৬৯.
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
  1. ক) ফাঁপা-নিরেট
  2. খ) প্রসাদ-রোষ
  3. গ) বিকাশ-নিকাশ
  4. ঘ) বিপন্নতা-নিরাপত্তা
সঠিক উত্তর:
গ) বিকাশ-নিকাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকাশ-নিকাশ
ব্যাখ্যা
- বিকাশ-নিকাশ শব্দজোড়া বিপরীতার্থক নয়।
- বিকাশ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিলয়, বিনাশ

অন্যদিকে,
মূল শব্দ   -  বিপরীতার্থক শব্দ
ফাঁপা        -     নিরেট।
প্রসাদ       -      রোষ।
বিপন্নতা   -    নিরাপত্তা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭০.
'ম্যাও ধরা' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. ভান ধরা
  2. জব্দ করা
  3. একগুঁয়েমি করা
  4. দায়িত্ব নেয়া
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দায়িত্ব নেয়া
উত্তর
সঠিক উত্তর:
দায়িত্ব নেয়া
ব্যাখ্যা
• 'ম্যাও ধরা' বাগ্‌ধারাটির অর্থ 'দায়িত্ব নেয়া'।

• 'ম্যাও ধরা':
- কঠিন কাজের দায়িত্ব নেওয়া, ঝামেলা পোয়ানো, বিপদের ঝুঁকি নেওয়া।
- উদাহরণ: ফলভোগে সবাই আছে ম্যাও ধরতে কেউ নাই।
- সমার্থক বাগধারা: বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭১.
'নিরক্ষর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অক্ষর
  2. সাকার
  3. সাক্ষর
  4. স্বাক্ষর
সঠিক উত্তর:
সাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষর
ব্যাখ্যা
• 'নিরক্ষর' এর বিপরীত শব্দ - সাক্ষর

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
সাকার - নিরাকার।
শুখো - হাজা।
নিন্দুক - স্তাবক।
প্রাচ্য - প্রতীচ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭২.
'Dictation' এর বাংলা পরিভাষা-
  1. শ্রুতলিপি
  2. কৌশল
  3. বন্ধকী
  4. যবনিকা-পতন
সঠিক উত্তর:
শ্রুতলিপি
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতলিপি
ব্যাখ্যা
• 'Dictation' এর বাংলা পরিভাষা - শ্রুতলিপি

অন্যদিকে,
- 'Drop-scene' এর বাংলা পরিভাষা - যবনিকা-পতন।
- 'Mechanize' এর বাংলা পরিভাষা - কৌশল।
- 'Pledged' এর বাংলা পরিভাষা - বন্ধকী।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৭৩.
'Ethics' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শিষ্টাচার
  2. সারগ্রন্থ
  3. নীতিবিদ্যা
  4. উচ্চমান
সঠিক উত্তর:
নীতিবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
নীতিবিদ্যা
ব্যাখ্যা
• 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।

অন্যদিকে: 
- Etiquette এর বাংলা পরিভাষা- শিষ্টাচার।
- Manual শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
- High Standard এর বাংলা পরিভাষা- উচ্চমান।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৭৪.
'অগ্র-পশ্চাৎ না ভেবে কাজ করে যে'- এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. কিংকর্তব্যবিমূঢ়
  2. দিগ্বিদিকজ্ঞানশূন্য
  3. অজ্ঞাতসারে
  4. অবিমূষ্যকারী
সঠিক উত্তর:
অবিমূষ্যকারী
উত্তর
সঠিক উত্তর:
অবিমূষ্যকারী
ব্যাখ্যা

• 'অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী

উল্লেখ্য,
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।

অন্যদিকে,
কিংকর্তব্যবিমূঢ় - কর্তব্য নিরূপণে অক্ষম।
অজ্ঞাতসারে - অন্যের অগোচরে, চুপিসারে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭৫.
‘পর্বত’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
  1. ক) ভূধর
  2. খ) অলক
  3. গ) মৃগাঙ্ক
  4. ঘ) গোষ্ঠী
সঠিক উত্তর:
ক) ভূধর
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূধর
ব্যাখ্যা
- যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বা সমর্থক শব্দ বলে।

• ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ : পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল।

গুরুত্বপূর্ণ কিছু সমর্থক শব্দ:
• চাঁদ : চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
• চুল: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।
• কুল: বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, বর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৭৬.
'মেঘ' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. অম্বুদ
  2. পয়োধর
  3. জীমূত
  4. পয়োধি
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
পয়োধি
উত্তর
সঠিক উত্তর:
পয়োধি
ব্যাখ্যা

উত্তর: ঘ) পয়োধি।
--------------
• 'মেঘ' শব্দের প্রতিশব্দ:
 ঘন, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

অন্যদিকে,
'সমুদ্র' এর অন্যান্য প্রতিশব্দ = বরুণ, পাথার, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৭৭.
'উরঙ্গম' শব্দটি দিয়ে বোঝায় -
  1. ক) উইপোকা
  2. খ) সাপ
  3. গ) তেলেপোকা
  4. ঘ) মাকড়সা
সঠিক উত্তর:
খ) সাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) সাপ
ব্যাখ্যা
উরঙ্গম (বিশেষ্য)
অর্থ: সাপ

ঊর্ণনাভ, ঊর্ণনাভি (বিশেষ্য):
মাকড়সা (ঊর্ণনাভ জাল বুনে চলে-আহসান হাবীব)।

উৎসঃ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭৮.
'উত্থান' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উন্মোচন
  2. খ) পতন
  3. গ) অবতান
  4. ঘ) অবসান
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) পতন
উত্তর
সঠিক উত্তর:
খ) পতন
ব্যাখ্যা

উত্থান এর বিপরীত শব্দ পতন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৭৯.
'উচাটন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ঊর্ধ্বটান
  2. উঁচুনিচু
  3. প্রশান্ত
  4. উত্তাল
সঠিক উত্তর:
প্রশান্ত
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্ত
ব্যাখ্যা
• 'উচাটন' এর বিপরীত শব্দ প্রশান্ত।

• উচাটন' শব্দের অর্থ:
- ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকন্ঠিত, উৎকণ্ঠা, ব্যাকুলতা।
--------------- 
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
উচাটন (বিশেষণ)
অর্থ: ব্যাকুল; অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত, 
(বিশেষ্য) অর্থ: ব্যাকুলতা; উৎকণ্ঠা।

• 'প্রশান্ত' (বিশেষণ) অর্থ:
- অতিশয় শান্ত, ধীর, স্থির; অব্যাকুল; নিবৃত্ত; শান্তিময়।
------------ 
• শব্দের অর্থানুসারে, 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ - প্রশান্ত।
---------------------- 
• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'সঞ্চয়' শব্দের বিপরীতর্থক শব্দ = অপচয়।
- 'গতি' শব্দের বিপরীতার্থক শব্দ = স্থিতি।
- 'খল' শব্দের বিপরীতার্থক শব্দ = সরল।
- 'ঐহিক' শব্দের বিপরীতার্থক শব্দ = পারত্রিক।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৮০.
“ঈষৎ আমিষ গন্ধ যার” এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) আমিষ্ট
  2. খ) আমষে
  3. গ) আঁষটে
  4. ঘ) আমিষ্য
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) আঁষটে
উত্তর
সঠিক উত্তর:
গ) আঁষটে
ব্যাখ্যা
ঈষৎ আমিষ গন্ধ যার - আঁষটে।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮১.
মরূৎ, গন্ধবহ, প্রভঞ্জন - শব্দ তিনটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. ক) অভ্র
  2. খ) মেঘ
  3. গ) নীরধর
  4. ঘ) বাতাস
সঠিক উত্তর:
ঘ) বাতাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাতাস
ব্যাখ্যা
বাতাস - অনিল, পবন, সমীরণ, মরুৎ, বায়ু, গন্ধবহ, প্রভঞ্জন।
মেঘ - জলদ, জলধর, বারিদ, অভ্র, নীরদ, পয়োদ, পয়োধর, কদম্বিনী, নীরধর৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৮২.
'ঔদ্ধত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. চাপল্য
  2. চঞ্চল
  3. গম্ভীর
  4. বিনয়
সঠিক উত্তর:
বিনয়
উত্তর
সঠিক উত্তর:
বিনয়
ব্যাখ্যা
• 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

অন্যদিকে,
• 'গাম্ভীর্য' এর বিপরীতার্থক শব্দ - 'চাপল্য'।
• 'চপল' এর বিপরীতার্থক শব্দ - গম্ভীর।
• 'স্থির' শব্দের বিপরীতার্থক শব্দ - চঞ্চল।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৮৩.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) আহ্লাদ, অভিলাষ
  2. খ) ব্যোম, বহ্নি
  3. গ) ক্লেশ, মেহনত
  4. ঘ) ক্রন্দন, অংশু
সঠিক উত্তর:
গ) ক্লেশ, মেহনত
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লেশ, মেহনত
ব্যাখ্যা
কষ্টের সমর্থক শব্দ - ক্লেশ, মেহনত, যন্ত্রণা, দুঃখ, আয়াস, পরিশ্রম।

অন্যান্য গুলো হলো:
আনন্দের সমর্থক শব্দ - আহ্লাদ, খুশি, মজা, স্ফূতি, সন্তোষ, পরিতোষ।
ইচ্ছার সমর্থক শব্দ - অভিলাষ, স্পৃহা, আশা, আকাঙ্খা, প্রার্থনা, সাধ, বাঞ্ছা।
আকাশের সমর্থক শব্দ - ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ, অম্বর।
আগুনের সমর্থক শব্দ - বহ্নি, অনল, অগ্নি, পাবক, হুতাশন।
কান্নার সমর্থক শব্দ - ক্রন্দন, কাঁদা, রোদন, অশ্রুপাত।
কিরণের সমর্থক শব্দ - রশ্মি, কর, প্রভা, দীপ্তি, অংশু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮৪.
'Epoch' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. যুগ
  2. শতাব্দী
  3. বঙ্গাব্দ
  4. সুবর্ণ জয়ন্তী
সঠিক উত্তর:
যুগ
উত্তর
সঠিক উত্তর:
যুগ
ব্যাখ্যা
• 'Epoch' এর বাংলা পরিভাষা - যুগ।

অন্যদিকে,
‘Century’  এর বাংলা পরিভাষা - শতাব্দী।
‘The Bengali Ara’ এর বাংলা পরিভাষা - বঙ্গাব্দ।
‘Golden Jubilee’ এর বাংলা পরিভাষা - সুবর্ণ জয়ন্তী।

উৎস: অভিগম্য অভিধান।
১৮৫.
'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে-
  1. অশ্রুতপূর্ব
  2. শ্রুতিধর
  3. শ্রুতিগম্য
  4. শ্রুতিমূল
সঠিক উত্তর:
শ্রুতিধর
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতিধর
ব্যাখ্যা
• 'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে - শ্রুতিধর।

অন্যদিকে, 
• 'যা পূর্বে শোনা যায়নি' এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
• 'শোনা যায় এমন' এক কথায় বলে - শ্রুতিগম্য।  
• 'কানের গোড়া' এক কথায় বলে - শ্রুতিমূল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৬.
'Crest এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ঘোড়া
  2. অগ্নিমুখ
  3. দুষ্কৃতি
  4. চূড়া
সঠিক উত্তর:
চূড়া
উত্তর
সঠিক উত্তর:
চূড়া
ব্যাখ্যা
• 'Crest' এর বাংলা পরিভাষা - চূড়া

অন্যদিকে,
- 'Crime' এর বাংলা পরিভাষা - দুষ্কৃতি।
- 'Crater' এর বাংলা পরিভাষা -অগ্নিমুখ।
- 'Crank' এর বাংলা পরিভাষা - ঘোড়া।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৮৭.
'ব্যষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সৃষ্টি
  2. সমষ্টি
  3. কৃষ্টি
  4. তুষ্টি
সঠিক উত্তর:
সমষ্টি
উত্তর
সঠিক উত্তর:
সমষ্টি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ব্যষ্টি শব্দের অর্থ: 

১) ব্যক্তিতা, individuality।
২) পৃথক অস্তিত্ব।

সমষ্টি শব্দেরঅর্থ:
১) সংখ্যার যোগফল, মোট।
২) সাকুল্য, সমগ্রতা।

• ব্যষ্টি শব্দের বিপরীত শব্দ সমষ্টি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান 

১৮৮.
'ঈশান' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আকাশ
  2. নৈর্ঋত
  3. নিরীশ্বর
  4. অনীপ্সিত
সঠিক উত্তর:
নৈর্ঋত
উত্তর
সঠিক উত্তর:
নৈর্ঋত
ব্যাখ্যা
• ঈশান (বিশেষ্য পদ) অর্থ- উত্তর পূর্ব কোণ; শিব; মহাদেব। 
• নৈর্ঋত (বিশেষ্য পদ) অর্থ- দক্ষিণ পশ্চিম কোণ; নৈর্ঋত কোণের অধিপতি; রাক্ষস।

• 'ঈশান' এর বিপরীতার্থক শব্দ - নৈর্ঋত। 

অন্যদিকে, 
আকাশ - পাতাল। 
ঈপ্সিত - অনীপ্সিত। 
ঈশ্বর - নিরীশ্বর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮৯.
'কোকিল' এর প্রতিশব্দ -
  1. বায়স
  2. পিক
  3. বৃক
  4. বলিভুক
সঠিক উত্তর:
পিক
উত্তর
সঠিক উত্তর:
পিক
ব্যাখ্যা
• কোকিল শব্দের প্রতিশব্দ:
- পরভৃত, পিক, অন্যপুষ্ট, কলকন্ঠ, বসন্তদূত, মধুসখা ইত্যাদি।

অন্যদিকে, 
'পরভৃৎ' অর্থ- কাক।

• কাকের সমার্থক শব্দ- বায়স, কঙ্খ, বৃক, বলিভূক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯০.
‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে' এর বাক্য সংকোচন কি?
  1. ক) সয়ম্ভু
  2. খ) জগদ্ধাত্রী
  3. গ) যুধিষ্ঠির
  4. ঘ) রবাহুত
সঠিক উত্তর:
ক) সয়ম্ভু
উত্তর
সঠিক উত্তর:
ক) সয়ম্ভু
ব্যাখ্যা
‘নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে' এর বাক্য সংকোচন: 'সয়ম্ভু'। 

অন্য অপশনে, 
- 'যুদ্ধে স্থির থাকেন যিনি' এর বাক্য সংকোচন: 'যুধিষ্ঠির'। 
- 'বিশ্বের ধাত্রী বা পালনকর্ত্রী' এর বাক্য সংকোচন: 'জগদ্ধাত্রী'। 
- 'রব শুনে এসেছে যে' এর বাক্য সংকোচন: 'রবাহুত'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ভোজন করার ইচ্ছা এর বাক্য সংকোচন- বুভুক্ষা।
- 'বাস করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বিবৎসা,
- 'জয় করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- জিগীষা,
- জানবার ইচ্ছা এর বাক্য সংকোচন- জিজ্ঞাসা,
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- বুভুক্ষা,
- 'দেখবার ইচ্ছা' এর বাক্য সংকোচন- দিদৃক্ষা,
- প্রবেশ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১৯১.
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
  1. ক) সুসময়
  2. খ) দুঃসময়
  3. গ) অলীক বস্তু
  4. ঘ) শেষ রক্ষা
সঠিক উত্তর:
ক) সুসময়
উত্তর
সঠিক উত্তর:
ক) সুসময়
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
উদাহরণ: ব্যাবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯২.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অর্ণব
  2. বিভাবরী
  3. সায়র
  4. পয়োধি
সঠিক উত্তর:
বিভাবরী
উত্তর
সঠিক উত্তর:
বিভাবরী
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে, 
'রাত' শব্দের সমার্থক শব্দ:
রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১৯৩.
"Excise duty" - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অতিরিক্ত কর্তব্য
  2. অর্পিত দায়িত্ব
  3. অতিরিক্ত কর 
  4. আবগারি শুল্ক 
সঠিক উত্তর:
আবগারি শুল্ক 
উত্তর
সঠিক উত্তর:
আবগারি শুল্ক 
ব্যাখ্যা

• 'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক।

এমন আরো কিছু বাংলা পারিভাষা:
'Estate duty' এর বাংলা পারিভাষা - সম্পত্তি কর,
'Excise' এর বাংলা পারিভাষা - আবগারি,
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক,
'Excess benefit' এর বাংলা পারিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; অভিগম্য অভিধান। 

১৯৪.
'Whirlpool' এর বাংলা পরিভাষা কোনটি ?
  1. সমরাস্ত্র
  2. জলাবর্ত
  3. যুদ্ধবিরতি
  4. বায়ুচক্র
সঠিক উত্তর:
জলাবর্ত
উত্তর
সঠিক উত্তর:
জলাবর্ত
ব্যাখ্যা
• 'Whirlpool' এর বাংলা পরিভাষা - জলাবর্ত।

অন্যদিকে,
- 'Ordnance' শব্দের বাংলা প্রতিশব্দ - সমরাস্ত্র।
- 'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ - যুদ্ধবিরতি।
- 'Windmill' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ - বায়ুচক্র।

গুরুত্বপূর্ণ কিছু প্রতিশব্দ- 
- Amplification  -  পরিবর্ধন;
- Appendix  -  পরিশিষ্ঠ;
- Anonymous  -  বেনামী;
- Attested   - সত্যায়িত;
- Ballad  - গীতিকা;
- Bill  -  মূল্যপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৯৫.
'Deponent' এর বাংলা পরিভাষা -
  1. নির্বাসন
  2. নির্বাসিত করা
  3. প্রেষণ
  4. আদালতের সাক্ষী
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
ব্যাখ্যা
• 'Deponent' এর বাংলা পরিভাষা - আদালতের সাক্ষী

অন্যদিকে,
Deputation - প্রেষণ।
Deport - নির্বাসিত করা।
Deportation - নির্বাসন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৯৬.
'চাটুকার' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. চিনে জোঁক
  2. খয়ের খাঁ
  3. তালকানা
  4. উড়নচণ্ডী
সঠিক উত্তর:
খয়ের খাঁ
উত্তর
সঠিক উত্তর:
খয়ের খাঁ
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - চাটুকার।

অন্যদিকে,
- চিনে জোঁক = নাছোড়বান্দা;
- তালকানা = কাণ্ডজ্ঞানহীন;
- উড়নচণ্ডী = বেহিসেবি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৯৭.
“সন্নিকৃষ্ট” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিকটবর্তী
  2. সংলগ্ন
  3. বিপ্রকৃষ্ট
  4. সংযুক্ত
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
ব্যাখ্যা

• ‘সন্নিকৃষ্ট’ শব্দের অর্থ হলো নিকটবর্তী, সমীপবর্তী বা খুব কাছাকাছি অবস্থিত।
-  ‘সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - বিপ্রকৃষ্ট। 

----------------------------
• কিছু বিপরীতার্থক শব্দযুগল:
- হর্ষ / হরিষ - বিষাদ, 
- সন্ধি - বিগ্রহ
- চপল - গম্ভীর
- অবমানিত - সম্মানিত
- প্রসন্ন - বিষণ্ণ
- সরল - গরল / কুটিল / জটিল
- অমৃত - গরল
- আবিষ্কার - অজ্ঞাত বস্তু
- আবির্ভাব - তিরোভাব
- জঙ্গম - স্থাবর
- নশ্বর - অবিনশ্বর
- সুন্দর - কুৎসিত
- আপদ - সম্পদ
- নির্মল - পঙ্কিল / মলিন
- প্রসারণ - সংকোচন
- ঐচ্ছিক - আবশ্যিক
- নৈসর্গিক - কৃত্রিম
- সচেষ্ট - নিশ্চেষ্ট
- গুপ্ত - প্রকাশ্য
- আগামীকাল - গতকাল
- আধুনিক - প্রাচীন
- আকাশ - পাতাল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯৮.
'অভ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পবিত্র
  2. আকাশ
  3. সমুদ্র
  4. সাদা
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• অভ্র (বিশেষ্য পদ),
অর্থ:
- মেঘ
- আকাশ।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্মরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমণ্ডল, নভস্তন, নভস্থল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯৯.
'আবক্ষ জলে নেমে স্নান' - কে এক কথায় কি বলে?
  1. ক) আবধ্য
  2. খ) আবাহন
  3. গ) অবগাহন
  4. ঘ) আরাধ্য
সঠিক উত্তর:
গ) অবগাহন
উত্তর
সঠিক উত্তর:
গ) অবগাহন
ব্যাখ্যা
আবক্ষ জলে নেমে স্নান - অবগাহন ।
আঘাতের বিপরীত - প্রত্যাঘাত।
আত্মাকে অধিকার করে - আধ্যাত্ম।
আট প্রহর পরা যায় যা - আটপৌরে।
আয়নায় দেখা মূর্তি - প্রতিবিম্ব।
আরাধনার যোগ্য যিনি - আরাধ্য।
ইতঃপূর্বে দণ্ডিত ব্যক্তি - দাগি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০০.
'Executive' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ঊর্ধ্বতন কর্মকর্তা
  2. নির্বাহী
  3. ব্যবস্থাপক
  4. সম্পাদক
সঠিক উত্তর:
নির্বাহী
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী
ব্যাখ্যা
• 'Executive' এর বাংলা পরিভাষা - নির্বাহী

অন্যদিকে, 
• 'High Official' এর বাংলা পরিভাষা - ঊর্ধ্বতন কর্মকর্তা।
• 'Manager' এর বাংলা পরিভাষা - ব্যবস্থাপক।
• 'Editor' এর বাংলা পরিভাষা - সম্পাদক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।