বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ১৩ / ৮১ · ১,২০১১,৩০০ / ৮,১৭১

১,২০১.
কোনটি 'কেশ' শব্দের সমার্থক নয়?
  1. ক) কবরী
  2. খ) কেশপাশ
  3. গ) উন্মুলন
  4. ঘ) অলক
সঠিক উত্তর:
গ) উন্মুলন
উত্তর
সঠিক উত্তর:
গ) উন্মুলন
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'উন্মুলন' শব্দটি 'কেশ' শব্দের সমার্থক নয়।
- 'উচ্ছেদ' শব্দের সমার্থক হচ্ছে 'উন্মুলন'

• 'কেশ' শব্দের কয়েকটি সমার্থক:
- চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী

• 'উচ্ছেদ' শব্দের কয়েকটি সমার্থক:
- বিনাশ, উৎপাটন, উন্মুলন, স্থানচ্যুতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২০২.
‘বিজুরি’ শব্দের অর্থ কী?
  1. চাঁদ
  2. কিরণ
  3. বিদ্যুৎ
  4. সূর্য
সঠিক উত্তর:
বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ
ব্যাখ্যা
• ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
 ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২০৩.
'যত গর্জে তত বর্ষে না' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অহেতুক দুর্ভাবনা পোহানো
  2. শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
  3. রটনা একেবারে মিথ্যে হয় না
  4. সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না
সঠিক উত্তর:
সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না
উত্তর
সঠিক উত্তর:
সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না
ব্যাখ্যা
• 'যত গর্জে তত বর্ষে না' অর্থ - সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না।

অন্যদিকে, 
• 'যা রটে তা ঘটে/ যা কিছু রটে তা কিছু তো বটে' অর্থ - রটনা একেবারে মিথ্যে হয় না। 
• 'যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ' অর্থ - শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া। 
• 'মাথা নেই তার মাথাব্যথা' অর্থ - অহেতুক দুর্ভাবনা পোহানো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২০৪.
'Degree' শব্দের বাংলা পরিভাষা কী? 
  1. পদমর্যাদা
  2. পদ
  3. উচ্চতা
  4. মাত্রা
সঠিক উত্তর:
মাত্রা
উত্তর
সঠিক উত্তর:
মাত্রা
ব্যাখ্যা
• 'Degree' শব্দের বাংলা পরিভাষা : 'মাত্রা'।

এছাড়া,
'Rank' - এর বাংলা পরিভাষা - পদমর্যাদা।
‘Post’ এর বাংলা পারিভাষিক শব্দ - পদ।
‘Height’ এর বাংলা পারিভাষিক শব্দ - উচ্চতা। 

উৎস: বাংলা একাডেমি প্রণীত প্রশাসনিক পরিভাষা এবং ক্যামব্রিজ ডিকশনারি।
১,২০৫.
‘নাড়াবুনে’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. গম্ভীর
  2. মূর্খ
  3. ক্ষীণজীবী
  4. কপটচারী
সঠিক উত্তর:
মূর্খ
উত্তর
সঠিক উত্তর:
মূর্খ
ব্যাখ্যা
• ‘নাড়াবুনে’ বাগ্‌ধারাটির অর্থ - মূর্খ।
বাক্য: নাড়াবুনেদের স্বর্গে ধর্মের কথার মূল্য নেই।

অন্যদিকে,
• ‘তোলা হাঁড়ি’ অর্থ - গম্ভীর।
• ‘তাল পাতার সেপাই’ অর্থ - ক্ষীণজীবী।
• ‘ভিজে বিড়াল’ অর্থ - কপটচারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২০৬.
'শকল' শব্দের অর্থ কী?
  1. শিকল
  2. সমূহ
  3. মাছের আঁশ
  4. একত্রে
সঠিক উত্তর:
মাছের আঁশ
উত্তর
সঠিক উত্তর:
মাছের আঁশ
ব্যাখ্যা
• শকল (বিশেষ্য): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √ শক্‌ + অল। 

• শকল শব্দের অর্থ: 
- খণ্ড, অংশ। 
- মাছ সরীসৃপ এবং অন্য কোনো কোনো স্তন্যপায়ী প্রাণীর বহিঃস্ত্বকের ক্ষুদ্র ও অর্ধস্বচ্ছ শক্ত আবরণ, আঁশ, আঁশটে, শল্ক। 
- চন্দ্রকলা, বিন্দু। 
---------------------
• আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- 'সাক্ষর' শব্দের অর্থ- 'অক্ষর জ্ঞানসম্পন্ন'।
- আবার, 'স্বাক্ষর' শব্দের অর্থ- 'দস্তখত'।
- 'সুরভি' শব্দের অর্থ- 'সুভাস'।
- 'সন' শব্দের অর্থ- 'বৎসর'।
- 'দীনেশ' শব্দের অর্থ - 'দরিদ্রের আশ্রয় বা সহায়। ঈশ্বর, সৃষ্টিকর্তা'।
- 'দিনেশ' শব্দের অর্থ - 'সূর্য, দিবাকর'।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২০৭.
'অনিল' শব্দের সমার্থক শব্দ -
  1. পবন
  2. কান্তার
  3. চপলা
  4. দামিনী
সঠিক উত্তর:
পবন
উত্তর
সঠিক উত্তর:
পবন
ব্যাখ্যা
'অনিল' শব্দের সমার্থক শব্দ - পবন

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

তাছাড়া,
- 'বন' শব্দের সমার্থক শব্দ - কান্তার।
- 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ  দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,২০৮.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. জলধি
  2. পয়োধি
  3. সায়র
  4. নীরদ
সঠিক উত্তর:
নীরদ
উত্তর
সঠিক উত্তর:
নীরদ
ব্যাখ্যা

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে:
• ‘নীরদ' শব্দের সমার্থক শব্দ = মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,২০৯.
'সিংহ' শব্দের সমার্থক শব্দ -
  1. উরগ
  2. বর্হিণ
  3. শিখী
  4. কেশরী
সঠিক উত্তর:
কেশরী
উত্তর
সঠিক উত্তর:
কেশরী
ব্যাখ্যা
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

অন্যদিকে,
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ

'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২১০.
'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. আশ্লেষ
  2. সম্বন্ধ
  3. অশ্লেষ
  4. বিশ্লেষ
সঠিক উত্তর:
বিশ্লেষ
উত্তর
সঠিক উত্তর:
বিশ্লেষ
ব্যাখ্যা

'শ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিশ্লেষ

উল্লেখ্য,
'শ্লেষ' শব্দের অর্থ - একই শব্দের একাধিক অর্থে প্রয়োগরূপ শব্দালংকার, সংস্রব, আলিঙ্গন, বিদ্রূপ, আশ্লেষ, সম্বন্ধ
'বিশ্লেষ' শব্দের অর্থ - একটি থেকে অন্যটি বা এক থেকে অন্যকে ছিন্নকরণ, বিভাগ, বিচ্যুতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২১১.
'কুল কাঠের আগুন' বাগ্‌ধারার অর্থ কী?
  1. লুকায়িত প্রতিভা
  2. পারিবারিক শত্রুতা
  3. তীব্র জ্বালা
  4. কম শক্তিশালী
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
উত্তর
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
ব্যাখ্যা
• কুল কাঠের আগুন বাগ্‌ধারার অর্থ - তীব্র জালা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কাঠের পুতুল = ব্যক্তিত্বহীন মানুষ।
- কূপমণ্ডুক = সীমাবদ্ধ জ্ঞান।
- কেতাদুরস্ত = পরিপাটি।
- আক্কেল সেলামি =নির্বুদ্ধিতার দণ্ড।
- তামার বিষ = অর্থের কুপ্রভাব।
- গোঁফ খেজুরে = নিতান্ত অলস।
- একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২১২.
'মুখ তোলা' বাগধারাটির অর্থ—
  1. ক) নিজের মুখ উপরে তোলা
  2. খ) অন্যের মুখ তুলে ধরা
  3. গ) প্রসন্ন হওয়া
  4. ঘ) নষ্ট করা
সঠিক উত্তর:
গ) প্রসন্ন হওয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রসন্ন হওয়া
ব্যাখ্যা

‘মুখ তোলা’ অর্থ - অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।

উদাহরণ -
- খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি

১,২১৩.
'নিশিত' শব্দের অর্থ কী?
  1. নারায়ণ
  2. ধারালো
  3. রাত
  4. যামিনী
সঠিক উত্তর:
ধারালো
উত্তর
সঠিক উত্তর:
ধারালো
ব্যাখ্যা
• 'নিশিত'
- এটি একটি বিশেষণ পদ।
এর অর্থ: 
- তীক্ষ্ণকৃত,
- শানিত,
- অত্যন্ত ধারালো।

অন্যদিকে,
- 'বিষ্ণু' শব্দের অর্থ - নারায়ণ।
- 'রাত' শব্দের অর্থ - রজনি, যামিনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২১৪.
'সওগাত' শব্দের অর্থ কী?
  1. আগমন
  2. উপহার
  3. বিদায়
  4. সাক্ষাত
সঠিক উত্তর:
উপহার
উত্তর
সঠিক উত্তর:
উপহার
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সওগাত' শব্দের অর্থ: উপহার, ভেট।
• 'সওগাত' শব্দটি তুর্কি ভাষা থেকে আগত।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২১৫.
"এক ক্ষুরে মাথা কামানো" দ্বারা কী বুঝায়?
  1. একসাথে কাজ করা
  2. কৃপণস্বভাব
  3. অর্থসংকট
  4. একই মতের অনুসারী
সঠিক উত্তর:
একই মতের অনুসারী
উত্তর
সঠিক উত্তর:
একই মতের অনুসারী
ব্যাখ্যা
'এক ক্ষুরে মাথা কামানো' বাগ্‌ধারার অর্থ - একই মতের অনুসারী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- ফেকলু পার্টি - কদরহীন লোক।
- বক দেখানো - অশোভন ভাবে বিদ্রূপ করা।
- অকাল কুষ্মাণ্ড - অপদার্থ, অকেজো।
- ইলশে গুঁড়ি - গুড়ি গুড়ি বৃষ্টি।
- ইতর বিশেষ - পার্থক্য।
- উত্তম মধ্যম -  প্রহার।
- উড়নচন্ডী - অমিতব্যয়ী।
- উভয় সংকট - দুই দিকেই বিপদ।
- উলু বনে মুক্ত ছড়ানো - অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান।

 উৎস: বাংলা  ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১,২১৬.
'তোয়' শব্দের অর্থ -
  1. জল
  2. নারী
  3. চাঁদ
  4. পাখি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জল
উত্তর
সঠিক উত্তর:
জল
ব্যাখ্যা
'তোয়' শব্দের অর্থ - উদক, জল, পানি।

অন্যদিকে,
- 'নারী' শব্দের অর্থ - অঙ্গনা, অবলা, কান্তা।
- 'চাঁদ' শব্দের অর্থ - সুধাকর, ইন্দু, বিধু, শশী।
- 'পাখি' শব্দের অর্থ - বিহগ, খগ, বিহঙ্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২১৭.
'জগদ্দল পাথর' বলতে মূলত কী বুঝায়?
  1. মূল্যবান রত্ন
  2. গুরুভার
  3. বৃথা চেষ্টা
  4. হিসাবনিকাশ
সঠিক উত্তর:
গুরুভার
উত্তর
সঠিক উত্তর:
গুরুভার
ব্যাখ্যা

• 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ - গুরুভার।
বাক্য গঠন: সে আমার উপর দায়িত্বের জগদ্দল পাথর চাপিয়ে নিশ্চিত হয়ে আছে। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য। 
- 'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ- বৃথা চেষ্টা। 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা। 
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ - অত্যন্ত অলস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২১৮.
'ময়ূখমালী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. চন্দ্র
  2. সূর্য
  3. আকাশ
  4. বায়ু
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
'ময়ূখমালী' সুর্যের সমার্থক শব্দ।

• সূর্যের  অন্যান্য সমার্থক শব্দ:
ভানু, আফতাব, ভাস্কর, আদিত্য, দিবাকর, তপন, দিনমণি, মার্তণ্ড, অর্থমা, অংশুমালী, অর্ক, পুষা, সবিতা, সুর, প্রভাকর, বিভাবসু, বিবস্বান, মিহির, অরুণ, দিনেশ, দিননাথ, কিরণমালী, ময়ূখমালী, বিভাকর, বালার্ক, দিবাবসু, হরিদশ্ব।

উৎস: বাংলা  ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১,২১৯.
‘জোড়’ ও ‘জোর’ শব্দের অর্থ যথাক্রমে-
  1. যুক্ত ও যুগ্ম
  2. শক্তি ও যুগল
  3. যুক্ত ও যুগল
  4. যুক্ত ও শক্তি
সঠিক উত্তর:
যুক্ত ও শক্তি
উত্তর
সঠিক উত্তর:
যুক্ত ও শক্তি
ব্যাখ্যা
• জোড় শব্দের অর্থ - যুগল, যুক্ত;
আর,
জোর শব্দের অর্থ - শক্তি, ক্ষমতা। 

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড়:
- শ্বশ্রূ শব্দের অর্থ – শাশুড়ি।
- শ্মশ্রু শব্দের অর্থ – দাড়ি।

- ভাষ – কথা।
- ভাস – দীপ্তি। 

- মোড়ক – আচ্ছাদনী
- মড়ক – মহামারী।

- যুগ – কাল।
- যোগ – মিলন।

- লক্ষ – শত সহস্র।
- লক্ষ্য – উদ্দেশ্য।

- লন্ঠন – বাতি।
- লুণ্ঠন – লুটতরাজ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
১,২২০.
'বাস্তুঘুঘু' বাগ্‌ধারার অর্থ -
  1. অতি ধূর্ত লোক
  2. কথায় পটু
  3. অতিরিক্ত চালবাজি
  4. ক্রোধী লোক
সঠিক উত্তর:
অতি ধূর্ত লোক
উত্তর
সঠিক উত্তর:
অতি ধূর্ত লোক
ব্যাখ্যা
• 'বাস্তুঘুঘু' বাগ্‌ধারার অর্থ - অতি ধূর্ত লোক

অন্যদিকে,
ফোঁস মনসা - ক্রোধী লোক।
ফপর দালালি - অতিরিক্ত চালবাজি।
বচনবাগীশ - কথায় পটু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২২১.
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
  1. নিষ্পাপ - পাপিনী
  2. অহিংস - সহিংস
  3. প্রসন্ন - বিষণ্ণ
  4. দোষী - নির্দোষী
সঠিক উত্তর:
দোষী - নির্দোষী
উত্তর
সঠিক উত্তর:
দোষী - নির্দোষী
ব্যাখ্যা

• 'দোষী-নির্দোষী' এটি অশুদ্ধ।
• শুদ্ধ রূপ হবে: দোষী এর বিপরীত শব্দ - নির্দোষ।

অন্যদিকে,
- প্রসন্ন এর বিপরীত শব্দ - বিষন্ন।
- অহিংস এর বিপরীত শব্দ - সহিংস।
- নিষ্পাপ এর বিপরীত শব্দ - পাপি/পাপিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আাধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,২২২.
শর্বরী শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. দিবস
  2. সুন্দর
  3. শোভা
  4. রূপসী
সঠিক উত্তর:
দিবস
উত্তর
সঠিক উত্তর:
দিবস
ব্যাখ্যা

• ‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ: 'দিবস'। 

- আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• ফাঁপা - নিরেট।
• বন্ধুর - মসৃণ।
• শর্বরী - দিবস।
• সওয়াল - জবাব।
• 'ঢালু' - সমান,
• 'উদ্ধত' - বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 

১,২২৩.
'নৈর্ঋত' এর বিপরীতার্থক শব্দ -
  1. ঈদৃশ
  2. ঈশান
  3. ঈর্ষা
  4. ঈপ্সিত
সঠিক উত্তর:
ঈশান
উত্তর
সঠিক উত্তর:
ঈশান
ব্যাখ্যা
• 'নৈর্ঋত' এর বিপরীতার্থক শব্দ - ঈশান

উল্লেখ্য,
'নৈর্ঋত' শব্দের অর্থ - দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ।
'ঈশান' শব্দের অর্থ - উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণ।

অন্যদিকে,
ঈর্ষা - প্রীতি,
ঈপ্সিত - অনীপ্সিত,
ঈদৃশ - তাদৃশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২২৪.
‘কেউকাটা’ বাগধারাটির অর্থ-
  1. কর্কশ সুর
  2. মন্দভাগ্য
  3. সামান্য
  4. ছিঁচকে চোর
সঠিক উত্তর:
সামান্য
উত্তর
সঠিক উত্তর:
সামান্য
ব্যাখ্যা
• ‘কেউকাটা’ বাগধারাটির অর্থ - সামান্য।

অন্যদিকে,
• ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
• ‘ঘটি-চোর’ বাগধারাটির অর্থ - ছিঁচকে চোর।
• ‘গর্দভরাগিণী’ বাগধারাটির অর্থ - কর্কশ সুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২২৫.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'কূপমণ্ডূক'
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. বেহায়া
  3. একগুঁয়ে
  4. অতি ধার্মিক 
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

'কূপমণ্ডূক' বাগধারাটির অর্থ হলো- সীমাবদ্ধ জ্ঞান বা সংকীর্ণমনা। 
- “কূপমণ্ডূক” এমন একজন ব্যক্তিকে বোঝায় যার জ্ঞান বা অভিজ্ঞতা খুবই সীমিত। 
- কূপমণ্ডূক হলো এমন ব্যক্তি যিনি নিজের ছোট দুনিয়ার বাইরে কোনো ধারণা রাখেন না।
----------------------------
অন্যদিকে,
- ঠোঁটকাটা - বেহায়া।
- নেই আঁকড়া - একগুঁয়ে।
- ধর্মপুত্র যুধিষ্ঠির- অতি ধার্মিক।
------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ননীর পুতুল: শ্রমবিমুখ।
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- তামাটের বিষ: অর্থের কুপ্রভাব।
- গড্ডলিকা প্রবাহ: অন্ধ অনুকরণ।
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- সব শেয়ালের এক রা : ঐকমত্য,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ);
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

১,২২৬.
‘দারা ও দ্বারা’ শব্দজোড় দুটি কী অর্থ প্রকাশ করে?
  1. নৌকার বাট ও মাধ্যমে
  2. স্ত্রী ও দিয়ে
  3. মাধ্যমে ও স্ত্রী
  4. তীর ও মাধ্যমে
সঠিক উত্তর:
স্ত্রী ও দিয়ে
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী ও দিয়ে
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
যেমন:
• ‘দারা’ শব্দের অর্থ - স্ত্রী।
• ‘দ্বারা’ শব্দের অর্থ - দিয়ে।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

• ‘গোড়া’ শব্দের অর্থ - মূল অংশ।
• ‘গোঁড়া’ শব্দের অর্থ - রক্ষণশীল।

• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ -অগ্নিশিখা।

• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ। 
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন। 

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ। 
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ। 

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১,২২৭.
'যা উচ্চারণ করা কঠিন' এর এক কথায় প্রকাশ -
  1. অনুচ্চার্য
  2. অব্যক্ত
  3. অনুক্ত
  4. দুরুচ্চার্য
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
উত্তর
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
ব্যাখ্যা
• 'যা উচ্চারণ করা কঠিন' এর এক কথায় প্রকাশ - দুরুচ্চার্য

অন্যদিকে,
- 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় প্রকাশ - অব্যক্ত।
- ’যা বলা হয় নি এমন’ এক কথায় প্রকাশ - অনুক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২২৮.
'কুঁজড়োপনা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কৃপণতা
  2. আলসেমি
  3. ঝগড়াটে স্বভাব
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঝগড়াটে স্বভাব
উত্তর
সঠিক উত্তর:
ঝগড়াটে স্বভাব
ব্যাখ্যা

• কুঁজড়োপনা' বাগ্‌ধারার অর্থ - ঝগড়াটে স্বভাব।

উল্লেখ্য,
- কেউ কেটা - সামান্য।
- কিম্ভুতকিমাকার  - অদ্ভুত ও কুৎসিত।
- কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।

১,২২৯.
'আরোহণ'- এর বিপরীতার্থক শব্দ কী?
  1. বিসর্জন
  2. প্রসারণ
  3. অবরোহণ
  4. বিয়োজন
সঠিক উত্তর:
অবরোহণ
উত্তর
সঠিক উত্তর:
অবরোহণ
ব্যাখ্যা
• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ - অবরোহণ। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ - সংশ্লেষণ। 
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ - আবাহন। 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১,২৩০.
'যা পূর্বে ছিল এখন নেই এমন' এক কথায় প্রকাশ কী?
  1. ভূতপূর্ব
  2. পূর্বকাল
  3. অভূতপূর্ব
  4. অভূত
সঠিক উত্তর:
ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ভূতপূর্ব
ব্যাখ্যা

• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।

অন্যদিকে,
• 'পূর্বে ঘটেনি এমন' এক কথায় প্রকাশ - অভূতপূর্ব।
• 'গত হয়নি এমন বা ঘটেনি এমন' - অভূত।
• 'পূর্বকাল' অর্থ - প্রাচীনকাল, পুরাকাল, অতীতকাল।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'যা বলা হয় নি এমন' এক কথায় প্রকাশ - অনুক্ত।
• 'যা অধ্যয়ন করা হয়েছে এমন' এক কথায় প্রকাশ - অধীত।
• 'যা আহুত (ডাকা) হয় নি' এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• 'কথায় প্রকাশ করার অযোগ্য' এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• 'যা আঘাত পায় নি' এর এক কথায় প্রকাশ - অনাহত।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,২৩১.
'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ -
  1. অর্বাচীন
  2. ভান করা
  3. কৃপণের ধন
  4. অনিষ্টকারী
সঠিক উত্তর:
অনিষ্টকারী
উত্তর
সঠিক উত্তর:
অনিষ্টকারী
ব্যাখ্যা
• 'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ - অনিষ্টকারী

অন্যদিকে,
- 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ - কৃপণের ধন।
- 'ভেক ধরা' বাগ্‌ধারার অর্থ - ভান করা।
- 'ভুইফোঁড়' বাগ্‌ধারার অর্থ - অর্বাচীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৩২.
'পাখি' এর সমার্থক শব্দ -
  1. কুরঙ্গ
  2. বিহগ
  3. গজ
  4. শকল
সঠিক উত্তর:
বিহগ
উত্তর
সঠিক উত্তর:
বিহগ
ব্যাখ্যা
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ।

অন্যদিকে,
• 'হরিণ' এর সমার্থক শব্দ: কুরঙ্গ।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ। 
• 'আঁশ' এর সমার্থক শব্দ: শকল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৩৩.
'বিনীত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নিরত
  2. অবিনীত
  3. প্রত্যয়
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
অবিনীত
উত্তর
সঠিক উত্তর:
অবিনীত
ব্যাখ্যা
বিপরীতার্থক শব্দ: 
- 'বিনীত' এর বিপরীত শব্দ- অবিনীত। 

অন্যদিকে, 
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ- সংশয়। 
- 'বিরত' এর বিপরীত শব্দ- নিরত।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত, 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়, 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত, 
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়, 
- 'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য এবং 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,২৩৪.
'সুর' শব্দের অর্থ কী?
  1. সূর্য
  2. কুঞ্জর
  3. চূড়া
  4. পাখি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা

• 'সুর' শব্দের অর্থ - দেবতা, সূর্য, পণ্ডিত।।

অন্যদিকে,
'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।
'চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
'খগ' শব্দের অর্থ - পাখি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৩৫.
'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ কী?
  1. শেষ সম্বল
  2. কৃপণের ধন
  3. কষ্টার্জিত ধন
  4. লুটের মাল
সঠিক উত্তর:
কৃপণের ধন
উত্তর
সঠিক উত্তর:
কৃপণের ধন
ব্যাখ্যা
• 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ - কৃপণের ধন। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অগাধ জলের মাছ = খুব চালাক।
- এলাহি কাণ্ড = বিরাট আয়োজন।
- অরণ্যে রোদন = বৃথা আবেদন।
- অকালকুষ্মাণ্ড = অপদার্থ।
- অন্ধের যষ্টি = একমাত্র সম্বল।
- বসন্তের কোকিল = সুসময়ের বন্ধু।
- ভূশণ্ডি কাক = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
- ভিজা বিড়াল = সাধু বেশে অসৎ লোক।
- তুষের আগুন = দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৩৬.
‘দুর্বিষহ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সুসহ
  2. খ) সুশীল
  3. গ) নির্দোষ
  4. ঘ) শান্ত
সঠিক উত্তর:
ক) সুসহ
উত্তর
সঠিক উত্তর:
ক) সুসহ
ব্যাখ্যা
দুর্বিষহ এর বিপরীত শব্দ সুসহ। দুঃশীল এর বিপরীত শব্দ সুশীল। দোষী এর বিপরীত শব্দ নির্দোষ। দুরন্ত এর বিপরীত শব্দ শান্ত। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১,২৩৭.
'রাবণের চিতাসম জ্বলিছে হৃদয় মম'
বাক্যে উল্লেখিত বাগধারাটির অর্থ কি?
  1. ক) মনঃকষ্ট
  2. খ) বিশাল আয়োজন
  3. গ) চির অশান্তি
  4. ঘ) বিশাল অগ্নিকান্ড
সঠিক উত্তর:
গ) চির অশান্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) চির অশান্তি
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত বাক্যের বাগধারাটি হলঃ রাবণের চিতা।
রাবণের চিতা = চির অশান্তি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

১,২৩৮.
Man gets as much as he wants-এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. ক) মানুষের চাওয়া বেশি, পাওয়ার বেশি।
  2. খ) মানুষ যত পায়, তত চায়।
  3. গ) মানুষের চাওয়ার শেষ নেই।
  4. ঘ) মানুষ যা চায় তা পায় না।
সঠিক উত্তর:
খ) মানুষ যত পায়, তত চায়।
উত্তর
সঠিক উত্তর:
খ) মানুষ যত পায়, তত চায়।
ব্যাখ্যা
Man gets as much as he wants-এর সঠিক বাংলা অনুবাদ = মানুষ যত পায়, তত চায়। 
অন্যদিকে, 
মানুষের চাওয়া বেশি, পাওয়ার বেশি = People want more, get more.
মানুষের চাওয়ার শেষ নেই = There is no end to what people want.
মানুষ যা চায় তা পায় না = People don't get what they want.
১,২৩৯.
এক কথায় প্রকাশ নয় কোনটি- 'যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে'-
  1. পন্নগ
  2. উরগ
  3. ভুজঙ্গ
  4. উল্ফন
সঠিক উত্তর:
উল্ফন
উত্তর
সঠিক উত্তর:
উল্ফন
ব্যাখ্যা

'যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে'- এর এক কথায় প্রকাশ নয় - উল্ফন।
- 'উল্ফন' বলে কোনো শব্দ বাংলাভাষায় পাওয়া যায় না।

অন্যদিকে,
• পন্নগ, উরগ, ভুজঙ্গ দ্বারা ভূমিতে পেট ঘষে চলে এমন প্রাণীকে নির্দেশ করে।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- পন্নগ = সাপ।
- উরগ-  বুকে ভর দিয়ে চলে এমন চেরা জিভবিশিষ্ট সরীসৃপ, সাপ, ফণী। 
- ভুজঙ্গ - সাপ, সর্প।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৪০.
ইতিহাস রচনা করেন যিনি -
  1. ইতিহাসবেত্তা
  2. ঐতিহাসিক
  3. ইতিহাসজ্ঞ
  4. প্রাবন্ধিক
সঠিক উত্তর:
ঐতিহাসিক
উত্তর
সঠিক উত্তর:
ঐতিহাসিক
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ঐতিহাসিক

অন্যদিকে,
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – ইতিহাসবেত্তা। 

গুরুত্বপূর্ণ কিছু এক কথা প্রকাশ,
- যা বার বার দুলছে – দোদুল্যমান।
- যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান।
- যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন – অনন্যসাধারণ।
- যা পূর্বে দেখা যায়নি এমন – অদৃষ্টপূর্ব।
- যা কষ্টে জয় করা যায় – দুর্জয়।
- যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ।
- যা অধ্যয়ন করা হয়েছে – অধীত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

১,২৪১.
'বনানী' এর সমার্থক কোনটি?
  1. শহর
  2. ফুলের মালা
  3. অতি বিশাল গাছ
  4. সুবিস্তৃত অরণ্য
সঠিক উত্তর:
সুবিস্তৃত অরণ্য
উত্তর
সঠিক উত্তর:
সুবিস্তৃত অরণ্য
ব্যাখ্যা

• 'বনানী' শব্দের প্রতিশব্দ - সুবিস্তৃত অরণ্য।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩) বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৪২.
'ঢেউ' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) তট
  2. খ) উর্মি
  3. গ) বীচি
  4. ঘ) লহর
সঠিক উত্তর:
ক) তট
উত্তর
সঠিক উত্তর:
ক) তট
ব্যাখ্যা
'তট' = 'কূল' শব্দের সমার্থক শব্দ।
'ঢেউ' শব্দের সমার্থক শব্দসমূহ = বীচি, তরঙ্গ, ঊর্মি, বীচি, কল্লোল, হিল্লোল, লহর, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, তরঙ্গভঙ্গ, তরঙ্গমালা, তরঙ্গলহরী, দোলা ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,২৪৩.
'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বন্ধুর
  2. অসম
  3. সুষম
  4. ঋজু
সঠিক উত্তর:
ঋজু
উত্তর
সঠিক উত্তর:
ঋজু
ব্যাখ্যা
• 'বঙ্কিম' শব্দের অর্থ:
- বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।

• ‘ঋজু’ শব্দের অর্থ:
- অবক্র, অকপট, সরল।

• সুতরাং,
'বঙ্কিম' শব্দের বিপরীতার্থক শব্দ: ‘ঋজু’।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হলো:
• আবশ্যিক - ঐচ্ছিক,
• আর্দ্র - শুষ্ক,
• আবশ্যক - অনাবশ্যক,
• অমৃত - গরল,
• গুপ্ত - ব্যাপ্ত,
• গৃহী - সন্ন্যাসী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৪৪.
কুমারীর পুত্র - এর সঠিক বাক্য সংকোচন কী?
  1. কন্যকা
  2. কানীন
  3. পয়স্বিনী
  4. সংবর্ত
সঠিক উত্তর:
কানীন
উত্তর
সঠিক উত্তর:
কানীন
ব্যাখ্যা
• কুমারীর পুত্র - এর সঠিক বাক্য সংকোচন - কানীন। 

• অন্যদিকে: 
- যে মেয়ের বয়স দশ বছর - এর সঠিক বাক্য সংকোচন - কন্যকা। 
- যে নারী দুগ্ধবতী - এর সঠিক বাক্য সংকোচন - পয়স্বিনী। 
- যে মেঘে প্রচুর বৃষ্টি হয় - এর সঠিক বাক্য সংকোচন - সংবর্ত। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর।
১,২৪৫.
‘সংসারের প্রতি বিরাগ’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. নির্মোক
  2. নির্বেদ
  3. অনির্বেদ
  4. লীন
সঠিক উত্তর:
নির্বেদ
উত্তর
সঠিক উত্তর:
নির্বেদ
ব্যাখ্যা

•  ‘সংসারের প্রতি বিরাগ’ এর এক কথায় প্রকাশ হবে - নির্বেদ।


অন্যদিকে,
- নির্মোঘ - অব্যর্থ
- অনির্বেদ - বৈরাগ্যের অভাব। 
- লীন  - মিশে গিয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৪৬.
'Phonology' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. শব্দতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা

• 'Phonology' শব্দের বাংলা হলো ধ্বনিতত্ত্ব।
- এখানে ভাষার ধ্বনির ব্যবহার, বিন্যাস, বৈশিষ্ট্য ও নিয়ম ব্যাখ্যা করা হয়।
- Phonology তে ভাষার মূল ধ্বনি এককগুলো কীভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করা হয়।
- একে “ভাষার ধ্বনিবিজ্ঞান”ও বলা হয়। 

• কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা:
• Notification : প্রজ্ঞাপন;
• Clemency : অনুকম্পা;
• Attested : প্রত্যয়িত;
• Null and Void : বাতিল;
• Custom : প্রথা;
• Excise Duty : আবগারি শুল্ক;
• Obligatory : বাধ্যতামূলক;
• Quarterly : ত্রৈমাসিক;
• Anatomy : শরীরবিদ্যা;
• Gratuity : আনুতোষিক;
• Polycentric : বহুকেন্দ্রিক;
• Referendum : গণভোট;
• Forgery : জালিয়াতি;
• Lease : ইজারা;
• Horizontal : অনুভূমিক;
• Aboriginal : আদিবাসী;
• Civil Society : সুশীল সমাজ;
• Postage : ডাকমাশুল;
• Cease fire : অস্ত্র - সংবরণ;
• Treasurer : কোষাধ্যক্ষ;
• Transliteration : প্রতিলিপিকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

১,২৪৭.
'মৌন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিশ্রী
  2. হালকা
  3. সাহসী
  4. মুখর
সঠিক উত্তর:
মুখর
উত্তর
সঠিক উত্তর:
মুখর
ব্যাখ্যা
• 'মৌন' এর বিপরীত শব্দ- মুখর। 

উল্লেখ্য, 
'মৌন' শব্দের অর্থ: নীরবতা।
'মুখর শব্দের অর্থ: ধ্বনিবহুল, বাচাল।

আরো কিছু বিপরীত শব্দ:
- 'সুশ্রী' এর বিপরীত শব্দ- 'বিশ্রী', 
- 'হালকা' এর বিপরীত শব্দ- 'ভারী',
- 'ভিতু' এর বিপরীত শব্দ- 'সাহসী', 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
১,২৪৮.
'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. দীর্ঘস্থায়ী শত্রুতা
  2. অর্থের কুপ্রভাব
  3. পারিবারিক কুশিক্ষা
  4. অপদ্রব
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা

 • 'তামার বিষ' বাগ্‌ধারার অর্থ - অর্থের কুপ্রভাব।

- দীর্ঘস্থায়ী শত্রুতার বাগ্‌ধারাগুলো হলো 'দা-কুমড়া সম্পর্ক', 'অহি-নকুল সম্পর্ক', 'আদায়-কাঁচকলায়' এবং 'সাপে-নেউলে'।

উল্লেখ্য,
- 'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
- 'অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের' ঢেঁকি বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
- 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - স্বেচ্ছাচারী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৪৯.
'গণেশ উল্টানো' এর বাগ্‌ধারার অর্থ -
  1. অসাবধান
  2. তুমুল কাণ্ড
  3. নষ্ট হওয়া
  4. ফেল মারা
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
ফেল মারা
উত্তর
সঠিক উত্তর:
ফেল মারা
ব্যাখ্যা
• 'গণেশ উল্টানো' এর বাগ্‌ধারার অর্থ - ফেল মারা

অন্যদিকে,
- 'গোল্লায় যাওয়া' এর বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
- 'খণ্ড প্রলয়' এর বাগ্‌ধারার অর্থ - তুমুল কাণ্ড।
- 'কাছা ঢিলা' এর বাগ্‌ধারার অর্থ - অসাবধান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৫০.
'সুধাকর' শব্দের অর্থ - 
  1. মিষ্টি
  2. চন্দ্র
  3. মৌমাছি
  4. নিবাস 
সঠিক উত্তর:
চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্র
ব্যাখ্যা

• 'সুধাকর' শব্দের অর্থ - চন্দ্র।

 উল্লেখ্য,
সুধাকর শব্দের প্রতিশব্দ- চন্দ্র, চাঁদ, শশী, নিশাকর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১,২৫১.
'ছিঁচকাঁদুনে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সমমনা
  2. জমকালো কিন্তু বেমানান
  3. বিশৃঙ্খল
  4. সামান্যতে কেঁদে ফেলে
সঠিক উত্তর:
সামান্যতে কেঁদে ফেলে
উত্তর
সঠিক উত্তর:
সামান্যতে কেঁদে ফেলে
ব্যাখ্যা

• 'ছিঁচকাঁদুনে' বাগ্‌ধারার অর্থ - সামান্যতে কেঁদে ফেলে

অন্যদিকে,
জবরজং - জমকালো কিন্তু বেমানান।
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।
ঝাঁকের কই - সমমনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৫২.
'সারমর্ম' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Synopsis
  2. খ) Gist
  3. গ) Summery
  4. ঘ) Sum
সঠিক উত্তর:
খ) Gist
উত্তর
সঠিক উত্তর:
খ) Gist
ব্যাখ্যা
Gist এর পারিভাষিক শব্দ = সারমর্ম।

Synopsis = সার, সার-বিবরণ।  
Sum = সমষ্টি।
Summery = সংক্ষিপ্ত; সার।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১,২৫৩.
কোনটি ‘সূর্য’ এর সমার্থক শব্দ?
  1. রবি
  2. শশী
  3. পবন
  4. বসুধা
সঠিক উত্তর:
রবি
উত্তর
সঠিক উত্তর:
রবি
ব্যাখ্যা
‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
- ভুবন, বিশ্ব, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।

‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ:

- রবি,  দিবাকর, দিনমণি, বিভাবসু, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর,  অরুণ ইত্যাদি।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
১,২৫৪.
'যে রব শুনে এসেছে' এর এক কথায় প্রকাশ -
  1. রবাহুত
  2. রবাহিত
  3. রাবাহুত
  4. রবোহুত
সঠিক উত্তর:
রবাহুত
উত্তর
সঠিক উত্তর:
রবাহুত
ব্যাখ্যা
'যে রব শুনে এসেছে' এর এক কথায় প্রকাশ - রবাহুত

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ-- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ-- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ-- বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৫৫.
'অরুণ' শব্দটির অর্থ হচ্ছে -
  1. স্তিমিত
  2. মিটমিটে
  3. আরক্ত
  4. অসময়
সঠিক উত্তর:
আরক্ত
উত্তর
সঠিক উত্তর:
আরক্ত
ব্যাখ্যা
• 'অরুণ' শব্দটির অর্থ হচ্ছে - আরক্ত, রক্তিম, লাল, প্রভাতরবি, প্রভাতসূর্য ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলি - 
• অনুজ্জ্বল - মিটমিটে, স্তিমিত, ম্লান, বিবর্ণ।
• অকাল - অসময়, অবেলা, দুর্দিন, কুদিন।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,২৫৬.
‘Bourgeois’ এর পারিভাষিক শব্দ কি?
  1. ক) দপ্তরি
  2. খ) বুর্জোয়া
  3. গ) প্রকৃত
  4. ঘ) তকমা
সঠিক উত্তর:
খ) বুর্জোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বুর্জোয়া
ব্যাখ্যা

Bourgeois এর পারিভাষিক শব্দ - বুর্জোয়া।
Binder এর বাংলা পরিভাষা- দপ্তরি।
Bona fide এর পারিভাষিক শব্দ - প্রকৃত।
Badge এর বাংলা পারিভাষিক শব্দ - তকমা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১,২৫৭.
'দমন করা যায় না যাকে' এর এক কথায় প্রকাশ -
  1. অনিবার্য
  2. অদম্য
  3. বক্ষ্যমাণ
  4. দুর্দমনীয়
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
অদম্য
উত্তর
সঠিক উত্তর:
অদম্য
ব্যাখ্যা
• 'দমন করা যায় না যাকে' এর এক কথায় প্রকাশ - অদম্য

অন্যদিকে,
- ‘যা বলা হচ্ছে’ এর এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।
- ‘যাকে দমন করা কষ্টকর’ এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়।
- 'নিবারণ করা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অনিবার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৫৮.
'ফল পাকলে যে গাছ মারা যায়' এর এক কথায় প্রকাশ -
  1. ওষধি
  2. ঔষধী
  3. ওষধী
  4. ঔষধি
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা
• 'ফল পাকলে যে গাছ মারা যায়' এর এক কথায় প্রকাশ - ওষধি

উল্লেখ্য,
'ওষধি' শব্দের অর্থ - একবার ফল দিয়েই মরে যায় এমন উদ্ভিদ।
'ঔষধি' শব্দের অর্থ - যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৫৯.
'অবনত' শব্দের যথার্থ বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উন্নত
  2. খ) বিরত
  3. গ) নিরত
  4. ঘ) উদ্যত
সঠিক উত্তর:
ক) উন্নত
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নত
ব্যাখ্যা
অবনত শব্দের বিপরীত শব্দ হলো উন্নত। উদ্যত এবং নিরত হলো বিরত শব্দের বিপরীত শব্দ।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
১,২৬০.
’মন না মতি’ বাগ্‌ধারাটির অর্থ-
  1. অরাজগ
  2. মূল্যবান
  3. উপযুক্ত মিলন
  4. অস্থির মানব মন
সঠিক উত্তর:
অস্থির মানব মন
উত্তর
সঠিক উত্তর:
অস্থির মানব মন
ব্যাখ্যা
• ’মন না মতি’ বাগ্‌ধারাটির অর্থ- অস্থির মানব মন।
যেমন:
মানুষের মন তো বদলেই থাকে; কথায় বলে- 'মন না মতি'।

অন্যদিকে,
মণিকাঞ্চন যোগ বাগ্‌ধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
যেমন:
যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
১,২৬১.
সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ব্যগ্র
  2. উগ্র
  3. নম্র
  4. বিনীত
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা

• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:

- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 
- 'দুরন্ত' এর বিপরীত শব্দ - শান্ত।
- 'কোমল' এর বিপরীত শব্দ - কঠিন/কঠোর।
- 'অনুরাগী 'এর বিপরীত শব্দ - বিরাগী। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,২৬২.
’হাতভারী’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভান করা
  2. নষ্ট করা
  3. লায়ন করা
  4. ব্যয়কুণ্ঠ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ব্যয়কুণ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ব্যয়কুণ্ঠ
ব্যাখ্যা

• ’হাতভারী’ বাগ্‌ধারার অর্থ  - ব্যয়কুণ্ঠ। 

অন্যদিকে,
মাথা খাওয়া - নষ্ট করা।
ভেক ধরা - ভান করা।
গা ঢাকা দেয়া - পলায়ন করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৬৩.
কথার তবুড়ি এর অর্থ কি?
  1. ক) অকাট্য যুক্তি
  2. খ) মিথ্যা কথা
  3. গ) অনর্গল কথা
  4. ঘ) অন্তরে জটিলতা
সঠিক উত্তর:
গ) অনর্গল কথা
উত্তর
সঠিক উত্তর:
গ) অনর্গল কথা
ব্যাখ্যা
'কথার তবুড়ি' এর অর্থ অনর্গল কথা।
১,২৬৪.
কোন শব্দটি 'দক্ষ'-এর সমার্থক নয়?
  1. ক) নিপুণ
  2. খ) পটু
  3. গ) পারদর্শী
  4. ঘ) দর্প
সঠিক উত্তর:
ঘ) দর্প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দর্প
ব্যাখ্যা
‘দক্ষ’ শব্দের সমার্থক শব্দ: নিপুণ, পটু, পারদর্শী, কর্মঠ, সুনিপুণ, কর্মণ্য, কামিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৬৫.
'Deponent' এর বাংলা পরিভাষা -
  1. জনশূন্য করা
  2. আদালতের সাক্ষী
  3. প্রেষণ
  4. প্রতিনিধি
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
উত্তর
সঠিক উত্তর:
আদালতের সাক্ষী
ব্যাখ্যা

• 'Deponent' এর বাংলা পরিভাষা - আদালতের সাক্ষী

অন্যদিকে, 
Deputationist - প্রতিনিধি। 
Deputation - প্রেষণ।
Depopulate - জনশূন্য করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১,২৬৬.
'ঈক্ষণ' শব্দের অর্থ কী?
  1. ক) শিক্ষা
  2. খ) পরীক্ষা
  3. গ) নয়ন
  4. ঘ) মৌমাছি
সঠিক উত্তর:
গ) নয়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) নয়ন
ব্যাখ্যা
ঈক্ষণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √ঈক্ষ্‌+অন 
অর্থ: 
- দর্শন, দৃষ্টি
- নয়ন, নেত্র, চোখ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৬৭.
'গুরুভার' অর্থ প্রকাশে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. জবড়জং
  2. জগদ্দল পাথর
  3. গৌড়চন্দ্রিকা
  4. টুপ ভুজঙ্গ
সঠিক উত্তর:
জগদ্দল পাথর
উত্তর
সঠিক উত্তর:
জগদ্দল পাথর
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগ্‌ধারাটির অর্থ - গুরুভার।

অন্যদিকে,
• ‘জবড়জং’ অর্থ - এলোমেলো।
• 'গৌড়চন্দ্রিকা' অর্থ - ভুমিকা।
• 'টুপ ভুজঙ্গ' অর্থ - নেশাগ্রস্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৬৮.
Subjudice শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. অপরাধযোগ্য
  2. অপরাধী
  3. বিচারাধীন
  4. নিম্ন আদালত
সঠিক উত্তর:
বিচারাধীন
উত্তর
সঠিক উত্তর:
বিচারাধীন
ব্যাখ্যা
• Subjudice শব্দের সঠিক পারিভাষিক শব্দ- বিচারাধীন

• কিছু পারিভাষিক শব্দ:
- Affidavit- হলফনামা। 
- Diplomacy- কূটনীতি। 
- Embargo- নিষেধাজ্ঞা। 
- Sabotage- অন্তর্ঘাত। 
- Tribunal- বিচারসভা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও  প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১,২৬৯.
'ঘোটক' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. হয়
  2. মাতঙ্গ
  3. তুরঙ্গ
  4. বাজী
সঠিক উত্তর:
মাতঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
মাতঙ্গ
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-
- ঘোড়া,
- ঘোটক,
- হয়,
- বাহ,
- বাজী,
- তুরঙ্গ,
- মতুরগ,
- সৈন্ধব,
- বাহনশ্রেষ্ঠ,
- হ্রেষী,
- মরুদ্রথ,
- ঘোটকী,
- বামী,
- টাঙ্গন,
- বড়বা ইত্যাদি।]

হাতি শব্দের সমার্থক শব্দ হলো কুঞ্জর, গজ, মাতঙ্গ, করী, দন্তী, দ্বিপ, বারণ, দ্বিরদ ইত্যাদি।

[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
১,২৭০.
'প্রথিতযশা' শব্দের অর্থ কী?
  1. প্রার্থী
  2. যুবক
  3. খ্যাতনামা
  4. অভিভাবক
সঠিক উত্তর:
খ্যাতনামা
উত্তর
সঠিক উত্তর:
খ্যাতনামা
ব্যাখ্যা
• 'প্রথিতযশা' শব্দের অর্থ - খ্যাতনামা / প্রসিদ্ধ

অন্যদিকে,
- 'যাচক' শব্দের অর্থ - প্রার্থী।
- 'যুবক' শব্দের অর্থ - তরুণ / জোয়ান।
- 'অভিভাবক' শব্দের অর্থ - তত্ত্বাবধায়ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৭১.
'করী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মধুকর
  2. খ) মাতঙ্গ
  3. গ) ভ্রমর
  4. ঘ) অলি
সঠিক উত্তর:
খ) মাতঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) মাতঙ্গ
ব্যাখ্যা
কুঞ্জর শব্দের সমার্থক শব্দ হলো হাতি, গজ, মাতঙ্গ, করী, দন্তী, দ্বিপ, বারণ, দ্বিরদ ইত্যাদি। অন্যদিকে ভ্রমর হলো অলি, ভোমরা, মধু, মধুকর ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,২৭২.
'দিবস' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ভানু
  2. খ) দিনেশ
  3. গ) রবি
  4. ঘ) অযামিনী
সঠিক উত্তর:
ঘ) অযামিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অযামিনী
ব্যাখ্যা
দিবস শব্দটির সমার্থক শব্দ হলো দিন, দিবা, অযামিনী, তমসতাড়িনী ইত্যাদি। বাকি অপশনগুলো সূর্য'র সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১,২৭৩.
'নিঝুম' শব্দের অর্থ কী?
  1. ক) জঙ্গল
  2. খ) অন্ধকার
  3. গ) নীরব
  4. ঘ) গাছ
সঠিক উত্তর:
গ) নীরব
উত্তর
সঠিক উত্তর:
গ) নীরব
ব্যাখ্যা
- উল্লেখিত 'নিঝুম' শব্দের অর্থ হলো: নীরব। 

- 'নিঝুম' বা নীরব শব্দের অর্থ হলো:
»  সম্পূর্ন নীরব বা নিঃশব্দ।
»  নিষ্পন্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৭৪.
“সম্মার্জনী” শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. প্রভঞ্জন
  2. কুঞ্চিকা
  3. বারুণা
  4. শশক
সঠিক উত্তর:
বারুণা
উত্তর
সঠিক উত্তর:
বারুণা
ব্যাখ্যা

সম্মার্জনী (বিশেষ্য):
অর্থ - 
- যার দ্বারা ময়লা পরিষ্কার করা হয়
- ঝাড়ু
- ঝাঁটা
- বারুণা

অন্যদিকে,
- প্রভঞ্জন = ঝড়, বায়ু, পবনদেব;
- কুঞ্চিকা = চাবি, নির্ঘন্ট সূচি
- শশক = খরগোশ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৭৫.
'বিগ্রহ' কোন শব্দের সমার্থক?
  1. ক) বৈরি
  2. খ) রিপু
  3. গ) যুদ্ধ
  4. ঘ) অরাতি
সঠিক উত্তর:
গ) যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) যুদ্ধ
ব্যাখ্যা
- যুদ্ধ হচ্ছে 'বিগ্রহ' শব্দের সমার্থক।

• 'যুদ্ধ' শব্দের সমার্থক:
- সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।

অন্যদিকে,
• 'শত্রু' শব্দের সমার্থক:
- অরাতি, অরি, বৈরি, অররু, রিপু, প্রতিপক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৭৬.
নিচের কোনটি 'জলধি' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) পয়োদ
  2. খ) পয়োধি
  3. গ) নীরধর
  4. ঘ) পয়োধর
সঠিক উত্তর:
খ) পয়োধি
উত্তর
সঠিক উত্তর:
খ) পয়োধি
ব্যাখ্যা
মেঘ - জলদ, জলধর, বারিদ, অভ্র, নীরদ, পয়োদ, পয়োধর, কাদম্বিনী, নীরধর৷
জলধি - বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,২৭৭.
'Chancellor' এর বাংলা পরিভাষা কোনটি ?
  1. আচার্য
  2.  উপাচার্য
  3.  প্রাধ্যক্ষ
  4. মন্ত্রী
সঠিক উত্তর:
আচার্য
উত্তর
সঠিক উত্তর:
আচার্য
ব্যাখ্যা

• 'Chancellor' এর বাংলা পরিভাষা 'আচার্য'। 

কিছু পারিভাষিক শব্দ:
- Provoke- উস্কানি দেওয়া। 
- Parole- সাময়িক মুক্তি। 
- Prominent- প্রখ্যাত। 
- Play truant- স্কুল থেকে পালানো। 
- Quarterly- ত্রৈমাসিক। 
- Quorum- গণপূর্তি। 
- Quack- হাতুড়ে। 
- Quotation- মূল্যজ্ঞাপন। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১,২৭৮.
’অজগর বৃত্তি’ বাগধারার অর্থ কী?
  1. আলসেমি
  2. পেটুক
  3. অপদার্থ
  4. লোভী
সঠিক উত্তর:
আলসেমি
উত্তর
সঠিক উত্তর:
আলসেমি
ব্যাখ্যা

• ‘অজগর বৃত্তি’ বাগ্‌ধারার অর্থ - আলসেমি

অন্যদিকে,
- 'অকাল কুষ্মাণ্ড' বাগধারার অর্থ - অপদার্থ/অকেজো।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ = অপদার্থ।
- ‘ঊনকোটি চৌষট্টি’ বাগধারাটির অর্থ = প্রায় সম্পূর্ণ।
- ‘আকাট মূর্খ’ বাগধারাটির অর্থ = নিরট বোকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,২৭৯.
'Concealment' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরিপক্ব
  2. গোপন
  3. আস্থাবান
  4. সম্মেলন
সঠিক উত্তর:
গোপন
উত্তর
সঠিক উত্তর:
গোপন
ব্যাখ্যা

• 'Concealment' এর বাংলা পরিভাষা - গোপন।

অন্যদিকে,
- 'Conference' এর বাংলা পরিভাষা - সম্মেলন।
- 'Confident' এর বাংলা পরিভাষা - আস্থাবান।
- 'Mature' এর বাংলা পরিভাষা - পরিপক্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

১,২৮০.
'অক্ষির অগোচরে' এর এক কথায় প্রকাশ -
  1. সমক্ষ
  2. কামাক্ষী
  3. পরোক্ষ
  4. প্রত্যক্ষ
সঠিক উত্তর:
পরোক্ষ
উত্তর
সঠিক উত্তর:
পরোক্ষ
ব্যাখ্যা
• 'অক্ষির অগোচরে' এর এক কথায় প্রকাশ - পরোক্ষ

অন্যদিকে,
- 'অক্ষিতে কাম যার' এর এক কথায় প্রকাশ - কামাক্ষী।
- 'অক্ষির অভিমুখে' এর এক কথায় প্রকাশ - প্রত্যক্ষ।
- 'অক্ষির সমীপে' এর এক কথায় প্রকাশ - সমক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৮১.
'আলেয়ার আলো' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ক্ষণস্থায়ী
  2. অফুরন্ত ঐশ্বর্য
  3. দুর্লভ বস্তু
  4. সীমাবদ্ধ জ্ঞান
সঠিক উত্তর:
দুর্লভ বস্তু
উত্তর
সঠিক উত্তর:
দুর্লভ বস্তু
ব্যাখ্যা
• ‘আলেয়ার আলো’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

অন্যদিকে,
• 'তাসের ঘর' - ক্ষণস্থায়ী।
• ‘কুবেরের ভাণ্ডার’ - অফুরন্ত ঐশ্বর্য।
• ‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৮২.
'অপলাপ' শব্দের অর্থ কী?
  1. অবমাননা
  2. তর্ক
  3. প্রলাপ
  4. অসদালাপ
সঠিক উত্তর:
অবমাননা
উত্তর
সঠিক উত্তর:
অবমাননা
ব্যাখ্যা

• অপলাপ (বিশেষ্য পদ)।
- এটি একটি সংস্কৃত শব্দ।
 
অর্থ:
- অবমাননা
- গোপন।
- মিথ্যা উক্তি ((সত্যের অপলাপ)।
- অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,২৮৩.
'Duet' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) দ্বৈতসংগীত
  2. খ) নলী
  3. গ) দ্বৈতবাদ
  4. ঘ) দ্বিজাতিত্ব
সঠিক উত্তর:
ক) দ্বৈতসংগীত
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বৈতসংগীত
ব্যাখ্যা
'Duet'  শব্দের বাংলা পরিভাষা - দ্বৈতসংগীত

অন্যান্য অপশন গুলোর বাংলা পরিভাষা:
'Dual nationality' শব্দের বাংলা পরিভাষা - দ্বিজাতিত্ব।
'Duct' শব্দের বাংলা পরিভাষা - নলী।
'Dualism' শব্দের বাংলা পরিভাষা - দ্বৈতবাদ।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ হলো:
Whirling/ Rotation শব্দের বাংলা পরিভাষা- ঘূর্ণায়মান।
Valuation শব্দের বাংলা পরিভাষা- মাননির্ণয়/ মূল্যনির্ধারণ। 
Variable শব্দের বাংলা পরিভাষা- অসম/ চল/ পরিবর্তনীয়। 
Venation শব্দের বাংলা পরিভাষা- শিরাবিন্যাস। 
Verification শব্দের বাংলা পরিভাষা- প্রতিপাদন। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১,২৮৪.
'Rules of business' শব্দের পারিভাষিক অর্থ-
  1. নিয়মাবলী
  2. কার্যবিধি
  3. কার্যপ্রণালী
  4. সওয়ালের নিয়ম
সঠিক উত্তর:
কার্যবিধি
উত্তর
সঠিক উত্তর:
কার্যবিধি
ব্যাখ্যা
Rules of business - কার্যবিধি
Rules and regulations -  নিয়মাবলী 
Rules of procedure - কার্যপ্রণালী 
Rules of pleading - সওয়ালের নিয়ম 

উৎসঃ বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা
১,২৮৫.
'কাজে গা লাগাও'- বাক্যে 'গা' শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
  1. শরীর
  2. মনোযোগ
  3. গ্রাহ্য করা
  4. অভ্যস্ত
সঠিক উত্তর:
মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
মনোযোগ
ব্যাখ্যা

• 'কাজে গা লাগাও'- বাক্যে 'গা' শব্দটি 'মনোযোগ' অর্থে ব্যবহৃত হয়েছে। 

• 'গা' শব্দের বিশিষ্ট অর্থে প্রয়োগ: 
» শরীর অর্থে- গা ব্যথা ব্যথা করছে।
» 'মনোযোগ' অর্থে- কাজে গা লাগাও।
» দম্ভ অর্থে- গায়ের জোর দেখিয়ে কাজ হাসিল করতে চাও। 
» গ্রাহ্য করা অর্থে- ও কথা গায়ে মেখো না। 
» অভ্যস্ত অর্থে- অন্যায় এখন গা সওয়া হয়ে গেছে। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,২৮৬.
"হিসাবনিকাশ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. গৌরচন্দ্রিকা
  2. খতিয়ে দেখা
  3. গাছপাথর
  4. কাঠখোট্টা
সঠিক উত্তর:
গাছপাথর
উত্তর
সঠিক উত্তর:
গাছপাথর
ব্যাখ্যা

• 'গাছপাথর' বাগ্‌ধারার অর্থ - হিসাবনিকাশ।

অন্যদিকে,
গৌরচন্দ্রিকা - ভূমিকা। 
খতিয়ে দেখা - বিবেচনা করা। 
কাঠখোট্টা - নীরস ও অনমনীয়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৮৭.
দার' ও 'দ্বার' শব্দের অর্থ যথাক্রমে -
  1. দরজা, দিয়ে
  2. স্ত্রী, দরজা
  3. দিয়ে, দরজা
  4. দরজা, স্ত্রী
সঠিক উত্তর:
স্ত্রী, দরজা
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী, দরজা
ব্যাখ্যা
• শব্দজোড়: 
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন;
- এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড় ও অর্থ:
- 'দার' শব্দের অর্থ - স্ত্রী।
- 'দ্বার' শব্দের অর্থ - দরজা।

- 'দারা' শব্দের অর্থ - স্ত্রী।
- 'দ্বারা' শব্দের অর্থ - দিয়ে।

- তরণী - নৌকা।
- তরুণী – যুবতী।

- তারা – নক্ষত্র।
- নিতি – রোজ।

- পিন – আলপিন।
- পীন – স্থূল।

- দন্ত – দাঁত।
- দন্ত্য – দাঁত বিষয়ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
১,২৮৮.
ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে-
  1. ক) সারাংশ
  2. খ) অনুবাদ
  3. গ) ভাবসম্প্রসারণ
  4. ঘ) বাগধারা
সঠিক উত্তর:
গ) ভাবসম্প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাবসম্প্রসারণ
ব্যাখ্যা
কোনাে কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে।
- কবিতার বেলায় সেইসব পঙুক্তির ভাব-সম্প্রসারণ দরকার হয়, যেগুলাের মধ্যে সুনির্দিষ্ট কোনাে বক্তব্য বা তত্ত্ব থাকে।
- অন্যদিকে গদ্যরচনার সেইসব বাক্য ভাব-সম্প্রসারণের জন্য ঠিক করা হয়, সাধারণত যা প্রবাদ বা প্রবচনের মর্যাদায় উন্নীত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,২৮৯.
"মনোজ" বলতে কী বোঝায়?
  1. ভ্রমণ করা স্বভাব যার
  2. মনে যার জন্ম
  3. মরে না যে
  4. মর্মকে ভেদকারী
সঠিক উত্তর:
মনে যার জন্ম
উত্তর
সঠিক উত্তর:
মনে যার জন্ম
ব্যাখ্যা
• 'মনে যার জন্ম' এর এক কথায় প্রকাশ - মনসিজ/ মনোজ

অন্যদিকে,
মর্মকে ভেদকারী - মর্মভেদী।
মরে না যে - অমর।
ভ্রমণ করা স্বভাব যার - ভ্রমর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৯০.
'চোখ বুজে থাকা' বাগ্‌ধারার অর্থ -
  1. সহজলভ্য
  2. ভূমিকা না রাখা
  3. বিপদে দিশেহারা হওয়া
  4. কূটবুদ্ধি
সঠিক উত্তর:
ভূমিকা না রাখা
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকা না রাখা
ব্যাখ্যা
• 'চোখ বুজে থাকা' বাগ্‌ধারার অর্থ - ভূমিকা না রাখা

অন্যদিকে,
চোখে সরষে ফুল দেখা - বিপদে দিশেহারা হওয়া।
ছেলের হাতের মোয়া - সহজলভ্য।
জিলাপির প্যাঁচ - কূটবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
১,২৯১.
“এ ব্যাপারে আমার কোনো হাত নেই।”-  এখানে ‘হাত থাকা’ বলতে কী বোঝানো হয়েছে?
  1. অংশগ্রহণ
  2. প্রভাব
  3. দায়িত্ব
  4. দক্ষতা
সঠিক উত্তর:
প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
প্রভাব
ব্যাখ্যা

• বিশেষ্য শব্দের প্রয়োগভেদে অর্থের পার্থক্য হয়। বাক্য ভেদে 'হাত' শব্দটি বিভিন্ন অর্থ প্রয়োগ করে।
যেমন:

• হাত আসা (দক্ষতা অর্থে)- কাজ করতে করতেই কাজে হাত আসবে।
• হাত গুটান (কার্যে বিরতি অর্থে)-হাত গুটিয়ে বসে আছ কেন?
• হাত করা (আয়ত্তে আনা অর্থে)- সাহেবকে হাত করতে পারলেই কাজ হবে।
• হাত ছাড়া (হস্তচ্যুত অর্থে)- টাকাগুলো হাত ছাড়া করো না।
• হাত থাকা (প্রভাব অর্থে)- এ ব্যাপারে আমার কোনো হাত নেই।

দ্রষ্টব্য: বান্ধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে রীতিসিদ্ধ প্রয়োগও বলে।

'হাত' শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ-
• হাতের পাঁচ (শেষ সম্বল): এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ।
• হাতে হাতে (অবিলম্বে): হাতে হাতে এ কাজের ফল পাবেন।
• হাতে খড়ি (বিদ্যারম্ভ): এ মাসেই খোকার হাতে খড়ি হবে।
• হাতে কলমে (স্বহস্তে, কার্যকর ভাবে): হাতে-কলমে শিক্ষা কেতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,২৯২.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) ঊহ্য - ব্যক্ত
  2. খ) থৈ - অথৈ
  3. গ) ধনিক - দরিদ্র
  4. ঘ) তন্ময় - মৃন্ময়
সঠিক উত্তর:
খ) থৈ - অথৈ
উত্তর
সঠিক উত্তর:
খ) থৈ - অথৈ
ব্যাখ্যা
কতিপয় বিপরীতার্থক শব্দ:
থৈ - অথৈ 
ঊহ্য - স্পষ্ট  
খরিদ - বিক্রয় 
ত্যাজ্য - গ্রাহ্য 
তন্ময় - মন্ময় 
ধনিক - শ্রমিক 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৯৩.
‘উচ্ছেদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) উৎকট
  2. খ) উৎপাটন
  3. গ) কোপন
  4. ঘ) উত্তুঙ্গ
সঠিক উত্তর:
খ) উৎপাটন
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎপাটন
ব্যাখ্যা
• ‘উচ্ছেদ’ শব্দের সমার্থক শব্দ: বিনাশ, উৎপাটন, উৎখাত, উচ্ছেদন, নির্মূল, মূলোৎপাটন, সমুৎপাটন, সমুৎসাদন, সমুচ্ছেদ, উৎসাদন, স্থানচ্যুতি।

অন্যদিকে,
‘উঁচু’ শব্দের সমার্থক শব্দ: উচ্চ, উত্তুঙ্গ, তুঙ্গ, সমুচ্চ, অত্যুচ্চ, সমুন্নত, সমুচ্চ, প্রোন্নত, আকাশ-ছোঁয়া, গগনচুম্বী, গগনস্পর্শী, আকাশচুম্বী, অভ্রভেদী।
‘উগ্র’ শব্দের সমার্থক শব্দ হলো: কোপন, প্রচণ্ড, তীব্র, প্রখর, উৎকট, কঠোর, রুক্ষ, রূঢ়, চণ্ড, উচ্চণ্ড, গোঁয়ার , জেদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,২৯৪.
‘Mandate’ শব্দের পারিভাষিক অর্থ কী?
  1. ক) বাধ্যতামূলক
  2. খ) আজ্ঞা
  3. গ) শাসক
  4. ঘ) প্রেষণা
সঠিক উত্তর:
খ) আজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
খ) আজ্ঞা
ব্যাখ্যা

‘Mandate’ শব্দের পারিভাষিক অর্থ - আজ্ঞা।
সূত্র: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১,২৯৫.
'নৈসর্গিক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. দিবাকালীন
  2. পারত্রিক
  3. কৃত্রিম
  4. রাজসিক
সঠিক উত্তর:
কৃত্রিম
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিম
ব্যাখ্যা

• 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক।

অন্যদিকে, 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক। 
- ‘আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৯৬.
‘অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ’ এক কথায় বলে-
  1. বচসা
  2. উপচার
  3. আপ্তবাক্য
  4. বক্ষ্যমাণ
সঠিক উত্তর:
উপচার
উত্তর
সঠিক উত্তর:
উপচার
ব্যাখ্যা
• ‘অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ’ এক কথায় প্রকাশ - উপচার।

অন্যদিকে,
• ‘ভুলহীন ঋষি বাক্য’ এক বথায় বলে - আপ্তবাক্য।
• ‘বাক্যের দ্বারা কৃতকলহ’ এক বথায় বলে - বচসা।
• ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক বথায় বলে - বক্ষ্যমাণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৯৭.
সুষুপ্তি:নিদ্রা :: ময়ূখ: ?
  1. ক) পদ্ম
  2. খ) দীপ্তি
  3. গ) মেঘ
  4. ঘ) সূর্য
সঠিক উত্তর:
খ) দীপ্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) দীপ্তি
ব্যাখ্যা
'সুষুপ্তি' = 'নিদ্রা' এর প্রতিশব্দ।
'ময়ূখ' = 'দীপ্তি' এর প্রতিশব্দ।

'দীপ্তি' এর অন্যান্য প্রতিশব্দ = আলোক, দ্যুতি, প্রভা, তেজ, শোভা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,২৯৮.
'দর' ও 'দড়' শব্দজোড়ের অর্থ কী?
  1. মূল্য - প্রহরী
  2. মূল্য - প্রধান
  3. মূল্য - মজবুত
  4. মূল্য - স্ত্রী
সঠিক উত্তর:
মূল্য - মজবুত
উত্তর
সঠিক উত্তর:
মূল্য - মজবুত
ব্যাখ্যা
'দর' শব্দের অর্থ - মূল্য। 
'দড়' শব্দের অর্থ- কঠিন, মজবুত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো:
দার - স্ত্রী।  
দাঁড় - নৌকার বৈঠা। 

দ্বারী - প্রহরী। 
দাঁড়ি - যতিচিহ্ন। 
দাড়ি - শ্মশ্রু।  

ধর - ধারণকারী। 
ধড় - দেহ। 

ধরা - স্পর্শ করা, পৃথিবী। 
ধড়া - কটিবস্ত্র। 

ধারী - ধারণকারী। 
ধাড়ি - প্রধান, সর্দার। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৯৯.
‘আপদ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিপদ
  2. নিরাপদ
  3. বিগ্রহ
  4. নিগ্রহ
সঠিক উত্তর:
নিরাপদ
উত্তর
সঠিক উত্তর:
নিরাপদ
ব্যাখ্যা

আপদ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরাপদ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হচ্ছেঃ
অক্ষাংশ - দ্রাঘিমাংশ
অর্পণ - প্রত্যর্পণ
উন্মুখ - বিমুখ
নিশ্চেষ্ট - সচেষ্ট।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৩০০.
"দাড়ি জন্মেনি যার' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দ্বিজ
  2. অজাতশ্মশ্রু
  3. ক্ষণজন্মা
  4. ত্রিযামা
সঠিক উত্তর:
অজাতশ্মশ্রু
উত্তর
সঠিক উত্তর:
অজাতশ্মশ্রু
ব্যাখ্যা
• "দাড়ি জন্মেনি যার' এর এক কথায় প্রকাশ - 'অজাতশ্মশ্রু'।

অন্যদিকে,
- 'যার দুবার জন্ম হয়' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।
- 'যার শুভক্ষণে জন্ম' এর এক কথায় প্রকাশ - ক্ষণজন্মা।
- 'রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ - ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।