• Indirect: He told her that she would win the game.
• Direct speech: He said to her, "You will win the game."
• Narration/Speech - change করার ক্ষেত্রে, Direct narration থেকে Indirect narration - এ পরিবর্তনের নিয়ম হলো:
- প্রথমে Reporting verb - এর subject বসে এবং তারপর Reporting verb - say/said বসে।
- Reporting verb -এর পরে object থাকলে Indirect narration - এ Reporting verb হিসেবে tell/told বসে।
- তারপর assertive sentence - এর ক্ষেত্রে Inverted comma উঠে that বসে।
- তারপর Reported speech - এর person, Reporting verb - এর subject, object - এর number, person, ও gender অনুযায়ী বসে।
- Direct narration -এ Reporting verb টি যদি Past tense -এ থাকে এবং Reported speech - এর মূল verb -এর পূর্বে shall, will, can, may ইত্যাদি থাকে, তাহলে Indirect narration - এ এগুলো পরিবর্তিত হয়ে যথাক্রমে should, would, could, might ইত্যাদিতে রূপান্তরিত হহয়।
- তারপর বাকি অংশ বসে।
• Person পরিবর্তন করার নিয়ম:
- Reported speech -এর first person সবসময় Reporting verb -এর subject -এর person অনুযায়ী পরিবর্তিত হয়।
- Reported speech -এর second person সবসময় Reporting verb -এর object -এর person অনুযায়ী পরিবর্তিত হয়।
- Reported speech -এর third person -এর কোনো পরিবর্তন হয় না।
• Note: Indirect narration থেকে Direct narration -এ পরিবর্তন করতে হলে, যেভাবে Indirect narration -এ নেয়া হয়েছে একইভাবে Direct narration -এ নিতে হবে।
Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.