বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

মোট প্রশ্ন১,৭৮৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

PrepBank · পাতা / ১৮ · ১০১২০০ / ১,৭৮৪

১০১.
দিনাজপুরের কাটারীভোগ চালকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন করে নিচের কোন প্রতিষ্ঠান?
  1. ক) বিএসটিআই
  2. খ) বিআইএম
  3. গ) ডিপিডিটি
  4. ঘ) বিটাক
সঠিক উত্তর:
গ) ডিপিডিটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ডিপিডিটি
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস( ডিপিডিটি ) অধিদপ্তর ।
• এই অধিদপ্তরের মূল কার্যাবলীর মধ্যে রয়েছে মেধা সম্পদ সুরক্ষায় নতুন নতুন উদ্ভাবনের পেটেন্ট, ডিজাইন সত্ত্ব মঞ্জর করা, পণ্য ও সেবার ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করা।
• কিছু ভৌগোলিক নির্দেশক পণ্য হলো---
- ইলিশ।
- জামদানি। 
- দিনাজপুর কাটারীভোগ।
- কালিজিরা
- রংপুরের শতরঞ্জি।
- রাজশাহী সিল্ক।
- ঢাকাই মসলিন। 
- বাগদা চিংড়ি।

সূত্র: শিল্প মন্ত্রণালয়।
১০২.
একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে  কততম? [ আগস্ট, ২০২৫]
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা

পোশাক রপ্তানি: 
- একক দেশ হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ।

- বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।
- বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।
- আর শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন।
- তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক]

১০৩.
ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের 'অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট' (API) পার্ক কোথায় স্থাপিত হয়েছে?
  1. গজারিয়া, মুন্সীগঞ্জ
  2. সাভার, ঢাকা
  3. ভালুকা, ময়মনসিংহ 
  4. মিরসরাই, চট্টগ্রাম
সঠিক উত্তর:
গজারিয়া, মুন্সীগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গজারিয়া, মুন্সীগঞ্জ
ব্যাখ্যা

'অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট' (API) পার্ক: 
- অবস্থান: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়।
- অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্পপার্ক স্থাপনের কাজ শুরু হয়েছিল ২০০৮ সালে।
- দেশে ওষুধের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে এ শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছিল সরকার। 
- ২০১৮ সালের নভেম্বরে  এটি উদ্বোধন করা হয়।

উল্লেখ্য,
- এপিআই শিল্পপার্কে মোট ২৭টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
- এর মধ্যে কারখানা স্থাপন করেছে মাত্র চারটি প্রতিষ্ঠান।
- তবে তাদের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করতে পারেনি। 

উৎস: প্রথম আলো পত্রিকা।

১০৪.
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. পোশাক শিল্প
  2. কৃষিজাত পণ্য
  3. ঔষধ শিল্প
  4. চামড়া ও চামড়াজাত পণ্য
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য
উত্তর
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য
ব্যাখ্যা

দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত:
- পোশাক খাতের পর চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত।
- ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৭৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
- এর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ কোটি ৭৪ লাখ ডলার রপ্তানি আয় এসেছে।
- গত বছরের একই মাসে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলারের।
- এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৯ দশমিক ৬৫ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র।
- বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৩৪ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- তার বাইরে ভারতে ৭ কোটি ১৯ লাখ, জাপানে ৫ কোটি ৬৩ লাখ ও বেলজিয়ামে ২ কোটি ৮২ লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

১০৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ কত মার্কিন ডলার?
  1. ৪৩.৬০ বিলিয়ন
  2. ৪৫.৯০ বিলিয়ন
  3. ৪৮.৩০ বিলিয়ন
  4. ৪৯.৯০ বিলিয়ন
সঠিক উত্তর:
৪৮.৩০ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৪৮.৩০ বিলিয়ন
ব্যাখ্যা

• অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র:  অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১০৬.
২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি পণ্য কোনটি? [নভেম্বর,২০২৫] 
  1. নীট পোষাক
  2. চামড়া ও চামড়াজাত পণ্য
  3. পাট ও পাটজাত পণ্য
  4. খাদ্য পণ্য
সঠিক উত্তর:
নীট পোষাক
উত্তর
সঠিক উত্তর:
নীট পোষাক
ব্যাখ্যা

বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য:
• নীট পোষাকঃ 
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের শীর্ষে রপ্তানী পণ্য নীট পোষাক।
- নীট পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- যা বিগত বছরের একই সময়ের   ১৯,২৮২.১৫ মিলিয়ন মার্কিন ডলার আয়ের তুলনায় ৯.৭৩% বেশী।

অন্যদিকে,
- ওভেন পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১৮,১৮৭.৮৯  মিলিয়ন মার্কিন ডলার।
- যা বিগত বছরের একই সময়ের  ১৬,৮৬৯.১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় অপেক্ষা 7.82% বেশী। 
- চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে  ১১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

১০৭.
বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলি পেপার মিলস কখন প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৫ সালে
  3. গ) ১৯৫৭ সালে
  4. ঘ) ১৯৫৯ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫৩ সালে
ব্যাখ্যা
• কর্ণফুলি পেপার মিলস্:
- বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- অবস্থান- চন্দ্রঘোনা, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
- প্রতিষ্ঠা লাভ করে - ১৯৫৩ সালে।
- ’বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।

- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়।
- এতে কাঁচামাল হিসেবে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলের বাঁশ ব্যবহৃত হয়।
- এই মিলে সাদা কাগজ এবং বাদামী ও অন্যান্য রঙ্গিন কাগজ উৎপাদিত হয়।
- এ দেশে সরকারী চাহিদার প্রায় অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করে থাকে এ প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন।
১০৮.
নিচের কোন প্রতিষ্ঠান পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করে থাকে?
  1. ক) বিএসটিআই
  2. খ) ডিপিটিআই
  3. গ) বিজিএমআই
  4. ঘ) বিডা
সঠিক উত্তর:
ক) বিএসটিআই
উত্তর
সঠিক উত্তর:
ক) বিএসটিআই
ব্যাখ্যা
• উপমহাদেশে ১৯৪৬ সালে Indian Standards Institute স্থাপনের মাধ্যমে জাতীয় মান সংস্থার কার্যক্রম শুরু হয়েছিল।
• ১৯৫৮ সালে, তৎকালীন পাকিস্তানে Pakistan Standards Institute (PSI) প্রতিষ্ঠিত হয়।
• ঢাকায় ১৯৬৩ সালে PSI এর অফিস প্রতিষ্ঠিত হয়।
•  বাংলাদেশ সরকারের জারীকৃত ‘দি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫’ -এর মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গঠিত হয়।
• ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনস্ত কৃষিপণ্য বিপনন ও শ্রেণী বিন্যাস পরিদপ্তরটি বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।
• উক্ত অধ্যাদেশটি ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮’ -তে পরিণত করা হয়েছে।
 • বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধিনে বিএসটিআই একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
• কাজ: 
- মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান  হিসেবে গড়ে তোলা।   
- পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করা।
-  পণ্য ও সেবার মান প্রণয়ন, বাস্তবায়ন এবং পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদন্ডে উন্নীতকরণ এবং
- ভোক্তা ও অংশীজনের স্বার্থ রক্ষা করে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা প্রদান।

সূত্র: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ওয়েবসাইট।
১০৯.
'এয়ার বাবল' হচ্ছে -
  1. বাংলাদেশ - ভুটান বিমান চলাচল চুক্তি
  2. বাংলাদেশ - ভারত বিমান চলাচল চুক্তি
  3. বাংলাদেশ - নেপাল বিমান চলাচল চুক্তি
  4. বাংলাদেশ - মালদ্বীপ বিমান চলাচল চুক্তি
সঠিক উত্তর:
বাংলাদেশ - ভারত বিমান চলাচল চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ - ভারত বিমান চলাচল চুক্তি
ব্যাখ্যা
'এয়ার বাবল' হচ্ছে বাংলাদেশ - ভারত বিমান চলাচল চুক্তি। 

এয়ার বাবল চুক্তি: 
- এয়ার বাবল চুক্তি হচ্ছে, এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট।
- এর মধ্যে কোনো ট্রানজিট থাকবে না।
- এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু ২০২১ সালে। 
- করোনাকালীন এই চুক্তি করা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। 

সূত্র: দৈনিক প্রথম আলো।
১১০.
যমুনা রেলসেতুতে কোন ধরনের রেললাইন নির্মাণ করা হয়েছে?
  1. মিটার গেজ সিঙ্গেল লাইন
  2. মিটার গেজ ডাবল লাইন
  3. ব্রড গেজ সিঙ্গেল লাইন
  4. ডুয়েল গেজ ডাবল লাইন
সঠিক উত্তর:
ডুয়েল গেজ ডাবল লাইন
উত্তর
সঠিক উত্তর:
ডুয়েল গেজ ডাবল লাইন
ব্যাখ্যা

যমুনা রেলসেতু:
- যমুনা সেতু দেশের দীর্ঘতম রেলসেতু। 
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য,
- যমুনা রেলসেতু প্রকল্পে অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)।

উৎস: i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।

১১১.
বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
স্টক এক্সচেঞ্জ:
- 'সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে' ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ: 
- ঢাকার শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত। 
- এটি দেশের বৃহত্তম শেয়ার বাজার। 
- এটি রাজধানী ঢাকার প্রধানতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত। 
- ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৪ সালে। 
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ১৯৯৫ সালের ১০ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়। 
- এর প্রতিষ্ঠাতা সদস্যগণ ১৯৯৫ সালের জানুয়ারিতে সরকারের কাছে আবেদন করলে সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে এর অনুমোদন দেন।

উৎস: BSEC ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
১১২.
বাংলাদেশ বিশ্বের মোট কতটি দেশে ঔষধ রপ্তানি করে?
  1. ১৩৭টি
  2. ১৪৭টি
  3. ১৫৭টি
  4. ১৬৭টি
সঠিক উত্তর:
১৫৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৫৭টি
ব্যাখ্যা
ঔষধ রপ্তানি:

- বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ঔষধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
- ২৯ অক্টোবর ২০২৩ আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এ কথা জানান।
- চলতি অর্থ বছরের (২০২৩-২০২৪) সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬৩ টাকার ঔষধ রপ্তানি করা হয়েছে।

তথ্যসূত্র: শেয়ার বিজনেস (২৯ অক্টোবর ২০২৩)।
১১৩.
অর্থনৈতিক সমীক্ষা - ২০২২ অনুসারে, সার্বিকভাবে জিডিপিতে সর্বোচ্চ অবদান রাখা খাত –
  1. ক) তথ্য ও যোগাযোগ
  2. খ) খনিজ ও খনন
  3. গ) নির্মাণ
  4. ঘ) ম্যানুফ্যাকচারিং
সঠিক উত্তর:
ঘ) ম্যানুফ্যাকচারিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ম্যানুফ্যাকচারিং
ব্যাখ্যা
• সার্বিকভাবে ১৯টি খাতের মধ্যে অর্থনীতিতে/জিডিপিতে অবদান রাখা খাতগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি – ‘ম্যানুফ্যাকচারিং’ খাতের; হার - ১২.৩১% এবং দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি – ‘নির্মাণ’ খাতের; হার - ৮.৯৪%। 

সার্বিকভাবে ১৯টি খাতের মধ্যে অর্থনীতিতে/জিডিপিতে অবদান রাখা খাতগুলোর মধ্যে সর্বোচ্চ অবদান – ‘ম্যানুফ্যাকচারিং’ খাতের; ৮,৭৬,৬৬২ কোটি টাকা (জিডিপিতে অবদান ২৪.৪৫%) এবং দ্বিতীয় সর্বোচ্চ অবদান – ‘পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত’ খাতের; ৫,৭২,৪৭৩ কোটি টাকা (জিডিপিতে অবদান ১৫.২৬%)।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২২।
১১৪.
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন
  1. অর্থ মন্ত্রণালয় 
  2. শিল্প মন্ত্রণালয় 
  3. বাণিজ্য মন্ত্রণালয় 
  4. পরিকল্পনা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
বাণিজ্য মন্ত্রণালয় 
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্য মন্ত্রণালয় 
ব্যাখ্যা

BTTC:
- BTTC-এর পূর্ণরূপ: Bangladesh Trade and Tariff Commission.
- ট্যারিফ কমিশন পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার উত্তরবর্তী।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় ট্যারিফ কমিশন।
- বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই, ১৯৭৩ তারিখের সিদ্ধান্তবলে উক্ত মন্ত্রণালয়ের একটি অধীনস্থ অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে।
- ১৯৯২ সালের নভেম্বরে উক্ত কমিশন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নম্বর আইন)-এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুনর্গঠিত হয়।

⇒ বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট।
- এর প্রধান হচ্ছেন সরকারের সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন একজন চেয়ারম্যান।
- কমিশন তিনটি শাখায় বিভক্ত: বাণিজ্য নীতিমালা, বাণিজ্য প্রতিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা শাখা।
- প্রতিটি শাখা একজন সদস্য দ্বারা পরিচালিত। 

⇒ বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে মোট ১৩টি সংস্থা বা দপ্তর রয়েছে। যথা:
১. বাংলাদেশ ট্রেড এবং ট্যারিফ কমিশন,
২. রপ্তানি উন্নয়ন ব্যুরো,
৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ,
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
৫. যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর,
৬. আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস,
৭. বাংলাদেশ চা বোর্ড,
৮. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন,
৯. বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট,
১০. বিজনেজ প্রমোশন কাউন্সিল,
১১. দি ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ,
১২. দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্টস অব বাংলাদেশ,
১৩. ইন্সটিটিউট অব চার্টাড সেক্রেটারিজ অব বাংলাদেশ।

উৎস: i) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ওয়েবসাইট।
ii) বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

১১৫.
সম্প্রতি, বাংলাদেশ ও মালয়েশিয়ায়র মধ্যে কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ৩টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

বাংলাদেশ ও মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই:
- ১২ আগস্ট, ২০২৫ মালয়েশিয়ার পুত্রজায়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হয়। 
- বৈঠকের পর মালয়েশিয়ার সাথে পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
- প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। 
- দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও তাদের অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে। 
- তৃতীয় সমঝোতা স্মারকটি হলো মালয়েশিয়ার আইসিসিআইএস ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে।
- চতুর্থ সমঝোতা স্মারক মিমোস সার্ভিসেস এসডিএন বিহাদ এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা নিয়ে।
- পঞ্চম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর মধ্যে।

উল্লেখ্য,
- মালয়েশিয়ার সাথে তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ ও সই করেছে বাংলাদেশ। 
- প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে, দ্বিতীয় নোট বিনিময় হয় কূটনীতিক প্রশিক্ষণের জন্য এবং তৃতীয় নোটটি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১১৬.
কোন গাছের কাঠের উপর ভিত্তি করে খুলনার নিউজপ্রিন্ট কারখানাটি গড়ে উঠেছে?
  1. ধুন্দল
  2. গেওয়া
  3. গরান
  4. গর্জন
সঠিক উত্তর:
গেওয়া
উত্তর
সঠিক উত্তর:
গেওয়া
ব্যাখ্যা
শিল্প উন্নয়নে বনভূমির গুরুত্ব:
কাগজ শিল্প:
- রাঙ্গামাটি জেলার কর্ণফুলী কাগজের কল স্থানীয় বাঁশ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
- সুনামগঞ্জের ছাতকে অবস্থিত কাগজ ও মন্ড তৈরির কারখানাটি সিলেটের সাবাই ঘাসকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে।

নিউজপ্রিন্ট কারখানা:
- সুন্দরবনের গেওয়া কাঠের উপর ভিত্তি করে খুলনার নিউজপ্রিন্ট কারখানাটি গড়ে উঠেছে।

দিয়াশলাই শিল্প:
- সুন্দরবনের গেওয়া কাঠের উপর নির্ভর করে দিয়াশলাই শিল্প গড়ে উঠেছে।
- এছাড়া কদম ও শিমুল গাছের কাঠ এই শিল্পে ব্যবহৃত হয়।

রেয়ন শিল্প:
- চট্টগ্রামের চন্দ্রঘোনার রেয়ন কারখানাটি স্থানীয় বনভূমির নরম কাঠ ও বাঁশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

পরিবহন শিল্প:
- বনভূমি থেকে প্রাপ্ত গর্জন, সেগুন, চাপালিশ, প্রভৃতি গাছের কাঠ রেলথের স্লিপার, রেলগাড়ির বগি, লঞ্চ, স্টিমার, নৌকা, বাস ও ট্রাকের বডি, বৈদ্যুতিক খুঁটি, রাস্তার পুল ইত্যাদি তৈরি করতে প্রয়োজন।

ভেষজ শিল্প:
- বনের গাছ-গাছড়া, লতাপাতা, মধু, প্রভৃতির উপর নির্ভর করে ভেষজ শিল্প গড়ে উঠেছে।

চামড়া শিল্প:
- সুন্দরবনের গরান ও বাবুল গাছের বাকল চামড়া পাকা করার জন্য চামড়া শিল্পে ব্যবহৃত হয়।
- এছাড়া বাঘ, হরিণ, গুইসাপ, অজগর সাপ প্রভৃতি প্রাণীর চামড়াও শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়।

উৎস: কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র , এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৭.
বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
  1. হরিপুর
  2. ইলিশ-১
  3. ভোলা নর্থ
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
হরিপুর
উত্তর
সঠিক উত্তর:
হরিপুর
ব্যাখ্যা

গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
- এ গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন করা হয় ১৯৫৭ সালে।
- এ গ্যাসক্ষেত্রের আবিষ্কারক ছিল পাকিস্তান শেল অয়েল কোম্পানি।
- এটি দেশের জ্বালানি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, 
• বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। 
- এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
• বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র হচ্ছে ইলিশা-১,ভোলা জেলা।
• আর সর্বশেষ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে জামালপুরের মাদারগঞ্জে। [ডিসেম্বর,২০২৫]।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো পত্রিকা। 

১১৮.
নিচের কোন দেশটি বাংলাদেশে সর্বাধিক পরিমাণ রপ্তানি করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. কানাডা
  4. জাপান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- গত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য আমদানির পরিমাণ ছিলো ৫৪.৪০ বিলিয়ন মার্কিন ডলার।
দেশ অনুসারে বাংলাদেশের প্রধান আমদানি উৎসসমূহ:
- প্রথম : চীন (১২.৯২ বি. ডলার)
- দ্বিতীয় : ভারত (৮.৫৯ বি. ডলার)
- তৃতীয় : সিঙ্গাপুর (২.৪৭ বি. ডলার)
- চতুর্থ : যুক্তরাষ্ট্র (২.২৭বি. ডলার)
- পঞ্চম : জাপান (২ বি. ডলার)
- ষষ্ঠ : ইন্দোনেশিয়া (১.৮৫ বি. ডলার)
- সপ্তম : ব্রাজিল (১.৭৪ বি. ডলার)
- অষ্টম : মালয়েশিয়া (১.৫৭ বি. ডলার)
- নবম : সংযুক্ত আরব আমিরাত (১.৩৩ বি. ডলার)
- দশম : দক্ষিণ কোরিয়া (১. ১৩ বি. ডলার)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১১৯.
দেশের বৃহত্তম চিনিকল কোনটি?
  1. ক) নর্থবেঙ্গল সুগার মিলস লি.
  2. খ) ফরিদপুর সুগার মিলস লি.
  3. গ) সেতাবগঞ্জ সুগার মিলস লি.
  4. ঘ) কেরু এন্ড কোং (বিডি) লি.
সঠিক উত্তর:
ঘ) কেরু এন্ড কোং (বিডি) লি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেরু এন্ড কোং (বিডি) লি.
ব্যাখ্যা
রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ চিনিকল হলো কেরু এন্ড কোং (বিডি) লিমিটেড। এটি চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত যা ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মোট ১৫টি চিনিকল রয়েছে৷ এর মধ্যে নাটোরে অবস্থিত নর্থবেঙ্গল চিনিকল দেশের প্রথম চিনিকল।

(তথ্যসূত্র: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট)
১২০.
সর্বজনীন পেনশন কর্মসূচিতে কয়টি স্কিম রাখা হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন:
- দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৪টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো যথাক্রমে- প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা ও সমতা স্কিম।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন।
- অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা নিজ কাজে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা এই স্কিমে অংশ নিতে পারবে।
- দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) এই স্কিমে অংশ নিতে পারবেন।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ১৭ আগস্ট, ২০২৩।
১২১.
কোন রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে?
  1. জনতা ব্যাংক পিএলসি
  2. সোনালী ব্যাংক পিএলসি
  3. অগ্রণী ব্যাংক পিএলসি
  4. রূপালী ব্যাংক পিএলসি
সঠিক উত্তর:
সোনালী ব্যাংক পিএলসি
উত্তর
সঠিক উত্তর:
সোনালী ব্যাংক পিএলসি
ব্যাখ্যা

রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকসমূহ:
- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬টি।
• সোনালী ব্যাংক পিএলসি।
• রূপালী ব্যাংক পিএলসি।
• জনতা ব্যাংক পিএলসি।
• অগ্রণী ব্যাংক পিএলসি।
• বেসিক ব্যাংক লিমিটেড।
• বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

⇒ সোনালী ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩১টি।
- দেশের অভ্যন্তরে ১২৩৪টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।

উল্লেখ্য,
- নিকাশ এমন একটি প্রক্রিয়া যাহার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা পাওনা অতি সহজেই নিষ্পত্তি করা যায়।
- নিকাশ ঘরে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ মিলিত হয় এবং সকলে সেখানে আসার সময় অন্য ব্যাংকের নামে কাটা চেকসমূহ সাথে করে নিয়ে আসে। নিকাশ-ঘরে একত্রিত হওয়ার পর তারা চেক বিনিময় করে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিকাশ ব্যবস্থার দায়িত্ব 'বাংলাদেশ ব্যাংক' গ্রহণ করে।
- যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১২২.
দেশের মোট রপ্তানি আয়ের কত শতাংশ রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে আসে?
  1. ক) ৮৭ শতাংশ
  2. খ) ৮৫ শতাংশ
  3. গ) ৮৯ শতাংশ
  4. ঘ) ৮১ শতাংশ
সঠিক উত্তর:
ঘ) ৮১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮১ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশের তৈরি পোশাক খাত ‘তৈরি পোশাক' ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত। 
- ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পোশাক - ৩৬.৭২%)। 
- অর্থাৎ, রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান - ৮১.২৫%
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
১২৩.
বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. সাতক্ষীরা
  2. পটুয়াখালী
  3. শেরপুর
  4. যশোর
সঠিক উত্তর:
যশোর
উত্তর
সঠিক উত্তর:
যশোর
ব্যাখ্যা

বেনাপোল স্থলবন্দর:
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থলবন্দর।
- বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
- মোট ৮৬.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
- বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
- দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।

⇒ কয়েকটি স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

১২৪.
দেশের একমাত্র সরকারি হার্ড বোর্ড কারখানা কোনটি?
  1. কর্ণফুলী হার্ড বোর্ড মিলস লিঃ
  2. পাবনা হার্ড বোর্ড মিলস লিঃ
  3. খুলনা হার্ড বোর্ড মিলস লিঃ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
খুলনা হার্ড বোর্ড মিলস লিঃ
উত্তর
সঠিক উত্তর:
খুলনা হার্ড বোর্ড মিলস লিঃ
ব্যাখ্যা
খুলনা হার্ড বোর্ড মিলস লিঃ:
- খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ, শহর খালিশপুর, খুলনা দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা।
- খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ এর স্থাপনা তৎকালীন পূর্ব-পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা (ইপিআইডিসি’র) সময়ে ১৯৬৫ সালে।
- কারখানাটি কানাডীয় সরকারি সাহায্য সংস্থার সহায়তায় স্থাপিত হয়।
- এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন( বিসিআইসি) এর অধিনস্থ্য একটি প্রতিষ্ঠান।
- কারখানার প্রধান কাঁচামাল সুন্দরবনে উৎপাদিত কাঁচা সুন্দরী জ্বালানী কাঠ।

উল্লেখ্য,
- দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড মিলটি ১৯৬৫ সালে স্থাপন করা হয়।
- কানাডীয় অনুদানে তৎকালীন পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা মিলটি স্থাপন করে।
- স্বাধীনতার পরে সেটি বিসিআইসির কাছে আসে।
- তখন কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ৩ কোটি বর্গফুট।

[উল্লেখ্য, মিলটি প্রতিষ্ঠার পরে অনেকবার বন্ধ ও পুনরায় চালু হয়েছে। বর্তমানে মিলটী বন্ধ রয়েছে এবং মিলটি চালুর জন্য বাংলাদেশের অন্তবর্তাকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করা হয়েছে। মিলটি চালু হলয়ে বেকার সমস্যার অনেকখানি সমাধান হবে।]

উৎস: i) খুলনা হার্ড বোর্ড মিলস লিঃ।
ii) প্রথম আলো।
১২৫.
বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের উন্নয়ন কোন সংস্থাটির দায়িত্ব?
  1. ক) জাতীয় রপ্তানি কাউন্সিল
  2. খ) রপ্তানি উন্নয়ন ব্যুরো
  3. গ) রপ্তানি উন্নয়ন ফোরাম
  4. ঘ) রপ্তানি উন্নয়ন কর্পোরেশন
সঠিক উত্তর:
খ) রপ্তানি উন্নয়ন ব্যুরো
উত্তর
সঠিক উত্তর:
খ) রপ্তানি উন্নয়ন ব্যুরো
ব্যাখ্যা
- রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের উন্নয়নে কাজ করে থাকে। 
- দেশের রপ্তানি উন্নয়ন প্রচেষ্টাকে আরও জোরদার করার লক্ষ্যে সরকার দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোকে একটি স্বায়ত্তশাসিত কর্পোরেশনে উন্নীত করে।
- বিদেশে আমাদের দ্রব্যের জন্য আরও অধিক এবং উত্তম বাজার খুঁজে বের করার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের সাহায্যে বিভিন্ন আন্তর্জাতিক বাজারের উপর সার্ভে সম্পন্ন করেছে। সে অনুযায়ী বর্তমানে রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম, অর্থনীতি ২য় পত্র; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২৬.
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ - [ডিসেম্বর, ২০২৫] 
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. যুক্তরাজ্য
  3. সৌদি আরব
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে রেমিট্যান্স প্রাপ্তি:
- বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জুলাই-নভেম্বর সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২০৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। একই সময়ে ইতালি থেকে ৮৩ কোটি, ওমান থেকে ৭৭ কোটি, কুয়েত থেকে ৬৪ কোটি, কাতার থেকে ৫৯ কোটি ও সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে।
- সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন সৌদি আরবে।
- ইউএই, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, মালয়েশিয়া প্রভৃতি দেশেও প্রচুর বাংলাদেশি কর্মী গেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে গেছেন শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীরা।

রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. সৌদি আরব, 
২. সংযুক্ত আরব আমিরাত, 
৩. যুক্তরাজ্য,  
৪. মালয়েশিয়া,
৫.  যুক্তরাষ্ট্র।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।  [link]

১২৭.
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানাটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. সিলেট
  2. জামালপুর
  3. ব্রাহ্মণবাড়িয়া
  4. নরসিংদী
সঠিক উত্তর:
নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
নরসিংদী
ব্যাখ্যা
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা হলো ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
- এটি নরসিংদীতে অবস্থিত।
- দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩,৪০,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১২ নভেম্বর ২০২৩ তারিখে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করা হয়।
- সার উৎপাদনের ক্ষমতা: বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন।
- বিসিক জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
- ১১০ একর জমিতে কারখানাটি নির্মিত হবে।
- নির্মাণ ব্যয়: ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
- কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
- এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা হবে (প্রায় ১০ শতাংশ)।
- এটি দেশে ‘অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও সবুজ’ সার কারখানা, যা ইউরিয়া সারের আমদানি কমিয়ে দেবে এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
১২৮.
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
  1. ব্রাক ব্যাংক পিএলসি
  2. এবি ব্যাংক পিএলসি
  3. ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি
  4. ন্যাশনাল ব্যাংক পিএলসি
সঠিক উত্তর:
এবি ব্যাংক পিএলসি
উত্তর
সঠিক উত্তর:
এবি ব্যাংক পিএলসি
ব্যাখ্যা
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।

এবি ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।
- ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর এবি ব্যাংক পিএলসি আত্মপ্রকাশ করে।
- শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ই এপ্রিল ব্যাংকটি তার কর্মকান্ড শুরু করে।
- ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে।
- ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।

উৎস: এবি ব্যাংক পিএলসি ওয়েবসাইট।
১২৯.
২০২০-২০২১ অর্থবছরে শীর্ষ রপ্তানি আয়ে তৃতীয় অবস্থানে কোনটি?
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. হোম টেক্সটাইল
  3. কৃষিপণ্য
  4. পাট ও পাটজাত পণ্য
সঠিক উত্তর:
হোম টেক্সটাইল
উত্তর
সঠিক উত্তর:
হোম টেক্সটাইল
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৩৮.৭৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
রপ্তানি আয়ে বিভিন্ন পণ্যের অবদান:
- প্রথম : তৈরি পোশাক (৩১.৪৫ বিলিয়ন ডলার)
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য (১১৬১.৪৮ মিলিয়ন ডলার)
- তৃতীয় : হোম টেক্সটাইল (১১৩২ মিলিয়ন ডলার)
- চতুর্থ : কৃষিপণ্য (১০২৮.১৪ মিলিয়ন ডলার)
- পঞ্চম : চামড়া ও চামড়াজাত পণ্য (৯৪১.৬৭ মিলিয়ন ডলার)।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
১৩০.
Which is not a subsidiary company of Petrobangla?
  1. CTCL
  2. Bapex
  3. BGFCL
  4. SGFCL
  5. GTCL
সঠিক উত্তর:
CTCL
উত্তর
সঠিক উত্তর:
CTCL
ব্যাখ্যা
• CTCL পেট্রোবাংলার অধীনস্ত কোম্পানি নয়।

পেট্রোবাংলার অধীনস্ত কোম্পানি:
- বর্তমানে পেট্রোবাংলার অধীনস্ত ১৩টি পৃথক কোম্পনির মাধ্যমে পেট্রোবাংলা তার উপর অর্পিত দায়িত্ব পালন করে।
- কোম্পানিগুলির নাম:
• বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড (বাপেক্স),
• বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল),
• সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফসিএল),
• গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল),
• তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল),
• জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল),
• বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল),
• পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল),
• কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল),
• সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল),
• রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল),
• বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এবং
• মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)।

তথ্যসূত্র - পেট্রোবাংলার ওয়েবসাইট।
১৩১.
বাংলাদেশের কোন জেলায় ’তামাবিল স্থলবন্দর’ অবস্থিত?
  1. যশোর
  2. চুয়াডাঙ্গা
  3. সিলেট
  4. সাতক্ষীরা
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা

• গুরত্বপূর্ণ স্থলবন্দরের অবস্থান:
- বেনাপোল স্থলবন্দর - বেনাপোল, যশোর।
- ভোমরা স্থলবন্দর - ভোমরা, সাতক্ষীরা।
- তামাবিল স্থলবন্দর- গোয়াইনঘাট সিলেট।
- দর্শনা স্থলবন্দর - দামুরহুদা, চুয়াডাঙ্গা।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

১৩২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

১৩৩.
Which of the following is the largest economic zone in Bangladesh?
  1. Mongla, Bagerhat
  2. Shreepur, Gazipur
  3. Mirsharai, Chattogram
  4. Keraniganj, Dhaka
  5. Araihajazar, Narayanganj
সঠিক উত্তর:
Mirsharai, Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Mirsharai, Chattogram
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর:
- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল।
-এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় অবস্থিত।
- এটি প্রায় ৩০,০০০ একর জমির উপর অবস্থিত।

উল্লেখ্য,
- প্রথম পর্যায়ে ১৩,০০০ একরের অধিক জমিতে মিরসরাই অংশে নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
- এ শিল্পনগরে বেপজা অর্থনৈতিক অঞ্চল, বিজিএমইএ গার্মেন্টস পার্ক, পিপিপি অর্থনৈতিক অঞ্চল এবং এশিয়ান পেইন্টস, নিপ্পন- ম্যাকডোনাল্ড স্টিল, বিএসআরএমসহ ৫৬টি শিল্প প্রতিষ্ঠানের  জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। 
- এর ফলে প্রায় ৭ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
- সুবৃহৎ পরিসরের এ শিল্পনগরকে স্বয়ংসম্পূর্ণ বিনিয়োগ ও ব্যবসা-বান্ধব বহুমাত্রিক শিল্প-বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার জন্য পর্যায়ক্রমে সমুদ্র ও বিমান বন্দর, এলএনজি টার্মিনাল, বাণিজ্যিক কেন্দ্র নির্মাণসহ শিল্প ও বাণিজ্যের নিয়ামক সকল ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।
 
উৎস: বেপজা ওয়েবসাইট।
১৩৪.
বিএসইসি এর অধীন মোটর সাইকেল সংযোজন প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  2. খ) এটলাস বাংলাদেশ লি.
  3. গ) ঢাকা স্টিল ওয়ার্কস লি.
  4. ঘ) জেনারেল ইলেক্ট্রিক ম্যানু. কোং লি.
সঠিক উত্তর:
খ) এটলাস বাংলাদেশ লি.
উত্তর
সঠিক উত্তর:
খ) এটলাস বাংলাদেশ লি.
ব্যাখ্যা
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীন মোটর সাইকেল সংযোজন কারখানা হলো এটলাস বাংলাদেশ লিমিটেড। এটি ১৯৬৬ সালে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭২ সালে জাতীয়করণ করে বিএসইসি এর অধীনে ন্যস্ত করা হয়।
এটি প্রথমে জাপানি হোন্ডা ও ভারতীয় হিরো ব্র্যান্ডের মোটর সাইকেল সংযোজন করতো। বর্তমানে চীনের জংসেন কোম্পানির মোটর সাইকেল সংযোজন করছে। এটির প্রধান কার্যালয় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত।
(সূত্র: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ওয়েবসাইট)
১৩৫.
FAO-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। 
- ২০২১ সালে বাংলাদেশ প্রায় ৯৩.৩ মিলিয়ন টন কৃষিপণ্য উৎপাদন করেছে।

উল্লেখ্য,
- ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশে।

অন্যদিকে -
- খাদ্য আমদানিতে প্রথম অবস্থানে আছে চীন।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

উৎস: i) ২৪ ডিসেম্বর ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) FAO ওয়েবসাইট।
১৩৬.
দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে -
  1. নগদ
  2. উপায়
  3. বিকাশ
  4. রকেট
সঠিক উত্তর:
নগদ
উত্তর
সঠিক উত্তর:
নগদ
ব্যাখ্যা
'ইউনিকর্ন' স্টার্টআপ কোম্পানি ২০২৩:

- একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সমান হলে তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।
- এ ছাড়া কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার পার হলে তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়।
- দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
- ২৯ জুলাই ২০২৩ সালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ–বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
- সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
১৩৭.
দেশে বর্তমানে বিদেশী বানিজ্যিক ব্যাংক রয়েছে কয়টি? [মে,২০২৫]
  1. ৮টি
  2. ১০টি
  3. ৭টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
• ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি।
• বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।
-  সিটিব্যাংক এনএ;
- এইচএসবিসি;
- উরি ব্যাংক;
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন;
- হাবিব ব্যাংক লিমিটেড;
- স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ;
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান;
- ভারতীয় স্টেট ব্যাংক;
- ব্যাংক আলফালাহ্;

• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
১৩৮.
বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে ?
  1. ক) লালমাই পাহাড়ে
  2. খ) কুলাউড়া পাহাড়ে
  3. গ) চন্দ্রনাথ পাহাড়ে
  4. ঘ) গারো পাহাড়ে
সঠিক উত্তর:
খ) কুলাউড়া পাহাড়ে
উত্তর
সঠিক উত্তর:
খ) কুলাউড়া পাহাড়ে
ব্যাখ্যা

- বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।
- কক্সবাজারে তেজস্ক্রিয় বালু পাওয়া যায় যাকে ‘কালো সোনা’ বলা হয়।
- বাংলাদেশের একমাত্র গন্ধক খনি অবস্থিত চট্টগ্রামের কুতুবদিয়ায়।

উৎস: বাংলাপিডিয়া

 
১৩৯.
দেশের প্রথম লোহার খনির সন্ধান পাওয়া যায় -
  1. পাবনায়
  2. দিনাজপুরে
  3. সিলেটে
  4. চট্টগ্রামে
সঠিক উত্তর:
দিনাজপুরে
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুরে
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম লোহার খনি
- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে।
- উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ খনির সন্ধান পেয়েছে।
- জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে।
- লোহার পাশাপাশি খনিটিতে মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে বলে জানান জিএসবি কর্মকর্তারা।
- ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া গেছে।
- খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
- খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১৪০.
বাংলাদেশ কত সালে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক চুক্তি স্বাক্ষর করে?
  1. ২০০৮ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৭ সালে
ব্যাখ্যা

- ট্রান্স-এশিয়ান রেলওয়েতে যুক্ত হতে ২০০৭ সালে চুক্তি করে বাংলাদেশ। 
- এ নেটওয়ার্কের অন্যতম উদ্দেশ্য হলো ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, মালয়েশিয়ার মতো দেশগুলোর মধ্যে সহজেই পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
- রেল নেটওয়ার্কটিতে যোগ দিতে পদ্মা সেতু, পদ্মা সেতু রেল সংযোগ, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের মতো প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ।
- গত দেড় দশকে এ বহুপক্ষীয় নেটওয়ার্কে যুক্ত হতে রেল অবকাঠামো উন্নয়নে প্রায় ১ লাখ কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশ।

উৎস: পররাষ্ট্রমন্ত্রণালয় এবং ডেইলি স্টার বাংলা।

১৪১.
বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

উন্নয়ন সহযোগী দেশ:
- জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার।
- বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।
- বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
- বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি।
- জাপান সরকারের অর্থায়নপুষ্ট প্রকল্পসমূহ হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রো রেল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প।

উল্লেখ্য,
- সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান।
- দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]

১৪২.
দেশের প্রথম সিমেন্ট কারখানা কোনটি?
  1. শাহ সিমেন্ট কোম্পানি 
  2. ছাতক সিমেন্ট কোম্পানি
  3. প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি লিমিটেড
  4. ক্রাউন সিমেন্ট পিএলসি 
সঠিক উত্তর:
ছাতক সিমেন্ট কোম্পানি
উত্তর
সঠিক উত্তর:
ছাতক সিমেন্ট কোম্পানি
ব্যাখ্যা

ছাতক সিমেন্ট কোম্পানী:
- দেশের প্রথম সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড।
- ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সনে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সনে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হয়।
- পরে ১৯৬৬ সন হতে উহা ইপিআইডিসি'র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, বিএমইডিসি ।
- এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি'র নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে,
- শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড হলো ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি 'লাফার্জহোলসিম'।

উৎস: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন।

১৪৩.
এফবিসিসিআই'র নব-নির্বাচিত সভাপতি -
  1. ক) মাহবুবুল আলম
  2. খ) জিনাত আরা
  3. গ) নুরুল ইসলাম
  4. ঘ) মোহাম্মদ নাজমুল হাসান
সঠিক উত্তর:
ক) মাহবুবুল আলম
উত্তর
সঠিক উত্তর:
ক) মাহবুবুল আলম
ব্যাখ্যা
এফবিসিসিআই:
- FBCCI এর পূর্ণরূপ: The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI).
- এটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
- এ সংগঠনের মূল উদ্দেশ্য বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারসমূহকে একত্রিত করে সামগ্রিক ব্যবসা উন্নয়নে কাজ করা।
- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৯৭৩ সালে ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স অ্যান্ড কোম্পানি অ্যাক্ট, ১৯১৩- এর অধীনে প্রতিষ্ঠিত হয়।
- এফবিসিসিআই’র নতুন সভাপতি মাহবুবুল আলম।
- তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে -
- নৌবাহিনীর ১৭তম প্রধান হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ নাজমুল হাসান।
- দেশের ১৩তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) হয়েছেন নুরুল ইসলাম।
- বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এর নতুন মহাপরিচালক জিনাত আরা।

উৎস: ২ আগস্ট ২০২৩, যুগান্তর।

১৪৪.
বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য কোনটি?
  1. কৃষিজাত পণ্য
  2. পাট ও পাটজাত পণ্য
  3. চামড়া ও চামড়াজাত পণ্য
  4. হিমায়িত খাদ্য
সঠিক উত্তর:
পাট ও পাটজাত পণ্য
উত্তর
সঠিক উত্তর:
পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা
- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিলো ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
- রপ্তানি আয়ের পরিমাণ অনুসারে প্রধান রপ্তানি পণ্যসমূহ:
- প্রথম : তৈরি পোশাক : ৮৩ শতাংশ
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য : ২.৬২ শতাংশ
- তৃতীয় : কৃষিজাত পণ্য : ১.৪০ শতাংশ
- চতুর্থ : হিমায়িত পণ্য : ১.৩৫ শতাংশ
- পঞ্চম : চামড়া ও চামড়াজাত পণ্য : ১.১১ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা : ২০২০, পৃষ্ঠা-৭৩)
১৪৫.
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের কোন গার্মেন্টস? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ওরিয়েন্ট গার্মেন্টস লিমিটেড
  2. হ্যামস গার্মেন্টস লিমিটেড
  3. গ্রিনলিফ গার্মেন্টস লিমিটেড
  4. ফেয়ারটেক্স গার্মেন্টস লিমিটেড
সঠিক উত্তর:
হ্যামস গার্মেন্টস লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
হ্যামস গার্মেন্টস লিমিটেড
ব্যাখ্যা

• বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা: 
- বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
- হ্যামস গার্মেন্টস লিমিটেড যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর পেয়েছে। 
- এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর।
- হ্যামস গার্মেন্টস হা-মিম গ্রুপের অংশ, যা বাংলাদেশের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক।
- বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্লাটিনাম ও ১৩৯টি গোল্ড মানের।

উল্লেখ্য,
- বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।   [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও প্রথম আলো। (Link) 

১৪৬.
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা-
  1. ক) ৬৩ বছর
  2. খ) ৬৫ বছর
  3. গ) ৬৭ বছর
  4. ঘ) ৬৯ বছর
সঠিক উত্তর:
গ) ৬৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৭ বছর
ব্যাখ্যা
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১২তম) গভর্নর (প্রধান নির্বাহী) হলেন 'আব্দুর রউফ তালুকদার'।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ জুলাই, ২০২২ থেকে।
- তাঁর পূর্বে ১১তম গভর্নর  ছিলেন  ফজলে কবির (১৬ মার্চ ২০১৬ থেকে ৩ জুলাই ২০২২)।
- বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর ছিলেন এ. এন. এম. হামিদুল্লাহ্‌।
- বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

- ব্যাংকটির মূল কার্যনির্বাহী প্রধানকে ‘গভর্নর' বলা হয়।
- গভর্নরের মেয়াদকাল: ৪ বছর
- গভর্নরের বয়সসীমা: ৬৭ বছর (২০২০ সালে ৬৫ থেকে ৬৭ বছর করা হয়) 

উৎস: দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
১৪৭.
যমুনা সার কারখানা কী উৎপাদন করে?
  1. টিএসপি
  2. ইউরিয়া
  3. ইউরিয়া ও টিএসপি
  4. টিএসপি ও এসএসপি
সঠিক উত্তর:
ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউরিয়া
ব্যাখ্যা
যমুনা সার কারখানা: 
- যমুনা সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত।
- পূর্বানুমতি নিয়ে পর্যটকদের সার উৎপাদন প্রক্রিয়া দেখার সুযোগ রয়েছে।
- যমুনা সার কারখানা দানাদার ইউরিয়া সার উৎপাদন করে। 
- ৩১ ডিসেম্বর, ১৯৯১ সালে এ কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় এবং ১ জুলাই, ১৯৯২ থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।

উৎস: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
জাতীয় তথ্য বাতায়ন।
১৪৮.
BRTC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৯১ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি):
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
- ১৯৬১ সালে সড়ক পরিবহন কর্পোরেশন অধ্যাদেশ নম্বর-৭ মোতাবেক বিআরটিসি প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে।

উৎস: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন।
১৪৯.
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে-  [নভেম্বর,২০২৫]
  1. নেদারল্যান্ডস 
  2. স্পেন 
  3. জাপান
  4. পোল্যন্ড
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

তৈরী পোশাক শিল্প:
- দেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সবার শীর্ষে জাপান।
- ২০২৪-২৫ অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে দেশটিতে ১১২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়,
- যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৩২ শতাংশ বেশি।
- অপ্রচলিত বাজারগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া
- এবং তৃতীয় শীর্ষ অপ্রচলিত বাজার রাশিয়া।

উৎস: দৈনিক প্রথম আলো।লিঙ্ক

১৫০.
বাংলাদেশের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) নর্থবেঙ্গল কোম্পানি লিমিটেড
  2. খ) পাবনা সুগার মিলস্ লিমিটেড
  3. গ) কেরু এন্ড কোং লিমিটেড
  4. ঘ) পঞ্চগড় চিনি কল লিমিটেড
সঠিক উত্তর:
গ) কেরু এন্ড কোং লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
গ) কেরু এন্ড কোং লিমিটেড
ব্যাখ্যা
- রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ চিনিকল হলো কেরু এন্ড কোং লিমিটেড
- এটি চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত।
- এটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ১৬টি কোম্পানি পরিচালনা করে যার মধ্যে ১৫টি চিনিকল এবং একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি।
- এর মধ্যে নাটোরে অবস্থিত নর্থবেঙ্গল চিনিকল দেশের প্রথম চিনিকল।
 
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) আওতায় পরিচালিত ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ছাড়া সবগুলোই লোকসানে রয়েছে। 
 
কেরু অ্যান্ড কোং বাংলাদেশের একমাত্র সরকারি কোম্পানি যা মদ তৈরি এবং বিক্রয় করে। তবে আরো কিছু প্রতিষ্ঠান দেশে আমদানি করা মদ বিক্রি করে থাকে। 
অ্যালকোহলের উচ্চ চাহিদা এবং গুণমানের কারণে প্রতিবছর কোম্পানির ডিস্টিলারি বিভাগ থেকে রাজস্বের পরিমাণ বাড়ছে।
 
চলতি বছর, দেশের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড প্রথমবারের মতো মদের বিক্রি ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে ।

উৎসঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট, ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১৫১.
বাংলাদেশ আধুনিক জাহাজ রপ্তানি শুরু করে -
  1. ২০০২ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৮ সালে
সঠিক উত্তর:
২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৮ সালে
ব্যাখ্যা
জাহাজ নির্মাণ শিল্প:
- জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিল্পখাত।

উল্লেখ্য,
- ২০০৮ সালে বাংলাদেশ আধুনিক জাহাজ রপ্তানি শুরু করে।
- বিগত কয়েক বছরে দেশের শিপইয়ার্ডগুলো ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে ৪০টি জাহাজ রপ্তানি করে ১৮০ মি. ডলার আয়ের মাধ্যমে দেশের জাহাজ নির্মাণ শিল্পের ভাবমূর্তি উন্নয়নে অবদান রেখেছে। 
- বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে ঢাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ।
- ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয়।
- এরপর ২০১০ সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নাম।
- ওই বছরের ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটি জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে। 

উৎস: বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইট।
১৫২.
বাংলাদেশর মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?
  1. ক) ৪১.৯%
  2. খ) ৫৬.৮%
  3. গ) ৭৪.৬%
  4. ঘ) ৮৩.৫%
সঠিক উত্তর:
ঘ) ৮৩.৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৩.৫%
ব্যাখ্যা
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ।
২০১৯-২০ অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় প্রায় ২৭.৯৫ বিলিয়ন মার্কিন ডলার, যা উক্ত সময়ে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ।

[উৎস: অথনৈতিক সমীক্ষা-২০২১]

উল্লেখ্য,
- তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ - চীন
- তৃতীয় দেশ - ভিয়েতনাম।
১৫৩.
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ কত?
  1. ৪২.৮৪ বিলিয়ন মার্কিন ডলার
  2. ৪৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলার
  3. ৪৬.২২ বিলিয়ন মার্কিন ডলার
  4. ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
- এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে,
- বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আজ প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।

উৎস: i) রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট। [link]
iii) প্রথম আলো।
১৫৪.
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে রেমিট্যান্স উপার্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) নবম
সঠিক উত্তর:
খ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
খ) সপ্তম
ব্যাখ্যা
প্রবাসী আয় ২০২২:
- বিশ্বব্যাংকের হিসেবে রেমিট্যান্স উপার্জনে বিশ্বে ৭ম অবস্থানে বাংলাদেশ।

এছাড়াও 
 -রেমিট্যান্স উপার্জনে বিশ্বে প্রথম - ভারত।
- দ্বিতীয় - মেক্সিকো।
- তৃতীয় - চীন।
- চতুর্থ - ফিলিপাইন।
- পঞ্চম - পাকিস্তান।
- ষষ্ঠ - মিশর।
- সপ্তম - বাংলাদেশ।
- অষ্টম - নাইজেরিয়া।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ও লাইভ এমসিকিউ ডায়নামিক প্যানেল (জুন, ২০২৩)।
১৫৫.
বাংলাদেশের প্রথম LNG টার্মিনাল কোথায় অবস্থিত?
  1. কুতুবদিয়া
  2. মহেশখালী
  3. সীতাকুন্ড
  4. আনোয়ারা
সঠিক উত্তর:
মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
মহেশখালী
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম LNG টার্মিনাল:
- Excelerate Energy Bangladesh Limited (EEBL) কর্তৃক স্থাপিত MLNG টার্মিনাল।
- চুক্তি স্বাক্ষর : ১৮ জুলাই, ২০১৬।
- বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে।
- অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে।
- Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Excellence।
- আকার: দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
- ধারনক্ষমতা: ১৩৮,০০০ ঘনমিটার।
- রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি: ৫০০ এমএমএসসিএফডি।
- চুক্তির মেয়াদ : ১৫ বছর (২০১৮-২০৩২)।
- গ্যাস সরবরাহ শুরু: ১৯ আগষ্ট, ২০১৮।
- শুরু থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান: ৫৯৭,৭৮৬.৭১ এমএমএসসিএফ।
- টার্মিনাল হস্তান্তর: ১৫ বছর পর কোন ধরনের চার্জ গ্রহন ব্যাতিত FSRU টি EEBL পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

উৎস: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড।

১৫৬.
KAFCO-এর পূর্ণরূপ কী?
  1. Karnaphuli Agro Fertilizer Company Organization
  2. Karnaphuli Fertilizer Company Limited
  3. Karnafuli Ammonia Fertilizer Corporation
  4. Karnaphuli Agrochemical Fertilizer Corporation
সঠিক উত্তর:
Karnaphuli Fertilizer Company Limited
উত্তর
সঠিক উত্তর:
Karnaphuli Fertilizer Company Limited
ব্যাখ্যা

KAFCO:
- KAFCO- এর পূর্ণরূপ: Karnaphuli Fertilizer Company Limited.

⇒ কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) দেশের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ বহুজাতিক যৌথউদ্যোগ প্রকল্প।
- এটি অ্যামোনিয়া/ইউরিয়া সার প্রস্ত্ততের রপ্তানিমুখী কারখানা।
- এটি একটি ১০০% রপ্তানিমুখী আন্তর্জাতিক যৌথ উদ্যোগ কোম্পানি।
- এটি চট্টগ্রামের রাঙ্গাদিয়া, কর্ণফুলী, চট্টগ্রামে কর্ণফুলী নদীর ঠিক পাশে অবস্থিত। 
- বাংলাদেশ, জাপান, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের সরকার এবং বেসরকারি খাতের শেয়ারহোল্ডিং এবং সহায়তায় বাংলাদেশে প্রতিষ্ঠিত, কাফকো বাংলাদেশের বৃহত্তম যৌথ উদ্যোগ বিনিয়োগ।
- কাফকো বিশ্বের অনেক দেশে তার পণ্য বাজারজাত করে।
- KAFCO কমপ্লেক্স উচ্চ-গ্রেডের দানাদার ইউরিয়া এবং অ্যানহাইড্রাস অ্যামোনিয়া তৈরি করে।

উল্লেখ্য,
- কাফকোর কর্পোরেট অফিস বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

উৎস: KAFCO ওয়েবসাইট।

১৫৭.
বিজিএমইএ এর বর্তমান সভাপতি কে? (জুলাই, ২০২৫)
  1. রুবানা হক
  2. মাহমুদ হাসান খান
  3. মিজানুর রহমান
  4. রেজওয়ান সেলিম
সঠিক উত্তর:
মাহমুদ হাসান খান
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদ হাসান খান
ব্যাখ্যা
⇒ বিজিএমইএ এর বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ:
- বিজিএমইএ এর পূর্ণরূপ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
- দেশের অন্যতম বৃহৎ ট্রেড অ্যাসোসিয়েশন যা তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করে।
- সংগঠনটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার পর থেকে, বিজিএমইএ সরকারের কাছে নীতি সমর্থন, সদস্যদের সেবা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং কারখানায় সামাজিক সম্মতির মাধ্যমে পোশাক শিল্পের প্রচার ও সুবিধার জন্য নিবেদিত।
- বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের পথ প্রশস্ত করতে ব্র্যান্ড এবং উন্নয়ন অংশীদার সহ স্থানীয় এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা করে।
- বর্তমানে বিজিএমইএর নিবন্ধিত পোশাক কারখানা রয়েছে প্রায় চার হাজার।

তথ্যসূত্র - বিজিএমইএ অফিসিয়াল ওয়েবসাইট।
১৫৮.
উত্তরবঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়?
  1. ক) ঠাকুরগাঁও
  2. খ) পঞ্চগড়
  3. গ) দিনাজপুর
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
খ) পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চগড়
ব্যাখ্যা
-১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়। 
- তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায়।
- অতঃপর ১৮৫৪ খ্রিষ্টাব্দে মতান্তররে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।
- মূলতঃ মালনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।
- উত্তরাঞ্চলের জেলাগুলোতে (পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারি) বৃহৎ চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। 
- এগুলার মধ্যে পঞ্চগড় প্রথম চা চাষ শুরু হয়। 

সূত্র: বাংলাদেশ চা বোর্ড ও প্রথম আলো।
১৫৯.
অর্থনীতিতে শিল্পখাতের ৪টি উপখাতের মধ্যে কোন খাতের অবদান বেশি?
  1. ক) নির্মাণ
  2. খ) খনিজ ও খনন
  3. গ) বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ
  4. ঘ) ম্যানুফ্যাকচারিং
সঠিক উত্তর:
ঘ) ম্যানুফ্যাকচারিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ম্যানুফ্যাকচারিং
ব্যাখ্যা

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে/জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৫.১৪%।
বৃহৎ শিল্পখাত ৪ টি খাতের সমন্বয়ে গঠিত-
- খনিজ ও খনন;
- বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ;
- ম্যানুফ্যাকচারিং ও
- নির্মাণ।
এর মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান সবচেয়ে বেশি। স্থির মূল্যে ২০১৮-১৯ অর্থবছরে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান দাঁড়িয়েছে ২৪.২১% যা গত অর্থবছরে ছিল ২২.৮৫%। ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধির হারও বেশি (১৪.৭৩%)।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

১৬০.
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল কোনটি? 
  1. এনটিভি
  2. এটিএন বাংলা
  3. চ্যানেল আই
  4. একুশে
সঠিক উত্তর:
এটিএন বাংলা
উত্তর
সঠিক উত্তর:
এটিএন বাংলা
ব্যাখ্যা

• গণমাধ্যম:
-
গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
- বাংলাদেশের গণমাধ্যম একটি বৈচিত্র্যময় ক্ষেত্র।
- যা সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে গঠিত।
- এটি সংবাদ, বিশ্লেষণ ও বিনোদন পরিবেশন করে এবং সাংবিধানিকভাবে মতপ্রকাশের স্বাধীনতা প্রদান করে।
- রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন (BTV) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দেশের তথ্য প্রবাহে বেসরকারি টেলিভিশন ও এফএম রেডিওর সংখ্যাও অনেক বেশি। 
- তবে, স্বাধীনতা থাকা সত্ত্বেও গণমাধ্যম বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল:
- স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার ব্যবস্থা।
- এটিএন বাংলা ১৫ জুলাই, ১৯৯৯ সালে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসেবে সম্প্রচার শুরু করে।

উল্লেখ্য, 
• প্রকাশনা ও সংবাদপত্র:
- বাংলাদেশের প্রথম সংবাদপত্র: বেঙ্গল গেজেট।
- ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র: ঢাকা প্রকাশ (প্রকাশিত: ৮ মার্চ, ১৮৬১)।

• টেলিভিশন ও চ্যানেল:
- বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল: এটিএন বাংলা।
- বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
- বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র: ২টি (ঢাকা ও চট্টগ্রাম)।
- বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র বা রিলে কেন্দ্র: ১৪টি।
- বাংলাদেশ টেলিভিশনের পুনঃপ্রচার কেন্দ্র: ১টি (রাঙ্গামাটি)।
- বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক: একতলা দোতলা।
- ২০০৪ সালে বাংলাদেশ বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।

• সংবাদ সংস্থা:
- বাংলাদেশের প্রথম ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থা: বিডি নিউজ।
- বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) যা প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৭২।

উৎস:
প্রথম আলো;
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

১৬১.
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
  1. হার্ডিঞ্জ ব্রিজ
  2. ভৈরব রেলওয়ে সেতু
  3. যমুনা রেলসেতু
  4. ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতু
সঠিক উত্তর:
যমুনা রেলসেতু
উত্তর
সঠিক উত্তর:
যমুনা রেলসেতু
ব্যাখ্যা
- বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু ‘যমুনা রেলসেতু’ ।
- যমুনা রেলসেতু’ দৈর্ঘ-  ৪.৮ কিলোমিটার
-  ডাবল লাইন ডুয়েলগেজর সেতুটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে ঢাকার সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত হয়েছে।
- সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন।
- পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেলস্টেশন।

উৎস : banglatribune.
১৬২.
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
  1. BEZA
  2. ΒΕΡΖΑ
  3. BSEC
  4. BGMEA
সঠিক উত্তর:
BEZA
উত্তর
সঠিক উত্তর:
BEZA
ব্যাখ্যা

- BEZA বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত।

BEZA:

- BEZA-এর পূর্ণরূপ: Bangladesh Economic Zones Authority বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন- ২০১০ অধ্যাদেশ দ্বারা গঠিত একটি সরকারি প্রতিষ্ঠান।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর বিধানানুসারে ৯ নভেম্বর ২০১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠিত হয়।
- BEZA বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত।
- দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানী বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সকল এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করাই হলো বেজার মূল লক্ষ্য।
- দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধানের জন্য একজন নির্বাহী চেয়ারম্যান এবং তিন জন নির্বাহী সদস্য সমন্বয়ে বেজার নির্বাহী বোর্ড গঠিত।

উৎস: বেজা ওয়েবসাইট।

১৬৩.
'ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ' কোন জেলায় অবস্থিত?
  1. সিরাজগঞ্জ
  2. নারায়ণগঞ্জ
  3. গাজীপুর
  4. সিলেট
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
সার কারখানা:
- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ (ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- দেশের প্রথম ও সর্ববৃহৎ সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা।
- এটি এশিয়ার প্রথম সার কারখানা।
- এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের প্রতিষ্ঠিত হয়।
- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে সিলেট-মৌলভীবাজার হাইওয়ে রোডের পূর্ব দিকে হাইওয়ে রোড হতে ০১ কিলোমিটার দূরে অবস্থিত।

তথ্যসূত্র- সিলেট জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
১৬৪.
'বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী' কোন জেলায় অবস্থিত?
  1. মুন্সীগঞ্জ
  2. গাজীপুর
  3. নারায়ণগঞ্জ
  4. রাজশাহী
সঠিক উত্তর:
গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী:
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত।
- এটি একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান।
- বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়।
- ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৬৫.
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) এর গর্ভনিং বোর্ড এর প্রধান কে?
  1. ক) অর্থমন্ত্রী  
  2. খ) বাণিজ্যমন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) শিল্পমন্ত্রী
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
• বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) এর গর্ভনিং বোর্ড এর প্রধান প্রধানমন্ত্রী।
• প্রতিষ্ঠিত হয়-৩০ আগস্ট,২০১৬ সালে কার্যালয়- আগারগাঁও,ঢাকা। 
• অন্যদিকে --শিল্পমন্ত্রী , বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ঐ বোর্ড এর সদস্য।

সূত্র: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১৬৬.
মোংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
  1. পশুর
  2. পদ্মা
  3. মেঘনা
  4. বলেশ্বর
সঠিক উত্তর:
পশুর
উত্তর
সঠিক উত্তর:
পশুর
ব্যাখ্যা
মোংলা বন্দর:
- পশুর নদীর তীরে মোংলা বন্দর অবস্থিত।
- মোংলা বন্দর খুলনার অন্যতম শেষ্ঠ আকর্ষন এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর তাই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
- ১৯৫০ সালে ১১ ডিসেম্বর বৃটিশ বাণিজ্যিক জাহাজ The City of Lyons" সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনিগোল নামক স্থানে নোঙ্গর করে ।
- এটাই ছিল মোংলা বন্দর প্রতিষ্ঠার শুভ সুচনা।
- মে ১৯৭৬ সালে চালনা বন্দর কর্তৃপক্ষ নামক একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।
- পুনঃরায় ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

উৎস: মোংলা বন্দর কর্তৃপক্ষ।
১৬৭.
দেশে মোট বিসিক শিল্পনগরীর সংখ্যা কয়টি?
  1. ৭৬টি
  2. ৮২টি
  3. ৮৪টি
  4. ৮৮টি
সঠিক উত্তর:
৮২টি
উত্তর
সঠিক উত্তর:
৮২টি
ব্যাখ্যা

বিসিক শিল্পনগরীসমুহের অবদান:
- দেশে মোট বিসিক শিল্পনগরীর সংখ্যা ৮২টি।
- সারাদেশে অবস্থিত বিসিকের ৮২টি শিল্পনগরীতে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মোট ৬,১৩৫টি শিল্প ইউনিটের অনুকূলে ১১,১৭৪টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে, এর মধ্যে ৪,৬২৭টি ইউনিট বর্তমানে উৎপাদনরত আছে।
- ৮২টি শিল্পনগরীতে জুন ২০২৩ পর্যন্ত স্থাপিত শিল্প- কারখানাসমূহে মোট বিনিয়োগের পরিমাণ ৪৫,৩৯৪.৯৯ কোটি টাকা।
- ২০২২-২৩ অর্থবছরে শিল্প কারখানাগুলাতে মোট ৬৩,৭১৬.৮৭ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে, যার মধ্যে ৩৩,০৪৬.০৫ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে।
- বিদেশে রপ্তানিকৃত এসব পণ্য সামগ্রীর মধ্যে বেশির ভাগই হচ্ছে হোসিয়ারি ও নীটওয়্যার শিল্প খাত থেকে।

উৎস: বিসিক শিল্প নগরী ওয়েবসাইট।

১৬৮.
দেশের বাইরে প্রথম ঔষধ কারখানা স্থাপন করা হয়-
  1. ক) কানাডায়
  2. খ) কেনিয়ায়
  3. গ) কম্বোডিয়ায়
  4. ঘ) মিয়ানামারে
সঠিক উত্তর:
খ) কেনিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
খ) কেনিয়ায়
ব্যাখ্যা
বর্তমানে দেশের সবচেয়ে বৃহত্তম ঔষধ কোম্পানি স্কয়ার।
স্কয়ার ফার্মা দেশের বাইরে প্রথম কেনিয়াতে ঔষধ কারখানা স্থাপন করে।
বর্তমানে বাংলাদেশের ৪৭টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ ১৪৭টি দেশে রপ্তানি করছে।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা, ২০২০ ও প্রথম আলো আর্কাইভ।
১৬৯.
সেমুতাং গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
  1. বান্দরবান
  2. খাগড়াছড়ি
  3. রাঙ্গামাটি
  4. সিলেট
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা
• সেমুতাং গ্যাসক্ষেত্র:
- সেমুতাং গ্যাসক্ষেত্র বাংলাদেশে খাগড়াছড়ি জেলার মানিকছরি উপজেলায় অবস্থিত একটি গ্যাসক্ষেত্র।
- এই গ্যাস কুপটি ছিল পরিত্যাক্ত। ১৯৬০-এর দশকে মানিকছড়িতে সেমুতাং গ্যাস ফিল্ড আবিষ্কৃত হওয়ার পর তখনকার পাকিস্তান অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি চারটি কূপ খনন করে।

তথ্যসূত্র: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ।
১৭০.
বাংলাদেশ কত সালে প্রথম জনশক্তি রপ্তানি করে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ প্রথম জনশক্তি রপ্তানি করে ১৯৭৬ সালে।

জনশক্তি রপ্তানি:

- বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করার লক্ষ্যে ১৯৭২ সালের ২০ জানুয়ারি শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয় এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও কর্মী প্রেরণ বিষয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসমূহের সাথে সমঝোতা সৃষ্টি হয়।
- শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের কাজের পরিধি বৃদ্ধি এবং বৈদেশিক কর্মসংস্থান ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব প্রদান করে বাংলাদেশ সরকার ২০০১ সালের ২০ ডিসেম্বর তারিখে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়’ নামে একটি পৃথক মন্ত্রণালয় গঠন করে।

⇒ পোশাক খাতের পরপরই দেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান জনশক্তি রপ্তানি খাতের।
- ১৯৭৩ সালে সৌদিসহ মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সেসব দেশের ফুলেফেঁপে ওঠা অর্থনীতিই বাংলাদেশসহ তৎকালীন স্বল্পোন্নত দেশগুলোর জনশক্তি রপ্তানির দ্বারোন্মোচন করে।
- ১৯৭৬ সালে প্রথম জনশক্তি রপ্তানি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন অধ্যায়ের সূচনা করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির মূল গন্তব্য উপসাগরীয় সহযোগিতা সংস্থাভুক্ত (জিসিসি) ছয়টি দেশ।
- অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন, ও কাতার।
- পরবর্তী সময়ে এই তালিকায় যুক্ত হয় মালয়েশিয়ার নাম।
- এছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে বাংলাদেশি অভিবাসী রয়েছে।

উৎস: i) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
ii) দৈনিক ইত্তেফাক।
১৭১.
বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত কর কে বলে?
  1. আয়কর
  2. আবগারি শুল্ক
  3. বিক্রয় কর
  4. বাণিজ্য কর
সঠিক উত্তর:
আবগারি শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
আবগারি শুল্ক
ব্যাখ্যা
আবগারি শুল্ক:
- বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত কর কে আবগারি শুল্ক বলে।
- পরিভাষা হিসেবে ‘আবগারি কর’ ‘আবগারি শুল্ক’ অপেক্ষা ব্যাপকতর অর্থবহন করে।
- এর মধ্যে দ্রব্য বা সেবার উৎপাদন, বিক্রয়, বা ক্রয়ের ওপর আরোপিত কর অন্তর্ভুক্ত।
- তাত্ত্বিকভাবে, ‘আবগারি কর’ অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির ওপর সমভাবে প্রযোজ্য হলেও বাস্তবে তা শুধু অভ্যন্তরীণ উৎপাদনের ওপর আরোপ করা হয়।
- আবগারি শুল্ক সরকারি রাজস্ব সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, আবার এটি আয়ের পুনর্বণ্টনের উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে।

অন্যদিকে,
• আয় ও মুনাফা কর:
- আয়কর ও মুনাফা হল প্রত্যক্ষ কর। ব্যক্তির আয়ের উপর আয়কর ও কোম্পানীর মুনাফার উপর মুনাফা কর আরোপ করা হয়।
• আমদানি শুল্ক:
- আমদানির উপর আরোপিত করকে আমদানি শুল্ক বলে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৭২.
দেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি?
  1. মংলা সমুদ্র বন্দর
  2. চট্টগ্রাম সমুদ্র বন্দর
  3. পায়রা সমুদ্র বন্দর
  4. সোনাদিয়া সমুদ্র বন্দর
সঠিক উত্তর:
পায়রা সমুদ্র বন্দর
উত্তর
সঠিক উত্তর:
পায়রা সমুদ্র বন্দর
ব্যাখ্যা
• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।
- চ্যানেলটি -১০.৫ মিটার চার্ট ডাটাম (CD) পর্যন্ত গভীর করা হবে,
- যাতে প্যানামাক্স (PANAMAX) আকারের জাহাজ ভিড়তে পারে।

উল্লেখ্য, 
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৭৩.
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় গন্তব্যস্থল কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত 
  3. যুক্তরাষ্ট্র 
  4. কাতার 
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল:
- বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যের দেশগুলো।
- এর মধ্যে অভিবাসী নারী শ্রমিকরা সবচেয়ে বড় গন্তব্যস্থল সৌদি আরব। 
- মোট নারী অভিবাসীর ৭২ শতাংশের গন্তব্য হলো সৌদি আরব।

এছাড়াও,
- অভিবাসী নারী শ্রমিকদের ২য় বড় গন্তব্যস্থল জর্ডান (১৮%)।
- অভিবাসী নারী শ্রমিকদের ৩য় বড় গন্তব্যস্থল কাতার (১৮%)।
- কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে গন্তব্যের পরিমাণ ১%।

উৎস: BMET ওয়েবসাইট। [link]
১৭৪.
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? 
  1. ইউরিয়া 
  2. টিএসপি 
  3. ডিএপি 
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
ইউরিয়া 
উত্তর
সঠিক উত্তর:
ইউরিয়া 
ব্যাখ্যা

• জিয়া সার কারখানা/আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল ):
-  জিয়া সার কারখানা ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ এ অবস্থিত।
- এ সার কারখানা তে - ইউরিয়া উৎপাদিত হয়।
- ১৯৭৪ সালের অক্টোবর মাসে আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী (এএফসিসি) নামে এ কারখানা প্রাইভেট লিমিটেড কোম্পানী রূপে যাত্রা শুরু করে।
- তখন এর নাম ছিল আশুগঞ্জ ফর্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি।
- এ কারখানার উৎপাদন শুরু হয় ১৯৮১ সালের শুরুর দিকে। 
-  ১২ ডিসেম্বর ১৯৮১ সালে তৎকালীন সরকারী সিদ্ধান্তে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী (এএফসিসি) এর নাম পরিবর্তন করে জিয়া ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড নামকরণ করা হয়।
- ০৭/০১/২০১০ তারিখে একনেক সভার সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে সার কারখানাটির নাম পরিবর্তন করে “আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিমিটেড (এএফসিসিএল)”করা হয়। 

তথ্যসূত্র: আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল ) ওয়েবসাইট এবং জাতীয় তথ্য বাতায়ন ।

১৭৫.
হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. পঞ্চগড়
  2. দিনাজপুর
  3. লালমনিরহাট
  4. কুড়িগ্রাম
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
স্থলবন্দরের নাম ও অবস্থান:
- হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
১৭৬.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
  1. সিলেট 
  2. হবিগঞ্জ
  3. মৌলভীবাজার
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
মৌলভীবাজার
ব্যাখ্যা

বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগান:
- চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৭১টি।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।

উল্লেখ্য,
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

এছাড়াও,
- হবিগঞ্জ জেলায় চা বাগান রয়েছে ২৫টি।
- সিলেট জেলায় চা বাগান রয়েছে ১৯টি ।
- চট্টগ্রাম জেলায় চা বাগান রয়েছে ২২টি।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

১৭৭.
'Alliance' কোন দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন?
  1. ক) জার্মানি
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) কানাডা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ডভিত্তিক সংগঠন 'Alliance'।
- 'Alliance for Bangladesh Worker's Safety' ২০১৩ সালের ২৪  এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত গার্মেন্টস ব্র্যান্ডগুলো নিয়ে গঠিত সংগঠন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য ২৮টি।
- প্রতিষ্ঠাকালে সংস্থাটির বাংলাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ ছিল ৫ বছর।
- অপরদিকে,‌ বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পোশাক ব্র্যান্ডভিত্তিক সংগঠন 'Accord'।
১৭৮.
‘বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড’ কোন মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান?
  1. ক) শিল্প মন্ত্রণালয়
  2. খ) পরিবেশ ও বন মন্ত্রণালয়
  3. গ) কৃষি মন্ত্রণালয়
  4. ঘ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়
সঠিক উত্তর:
ঘ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়
ব্যাখ্যা
ঐতিহ্যবাহী রেশম শিল্পের ব্যাপক সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৩ সালে বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট এবং বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনকে একীভূত করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়। যা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। যার প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত।
[সূত্রঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড]
১৭৯.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত?
  1. ক) ৩ লক্ষ টাকা
  2. খ) ৪ লক্ষ টাকা
  3. গ) ৫ লক্ষ টাকা
  4. ঘ) ২ লক্ষ টাকা
সঠিক উত্তর:
ক) ৩ লক্ষ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ লক্ষ টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের (পুরুষ) করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ টাকা। গত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে এই সীমা ছিলো ২.৫ লক্ষ টাকা। মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতাদের সাধারণ করমুক্ত আয় সীমা ৩.৫ লক্ষ টাকা। সর্বনিম্ন করহার ৫ শতাংশ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ।
(সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড)
১৮০.
বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি হয়? [জানুয়ারি, ২০২৬]
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

প্রক্রিয়াজাত কৃষিপণ্য:
- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে।
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়।
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়।
- সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৮১.
Mapped in Bangladesh (MiB) ওয়েবসাইটটি বাংলাদেশের কোন শিল্পকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে?
  1. ওষুধ শিল্প
  2. সিমেন্ট শিল্প
  3. পর্যটন শিল্প
  4. তৈরি পোশাক শিল্প
সঠিক উত্তর:
তৈরি পোশাক শিল্প
উত্তর
সঠিক উত্তর:
তৈরি পোশাক শিল্প
ব্যাখ্যা
Mapped in Bangladesh (MiB):
- বাংলাদেশে ম্যাপড ইন বাংলাদেশ (MiB) হল বাংলাদেশের রপ্তানিমুখী আরএমজি শিল্পের সর্বপ্রথম ব্যাপক প্রাথমিক তথ্য ভান্ডার।
- MiB একটি গুরুত্বপূর্ণ টুল যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মার্কেটিং ও ব্র্যান্ডিং শক্তিশালী করতে তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করে।
- এটি উদ্যোগ যা স্বচ্ছতা এবং ট্রেসেবিলিটির মাধ্যমে শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং কাজের পরিবেশের উন্নতি সাধনে বিশ্বাস করে।
- MiB একটি বহুপক্ষীয় Project Advisory Committee (PAC) দ্বারা পরিচালিত, যেখানে ব্র্যান্ড, সরকারি-বেসরকারি সংস্থা, শিল্প সমিতি এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।
- MiB বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে একটি ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
- MiB নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করার জন্য ক্রাউডসোর্সিং পদ্ধতি ব্যবহার করে।

উৎস: Mapped in Bangladesh (MiB) ওয়েবসাইট।
১৮২.
কোন জেলায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড অবস্থিত?
  1. ঢাকা
  2. রাজশাহী
  3. রংপুর
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড:
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী জেলায় অবস্থিত।
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ রেশম বোর্ড নামে যাত্রা শুরু করে।
- ২০১৩ সালে রেশম বোর্ড, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সিল্ক ফাউন্ডেশন কে একীভূত করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গঠন করা হয়।

সূত্র: বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ওয়েবসাইট।
১৮৩.
বাংলাবান্ধা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুড়িগ্রাম
  2. খ) যশোর
  3. গ) পঞ্চগড়
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
গ) পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) পঞ্চগড়
ব্যাখ্যা
• বাংলাবান্ধা স্থলবন্দর:
- বাংলাবান্ধা স্থলবন্দরটি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী সীমান্ত অবস্থিত।
-  স্থলপথে আমদানি রপ্তানি সহজ করার জন্য ১২ জানুয়ারি, ২০০২ সালে বাংলাবান্ধা শুল্ক স্টেশনটিকে স্থলবন্দর ঘোষণা করা হয়।

উৎস: বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১৮৪.
ইউরোপের কোন দেশটি বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্সের উৎস?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে। 
২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে। 
দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য। 
ইউরোপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাজ্য।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
১৮৫.
ভারত বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কবে?
  1. ৫ এপ্রিল, ২০২৫
  2. ৮ এপ্রিল, ২০২৫
  3. ১০ এপ্রিল, ২০২৫
  4. ১১ এপ্রিল, ২০২৫
সঠিক উত্তর:
৮ এপ্রিল, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৮ এপ্রিল, ২০২৫
ব্যাখ্যা
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল:
- ট্রান্সশিপমেন্ট হলো এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া, যেখানে একটি দেশ তার পণ্য অন্য একটি দেশের বন্দর ব্যবহার করার মাধ্যমে রপ্তানি করে।
- একই প্রক্রিয়া অনুসরণ করে পণ্য আমদানিও করা হয়।
- ২০২০ সালের ২৯শে জুন বাংলাদেশ ও ভারতের মাঝে চুক্তি হয়েছিলো যে, ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনও দেশে পাঠানো যাবে।
- বাংলাদেশও এতদিন ধরে মধ্যপ্রাচ্য বা পশ্চিমের কোনো দেশে এবং ভারতের শুল্ক স্টেশন (ট্রা্নজিট রুট) ব্যবহার করে পণ্য পাঠাতে পারতো।
- ভারত সরকার ২০২৫ সালের ৮ এপ্রিল বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে।
- এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আর ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে না।
- বন্দরগুলিতে যানজট তৈরির ফলে পণ্য পরিবহণ করতে বহু সময় লেগে যাচ্ছে ব্যবসায়ীদের। ওই জট কাটাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ভারত।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।
১৮৬.
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. BEPZA
  2. BEZA
  3. IDRA
  4. BSEC
সঠিক উত্তর:
BEPZA
উত্তর
সঠিক উত্তর:
BEPZA
ব্যাখ্যা
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান BEPZA।

বেপজা:
- BEPZA এর পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority.
- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- BEPZA প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।

• বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):

- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা (Bangladesh Export Processing Zone Authority-BEPZA) দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।

⇒ বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে।
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।
- এর বাইরে চট্টগ্রামের মিরসরাইয়ে রয়েছে বেপজা অর্থনৈতিক অঞ্চল।

⇒ সরকারি ইপিজেডগুলো হলো:
• চট্টগ্রাম ইপিজেড: ১৯৮৩ সাল,
• ঢাকা: ১৯৯৩ সাল,
• মংলা, খুলনা: ১৯৯৮ সাল,
• কুমিল্লা: ২০০০ সাল,
• উত্তরা, নীলফামারী: ২০০১ সাল,
• ঈশ্বরদী, পাবনা: ২০০১ সাল,
• আদমজী, নারায়ণগঞ্জ: ২০০৬ সাল,
• কর্ণফুলি, চট্টগ্রাম: ২০০৬ সাল।

অন্যদিকে,
- BEZA-এর পূর্ণরূপ: Bangladesh Economic Zones Authority. বেজা বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন- ২০১০ অধ্যাদেশ দ্বারা গঠিত।
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority. ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission. বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসইসি।

উৎস: বেপজা ওয়েবসাইট।
১৮৭.
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

TCB:
- TCB-এর পূর্ণরূপ: Trading Corporation of Bangladesh.
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতি ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, অবিন্যস্ত বন্দর ইত্যাদির প্রেক্ষাপটে পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল জরুরি ভিত্তিতে জোগান দেয়া এবং ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য জনগণকে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭২ সনের ১ জানুয়ারি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির ৬৮ নং অধ্যাদেশের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রতিষ্ঠা হয়।

⇒ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান। 
- এই প্রেক্ষাপটে ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৬৮নং আদেশের মাধ্যমে টিসিবি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠার পর এদেশে ব্যবসা-বাণিজ্যের পথিকৃৎ হিসেবে কাজ করছে টিসিবি।
- টিসিবি’র মাধ্যমেই নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি থেকে শিল্পের কাঁচামাল পর্যন্ত আমদানি এবং পাট, তৈরী পোশাক প্রভৃতি রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম চালু করা হয়।
- উদ্দেশ্য কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা।
- বর্তমানে তৈরী পোশাক রপ্তানি অর্থনীতিতে যে ব্যাপক ভূমিকা রাখছে তারও পথিকৃৎ টিসিবি।

উৎস: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ওয়েবসাইট।

১৮৮.
বাংলাদেশের রপ্তানিতে সর্বাধিক অবদান রাখে কোন পণ্যটি? [অক্টোবর, ২০২৫]
  1. হস্তশিল্প
  2. চামড়াজাত পণ্য
  3. নিট পোশাক
  4. কৃষিজাত পণ্য
সঠিক উত্তর:
নিট পোশাক
উত্তর
সঠিক উত্তর:
নিট পোশাক
ব্যাখ্যা

- তৈরি পোশাক খাতের মধ্যে সর্বাধিক রপ্তানি হয়েছে নীটওয়্যার পণ্য

• বাংলাদেশের রপ্তানি খাত (২০২৪-২০২৫, জুন-জুলাই)

১। নীট পোশাক
- রপ্তানি আয়: 21,159.08 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 43.82%

২। ওভেন পোশাক
- রপ্তানি আয়: 18,187.89 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 37.67%

৩। হোম টেক্সটাইল
- রপ্তানি আয়: 871.57 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 1.81%

৪। চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা
- রপ্তানি আয়: 1,145.07 মিলিয়ন মার্কিন ডলার
- মোট রপ্তানিতে অবদান: 2.37%

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পত্রিকা। (Link1) (Link2)

১৮৯.
২০২৫-২৬ অর্থবছরের বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে কত বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার?
  1.  ৬৫.৫ বিলিয়ন মার্কিন ডলার
  2.  ৬৩.৫ বিলিয়ন মার্কিন ডলার
  3.  ৫৩.৫ বিলিয়ন মার্কিন ডলার
  4.  ৬০.৫ বিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
 ৬৩.৫ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
 ৬৩.৫ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয়:
- ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
- এর মধ্যে পণ্য থেকে ৫৫ বিলিয়ন ডলার।
- আর সেবা থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয় হবে বলে সরকার আশা করছে।

অন্যদিকে,
- দেশে কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মধ্যে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উৎস: বাংলাদেশ রাজস্ববোর্ড ও  বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। লিঙ্ক]

১৯০.
India-Bangladesh Friendship Pipeline (IBFPL) will transport diesel from India to BPC depot in.
  1. ক) Tamabil
  2. খ) Akhaura
  3. গ) Benapole
  4. ঘ) Parbatipur
সঠিক উত্তর:
ঘ) Parbatipur
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Parbatipur
ব্যাখ্যা
- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (IBFPL) ভারত থেকে বিপিসি ডিপোতে ডিজেল পরিবহন করবে-পার্বতীপুর
- এই পাইপলাইন প্রকল্পের প্রাক্কলন ছিল ৫২০ কোটি টাকা।
এর মধ্যে--
ভারত সরকার ৩০৩ কোটি টাকা দেয় এবং বাংলাদেশ সরকার বাকি অর্থ ২১৭ কোটি টাকা দেয়।
প্রকল্পটি বাস্তবায়নের সময়কাল ২০২০ থেকে জুন ২০২২ সাল পর্যন্ত।

- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর প্রকল্পের কাজের উদ্বোধন করেন।
- চুক্তি স্বাক্ষরের ১৭ মাস পর ২২ ইঞ্চি ব্যাসের পাইপের প্রথম চালানটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে।

- ভারতের লুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক -টিপু সুলতান

- পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে আমদানি করা যাবে।
- বাংলাদেশ বর্তমানে লুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পশ্চিমবঙ্গ রেলওয়ের মাধ্যমে প্রতি মাসে প্রায় ২ হাজার ২০০ টন ডিজেল আমদানি করে
- শিলিগুড়ির লুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং পার্বতীপুর তেল ডিপোর মধ্যে দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
১৯১.
ফসলের বীজ আমদানির ক্ষেত্রে 'Post-Entry Quarantine Centre'- এর কাজ হলো- 
  1. ক) আমদানিকৃত বীজের বিতরণ
  2. খ) আমদানিকৃত বীজের সংরক্ষণ
  3. গ) আমদানিকৃত বীজের রোগ-বালাই পরীক্ষা
  4. ঘ) শস্য সংগ্রহোত্তর ফসলের ক্ষতি কমানো
সঠিক উত্তর:
গ) আমদানিকৃত বীজের রোগ-বালাই পরীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) আমদানিকৃত বীজের রোগ-বালাই পরীক্ষা
ব্যাখ্যা
- আমদানিকৃত বীজের রোগ-বালাই পরীক্ষার জন্য Post-Entry Quarantine Centre স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
- শস্য সংগ্রহোত্তর ফসলের ক্ষতি কমানোর জন্য - ‘Post Harvest Management’ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

[উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২১]
১৯২.
BSTI কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. শিল্প মন্ত্রণালয়
  2. বাণিজ্য মন্ত্রণালয়
  3. অর্থ মন্ত্রণালয়
  4. খাদ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর:
শিল্প মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
শিল্প মন্ত্রণালয়
ব্যাখ্যা

BSTI:
- BSTI এর পূর্ণরূপ হলো Bangladesh Standards and Testing Institution.
- BSTI বাংলাদেশের একমাত্র সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা।
- এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- BSTI বিভিন্ন পণ্যের অনুমোদন, মান ও পরিমাণ পর্যবেক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।

উৎস: BSTI ওয়েবসাইট।

১৯৩.
জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী?
  1. Generalized System of Preference
  2. Global System of Positioning
  3. Global Strategic Partnership
  4. Government Support Program
সঠিক উত্তর:
Generalized System of Preference
উত্তর
সঠিক উত্তর:
Generalized System of Preference
ব্যাখ্যা

⇒ জিএসপি (GSP) এর পূর্ণরূপ 'Generalized System of Preferences'.

♦ GSP:
→ Generalized System of Preferences (GSP) হল উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া এক ধরণের শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা।
→ GSP হচ্ছে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার।
→ ইউরোপীয় ইউনিয়ন প্রথম GSP সুবিধা চালু করে।
→ নিম্ন আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে গণ্য করা হয়।

♦ উল্লেখ্য:
→ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
→ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় ২৭ জুন, ২০১৩ সালে।
→ যুক্তরাজ্য থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে ২০২৭ সাল পর্যন্ত।

তথ্যসূত্র - ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট, যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।

১৯৪.
দর্শনা কেরু এন্ড কোং লিঃ - এর উৎপাদিত মূল পণ্য কি?
  1. ক) ফরেন লিকার
  2. খ) চিটাগুড়
  3. গ) চিনি
  4. ঘ) জৈব সার
সঠিক উত্তর:
গ) চিনি
উত্তর
সঠিক উত্তর:
গ) চিনি
ব্যাখ্যা

১৯৩৮ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিষ্টিলারী ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে। স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।
এখানকার মূল পণ্য হচ্ছে আখ থেকে উৎপাদিত চিনি। তবে আখ থেকে চিনি বের করে নেওয়ার পর যে উপজাত-দ্রব্য (চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড) পাওয়া যায় তা থেকেও বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। উপজাত-দ্রব্য হতে উৎপাদিত পণ্যের মধ্যে উলেখযোগ্য হচ্ছে দেশি মদ, বিদেশি মদ, ভিনেগার, স্পিরিট ও জৈব সার। এখানে নয়টি ব্র্যান্ডের ‘ফরেন লিকার’ বা বিদেশি মদ তৈরি হয়।
উৎসঃ দামুড়হুদা উপজেলার ওয়েবসাইট।

১৯৫.
‘বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)’ কোনটির নিয়ন্ত্রণাধীন-
  1. ক) বাণিজ্য মন্ত্রণালয়
  2. খ) শিল্প মন্ত্রণালয়
  3. গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  4. ঘ) অর্থ মন্ত্রণালয়
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
ব্যাখ্যা
দেশের ইপিজেডগুলো ব্যবস্থাপনাকারী কর্তৃপক্ষ হলো বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন। ইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮০ সালে বেপজা গঠন করা হয়। বেপজা গঠনের পর শুরু হয় ইপিজেড প্রতিষ্ঠার কাজ। চট্টগ্রাম ইপিজেড দিয়েই সেটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠার ১০ বছর পর ১৯৯৩ সালে এসে গড়ে ওঠে ঢাকা ইপিজেড। এরপর পর্যায়ক্রমে ১৯৯৯ সালে মংলা, ২০০০ সালে কুমিল্লা, ২০০১ সালে ঈশ্বরদী ও নীলফামারীতে উত্তরা, ২০০৬ সালে নারায়ণগঞ্জে আদমজী ও চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেডের যাত্রা শুরু হয়।
[সূত্রঃ বেপজা ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা]
১৯৬.
বাংলাদেশ ভূখণ্ডে কোন গ্যাসক্ষেত্র থেকে সর্বপ্রথম শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়া হয়?
  1. ক) তিতাস
  2. খ) ছাতক
  3. গ) ফেঞ্চুগঞ্জ
  4. ঘ) বিয়ানীবাজার
সঠিক উত্তর:
খ) ছাতক
উত্তর
সঠিক উত্তর:
খ) ছাতক
ব্যাখ্যা
দেশে ১৯৫৯ সনে ছাতক গ্যাসক্ষেত্র থেকে সর্বপ্রথম শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়া হয়।
শিল্পখাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে।
শিল্পখাতে অন্যান্য প্রধান প্রধান গ্যাস ব্যবহারকারী হলো: সার কারখানা, সিমেন্ট ফ্যাক্টরী, পাম্প ও পেপার মিল।
এই শিল্প কারখানাগুলো মূলত দেশের পূর্ব ও মধ্য অঞ্চলে অবস্থিত।

উৎস: বাংলা পিডিয়া
১৯৭.
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-এর নাম কী?
  1. ক) কলকাতা বন্দর
  2. খ) পেট্রাপোল
  3. গ) টেট্রাপোল
  4. ঘ) কৃষ্ণনগর
সঠিক উত্তর:
খ) পেট্রাপোল
উত্তর
সঠিক উত্তর:
খ) পেট্রাপোল
ব্যাখ্যা
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর - পেট্রাপোল।
- চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সংলগ্ন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্থলবন্দর।
- সিলেটের তামাবিল স্থলবন্দর সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর।
- চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৯৮.
বিশ্বের বৃহত্তম পাটকল -
  1. এ আর হাওলাদার জুট মিলস লিঃ
  2. করিম জুট মিলস লিঃ
  3. আকিজ জুট মিলস
  4. যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিঃ
সঠিক উত্তর:
আকিজ জুট মিলস
উত্তর
সঠিক উত্তর:
আকিজ জুট মিলস
ব্যাখ্যা
আকিজ জুট মিল:
- বিশ্বের বৃহত্তম পাটকল আকিজ জুট মিলস।
- এটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবস্থিত।
- ৪৫০ বিঘা জুড়ে বিস্তৃত পাটকলটিতে ছয়টি কারখানা থাকবে। 
- আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের উদ্যোগী ছেলেরা প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশের পাট শিল্পে অর্থ ঢেলে যাচ্ছেন।
- আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং আকিজ জুট মিলের মালিক শেখ নাসির উদ্দিন।

উল্লেখ্য,
বাংলাদেশের পাট শিল্প:
- বাংলাদেশে বছরে ১১-১২ লাখ টন পাট উৎপাদন হয়।
- যার মধ্যে দুই লাখ টন কাঁচা পাট সরাসরি রপ্তানি করা হয় এবং আরও দুই লাখ টন স্থানীয়ভাবে ব্যবহার করা হয়।
- বাকি সাত লাখ টন ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য বিশেষ করে বিশ্ববাজারে রপ্তানির জন্য সুতা তৈরিতে। 

উৎস: ১২ আগস্ট, ২০২৩, The Business Standard।
১৯৯.
(আগস্ট, ২০২৩ পর্যন্ত) বাংলাদেশে সবুজ শিল্প কারখানার সংখ্যা -
  1. ১৬৭টি
  2. ১৮৭টি
  3. ২০০টি
  4. ১৯৩টি
সঠিক উত্তর:
২০০টি
উত্তর
সঠিক উত্তর:
২০০টি
ব্যাখ্যা
পরিবেশসম্মত সবুজ কারখানা:
- পরিবেশসম্মত সবুজ কারখানার সনদ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।
- দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ নেতৃত্ব দেয় তৈরি পোশাক শিল্প।
- ১০ বছর আগে রপ্তানির প্রধান এ খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র একটি।
- এখন সেই সংখ্যা বেড়ে ২০০ ছুঁয়েছে।
- পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত কারখানাটি হলো ‘ভিনটেজ ডেনিম স্টুডিও’।
- ২০০টি সবুজ কারখানার সনদ পেল দেশ।
- সবুজ কারখানায় তৈরি পণ্যের গায়ে গ্রিন ট্যাগ যুক্ত থাকে।
- অর্থাৎ এ পণ্যটি কোন সবুজ কারখানায় তৈরি।
- ইউএসজিবির সনদ পাওয়া সবুজ কারখানার মধ্যে রয়েছে প্লাটিনাম ৭৩টি, গোল্ড ১১৩টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড চারটি।
- বিশ্বের সেরা কিছু কারখানার আবাসস্থল বাংলাদেশ, বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার মধ্যে ১৩টি বাংলাদেশে অবস্থিত।

উৎস: ১০ আগস্ট, ২০২৩, কালের কন্ঠ। [link]
২০০.
ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. শেরপুর
  2. লালমনিরহাট
  3. যশোর
  4. সাতক্ষীরা
সঠিক উত্তর:
সাতক্ষীরা
উত্তর
সঠিক উত্তর:
সাতক্ষীরা
ব্যাখ্যা

ভোমরা স্থলবন্দর:
- ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত।
- ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত।
- এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চেকপয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর।
- স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এটি যথাক্রমে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দর ঘোষণা এবং ১৯-০৫-২০১৩ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।
- রাজধানী হতে ভোমরা স্থলবন্দরের দূরত্ব প্রায় ২৮৫ কিঃমিঃ এবং কোলকাতার দূরত্ব প্রায় ৬০ কিঃমিঃ।

​স্থলবন্দরের নাম ও অবস্থান:
- হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।