বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

মোট প্রশ্ন৭,৬৪৬এই পাতাপ্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

PrepBank · পাতা ৭৭ / ৭৭ · ৭,৬০১৭,৬০৫ / ৭,৬৪৬

৭,৬০১.
'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা' —উক্তিটি কে করেছেন?
  1. ক) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  2. খ) জোশুয়া মার্শম্যান
  3. গ) হেনরি লুই ডিরোজিও
  4. ঘ) দাউদ হায়দার
সঠিক উত্তর:
গ) হেনরি লুই ডিরোজিও
উত্তর
সঠিক উত্তর:
গ) হেনরি লুই ডিরোজিও
ব্যাখ্যা

- হেনরি লুই ডিরোজিও একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। তরুণ হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও ১৮২৬ সালে মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন।
- উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষানুরাগী ও মুক্তবুদ্ধিসম্পন্ন ছাত্রদেরকে সমকালীন কলকাতার সমাজ ‘ইয়ং বেঙ্গল’ হিসেবে আখ্যায়িত করে।
- হেনরি লুই ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন। এ জন্যে তিনি ১৮২৮ সালে ‘একাডেমি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন।
- ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যেকোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও৷ তাঁর পুনরাবৃত্ত উপদেশ ছিলো-
'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা'।

সোর্সঃ লাইভ এমসিকিউ লেকচার।

৭,৬০২.
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
  1. রফিক আজাদ
  2. রশীদ করীম
  3. রাজিয়া খান
  4. আল মাহমুদ
সঠিক উত্তর:
রশীদ করীম
উত্তর
সঠিক উত্তর:
রশীদ করীম
ব্যাখ্যা
• 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা- 'রশীদ করীম'। 

• রশীদ করীম:
- ১৯২৫ সালে ১৪ ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন।

• 'উত্তম পুরুষ' উপন্যাস: 
- উত্তম পুরুষ উপন্যাসটি ১৯৬১ সালে প্রকাশিত হয়। 
- উপন্যাসটি আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়। 

• উপন্যাসটির উল্লেখযোগ্য কিছু চরিত্র :
- শাকের, 
- সেলিনা, 
- অণিমা, 
- শেখর,
- সলিল,
- চন্দ্রা,
- শিশির প্রমুখ। 
---------------------------- 
রশীদ করীমের  অন্যান্য উপন্যাস :
- আমার যত গ্লানি,
- প্রসন্ন পাষাণ,
- মায়ের কাছে যাচ্ছি,
- লান্সবক্স,
- সোনার পাথর বাটি ইত্যাদি। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৭,৬০৩.
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'চাঁদের অমাবস্যা' একটি-
  1. উপন্যাস
  2. নাটক
  3. কাব্যগ্রন্থ
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• চাঁদের অমাবস্যা:
- এটি মনঃসমীক্ষণমূলক অস্তিত্ববাদী উপন্যাস।
- আরেফ আলী নামের এক স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের চেতনাগত জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি এ উপন্যাসের মূল বিষয়।
- এক জ্যোৎস্না রাতে আরেফ আলী ঘর থেকে বের হয়ে দেখে বাঁশঝাড়ের ভেতর এক নগ্ন যুবতির লাশ পড়ে আছে।
- পাশে দণ্ডায়মান কাদের মিয়া (আরেফ আলী যে বাড়িতে আশ্রিত সেই বাড়ির মালিক)।
- এখানে আরেফ আলী কী করবে?
- সে কি সবাইকে জানিয়ে দিবে সত্য ঘটনা? 
- যদি জানায় তাহলে তার আশ্রয়চ্যুতি ঘটবে, নিজের উপর ও চেপে যেতে পারে সে অপরাধ।
- আর না বললে সে মনে মনে অস্থির হয়ে যায়।
 - উপন্যাসের চরিত্র: আরেফ আলী, কাদের (দরবেশ), আলফাজ উদ্দিন (দাদা সাহেব)।
-------------------------------------
সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর।
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো।

•  তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা।
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭,৬০৪.
বাংলা কবিগান রচয়িতা এন্টনি ফিরঙ্গি জাতিতে কী ছিলেন?
  1. পর্তুগিজ
  2. ব্রিটিশ
  3. ডাচ
  4. ফরাসি
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
এন্টনি ফিরিঙ্গি ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল। 
- তাঁর  প্রকৃত নাম হেনসম্যান এন্টনি (Hensman Anthony)।
- তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিস্টান।
- পশ্চিমবঙ্গের চন্দননগরের ফরাসডাঙায় তিনি বসবাস করতেন।
- তিনি খ্রিস্টান হলেও বাঙালি কালি সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন। 
- তিনি হিন্দু বিধবা কে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কাকীমন্দির প্রতিষ্ঠা করেন।

তাঁর একটি বিখ্যাত গান-
‘আমি ভজন সাধন জানি নে মা
নিজে ত ফিরিঙ্গি।
যদি দয়া করে কৃপা কর
হে শিবে মাতঙ্গী।’ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৭,৬০৫.
’মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ গানটির রচয়িতা কে?
  1. রামনিধি গুপ্ত
  2. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা

• অতুলপ্রসাদ সেন:
- অতুলপ্রসাদ সেন, ছিলেন একজন কবি, গীতিকার, গায়ক।
- ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তাঁর জন্ম।
- তাঁদের আদি নিবাস ছিল ফরিদপুরের দক্ষিণ বিক্রমপুরের মগর গ্রামে।
- বাল্যকালে পিতৃহীন হয়ে অতুলপ্রসাদ ভগবদ্ভক্ত, সুকণ্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন।
- পরবর্তীকালে মাতামহের এসব গুণ তাঁর মধ্যেও সঞ্চারিত হয়।

- ১৯১৬ সালে লক্ষ্ণৌয়ে সর্বভারতীয় কংগ্রেস অধিবেশনে স্বেচ্ছাসেবকদের অধিনায়ক হিসেবে তিনি যে দেশাত্মবোধক গানটি রচনা করেন, তাতে হিন্দু-মুসলমানের ঐক্যের সুর আছে: ‘দেখ মা এবার দুয়ার খুলে/ গলে গলে এল মা/ তোর হিন্দু-মুসলমান দু ছেলে’।
- ‘মোদের গরব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা’ গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে। 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।