বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটারের অঙ্গসংগঠন ও পেরিফেরালস

মোট প্রশ্ন২,০১৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটারের অঙ্গসংগঠন ও পেরিফেরালস

PrepBank · পাতা / ২১ · ৩০১৪০০ / ২,০১৭

৩০১.
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
  1. ক) ভাইরাস
  2. খ) ম্যালওয়্যার
  3. গ) রিমওয়্যার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ROM (রম)
- ROM এর পূর্ণরূপ Read only memory.
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না।
- রম ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলে।
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- যেমন: PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
৩০২.
ফ্লপি ডিস্ক-এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত?
  1. ১.৪৪ মেগাবাইট
  2. ২.৫০ মেগাবাইট
  3. ১ টেরাবাইট
  4. ২.৬৬ মেগাবাইটের বেশি
সঠিক উত্তর:
১.৪৪ মেগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১.৪৪ মেগাবাইট
ব্যাখ্যা
• ফ্লপি ডিস্ক:
- ফ্লপি ডিস্ক হচ্ছে এমন এক ধরনের সহায়ক মেমরি, যা পাতলা প্লাস্টিকের চাকতির ওপর ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে তৈরি।
- ১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়।
- এটি ওজনে হালকা এবং আকারে ছোট বলে সহজে বহনযোগ্য।
- এ ধরনের ডিস্কের সাহায্যে সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায়।
- আকৃতি ও ধারণক্ষমতার ওপর ভিত্তি ফ্লপি ডিস্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে।
- ৮ ইঞ্চি মাপের ফ্লপি ডিস্ক মিনি কম্পিউটারে এবং ৫.২৫ ইঞ্চি ও ৩.৫ ইঞ্চি মাপের ফ্লপি ডিস্ক মাইক্রোকম্পিউটারে ব্যবহৃত হয়।
- ৫.২৫ ইঞ্চি মাপের ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা ৩৬০ কিলোবাইট হতে ১.২ মেগাবাইট এবং ৩.৫ ইঞ্চি মাপের পর ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা ৭২০ কিলোবাইট থেকে ১.৪৪ মেগাবাইট পর্যন্ত।
- ফ্লপি ডিস্ক চালু অবস্থায় অনবরত ঘুরতে থাকে এবং ঘূর্ণনের গতি সাধারণত মিনিটে ৩০০ থেকে ৪৫০ বার।
- ফ্লপি ডিস্কের  প্রতিটি সেক্টরের ডেটা সংরক্ষণের ক্ষমতা সমান।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০৩.
Which of the following is not considered auxiliary memory?
  1. CD
  2. Floppy Disk
  3. Magnetic Tape
  4. RAM
সঠিক উত্তর:
RAM
উত্তর
সঠিক উত্তর:
RAM
ব্যাখ্যা
RAM হচ্ছে প্রাথমিক স্মৃতির উদাহরণ।

• কম্পিউটারের স্মৃতি
কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার।
১. প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি (Main Memory),
২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory)।

• প্রধান স্মৃতি (Main Memory):
- প্রধান স্মৃতির সংগে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সরাসরি সংযোগ থাকে। এজন্য প্রধান স্মৃতিকে প্রাথমিক স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতিও বলা হয়।
- প্রক্রিয়াকরণের জন্য তথ্য সমূহকে কম্পিউটারের প্রধান স্মৃতিতে রাখা হয়।
- যতক্ষন প্রক্রিয়াকরণের কাজ চলে ততক্ষণ তথ্যগুলো কম্পিউটারের প্রধান স্মৃতিতে অবস্থান করে।
- যেহেতু নির্বাহের জন্য সমস্যা সমাধানের প্রোগ্রাম ও তথ্য প্রধান স্মৃতিতে থাকতে হয়, এজন্য প্রধান স্মৃতি যথেষ্ট বড় হওয়া প্রয়োজন। 
- প্রধান স্মৃতির প্রতিটি স্থান চিহ্নিত হয় সংখ্যা দ্বারা এবং এই সংখ্যাকে বলা হয় স্মৃতি স্থানের ঠিকানা বা Address.

• কম্পিউটারে ব্যবহারের জন্য কয়েক ধরনের প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি আছে। সেগুলো নিম্নরূপ-
- চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory),
- চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory),
- অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory),
- পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory),
- চার্জ কাপল স্মৃতি (Charge Couple Memory).

• কম্পিউটারের সহায়ক স্মৃতি:
- কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না। 
- সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা অপেক্ষা বহুগুণ বেশি। 
- স্বয়ংক্রিয়ভাবে এই স্মৃতি হতে কোন তথ্য মুছে যায় না।
- কম্পিউটারের প্রধান স্মৃতিতে প্রক্রিয়াকরণকৃত তথ্য সহায়ক স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।

• কয়েক ধরনের সহায়ক স্মৃতি হচ্ছে:
- ফ্লপি ডিস্ক (Floppy Disc),
- হার্ড ডিস্ক (Hard Disc),
- সিডি (CD- Compact Disc),
- চৌম্বক ফিতা (Magnetic Disc),
- চৌম্বক ড্রাম (Magnetic Drum).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০৪.
Touchscreen is-
  1. an input device
  2. an output device
  3. both input and output device 
  4. none of the above 
সঠিক উত্তর:
both input and output device 
উত্তর
সঠিক উত্তর:
both input and output device 
ব্যাখ্যা

টাচস্ক্রিন একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।
- এটি ডিসপ্লেতে তথ্য প্রদর্শন করে (আউটপুট) এবং ব্যবহারকারীর স্পর্শের মাধ্যমে নির্দেশ গ্রহণ করে (ইনপুট)।

ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোই হিসেবে কাজ করে।
- পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩০৫.
নিচের কোনটি সফটওয়্যার দ্বারা ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে?
  1. Bar Code Reader
  2. Optical Character Reader
  3. Optical Mark Recognition
  4. Magnetic Ink Character Recognition
সঠিক উত্তর:
Optical Character Reader
উত্তর
সঠিক উত্তর:
Optical Character Reader
ব্যাখ্যা
• OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

• OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০৬.
The basic input/output system (BIOS) is storage in-
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) The CPU
  4. ঘ) The hard drive
সঠিক উত্তর:
খ) ROM
উত্তর
সঠিক উত্তর:
খ) ROM
ব্যাখ্যা
BIOS software is stored on a non-volatile ROM chip on the motherboard. In modern computer systems, the BIOS contents are stored on a flash memory chip so that the contents can be rewritten without removing the chip from the motherboard.
Source: Fundamental of Computer
৩০৭.
নিচের কোনটি ওপেনসোর্স কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোম্পানি?
  1. ক) অরড্যুইনো
  2. খ) অ্যালফাবেট
  3. গ) আসুস
  4. ঘ) আইবিএম
সঠিক উত্তর:
ক) অরড্যুইনো
উত্তর
সঠিক উত্তর:
ক) অরড্যুইনো
ব্যাখ্যা

অরড্যুইনো, একটি মুক্ত সোর্স কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোম্পানি, প্রজেক্ট এবং ব্যবহারকারী সম্প্রদায়; যা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস এবং ইন্টারেক্টিভ ডিভাইস নির্মাণের জন্য ক্ষুদ্র যন্ত্রাংশ নকশা এবং নির্মাণ করে থাকে যা ভৌত বিশ্বের নিয়ন্ত্রণ করতে পারে।
প্রকল্পটি ইতালিতে প্রাথমিকভাবে স্মার্ট প্রজেক্ট কর্তৃক মাইক্রোকন্ট্রোলার বোর্ডের পরিবারের উপর ভিত্তি করে নকশাকৃত এবং নির্মিত।

৩০৮.
মাইক্রোপ্রসেসরের কোন ইউনিট নির্দেশাবলী ডিকোড করে?
  1. Arithmetic Logic Unit
  2. Control Unit
  3. Memory Unit
  4. Register
সঠিক উত্তর:
Control Unit
উত্তর
সঠিক উত্তর:
Control Unit
ব্যাখ্যা

◉ মাইক্রোপ্রসেসরের কন্ট্রোল ইউনিট নির্দেশাবলী (Instructions) ডিকোড করে এবং সেগুলো কার্যকর করার জন্য প্রসেসরের অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে।

মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমরিতে কখন তথ্যের প্রয়োজন হবে— সহায়ক মেমরি হতে কখন প্রধান মেমরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে এসব বিষয় নিয়ন্ত্রণ করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্টাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা। যেমন- গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে নির্দেশ প্রদান করা ।

গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদান করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি। আবার রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এসব কার্যাবলি সম্পাদন করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

রেজিস্টারসমূহ (Register Set):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে। রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে। এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্টাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি। 
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩০৯.
র‍্যাম (RAM) কী ধরণের স্মৃতি?
  1. ক) চুম্বকীয় কোর
  2. খ) অর্ধপরিবাহী
  3. গ) চার্জ কাপল
  4. ঘ) পাতলা পর্দা
সঠিক উত্তর:
খ) অর্ধপরিবাহী
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্ধপরিবাহী
ব্যাখ্যা
-  বর্তমানে মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে অর্ধপরিবাহী স্মৃতি ব্যবহার করা হয়ে থাকে।
- চুম্বকীয় কোরের তুলনায় অর্ধপরিবাহী স্মৃতি অনেক ছোট ও সস্তা।
- অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি বলেই একে অর্ধপরিবাহী স্মৃতি বলে।
- বহুল ব্যবহৃত দুই ধরনের অর্ধপরিবাহী স্মৃতির একটি হল অস্থায়ী স্মৃতি বা র‍্যাম (RAM - Random Access Memory) এবং অপরটি হল স্থায়ী স্মৃতি বা রম (ROM - Read Only Memory)।

উৎস : কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩১০.
ওয়ার্কশীটে ছবি সংযুক্ত করতে কোন ধরনের কমান্ড গ্রুপ ব্যবহার করা হয়?
  1. ক) Table Command Group
  2. খ) Illustration Command Group
  3. গ) Filter Command Group
  4. ঘ) Link Command Group
সঠিক উত্তর:
খ) Illustration Command Group
উত্তর
সঠিক উত্তর:
খ) Illustration Command Group
ব্যাখ্যা
ওয়ার্কশীটে Illustration Command Group ব্যবহার করে ছবি সংযুক্ত করা যায়। 
Table Command Group ব্যবহার করে Pivot Table & Pivot Chart তৈরি করে তথ্য উপস্থাপন করা যায়। 

Filter Command Group- এর মাধ্যমে বিভিন্ন ধরনের Data Sorting Ges Advanced Filtermn বিভিন্ন ধরনের Filtering করা যায়। 

Insert রিবনে Links গ্রুপ থেকে যে কোন ধরনের Hyperlink তৈরি করা যায়। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৩১১.
কোন ফন্টটি MICR-এ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. Times New Roman
  2. Arial
  3. OCR-A
  4. E-13B
সঠিক উত্তর:
E-13B
উত্তর
সঠিক উত্তর:
E-13B
ব্যাখ্যা

• MICR (Magnetic Ink Character Recognition) প্রযুক্তিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট হলো E-13B। এই ফন্টটি বিশেষভাবে ব্যাংকিং চেক এবং অন্যান্য আর্থিক নথিতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। E-13B ফন্টের অক্ষরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা চৌম্বকীয় কালি দিয়ে প্রিন্ট করলে ম্যাশিন সহজে পড়তে পারে। অন্য ফন্ট যেমন Times New Roman, Arial বা OCR-A সাধারণ লেখার জন্য ব্যবহৃত হয়, কিন্তু সেগুলো চেক বা ব্যাংকিং ডকুমেন্টের ম্যাশিন-পঠনযোগ্যতার জন্য যথেষ্ট নির্ভুল নয়। E-13B ফন্টের সংখ্যা ও প্রতীকগুলো আন্তর্জাতিক মান অনুসারে নির্ধারিত, যা ব্যাংকিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রক্রিয়াকরণকে সহজ ও দ্রুত করে। সুতরাং, MICR-এ প্রধান ফন্ট হিসেবে E-13B ব্যবহার করা হয়।

• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহার করা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- IBM [link]

৩১২.
OMR ব্যবহৃত হয়-
i) ছবিকে টেক্সটে সনাক্ত করতে 
ii) নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে 
iii) পণ্যের বাজার জরিপ করতে
  1. ii
  2. i ও ii
  3. ii ও iii
  4. i, ii ও iii
সঠিক উত্তর:
ii ও iii
উত্তর
সঠিক উত্তর:
ii ও iii
ব্যাখ্যা
• OMR: 
- OMR এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগান্বিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন- গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে। 
- সাধারণত নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র, পণ্যের বাজার জরিপ, জনমত জরিপ, পরিচিতিমূলক তথ্যাবলি ইত্যাদি ক্ষেত্রে OMR ব্যবহৃত হয়।

• OCR:
- OCR এর পূর্ণ নাম হলো Optical Character Recognition.
- OCR প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো ছবিকে টেক্সটে সনাক্ত করা।  
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১৩.
নিচের কোন ডিভাইসটির মাধ্যমে গ্রাফ, ম্যাপ বা বাড়ির ডিজাইন সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়?
  1. ক) Touch Screen
  2. খ) Scanners
  3. গ) Digitizer
  4. ঘ) Digital Camera
সঠিক উত্তর:
গ) Digitizer
উত্তর
সঠিক উত্তর:
গ) Digitizer
ব্যাখ্যা
ডিজিটাইজার একটি ইনপুট ডিভাইস যা দিয়ে গ্রাফিক্স, ড্রয়িং, ম্যাপিং এর কাজ করা যায়। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ডিজিটাইজার ব্যবহার করে মৌজাম্যাপগুলো সংরক্ষণ করে থাকে।

ডিজিটাইজার (Digitizer) : এটিকে ড্রয়িং বাের্ডও বলা হয়, এর মাধ্যমে বড় বড় Drawing, Mapping, Drafting ইত্যাদির কাজ করা হয়। এখানে একটি আয়তাকার চ্যাপ্টা ব্লক (Block) থাকে যাকে বলে ডিজিটাইজার বাের্ড (Board ), ডিজিটাইজিং টেবিল (Digitizing table) বা গ্রাফিক টেবিল (Graphic table) এর আকার ৯"x ১২" থেকে ৪৮ x ৭২" পর্যন্ত হতে পারে। বাের্ডের ভিতরে উপযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। একটি স্টাইলাসের (Stylus কলমের মতাে) সাহায্যে বাের্ডে যা কিছু লেখা বা আঁকা যায় তাই মনিটরের পর্দায় ভেসে ওঠে। সেই সঙ্গে বিভিন্ন সময়ে স্টাইলাসের অবস্থানের x ও y স্থানাঙ্ক (Co- ordinates) কম্পিউটার মেমােরিতে চলে যায়। কাগজে কোনাে গ্রাফ বা ছবি এঁকে তা ডিজিটাইজার বাের্ডে রেখে সেই গ্রাফ বা ছবির উপর স্টাইলাস বুলিয়ে তাকে VDU এর পদায় দেখানাে যায় এবং তার স্থানাঙ্ক কম্পিউটারে ইনপুট করা যায়। এভাবে ডিজিটাইজারের সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ি ইত্যাদি প্ল্যান সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)

৩১৪.
নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস?
  1. পাঞ্চকার্ড
  2. প্লটার
  3. মাল্টিমিডিয়া প্রজেক্ট
  4. স্পিকার
সঠিক উত্তর:
পাঞ্চকার্ড
উত্তর
সঠিক উত্তর:
পাঞ্চকার্ড
ব্যাখ্যা
• ইনপুট ইউনিট:
- ইনপুট ইউনিট ব্যবহারকারী প্রদত্ত উপাত্ত বা বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের প্রধান স্মৃতিতে সংরক্ষণ করে।
- অর্থাৎ ইনপুট অংশের কাজ হলো ব্যবহারকারী বা বিভিন্ন উৎস থেকে ডেটা বা নির্দেশ গ্রহণ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রেরণ করা।
- বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট ইউনিট কম্পিউটারকে ডেটা বা নির্দেশ প্রদানের কাজটি সম্পাদন করে।
- ইনপুট ডিভাইসের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো কি-বোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর (OMR), ওসিআর (OCR), জয়স্টিক, পাঞ্চকার্ড, লাইটপেন ইত্যাদি।
 
• আউটপুট ইউনিট:
- আউটপুট ইউনিট কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
- আউটপুট ডিভাইসের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
৩১৫.
The memory which is ultraviolet light erasable and electrically programmable is
  1. ক) ROM
  2. খ) PROM
  3. গ) RAM
  4. ঘ) EPROM
সঠিক উত্তর:
ঘ) EPROM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) EPROM
ব্যাখ্যা
An EPROM or erasable programmable read-only memory, is a type of memory chip that retains its data when its power supply is switched off. Computer memory that can retrieve stored data after a power supply has been turned off and back on is called non-volatile. It is an array of floating-gate transistors individually programmed by an electronic device that supplies higher voltages than those normally used in digital circuits. Once programmed, an EPROM can be erased by exposing it to strong ultraviolet light source (such as from a mercury-vapor light).
Source: merriam-webster.com
৩১৬.
একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করেনা কোনটি?
  1. টাচ স্ক্রিন
  2. মডেম
  3. ডিজিটাইজার
  4. পেনড্রাইভ
সঠিক উত্তর:
ডিজিটাইজার
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাইজার
ব্যাখ্যা
- ডিজিটাইজার একটি ইনপুট ডিভাইস।

♦ ইনপুট ডিভাইস:

- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

♦ আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

♦ ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো -
Pendrive, Modem, Touch screen ইত্যাদি। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১৭.
নিচের কোনটি কন্ট্রোল কী?
  1. Home
  2. Alt
  3. Insert
  4. F12
সঠিক উত্তর:
Alt
উত্তর
সঠিক উত্তর:
Alt
ব্যাখ্যা
♦ নেভিগেশন কী:
- নেভিগেশন কী ১০টি। যথা- Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arros Keys সমূহ নেভিগেশন কী নামে পরিচিত। 

কন্ট্রোল কী:
- কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল কীসমূহ ব্যবহৃত হয়। যেমন- Ctrl, Alt, the Windows logo key ইত্যাদি।

• নিউম্যারিক কী:
- কীবোর্ডের ডান অংশে ক্যালকুলেটরের মতো ০-৯ এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নতি কীগুলোকে নিউমারিক কী বলে। 

• ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কী গুলো ব্যবহৃত হয়।
- কী-বোর্ডে ১২টি ফাংশন থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Microsoft website.
৩১৮.
RAM-কে কেন ভোলাটাইল মেমোরি বলা হয়?
  1. এটি স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে
  2. বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়
  3. এটি শুধু পড়া যায়
  4. এটি ধীরগতির
সঠিক উত্তর:
বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়
ব্যাখ্যা

• বিদ্যুৎ না থাকলে RAM-এর সব তথ্য হারিয়ে যায়।

• RAM:

- RAM-এর পূর্ণরূপ হলো Random Access Memory।
- RAM কে কার্যকরী স্মৃতি কেন্দ্র বলা হয়।
- RAM যত বেশি হবে কম্পিউটারের কার্যক্ষমতা তত বাড়বে; অর্থাৎ, তত বেশি প্রোগ্রাম একসাথে দ্রুত কাজ করতে পারবে।
- RAM কে লেখাপড়া উভয়ই করা যায়।
- বিদ্যুৎ চলে গেলে RAM থেকে সমস্ত তথ্য মুছে যায়; তাই RAM কে ভোলাটাইল মেমোরি বলা হয়।
- RAM দুই ধরনের— DRAM (Dynamic RAM) ও SRAM (Static RAM)।
- প্রথম দিকে পিসিতে শুধু DRAM ব্যবহৃত হতো, বর্তমানে উভয় ধরনের RAM-ই পিসিতে ব্যবহৃত হচ্ছে।
- ব্যবহারকারী যখন কোনো সফটওয়্যার চালায় (যেমন: Chrome, Word), সেটি RAM-এ লোড হয়।
- CPU সরাসরি RAM থেকে ডেটা পড়ে এবং প্রসেস করে।
- দ্রুতগতির অ্যাক্সেসের জন্য RAM অত্যন্ত গুরুত্বপূর্ণ (হার্ড ডিস্কের চেয়ে প্রায় ১০–১০০ গুণ দ্রুত)।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১৯.
উইন্ডোজ OS ইনস্টল করার সময় কোন ড্রাইভকে প্রধান হিসেবে বিবেচনা করা হয় এবং এ ড্রাইভে OS টি দ্রুত কাজ করে?
  1. C Drive
  2. E Drive
  3. F Drive
  4. D Drive
সঠিক উত্তর:
C Drive
উত্তর
সঠিক উত্তর:
C Drive
ব্যাখ্যা

• উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় সাধারণত C Drive-কে প্রধান (Primary) ড্রাইভ হিসেবে বিবেচনা করা হয়।
- কারণ উইন্ডোজ ডিফল্টভাবে C Drive-এ ইনস্টল হয় এবং এই ড্রাইভে সিস্টেম ফাইল, প্রোগ্রাম ফাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করা হয়।
- C Drive-এ OS ইনস্টল করার ফলে সেটি দ্রুত এবং দক্ষতার সাথে কাজ করে কারণ এটি হার্ডড্রাইভের প্রথম পার্টিশন হিসেবে ব্যবহৃত হয় এবং অপারেটিং সিস্টেমের জন্য সর্বোত্তম পারফরম্যান্স দেয়।
- অন্য ড্রাইভ যেমন F, E, বা D সাধারণত ডেটা সংরক্ষণ বা অন্যান্য ফাইল রাখার জন্য ব্যবহৃত হয়, কিন্তু সেগুলোতে OS ইনস্টল করা হয় না।
- তাই উইন্ডোজের জন্য C Drive প্রধান ড্রাইভ।
 
• অপারেটিং সিস্টেম এবং C ড্রাইভ:
- অপারেটিং সিস্টেম সাধারণত C ড্রাইভে সংরক্ষিত থাকে, যা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি।
- সর্বোত্তম পারফরম্যান্স নিশ্চিত করার জন্য C ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়।
- C ড্রাইভ মূলত কম্পিউটারের প্রাথমিক মেমোরির অংশ, যেখানে অপারেটিং সিস্টেমসহ কম্পিউটার চালনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে।
- ফার্মওয়্যার ও অপারেটিং সিস্টেম হলো এমন অপরিহার্য সফটওয়্যার, যা কম্পিউটারের কার্যক্রম সচল রাখতে সহায়তা করে।
- একটি হার্ডডিস্ক বা SSD সাধারণত পার্টিশনের মাধ্যমে C, D, E ড্রাইভ ইত্যাদিতে বিভক্ত করা হয়, যা ব্যবহারকারীদের ফাইল এবং সফটওয়্যার সংরক্ষণের জন্য বিভিন্ন ভাগ তৈরি করতে সহায়তা করে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ● কম্পিউটার iv) কম্পিউটার অপারেটিং সিস্টেম

৩২০.
এমবেডেড সিস্টেমে কোন মেমরি স্টোরেজ ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
  1. ROM
  2. DRAM
  3. EEPROM
  4. Hard Disk
সঠিক উত্তর:
DRAM
উত্তর
সঠিক উত্তর:
DRAM
ব্যাখ্যা
• Low Cost এর কারনে পিসি এবং এমবেডেড সিস্টেমে DRAM ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

♦ ডাইনামিক র‍্যাম (DRAM):
- DRAM-এর পুরো অর্থ হচ্ছে Dynamic Random Access Memory.
- এটি সাধারণত মসফেট ট্রানজিস্টর (MOSFET - Metal Oxide Semiconductor Field Effect Transistor) ও ক্যাপাসিটরের সাহায্যে তৈরি।
- সাধারণ SRAM-এর তুলনায় এ ধরনের মেমরির স্মৃতি কোষ আকারে ছোট এবং দামেও সস্তা।
- DRAM-এর আরো সুবিধা হলো প্রতি আইসিতে বিটের সংখ্যা বেশি, বিট প্রতি খরচও কম এবং বিদ্যুৎ শক্তি কম লাগে।
- এসব কারণে DRAM- এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
- মেইনফ্রেম, মিনিফ্রেম এবং মাইক্রোকম্পিউটারের প্রধান মেমরি হিসেবে সাধারণত DRAM ব্যবহৃত হয়ে থাকে।
- DRAM-এর ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে হয়ে যায় বলে প্রায় 72ns পর পর প্রত্যেক স্মৃতি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।একে Refreshing বলে।
- DRAM দুই ধরনের হয়। যথা-
(১) SDRAM (Synchronous DRAM) ও
(2) ASDRAM (Asynchronous DRAM)।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. [Link]
৩২১.
80286 কত বিটের প্রসেসর?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 24
  4. ঘ) 32
সঠিক উত্তর:
খ) 16
উত্তর
সঠিক উত্তর:
খ) 16
ব্যাখ্যা
8086, 8088, 80186, 80286 হলো ১৬ বিটের প্রসেসর।
অপরদিকে, 
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
৩২২.
ক্যাশ মেমরি সাধারণত কোথায় অবস্থিত?
  1. হার্ড ডিস্কের ভিতরে
  2. CPU-এর ভিতরে বা এর খুব কাছাকাছি
  3. বাহ্যিক স্টোরেজ ড্রাইভে
  4. CPU থেকে দূরে মাদারবোর্ডে
সঠিক উত্তর:
CPU-এর ভিতরে বা এর খুব কাছাকাছি
উত্তর
সঠিক উত্তর:
CPU-এর ভিতরে বা এর খুব কাছাকাছি
ব্যাখ্যা

• ক্যাশ মেমরি সাধারণত CPU-এর ভিতরে বা CPU-এর খুব কাছাকাছি অবস্থিত, তাই সঠিক উত্তর হলো খ)। ক্যাশ মেমরির মূল কাজ হলো প্রসেসরের কাজের গতি বৃদ্ধি করা। CPU যখন বারবার কোনো ডেটা বা নির্দেশনা ব্যবহার করে, তখন সেটি ক্যাশ মেমরিতে সংরক্ষণ করা হয় যাতে দ্রুত অ্যাক্সেস করা যায়। যেহেতু ক্যাশ মেমরি অত্যন্ত দ্রুতগতির, তাই এটি CPU-এর কাছেই রাখা হয়, অনেক সময় CPU চিপের ভেতরেই (L1, L2, L3 ক্যাশ)। হার্ড ডিস্ক বা বাহ্যিক স্টোরেজ অনেক ধীর হওয়ায় সেখানে ক্যাশ মেমরি থাকে না।
 
ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়।
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৩২৩.
Which of the following is not computer hardware?
  1. Monitor
  2. RAM
  3. MS Paint
  4. Keyboard
সঠিক উত্তর:
MS Paint
উত্তর
সঠিক উত্তর:
MS Paint
ব্যাখ্যা
পেরিফেরাল ডিভাইস (Peripheral Device):
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ইনপুট পেরিফেরালস, 
২. আউটপুট পেরিফেরালস এবং 
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরালস। 

১. ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল।
যেমন: কী-বোর্ড, ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার, লাইটপেন, বার কোড রিডার ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রর্দশনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
অর্থাৎ, কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যার সমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রর্দশন করে সেগুলোকে আউটপুট পেরিফেরাল বলা হয়।
যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়।
যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

সফটওয়্যার:
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। - কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার: Dos, Windows, MS Office, MS paint, Adobe Photoshop, Video Player, PageMaker.

অন্যদিকে,
- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে অপারেটিং সিস্টেম।

উৎস: ব্রিটানিকা।
৩২৪.
অভ্র কিবোর্ডে বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলায় সুইচ করার জন্য কোন 'ফাংশন কী' ব্যবহার করা হয়?
  1. F5
  2. F7
  3. F11
  4. F12
সঠিক উত্তর:
F12
উত্তর
সঠিক উত্তর:
F12
ব্যাখ্যা
• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয় ।
- F4 last action performed repeat করা যায় এবং কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহৃত হয়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৩২৫.
কুকিজ (Cookies) কোথায় জমা থাকে?
  1. ক) হার্ডডিস্কে
  2. খ) ক্যাশে মেমোরিতে
  3. গ) র‍্যামে
  4. ঘ) রমে
সঠিক উত্তর:
খ) ক্যাশে মেমোরিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যাশে মেমোরিতে
ব্যাখ্যা
টেম্পোরারি ফাইল ও কুকিজ  ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমরিতে জমা হয়। 
এতে কম্পিউটারের কাজের গতি হ্রাস পায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২৬.
প্রধান মেমোরীর মধ্যে থাকে -
  1. সম্পূর্ণ সমাধান
  2. প্রয়োজনীয় তথ্য
  3. গাণিতিক তথ্য
  4. অন্তর্বর্তী ফল
সঠিক উত্তর:
প্রয়োজনীয় তথ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রয়োজনীয় তথ্য
ব্যাখ্যা
মেমোরির শ্রেণিবিভাগ: 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা: 
১. প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main Memory or Primary Memory), 
২. সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি (Secondary Memory or Mass Memory) ও 
৩. ইন্টারনাল মেমোরি (Internal Memory)। 

প্রধান মেমোরি (Main Memory): 
- কম্পিউটারের কর্ম এরিয়া হিসেবে প্রধান মেমোরি পরিচিত। 
- কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। 
- এ ধরনের মেমোরিতে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাবলি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 
- প্রধান মেমোরিকে মেইন বা প্রাথমিক মেমোরিও বলা হয়। 
- এটি অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে। 
- মূলত প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে প্রধান মেমোরি সংগ্রহ করে রাখে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২৭.
MICR প্রযুক্তি দ্বারা ডেটা পড়ার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
  1. স্ক্যানার
  2. ওয়েবক্যাম
  3. MICR রিডার
  4. প্রিন্টার
সঠিক উত্তর:
MICR রিডার
উত্তর
সঠিক উত্তর:
MICR রিডার
ব্যাখ্যা
• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
- MICR হলো চুম্বকীয় কালি দিয়ে লেখা অক্ষর পড়ার প্রযুক্তি, MICR রিডার এই চুম্বকীয় কালি দিয়ে লেখা অক্ষর বা সংখ্যা পড়তে ব্যবহৃত হয়।

• অন্য যন্ত্রগুলির ব্যবহার:
- স্ক্যানার: কাগজের ডকুমেন্ট ডিজিটাল রূপান্তরের জন্য।
- ওয়েবক্যাম: ভিডিও ক্যাপচার করার জন্য।
- প্রিন্টার: ডিজিটাল ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩২৮.
What is the name of the chip which has more than once processor on it?
  1. ক) Parallel chip
  2. খ) Multi-processor chip
  3. গ) Transputer
  4. ঘ) Parallel processor
সঠিক উত্তর:
গ) Transputer
উত্তর
সঠিক উত্তর:
গ) Transputer
ব্যাখ্যা

Transputer : is a microprocessor with integral memory designed for parallel processing, for scientific, real-time control and AI applications.
It contains a CPU, memory and communications capability all in a single chip.

৩২৯.
HDD প্ল্যাটারের গতি মাপার সাধারণ একক কী?
  1. GHz
  2. RPM
  3. MBps
  4. Newtons
সঠিক উত্তর:
RPM
উত্তর
সঠিক উত্তর:
RPM
ব্যাখ্যা
• HDD প্ল্যাটারের গতি মাপার সাধারণ একক হলো RPM, অর্থাৎ Revolutions Per Minute। এটি নির্দেশ করে যে প্ল্যাটারটি এক মিনিটে কতবার ঘোরে। হার্ড ডিস্ক ড্রাইভের কার্যক্ষমতা এবং ডাটা অ্যাক্সেস স্পিড নির্ভর করে প্ল্যাটারের গতি কত দ্রুত ঘোরে তার উপর। GHz (গিগাহার্জ) সাধারণত প্রসেসর বা সিপিইউর গতি মাপার একক, আর MBps (মেগাবাইট পার সেকেন্ড) ডাটা ট্রান্সফার স্পিড বা ব্যান্ডউইথ বোঝাতে ব্যবহৃত হয়। Newtons একটি বলের একক, যা এখানে প্রযোজ্য নয়। তাই HDD প্ল্যাটারের ঘূর্ণনের গতি বুঝতে RPM সবচেয়ে সঠিক ও প্রচলিত একক।

• হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়।
- যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard disk drive) বা সংক্ষেপে এইচডিডি (HDD) বলে।
- হার্ডডিস্ক ড্রাইভ এর কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
- হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না।
- ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযোজিত থাকে।
- অন্যান্য ডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কার্যাবলি সম্পাদন করে।

- কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ এবং
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৩৩০.
Which of the following is not correct?
  1. 1 kilobyte = 1000 bytes
  2. 1 byte = 8 bits
  3. 1 terabyte = 1024 gigabytes
  4. 1 gigabyte = 1024 megabytes
সঠিক উত্তর:
1 kilobyte = 1000 bytes
উত্তর
সঠিক উত্তর:
1 kilobyte = 1000 bytes
ব্যাখ্যা
• 1 byte (B) = 8 bits,
• 1 kilobyte (KB) = 1024 bytes,
• 1 megabyte (MB) = 1024 kilobytes,
• 1 gigabyte (GB) = 1024 megabytes,
• 1 terabyte (TB) = 1024 gigabytes,
• 1 petabyte (PB) = 1024 terabytes,
• 1 exabyte (EB) = 1024 petabytes,
• 1 zettabyte (ZB) = 1024 exabytes,
• 1 yottabyte (YB) = 1024 zettabytes.

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৩৩১.
CPU গঠিত হয় -
  1. ক) গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
  2. খ) অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রন অংশের সমন্বয়ে
  3. গ) স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
  4. ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিতক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিতক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিতক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing Unit) অভ্যন্তরীণ স্মৃতি অংশ, নিয়ন্ত্রণ অংশ এবং গাণিতিক/যুক্তি অংশ নিয়ে গঠিত। একে সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়। এই অংশেই কম্পিউটারের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। এটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ।
[সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
৩৩২.
URL এর কয়টি অংশ থাকে ?
  1. ২টি
  2. ৩টি
  3. ১টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

URL এর পুর্নরূপ হলো Uniform Resources Locator .
URL এর তিনটি অংশ থাকে।
যথা -
(১) প্রটোকলের নাম,
(২) হোস্টনেইম ও
(৩) ফাইলের নাম
[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -২৯৫ ]

৩৩৩.
কী-বোর্ডে ব্যবহৃত একটি ফাংশন কী হলো—
  1. Shift
  2. F5
  3. Ctrl
  4. Alt
সঠিক উত্তর:
F5
উত্তর
সঠিক উত্তর:
F5
ব্যাখ্যা

◉ ফাংশন কী সাধারণত কী-বোর্ডের উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত থাকে। এগুলি বিভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয়। যেমন— F5 সাধারণত রিফ্রেশ (Refresh) বা প্রেজেন্টেশনে স্লাইড শো শুরু করার জন্য ব্যবহার করা হয়।

কী-বোর্ড (Key-board):
- কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশনা প্রদান, প্রচলিত ভাষায় বর্ণ, অংক বা বিশেষ চিহ্ন প্রদান করার অন্যতম মাধ্যম হিসেবে কী-বোর্ড ব্যবহৃত হয়।
- বর্তমানে কী-বোর্ডের মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব কী-গুলো ব্যবহার করে কম্পিউটারকে সরাসরি মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব ব্রাউজিং সম্পর্কে নির্দেশ প্রদান করা যায়।
- সাধারণত দুই ধরনের কী-বোর্ড পাওয়া যায়। যথা: ১. স্ট্যান্ডার্ড কী-বোর্ড ও ২. এনহ্যান্সড কী-বোর্ড।
- কী-বোর্ডে ৯৪-১০০টি কী থাকে।

• ফাংশন কী:
- কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।

• নেভিগেশন কী:
- কী-বোর্ডের Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arros Keys সমূহ নেভিগেশন কী নামে পরিচিত। নেভিগেশন কী ১০টি রয়েছে।

• মডিফায়ার কী:
- Ctrl, Alt, the Windows logo key.

• নিউম্যারিক কী:
- নাম্বার 0 থেকে 9, Arithmetic operators: + (addition), - (subtraction), * (multiplication), and / (division) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Microsoft website.

৩৩৪.
পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
  1. মেইনফ্রেম কম্পিউটার
  2. পিসি
  3. মাইক্রোকম্পিউটার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
মাইক্রোকম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকম্পিউটার
ব্যাখ্যা
• পার্সোনাল কম্পিউটার (PC) বা বিজনেস কম্পিউটার (BC) এর কারিগরি নাম মাইক্রোকম্পিউটার।

- পূর্বে কম্পিউটার তৈরি করতে অসংখ্য ট্রানজিস্টর, রেজিষ্ট্যান্স, ডায়োড ইত্যাদি ব্যবহার করা হতো।
- ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল নামক একটি প্রতিষ্ঠান ইনটেল-৪০০৪ ( Intel 4004) নামক প্রথম মাইক্রোপ্রসেসর বা ক্ষুদ্র প্রক্রিয়াকারক (Microprocessor) তৈরি করে, এই ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার নামে অভিহিত করা হয়।
- ক্ষুদ্র প্রক্রিয়াকারকের সাথে স্মৃতি অংশ এবং ইনপুট-আউটপুট অংশের সংযোগ সাধন করা হয়।
- এই কম্পিউটার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং একজন ব্যবহারকারী একাই একটি কম্পিউটার ব্যবহার করতে পারেন।
- কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা সংক্ষেপে পিসি (PC) বলা হয়।
- IBM 486, IBM Pentium প্রভৃতি মাইক্রোকম্পিউটারের উদাহরণ।
- পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট।
- বাণিজ্যিকভাবে তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার Altair 8800 আবিষ্কার করেন হেনরি এডওয়ার্ড রবার্ট।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশন, নবম-দশম শ্রেণি (ভােকেশনাল)।
৩৩৫.
নিচের কোনটি Optical Storage Device-এর উদাহরণ?
  1. Hard Disk
  2. USB Flash Drive
  3. DVD
  4. Magnetic Tape
সঠিক উত্তর:
DVD
উত্তর
সঠিক উত্তর:
DVD
ব্যাখ্যা

• DVD একটি Optical Storage Device, যা লেজার প্রযুক্তি ব্যবহার করে অপটিক্যাল ডিস্কে ডেটা সংরক্ষণ ও পড়া-লেখা করে।

• Storage Device:
- Storage device হলো এমন একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারে ডেটা, তথ্য বা প্রোগ্রাম সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- এটি সাময়িক (temporary) অথবা স্থায়ী (permanent)ভাবে ডেটা সংরক্ষণ করতে পারে।
- উদাহরণ: Hard Disk, SSD, USB Flash Drive, CD, DVD।

• Primary Storage (Main Memory):
- Primary storage সরাসরি CPU দ্বারা অ্যাক্সেস করা যায়।
- এটি দ্রুতগতির কিন্তু সাধারণত কম ধারণক্ষমতার হয়।
- উদাহরণ: RAM, ROM, Cache Memory।

• Secondary Storage:
- Secondary storage ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে।
- এটি CPU দ্বারা সরাসরি নয়, ইনপুট/আউটপুট অপারেশনের মাধ্যমে অ্যাক্সেস করা হয়।
- উদাহরণ: Hard Disk, SSD, CD, DVD, USB Flash Drive।

• Hard Disk Drive (HDD):
- Hard disk drive একটি magnetic storage device।
- এটি ঘূর্ণায়মান ডিস্ক (platter) ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে।
- দীর্ঘদিন ধরে কম্পিউটারের প্রধান secondary storage হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Solid State Drive (SSD):
- SSD একটি flash memory-based storage device।
- এতে কোনো moving part নেই, তাই HDD-এর তুলনায় দ্রুত এবং নির্ভরযোগ্য।

• Optical Storage Device:
- Optical storage device লেজার প্রযুক্তি ব্যবহার করে ডেটা পড়া ও লেখা হয়।
- উদাহরণ: CD (Compact Disc), DVD (Digital Versatile Disc), Blu-ray Disc।

• Flash Memory Storage:
- Flash memory হলো non-volatile memory, অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও ডেটা সংরক্ষিত থাকে।
- USB Flash Drive এবং SSD এই প্রযুক্তি ব্যবহার করে।

• Magnetic Storage Device:
- Magnetic storage ডেটা সংরক্ষণ করে magnetic coating ব্যবহার করে।
- উদাহরণ: Hard Disk, Magnetic Tape, Floppy Disk।

• Magnetic Tape:
- Magnetic tape একটি sequential access storage device।
- সাধারণত backup ও archival storage-এ ব্যবহৃত হয়।

• CD (Compact Disc):
- CD একটি optical storage medium।
- সাধারণত প্রায় 700 MB ডেটা সংরক্ষণ করতে পারে।

• অন্যান্য অপশন:
- Hard Disk → magnetic storage device, যা platter ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে।
- USB Flash Drive → flash memory ভিত্তিক portable storage device।
- Magnetic Tape → sequential access magnetic storage device, backup ও archival storage-এ ব্যবহৃত হয়।

উৎস:
-  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), নবম-দশম শ্রেণি।
- Encyclopaedia Britannica.
- Oxford Dictionary of Computing.
- Computer Fundamentals by P.K. Sinha.

৩৩৬.
Power Supply Unit কী ধরনের আউটপুট দেয়?
  1. High Voltage AC
  2. Pure Sine Wave
  3. Low Frequency AC
  4. Regulated DC
সঠিক উত্তর:
Regulated DC
উত্তর
সঠিক উত্তর:
Regulated DC
ব্যাখ্যা
• PSU (Power Supply Unit):
- পাওয়ার সাপ্লাই ইউনিট এমন একটি ডিভাইজ যা কম্পিউটারের শক্তি জোগায়।

• কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট কম্পোনেটগুলো যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা ভোল্টেজকে রেগুলেট করে।
- এটি কম্পিউটারের জন্য প্রয়োজনীয় ২২০ ভোল্ট বিদ্যুৎ সাপ্লাইকে রূপান্তর রেগুলেটেড ডিসি ভোল্টেজ আউটপুট প্রদান করে। 
- পাওয়ার সাপ্লাই একটি ধাতব বক্স, যা কম্পিউটারের কেসিংয়ের ওপরের কোনায় থাকে।
- সাধারণত কেসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই ইনস্টল করা থাকে।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৭.
বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত সালে কম্পিউটারে আক্রমণ করে?
  1. ক) ২৬ এপ্রিল, ১৯৯৭
  2. খ) ২৬ মে, ১৯৯৮
  3. গ) ২৬ এপ্রিল, ১৯৯৯
  4. ঘ) ২৬ জুন, ১৯৯৬
সঠিক উত্তর:
গ) ২৬ এপ্রিল, ১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ এপ্রিল, ১৯৯৯
ব্যাখ্যা
২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৩৩৮.
নিচের কোনটি OCR -এর কাজ নয়?
  1. হাতের লেখা বা টাইপ করা বর্ণকে পড়তে পারে।
  2. হার্ড টেক্সট হতে কোনো বর্ণকে সনাক্ত করতে পারে।
  3. হাতের লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে।
  4. নৈব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে এটি ব্যবহৃত হয়।
সঠিক উত্তর:
নৈব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে এটি ব্যবহৃত হয়।
উত্তর
সঠিক উত্তর:
নৈব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে এটি ব্যবহৃত হয়।
ব্যাখ্যা


উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৩৩৯.
হার্ড ডিস্ক সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. ডেটা সংরক্ষণে ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে
  2. কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়
  3. প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ১০২৪ বাইট
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ১০২৪ বাইট
উত্তর
সঠিক উত্তর:
প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ১০২৪ বাইট
ব্যাখ্যা
• হার্ড ডিস্ক:
- হার্ড ডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।
- হার্ড ডিস্ক প্রথম ব্যবহার হয়, IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়।
- তবে তখনকার সময়ে হার্ড ডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ড ডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়।
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৪০.
নিম্নের কোনটি পরিবর্তনযোগ্য মেমোরির অন্তর্ভুক্ত?
  1. ক) ROM
  2. খ) পাঞ্চ কার্ড
  3. গ) ডিস্ক
  4. ঘ) RAM
সঠিক উত্তর:
ঘ) RAM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) RAM
ব্যাখ্যা
RAM, Magnetic Disc হচ্ছে পরিবর্তনযোগ্য মেমোরির উদাহরণ। 

-পরিবর্তনযোগ্য মেমোরি- এ ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে নতুন করে লেখা যায়। যেমন- RAM, Magnetic Disc ইত্যাদি। 

- অপরিবর্তনযোগ্য মেমোরি- এ ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে যায় না। যেমন- পাঞ্চ কার্ড, ROM ইত্যাদি। 

- উদ্বায়ী মেমোরি- বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরি মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায়, তাকে উদ্ধায়ী মেমোরি বলে। যেমন- RAM ইত্যাদি। 

- অনুদ্বায়ী মেমোরি- বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায় না, তাকে অনুদ্বায়ী মেমোরি বলে। যেমন- ROM, ডিস্ক, টেপ ইত্যাদি। 

সূত্র- ৩৯ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৩৪১.
The computer system which uses a drum plotter is known as?
  1. ক) Mainframe computer
  2. খ) Mini Computer
  3. গ) Both 'a' and 'b'
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Both 'a' and 'b'
উত্তর
সঠিক উত্তর:
গ) Both 'a' and 'b'
ব্যাখ্যা
প্লটার (Plotter):
- প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইজ যা প্রিন্টারের মতোই কাজ করে।
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়।
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।

প্লটার সাধারণত ২ প্রকার। যথা:
১. ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও
২. ড্রাম (Drum) প্লটার 

- মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারে ড্রাম প্লটার ব্যবহার করা হতো।
৩৪২.
'মডিফায়ার কী' নয় কোনটি?
  1. Insert
  2. Control
  3. Shift
  4. Alt
সঠিক উত্তর:
Insert
উত্তর
সঠিক উত্তর:
Insert
ব্যাখ্যা
- কীবোর্ড হলো কম্পিউটারের অন্যতম একটি ইনপুট ডিভাইস যার মধ্যে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নের বিভিন্ন কীগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে।
- কম্পিউটারের কীবোর্ডের কীগুলোর সাহায্যে টাইপ করা ছাড়াও কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা হয়।

• নেভিগেশন কী:
- এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সারকে পরিচালনা করা যায়। নেভিগেশন কী এর মধ্যে রয়েছে: Arrow keys, Home key, Delete, insert ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত ১২টি কী'কে ফাংশন কী বলা হয়।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাওশন কী ব্যবহৃত হয়।

• নিউমারিক কী:
- (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী রয়েছে।

• মডিফায়ার কী:
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী (Modifier Key)।

• আলফানিউমেরিক কী:
- (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।
২. ব্রিটানিকা।
৩৪৩.
অ্যাপল মেকিনটোশ কম্পিউটার বাজারে আসে কত সালে?
  1. ক) ১৯৮১
  2. খ) ১৯৮২
  3. গ) ১৯৮৩
  4. ঘ) ১৯৮৪
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৪
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩৪৪.
ডকুমেন্টের বিটম্যাপ ছবি তৈরির জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. Optical Character Reader
  2. Bar Code Reader
  3. Optical Mark Recognition
  4. Magnetic Ink Character Recognition
সঠিক উত্তর:
Optical Character Reader
উত্তর
সঠিক উত্তর:
Optical Character Reader
ব্যাখ্যা
• ডকুমেন্টের বিটম্যাপ (Bitmap) ছবি তৈরির জন্য "Optical Character Reader (OCR)" ব্যবহার করা হয়। এটি একটি বিশেষ ধরণের ইনপুট ডিভাইস যা মুদ্রিত বা হাতে লেখা পাঠ্য স্ক্যান করে এবং সেটিকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে। OCR প্রযুক্তি মূলত কাগজে লেখা বা মুদ্রিত অক্ষর শনাক্ত করে এবং তার ছবি তুলে কম্পিউটারে পাঠ্য হিসেবে সংরক্ষণ করে, যার মাধ্যমে বিটম্যাপ ছবি তৈরি হয়। অন্যদিকে, Bar Code Reader বারকোড পড়ে, OMR (Optical Mark Recognition) সংখ্যাগত চিহ্ন শনাক্ত করে এবং MICR (Magnetic Ink Character Recognition) ব্যাংক চেকের মতো নথিতে ব্যবহৃত চুম্বকীয় কালি শনাক্ত করতে ব্যবহৃত হয়। সুতরাং, বিটম্যাপ ছবি তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত প্রযুক্তি হলো OCR.

• OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

• OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪৫.
BIOS কোথায় সংরক্ষিত থাকে ?
  1. Hard Disk
  2. EPROM
  3. SRAM
  4. DRAM
সঠিক উত্তর:
EPROM
উত্তর
সঠিক উত্তর:
EPROM
ব্যাখ্যা
BIOS, in full Basic Input/Output System, Computer program that is typically stored in EPROM and used by the CPU to perform start-up procedures when the computer is turned on.
Source: Britannica.com
৩৪৬.
কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে যোগসূত্র স্থাপন করে কোনটি?
  1. ক) মনিটর
  2. খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম:

- কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে অপারেটিং সিস্টেম।
- অপারেটিং সিস্টেম সংক্ষিপ্ত আকারে, এটি ওএস বলা হয়, একটি কম্পিউটার প্রোগ্রাম যা অন্যান্য কম্পিউটার প্রোগ্রাম পরিচালনা করে।
- অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং কম্পিউটার সিস্টেমের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
- এটি কম্পিউটারে নির্দেশাবলী প্রদান করে।
- অন্যান্য সফটওয়্যার প্রোগ্রাম এবং হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়।
- কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ- MS DOS, Microsoft Windows, Linux, UNIX, Mac OS ইত্যাদি।

তথ্যসূত্র - কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪৭.
নিম্নের কোনটি স্টোরেজ ডিভাইস?
  1. ক) Monitor
  2. খ) Magnetic Tape
  3. গ) Mouse
  4. ঘ) Printer
সঠিক উত্তর:
খ) Magnetic Tape
উত্তর
সঠিক উত্তর:
খ) Magnetic Tape
ব্যাখ্যা
স্টোরেজ ডিভাইস (Storage Hardware):
- স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের সুবিধার জন্য স্টোরেজ মিডিয়াতে ডেটা ও নির্দেশাবলি জমা রাখা যায় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়। 

Magnetic Tape:
- ম্যাগনেটিক টেপ সাধারণত অডিও বা ভিডিও টেপের মতোই যা আয়রন অক্সাইডের প্রলেপযুক্ত এক ধরনের প্লাস্টিকের ফিতা। এ ফিতা রিলে জড়ানো অবস্থায় বা ক্যাসেট আকারে পাওয়া যায়।
- এ ধরনের টেপের ডেটা সংরক্ষণ পদ্ধতি হার্ডডিস্কের সংরক্ষণ পদ্ধতির অনুরূপ। এটি ইনপুট/আউটপুট ও সহায়ক মেমোরি হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪৮.
IC তৈরীতে সর্বাধিক ব্যবহৃত মৌল কোনটি?
  1. ক) জার্মেনিয়াম
  2. খ) কার্বন
  3. গ) সিলিকন
  4. ঘ) পটাশিয়াম
সঠিক উত্তর:
গ) সিলিকন
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলিকন
ব্যাখ্যা
IC(Integrated Circuit):
- আই.সি. এর পূর্ণ নাম ইন্টিগ্রেটেড সার্কিট।
- আই.সি. কে সিলিকন চিপ বা চিপ বলা হয়।
- এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিকস ডিভাইস, যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি কম্পোনেন্ট সিলিকন চিপের উপর নির্মান করে জোড়া লাগানো হয়।
- এটি দেখতে চ্যাপটা, ছোট, কালো বা ধুসর রঙের হয়।
- আই.সি. ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদিতে ব্যবহার করা হয়।
- আই.সি. ব্যাবহারের ফলে সার্কিট অনেক ছোট এবং অধিক কর্মক্ষমতা সম্পন্ন হয়।

উৎস: Live MCQ লেকচার।
৩৪৯.
কম্পিউটার সিস্টেমে মনিটরের কাজ কী?
  1. ডেটা ইনপুট করা
  2. ডেটা স্টোর করা
  3. ডেটা আউটপুট করা
  4. ডেটা প্রসেস করা
সঠিক উত্তর:
ডেটা আউটপুট করা
উত্তর
সঠিক উত্তর:
ডেটা আউটপুট করা
ব্যাখ্যা
• মনিটর (Monitor):
- কম্পিউটারের সাহায্যে ডেটা প্রক্রিয়াকরণের পর তৈরীকৃত ফলাফল যখন কোনো ডিভাইস বা হার্ডওয়্যারের সাহায্যে প্রদর্শিত হয় বা শোনা যায় তাকে সফটকপি বলে। আর ব্যবহৃত ডিভাইস বা হার্ডওয়্যারসমূহকে সফটকপি আউটপুট হার্ডওয়্যার বলে।
- মনিটর হলো একটি অন্যতম সফটকপি আউটপুট হার্ডওয়্যার, যা দেখতে সাধারণত টেলিভিশনের পর্দার মতো।
- মনিটর সাদা-কালো বা রঙিন হয়ে থাকে। আবার অ্যানালগ কিংবা ডিজিটালও হতে পারে।
- কম্পিউটারের সাথে সংযুক্ত মনিটর সাধারণত ১৪ থেকে ২৯ ইঞ্চি পর্যন্ত হতে পারে। তবে ১৪ থেকে ১৯ ইঞ্চি মনিটর সচরাচর বেশি ব্যবহৃত হয়।

• প্রযুক্তির ওপর ভিত্তি করে মনিটরকে দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. ক্যাথোড রশ্মির টিউব মনিটর (Cathod Ray Tube - CRT) ও
২. ফ্ল্যাট প্যানেল মনিটর (Flat Panel Monitor)।

ইনপুট ডিভাইস: 

- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
যেমন- 
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক, 
- মাইক্রোফোন, 
- স্ক্যানার, 
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
যেমন- 
- মনিটর, 
 - প্রিন্টার, 
- প্রজেক্টর, 
- স্পিকার, 
- প্লটার, 
- হেডফোন ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে- 
যেমন- 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
৩৫০.
কম্পিউটারে ক্যাশ মেমোরি ব্যবহারের উদ্দেশ্য—
  1. ব্যাকআপ নেওয়া
  2. স্ক্রিন রিফ্রেশ করা
  3. প্রসেসিং গতি বাড়ানো
  4. তথ্য পুনরুদ্ধার করা
সঠিক উত্তর:
প্রসেসিং গতি বাড়ানো
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসিং গতি বাড়ানো
ব্যাখ্যা

◉ ক্যাশ মেমোরি হল একটি উচ্চ-গতিসম্পন্ন অস্থায়ী স্টোরেজ এলাকা যা মূল প্রসেসর (CPU) এবং প্রধান মেমোরির (RAM) মধ্যে অবস্থান করে। এর প্রধান উদ্দেশ্য হল প্রসেসরের কার্যকারিতা বৃদ্ধি করা।

ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়।
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৩৫১.
কম্পিউটারের কোন অংশকে তার "মস্তিস্ক" বলা হয়?
  1. মনিটর
  2. কীবোর্ড
  3. মাউস
  4. সিপিইউ
সঠিক উত্তর:
সিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ
ব্যাখ্যা

কম্পিউটার সিপিইউ (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ (CPU) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেইনস্বরূপ
- সিপিইউ (CPU)-এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথা:
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) ও
৩. স্মৃতি অংশ (Memory Unit)। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫২.
Which of the following is not a part of the CPU
  1. ক) storage unit
  2. খ) arithmetic and logic unit
  3. গ) program unit
  4. ঘ) control unit
সঠিক উত্তর:
গ) program unit
উত্তর
সঠিক উত্তর:
গ) program unit
ব্যাখ্যা
CPU contains Arithmetic and Logic Unit, Control Unit and Primary storage i.e. Storage Unit. Hence, Program Unit is correct answer
৩৫৩.
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে কী বলে?
  1. ভোলাটাইল মেমোরি
  2. নন-ভোলাটাইল মেমোরি
  3. অস্থায়ী মেমোরি
  4. সেকেন্ডারি মেমোরি
সঠিক উত্তর:
নন-ভোলাটাইল মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
নন-ভোলাটাইল মেমোরি
ব্যাখ্যা
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন: RAM

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৪.
ভার্চুয়াল মেমরি কেন ব্যবহার করা হয়?
  1. সিস্টেমের মেমরি সম্প্রসারণ করা
  2. CPU-র গতি কমানো
  3. হার্ড ডিস্কের চাপ কমানো
  4. গ্রাফিক্সের কর্মক্ষমতা উন্নত করা
সঠিক উত্তর:
সিস্টেমের মেমরি সম্প্রসারণ করা
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেমের মেমরি সম্প্রসারণ করা
ব্যাখ্যা

• ভার্চুয়াল মেমরি মূলত সিস্টেমের মেমরি সম্প্রসারণের জন্য ব্যবহার করা হয়। কম্পিউটারের প্রধান RAM সীমিত হওয়ায়, বড় প্রোগ্রাম বা একাধিক প্রোগ্রাম একসাথে চালানোর সময় সরাসরি RAM যথেষ্ট না হতে পারে। ভার্চুয়াল মেমরি হার্ড ডিস্কের একটি অংশকে RAM-এর মতো ব্যবহার করে, ফলে সিস্টেম আরও বড় মেমরিতে কাজ করতে সক্ষম হয়। এটি CPU-এর কার্যক্ষমতাকে ধরে রাখে এবং প্রোগ্রামগুলো ক্র্যাশ বা বন্ধ হওয়া থেকে রক্ষা করে। ভার্চুয়াল মেমরি ব্যবহার করলে ব্যবহারকারী বড় ফাইল বা একাধিক অ্যাপ্লিকেশন নির্বিঘ্নে চালাতে পারে, যদিও এটি সরাসরি CPU বা গ্রাফিক্সের গতি বাড়ায় না। সুতরাং সঠিক উত্তর হলো ক) সিস্টেমের মেমরি সম্প্রসারণ করা।
 
• ভার্চুয়াল মেমোরি (Virtual Memory):
- ভার্চুয়াল মেমোরি হলো অপারেটিং সিস্টেমের একটি প্রযুক্তি যা RAM এবং সেকেন্ডারি স্টোরেজ (যেমন হার্ড ডিস্ক) একত্রে ব্যবহার করে।  
- এটি প্রোগ্রামকে তার বাস্তব RAM এর চেয়ে বেশি মেমোরি ব্যবহার করতে সক্ষম করে।  
- ভার্চুয়াল মেমোরি সিস্টেম RAM পূর্ণ হলে, অপ্রয়োজনীয় ডেটা বা প্রোগ্রাম অংশকে সেকেন্ডারি স্টোরেজে স্থানান্তরিত করে।  
- অপারেটিং সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে, ফলে ব্যবহারকারী বা প্রোগ্রামারকে মেমোরি সীমা নিয়ে চিন্তা করতে হয় না।  
- মূল উদ্দেশ্য: সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়ানো।  

সূত্র: 
- geeksforgeeks [link]
- Computer Science | University of Illinois Chicago [link]

৩৫৫.
কোন ধরনের প্রিন্টার সাধারণত উচ্চগতি সম্পন্ন হয়ে থাকে?
  1. Dot Printer
  2. Impact Printer
  3. Laser Printer
  4. Inkjet Printer
সঠিক উত্তর:
Laser Printer
উত্তর
সঠিক উত্তর:
Laser Printer
ব্যাখ্যা
⚪Laser Printer সাধারণত উচ্চ গতি সম্পন্ন প্রিন্টার হিসেবে পরিচিত, কারণ এটি দ্রুত প্রিন্ট আউট করতে সক্ষম। এটি লেজার প্রযুক্তি ব্যবহার করে যা খুব দ্রুত এবং সুনির্দিষ্টভাবে কাগজে ইমেজ বা টেক্সট প্রিন্ট করে।

বাকি প্রিন্টারগুলোর তুলনা করলে:
Dot Printer ও Impact Printer সাধারণত কম গতি সম্পন্ন এবং শব্দযুক্ত।
Inkjet Printer গুলোর গতি তুলনামূলকভাবে কম, যদিও কিছু উন্নত মডেল দ্রুত প্রিন্ট করতে সক্ষম হয়।
এজন্য, উচ্চগতি সম্পন্ন প্রিন্টারের ক্ষেত্রে Laser Printer সেরা।

⚪ লেজার প্রিন্টার: 
- লেজার প্রিন্টার একটি নন-ইমপেক্ট প্রিন্টার। 
- এ লেজার প্রিন্টিং প্রযুক্তির মূলে রয়েছে আলোক পরিবাহী পদার্থ বা আলোর উপস্থিতিতে বিদ্যুৎ সুপরিবাহী এবং আলোর অনুপস্থিতিতে বিদ্যুৎ কুপরিবাহী। 
- লেজার প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপানো হয়। 
- লেজার প্রিন্টার সাধারণত উচ্চগতি সম্পন্ন হয়ে থাকে। 
- লেজার প্রিন্টারে ছাপা উন্নতমানের হয়। 

- লেজার প্রিন্টারে ছাপার খরচ অনেক বেশি হয় অন্যান্য প্রিন্টারের তুলনায়। 
- লেজার প্রিন্টারের রেজুলেশন, স্পিড অন্যান্য প্রিন্টারের চেয়ে বেশি। 
- প্রিন্টারের রেজুলেশন DPI এবং গতি PPM এ পরিমাপ করা হয়। 
- বর্তমানে একটি লেজার প্রিন্টারের রেজুলেশন 1200 DPI এবং গতি 24 PPM. 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।
৩৫৬.
নিচের কোন বৈশিষ্ট্যটি ইন্টেল ৮০১৮৬-এর ক্ষেত্রে প্রযোজ্য?
  1. এটি ৮-বিট মাইক্রোকন্ট্রোলার
  2. এটি ১৬-বিট মাইক্রোপ্রসেসর
  3. এটি ৩২-বিট প্রসেসর
  4. এটি ৬৪-বিট RISC প্রসেসর
সঠিক উত্তর:
এটি ১৬-বিট মাইক্রোপ্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
এটি ১৬-বিট মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা
• ইন্টেল ৮০১৮৬ একটি ১৬-বিট মাইক্রোপ্রসেসর। এটি ১৯৮২ সালে ইন্টেল কর্তৃক বাজারে আনা হয় এবং এটি ৮০৮৬ প্রসেসরের উন্নত সংস্করণ। এতে ইন্টিগ্রেটেড ক্লক জেনারেটর, ইন্টারাপ্ট কন্ট্রোলার, টাইমার এবং ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস (DMA) কন্ট্রোলার অন্তর্ভুক্ত ছিল, যা একে একক চিপে আরো কার্যক্ষম করে তোলে। ইন্টেল ৮০১৮৬ মূলত এমবেডেড সিস্টেমে বেশি ব্যবহৃত হতো, কারণ এটি তুলনামূলকভাবে ছোট এবং কার্যকর হার্ডওয়্যার সমাধান দিত। এটি ৮-বিট মাইক্রোকন্ট্রোলার বা ৩২/৬৪-বিট প্রসেসর নয়।

• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।

- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।

- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিলো Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর। 

• ৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:  
৪০০৪,
৪০৪০।

• ৮ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:
৮০০৮,
৮০৮০।

• ১৬ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:
৮০৮৬,
৮০৮৮,
৮০১৮৬।

• ৬৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:
Intel Core i3,
Core i5,
Core i7,
Intel Itanium.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৭.
কোন মেমরির এক্সেস টাইম সবচেয়ে কম?
  1. ক) রম
  2. খ) র‍্যাম
  3. গ) রেজিস্টার
  4. ঘ) ক্যাশ মেমরি
সঠিক উত্তর:
গ) রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
গ) রেজিস্টার
ব্যাখ্যা
- কম্পিউটারের রেজিস্টার মেমোরি একসেস  সবচেয়ে কম।
- কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলক বেশি।
- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।
- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।
- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম।



সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
৩৫৮.
SSD কী ধরণের মেমোরি?
  1. ক) Primary Memory
  2. খ) Secondary Memory
  3. গ) Internal Memory
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Secondary Memory
উত্তর
সঠিক উত্তর:
খ) Secondary Memory
ব্যাখ্যা
SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম। SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ। 

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৯.
Computer monitor is also known as -
  1. ক) Display
  2. খ) Screen
  3. গ) VDU
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা
- A computer monitor is also known as a display, screen, or visual display unit (VDU).
- It is the device that displays the visual output from a computer and allows the user to interact with the computer.

Reference: "Understanding Computers: Today and Tomorrow" by Deborah Morley and Charles S. Parker, Cengage Learning; 18th edition (January 1, 2018) 
৩৬০.
কোন ডিভাইস ডিসি সাপ্লাইকে এসি সাপ্লাইতে রূপান্তর করে?
  1. ব্যাটারি
  2. ট্রান্সফরমার
  3. ইনভার্টার
  4. রেকটিফায়ার
সঠিক উত্তর:
ইনভার্টার
উত্তর
সঠিক উত্তর:
ইনভার্টার
ব্যাখ্যা
ইনভার্টার ডিসি সাপ্লাইকে এসি সাপ্লাইতে রূপান্তর করে থাকে।

• পাওয়ার ব্যাকআপ সিস্টেম
- মেইন পাওয়ার সাপ্লাই লাইনের পাওয়ার চলে গেলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার জন্য ব্যাটারি ব্যাংক যা চার্জ হয়ে পাওয়ার ধরে রাখে তাকে পাওয়ার ব্যাকআপ বলা হয়।
- পাওয়ার ব্যাকআপ পদ্ধতি বা ইনভার্টার হলো এমন একটি ডিভাইস যা ব্যাটারির সাহায্যে ডিসি সাপ্লাইকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স লোডের উপযোগী এসি পাওয়ার সাপ্লাই এ রূপান্তর করতে পারে।
- কার্য ও স্থানভেদে এ ধরনের পাওয়ার ব্যাকআপ পদ্ধতিকে IPS (Instant Power Supply), UPS (Uninterrupted Power Supply), EPS (Emergency Power Supply), QPS (Quick Power Supply) বলা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) - নবম-দশম শ্রেণি।
৩৬১.
নিচের কোনটি মাদারবোর্ডে ব্যবহৃত 'heatsink' এর কাজ?
  1. ইলেকট্রনিক উপাদান ঠান্ডা করা
  2. বৈদ্যুতিক সংযোগ প্রদান করা
  3. আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করা
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
ইলেকট্রনিক উপাদান ঠান্ডা করা
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রনিক উপাদান ঠান্ডা করা
ব্যাখ্যা
• Motherboard heatsink:
- মাদারবোর্ডে হিটসিঙ্ক একটি গুরুত্বপূর্ণ উপাদান যা তাপ শোষণ এবং বিস্তার করতে ব্যবহৃত হয়।
- এটি বিভিন্ন ইলেকট্রনিক উপাদানের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, বিশেষ করে সেই উপাদানগুলি যেগুলো উচ্চতর তাপ উৎপন্ন করে, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU)।
- প্রায়শই হিটসিঙ্কের সাথে একটি ফ্যান যুক্ত করা থাকে যা তাপকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বাতাস প্রবাহিত করে এবং ইলেকট্রনিক উপাদান ঠান্ডা করা।
- এর ফলে মাদারবোর্ডের উপাদানগুলি অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে রক্ষা পায় এবং সিস্টেমের কার্যক্ষমতা বাড়ে।
- হিটসিঙ্ক মাদারবোর্ডের উপাদানগুলির আয়ু বৃদ্ধি করতে সহায়ক, কারণ অতিরিক্ত তাপ ইলেকট্রনিক উপাদানগুলির কার্যক্ষমতা হ্রাস করতে এবং সেগুলির ক্ষতি করতে পারে।

উৎস: Lenovo Website.
৩৬২.
স্টার টপোলজির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. প্রতিটি ডিভাইস কেন্দ্রীয় হাবের সাথে সংযুক্ত থাকে
  2. এক ডিভাইসের ব্যর্থতা পুরো নেটওয়ার্ককে প্রভাবিত করে
  3. নেটওয়ার্ক পরিচালনা সহজ
  4. কেন্দ্রিয় হাব ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর:
এক ডিভাইসের ব্যর্থতা পুরো নেটওয়ার্ককে প্রভাবিত করে
উত্তর
সঠিক উত্তর:
এক ডিভাইসের ব্যর্থতা পুরো নেটওয়ার্ককে প্রভাবিত করে
ব্যাখ্যা

• স্টার টপোলজিতে হাব ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, নোড ব্যর্থ হলে শুধু ওই নোড প্রভাবিত হয়।
- স্টার টপোলজিতে প্রতিটি কম্পিউটার বা নোড কেন্দ্রিয় হাব, সুইচ বা রাউটারের সঙ্গে আলাদা আলাদা সংযুক্ত থাকে।
- ডেটা প্রেরণ বা গ্রহণ সবসময় হাবের মাধ্যমে ঘটে।
- প্রতিটি নোডের জন্য আলাদা লিঙ্ক থাকায় সমস্যা নির্ধারণ ও সমাধান সহজ হয়।

• বৈশিষ্ট্য:
- সহজ পরিচালনা ও সমস্যা সমাধান: কোন নোডে সমস্যা হলে সহজেই চিহ্নিত করা যায়।
- নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ: নতুন ডিভাইস সংযুক্ত করতে হাবের সঙ্গে নতুন লিঙ্ক যোগ করা হয়।
- কেন্দ্রিয় হাবের নির্ভরশীলতা: হাব ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।
- কিন্তু একটি সাধারণ নোডের ব্যর্থতা কেবলমাত্র সেই নোডকে প্রভাবিত করে, পুরো নেটওয়ার্ককে নয়।

• সীমাবদ্ধতা: 
- কেন্দ্রিয় হাব ব্যর্থ হলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া।
- বেশি তারের ব্যবহার ও ব্যয়।
- বড় নেটওয়ার্কে স্কেল করা কঠিন।
- হাবের ব্যাকআপ না থাকলে সমগ্র নেটওয়ার্ক বিপদে।
- একাধিক নোড একসাথে ডেটা পাঠালে হাবের লোড বাড়ে।

উৎস:
- এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩৬৩.
CPU-এর কোন অংশ সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে?
  1. ALU
  2. রেজিস্টার
  3. কন্ট্রোল ইউনিট
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্টার
ব্যাখ্যা
CPU-এর রেজিস্টার অংশটি সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে।

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে-
১) নিয়ন্ত্রণ অংশ,
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ,
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)।

• নিয়ন্ত্রণ অংশ:
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রন করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। - কন্ট্রোল একক ROM ও RAM এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাহাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ভাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি:
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৩৬৪.
Which of the following is not used as secondary storage-
  1. ক) Semiconductor memory
  2. খ) Magnetic disks
  3. গ) Magnetic drums
  4. ঘ) Magnetic tapes
সঠিক উত্তর:
ক) Semiconductor memory
উত্তর
সঠিক উত্তর:
ক) Semiconductor memory
ব্যাখ্যা
No Explanation Added
৩৬৫.
ফার্মওয়্যার সাধারণত কোথায় সংরক্ষিত থাকে:
  1. র‍্যাম (RAM)
  2. রম (ROM) বা ফ্ল্যাশ মেমোরি
  3. বাহ্যিক হার্ড ড্রাইভ
  4. ক্লাউড সার্ভার
সঠিক উত্তর:
রম (ROM) বা ফ্ল্যাশ মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
রম (ROM) বা ফ্ল্যাশ মেমোরি
ব্যাখ্যা

• ফার্মওয়্যার হলো কোনো ডিভাইসের হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় স্থায়ী সফটওয়্যার, যা সাধারণত র‌্যাম বা বাহ্যিক স্টোরেজে নয় বরং রম (ROM) বা ফ্ল্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে। কারণ র‌্যাম অস্থায়ী এবং বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়, আর হার্ড ড্রাইভ বা ক্লাউড সার্ভার ফার্মওয়্যারের জন্য উপযুক্ত নয়, যেহেতু ডিভাইস চালু হতে গেলে তাৎক্ষণিকভাবে ফার্মওয়্যার দরকার হয়। তাই নির্মাতারা ফার্মওয়্যার স্থায়ীভাবে রম বা ফ্ল্যাশ মেমোরিতে সংরক্ষণ করেন, যাতে ডিভাইস চালু হওয়ার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে। সুতরাং সঠিক উত্তর হলো— রম (ROM) বা ফ্ল্যাশ মেমোরি।

ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS).
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার ৷
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।

৩৬৬.
নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? 
  1. প্রজেক্টর
  2. প্লটার
  3. মনিটর
  4. জয়স্টিক
সঠিক উত্তর:
জয়স্টিক
উত্তর
সঠিক উত্তর:
জয়স্টিক
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
যেমন- 
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক
- মাইক্রোফোন, 
- স্ক্যানার, 
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
যেমন- 
- মনিটর
 - প্রিন্টার, 
- প্রজেক্টর
- স্পিকার, 
- প্লটার
- হেডফোন ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস: 
-  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
যেমন- 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও কালের কণ্ঠ পত্রিকা।
৩৬৭.
How many pins are there in a serial port?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 19
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
পোর্ট:
কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ। কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়ারের সংযুক্ত করার জন্য বিভিন্নধরনের সংযোগ পয়েন্ট থাকে। এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট।

সিরিয়াল পোর্ট:
RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়। মডেম, মাউস, কি-বোর্ড ইত্যাদি হার্ডওয়ার এ ধরনের পোর্টের সাথে যুক্ত থাকে।
-মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬৮.
কম্পিউটারের রেজিস্টার বলতে কী বোঝায়?
  1. নেটওয়ার্কের যন্ত্র
  2. সফটওয়্যার প্রোগ্রাম
  3. সেকেন্ডারি মেমোরির ধরন
  4. CPU-এর মধ্যে থাকা ক্ষুদ্র ও দ্রুতগতির স্টোরেজ
সঠিক উত্তর:
CPU-এর মধ্যে থাকা ক্ষুদ্র ও দ্রুতগতির স্টোরেজ
উত্তর
সঠিক উত্তর:
CPU-এর মধ্যে থাকা ক্ষুদ্র ও দ্রুতগতির স্টোরেজ
ব্যাখ্যা

• কম্পিউটারের রেজিস্টার হলো CPU-এর মধ্যে থাকা ক্ষুদ্র ও দ্রুতগতির স্টোরেজ। এটি প্রধানত প্রসেসরের ভিতরে ডেটা বা নির্দেশ সংরক্ষণ ও দ্রুত অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়। রেজিস্টারগুলো খুব সীমিত পরিমাণের হয়, কিন্তু RAM-এর তুলনায় অনেক দ্রুত। প্রোগ্রাম চালানোর সময় অস্থায়ী তথ্য, হিসাবের ফলাফল, বা পরবর্তী নির্দেশের ঠিকানা রেজিস্টারে রাখা হয়। এর ফলে CPU তথ্য প্রক্রিয়াকরণে দেরি কম হয় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সংক্ষেপে, রেজিস্টার হলো একটি উচ্চগতির, ক্ষুদ্র মেমোরি যা প্রসেসরের কার্যকারিতাকে দ্রুততর করে। তাই সঠিক উত্তর হলো ঘ) CPU-এর মধ্যে থাকা ক্ষুদ্র ও দ্রুতগতির স্টোরেজ।
 
• ইন্টারনাল মেমরি:
- কম্পিউটারের ইন্টারনাল মেমরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমরিকে বোঝানো হয়।

• রেজিস্টার:
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।
- মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৬৯.
নিচের কোনটি প্যারিফেরাল ডিভাইস নয়?
  1. মাউস
  2. মনিটর
  3. মাদারবোর্ড
  4. প্রিন্টার
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
• কম্পিউটার  পেরিফেরাল- যে সকল হার্ডওয়ার কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটারের কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করে ও কার্যক্ষমতা বৃদ্ধি করে তাকে কম্পিউটার পেরিফেরাল বলে।

• কম্পিউটার পেরিফেরাল কে তিনটি ভাগে ভাগ করা হয়-
-  ইনপুট পেরিফেরাল: কীবোর্ড, মাউস, জয়স্টিক ইত্যাদি।
-  অউটপুট পেরিফেরালl: মনিটর, প্রিন্টার।
- স্টোরেজ পেরিফেরাল: CD ROM, DVD drives।

•  কিন্তু মাদারবোর্ড হলো কম্পিউটারের ভিতরের একটি মূল (core) কম্পোনেন্ট, যেটি CPU, RAM, হার্ডডিস্কসহ সব কম্পোনেন্টকে সংযুক্ত করে রাখে। এটি কোনও ইনপুট বা আউটপুট ডিভাইস নয় এবং এটি পারিফেরাল ডিভাইসের মধ্যে পড়ে না।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- "Computer Fundamentals" by P.K. Sinha.
৩৭০.
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টে কোন প্যারাগ্রাফ সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য নিচের কোন শটকার্ট ব্যবহার করা হয়?
  1. Ctrl + E
  2. Ctrl + L
  3. Ctrl + J
  4. Ctrl + R
সঠিক উত্তর:
Ctrl + E
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + E
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ড একটি প্যাকেজ প্রোগ্রাম সফটওয়্যার যার সাহায্যে নতুন ডকুমেন্ট তৈরি, পূর্বে তৈরিকৃত ডকুমেন্টে পরিবর্তন করা যায়।
ডকুমেন্টে কোনো শব্দকে বোল্ড করার জন্য সেটিকে মার্ক করে Ctrl + B চাপতে হয়।
ইটালিক করার জন্য Ctrl + I,
আন্ডারলাইন করার জন্য Ctrl + U চাপতে হয়।
ডকুমেন্টে জাস্টিফাই এলাইনমেন্টের জন্য Ctrl + J চাপতে হয়।
লেফট অ্যালাইনমেন্ট: Ctrl + L
রাইট অ্যালাইনমেন্ট:  Ctrl + R
সেন্টার অ্যালাইনমেন্ট : Ctrl + E

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৭১.
আইসি (IC) দিয়ে তৈরি প্রথম কম্পিউটারের নাম কী?
  1. IBM-360
  2. ENIAC
  3. MARK-1
  4. UNIVAC
সঠিক উত্তর:
IBM-360
উত্তর
সঠিক উত্তর:
IBM-360
ব্যাখ্যা

- আইসি (IC) বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে তৈরি প্রথম কম্পিউটারের নাম হলো IBM System/360 (সংক্ষেপে IBM-360)। 
- ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। মাইক্রোইলেকট্রনিকসের অগ্রযাত্রা মূলত তখন থেকে শুরু হয়।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল। ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে আসে, দাম কমে যায়, বিদ্যুৎ খরচ কমে যায়, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়। একই সাথে কম্পিউটারের মেমরিব্যবস্থারও উন্নতি ঘটে।

অপরদিকে,
- ENIAC হলো প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- MARK-1 হলো পৃথিবীর প্রথম ইলেক্ট্রো-মেকানিক্যাল কম্পিউটার।
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।

উৎস:
১। Guinnessworldrecords [Link]
২। মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭২.
মাইক্রোসফট ওয়ার্ডে কোন শব্দকে সুপারস্ক্রিপ্ট করার জন্য কী বোর্ড শর্টকাট হলো-
  1. ক) কন্ট্রোল, শিফট এবং ‘-’ একত্রে চাপা
  2. খ) কন্ট্রোল, শিফট এবং ‘+’ একত্রে চাপা
  3. গ) কন্ট্রোল, শিফট এবং ‘=’ একত্রে চাপা
  4. ঘ) কন্ট্রোল, এবং ‘-’ একত্রে চাপা
সঠিক উত্তর:
খ) কন্ট্রোল, শিফট এবং ‘+’ একত্রে চাপা
উত্তর
সঠিক উত্তর:
খ) কন্ট্রোল, শিফট এবং ‘+’ একত্রে চাপা
ব্যাখ্যা
কোন অক্ষরকে একটু উপরে লিখতে চাইলে কন্ট্রোল, শিফট এবং ‘+’ একত্রে চাপতে হয় এধরনের লেখাকে সুপারস্ক্রিপ্ট বলে।
৩৭৩.
১ গিগাবাইট সমান কত বাইট?
  1. ক) ২৩০
  2. খ) ২৪০
  3. গ) ২৫০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
ক) ২৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩০
ব্যাখ্যা

১ পেটাবাইট সমান ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট।
১ টেরাবাইট সমান ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট।
১ গিগাবাইট সমান ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট।
১ মেগাবাইট সমান ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট।
১ কিলোবাইট সমান ২১০ বাইট বা ১০২৪ বাইট।
১ বাইট সমান ৮ বিট এবং ১ নিবল সমান ৪ বিট।

৩৭৪.
Which of the following is an output device?
  1. Joystick
  2. Printer
  3. Keyboard
  4. Microphone
সঠিক উত্তর:
Printer
উত্তর
সঠিক উত্তর:
Printer
ব্যাখ্যা
Printer is an output device.

• ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দেয় বা তথ্য দেয়, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

• আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

• ইনপুট আউটপুট ডিভাইস:
কম্পিউটার ব্যবহারের জন্য এখন এমন কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট উভয় শ্রেণির মধ্যে পড়ে
যেমন:
- টাচস্ক্রিন,
- পেনড্রাইভ,
- মডেম,
- সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭৫.
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে -
  1. ৩টি অংশ
  2. ৪টি অংশ
  3. ৫টি অংশ
  4. ৬টি অংশ
সঠিক উত্তর:
৫টি অংশ
উত্তর
সঠিক উত্তর:
৫টি অংশ
ব্যাখ্যা
• কম্পিউটার হার্ডওয়্যার:
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়‍্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।
- হার্ডওয়‍্যারকে কম্পিউটারের দেহ বলা যেতে পারে।

• কম্পিউটার হার্ডওয়্যারের শ্রেণিবিভাগ:
- কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে ৫টি অংশ। যথা-
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware) ,
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware),
৩. স্টোরেজ হার্ডওয়‍্যার (Storage Hardware),
৪. আউটপুট হার্ডওয়্যার (Output Hardware),
৫. কমিউনিকেশন হার্ডওয়্যার (Communication Hardware): ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ পোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭৬.
ALU-তে কোন ধরনের সার্কিট থাকে লজিক অপারেশনের জন্য?
  1. JMP ও CALL
  2. PUSH ও POP
  3. AND ও OR
  4. MUL ও DIV
সঠিক উত্তর:
AND ও OR
উত্তর
সঠিক উত্তর:
AND ও OR
ব্যাখ্যা

ALU-তে লজিক অপারেশনের জন্য AND ও OR সার্কিট থাকে।

ALU
- ALU হল অ্যারিথমেটিক-লজিক ইউনিট। 
- এটি একটি ডিজিটাল কম্পিউটার সিস্টেমের চারটি মৌলিক কার্যকরী উপাদানের মধ্যে একটি। 
- অন্য তিনটি হলো: ইনপুট-আউটপুট সরঞ্জাম, প্রধান মেমরি এবং কন্ট্রোল ইউনিট। 
- ALU এর কাজ হল ইনকামিং ডেটা প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক এবং লজিক অ্যালগরিদমগুলো সম্পাদন করা। 
- এটি অত্যন্ত উচ্চ গতিতে কাজ করে, যা ন্যানো সেকেন্ডের মধ্যে সম্পন্ন হতে পারে। 
- ALU -তে এমন সার্কিট রয়েছে যা দুটি গাণিতিক মান যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে। 
- এছাড়া লজিক অপারেশনের জন্য AND এবং OR এর মতো সার্কিটও রয়েছে। 
- ALU-তে বেশ কয়েকটি রেজিস্টার থাকে, যা গণনার ফলাফলগুলো কিছু সময়ের জন্য ধরে রাখে, যাতে সেগুলো আরও গাণিতিক অপারেশনের জন্য ব্যবহার করা যায় অথবা প্রধান মেমরিতে স্থানান্তর করা যায়।

উৎস: ব্রিটানিকা।

৩৭৭.
মাদারবোর্ডে কোন ধরণের পোর্ট পাওয়ার যায়?
  1. USB ports
  2. HDMI ports
  3. Audio jacks
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
⚪ মাদারবোর্ডে বিভিন্ন ধরণের পোর্ট থাকে যা কম্পিউটার এর বিভিন্ন যন্ত্রাংশ সংযোগ করতে সাহায্য করে। এই পোর্টগুলো হলো:

- USB Ports (ক): মাদারবোর্ডে সাধারণত বেশ কয়েকটি USB পোর্ট থাকে যা ইউএসবি ডিভাইস যেমন কীবোর্ড, মাউস, ফ্ল্যাশ ড্রাইভ, প্রিন্টার ইত্যাদি সংযোগ করতে ব্যবহৃত হয়।

- HDMI Ports (খ): কিছু মাদারবোর্ডে HDMI পোর্টও থাকে, যা ডিসপ্লে (মনিটর) বা টেলিভিশনে ভিডিও এবং অডিও সিগন্যাল পাঠাতে ব্যবহৃত হয়।

- Audio Jacks (গ): মাদারবোর্ডে অডিও জ্যাক থাকে, যা স্পিকার, মাইক্রোফোন বা হেডফোন সংযোগ করার জন্য ব্যবহৃত হয়।

তাই, উত্তর হবে - উপরের সবগুলো।

⚪ মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত।
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

⚪ মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস:
- কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭৮.
কম্পিউটার মডেম এ থাকে-
  1. ক) একটি মডুলেটর
  2. খ) একটি ডিমডুলেটর
  3. গ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
উত্তর
সঠিক উত্তর:
গ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
ব্যাখ্যা

Modem is short for ''Modulator-Demodulator.''

It is a hardware component that allows a computer or another device, such as a router or switch, to connect to the Internet.

It converts or ''modulates'' an analog signal from a telephone or cable wire to digital data (1s and 0s) that a computer can recognize.

Similarly, it converts digital data from a computer or other device into an analog signal that can be sent over standard telephone lines.

৩৭৯.
Which unit holds temporary data or results inside the CPU during operations?
  1. Control Unit
  2. Arithmetic Logic Unit
  3. Register
  4. None of them
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা
Register holds temporary data or results inside the CPU during operations.

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে-
১) নিয়ন্ত্রণ অংশ
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ)
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)

• নিয়ন্ত্রণ অংশ
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রন করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল একক ROM ও RAM এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৩৮০.
প্লটার কোন ধরনের ডিভাইস?
  1. আউটপুট ডিভাইস
  2. ইনপুট ডিভাইস
  3. ইনপুট-আউটপুট ডিভাইস
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আউটপুট ডিভাইস
উত্তর
সঠিক উত্তর:
আউটপুট ডিভাইস
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোই হিসেবে কাজ করে।
- পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নবম দশম শ্রেণি।
৩৮১.
তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য কোন ধরণের মেমোরি ব্যবহৃত হয়?
  1. ক) ক্যাশ মেমরি
  2. খ) রেজিস্টার
  3. গ) ভোলাটাইল মেমোরি
  4. ঘ) ফ্লপি ডিস্ক
সঠিক উত্তর:
ঘ) ফ্লপি ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা
তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি যেমন- হার্ডডিস্ক ও ফ্লপি ডিস্ক ইত্যাদি প্রয়োজন হয়।
৩৮২.
হার্ড ডিস্ক কী?
  1. একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস
  2. একটি ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস
  3. একটি প্রসেসিং ইউনিট
  4. একটি নেটওয়ার্ক ডিভাইস
সঠিক উত্তর:
একটি ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস
উত্তর
সঠিক উত্তর:
একটি ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস
ব্যাখ্যা

হার্ড ডিস্ক একটি ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়াম।

হার্ড ডিস্ক (Hard Disk) 
- ​হার্ড ডিস্ক হলো একটি ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়াম, যা কম্পিউটারের জন্য ব্যবহৃত হয়। 
- ​এটি সাধারণত অ্যালুমিনিয়াম বা কাচের ফ্ল্যাট গোলাকার প্লেট দিয়ে তৈরি, যা ম্যাগনেটিক পদার্থ দিয়ে কোট করা থাকে। 
​- পার্সোনাল কম্পিউটারের হার্ড ডিস্ক টেরাবাইট পর্যায়ের তথ্য সংরক্ষণ করতে সক্ষম। 
​- ডেটা হার্ড ডিস্কের সারফেসে concentric tracks আকারে সংরক্ষিত থাকে। 
- ​একটি ম্যাগনেটিক হেড বিট (0 বা 1) লিখে, ছোট ছোট স্পটগুলোকে বিভিন্ন দিকের সাথে ম্যাগনেটাইজ করে, এবং পড়ার সময় স্পটের ম্যাগনেটাইজেশন দিক শনাক্ত করে তথ্য পড়ে। 

​​কম্পিউটারের হার্ড ড্রাইভের অংশ 
​- একাধিক হার্ড ডিস্ক (প্ল্যাটার) 
- ​Read/Write হেড 
- ​ডিস্ক ঘোরানোর জন্য ড্রাইভ মোটর 
- ​কিছু পরিমাণ সার্কিট 
- ​হেডের গতি নিয়ন্ত্রণ করার জন্য মাইক্রোপ্রসেসর 
- ​ডেটা ট্রান্সফারের জন্য RAM 
- ​সমস্ত অংশ মেটাল কেসে সীল করা, যাতে ডিস্ককে ধূলিকণা থেকে রক্ষা করা যায়। 

​উৎস: ব্রিটানিকা।

৩৮৩.
কুকিজ (Cookies) কোথায় জমা হয়?
  1. ক) সেকেন্ডারি মেমোরি
  2. খ) ক্যাশ মেমোরি
  3. গ) রিড অনলি মেমোরি
  4. ঘ) রেজিস্টার
সঠিক উত্তর:
খ) ক্যাশ মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যাশ মেমোরি
ব্যাখ্যা
- ইন্টারনেট ব্যবহার এখন অনেক সহজলভ্য এবং এটি অনেক উপকারে আসে ।
- ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
- এতে কম্পিউটারের কাজের গতি হ্রাস পায়।
- প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করতে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৮৪.
কোনটি BIOS করতে পারে যা UEFI-ও করতে পারে?
  1. গ্রাফিকাল ইন্টারফেস প্রদান করা
  2. GUID পার্টিশন টেবিল (GPT) সমর্থন করা
  3. অপারেটিং সিস্টেম বুট করা
  4. সিকিউর বুট সক্রিয় করা
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম বুট করা
উত্তর
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম বুট করা
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো গ) অপারেটিং সিস্টেম বুট করা।

BIOS এবং UEFI উভয়ই মূলত সিস্টেমের ফার্মওয়্যার যা কম্পিউটার চালু হলে হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেমকে লোড করার কাজ করে। যদিও UEFI আধুনিক সুবিধা যেমন গ্রাফিকাল ইন্টারফেস, GUID পার্টিশন টেবিল (GPT) সমর্থন এবং সিকিউর বুট অফার করে, BIOS এই ফিচারগুলো দেয় না। তবে BIOS ও UEFI উভয়ই হার্ডডিস্ক থেকে অপারেটিং সিস্টেম বুট করতে পারে। 

• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৩৮৫.
সিআরটি মনিটরের রেজুল্যশন নির্ভর করে কোনটির ওপর?
  1. স্ক্রিনের আকার
  2. ইলেকট্রন বিমের শক্তি
  3. ফসফরাস আবরণের গুণমান
  4. পিক্সেলের সংখ্যা
সঠিক উত্তর:
পিক্সেলের সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
পিক্সেলের সংখ্যা
ব্যাখ্যা
• মনিটর:
- মনিটর হলো একটি অন্যতম সফটকপি আউটপুট হার্ডওয়্যার, যা দেখতে সাধারণত টেলিভিশনের পর্দার মতো।
- মনিটর সাদা-কালো বা রঙিন হয়ে থাকে। আবার অ্যানালগ কিংবা ডিজিটালও হতে পারে।
- প্রযুক্তির ওপর ভিত্তি করে মনিটরকে দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. ক্যাথোড রশ্মির টিউব মনিটর (Cathode Ray Tube - CRT) ও
২. ফ্ল্যাট প্যানেল মনিটর (Flat Panel Monitor)।

• ক্যাথোড রশ্মির টিউব মনিটর (CRT- Cathode Ray Tube Monitor):
- সিআরটি মনিটরের প্রধান উপকরণ হলো পিকচার টিউব।
- টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি এ তিনটি মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের প্রলেপ থাকে।
- ফসফরাসের আবরণটি অনেকগুলো বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত। এদেরকে পিক্সেল বলা হয়। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- মনিটরের পর্দায় একটি ইমেজ বা চিত্র তখনই পূর্ণাঙ্গভাবে অবলোকন করা যায়, যখন ইলেকট্রন বিম সম্পূর্ণ স্ক্রিনটিকে স্ক্যান করে এবং প্রতিটি পিক্সেলকে উজ্জ্বল করে দেয়।
- পিক্সেলের সংখ্যার ওপর মনিটরের রেজুল্যশন নির্ভর করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮৬.
কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে কী বলা হয়?
  1. হার্ডডিস্ক
  2. মাদারবোর্ড
  3. মাইক্রোপ্রসেসর
  4. সিপিইউ
সঠিক উত্তর:
সিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ
ব্যাখ্যা
• সিপিইউ (CPU - Central Processing Unit):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

• CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা:
1. ALU (Arithmetic Logic Unit),
2. Control Unit,
3. Memory/Register.

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩৮৭.
নিচের কোনটি ১ পেটাবাইটের সমতূল্য?
  1. 1024 টেরাবাইট
  2. 1024 ইয়োট্রাবাইট
  3. 1024 গিগাবাইট
  4. 1024 মেগাবাইট
সঠিক উত্তর:
1024 টেরাবাইট
উত্তর
সঠিক উত্তর:
1024 টেরাবাইট
ব্যাখ্যা
• মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি:
- কম্পিউটারের মেমরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- B বিটবিশিষ্ট Wটি শব্দ ধারণে সক্ষম কোনো মেমরির ধারণক্ষমতা W X B বিট। যেমন- ৪ বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমরির ধারণক্ষমতা হলো (1024 × ৪)টি বিট = 8192 বিট।
- মেমরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।
- মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপ-

উৎস: মৌলিক কম্পিউটার সংখ্যা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮৮.
ROM-এ কী সংরক্ষিত থাকে?
  1. ব্যবহারকারীর ডকুমেন্ট
  2. BIOS এবং ফার্মওয়্যার
  3. অস্থায়ী ফাইল
  4. ক্যাশ মেমোরি
সঠিক উত্তর:
BIOS এবং ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
BIOS এবং ফার্মওয়্যার
ব্যাখ্যা

• ROM-এ সাধারণত BIOS এবং ফার্মওয়্যার সংরক্ষিত থাকে। ROM অর্থাৎ Read-Only Memory একটি স্থায়ী মেমোরি, যা ডেটা কম্পিউটার বন্ধ থাকা অবস্থাতেও সংরক্ষণ করতে পারে। এটি ব্যবহারকারীর ডকুমেন্ট, অস্থায়ী ফাইল বা ক্যাশ মেমোরির মতো তথ্য সংরক্ষণ করার জন্য নয়। ROM-এ সংরক্ষিত BIOS (Basic Input/Output System) কম্পিউটার চালু হলে হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে, এবং ফার্মওয়্যার ডিভাইসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। যেহেতু এটি রিড-ওনলি, তাই ব্যবহারকারী সাধারণভাবে এটি পরিবর্তন বা মুছতে পারে না। তাই ROM মূলত সিস্টেমের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এবং নিয়ন্ত্রণ প্রোগ্রাম সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

উত্তর: খ) BIOS এবং ফার্মওয়্যার।

ROM:
- ROM এর পূর্ণরূপ Read only memory.
- রমে যে তথ্য থাকে তাকে পরিবর্তন করা যায় না।
- ROM ভিত্তিক প্রোগ্রামের নাম Firmware.
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তা কে ফার্মওয়্যার বলে।
- এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায়।
- কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না।
যেমন: কম্পিউটার রান করালে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মনিটরে বেশ কিছু তথ্য দেখা যায়। এগুলো ফার্মওয়্যারের আউটপুট।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১সংস্করণ)।

৩৮৯.
ভোল্টেজের উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা উচিত?
  1. ক) আ্যামিটার
  2. খ) গ্যালভানোমিটার
  3. গ) স্ট্যাবিলাইজার
  4. ঘ) অ্যাডাপটার
সঠিক উত্তর:
গ) স্ট্যাবিলাইজার
উত্তর
সঠিক উত্তর:
গ) স্ট্যাবিলাইজার
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩৯০.
কম্পিউটারের মস্তিষ্ক (Brain) হিসেবে কোন অংশটি পরিচিত?
  1. মেমোরি
  2. CPU
  3. ALU
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা

• CPU কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যা ডেটা প্রক্রিয়াজাত করে এবং পুরো সিস্টেমের কাজ নিয়ন্ত্রণ করে। এজন্য CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।

• সিপিইউ (কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ) -
CPU (Central Processing Unit):

- কম্পিউটারের ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- এ প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরও কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে। কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৩৯১.
কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত কোনটির উপর নির্ভরশীল?
  1. হার্ডডিস্ক
  2. সিপিইউ
  3. অপারেটিং সিস্টেম
  4. মনিটর
সঠিক উত্তর:
সিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ
ব্যাখ্যা
• সিপিইউ (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit.
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। মূলত সিপিইউ'র গাণিতিক যুক্তি ইউনিটকে (ALU) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।

• সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা:
- গাণিতিক যুক্তি ইউনিট,
- নিয়ন্ত্রণ ইউনিট ও
- রেজিস্টার স্মৃতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯২.
র‍্যাম কী ধরনের স্মৃতি?
  1. স্থায়ী স্মৃতি
  2. অস্থায়ী স্মৃতি
  3. সহায়ক স্মৃতি
  4. বাহ্যিক স্মৃতি
সঠিক উত্তর:
অস্থায়ী স্মৃতি
উত্তর
সঠিক উত্তর:
অস্থায়ী স্মৃতি
ব্যাখ্যা
র‍্যাম অস্থায়ী স্মৃতি হিসেবে কম্পিউটারে থাকে।

• র‍্যাম (RAM):

- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়।
- র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
- কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cash) ব্যবহার করা হয়।
- র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।

• র‍্যাম দুই ধরনের:
- DRAM (Dynamic RAM),
- SRAM (Static RAM).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯৩.
কোনটি নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস?
  1. RAM
  2. ক্যাশ মেমোরি
  3. SSD
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
SSD
উত্তর
সঠিক উত্তর:
SSD
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) SSD

• নন-ভোলাটাইল মেমোরি:
নন-ভোলাটাইল মেমোরি সেই মেমোরি যা বিদ্যুৎ বন্ধ থাকলেও সংরক্ষিত তথ্য বজায় রাখে।
SSD হলো এক ধরনের সহায়ক মেমোরি, যা নন-ভোলাটাইল, তাই এটি অ-সক্রিয় প্রোগ্রাম সংরক্ষণ এবং ডেটা আর্কাইভ করার জন্য উপযুক্ত।

• SSD:
- SSD-এর পূর্ণরূপ হলো Solid State Drive। এটি একটি আধুনিক স্টোরেজ ডিভাইস যা ডেটা সংরক্ষণের জন্য নন-ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে।
- প্রথাগত হার্ড ডিস্কের (HDD) মতো এতে কোনো চলন্ত বা ঘূর্ণায়মান অংশ নেই, তাই এটি অনেক বেশি টেকসই। 
- মেকানিক্যাল ডিস্ক না থাকায় এটি দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে। 
- হার্ড ডিস্কের তুলনায় এটি বহুগুণ দ্রুত কম্পিউটার স্টার্ট করতে এবং সফটওয়্যার লোড করতে পারে।
- কোনো মুভিং পার্টস না থাকায় হাত থেকে পড়লেও ডেটা হারানোর ঝুঁকি কম থাকে।
- এটি কাজ করার সময় কোনো শব্দ উৎপন্ন করে না।
- এটি হার্ড ডিস্কের চেয়ে কম বিদ্যুৎ খরচ করে। 

অন্যদিকে,
- RAM (Random Access Memory): এটি ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ হলে এর ডেটা হারিয়ে যায়।
- ক্যাশ মেমোরি: এটি CPU চিপে থাকা একটি ছোট, দ্রুত SRAM যা প্রায়ই ব্যবহৃত নির্দেশাবলী এবং ডেটা দ্রুত অ্যাক্সেসের জন্য সংরক্ষণ করে। RAM-এর মতোই ক্যাশ মেমোরি ভোলাটাইল।
- রেজিস্টার: এগুলো ছোট, অত্যন্ত দ্রুত SRAM যা CPU বর্তমান নির্দেশাবলী এবং ডেটা ধারণ করার জন্য ব্যবহার করে। রেজিস্টারও ভোলাটাইল।

উৎস: 
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
৩। HP [Link]

৩৯৪.
নিচের কোনটি প্রাইমারি মেমোরি?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) সিডি ও ডিভিডি
  3. গ) র‍্যাম ও রম
  4. ঘ) ম্যাগনেটিক ডিস্ক ও DRAM
সঠিক উত্তর:
গ) র‍্যাম ও রম
উত্তর
সঠিক উত্তর:
গ) র‍্যাম ও রম
ব্যাখ্যা
RAM ও ROM এর সমন্বয়ে কম্পিউটারের প্রাইমারি মেমোরি গঠিত।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
৩৯৫.
কম্পিউটারের সংগঠনিক অংশ নয় কোনটি?
  1. ক) ইনপুট ইউনিট
  2. খ) মেমরি ইউনিট
  3. গ) প্রসেসিং ইউনিট
  4. ঘ) রিপেয়ারিং ইউনিট
সঠিক উত্তর:
ঘ) রিপেয়ারিং ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিপেয়ারিং ইউনিট
ব্যাখ্যা

কম্পিউটার সংগঠনের প্রধান অংশগুলো হচ্ছে-
১. ইনপুট ইউনিট - যেখান দিয়ে তথ্য, উপাত্ত বা ডাটা প্রদান করা হয়।
২. আউটপুট ইউনিট - যেটা ফলাফল প্রদর্শন করে।
৩. গাণিতিক ও যুক্তি নির্ণয় কেন্দ্র - যেখানে গাণিতিক ও যুক্তি নির্দেশাবলী সম্পাদিত হয়।
৪. স্মৃতি কেন্দ্র - যেখানে তথ্য বা ডাটা সংরক্ষিত থাকে।

৩৯৬.
কী-বোর্ডে Home এবং End কীগুলিকে কী নামে পরিচিত?
  1. ফাংশন কী
  2. কন্ট্রোল কী
  3. নিউম্যারিক কী
  4. নেভিগেশন কী
সঠিক উত্তর:
নেভিগেশন কী
উত্তর
সঠিক উত্তর:
নেভিগেশন কী
ব্যাখ্যা

◉ Home এবং End কী নেভিগেশন কী (Navigation Keys) নামে পরিচিত, কারণ এগুলো লেখার কার্সর বা স্ক্রোলিং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
Home কী – কার্সরকে লাইন বা পেজের শুরুতে নিয়ে যায়।
End কী – কার্সরকে লাইন বা পেজের শেষে নিয়ে যায়।

কী-বোর্ড (Keyboard):
- কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশনা প্রদান, প্রচলিত ভাষায় বর্ণ, অংক বা বিশেষ চিহ্ন প্রদান করার অন্যতম মাধ্যম হিসেবে কী-বোর্ড ব্যবহৃত হয়।
- বর্তমানে কী-বোর্ডের মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব কী-গুলো ব্যবহার করে কম্পিউটারকে সরাসরি মাল্টিমিডিয়া, উইন্ডোজ ও ওয়েব ব্রাউজিং সম্পর্কে নির্দেশ প্রদান করা যায়।
- সাধারণত দুই ধরনের কী-বোর্ড পাওয়া যায়। যথা: ১. স্ট্যান্ডার্ড কী-বোর্ড ও ২. এনহ্যান্সড কী-বোর্ড।
- কী-বোর্ডে ৯৪-১০০টি কী থাকে।

• নেভিগেশন কী:
- কী বোর্ডের Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arros Keys সমূহ নেভিগেশন কী নামে পরিচিত।
- নেভিগেশন কী ১০টি রয়েছে।

• কন্ট্রোল কী:
- Ctrl, Alt, Windows logo key.

• নিউম্যারিক কী:
- নাম্বার 0 থেকে 9, Arithmetic operators: + (addition), - (subtraction), * (multiplication), and / (division) ইত্যাদি।

• ফাংশন কী:
- কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) Microsoft website.

৩৯৭.
"Pen Drive" কোন ধরনের মেমরি?
  1. সহায়ক মেমরি
  2. প্রাইমারি মেমরি
  3. ইন্টারনাল মেমরি
  4. ক্যাশ মেমরি
সঠিক উত্তর:
সহায়ক মেমরি
উত্তর
সঠিক উত্তর:
সহায়ক মেমরি
ব্যাখ্যা
• "Pen Drive" হলো একটি বহনযোগ্য স্টোরেজ ডিভাইস, যা সাধারণত ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করে। এটি কম্পিউটারের প্রধান বা প্রাইমারি মেমরি নয়, কারণ এটি সরাসরি প্রসেসরের সাথে কাজ করে না। এটি ইন্টারনাল মেমরির অংশও নয়, কারণ এটি কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে সংযুক্ত থাকে না। ক্যাশ মেমরির তুলনায় এটি অনেক ধীর এবং বড় আকারের ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়। তাই, Pen Drive হলো একটি সহায়ক মেমরি, যা ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়, যা প্রধান মেমরি ছাড়াও কম্পিউটারের সাথে তথ্য বিনিময় সম্ভব করে।

• সহায়ক মেমরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
- এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়। 
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।

• সহায়ক মেমরির উদাহরণ:
- হার্ডডিস্ক,
- সিডি,
- ডিভিডি,
- পেনড্রাইভ,
- জিপ ড্রাইভ,
- ম্যাগনেটিক টেপ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯৮.
কোন পদ্ধতিতে CPU এবং Keyboard এর মধ্যে ডেটা ট্রান্সমিশন হয়?
  1. ক) Triplex
  2. খ) Duplex
  3. গ) Half Duplex
  4. ঘ) Simplex
সঠিক উত্তর:
ঘ) Simplex
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Simplex
ব্যাখ্যা
Simplex ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে CPU এবং Keyboard এর মধ্যে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। 

- Simplex ডেটা ট্রান্সমিশন মোডে, যোগাযোগটি একমুখী হয়, অর্থাত্‍ এক দিকে ডেটা প্রবাহিত হয়।
-একটি ডিভাইস কেবলমাত্র ডেটা প্রেরণ করতে পারে তবে তা গ্রহণ করতে পারে না অথবা এটি ডেটা গ্রহণ করতে পারে তবে ডেটা প্রেরণ করতে পারে না।

সুবিধা-
সিমপ্লেক্স মোডে, স্টেশনটি কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারে, ফলে এক সাথে অধিক ডেটা প্রেরণ করা যায়।

অসুবিধা-
Simplex ডেটা ট্রান্সমিশন মোডে যোগাযোগ একমুখী, তাই এটি ডিভাইসসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ নেই।

সূত্র- Computer Hope Website [লিঙ্ক] 
৩৯৯.
হার্ডডিস্ক সাধারণত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. কম্পিউটারের কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে
  2. ইউজারের নির্দেশনা গ্রহণ এবং কার্যকর করা
  3. তথ্য সংরক্ষণের জন্য
  4. অস্থায়ী ডেটা প্রসেসিং ও চালনা
সঠিক উত্তর:
তথ্য সংরক্ষণের জন্য
উত্তর
সঠিক উত্তর:
তথ্য সংরক্ষণের জন্য
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) তথ্য সংরক্ষণের জন্য

• হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথাসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়।
- ডিস্কটি অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
- যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard disk drive) বা সংক্ষেপে এইচডিডি (HDD) বলে।
- হার্ডডিস্ক ড্রাইভ এর কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।

• বিভিন্ন ধরনের হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে:
কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ,
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ।

• অন্যান্য অপশন:
ক) কম্পিউটারের কেন্দ্রীয় নিয়ন্ত্রক:
এ কাজটি করে CPU (Central Processing Unit), যা কম্পিউটারের ব্রেইন হিসেবে কাজ করে।

খ) ইউজারের নির্দেশনা গ্রহণ এবং কার্যকর করা:
এ কাজটি মূলত ইনপুট ডিভাইস ও CPU এর মধ্যে পড়ে।

ঘ) অস্থায়ী ডেটা প্রসেসিং ও চালনা:
এ কাজের জন্য ব্যবহৃত হয় RAM (Random Access Memory), যা অস্থায়ী মেমোরি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৪০০.
Which one is a non-volatile memory?
  1. RAM
  2. Cache
  3. ROM
  4. Register
সঠিক উত্তর:
ROM
উত্তর
সঠিক উত্তর:
ROM
ব্যাখ্যা

ROM হলো একটি ধরনের নন-ভলাটাইল সেমিকন্ডাক্টর মেমোরি। 

ROM (Read Only Memory)
- ROM-এর পূর্ণরূপ হলো Read Only Memory।
- ROM হলো একটি ধরনের নন-ভলাটাইল সেমিকন্ডাক্টর মেমোরি, যার অর্থ হলো পাওয়ার বন্ধ থাকলেও এটি তার তথ্য সংরক্ষণ করে।
- একবার তৈরি বা লেখা হলে, ROM এ সাধারণত পুনরায় লেখা যায় না।
- ROM চিপের প্রতিটি মেমোরি সেলে একটি ট্রানজিস্টর ১ বিটের জন্য থাকে, আর ০ বিটের জন্য কোনো ট্রানজিস্টর থাকে না।
- কম্পিউটারের কার্যক্রমের অপরিহার্য অংশ হিসেবে ROM ব্যবহার করা হয়। 

উদাহরণস্বরূপ:
- বুটস্ট্র্যাপ প্রোগ্রাম যা কম্পিউটার চালু করে এবং তার অপারেটিং সিস্টেম লোড করে।
- BIOS (বেসিক ইনপুট/আউটপুট সিস্টেম) যা পার্সোনাল কম্পিউটারের বাইরের ডিভাইসগুলোর সাথে সংযোগ স্থাপন করে।
- কিছু পুনঃলিখনযোগ্য নন-ভলাটাইল মেমোরিও আছে, যেমন:

১। EPROM (ইরেজেবল প্রোগ্রামেবল ROM)
২। EAROM (ইলেকট্রিক্যালি অ্যালটারেবল ROM)
৩। ফ্ল্যাশ মেমোরি

- তবে, এই ধরনের মেমোরি পুনরায় লেখা পড়ার তুলনায় অনেক বেশি সময়সাপেক্ষ।
- সুতরাং, এগুলো সাধারণত বিশেষ উদ্দেশ্যের মেমোরি হিসেবে ব্যবহৃত হয়, যেখানে লেখা খুব কম প্রয়োজন হয়।
- উদাহরণস্বরূপ, যদি এগুলো BIOS-এর জন্য ব্যবহার করা হয়, তবে ত্রুটি সংশোধন বা ফিচার আপডেটের জন্য পরিবর্তন করা যেতে পারে।

সূত্র: ব্রিটানিকা।