বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন২,০০৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / ২০ · ৫০১৬০০ / ২,০০৯

৫০১.
একটি সমদ্বিবাহু ত্রিভূজের ভূমির দৈর্ঘ্য 16মিঃ এবং ক্ষেত্রফল 48 বর্গমিঃ হলে অপর দুইবাহুর প্রতিটির দৈর্ঘ্য কত?
  1. ক) 12 মিঃ
  2. খ) 8 মিঃ
  3. গ) 9 মিঃ
  4. ঘ) 10 মিঃ
সঠিক উত্তর:
ঘ) 10 মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10 মিঃ
ব্যাখ্যা


খানে ভূমি b = 16 মিঃ
অপর বাহুর প্রতিটির দৈর্ঘ্য a = ?
∴ ক্ষেত্রফল = b/4.√(4a2 - b2) = 48
বা, 16/4√(4a2 - 162) = 48
বা, 4√(4a2 - 256) = 48
√(4a2 - 256) = 12
বা, 4a2 - 256 = 144
বা, 4a2 = 256 + 144 = 400
বা, a2 = 100
∴ a = 10
৫০২.
বিষমবাহু ত্রিভুজের-
  1. তিনটি বাহু অসমান
  2. তিনটি বাহু সমান
  3. দুইটি বাহু সমান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
তিনটি বাহু অসমান
উত্তর
সঠিক উত্তর:
তিনটি বাহু অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: বিষমবাহু ত্রিভুজের-

সমাধান:
বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু অসমান ।
ত্রিভুজ হওয়ার শর্ত:
• ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 
• ত্রিভুজের • ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেকোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।  
• ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। 
• ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। 
৫০৩.
কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. পরিকেন্দ্র
  2. অন্তঃকেন্দ্র
  3. ভরকেন্দ্র
  4. লম্ববিন্দু
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে- 

সমাধান:
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
৫০৪.
নিচের কোন ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সর্বসম হয় না?
  1. ক) উভয় ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে
  2. খ) উভয় ত্রিভুজের তিনটি কোণ সমান হলে
  3. গ) উভয় ত্রিভুজের তিন বাহু পরস্পর সমান হলে
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
খ) উভয় ত্রিভুজের তিনটি কোণ সমান হলে
উত্তর
সঠিক উত্তর:
খ) উভয় ত্রিভুজের তিনটি কোণ সমান হলে
ব্যাখ্যা
দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।

দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য শর্তসমূহ:
একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান।
একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান।
একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান।
৫০৫.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ১২ : ৮ : ৪
  3. গ) ৯ : ১২ : ১৫
  4. ঘ) ৬ : ৪ : ৩
সঠিক উত্তর:
গ) ৯ : ১২ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ : ১২ : ১৫
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।
+ ৪ ≠ ৬
+ ৪ ≠ ১২
+ ১২ = ১৫
+ ৩ ≠ ৬
৫০৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 36 বর্গ মিটার 
  2. খ) 42 বর্গ মিটার 
  3. গ) 48 বর্গ মিটার 
  4. ঘ) 52 বর্গ মিটার 
সঠিক উত্তর:
গ) 48 বর্গ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) 48 বর্গ মিটার 
ব্যাখ্যা
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি,b = 16 মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 10 মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2
                                                 =(16/4)√(4 × 102 - 162)
                                                  =4√(400 - 256)
                                                  =4√144
                                                  = 4 × 12 
                                                   = 48 বর্গ মিটার
৫০৭.
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান কত?
  1. ৪৫° 
  2. ৬০°
  3. ৩০°
  4. ৫৫°
সঠিক উত্তর:
৪৫° 
উত্তর
সঠিক উত্তর:
৪৫° 
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

সমকোণী ত্রিভুজের ১ টি কোণ সমকোণ = ৯০°
বাকি ২টি কোণ সূক্ষ্মকোণ < ৯০°।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ ২টি পরস্পর সমান।

∴ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম কোণের মান = ৯০°
∴ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান = (১৮০° - ৯০°)/২ = ৪৫° 

৫০৮.
আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কি.মি. উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কি.মি. পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?
  1. ২৫
  2. ২৯
  3. ৩০
  4. ৪২
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন:  আমিনুল বাসা থেকে বের হয়ে ২৪ কি.মি. উত্তরে যায় এবং পরবর্তীতে ৭ কি.মি. পূর্বে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?

সমাধান:
প্রথমে ২৪ কিমি উত্তরে যায়
পরে ৭ কিমি পূর্বে যায়

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
c = a + b
⇒ c = √(২৪ + ৭) = √(৫৭৬ + ৪৯) = √(৬২৫)
∴ c = ২৫ কি.মি.

∴ আমিনুলের বাসা থেকে তার সর্বশেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্ব ২৫ কি.মি.
৫০৯.
△ABC-এ, ∠A = 40°, ∠C = 80° এবং BC || DE হলে, ∠BDE = ?
  1. 120°
  2. 100°
  3. 90°
  4. 80°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন: △ABC-এ, ∠A = 40°, ∠C = 80° এবং BC || DE হলে, ∠BDE = ?

সমাধান:
BC || DE এবং AC ছেদক।
∴ ∠AED = ∠C = 80°

∴ বহিস্থ কোণ অন্তঃস্থের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
∴ ∠BDE = ∠A + ∠AED
⇒ ∠BDE = 80° + 40°
∴ ∠BDE = 120°
৫১০.
একটি সমকোণী ত্রিভুজের অন্য দুটি কোণের সমষ্টি কত হবে?
  1. ক) 60°
  2. খ) 90°
  3. গ) 120°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
খ) 90°
উত্তর
সঠিক উত্তর:
খ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অন্য দুটি কোণের সমষ্টি কত হবে?

সমাধান:
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90°। 
৫১১.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কী?
  1. ক) সরলকোণ
  2. খ) সন্নিহিত কোণ
  3. গ) সূক্ষ্মকোণ
  4. ঘ) স্থূলকোণ
সঠিক উত্তর:
গ) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ।
সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি এক সমকোণ হয় তবে অপর দুই কোণের সমষ্টি হবে এক সমকোণ অর্থাৎ সে কোণগুলো হবে সূক্ষ্মকোণ, কারণ সূক্ষ্মকোণ হলো এক সমকোণের চেয়ে ছোট কোণ।
৫১২.
কোন ত্রিভুজের তিন বাহু বা লম্বদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলে?
  1. ক) লম্বকেন্দ্র
  2. খ) ভরকেন্দ্র
  3. গ) পরিকেন্দ্র
  4. ঘ) অন্তঃকেন্দ্র
সঠিক উত্তর:
গ) পরিকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিকেন্দ্র
ব্যাখ্যা
কোন ত্রিভুজের তিন বাহু বা লম্বদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
৫১৩.
ত্রিভুজের ভূমি ৮√২ মি. এবং উচ্চতা ৬√২ মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. ৪৮ বর্গ মিটার
  2. ৭২ বর্গ মিটার
  3. ৯৬ বর্গ মিটার
  4. ২৪ বর্গ মিটার
সঠিক উত্তর:
৪৮ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৮ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ভূমি ৮√২ মি. এবং উচ্চতা ৬√২ মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি = ৮√২  ​ মি এবং উচ্চতা = ৬√২​ মি.

∴ ক্ষেত্রফল = (১/২)​ × ভূমি × উচ্চতা
= (১/২)​ ​× ৮√২ ​× ৬√২
= (১/২)​ ​× ৮ ​× ৬ × ২
= ৪৮

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ৪৮ বর্গ মিটার।
৫১৪.
৬ সে.মি. বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল এবং ৬ সে.মি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. ক) ৩ : √৩
  2. খ) ৮ : √৩
  3. গ) ৬ : √৩
  4. ঘ) ৪ : √৩
সঠিক উত্তর:
ঘ) ৪ : √৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ : √৩
ব্যাখ্যা
দেয়া আছে, 
বর্গের একবাহুর দৈর্ঘ্য ৬ সে.মি.
বর্গের ক্ষেত্রফল = ৬ × ৬ বর্গ সে.মি. 
                         = ৩৬ বর্গ সে.মি.
আবার,
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য a = ৬ সে.মি.
 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × ৬
                                           =(√৩/৪) × ৩৬
                                            =৯√৩

বর্গের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত = ৩৬ : ৯√৩
                                                                                          = ৪ : √৩
৫১৫.
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 576 সে.মি. এবং প্রত্যেক সমান বাহু ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 15,480 বর্গ সে.মি.
  2. 15,448 বর্গ সে.মি.
  3. 15,552 বর্গ সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
15,552 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
15,552 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 576 সে.মি. এবং প্রত্যেক সমান বাহু ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ভূমি = 6x সে.মি. হলে,
সমান বাহু দুটি হবে = 6x × (5/6) = 5x
∴ পরিসিমা = 6x + 5x + 5x = 16x

প্রশ্নমতে,
⇒ 16x =  576
∴ x = 36

∴ ভূমি = (6 × 36) = 216 সে.মি.
এখন, সমান বাহু দুটির প্রতিটি হবে = (5 × 36) = 180 সে.মি.

∴ ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) [এখানে, b = ভূমি; a = সমান বাহু]
= (216/4) × √{4 · (180)2 - (216)2}
= 54 × √(12960 - 46656)
=  54 × 288
= 15,552 বর্গ সে.মি.
৫১৬.
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান কত?
  1. ক) 60⁰
  2. খ) 180⁰
  3. গ) 90⁰
  4. ঘ) 120⁰
সঠিক উত্তর:
ঘ) 120⁰
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 120⁰
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60⁰
এবং ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।
সুতরাং,
 সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে 60⁰ + 60⁰ = 120⁰

৫১৭.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 55° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত? 
  1. ক) 55°
  2. খ) 90°
  3. গ) 155°
  4. ঘ) 145°
সঠিক উত্তর:
ঘ) 145°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 145°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 55° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত? 

সমাধান: 

 
গুরুত্বপূর্ণ  কিছু অনুসিদ্ধান্ত: 
১। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
২। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর । 
ΔABC এ 
∠ACD = ∠BAC + ∠ABC
           = 55° + 90°
           = 145°
৫১৮.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে. মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 সে. মি. হলে এর উচ্চতা কত?
  1. ক) 20 সে. মি.
  2. খ) 25 সে.মি.
  3. গ) 27 সে. মি.
  4. ঘ) 30 সে. মি.
সঠিক উত্তর:
গ) 27 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 27 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে. মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 সে. মি. হলে এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x মিটার
ভূমি = (2x + 6) মিটার

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x - 27x - 810 = 0
⇒ x(x + 30) - 27(x + 30) = 0
⇒ (x + 30)(x - 27) = 0

হয় 
x + 30 = 0
x = - 30 [ গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 27 = 0
∴ x = 27 

∴ ত্রিভুজের উচ্চতা 27 মিটার
৫১৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মিঃ এর যেকোন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৪√৩ মিঃ
  2. ৮√৩ মিঃ
  3. ১২√৩ মিঃ
  4. ১৬√৩ মিঃ
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
ব্যাখ্যা

ধরি,
ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a
∴ ক্ষেত্রফল = (a2√৩)/৪ = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬
আবার, 1/2 × AD × BC = ৬৪√৩
বা, AD = (২ &times ৬৪√৩)/BC = ৮√৩।
৫২০.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 12° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 51°
  2. 78°
  3. 43°
  4. 39°
সঠিক উত্তর:
39°
উত্তর
সঠিক উত্তর:
39°
ব্যাখ্যা

মনে করি,
বৃহত্তম কোণ = ক
এবং ক্ষুদ্রতম কোণ = (90° - ক)
শর্তমতে,
ক - (90°- ক) = 12°
বা, ক - 90° + ক = 6°
বা, 2ক = 90° + 12°
বা, 2ক = 102°
বা, ক = 51°
সুতরাং ক্ষুদ্রতম কোণ = 90°- ক = 90°- 51° = 39°

৫২১.
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD = 160° ∠ABC = 7∠BAC হলে, ∠BAC- এর মান কত?
  1. ক) 20°
  2. খ) 40°
  3. গ) 60°
  4. ঘ) 70°
সঠিক উত্তর:
ক) 20°
উত্তর
সঠিক উত্তর:
ক) 20°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ACD = 160° ∠ABC = 7∠BAC হলে, ∠BAC- এর মান কত?

সমাধান: 
 
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করার ফলে ∠ACD = 160° উৎপন্ন হলো।  
∠ACB = 180° - 160° = 20°
এখন 
∠ACB + ∠ABC + ∠BAC = 180°
7∠BAC + ∠BAC + 20° = 180°
8∠BAC = 160°
∠BAC = 20°
৫২২.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মি. হলে, ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ক) ২৪ মি.
  2. খ) ৩৬ মি.
  3. গ) ৪৮ মি.
  4. ঘ) ৬০ মি
সঠিক উত্তর:
গ) ৪৮ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ মি.
ব্যাখ্যা

বাহুর দৈর্ঘ্য a মি. হলে ক্ষেত্রফল = √৩/৪ a2 = 64√৩
বা, a2 = ৬৪ × ৪
বা, a = ১৬ মি.
∴ পরিসীমা = ৩a = ৪৮ মি.

৫২৩.
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত ?
  1. ক) 120°
  2. খ) 60°
  3. গ) 240°
  4. ঘ) 100°
সঠিক উত্তর:
গ) 240°
উত্তর
সঠিক উত্তর:
গ) 240°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120°।
সুতরাং বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120°+ 120° = 240°
৫২৪.
সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি?
  1. ক) ১৯ : ১১ : ৭
  2. খ) ১৭ : ১৫ : ৮
  3. গ) ৮ : ৫ : ৩
  4. ঘ) ১৩ : ১২ : ৭
সঠিক উত্তর:
খ) ১৭ : ১৫ : ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৭ = ১৫ + ৮ 
২৮৯ = ২২৫ + ৬৪
২৮৯ = ২৮৯

সুতরাং, ১৭ : ১৫ : ৮ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৫২৫.
ΔABC এ ∠A = ৪০° এবং ∠B=৭০° হলে ∆ABC কি ধরনের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) স্থুলকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সমবাহু
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে C কোণের মান হবে (180 - 40 - 70) = 70 ডিগ্রি। এখানে B ও C কোণ সমান, আর কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে। তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
৫২৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 24 বর্গমিটার
  2. 12 বর্গমিটার
  3. 10 বর্গমিটার
  4. 16 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2
= 8/4 {√4(5)2 - (8)2
= 2 {√(100 - 64)} 
= 2 × √36 
= 2 × 6 
= 12 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
৫২৭.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি '2a' হয়, তবে ক্ষেত্রফল হবে -
  1. √3a2/4
  2. √3a2
  3. √3a2/8
  4. √3a4/16
সঠিক উত্তর:
√3a2
উত্তর
সঠিক উত্তর:
√3a2
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি '2a' হয়, তবে ক্ষেত্রফল হবে -

সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3(2a)2/4
= (√3× 4a2)/4
= √3a2
৫২৮.
কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল-
  1. ক) b/2 × √(4b2 - a2)
  2. খ) b/4 × √(4a2 - b2)
  3. গ) b/2 × √(4a2 - b2)
  4. ঘ) b/4 × √(4b2 - a2)
সঠিক উত্তর:
খ) b/4 × √(4a2 - b2)
উত্তর
সঠিক উত্তর:
খ) b/4 × √(4a2 - b2)
ব্যাখ্যা

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল = b/4 × √(4a2 - b2)

৫২৯.
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণ ৬৫° ও ২৫° হলে, ত্রিভুজটি কোন ধরণের?
  1. সমকোণী
  2. সমদ্বিবাহু
  3. সুক্ষকোণী
  4. সমকোণী সমদ্বিবাহু
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুইটি কোণ ৬৫° ও ২৫° হলে, ত্রিভুজটি কোন ধরণের?

সমাধান:
দেওয়া আছে,
দুটি কোণ ৬৫° এবং ২৫°

আমরা জানি, 
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°

∴ তৃতীয় কোণ = ১৮০° - (৬৫° + ২৫°) = ১৮০° - ৯০° = ৯০°।

যেহেতু ত্রিভুজের একটি কোণ ৯০°, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ।

৫৩০.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 18 গজ
  2. 20 গজ
  3. 25 গজ
  4. 30 গজ
সঠিক উত্তর:
20 গজ
উত্তর
সঠিক উত্তর:
20 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 15 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × ভূমি × 15
= 7.5 × ভূমি

প্রশ্নমতে,
7.5 × ভূমি = 150
⇒ ভূমি = 150/7.5
⇒ ভূমি = 1500/75
∴ ভূমি = 20 গজ
৫৩১.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে, এর অতিভুজের মান কত?
  1. ৪.৫
  2. ৫.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = লম্ব + ভূমি
                  = ৩ + ৪
                  = ৯ + ১৬
                  = ২৫
  অতিভুজ = √২৫ = ৫
------------------------------------------
সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত ৩ : ৪ হলে, ৩য় বাহুর দৈর্ঘ্য হবে ৫।
------------------------------------------
মনে রাখা ভালোঃ
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত
লম্ব : ভূমি : অতিভুজ

⇒ ৩ ‌‌ : ৪ : ৫

⇒ ৫ :১২ : ১৩

⇒ ৭ : ২৪ :২৫

⇒ ৮: ১৫ : ১৭

⇒ ক : ক : ক √২ ( সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ )

⇒ ক : ক√৩ : ২ক

উপরের অনুপাত সমূহ সমকোণী ত্রিভুজের বহুল ব্যবহৃত অনুপাত।
৫৩২.
x, 60° কোণের সম্পূরক কোণের দ্বিগুণের সমান হলে, x একটি-
  1. ক) সুক্ষকোণ
  2. খ) সমকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) প্রবৃদ্ধকোণ
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা

x = 2(180° - 60°)
= 240°
∴ x একটি প্রবৃদ্ধকোণ।

৫৩৩.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. 240°
  2. 120°
  3. 60°
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?

সমাধান: 
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120° -  120° = 0°

৫৩৪.
একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ক) ১৫ সেমি
  2. খ) ২৪ সেমি
  3. গ) ২৭ সেমি
  4. ঘ) ১২ সেমি
সঠিক উত্তর:
খ) ২৪ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
সমাধান :
আমরা জানি, 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
বা, বাহু= (৪ × ১৬√৩)/√৩ 
বা, বাহু = √৬৪
∴ বাহু = ৮ সেমি
 
সুতরাং, ত্রিভুজটির পরিসীমা = ৮ + ৮ + ৮ = ২৪ সেমি
৫৩৫.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 200m2
  2. খ) 210m2
  3. গ) 290m2
  4. ঘ) 300m2
সঠিক উত্তর:
খ) 210m2
উত্তর
সঠিক উত্তর:
খ) 210m2
ব্যাখ্যা

এখানে,
a = 20,
b = 21,
c = 29,
অর্ধ পরিসীমা s = (a + b + c)/2
                       = (20 + 21 + 29)/2
                       = 35
∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
                  = √(35 × 15 × 14 × 6)
                   = 210 বর্গমি



৫৩৬.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 17 cm এবং পরিসীমা 40 cm হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 50 বর্গ সে. মি.
  2. খ) 60 বর্গ সে. মি.
  3. গ) 65 বর্গ সে. মি.
  4. ঘ) 55 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) 60 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 60 বর্গ সে. মি.
ব্যাখ্যা
ধরি,
ভূমি = a, লম্ব = b এবং অতিঃ c = 17
∴ পরিসীমা = a + b + c = 40
বা, a + b = 40 - c = 40 - 17 = 23 cm
বা, (a + b)2 = 232
বা, (a2 + b2) + 2ab = 529
বা, c2 + 2ab = 529 (পিথাগোরাসের উপপাদ্য অনুসারে a2 + b2 = c2)
বা, 2ab = 529 - c2 = 529 - 289 = 240
বা, ab = 120
∴ Δ = 1/2 ab = 120/2 = 60 বর্গ সে. মি.
৫৩৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি. করে এবং ভূমি 12 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. 36 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 60 বর্গ সে.মি.
  4. 81 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
48 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি. করে এবং ভূমি 12 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 10 সে.মি.
ভূমির দৈর্ঘ্য b = 12 সে.মি.

∴ ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (12/4) × √{4 × (10)2 - (12)2}
= 3 × √(400 - 144)
= 3 × √256
= 3 × 16
= 48 বর্গ সে.মি.

৫৩৮.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ৬৪ বর্গ সে.মি.
  2. ১১২ বর্গ সে.মি.
  3. ১২৮ বর্গ সে.মি.
  4. ১৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ১৬ × ১৬
= ১২৮ বর্গ সে.মি.
৫৩৯.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 
  1. ক) বিষমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান: 


∠ABD =∠ACE
⇒ 180 - ∠ABD = 180 - ∠ACE
⇒ ∠ABC = ∠ACB
∴ AB = AC

∴ △ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৫৪০.
ΔABC এর ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?
  1. ক) সমকোণী
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমান
সঠিক উত্তর:
ক) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?

সমাধান:
ΔABC এর ∠A = 70°, ∠B = 20° 

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
∴ ∠A + ∠B + ∠C = 180° 
⇒ 70° + 20° + ∠C = 180° 
⇒ ∠C = 180° - 90°
∴ ∠C = 90°

যেহেতু ত্রিভুজের একটি কোণ সমকোণ। 
∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
৫৪১.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় পরস্পর -
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) একান্তর কোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
গ) পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) পূরক কোণ
ব্যাখ্যা

সমকোণ ব্যতীত অপর কোণ দুটির সমষ্টি = (১৮০° - ৯০°) = ৯০°।
∴ কোণদ্বয় পরস্পর পূরক কোণ।

৫৪২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং লম্ব ভূমির ¾ অংশ হলে, লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 17 মিটার
  4. ঘ) 20 মিটার
সঠিক উত্তর:
খ) 15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 15 মিটার
ব্যাখ্যা

ধরি, ভূমি = 4x মিটার।
∴ লম্ব = (4x এর ¾) মিটার = 3x মিটার
প্রশ্নমতে,
(3x)² + (4x)² = 25²
⇒ 9x² + 16x² = 625
⇒ 25x² = 625
⇒ x² = 25
∴ x = 5
∴ লম্বের দৈর্ঘ্য 3×5 = 15 মিটার

৫৪৩.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪৮ বর্গ সেমিঃ। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১২.৩২সেমিঃ
  2. খ) ১০.৫২সেমিঃ
  3. গ) ৯.০৫সেমিঃ
  4. ঘ) ১৫.৫সেমিঃ
সঠিক উত্তর:
খ) ১০.৫২সেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০.৫২সেমিঃ
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য a হলে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a²
প্রশ্নমতে, (√3/4) a² = 48
বা, a² = (48x4)/√3
বা, a² = (3x16x4)/√3
বা, a² = √3 x 64
বা, a = √1.732 x 8
∴ a = 10.52

৫৪৪.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
ঘ এর চিত্রটির উপর একটি অপেক্ষাকৃত ছোট ত্রিভুজ বসালে প্রশ্নের চিত্রটি পাওয়া যায়।
৫৪৫.
একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৫৬ বর্গ. সে.মি.
  2. ২৮ বর্গ. সে.মি.
  3. ১৪ বর্গ. সে.মি.
  4. ১২.৫ বর্গ. সে.মি.
সঠিক উত্তর:
১৪ বর্গ. সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৪ বর্গ. সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
ত্রিভুজক্ষেত্রের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.
আমরা জানি
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ৪ ×৭
= ১৪ বর্গ. সে.মি.
৫৪৬.
চিত্রে ΔABC সমবাহু ত্রিভূজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র O হলে ∠BOC = ?
  1. 60°
  2. 90°
  3. 100°
  4. 120°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা

ΔABC সমবাহু 
∴ ∠A = ∠B = ∠C = 60°
∴ কেন্দ্রস্থ কোন ∠BOC = 2 × পরিধিস্থ কোন ∠A = 2 × 60° = 120°

৫৪৭.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সে.মি. হলে, ত্রিভুজটির পরিসীমা কত? 
  1. 40 সে.মি.
  2. 48 সে.মি.
  3. 24 সে.মি.
  4. 32 সে.মি.
সঠিক উত্তর:
24 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
24 সে.মি.
ব্যাখ্যা
সমবাহুু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a
সমবাহুু ত্রিভুজের ক্ষেত্রফল =√3a2/4

প্রশ্নমতে, 
√3a2/4 =16√3
a2/4 = 16 
a2 = 16 × 4 
a2 = 64
a2 = 82 
a = 8

ত্রিভুজটির পরিসীমা = 3a 
                               = 3 × 8 
                               = 24 সে.মি.
৫৪৮.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৪ এবং ৫ সে.মি.
  2. ২, ৫ এবং ৬ সে.মি.
  3. ২, ৩ এবং ৫ সে.মি.
  4. ৫, ৬ এবং ৮ সে.মি.
সঠিক উত্তর:
২, ৩ এবং ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২, ৩ এবং ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব
২ + ৩ = ৫ = ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব
৫৪৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 100 মি.।অপর দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।এর ক্ষেত্রফল 1400 বর্গ মি. ,সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর?
  1. ক) 27.28 মি.
  2. খ) 32.37 মি.
  3. গ) 57.306 মি.
  4. ঘ) 42.30 মি.
সঠিক উত্তর:
গ) 57.306 মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 57.306 মি.
ব্যাখ্যা

প্রশ্নমতে,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 1400 বর্গ মি.
বা, (b/4)×√(4a² - b²) = 1400
বা, (100/4)×√(4a² - 100²) = 1400
∴ a = 57.306 মি.

৫৫০.
ΔABC সমবাহু ত্রিভুজের AD⊥BC ত্রিভুজটির ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি. হলে, AD = ?
  1. ক) ৮ সে. মি.
  2. খ) ৮√৩ সে. মি.
  3. গ) ১৬ সে. মি.
  4. ঘ) ১৬√৩ সে. মি.
সঠিক উত্তর:
খ) ৮√৩ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮√৩ সে. মি.
ব্যাখ্যা

ধরি, বাহুর দৈর্ঘ্য = a
∴ √৩/৪ a = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬ সে.মি.
আবার, ১/২ × BC × AD = ৬৪√৩
বা, BC × AD = ১২৮√৩
বা, AD = (১২৮√৩)/BC
= (১২৮√৩)/১৬
= ৮√৩ সে. মি.

৫৫১.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° হলে ত্রিভুজটি কোন ধরনের হবে?
  1. সমবাহু
  2. স্থূলকোণী
  3. সমদ্বিবাহু
  4. সমকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° 
বা, ৩৫° + ৫৫° + তৃতীয় কোণ = ১৮০° 
বা, তৃতীয় কোণ =  ১৮০° - ৯০° 
∴ তৃতীয় কোণ = ৯০° 

সুতরাং, ত্রিভুজটি সমকোণী। 
৫৫২.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 180°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3

ধরি 
১ম বাহু = x
২য় বাহু = 2√2x
৩য় বাহু = 3x

এখন 
(3x)2 = (2√2x)2 + x2
বা, 9x2 = 8x2 + x2
∴ 9x2 = 9x2

প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। 
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°
৫৫৩.
একটি সমবাহু ত্রিভুজের পরিসিমা 18x হলে ক্ষেত্রফল কত?
  1. 9√3x
  2. 7√2x
  3. 9√3x2
  4. 36√3x2
সঠিক উত্তর:
9√3x2
উত্তর
সঠিক উত্তর:
9√3x2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসিমা 18x হলে ক্ষেত্রফল কত?

সমাধান: 
একটি সমবাহু ত্রিভুজের পরিধি P = 18x

সমবাহু ত্রিভুজের একপাশের দৈর্ঘ্য P/3 = 18x/3 = 6x

তাহলে, ক্ষেত্রফল A = √3/4 a2
= √3/4 × (6x)2
= √3/4 × 36x2
= 9√3x2

∴ ক্ষেত্রফল = 9√3x2

৫৫৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 25√2
  2. 25√5
  3. 25
  4. 30
সঠিক উত্তর:
25√2
উত্তর
সঠিক উত্তর:
25√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ =  45°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b =10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 10 × 10 × sin45°
= 50 × (1/√2)
= 50/√2
= (50 × √2)/2
= 25√2
৫৫৫.
Δ ABC একটি সমবাহু ত্রিভুজ, উহার AB ও AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. 210°
  2. 240°
  3. 270°
  4. 280°
সঠিক উত্তর:
240°
উত্তর
সঠিক উত্তর:
240°
ব্যাখ্যা


সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান এবং 60° হয়।
অর্থাৎ, 
∠A = ∠B = ∠C = 60°
 ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
∠CBD = ∠A +∠C =  60° +  60° = 120°
∠BCE = ∠A + B =  60° +  60° = 120°
∠CBD + ∠BCE = 120° + 120° = 240°
৫৫৬.
সমকোণী ত্রিভুজের অতিভুজ ১০ সে.মি. এবং ভূমি ৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৬ বর্গ সে.মি.
  2. ২৪ বর্গ সে.মি.
  3. ৩২ বর্গ সে.মি.
  4. ৬৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজ ১০ সে.মি. এবং ভূমি ৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ১০ সে.মি.
এবং ভূমি = ৬ সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(ভূমি) + (লম্ব) = (অতিভুজ)
⇒ (লম্ব) = (অতিভুজ) - (ভূমি)
⇒ (লম্ব) = (১০) - (৬)
⇒ (লম্ব) = ১০০ - ৩৬
⇒ (লম্ব) = ৬৪
⇒ লম্ব = ৮ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × লম্ব × ভূমি = (১/২) × ৮ × ৬ = ২৪ বর্গ সে.মি.
৫৫৭.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত? 
  1. ক) 12 সে.মি.
  2. খ) 18 সে.মি.
  3. গ) 36 সে.মি.
  4. ঘ) 24 সে.মি.
সঠিক উত্তর:
গ) 36 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 36 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত? 

সমাধান: 
দেয়া আছে
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সে.মি

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(বাহু)2
এখন 
(√3/4)(বাহু)2 =  36√3
(1/4)(বাহু)2 = 36
(বাহু)2 = 36 × 4
(বাহু)2 = 144
বাহু = 12

ত্রিভুজের পরিসীমা = 12 + 12 + 12 = 36 সে.মি.
৫৫৮.
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৬ : ৪ : ৩
  3. গ) ১২ : ১৮ : ৪
  4. ঘ) ১৭ : ১৫ : ৮
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা

এখানে,
১৫ + ৮ = ২৮৯ = ১৭
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব২ 
এখানে, ১৫ + ৮ = ১৭
∴ ১৭ সেমি, ১৫ সেমি, ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী

৫৫৯.
Δ -এর তিন কোণের সমষ্টি-
  1. ক) 80°
  2. খ) 120°
  3. গ) 160°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
ঘ) 180°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 180°
ব্যাখ্যা
প্রশ্ন: Δ -এর তিন কোণের সমষ্টি-

সমাধান: 
Δ -এর তিন কোণের সমষ্টি- 180°
৫৬০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি 60 সেমি?
  1. ক) 1120 বর্গ সেমি
  2. খ) 1200 বর্গ সেমি
  3. গ) 1020 বর্গ সেমি
  4. ঘ) 1100 বর্গ সেমি
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি 60 সেমি?

সমাধান
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) ×(√4a2 - b2)
যেখানে b = 60 ও a = 50 

∴  ক্ষেত্রফল = (b/4) ×(√4a2 - b2)
= (60/4) × {√4. (50)2 - (60)2}
= 15 × (√10000 - 3600)
= 15 × (√6400)
= 15 × 80 
= 1200 বর্গ সেমি 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 1200 বর্গ সেমি।
৫৬১.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
  1. ক) ১৫
  2. খ) ৩০
  3. গ) ২৪
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
গ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক? 

সমাধান
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
বা, ১৪৪ = (১/২) × ১২ × অপর বাহু 
বা,  ১২ × অপর বাহু = ২৮৮ 
বা, অপর বাহু = ২৮৮/১২ 
∴ অপর বাহু = ২৪ একক 
৫৬২.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২ সে.মি., ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১ বর্গ সে.মি.
  2. ২ বর্গ সে.মি.
  3. ১/√২ বর্গ সে.মি.
  4. ১/২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২ সে.মি., ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
ধরি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি বাহু সমান = ক 

আবার,
= ক + ক
বা, ৪ = ২ক
বা, ২ক = ৪
∴ ক = √২

∴ ক্ষেত্রফল = (১/২) (√২) × (√২)
= (১/২) × ২
= ১ বর্গ সে.মি.
৫৬৩.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ । ত্রিভুজটি হবে -
  1. ক) সমবাহু
  2. খ) সূক্ষকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
সঠিক উত্তর:
ঘ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমকোণী
ব্যাখ্যা
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° সমকোণী ত্রিভুজের এক কোণ ৯০° এবং অন্য দুই কোণের সমষ্টি ৯০°। এখানে প্রথম দুই কোণের অনুপাতের সমষ্টি তৃতীয় কোণের অনুপাতের সমান। তাই ত্রিভুজটি সমকোণী।
৫৬৪.
2√3 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 3√3 বর্গমিটার
  2. খ) 9√3 বর্গমিটার
  3. গ) 3 বর্গমিটার
  4. ঘ) 4√3 বর্গমিটার
সঠিক উত্তর:
ক) 3√3 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 3√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 2√3 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(2√3)2 বর্গমিটার 
= (√3/4) × 12 বর্গমিটার 
= 3√3 বর্গমিটার
৫৬৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. 60
  2. 80
  3. 70
  4. 90
সঠিক উত্তর:
80
উত্তর
সঠিক উত্তর:
80
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

সমাধান: 
ত্রিভুজের তিনটি কোণ হলো 2x, 3x, 4x
ত্রিভুজের কোণগুলোর যোগফল = 180°

তাহলে,
2x + 3x + 4x = 180° 
⇒ 9x = 180°  
⇒ x = 20°

বৃহত্তম কোণ = 4x = 4 × 20°= 80°

৫৬৬.
চিত্রে, ABC একটি সমবাহু ত্রিভুজ । D, E ও F যথাক্রমে AB, BC ও AC এর মধ্যবিন্দু হলে নিচের কোনটি সত্য? 

  1. ক) 2DF = BC
  2. খ) DF = BC
  3. গ) 4DF = BC
  4. ঘ) 3DF = BC
সঠিক উত্তর:
ক) 2DF = BC
উত্তর
সঠিক উত্তর:
ক) 2DF = BC
ব্যাখ্যা
চিত্রে, ABC একটি সমবাহু ত্রিভুজ । D, E ও F যথাক্রমে AB, BC ও AC এর মধ্যবিন্দু হলে নিচের কোনটি সত্য? 



ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
 ABC একটি ত্রিভুজ। D ও F যথাক্রমে ত্রিভুজটির AB ও AC বাহুর মধ্যবিন্দু। তাহলে
DF || BC এবং 2DF = BC
৫৬৭.
সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত একটি কোণ ৫২° হলে, তৃতীয় কোনটির সম্পূরক কোণ কত?
  1. ১২৮°
  2. ১৪২°
  3. ১৫২°
  4. ৩৮°
সঠিক উত্তর:
১৪২°
উত্তর
সঠিক উত্তর:
১৪২°
ব্যাখ্যা

৩য় কোণ = ৯০° - ৫২°
= ৩৮°
∴ ৩য় কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৩৮°
= ১৪২°

৫৬৮.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 16টি 
  2. খ) 15টি 
  3. গ) 18টি 
  4. ঘ) 19টি 
সঠিক উত্তর:
খ) 15টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 15টি 
ব্যাখ্যা


১টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AFB, FEB, EBC, DEC, DFE এবং AFD = 6টি 
২টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AEB, FBC, DFC, ADE, DBE এবং ABD = 6টি 
৩টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC এবং  ABC = 2টি 
৪টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = DBC = 1টি 

মোট ত্রিভুজ = 6 + 6 + 2 + 1 = 15টি
৫৬৯.
ত্রিভুজের তিনটি কোণ অসমান হলে ত্রিভুজটি -
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) বিষমবাহু
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) বিষমবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) বিষমবাহু
ব্যাখ্যা
ত্রিভুজের তিনটি কোণ অসমান হলে এর বাহুগুলোর দৈর্ঘ্যও বিষম আকৃতির হবে।
তাই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ হবে।
৫৭০.
ΔABC এর ∠A = x, ∠B = x এবং ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?
  1. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  2. স্থুলকোণী ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = x, ∠B = x এবং ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

সমাধান: 
∠A = x, ∠B = x এবং ∠C = 2x

আমরা জানি,
∠A + ∠B +∠C = 180°
x + x + 2x = 180°
4x = 180°
x = 45° 

∠A = 45°, ∠B = 45°° এবং ∠C = 90°
 ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ
৫৭১.
একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১৬ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ৬০°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১৬ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১৬ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
৫৭২.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গমিটার
  2. ৩২ বর্গমিটার
  3. ৮√৩ বর্গমিটার
  4. ১৬√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
১৬√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × বাহু 
= (√৩/৪) × ৮
= (√৩/৪) × ৬৪
= ১৬√৩ বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার।
৫৭৩.
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৬টি
সঠিক উত্তর:
ঘ) ১৬টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬টি
ব্যাখ্যা
1টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGE, EGC, GFC, BGF, DGB এবং  ADG  = 6টি 
2টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে= AGC, BGC এবং ABG = 3টি 
3টি করে ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে=AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = 6টি 
      সব মিলিয়ে  ত্রিভুজ আছে ABC=  1টি

মোট = (6 + 3 + 6 + 1) টি  = 16 টি
 
 



৫৭৪.
কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13cm এবং পরিসীমা 30cm। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যথাক্রমে -
  1. ক) 4cm, 13cm
  2. খ) 5cm, 12cm
  3. গ) 6cm, 11cm
  4. ঘ) 7cm, 10cm
সঠিক উত্তর:
খ) 5cm, 12cm
উত্তর
সঠিক উত্তর:
খ) 5cm, 12cm
ব্যাখ্যা

ধরি, ভূমি = a cm, উচ্চতা = b cm
∴ a+b+13 = 30
বা, a+b = 17 = 4+13 কিন্তু 42 + 132 ≠ 132
= 5+12 যেখানে 52 + 122 = 132
= 6+11 কিন্তু 62 + 112 ≠ 132
= 7+10 কিন্তু 72 + 102 ≠ 132
∴ উত্তর = খ।

৫৭৫.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 72 বর্গমিটার
  2. 144√3 বর্গমিটার
  3. 72√3 বর্গমিটার
  4. 36√3 বর্গমিটার
সঠিক উত্তর:
36√3 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
36√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a2
দেওয়া আছে, 
 সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 12 মিটার।

ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × 12 × 12
= 36√3 বর্গমিটার
৫৭৬.
PQR ত্রিভুজের ক্ষেত্রফল n বর্গ মিটার। PQR ত্রিভুজের মধ্যমা PS হলে, PQS ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ক) n2
  2. খ) n
  3. গ) n/2
  4. ঘ) 2n
সঠিক উত্তর:
গ) n/2
উত্তর
সঠিক উত্তর:
গ) n/2
ব্যাখ্যা
PQR ত্রিভুজের মধ্যমা PS হলে, PQS ত্রিভুজের ক্ষেত্রফল
= PQR ত্রিভুজের ক্ষেত্রফল ÷ 2
= n/2
৫৭৭.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 25° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? 
  1. 30°
  2. 40.5°
  3. 35°
  4. 32.5°
সঠিক উত্তর:
32.5°
উত্তর
সঠিক উত্তর:
32.5°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 25° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = x°
তাহলে বৃহত্তম কোণ = (x + 25)°

প্রশ্নমতে,
x° + (x + 25)° + 90° = 180°
⇒ 2x° + 25° + 90° = 180°
⇒ 2x° + 115° = 180°
⇒ 2x° = 180° - 115° = 65°
⇒ x° = 65°/2
x = 32.5°

সুতরাং, ক্ষুদ্রতম কোণ = 32.5°

৫৭৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪২ বর্গমিটার
  2. খ) ৩৬ বর্গমিটার
  3. গ) ৪৮ বর্গমিটার
  4. ঘ) ৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ বর্গমিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, a = 16 মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, b = 10 মি.
আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b²-a²) = 16/4 √(4×10²-16²) = 4√(400-256) = 4×12 = 48 বর্গ মি.
৫৭৯.
PQR ত্রিভুজের PQ এর মধ্যবিন্দু X, PR এর মধ্যবিন্দু Y এবং QR = 18 cm হলে, XY = ?
  1. 12 cm
  2. 9 cm
  3. 4.5 cm
  4. 4 cm
সঠিক উত্তর:
9 cm
উত্তর
সঠিক উত্তর:
9 cm
ব্যাখ্যা

প্রশ্ন: PQR ত্রিভুজের PQ এর মধ্যবিন্দু X, PR এর মধ্যবিন্দু Y এবং QR = 18 cm হলে, XY = ?

সমাধান: 
দেওয়া আছে,
PQR ত্রিভুজে-
X = PQ এর মধ্যবিন্দু
Y = PR এর মধ্যবিন্দু
এবং, QR = 18 cm

আমরা জানি, 
একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ করলে তা তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং তার দৈর্ঘ্য অর্ধেক হয়।

∴ XY রেখাখণ্ডটি PQ ও PR বাহুর মধ্যবিন্দু দ্বারা গঠিত।
∴ XY || QR এবং
∴ XY = QR/2 = 18/2 = 9 cm

৫৮০.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৮° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩৯° 
  2. ৪০° 
  3. ৪১° 
  4. ৪২° 
সঠিক উত্তর:
৪১° 
উত্তর
সঠিক উত্তর:
৪১° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৮° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
একটি কোণ = ক
তাহলে, অপর কোণ = ক + ৮°

প্রশ্নমতে,
৯০° + ক + ক + ৮° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ৯৮°
⇒ ২ক = ৮২° 
⇒ ক = ৮২°/২
∴ ক = ৪১° 
৫৮১.
৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা -
  1. ক) ১৮√৩ সে.মি.
  2. খ) ১২√৩ সে.মি.
  3. গ) ৮√৩ সে.মি.
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৮√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন : ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা -
সমাধান : 
ধরি,
ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
এবং দেওয়া আছে, ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ৬ সেঃমিঃ
∴ ত্রিভুজের সাইন সূত্রানুসারে, a/SinA = 2R
বা, a = 2RSinA
∴ a = ২.৬(Sin৬০°)
= ১২ × (√(৩)/২)
= ৬√৩
∴ ত্রিভুজের পরিসীমা = ৩ ×৬√৩ = ১৮√৩ সে.মি.
৫৮২.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪ বর্গ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৮√২ cm
  2. খ) ১০ cm
  3. গ) ১২ cm
  4. ঘ) ১৬ cm
সঠিক উত্তর:
ঘ) ১৬ cm
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ cm
ব্যাখ্যা

সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ভূমি = লম্ব = a
∴ অতিভূজ = a√২
ক্ষেত্রফল = ১/২ × a × a = ৬৪
বা, a2 = ১২৮
বা, a = √১২৮ = ৮√২
∴ অতিভূজ = a√২
= ৮√২ × √২
= ১৬ cm

৫৮৩.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ৩৬০°
  3. ২৭০°
  4. ৩৩০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত?

সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2(a + b + c)
= 2 × 180°
= 360°

∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রী।

৫৮৪.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ২ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? 
  1. ৪ মিটার
  2. ৬ মিটার
  3. ৮ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ২ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
লম্বের দৈর্ঘ্য = x মিটার 
∴ ভূমির দৈর্ঘ্য = x - ২ মিটার 
এবং অতিভুজের দৈর্ঘ্য = x + ২ মিটার 

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব) 
বা, (x + ২) = (x - ২) + (x) 
বা, x + ৪x + ৪ = x - ৪x + ৪ + x 
বা, x - ৮x = ০ 
বা, x (x - ৮) = ০ 
∴ x = ০ 
অথবা, 
x - ৮ = ০ 
বা, x = ৮ 
কিন্তু ত্রিভুজের লম্ব কখনও শূন্য হতে পারে না। 
∴ x = ৮ 

∴ অতিভুজের দৈর্ঘ্য = (৮ + ২) মিটার 
= ১০ মিটার।
৫৮৫.
ΔABC এর AB = AC এবং ∠A = 60° হলে, ∠B = ?
  1. 50°
  2. 60°
  3. 70°
  4. 30°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
ΔABC এর AB = AC 
অতএব, ∠B = ∠C
যেহেতু ∠A = 60°
∴ ∠B + ∠C = 180° - ∠A
                  = 180° - 60°
                  = 120°
2∠B = 120°
∠B = 120°/2 = 60°
৫৮৬.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. ৩৬ সে.মি.
  2. ৪০ সে.মি.
  3. ৪৪ সে.মি.
  4. ৪৮ সে.মি.
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
এখন, (√৩/৪)(বাহু)২ = ৬৪√৩
⇒ (১/৪)(বাহু) = ৬৪
⇒ (বাহু) = ৬৪ × ৪
⇒ (বাহু) = ২৫৬
⇒ বাহু = √২৫৬
⇒ বাহু = ১৬

∴ ত্রিভুজের পরিসীমা = (১৬ + ১৬ + ১৬) সে.মি.
= ৪৮ সে.মি.
৫৮৭.
অপশনে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৪,৫,৬ সে.মি.
  2. ৫,৬,৮ সে.মি.
  3. ২,৩,৫ সে.মি.
  4. ৩,৫,৭ সে.মি.
সঠিক উত্তর:
২,৩,৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২,৩,৫ সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে একমাত্র ২ + ৩ = ৫ বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
৫৮৮.
নিচের কোন উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ সহজেই অংকন করা যায়?
  1. ক) দুইটি কোণ ও এর একটির বিপরীত বাহু
  2. খ) দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ
  3. গ) তিনটি বাহু
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
নিচের উপাত্তগুলো জানা থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ সহজেই আঁকা যায়:

(১) তিনটি বাহু
(২) দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ
(৩) একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ
(৪) দুইটি কোণ ও এর একটির বিপরীত বাহু
(৫) দুইটি বাহু ও এর একটির বিপরীত কোণ
(৬) সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু অথবা কোণ ।
৫৮৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং ভূমি 10 সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 60 বর্গ সেন্টিমিটার
  2. 84 বর্গ সেন্টিমিটার
  3. 120 বর্গ সেন্টিমিটার
  4. 150 বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
60 বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
60 বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং ভূমি 10 সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 13 সেন্টিমিটার
এবং ভূমি, b = 10 সেন্টিমিটার

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (10/4) × √{(4 × 132) - 102}
= (10/4) × √{(4 × 169) - 100}
= (10/4) × √(676 - 100)
= (10/4) × √576
= (10/4) × 24
= (5/2) × 24
= 5 × 12
= 60 বর্গ সেন্টিমিটার

৫৯০.
একটি ত্রিভুজের পরিসীমা ৬৫ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৪ : ৬ হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ২৫ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ৩৫ সে.মি.
  4. ২০ সে.মি.
সঠিক উত্তর:
৩০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা ৬৫ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৪ : ৬ হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩ক সে.মি. ৪ক সে.মি. এবং ৬ক সে.মি.

শর্তমতে,
৩ক + ৪ক + ৬ক = ৬৫
⇒ ১৩ক = ৬৫
∴ ক = ৫

∴ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = (৬ × ৫) সে.মি.
= ৩০ সে.মি.
৫৯১.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৫, ৭ সে.মি.
  2. ৫, ৬, ৮ সে.মি.
  3. ৪, ৫, ৬ সে.মি.
  4. ২, ৩, ৫ সে.মি.
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 

সমাধান: 
 ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।
৫৯২.
ত্রিভুজ ABC-এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD = ?
 
  1. ক) 90°
  2. খ) 120°
  3. গ) 160°
  4. ঘ) 150°
সঠিক উত্তর:
ঘ) 150°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 150°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC-এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD = ?
 
সমাধান
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
অতএব, ∠A + ∠B + ∠C = 180°
বা, 60° + 90° + ∠C = 180°
∴ ∠C = 180° - 150° = 30°
এবং ∠ACD = ∠BCD - ∠ACB
= 180° - 30° = 150°
∴ ∠ACD = 150° 
৫৯৩.
একটি ৫ মি. লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৪ মি. উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ক) ১ মি.
  2. খ) ৩ মি.
  3. গ) ২০ মি.
  4. ঘ) ১০ মি.
সঠিক উত্তর:
খ) ৩ মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৫ মি. লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৪ মি. উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য ৫ মি. দেয়ালের উচ্চতা ৪ মি.

ধরি,
মইয়ের ভূমি সংলগ্ন প্রান্ত হতে দেয়ালের দূরত্ব x মি.

মইটি দেয়ালের সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে
পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে,
৪² + x² = ৫²
বা, ১৬ + x² = ২৫
বা, x² = 9
বা, x = 3

মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব ৩ মি.

৫৯৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৯ মিটার হলে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ১২ মিটার
  3. ১৩ মিটার
  4. ১৫ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৯ মিটার হলে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ”ক” একক হলে পরিসীমা = ৩ক একক।

এবং
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য “ক” একক হলে পরিসীমা = ৪ক একক।

বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৯ মিটার
তাহলে, এর পরিসীমা = ৪ × ৯ = ৩৬ মিটার

তাহলে, সমবাহু ত্রিভুজের পরিসীমা = ৩৬ মিটার
∴ সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৩৬/৩ = ১২ মিটার
৫৯৫.
ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে ∠A = 45°, ∠B = 50° হলে, ∠ACD = ?
  1. ক) 85°
  2. খ) 90°
  3. গ) 95°
  4. ঘ) 100°
সঠিক উত্তর:
গ) 95°
উত্তর
সঠিক উত্তর:
গ) 95°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে ∠A = 45°, ∠B = 50° হলে, ∠ACD = ?

সমাধান:

ত্রিভুজের  যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।
শর্তমতে,
∠ACD = ∠A + ∠B = 45° + 50° = 95°
৫৯৬.
একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে?
  1. সমকোণী
  2. সমবাহু
  3. স্থূলকোণী
  4. সূক্ষ্মকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 

সমাধান: 
ধরি, 
বড় কোণ = x 
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী।
৫৯৭.
△ABC এ AD একটি মধ্যমা G তাহার ভরকেন্দ্র, AG = 6 সে.মি হলে DG = কত সে.মি?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা

ΔABC এ AD একটি মধ্যমা G এর ভরকেন্দ্র, AG = 6 সে.মি হলে, DG = কত সে.মি?



আমরা জানি,
ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2 : 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
এখানে, ΔABC এ AD একটি মধ্যমা G তাহার ভরকেন্দ্র।
ধরি, AG = 2x এবং DG = x
2x = 6
বা, x = 6/2
বা, x = 3

৫৯৮.
ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে ∠BAD এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 40°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
খ) 30°
উত্তর
সঠিক উত্তর:
খ) 30°
ব্যাখ্যা
AD মধ্যমা তাই AD রেখা ∠BAC কে সমদ্বিখন্ডিত করে। ত্রিভুজটি সমবাহু হওয়ায় ∠BAC = 60° তাই ∠BAD এর মান 30°.
৫৯৯.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা নির্ণয় করুন। 
  1. ৮ মিটার
  2. ১৬ মিটার
  3. ২৪ মিটার
  4. ২৮ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা নির্ণয় করুন। 

সমাধান: 
আমরা জানি, 
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
বা, (১/২) × ১৮ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, ৯ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, উচ্চতা = ২১৬/৯ মিটার
∴ উচ্চতা = ২৪ মিটার । 
৬০০.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২৫ ফুট। অপর বাহুর অনুপাত ৪ : ৩ হলে বাহু দুইটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ ফুট এবং ৬ ফুট
  2. খ) ১৫ ফুট এবং ২০ ফুট
  3. গ) ১২ ফুট এবং ৮ ফুট
  4. ঘ) ১৬ ফুট এবং ১২ ফুট
সঠিক উত্তর:
খ) ১৫ ফুট এবং ২০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ ফুট এবং ২০ ফুট
ব্যাখ্যা

ধরি, অপর বাহু দুইটির দৈর্ঘ্য 3x এবং 4x ফুট
তাহলে,
(3x)² + (4x)² = 25²
⇒ 9x² + 16x² = 25²
⇒ 25x² = 25²
⇒ x² = 25
∴ x = 5
∴ অপর বাহু দুইটির দৈর্ঘ্য (3×5)= 15 ফুট এবং (4×5)= 20 ফুট