বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন২,০০৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / ২০ · ১০০ / ২,০০৯

.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 5 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
  1. সমদ্বিবাহু ত্রিভুজ
  2. সমকোণী ত্রিভুজ
  3. স্থূলকোণী ত্রিভুজ
  4. সূক্ষ্মকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 5 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

সমাধান:
ধরি, তিনটি কোণ = 2x, 3x এবং 5x
অতএব,
2x + 3x + 5x = 180°
⇒ 10x = 180°
⇒ x = 18°

∴ কোণগুলো হলো:
2x = 36°, 3x = 54°, 5x = 90°

যেহেতু ত্রিভুজটির একটি কোণ 90°, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ।

.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ২৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৮১ বর্গমিটার
  2. ১২৮√৩ বর্গমিটার
  3. ১৪৪√৩ বর্গমিটার
  4. ১৯২√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
১৪৪√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ২৪ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = ২৪ মিটার।
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)  ×  (a) বর্গমিটার।

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) × (২৪) বর্গমিটার
= (√৩/৪) × ৫৭৬ বর্গমিটার
= ১৪৪√৩ বর্গমিটার।

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল = ১৪৪√৩ বর্গমিটার।

.
ABC -এ ∠B এক সমকোণ। যদি অতিভুজ AC, লম্ব AB এর 2/√3 গুণ হয় তবে, ∠C এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 120°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন: ABC -এ ∠B এক সমকোণ। যদি অতিভুজ AC, লম্ব AB এর 2/√3 গুণ হয় তবে, ∠C এর মান কত?

সমাধান:
ধরি, লম্ব AB = x
অতিভুজ AC = (2/√3)x

sin(C) = লম্ব/অতিভুজ 
⇒ sin(C) =  x/{(2/√3)x}
⇒ sin(C) = √3/2 
⇒ sin(C) = sin60° 
⇒ C = 60°  

∴ ∠C এর মান 60° 

.
কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেমি হলে, উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
  1. ক) 16√3 বর্গ সেমি 
  2. খ) 32√3 বর্গ সেমি 
  3. গ) 64√3 বর্গ সেমি 
  4. ঘ) 12√3 বর্গ সেমি 
সঠিক উত্তর:
ক) 16√3 বর্গ সেমি 
উত্তর
সঠিক উত্তর:
ক) 16√3 বর্গ সেমি 
ব্যাখ্যা
কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেমি হলে,
উক্ত ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য
= 24/3 সেমি
= 8 সেমি 
উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল
= (√3/4) × (এক বাহুর দৈর্ঘ্য)2 বর্গ একক
= (√3/4) × (8)2 বর্গ সেমি
= 16√3 বর্গ সেমি 
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ¾ অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত _____?
  1. ক) 3:2
  2. খ) 1:2
  3. গ) 3:4
  4. ঘ) 2:1
সঠিক উত্তর:
গ) 3:4
উত্তর
সঠিক উত্তর:
গ) 3:4
ব্যাখ্যা

ধরি, ভূমির দৈর্ঘ্য 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = 3x মিটার
এখন, লম্ব2 + ভূমি 2= অতিভুজ2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 25x2 = 625
⇒ x = 5
ভূমির দৈর্ঘ্য (4×5) = 20 মিটার
লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = (3 × 5) = 15মিটার
∴অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত = 15:20 = 3:4

.
একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
  1. ক) ১৮০ ডিগ্রি
  2. খ) ৯০ ডিগ্রি
  3. গ) ১২০ ডিগ্রি
  4. ঘ) ১৯০ ডিগ্রি
সঠিক উত্তর:
ক) ১৮০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
.
ABC ত্রিভুজে ∠B = ∠C এবং BC বাহুর ওপর D একটি বিন্দু। কোন তথ্যটি সঠিক?
  1. AB > AC
  2. AB < AC
  3. AC < AD
  4. AC > AD
সঠিক উত্তর:
AC > AD
উত্তর
সঠিক উত্তর:
AC > AD
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে ∠B = ∠C এবং BC বাহুর ওপর D একটি বিন্দু। কোন তথ্যটি সঠিক?

সমাধান:


ABC ত্রিভুজে, BC মধ্যস্থিত D। A, D যোগ করি।
∴ এক্ষেত্রে, AC > AD শর্ত পূরণ করে।
.
ΔABC এ AC > AB হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) ∠ ABC = ∠ ACB
  2. খ) ∠ ABC < ∠ ACB
  3. গ) ∠ ABC > ∠ ACB
  4. ঘ) ∠ ABC ≤ ∠ ACB
সঠিক উত্তর:
গ) ∠ ABC > ∠ ACB
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠ ABC > ∠ ACB
ব্যাখ্যা
আমরা জানি, 
কোনাে ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর।

মনে করি,
ΔABC এ AC > AB।
সুতরাং ∠ ABC > ∠ ACB

 
.
সমবাহু ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির প্রত্যেকটি কোণের পরিমাপ হবে -
  1. ক) ৯০°
  2. খ) ১০০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১৫০°
সঠিক উত্তর:
গ) ১২০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০°
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে
উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির প্রত্যেকটি কোণের পরিমাপ হবে = ১২০°
উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০°
১০.
ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১২টি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে?

সমাধান


এখানে, ΔABC এর তিনবাহুর উপর তিনটি বর্গক্ষেত্র আঁকা যায়। 
এখন, 
১ বর্গক্ষেত্র = ৪টি সমকোণ 
∴ ৩ বর্গক্ষেত্র = (৪ × ৩)টি সমকোণ 
= ১২ টি সমকোণ।
১১.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 2√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 1.5
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 2√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a মি. ত্রিভুজটির ক্ষেত্রফল = √3/4 x a2 বর্গ মি.
বাহুর দৈর্ঘ্য 2 মি. বাড়ালে নতুন বাহুর দৈর্ঘ্য = (a + 2) মি.
নতুন ক্ষেত্রফল = √3/4 x (a + 2)বর্গ মি.

প্রশ্নমতে, 
√3/4 x (a + 2)2 - √3/4 x a2 = 2√3
বা, √3/4 { (a + 2)2 - a2 } = 2√3
বা, √3/4 (a2 + 4a + 4 - a2) = 2√3
বা, √3/4 (4a + 4) = 2√3
বা, 4a + 4 = 2√3 × 4/√3
বা, 4a = 8 - 4
∴ a = 1

১২.
ত্রিভুজের পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. সমদ্বিবাহু ত্রিভুজ
  2. বিষমবাহু ত্রিভুজ
  3. সমবাহু ত্রিভুজ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান:
- সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর পরিমাণ সমান।
- সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব।
১৩.
ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
  1. ২ : ১
  2. ৩ : ১
  3. ১ : ২
  4. ১ : ৩
সঠিক উত্তর:
২ : ১
উত্তর
সঠিক উত্তর:
২ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। 
ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু যা ত্রিভুজের একটি ভরকেন্দ্র। 
ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে ২ : ১ অনুপাতে অন্তর্বিভক্ত করে। 
১৪.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 16° হলে, সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণটি কত ডিগ্রি?
  1. 52°
  2. 53°
  3. 55°
  4. 62°
সঠিক উত্তর:
53°
উত্তর
সঠিক উত্তর:
53°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 16° হলে, সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রত্তম কোণ = a
এবং বৃহত্তম কোণ = (a + 16°)

প্রশ্নমতে,
a + a + 16° + 90° = 180°
⇒ 2a = 180° - 106°
⇒ a = 74°/2
∴ a = 37°

∴ বৃহত্তম কোণ = (37 + 16)° = 53°
১৫.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের প্রকৃতি কেমন হবে?
  1. সূক্ষ্মকোণ
  2. স্থুলকোণ
  3. সমকোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
স্থুলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থুলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের প্রকৃতি কেমন হবে? 

সমাধান: 
ত্রিভুজ সংক্রান্ত অনুসিদ্ধান্তসমূহ হলো- 
- ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
- সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুলকোণ হবে। 
- সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে।
১৬.
নিচে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) 8,10,12
  2. খ) 4,4,5
  3. গ) 7, 24, 25
  4. ঘ) 2, 3, 4
সঠিক উত্তর:
গ) 7, 24, 25
উত্তর
সঠিক উত্তর:
গ) 7, 24, 25
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান: 
অতিভুজ = 25 একক 
লম্ব = 24 একক 
ভূমি = 7 একক 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
252 = 242 + 72
625 = 576 + 49

7, 24, 25 বাহু তিনটি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব
১৭.
একটি সমকোনী ত্রিভুজের লস্ব ভূমি অপেক্ষা ২ সেমিঃ ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেমিঃ বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সেমিঃ
  2. খ) ৮ সেমিঃ
  3. গ) ৬ সেমিঃ
  4. ঘ) ৪ সেমিঃ
সঠিক উত্তর:
ক) ১০ সেমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ সেমিঃ
ব্যাখ্যা

ধরি, ভূমি = x
লম্ব = (x-২)
অতিভুজ = ( x+২)
(অতিভুজ)² = (লম্ব) ²+ (ভূমি)²
(x+২)² = (x-২)²+x²
-x²+৮x = ০
x = ৮
অতএব, অতিভুজ = (৮+২) = ১০ সেমিঃ

১৮.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি হলে, ঐ ত্রিভুজের পরিসীমা কত?
  1. 12 সেমি
  2. 18 সেমি
  3. 9 সেমি
  4. 6 সেমি
সঠিক উত্তর:
12 সেমি
উত্তর
সঠিক উত্তর:
12 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি হলে, ঐ ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সে.মি

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) (বাহু)2

প্রশ্নমতে,
(√3/4) (বাহু)2 = 4√3
⇒ (1/4) (বাহু)2 = 4
⇒ (বাহু)2 = 4 × 4
⇒ (বাহু)2 = 16
∴ বাহু = 4

∴ ত্রিভুজটির পরিসীমা = (4 + 4 + 4) = 12 সেমি
১৯.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
  1. ক) ২, ৩, ৫ সে.মি.
  2. খ) ৪, ৫, ৬ সে.মি.
  3. গ) ৫, ৬, ৮ সে.মি.
  4. ঘ) ৩, ৫, ৭ সে.মি.
সঠিক উত্তর:
ক) ২, ৩, ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ২, ৩, ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 

সমাধান: 
 ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।
২০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৮ মিটার এবং অপর দুই বাহু প্রতিটি ৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গমিটার
  2. ১২ বর্গমিটার
  3. ১৫ বর্গমিটার
  4. ২০ বর্গমিটার
সঠিক উত্তর:
১২ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ৮ মিটার এবং অপর দুই বাহু প্রতিটি ৫ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a = ৫ মিটার
ভূমির দৈর্ঘ্য b = ৮ মিটার

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গএকক
= (৮/৪)√{(৪ × ৫) - ৮} বর্গমিটার
= ২√{(৪ × ২৫) - ৬৪} বর্গমিটার
= ২√(১০০ - ৬৪) বর্গমিটার
= ২√৩৬ বর্গমিটার
= ২ × ৬ বর্গমিটার
= ১২ বর্গমিটার
২১.
ΔPQR এ ∠P = 90° এবং PQ = √3 PR হলে, ∠Q = ?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
ΔPQR এ
∠P = 90° এবং
PQ = √3 PR 
∴ tan∠Q = PR/PQ
                = 1/√3
                = tan30°
⇒ ∠Q = 30°
২২.
ΔABC এর ∠A = 37°, ∠C = 53° হলে এটি কি ধরনের ত্রিভুজ?
  1.  সমবাহু ত্রিভুজ 
  2. বৃত্তস্থ ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. ত্রিভুজ হবে না
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর ∠A = 37°, ∠C = 53° হলে এটি কি ধরনের ত্রিভুজ?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 37°, ∠C = 53°

∴ অপর কোণটি, ∠B = 180° - (37° + 53°)
= 180° - 90°
= 90°

এখানে, ∠B কোণ 90° হওয়ায়,
তাই, ΔABC একটি সমকোণী ত্রিভুজ।

২৩.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
  1. 6 : 4 : 3
  2. 6 : 5 : 3
  3. 12 : 8 : 4
  4. 13 : 12 : 5
সঠিক উত্তর:
13 : 12 : 5
উত্তর
সঠিক উত্তর:
13 : 12 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫
১৬৯ = ১৪৪ + ২৫
১৬৯  = ১৬৯

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
২৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে ত্রিভুজটি _______।
  1. ক) সূক্ষ্মকোণী
  2. খ) সমকোণী
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমবাহু
সঠিক উত্তর:
খ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে ত্রিভুজটি _______।

সমাধান:
ধরি,
ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে, x, x ও 2x।
প্রশ্নমতে, x + x + 2x = 180°
বা, 2x = 90°
অর্থ্যাৎ, ত্রিভুজটির একটি কোণ একসমকোণ।
∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
২৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফলের অর্ধেক কত বর্গ সে.মি.?
  1. 18 বর্গ সে.মি.
  2. 72 বর্গ সে.মি.
  3. 36 বর্গ সে.মি.
  4. 48 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
18 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফলের অর্ধেক কত বর্গ সে.মি.?

সমাধান
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x

প্রশ্নমতে,
122 = x2 + x2
বা, 144 = 2x2
বা, 2x2 = 144
বা, x2 = 72
∴ x = √72

∴ ক্ষেত্রফল = (1/2) × √72 × √72
= 36 বর্গ সে.মি.

∴ ত্রিভুজটির ক্ষেত্রফলের অর্ধেক = 36/2 বর্গ সে.মি.
= 18 বর্গ সে.মি.
২৬.
ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
  1. 110°
  2. 100°
  3. 90°
  4. 80°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?

সমাধান:

ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°।
∠C = 180° - 40° - 80°
= 60°

∠C এর সমদ্বিখণ্ডক CD, AB বাহুকে D বিন্দুতে ছেদ করে। 
∴ ∠ACD = ∠BCD = 30°

∴ ∠CDA = 180° - 30° - 40°
= 110°
২৭.
কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কী বলে?
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) অন্ত:কেন্দ্র
  3. গ) লম্বকেন্দ্র
  4. ঘ) পরিকেন্দ্র
সঠিক উত্তর:
খ) অন্ত:কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্ত:কেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কী বলে?

সমাধান:
ত্রিভুজের কোণগুলির সমদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির অন্ত:কেন্দ্র বলে।
* ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে।
* ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে লম্বকেন্দ্র বলে।
* ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির পরিকেন্দ্র বলে।
২৮.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫.২ সেমি
  2. খ) ১০.৫ সেমি
  3. গ) ১০.৭ সেমি
  4. ঘ) ১৭.১ সেমি
সঠিক উত্তর:
গ) ১০.৭ সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০.৭ সেমি
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²
প্রশ্নমতে,
(√3/4)a² = 50
⇒ √3a² = 50 × 4
⇒ a² = (50 × 4)/√3
⇒ a² = 115.47
∴ a = 10.74

২৯.
একটি ত্রিভুজের কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে বৃহত্তম কোণের মান কত?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৭৫°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
ত্রিভুজের কোণগুলোর যোগফল = ১৮০°
ধরা যাক, কোণগুলো ৩ক, ৪ক, ৫ক 
প্রশ্নমতে, 
৩ক + ৪ক + ৫ক = ১২ক = ১৮০°
ক = ১৮০°/১২
ক = ১৫° 

তাহলে,
বৃহত্তম কোণ = ৫ক = ৫ × ১৫° = ৭৫°
 
∴বৃহত্তম কোণ = ৭৫°

৩০.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24y মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 12√3y2 বর্গমিটার
  2. 16√3y2 মিটার
  3. 24√3y2 বর্গমিটার
  4. 16√3yবর্গমিটার
সঠিক উত্তর:
16√3yবর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
16√3yবর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24y হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের পরিসীমা P = 3a
⇒ a = P/3 = 24y/3 = 8y মিটার

ক্ষেত্রফল সূত্র:
A = √3/4a2
⇒ A = (√3/4) × (8y)2
⇒ A = (√3/4) × 64y2
⇒ A = 16√3​y2 বর্গমিটার

∴ ক্ষেত্রফল = 16√3​yবর্গমিটার

৩১.
কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সেমি এবং পরিসীমা ৩০ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪ বর্গসেমি
  2. খ) ৪০ বর্গসেমি
  3. গ) ৩০ বর্গসেমি
  4. ঘ) ৬০ বর্গসেমি
সঠিক উত্তর:
গ) ৩০ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ বর্গসেমি
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের লম্ব a, ভূমি b এবং অতিভুজ c = 13 সেমি হলে,
a+b+13 = 30
⇒ a+b = 17 ------------ (i)
আবার,
a² + b² = 13²
⇒ (a+b)² - 2ab = 169
⇒ (17)² - 2ab = 169
⇒ 2ab = 289 - 169
⇒ ab = 120/2
∴ ab = 60 -------------- (ii)
এখন, ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ab
= 1/2 × 60
= 30 বর্গসেমি

৩২.
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে বলে-
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. লম্বকেন্দ্র
  4. অন্তঃকেন্দ্র
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা

- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।

৩৩.
ABC ত্রিভুজের AD একটি মধ্যমা এবং G ভরকেন্দ্র। যদি মধ্যমা AD-এর দৈর্ঘ্য 24 সে.মি. হয়, তাহলে AG-এর দৈর্ঘ্য কত?
  1. 12 সে.মি.
  2. 36 সে.মি.
  3. 16 সে.মি.
  4. 18 সে.মি.
সঠিক উত্তর:
16 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
16 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ABC ত্রিভুজের AD একটি মধ্যমা এবং G ভরকেন্দ্র। যদি মধ্যমা AD-এর দৈর্ঘ্য 24 সে.মি. হয়, তাহলে AG-এর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
কোনো ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2 : 1 অনুপাতে বিভক্ত করে।

এখানে, AD মধ্যমা এবং G ভরকেন্দ্র।
∴ AG : GD = 2 : 1

মোট অনুপাত = 2 + 1 = 3
মধ্যমা AD-এর দৈর্ঘ্য = 24 সে.মি.
ভরকেন্দ্র G, মধ্যমা AD-কে দুটি অংশে বিভক্ত করেছে: AG এবং GD।

∴ AG-এর দৈর্ঘ্য = 24 এর (2/3) অংশ
= 24 × (2/3) সে.মি.
= 8 × 2 সে.মি.
= 16 সে.মি.

সুতরাং, AG-এর দৈর্ঘ্য 16 সে.মি.

৩৪.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ২৫ বর্গ সে. মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৮ সে. মি.
  2. খ) ৯ সে. মি.
  3. গ) ১০ সে. মি.
  4. ঘ) ১১ সে. মি.
সঠিক উত্তর:
গ) ১০ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ সে. মি.
ব্যাখ্যা

ধরি, ভূমি = লম্ব = a
∴ ১/২ × a × a = ২৫ বা, a = ৫০ বা, ২a = ১০০
∴ √২a = ১০ সে. মি.
∴ অতিভূজ a√২ = ১০ সে. মি.

৩৫.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 8 সে. মি.
  2. খ) 6 সে. মি.
  3. গ) 10 সে. মি.
  4. ঘ) 12 সে. মি.
সঠিক উত্তর:
খ) 6 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 6 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ভূমি = x সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.
শর্তমতে
x2+ (x - 2)2 = (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8

∴ সমকোণী ত্রিভুজের লম্বের = x - 2 = 8 - 2 = 6 সে. মি.
৩৬.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২৪ মিটার
  4. ঘ) ২৮ মিটার
সঠিক উত্তর:
গ) ২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ মিটার
ব্যাখ্যা
দেয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২৬৪ বর্গমিটার
ভূমি = ২২ মিটার 

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
২৬৪ = (১/২) × ২২ × উচ্চতা 
১১ × উচ্চতা = ২৬৪
উচ্চতা = ২৬৪/১১
উচ্চতা = ২৪ মিটার
৩৭.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1. ২, ৫ এবং ৬
  2. ২, ৩ এবং ৮
  3. ৬, ৫ এবং ১৩
  4. ৮, ৯ এবং ১৮
সঠিক উত্তর:
২, ৫ এবং ৬
উত্তর
সঠিক উত্তর:
২, ৫ এবং ৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

এখানে,
ক্ষুদ্রতম দুইটি বাহুকে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
ক) ২ + ৫ > ৬ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব
খ) ২ + ৩ < ৮ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
গ) ৬ + ৫ < ১৩ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
ঘ) ৮ + ৯ < ১৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
৩৮.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 7 সে.মি. ও 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 24√3 বর্গ সে.মি.
  2. খ) 16√3 বর্গ সে.মি.
  3. গ) 12√3 বর্গ সে.মি.
  4. ঘ) 14√3 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 14√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
মনে করি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 7 সে.মি. ও b = 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 60°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
                               = (1/2) × 7 × 8 × sin60°
                               = (1/2) × 7 × 8 × (√3/2)
                               = 14√3
৩৯.
ΔABC - এ, AB = AC এবং ∠A = 80° হলে ∠ACD = ?
  1. ক) 120°
  2. খ) 130°
  3. গ) 140°
  4. ঘ) 110°
সঠিক উত্তর:
খ) 130°
উত্তর
সঠিক উত্তর:
খ) 130°
ব্যাখ্যা

ΔABC - এ,
AB = AC
∴ ∠ABC = ∠ACB
এখন,
∠ABC + ∠BAC + ∠ACB = 180°
বা, ∠ABC + 80° + ∠ACB = 180°
বা, 2∠ACB = 100°
বা, ∠ACB = 50°
∴ ∠ACD = 180° - ∠ACB
= 180° - 50°
= 130°

৪০.
চিত্রে, ∠BCA = 30°; ∠BAC = 105° এবং AD = BD হলে, ∠DAC = ?
  1. ক) 40°
  2. খ) 80°
  3. গ) 75°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
ঘ) 60°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60°
ব্যাখ্যা

ΔABC এর ∠BAC + ∠BCA + ∠CBA = 180°
⇒∠CBA +105° + 30° =180°
⇒ ∠CBA = 45°
এখন, ΔABD এর BD = AD
∴ ∠DBA = ∠DAB = ∠CBA = ∠DAB = 45°
∴ ∠DAC = 105° - 45°= 60°

৪১.
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে বলা হয় ত্রিভুজটির-
  1. ক) পরিকেন্দ্র
  2. খ) অন্ত:কেন্দ্র
  3. গ) ভরকেন্দ্র
  4. ঘ) লম্বকেন্দ্র
সঠিক উত্তর:
গ) ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ভরকেন্দ্র
ব্যাখ্যা
ত্রিভুজের পরিকেন্দ্র :
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:

ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
৪২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° 
বা, x/3 + x/3 + 4x/3 = 180° 
বা, (x + x + 4x)/3 = 180° 
বা, 6x/3 = 180° 
বা, 2x = 180° 
∴ x = 90° 

∴ বৃহত্তম কোণটির পরিমাণ = 4x/3 
= {(4 × 90)/3}° 
= 120° ।
৪৩.
যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
ক) সমবাহু
উত্তর
সঠিক উত্তর:
ক) সমবাহু
ব্যাখ্যা
যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০° ।
সমবাহু ত্রিভুজ-কে সুক্ষ্মকোণী ত্রিভুজও বলে।
৪৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 40° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে- 
  1. ক) 50° 
  2. খ) 60° 
  3. গ) 70° 
  4. ঘ) 80° 
সঠিক উত্তর:
গ) 70° 
উত্তর
সঠিক উত্তর:
গ) 70° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 40° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে- 

সমাধান:


ধরি,
△ABC ত্রিভুজে, AB = AC
∴ ∠B = ∠C

এখান △ABC-এ, 
∠A + ∠B + ∠C = 180°
⇒ 40° + ∠B + ∠C = 180°
⇒ ∠B + ∠C = 180° - 40°
⇒ ∠B + ∠C = 140°
⇒ 2∠B = 140°
⇒ ∠B = 140°/2
∴ ∠B = 70°
৪৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গএকক হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ একক
  2. খ) √৩ একক
  3. গ) ৩ একক
  4. ঘ) ২ একক
সঠিক উত্তর:
ক) ৪ একক
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গএকক হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
সমবাহু ত্রিভুজের  বাহুর দৈর্ঘ্য ক একক 

শর্তমতে,
{(√৩)/৪}× ক = ৪√৩
বা, ক = ১৬ 
∴ ক = ৪ 

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৪ একক 
৪৬.
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 240°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
গ) 240°
উত্তর
সঠিক উত্তর:
গ) 240°
ব্যাখ্যা


∠ABD + ∠ABC = 180°
∴∠ABD = 180° - 60° = 120°
অনুরূপ ভাবে, ∠ACE + ∠ACB =  180°
∴∠ACE = 180° - 60° = 120°
∴ দুটি বহিঃকোণের সমষ্টি = ∠ABD +∠ACE = 120° + 120° = 240°

৪৭.
একটি ত্রিভুজের পরিসীমা ৯৬ সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৪ : ৫ : ৭ হলে, সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৬ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২৮ সে.মি.
  4. ৩২ সে.মি.
সঠিক উত্তর:
২৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা ৯৬ সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৪ : ৫ : ৭ হলে, সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৪ক সে.মি., ৫ক সে.মি. এবং ৭ক সে.মি.

শর্তমতে,
৪ক + ৫ক + ৭ক = ৯৬
বা, ১৬ক = ৯৬
∴ ক = ৬

সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য = (৪ × ৬) সে.মি.
= ২৪ সে.মি.
৪৮.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 12°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) 41°
  2. খ) 39°
  3. গ) 43°
  4. ঘ) 44°
সঠিক উত্তর:
খ) 39°
উত্তর
সঠিক উত্তর:
খ) 39°
ব্যাখ্যা
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর কোণ x + 12°

এখন
x + x + 12° + 90° = 180°
⇒ 2x = 180° - 102°
⇒ x = 78°/2
∴ x = 39°
৪৯.
একটি সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত -
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ১৩ : ১২ : ৫
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) ১৩ : ১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজ পীথাগোরিয়ান টাপুল সমর্থন করে।
অর্থ্যাৎ,
অতিভুজ = লম্ব + ভূমি
এখানে, ১৩ = ১২ + ৫
সুতরাং, খ) সঠিক উত্তর।

৫০.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি. হলে ত্রিভুজের ভূমি কত?
  1. ৭.২ মি.
  2. ৮.২ মি.
  3. ৭.৫ মি.
  4. ৯.৫ মি.
সঠিক উত্তর:
৭.২ মি.
উত্তর
সঠিক উত্তর:
৭.২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি. হলে ত্রিভুজের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি.

আমরা জানি,
⇒ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ৩৬ = (১/২) × ভূমি × ১০
⇒ ৭২ = ভূমি × ১০
⇒ ভূমি = ৭২/১০
∴ ভূমি = ৭.২ মি.
৫১.
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?

সমাধান:
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম 2টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। 
নিম্নের চিত্রে একটি বৃত্ত এবং ত্রিভুজ দুটি নির্দিষ্ট 2টি বিন্দুতে ছেদ করেছে।
 অপরদিকে, একটি বৃত্ত এবং ত্রিভুজ সর্বোচ্চ 6টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে।
৫২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 12 বর্গমিটার
  2. 10 বর্গমিটার
  3. 16 বর্গমিটার
  4. 20 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) {√(4a2 - b2)} 

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

∴ ক্ষেত্রফল =  (b/4) {√(4a2 - b2)} 
= (8/4){√(4 × 52 - 82)} 
= 2 {√(100 - 64)} 
= 2 √36 
= 2 × 6 
= 12 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
৫৩.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।
  1. 36 বর্গ সে.মি.
  2. 48 বর্গ সে.মি.
  3. 56 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
36 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
36 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।

সমাধান: 
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
a2 + a2 = 122
বা, 2a2 = 144
বা, a2 = 72

এখন,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a 
= (1/2)a2
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.
 
৫৪.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য সমান হলে এর অতিভুজ হবে লম্বের-
  1. ২ গুণ
  2. √২ গুণ
  3. √৩ গুণ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
√২ গুণ
উত্তর
সঠিক উত্তর:
√২ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য সমান হলে এর অতিভুজ হবে লম্বের-

সমাধান:
দেয়া আছে,
সমকোণী ত্রিভুজের ভূমি = লম্ব
ধরি, ভূমি = লম্ব = a

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ = ভূমি + লম্ব
⇒ অতিভুজ = a + a
⇒ অতিভুজ = ২a
⇒ অতিভুজ = √(২a)
⇒ অতিভুজ = a√২
∴ অতিভুজ = √২ × লম্ব

অর্থাৎ, অতিভুজ হবে লম্বের √২ গুণ

৫৫.
কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9, 12 এবং 15 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 48 বর্গ সে.মি.
  2. 50 বর্গ সে.মি.
  3. 54 বর্গ সে.মি.
  4. 64 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
54 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
54 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9, 12 এবং 15 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের পরিসীমা = (9 + 12 + 15)/2
= 36/2
= 18 মিটার

∴ ক্ষেত্রফল = {√s(s - a)(s - b)(s - c)}
= {√18(18 - 9)(18 - 12)(18 - 15)}
= √(18 × 9 × 6 × 3)
= √2916
= 54 বর্গ সে.মি.
৫৬.
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে-
  1. ক) একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
  2. খ) দুটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
  3. গ) কোনো ত্রিভুজ আঁকা যায় না
  4. ঘ) অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
সঠিক উত্তর:
ঘ) অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
ব্যাখ্যা

একটি ত্রিভুজ আঁকতে হলে কমপক্ষে ১টি কোণ ও ১টি বাহু থাকতে হবে।
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ ৯০ ডিগ্রি।
তাই শুধু অতিভুজ দেওয়া থাকলেও ত্রিভুজ আঁকা সম্ভব।
এক্ষেত্রে, লম্ব ও ভূমির বাহুকে ছোট ও বড় করে অনেকগুলো ত্রিভুজ আঁকা যাবে।

৫৭.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 4 বর্গমিটার
  2. খ) 3 বর্গমিটার
  3. গ) 6 বর্গমিটার
  4. ঘ) 12 বর্গমিটার
সঠিক উত্তর:
গ) 6 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 6 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার 
সমকোণী ত্রিভুজের  উচ্চতা 3 মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × 4 × 3
= 2 × 3
= 6 বর্গমিটার
৫৮.
কোন ত্রিভুজের বাহুগুলাের অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৬ : ৪ : ৩
  3. গ) ১২ : ১৮ : ৪
  4. ঘ) ১৭ : ১৫ : ৮
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা
আমরা জানি 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি + লম্ব = অতিভুজ২ 
এখানে,
        ১৫ + ৮ = ১৭ 
   ⇒  ২২৫ + ৬৪ = ২৮৯ 
    ∴ ২৮৯ = ২৮৯
৫৯.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   
  1. ক) ৩২০°
  2. খ) ২৮০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ২৯০°
সঠিক উত্তর:
গ) ২৪০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০°
ব্যাখ্যা
 
ΔABC এ 
∠A = ∠B = ∠C = 60°
∠CBE = 120°
∠BCD = 120°
∠CBE + ∠BCD = 120° + 120° = 240°
৬০.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 
  1. ২৪ একক
  2. ২৮ একক
  3. ৩২ একক
  4. ৩৬ একক
সঠিক উত্তর:
৩২ একক
উত্তর
সঠিক উত্তর:
৩২ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × (সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল) 
বা, ৫৭৬ =  (১/২) × ৩৬ × নির্ণেয় বাহু 
বা, নির্ণেয় বাহু = (৫৭৬ × ২)/৩৬ 
∴ নির্ণেয় বাহু = ৩২ একক । 
৬১.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৪° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ২৭°
  2. ৩২°
  3. ৩৫°
  4. ৩৮°
সঠিক উত্তর:
৩৮°
উত্তর
সঠিক উত্তর:
৩৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৪° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক এবং
অপর ক্ষুদ্রতম কোণ = ক + ১৪°

এখন,
ক + ক + ১৪° + ৯০° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ১০৪°
⇒ ক = ৭৬°/২
∴ ক = ৩৮°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৮°
৬২.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি ও ৮ সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? 
  1. ক) ১৮
  2. খ) ২৪
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার।

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২)(৬ × ৮) বর্গ সেমি
                                              = ২৪ বর্গ সেমি
৬৩.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৮√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ১০.৫ মিটার
  3. ১২ মিটার
  4. ১১.৫ মিটার
সঠিক উত্তর:
১০.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৮√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = ক মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ক/৪
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল= √৩(ক + ৩)/৪

প্রশ্নমতে,
{√৩(ক + ৩)/৪} - {√৩ক/৪} = ১৮√৩
⇒ (√৩/৪){(ক + ৩) - ক} = ১৮√৩
⇒ ক+ ৬ক + ৯ - ক = ৭২
⇒ ৬ক + ৯ = ৭২
⇒ ৬ক = ৬৩
∴ ক = ১০.৫

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০.৫ মিটার।
৬৪.
3 cm, 4.5cm, 5.5cm বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 87.5
  2. খ) 7.50
  3. গ) 6.75
  4. ঘ) 7.55
সঠিক উত্তর:
গ) 6.75
উত্তর
সঠিক উত্তর:
গ) 6.75
ব্যাখ্যা

ধরি,
তিন বাহুর দৈর্ঘ্য a = 3cm, b = 4.5cm ও c = 5.5cm
অর্ধপরিসীমা, s = (a+b+c)/2 = (3+4.5+5.5)/2 = 6.5
ক্ষেত্রফল = √(s(s-a)(s-b)(s-c))
= √[6.5(6.5-3)(6.5-4.5)(6.5-5.5)]
= 6.75

৬৫.
৪ সে.মি. বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল ও ৪ সে.মি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. ক) ২ : √৩
  2. খ) ৪ : √৩
  3. গ) ৬ : √৩
  4. ঘ) ১ : √৩
সঠিক উত্তর:
খ) ৪ : √৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ : √৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ সে.মি. বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল ও ৪ সে.মি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
দেয়া আছে, 
বর্গের একবাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.
বর্গের ক্ষেত্রফল = ৪× ৪ বর্গ সে.মি. 
                         = ১৬ বর্গ সে.মি.
আবার,
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য a = ৪ সে.মি.
 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) ×৪
=(√৩/৪) × ১৬
= ৪√৩

বর্গের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত = ১৬ : ৪√৩
= ৪ : √৩
৬৬.
একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 
  1. ক) সূক্ষ্মকোণী
  2. খ) সমকোণী
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমবাহু
সঠিক উত্তর:
খ) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের হবে?

সমাধান:
ধরি, 
বড় কোণ = x 
∴ অপর দুই কোণের সমষ্টি = x 

শর্তমতে, 
x + x = 180° 
বা, 2x = 180° 
বা, x = 180°/2 
∴ x = 90° 
অর্থাৎ ত্রিভুজটি সমকোণী। 
৬৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 2 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 1 বর্গ মিটার 
  2. খ) 2 বর্গ মিটার 
  3. গ) √2 বর্গ মিটার 
  4. ঘ) 0.5 বর্গ মিটার 
সঠিক উত্তর:
ক) 1 বর্গ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
ক) 1 বর্গ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 2 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a মি.
এখন,
a2 + a2 = 22
2a2 = 4
a2 = 2
a = √2

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল =  (1/2) × √2 × √2 বর্গ মিটার 
= 1 বর্গ মিটার 
৬৮.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ৯০°
  3. ২৭০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

সমাধান:
 

ত্রিভুজের যেকোন বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ যে কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান।
∠CBD = ∠A + ∠C
∠BAF = ∠B + ∠C
∠ACE = ∠A + ∠B

বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি = ∠CBD + ∠BAF + ∠ACE 
= ∠A + ∠C + ∠B + ∠C + ∠A + ∠B
= ২(∠A + ∠B + ∠C)
= ২ × ১৮০° [ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°]
= ৩৬০° 

৬৯.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হবে?
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. পূরককোণ
  4. সমকোণ
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

সমাধান:
ত্রিভুজ সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্ত:
১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় স্থুলকোণ হবে।
৩. সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় পরস্পর সমান হবে।
৭০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 50° হলে তৃতীয় কোণটির পরিমাণ কত?
  1. ক) 80°
  2. খ) 70°
  3. গ) 100°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ক) 80°
উত্তর
সঠিক উত্তর:
ক) 80°
ব্যাখ্যা

সমান কোণদ্বয়ের সমষ্টি = 50° + 50°
= 100°
∴ অপর কোণ = 180° - 100°
= 80°

৭১.
ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার চেয়ে ৪ সে.মি. কম এবং ত্রিভুজের ক্ষেত্রফল ৯৬ বর্গ সে.মি.। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?
  1. ৩৬ সে.মি.
  2. ২০ সে.মি.
  3. ১৬ সে.মি.
  4. ১২ সে.মি.
সঠিক উত্তর:
১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার চেয়ে ৪ সে.মি. কম এবং ত্রিভুজের ক্ষেত্রফল ৯৬ বর্গ সে.মি.। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের ভূমি = ক সে.মি.
∴ ত্রিভুজের উচ্চতা = (ক + ৪) সে.মি.

প্রশ্নমতে,
(১/২) × ক × (ক + ৪) = ৯৬
বা, ক + ৪ক = ১৯২
বা, ক + ৪ক - ১৯২ = ০
বা, ক + ১৬ক - ১২ক - ১৯২ = ০
বা, ক(ক + ১৬) - ১২(ক + ১৬) = ০
বা, (ক + ১৬)(ক - ১২) = ০
∴ ক = ১২  [ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]

∴ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ১২ সে.মি.
৭২.
৩০ ফুট উচ্চতার একটি দালানের পাদদেশ থেকে ১৬ ফুট দূরে একটি মই মাটিতে রাখা আছে। যদি মইটির উপরের প্রান্তটি দালানের শীর্ষবিন্দু স্পর্শ করে, তাহলে মইটির দৈর্ঘ্য কত ফুট?
  1. ১৮ ফুট
  2. ২৭ ফুট
  3. ৩৪ ফুট
  4. ৩৬ ফুট
সঠিক উত্তর:
৩৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৩৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ ফুট উচ্চতার একটি দালানের পাদদেশ থেকে ১৬ ফুট দূরে একটি মই মাটিতে রাখা আছে। যদি মইটির উপরের প্রান্তটি দালানের শীর্ষবিন্দু স্পর্শ করে, তাহলে মইটির দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
দালান , মই ও মইয়ের তলদেশ মিলে একটি ত্রিভুজ গঠিত হয়েছে। 
উক্ত ত্রিভুজে,
উচ্চতা = ৩০ ফুট
ভূমি = দেয়াল থেকে মইয়ের তলদেশ = ১৬ ফুট
মইয়ের দৈর্ঘ্য = অতিভুজ = ?

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(মইয়ের দৈর্ঘ্য) = (উচ্চতা) + (ভুমি)
⇒ (মইয়ের দৈর্ঘ্য) = (৩০) + (১৬)
⇒ (মইয়ের দৈর্ঘ্য) = ৯০০ + ২৫৬
⇒ (মইয়ের দৈর্ঘ্য) = ১১৫৬
⇒ মইয়ের দৈর্ঘ্য = ৩৪ ফুট
৭৩.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 1, 2x - 1 এবং 3x + 1 ত্রিভুজটির পরিসীমা 31cm হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 8 cm
  2. 12 cm
  3. 6 cm
  4. 13 cm
  5. 7 cm
সঠিক উত্তর:
6 cm
উত্তর
সঠিক উত্তর:
6 cm
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 1, 2x - 1 এবং 3x + 1 ত্রিভুজটির পরিসীমা 31cm হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 1, 2x - 1 এবং 3x + 1

যেহেতু, ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি।
∴ x + 1 + 2x - 1 + 3x + 1 = 31
⇒ 6x + 1 = 31
⇒ 6x = 31 - 1 = 30
⇒ x = 30/6
∴ x = 5

অতএব ১ম বাহু = x + 1 = 5 + 1 = 6cm
২য় বাহু = 2x - 1 = 2 × 5 - 1 = 10 - 1 = 9cm
এবং
৩য় বাহু = 3x + 1 = 3 × 5 + 1 = 15 + 1 = 16

সুতরাং, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 6 cm। 

৭৪.
সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মি. ও 5 মি.। মাঠটির ক্ষেত্রফল কত?
  1. ক) 60 বর্গ মি.
  2. খ) 40 বর্গ মি.
  3. গ) 30 বর্গ মি.
  4. ঘ) 25 বর্গ মি.
সঠিক উত্তর:
গ) 30 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 30 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মি. ও 5 মি.। মাঠটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
লম্ব = x মি.

আমরা জানি,
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
বা, x2 + 52 = 132
বা, x2 + 25 = 169
বা, x2 = 169 - 25
বা, x = √144
∴ x = 12

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × (12 × 5)
= 30 বর্গ মি.
৭৫.
একটি বর্গের কর্ণের উপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলে অংকিত ত্রিভুজ ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. √3 : 1
  2. √3 : 4
  3. √3 : 2
  4. √3 : 3
সঠিক উত্তর:
√3 : 2
উত্তর
সঠিক উত্তর:
√3 : 2
ব্যাখ্যা
মনেকরি, 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য= a একক
বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a একক 
 বর্গের ক্ষেত্রফল = a2 

সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = √2a একক 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (√2a)2
                                          = √3/4 ×2a2
                                          = √3a2/2

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত =√3a2/2 : a2 
                                                                                        =√3/2 : 1 
                                                                                        =√3 : 2
৭৬.
নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) 3, 6, 9
  2. খ) 3, 4, 5
  3. গ) 3, 5, 6
  4. ঘ) 3, 5, 8
সঠিক উত্তর:
খ) 3, 4, 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3, 4, 5
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 

সমাধান:
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 
অর্থাৎ 
32 + 42 = 5
বা, 9 + 16 = 25 
৭৭.
ΔABC এর ∠ABC > ∠ACB হলে, নিচের কোনটি সঠিক? 

  1. ক) AB > BC
  2. খ) AB = AC
  3. গ) AB > AC
  4. ঘ) AC > AB 
সঠিক উত্তর:
ঘ) AC > AB 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AC > AB 
ব্যাখ্যা
ΔABC এর ∠ABC > ∠ACB হলে, নিচের কোনটি সঠিক? 

 


কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর ।

ΔABC এর ∠ABC > ∠ACB হলে AC > AB 
৭৮.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে ত্রিভুজের অতিভুজ কত? 
  1. ৭ সেন্টিমিটার
  2. ৮ সেন্টিমিটার
  3. ৬ সেন্টিমিটার
  4. ৫ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৫ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে ত্রিভুজের অতিভুজ কত? 

সমাধান: 
পিথাগোরাসের সূত্রানুযায়ী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 
আমরা জানি,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি) 
বা, অতিভুজ = √{(৩) + (৪))} 
বা, অতিভুজ = √(৯ + ১৬)
বা, অতিভুজ = √২৫
∴ অতিভুজ = ৫ মিটার।
৭৯.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  1. সমদ্বিবাহু ত্রিভুজ
  2. বিষমবাহু ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

সমাধান:

ABC ত্রিভুজের BC বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো ∠ABD এবং ∠ACE

প্রশ্নমতে,
∠ABD = ∠ACE
⇒ 180° - ∠ABD = 180° - ∠ACE [চিত্র হতে]
⇒ ∠ABC = ∠ACB
∴ AB = AC

∴ △ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৮০.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 
  1. ৩, ৫, ৭ সে.মি.
  2. ৫, ৬, ৮ সে.মি.
  3. ৪, ৫, ৬ সে.মি.
  4. ২, ৩, ৫ সে.মি.
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 

সমাধান: 
 ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।
৮১.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি অতিভুজ অপেক্ষা ২ মিটার কম। ত্রিভুজের লম্ব অতিভুজ অপেক্ষা ১ মিটার কম হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ২ মিটার
  2. খ) ৩মিটার
  3. গ) ৪ মিটার
  4. ঘ) ৫ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি অতিভুজ অপেক্ষা ২ মিটার কম। ত্রিভুজের লম্ব অতিভুজ অপেক্ষা ১ মিটার কম হলে অতিভুজের দৈর্ঘ্য কত?  

সমাধান: 
ধরি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ, ক মিটার
∴ ভূমি, ক - ২ মিটার 
∴ লম্ব, ক - ১ মিটার 

আমরা জানি,
অতিভুজ = লম্ব + ভূমি
বা, ক = (ক - ১) + (ক - ২) 
বা, ক = ক - ২ক + ১ + ক - ৪ক + ৪
বা, ক = ২ক - ৬ক + ৫ 
বা, ক - ৬ক + ৫ = ০
বা, ক - ৫ক - ক + ৫ = ০
বা, ক(ক - ৫) -১(ক - ৫) = ০
বা, (ক - ৫)(ক - ১) = ০
হয়, ক - ৫ = ০
∴ ক = ৫

আবার,
ক - ১ = ০
∴ ক = ১
যা গ্রহণযোগ্য নয়। 

∴ অতিভুজের দৈর্ঘ্য ৫ মিটার। 
৮২.
ত্রিভুজের অন্তঃকেন্দ্র হলো-
  1. ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু
  2. ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু
  3. ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দু
  4. সবকটি
সঠিক উত্তর:
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু
উত্তর
সঠিক উত্তর:
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু
ব্যাখ্যা

- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
৮৩.
কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) অন্তঃকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
সঠিক উত্তর:
গ) অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
৮৪.
একটি ত্রিভুজের তিনটি বাহু ৯ সে.মি ১০ সে. মি এবং ১১ সে. মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩০ বর্গ সে.মি.
  2. খ) ২√৩০ বর্গ সে.মি.
  3. গ) ৩০√২ বর্গ সে.মি.
  4. ঘ) ৬০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) ৩০√২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০√২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহু ৯ সে.মি ১০ সে. মি এবং ১১ সে. মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
কোন ত্রিভুজের তিনটি বাহু a, b, c সে. মি হলে
এর অর্ধ পরিসীমা, s = (a + b + c)/2
= (৯ + ১০ + ১১)/২
= ৩০/২
= ১৫ সে.মি

ত্রিভুজটির ক্ষেত্রফল =

৮৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতি বাহুর দৈর্ঘ্য = a মিঃ। অপর একটি বাহুর দৈর্ঘ্য 16মিঃ এবং ক্ষেত্রফল 48 বর্গ মিঃ হলে a = ?
  1. ক) ১০ মিঃ
  2. খ) ২০ মিঃ
  3. গ) ১৫ মিঃ
  4. ঘ) ৫ মিঃ
সঠিক উত্তর:
ক) ১০ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ মিঃ
ব্যাখ্যা
ক্ষেত্রফল = (16/4)√(4a2-162) = 48
বা, 4√(4a2-256) = 48
বা, √(4a2-256) = 12
বা, 4a2-256 = 144
বা, 4a2 = 144 + 256 = 400
বা, a2 = 100
∴ a = 10
৮৬.
একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30°। অপরটি-
  1. ক) 90°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
গ) 60°
উত্তর
সঠিক উত্তর:
গ) 60°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের অপর সূক্ষ্মকোণ = 90° - 30° = 60°
৮৭.
কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্র
  4. বহিঃকেন্দ্র
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?

সমাধান:
ভরকেন্দ্র: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে।

পরিকেন্দ্র: ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব-সমদ্বিখন্ডকত্রয় সমবিন্দুগামী হয়, এই বিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।  

অন্তঃকেন্দ্র: ত্রিভুজের কোণের সমদ্বিখন্ডকত্রয় একটি নির্দিষ্ট বিন্দগামী হয়, এই নির্দিষ্ট বিন্দুটিকে অন্তঃকেন্দ্র বলে। 

বহিঃকেন্দ্র: ত্রিভুজের একটি কোণের অন্ত-সমদ্বিখন্ডক এবং অপর দুই কোণের বহি-সমদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বহিঃকেন্দ্র বলে।
৮৮.
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? 
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান। 
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°
৮৯.
ΔABC এর ∠A = x, ∠B = 3x  এর ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?
  1. ক) স্থুলকোণী ত্রিভুজ
  2. খ) সূক্ষ্মকোণী ত্রিভুজ
  3. গ) সমদ্বিবাহু ত্রিভুজ
  4. ঘ) সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
ঘ) সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = x, ∠B = 3x  এর ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

সমাধান: 
∠A = x, ∠B = 3x  এর ∠C = 2x

আমরা জানি,
∠A + ∠B + ∠C = 180°
x + 3x + 2x = 180°
6x = 180°
x = 30° 

∠A = 30°, ∠C = 60° এর ∠B = 90°
 ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ
৯০.
△ABC এ D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। BC বাহুর দৈর্ঘ্য 18 সে.মি. হলে, DE বাহুর দৈর্ঘ্য কত?
  1. 7.5 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 9 সে.মি.
  4. 10.5 সে.মি.
সঠিক উত্তর:
9 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
9 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: △ABC এ D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু। BC বাহুর দৈর্ঘ্য 18 সে.মি. হলে, DE বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান;

ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
DE =(1/2)BC
= (1/2) × 18 সে.মি.
= 9 সে.মি.
৯১.
একটি ত্রিভূজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 এবং বৃহত্তম কোণ 90° হলে ক্ষুদ্রতর কোণের মান কত?
  1. ক) 60 ডিগ্রী
  2. খ) 75ডিগ্রী
  3. গ) 30ডিগ্রী
  4. ঘ) 45ডিগ্রী
সঠিক উত্তর:
ঘ) 45ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45ডিগ্রী
ব্যাখ্যা
এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের মান 90° হলে বাকি দুইটি কোণের সমষ্টি হবে 90° এবং দুটি কোণই হবে পরস্পর সমান অর্থাৎ 45°।
৯২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার এবং ০.৩ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ০.০৬ বর্গমিটার
  2. খ) ০.০৩ বর্গমিটার
  3. গ) ০.০৫ বর্গমিটার
  4. ঘ) ০.০১ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ০.০৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৩ বর্গমিটার
ব্যাখ্যা

আমরা জানি, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
= ১/২ × ০.২ × ০.৩
= ০.০৩ বর্গমিটার

৯৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 মিটার। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, এর ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 6 মিটার 
  2. খ) 8 মিটার 
  3. গ) 12 মিটার 
  4. ঘ) 16 মিটার 
সঠিক উত্তর:
গ) 12 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) 12 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 মিটার। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, এর ভূমির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি
ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য =x  মিটার 
সমান সমান বাহুর দৈর্ঘ্য = x এর 5/6 মিটার 
                                       = 5x /6
প্রশ্নমতে,
x + (5x/6) + (5x/6) = 32
(6x + 5x + 5x)/6 = 32
16x/6 = 32
x = (32 × 6)/16
x = 12 মিটার
৯৪.
১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী ধরণের ত্রিভুজ হবে?
  1. সমদ্বিবাহু ত্রিভুজ
  2. স্থুলকোণী ত্রিভুজ
  3. সমবাহু ত্রিভুজ
  4. সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী ধরণের ত্রিভুজ হবে?

সমাধান:
এখানে,
১৩ = ১২ + ৫
১৬৯ = ১৪৪ + ২৫
 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব
∴ ১৩ মিটার, ১২ মিটার ও ৫ মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।
তাছাড়া, এটি বিষমবাহু ত্রিভুজও হয়।
৯৫.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার। এর ভূমির দৈর্ঘ্য ১২ মি. হলে উচ্চতা কত?
  1. ৪৪ মি.
  2. ৩৬ মি.
  3. ২৮ মি.
  4. ২৪ মি.
সঠিক উত্তর:
২৪ মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার। এর ভূমির দৈর্ঘ্য ১২ মি. হলে উচ্চতা কত?
 
সমাধান:
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার
ত্রিভুজাকৃতি ভূমির দৈর্ঘ্য ১২ মি.
 
আমরা জানি 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ১৪৪ = (১/২) × ১২ × উচ্চতা
⇒  ৬ × উচ্চতা = ১৪৪
⇒  উচ্চতা = ১৪৪/৬
⇒  উচ্চতা = ২৪ মি.
৯৬.
নিচের তিনটি রেখাংশের দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না?
  1. ক) 1, 2, 3
  2. খ) 3, 4, 5
  3. গ) 5, 6, 7
  4. ঘ) 7, 8, 9
সঠিক উত্তর:
ক) 1, 2, 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 1, 2, 3
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। এখানে একমাত্র অপশন ক তে, 1+2 = 3 বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
৯৭.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?
  1. ৪৮ ফুট
  2. ৪৪ ফুট
  3. ৪৩ ফুট
  4. ৪১ ফুট
সঠিক উত্তর:
৪১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?

সমাধান: 

ধরি,
মইটির দৈর্ঘ্য = AC 
= √(402 + 92) [পীথাগোরাসের উপপাদ্যের সাহায্যে]
= √(1600 + 81)
= √1681
= 41 ফুট
৯৮.
একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21m ও 29m হলে, ক্ষেত্রফল কত?
  1. 200m2
  2. 210m2
  3. 290m2
  4. 300m2
সঠিক উত্তর:
210m2
উত্তর
সঠিক উত্তর:
210m2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21m ও 29m হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
a = 20m, b = 21m এবং c = 29m

ত্রিভুজ আকৃতি মাঠের অর্ধপরিসীমা = (a + b + c)/2
= (20 + 21 + 29)/2
= 35m

 ত্রিভুজ আকৃতি মাঠের ক্ষেত্রফল = √(s(s - a)(s - b)(s - c))
= √{(35(35 - 20)(35 - 21)(35 - 29)}
= √(35 × 15 × 14 × 6)
= 210 m2
৯৯.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 10 ডিগ্রি হলে, ঐ কোণ দুইটির মধ্যে বৃহত্তম কোণ কত?
  1. 45.5°
  2. 47.5°
  3. 50°
  4. 44.5°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 10 ডিগ্রি হলে, ঐ কোণ দুইটির মধ্যে বৃহত্তম কোণ কত?

সমাধান: 
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = x°
∴ বৃহত্তম কোণ = (x + 10)°

প্রশ্নমতে,
x + (x +10) + 90 = 180
⇒ 2x + 100 = 180
⇒ 2x = 180 - 100
⇒ 2x = 80
⇒ x = 80/2
∴ x = 40

∴ বৃহত্তম কোণ = (40 + 10)°
= 50
১০০.
△ABC-এ, A = 40°, C = 80° এবং BC ∥ EF হলে, ∠BEF =?  


 
  1. ক) 60°
  2. খ) 70°
  3. গ) 80°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
ঘ) 120°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: △ABC-এ, A = 40°, C = 80° এবং BC ∥ EF হলে, ∠BEF =? 


সমাধান:
BC ∥ EF এবং AC ছেদক।
∴ ∠AFE = ∠C = 80°

∴ বহিস্থ কোণ অন্তঃস্থের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান 
∴ ∠BEF = ∠A + ∠AFE 
∴ ∠BEF = 80° + 40°
∴ ∠BEF = 120°