বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা ১৬ / ২৮ · ১,৫০১১,৬০০ / ২,৮২৪

১,৫০১.
'আশিস' শব্দের অর্থ কোনটি?
  1. ক) শীর্ষ পর্যন্ত
  2. খ) আশীর্বাদ
  3. গ) ৮০ সংখ্যা
  4. ঘ) বিষদাঁত
সঠিক উত্তর:
খ) আশীর্বাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আশীর্বাদ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'আশিস' শব্দের অর্থ- আশীর্বাদ। 
 
তাছাড়া,
আশীষ  শব্দের অর্থ- শীর্ষ পর্যন্ত 
আশি  শব্দের অর্থ- ৮০ সংখ্যা 
আশী  শব্দের অর্থ- বিষদাঁত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৫০২.
'ধূসর' শব্দের অর্থ কি?
  1. সাদাকালো মিশ্রিত রং
  2. ছাই রং
  3. পাংশু
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ধূসর (বিশেষ্য) 
অর্থ: 
- পাংশু;
- ছাই রং;
- সাদাকালো মিশ্রিত রং।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৫০৩.
'দ্রুম' শব্দের সমার্থক শব্দ-
  1. বন
  2. ফুল
  3. গাছ
  4. পাতা
সঠিক উত্তর:
গাছ
উত্তর
সঠিক উত্তর:
গাছ
ব্যাখ্যা

• দ্রুম শব্দের অর্থ: গাছ।


'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫০৪.
'উরগ' শব্দের অর্থ কী?
  1. ময়ূর
  2. ঘোড়া
  3. সাপ
  4. হাতি
সঠিক উত্তর:
সাপ
উত্তর
সঠিক উত্তর:
সাপ
ব্যাখ্যা
'উরগ' শব্দের অর্থ 'সাপ'।
সাপ/সর্প শব্দের সমার্থক শব্দ - সাপ, ফনি, ভুজঙ্গ, ভুজগ, অহি, পন্নগ, নাগ, উরগ, আশীবিষ, ভুজঙ্গম, ফণাধর, বিষধর, বায়ুভুক, দ্বিজিহব, কুণ্ডলী। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
১,৫০৫.
‘নীর’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
  1. বাসা
  2. রাত্রি
  3. সমীর
  4. জল
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
জল
উত্তর
সঠিক উত্তর:
জল
ব্যাখ্যা

 • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘নীর’ শব্দের সমার্থক শব্দ - জল, পানি, রস।

অন্যদিকে,
• 'বাসা' শব্দটির সমার্থক শব্দ - নীড়
• 'রাত্রি' শব্দটির সমার্থক শব্দ- যামিনী 
• 'বাতাস' শব্দটির সমার্থক শব্দ - সমীর

 উৎম:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫০৬.
‘সাদা’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. নির্মল
  2. কনক
  3. শোভন
  4. শ্যামল
সঠিক উত্তর:
নির্মল
উত্তর
সঠিক উত্তর:
নির্মল
ব্যাখ্যা
'সাদা' শব্দের প্রতিশব্দ:
- সিত, শ্বেত, শুক্ল, সফেদ, শুভ্র, অরঞ্জিত, ধবল, নির্মল।

অন্যদিকে,
‘শ্যাম’ শব্দের প্রতিশব্দ:
- কালো, অসিত, শ্যামল, কৃষ্ণবর্ণ।

‘সুন্দর’ শব্দের প্রতিশব্দ:
- মনোরম, মনোহর, শোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য।

‘সোনা’ শব্দের প্রতিশব্দ:
- কনক, স্বর্ণ, সুবর্ণ, কাঞ্চন, হিরণ, হিরণ্য, হেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫০৭.
কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক?
  1. ক) কলাপী , কেকী , শিখী
  2. খ) মধুপ , কুণ্ডলী , পুষ্পলিহ
  3. গ) গজ , দ্বিপ , উরগ
  4. ঘ) মৃগ , কুরঙ্গ ,বর্হিণ
সঠিক উত্তর:
ক) কলাপী , কেকী , শিখী
উত্তর
সঠিক উত্তর:
ক) কলাপী , কেকী , শিখী
ব্যাখ্যা
- 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
- 'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ -মধুপ , আর্ঘা , পুষ্পলিহ। 
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী। 
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল।
- 'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন। 

তথ্যসূত্র:- ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫০৮.
পরুষ- শব্দের অর্থ কী?
  1. পুংজাতীয় প্রাণী
  2. আত্মা
  3. কর্কশ
  4. হৃষ্টপুষ্ট
সঠিক উত্তর:
কর্কশ
উত্তর
সঠিক উত্তর:
কর্কশ
ব্যাখ্যা
• 'পরুষ' সংস্কৃত শব্দ। 
- উচ্চারণ- পোরুশ্‌। 
- ব্যুৎপত্তি- √পৃ+উষ্। 
অর্থ:
- কর্কশ,
- উগ্র,
- কঠোর।

- বিশেষ্য: পরুষতা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫০৯.
রোদসী শব্দের অর্থ কী?
  1. ক) মেঘলা রোদ
  2. খ) আকাশ ও পাতাল
  3. গ) পৃথিবী ও স্বর্গ
  4. ঘ) তপ্ত রোদযুক্ত দুপুর
সঠিক উত্তর:
গ) পৃথিবী ও স্বর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) পৃথিবী ও স্বর্গ
ব্যাখ্যা
রোদসী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
অর্থ - পৃথিবী ও স্বর্গ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫১০.
'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কোমর
  2. কটি
  3. কুঁড়ি
  4. কুহক
সঠিক উত্তর:
কুঁড়ি
উত্তর
সঠিক উত্তর:
কুঁড়ি
ব্যাখ্যা
বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কোরক' এর সমার্থক শব্দ:

- কুঁড়ি, মুকুল, কলি, কলিকা, অফোটা ফুল।

অন্যদিকে,
- 'কটি' শব্দের সমার্থক শব্দ কোমর বা মাজা,
- 'কুহক' শব্দের সমার্থক শব্দ  মায়া, ভেলকি, ইন্দ্রজাল।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান ।
১,৫১১.
'চুল' এর প্রতিশব্দ কোনটি?
  1. লোচন
  2. লহরী
  3. চিকুর
  4. অহি
সঠিক উত্তর:
চিকুর
উত্তর
সঠিক উত্তর:
চিকুর
ব্যাখ্যা
• 'চুল' এর প্রতিশব্দ:
- কেশ,
- অলক,
- চিকুর,
- কুন্তল,
- কবরী।

অন্যদিকে, 
• 'চক্ষু' শব্দের প্রতিশব্দ - লোচন। 
• 'ঢেউ' শব্দের প্রতিশব্দ- লহরী।
• 'সাপ' শব্দের প্রতিশব্দ - অহি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১,৫১২.
'শুক্তি' শব্দের অর্থ -
  1. ময়ূর
  2. ঝিনুক
  3. বলবান
  4. মাছ
সঠিক উত্তর:
ঝিনুক
উত্তর
সঠিক উত্তর:
ঝিনুক
ব্যাখ্যা
• 'শুক্তি' শব্দের অর্থ -
- দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী,
- ঝিনুক। 
- শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

তথ্যসূত্র: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫১৩.
'অহি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আশীবিষ
  2. নাগ
  3. ভুজঙ্গ
  4. অক্ষি
সঠিক উত্তর:
অক্ষি
উত্তর
সঠিক উত্তর:
অক্ষি
ব্যাখ্যা

• অহি (বিশেষ্য পদ):
অর্থ:
- সাপ;
- সর্প।

• 'সাপ' এর সমার্থক শব্দ - অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প।

অন্যদিকে, 
• 'চোখ' এর সমার্থক শব্দ: অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫১৪.
'গোবৈদ্য' এর প্রবাদ বাক্য কোনাটি?
  1. মূর্খ
  2. চালাক
  3. হাতুড়ে
  4. অলস
সঠিক উত্তর:
হাতুড়ে
উত্তর
সঠিক উত্তর:
হাতুড়ে
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) হাতুড়ে।

------------------
‘গোবৈদ্য’ শব্দটির ব্যাখ্যা:
‘গোবৈদ্য’ শব্দটি বাংলা প্রবাদে সাধারণত — হাতুড়ে বা অদক্ষ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যিনি কোনো কাজে পারদর্শী নন, কিন্তু তবুও সেই কাজ করার চেষ্টা করেন। এটি প্রায়শই এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি অল্প জ্ঞান নিয়ে বড় কাজে হাত দেন, যেমন একজন অদক্ষ ডাক্তার বা চিকিৎসক। ‘গোবৈদ্য’ শব্দটি এসেছে ‘গো’ (গরু) এবং ‘বৈদ্য’ (ডাক্তার) থেকে, যা গরুর চিকিৎসক বোঝায়, কিন্তু প্রবাদে এটি অদক্ষতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
(ক) মূর্খ: ‘গোবৈদ্য’ সরাসরি মূর্খতা বোঝায় না, বরং অদক্ষতা বা হাতুড়ে কাজের প্রতি ইঙ্গিত করে।
(খ) চালাক: ‘গোবৈদ্য’ চালাকি বা বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি অদক্ষতার প্রতীক।
(ঘ) অলস: ‘গোবৈদ্য’ অলসতা বোঝায় না, বরং কাজের অদক্ষতা বা অযোগ্যতার দিকে ইঙ্গিত করে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫১৫.
'অত্যাচার' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. নিষ্পেষণ
  2. লাঞ্ছনা
  3. নিগ্রহ
  4. পাথার
সঠিক উত্তর:
পাথার
উত্তর
সঠিক উত্তর:
পাথার
ব্যাখ্যা

• অত্যাচার এর প্রতিশব্দ: 
- নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, পীড়ন, উৎপীড়ন, নিপীড়ন, নিগ্রহ, জুলুম, জবরদস্তি, উৎপাত, উপদ্রব।

• 'সমুদ্র' শব্দের প্রতিশব্দ শব্দ = পাথার।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৫১৬.
'অন্ধকার' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আঁধার
  2. শিরোজ
  3. তিমির
  4. তম
সঠিক উত্তর:
শিরোজ
উত্তর
সঠিক উত্তর:
শিরোজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• শিরোজ অন্ধকারের সমার্থক শব্দ নয়।
• শিরোজ অর্থ: মাথার চুল।

• অন্ধকার এর সমার্থক শব্দ:
আঁধার, আঁধারি, তিমির, অমানিশা তমিস্র, তম, শর্বর, নভাক প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫১৭.
'আহার্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অন্ন
  2. ভোজ্য
  3. ভক্ষ্য
  4. বোল
সঠিক উত্তর:
বোল
উত্তর
সঠিক উত্তর:
বোল
ব্যাখ্যা
• 'আহার্য' শব্দের সমার্থক শব্দ নয় - বোল

'খাদ্য' শব্দের সমার্থক শব্দ:
- খাবার, খানা, ভোজ্য, ভক্ষ্য, আহার্য, অন্ন, রসদ।

অন্যদিকে,
'কথা' শব্দের সমার্থক শব্দ:
- উক্তি, বাক্য, বচন, কথন, বাণী, ভাষণ, বিবৃতি, জবান, বুলি, বোল, বাক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫১৮.
'দোকান' শব্দের অর্থ নয় -
  1. আপণ
  2. বিপণি
  3. হাট
  4. কায়া
সঠিক উত্তর:
কায়া
উত্তর
সঠিক উত্তর:
কায়া
ব্যাখ্যা

'দোকান' শব্দের অর্থ:
- আপণ, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যনিকেতন, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা।

অন্যদিকে,
'কায়া' শব্দের অর্থ - দেহ, শরীর, তনু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫১৯.
নিচের কোনটি 'সমর' শব্দের সমার্থক শব্দ?
  1. রাত
  2. রাজ্ঞী
  3. যুদ্ধ
  4. নৃপ
সঠিক উত্তর:
যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধ
ব্যাখ্যা
'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:
- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।

অন্যদিকে:
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
১,৫২০.
'রানি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. রত্নাকর
  2. ললিত
  3. রাজ্ঞী
  4. সৌদামিনী
সঠিক উত্তর:
রাজ্ঞী
উত্তর
সঠিক উত্তর:
রাজ্ঞী
ব্যাখ্যা
• 'রানি' এর সমার্থক শব্দ- 'রাজ্ঞী'।

• 'রানি' এর সমার্থক শব্দ:
- মহিষী,
- সম্রাজ্ঞী,
- বেগম,
- রাজপত্নী।

অন্যদিকে,
'সুমুদ্র' এর সমার্থক শব্দ- রত্নাকর।
'সুন্দর' এর সমার্থক শব্দ- 'ললিত'।
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ- 'সৌদামিনী'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৫২১.
‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুনিধি
  2. তরঙ্গলহরী
  3. তোয়নিধি
  4. তরঙ্গিণী
সঠিক উত্তর:
তরঙ্গিণী
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গিণী
ব্যাখ্যা
• 'নদী'র সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।
 
• 'ঢেউ' এর সমার্থক শব্দ:
ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, লহরী, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২২.
'সলিল' শব্দের সমার্থক শব্দ -
  1. চিকুর
  2. মেদিনী
  3. অম্বু
  4. অম্বর
সঠিক উত্তর:
অম্বু
উত্তর
সঠিক উত্তর:
অম্বু
ব্যাখ্যা
• সলিল শব্দের সমার্থক শব্দঃ
- অম্বু,
- জল,
- জীবন,
- নীর,
- পানি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,৫২৩.
'কবুতর' এর সমার্থক শব্দ কোনটি?
  1. পিক
  2. কলাপী
  3. শিখী
  4. কপোত
সঠিক উত্তর:
কপোত
উত্তর
সঠিক উত্তর:
কপোত
ব্যাখ্যা

• কবুতরের সমার্থক শব্দ- কপোত, নোটন, পায়রা, পারাবত।

অন্যদিকে, 
• ময়ূরের সমার্থক শব্দ: কলাপী, শিখী, শিখণ্ডী, বহী।
• কোকিলের সমার্থক শব্দ: অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫২৪.
‘জীমূত’ শব্দের অর্থ-
  1. আকাশ
  2. মেঘ
  3. সমুদ্র
  4. পানি
সঠিক উত্তর:
মেঘ
উত্তর
সঠিক উত্তর:
মেঘ
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৫.
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ -
  1. অম্বুবাহ
  2. কুবলয়
  3. দামিনী
  4. বিপিন
সঠিক উত্তর:
দামিনী
উত্তর
সঠিক উত্তর:
দামিনী
ব্যাখ্যা
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৬.
'প্রত্যুৎপন্নমতি' শব্দের অর্থ -
  1. কোমল
  2. আধুনিক
  3. উপস্থিতবুদ্ধি
  4. কলুষিত
সঠিক উত্তর:
উপস্থিতবুদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
উপস্থিতবুদ্ধি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- প্রত্যুৎপন্নমতি বিশেষ্য শব্দ।
- উচ্চারণ: প্রোত্‌তুত্‌পন্‌নোমোতি। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 

• প্রত্যুৎপন্নমতি শব্দের অর্থ:
- উপস্থিত বুদ্ধি; দরকারের সঙ্গে সঙ্গে জাত বুদ্ধি।
-----------------
অন্য অপশনে,
'পেলব' শব্দের অর্থ: কোমল। 
'অর্বাচিন' শব্দের অর্থ: 'আধুনিক'।  
'আবিল' শব্দের অর্থ: 'কলুষিত'।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৫২৭.
নিচের কোনটি 'অবকাশ' শব্দের প্রতিশব্দ?
  1. ক) আমন্ত্রিত
  2. খ) ফুরসত
  3. গ) তুরঙ্গম
  4. ঘ) পাবক
সঠিক উত্তর:
খ) ফুরসত
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুরসত
ব্যাখ্যা
- অবকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে ফুসরত।

• 'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

• 'ঘোড়া' শব্দের প্রতিশব্দ:
- ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

• 'অতিথি' শব্দের প্রতিশব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম ।

• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫২৮.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নীলাম্বু
  2. দিনমণি
  3. অচল
  4. অভ্র
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
দিনমণি
উত্তর
সঠিক উত্তর:
দিনমণি
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
 
অন্যদিকে:
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘নীলাম্বু’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫২৯.
'টোটা' শব্দের অর্থ- 
  1. অলঙ্কার
  2. শীর্ষদেশ
  3. বাগান 
  4. গাছের পাতা
সঠিক উত্তর:
বাগান 
উত্তর
সঠিক উত্তর:
বাগান 
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- ‘টোটা’ শব্দের অর্থ - বাগান; উদ্যান।

অন্যদিকে,
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫৩০.
'বামা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. রামা
  2. নিধি
  3. শ্যামল
  4. গহন
সঠিক উত্তর:
রামা
উত্তর
সঠিক উত্তর:
রামা
ব্যাখ্যা
• 'বামা' এর সমার্থক শব্দ গুলো হল:
- নারী, স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্ত, পত্নী, রামা, ললনা, মহিলা, কামিনী।

• অন্যদিকে: 
- নিধি অর্থ গচ্ছিত ধন; ধনরত্ন। 
- শ্যামল অর্থ কালো। 
- গহন অর্থ বন। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান। 
১,৫৩১.
'কনক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ফুল
  2. সূর্য
  3. সোনা
  4. পদ্ম
সঠিক উত্তর:
সোনা
উত্তর
সঠিক উত্তর:
সোনা
ব্যাখ্যা

• কনক(বিশেষ্য) শব্দের অর্থ:
১। স্বর্ণ, সোনা
২। গম।
৩। (বাংলায়) মোহর।
কনক(বিশেষণ): স্বর্ণবর্ণ, সোনার মতো উজ্জ্বল; প্রভাময়, দ্যুতিমান।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৩২.
নিচের কোনটি ভিন্নার্থ প্রকাশ করে?
  1. কৌমুদী
  2. শতদল
  3. পুন্ডরীক
  4. নলিনী
সঠিক উত্তর:
কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
কৌমুদী
ব্যাখ্যা
• 'কৌমুদী' এর সমার্থক শব্দ 'জ্যোৎস্না'।

• 'জ্যোৎস্না' এর আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, চন্দ্রালোক।

• পদ্ম এর সমার্থক শব্দ:

- পুষ্পবিশেষ, ইন্দীবর, কুবলয়, পুন্ডরীক, অরবিন্দ, নলিনী, উৎপল, কোকনদ, তামরস, রাজীব, শতদল, পঙ্কজ, কমল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১,৫৩৩.
'সমীরণ' শব্দের অর্থ কী?
  1. বিদ্যুৎ
  2. মৃত্তিকা
  3. অরণ্য
  4. বাতাস
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা।

'মৃত্তিকা' শব্দের সমার্থক শব্দ:
- মাটি, ভূমি, ভূতল।

‘বন’ শব্দের সমার্থক শব্দ:

- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৩৪.
নিম্নের শব্দগুলোর মধ্যে কোনটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন?
  1. তোয়ধি
  2. কল্লোলিনী 
  3. পয়োনিধি
  4. রত্নাকর
সঠিক উত্তর:
কল্লোলিনী 
উত্তর
সঠিক উত্তর:
কল্লোলিনী 
ব্যাখ্যা

'কল্লোলিনী' শব্দটি অন্যান্য শব্দগুলো থেকে ভিন্ন। 
'কল্লোলিনী' শব্দের অর্থ- নদী। 

• 'নদী' শব্দের সমার্থক শব্দ: 
তটিনী, গাঙ, প্রবাহিনী, নির্ঝরিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে, 
সমুদ্র শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৫৩৫.
'ঢেউ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) বীচি
  2. খ) কল্লোল
  3. গ) চপল
  4. ঘ) জোয়ার
সঠিক উত্তর:
গ) চপল
উত্তর
সঠিক উত্তর:
গ) চপল
ব্যাখ্যা
'চপল'- 'ঢেউ' এর সমার্থক শব্দ নয়।
- 'চপল' চঞ্চল শব্দের প্রতিশব্দ। 

• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ:  
বীচি, তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
১,৫৩৬.
নিচের কোনটি 'রণ' শব্দের সমার্থক শব্দ?
  1. নৃপ
  2. সমর
  3. রাজ্ঞী
  4. বিভাবরী
সঠিক উত্তর:
সমর
উত্তর
সঠিক উত্তর:
সমর
ব্যাখ্যা
• 'রণ' শব্দের সমার্থক শব্দ - সমর

'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:
- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।
 
অন্যদিকে:
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।
 
'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।
 
'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
১,৫৩৭.
"বিবস্বান" শব্দের অর্থ কী?
  1. আগুন
  2. সূর্য
  3. সমুদ্র
  4. চাঁদ
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
• "বিবস্বান" শব্দের অর্থ - সূর্য

অন্যদিকে,
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন ইত্যাদি।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৩৮.
'আনকোরা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নতুন
  2. অকস্মাৎ
  3. পুরাতন
  4. অদ্ভুত
সঠিক উত্তর:
নতুন
উত্তর
সঠিক উত্তর:
নতুন
ব্যাখ্যা
• ‘আনকোরা’ বাংলা শব্দ।
অর্থ: নতুন, টাটকা, কাঁচা।

• ‘নতুন’ শব্দের সমার্থক শব্দ: নবীন, সদ্য, আনকোরা, আধুনিক, অধুনা, অর্বাচীন।

অন্যদিকে,
• ‘অকস্মাৎ’ শব্দের সমার্থক শব্দ: আকস্মিক, আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ।
• ‘অদ্ভুত’ শব্দের সমার্থক শব্দ: উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অস্বাভাবিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংল অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
১,৫৩৯.
'ঊর্মি' শব্দের অর্থ কী?
  1. নদী
  2. বাতাস
  3. মেঘ
  4. ঢেউ
সঠিক উত্তর:
ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ঢেউ
ব্যাখ্যা
'ঊর্মি' শব্দের অর্থ - তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে,
'নদী' শব্দের অর্থ - তটিনী, তরঙ্গিণী, গাঙ।
‘বাতাস’ শব্দের অর্থ - বায়ু, হাওয়া, সমীর, অনিল, মরুৎ।
'মেঘ' শব্দের অর্থ - জলধর, জীমূত, বারিদ, নীরদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৪০.
'রমণী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অর্ণব
  2. খ) রত্নাকর
  3. গ) সিন্ধু
  4. ঘ) নারী
সঠিক উত্তর:
ঘ) নারী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নারী
ব্যাখ্যা
রমণী শব্দটির সমার্থক শব্দ হলো নারী, মহিলা, স্ত্রীলোক। বাকি অপশনগুলো হলো সমুদ্র'র সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১,৫৪১.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. ভূ
  2. মর্ত্য
  3. ক্ষিতি
  4. বসুধাধর
সঠিক উত্তর:
বসুধাধর
উত্তর
সঠিক উত্তর:
বসুধাধর
ব্যাখ্যা
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় - বসুধাধর
- 'পর্বত' শব্দের সমার্থক শব্দ - বসুধাধর।

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:

- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪২.
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ঊর্মি
  2. তরঙ্গ
  3. লহরি
  4. বারি
সঠিক উত্তর:
বারি
উত্তর
সঠিক উত্তর:
বারি
ব্যাখ্যা
'ঢেউ' শব্দের সমার্থক শব্দ:
- তরঙ্গ
- কল্লোল,
- ঊর্মি,
- বীচি,
- হিল্লোল,
- লহরি।

অন্যদিকে,
'পানি' শব্দের সমার্থক শব্দ 'বারি, অম্বু'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
১,৫৪৩.
'রোমন্থন' শব্দের অর্থ -
  1. রোমান্টিক কথা
  2. সুন্দর
  3. উৎফুল্ল হওয়া
  4. পুনঃপুন স্মরণ
সঠিক উত্তর:
পুনঃপুন স্মরণ
উত্তর
সঠিক উত্তর:
পুনঃপুন স্মরণ
ব্যাখ্যা
'রোমন্থন' (বিশেষ্য):
অর্থ - 
- চর্বিতর্বণ; জাবর কাটা; ভুক্ত বস্তু উদ্‌গিরণ করে পুণরায় চর্বণ। 
- পুনঃপুন স্মরণ বা চর্চা (বিগত স্মৃতি রোমন্থন করে লাভ কি)।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৪৪.
‘বহ্নি’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. বাতাস
  2. অগ্নি
  3. দিবস
  4. কিরণ
সঠিক উত্তর:
অগ্নি
উত্তর
সঠিক উত্তর:
অগ্নি
ব্যাখ্যা
• ‘বহ্নি’ শব্দের প্রতিশব্দ - অগ্নি।

'আগুন' শব্দের সমার্থক শব্দ: 
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

অন্যদিকে,
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

'দিবস' শব্দের সমার্থক শব্দ: 
- দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: 
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৫৪৫.
'মৃগরাজ' শব্দের অর্থ কী?
  1. ক) বানর
  2. খ) হাতি
  3. গ) সিংহ
  4. ঘ) হরিণ
সঠিক উত্তর:
গ) সিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) সিংহ
ব্যাখ্যা
মৃগরাজ- পশুরাজ, সিংহ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৫৪৬.
'শশধর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. রাত
  2. চাঁদ
  3. বাতাস
  4. পর্বত
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
• শশধর (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি-প্রত্যয়: [শশ+ধর]
অর্থ: চন্দ্র।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিমাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪৭.
'গৃহ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নিলয়
  2. নিকেতন
  3. সদন
  4. বৈভব
সঠিক উত্তর:
বৈভব
উত্তর
সঠিক উত্তর:
বৈভব
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'গৃহ' শব্দের সমার্থক শব্দ নয়- বৈভব।

• 'বৈভব' শব্দের অর্থ: 
১. ধনসম্পত্তি, ঐশ্বর্য।
২. মহিমা।
৩. সামর্থ্য, শক্তি।
৪. বাহুল্য।

• 'গৃহ' শব্দের সমার্থ শব্দ:

- আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, ধাম, বাটী, নিবাস, কক্ষ, নিকেত, আশ্রয়, বাসস্থান ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৪৮.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) কুমুদ, কৌমুদী
  2. খ) মরুৎ, মারুত
  3. গ) মৃ্গ, মৃগাঙ্ক
  4. ঘ) নগ, নাগ
সঠিক উত্তর:
খ) মরুৎ, মারুত
উত্তর
সঠিক উত্তর:
খ) মরুৎ, মারুত
ব্যাখ্যা
মরুৎ, মারুত = বায়ু এর সমার্থক 
কিন্তু, 
'কুমুদ' = 'পদ্ম' এর সমার্থক শব্দ।
'কৌমুদী' = 'জ্যোৎস্না' এর সমার্থক শব্দ।
'মৃগ' = 'হরিণ' এর সমর্থক
'মৃগাঙ্ক' = 'চাঁদ' এর সমর্থক
'নগ' = 'গাছ' এর সমার্থক শব্দ।
'নাগ' = 'সাপ, হাতি' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪৯.
‘তণ্ডুল' শব্দটির অর্থ কি?
  1. ক) রুটি
  2. খ) আটা
  3. গ) চুলা
  4. ঘ) চাল
সঠিক উত্তর:
ঘ) চাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
‘তণ্ডুল' শব্দটির অর্থ-
- 'চাল', নানা উপায়ে ধানের খোসা ফেলে যা পাওয়া যায়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৫৫০.
ইচ্ছা এর সমার্থক শব্দ-
  1. অভিলাষ
  2. স্বেচ্ছা
  3. সৃজনী
  4. আগ্রহী
সঠিক উত্তর:
অভিলাষ
উত্তর
সঠিক উত্তর:
অভিলাষ
ব্যাখ্যা
• ‘ইচ্ছা’ এর সমার্থক শব্দ হলো:
মনোরথ, অভিলাষ, বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, বাসনা, আকাঙ্ক্ষা, কামনা, অভিরুচি, সাধ, আকিঞ্চন, আগ্রহ, লালসা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১,৫৫১.
'আকিঞ্চন' শব্দটির অর্থ কোনটি?
  1. ক) অভিলাষ
  2. খ) খন্ডিত
  3. গ) আগমণ
  4. ঘ) প্রসারণ
সঠিক উত্তর:
ক) অভিলাষ
উত্তর
সঠিক উত্তর:
ক) অভিলাষ
ব্যাখ্যা
আকিঞ্চন (বিশেষ্য)
১ অভিলাষ; কামনা; আকাঙ্ক্ষা, চেষ্টা; প্রযত্ন;প্রয়াস।
২. দৈন্য; দীনতা। 

⇒ {(তৎসম বা সংস্কৃত) অকিঞ্চন+অ(অণ্)} 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৫২.
নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. গগন
  2. অন্তরিক্ষ
  3. অম্বর
  4. অকূল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অকূল
উত্তর
সঠিক উত্তর:
অকূল
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ: 
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫৩.
'তপন' শব্দের অর্থ কী?
  1. ফুল
  2. চাঁদ 
  3. রাত 
  4. সূর্য
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা

তপন (বিশেষ্য পদ)।
অর্থ:​
- সূর্য, ভানু।
​- গ্রীষ্মকাল।
​- সূর্যকান্তমণি।
​- আকন্দগাছ। 

​• 'সূর্য' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, মার্তণ্ড ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫৫৪.
'আকুঞ্চন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. প্রসারণ
  2. সংকোচন
  3. বিসর্জন
  4. তিরোভাব
সঠিক উত্তর:
সংকোচন
উত্তর
সঠিক উত্তর:
সংকোচন
ব্যাখ্যা

আকুঞ্চন (বিশেষ্য):
১ সঙ্কোচন; ঈষৎ কুঁকড়ে কিংবা কুঁচকে যাওয়া।
২ নিষ্পেষণ 
{(তৎসম বা সংস্কৃত) আ+কুন্চ্+ অন(লুট্)}

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

১,৫৫৫.
শব্দের অর্থ নির্ণয় করুন: পীত
  1. সবুজ
  2. হলুদ
  3. গোলাপি
  4. শুভ্র
সঠিক উত্তর:
হলুদ
উত্তর
সঠিক উত্তর:
হলুদ
ব্যাখ্যা
• পীত (বিশেষ্য ও বিশেষ্যণ পদ হিসেবে ব্যবহৃত হয়),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- পিত্ত,
- হলুদ রং,
- হলদে,
- পিঙ্গল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৫৬.
'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মোদিনী
  2. খ) সফেদ
  3. গ) উৎপল
  4. ঘ) সলিল
সঠিক উত্তর:
গ) উৎপল
উত্তর
সঠিক উত্তর:
গ) উৎপল
ব্যাখ্যা
• 'রাজীব' শব্দটি 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ। 
• 'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

অন্যদিকে,
• 'সলিল' শব্দটি 'জল' শব্দের সমার্থক শব্দ। 
• 'সফেদ' শব্দটি 'সাদা' শব্দের সমার্থক শব্দ। 
• 'মোদিনী ' শব্দটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫৭.
'শশ' শব্দের অর্থ কী?
  1. জঙ্গল
  2. খরগোশ
  3. আয়না
  4. আকাশ
সঠিক উত্তর:
খরগোশ
উত্তর
সঠিক উত্তর:
খরগোশ
ব্যাখ্যা

• 'শশ' শব্দের অর্থ - খরগোশ, চন্দ্রকলা।

অন্যদিকে,
'জঙ্গল' শব্দের অর্থ - বন, অরণ্য; ঝোপঝাড়পূর্ণ স্থান, নির্জনস্থান।
'আয়না' শব্দের অর্থ - দর্পণ, আরশি, মুকুর।
'আকাশ' শব্দের অর্থ - গগন, অন্তরীক্ষ, অম্বর, ব্যোম; শূন্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৫৮.
সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
  1. ক) ভাল – মন্দ
  2. খ) তােড় – জোড়
  3. গ) ধন – দৌলত
  4. ঘ) আমীর – ফকির
সঠিক উত্তর:
গ) ধন – দৌলত
উত্তর
সঠিক উত্তর:
গ) ধন – দৌলত
ব্যাখ্যা
শব্দের দ্বিরুক্তি:

- একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যােগ করে ব্যবহৃত হয়। যথা- ধন-দৌলত, খেলা-ধুলা, লালন-পালন, বলা-কওয়া, খোঁজ-খবর ইত্যাদি।
- দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। যেমন- মিটমাট, ফিটফাট, বকা-ঝকা, তােড়-জোড়, গল্প-সল্প, রকম-সকম ইত্যাদি।
- সমার্থক বা বিপরীতার্থক শব্দ যােগে। যেমন- লেন-দেন, দেনা-পাওনা, টাকা-পয়সা, ধনী- গরিব, আসা-যাওয়া, আমির-ফকির, ভালো-মন্দ ইত্যাদি।

সোর্সঃ ভাষা-শিক্ষা,হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।

১,৫৫৯.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ কী?
  1. চপলা
  2. অশনি
  3. পবন
  4. বিজুরি
সঠিক উত্তর:
পবন
উত্তর
সঠিক উত্তর:
পবন
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে:
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, চপলা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫৬০.
"তোমার কথায় আমি এই দায়িত্ব নিয়েছি।" - এখানে 'কথা' শব্দটি কী নির্দেশ করে?
  1. উক্তি
  2. প্রসঙ্গ 
  3. আলাপ 
  4. পরামর্শ 
সঠিক উত্তর:
পরামর্শ 
উত্তর
সঠিক উত্তর:
পরামর্শ 
ব্যাখ্যা

কথা শব্দটি দিয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করা যায়।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
"তোমার কথায় আমি এই দায়িত্ব নিয়েছি।" - এখানে 'কথা' শব্দটি - পরামর্শ নির্দেশ করে।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫৬১.
‘ক্ষিতি’ শব্দের অর্থ-
  1. ক) পতি
  2. খ) পৃথিবী
  3. গ) মনোহর
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
খ) পৃথিবী
উত্তর
সঠিক উত্তর:
খ) পৃথিবী
ব্যাখ্যা
• পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে-
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,৫৬২.
নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক?
  1. ক) অলক, চিকুর, কবরী
  2. খ) স্রোতস্বিনী, পয়স্বিনী, শৈবালিনী
  3. গ) শশধর, শৃঙ্গধর, ভূধর
  4. ঘ) ইন্দু, হিমাংশু, কৌমুদী
সঠিক উত্তর:
ক) অলক, চিকুর, কবরী
উত্তর
সঠিক উত্তর:
ক) অলক, চিকুর, কবরী
ব্যাখ্যা
অলক, চিকুর, কবরী = 'চুল' শব্দের সমার্থক।

স্রোতস্বিনী, শৈবালিনী = 'নদী' শব্দের সমার্থক। কিন্তু 'পয়স্বিনী' 'গরু' শব্দের সমার্থক।
শৃঙ্গধর, ভূধর = পাহাড় শব্দের সমার্থক। কিন্তু 'শশধর' 'চাঁদ' শব্দের সমার্থক।
ইন্দু, হিমাংশু = 'চাঁদ' শব্দের সমার্থক। কিন্তু 'কৌমুদী' 'জ্যোৎস্না' শব্দের সমার্থক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৬৩.
'তেহাই' শব্দের অর্থ কী?
  1. ক) তনুর ভাব
  2. খ) তুলা থেকে তৈরি
  3. গ) তবলায় নিপুন
  4. ঘ) তিন ভাগের এক ভাগ
সঠিক উত্তর:
ঘ) তিন ভাগের এক ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিন ভাগের এক ভাগ
ব্যাখ্যা
'তিন ভাগের এক ভাগ' কে এক কথায় বলে = তেহাই
অন্যদিকে, 
তনুর ভাব = তনিমা 
তুলা থেকে তৈরি = তুলট 
তবলায় নিপুন = তবলচি 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৬৪.
'অগোর' শব্দের অর্থ কী?
  1. অসংখ্য 
  2. প্রকাশিত 
  3. অচেতন
  4. অপ্রাসঙ্গিক
সঠিক উত্তর:
অচেতন
উত্তর
সঠিক উত্তর:
অচেতন
ব্যাখ্যা

• অগোর (বিশেষণ পদ),
অর্থ: অচেতন,  বিমোহিত।

অন্যদিকে, 
--------------
•'অগূঢ়' (বিশেষণ পদ),
অর্থ: গূঢ় নয়, প্রকাশিত।

• অগুনতি (বিশেষণ পদ),
অর্থ: অসংখ্য, অনেক।

• আগড়-বাগড়(বিশেষ্য পদ),
অর্থ: বেদরকারি জিনিসপত্র, অপ্রাসঙ্গিক কথা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৫৬৫.
নিচের কোনটি ‘রশ্মি’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) প্রভা
  2. খ) বিভা
  3. গ) নভাক
  4. ঘ) অংশু
সঠিক উত্তর:
গ) নভাক
উত্তর
সঠিক উত্তর:
গ) নভাক
ব্যাখ্যা
রশ্মি এর সমার্থক শব্দ আভা, কিরণ, দ্যুতি, আলোক, প্রভা, বিভা, অংশু। নভাক এর সমার্থক শব্দ অন্ধকার। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ।
১,৫৬৬.
'শ্বেত' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ভেজা 
  2. সাদা
  3. মেঘ
  4. পাথর
সঠিক উত্তর:
সাদা
উত্তর
সঠিক উত্তর:
সাদা
ব্যাখ্যা

• 'শ্বেত' একটি সংস্কৃত শব্দ। 
শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয়পদ হিসেবে ব্যবহৃত হয়।
অর্থ:
- শুক্ল বর্ণ,
- সাদা রং,
- সাদা,
- শুভ্র (শ্বেতপদ্ম)।



• 'সাদা' এর সমার্থক শব্দ: শ্বেত, শুভ্র, সিত, ধবল, সফেদ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৬৭.
'বিধুর' শব্দের অর্থ -
  1. বলিষ্ঠ
  2. কাতর
  3. জ্ঞানী
  4. কঠিন
সঠিক উত্তর:
কাতর
উত্তর
সঠিক উত্তর:
কাতর
ব্যাখ্যা
• 'বিধুর'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- কাতর,
- ভারাক্রান্ত।

অন্যদিকে,
• 'কঠিন'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- শক্ত;
- দৃঢ়;
- অনমনীয়।

• 'জ্ঞানী'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- জ্ঞানসম্পন্ন।

• 'বলিষ্ঠ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- অত্যন্ত বলযুক্ত;
- শক্তিমান;
- সবল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
১,৫৬৮.
'তন্ডুল' শব্দের সমার্থক শব্দ কোনটি
  1. পান-সুপারী
  2. দোকান
  3. বাজার
  4. চাল
সঠিক উত্তর:
চাল
উত্তর
সঠিক উত্তর:
চাল
ব্যাখ্যা

তণ্ডুল' শব্দের অর্থ - খোসাছাড়ানো ধান, চাল

অন্যদিকে, 
- 'সুপারি' শব্দের অর্থ - একবীজবিশিষ্ট গোলাকার ছোটো ফল, গুবাক।
- 'দোকান' শব্দের অর্থ - যে গৃহ থেকে পণ্য-সামগ্রী ক্রয় করা যায়, বিপণি, পণ্যশালা।
- 'বাজার' শব্দের অর্থ - পণ্য কেনাবেচার নির্দিষ্ট স্থান জনসমাগমের ফলে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৬৯.
"অঙ্গনা' এর প্রতিশব্দ কোনটি?
  1. দেহ
  2. চক্ষু
  3. নারী
  4. কন্যা
সঠিক উত্তর:
নারী
উত্তর
সঠিক উত্তর:
নারী
ব্যাখ্যা
• 'নারী' শব্দের প্রতিশব্দ:
- অঙ্গনা, স্ত্রী, বউ, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, পত্নী, বনিতা, ভার্যা, জায়া, দয়িতা, ধর্মপত্নী ইত্যাদি।
 
অন্যদিকে,
• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।

• 'চক্ষু' শব্দের প্রতিশব্দ:
- দর্শন,  লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ আঁখি। 

• 'দেহ' শব্দের প্রতিশব্দ:
- কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায় ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৭০.
'হিল্লোল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বাতাস
  2. উল্লাস
  3. নদী
  4. ঢেউ
সঠিক উত্তর:
ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ঢেউ
ব্যাখ্যা
• হিল্লোল (বিশেষ্য পদ),
অর্থ:
- ঢেউ,
- তরঙ্গ। 

• 'ঢেউ' এর সমার্থক শব্দ:
তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৭১.
সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
  1. বারিদ, জলদ, পয়োধর
  2. বিটপী, জলধর, বারিদ
  3. জলবর, পয়োধর, মরুৎ
  4. নীরণ, নিনাদ, ক্ষিতি
সঠিক উত্তর:
বারিদ, জলদ, পয়োধর
উত্তর
সঠিক উত্তর:
বারিদ, জলদ, পয়োধর
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, ঘন, অভ্র, অম্বূবাহী, বারিবাহ, অম্বূধর, কাদম্বিনী, নীরধর, বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি। 

• বিটপী শব্দের সমার্থক শব্দ- বৃক্ষ, গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী ইত্যাদি।
• বাতাস' শব্দের সমার্থক শব্দ- পবন, সমীরণ, মরুৎ, অনিল ইত্যাদি। 
• নিনাদ অর্থ: শব্দ, উচ্চ-ধ্বনি, গর্জন।
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অদিতি, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
১,৫৭২.
'কান' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শ্রবণ
  2. খ) লোচন
  3. গ) তনু
  4. ঘ) সবিতা
সঠিক উত্তর:
ক) শ্রবণ
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রবণ
ব্যাখ্যা
কান শব্দটির সমার্থক শব্দ হলো কর্ণ, শ্রবণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১,৫৭৩.
'সাপ' এর সমার্থক শব্দ -
  1. অহি
  2. ফণী
  3. উরগ
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৭৪.
'অতিথি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কুটুম
  2. অভ্যাগত
  3. কুটম্ব
  4. ভোজালি
সঠিক উত্তর:
ভোজালি
উত্তর
সঠিক উত্তর:
ভোজালি
ব্যাখ্যা

• 'অতিথি' এর প্রতিশব্দ নয় 'ভোজালি'।
- 'ভোজালি' অর্থ- বাঁকানো ছোরাবিশেষ।

• 'অতিথি' এর প্রতিশব্দ:
- অভ্যাগত, মেহমান, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম, কুটুম্ব, আগন্তুক ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১,৫৭৫.
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. স্ফূর্তি
  2. দীপ্তি
  3. ঠাট্টা
  4. বালুকাবেলা
সঠিক উত্তর:
স্ফূর্তি
উত্তর
সঠিক উত্তর:
স্ফূর্তি
ব্যাখ্যা
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে,
‘ঠাট্টা’ শব্দের প্রতিশব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

‘দীপ্তি’ শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, কিরণ, জ্যোতি, অংশু।

‘পুলিন’ শব্দের প্রতিশব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৫৭৬.
'ভূশণ্ডি' শব্দের অর্থ কী?  
  1. অলস ব্যক্তি 
  2. অভিজ্ঞ ব্যক্তি 
  3. বিশিষ্ট ব্যক্তি 
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
অভিজ্ঞ ব্যক্তি 
উত্তর
সঠিক উত্তর:
অভিজ্ঞ ব্যক্তি 
ব্যাখ্যা

• 'ভূশণ্ডি' শব্দের অর্থ- বয়োবৃদ্ধ বহুদর্শী ও অভিজ্ঞ ব্যক্তি।

আবার,
- 'ভূষণ্ডির কাক/কাক ভুষুণ্ডি' বাগ্‌ধারার অর্থ- বিচক্ষণ ব্যক্তি/দীর্ঘায়ু ব্যক্তি।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৭৭.
'আফতাব' শব্দের সমার্থক কোনটি?
  1. অর্ণব
  2. রাতুল
  3. অর্ক
  4. জলধি
সঠিক উত্তর:
অর্ক
উত্তর
সঠিক উত্তর:
অর্ক
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
• সাগর- এর সমার্থক শব্দ জলধি, অর্ণব।
• রাতুল - এর সমার্থক শব্দ লাল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৭৮.
শুদ্ধ সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
  1. কাঞ্চন, হেম, করেণু
  2. অর্ণব, সিন্ধু, রত্নাকর
  3. মৃগ, গজ, হিরণ্য
  4. স্রোতোবহ, তটিনী, তোয়ধি
সঠিক উত্তর:
অর্ণব, সিন্ধু, রত্নাকর
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব, সিন্ধু, রত্নাকর
ব্যাখ্যা
• শুদ্ধ সমার্থক শব্দগুচ্ছ: অর্ণব, সিন্ধু, রত্নাকর।

• সমুদ্র শব্দের সমার্থক শব্দগুলো হলো:

অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

অন্যদিকে,
• 'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, করেণু, কুনকি।
‘কনক’ শব্দের সমার্থক শব্দ: সোনা, স্বর্ণ, কাঞ্চন, হিরণ্য, সুবর্ণ, হেম, হিরণ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৭৯.
‘বলাহক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আকাশ
  2. মেঘ
  3. সমুদ্র
  4. পানি
সঠিক উত্তর:
মেঘ
উত্তর
সঠিক উত্তর:
মেঘ
ব্যাখ্যা
বলাহক শব্দের অর্থ: মেঘ, পর্বত।

----------------------------------
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:

জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৮০.
‘মেঘ' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. পবন
  2. ঘন
  3. অভ্র
  4. নীরদ
সঠিক উত্তর:
পবন
উত্তর
সঠিক উত্তর:
পবন
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

অন্যদিকে,
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৫৮১.
'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
  1. শশাঙ্ক
  2. অর্ণব
  3. আদিত্য
  4. সিন্ধু
সঠিক উত্তর:
আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
আদিত্য
ব্যাখ্যা
• 'সূর্য' এর প্রতিশব্দ - আদিত্য।

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
- রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।
• 'সমুদ্র' এর অন্যান্য প্রতিশব্দ - বরুণ, পাথার, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১,৫৮২.
'বিরাগী' শব্দের অর্থ কী?
  1. উদাসীন
  2. প্রতিকূল
  3. রাগহীন
  4. বিশেষভাবে রুষ্ট
সঠিক উত্তর:
উদাসীন
উত্তর
সঠিক উত্তর:
উদাসীন
ব্যাখ্যা
• বিরাগী (বিশেষণ পদ):
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উদাসীন;
- আসক্তিহীন;
- নিঃস্পৃহ।

•  অনুরাগী - এর বিপরীত শব্দ - বিরাগী।

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান।
১,৫৮৩.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1.  মহোর্মি
  2. তরঙ্গলহরী
  3. কল্লোলিনী
  4. হিল্লোল
সঠিক উত্তর:
কল্লোলিনী
উত্তর
সঠিক উত্তর:
কল্লোলিনী
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, তরঙ্গিণী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ:
তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরি, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৮৪.
'পাঞ্জেরি' শব্দের অর্থ কী?
  1. সমুদ্র
  2. অন্ধকার
  3. আলোকবর্তিকা
  4. পথিক
  5. ভাগ্য
সঠিক উত্তর:
আলোকবর্তিকা
উত্তর
সঠিক উত্তর:
আলোকবর্তিকা
ব্যাখ্যা
• 'পাঞ্জেরী' শব্দের অর্থ: আলোকবর্তিকা। 
- সমুদ্রগামী মাস্তুলের চলার সংগে জাহাজের পথ চিনে জন্য যে আলোক বর্তিকা ঝুলানো থাকে।

• অন্যদিকে:
- 'সমুদ্র' শব্দের অর্থ পৃথিবীর দুই-তৃতীয়াংশ জুড়ে স্থলভূমি পরিবেষ্টনকারী বিস্তীর্ণ লবণাক্ত জলরাশি, সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর।
- 'অন্ধকার' শব্দের অর্থ আলোর অভাব, আঁধার।
- 'পথিক' শব্দের অর্থ: পথচারী, পর্যটক; ভ্রমণকারী; মুসাফির।
- ভাগ্য শব্দের অর্থ অদৃষ্ট, নসিব। 

সূত্র: বাংলা ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি অভিগম্য অভিধান।
১,৫৮৫.
’পর্বত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক্ষিতি
  2. শৈল
  3. উৎপল
  4. শৈবলিনী
সঠিক উত্তর:
শৈল
উত্তর
সঠিক উত্তর:
শৈল
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
→ ’পর্বত’ শব্দটির সমার্থক শব্দ- শৈল।
→ শৈল শব্দের অর্থ- পর্বত।

অন্যদিকে,
’ক্ষিতি’ শব্দের অর্থ- পৃথিবী।
’শৈবলিনী’ শব্দের অর্থ- নদী।
’উৎপল’ শব্দের অর্থ- পদ্ম।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৫৮৬.
‘ইচ্ছা’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. স্পৃহা
  2. বাঞ্ছা
  3. বাসনা
  4. আহ্লাদ
সঠিক উত্তর:
আহ্লাদ
উত্তর
সঠিক উত্তর:
আহ্লাদ
ব্যাখ্যা

• ‘ইচ্ছা’ এর সমার্থক শব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা

অন্যদিকে,
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৫৮৭.
চন্দ্রের প্রতিশব্দ নয় কোনটি? 
  1. সবিতা
  2. হিমাংশু
  3. সোম
  4. দ্বিজরাজ
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা
সমার্থক শব্দ: 
- চন্দ্রের প্রতিশব্দ নয়- সবিতা। 
- 'সবিতা' হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। 

'চন্দ্র' এর প্রতিশব্দ: 
• সুধাকর, 
• শশী, 
• শশধর, 
• শশাঙ্ক, 
• বিধু, 
সোম
• হিমাংশু, 
• ইন্দু, 
• মৃগাঙ্ক, 
• নিশানাথ, 
• রজনীকান্ত, 
• তারাপতি, 
• রাকেশ, 
• সুধাময়, 
দ্বিজরাজ ইত্যাদি। 

'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ: 
• আফতাব, 
• আদিত্য, 
• রবি, 
সবিতা
• দিবাকর, 
• দিনমনি, 
• অর্ক, 
• ভানু, 
• মার্তণ্ড, 
• প্রভাকর, 
• কিরণমালী ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৫৮৮.
‘উকিল’ কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) উর্দু
  3. গ) ফারসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ক) আরবি
উত্তর
সঠিক উত্তর:
ক) আরবি
ব্যাখ্যা
‘উকিল’ আরবি ভাষার শব্দ। বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলােকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়
(১) ধর্মসংক্রান্ত শব্দ : আল্লাহ্, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গােসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ :আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম,কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সফ, মােক্তার, রায় ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির বোর্ড বই।
১,৫৮৯.
'চাঁদ' এর প্রতিশব্দ কোনটি?
  1. আদিত্য
  2. দিবাবসু
  3. শশধর
  4. অর্ক
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
শশধর
উত্তর
সঠিক উত্তর:
শশধর
ব্যাখ্যা

• 'চাঁদ' এর প্রতিশব্দ-
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি। 

• 'সূর্য' এর প্রতিশব্দ -
- রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

১,৫৯০.
নিচের কোন শব্দার্থজোড় সঠিক নয়?
  1. ক) শিকড়- গাছের মুল
  2. খ) শীকর- জলকণা
  3. গ) শরণ- আশ্রয়
  4. ঘ) রসনা- কটিভূষণ
সঠিক উত্তর:
ঘ) রসনা- কটিভূষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রসনা- কটিভূষণ
ব্যাখ্যা
রসনা- কটিভূষণ; শব্দার্থজোড় সঠিক নয়।
রসনা শব্দের অর্থ- জিহ্বা 

তবে,
'রশনা' শব্দের অর্থ- 'কটিভূষণ' 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
১,৫৯১.
নিচের কোনটি 'বাতাস' শব্দের সমার্থক শব্দ?
  1. সমীরণ
  2. বিপিন
  3. দামিনী
  4. অশনি
সঠিক উত্তর:
সমীরণ
উত্তর
সঠিক উত্তর:
সমীরণ
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে:
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫৯২.
'ক্ষণপ্রভা' শব্দের অর্থ কী?
  1. আগুন 
  2. সূর্য
  3. দিবা 
  4. বিদ্যুৎ
সঠিক উত্তর:
বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ
ব্যাখ্যা



• ​'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৫৯৩.
'শ্মশ্রু’ শব্দের অর্থ কী?
  1. শ্বশুর
  2. শাশুড়ি
  3. দাড়িগোঁফ
  4. শ্বশুরের পুত্র
সঠিক উত্তর:
দাড়িগোঁফ
উত্তর
সঠিক উত্তর:
দাড়িগোঁফ
ব্যাখ্যা
• ‘শ্মশ্রু’ শব্দের অর্থ - দাড়িগোঁফ, (বাংলায়) দাঁড়ি।

অন্যদিকে,
- ‘শ্বশ্রূ’ শব্দের অর্থ - শাশুড়ি, পতি বা পত্নীর মা।
- 'শ্বশুর্য' শব্দের অর্থ - শ্বশুরের পুত্র।
- 'শম' শব্দের অর্থ - শান্তি।
- 'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৫৯৪.
'পবন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য
  2. আগুন
  3. বাতাস
  4. বিদ্যু
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
 বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল প্রভৃতি।

• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫৯৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. বাল্মীকি
  2. প্রজ্বলিত
  3. নিষ্পন্দ
  4. নিরীক্ষণ
সঠিক উত্তর:
নিষ্পন্দ
উত্তর
সঠিক উত্তর:
নিষ্পন্দ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'নিষ্পন্দ' বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান- 'নিস্পন্দ'।  

• 'নিস্পন্দ'- শব্দের অর্থ:  
- স্থির; অচঞ্চল; অকম্পিত।

অন্যদিকে, 
'বাল্মীকি' শব্দের অর্থ- সংস্কৃত রামায়ণ রচয়িতা কবি ও মুনি; আদিকরি, উইয়ের ঢিবি। 
'প্রজ্বলিত' শব্দের অর্থ- জ্বলছে এমন। 
'নিরীক্ষণ' শব্দের অর্থ- মনোযোগের সঙ্গে পরীক্ষা; যত্ন সহকারে অবলোকন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৯৬.
'পর্বতের মূষিক প্রসব' - 'মূষিক' শব্দের অর্থ কী?
  1. অনেক প্রত্যাশা
  2. ইঁদুর
  3. বামন লোক
  4. বিশাল
সঠিক উত্তর:
ইঁদুর
উত্তর
সঠিক উত্তর:
ইঁদুর
ব্যাখ্যা
• 'পর্বতের মূষিক প্রসব' একটি প্রবাদ প্রবচন।
যার অর্থ হলো — অনেক প্রত্যাশার পর ক্ষুদ্র বা তুচ্ছ ফল লাভ।

এখানে,
'মূষিক' শব্দের অর্থ হলো — ইঁদুর বা তুচ্ছ জিনিস।

প্রবচনের ভাবার্থ: বিশাল কিছু ঘটবে বা তৈরি হবে বলে আশা করা হলেও শেষে খুবই নগণ্য বা তুচ্ছ কিছু পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:
"অনেক বিজ্ঞাপনের পর সিনেমাটি মুক্তি পেল, কিন্তু শেষমেশ পর্বতের মূষিক প্রসব।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৫৯৭.
পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. শৈল
  2. খগ
  3. ধরা
  4. অটবি
সঠিক উত্তর:
শৈল
উত্তর
সঠিক উত্তর:
শৈল
ব্যাখ্যা
‘পর্বত’ এর সমার্থক শব্দ: পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল ইত্যাদি।
'পাখি' এর সমার্থক শব্দ: পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: ভুবন, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।
'বন' শব্দের সমার্থক শব্দ: জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস:
১) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৫৯৮.
'ভাল' শব্দের সমার্থক শব্দ -
  1. শোভন
  2. উত্তম
  3. কল্যাণ
  4. বরাত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বরাত
উত্তর
সঠিক উত্তর:
বরাত
ব্যাখ্যা
'কপাল' শব্দের সমার্থক শব্দ:
- ললাট, বরাত, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।

অন্যদিকে,
- 'ভালো' শব্দের অর্থ - কল্যাণ, উত্তম, শোভন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫৯৯.
“নীর” শব্দের অর্থ -
  1. ক) বাসা
  2. খ) পাখির বাসা
  3. গ) বাড়ি
  4. ঘ) বারি
সঠিক উত্তর:
ঘ) বারি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বারি
ব্যাখ্যা
'নীর'
- সংস্কৃত শব্দ
অর্থ: পানি, জল, রস। 

এছাড়া,
বারি 
- সংস্কৃত শব্দ
অর্থ: জল, পানি, বৃষ্টি।

অতএব নীর এর সমার্থক শব্দ বারি।

অন্যদিকে,
• নীড় (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = [নি+√ঈড়্‌+অ]
অর্থ: পাখির বাসা, কুলায় 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬০০.
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় - 
  1. দ্বিপ
  2. কুঞ্জর
  3. গজ
  4. তুরঙ্গ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
তুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তুরঙ্গ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।  

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।