বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমার্থক শব্দ/প্রতিশব্দ

মোট প্রশ্ন২,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমার্থক শব্দ/প্রতিশব্দ

PrepBank · পাতা ১৫ / ২৮ · ১,৪০১১,৫০০ / ২,৮২৪

১,৪০১.
শশাঙ্ক শব্দের অর্থ কি?
  1. ক) খরগোশ
  2. খ) সমুদ্র
  3. গ) চন্দ্র
  4. ঘ) কপাল
সঠিক উত্তর:
গ) চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্র
ব্যাখ্যা
চন্দ্র শব্দের সমার্থক শব্দ - চাঁদ, সুধাংশু, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, মৃগাঙ্ক, নিশাকর, সোম, শীতাংশু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১,৪০২.
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ধরা
  2. রঙ্গন
  3. কুসুম
  4. উৎপল
সঠিক উত্তর:
উৎপল
উত্তর
সঠিক উত্তর:
উৎপল
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

অন্যদিকে,
- 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - ধরা।
- ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ - কুসুম এবং রঙ্গন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা আভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪০৩.
'কু' জন শব্দের অর্থ-
  1. ক) খারাপ লোক
  2. খ) ছোট লোক
  3. গ) পাখির ডাক
  4. ঘ) ইতর বিশেষ
সঠিক উত্তর:
ক) খারাপ লোক
উত্তর
সঠিক উত্তর:
ক) খারাপ লোক
ব্যাখ্যা
কুজন (বিশেষ্য) খারাপ লোক; দুষ্ট ব্যক্তি।
১,৪০৪.
‘ইচ্ছা’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) সাধ
  2. খ) আশা
  3. গ) আশ
  4. ঘ) প্রতূষ
সঠিক উত্তর:
ঘ) প্রতূষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রতূষ
ব্যাখ্যা
ইচ্ছাঃ সাধ, আশা, আশ, অভিরুচি, স্পৃহা, বাসনা, কামনা, মনস্কাম ইত্যাদি। প্রতূষঃ প্রভাত, ভোর, সকাল, ঊষা ইত্যাদি। রেফারেন্সঃ হায়াৎ মামুদ।
১,৪০৫.
'উমেদারি' শব্দের অর্থ কি?
  1. জমিদারির তত্ত্বাবধায়ন
  2. চাকরি প্রার্থনা
  3. ভূস্বামীর নিজস্ব অধিকার
  4. জমিদারির বিষয়সম্পত্তি
সঠিক উত্তর:
চাকরি প্রার্থনা
উত্তর
সঠিক উত্তর:
চাকরি প্রার্থনা
ব্যাখ্যা
উমেদারি, উমেদারী, ওমেদারি (বিশেষ্য)
- চাকরি প্রার্থনা;
- চাকরির আশায় অন্যের নিকট ঘোরাঘুরি (আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)।
উৎস : বাংলা একাডেমি অভিধান।
১,৪০৬.
কোন দুটি শব্দ 'পদ্ম' শব্দের সমার্থক?
  1. উদক, পয়ঃ
  2. নলিন, রাজীব
  3. জায়া, দার
  4. মিহির, মিত্র
সঠিক উত্তর:
নলিন, রাজীব
উত্তর
সঠিক উত্তর:
নলিন, রাজীব
ব্যাখ্যা
• খ) নলিন, রাজীব - এই দুটি শব্দ 'পদ্ম' শব্দের সমার্থক।

• ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, নলিন, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যান্য অপশনগুলো:
ক) উদক, পয়ঃ - এগুলো 'জল/পানি'র সমার্থক।
গ) জায়া, দার - এগুলো 'স্ত্রী'র সমার্থক।
ঘ) মিহির, মিত্র - এগুলো 'সূর্য'র সমার্থক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৪০৭.
নিচের কোনটি 'অনিল' শব্দের সমার্থক শব্দ?
  1. চপলা
  2. কুঞ্জ
  3. প্রভঞ্জন
  4. বিপিন
সঠিক উত্তর:
প্রভঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
প্রভঞ্জন
ব্যাখ্যা
• 'অনিল' শব্দের সমার্থক শব্দ - প্রভঞ্জন। 

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:

- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে:
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৪০৮.
'উদক' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বাতাস
  2. পানি
  3. পুত্র
  4. বন
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা
• উদক (বিশেষ্য পদ),
অর্থ:
- পানি;
- জল;
- বারি। 

• 'পানি'র সমার্থক শব্দ:
জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

অন্যদিকে, 
--------------
• পুত্র: ছেলে, আত্মজ, নন্দন, দুলাল, সুত, তনয়, খোকা, কুমার
• বন: অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, কি
• বাতাস: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৪০৯.
'শকল' শব্দের অর্থ কী?
  1. ক) সমূহ
  2. খ) শিকল
  3. গ) আঁশটে
  4. ঘ) একত্রে
সঠিক উত্তর:
গ) আঁশটে
উত্তর
সঠিক উত্তর:
গ) আঁশটে
ব্যাখ্যা
শকল (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √শক্‌+অল
অর্থ: 
- খণ্ড, অংশ। 
- মাছ সরীসৃপ এবং অন্য কোনো কোনো স্তন্যপায়ী প্রাণীর বহিঃস্ত্বকের ক্ষুদ্র ও অর্ধস্বচ্ছ শক্ত আবরণ, আঁশ, আঁশটে, শল্ক। 
- চন্দ্রকলা, বিন্দু। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪১০.
'সবিতা' শব্দের অর্থ কি?
  1. ক) স্ত্রী
  2. খ) সুন্দর
  3. গ) মেঘ
  4. ঘ) সূর্য
সঠিক উত্তর:
ঘ) সূর্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সূর্য
ব্যাখ্যা
সূর্য শব্দের সমার্থক শব্দগুলো হলো আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১,৪১১.
'কন্যা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তনু
  2. তনয়া
  3. আত্মজা
  4. ঝিউরি
সঠিক উত্তর:
তনু
উত্তর
সঠিক উত্তর:
তনু
ব্যাখ্যা
'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।

অন্যদিকে,
'দেহ' শব্দের সমার্থক শব্দ:
- কায়া, তনু, কায়, কলেবর, গা, গাত্র, শরীর, অঙ্গ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
১,৪১২.
‘দারা’ কোন শব্দের সমার্থক?
  1. মা
  2. স্ত্রী
  3. নন্দিনী
  4. কুল
সঠিক উত্তর:
স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী
ব্যাখ্যা

মা শব্দের সমার্থক - জননী, মাতা, গর্ভধারিণী, জন্মদাত্রী, প্রসূতি।
স্ত্রী শব্দের সমার্থক - পত্নী, ভার্যা, দারা, জায়া, বেগম, সহধর্মিণী।
নন্দীনি শব্দের সমার্থক - কন্যা, মেয়ে, দুহিতা, তনয়া, আত্মজা।
কুল শব্দের সমার্থক - বংশ, গ্রোত্র, জাত, বর্ণ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১,৪১৩.
'অম্বু' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. মেঘ
  2. পাহাড়
  3. জল
  4. সাগর
সঠিক উত্তর:
জল
উত্তর
সঠিক উত্তর:
জল
ব্যাখ্যা
• 'অম্বু' শব্দের প্রতিশব্দ : 'জল'। 

• ‘পানি’ শব্দের প্রতিশব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।
-------------------
অন্যদিকে,
• ’মেঘ' শব্দের প্রতিশব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

• ‘পাহাড়’ শব্দের প্রতিশব্দ:
- মহীদর, পাহাড়, গিরি, পর্বত, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীদ্র, ভূভৃৎ, নগ।

• 'সমুদ্র’ শব্দের প্রতিশব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪১৪.
'দোকান' এর প্রতিশব্দ কোনটি?
  1. কায়া
  2. বিপণি
  3. অলক
  4. মাদোয়ান
সঠিক উত্তর:
বিপণি
উত্তর
সঠিক উত্তর:
বিপণি
ব্যাখ্যা
• ‘দোকান’ শব্দের প্রতিশব্দ:
- আপণ, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যনিকেতন, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা।

অন্যদিকে,
• ’দেহ' শব্দের প্রতিশব্দ: কায়া;
• 'অলক' হচ্ছে 'চুল' শব্দের প্রতিশব্দ।  
• মাদোয়ান (বিশেষ্য) শব্দের প্রতিশব্দ-  মাদা ঘোড়া; গর্দভী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪১৫.
'কিশলয়' শব্দের অর্থ কী?
  1. শিশুদের বিদ্যাপীঠ
  2. গাছের কচি পাতা
  3. কিশোরদের থাকার স্থান
  4. শৈশব কাল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
গাছের কচি পাতা
উত্তর
সঠিক উত্তর:
গাছের কচি পাতা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কিশলয়' শব্দের অর্থ:
১. কচি পাতা।
২.কচি পাতাযুক্ত গাছের ডাল।

• আরো কিছু শব্দার্থ:
- কান্তা - নারী,
- সাদন - দূরীকরণ,
- স্বাদন - আস্বাদন,
- স্বাদ-রসগ্রহণ,
- সুভাস - ভালোভাবে আলোকিত,
- সুরতি - আলিঙ্গন,
- ওম- উষ্ণতা।
- ওদন - ভাত,
- অভিরাম - সুন্দর,
- উদীচী - উত্তর দিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪১৬.
‘আকাশ’ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. পাথার
  2. গগন
  3. বারি
  4. খেচর
সঠিক উত্তর:
গগন
উত্তর
সঠিক উত্তর:
গগন
ব্যাখ্যা
• ’আকাশ’ এর সমার্থক শব্দ : অম্বর, গগন, আসমান, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

অন্যান্য সমর্থক শব্দগুলো হলো:
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ: সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।
• 'পানি' এর সমার্থক শব্দ: সলিল, অম্বু, উদক, জীবন, নীর, বারি, অপ্‌, তোয়। 
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ, খগ, খেচর, বিহঙ্গ, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, খচর, চিড়িয়া, পক্ষী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪১৭.
‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ -
  1. আল্লাহ সর্ব জ্ঞানী
  2. আল্লাহ আপনাকে রক্ষা করুন
  3. আল্লাহকে সর্বদা স্মরণে রাখবে
  4. আল্লাহ সবকিছু দেখেন
সঠিক উত্তর:
আল্লাহ আপনাকে রক্ষা করুন
উত্তর
সঠিক উত্তর:
আল্লাহ আপনাকে রক্ষা করুন
ব্যাখ্যা
- আল্লাহ হাফেজ অর্থ- আল্লাহ আপনাকে রক্ষা করুক বা আল্লাহ আপনাকে সুরক্ষা দিন।
- পুরোনো উর্দু অভিধানেও 'আল্লাহ আপনাকে সুরক্ষা দিন' অর্থে 'আল্লাহ হাফিজ' বাক্যবন্ধটির উল্লেখ আছে।
- এছাড়া, হাফেজ শব্দের অর্থ রক্ষক, তত্ত্বাবধায়ক।

• সুতরাং সর্বাধিক সঠিক উত্তর হিসেবে- ‘আল্লাহ আপনাকে রক্ষা করুন’ অপশন খ গ্রহন করা হলো।
১,৪১৮.
"বানি" শব্দের অর্থ - 
  1. কথা
  2. ভরসা
  3. গয়না তৈরির মজুরি
  4. উক্তি
সঠিক উত্তর:
গয়না তৈরির মজুরি
উত্তর
সঠিক উত্তর:
গয়না তৈরির মজুরি
ব্যাখ্যা

• 'বানি' শব্দের অর্থ - গয়না তৈরির মজুরি।

অন্যদিকে,
- 'বাণী' শব্দের অর্থ - কথা, উক্তি।
- 'আশা' শব্দের অর্থ - প্রত্যাশা, ভরসা।
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪১৯.
'কোকিল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কাদম্বিনী
  2. কাদম্বরী
  3. খগ
  4. পয়জার
সঠিক উত্তর:
কাদম্বরী
উত্তর
সঠিক উত্তর:
কাদম্বরী
ব্যাখ্যা
• 'কোকিল' এর সমার্থক শব্দ 'কাদম্বরী'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কাদম্বরী' অর্থ:দেবী সরস্বতী; কোকিল; শারিকা; মদীরা।

• 'কোকিল' এর সমার্থক শব্দ:
- অন্যপুষ্ট, কলকণ্ঠ, পরপুষ্ট, বসন্তদূত, মধুসখা, মধুস্বর, কাকপুষ্ট, পরভূত।

অন্যদিকে,
- 'কাদম্বিনী' অর্থ মেঘমালা।
- 'খগ' অর্থ পাখি।
- 'পয়জার' অর্থ পাদুকা বা জুতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪২০.
'অসি' শব্দের অর্থ কী?
  1. চোখ
  2. তরবারি
  3. কাক
  4. বায়স
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
তরবারি
উত্তর
সঠিক উত্তর:
তরবারি
ব্যাখ্যা

• 'অসি' শব্দের অর্থ - খড়গ, তরবারি, তলোয়ার।

অন্যদিকে,
'চোখ' শব্দের অর্থ - অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।
'কাক' শব্দের অর্থ - বায়স, পরভৃৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪২১.
অশ্ব:তুরঙ্গ :: কুমির: ?
  1. ক) পিঙ্গচক্ষু
  2. খ) পয়স্বিনী
  3. গ) দ্বিজ
  4. ঘ) কলাপী
সঠিক উত্তর:
ক) পিঙ্গচক্ষু
উত্তর
সঠিক উত্তর:
ক) পিঙ্গচক্ষু
ব্যাখ্যা
অশ্ব এর সমার্থক = তুরঙ্গ
কুমির এর সমার্থক = পিঙ্গচক্ষু 

অন্যদিকে, 
গরু এর সমার্থক = পয়স্বিনী 
পাখি এর সমার্থক = দ্বিজ
ময়ূর এর সমার্থক = কলাপী 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৪২২.
'তুরঙ্গম' কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) অতিথি
  2. খ) ঘোড়া
  3. গ) আগুন
  4. ঘ) অবকাশ
সঠিক উত্তর:
খ) ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘোড়া
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে তুরঙ্গম হচ্ছে ঘোড়া শব্দের প্রতিশব্দ।

• 'ঘোড়া' শব্দের প্রতিশব্দ:
- ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

অন্যান্য অপশনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশব্দ:
• 'অতিথি' শব্দের প্রতিশব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম ।

• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

• 'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৪২৩.
'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
  1. সমুদ্র
  2. পৃথিবী
  3. অভ্র
  4. জল
সঠিক উত্তর:
অভ্র
উত্তর
সঠিক উত্তর:
অভ্র
ব্যাখ্যা

• 'অম্বর' এর প্রতিশব্দ- 'অভ্র'। 

--------------
• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• ‘জল’ এর সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

• পৃথিবী এর সমার্থক শব্দ: 
বসুন্ধরা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৪২৪.
'কুন্তল' এর প্রতিশব্দ কোনটি?
  1. কবরী
  2. চিকুর
  3. কেশ
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• 'কুন্তল' শব্দের সমার্থক শব্দ: কেশ। 
- 'কুন্তল' শব্দের অর্থ: চুল।

• “চুল” এর সমর্থক শব্দ:
- কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ।
১,৪২৫.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'রাত্রি' 
  1. বালার্ক
  2. ত্রিযামা
  3. উদধি
  4. অররু 
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
ত্রিযামা
উত্তর
সঠিক উত্তর:
ত্রিযামা
ব্যাখ্যা

• ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ-
- নিশা, রজনী, যামিনী, শর্বরী ও বিভাবরী, নিশি, রাত, ক্ষণদা, ত্রিযামা। 
--------------------
অন্যদিকে, 
- বালার্ক- সূর্যের সমার্থক শব্দ। 
- উদধি- সমুদ্রের সমার্থক শব্দ।
- অররু- শত্রুর সমার্থক শব্দ।  

• সূর্য শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ, পুষা, বালার্ক, হরিদশ্ব, অর্ঘমা, ময়ূখমালী ইত্যাদি।

• সমুদ্রের সমার্থক শব্দ-
- সাগর, সিন্ধু, অম্বুধি, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, রত্নাকর, ও দরিয়া, বারীশ, উদধি, নীলাম্বু, পাথার। 

• শত্রু শব্দের সমার্থক-
- অরি, দুশমন, বৈরী, বিপক্ষ, প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, অরাতি, রিপু, অররু। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১,৪২৬.
'আবিল' শব্দের অর্থ-
  1. কলুষিত
  2. নির্মল
  3. নির্ভেজাল
  4. আবেশ
সঠিক উত্তর:
কলুষিত
উত্তর
সঠিক উত্তর:
কলুষিত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'আবিল' এর অর্থ: কলুষিত, মলিন, পঙ্কিল।

• আরো কিছু শব্দার্থ: 
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- আভাষ শব্দের অর্থ - ভূমিকা বা আলাপ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪২৭.
'রাত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কবরী
  2. চিকুর
  3. কুন্তল
  4. বিভাবরী
সঠিক উত্তর:
বিভাবরী
উত্তর
সঠিক উত্তর:
বিভাবরী
ব্যাখ্যা
'রাত' শব্দের সমার্থক শব্দ:
রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

অন্যদিকে, 
• 'কেশ' এর সমার্থক শব্দ:
চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪২৮.
‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অভিলাষ
  2. বাসনা
  3. আগ্রহ
  4. বিভু
সঠিক উত্তর:
বিভু
উত্তর
সঠিক উত্তর:
বিভু
ব্যাখ্যা
• ‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ নয় ‘বিভু’।

• ‘ইচ্ছা’ এর সমার্থক শব্দ হলো:

মনোরথ, অভিলাষ, বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, বাসনা, আকাঙ্ক্ষা, কামনা, অভিরুচি, সাধ, আকিঞ্চন, আগ্রহ, লালসা ইত্যাদি।

অন্যদিকে,
• বিভু (বিশেষ্য পদ),
অর্থ:
১ পরমেশ্বর; ঈশ্বর। 
২ প্রভু (আর্য তুমি বীর্যে বিভু ঝঞ্ঝা তব উত্তরীয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। 
৩ হিন্দুদেবতা ব্রহ্মা/বিষ্ণু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১,৪২৯.
'দামিনী' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি
  1. কণ্যা
  2. স্ত্রী
  3. শম্পা
  4. পর্বত
সঠিক উত্তর:
শম্পা
উত্তর
সঠিক উত্তর:
শম্পা
ব্যাখ্যা
সমার্থক শব্দ: 
> বিদ্যুৎ = তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অশনি, অনুপ্রভা, সৌদামিনী, দামিনী, বিজলি, শম্পা। 
> স্ত্রী  = ভার্যা, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গী, দার, দয়িতা, জায়া, কলত্র, অঙ্গনা, বনিতা, দারা, ধর্মপত্নী, বধূ, বউ, গৃহিনী, গিন্নি, বেগম, ঘরনি, বিবি। 
> কণ্যা  = মেয়ে, নন্দিনী, তনয়া, দুহিতা, আত্মচম্ভবা, পুত্রিকা, দারিকা, তনিজা, দুলালি, পুত্রী ঝি, বেটি, ঝিয়ারি। 
> পর্বত = গিরি, শৈল, পাহার, অদ্রি, ভূধর, মহিধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, মোদিনীধর, পৃথিবিধর, পৃথ্বীধর, অবনীধর, ধরণিধর, ধরাধর, বসুধাধর । 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১,৪৩০.
'অশ্ব' এর প্রতিশব্দ -
  1. কুরঙ্গ
  2. মৃগ
  3. তুরগ
  4. কেশরী
সঠিক উত্তর:
তুরগ
উত্তর
সঠিক উত্তর:
তুরগ
ব্যাখ্যা
• ‘অশ্ব’ এর সমার্থক/প্রতিশব্দ শব্দ:
- বাজী, বাহ, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হ্রেষী, বামী।

অন্যান্য অপশনের প্রতিশব্দ:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
• ‘সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৩১.
'অহনা' শব্দের অর্থ-
  1. হাতের অলংকার
  2. উষা
  3. চঞ্চল
  4. কোমর
সঠিক উত্তর:
উষা
উত্তর
সঠিক উত্তর:
উষা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অহনা' শব্দের অর্থ - 'উষা'

অন্যদিকে, 
- 'কটক' শব্দের অর্থ হাতের অলংকার। 
- 'কটি' শব্দের অর্থ 'কোমর'। 
- 'অস্থির' শব্দের অর্থ 'চঞ্চল'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৪৩২.
কোনটি 'জল' এর সমার্থক শব্দ নয়?
  1. ক) তোয়
  2. খ) উদক
  3. গ) নীলাম্বু
  4. ঘ) সলিল
সঠিক উত্তর:
গ) নীলাম্বু
উত্তর
সঠিক উত্তর:
গ) নীলাম্বু
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

অন্যদিকে, 
'নীলাম্বু' = 'সমুদ্র' এর সমার্থক। 
'সমুদ্র' এর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো - বারিধি, জলনিধি, অম্বুধি, জলধি, পয়োনিধি, সিন্ধু, অর্ণব, পারাবার, রত্নাকর, ইরাবান,  ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৩৩.
'নিষ্ণাত' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) অভিজ্ঞ
  2. খ) পবিত্র
  3. গ) সমাধান
  4. ঘ) নির্গত
সঠিক উত্তর:
ক) অভিজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
ক) অভিজ্ঞ
ব্যাখ্যা
'নিষ্ণাত' শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 
'নিষ্ণাত' শব্দের অর্থ - কুশল, নিপুণ, অভিজ্ঞ, বিচক্ষণ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,৪৩৪.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ -
  1. বিভাবসু
  2. সোম
  3. মৃগাঙ্ক
  4. শশধর
সঠিক উত্তর:
বিভাবসু
উত্তর
সঠিক উত্তর:
বিভাবসু
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৩৫.
'উত্তম'- এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রধান
  2. খ) দীনতা
  3. গ) বিকাশ
  4. ঘ) বিভু
সঠিক উত্তর:
ক) প্রধান
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রধান
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•প্রধান = মুখ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, অগ্রে গণ্য, নেতা, মোড়ল।

• 'দৈন্য' (বিশেষ্য) এর অর্থ = দীনতা।

• বিকাশ' (বিশেষ্য) এর সমার্থক: প্রকাশ, আবির্ভাব, প্রসার, বিস্তার , প্রস্ফুটন।

• বিভু (বিশেষ্য): আল্লাহ, ঈশ্বর, বিধাতা, আকাশ, ব্যাপক, সর্বব্যাপী।

সুতরাং এখানে 
১,৪৩৬.
'পর্ণমোচী' শব্দের অর্থ কোনটি?
  1. ফলময় গাছ
  2. ছায়াদানকারী
  3. পত্রঝরা
  4. ফুল ফোটানো
সঠিক উত্তর:
পত্রঝরা
উত্তর
সঠিক উত্তর:
পত্রঝরা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পর্ণমোচী' শব্দের অর্থ - পত্রঝরা।
----------- 
• আরো কিছু শব্দার্থ : 
- চূড়া' শব্দের অর্থ : শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- 'সলিল' শব্দের অর্থ = 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৩৭.
'ইত্তেফাক'- শব্দের অর্থ কী?
  1. ক) সম্প্রীতি
  2. খ) সংবর্ধনা
  3. গ) সংলাপ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সম্প্রীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্প্রীতি
ব্যাখ্যা
'ইত্তেফাক'- শব্দের অর্থ সম্প্রীতি
 
ইত্তেফাক (বিশেষ্য)
আরবি শব্দ 
অর্থ: 
- মিল; ঐক্য।
-  ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।
 
উৎস : বাংলা একাডেমি অভিধান।
১,৪৩৮.
'সবিতা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বিদ্যুৎ 
  2. চাঁদ 
  3. সূর্য
  4. কিরণ 
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা


'সূর্য' এর সমার্থক শব্দ:

অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৩৯.
'দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!'- 'কান্তার' শব্দের অর্থ কী?
  1. জনশূন্য 
  2. মায়াহীন 
  3. নিবিড় বন 
  4. কষ্টসাধ্য 
সঠিক উত্তর:
নিবিড় বন 
উত্তর
সঠিক উত্তর:
নিবিড় বন 
ব্যাখ্যা

• 'দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!'- 'কান্তার' শব্দের অর্থ- নিবিড় বন। 


অন্যদিকে, 
• 'দুস্তর' শব্দের অর্থ - কষ্টসাধ্য। 
• 'পারাবার' শব্দের অর্থ - সাগর। 
• 'গিরি' শব্দের অর্থ - পর্বত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৪৪০.
'পাবক' শব্দের সমার্থক শব্দ -
  1. আগুন
  2. সূর্য
  3. সমুদ্র
  4. চন্দ্র
সঠিক উত্তর:
আগুন
উত্তর
সঠিক উত্তর:
আগুন
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন ইত্যাদি।

অন্যদিকে, 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি।

'চন্দ্র/চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- অর্ণব, জলধি, রত্নাকর, পাথার, পারাবার, বারিধি, সাগর, সিন্ধু ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৪১.
'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
  1. সুধাকর
  2. তনু
  3. মার্তণ্ড
  4. সিন্ধু
সঠিক উত্তর:
মার্তণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মার্তণ্ড
ব্যাখ্যা

• 'সূর্য' এর প্রতিশব্দ - মার্তণ্ড।

• 'সূর্য' এর কিছু প্রতিশব্দ:
- রবি,
- তপন,
- ভানু,
- ভাস্কর,
- আদিত্য,
- প্রভাকর,
- দিবাকর,
- বিভাবসু,
- দিনমণি,
- মার্তণ্ড,
- অংশুমালী,
- অরুণ।

অন্যদিকে,
- চাঁদের প্রতিশব্দ - সুধাকর, কলানিধি।
- 'দেহ' শব্দের প্রতিশব্দ:- কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায় ইত্যাদি।
• 'সমুদ্র' এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৪২.
‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. শিলা
  2. পাথর
  3. আকাশ
  4. ঘোড়া
সঠিক উত্তর:
ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়া
ব্যাখ্যা

'ঘোড়া' শব্দের প্রতিশব্দ: অশ্ব, ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের প্রতিশব্দ: অম্বর, গগন, নভঃ, ব্যোম, নীলিমা, অন্তরীক্ষ ইত্যাদি।
• ‘পাথর’ শব্দের প্রতিশব্দ: পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১,৪৪৩.
'অছি' শব্দের অর্থ কী?
  1. অছিয়ত
  2. নিরাপত্তা
  3. অভিভাবক
  4. মনোনয়ন
সঠিক উত্তর:
অভিভাবক
উত্তর
সঠিক উত্তর:
অভিভাবক
ব্যাখ্যা
• 'অছি'- শব্দটির সঠিক সমার্থক শব্দ: 'অভিভাবক'। 
------------ 
• কয়েকটি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ: 
- 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
- 'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ -মধুপ , আর্ঘা , পুষ্পলিহ। 
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী। 
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল। 
- 'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন। 

তথ্যসূত্র: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৪৪.
'উপধি' শব্দের অর্থ কী?
  1. ক) খেতাব
  2. খ) সৌহার্দ পূর্ণ আচরণ
  3. গ) বন্ধুত্ব
  4. ঘ) কপটতা
সঠিক উত্তর:
ঘ) কপটতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপটতা
ব্যাখ্যা
উপধি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃত প্রত্যয় = উপ+√ধা + ই
অর্থ: ছল, চাতুরী, কপটতা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৪৫.
'লাঙুল' শব্দের অর্থ-
  1. ক) হালচাষ
  2. খ) কৃষিযন্ত্র
  3. গ) লেজ
  4. ঘ) লজ্জা
সঠিক উত্তর:
গ) লেজ
উত্তর
সঠিক উত্তর:
গ) লেজ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'লাঙুল' শব্দের অর্থ - 'লেজ'। 

• 'লাঙুল' এর বিশেষণ শব্দ - 'লাঙুলি'। 
• 'লাঙুলি' শব্দের অর্থ - 'লেজবিশিষ্ট'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৪৬.
'শশাঙ্ক' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. চাঁদ
  2. বিধু
  3. ইন্দু
  4. কুঞ্জর
সঠিক উত্তর:
কুঞ্জর
উত্তর
সঠিক উত্তর:
কুঞ্জর
ব্যাখ্যা

• 'শশাঙ্ক' শব্দের সমার্থক শব্দ চন্দ্র, নিশাকর, চাঁদ, বিধু, শশধর, শশী, ইন্দু, সুধাংশু, হিমাংশু ইত্যাদি।
• 'কুঞ্জর' শব্দের অর্থ হাতি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,৪৪৭.
'প্রকৃতি' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. স্বভাব
  2. ব্যবহার
  3. নিসর্গ
  4. খ্যাতি 
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ্যাতি 
উত্তর
সঠিক উত্তর:
খ্যাতি 
ব্যাখ্যা

• 'প্রকৃতি' এর প্রতিশব্দ নয়- খ্যাতি

• 'প্রকৃতি' এর প্রতিশব্দ: 
- স্বভাব ;
- চরিত্র;
- আচার-আচরণ;
- ব্যবহার;
- স্বাভাবিক;
- নিসর্গ

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৪৪৮.
‘আরোহণ' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নীচে নামা
  2. খ) ওঠা
  3. গ) অবরোহণ
  4. ঘ) উপরে ওঠা
সঠিক উত্তর:
ঘ) উপরে ওঠা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরে ওঠা
ব্যাখ্যা
আরোহণ (আরোহন্‌)
[স. আ+√রুহ্‌+অন]
- বিশেষ্য 
- ঊর্ধ্বে গমন

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৪৯.
'পৃথিবী' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) অভিধা
  2. খ) বণিতা
  3. গ) সমতা
  4. ঘ) অখিল
সঠিক উত্তর:
ঘ) অখিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অখিল
ব্যাখ্যা

পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ - অখিল। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, অবনি, ক্ষিতি, মহী, বসুধা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১,৪৫০.
'সীমার মাঝে অসীম তুমি' এখানে 'মাঝে' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সর্বত্র
  2. খ) ব্যাপ্তি
  3. গ) একদেশিক
  4. ঘ) মধ্যে
সঠিক উত্তর:
ঘ) মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মধ্যে
ব্যাখ্যা

মধ্যে -  'সীমার মাঝে অসীম তুমি'
একদেশিক - 'এ দেশের মাঝে একদিন সব ছিল'
ব্যাপ্তি - 'আছ তুমি প্রভু, জগত মাঝারে'
সর্বত্র - 'আমার মাঝে তুমি জুরে আছ'

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি।

১,৪৫১.
'শাখামৃগ' কোনটির সমার্থক শব্দ?
  1. হাতি
  2. ময়ূর
  3. হরিণ
  4. বানর
সঠিক উত্তর:
বানর
উত্তর
সঠিক উত্তর:
বানর
ব্যাখ্যা

• 'শাখামৃগ' - এর সমার্থক শব্দ- বানর।

• বানরের সমার্থক শব্দ:
- শাখামৃগ, বাঁদর, বান্দর।

অন্যদিকে,
• 'ময়ূর' শব্দের অর্থ - কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী।

• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।

• 'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৫২.
নিচের কোনটি 'চোখ' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) নেত্র
  2. খ) লোচন
  3. গ) আঁখ
  4. ঘ) তারানাথ
সঠিক উত্তর:
ঘ) তারানাথ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তারানাথ
ব্যাখ্যা
চোখ - চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, আঁখ, নেত্র;
চাঁদ - চন্দ্র, সুধাকর, সোম, বিধু, নিশাকর, কুমুদরঞ্জন, ইন্দু, শশধর, তারানাথ;

তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৪৫৩.
'সম্মার্জনী' শব্দের অর্থ কী?
  1. শ্রমের মূল্য
  2. ঝাঁটা
  3. ভাতা
  4. সহজে অর্জন
সঠিক উত্তর:
ঝাঁটা
উত্তর
সঠিক উত্তর:
ঝাঁটা
ব্যাখ্যা
• সম্মার্জনী (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- যার সাহায্যে ময়লা পরিষ্কার করা হয়,
- ঝাঁটা,
- বুরুশ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৫৪.
'পুণ্ড্র' শব্দের অর্থ কী? 
  1. প্রাচীন 
  2. মাটি 
  3. পূর্বদিক 
  4. ইক্ষু
সঠিক উত্তর:
ইক্ষু
উত্তর
সঠিক উত্তর:
ইক্ষু
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পুণ্ড্র শব্দের অর্থ:
১. প্রাচীন বঙ্গের গৌড় অঞ্চল বা তার অধিবাসী।
২. তিলক; ফোঁটা।
৩. রসাল আখবিশেষ/ইক্ষু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,৪৫৫.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) উপক্রমনিকা
  2. খ) মুখবন্ধ
  3. গ) গৌরচন্দ্রিকা
  4. ঘ) অনুপমেয়
সঠিক উত্তর:
ঘ) অনুপমেয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুপমেয়
ব্যাখ্যা
'উপক্রমনিকা', 'মুখবন্ধ', 'গৌরচন্দ্রিকা' = 'আরম্ভ' বা 'সূচনা' এর প্রতিশব্দ। 
অন্যদিকে 'অনুপমেয়' = 'অতুলনীয়' এর প্রতিশব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১,৪৫৬.
'তমসা' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. তিমির
  2. পাবক
  3. অনল
  4. হুতাশন
সঠিক উত্তর:
তিমির
উত্তর
সঠিক উত্তর:
তিমির
ব্যাখ্যা

তমসা শব্দটির সমার্থক শব্দ হলো তিমির, আঁধার, অন্ধকার ইত্যাদি।
পাবক, অনল, হুতাশন হলো আগুন - এর সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১,৪৫৭.
'কিরাত' শব্দের অর্থ -
  1. প্রাচীন জাতিবিশেষ
  2. কাঠ চেরাইয়ের যন্ত্র
  3. বন্যপ্রাণী
  4. ধারালো
সঠিক উত্তর:
প্রাচীন জাতিবিশেষ
উত্তর
সঠিক উত্তর:
প্রাচীন জাতিবিশেষ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'কিরাত' শব্দের অর্থ: 'প্রাচীন জাতিবিশেষ'।

----------------
• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৫৮.
'প্রবর' শব্দের অর্থ কী?
  1. গোত্র
  2. কান
  3. কপাল
  4. কূল
সঠিক উত্তর:
গোত্র
উত্তর
সঠিক উত্তর:
গোত্র
ব্যাখ্যা

• 'প্রবর'(বিশেষ্য) শব্দের অর্থ - গোত্র বা কুলের প্রবর্তনকারী, বংশ।
• প্রবর'(বিশেষণ): গোত্র, বংশ।

অন্যদিকে,
 -'কূল' শব্দের অর্থ - তীর, তট, সৈকত, কীনারা।
- 'কপাল' শব্দের অর্থ - ললাট, ভাগ্য, ভাল, অদৃষ্ট।
- 'কান' শব্দের অর্থ - কর্ণম, শ্রবণ, শ্রুতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৫৯.
'খবর' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. সমাচার
  2. তথ্য
  3. বৃত্তান্ত
  4. সুবাদ
সঠিক উত্তর:
সুবাদ
উত্তর
সঠিক উত্তর:
সুবাদ
ব্যাখ্যা

• 'খবর' এর প্রতিশব্দ:
- সংবাদ,
- বার্তা,
- তথ্য,
- সমাচার,
- বিবরণ,
- বৃত্তান্ত,
- খোঁজখবর।

অন্যদিকে,
• 'খ্যাতি' এর প্রতিশব্দ: সুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৬০.
'বিরচিত' শব্দের অর্থ -
  1. বীরের মতো
  2. বীরের উপযুক্ত
  3. প্রণীত
  4. বীরের রচনা
সঠিক উত্তর:
প্রণীত
উত্তর
সঠিক উত্তর:
প্রণীত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'বিরচিত' শব্দের অর্থ: 
- প্রণীত,
- লিখিত।

উল্লেখ্য,
'বীরোচিত' এর অর্থ - বীরের উপযুক্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৬১.
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রভা
  2. খ) ঢেউ
  3. গ) ভাগ্য
  4. ঘ) হর্ষ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) প্রভা
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রভা
ব্যাখ্যা
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ
- কর,
- প্রভা
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু,
- রশ্মি
- আলোকচ্ছটা
- বিভা
- ভাতি

[উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।]
১,৪৬২.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ -
  1. কৃশানু
  2. পাবক
  3. সবিতা
  4. সপ্তাংশু
সঠিক উত্তর:
সবিতা
উত্তর
সঠিক উত্তর:
সবিতা
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৪৬৩.
'পানি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অম্বু
  2. উদক
  3. নির
  4. পয়ঃ
সঠিক উত্তর:
নির
উত্তর
সঠিক উত্তর:
নির
ব্যাখ্যা
• ‘পানি’ শব্দের সমার্থক শব্দ নয় - নির
নীর - শব্দের অর্থ পানি।

‘পানি’ শব্দের সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৪৬৪.
'তোয়' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আকাশ
  2. সমুদ্র
  3. বাতাস
  4. পানি
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা
• তোয়,
- বিশেষ্য পদ। 
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- উদক,
- জল,
- পানি।

• 'পানি' শব্দের সমার্থক শব্দ: উদক, অম্বু, জল, নীর, সলিল, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৬৫.
'অমোঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অসীম
  2. গম্ভীর
  3. অপরিবর্তনীয়
  4. নশ্বর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অপরিবর্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
অপরিবর্তনীয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অমোঘ (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪৬৬.
’জলনিধি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মেঘ
  2. বারিধারা
  3. সমুদ্র
  4. জলস্রোত
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’জলনিধি’ শব্দের সমার্থক শব্দ:
- সাগর,
- সমুদ্র,
- বারিধি,
- জলধি,
- পয়োধি।

অন্যদিকে,
• জলধর বা জলোধর অর্থ:
- জল ধারণকারী,
- জলপূর্ণ। 
- মেঘ।

• ’জলধারা’  শব্দের অর্থ:  ১ জলস্রোত। ২ বারিধারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৬৭.
'আসার' শব্দের অর্থ কী?
  1. প্রবল বৃষ্টিপাত
  2. অপদার্থ
  3. নিকৃষ্ট
  4. আহ্বান
সঠিক উত্তর:
প্রবল বৃষ্টিপাত
উত্তর
সঠিক উত্তর:
প্রবল বৃষ্টিপাত
ব্যাখ্যা
• 'আসার' শব্দের অর্থ- প্রবল বৃষ্টিপাত; জলকণা; জলস্রাব।
• 'আসার' একটি সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- অসার অর্থ: অপদার্থ, নিকৃষ্ট; তুচ্ছ; অকার্মণ্য।
- আহ্বান অর্থ: নিমন্ত্রণ; আমন্ত্রণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১,৪৬৮.
'তরঙ্গিণী' শব্দের সমার্থক শব্দ-
  1. তুরঙ্গ
  2. তরঙ্গ 
  3. অরবিন্দ
  4. সরিৎ 
সঠিক উত্তর:
সরিৎ 
উত্তর
সঠিক উত্তর:
সরিৎ 
ব্যাখ্যা

'তরঙ্গিণী' শব্দের সমার্থক শব্দঃ
 - নদী
- নদ 
- নদনদী 
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ 
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ- তুরঙ্গ,

[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

১,৪৬৯.
চাহিদা কোন ভাষার শব্দ?
  1. ক) তুর্কি
  2. খ) বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
খ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা
ব্যাখ্যা
•চাহিদা (বিশেষ্য) 
- বাংলা শব্দ
অর্থ: বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। (Demand); ক্রয়ের ইচ্ছা। 

অন্যদিকে, 
আনারস, আলমারি ও গুদাম = পর্তুগিজ ভাষার শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।
১,৪৭০.
কোনটি 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ?
  1. উপল
  2. শৈল
  3. পাদপ
  4. মহী
সঠিক উত্তর:
পাদপ
উত্তর
সঠিক উত্তর:
পাদপ
ব্যাখ্যা
• পাদপ (বিশেষ্য পদ),
অর্থ:
- পা দ্বারা পান করে যে;
- বৃক্ষ; গাছ, উদ্ভিদ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, তরু, দুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।

অন্যদিকে, 
---------------
• পর্বত: পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল।
• পাথর: পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ব, কঙ্কর।
• পৃথিবী: জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৪৭১.
'অন্তরিক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সমুদ্র
  2. আকাশ
  3. আত্মা
  4. ভূগর্ভ
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• অন্তরিক্ষ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- আকাশ;
- গগন।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৪৭২.
‘কূজন‘ - শব্দটির অর্থ কোনটি ?
  1. ক) মন্দ লোক
  2. খ) পাখির ডাক
  3. গ) অব্যক্ত ধ্বনি
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
কূজন/কুজন
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [ √ কূজ্‌ + অন ]
এর বিশেষ্য অর্থ  : পাখির ডাক , কাকলি , অব্যক্ত ধ্বনি ।
কুজন অর্থ - মন্দ লোক ।

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান ।
১,৪৭৩.
'সূর্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. কর
  2. অরুণ
  3. বিভা
  4. দীপ্তি
সঠিক উত্তর:
অরুণ
উত্তর
সঠিক উত্তর:
অরুণ
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি।

অন্যদিকে, 
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
প্রভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১,৪৭৪.
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ -
  1. লোচন
  2. বিধু
  3. সবিতা
  4. সোম
সঠিক উত্তর:
লোচন
উত্তর
সঠিক উত্তর:
লোচন
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৭৫.
'ঈক্ষিত' শব্দের অর্থ কী?
  1. ঈর্ষাপরায়ণ
  2. পেতে ইচ্ছুক
  3. দেখা হয়েছে এমন
  4. নিরীক্ষিত হচ্ছে এমন
সঠিক উত্তর:
দেখা হয়েছে এমন
উত্তর
সঠিক উত্তর:
দেখা হয়েছে এমন
ব্যাখ্যা

• 'ঈক্ষিত' অর্থ - দেখা হয়েছে এমন।

অন্যদিকে, 
• 'ঈর্ষী' অর্থ - ঈর্ষাপরায়ণ।
• 'ঈপ্সু' অর্থ - পেতে ইচ্ছুক।
• 'ঈক্ষমাণ' অর্থ - নিরীক্ষিত হচ্ছে এমন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৭৬.
কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে -এখানে ''কপোল'' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ললাট
  2. খ) গাল
  3. গ) কপাল
  4. ঘ) চিবুক
সঠিক উত্তর:
খ) গাল
উত্তর
সঠিক উত্তর:
খ) গাল
ব্যাখ্যা
কপোল (বিশেষ্য) - গণ্ড; গাল
''কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে'' -এখানে ''কপোল'' গাল অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৪৭৭.
'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. নিধি
  2. বধু
  3. বিধু
  4. সবিতা
সঠিক উত্তর:
বিধু
উত্তর
সঠিক উত্তর:
বিধু
ব্যাখ্যা

'চাঁদ' এর সমার্থক শব্দ - বিধু।

• ‘চাঁদ’ এর সমার্থক শব্দ হলো:
• চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক ।

অন্যদিকে,
- নিধি অর্থ:  ১) গচ্ছিত ধন; ধনরত্ব। ২) কুবেরের ধন। ৩) আশ্রয়; আধার (গুণনিধি)। ৪) সমুদ্র (বিদ্যানিধি)। ৫) বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত তহবিল বা ধন (স্মৃতিনিধি)।
- সবিতা অর্থ: সূর্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৪৭৮.
‘আটপৌরে’ শব্দের অর্থ কি?
  1. পোশাকি নয় এমন
  2. সর্বদা ব্যবহারের উপযুক্ত
  3. অষ্ট প্রহর
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘আটপৌরে’ শব্দের অর্থ:
- অষ্টপ্রহর বা সর্বদা ব্যবহারের উপযু্ক্ত;
- পোশাকি নয় এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৪৭৯.
'শৈবলিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পদ্ম
  2. নদী
  3. বৃক্ষ
  4. সমুদ্র
সঠিক উত্তর:
নদী
উত্তর
সঠিক উত্তর:
নদী
ব্যাখ্যা
• শৈবলিনী (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নদী।

----------------
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- গাঙ,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৮০.
‘বাতাস’ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. পাথার
  2. অনিল
  3. বিভাবসু
  4. প্রসূন
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা

 • 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে,
প্রসূন শব্দের সমার্থক: পুষ্প, ফুল, মুকুল।
বিভাবসু শব্দের সমার্থক: সূর্য।
পাথার শব্দের সমার্থক: সমুদ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৪৮১.
‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?
  1. ক) সরল
  2. খ) বিনয়ী
  3. গ) ভোঁতা
  4. ঘ) কচি
সঠিক উত্তর:
ক) সরল
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল
ব্যাখ্যা
‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক হলো - সরল/বোকা

অপশানে দেয়া অন্যান্য শব্দের বিপরীতার্থক হলো:
- ধৃষ্ট = নম্র/বিনয়ী
- ধারালো = ভোঁতা
- ধেড়ে = কচি

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
- নরম = শক্ত
- প্রকাশ্যে = নেপথ্যে
- প্রফুল্ল = ম্লান
- পারত্রিক = ঐহিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।


১,৪৮২.
'অমরা' শব্দের অর্থ কী?
  1. স্বর্গ
  2. জীবস্মৃত
  3. চিরজীবী
  4. বনবাস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
স্বর্গ
উত্তর
সঠিক উত্তর:
স্বর্গ
ব্যাখ্যা
• 'অমরা' শব্দের অর্থ - স্বর্গ, বেহেশত, অমরাবতী, দেবলোক।

অন্যদিকে,
- 'জীবস্মৃত' শব্দের অর্থ - নির্জীব, মনমরা।
- 'চিরজীবী' শব্দের অর্থ - দীর্ঘায়ু, অমর।
- 'বনবাস' শব্দের অর্থ - অরণ্যে বসবাস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৪৮৩.
'পর্ণ' শব্দের সমার্থক শব্দ-
  1. শান্ত
  2. বিশুদ্ধ
  3. পান
  4. শাপলার ফুল 
সঠিক উত্তর:
পান
উত্তর
সঠিক উত্তর:
পান
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।

• আরো কিছু শব্দার্থ:
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর।
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৪৮৪.
নিচের কোনটি ‘কথা’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) গদ্য
  2. খ) কুহন
  3. গ) আখ্যান
  4. ঘ) বাক্য
সঠিক উত্তর:
খ) কুহন
উত্তর
সঠিক উত্তর:
খ) কুহন
ব্যাখ্যা
• 'কুহক' এর সমার্থক শব্দ - মায়া, ইন্দ্রজাল, ছল, ধোকা, ভেলকি।

এছাড়া,
• কথা এর সমার্থক শব্দ - বচন, বাক্য, আখ্যান, গদ্য, অঙ্গীকার, বিবৃতি, পরামর্শ, গল্প, ভাষণ, উক্তি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৮৫.
'মিহির' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য
  2. নিখুঁত
  3. কোকিল
  4. কিরণ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'মিহির' শব্দের সমার্থক শব্দ সূর্য।

• 'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
অর্ক, দিবাকর, ভানু, বিবস্বান, দিনমণি, ভাস্কর, আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১,৪৮৬.
'সরোবর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বু
  2. জ্যোৎস্না
  3. জলাশয়
  4. বাতাস
সঠিক উত্তর:
জলাশয়
উত্তর
সঠিক উত্তর:
জলাশয়
ব্যাখ্যা
• 'সরোবর' শব্দের সমার্থক শব্দ:
- জলাশয়,
- পুষ্করিণী,
- পুকুর,
- দিঘী,
- জলাধার,
- জলা ইত্যাদি।

অন্যদিকে, 
• পানি এর সমার্থক শব্দ - নীর, পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।
• জ্যোৎস্না শব্দের সমার্থক শব্দ- চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, কৌমুদী ইত্যাদি।
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীর

উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৪৮৭.
‘পুত্র’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. আত্মজা
  2. আলয়
  3. নন্দন
  4. শশী
সঠিক উত্তর:
নন্দন
উত্তর
সঠিক উত্তর:
নন্দন
ব্যাখ্যা
• 'পুত্র' এর সমার্থক শব্দ:
- আত্মজ, দুলাল, নন্দন, তনয়, ছেলে, পোলা, বেটা।

অন্যদিকে, 
• 'ঘর' এর সমার্থক শব্দ - আলয়।
• 'আত্মজা' এর সমার্থক শব্দ - মেয়ে।
• 'চাঁদ' এর সমার্থক শব্দ - শশী। 

উৎস: ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
১,৪৮৮.
'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. অতিশয়
  2. চিরন্তন
  3. প্রকৃতি
  4. অহরহ
সঠিক উত্তর:
অহরহ
উত্তর
সঠিক উত্তর:
অহরহ
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) অহরহ।

ব্যাখ্যা: ‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে’—এই পঙ্‌ক্তিতে ‘নিত্য’ শব্দের অর্থ হলো ‘প্রতিনিয়ত’ বা ‘নিয়মিতভাবে’। এটি এমন কিছু বোঝায় যা ক্রমাগত বা প্রতিদিন ঘটে। প্রতিশব্দ হিসেবে — ‘অহরহ’ (যার অর্থ ‘নিরন্তর’ বা ‘প্রতিনিয়ত’) এখানে সবচেয়ে উপযুক্ত।

• অভিধান অনুসারে,



অন্যান্য অপশনের বিশ্লেষণ:

(ক) অতিশয়: এর অর্থ ‘অত্যন্ত’ বা ‘খুব বেশি’, যা পরিমাণ বা তীব্রতা বোঝায়, নিত্য'র প্রতিশব্দ নয়।
(খ) চিরন্তন: এর অর্থ ‘অনন্তকাল’ বা ‘চিরস্থায়ী’, যা সময়ের স্থায়িত্ব বোঝায়, কিন্তু ‘নিত্য’র মতো নিয়মিত ঘটনার ধারাবাহিকতা বোঝায় না।
(গ) প্রকৃতি: এর অর্থ ‘স্বভাব’ বা ‘নৈসর্গিক বৈশিষ্ট্য’, যা ‘নিত্য’র অর্থের সঙ্গে সম্পর্কিত নয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

১,৪৮৯.
প্রসুন-এর প্রতিশব্দ হলো -
  1. ভ্রমর
  2. পত্র
  3. ফল
  4. পুষ্প
সঠিক উত্তর:
পুষ্প
উত্তর
সঠিক উত্তর:
পুষ্প
ব্যাখ্যা
প্রসুন-এর প্রতিশব্দ হলো - পুষ্প, কুসুম, ফুল ইত্যাদি। 

ভ্রমরের সমর্থক হল মধুকর, মধুপ, অলি, ভুঙ্গ, মধুলেহ, মৌমাছি, ভোমরা , শিলীমুখ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৯০.
'অপবাদ' এর সমার্থক কী?
  1. ক) বেকুব
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) অপযশ
  4. ঘ) মূর্খ
সঠিক উত্তর:
গ) অপযশ
উত্তর
সঠিক উত্তর:
গ) অপযশ
ব্যাখ্যা
- 'অপবাদ' এর সমার্থক হচ্ছে অপযশ

• 'অপবাদ' এর সমার্থক:
- নিন্দা, কুৎসা, দুর্নাম, বদনাম, অপযশ।

• 'অজ্ঞ' এর সমার্থক:
- বেকুব, অনভিজ্ঞ, মূর্খ, নির্বোধ, জ্ঞানহীন, বিদ্যাহীন, অশিক্ষিত, নিরক্ষর, অনবগত, জ্ঞানশূন্য ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৪৯১.
‘পাদপ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) উর্বীরূহ
  2. খ) মহীরুহ
  3. গ) পয়োধর
  4. ঘ) ক্ষিতিজ
সঠিক উত্তর:
গ) পয়োধর
উত্তর
সঠিক উত্তর:
গ) পয়োধর
ব্যাখ্যা

পাদপ = পা দ্বারা পান করে যে; বৃক্ষ; গাছ, উদ্ভিদ।
এর আরো কয়েকটি সমার্থক শব্দ -
উর্বীরূহ, ক্ষিতিজ, উদ্ভিদ, অটবি, বিটপী, পল্লবী, দ্রুম

অন্যদিকে, পয়োধর = মেঘ; জলধর; নারকেল; স্তন ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।

১,৪৯২.
‘পল’ শব্দের অর্থ-
  1. ক) পলায়ন
  2. খ) সর্বদা
  3. গ) মুহূর্তকাল
  4. ঘ) ক্ষণকাল
সঠিক উত্তর:
ঘ) ক্ষণকাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষণকাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘পল’ তৎসম বা সংস্কৃত শব্দ।

• ‘পল’ শব্দের অর্থ-
- ক্ষণকাল।
- চব্বিশ সেকেন্ড সময়। 
- সামান্য সময়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৪৯৩.
সঠিক সমার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) অশ্ব = মাতঙ্গ
  2. খ) সলিল = উদক
  3. গ) অসি = বলাহক
  4. ঘ) ওদন = বচন
সঠিক উত্তর:
খ) সলিল = উদক
উত্তর
সঠিক উত্তর:
খ) সলিল = উদক
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ = অম্বু, জীবন, নীর, পানি, পয়ঃ সলিল, উদক, বারি, অপ্‌, তোয়, অর্ণঃ। 

অশ্ব = ঘোড়া; মাতঙ্গ = হাতি
ওদন = ভাত; কথা = বচন 
অসি = তরবারি; বলাহক = মেঘ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৪৯৪.
কোনটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) মহীরুহ
  2. খ) পাদপ
  3. গ) বিপিন
  4. ঘ) দ্রুম
সঠিক উত্তর:
গ) বিপিন
উত্তর
সঠিক উত্তর:
গ) বিপিন
ব্যাখ্যা
- 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ: তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী ইত্যাদি।

- 'বন' শব্দের সমার্থক শব্দ: জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৪৯৫.
বারিধি (শব্দার্থ):
  1. মেঘ
  2. সমুদ্র
  3. পানি
  4. পর্বত
  5. আকাশ
সঠিক উত্তর:
সমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্র
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

‘পানি’ শব্দের কিছু সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

'পর্বত' শব্দের কিছু সমার্থক শব্দ:
-পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল।

'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
১,৪৯৬.
সঠিক সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
  1. বীচি, বারিদ, পাথার
  2. লহর, তোয়দ, নীরদ
  3. অর্ণব, বারীন্দ্র, উদধি
  4. খগ, সারঙ্গ, মৃগ
সঠিক উত্তর:
অর্ণব, বারীন্দ্র, উদধি
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব, বারীন্দ্র, উদধি
ব্যাখ্যা

• সমার্থক শব্দগুচ্ছ হচ্ছে- অপশন (গ) অর্ণব, বারীন্দ্র, উদধি। 

• 'সমুদ্র' এর সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অমুনিধি, তোয়নিধি, বারীশ, বারীন্দ্র।

অন্যদিকে, 
• 'ঊর্মি' এর সমার্থক শব্দ: বীচি, উল্লোল, লহর, লহরী, দোলা। 
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ, খগ, দ্বিজ, চিড়িয়া।  
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন। 
• মেঘ এর সমার্থক শব্দ: বারিদ, জলধর, অব্দ, তোয়দ, পর্জন্য, পয়োদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, বলাহক, তোয়ধর, ঘন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৪৯৭.
কোনটি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) শৈল
  2. খ) অদ্রি
  3. গ) দরি
  4. ঘ) গিরি
সঠিক উত্তর:
গ) দরি
উত্তর
সঠিক উত্তর:
গ) দরি
ব্যাখ্যা
দরি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়। 

- দরি শব্দের অর্থ :
১) শতরঞ্জি; সুজনি; পেতে বসবার মোটা সুতি বস্ত্রবিশেষ।
২) গিরিগুহা; কন্দর; পর্বত-গহ্বর। 

• পর্বত শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- অদ্রি,
- গিরি,
- পাহাড়,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

সূত্র:
১. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)।
২. অভিগম্য অভিধান। 
৩. আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৪৯৮.
'তামসিক' এর বিপরীত শব্দ -
  1. পারত্রিক
  2. রাজসিক
  3. নৈসর্গিক
  4. নির্ভীক
সঠিক উত্তর:
রাজসিক
উত্তর
সঠিক উত্তর:
রাজসিক
ব্যাখ্যা

• 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - 'রাজসিক'।

- 'তামসিক' শব্দের অর্থ: অন্ধকার।
- 'রাজসিক' শব্দের অর্থ: আড়ম্বরপূর্ণ। 

অন্যদিকে, 
- 'ঐহিক' - পারত্রিক।
- 'নৈসর্গিক' - কৃত্রিম/অনৈসর্গিক।
- 'ভীরু' - নির্ভীক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৪৯৯.
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. স্রোতস্বিনী
  2. পয়স্বিনী
  3. তোয়নিধি
  4. তরঙ্গিনী
সঠিক উত্তর:
তোয়নিধি
উত্তর
সঠিক উত্তর:
তোয়নিধি
ব্যাখ্যা
⇒ সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

অন্যদিকে,
⇒‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ, স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)।
১,৫০০.
'নলি' অর্থ কি?
  1. ক) নল
  2. খ) লগি-বৈঠা
  3. গ) অনুমতি পত্র
  4. ঘ) দিকনির্দেশক
সঠিক উত্তর:
ক) নল
উত্তর
সঠিক উত্তর:
ক) নল
ব্যাখ্যা
নলি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ। 
- সংস্কৃত শব্দ নল থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
অর্থ: 
- ছোট নল।
- কন্ঠনালি।
- ছোট নলের মতো সরু অঙ্গ। 
- পশু পাখির সরু ও লম্বা নখ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।