উত্তর
ব্যাখ্যা
সমাধান:
মা ও ছেলের বয়সের সমষ্টি ৫৪ বছর
১১ বছর পর তাদের বয়স বাড়ে (১১ × ২) বছর
= ২২ বছর
∴ ১১ বছর পর তাদের বয়সের সমষ্টি (৫৪ + ২২) বছর
= ৭৬ বছর
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১ / ১৪ · ১–১০০ / ১,৩২৩
গড় গতিবেগ = মোট দূরত্ব/ মোট সময়
= (৬+৬)/(২+৪) = ১২/৬ = ২ মাইল/ঘণ্টা
১২ জনে আয় করে = ৪ দিনে
∴ ৮ জনে আয় করে = (৪X১২)/৮ দিনে।
= ৬ দিনে।
দেওয়া আছে,
ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি. ও ৪ কি.মি.
ক ২ ঘণ্টায় যায় = ৩×২ = ৬ কি.মি.
সুতরাং, উভয়ের জন্য দূরত্ব বাকি থাকে = (৬৯-৬) = ৬৩ কি.মি.
উভয়ের একত্রে গতিবেগ = ৩+৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হতে লাগবে = ৬৩/৭ = ৯ ঘন্টা
যেহেতু খ এর গতিবেগ ৪ কি.মি./ঘন্টা সুতরাং, খ ৯ ঘণ্টায় যায় ৯×৪ = ৩৬ কি.মি.
∴ খ ৩৬ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে।
প্রশ্ন: প্রথম 10 কেজি পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপর প্রতি কেজিতে 4 টাকা ফি নেওয়া হয়। 27 কেজি পরিবহনের জন্য কত ফি দিতে হবে?
সমাধান:
প্রথম ১০ কেজির মধ্যে
১ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৫ টাকা
১০ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৫ × ১০ টাকা
= ৫০ টাকা
(২৭ - ১০) = ১৭ কেজিতে
১ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৪ টাকা
১৭ কেজি পরিবহনের জন্য দিতে হবে = ৪ × ১৭ টাকা
= ৬৮ টাকা
২৭ কেজিতে ফি দিতে হবে = (৫০ + ৬৮) টাকা
= ১১৮ টাকা
প্রশ্ন: ১৫ জন শ্রমিক ৬০ দিনে একটি সেতু নির্মাণ করতে পারে। সেতুটি ১৫ দিনে তৈরি করতে কতজন শ্রমিক লাগবে?
সমাধান:
৬০ দিনে শ্রমিক লাগে ১৫ জন
∴ ১ দিনে তৈরি করতে শ্রমিক লাগে = ১৫ × ৬০ = ৯০০
∴ ১৫ দিনে শ্রমিক লাগবে = ৯০০ ÷ ১৫
= ৬০ জন
প্রশ্ন: জালাল প্রতি ঘণ্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে?
সমাধান:
জালাল ৯ কি.মি. পথ অতিক্রম করে ১ ঘণ্টায়
জালাল ১ কি.মি. পথ অতিক্রম করে ১/৯ ঘণ্টায়
জালাল ৩৬ কি.মি. পথ অতিক্রম করে (১ × ৩৬)/৯ ঘণ্টায়
= ৪ ঘণ্টায়
∴ নির্ণেয় সময় ৪ ঘণ্টা
মোট সময় = ২+৫ = ৭ ঘন্টা
মোট দূরত্ব = ৬+৬ = ১২ মাইল
∴ গড় বেগ = ১২/৭ = ১ (৫/৭)
প্রশ্ন: ৫ জন তাঁতি ৫ দিনে ৫ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ১০ জন তাঁতি ১০ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
সমাধান:
৫ জন তাঁতি ৫ দিনে মাদুর তৈরি করে = ৫ টি
∴ ১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ৫/(৫ × ৫) টি
∴ ১০ জন তাঁতি ১০ দিনে মাদুর তৈরি করে = (৫ × ১০ × ১০)/(৫ × ৫) টি
= ২০ টি
∴ ২০ টি মাদুর তৈরি করতে পারবে।
1/28+1/14 – 1/42
= (3+6-2)/84
= 7/84
= 1/12
So, Reacquired time 12 min.
প্রশ্ন: একটি ক্যাম্পে ১৮০০ শ্রমিকের ৫০ দিনের খাবার মজুদ আছে। ১৫ দিন পর কিছু শ্রমিক অন্য কাজে চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট শ্রমিকদের আরো ৪০ দিন চললো। কতজন শ্রমিক অন্য কাজে চলে গিয়েছিল?
সমাধান:
১৫ দিন পর খাবার অবশিষ্ট থাকে = (৫০ - ১৫) দিনের
= ৩৫ দিনের।
৩৫ দিনের খাবার আছে = ১৮০০ জনের
∴ ১ দিনের খাবার আছে = (১৮০০ × ৩৫) জনের
∴ ৪০ দিনের খাবার আছে = (১৮০০ × ৩৫)/৪০ জনের
= ১৫৭৫ জনের
∴ অন্যত্র চলে যাওয়া শ্রমিকের সংখ্যা = (১৮০০ - ১৫৭৫) জন
= ২২৫ জন।
১ টি লিচুর ক্রয়মূল্য ১০/১০ টাকা = ১ টাকা
১ টি লিচুর বিক্রয়মূল্য ১০/৮ টাকা = ১.২৫ টাকা।
∴ লাভ = (১.২৫ - ১) = ০.২৫ টাকা।
১ টাকায় লাভ হয় ০.২৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় ০.২৫ × ১০০ টাকা
= ২৫ টাকা
∴ লাভ ২৫%
প্রশ্ন: যদি ২ জন পুরুষ অথবা ৩ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৫২ দিনে করতে পারে তবে একই কাজ ১ জন পুরুষ,১ জন মহিলা এবং ১ জন বালক কত দিনে করতে পারবে?
সমাধান:
এখানে,
৩ জন মহিলা = ২ জন পুরুষ
∴ ১ জন মহিলা = ২/৩ জন পুরুষ
৪ জন বালক = ২ জন পুরুষ
∴ ১ জন বালক = ২/৪ = ১/২ জন পুরুষ
১ জন পুরুষ + ১ জন মহিলা + ১ জন বালক = (১ + ২/৩ + ১/২) জন পুরুষ
= ১৩/৬ জন পুরুষ
২ জন পুরুষে কাজ করে ৫২ দিনে
∴ ১ জন পুরুষে কাজ করে ৫২ ✕ ২ দিনে = ১০৪ দিনে
∴ ১৩/৬ জন পুরুষে কাজ করে (৬/১৩) ✕ ১০৪ দিন
= ৪৮ দিন
ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি = ১১০০ + ৯০০ = ২০০০ মিটার
এদের গতিবেগে অনুযায়ী একত্রে এক ঘণ্টায় অতিক্রান্ত দূরত্বের সমষ্টি = (৬০ + ৯০) × ১০০০ = ১৫০০০০ মিটার
এখন ১৫০০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
∴ ২০০০ মিটার যায় = (৩৬০০ × ২০০০) / ১৫০০০০ = ৪৮ সেকেন্ডে
ক এর ২১ টি গরু ৬ মাস = ১২৬ টি গরু ১ মাস চরে
ধরি, খ এর গরু x টি
খ এর xটি গরু ২ মাস = ২x টি গরু ১ মাস চরে্
প্রশ্নমতে, ১২৬ এর ৫/৭ = ২x
বা x = ৯০/২ = ৪৫
∴ খ এর গরু ৪৫টি
Cloth is required for 1 shirt
= 2 m, 60 cm or 260 cm
Cloth is required for 7 shirt
= 260 × 7
= 1820 cm or 18 m 20 cm
বিজয়ী প্রার্থী পায় ৫৫% ভোট আর পরাজিত প্রার্থী পায় ৪৫% ভোট। সুতরাং ভোটের পার্থক্য = (৫৫-৪৫)% = ১০%
এখানে ১০% = ১০,০০০
তাহলে ১০০% = ১,০০,০০।
প্রশ্ন: পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, দশটি ছাগলের মূল্য কত টাকা?
সমাধান:
১টি গরুর মূল্য ৫০০০ টাকা
৫টি গরুর মূল্য ৫০০০ × ৫ টাকা
= ২৫০০০ টাকা
২০ টি ছাগলের মূল্য ২৫০০০ টাকা
১ টি ছাগলের মূল্য ২৫০০০/২০ টাকা
১০ টি ছাগলের মূল্য (২৫০০০ × ১০)/২০ টাকা
= ১২,৫০০ টাকা
প্রশ্ন: ২০ জনে একটি কাজের এক-তৃতীয়াংশ করতে পারে ৮ দিনে। ঐ কাজটি করতে ৬ জনের কতদিন লাগবে?
সমাধান:
২০ জনে ১/৩ অংশ কাজ করে ৮ দিনে
∴ ২০ জনে ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে = ৮ × ৩ দিনে
∴ ১ জনে ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে = ৮ × ৩ × ২০ দিনে
∴ ৬ জনে ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে = (৮ × ৩ × ২০)/৬ দিনে
= ৮০ দিনে
Ratio of the speed of A, B and C = 6 : 3 : 1
Then, ratio of time taken= 1/6 : 1/3 : 1 = 1 : 2 : 6
Hence, time taken by A = 72/6 = 12 minutes.
প্রশ্ন: যদি ৪ জন লোক একটি কাজ ৯৬ দিনে করতে পারে, তবে ১২ জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে?
সমাধান:
৪ জন লোক একটি কাজ = ৯৬ দিনে
∴ ১ জন লোক একটি কাজ = (৯৬ × ৪) দিনে
∴ ১২ জন লোক একটি কাজ = (৯৬ × ৪)/১২ দিনে
= ৩২ দিনে ।
আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড
সুতরাং ২ মিনিট = ১২০ সেকেন্ড।
১/৩ সেকেন্ডে করে ২টি ফটোকপি
১ সেকেন্ডে করে ৩×২ টি ফটোকপি
১২০ সেকেন্ড করে ৩×২×১২০ টি ফটোকপি।
= ৭২০ টি ফটোকপি।
উত্তরের দিকে ২ মিনিটে যায় = ১ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০/২ = ৩০ মাইল
আবার
দক্ষিণ দিকে পূর্বস্থানে ২ মাইল ফিরে আসে ১ মিনিটে
১ মাইল ফিরে আসে = ১/২ মিনিটে
∴ ৩০ মাইল ফিরে আসে = ৩০/২ = ১৫ মিনিটে।
সুতরাং মোট সময় = ৬০+১৫ = ৭৫ মিনিট
এবং মোট দূরত্ব = ৩০ + ৩০ = ৬০ মাইল
এখন,
সে ৭৫ মিনিটে যায় = ৬০ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০×৬০/৭৫ মাইল
= ৪৮ মাইল।
প্রশ্ন: যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৪০ দিনে করতে অতিরিক্ত কত জন লোক লাগবে?
সমাধান:
২০ জন লোক অর্ধেক কাজ করে = ৩০ দিনে
∴ ২০ জন লোক সম্পূর্ণ কাজটি করতে = (৩০ × ২) দিন
= ৬০ দিন
এখন,
৬০ দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে = ২০ জন লোক
∴ ১ দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে = (২০ × ৬০) জন লোক
∴ ৪০ দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে = (২০ × ৬০)/৪০ জন লোক
= ৩০ জন লোক
∴ অতিরিক্ত লোক লাগবে = (৩০ - ২০) জন
= ১০ জন।
ধরি,
অতিক্রান্ত দূরত্ব = x মাইল
স্রোতের অনুকুলে যেতে সময় লাগে t ঘন্টা
স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে 2t ঘন্টা
নৌকার বেগ + স্রোতের বেগ = x/t
নৌকার বেগ - স্রোতের বেগ = x/2t
________________________
2 স্রোতের বেগ = x/2t
স্রোতের বেগ x/t = 16 মাইল/ঘন্টা
নৌকার বেগ = 16-4 = 12 মাইল/ঘন্টা
প্রশ্নঃ একটি ছাত্রাবাসে ৬০ জন ছাত্রের জন্য ২৫ দিনের খাবার মজুত আছে। ৫ দিন পর আরও ২০ জন ছাত্র ভর্তি হলে অবশিষ্ট খাবার কতদিন চলবে?
সমাধানঃ
প্রথম ৫ দিনে ৬০ জন ছাত্র ৫ দিনের খাবার খায়।
বাকি থাকে (২৫ − ৫)=২০ দিনের খাবার।
১ জনের খাবার = ৬০ × ২০ = ১২০০ দিন।
মোট ছাত্র = ৬০ + ২০ = ৮০ জন।
অতএব, ৮০ জনের জন্য খাবার চলবে = ১২০০ ÷ ৮০ = ১৫ দিন।
প্রশ্ন: যে পরিমাণ খাদ্যে ৪০০ জন লোকের ৩০ সপ্তাহ চলে। ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ১২ সপ্তাহ চলবে?
সমাধান:
৩০ সপ্তাহ খাদ্য চলে ৪০০ জন লোকের
১ সপ্তাহ খাদ্য চলে (৪০০ × ৩০)
∴ ১২ সপ্তাহ খাদ্য চলে (৪০০ × ৩০)/১২ জন লোকের
= ১০০০ জন লোকের
প্রশ্ন: জাবের একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির ২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৫ দিনে শেষ করে। কাজটির ৩/৫ অংশ শেষ করতে হামিদের একার কতদিন লাগবে?
সমাধান:
ধরি, সম্পূর্ণ কাজ ১ অংশ
অবশিষ্ট কাজ = {১ - (২/৩)} = ১/৩ অংশ
হামিদ (১/৩) অংশ কাজ করে ৫ দিনে
হামিদ ১ অংশ কাজ করে (৫ × ৩) দিনে
হামিদ (৩/৫) অংশ কাজ করে {(৫ × ৩ × ৩)/৫} দিনে
= ৯ দিনে
প্রশ্ন: সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?
সমাধান:
৬টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০টি
১টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০/৬ = ৪৫টি
১০টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ৪৫ × ১০ = ৪৫০টি
১০টি মেশিন ৪ মিনিটে উৎপন্ন করে ৪৫০ × ৪ = ১৮০০টি
∴ ১৮০০টি বোতল উৎপন্ন করতে পারবে।
প্রশ্ন: একটি শ্রেণিতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে?
সমাধান:
ছাত্রদের চাঁদা সম্পর্কিত সমস্যা:
- একটি শ্রেণিতে ১০ জন ছাত্র আছে।
- প্রত্যেক ছাত্র তার সহপাঠির সংখ্যার সমান টাকা চাঁদা দেয়।
- অর্থাৎ, প্রত্যেক ছাত্র তার নিজের বাদে বাকি ছাত্রদের সংখ্যা অনুযায়ী টাকা দেয়।
তাই, প্রত্যেক ছাত্রের সহপাঠির সংখ্যা = (মোট ছাত্র - ১) = (১০ - ১) = ৯।
সুতরাং, প্রত্যেক ছাত্র ৯ টাকা করে চাঁদা দেবে।
মোট চাঁদা = ১০ × ৯ = ৯০ টাকা।
এখানে, মূলত প্রতিটি ছাত্র নিজের বাদে বাকি ছাত্রদের সংখ্যা অনুযায়ী টাকা দেয়।
ফলে প্রতিটি ছাত্র ৯ টাকা দেয়, কারণ তার ৯ জন সহপাঠি আছে।
১০ জন ছাত্রই যদি ৯ টাকা করে দেয়, তাহলে মোট হবে ৯০ টাকা।
∴ সঠিক উত্তর: ৯০ টাকা
Sum of the present ages of husband, wife and child
= (27 x 3 + 3 x 3) years
= 90 years
Sum of the present ages of wife and child
= (20 x 2 + 5 x 2) years
= 50 years
∴ Husband's present age
= (90 - 50) years
= 40 years
প্রশ্ন: 18 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। একই হারে কাজ করলে 30 জনে কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
18 জন লোক কাজটি করে 20 দিনে।
∴ 1 জন লোক কাজটি করে = 18 × 20 = 360 দিনে।
∴ 30 জন লোক কাজটি করে = 360 ÷ 30 = 12 দিনে।
অতএব, 30 জনে কাজটি করতে পারবে 12 দিনে।
অপু ৬ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৬ অংশ কাজ
দীপু ৮ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৮ অংশ কাজ
নিপু ১২ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/১২ অংশ কাজ
অর্থাৎ তারা একত্রে ১ দিনে করে = ১/৬ + ১/৮ + ১/১২ অংশ কাজ।
= (৪ + ৩ + ২)/২৪ অংশ কাজ।
= ৯/২৪ অংশ কাজ।
সুতরাং তারা একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে = (১ x ২৪)/৯ দিনে।
= ৮/৩ দিনে।
= ২(২/৩) দিনে।