বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

মোট প্রশ্ন১,৫৫৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

PrepBank · পাতা / ১৬ · ৬০১৭০০ / ১,৫৫৯

৬০১.
Waste not, want not এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) অপচয় করলে অভাবে পড়তে হয়
  2. খ) অপচয় অভাবের মূল কারণ
  3. গ) অপচয় করোনা অভাবও হবে না
  4. ঘ) অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী
সঠিক উত্তর:
গ) অপচয় করোনা অভাবও হবে না
উত্তর
সঠিক উত্তর:
গ) অপচয় করোনা অভাবও হবে না
ব্যাখ্যা
- Waste not, want not এটি একটি প্রবাদবাক্য
- এর অর্থ 'অপচয় করোনা অভাবও হবে না'

এছাড়াও আরও কিছু প্রবাদবাক্য-  
• To be too ambitious in one’s plans; beggars on horseback will ride to the devil.— কাঙালের ঘোড়া রোগ।
• To break a butterfly on a wheel.— মশা মারতে কামান দাগা।
• To err is human.— মানুষ মাত্রই মতিভ্রম হয় / “মুনিনাঞ্চ মতিভ্রমঃ “।
• To kill two birds with one stone. — এক ঢিলে দুই পাখি মারা।
• To make a mountain of a molehill. — তিলকে তাল বানানো।
• To put the cart before the horse. — ঘোড়ার আগে গাড়ি জোড়া / নিয়মের বাইরে কাজ করা।
• To the pure all things are pure. — আপনি ভাল তো জগৎ ভাল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬০২.
"বিড়ালের আড়াই পা" বাগ্‌ধারাটির অর্থ-
  1.  আনন্দ প্রকাশ করা
  2. ক্ষণস্থায়ী রাগ
  3. ভান করা
  4. অতিরিক্ত চালবাজি
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী রাগ
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী রাগ
ব্যাখ্যা

• বিড়ালের আড়াই পা - ক্ষণস্থায়ী রাগ।
বাক্য গঠন: তাঁর কাছে যেতে ভয় পাচ্ছ কেন? তাঁর রাগ তো বিড়ালের আড়াই পা।

অন্যদিকে,
• বগল বাজানো - আনন্দ প্রকাশ করা।
বাক্য গঠন: পরকে বিপদে পড়তে দেখলে বগল বাজিয়ো না। 

• ‘ভেক ধরা’ বাগ্‌ধারাটির অর্থ - ভান করা।
বাক্য গঠন: কোনো কাজ ভালো ভাবে না পারলেও সে ভেক ধরে যে সব পারে।

• ‘ফোঁপর দালালি' বাগধারাটির অর্থ- অতিরিক্ত চালবাজি।
বাক্য গঠন: সবসময় ফোঁপর দালালি করাই মোহিতের অভ্যাস। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ,বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬০৩.
‘ধুয়া ধরা' বাগধারার প্রকৃত অর্থ কি?
  1. ক) বৃথা চেষ্টা করা
  2. খ) বজায় থাকা
  3. গ) বাজে অভ্যাস ধরা
  4. ঘ) আবদার বা ছুতো করা
সঠিক উত্তর:
ঘ) আবদার বা ছুতো করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবদার বা ছুতো করা
ব্যাখ্যা
• ধুয়া 
[ধুয়া, ধূয়া, ধুয়ো](বিশেষ্য)
অর্থ:
১ গানের যে অংশ দোহারগণ বার বার গায়; chorus (গানের ধুয়া)। 
২ (আলঙ্কারিক) যে উক্তি বার বার করা হয় (তাদের একই ধুয়া)। 
আবদার; ছল; ছুতা (ধুয়া ধরা)। 
ধুয়া তোলা (ক্রিয়া) ছল করা; অছিলা করা। 
ধুয়া ধরা (ক্রিয়া) ধুয়া তোলা; গানের ধুয়া ধরা। 

উৎস: অভিগম্য অভিধান।
৬০৪.
'আট কপালে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বুদ্ধির পরিপক্বতা
  2. হতবুদ্ধি
  3. হতভাগ্য
  4. অত্যন্ত প্রিয়জন
সঠিক উত্তর:
হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
হতভাগ্য
ব্যাখ্যা
• 'আট কপালে' অর্থ - হতভাগ্য।
বাক্য: আট কপালে মেয়েটার প্রথমে স্বামী, তারপর একমাত্র ছেলেটাও মারা গেল।

অন্যদিকে, 
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি হওয়া।
• 'আঁধার ঘরের মানিক' অর্থ - অত্যন্ত প্রিয়জন। 
• 'আক্কেল দাঁত' - বুদ্ধির পরিপক্বতা। 

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬০৫.
অর্ধচন্দ্র:গলাধাক্কা : : গৌরচন্দ্রিকা: ?
  1. ক) পূর্ণচন্দ্র
  2. খ) ভূমিকা
  3. গ) পলায়ণ
  4. ঘ) পক্ষপাত
সঠিক উত্তর:
খ) ভূমিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূমিকা
ব্যাখ্যা
'অর্ধচন্দ্র' বাগ্‌ধারাটির অর্থ: গলাধাক্কা 
'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ: ভূমিকা 
উদাহরণ: এত গৌরচন্দ্রিকা না করে আসল কথায় বলে ফেলো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০৬.
'কত ধানে কত চাল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. হিসাব করে চলা
  2. মনোযোগী হওয়া
  3. নগদ উপার্জন
  4. দীর্ঘসূত্রতা
সঠিক উত্তর:
হিসাব করে চলা
উত্তর
সঠিক উত্তর:
হিসাব করে চলা
ব্যাখ্যা

• 'কত ধানে কত চাল' বাগ্‌ধারার অর্থ - হিসাব করে চলা। 
বাক্য: নিজেকে তো আর উপার্জন করতে হয় না, কত ধানে কত চাল হয় বুঝবে কেমন করে।

অন্যদিকে, 
• 'কাঁচা পয়সা' অর্থ - নগদ উপার্জন। 
• 'কান খাড়া করা' অর্থ- মনোযোগী হওয়া। 
• 'আঠার মাসে বছর' অর্থ- দীর্ঘসূত্রতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

৬০৭.
'নথ নাড়া' বাগ্‌ধারার অর্থ-
  1. ক্ষোভ প্রকাশ
  2. অহংকার প্রকাশ
  3. সন্তুষ্টি প্রকাশ
  4. আনন্দ প্রকাশ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অহংকার প্রকাশ
উত্তর
সঠিক উত্তর:
অহংকার প্রকাশ
ব্যাখ্যা
• 'নথ নাড়া' বাগ্‌ধারার অর্থ - অহংকার প্রকাশ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- মেনিমুখো - লাজুক,
- মিছরির ছুরি - মুখে মধু অন্তরে বিষ।
- কথার তুবড়ি - অনর্গল কথা।
- পত্রপাঠ - তৎক্ষণাৎ।
- বিড়ালের আড়াই পা - বেহায়াপনা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০৮.
কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?
  1. সমাস
  2. কারক
  3. বাগ্‌ধারা
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
বাগ্‌ধারা
উত্তর
সঠিক উত্তর:
বাগ্‌ধারা
ব্যাখ্যা
বাগ্‌ধারা:
- বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্‌ধারা বলে।
- বাগ্‌ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।
- বাগ্‌ধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগ্‌ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা-ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।
- বাগ্‌ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬০৯.
"ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি" প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
  2. বাইরে থেকে দেখে বিচারের ফল ঠিক হয় না
  3. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
  4. সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া
সঠিক উত্তর:
আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
উত্তর
সঠিক উত্তর:
আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
ব্যাখ্যা
• 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' প্রবাদের অর্থ - আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত। 

অন্যদিকে, 
• 'চকচক করলেই সোনা হয় না' অর্থ - বাইরে থেকে দেখে বিচারের ফল ঠিক হয় না। 
• 'ধারে না হলে ভারে কাটে' অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি। 
• 'ছুঁচো মেরে হাত গন্ধ' অর্থ - সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬১০.
'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ কী?
  1. অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা
  2. অপরাধের তুলনায় অধিক সাজা
  3. স্বার্থসচেতন
  4. অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই
সঠিক উত্তর:
স্বার্থসচেতন
উত্তর
সঠিক উত্তর:
স্বার্থসচেতন
ব্যাখ্যা

• 'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ - স্বার্থসচেতন

অন্যদিকে, 
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ = অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই। 
- 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ = অপরাধের তুলনায় অধিক সাজা। 
- 'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ = অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬১১.
'হাড়হদ্দ' বাগ্‌ধারাটি কোন অর্থ নির্দেশ করে?
  1. কাণ্ডজ্ঞানহীন
  2.  নষ্ট হওয়া
  3. সবকিছু
  4. আশায় নৈরাশ্য
সঠিক উত্তর:
সবকিছু
উত্তর
সঠিক উত্তর:
সবকিছু
ব্যাখ্যা

• 'হাড়হদ্দ' বাগ্‌ধারাটির অর্থ- সবকিছু।
 
অন্যদিকে,
• চুলোয় যাওয়া - নষ্ট হওয়া।
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• তানকানা - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

৬১২.
'খয়ের খা' বাগ্‌ধারা সমর্থক বাগধারা কোনটি?
  1. ঢাকের কাঠি
  2. গোঁয়ার গোবিন্দ
  3. গোবর গণেশ
  4. ঘাটের মড়া
সঠিক উত্তর:
ঢাকের কাঠি
উত্তর
সঠিক উত্তর:
ঢাকের কাঠি
ব্যাখ্যা
'• ঢাকের কাঠি' বাগ্‌ধারাঅর্থ-  মোসাহেব , তোষামুদে ব্যক্তি।
যেমন: 
- তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি,তিনি যা বলেন,তুমি তাই বলো।

অন্যদিকে,
• গোবর গণেশ' বাগ্‌ধারার অর্থ - 'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। 
• গোঁয়ার গোবিন্দ বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ অথচ হঠকারী।
• ঘাটের মড়া বাগ্‌ধারাটির অর্থ -  অতি বৃদ্ধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
৬১৩.
"ধোপদুরস্ত" বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কথাসর্বস্ব
  2. বাবুগিরি
  3. তোষামুদে
  4. তুচ্ছ জ্ঞান করা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাবুগিরি
উত্তর
সঠিক উত্তর:
বাবুগিরি
ব্যাখ্যা

 • 'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাবুগিরি।

অন্যদিকে,
- 'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে।
- 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
- 'পথে বসা' বাগ্‌ধারার অর্থ - সর্বস্বান্ত হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬১৪.
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-
  1. ক) বন্ধুভাবাপন্ন
  2. খ) শত্রু
  3. গ) রাবণের ভাই
  4. ঘ) যে গৃহবিবাদ করে
সঠিক উত্তর:
ঘ) যে গৃহবিবাদ করে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যে গৃহবিবাদ করে
ব্যাখ্যা
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ- অভ্যন্তরীণ শত্রু/যে গৃহবিবাদ করে
উদাহরণ: আত্মীয় স্বজনরাই আমার নামে বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে, জান না ঘরের শত্রু বিভীষণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬১৫.
'ঢক্কা নিনাদ' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শ্রমকাতুরে
  2. অকর্মণ্য
  3. গোপনে কাজ করা
  4. উচ্চ কণ্ঠে ঘোষণা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
উচ্চ কণ্ঠে ঘোষণা
উত্তর
সঠিক উত্তর:
উচ্চ কণ্ঠে ঘোষণা
ব্যাখ্যা
• 'ঢক্কা-নিনাদ' বাগ্‌ধারাটির অর্থ - উচ্চ কণ্ঠে ঘোষণা।
বাক্য গঠন: কাজটা করতে পারবে কি না আরেকবার ভাবো, তারপর ঢক্কা নিনাদ করো।

অন্যদিকে,
• 'ঠুঁটো জগন্নাথ' বাগ্‌ধারাটির অর্থ - অকর্মণ্য।
• 'ডুবে ডুবে জল খাওয়া' বাগ্‌ধারাটির অর্থ - গোপনে কাজ করা।
• 'চিনির পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - শ্রমকাতুরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬১৬.
'একগুঁয়ে' শব্দটি দিয়ে কোন বাগ্‌ধারা প্রকাশ পায়?
  1. টনক নড়া
  2. কেউকেটা
  3. নেই আঁকড়া
  4. রাঘব বোয়াল
সঠিক উত্তর:
নেই আঁকড়া
উত্তর
সঠিক উত্তর:
নেই আঁকড়া
ব্যাখ্যা
• 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ - একগুঁয়ে

অন্যদিকে,
- 'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ - খেয়াল হওয়া।
- ‘কেউকেটা’ বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ।
- ‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারার অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬১৭.
'তুমি নয়-ছয় করে টাকাগুলো শেষ করো না'- বাক্যে 'নয়-ছয়' বাগধারাটি কোন ব্যবহৃত হয়েছে?
  1. ক) অপব্যবহার
  2. খ) অহংকার করা
  3. গ) অসম্ভব বস্তু
  4. ঘ) তোষামোদ
সঠিক উত্তর:
ক) অপব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
ক) অপব্যবহার
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'নয়-ছয়' বাগধারাটি অপব্যবহার অর্থে ব্যবহৃত হয়েছে।
• বাক্যগঠন: তুমি নয়-ছয় করে টাকাগুলো শেষ করো না।

• অন্যান্য অপশনগুলো:
- ধরাকে সরা জ্ঞান (অহংকার করা): তুমি ধরাকে সরা জ্ঞান করে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছ!
- বাঘের দুধ (অসম্ভব বস্তু): টাকায় কী না হয়? বাঘের দুধ মেলে।
- তেল মাখানো (তোষামোদ): সাহেবকে তেল মাখানো লোকের অভাব নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬১৮.
'সহজলভ্য' অর্থ প্রকাশ করে নিচের কোনটি?
  1. উলুখাগড়া
  2. ঝাঁকের কৈ
  3. পুঁটি মাছের প্রাণ
  4. উজানের কৈ
সঠিক উত্তর:
উজানের কৈ
উত্তর
সঠিক উত্তর:
উজানের কৈ
ব্যাখ্যা

• 'উজানের কৈ' বাগ্‌ধারার অর্থ - সহজলভ্য।

অন্যদিকে, 
• 'পুঁটি মাছের প্রাণ'  অর্থ - ক্ষীণজীবী লোক।
• 'উলুখাগড়া' অর্থ- গুরুত্বহীন লোক।
• 'ঝাঁকের কৈ' অর্থ - এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬১৯.
'কানা-ছেলের নাম পদ্মলোচন' প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. পরিশ্রম না করলে সফলতা আসে না
  2. যজন বা সগোত্রের প্রতি অনুরাগ
  3. কষ্টের ওপর অধিক কষ্ট
  4. অযোগ্যের বিপরীত নামকরণ
সঠিক উত্তর:
অযোগ্যের বিপরীত নামকরণ
উত্তর
সঠিক উত্তর:
অযোগ্যের বিপরীত নামকরণ
ব্যাখ্যা
• 'কানা-ছেলের নাম পদ্মলোচন' প্রবাদ প্রবচনটির অর্থ - অযোগ্যের বিপরীত নামকরণ

অন্যদিকে,
- 'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদ প্রবচনটির অর্থ - কষ্টের ওপর অধিক কষ্ট।
- 'কাকের মাংস কাকে খায় না' প্রবাদ প্রবচনটির অর্থ - যজন বা সগোত্রের প্রতি অনুরাগ।
- 'কষ্ট না করলে কেষ্ট মেলে না' প্রবাদ প্রবচনটির অর্থ - পরিশ্রম না করলে সফলতা আসে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২০.
'নতুন করে আরম্ভ করা' অর্থে বাগ্‌ধারা নিচের কোনটি?
  1. ক) কেঁচেগণ্ডূষ
  2. খ) বিসমিল্লায় গলদ
  3. গ) কূপমণ্ডূক
  4. ঘ) কলির সন্ধ্যা
সঠিক উত্তর:
ক) কেঁচেগণ্ডূষ
উত্তর
সঠিক উত্তর:
ক) কেঁচেগণ্ডূষ
ব্যাখ্যা
বাগ্‌ধারা এবং তাদের অর্থ সমূহ- 
কেঁচেগণ্ডূষ = নতুন করে আরম্ভ করা
কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান
কলির সন্ধ্যা = মাত্র সূচনা 
বিসমিল্লায় গলদ = গোড়ায় ভুল 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৬২১.
‘যমের দোসর’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. ক) ভয়ানক লোক
  2. খ) অশান্তি
  3. গ) বৃহৎ পরিবার
  4. ঘ) বড়ো চোর
সঠিক উত্তর:
ক) ভয়ানক লোক
উত্তর
সঠিক উত্তর:
ক) ভয়ানক লোক
ব্যাখ্যা
• ‘যমের দোসর’ বাগ্‌ধারার অর্থ - ভয়ানক লোক
এছাড়া,
‘রাবণের গুষ্টি’  বাগ্‌ধারাটির অর্থ - বৃহৎ পরিবার।
‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারার অর্থ - বড়ো চোর।
‘রাবণের চিতা‘ বাগ্‌ধারার অর্থ - অশান্তি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬২২.
হাতুড়ে বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেবলা হাকিম
  2. গরজ বড় বালাই
  3. ঘুণ হওয়া
  4. গো-বৈদ্য
সঠিক উত্তর:
গো-বৈদ্য
উত্তর
সঠিক উত্তর:
গো-বৈদ্য
ব্যাখ্যা

গো-বৈদ্য - হাতুড়ে
ঘুণ হওয়া - দক্ষতা লাভ করা
বাক্যঃ অল্প দিনেই সে মেরামতের কাজে সে ঘুণ হয়ে গেছে।
কেবলা হাকিম - অনভিজ্ঞ
গরজ বড় বালাই - প্রয়োজনে গুরুত্ব

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬২৩.
’একতিল দাঁড়ানো’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. মুলতবি রাখা
  2. মুহূর্ত অর্থে
  3. লজ্জিত হওয়া
  4. ফাঁকা বুলি
সঠিক উত্তর:
মুহূর্ত অর্থে
উত্তর
সঠিক উত্তর:
মুহূর্ত অর্থে
ব্যাখ্যা
’একতিল দাঁড়ানো’ বাগ্‌ধারাটি ’মুহূর্ত’ অর্থে ব্যবহৃত হয়।
যেমন: এখানে আর একতিল দাঁড়াতে মন চায় না।

অন্যদিকে,
’শিকায় তোলা’ বাগ্‌ধারাটির অর্থ- মুলতবি রাখা।
’মাথা হেট হওয়া’ বাগ্‌ধারাটির অর্থ- লজ্জিত হওয়া।
’কথার তুবড়ি’ বাগ্‌ধারাটির অর্থ- ফাঁকা বুলি।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
৬২৪.
"অভাবগ্রস্থ লোক" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. উদোগেঁড়ে
  2. উড়নপেকে
  3. উঁচু কপালে
  4. উপোসি ছারপোকা
সঠিক উত্তর:
উপোসি ছারপোকা
উত্তর
সঠিক উত্তর:
উপোসি ছারপোকা
ব্যাখ্যা

• 'উপোসি ছারপোকা' বাগ্‌ধারার অর্থ- অভাবগ্রস্থ লোক। 

অন্যদিকে, 
উদোগেঁড়ে - আলসে। 
উড়নপেকে - অপব্যয়ী। 
উঁচু কপালে - ভাগ্যবান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণi (২০১৯ সংস্করণ)।

৬২৫.
বর্ণচোরা অর্থ-
  1. কপট
  2. ভণ্ড
  3. সংকীর্ণমনা
  4. মূর্খ
সঠিক উত্তর:
ভণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ভণ্ড
ব্যাখ্যা

• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

এরূপ কিছু বাগ্‌ধারা হলো-
• 'ডাকাবুকো' অর্থ- নির্ভীক।
• 'কানকাটা' অর্থ - বেহায়া।
• 'গোবর গণেশ' অর্থ - মূর্খ।
• 'তালকানা' অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।
• 'খয়ের খাঁ' অর্থ- তোষামোদকারী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬২৬.
'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কপট ব্যক্তি
  2. শ্রমবিমুখ
  3. অত্যন্ত গরীব 
  4. ক্ষণস্থায়ী বস্তু
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
উত্তর
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
ব্যাখ্যা

• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- শ্রমবিমুখ।
বাক্যগঠন: ছেলেটাকে একেবারে ননীর পুতুল বানিয়ে রেখেছে, কোনো কাজ করতে দেয় না।

এরূপ কিছু বাগ্‌ধারা হলো- 
• 'ডকে ওঠা' অর্থ- নষ্ট হওয়া।
• 'তালপাতার সেপাই' অর্থ- ছিপছিপে।
• 'গোঁফ খেজুরে' অর্থ- নিতান্ত অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা। 

৬২৭.
‘উলুখাগড়া’ কাকে বোঝায়?
  1. একগুঁয়ে লোক
  2. গুরুত্বহীন লোক
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. ধূর্ত লোক
সঠিক উত্তর:
গুরুত্বহীন লোক
উত্তর
সঠিক উত্তর:
গুরুত্বহীন লোক
ব্যাখ্যা
• 'উলুখাগড়া' বলতে বোঝায় - গুরুত্বহীন লোক।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'উনপাঁজুরে' অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।
• 'গোঁয়ার গোবিন্দ' অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'উড়নচণ্ডী' অর্থ - অমিতব্যয়ী। 
• খণ্ড প্রলয় - তুমুল কাণ্ড।
• গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ।
• গদাই লস্করি চাল - আলসেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।
৬২৮.
'কাণ্ডজ্ঞানহীন' কোন বাগ্‌ধারা দ্বারা বোঝানো হয়?
  1. উলুখাগড়া
  2. কুমড়ো কাটা বটঠাকুর
  3. গোঁয়ার গোবিন্দ
  4. ঘণ্টাগরুড়
সঠিক উত্তর:
গোঁয়ার গোবিন্দ
উত্তর
সঠিক উত্তর:
গোঁয়ার গোবিন্দ
ব্যাখ্যা
• 'কাণ্ডজ্ঞানহীন' 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারা দ্বারা বোঝানো হয়।

অন্যদিকে,
• 'উলুখাগড়া' বাগ্‌ধারাটির অর্থ - গুরুত্বহীন লোক।
• 'কুমড়ো কাটা বটঠাকুর' বাগ্‌ধারাটির অর্থ - অকর্মণ্য লোক।
• 'ঘণ্টাগরুড়' বাগ্‌ধারাটির অর্থ - অকর্মণ্য লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬২৯.
বাগ্‌ধারাটির অর্থ নির্ণয় করুন: 'ধরাকে সরা জ্ঞান'
  1. ভান করা
  2. প্রচণ্ড উত্তেজনা
  3. অহংকার করা
  4. দীর্ঘসূত্রিতা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অহংকার করা
উত্তর
সঠিক উত্তর:
অহংকার করা
ব্যাখ্যা
• 'ধরাকে সরা জ্ঞান' বাগ্‌ধারাটির অর্থ - অহংকার করা।
বাক্য গঠন: তুমি ধরাকে সরা জ্ঞান করে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করছো।

অন্যদিকে,
• 'সপ্তমে চড়া' বাগ্‌ধারাটির অর্থ - 'প্রচণ্ড উত্তেজনা'।
• ‘ভেক ধরা’ বাগ্‌ধারাটির অর্থ - ভান করা।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)।
৬৩০.
‘সংকীর্ণমনা লোক’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. খয়ের খাঁ
  2. কুয়োর ব্যাঙ
  3. ছুঁচোর কেত্তন
  4. চিনে জোঁক
সঠিক উত্তর:
কুয়োর ব্যাঙ
উত্তর
সঠিক উত্তর:
কুয়োর ব্যাঙ
ব্যাখ্যা
• ‘কুয়োর ব্যাঙ’ বাগধারার অর্থ - সংকীর্ণমনা লোক।

অন্যদিকে,
- 'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ - নিতান্তই অলস।
- ‘ছুঁচোর কেত্তন’ বাগধারার অর্থ - অবিরাম কলহ।
- ‘খয়ের খাঁ’ বাগধারার অর্থ - চটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৩১.
'বেল পাকলে কাকের কী' প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
  2. নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়
  3. ঝামেলার ওপর ঝামেলা
  4. আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া
সঠিক উত্তর:
আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া
উত্তর
সঠিক উত্তর:
আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া
ব্যাখ্যা
• 'বেল পাকলে কাকের কী' প্রবাদ প্রবচনটির অর্থ - আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া

অন্যদিকে,
- 'বোঝার ওপর শাকের আঁটি' প্রবাদ প্রবচনটির অর্থ - ঝামেলার ওপর ঝামেলা।
- 'বোকার ফসল পোকায় খায়' প্রবাদ প্রবচনটির অর্থ - নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়।
- ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ - রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৩২.
'চতুর ব্যক্তি' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. অঘাচণ্ডী
  2. অগাধ জলের মাছ
  3. কেউকেটা
  4. রুই-কাতলা
সঠিক উত্তর:
অগাধ জলের মাছ
উত্তর
সঠিক উত্তর:
অগাধ জলের মাছ
ব্যাখ্যা
'অগাধ জলের মাছ' অর্থ - চতুর ব্যক্তি।

অন্যদিকে,
• 'অঘাচণ্ডী' অর্থ- নির্বোধ, মূর্খ, বোকা।
• 'কেউকেটা' অর্থ- সামান্য। 
• 'রুই-কাতলা' অর্থ- প্রতিপত্তিশালী লোকজন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৬৩৩.
‘হাল বায়না তেড়ে গুতোয়' বাগধারাটির অর্থ কী?
  1. ক) স্বল্পকালস্থায়ী হুজুগ
  2. খ) সুযোগসন্ধানী
  3. গ) সংকটে পড়া
  4. ঘ) কুকাজে পটুত্ব
সঠিক উত্তর:
ঘ) কুকাজে পটুত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুকাজে পটুত্ব
ব্যাখ্যা
হাল বায়না তেড়ে গুতোয় - কুকাজে পটুত্ব।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৩৪.
‘সর্বনাশ করা’ অর্থে - নিচের কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ঘোল খাওয়ানো
  2. কাছাঢিলা
  3. ভিটায় ঘুঘু চড়ানো
  4. কান ভাঙ্গানো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভিটায় ঘুঘু চড়ানো
উত্তর
সঠিক উত্তর:
ভিটায় ঘুঘু চড়ানো
ব্যাখ্যা

• 'ভিটায় ঘুঘু চড়ানো' বাগ্‌ধারাটির অর্থ- সর্বনাশ করা, নিঃস করা। 
বাক্য গঠন: ও হুমকি দিয়ে বলেছে, আমার ভিটায় নাকি ঘুঘু চড়াবে। 

অন্যদিকে,
• 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা।
- 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ- অসাবধান 
- 'কান ভাঙ্গানো' বাগ্‌ধারাটির অর্থ - কুপরামর্শ।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- চাঁদের হাট বাগধারাটির অর্থ - সুখের সংসার, 
- যক্ষের ধন বাগধারাটির অর্থ- কৃপণের ধন,
- 'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ- 'বাইরে পরিপাটি',
- 'হাতেখড়ি' বাগধারাটির অর্থ- 'শিক্ষার শুরু',  
- 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরিব'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২০ সংস্করণ)।

৬৩৫.
'রি রি করা' বলতে বোঝায়?
  1. তীব্র ব্যথা
  2. ঘৃণা করা 
  3. তীব্র ক্রোধ
  4. মাথা ব্যাথা 
সঠিক উত্তর:
তীব্র ক্রোধ
উত্তর
সঠিক উত্তর:
তীব্র ক্রোধ
ব্যাখ্যা
• রি রি (অব্যয়) - তীব্র ক্রোধ বা অন্য প্রকার অনুভূতি বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ।
বাক্য: রাগে গা রি রি করছে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ - দিশেহারা হয়ে পড়া। 
- ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ - সামান্য।
- ‘অকূল পাথার’ বাগধারাটির অর্থ - ভীষণ বিপদ।
- ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ - শত্রুতা।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৬৩৬.
‘চোখের বালি’- বাগধারাটির অর্থ কী?
  1. ক) প্রিয় বস্তু
  2. খ) বিরক্তিকর বস্তু
  3. গ) আকর্ষণ
  4. ঘ) চোখের রোগ
সঠিক উত্তর:
খ) বিরক্তিকর বস্তু
উত্তর
সঠিক উত্তর:
খ) বিরক্তিকর বস্তু
ব্যাখ্যা
• ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ = চক্ষুশূল/বিরক্তিকর বস্তু
উদাহরণ- আমি তো তার চোখের বালি, আমি তার কাছে যাব না৷

• আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
চোখের বালি (বিশেষ্য) এর অর্থ: 
- চোখের জন্য পীড়াদায়ক বালিকণা
- (আলংকারিত অর্থে) যাকে দেখলে বালিকণার মতো পীড়া অনুভূত হয়; চক্ষুশূল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
৬৩৭.
’ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?
  1. ক) তাসের ঘর
  2. খ) চোখের বালি
  3. গ) গুড়ে বালি
  4. ঘ) খয়ের খাঁ
সঠিক উত্তর:
ঘ) খয়ের খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খয়ের খাঁ
ব্যাখ্যা
'খয়ের খাঁ'- বাগধারাটির অর্থ- চাটুকার।
’ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ- তোষামুদে।
এই দুটি বাগধারার অর্থ প্রায় সমার্থক। 

তাছাড়া, 
'তাসের ঘর'  বাগধারাটির অর্থ- ক্ষণস্থায়ী
'চোখের বালি' বাগধারাটির অর্থ- চক্ষুশূল। 
'গুড়ে বালি' বাগধারাটির অর্থ- 'আশায় নৈরাশ্য' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৬৩৮.
"জমকালো কিন্তু বেমানান" - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. জগদ্দল পাথর
  2. টুপ ভুজঙ্গ
  3. জবরজং
  4. জোর-কপাল
সঠিক উত্তর:
জবরজং
উত্তর
সঠিক উত্তর:
জবরজং
ব্যাখ্যা

• 'জবরজং' বাগ্‌ধারার অর্থ - জমকালো কিন্তু বেমানান।

অন্যদিকে,
জগদ্দল পাথর - গুরুভার। 
টুপ ভুজঙ্গ - নেশাগ্রস্ত। 
জোর-কপাল - সুপ্রসন্ন ভাগ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৩৯.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'ছকড়া নকড়া'
  1. চক্ষুশূল
  2. কুটিলতা
  3. নষ্ট করা
  4. সস্তা দর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সস্তা দর
উত্তর
সঠিক উত্তর:
সস্তা দর
ব্যাখ্যা
• 'ছকড়া নকড়া' বাগ্‌ধারার অর্থ - সস্তা দর

অন্যদিকে,
ছিনিমিনি খেলা - নষ্ট করা।
চোখের বালি - চক্ষুশূল।
জিলাপির প্যাঁচ - কুটিলতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৪০.
'অবিশ্বাস্য ব্যাপার' অর্থে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি? 
  1. ব্যাঙের আবার সর্দি
  2. আগুন পোহাতে ধোঁয়ায় কষ্ট
  3. মরা হাতি লাখ টাকা
  4. ওঠ ছুঁড়ি তোর বিয়ে
সঠিক উত্তর:
ব্যাঙের আবার সর্দি
উত্তর
সঠিক উত্তর:
ব্যাঙের আবার সর্দি
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) ব্যাঙের আবার সর্দি
ব্যাঙের আবার সর্দি প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে - অবিশ্বাস্য ব্যাপার। 

অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ:
- 'আগুন পোহাতে ধোঁয়ায় কষ্ট' প্রবাদ প্রবচনটির অর্থ - কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
- 'মরা হাতি লাখ টাকা' প্রবাদ প্রবচনটির অর্থ - প্রকৃত গুণিজন দুর্দশায় পড়লেও মর্যাদা অক্ষুণ্ণ থাকে। 
- 'ওঠ ছুঁড়ি তোর বিয়ে' প্রবাদ প্রবচনটির অর্থ - আকস্মিকভাবে বড় বিষয় সম্পন্নের চেষ্টা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬৪১.
'ঘণ্টাগরুড়' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অকর্মণ্য লোক
  2. বাধ্যগত লোক
  3. পরিশ্রমী লোক
  4. নির্দিষ্ট সময়
সঠিক উত্তর:
অকর্মণ্য লোক
উত্তর
সঠিক উত্তর:
অকর্মণ্য লোক
ব্যাখ্যা
• 'ঘণ্টাগরুড়' বাগ্‌ধারাটির অর্থ: অকর্মণ্য লোক। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- ম্যাও ধরা - দায়িত্ব নেওয়া।
- রাবণের চিতা - চির অশান্তি।
- রাম গরুড়ের ছানা - গোমড়ামুখো লোক।
- শিরে-সংক্রান্তি - আসন্ন বিপদ।
- শরতের শিশির - সুসময়ের বন্ধু / ক্ষণস্থায়ী।
- শবরীর প্রতীক্ষা - দীর্ঘকাল ধরে।
- মাছি মারা কেরানি - অবিকল অনুসরণ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪২.
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপ্রাসঙ্গিক কাজ করা
  2. বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ
  3. দুর্বুদ্ধি ত্যাগ করা
  4. ঝুঁকিপূর্ণ দায়িত্ব থেকে মুক্তি লাভের আকুলতা
সঠিক উত্তর:
দুর্বুদ্ধি ত্যাগ করা
উত্তর
সঠিক উত্তর:
দুর্বুদ্ধি ত্যাগ করা
ব্যাখ্যা
• 'ঘাড়ের ভূত নামানো' প্রবাদের অর্থ - দুর্বুদ্ধি ত্যাগ করা। 

অন্যদিকে, 
• 'ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো' অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা। 
• 'ঘাম দিয়ে জ্বর ছাড়া' অর্থ - বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ। 
• 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অর্থ - ঝুঁকিপূর্ণ দায়িত্ব থেকে মুক্তি লাভের আকুলতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৪৩.
'ভানুমতীর খেল' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ফটকাবাজি
  2. চোরা কারবারি
  3. জাদুবিদ্যা
  4. অকাজের কাজ
সঠিক উত্তর:
জাদুবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
জাদুবিদ্যা
ব্যাখ্যা
• 'ভানুমতীর খেল' অর্থ:
- জাদুবিদ্যা; ভোজবাজি; কুহকবিদ্যা; ভেলকিবাজি।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা
'রামগরুড়ের ছানা' - গোমড়ামুখো লোক। 
• 'লগন চাঁদা' - ভাগ্যবান। 
• 'কালে ভদ্রে' - কদাচিৎ।
• 'ঝিঙেফুল' - আয়ু ফুরিয়ে আসা।  
• 'গয়ংগচ্ছ' - ঢিলেমি।
• 'বুদ্ধির ঢেঁকি' - নির্বোধ লোক।

উৎস: বাংলা একাডেমী অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাগধারা বাগবিধি - মুহাম্মদ আসাদুজ্জামান।
৬৪৪.
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কি?
  1. ক) বিশৃঙ্খলা
  2. খ) শত্রুতা
  3. গ) প্রচুর ব্যবধান
  4. ঘ) অবাস্তব
সঠিক উত্তর:
গ) প্রচুর ব্যবধান
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রচুর ব্যবধান
ব্যাখ্যা
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ প্রচুর ব্যবধান। যেমনঃ ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল প্রভেদ।
অহিনকুল, আদায় কাঁচকলায়, দা-কুমড়া - ভীষণ শত্রুতা।
আকাশ কুসুম - অবাস্তব কল্পনা।
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ( নবম-দশম শ্রেণি)
৬৪৫.
কোন বাগ্‌ধারা জোড়টি সমার্থক?
  1. ক) গাছপাথর-ডামাডোল
  2. খ) তীর্থের কাক-ভূশণ্ডির কাক
  3. গ) কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত
  4. ঘ) ধোপদুরস্ত-ধোপে টেকা
সঠিক উত্তর:
গ) কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত
ব্যাখ্যা
কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত বাগ্‌ধারা জোড়টি সমার্থক।  
কেতাদুরস্ত = পরিপাটি
লেফাফা দুরস্ত = পরিপাটি 

অন্যদিকে, 
গাছপাথর = হিসাব নিকাশ
ডামাডোল = গোলযোগ 
তীর্থের কাক = সাগ্রহে প্রতিক্ষাকারী 
ভূশণ্ডির কাক  = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
ধোপদুরস্ত =  বাবুয়ানি 
ধোপে টেকা = সুফল দেয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৪৬.
'অযাচিত' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. চোখের পর্দা
  2. চশমখোর 
  3. গায়ে পড়া
  4. গোঁফ খেজুরে
সঠিক উত্তর:
গায়ে পড়া
উত্তর
সঠিক উত্তর:
গায়ে পড়া
ব্যাখ্যা

• 'গায়ে পড়া' বাগ্‌ধারার অর্থ - অযাচিত

অন্যদিকে,
গোঁফ খেজুরে - অত্যন্ত অলস।
চশমখোর - নির্লজ্জ।
চোখের পর্দা - লজ্জা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৪৭.
'পোঁ-ধরা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অযাচিত মাতব্বরি করা 
  2. ভান করা 
  3. সর্বনাশ করা
  4. মোসাহেবি করা
সঠিক উত্তর:
মোসাহেবি করা
উত্তর
সঠিক উত্তর:
মোসাহেবি করা
ব্যাখ্যা

• 'পোঁ-ধরা' বাগ্‌ধারার অর্থ - মোসাহেবি করা। 
বাক্য: বড় সাহেবের পোঁ-ধরে থাকায় তার পদোন্নতি হয়েছে।

অন্যদিকে, 
• 'ঘুঘু চরানো' অর্থ - সর্বনাশ করা। 
 বাক্য: বেশি বাড়াবাড়ি করলে ভিটেয় ঘুঘু চরিয়ে ছাড়ব।

• 'ফোঁপরদালালি' অর্থ- অযাচিত মাতব্বরি করা।
 বাক্য: আমাদের ব্যক্তিগত ব্যাপারে তুমি ফোঁপরদালালি করতে এসো না।

• 'ভেক ধরা' অর্থ - ভান করা।
 বাক্য: ভালোভাবে তো পারলে না, এবার ভেক ধরে দেখ কোনো উন্নতি করতে পারো কিনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৬৪৮.
'সুসময়ের বন্ধু' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? 
  1. অষ্টকপাল
  2. খয়ের খাঁ
  3. ধোপার গাধা
  4. দুধের মাছি
সঠিক উত্তর:
দুধের মাছি
উত্তর
সঠিক উত্তর:
দুধের মাছি
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: 
দুধের মাছি - সুসময়ের বন্ধু 
ধোপার গাধা - পরের জন্য খাটা 
খয়ের খাঁ - চাটুকার 
অষ্টকপাল - হতভাগ্য 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৬৪৯.
'কাঠখোট্টা' - শব্দে "খোট্টা" শব্দের অর্থ কী?
  1. নির্লজ্জ
  2. নীরস
  3. কুটিল
  4. অপদার্থ
সঠিক উত্তর:
নীরস
উত্তর
সঠিক উত্তর:
নীরস
ব্যাখ্যা

• 'কাঠখোট্টা' শব্দে "খোট্টা" শব্দের অর্থ - নীরস

'খোট্টা'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- নীরস,
- শুষ্ক।

উল্লেখ্য,
'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ - নীরস ও অনমনীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৫০.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'কুঁজড়োপনা'
  1. ঝগড়াটে স্বভাব
  2. অপদার্থ লোক
  3. অদ্ভুত ও কুৎসিত
  4. সামান্য
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঝগড়াটে স্বভাব
উত্তর
সঠিক উত্তর:
ঝগড়াটে স্বভাব
ব্যাখ্যা
কুঁজড়োপনা' বাগ্‌ধারার অর্থ - ঝগড়াটে স্বভাব

অন্যদিকে,
কেউ কেটা - সামান্য।
কিম্ভুতকিমাকার  - অদ্ভুত ও কুৎসিত।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫১.
‘অকাল বোধন' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. অবাস্তব কল্পনা
  2. সম্পূর্ণভাবে
  3. অসময়ের আবির্ভাব
  4. অপ্রাপ্ত বয়স্ক
সঠিক উত্তর:
অসময়ের আবির্ভাব
উত্তর
সঠিক উত্তর:
অসময়ের আবির্ভাব
ব্যাখ্যা
• ‘অকাল বোধন' বাগ্‌ধারাটির অর্থ- অসময়ের আবির্ভাব।
বাক্য গঠন: গায়েহলুদ শুরু হবে সন্ধ্যায়, তুমি কিনা সকালেই চলে এলে, এ তো দেখি আকাল বোধন।

অন্যদিকে,
অকাল কুসুম - অবাস্তব কল্পনা;
অক্ষরে অক্ষরে - সম্পূর্ণভাবে;
অপোগণ্ড - অপ্রাপ্ত বয়স্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫২.
'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. খয়ের খাঁ 
  2. চিনে জোঁক 
  3. লেফাফা দুরস্ত 
  4. একটিও নয়
সঠিক উত্তর:
চিনে জোঁক 
উত্তর
সঠিক উত্তর:
চিনে জোঁক 
ব্যাখ্যা

• 'চিনে জোঁক' বাগ্‌ধারার অর্থ - নাছোড়বান্দা। 'নাছোড়বান্দা' বলতে বোঝায়- দৃঢ় সংকল্প; মরিয়া হয়ে লাগা।
সুতরাং “দৃঢ় সংকল্প” অর্থে সঠিক বাগ্‌ধারা হলো - চিনে জোঁক।

অন্যদিকে,
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী। 
- ’লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ- 'বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি'।

• গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: 
- 'কচু বনের কালাচাঁদ' বাগধারার অর্থ- 'অপদার্থ'।  
- 'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ- 'যার কোন মূল্য নেই'।  
- 'নারকের ঢেঁকি' বাগধারার অর্থ- 'বিবাদের বিষয়'।
- 'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারার অর্থ- 'বাঁচামরার লড়াই'।
- 'তাসের ঘর'  বাগধারার অর্থ- 'ক্ষণস্থায়ী'। 
- 'চোখের বালি' বাগধারার অর্থ- 'চক্ষুশূল'।  
- 'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৫৩.
'শরতের শিশির' বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. মহার্ঘ প্রিয় বস্তু
  2. কৃপণের ধন
  3. ক্ষণস্থায়ী
  4. অদৃশ্য বস্তু
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
• 'শরতের শিশির' অর্থ - ক্ষণস্থায়ী। 

অন্যদিকে, 
• 'মাথার মণি' অর্থ - মহার্ঘ প্রিয় বস্তু। 
• যক্ষের ধন অর্থ - কৃপণের ধন। 
• 'ডুমরের ফুল' অর্থ - অদৃশ্য বস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫৪.
"গম্ভীর প্রকৃতির" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. লেফাফা দুরস্ত
  2. মন না মতি
  3. রাশভারি
  4. ভুষণ্ডির কাক
সঠিক উত্তর:
রাশভারি
উত্তর
সঠিক উত্তর:
রাশভারি
ব্যাখ্যা
•'রাশভারি' বাগ্‌ধারার অর্থ - গম্ভীর প্রকৃতির

অন্যদিকে,
- 'মন না মতি' বাগ্‌ধারার অর্থ - অস্থির মানব মন।
- 'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি।
- 'ভুষণ্ডির কাক' বাগ্‌ধারার অর্থ - দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৫৫.
'সাত ঘাটের জল খাওয়া' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
  2. ভীষণ মার খাওয়া
  3. নাজেহাল হওয়া
  4. হঠাৎ বড়োলোক হওয়া
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নাজেহাল হওয়া
উত্তর
সঠিক উত্তর:
নাজেহাল হওয়া
ব্যাখ্যা
• 'সাত ঘাটের জল খাওয়া' প্রবাদের অর্থ - নাজেহাল হওয়া।

অন্যদিকে, 
'ধারে না হলে ভারে কাটে' অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি। 
'তুলোধুনো হওয়া' অর্থ - ভীষণ মার খাওয়া।
'আঙুল ফুলে কলা গাছ' অর্থ - হঠাৎ বড়োলোক হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫৬.
ভিন্নার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ঊনপাঁজরে
  2. কচু বনের কালাচাঁদ
  3. কলুর বলদ
  4. কায়েতের ঘরের ঢেঁকি
সঠিক উত্তর:
কলুর বলদ
উত্তর
সঠিক উত্তর:
কলুর বলদ
ব্যাখ্যা
• ভিন্নার্থক বাগ্‌ধারা - কলুর বলদ (একটানা খাটুনি)।
অন্যদিকে, অপর সমার্থক বাগ্‌ধারাগুলোর অর্থ 'অপদার্থ'।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।
• 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।
• ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫৭.
’ঢাকঢোল পেটানো’- বাগ্‌ধারার অর্থ কী?
  1. প্রচারণা
  2. দুর্নাম রটনা
  3. লুকোচুরি
  4. হুলুস্থুল অবস্থা
সঠিক উত্তর:
প্রচারণা
উত্তর
সঠিক উত্তর:
প্রচারণা
ব্যাখ্যা

’ঢাকঢোল পেটানো’- বাগ্‌ধারার অর্থ - প্রচারণা।

অন্যদিকে,
’টি টি পড়া’- বাগ্‌ধারার অর্থ - দুর্নাম রটনা।
’ঢাক ঢাক গুড় গুড়’- বাগ্‌ধারার অর্থ - লুকোচুরি।
’তুর্কি নাচন’- বাগ্‌ধারার অর্থ - হুলুস্থুল অবস্থা।

উৎস: ভাষা শিক্ষা ড. হায়াৎ মামুদ।

৬৫৮.
"পোয়া বারো" বাগ্‌ধারার অর্থ কী?
  1. ত্রৈমাসিক
  2. সমস্ত কিছু
  3. না জানার ভান করা
  4. অত্যধিক সুবিধা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অত্যধিক সুবিধা
উত্তর
সঠিক উত্তর:
অত্যধিক সুবিধা
ব্যাখ্যা

• "পোয়া বারো" বাগ্‌ধারার অর্থ- অত্যধিক সুবিধা।
বাক্য: ছেলে চাকরি পাওয়ায় হাতেম সাহেবের এখন পোয়া বারো।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- পুকুর চুরি - বড় ধরনের চুরি।
- পগার পার - ভেগে যাওয়া/ পালা
- পথের কাঁটা - প্রতিবন্ধক
- পথে বসা - সর্বস্বান্ত হওয়া।
- পদ্মপাতায় জল- ক্ষণস্থায়ী
- পায়া ভারী - অহঙ্কার।
- পো-ধরা - মোসাহেবি করা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬৫৯.
'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ -
  1. পরিপাটি
  2. বিশৃঙ্খল
  3. নির্লজ্জ
  4. দুর্বল
সঠিক উত্তর:
পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
পরিপাটি
ব্যাখ্যা
• 'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি

অন্যদিকে,
উনপাঁজুরে - দুর্বল ও ব্যক্তিত্বহীন।
কানকাটা  - নির্লজ্জ।
জগাখিচুড়ি - বিশৃঙ্খল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬০.
‘বারণবল্লভা’ শব্দের অর্থ কোনটি?
  1. ক) নৃপ
  2. খ) কলাগাছ
  3. গ) হাতি
  4. ঘ) তুরঙ্গম
সঠিক উত্তর:
খ) কলাগাছ
উত্তর
সঠিক উত্তর:
খ) কলাগাছ
ব্যাখ্যা

বারণবল্লভা (বিশেষ্য): কলাগাছ
বারণ (বিশেষ্য):
১. নিবারণ; নিষেধ; মানা
২. হস্তী; হাতি
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৬৬১.
‘স্বজন বা সগোত্রের  প্রতি অনুরাগ’ অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. বিয়ে করতে কড়ি ঘর বাঁধতে দড়ি।
  2. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
  3. কাকের মাংস কাকে খায় না।
  4. বেল পাকলে কাকের কী
সঠিক উত্তর:
কাকের মাংস কাকে খায় না।
উত্তর
সঠিক উত্তর:
কাকের মাংস কাকে খায় না।
ব্যাখ্যা
‘কাকের মাংস কাকে খায় না’ অর্থ - স্বজন বা সগোত্রের  প্রতি অনুরাগ।

অন্যদিকে,
• 'বেল পাকলে কাকের কী' অর্থ - আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া। 
• ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’ অর্থ - প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ।
• ‘বিয়ে করতে কড়ি ঘর বাঁধতে দড়ি’ অর্থ - প্রয়োজনীয় কাজে যথাযথ খরচ।

উৎন: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬২.
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
  1. ক) তুলসী বনের বাঘ
  2. খ) বিড়াল তপস্বী
  3. গ) ভিজা বিড়াল
  4. ঘ) বকধার্মিক
সঠিক উত্তর:
গ) ভিজা বিড়াল
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিজা বিড়াল
ব্যাখ্যা
- 'তুলসী বনের বাঘ' বাগধারাটি অর্থ - ভণ্ড, শয়তান৷
- 'বকধার্মিক' বাগধারাটি অর্থ - ভণ্ড।
- 'বিড়াল তপস্বী' বাগধারাটি অর্থ - ভণ্ড তপস্বী। 
অন্যদিকে, 
- 'ভিজা বিড়াল' বাগধারাটি অর্থ - সাধু বেশে অসৎ লোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬৩.
'জোর যার মুল্লুক তার' সমার্থক প্রবাদ কোনটি?
  1. ক) যে কথা সেই কাজ
  2. খ) যত হাসি তত কান্না
  3. গ) যার লাঠি তার মাটি
  4. ঘ) জাতে মাতাল তালে ঠিক
সঠিক উত্তর:
গ) যার লাঠি তার মাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) যার লাঠি তার মাটি
ব্যাখ্যা
'জোর যার মুল্লুক তার' এবং 'যার লাঠি তার মাটি' = পেশিশক্তির রাজত্ব 

অন্যদিকে- 
যে কথা সেই কাজ = কথার সঙ্গে কাজের সঙ্গতি। 
যত হাসি তত কান্না = হাসিকান্না মিলিয়েই জীবন 
জাতে মাতাল তালে ঠিক = স্বার্থসচেতন 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬৪.
'বিয়ে বাড়িতে আয়োসুয়োর দল খুব হইচই বাঁধিয়ে দিয়েছে।' এখানে 'আয়োসুয়ো' বাগধারাটির অর্থ কি?
  1. ক) সামান্য লোক
  2. খ) সধবা স্ত্রীলোকের দল
  3. গ) অকেজো লোক
  4. ঘ) প্রাচীন ব্যক্তি
সঠিক উত্তর:
খ) সধবা স্ত্রীলোকের দল
উত্তর
সঠিক উত্তর:
খ) সধবা স্ত্রীলোকের দল
ব্যাখ্যা

আয়োসুয়ো - বিধবা স্ত্রীলোকের দল।
আদাড়ের হাঁড়ি - সামান্য লোক
আমরা কাঠের ঢেঁকি - অকেজো লোক
অক্ষয় বট - প্রাচীন ব্যক্তি
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৬৫.
'প্রতিবন্ধক' বোঝাতে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) পদ্মপাতায় জল
  2. খ) ডুমুরের ফুল
  3. গ) গোল্লায় যাওয়া
  4. ঘ) পথের কাটা
সঠিক উত্তর:
ঘ) পথের কাটা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পথের কাটা
ব্যাখ্যা
বাগ্‌ধারা:
পদ্মপাতায় জল- ক্ষণস্থায়ী।
পথের কাটা- প্রতিবন্ধক।
ডুমুরের ফুল - অদৃশ্য বস্তু।
গোল্লায় যাওয়া - নষ্ট হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬৬৬.
'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. ক) বুভুক্ষা
  2. খ) দিদৃক্ষা
  3. গ) বিবক্ষা
  4. ঘ) বিবিক্ষা
সঠিক উত্তর:
ক) বুভুক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) বুভুক্ষা
ব্যাখ্যা
• 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।

আরো কিছু এক কথায় প্রকাশ:  

- 'পান করার যোগ্য নয়' এর এক কথায় প্রকাশ - অপেয়,
- 'পুরাকালের বিষয় যিনি জানেন' এর এক কথায় প্রকাশ - পুরাতাত্ত্বিক,
- 'পড়ার উপযুক্ত' এর এক কথায় প্রকাশ - পঠিতব্য,
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ - মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬৭.
'পগারপার' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ভণ্ড
  2. পলায়ন করা
  3. দীর্ঘজীবী
  4. কদাচিৎ
সঠিক উত্তর:
পলায়ন করা
উত্তর
সঠিক উত্তর:
পলায়ন করা
ব্যাখ্যা
• 'পগারপার' বাগ্‌ধারাটির অর্থ - 'পলায়ন করা'।

অন্যদিকে,
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
• ‘কাকভূষণ্ডী’ অর্থ - দীর্ঘজীবী।
• 'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬৬৮.
'অতিরিক্তের অতিরিক্ত' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
  1. কারো পৌষ মাস, কারো সর্বনাশ
  2. চাল না চুলো, ঢেঁকী না কুলো
  3. বোঝার উপর, শাকের আঁটি
  4. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
সঠিক উত্তর:
বোঝার উপর, শাকের আঁটি
উত্তর
সঠিক উত্তর:
বোঝার উপর, শাকের আঁটি
ব্যাখ্যা
• 'অতিরিক্তের অতিরিক্ত' অর্থে ব্যবহৃত প্রবচন - বোঝার উপর, শাকের আঁটি

 অন্যদিকে,
• 'কারও সুদিন, কারও খারাপ দিন' অর্থে ব্যবহৃত প্রবচন - কারো পৌষ মাস, কারো সর্বনাশ
• 'অত্যন্ত গরীব' অর্থে ব্যবহৃত প্রবচন - চাল না চুলো, ঢেঁকী না কুলো।
• 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন - সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৬৬৯.
'অপদার্থ ব্যক্তিদের মিলন' অর্থ বোঝায় কোন বাগধারাটি দিয়ে?
  1. ক) হরি ঘোষের গোয়াল
  2. খ) তালকানা
  3. গ) হুকো-নাপিত বন্ধ করা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) হরি ঘোষের গোয়াল
উত্তর
সঠিক উত্তর:
ক) হরি ঘোষের গোয়াল
ব্যাখ্যা
হরি ঘোষের গোয়াল -- বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ
হ য ব র ল -- বিশৃঙ্খল
হাড় হাভাতে -- হতভাগ্য
হুকো-নাপিত বন্ধ করা -- সমাজচ্যুত করা
তালকানা -- কাণ্ডজ্ঞানহীন।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৬৭০.
‘জলের রেখা, খলের পিরিতি’ প্রবাদটির অর্থ কী?
  1. ক) নিরপেক্ষ
  2. খ) ক্ষণস্থায়ী
  3. গ) ক্ষতি হওয়া
  4. ঘ) নির্বাক হয়ে থাকা
সঠিক উত্তর:
খ) ক্ষণস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
• ‘জলের রেখা, খলের পিরিতি’ প্রবাদটির অর্থ - ক্ষণস্থায়ী।

কাছাকাছি একই অর্থে ব্যবহৃত কিছু প্রবাদ বা বাগধারা হলো:
- তাসের ঘর অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।
- তালপাতার সেপাই অর্থ - ক্ষণজীবী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৭১.
‘গুণীই গুণের কদর বোঝেন’ অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. মরা হাতি লাখ টাকা
  2. যতনে রতন মেলে
  3. জহুরিই জহর চেনে
  4. তেলে জলে মিশ খায় না
সঠিক উত্তর:
জহুরিই জহর চেনে
উত্তর
সঠিক উত্তর:
জহুরিই জহর চেনে
ব্যাখ্যা
• “জহুরিই জহর চেনে” প্রবাদটির অর্থ - গুণীই গুণের কদর বোঝেন।

অন্যান্য প্রবাদ-প্রবচনের অর্থ হলো:
• “যতনে রতন মেলে” অর্থ - পরিশ্রমে সাফল্য আসে।
• "মরা হাতি লাখ টাকা" অর্থ - প্রকৃত গুণিজন দুর্দশাই পড়লেও মর্যাদা অক্ষুন্ন থাকে।
• "তেলে জলে মিশ খায় না" অর্থ - অসমপ্রকৃতি লোকের মধ্যে মিল হয় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭২.
'শাপে বর' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো
  2. চির অশান্তি
  3. অরাজক দেশ
  4. অনিষ্টে ইষ্ট লাভ
সঠিক উত্তর:
অনিষ্টে ইষ্ট লাভ
উত্তর
সঠিক উত্তর:
অনিষ্টে ইষ্ট লাভ
ব্যাখ্যা

• 'শাপে বর' বাগ্‌ধারার অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ

অন্যদিকে,
মগের মল্লুক - অরাজক দেশ।
রাবণের চিতা - চির অশান্তি।
ফটো পয়সার লড়াই - সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৬৭৩.
‘একাদশে বৃহস্পতি’ এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. আটাশে ছেলে
  2. উড়নপেকে
  3. চাঁদ-কপালে
  4. আঠারো আনা
সঠিক উত্তর:
চাঁদ-কপালে
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ-কপালে
ব্যাখ্যা

• ‘একাদশে বৃহস্পতি’ এর সমার্থক বাগধারা - চাঁদ-কপালে; যার অর্থ - ভাগ্যবান/ সৌভাগ্যের বিষয়।

অন্যদিকে,
‘একাদশে বৃহস্পতি’ এর বিপরীত বাগধারা - আটকপালে, অদৃষ্টের পরিহাস, ইঁদুর কপালে; যাদের অর্থ - মন্দভাগ্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ  = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ = অপব্যয়ী।
- 'আঠারো আনা' বাগ্‌ধারাটির অর্থ = বাড়াবাড়ি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৬৭৪.
'অকাল বোধন' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. নিষ্ফল আবেদন
  2. অসময়ে আবির্ভাব
  3. হতবুদ্ধি হওয়া
  4. প্রাণপণ চেষ্টা করা
সঠিক উত্তর:
অসময়ে আবির্ভাব
উত্তর
সঠিক উত্তর:
অসময়ে আবির্ভাব
ব্যাখ্যা

• 'অকাল বোধন' বাগ্‌ধারাটির অর্থ- অসময়ে আবির্ভাব।

অন্যদিকে,
- 'আক্কেল গুডুম' - হতবুদ্ধি হওয়া।
- 'আদা জল খেয়ে লাগা' - প্রাণপণ চেষ্টা করা। 
- 'অরণ্যে রোদন' - নিষ্ফল আবেদন।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৭৫.
নিচের কোন বাগ্‌ধারাটি দিয়ে 'গুরুভার' বােঝায়?
  1. গৌড়চন্দ্রিকা
  2. চক্ষু চড়ক গাছ
  3. জগদ্দল পাথর
  4. গাছপাথর
সঠিক উত্তর:
জগদ্দল পাথর
উত্তর
সঠিক উত্তর:
জগদ্দল পাথর
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ- গুরুভার।

অন্যদিকে,
• 'চক্ষু চড়ক গাছ' বাগ্‌ধারার অর্থ- বিস্ময়;
• 'গাছপাথর' বাগ্‌ধারার অর্থ- হিসাবনিকাশ;
• 'গৌড়চন্দ্রিকা' বাগ্‌ধারার অর্থ- ভুমিকা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৭৬.
Like priest , Like pupil এর বাংলা প্রবচন কোনটি?
  1. ক) যেমন কর্ম, তেমন ফল
  2. খ) যেমন গাওয়া, তেমন পাওয়া
  3. গ) যেমন গুরু, তেমন চেলা
  4. ঘ) যেমন কুকুর, তেমন মুগুর
সঠিক উত্তর:
গ) যেমন গুরু, তেমন চেলা
উত্তর
সঠিক উত্তর:
গ) যেমন গুরু, তেমন চেলা
ব্যাখ্যা
কোন ব্যখ্যা যোগ করা হয়নি
৬৭৭.
'কাগজে কলমে' বাগধারাটির অর্থ কী?
  1. ক) সফলতা লাভ
  2. খ) লিখিত আদেশ
  3. গ) দৃঢ় সংকল্প
  4. ঘ) অকাজের কথা
সঠিক উত্তর:
খ) লিখিত আদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) লিখিত আদেশ
ব্যাখ্যা
- 'কাগজে কলমে' বাগধারাটির অর্থ হচ্ছে লিখিত আদেশ।
বাক্য গঠন: কাগজে কলমে সব প্রমাণ রয়েছে।

অপরদিকে,
কিস্তিমাত করা (সফলতা লাভ)- সবচেয়ে সেরা পুরস্কার পেয়ে সে কিস্তিমাত করেছে।
কোমড় বাঁধা (দৃঢ় সংকল্প)- কোমড় বেধে কাজে নেমে পড়ো, সফলতা আসবেই।
খেজুরে আলাপ (অকাজের কথা)- কাজের সময়ে খেজুরে আলাপ করতে ভালো লাগে না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬৭৮.
'মন না মতি' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সীমিত বুদ্ধি
  2. লোভ-লালসা
  3. অস্থির মানব মন
  4. অগ্রাধিকার
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অস্থির মানব মন
উত্তর
সঠিক উত্তর:
অস্থির মানব মন
ব্যাখ্যা
• 'মন না মতি' বাগ্‌ধারাটির অর্থ অস্থির মানব মন।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'উলুখাগড়া' - গুরুত্বহীন লোক।
- 'কায়েতের ঘরের ঢেঁকি'- অপদার্থ লোক।
- 'গোঁয়ার গোবিন্দ' - কাণ্ডজ্ঞানহীন।
- 'আটাশে ছেলে' - দুর্বল ছেলে।
- 'ডাকাবুকো'- নির্ভীক।
- শরতের শিশির, পদ্মপাতার জল = ক্ষণস্থায়ী। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৭৯.
'কিস্তিমাত করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কুপরামর্শ দেওয়া
  2. সফলতা লাভ
  3. চাটুকার
  4. অন্ধ অনুকরণ
সঠিক উত্তর:
সফলতা লাভ
উত্তর
সঠিক উত্তর:
সফলতা লাভ
ব্যাখ্যা
• 'কিস্তিমাত করা' বাগ্‌ধারাটির অর্থ — 'সফলতা লাভ'।
বাক্য গঠন: সবচেয়ে বড়ো পুরস্কারটা পেয়ে সে একেবারে কিস্তিমাত করেছে। 

অন্য অপশনে, 
• কান ভাঙানো - কুপরামর্শ দেওয়া । 
• খয়ের খাঁ - চাটুকার।
• গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬৮০.
'অগস্ত্য যাত্রা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. মারা যাওয়া
  2. চিরদিনের জন্য প্রস্থান
  3. অবতীর্ণ হওয়া
  4. ভীষণ বিপদে পড়া
সঠিক উত্তর:
চিরদিনের জন্য প্রস্থান
উত্তর
সঠিক উত্তর:
চিরদিনের জন্য প্রস্থান
ব্যাখ্যা
• 'অগস্ত্য যাত্রা' অর্থ - চিরদিনের জন্য প্রস্থান। 
বাক্য: ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সে গ্রাম থেকে অগস্ত্য যাত্রা করেছে।

অন্যদিকে, 
• 'অক্কা পাওয়া' অর্থ - মারা যাওয়া। 
বাক্য: কম বয়সেই লোকটি অক্কা পেল।

• 'অথৈ জলে পড়া' অর্থ - ভীষণ বিপদে পড়া। 
বাক্য: গভীর নদীতে জমিজমা হারিয়ে লোকটি এখন অথৈ জলে পড়েছে।

• 'আসরে নামা' অর্থ - অবতীর্ণ হওয়া।
বাক্য: আজাহার সাহেব এবার সুযোগ বুঝে রাজনীতির আসরে নেমে পড়েছেন।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮১.
'শিরে-সংক্রান্তি' অর্থ কী?
  1. মাথার বোঝা
  2. মহাবিপদ
  3. আসন্ন বিপদ
  4. সামান্য বিপদ 
সঠিক উত্তর:
আসন্ন বিপদ
উত্তর
সঠিক উত্তর:
আসন্ন বিপদ
ব্যাখ্যা

• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৮২.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'জবরজং'
  1. এলোমেলো
  2. নষ্ট করা
  3. অবিরাম কলহ
  4. লম্বা জায়গা নেওয়া
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
এলোমেলো
উত্তর
সঠিক উত্তর:
এলোমেলো
ব্যাখ্যা
'জবরজং' বাগ্‌ধারার অর্থ - এলোমেলো

অন্যদিকে,
ছাগল টাঙানো - লম্বা জায়গা নেওয়া।
ছুঁচোর কেত্তন - অবিরাম কলহ।
ছিনিমিনি খেলা - নষ্ট করা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
৬৮৩.
'কানে তোলা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. প্রশ্রয় দেওয়া
  2. ভুল বুঝানো
  3. ভুল তথ্য দেওয়া
  4. গুরুত্ব দেওয়া
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
গুরুত্ব দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
গুরুত্ব দেওয়া
ব্যাখ্যা
• 'কানে তোলা' বাগ্‌ধারার অর্থ 'গুরুত্ব দেওয়া'।
 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কেঁচেগণ্ডুষ = নতুন করে আরম্ভ করা। 
- কূপমণ্ডুক = সীমাবদ্ধ জ্ঞান। 
- কলির সন্ধ্যা = মাত্র সূচনা। 
- বিসমিল্লায় গলদ = গোড়ায় ভুল। 
- কাঁঠালের আমসত্ব = অসম্ভব বস্তু। 
- ব্যাঙের সর্দি = অসম্ভব বস্তু। 
- ধোপ-দোরস্ত = বাবুয়ানি। 
- জবরজং = জমকালো কিন্তু বেমানান। 
- পায়া ভারী = অহঙ্কার। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮৪.
কোন বাগ্‌ধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. বকধার্মিক
  2. বর্ণচোর
  3. ভুঁইফোড়ঁ
  4. তুলসী বনের বাঘ
  5. বিড়াল তপস্বী
সঠিক উত্তর:
ভুঁইফোড়ঁ
উত্তর
সঠিক উত্তর:
ভুঁইফোড়ঁ
ব্যাখ্যা
• 'ভুঁইফোঁড়' বাগধারাটির অর্থ- 'নতুন আগমন'/ অর্বাচীন'। 
বাক্য গঠন: ভুঁইফোঁড় সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।  

অন্যদিকে,
• 'বক ধার্মিক', 'বিড়াল তপস্বী', 'বর্ণচোরা', 'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮৫.
“কুঁড়ে স্বভাব” কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
  1. ক) ঊনপঞ্চাশ বায়ু
  2. খ) আঠারো মাসে বছর
  3. গ) অকাল কুষ্মাণ্ড
  4. ঘ) অল্পবিদ্যা ভয়ঙ্করী
সঠিক উত্তর:
খ) আঠারো মাসে বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) আঠারো মাসে বছর
ব্যাখ্যা

আঠারো মাসে বছর- কুড়ে স্বভাব/দীর্ঘসূত্রতা।
ঊনপঞ্চাশ বায়ু- পাগলামি।
অকালকুষ্মাণ্ড- অপদার্থ।
অল্পবিদ্যা ভয়ঙ্করী- সামান্য বিদ্যা বড়ো ক্ষতিকর, তাতে জ্ঞান জন্মে না অথচ বিদ্বান বলে অহঙ্কার জন্মে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬৮৬.
কোন জোড়াটি বিপরীতার্থক?
  1. অপোগণ্ড - গোবর গণেশ
  2. অহিনকুল সম্বন্ধ - দা-কুমড়া
  3. আমড়া কাঠের ঢেঁকি - ঢেঁকির কুমির
  4. এলাহি কাণ্ড - উলুবনে মুক্তো ছড়ান
সঠিক উত্তর:
এলাহি কাণ্ড - উলুবনে মুক্তো ছড়ান
উত্তর
সঠিক উত্তর:
এলাহি কাণ্ড - উলুবনে মুক্তো ছড়ান
ব্যাখ্যা
• বিপরীতার্থক জোড়াটি: এলাহি কাণ্ড - উলুবনে মুক্তো ছড়ান; যেখানে, ’এলাহি কাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ বিরাট আয়োজন এবং ‘উলুবনে মুক্তো ছড়ান’ বাগ্‌ধারাটির অর্থ বৃথা আয়োজন।

অন্যদিকে, 
- 'অহিনকুল সম্বন্ধ' ও 'দা-কুমড়া' বাগ্‌ধারাটির অর্থ = ভীষণ শত্রুতা।
- 'আমড়া কাঠের ঢেঁকি' ও 'ঢেঁকির কুমির' বাগ্‌ধারাটির অর্থ = অপদার্থ।
- 'অপোগণ্ড' ও 'গোবর গণেশ' বাগ্‌ধারাটির অর্থ = অকর্মণ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৮৭.
নিচের কোন দুটি বাগ্‌ধারা একই অর্থ প্রকাশ করে?
  1. ক) কাঁঠালের আমসত্ত্ব, ব্যাঙের সর্দি
  2. খ) অকাল কুষ্মান্ড, ব্যাঙের সর্দি
  3. গ) কাঁঠালের আমসত্ত্ব , অরন্য রোদন
  4. ঘ) অরন্য রোদন, ব্যাঙের সর্দি
সঠিক উত্তর:
ক) কাঁঠালের আমসত্ত্ব, ব্যাঙের সর্দি
উত্তর
সঠিক উত্তর:
ক) কাঁঠালের আমসত্ত্ব, ব্যাঙের সর্দি
ব্যাখ্যা
• কাঁঠালের আমসত্ত্ব ও ব্যাঙের সর্দি বাগ্‌ধারা দুটির অর্থ অসম্ভব বস্তু। 
• অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ অপদার্থ,অকেজো।
• অরন্য রোদন বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন। 

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮৮.
গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অত্যন্ত চড়া
  2. মাত্র সূচনা
  3. অযাচিত
  4. ভূমিকা
সঠিক উত্তর:
ভূমিকা
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকা
ব্যাখ্যা

• 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারার অর্থ - ভূমিকা। 

অন্যদিকে, 
• 'গলাকাটা' অর্থ - অত্যন্ত চড়া। 
• 'গায়ে গড়া' অর্থ - অযাচিত। 
• 'কলির সন্ধ্যা' অর্থ - মাত্র সূচনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৮৯.
কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
  1. দা-কুমড়া
  2. আদায় কাঁচকলায়
  3. অহি-নকুল
  4. দহরম মহরম
সঠিক উত্তর:
দহরম মহরম
উত্তর
সঠিক উত্তর:
দহরম মহরম
ব্যাখ্যা
• ভিন্নার্থক বাগ্‌ধারা- দহরম মহরম। কারণ এর অর্থ- ঘনিষ্ঠ সম্পর্ক।

অন্যদিকে,
• দা-কুমড়া গ্‌ধারাটির অর্থ (ভীষণ শত্রুতা)
• 'অহি নকুল' বাগ্‌ধারাটির অর্থ - ভীষণ শত্রুতা। 
• 'আদায় কাঁচকলায়' গ্‌ধারাটির অর্থ - শত্রুতা। 

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯০.
"অস্থিরপঞ্চক" বাগ্‌ধারার অর্থ - 
  1. দুর্লভ বস্তু 
  2. ব্যক্তিত্বহীন 
  3. কঠিন সমস্যা
  4. একটানা খাটুনি 
সঠিক উত্তর:
কঠিন সমস্যা
উত্তর
সঠিক উত্তর:
কঠিন সমস্যা
ব্যাখ্যা

• "অস্থিরপঞ্চক" বাগ্‌ধারার অর্থ - কঠিন সমস্যা।

অন্যদিকে,
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
• 'আঁচল ধরে বেড়ানো' বাগ্‌ধারার অর্থ - ব্যক্তিত্বহীন।
• 'কলুর বলদ' বাগ্‌ধারার অর্থ - একটানা খাটুনি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৬৯১.
'মামদোবাজি' বলতে কী বোঝায়?
  1. তোষামোদ
  2. দুর্বৃত্তপনা
  3. বড়াই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দুর্বৃত্তপনা
উত্তর
সঠিক উত্তর:
দুর্বৃত্তপনা
ব্যাখ্যা
মামদোবাজি:
- শব্দটি বিশেষ্য। 
- এটি বাংলা শব্দ।
- অর্থ: ইয়ার্কি, ফাজলামি; দুর্বৃত্তপনা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯২.
'শ্যাম রাখি না কুল রাখি' বাগধারাটির অর্থ-
  1. ক) ফুলবাবু
  2. খ) ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
  3. গ) উভয়সংকট
  4. ঘ) মৃত্যু আসন্ন
সঠিক উত্তর:
গ) উভয়সংকট
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়সংকট
ব্যাখ্যা
• 'শ্যাম রাখি না কুল রাখি' বাগধারাটির অর্থ- উভয়সংকট
বাক্যগঠন: জমানো টাকায় বাবা বলেন গয়না কিনতে আর মা বলেন জমি কিনতে - আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ) - ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেছ।
শিয়রে শমন (মৃত্যু আসন্ন) - আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই।
লক্কা পায়রা (ফুলবাবু) - বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৯৩.
‘ভুলের মাশুল’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. আক্কেল গুড়ুম
  2. আক্কেল সেলামি
  3. আক্কেলমন্ত
  4. আতান্তরে পড়া
সঠিক উত্তর:
আক্কেল সেলামি
উত্তর
সঠিক উত্তর:
আক্কেল সেলামি
ব্যাখ্যা
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারার অর্থ - ভুলের মাশুল।

অন্যদিকে,
• ‘আক্কেল গুড়ুম’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
• ‘আতান্তরে পড়া’ বাগ্‌ধারার অর্থ - বিপদে পড়া।
• ‘আক্কেলমন্ত’ বাগ্‌ধারার অর্থ - বিবচেনা করে এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৯৪.
'তেলা মাথায় তেল দেয়া' প্রবাদের অর্থ কী?
  1. চাপে পড়ে নত হওয়া
  2. স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ
  3. ক্ষমতাবানকে অযথা সাহায্য করা
  4. যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
সঠিক উত্তর:
ক্ষমতাবানকে অযথা সাহায্য করা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমতাবানকে অযথা সাহায্য করা
ব্যাখ্যা
• 'তেলা মাথায় তেল দেয়া' অর্থ - ক্ষমতাবানকে অযথা সাহায্য করা। 

অন্যদিকে, 
• 'কাকের মাংস কাকে খায় না' অর্থ -  স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ। 
• 'ঠেলার নাম বাবাজি' অর্থ - চাপে পড়ে নত হওয়া। 
• 'ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার' অর্থ - যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৯৫.
‘এক হাত লওয়া’ বাগধারার অর্থ কী?
  1. মীমাংসা করা
  2. জব্দ করা
  3. গোঁজামিল দেওয়া
  4. অপব্যয়ী
সঠিক উত্তর:
জব্দ করা
উত্তর
সঠিক উত্তর:
জব্দ করা
ব্যাখ্যা
• ‘এক হাত লওয়া’ বাগধারার অর্থ - জব্দ করা।

অন্যদিকে,
• ‘এসপার ওসপার’ বাগধারার অর্থ - মীমাংসা।
• ‘এগুয়া গগুয়া’ বাগধারার অর্থ - গোঁজামিল দেওয়া।
• ‘উড়নপেকে’ বাগধারার অর্থ - অপব্যয়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৯৬.
'ফোঁপড় দালালি' বাগধারাটির অর্থ-
  1. ক) অন্যের টাকায় বাহাদুরি 
  2. খ) অনিষ্টকারী 
  3. গ) অতিরিক্ত চালবাজি
  4. ঘ) ভণ্ডসাধু
সঠিক উত্তর:
গ) অতিরিক্ত চালবাজি
উত্তর
সঠিক উত্তর:
গ) অতিরিক্ত চালবাজি
ব্যাখ্যা
'ফোঁপড় দালালি' বাগধারাটির অর্থ- 'অতিরিক্ত চালবাজি' 
বাক্য গঠন: সবসময় ফোঁপড় দালালি করাই মোহিতের অভ্যাস। 

তাছাড়া, 
'পরের ধনে পোদ্দারি' বাগধারাটির অর্থ- 'অন্যের টাকায় বাহাদুরি' 
বাক্য গঠন: ক্ষমতা থাকলে নিজে আয় করে দেখাও, পরের ধনে পোদ্দারি কর না। 

'বকধার্মিক' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু'  
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই। 

'বিষবৃক্ষ' বাগধারাটির অর্থ- 'অনিষ্টকারী' 
বাক্য গঠন: চোরের ছেলে বাটপাড় হয়েছে- বিষবৃক্ষের ফল আর কেমন হবে? 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬৯৭.
'অতি দর্পে হত লঙ্কা' প্রবাদের অর্থ কী?
  1. অহঙ্কার পতনের মূল
  2. বেশি লোভে ক্ষতি
  3. অধিক আদিখ্যেতা সন্দেহ ও বিপদের কারণ
  4. অধিক চালাকিতে বিপদের সম্ভাবনা
সঠিক উত্তর:
অহঙ্কার পতনের মূল
উত্তর
সঠিক উত্তর:
অহঙ্কার পতনের মূল
ব্যাখ্যা

• 'অতি দর্পে হত লঙ্কা' প্রবাদের অর্থ - অহঙ্কার পতনের মূল। 

অন্যদিকে, 
• 'অতি লোভে তাঁতি নষ্ট' অর্থ - বেশি লোভে ক্ষতি। 
• 'অতি চালাকের গলায় দড়ি' অর্থ - অধিক চালাকিতে বিপদের সম্ভাবনা। 
• 'অতি ভক্তি চোরের লক্ষণ' অর্থ - অধিক আদিখ্যেতা সন্দেহ ও বিপদের কারণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

৬৯৮.
মা সারাজীবন শুধু খেটেই গেলেন, যেন একটা-
  1. ননীর পুতুল
  2. চশমখোর
  3. আমড়া কাঠের ঢেঁকি
  4. চিনির বলদ
সঠিক উত্তর:
চিনির বলদ
উত্তর
সঠিক উত্তর:
চিনির বলদ
ব্যাখ্যা
'• ’চিনির বলদ’  বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়

বাক্যে বলা হয়েছে: "মা সারাজীবন শুধু খেটেই গেলেন..." — এই পরিশ্রমী, ক্লান্তিহীন শ্রমের উপমা হিসেবে “চিনির বলদ”-ই যথাযথ।

তাই, উপযুক্ত উপমা:
মা সারাজীবন শুধু খেটেই গেলেন, যেন একটা চিনির বলদ।

অন্যদিকে,
• ‘আমড়া কাঠের ঢেঁকি ’ বাগধারাটির অর্থ - অপদার্থ।
• 'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - 'শ্রমবিমুখ'।
• 'চশমখোর' বাগধারাটির অর্থ- 'চক্ষুলজ্জাহীন'।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৯৯.
‘কপট ব্যক্তি’ বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ব্যাঙের সর্দি
  2. কুমিরের সন্নিপাত
  3. কাঠালের আমসত্ব
  4. বর্ণচোরা 
সঠিক উত্তর:
বর্ণচোরা 
উত্তর
সঠিক উত্তর:
বর্ণচোরা 
ব্যাখ্যা

 ‘কপট ব্যক্তি’ বাগ্‌ধারাটির  অর্থ ’বর্ণচোরা’ 

অন্যদিকে, 
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৭০০.
সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
  1. ক) বাগ্বিধি
  2. খ) সমার্থক শব্দ
  3. গ) ভিন্নার্থক শব্দ
  4. ঘ) বিপরীতার্থক শব্দ
সঠিক উত্তর:
ক) বাগ্বিধি
উত্তর
সঠিক উত্তর:
ক) বাগ্বিধি
ব্যাখ্যা
'বাগ্বিধি বা বাগ্‌বিধি' বাগ্‌ধারা এর অপর নাম, যা সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। 

বাগ্‌বিধি  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাক্‌+বিধি
অর্থ: 
- কথা বলার ধরণ, 
- বাক্য প্রয়োগের রীতি, 
- কোনো শব্দ বা শব্দসমষ্টির বিশেষ অর্থে ব্যবহার। 
- বাগ্‌ধারা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।