উত্তর
ব্যাখ্যা
’তীর্থের কাক’ বাগধারাটির অর্থ: সাগ্রাহে প্রতিক্ষাকারী।
’চশমখোর’ বাগধারাটির অর্থ: নির্লজ্জ।
’লেফাফা দূরন্ত ’ বাগধারাটির অর্থ: পরিপাটি।
উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎমামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৬ / ১৬ · ১,৫০১–১,৫৫০ / ১,৫৫৯
• 'নয়-ছয়' বাগ্ধারার অর্থ- অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
অন্যদিকে,
• 'ধরাকে সরা জ্ঞান করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
• 'ধামাধরা' অর্থ - তোষামুদে।
• 'ঢাক ঢাক গুড় গুড়' অর্থ - লুকোচুরি।
উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।
• 'নদের চাঁদ' অর্থ- সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
বাক্য- তুমি তো বাবা নদের চাঁদ-তোমাকে দিয়ে এ কাজ হবে না।
অন্যদিকে,
------------
• 'চাঁদের হাট' অর্থ- সুখের সংসার।
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ।
• 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি।
উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
• পদ্মপাতায় জল' বাগ্ধারা অর্থ - ক্ষণস্থায়ী।
অন্যদিকে,
- খয়ের খাঁ = তোষামোদকারী।
- পায়াভারী = অহঙ্কার।
- কুল কাঠের আগুন = তীব্র জ্বালা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম।
নাবুড়ি - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা।
মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ হচ্ছে সুবেশে দুর্বৃত্ত।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারাঃ
কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
বাস্তুঘুঘু - অতি ধূর্ত।
বিন্দু-বিসর্গ - সামান্য বিষয়।
সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
মিথ্যা শোক - মাছের মায়ের পুত্রশোক;
অর্থের কু-প্রভাব - তামার বিষ;
অপদার্থ- আমড়া কাঠের ঢেঁকি;
মন্দ ভাগ্য- ইঁদুর কপালে।
• 'অর্থই অনর্থের মূল' প্রবাদের অর্থ - অর্থলোভ কুকর্মের সহায়ক।
বাক্য: ছিল সৎ, টাকার পেছনে ছুটে ছুটে হয়েছে পুরোদস্তুর জালিয়াত-অর্থই যত অনর্থের মূল।
এরূপ কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ হলো:
• 'অল্প শোকে কাতর অধিক শোকে পাথর' অর্থ- শোক কম হলে দুঃখ ভারাক্রান্ত এবং অধিক হলে বাক্রহিত হতে হয়।
• আদার ব্যাপারির জাহাজের খবর' অর্থ- সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ)।
• 'আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট' অর্থ- কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
• 'আপনি বাঁচলে বাপের নাম' অর্থ- সবার আগে নিজের স্বার্থই বড়।
• 'ইটটি (ঢিলটি) মারলে পাটকেলটি খেতে হয়' অর্থ- যেমন কাজ তেমন তার ফল।
• 'ইচ্ছা থাকলে উপায় হয়' অর্থ- ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
এণ্ডায় গণ্ডায় - গোঁজামিল দেওয়া
কিষ্কিন্ধ্যা কাণ্ড - তুমুল হট্টগোল
গয়ংগচ্ছ - ঢিলেমি
ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য, সৌমিত্র শেখর।
• 'আটখান করা' বাগ্ধারাটির অর্থ টুকরো টুকরো করা।
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
- এলেবেলে - নিকৃষ্ট/ গুরুত্বহীন।
- ঊনপাঁজুরে - হতভাগ্য / অপদার্থ / দুর্বল
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী / উচ্ছৃঙ্খল।
- ইতুনিদকুঁড়ে - অলস।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘রামগরুড়ের ছানা’ বলতে বোঝায় গোমড়ামুখো বা সবসময় রাগী-রাগী মুখ করা লোক।
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- অর্ধচন্দ্র: গলা ধাক্কা,
- অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন,
- আকাশ কুসুম: অসম্ভব কল্পনা,
- আকাশ পাতাল: অনেক পার্থক্য,
- অতি লোভে তাঁতি নষ্ট: লোভে ক্ষতি,
- অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন,
- আঙুল ফুলে কলাগাছ: অপ্রত্যাশিত ধনলাভ,
- আষাঢ়ে গল্প: আজগুবি কথা,
- উভয় সংকট: দুই দিকেই বিপদ,
- উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা,
- এক চোখা: পক্ষপাতদুষ্ট,
- কচুকাটা করা: নির্মমভাবে ধ্বংস করা,
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন,
- করায় গণ্ডায়: পুরোপুরি,
- গাছে কাঁঠাল গোঁফে তেল: আগেই আয়োজন,
- ধামাধরা : তোষামোদ করতে অভ্যস্ত ব্যক্তি,
- যমের দোসর : অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের মানুষ,
- ভাঁড়ে মা ভবানী : চরম দারিদ্র্য বা অত্যন্ত অভাবগ্রস্ত অবস্থা।
- বুদ্ধির ঢেঁকি : একেবারে বোকা বা নির্বোধ লোক,
- ফেকলু পার্টি : কদরহীন বা গুরুত্বহীন ব্যক্তি,
- গোবর গণেশ: মূর্খ,
- গুড়ে বালি: আশায় নৈরাশ্য,
- চোখে ধুলো দেওয়া = প্রতারণা করা,
- ঝোপ বুঝে কোপ মারা: সুযোগ বুঝে আঘাত,
- টনক নড়া: চৈতন্যোদয় হওয়া,
- তিলকে তাল করা = বাড়িয়ে বলা,
- সাপের পাঁচ পা দেখা : অহঙ্কারী হওয়া,
- সোনায় সোহাগা : উপযুক্ত মিলন,
- সাক্ষী গোপাল : নিষ্ক্রিয় দর্শক,
- সখাত সলিলে : ঘোর বিপদে পড়া,
- সব শেয়ালের এক রা : ঐকমত্য,
- হাটে হাঁড়ি ভাঙা : গোপন কথা প্রকাশ করা,
- হাতটান : চুরির অভ্যাস,
- হ য ব র ল : বিশৃঙ্খলা,
- হরি ঘোষের গোয়াল : বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ,
- হরিলুট : অপচয়,
- হাড়ে দুর্বা গজানো : অত্যন্ত অলস হওয়া,
- হাতের পাঁচ : শেষ সম্বল,
- হীরার ধার : অতি তীক্ষ্ণবুদ্ধি,
- হোমরা চোমরা : গণ্যমান্য ব্যক্তি,
- হিতে বিপরীত : উল্টো ফল,
- হাড় হদ্দ : নাড়ি নক্ষত্র/সব তথ্য,
- হাড় হাভাতে : হতভাগ্য।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাবিদ ব্যাকরণ।
• 'রাই কুড়িয়ে বেল' বাগধারার অর্থ হচ্ছে - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ।
বাক্যগঠন: ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেছ।
• অন্যদিকে,
→ ‘রাঘব বোয়াল’ বাগ্ধারাটির অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।
→ 'আঠারো মাসে বছর' বাগ্ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
→ 'লবেজান করা' বাগ্ধারাটির অর্থ - নাজেহাল করা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
মনিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন
চাঁদের হাট - আনন্দের প্রাচুর্য। অর্থ অনুযায়ী এই বাগধারাটিই এই বাক্যে উপযুক্ত।
ডুমুরের ফুল - দূর্লভ বস্তু
তাসের ঘর - খণস্থায়ী বস্তু
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী।
• ‘নারদের ঢেঁকি’ বাগ্ধারাটির অর্থ - বিবাদের বিষয়।
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
• 'ঢেঁকি অবতার' বাগ্ধারাটির অর্থ - নির্বোধ লোক।
• 'ঢাকের বাঁয়া' বাগ্ধারাটির অর্থ - অপ্রয়োজনীয়।
• 'ঢেঁকির কুমির' বাগ্ধারাটির অর্থ - অপদার্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- ঠেকা মেয়ে বাগধারার অর্থ চিরকুমারী।
- ডানাকাটা পরী বাগধারার অর্থ পরমা সুন্দরী (ব্যঙ্গার্থে)।
- ডুমুরের ফুল বাগধারার অর্থ অদর্শনীয় বা অদৃশ্য বস্তু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
'Desperate disease requires desperate remedies' - এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন - যেমন কুকুর তেমনি মুগুর।
অপরদিকে,
যেমন কর্ম তেমন ফল - As you make your bed, so you must lie on it.
নাচতে না জানলে উঠান বাঁকা - A bad workman quarrels with his tools.
• 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরীব'।
• বাক্য গঠন: ছা- পোষা লোক আমি, দেশ নিয়ে ভাবার সময় কোথায়?
অন্যদিকে,
- 'গোঁফ খেঁজুরে' বাগ্ধারাটির অর্থ- 'খুব অলস'।
- 'খয়ের খাঁ' বাগ্ধারাটির অর্থ - তোষামোদকারী।
- 'আদাড়ের হাড়ি' বাগ্ধারাটির অর্থ - সামান্য ব্যক্তি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• যার কোন মূল্য নেই - ঢাকের বাঁয়া,
• ডাকাবুকা - দুরন্ত বা নির্ভীক,
• তুলসী বনের বাঘ - ভন্ড সাধু,
• তামার বিষ - অর্থের কু প্রভাব।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।